Tag: Madhyom

Madhyom

  • Paris Olympics 2024: ২৬ জুলাই শুরু হচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ! জেনে নিন প্যারিস অলিম্পিক্সে ভারতের সূচি

    Paris Olympics 2024: ২৬ জুলাই শুরু হচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ! জেনে নিন প্যারিস অলিম্পিক্সে ভারতের সূচি

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ২৬ জুলাই থেকে প্যারিসে শুরু হচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ। প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) অংশ নেবেন ভারতের ১১৭ জন খেলোয়াড়। বুধবার ক্রীড়া মন্ত্রক এই অনুমোদন দিয়েছে। সঙ্গে ১৪০ জন সাপোর্ট স্টাফ ও কর্তারাও যাবেন। তার মধ্যে ৭২ জনের খরচ দেবে কেন্দ্র। গেমস ভিলেজে থাকবেন ভারতের শেফ দ্য মিশন গগন নারাং-সহ ১১ জন সদস্য। এই প্রথমবার অলিম্পিকে ভারতের অ্যাথলিট এবং কোচিং স্টাফের সংখ্যা প্রায় সমান হবে। ভারতীয় অলিম্পিক সংস্থা জানিয়েছে, গেমস ভিলেজে ৬৭ জন সাপোর্ট স্টাফ থাকবেন। আর গেমস ভিলেজের বাইরে কাছাকাছি হোটেলে আরও ৭২ জন থাকবেন সরকারি খরচে। তার বাইরেও দশ অতিরিক্ত কন্টিনজেন্ট অফিশিয়াল যাবেন প্যারিসে। এবার অলিম্পিক্সে ভারতের পতাকাবাহক হবেন সিন্ধু এবং শরথ কমল। 

    কোন বিভাগে কতজন খেলোয়াড় (Paris Olympics 2024) 

    ভারতের সবচেয়ে বড় দল অ্যাথলেটিক্সে। যাচ্ছেন ২৯ জন অ্যাথলিট। তার মধ্যে ১১ জন মহিলা ও ১৮ জন পুরুষ। দ্বিতীয় সর্বোচ্চ দল শুটিংয়ে। যাচ্ছেন ২১ জন। আর হকিতে রয়েছেন ১৯ জন খেলোয়াড়। এছাড়া টেবিল টেনিসে আট জন এবং ব্যাডমিন্টনে সাত জন রয়েছেন। কুস্তি, তিরন্দাজি এবং বক্সিংয়ে ছ’জন করে আছেন। গল্‌ফে চার জন, টেনিসে তিন জন, সাঁতারে দু’জন, সেলিংয়ে দু’জন, অসিচালনা, জুডো, রোয়িং এবং ভারোত্তোলনে এক জন করে রয়েছেন। ২০২০ সালে টোকিও অলিম্পিকে ভারত থেকে অংশগ্রহণকারী ছিল ১১৯ জন। সেবার সর্বোচ্চ সাতটি পদক পেয়েছিল ভারত। জ্যাভলিনে সোনা পেয়েছিলেন নীরজ চোপড়া। 

    কবে কবে খেলা (Paris Olympics 2024) 

    ২৫ জুলাই

    তীরন্দাজি – (র‌্যাঙ্কিং রাউন্ড) দুপুর ১টার পর শুরু

    ২৬ জুলাই

    কোনও খেলা নেই

    ২৭ জুলাই

    ব্যাডমিন্টন – (গ্রুপ স্টেজ) দুপুর ১টা  থেকে

    রোয়িং – সাড়ে ১২টা থেকে

    শুটিং – সাড়ে ১২টা থেকে

    বক্সিং –  সন্ধ্যা ৭টা থেকে

    হকি- (ভারত বনাম নিউজিল্যান্ড) রাত ৯টা

    টেবিল টেনিস – সন্ধ্যা সাড়ে ৬টা

    টেনিস – (আর ১) বিকেল সাড়ে ৩টে

    ২৮ জুলাই

    তীরন্দাজি – (টিম মেডেল ম্যাচ) দুপুর ১টা

    ব্যাডমিন্টন – দুপুর ১২টা

    বক্সিং – (আর ৩২) দুপুর ২:৪৬ থেকে

    রোয়িং – দুপুর ১টা

    শুটিং – (পদক ম্যাচ) দুপুর ১টা

    সাঁতার – দুপুর ২.৩০

    টেবিল টেনিস – (আর ৬৪) দুপুর ১টা

    টেনিস – (আর ১) বিকেল সাড়ে ৩টে

    ২৯ জুলাই

    তীরন্দাজি – (টিম মেডেল ম্যাচ) দুপুর ১টা

    ব্যাডমিন্টন – দুপুর ১.৩০

    হকি – (ভারত বনাম আর্জেন্টিনা) বিকেল ৪টে ১৫

    রোয়িং – দুপুর ১টা

    শুটিং – সাড়ে ১২টা থেকে

    টেবিল টেনিস – (আর ৩২) দুপুর ১.৩০

    ৩০ জুলাই

    সাঁতার – (মেডেল ম্যাচ) রাত ১২টা ৫২

    তীরন্দাজি – বিকেল সাড়ে ৩টে

    ব্যাডমিন্টন – দুপুর ১২টা

    বক্সিং – দুপুর ২.৩০

    অশ্বারোহী – দুপুর ২.৩০

    হকি – (ভারত বনাম আয়ারল্যান্ড) বিকেল ১৬.৪৫

    রোয়িং – দুপুর ১টা ৪০

    শুটিং – (মেডেল ম্যাচ) দুপুর ১টা

    টেবিল টেনিস – (আর ৩২) দুপুর ১টা

    টেনিস – (আর২) দুপুর ১টা

    ৩১ জুলাই

    তীরন্দাজি – দুপুর ১২টা

    ব্যাডমিন্টন – দুপুর ১২টা

    বক্সিং – (আর ১৬) বিকেল ৩টে

    অশ্বারোহী – দুপুর ২টো

    রোয়িং – ১.২৪ মিনিট

    শুটিং – (পদক ম্যাচ) ১.২৪ মিনিট

    টেবিল টেনিস – (আর ৩২) দুপুর ১.৩০ মিনিট

    টেনিস – (আর ৩) বিকেল সাড়ে ৩টে

    ১ অগাস্ট

    তীরন্দাজি – দুপুর ১টা

    অ্যাথলেটিক্স – দুপুর ১১টা

    ব্যাডমিন্টন – দুপুর ১২টা

    বক্সিং – দুপুর ২.৩০

    গলফ – সাড়ে ১২টা থেকে

    হকি – (ভারত বনাম বেলজিয়াম) দুপুর ১.৩০

    রোয়িং – দুপুর ১.৩০

    পালতোলা – বিকেল ৩.৩০

    শুটিং – (মেডেল ম্যাচ) দুপুর ১টা

    টেবিল টেনিস – দুপুর ১.৩০

    টেনিস – বিকেল ৩.৩০

    ২ অগাস্ট

    তীরন্দাজি – দুপুর ১টা

    অ্যাথলেটিক্স – রাত ৯টা ৪০

    ব্যাডমিন্টন – (সেমি-ফাইনাল) ১২টা

    বক্সিং – সন্ধ্যা ৭টা 

    গলফ – সাড়ে ১২টা থেকে

    হকি – (ভারত বনাম অস্ট্রেলিয়া) ৪.৪৫

    জুডো – (পদক ম্যাচ) ১.৩০

    রোয়িং – (পদক ম্যাচ) ১.৩০

    পালতোলা – ৩.৩০

    শুটিং – সাড়ে ১২টা থেকে

    টেবিল টেনিস – (সেমি-ফাইনাল) দুপুর ১.৩০

    টেনিস (পদক ম্যাচ) – বিকেল সাড়ে ৩টে

    ৩ অগাস্ট

    তীরন্দাজি – (পদক ম্যাচ) দুপুর ১টা

    অ্যাথলেটিক্স – (শট পুট ফাইনাল) রাত ১১টা

    ব্যাডমিন্টন – (পদক ম্যাচ) ১২টা

    বক্সিং – সন্ধ্যা সাড়ে ৭টা

    গলফ – দুপুর সাড়ে ১২টা

    রোয়িং – (পদক ম্যাচ) দুপুর ১.৩০

    পালতোলা – দুপুর সাড়ে ৩টে

    শুটিং – (মেডেল ম্যাচ) দুপুর ১টা

    টেবিল টেনিস – (পদক ম্যাচ) বিকেল ৫টে

    ৪ অগাস্ট

    তীরন্দাজি – (পদক ম্যাচ) দুপুর ১টা

    অ্যাথলেটিক্স – দুপুর ১টা ৩০

    ব্যাডমিন্টন – (পদক ম্যাচ) দুপুর ১২টা

    বক্সিং – (QF/SF) দুপুর ২.৩০

    অশ্বারোহী – (চূড়ান্ত) দুপুর ১টা ৩০

    গলফ – (পদক ম্যাচ) সাড়ে ১২টা থেকে

    হকি – (কোয়ার্টার ফাইনাল) দুপুর ১টা

    পালতোলা – বিকেল ৩.৩০

    শুটিং – (ফাইনাল) সাড়ে ১২টা থেকে

    টেবিল টেনিস – (পদক ম্যাচ) বিকেল ৫টা

    ৫ অগাস্ট

    অ্যাথলেটিক্স – (5কে ফাইনাল) রাত সাড়ে ১০টা

    ব্যাডমিন্টন – (পদক ম্যাচ) দুপুর ১টা ১৫

    পালতোলা – বিকেল ৩.৩০

    শুটিং – (চূড়ান্ত) দুপুর ১টা

    টেবিল টেনিস – দুপুর ১টা

    কুস্তি – সন্ধ্যা সাড়ে ৬টা

    ৬ অগাস্ট

    অ্যাথলেটিক্স – (লং জাম্প ফাইনাল) দুপুর ১টা

    বক্সিং – (সেমি-ফাইনাল) দুপুর ১টা

    হকি – (সেমি-ফাইনাল) বিকেল সাড়ে ৫টা

    পালতোলা – (পদক ম্যাচ) বিকেল সাড়ে ৩টে

    টেবিল টেনিস – বিকেল ৪টে

    কুস্তি – (পদক ম্যাচ) দুপুর ২.৩০

    ৭ অগাস্ট

    অ্যাথলেটিক্স – (৩কে স্টিপলচেজ ফাইনাল) দুপুর ১১টা

    বক্সিং – দুপুর ১টা

    গলফ – সাড়ে ১২টা থেকে

    পালতোলা – দুপুর ১১টা

    টেবিল টেনিস – দুপুর ১.৩০

    ভারোত্তোলন – (৪৯ কেজি ফাইনাল) রাত ১১টা

    কুস্তি – (পদক ম্যাচ) দুপুর ২.৩০

    ৮ অগাস্ট

    অ্যাথলেটিক্স – (জ্যাভলিন থ্রো ফাইনাল) দুপুর ১.৩০

    গল্ফ – সাড়ে ১২টা থেকে

    হকি – (পদক ম্যাচ) বিকেল সাড়ে ৫টা

    টেবিল টেনিস – দুপুর ১.৩০

    কুস্তি – দুপুর ২.৩০

    ৯ অগাস্ট

    বক্সিং – (ফাইনাল) দুপুর ১.৩০

    অ্যাথলেটিক্স – (পদক ম্যাচ) দুপুর ২.৩০

    গল্ফ – সাড়ে ১২টা থেকে

    হকি – (পদক ম্যাচ) দুপুর ২.৩০

    কুস্তি – (পদক ম্যাচ) দুপুর ২.৩০

    ১০ অগাস্ট

    বক্সিং – (পদক ম্যাচ) দুপুর ১টা

    অ্যাথলেটিক্স – (পদক ম্যাচ) দুপুর ২.৩০

    গলফ – (পদক ম্যাচ) সাড়ে ১২টা থেকে

    টেবিল টেনিস – (পদক ম্যাচ) দুপুর ১.৩০

    কুস্তি – দুপুর ৩.৩০

    বক্সিং – (পদক ম্যাচ) দুপুর ১টা

    কুস্তি – (পদক ম্যাচ) দুপুর ২.৩০

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • BJP: ‘সংরক্ষণ বিল পেশে ব্যর্থ হলে কর্নাটক ফুঁসবে’, কংগ্রেসকে হুঁশিয়ারি পদ্মের

    BJP: ‘সংরক্ষণ বিল পেশে ব্যর্থ হলে কর্নাটক ফুঁসবে’, কংগ্রেসকে হুঁশিয়ারি পদ্মের

    মাধ্যম নিউজ ডেস্ক: “বেসরকারি সংস্থায় কন্নড়ভাষীদের নিয়োগ সংরক্ষণের বিল (Job Reservation Bill) বিধানসভায় পেশ করতে ব্যর্থ হলে কর্নাটকবাসীর ক্রোধের জন্য প্রস্তুত থাকতে হবে রাজ্যের কংগ্রেস সরকারকে।” বৃহস্পতিবার এমনই হুঁশিয়ারি দিয়েছে সে রাজ্যের বিরোধী দল বিজেপি (BJP)। শিল্প, কারখানা এবং অন্যান্য সংস্থান বিল, ২০২৪-এ স্থানীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে ইউ-টার্ন নেওয়ায় মুখ্যমন্ত্রী কংগ্রেসের সিদ্দারামাইয়ার তীব্র সমালোচনা করে পদ্ম শিবির।

    বেসরকারি চাকরিতে কন্নড়ভাষীদের জন্য সংরক্ষণ! (BJP)

    বেসরকারি চাকরিতে কন্নড়ভাষীদের সংরক্ষণের জন্য নয়া আইন চালুর ইঙ্গিত দিয়েছিল কর্নাটক সরকার। বুধবারই এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এ সংক্রান্ত একটি পোস্টও করেছিলেন। লিখেছিলেন, “কর্নাটকে ‘সি’ এবং ‘ডি’ গ্রুপের একশো শতাংশ সরকারি চাকরিই কন্নড়ভাষীদের জন্য সংক্ষরণ করা হবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরে পরেই বেসরকারি চাকরিতে স্থানীয়দের সংরক্ষণের জন্য নয়া আইন চালুর ইঙ্গিত দেন সে রাজ্যের শ্রমমন্ত্রী সন্তোষ লাড। তিনি জানিয়েছিলেন, প্রস্তাবিত বিলে বেসরকারি সংস্থাগুলির জন্য ৭০ শতাংশ কর্মী ও ৫০ শতাংশ আধিকারিকের পদ কন্নড়ভাষীদের জন্য সংরক্ষিত রাখা বাধ্যতামূলক করা হবে। শ্রমমন্ত্রী বলেছিলেন, “মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব পাশ হয়েছে। বিলটি শীঘ্রই পেশ করা হবে বিধানসভায়।”

    পিছু হটল রাজ্য সরকার 

    মুখ্যমন্ত্রীর এই পোস্ট এবং পরে শ্রমমন্ত্রীর এই ঘোষণার পরেই শোরগোল শুরু (BJP) হয় রাজ্যে। কর্নাটকের উত্তর-পশ্চিম প্রান্তের মারাঠিভাষী অঞ্চল এবং পূর্বের তেলগুপ্রধান অঞ্চল থেকে আসে বিক্ষোভের খবর। আপত্তি তোলেন কর্পোরেট সংস্থার কর্তারা। তার জেরেই পিছু হটে রাজ্য সরকার। তড়িঘড়ি পোস্টটি মুছে দেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়, বিধানসভায় পেশ করার আগে আরও একবার বিলটি নিয়ে পর্যালোচনা করবে রাজ্য সরকার।

    আরও পড়ুন: বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই টাস্ক ফোর্সের, কবুল ‘নিধিরাম’দের

    কংগ্রেস সরকার পিছু হটায় হাত শিবিরকে নিশানা করেছেন বিজেপির রাজ্য সভাপতি বিওয়াই বিজয়েন্দ্র। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “কন্নড়ভাষীদের চাকরি দিতে কেন বিলটি নিয়ে এসেছিলেন? কেনই বা সেটি স্থগিত করে দিলেন? কন্নড়ভাষীদের জীবন নিয়ে কেন ছিনিমিনি খেলছেন? কন্নড়ভাষীদের অপমান করার কোনও প্রয়োজন কি ছিল? সরকার কন্নড়ভাষীদের জন্য সংরক্ষণ সংক্রান্ত বিলটি পেশ করুক। বিলটি নিয়ে গ্রামাঞ্চলে লাখ লাখ কর্মপ্রার্থী আশায় বুক বেঁধেছিলেন। যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁরা চাকরি পাননি। তাই বিলটি পেশ না করা হলে জনগণের ক্রোধের মুখোমুখি হতে হবে রাজ্য সরকারকে।” বিল স্থগিত করে দেওয়ার বিষয়টিকে ‘কাপুরুষোচিত’ বলেও উল্লেখ করেন এই পদ্ম-নেতা। বিষয়টিকে (Job Reservation Bill) ‘নাটকবাজি’ বলে উল্লেখ করেছেন বিজেপি (BJP) নেতা সিটি রবি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Joe Biden: কোভিড আক্রান্ত জো বাইডেন, প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে নির্বাচনে লড়া নিয়ে সংশয়

    Joe Biden: কোভিড আক্রান্ত জো বাইডেন, প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে নির্বাচনে লড়া নিয়ে সংশয়

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের কোভিড আক্রান্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন । বুধবার তাঁর কোভিড ১৯ (Joe Biden Covid-19) রিপোর্ট পজিটিভ এসেছে বলে সূত্রের খবর। বর্তমানে তিনি সেলফ আইসোলেশনে আছেন। হোয়াইট হাউসের তরফে জানানো হয়ে ডেলাওয়ারের বাড়িতে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এমনিতেই দীর্ঘ দিন ধরেই শারীরিকভাবে  অসুস্থ রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বিভিন্ন নির্বাচনী প্রচারে তাঁর শারীরিক অসুস্থতার লক্ষণ ধরা পড়েছে। কখনও তিনি (Joe Biden) ইউক্রেনের প্রেসিডেন্টকে রাশিয়ার প্রেসিডেন্ট হিসাবে সম্মোধন করেছেন, কখনও কমলা হ্যারিসকে ট্রাম্প হিসাবে। তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন, ক্লান্তির জেরে বিকেলের পর চোখ খুলে রাখাও কষ্টসাধ্য হয়ে উঠছে। আর এই অসুস্থতাকেই হাতিয়ার করছে বিরোধীরা। এমনকী, ডেমোক্র্যাট দলের অন্দরেও বাইডেনকে প্রেসিডেন্ট পদপ্রার্থী করা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সূত্রের খবর, অগস্ট মাসের আগে বাইডেনকে আনুষ্ঠানিকভাবে দলের পদপ্রার্থী হিসাবে ঘোষণা করা হবে না।

    অসুস্থতা দীর্ঘতর হলে নির্বাচনে লড়া নিয়ে সংশয় (Joe Biden Covid-19)

    প্রশ্ন উঠতে শুরু করেছে অসুস্থতা দীর্ঘতর হলে আদৌ নির্বাচনে লড়তে পারবে কিনা? তাঁর বয়স ৮১ বছর। ফলে অসুস্থতা দীর্ঘস্থায়ী হলে তিনি যদি নির্বাচনে না লড়তে পারেন, সে ক্ষেত্রে ডেমোক্র্যাটারদের অসুবিধে হতে পারে। বুধবার লাস ভেগাসে নির্বাচনী জনসভায় উপস্থিত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানেই তাঁর অসুস্থতা বোধ হওয়ায় করোনা পরীক্ষা করা হয় এবং ৮১ বছরের মার্কিন প্রেসিডেন্টের (Joe Biden) রিপোর্ট পজিটিভ আসে। এর পর তাঁর সমস্ত প্রচার কর্মসূচি বাতিল ঘোষণা করা হয়। আপাতদৃষ্টিতে মার্কিন প্রেসিডেন্টের অসুস্থতা (Joe Biden Covid-19) খুব গুরুতর না হলেও, তাঁর বয়স বেশি হওয়ায় চিন্তার কারণ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

    আরও পড়ুন: হিন্দু স্ত্রীই অনুপ্রেরণা, স্বীকারোক্তি মার্কিন উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর

    মার্কিন প্রেসিডেন্টের চিকিৎসক কেভিন ও’কনার জানিয়েছেন, প্রেসিডেন্টের গলায় সংক্রমণ সর্দি কাশির মত কিছু সমস্যা ছিল। কোভিড নাইন্টিন পরীক্ষা করার পর তাঁর রিপোর্ট পজিটিভ আসায় এন্টিবায়োটিক ডোজের উপর রাখা হয়েছে।  

    আইসোলেশনে আছেন জো বাইডেন (Joe Biden)

    আমেরিকার প্রেস সচিব কেরিন জঁ পিয়েরি জানিয়েছেন, বাইডেনকে (Joe Biden) ডেলায়েরের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে কিছুদিন তাঁকে আইসোলেশনে রাখা হবে। গুরুতর অসুস্থতা বোধ হলে তবে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে। আপাতত বাড়ি থেকেই প্রেসিডেন্ট হিসেবে যাবতীয় দায়িত্ব-কর্তব্য পালন করবেন তিনি। আগামী নভেম্বরেই আমেরিকায় নির্বাচন। তাঁরই প্রচারে গত বুধবার দুপুরে হিসপ্যানিক ভোটারদের সামনে বক্তৃতার উদ্দেশে লাস ভেগাস যাচ্ছিলেন বাইডেন। এমনকি, স্থানীয় একটি রেস্তোরাঁয় ঢুকে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগও সারেন তিনি।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jammu-Kashmir: ফের ভূস্বর্গে গুলির লড়াই! জঙ্গি সংঘর্ষে ডোডায় আহত দুই জওয়ান

    Jammu-Kashmir: ফের ভূস্বর্গে গুলির লড়াই! জঙ্গি সংঘর্ষে ডোডায় আহত দুই জওয়ান

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের রক্তাক্ত ভূস্বর্গ। বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় জঙ্গিদের সঙ্গে যুদ্ধে গুরুতর আহত হয়েছেন দুই সেনা। জানা গিয়েছে, সম্প্রতি সেনার উপর জঙ্গিদের হামলার পর বিশাল সংখ্যায় সেনা মোতায়েন করা হয়েছিল ওই অঞ্চলে। জঙ্গিদের নিকেশ করতে গোটা এলাকা ঘিরে ফেলে চিরুনি তল্লাশি শুরু করেছিল সেনাবাহিনী। আর সেই তল্লাশি অভিযানেই জঙ্গিদের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন দুই সেনা।   

    ঠিক কী ঘটেছিল? 

    জানা গিয়েছে, বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের ডোডা জেলার কাস্তিগড় এলাকার জদ্দন বাটা গ্রামে রাত ২টোর দিকে এনকাউন্টার শুরু হয়। ঘটনার আগে ওই জেলার একটি সরকারি স্কুলে প্রতিষ্ঠিত একটি অস্থায়ী নিরাপত্তা শিবিরে গুলি চালায় জঙ্গিরা। এরপর নিরাপত্তা বাহিনী পাল্টা জবাব দেয় এবং দুই পক্ষের মধ্যে এক ঘণ্টারও বেশি সময় ধরে গুলি বিনিময় চলে। সে সময়েই জঙ্গিদের গুলিতে দুই সৈন্য সামান্য আহত হয়েছেন। এ প্রসঙ্গে কর্মকর্তারা বলেছেন, ”জঙ্গিদের তাড়ানোর চেষ্টা চলছে। তাই নিরাপত্তা বাহিনী, জম্মু কাশ্মীর পুলিশ এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যরা এলাকায় ব্যাপক তল্লাশি চালাচ্ছে।”
    উল্লেখ্য, এর আগে সোমবার ও মঙ্গলবার মাঝরাতে জঙ্গিদের গুলিতে একজন ক্যাপ্টেনসহ চার সেনা সদস্য নিহত হওয়ার পর দেশ ও পার্শ্ববর্তী বনাঞ্চলে এই তল্লাশি অভিযান শুরু হয়। বৃহস্পতিবার চতুর্থ দিনেও অভিযান চলে। আর তখনই ঘটে এই ঘটনা।    

    আরও পড়ুন: প্রায় ২০০ বন্যপ্রাণীর মৃত্যুর আশঙ্কা! বন্যায় বিপর্যস্ত কাজিরাঙা

    জঙ্গি নিকেশে চলছে একের পর এক অভিযান  

    নিরাপত্তা বাহিনী এবং জম্মু-কাশ্মীর পুলিশ জঙ্গিদের নির্মূল করার জন্য একের পর এক যৌথ অভিযান পরিচালনা করছে। পুলিশের মতে এই জঙ্গিরা সীমান্তের ওপার থেকে অনুপ্রবেশ করে উধমপুর, ডোডা এবং কিশতওয়ার জেলায় একের পর এক হামলা চালাচ্ছে। এখনও পর্যন্ত সব মিলিয়ে এই বছরের শুরু থেকে জম্মু প্রদেশের ছয়টি জেলায় জঙ্গি হামলায় ১১ জন নিরাপত্তা কর্মী, একজন গ্রাম প্রতিরক্ষা রক্ষী এবং পাঁচ জঙ্গি সহ মোট ২৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে রিয়াসি জেলার শিব খোরি মন্দির থেকে ফিরে আসা সাতজন তীর্থযাত্রীও রয়েছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Childhood cataracts: শিশুদেরও বাড়ছে চোখের ছানি! কতখানি জটিল হতে পারে এই সমস্যা? 

    Childhood cataracts: শিশুদেরও বাড়ছে চোখের ছানি! কতখানি জটিল হতে পারে এই সমস্যা? 

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    বয়স বাড়লে অনেকের কমে দৃষ্টিশক্তি। প্রবীণদের চোখে ছানি পড়ার সমস্যা প্রায়ই দেখা যায়। উন্নত প্রযুক্তির সাহায্যে সহজেই এই সমস্যার সমাধান করা যায়। কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে শিশুদের চোখের ছানি (Childhood cataracts)। জুন মাস ছিল ‘ভিশন হেলথ মান্থ’। দেশ জুড়ে চলেছে চোখের স্বাস্থ্য নিয়ে সচেতনতার কর্মসূচি। সেখানেই বেরিয়ে আসে, কম বয়সীদের মধ্যে চোখের সমস্যা বাড়ছে। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, চোখ শুষ্ক হয়ে যাওয়া কিংবা দৃষ্টিশক্তি হ্রাসের মতো সমস্যার পাশপাশি চোখে ছানি পড়ার সমস্যাও বাড়ছে। খুব ছোট শিশুরাও এই চোখের ছানির সমস্যায় ভুগছে, যা যথেষ্ট উদ্বেগজনক বলেই জানাচ্ছেন তাঁরা। ঠিক সময়ে এই ছানি অপারেশন করতে না পারলে শিশু অন্ধত্বের শিকার হতে পারে, এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না বলেই তাঁদের মত।

    কেন শিশুদের চোখে ছানি হচ্ছে? (Childhood cataracts)

    অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে, এই সমস্যা জন্মগত। অর্থাৎ, মাতৃগর্ভ থেকেই শিশু এই রোগে আক্রান্ত। আর এই সংখ্যা ক্রমশ বাড়ছে। বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, গর্ভবতী বিভিন্ন ভাইরাস ঘটিত রোগে আক্রান্ত হলে শিশুর চোখে ছানির সমস্যা হতে পারে। চিকিৎসকদের একাংশ মনে করছেন, ভাইরাস ঘটিত রোগের প্রকোপ বেড়েছে। গর্ভাবস্থায় অনেকেই সাধারণ ভাইরাস ছাড়াও ডেঙ্গি, জিকা কিংবা করোনার মতো জটিল ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এর জেরে শিশুর শরীরে মারাত্মক প্রভাব পড়ছে। বিশেষত শিশুর মস্তিষ্ক, হৃদযন্ত্র এবং চোখের গঠনে প্রভাব দেখা দিচ্ছে। এর ফলেই ছানির মতো সমস্যা বাড়ছে। স্ত্রীরোগ বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, সন্তান ধারণের প্রথম তিন মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে গর্ভবতী কোনও ভাইরাস ঘটিত অসুখে আক্রান্ত হলে তার প্রভাব মারাত্মক হয়। বিশেষত রুবেলা জাতীয় ভাইরাসে আক্রান্ত হলে শিশুর চোখে ছানির সমস্যা তৈরি হওয়ার ঝুঁকি বেড়ে যায়। ভাইরাস ঘটিত প্রভাবের পাশাপাশি মা কোনও রকম অ্যালার্জির সমস্যায় আক্রান্ত হলে তার জেরেও শিশুর চোখে ছানির (Childhood cataracts) সমস্যা তৈরি হতে পারে।

    মায়ের শরীরে নানান ভিটামিনের অভাব শিশুর চোখে ছানির সমস্যা বাড়াচ্ছে বলেও মনে করছেন‌ চিকিৎসকদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, মহিলাদের মধ্যে ভিটামিনের অভাব দেখা দিচ্ছে। আর তার জেরেই শিশুদের শরীরে নানান জন্মগত সমস্যা বাড়ছে। ছানি তার মধ্যে অন্যতম। মায়ের শরীরে ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন ডি-র অভাব থাকলে শিশুর জন্মগত ছানির সমস্যা হতে পারে। তবে গর্ভাবস্থাতেই শুধুমাত্র শিশুদের চোখে ছানি হয়, এমন নাও হতে পারে‌। চক্ষুরোগ বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, অনেক সময়েই দেড় থেকে দু’বছর বয়সে শিশুর কোনও ধরনের মেটাবলিক ডিসঅর্ডারের জেরেও এই সমস্যা দেখা দিতে পারে‌ (Damage to Eyesight)।

    কীভাবে এই সমস্যার মোকাবিলা সম্ভব?

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, শিশুদের দেখতে সমস্যা হলে (Childhood cataracts) অনেক সময়েই বলতে পারে না। তাই এক্ষেত্রে অভিভাবকদের বাড়তি সতর্কতা জরুরি। শিশুর চোখের আই বলে সামান্য সাদা ছোপ দেখা দিলেও দ্রুত চিকিৎসকের পরামর্শ জরুরি। যত দ্রুত ছানি নির্মূল করা যাবে, শিশুর অন্ধত্বের ঝুঁকি তত কমবে। তবে এর পাশপাশি গর্ভবতীদের বিশেষ খেয়াল রাখা জরুরি বলেও জানাচ্ছেন‌ চিকিৎসকদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, গর্ভাবস্থায় ঠিকমতো যত্ন হলে, নবজাতকের এই ধরনের স্বাস্থ্য সমস্যা কমবে। মায়ের পুষ্টির দিকেও বিশেষ নজরদারি জরুরি।‌ মায়ের শরীরে যাতে ভিটামিনের ঘাটতি না ঘটে, সে দিকে নজরদারি প্রয়োজন। এছাড়া, গর্ভবতীর দেহে স্টেরয়েড জাতীয় ওষুধ যাতে বেশি না দেওয়া হয়, এ নিয়ে সর্বত্র প্রচার হওয়া জরুরি। কারন, অতিরিক্ত স্টেরয়েডের ব্যবহার একাধিক রোগের কারণ। গর্ভস্থ শিশুর বিকাশে স্টেরয়েড অত্যন্ত ক্ষতিকারক। তাই এ নিয়েও সচেতনতা জরুরি (Damage to Eyesight)।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Darjeeling: কফিনবন্দি হয়ে দার্জিলিংয়ে ফিরল নিহত ক্যাপ্টেনের দেহ, রাষ্ট্রীয় মর্যাদায় হবে শেষকৃত্য

    Darjeeling: কফিনবন্দি হয়ে দার্জিলিংয়ে ফিরল নিহত ক্যাপ্টেনের দেহ, রাষ্ট্রীয় মর্যাদায় হবে শেষকৃত্য

    মাধ্যম নিউজ ডেস্ক: কফিনবন্দি হয়ে বৃহস্পতিবার সকালে শিলিগুড়ির ব্যাঙডুবি সেনা ছাউনি থেকে দার্জিলিংয়ে (Darjeeling) বাড়ির উদ্দেশ্যে রওনা হল ব্রিজেশ থাপা। জম্মু ও কাশ্মীরের ডোডায় জঙ্গিদের গুলিতে শহিদ (Army Martyr) হন দার্জিলিঙের সেনা জ‌ওয়ান ক্যাপ্টেন ব্রিজেশ থাপা। তাঁর মৃতদেহ বুধবার বিকেলে বাগডোগরায় আনা হয়। শহিদের কফিনবন্দি দেহ ফিরতেই পাহাড়-সমতল সর্বত্র শোকের ছায়া। এদিন কার্শিয়াং হয়ে ব্রিজেশের মৃতদেহ দার্জিলিংয়ে লেবংয়ের বাড়িতে শায়িত থাকবে। শুক্রবার সকালে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

    শেষ শ্রদ্ধা জানানো হল শহিদ সেনা জওয়ানকে (Darjeeling)

    বুধবার দিল্লি থেকে বিশেষ বিমানে  বাগডোগরা বায়ুসেনার ছাউনিতে অবতরণের পর ব্যাঙডুবি সেনা ছাউনিতে রাষ্ট্রীয় মর্যাদায় রাখা হয় এই বীর শহিদের মৃতদেহ। সেখানে শেষ শ্রদ্ধা জানানো হয় শহিদ সেনা জওয়ানকে। শহিদ ব্রিজেশ থাপাকে শেষ শ্রদ্ধা জানান দার্জিলিংয়ে র সাংসদ রাজু বিস্তা, দার্জিলিং (Darjeeling) জেলাশাসক প্রীতি গোয়েল, পুলিশ সুপার প্রবীন প্রকাশ, জিটিএ চিফ এক্সিকিউটিভ অনীত থাপা, শিলিগুড়ির মহকুমাশাসক অবোধ সিঙ্ঘল ও সেনাবাহিনীর আধিকারিকেরা।

    আরও পড়ুন: পুলিশের নাকের ডগায় মাছের ভেড়িতে আত্মগোপনে সাদ্দাম, তিনদিন পর গ্রেফতার

    কী বললেন নিহত সেনা জওয়ানের মা?

    শহিদ জওয়ানের মা-বাবাসহ পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। ছেলের দেহ ফিরতেই কান্না ভেঙে পড়েন মা। শহিদ ছেলেকে শ্রদ্ধা জানিয়ে চোখের জল মুছতে মুছতে তিনি বলেন, ছেলের সঙ্গে আর দেখা হবে না। তবে, দেশের জন্য ওঁর মৃত্যু গর্বেরও। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা আপনাদের সন্তানদের সেনা বাহিনীতে পাঠান। তাহলে আমাদের দেশ সুরক্ষিত হবে।

     পাকিস্তানকে রাজু বিস্তার হুঁশিয়ারি

    পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বিজেপি সাংসদ রাজু বিস্তা বলেন, ফের একবার এয়ার স্টাইক করা দরকার। পাকিস্তান  ক্রমাগত ভারতকে উত্ত্যক্ত  করে চলেছে। ভারত সরকারের তার কড়া জবাব দেওয়া উচিত। আর এজন্য আরও একটা এয়ার স্ট্রাইকের প্রয়োজন রয়েছে। সীমান্তে জীবন দিয়ে আমাদের জওয়ানরা (Army Martyr) আমাদের সুরক্ষা দেন। আমাদেরও কর্তব্য, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা। তারজন্য কেন্দ্রীয় সরকারের কঠিন সিদ্ধান্ত নেওয়া দরকার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sonarpur: স্বামীর কাছে ৬৫ লক্ষ টাকা হাতিয়েছে জামাল, কঠোর শাস্তি চাইছেন প্রয়াত শিক্ষকের স্ত্রী

    Sonarpur: স্বামীর কাছে ৬৫ লক্ষ টাকা হাতিয়েছে জামাল, কঠোর শাস্তি চাইছেন প্রয়াত শিক্ষকের স্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: পুলিশের কাছে এখন ‘পলাতক’ সোনারপুর (Sonarpur) থানায় জামালউদ্দিন সর্দার। তৃণমূল ঘনিষ্ঠ হিসেবে তিনি পরিচিত। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। এবার জামালের আরও এক কীর্তি সামনে এল। যা জানাজানি হতে রীতিমতো চর্চা শুরু হয়েছে।

    ঠিক কী অভিযোগ? (Sonarpur)  

    জানা গিয়েছে, সোনারপুরের (Sonarpur)  তাড়দহ হাইস্কুলের প্রধান শিক্ষক অতীন্দ্র মণ্ডলের থেকে প্রতারণা (Fraud) করে ৬৫ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ ওঠে জামালের বিরুদ্ধে। পারিবারিক জমি বিবাদ মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এই বিপুল টাকা হাতানোর অভিযোগ উঠেছে। সূত্রের খবর, ২০২০ সাল থেকে টাকা নেওয়া শুরু করে জামাল। অতীনবাবুর স্ত্রী বলেন, টাকার চিন্তায় অকালে মৃত্যু হয়েছে আমার স্বামীর। ২০২৪ সালে ডিসেম্বরে মৃত্যু হয় তাঁর। আমার স্বামী তো আরও কিছুদিন বাঁচতো। কিন্তু, টাকার চিন্তাই ওকে শেষ করে দিল। এখন বাড়িতে একা, সুবিচারের আশায় দিন গুনছি। জানা গিয়েছে, প্রথমে সোনারপুর থানা পরে হেয়ারস্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন শিক্ষকের পরিবারের সদস্যরা। শিক্ষকের সঙ্গে প্রতারণার কেসে বর্তমানে জামিন নিয়ে বাইরে রয়েছেন জামাল।

    আরও পড়ুন: পুলিশের নাকের ডগায় মাছের ভেড়িতে আত্মগোপনে সাদ্দাম, তিনদিন পর গ্রেফতার

    সুইমিং পুলে কচ্ছপ

    জামালের বিরুদ্ধে অভিযোগ, এলাকায় (Sonarpur) জমিজমা সংক্রান্ত কোনও বিতর্ক দেখা দিলে তাতে নিজে থেকে তিনি ঢুকে পড়তেন। তাঁকে এড়িয়ে এলাকার কোনও জমি কেনাবেচা হত না। প্রতারণা (Fraud) করেই ক্রমশ ‘ধনকুবের’ হয়ে ওঠেন জামাল। প্রায় এক বিঘার বেশি জমির উপর ২০১৬ সালে তৈরি করেন বিশাল বাড়ি। সেই বাড়ির নিরাপত্তার জন্য ৫০টির বেশি সিসি ক্যামেরা বসান তিনি। জামালের বাড়ির পাশে গ্যারাজে দামি গাড়ি, বাইক রয়েছে। সম্প্রতি একটি ঘোড়াও কেনেন তিনি। বেঁধে মারধরের বিতর্ক সামনে আসার পর বাড়িতে পড়ে থাকা শিকল নিয়ে জামালের দাবি ছিল, ঘোড়া এবং গরু বাঁধতে কাজে লাগে সেটা। এখন জামালের বাড়ির সুইমিং পুলে মিলেছে কচ্ছপও। বাড়িতে এই ভাবে কচ্ছপ রাখা বেআইনি। এ নিয়ে বন দফতরের তরফে পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছেন বিভাগীয় বনাধিকারিক (ডিএফও) মিলন মণ্ডল। জামালের বিরুদ্ধে ‘ওয়াইল্ড লাইফ প্রোটেকশন’ আইনে মামলা রুজু করা হবে। এলাকার মানুষের প্রশ্ন, এতদিন বন দফতর কোথায় ছিল?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Price Hike: বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই টাস্ক ফোর্সের, কবুল ‘নিধিরাম’দের

    Price Hike: বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই টাস্ক ফোর্সের, কবুল ‘নিধিরাম’দের

    মাধ্যম নিউজ ডেস্ক: ঢাল নেই, তরোয়াল নেই, নিধারাম সর্দার! এক কথায়, এই হচ্ছে রাজ্য সরকারের তৈরি টাস্ক ফোর্সের (Task Force) অবস্থা। মুখ্যমন্ত্রীর কথা মতো রাজ্যের বিভিন্ন বাজারে হানা দিচ্ছেন টাস্ক ফোর্সের সদস্যরা। তাতে কাজও হচ্ছে। তবে, সেটা সাময়িক। টাস্ক ফোর্সের লোকজনকে দেখলেই কাঁচা আনাজের দাম (Price Hike) কমিয়ে দিচ্ছেন বিক্রেতারা। টহলদারি শেষে তাঁরা যখন ফিরে যাচ্ছেন, তার পরের দিনই ফের অগ্নিমূল্য শসা-বেগুন-সহ বিভিন্ন সবজির দাম। কোনও কোনও বাজারের ক্রেতাদের আবার অভিযোগ, টাস্ক ফোর্স বাজার ছাড়লেই যে পাঁচ-দশ টাকা দাম কমানো হয়েছিল, সেই দামই ফের নেওয়া হচ্ছে ক্রেতাদের কাছ থেকে।

    অগ্নিমূল্য কাঁচা আনাজের দাম

    সপ্তাহ দুয়েক ধরে অগ্নিমূল্য কাঁচা আনাজের দাম। ঝিঙে-ঢেঁড়শের মতো মরশুমি সবজির দামও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। দ্রব্যমূল্য বৃদ্ধিতে রাশ টানতে ৯ জুলাই বৈঠকে বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ দিনের মধ্যে দাম কমানোর নির্দেশ দেন তিনি। ঠিক হয়, বাজারে হানা দেবে টাস্ক ফোর্স। গড়া হয় ফোর্সও। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে রাজ্যের বিভিন্ন বাজারে হানাও দিচ্ছেন তাঁরা। তার পরেও কাঁচা আনাজের দর কমছে কই? ১৯ জুলাই, শুক্রবার শেষ হচ্ছে মুখ্যমন্ত্রীর দেওয়া সেই সময়সীমা। তার মধ্যেই রাতারাতি সবজির দাম চলে আম-আদমির নাগালের মধ্যে, এমনটা ভাবতে পারছেন না বাজার বিশেষজ্ঞরাও।

    নিধিরাম সর্দার

    তাঁদের একটা বড় অংশের মতে, বাজারের এই অগ্নিমূল্যের কারণ খুচরো বিক্রেতাদের বেশি লাভের (Price Hike) চাহিদা। তাঁদের দাবি, সেই কারণেই পাইকারি বাজারের সঙ্গে খুচরো বাজারের জিনিসপত্রের দামের ফারাক বিস্তর। বাজারে হানা দিলেও, তাঁদের হাতে যে কোনও ক্ষমতাই নেই, তাঁরা যে আক্ষরিক অর্থেই ‘নিধিরাম সর্দার’, তা মেনে নিচ্ছেন টাস্ক ফোর্সের সদস্যরাও। টাস্ক ফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে বলেন, “বিক্রেতাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করার ক্ষমতা আমাদের নেই।” অতএব, কাঁচা আনাজের বাজার নিয়ন্ত্রণ করছেন খুচরো বিক্রেতারা। তার জেরে নিত্যদিন মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে সবজি।

    আরও পড়ুন: বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির পূর্বাভাস

    রবিবার একুশে জুলাই। ওয়াকিবহাল মহলের মতে, তার আগে টাস্ক ফোর্স গড়ে সবজির দাম কমিয়ে ‘হিরো’ হতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে তা যে সহজ নয়, তা হাড়ে হাড়ে বুঝছেন স্বয়ং তৃণমূল নেত্রীও। কারণ টাস্ক ফোর্সের হানার জেরে দর কমলে খবর পেতেন তিনিও। শুক্রবার টাস্ক ফোর্সকে (Task Force) বেঁধে দেওয়া তাঁর সময়সীমা শেষ হলে, তিনি কী করেন, এখন সেটাই দেখার (Price Hike)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Assam Flood: প্রায় ২০০ বন্যপ্রাণীর মৃত্যুর আশঙ্কা! বন্যায় বিপর্যস্ত কাজিরাঙা

    Assam Flood: প্রায় ২০০ বন্যপ্রাণীর মৃত্যুর আশঙ্কা! বন্যায় বিপর্যস্ত কাজিরাঙা

    মাধ্যম নিউজ ডেস্ক: বন্যায় (Assam Flood) বিপর্যস্ত অসম। ভাসছে কাজিরাঙা ন্যাশনাল পার্ক। কাজিরাঙার একটা বড় অংশই এখন জলমগ্ন। ডুবেছে ৩৭ নম্বর জাতীয় সড়কের একাংশও। ইতিমধ্যেই গন্ডার, বুনো মহিষ, বিভিন্ন প্রজাতির হরিণ-সহ অন্তত ২০০ বন্যপ্রাণীর মৃত্যু (Wild Animals Died) হয়েছে বলে সরকারি সূত্রের খবর। তাদের মধ্যে অন্তত ১০টি একশৃঙ্গ গন্ডার রয়েছে।

    বনদফতর সূত্রে খবর (Wild Animals Died) 

    সোমবার বনদফতর একটি বিবৃতিতে জানিয়েছে, বন্যায় (Assam Flood) ১৯৮টি বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছে ১০টি একশৃঙ্গ গণ্ডার, ১৭৯টি বিলুপ্তপ্রায় প্যারা হরিণ, বারশিঙ্গা হরিণ, একটি ম্যাকাও, দুটি অন্য প্রজাতির পাখি, একটি পেঁচা এবং ২টি সাম্বর হরিণ। তবে জানা গিয়েছে, ২টি বরা হরিণের মৃত্যু জলে ডুবে হয়নি। বন্যার কবল থেকে বাঁচার জন্য জঙ্গলঘেঁষা জাতীয় সড়ক পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে। প্রতি বারই এমন পরিস্থিতিতে জাতীয় উদ্যানের বন্যাপ্লাবিত অঞ্চল থেকে কার্বি পাহাড় পাড়ি দেয় বন্যপ্রাণীরা। তাদের অনেকে জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় প্রাণ হারায়। অন্যদিকে বন্যপ্রাণীদের উদ্ধারে অসমের বিভিন্ন বন্যপ্রাণপ্রেমী সংস্থার স্বেচ্ছাসেবকেরা ইতিমধ্যেই হাজির হয়েছেন কাজিরাঙায়।

    আরও পড়ুন: বিশ্বেমঞ্চে ‘মেক ইন ইন্ডিয়া’র জয়জয়কার, সাফল্যকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী

    বন্যায় ঘরছাড়া বহু পশু (Assam Flood) 

    ১৯৮টি বন্যপ্রাণীর মৃত্যুর পাশাপাশি ঘরছাড়া বহু পশু। প্রতি বছরই নিয়ম করে বন্যায় ওলটপালট হয়ে যায় অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানের ‘জীবনচক্র’। এ বারের বর্ষাতেও তার ব্যতিক্রম হল না। দুকূল ছাপিয়ে চলে আসা ব্রহ্মপুত্রের জলে ডুবেছে জঙ্গলের বিস্তীর্ণ এলাকা (Assam Flood)। কাজিরাঙা জাতীয় উদ্যান ও ব্যাঘ্রপ্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছেন, গত দুদিনে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। তবে বনকর্মীদের ৪৬টি ক্যাম্প এখনও জলের তলায়। ১৩০০ বর্গ কিলোমিটারের কাজিরাঙা বিশ্বে একশৃঙ্গ গন্ডারের সবচেয়ে বড় আবাসভূমি। সংখ্যায় তারা আড়াই হাজারেরও বেশি। সেই সঙ্গে ১৩৫টি রয়্যাল বেঙ্গল টাইগারও রয়েছে অসমের এই অরণ্যে। বন্যায় তাদের অনেকেই ঘরছাড়া।

    অন্যদিকে, বন্যার (Assam Flood) ফলে ব্রহ্মপুত্রের পাশাপাশি রাজ্যের একাধিক নদীতে বাড়ছে জলস্তর। এর ফলে নতুন করে প্লাবিত হয়েছে একাধিক এলাকা। বিপদ সীমার উপর দিয়ে বইছে কাছাড়ের বরাক নদী। সব মিলিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অসমের ২৯টি জেলা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Google: ১০ হাজার ভারতীয় স্টার্টআপকে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণ দেবে গুগল

    Google: ১০ হাজার ভারতীয় স্টার্টআপকে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণ দেবে গুগল

    মাধ্যম নিউজ ডেস্ক: ১০,০০০ ভারতীয় স্টার্টআপকে (Indian Startups) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণ দেবে গুগল। বেঙ্গালুরুতে গুগলের এক অনুষ্ঠানে একথা বলেছেন সংস্থার আধিকারিকরা। জানা গিয়েছে, এই প্রশিক্ষণ দেওয়া হবে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের MeitY Startup Hub-এর সঙ্গে সহযোগিতার মাধ্যমে।

    কী বলছেন গুগলের ভাইস প্রেসিডেন্ট (Google) 

    গুগলের (Google) ভাইস প্রেসিডেন্ট অম্বরীশ কেঙ্গে এ বিষয়ে জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন সমস্যা মোকাবিলার জন্য স্টার্টআপগুলিকে (Indian Startups)  আরও কীভাবে উন্নত করা যায়, সে নিয়েই ভাবছে গুগল। তিনি আরও জানিয়েছেন, এই প্রকল্পের অন্যতম অংশ হিসেবে গুগল স্টার্টআপগুলিকে লোন দেবে সাড়ে তিন লাখ ডলার পর্যন্ত। গুগলের জেনারেল ম্যানেজার এবং ভাইস প্রেসিডেন্ট চেম গোলবার্গ ভারতের উদ্যোগমূলক যে ইকোসিস্টেম স্টার্টআপকে কেন্দ্র করে গড়ে উঠেছে তার ভূয়সী প্রশংসা করেছেন এবং তিনি জানিয়েছেন এর ভবিষ্যৎ ভারতে খুবই ভালো।

    বুট ক্যাম্পগুলি অনুষ্ঠিত হবে আগামী অগাস্ট থেকে অক্টোবর মাসের মধ্যে

    গুগলের (Google) তরফ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে, এই স্টার্টআপের বুট ক্যাম্পগুলি অনুষ্ঠিত হবে আগামী অগাস্ট থেকে অক্টোবর মাসের মধ্যে। এর পাশাপাশি স্টার্টআপগুলিকে তিন মাসের প্রশিক্ষণও দেওয়া হবে। জানা গিয়েছে, গুগল ডিপমাইন্ড ইন্ডিয়া টিম তাদের বর্তমানে যে প্রজেক্ট ‘বাণী’ সেটা নিয়েও কাজ করছে। এই কাজ তারা করছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরুর সঙ্গে। যেখানে তারা ডেভলপারদের ১৪ হাজার ঘণ্টার বিভিন্ন বক্তব্যের তথ্য দিয়েছে, ৫৮টি ভাষায় যেগুলি সংগ্রহ করা হয়েছে, ৮০ হাজার ব্যক্তির কাছ থেকে। দেশের আশিটা জেলা থেকে এই তথ্য সংগ্রহ করেছে গুগল (Google)।

    শীঘ্রই এগ্রিকালচারাল ল্যান্ডস্কেপ আন্ডাস্টন্ডিং রিসার্চ চালু করবে গুগল  

    গুগল (Google) আরও জানিয়েছে, তারা চালু করেছে গুগল ওয়ালেট এপিআই যার ফলে আরও সহজ হবে ল্যয়ালিটি প্রোগ্রাম, টিকিট, গিফট কার্ড এগুলির ইন্টিগেশন। গুগল ডিপমাইন্ডের সিনিয়র ডিরেক্টর সেশু আজজারাপু জানিয়েছেন, কৃষি থেকে সামাজিক উদ্যোগ এছাড়াও শিল্পসমেত অন্যান্য ক্ষেত্রেও বড় বড় চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষমতা রয়েছে এআই-এর। গুগলের তরফ থেকে জানানো হয়েছে, এই সংস্থা শীঘ্রই এগ্রিকালচারাল ল্যান্ডস্কেপ আন্ডাস্টন্ডিং রিসার্চ চালু করবে। এর ফলে কৃষিকাজও আরও দক্ষতার সঙ্গে করা যাবে।

     
    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share