Tag: Madhyom

Madhyom

  • Team India: ভারতের নয়া টি-২০ ক্যাপ্টেন সূর্য! ফিরলেন শ্রেয়স, শ্রীলঙ্কা সিরিজে দলে নতুন ৬

    Team India: ভারতের নয়া টি-২০ ক্যাপ্টেন সূর্য! ফিরলেন শ্রেয়স, শ্রীলঙ্কা সিরিজে দলে নতুন ৬

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেটে এখন (Team India) গুরু গম্ভীরের যুগ। বৃহস্পতিবার দলের নতুন কোচ গৌতম গম্ভীরের পরামর্শ নিয়েই শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই। হার্দিক পান্ডিয়া চোট প্রবণ, তাই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে নতুন নেতা হিসেবে বেছে নেওয়া হল সূর্যকুমার যাদবকে। সহ-অধিনায়ক করা হল শুভমন গিলকে। একইসঙ্গে একদা নাইট মেন্টর গম্ভীরের হাত ধরেই শ্রীলঙ্কা সফরে একদিনের দলে ফিরলেন বোর্ডের চুক্তি থেকে বাদ পড়া কেকেআর অধিনায়ক শ্রেয়স আয়ার। দলে জায়গা করে নিলেন নাইট রাইডার্সের ভরসা হর্ষিত রানাও।

    কী কী কারণে নেতা সূর্য (Surya Kumar Yadav)

    শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতের অধিনায়ক করা হল সূর্যকুমার যাদবকে (Surya Kumar Yadav)। টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের (Team India) শ্রীলঙ্কা সফর। বিশ্রাম দেওয়া হয়েছে যশপ্রীত বুমরাকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচ ২৭ জুলাই। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সহ অধিনায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া। তাঁকেই পরবর্তী অধিনায়ক ভাবা হয়েছিল। কিন্ত গুরু গম্ভীরের আস্থা রয়েছে সূর্যকুমারের উপর, তাই তাঁকেই অধিনায়ক করা হল। বিসিসিআই-এর দাবি, এখন থেকেই ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘর গোছাতে চাইছেন নির্বাচকরা। ফিটনেস নিয়ে হার্দিকের যে সমস্যা আছে, সেটা নিয়েই সবথেকে বেশি চিন্তা নির্বাচক কমিটির। তিনি অত্যন্ত চোটপ্রবণ। চোটের কারণে অতীতে দীর্ঘদিন মাঠের বাইরে থেকেছেন। সেই পরিস্থিতিতে ৩৩ বছরের হলেও সূর্যকে ভারতের ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হয়েছে। এছাড়াও নির্বাচকরা নাকি জানতে পেরেছেন যে হার্দিকের থেকে সূর্যের অধীনে খেলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন ভারতীয় খেলোয়াড়রা। স্কাইয়ের সঙ্গে রোহিতের অধিনায়কত্বের ধরনের মিল আছে। 

    নতুন কারা (Team India)

    বিশ্বকাপের দলে না থাকা ছ’জন ক্রিকেটার সুযোগ পেয়েছেন শ্রীলঙ্কা সফরের ভারতীয় টি-টোয়েন্টি দলে। বিশ্বকাপে রিজার্ভ প্লেয়ার হিসাবে ছিলেন শুভমন গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ ও আবেশ খান। এই চার জনের মধ্যে শুভমন, রিঙ্কু ও খলিল সুযোগ পেয়েছেন। আরও যে তিন জন ক্রিকেটার দলে জায়গা পেয়েছেন তাঁরা হলেন রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর ও রবি বিষ্ণোই। একদিনের দলে ফিরেছেন শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল।  জায়গা পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সে খেলা হর্ষিত রানা।

    একদিনের  দলে রোহিত-বিরাট

    টি-টোয়েন্টিতে অধিনায়ক হলেও এক দিনের দলে জায়গা হয়নি সূর্যকুমারের। ৫০ ওভারের দলে নেই হার্দিকও। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ক্রিকেটের কনিষ্ঠতম ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত, বিরাট। তাঁরা এক দিনের ক্রিকেটে খেলবেন। রোহিত থাকায় এক দিনের দলের (Team India) অধিনায়ক তিনিই। কোহলিও শ্রীলঙ্কা সফরে খেলবেন বলে জানিয়েছেন। তবে দলে রাখা হয়নি রবীন্দ্র জাদেজাকে। একদিনের দলে ফিরেছেন কুলদীপ যাদব।   

    এক দিনের দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শ্রেয়স আয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, আরশদীপ সিং, রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল, খলিল আহমেদ এবং হর্ষিত রানা।

    টি-টোয়েন্টি দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আরশদীপ সিং, খলিল আহমেদ এবং মহম্মদ সিরাজ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Daily Horoscope 19 july 2024: দাম্পত্য জীবনে অশান্তি কোন রাশির জাতকদের?

    Daily Horoscope 19 july 2024: দাম্পত্য জীবনে অশান্তি কোন রাশির জাতকদের?

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) স্ত্রীর কথায় বিশেষ ভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন।

    ২) খেলাধুলায় নাম করার ভাল সুযোগ হাতছাড়া হতে পারে। 

    ৩) দাম্পত্য জীবন ভালো কাটবে।

    বৃষ

    ১) ভ্রমণের সুযোগ হাতছাড়া হতে পারে।

    ২) নিজের অজান্তেই কোনও কাজের সুবাদে সকলের প্রীতিলাভ করবেন। 

    ৩) সবাই আপনার প্রশংসা করবে।

    মিথুন

    ১) কর্মক্ষেত্রে সম্মান পাবেন।

    ২) একাধিক পথে আয় বাড়তে পারে। 

    ৩) সমাজে খ্যাতি বাড়বে।

    কর্কট

    ১) বন্ধুদের জন্য অশান্তি বাড়তে পারে।

    ২) আগুন থেকে বিপদের আশঙ্কা।

    ৩) সারা দিন সাবধানতা অবলম্বন করে চলুন।

    সিংহ

    ১) অশান্তি থেকে সাবধান থাকা দরকার।

    ২) ব্যবসায় বাড়তি লাভ হতে পারে।

    ৩) অর্থ রোজগার ভালোই হবে।

    কন্যা

    ১) ব্যবসায় কাজের দায়িত্ব বাড়তে পারে।

    ২) নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে। 

    ৩) ব্যয় বৃদ্ধি পাবে।

    তুলা

    ১) লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে।

    ২) ব্যবসায় সমস্যা বাড়তে পারে। 

    ৩) শত্রুদের থেকে সাবধান থাকুন।

    বৃশ্চিক

    ১) দাম্পত্য জীবনে অশান্তির সময়।

    ২) ব্যবসায় চাপ বাড়তে পারে। 

    ৩) সতর্কভাবে লোকজনের সঙ্গে কথা বলবেন।

    ধনু

    ১) অর্শের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে।

    ২) কর্মক্ষেত্রে সুনাম বাড়তে পারে। 

    ৩) ডাক্তারের কাছে যেতে হতে পারে।

    মকর

    ১) ব্যবসায় অশান্তি বাড়তে পারে।

    ২) চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন। 

    ৩) কর্মক্ষেত্রে সবাই আপনার নাম করবে।

    কুম্ভ

    ১) শারীরিক সমস্যার জন্য ব্যবসায় সময় দিতে পারবেন না।

    ২) দাম্পত্য সম্পর্কে উন্নতির সময়। 

    ৩) প্রিয়জনের সঙ্গে শুভ সময় কাটাবেন।

    মীন

    ১) চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি।

    ২) কোনও বন্ধুর সঙ্গে বিবাদের যোগ রয়েছে। 

    ৩) বাণীতে সংযম রাখুন।

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Deep Sea Research Vessel: জাহাজ নির্মাণে গার্ডেনরিচ, সমুদ্রতলে লুকিয়ে থাকা রহস্যের সন্ধানে ভারত

    Deep Sea Research Vessel: জাহাজ নির্মাণে গার্ডেনরিচ, সমুদ্রতলে লুকিয়ে থাকা রহস্যের সন্ধানে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত মহাসাগরের অতলে লুকিয়ে রয়েছে রত্নভাণ্ডার (Oceans Mysteries)। এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি বিরল খনিজ এবং ধাতুও। সমুদ্রের বুক চিরে সেই রত্নের খোঁজ দিতে তৈরি হচ্ছে ভারতের বৃহত্তম ডিপ সি রিসার্চ ভেসেল (Deep Sea Research Vessel)। সমুদ্রের অতলে গবেষণা চালাবে এই জাহাজ। জাহাজটি তৈরি করছে রাষ্ট্রায়ত্ত যুদ্ধজাহাজ নির্মাণকারী সংস্থা কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়র্স (GRSE)। গোয়া-ভিত্তিক একটি সরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় তৈরি করা হবে অতিকায় এই জাহাজটি। বৃহস্পতিবার জারি করা বিবৃতিতে বলা হয়েছে, জাহাজটি দৈর্ঘ্যে ৮৯.৫ মিটার। ভারতীয় শিপইয়ার্ড এ পর্যন্ত যত ধরনের ভেসেল বানিয়েছে, তার মধ্যে এটিই হবে বৃহত্তম। ভারত মহাসাগরের গভীরে অনুসন্ধান কার্য চালাবে ভারতীয় এই জাহাজটি।

    ‘ডিপ ওশেন মিশন’ (Deep Sea Research Vessel)

    গোয়ার ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশেন রিসার্চের তরফে জানানো হয়েছে, ভেসেলটি মোতায়েন করা হবে নিবিড় বৈজ্ঞানিক অনুসন্ধান কার্যে। সমুদ্রের অতল থেকে তুলে আনবে নমুনা। আর্থ সায়েন্স মন্ত্রকের ‘ডিপ ওশেন মিশনে’ তৈরি করা হচ্ছে এই জাহাজ। ভেসেলটি হবে সর্বংসহা। নানা প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে পারবে দক্ষতার সঙ্গে। জাহাজটিতে এক সঙ্গে থাকতে পারবেন ৩৪ জন বৈজ্ঞানিক। ভারতের হয়ে এটি কাজ করবে আগামী তিরিশ বছর (Deep Sea Research Vessel)।

    খরচের বহর

    ভেসেলটি তৈরি করা হবে ৩৬ মাসের মধ্যে। খরচ ধরা হয়েছে ৮৩৯.৫৫ কোটি টাকা। ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পেই তৈরি হচ্ছে জাহাজটি। জাহাজটির সর্বোচ্চ গতি হবে ১৪ নটিক্যাল কিলোমিটার। জাহাজের মধ্যেই থাকবে সর্বাধুনিক গবেষণাগার, বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং হেভি-ডিউটি ডেক মেশিনারি। জাহাজটি তৈরিতে মেনে চলা হবে ইন্ডিয়ান রেজিস্টার অফ শিপিং এবং আমেরিকান ব্যুরো অফ শিপিংয়ের মানদণ্ড। এমএআরপিওএল মান পূরণ করতে জাহাজটিতে থাকবে বিভিন্ন সমুদ্র প্রোফাইলার, সমুদ্রতলের স্যাম্পলার এবং অনবোর্ড অ্যানালিটিক্যাল সিস্টেম।

    আরও পড়ুন: সেই তৃণমূলের ‘দাদাগিরি’, বন্ধ হয়ে গেল জুনপুটে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রের কাজও!

    জাহাজটি কেবল গভীর মহাসাগরে অভিযান চালাতে সক্ষম হবে না, দক্ষিণ মহাসাগরের গবেষণায়ও যাত্রা করতে পারবে। এনসিপিও-র পরিচালক থামবান মেলোথ বলেন, “জাহাজটি গভীর সমুদ্রে খনিজ ও বিরল ধাতু অনুসন্ধানের কাজ করবে। সমুদ্রে ধাতু অনুসন্ধানের জন্য সরকার গভীর (Oceans Mysteries) সমুদ্র মিশনের অধীনে জাহাজটি নির্মাণে অর্থায়ন করেছে (Deep Sea Research Vessel)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Guru Purnima 2024: আজ গুরু পূর্ণিমা, কখন শুরু? জানুন এর গুরুত্ব ও তাৎপর্য

    Guru Purnima 2024: আজ গুরু পূর্ণিমা, কখন শুরু? জানুন এর গুরুত্ব ও তাৎপর্য

    মাধ্যম নিউজ ডেস্ক: হিন্দু ধর্মের প্রতিটি পূর্ণিমা তিথি গুরুত্বের সঙ্গে পালন করা হয়। পূর্ণিমা তিথিগুলি পালনে মেলে নানা ফল, এমনটাই বিশ্বাস রয়েছে ভক্তদের। তবে সব পূর্ণিমার মধ্যে অন্যতম বিশেষ গুরুত্বপূর্ণ হলো গুরু পূর্ণিমা উৎসব (Guru Purnima 2024)। সাধারণভাবে আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা পালিত হয়, তাই একে অনেকে আষাঢ় পূর্ণিমাও বলেন। চলতি বছরে এই পূর্ণিমা শ্রাবণ মাসেই পালিত হচ্ছে। হিন্দু ধর্মে বিশ্বাস অনুযায়ী এই পবিত্র তিথিতে জন্ম গ্রহণ করেছিলেন বেদব্যাস, তাই এটিকে ব্যস জয়ন্তী হিসেবেও পালন করা হয়। গুরু পূর্ণিমাতে পূজা-অর্চনা, ব্রত পালন করলে ব্যক্তির জীবন সুখ-শান্তি-সমৃদ্ধিতে ভরে ওঠে বলে বিশ্বাস রয়েছে ভক্তদের।

    কবে গুরু পূর্ণিমা (Guru Purnima 2024)?

    পঞ্জিকা অনুযায়ী ২০ জুলাই সন্ধ্যা ৬টা থেকে গুরু পূর্ণিমা (Guru Purnima 2024) তিথির সূচনা। ২১ জুলাই দুপুর ৩টে ৪৭ মিনিটে এই তিথি সমাপ্ত হবে। শাস্ত্র অনুযায়ী, পূর্ণিমা তিথিতে পূর্ণিমার ব্রত পালন করা হয়। রাত্রিবেলা পূর্ণিমা তিথি থাকলে সে দিন ব্রত ও পুজো করা উচিত। তাই ২০ জুলাই পূর্ণিমা ব্রত করা হয়। ২১ জুলাই গুরু পূর্ণিমার স্নান-দান করা যাবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

    কোন কোন  যোগ রয়েছে গুরু পূর্ণিমায় (Guru Purnima 2024)

    গুরু পূর্ণিমায় (Guru Purnima 2024) সর্বার্থসিদ্ধি যোগ থাকবে বলে জানাচ্ছেন জ্যোতিষীরা। এই যোগে করা যে কোনও কাজই সফল হয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাই এ সময় শুভকর্ম করা উত্তম। ২১ জুলাই সকাল ৫টা ৩৬ মিনিট থেকে ২২ জুলাই মাঝরাত ১২টা ১৪ মিনিট পর্যন্ত সর্বার্থসিদ্ধি যোগ থাকবে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি গুরু পূর্ণিমায় বিষ্কম্ভ যোগও থাকবে। ২১ জুলাই মাঝরাত ১২টা ৮ মিনিট থেকে শুরু করে ২১ জুলাই রাত ৯টা ১১ মিনিটে এই যোগ সমাপ্ত হবে। জ্যোতিষীদের মতে, গুরু পূর্ণিমায় (Importance Of Guru Purnima) প্রীতি যোগও থাকবে। এই যোগকে প্রেম যোগও বলা হয়। শুভ ও ইতিবাচকতার প্রতীক এই যোগ। ২১ জুলাই রাত ৯টা ১১ মিনিট থেকে ২২ জুলাই সন্ধ্যা ৫টা ৫৮ মিনিট পর্যন্ত প্রীতি যোগ থাকবে।

    গুরু পূর্ণিমার দিনে, ভগবান শিব তাঁর প্রথম সাত শিষ্যকে যোগ-বিজ্ঞানের শিক্ষা দিয়েছিলেন

    প্রসঙ্গত, ভারতীয় সভ্যতায় গুরুকে ঈশ্বরের মর্যাদা দেওয়া হয়েছে। বাড়িতে বাড়িতে গুরু পূজনের রীতি তাই দেখা যায়। সনাতন সংস্কৃতিতে গুরুর স্থান একটি বিশেষ পর্যায়ে রাখা হয়েছে। কারণ পিতা-মাতার পরে, গুরুই একমাত্র ব্যক্তি যিনি শিষ্যকে সঠিক পথ দেখান, এমনটাই ধারণা ভক্তদের। গুরু তাঁর শিষ্যকে অন্ধকার থেকে আলোর পথে এনে সাফল্যের দিশা দেখান বলেই বিশ্বাস ভক্তদের। ধর্মীয় শাস্ত্রমতে (Importance Of Guru Purnima), গুরু পূর্ণিমার দিনে, ভগবান শিব তাঁর প্রথম সাত শিষ্য, সপ্তঋষিদেরকে সর্বপ্রথম যোগ-বিজ্ঞানের শিক্ষা দিয়েছিলেন।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IELTS Exam: বিদেশে পড়তে চান? রপ্ত করতে হবে ইংরেজি, জানুন আইইএলটিএস পরীক্ষা সম্পর্কে

    IELTS Exam: বিদেশে পড়তে চান? রপ্ত করতে হবে ইংরেজি, জানুন আইইএলটিএস পরীক্ষা সম্পর্কে

    মাধ্যম নিউজ ডেস্ক: ছোট থেকেই অনেকে স্বপ্ন দেখেন, উচ্চশিক্ষা নিতে বিলেত পাড়ি দেবেন। না এখন আর শুধু বিলেত নয়, বিদেশ বলা যেতে পারে। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইউক্রেন উচ্চশিক্ষার জন্য পৃথিবীর নানা প্রান্তে ছুটে যাচ্ছেন মেধাবী ছাত্রছাত্রীরা। প্রতিবছর এই সংখ্যা বাড়ছে। স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুসারে, গতবছর ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত সাড়ে ৭ লাখেরও বেশি শিক্ষার্থী বিদেশে যাত্রা করেছেন। এই প্রবণতা আগামী বছরগুলিতে অব্যাহত থাকবে বলেই মনে করছে শিক্ষামহল। কিন্তু বিদেশে (Foreign Studies) পড়ার ইচ্ছে থাকলেই তো হবে না, তার জন্য দিতে হবে নানান পরীক্ষা। আর সবার আগে জানতে হবে ইংরেজি। আন্তর্জাতিক স্তরে এই ভাষাটি না জানলে চলা কঠিন। কোনও ছাত্র ছাত্রী ইংরেজিতে কতটা দক্ষ তা জানতে দিতে হয় আইইএলটিএস (IELTS Exam) পরীক্ষা।  

    আইইএলটিএস পরীক্ষা কী (IELTS Exam)

    আপনি যদি আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ায় স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন (Foreign Studies) করেন তবে আপনাকে ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণের জন্য বৈধ প্রমাণ জমা দিতে হবে। আপনি যে কোনও বিশ্বব্যাপী স্বীকৃত ইংরেজি ভাষা পরীক্ষার শংসাপত্রের মাধ্যমে আপনার ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণ করতে পারেন। আইইএলটিএস (IELTS) পরীক্ষা হল ইংরেজি ভাষার মূল্যায়নের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য একটি পন্থা। আইইএলটিএস-এর জন্য প্রস্তুতি নেওয়া চ্যালেঞ্জিং হতে পারে, কিন্তু সঠিক কৌশল মেনে পড়লে সহজেই এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায়।

    কী কী জানতে হয় (IELTS Exam)

    শ্রবণ: এই বিভাগে চারটি রেকর্ড করা কথোপকথন ও মনোলোগ দেওয়া থাকে। প্রার্থীরা যা শুনে তার উপর ভিত্তি করে প্রশ্নের উত্তর দেয়।
    পড়া: প্রার্থীরা তিনটি অনুচ্ছেদ পড়েন এবং প্রশ্নের উত্তর দেন যা তাদের বোঝার দক্ষতা মূল্যায়ন করে। প্যাসেজগুলি সাধারণত বই, সংবাদপত্র, ম্যাগাজিন বা অন্যান্য জায়গা থেকে নেওয়া হয়।
    লেখা: লেখার বিভাগে, প্রার্থীদের দুটি কাজ করতে হয়
    টাস্ক ১: চাক্ষুষ তথ্য বর্ণনা করতে হবে (যেমন, চার্ট, গ্রাফ, ডায়াগ্রাম)
    টাস্ক ২: একটি সাধারণ বিষয়ে প্রবন্ধ লিখতে হবে
    কথা বলা: এখানে একজন বিশেষজ্ঞের মুখোমুখি সাক্ষাৎকারের মাধ্যমে একজন প্রার্থীর কথা বলার দক্ষতা দেখা হয়। এটা আবার তিনভাগে বিভক্ত। প্রথমে একটি বিষয় নিয়ে আপনার মতামত ইংরেজিতে বলতে হবে। তারপরে কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর রিডিং পড়তে হবে।

    আরও পড়ুন: বালিকা বধূ রূপা এখন ডাক্তার! মাত্র ৮ বছরে বিয়ে, দুই সন্তানের মা অবশেষে স্বপ্নপূরণ

    কীভাবে এই পরীক্ষা দেবেন (IELTS Exam)

    অনলাইনে রেজিস্টার করুন এবং ডেবিট/ক্রেডিট কার্ড ব্যবহার করে পরীক্ষার ফি প্রদান করুন
    যেকোনও আইডিপি শাখা বা ইনপুট নোডে ব্যক্তিগতভাবে রেজিস্টার করুন
    কুরিয়ার দ্বারা নিবন্ধন করুন এবং একটি ডিমান্ড ড্রাফ্ট বা আইসিসিআই/এইচডিএফসি ডিপোজিট স্লিপ ব্যবহার করে ফি প্রদান করুন৷

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mohan Bhagwat: ‘‘বিশ্বকে সুখ-শান্তির দিশা দেখিয়েছে ভারত’’, বললেন মোহন ভাগবত

    Mohan Bhagwat: ‘‘বিশ্বকে সুখ-শান্তির দিশা দেখিয়েছে ভারত’’, বললেন মোহন ভাগবত

    মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) সর সঙ্ঘচালক মোহন ভাগবত (Mohan Bhagwat) বৃহস্পতিবারই তাঁর এক বক্তব্যে বলেন, ‘‘বিশ্বকে সুখ-শান্তির দিশা দেখিয়েছে ভারত।’’  তিনি জানান, করোনা মহামারীর পর থেকে সমগ্র বিশ্ব উপলব্ধি করেছে যে ভারতই সারা দুনিয়াকে শান্তি এবং সুখের দিশা দেখাতে পারে। তিনি আরও জানিয়েছেন, একমাত্র সনাতন ধর্মই মানব সভ্যতার কল্যাণের কথা ভাবে। মোহন ভাগবত (Mohan Bhagwat) তাঁর এদিনের বক্তব্যে আরও বলেন, ‘‘বিগত ২,০০০ বছর ধরে অনেক ঘটনার সাক্ষী থেকেছে গোটা পৃথিবী কিন্তু এই সমস্ত কিছুই মানব সভ্যতাকে সুখ-শান্তি-সমৃদ্ধি দিতে ব্যর্থ হয়েছে। কিন্তু একমাত্র ভারতবর্ষের চিরাচরিত জীবন পদ্ধতি, ভারতবর্ষকে নতুনভাবে সারা দুনিয়াকে সুখ-শান্তি-সমৃদ্ধির দিশা দেখাতে সক্ষম হয়েছে।

    সনাতন ধর্ম অভিজাত প্রাসাদ থেকে নয়, আশ্রম ও অরণ্য থেকে উঠে এসেছে (Mohan Bhagwat)

    বৃহস্পতিবারই সঙ্ঘ প্রধান হাজির ছিলেন, বিকাশ ভারতী নামের একটি সংগঠনের বৈঠকে। এই বৈঠকে হাজির ছিলেন গ্রামীণ স্তরের কর্মীরা। সেখানেই এই কথাগুলি বলেন সঙ্ঘ প্রধান (Mohan Bhagwat)। তিনি আরও বলেন, ‘‘সনাতন ধর্ম অভিজাত প্রাসাদ থেকে নয়, আশ্রম ও অরণ্য থেকে উঠে এসেছে। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমস্ত কিছুতেই পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের প্রকৃতি কখনও বদলায়নি।’’ তিনি আরও বলেন, ‘‘সময়ের অগ্রগতির সঙ্গে সঙ্গে আমাদের প্রয়োজন হল নতুন পথ এবং পদ্ধতিকে গ্রহণ করা।’’ মোহন ভাগবত এদিন আরও বলেন, ‘‘প্রত্যেককে মানব সভ্যতা তথা সমাজের কল্যাণের জন্য বিরামহীন কাজ করে যাওয়া উচিত।

    আমাদের মনটা এক এবং যেটা অন্য কোনও দেশে দেখা যায় না 

    তিনি আরও (RSS) বলেছেন, ‘‘উপজাতি অধ্যুষিত এলাকাগুলিতে আমাদের আরও কাজের প্রয়োজন, সেখানকার শিক্ষা এবং স্বাস্থ্য সংক্রান্ত কাজে আমাদের আরও জোর দিতে হবে।’’ বনাঞ্চলের মানুষরা শান্তিপূর্ণ এবং সরল জীবন যাপন করেন বলেও জানান তিনি। মোহন ভাগবত (Mohan Bhagwat) এদিন আরও বলেন, ‘‘বিভিন্ন পদ্ধতিতে ৩৩ কোটি দেবদেবীকে আমরা পুজো করি। ৩,৮০০ এরও বেশি ভাষা রয়েছে ভারতে, যেখানে মানুষ একের সঙ্গে অপরের কথা বলে। আমাদের খাদ্যাভাসের মধ্যেও অনেক রকমের বৈচিত্র লক্ষ্য করা যায়। এই সমস্ত কিছু সত্ত্বেও আমাদের মনটা এক এবং যেটা অন্য কোনও দেশে দেখা যায় না।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Dibrugarh Express: দুর্ঘটনার আগে বিস্ফোরণের শব্দ শুনেছিলেন ডিব্রুগড় এক্সপ্রেসের চালক! তদন্তে রেল

    Dibrugarh Express: দুর্ঘটনার আগে বিস্ফোরণের শব্দ শুনেছিলেন ডিব্রুগড় এক্সপ্রেসের চালক! তদন্তে রেল

    মাধ্যম নিউজ ডেস্ক: ডিব্রুগড় এক্সপ্রেসের (Dibrugarh Express) একজন চালক দাবি করেছেন যে ট্রেন লাইনচ্যুত হওয়ার আগে তিনি জোরালো বিস্ফোরণের আওয়াজ শুনতে পেয়েছিলেন। ইতিমধ্যে গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে রেল। গোটা ঘটনায় অন্তর্ঘাতের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না রেল। উত্তরপ্রদেশের গোন্ডাতে বৃহস্পতিবার ট্রেন লাইনচ্যুত হওয়ার পরে এমন দাবি করেন রেলের এক চালক। রেলের (Indian Railway) তরফ থেকে আনুষ্ঠানিকভাবে চালকের এই বিবৃতি স্বীকারও করে নেওয়া হয়েছে।

    ২ জন চালকই সুরক্ষিত (Dibrugarh Express)

    প্রসঙ্গত, আটটি বগি চন্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসের (Dibrugarh Express) লাইনচ্যুত হয় মতিগঞ্জ ঝিলাই রেলওয়ে স্টেশনের কাছে। উত্তরপ্রদেশের গোন্ডা জেলায় এই দুর্ঘটনায় চারজন মানুষ মারা গেছেন এবং কুড়ি জনেরও বেশি আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তবে দুজন চালকই সুরক্ষিত রয়েছেন আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে রেলের তরফে। একজন চালক যাঁর নাম হল ত্রিভুবন তিনি দাবি করেছেন যে লাইনচ্যুত হওয়ার আগে ভয়ঙ্কর বিস্ফোরণের মতো শব্দ শুনেছেন তিনি। এই নিয়ে শুরু হয়েছে চাঞ্চল্য। রেলমন্ত্রী (Indian Railway) ইতিমধ্যে দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু ১০ লাখ টাকা এবং গুরুতর জখমদের আড়াই লাখ টাকা, কম জখমদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে। উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটিও ঘোষণা করেছে রেল গোটা ঘটনার তদন্তের জন্য।

    দুর্ঘটনার পরেই ৪০ জন সদস্যের চিকিৎসকের একটি দল হাজির হন ঘটনাস্থলে

    প্রসঙ্গত, দুর্ঘটনার পরেই ৪০ জন সদস্যের (Dibrugarh Express) চিকিৎসকের একটি দল এবং ১৫টি অ্যাম্বুলেন্স তৎক্ষণাৎ পৌঁছে যায় ঘটনাস্থলে। সেখানে হাজির হন রেলের (Indian Railway) উচ্চপদস্থ আধিকারিকরাও। দুর্ঘটনার স্থলটি লক্ষ্ণৌ থেকে দেড়শ কিলোমিটার দূরে। ইতিমধ্যে গোটা ঘটনা সকাল থেকেই নজরে রেখেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন বলেও খবর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Stree-2 Trailer: অগাস্টে মুক্তি পাবে ‘স্ত্রী-২’, আতঙ্ক নয়, এবার চান্দেরির ত্রাতা হয়ে ফিরে আসছেন ‘স্ত্রী’

    Stree-2 Trailer: অগাস্টে মুক্তি পাবে ‘স্ত্রী-২’, আতঙ্ক নয়, এবার চান্দেরির ত্রাতা হয়ে ফিরে আসছেন ‘স্ত্রী’

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০১৮ সালে সবচেয়ে হিট সিনেমা ছিল ‘স্ত্রী’। রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor) অভিনীত এই সিনেমার সিক্যুয়েল আসতে চলেছে। ‘স্ত্রী-২’ রিলিজ হবে ১৫ অগাস্ট। সিনেমার ট্রেলার (Stree-2 Trailer) ইতিমধ্যেই জিও স্টুডিওসের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। প্রযোজক সংস্থা আশা করছে ‘স্ত্রী’-র মতই স্ত্রী-২ ব্যাপক হিট হবে।

    ‘মুণ্ডহীন দানবের’ সঙ্গে লড়বে স্ত্রী (Stree-2 Trailer)

    সিনেমার ট্রেলারে (Stree-2 Trailer) দেখা যাচ্ছে শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor) পিশাচিনী স্ত্রী-র ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এবার লড়াই ‘সর-কটা’ নামে এক মুণ্ডহীন দানবের বিরুদ্ধে। এই ‘সর-কটা’ দানব ‘স্ত্রী’-কে প্রেত হতে বাধ্য করেছিল। রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, পঙ্কজ ত্রিপাঠিরা যৌথভাবে লড়বেন স্ত্রী-২ এর ভিলেন ‘সর-কটা’র সঙ্গে। শ্রদ্ধা কাপুরের চরিত্রটা রহস্যে মোড়া। স্ত্রী শেষ পর্যন্ত দেখেও শ্রদ্ধার ব্যাপারটা ঠিক বোঝা যায়নি। সেটা জানা যাবে স্ত্রী-২ দেখলে। এই ‘সর-কটা’র জন্যই স্ত্রী পেত্নী হয়ে চন্দেরি শহরের মানুষদের কষ্ট দিচ্ছিলেন।

    আগস্টেই রিলিজ হবে ‘স্ত্রী-২’(Shraddha Kapoor)

    সিনেমার ট্রেলারে (Stree-2 Trailer) বলা হচ্ছে , চন্দেরি পুরাণে স্ত্রী চলে যাওয়ার পর ‘সর-কটা’ আসার ভবিষ্যৎবাণী রয়েছে। স্ত্রী চলে যাওয়ার পর সেই ‘সর-কটা’ তাণ্ডব করবে চন্দেরি শহরে। ৫ বছর আগে ৩১ অগাস্ট ‘স্ত্রী’ রিলিজ হয়েছিল। পাঁচ বছর পর ফের অগাস্ট মাসেই রিলিজ হবে এই দ্বিতীয় ভাগ। তবে এবার ১৫ অগাস্ট রিলিজ হচ্ছে রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor), পঙ্কজ ত্রিপাঠী অপারশক্তি খুরানা, অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিনীত এই সিনেমা।

    রুপোলি পর্দা কাঁপাবে স্ত্রী-২

    সিনেমাটি কমেডি -হরর ঘরানায় বছরের সেরা সিনেমা হতে চলেছে, এমনটাই আশা করছেন সিনেমার ডিরেক্টর অমর কৌশিক। জানা গেছে, সিনেমা কর্নাটকের বিখ্যাত উপন্যাস ‘নলী বা’- এর (বাংলা অনুবাদ- কাল এস) উপরে তৈরি করা হয়েছে। এ সিনেমায় অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ত্রী-২ এ জনার চরিত্রে অভিনয় করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর চরিত্র সম্পর্কে বলেন, “সিক্যুয়েল সিনেমায় ফের অভিনয়ের সুযোগ পেয়ে আমি গর্বিত।

    আরও পড়ুন: হতাশ করেছে তৃতীয় সিজন, কী হবে মির্জাপুরের চতুর্থ সিজনে?

    এই সিনেমায় সকল চরিত্র তাদের ১০০ শতাংশ দিয়েছেন এবং এই সিনেমা পাঁচ বছর আগের সিনেমার চেয়েও বড় হিট হবে বলে আশা করছি। কত সিনেমা আসে যায়, কিন্তু স্ত্রী (Shraddha Kapoor) দর্শকদের মনে আজও অমর রয়েছে।”

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Paris Olympics 2024: অলিম্পিক্সে বিশেষ বেগনি ট্র্যাক! কতটা সাহায্য পাবেন নীরজরা?

    Paris Olympics 2024: অলিম্পিক্সে বিশেষ বেগনি ট্র্যাক! কতটা সাহায্য পাবেন নীরজরা?

    মাধ্যম নিউজ ডেস্ক:  প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) প্রস্তুতি প্রায় শেষের পথে। শেষ মুহূর্তের পরিকল্পনা সারতে ব্যস্ত ভারতীয় অ্যাথলিটরা। প্যারিস অলিম্পিক্সের অ্যাথলেটিক্স ইভেন্টগুলি হবে স্তাদ দ্য ফ্রঁস স্টেডিয়ামে। অলিম্পিক্স উপলক্ষে নতুন করে সাজানো হয়েছে স্টেডিয়াম। বসেছে নতুন হালকা বেগনি রংয়ের ট্র্যাক। সেই ট্র্যাকই অলিম্পিক্সে বাড়তি সুবিধা দিতে পারে নীরজদের (Neeraj Chopra), মনে করছে ক্রীড়া বিশ্ব। 

    নয়া ট্র্যাকের বিশেষত্ব (Paris Olympics 2024)

    আধুনিক প্রযুক্তির সাহায্যে তৈরি অলিম্পিক্সের (Paris Olympics 2024) নতুন ট্র্যাকে রয়েছে নানা বিশেষত্ব। সাধারণত লাল বা কমলা রঙের ট্র্যাক হলেও এ বারের অলিম্পিক্সে থাকছে হালকা বেগনি রঙের ট্র্যাক। প্রতিযোগিতার থিম রঙের সঙ্গে মিলিয়েই এই ট্র্যাক করা হয়েছে। সব মাঠেই তা দেখা যাবে। ইটালির সংস্থা ‘মোন্ডো’ এই ট্র্যাকের নকশা করেছে।  এই ট্র্যাকে দু’টি স্তর রয়েছে। প্রথমে রবার রয়েছে। এর ফলে পায়ের গ্রিপ শক্ত হবে, অর্থাৎ পা পিছলে যাবে না। নমনীয়তাও রয়েছে। রবারের স্তরের নীচে বায়ুভর্তি গহ্বর রয়েছে। সেগুলি লাফানোর অভিঘাত সামলাতে সাহায্য করবে এবং ভারসাম্য ধরে রাখার কাজ করবে।

    নীরজের সম্ভাবনা (Neeraj Chopra)

    টোকিওতে মাইলফলক গড়েছিলেন। জ্যাভলিনে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া (Paris Olympics 2024)। ট্র্যাক অ্যান্ড ফিল্ডের দুনিয়ায় সেটাই অলিম্পিক্সে ভারতের প্রথম ব্যক্তিগত সোনা। এবারও ভারতের সবচেয়ে বড় বাজি নীরজই। নয়া ট্র্যাক তাঁকে সুবিধা দেবে বলে অনুমান। নীরজ ইউরোপীয় সার্কিটে অনুশীলন করে অভিজ্ঞ। তিনি ‘পাওয়ার থ্রোয়ার’ নন। অর্থাৎ বর্শা ছোড়ার জন্য শরীরের উপরিভাগের বড় পেশির উপর পুরোপুরি নির্ভর করেন না। তিনি ট্র্যাকে দৌড়নোর সময়েও শক্তি সংগ্রহ করেন। এমন ভাবে শরীর নিয়ন্ত্রণ করেন, যাতে সব শক্তি কাজে লাগিয়ে বেশি দূরে ছুড়তে পারেন। মোন্ডো ট্র্যাকের গ্রিপ সাহায্য করবে নীরজকে।

    আরও পড়ুন: ২৬ জুলাই শুরু হচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ! জেনে নিন প্যারিস অলিম্পিক্সে ভারতের সূচি

    কবে নামবেন নীরজ (Neeraj Chopra)

    বিশ্ব অ্যাথলেটিক্সের পক্ষ থেকে ইতিমধ্যে পুরুষদের জ্যাভেলিন থ্রো’র সূচি ঘোষণা করা হয়েছে। এই সূচি অনুসারে, আগামী ৬ অগাস্ট থেকে যোগ্যতা অর্জনকারী পর্ব শুরু হয়ে যাবে। এর ঠিক দিন দুয়েক পর অর্থাৎ ৮ অগাস্ট ফাইনাল আয়োজন করা হবে। প্যারিস অলিম্পিক্সে নীরজের (Neeraj Chopra) কঠিন প্রতিপক্ষ হয়ে উঠতে পারেন জার্মানি এবং চেক প্রজাতন্ত্রের অ্যাথলিটরা। ২০২৪ সালে এই ভারতীয় তারকা সর্বশ্রেষ্ঠ থ্রো-য়ের বিচারে চতুর্থ স্থান অর্জন করেছেন। এই মরশুমে তাঁর সর্বশ্রেষ্ঠ পারফরম্যান্স ৮৮.৩৬ মিটার।

    জার্মানির তরুণ জ্যাভেলিন থ্রোয়ার ম্যাক্স ডেহনিং এই মরশুমের একমাত্র অ্যাথলিট যিনি ৯০ মিটার দুরত্ব অতিক্রম করেছেন। এই তালিকায় ৯০.২০ মিটার দুরত্বে জ্যাভেলিন থ্রো করে তালিকার শীর্ষে রয়েছেন তিনি। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইয়াকুব বার্ডলেচ। তিনি ৮৮.৬৫ মিটার দুরত্বে জ্যাভেলিন থ্রো করেছেন। জার্মানির জুলিয়ন বেওয়ার ৮৮.৩৭ মিটার দুরত্বে থ্রো করে তৃতীয় স্থান অর্জন করেছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Murshidabad: ১০ বছরে রেজিনগরের তৃণমূল বিধায়ক কোনও কাজ করেননি, বললেন দলেরই নেতা

    Murshidabad: ১০ বছরে রেজিনগরের তৃণমূল বিধায়ক কোনও কাজ করেননি, বললেন দলেরই নেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: ২১ জুলাইয়ের আগে মুর্শিদাবাদের (Murshidabad) রেজিনগর বিধানসভায় তৃণমূলের কোন্দল ফের প্রকাশ্যে চলে এল। রীতিমতো সাংবাদিক সম্মেলন করে তৃণমূল বিধায়ক এবং দলের প্রাক্তন ব্লক সভাপতি একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনলেন। যা নিয়ে জেলাজুড়ে চর্চা শুরু হয়েছে।

    ঠিক কী অভিযোগ করেছেন তৃণমূল বিধায়ক? (Murshidabad)

    বেলডাঙ্গা-২ নম্বর (Murshidabad) ব্লকের তৃণমূলের প্রাক্তন সভাপতি আতাউর রহমান দলের বিধায়ক রবিউলআলম চৌধুরীর বিরুদ্ধে টেন্ডারের দুর্নীতির অভিযোগ করেছেন। এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক বলেন,  দুর্নীতির কোনও অভিযোগ প্রমাণ করতে পারলে বিধায়ক পদ ছেড়ে দেব। আসলে ওই তৃণমূল নেতার স্ত্রী পঞ্চায়েত সমিতির সভাপতি। তিনি অবৈধভাবে টেন্ডার প্রক্রিয়া করতে চাইছেন। যার ফলে বেলডাঙ্গা ২ নম্বর ব্লকের টেন্ডারে অনিয়ম হচ্ছে। উন্নয়নের থমকে গিয়েছে। যদি তাঁদের মন মতো টেন্ডার না হয় তাহলে তাঁরা বাতিল করছেন। ফেরিঘাটে টেন্ডার করা হয়নি। এর দায় পঞ্চায়েত সমিতির। যতদিন থাকব এই অবৈধ টেন্ডার মেনে নেব না, তারজন্য যেখানে যা করার দরকার আমি করব। ভাটির ব্যবসা, থানার দালালি যে দলের লোক করুক না কেন, যদি আমাদের দলের লোকও করে থাকে তাদের জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা আমি করব।

    আরও পড়ুন: পুলিশের নাকের ডগায় মাছের ভেড়িতে আত্মগোপনে সাদ্দাম, তিনদিন পর গ্রেফতার

    ১০ বছরে বিধায়ক কোনও কাজ করেননি!

    বিধায়কের সাংবাদিক বৈঠকের পর পাল্টা সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের (Trinamool Congress) বেলডাঙ্গা ২ নম্বর ব্লকের (Murshidabad) প্রাক্তন সভাপতি আতাউর রহমান। তিনি বলেন, বিগত পঞ্চায়েত নির্বাচনে বিধায়ক তৃণমূল প্রার্থীদের হয়ে ভোট করেন নি। বিধায়কের চোখের সামনেই দুর্নীতি হচ্ছে, তিনি চোখ বন্ধ করে আছেন। বিধায়কের (Trinamool Congress) উন্নয়ন তহবিলের টাকার কাজের নিয়ম মতো টেন্ডার হচ্ছে না। তিনি রবিউল আলামের কাজ নিয়েও অনেক প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, সরকার প্রতিবছর বিধায়কদের ৬০ লক্ষ টাকা করে উন্নয়ন খাতে দেন। বিগত  দশ বছরের ব্যবধানে আমরা দেখতে পাইনি কোনও পঞ্চায়েতে বা কোনও ব্লকে বিধায়ক তহবিলের টাকায় কাজ হয়েছে। বিগত ১০ বছর কোথায় কাজ করেছেন তার কোনও প্রমাণ আমাদের কাছে নেই। এখন অনলাইন ব্যবস্থা হওয়ার পর আমরা জানতে পারি বিধায়কসাহেব যে বছরের ৬০ লক্ষ টাকা পান, সেটা আন্ডারটেকিং ওয়েস্ট বেঙ্গল এগ্রো ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের পক্ষ থেকে টেন্ডার করানো হচ্ছে। তবে, এই টেন্ডার কবে হচ্ছে কোথায় হচ্ছে? কে কাজ পাচ্ছেন? সেই কাজ দেখভালের জন্য ইঞ্জিনিয়ার কবে আসছেন, কাজের পরিধি কী রয়েছে তার কোন কিছুই জানা নেই।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share