Tag: Madhyom

Madhyom

  • Kalna: ক্ষমতার দম্ভ! কালনা রাজবাড়ির নিরাপত্তারক্ষীর বুকে ‘ধাক্কা’ তৃণমূলের পুর-চেয়ারম্যানের

    Kalna: ক্ষমতার দম্ভ! কালনা রাজবাড়ির নিরাপত্তারক্ষীর বুকে ‘ধাক্কা’ তৃণমূলের পুর-চেয়ারম্যানের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রকাশ্যে তৃণমূল নেতার ‘দাদাগিরি’। নিরাপত্তা কর্মীকে সজোরে ধাক্কা! ফের বিতর্কে কালনা (Kalna) পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত। শুধু ধাক্কা দিয়েই শান্ত হননি চেয়ারম্যান,ওই কর্মীকে গালিগালাজও করেন বলে অভিযোগ। সামাজিক মাধ্যমে ভাইরাল সেই ভিডিও। নিন্দায় সরব বিরোধী শিবির।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Kalna)

    কালনা (Kalna) পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্তকে নিয়ে বিতর্ক নতুন নয়। সম্প্রতি তাঁর অপসারণের দাবিতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। অভিযোগ ছিল, তিনি কোনও কাজ করেন না। পরিস্থিতি মোকাবিলায় ময়দানে নামতে হয়েছিল খোদ মন্ত্রী ফিরহাদ হাকিমকে। এবার ফের বিতর্কে পুর চেয়ারম্যান। জানা গিয়েছে, ভারতীয় সর্বেক্ষণ বিভাগের তত্ত্বাবধানে রয়েছে কালনা রাজবাড়ির লালাজি এবং কৃষ্ণচন্দ্র মন্দির। যার দেখভাল ও নিরাপত্তার দায়িত্বে পুরাতত্ত্ব বিভাগ। গতকাল রাজবাড়ির একটি মন্দিরের একটি ভোগের আয়োজন করা হয়েছিল। সেখানে জলের জার নিয়ে একটি টোটো ঢুকতে গেলে বাধা দেন পুরাতত্ত্ব বিভাগের নিরাপত্তা রক্ষীরা। তাঁরা জানান যে, নিয়ম অনুযায়ী টোটো রাজবাড়ির ভিতরে ঢুকবে না। এই নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, বর্ধমান রাজবাড়ি চত্বরে পুরাতত্ত্ব বিভাগের এক নিরাপত্তা কর্মীকে রীতিমতো ধাক্কাধাক্কি করছেন চেয়ারম্যান। একটি টোটোকে টানাটানি করতেও দেখা যায় ভিডিওতে। সেই ভিডিওকে কেন্দ্র করেই তোলপাড় সামাজিক মাধ্যম। ঘটনার তীব্র নিন্দা করেছেন বিরোধী থেকে তারই দলের কালনার বিধায়ক সকলেই। পুরাতত্ত্ব বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা পুরো বিষয়টি রিপোর্ট আকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে।

    আরও পড়ুন: রাজ্যপালকে অপমানজনক মন্তব্য নয়, মুখ্যমন্ত্রী সহ চারজনকে বিরত করল হাইকোর্ট 

    তৃণমূলের চেয়ারম্যানের পাশে নেই দলেরই বিধায়ক

    এবিষয়ে তৃণমূল (Trinamool Congress) বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেন, “একজন জনপ্রতিনিধির কখনই এরকম আচরণ কাম্য নয়। কারণ মানুষ তো সমস্যায় পড়লে জনপ্রতিনিধিদের কাছেই আসে। কখনও প্রশাসনের কাছে যায়। জনপ্রতিনিধিদের (Trinamool Congress) সংযত থাকা উচিত। তাঁর এই ধরনের আচরণ করা উচিত হয়নি। দলও এই কাজ সমর্থন করে না। উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

    বিজেপি নেতৃত্ব কী বলেন?

    বিজেপি নেতাদের কথায়, “এই আচরণ মেনে নেওয়া যায় না। শাস্তি পাওয়া উচিত।” এ বিষয়ে যোগাযোগ করা হলে আনন্দ দত্তের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Sarada Math: সারদা মঠ এবং রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যক্ষা হলেন প্রব্রাজিকা প্রেমপ্রাণা, জেনে নিন তাঁর সম্পর্কে

    Sarada Math: সারদা মঠ এবং রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যক্ষা হলেন প্রব্রাজিকা প্রেমপ্রাণা, জেনে নিন তাঁর সম্পর্কে

    মাধ্যম নিউজ ডেস্ক:  শ্রী সারদা মঠ (Sarada Math) এবং রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যক্ষা নির্বাচিত হলেন প্রব্রাজিকা প্রেমপ্রাণা। চলতি বছরের মাসে এপ্রিলে প্রয়াত হন সারদা মঠ এবং রামকৃষ্ণ সারদা মিশনের পঞ্চম অধ্যক্ষা, মঠের প্রবীণতম সন্ন্যাসিনী প্রব্রাজিকা আনন্দপ্রাণা মাতাজি। তাঁর ছেড়ে যাওয়া দায়িত্বই এবার কাঁধে তুলে নিলেন সন্ন্যাসিনী প্রব্রাজিকা প্রেমপ্রাণা  । 

    ১৯৬৪ সালে রামকৃষ্ণ সারদা মিশনের মাতৃভবনে যোগ (Sarada Math)

    প্রব্রাজিকা প্রেমপ্রাণার জন্ম ১৯৪০ সালে। তাঁর (Sarada Mission) মিশনে যুক্ত হওয়ার আগের নাম ছিল রূপালি। প্রব্রাজিকা ভারতীপ্রাণার উদ্যোগে তিনি ১৯৬৪ সালে রামকৃষ্ণ সারদা মিশনের মাতৃভবনে যোগ দেন। এরপর ১৯৬৮ সালে প্রব্রাজিকা ভারতীপ্রাণার মাতাজীর কাছে ব্রহ্মচর্য প্রতিজ্ঞা গ্রহণ করেন তিনি। ১৯৭৩ সালে প্রব্রাজিকা মোক্ষপ্রাণার কাছে সন্ন্যাস দীক্ষা নেন তিনি। এর আগে কয়েক বছর (Sarada Math) সঙ্ঘের প্রধান কার্যালয়ে বিশেষ কিছু দায়িত্ব সামলেছেন তিনি।

    আরও পড়ুন: এবার খোলা হবে পুরী জগন্নাথ মন্দিরের ‘ভিতর রত্নভান্ডার’, ঘোষিত হল দিনক্ষণ

    ১৯৯০ সালে তিনি রামকৃষ্ণ সারদা মিশনের (Sarada Mission) গঙ্গারামপুর কেন্দ্রের দায়িত্ব নেন। নতুন কেন্দ্রে তুখোড় হাতে নানা দায়িত্ব সামলান তিনি। চলতি বছরের এপ্রিলে রামকৃষ্ণ সারদা মিশনের সহ-অধ্যক্ষ হন প্রেমপ্রাণা।

    দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্ন্যাসিনীরা (Sarada Mission)

    ৩০ এপ্রিল আনন্দপ্রাণা মাতাজি দেহত্যাগ করেন। এরপর উল্টোরথের পুণ্যলগ্নে মঠের (Sarada Math) অধ্যক্ষার দায়িত্ব নেন প্রব্রাজিকা প্রেমপ্রাণা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন সন্ন্যাসিনীরা। ভক্ত ও অনুগামীরা তাঁকে প্রণাম জানান। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সপ্তম অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজি মহারাজের মন্ত্রশিষ্যা ছিলেন প্রব্রাজিকা আনন্দপ্রাণা মাতাজি। প্রব্রাজিকা ভারতীপ্রাণামাতাজির কাছে ব্রহ্মচর্য ও সন্ন্যাসদীক্ষা লাভ করেছিলেন তিনি। ২০২৩ সালের স্বামীজীর শুভ জন্মতিথিতে সঙ্ঘাধ্যক্ষা পদে আসীন হন তিনি।  

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Palitana Temple: অহিংসাই ধর্ম, এখানে পশু-হত্যা অপরাধ! জানেন গুজরাটের পালিটানা জৈন মন্দিরের গুরুত্ব

    Palitana Temple: অহিংসাই ধর্ম, এখানে পশু-হত্যা অপরাধ! জানেন গুজরাটের পালিটানা জৈন মন্দিরের গুরুত্ব

    মাধ্যম নিউজ ডেস্ক: জৈনধর্ম বিশ্ব শান্তি এবং সম্প্রীতির কথা বলে। জৈন সম্প্রদায় বলে যাতে জীবিত প্রাণীদের ন্যূনতম ক্ষতি না হয়, তা দেখার কথা। এই ভাবনা থেকেই গুজরাটের ভাবনগর জেলায় পালিটানা অঞ্চলে মাংস বিক্রি বন্ধ করেছেন জৈনরা। এই অঞ্চলে পালিটানা জৈন মন্দিরগুলি অবস্থিত। শত্রুঞ্জয় পাহাড়ের চূড়ায় অবস্থিত পালিটানা জৈন মন্দিরগুলি, জৈনদের কাছে সবচেয়ে পবিত্র। সারা বিশ্বের মধ্যে প্রথম এই শহরেই মাংস বিক্রি বন্ধ করা হয়। এই অঞ্চলের জৈন ধর্মাবলম্বীরা নিরামিষ খাবার গ্রহণ করেন। 

    পালিটানার ইতিহাস

    পালিটানা মন্দিরগুলি জৈনদের সবচেয়ে পবিত্র তীর্থস্থান হিসাবে বিবেচিত হয়। এখানে তিন হাজারেরও বেশি মন্দির রয়েছে। শত্রুঞ্জয় পাহাড়ের চূড়ায় অবস্থিত, ছোট-বড় মন্দিরগুলি চমৎকারভাবে মার্বেল পাথর দিয়ে তৈরি। পাহাড়ের চূড়ায় প্রধান মন্দিরটি প্রথম তীর্থঙ্কর, ভগবান আদিনাথ (ঋষভদেব) কে উৎসর্গ করা হয়েছে। পাহাড়ের চূড়ায় অন্যান্য মন্দিরগুলি ৯০০ বছর ধরে জৈনদের বিভিন্ন প্রজন্মের দ্বারা নির্মিত। অন্যান্য প্রধান মন্দিরগুলির মধ্যে কয়েকটি হল কুমারপাল, বিমলশাহ এবং সম্প্রীতি রাজার মন্দির। জৈনদের মতে জীবনে একবার পালিটানা মন্দির দর্শন করলে মোক্ষ লাভ সম্ভব। জৈনরা বিশ্বাস করেন যে এই পাহাড় থেকে অনেকেই মোক্ষ লাভ করেছেন।

    অহিংসাই পরম ধর্ম

    জৈন ধর্মে অহিংসা একটি মৌলিক নীতি, মহাবীরের মতে ‘অহিংসাই পরম ধর্ম’। তিনি বলেন, এই পৃথিবীর সব মানুষ ও প্রাণীর প্রতি অত্যাচার করো না। তাদের শারীরিকভাবে আঘাত করবেন না, কারও সম্পর্কে খারাপ ভাববেন না। যারা অহিংসা অবলম্বন করে তারা সর্বত্র সফল। তাই পালিটানা অঞ্চলে পশু-হত্যা নিষিদ্ধ। মাংস বিক্রি করা এই অঞ্চলে আইনত অপরাধ। প্রায় ২০০ জন জৈন সন্ন্যাসী এর জন্য ক্রমাগত আন্দোলন করে যান। তাঁদের দাবি, শহরের নানা প্রান্তে প্রায় ২৫০টি মাংসের দোকান বন্ধ করে দেওয়া হোক। এই সন্ন্যাসীদের দাবি জৈন সম্প্রদায়ের ধর্মীয় ও নৈতিক বিশ্বাসকে তুলে ধরে। অবশেষে তাঁরা আন্দোলনে সফল হন। এখন পালিটানা অঞ্চলে মাংস বিক্রি করা হয় না। 

    জৈনদের বিশ্বাস

    জৈনরা বিশ্বাস করেন যে জৈনধর্ম হল একটি চিরন্তন (সনাতন) ধর্ম (ধর্ম) যার সঙ্গে তীর্থঙ্কররা জৈন সৃষ্টিতত্ত্বের প্রতিটি চক্রকে পরিচালনা করেন। তাঁদের মতে, পরস্পরপগ্রহো জীবনাম অর্থাৎ আত্মার কাজ হল একে অপরকে সাহায্য করা। এটাই হল জৈন ধর্মের মূলমন্ত্রও। বর্তমানে প্রায় ৬০ থেকে ৭০ লাখ জৈন ধর্মাবলম্বী ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে। এদের সিংহভাগই বাস করেন ভারতে।

    পালিটানা মন্দিরের গুরুত্ব

    পালিটানা জৈন মন্দিরকে ভারতের সবচেয়ে পবিত্র জৈন মন্দির বলে মনে করা হয়। এটি গুজরাটের পালিটানা শহরের শত্রুঞ্জয় পাহাড়ে অবস্থিত। মার্বেল দিয়ে তৈরি মোট ৮৬৩টি পালিটানা জৈন মন্দির রয়েছে। মূল মন্দিরটি পাহাড়ের পাদদেশ থেকে প্রায় সাড়ে তিনহাজার ধাপ উপরে। ১১ শতকে মন্দিরগুলির নির্মাণ শুরু হয়েছিল এবং এটি সম্পূর্ণ হতে প্রায় ৯০০ বছর লেগেছিল বলে মনে করা হয়। ১৪ এবং ১৫ শতকে এই জৈন মন্দিরগুলি মুসলিম আক্রমণের সময় ধ্বংস হয়ে যায়। তখন থেকে মন্দিরগুলো প্রায় ষোলবার সংস্কার করা হয়েছে বলে মনে করা হয়। এই মন্দিরগুলির একটি অনন্য স্থাপত্যশৈলী রয়েছে। অলঙ্করণটি এমন যে সূর্যের আলোতে তাদের হাতির দাঁত দিয়ে তৈরি বলে মনে হয়। মন্দিরগুলির মধ্যে একটি, আদিশ্বরকে সকলের মধ্যে পবিত্রতম হিসাবে বিবেচনা করা হয়। এই মন্দিরে ভীম, অর্জুন ও যুধিষ্ঠিরের সুন্দর মূর্তিও স্থাপন করা হয়েছে। এখানে গুচ্ছ মন্দিরগুলি টুঙ্ক নামে পরিচিত।

    আরও পড়ুন: এবার খোলা হবে পুরী জগন্নাথ মন্দিরের ‘ভিতর রত্নভান্ডার’, ঘোষিত হল দিনক্ষণ

    চারধাম যাত্রার মতো 

    প্রত্যেক জৈন জীবনে মোক্ষ লাভের আশায় অন্তত একবার পালিটানায় আসেন। এটা অনেকটা হিন্দুদের দ্বারা পরিচালিত চারধাম যাত্রার মতো। পালিটানা মন্দিরে ওঠার সময় লোকেরা বেশিরভাগই খালি পায়ে পুরো পথ ওঠে। মন্দিরের ভিতরে তীর্থঙ্করদের পূজো দেওয়ার সময় ভক্তরা মুখ ঢেকে রাখে যাতে কোনও পোকামাকড় দুর্ঘটনাক্রমে তাদের মুখে না ঢুকে যায়। অনেকে উপবাস রেখে এই যাত্রা করেন। পাহাড়ে থাকা অবস্থায় কিছু খাওয়া আসলে পাপ বলে বিবেচিত হয়। সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় লোকেরা নীরবতা এবং প্রার্থনা করেন। এর ফলে এই স্থানটির পবিত্রতা বজায় থাকে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • North 24 Parganas: নেই বিদ্যুৎ, সম্বল হাতপাখা-লণ্ঠনই! জানেন কি কলকাতার কাছেই রয়েছে এমন গ্রাম!

    North 24 Parganas: নেই বিদ্যুৎ, সম্বল হাতপাখা-লণ্ঠনই! জানেন কি কলকাতার কাছেই রয়েছে এমন গ্রাম!

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্রামে বিদ্যুৎ সংযোগ নেই! প্রচণ্ড গরমে হাতপাখাই সম্বল। আলো নেই, তাই ভরসা একমাত্র লণ্ঠনই। রাতের বেলায় এলাকার মানুষ ঘরে ঘুমোতে পারেন না। বাইরে চাতালে শুতে হয়। সেই সঙ্গে অন্ধকারে সাপের আনাগোনা চলে। গ্রামে বিদ্যুৎ নেই বলে আত্মীয়রাও থাকতে চান না। এমনকী বিয়ে হয়ে যাওয়া মেয়েদের বাপের বাড়িতে আসতে পর্যন্ত দেন না শ্বশুর বাড়ির লোকজন। একবিংশ শতকে এমন একটি গ্রাম এই পশ্চিমবঙ্গে রয়েছে ভাবতেও অবাক লাগে। হ্যাঁ এই গ্রামটি পাণ্ডববর্জিত কোনও গ্রাম নয়, সমুদ্রের মাঝে দ্বীপ বা পাহাড়ের উঁচুতে কোনও জায়গা নয়, কলকাতার নিকটবর্তী বারসতের (North 24 Parganas) কাছেই বেড়াচাঁপার এক নম্বর পঞ্চায়েতের মির্জানগরের সর্দারপাড়া গ্রাম। এখানে ত্রিশটির বেশি পরিবার বসবাস করেন।

    গ্রামের ২০০ মিটারের মধ্যে বিদ্যুতের ট্রান্সফর্মার (North 24 Parganas)!

    এলাকার মানুষ অভিযোগের সুরে বলেছেন, “আমাদের গ্রামের (North 24 Parganas) পাশেই ২০০ মিটারের মধ্যে রয়েছে বিদ্যুতের ট্রান্সফর্মার। পাশেই রয়েছে বিদ্যুৎ (Electricity) অফিস। তবুও গ্রাম আঁধারে ডুবে রয়েছে। আমরা বারবার একাধিক দফতরে অভিযোগ জানিয়েও লাভ হয়নি। এই সর্দারপাড়ার চারিদিকে রয়েছে চাষের জমি। জমির একাধিক মালিক নিজের জমিতে বিদ্যুতের খুঁটি বসুক চান না। ফলে সন্ধ্যের সময় আশেপাশের গ্রামে আলোকিত হলেও এই গ্রামে যেন প্রদীপের নিচে অন্ধকার হয়ে আছে।”

    নেতারা শুধু প্রতিশ্রুতি দেন

    আবার বাসন্তী মুণ্ডা নামে এক মহিলা বলেছেন, “ভোট এলে নেতারা পরিশ্রুতি দিয়ে যান, কিন্তু ভোট হয়ে গেলে আমাদের সেই আগের অবস্থায় ফিরে যেতে হয়। সন্ধ্যের পর থেকেই গ্রামে (North 24 Parganas) লম্ফ, হ্যারিকেন, লণ্ঠন, মোমবাতি জ্বালাতে হয়। এখানে বুঝতেই পারিনা স্বাধীন দেশে রয়েছি কিনা।” আবার রীতা কাহার বলেছেন, “আমার দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। জামাই বা শ্বশুরবাড়ির অন্য কেউ আসতে চায় না। মেয়ের শ্বশুরবাড়ির লোকজন সকালে আসলে বিকেলেই বাড়ি ফিরে যান। খুবই লজ্জার।”

    আরও পড়ুনঃ সুইমিং পুল, কচ্ছপ, সিসিটিভি কী নেই! জামালের বাড়ি না রিসর্ট বোঝাই মুশকিল

    প্রশাসনের বক্তব্য

    দেগঙ্গার (North 24 Parganas) বিডিও ফাহিম আলমকে প্রশ্ন করলে তিনি বলেছেন, “এই খবর আমার কাছে জানা নেই। খোঁজ খবর নিয়ে সবটা বলতে পারব।” বারাসত মহকুমার বিদ্যুৎ (Electricity) দফতরের ডিভিশনাল ম্যানেজার সমীরকান্তি গায়েন এই বিষয়ে বলেছেন, “অভিযোগ শুনেছি, তবে জমিজটের কারণে কোনও রকম সমস্যা হলে তা দ্রুত সমাধান করব আমরা। স্থানীয় জনপ্রতিনিধি ও বিডিওর সঙ্গে এই বিষয়ে আলোচনা হবে। প্রয়োজন হলে জমির আলে পোস্ট বসানো যেতে পারে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Luca Discovery: আবির্ভাব ৪২০ কোটি বছর আগে! ‘লুকা’ থেকেই কি পৃথিবীতে প্রাণের উৎপত্তি?

    Luca Discovery: আবির্ভাব ৪২০ কোটি বছর আগে! ‘লুকা’ থেকেই কি পৃথিবীতে প্রাণের উৎপত্তি?

    মাধ্যম নিউজ ডেস্ক: পৃথিবীতে প্রাণের উৎপত্তি হয়েছে ঠিক কোন সময়ে? বিজ্ঞানীদের ধারণা, পৃথিবীর যাবতীয় প্রাণের উৎস হল ‘লুকা’ – ‘দ্য লাস্ট ইউনিভার্সাল কমন অ্যান্সেস্টর’ (Luca Discovery)। এই প্রোক্যারিয়টিক কোষই বিশ্বের প্রতিটি জীবন্ত বস্তুর পূর্বপুরুষ (Single Ancestor)। এই জীবন্ত বস্তুটি ব্যাকটিরিয়াই হোক কিংবা হোক অতিকায় নীল তিমি।

    কী বলছেন বিজ্ঞানীরা? (Luca Discovery)

    বিজ্ঞানীদের মতে, ক্যামব্রিয়ান বিস্ফোরণ হয়েছিল প্রায় ৫৩ কোটি বছর আগে। তখনই শুরু জটিল জীবনের সূত্রপাত। পৃথিবীতে জীবনের প্রকৃত সময়রেখা অনেক দীর্ঘ। বিজ্ঞানীদের অনুমান, প্রায় চার’শ কোটি বছর আগে এসেছে লুকা। পৃথিবী নামক গ্রহ গঠনের ৬০ কোটি বছর পরে। তবে, নয়া সমীক্ষায় বিজ্ঞানীরা জানতে পেরেছেন যে, ৪০০ কোটি নয়, এই সময়টি হল, আরও ২০ কোটি বছর আগে, অর্থাৎ এখন থেকে প্রায় ৪২০ কোটি বছর আগে।

    লুকার জীবন

    লুকার জীবন কেমন হতে পারে, সে সম্পর্কেও একটা ধারণা দিয়েছেন বিজ্ঞানীরা। গবেষণায় প্রাপ্ত তথ্য প্রকাশিত হয়েছে ‘নেচার ইকোলজি অ্যান্ড ইভোলিউশন’ জার্নালে। গবেষণায় দেখা গিয়েছে, সমস্ত কোষীয় জীবের কমন অ্যাংসেসট্রির প্রমাণ মেলে ইউনিভার্সাল জেনেটিক কোডে, প্রোটিন সিন্থেসিসের জন্য মেশিনারি, প্রায় সব ইউনিভার্সাল সেটের অ্যামাইনো অ্যাসিডের শেয়ার চিরালিটি এবং কমন এনার্জি কারেন্সি হিসেবে এটিপির ব্যবহারে (Luca Discovery)। বিজ্ঞানীরা জানিয়েছেন, লুকার প্রভাব সম্পর্কে আমরা যা জেনেছি, তা থেকেই ধারণা মেলে এই গ্রহে জীবনের অস্তিত্বের বিবর্তনের। লুকা কি কোনও সরল কিংবা জটিল অর্গানিজম? কোন পরিবেশে বাস করত লুকা? কখনই বা বাস করত?

    আরও পড়ুন: মাতৃভাষায় মিলবে পড়াশোনার রসদ, ‘অস্মিতা’ প্রকল্প চালু ইউজিসি-র

    গবেষক দলের প্রধান ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের এডমান্ড মুডি বলেন, “জিনের বিবর্তনের ইতিহাস জটিল হয়ে উঠেছে তাদের লাইনেজের দেওয়া- নেওয়ার জেরে। আমাদের ব্যবহার করতে হবে জটিল বিবর্তনীয় মডেলস। বিভিন্ন প্রজাতির জেনোলজির জিনগুলির বিবর্তনের ইতিহাস জানতেই এটা করতে হবে।” ৪২০ কোটি বছর আগে লুকা কেমন ছিল, তা বোঝার জন্য বিজ্ঞানীরা জীবিত প্রজাতির শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যগুলি পুনরুদ্ধার করেন। তাঁদের অনুমান, লুকা ছিল একটি সাধারণ প্রোক্যারিওটিক। এটি সম্ভবত ছিল একটি ইমিউন সিস্টেম। যার জেরে আমাদের শরীর আদিম ভাইরাসগুলির বিরুদ্ধে নিরন্তর লড়াই চালিয়ে যাচ্ছে।

    ইউনিভার্সিটি অফ এক্সেটার টিম লেন্টন বলেন, “লুকা তার পরিবেশকে ধ্বংস এবং পরিবর্তন করছিল। তবে এর একা থাকার সম্ভাবনা খুবই কম।” তিনি বলেন, “এর বর্জ্য মিথেনোজেনের মতো অন্যান্য জীবাণুর খাদ্য হয়ে উঠত। এটি সাহায্য করত একটি (Single Ancestor) পুনর্ব্যবহারযোগ্য ইকোসিস্টেম তৈরি করতে (Luca Discovery)।”

    হিন্দু বিভিন্ন শাস্ত্রেও তো বলা হয়েছে, এক ব্রহ্ম থেকেই বিশ্বের সমস্ত প্রাণের উৎপত্তি। এই লুকাই কি তাহলে সেই পরম ব্রহ্ম?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Paris Olympics 2024: জায়গা পেলেন না বাংলার আভা, প্যারিস অলিম্পিক্সে ১১৭ জনের ভারতীয় দল ঘোষণা

    Paris Olympics 2024: জায়গা পেলেন না বাংলার আভা, প্যারিস অলিম্পিক্সে ১১৭ জনের ভারতীয় দল ঘোষণা

    মাধ্যম নিউজ ডেস্ক: প্যারিস জুড়ে চলছে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামী কয়েকদিনের মধ্যেই বিশ্বের সেরা অ্যাথ‌লিটদের ঠিকানা হবে ফ্রান্সের রাজধানী শহর। ভারতীয় অলিম্পিক্স সংস্থার পক্ষ থেকেও প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) জন্য অ্যাথলিটদের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হল। প্যারিস অলিম্পিক্সে ভারতের ১১৭ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করতে চলেছেন। বুধবার ক্রীড়া মন্ত্রক চূড়ান্ত তালিকায় অনুমোদন দিয়েছে। 

    জানা গিয়েছে, ১৪০ জন সাপোর্ট স্টাফ এবং কর্তারও প্যারিসে যাবেন। এদের কাজ হচ্ছে অ্যাথলিটদের সাহায্য করা। তাঁদের মধ্যে ৭২ জনের খরচ দেবে কেন্দ্র সরকার। ভারতের অলিম্পিক্স সংস্থা জানিয়েছে, গেমস ভিলেজে ৬৭ জন সাপোর্ট স্টাফ থাকবেন। এ ছাড়া গেমস ভিলেজের বাইরে কাছাকাছি হোটেলে আরও ৭২ জন থাকবেন সরকারি খরচে।

    অলিম্পিক্সে বাদ পড়লেন আভা খাটুয়া

    তবে এই তালিকায় নাম নেই বাঙালি শটপাটার আভা খাটুয়ার (Abha Khatua)। কারন অ্যাথ‌লিটদের তালিকা ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে, তাই আভার অলিম্পিক্সে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই। ফলে অ্যাথলিটদের নাম ঘোষণার পরে বিতর্ক শুরু হয়েছে। আর সেই বিতর্ক তৈরি হল আভা খাটুয়াকে কেন্দ্র করে। বিশ্ব র‌্যাঙ্কিং কোটা থেকে অলিম্পিক্সে (Paris Olympics 2024) সুযোগ পেয়েছিলেন আভা। তবে কেন তিনি বাদ পড়লেন সেই ব্যাপারে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

    আরও পড়ুন: শিশু শ্রমিক উদ্ধারের ঘটনায় সমস্ত কসাইখানা পরিদর্শনের নির্দেশ উত্তরপ্রদেশ সরকারের

    কারা কারা অংশগ্রহণ করছেন?

    এবার প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) ২৯ জন অ্যাথলেটিক্সে অংশগ্রহণ করছেন। যারমধ্যে ১১ জন মহিলা ও ১৮ জন পুরুষ। শ্যুটিংয়ে অংশ নেবেন ২১ জন। হকিতে ১৯ জন। টেবিল টেনিসে রয়েছেন আট জন, ব্যাডমিন্টনে সাতজন। এছাড়াও কুস্তি, তীরন্দাজি ও বক্সিংয়ে ছয়জন করে অংশগ্রহণ করবেন। রোয়িং, ইকুয়েস্ট্রিয়ন, জুডো, ভারত্তোলন, সেইলিং, সাঁতার ও টেনিসে এক বা দু’জন করে অংশগ্রহণ করবেন। টোকিও অলিম্পিক্সে অংশ নিয়েছিলেন মোট ১১৯ জন অ্যাথলিট। 

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Niti Aayog: নীতি আয়োগের পুনর্গঠন, এনডিএ সদস্যদের অন্তর্ভুক্ত করা হল

    Niti Aayog: নীতি আয়োগের পুনর্গঠন, এনডিএ সদস্যদের অন্তর্ভুক্ত করা হল

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্র সরকারের (Central Govt) তরফের নীতি আয়োগের (Niti Aayog) পুনর্গঠন করা হয়েছে। এই কমিটির ভাইস চেয়ারম্যান রয়েছেন সুমন বেরি। লোকসভা নির্বাচন ২০২৪ শেষ হওয়ার দেড় মাসের মধ্যে নয়া সরকার মন্ত্রীপরিষদের বেশ কয়েকজন মন্ত্রীকে নীতি আয়োগে অন্তর্ভুক্ত করেছে। অন্যদিকে সদস্যদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে নীতি আয়োগের। নয়া কমিটিতে যদিও এই নীতি আয়োগের পূর্ণ সদস্যে কোনও রদবদল হয়নি।

    নীতি আয়োগে জন ১৫ কেন্দ্রীয় মন্ত্রী

    স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বিশেষ আমন্ত্রিত সদস্য এবং গ্রামীণ বিকাশ মন্ত্রী শিবরাজ সিং (Niti Aayog) বিশেষ আমন্ত্রিত নির্বাচিত হয়েছেন। এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রীর রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নীতি আয়োগের সদস্য হিসেবে শামিল হয়েছেন। কমিটির পূর্ণকালীন সদস্য হয়েছেন ভিকে সারস্বত, প্রফেসর রমেশ চন্দ্র, ডক্টর বিকে পাল এবং অরবিন্দর বিরমানি।

    আরও পড়ুন: এবার খোলা হবে পুরী জগন্নাথ মন্দিরের ‘ভিতর রত্নভান্ডার’, ঘোষিত হল দিনক্ষণ

    মন্ত্রী নিতিন গড়করি, এইচডি কুমারস্বামী, জিতেন রাম মাজি, রাজীব রঞ্জন সিং, ডক্টর বীরেন্দ্র কুমার, রামমোহন নায়ডু, জুয়েল ওরাম, অন্নপূর্ণা দেবী, চিরাগ পাসওয়ান, রাও ইন্দ্রজিৎকে (Central Govt) নীতি আয়োগে বিশেষ আমন্ত্রিত সদস্য করা হয়েছে।

    ২০১৫ সালে নীতি আয়োগের আত্মপ্রকাশ

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নীতি আয়োগের নতুন কমিটিকে সিলমোহর দিয়েছেন। নীতি আয়োগে এবার এনডিএ সদস্যদের প্রচুর সংখ্যায় যুক্ত করা হয়েছে। প্রসঙ্গত পরিকল্পনা কমিশনের নাম বদল করে ২০১৫ সালে নীতি আয়োগ (Niti Aayog) রাখা হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Nadia: স্কুলে ছুটি হলেই বসত মদের আসর! তৃণমূল নেতার ছেলে ও সিভিকের পর্দাফাঁস করলেন শিক্ষক

    Nadia: স্কুলে ছুটি হলেই বসত মদের আসর! তৃণমূল নেতার ছেলে ও সিভিকের পর্দাফাঁস করলেন শিক্ষক

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূল নেতার ছেলে ও সিভিক ভলান্টিয়ার মিলে স্কুল ছুটি হলেই চালাতেন মদের আসর। এই ভিডিও প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ইতিমধ্যেই একজনকে আটক করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) বগুলা বাজার জিএসএফটি প্রাথমিক বিদ্যালয়ে।

    ঠিক কী অভিযোগ? (Nadia)

    জানা গিয়েছে, বগুলার (Nadia) এই প্রাথমিক বিদ্যালয়ে স্কুলে পড়ুয়ার সংখ্যা ৩৮। আর শিক্ষক রয়েছেন চারজন। স্কুলের চাবি থাকে পাশের একটি দোকানদারের কাছে। ঘটনার দিন স্কুল ছুটির পর সমস্ত শিক্ষক বাড়ি চলে যান। স্কুলের কিছু কাজের জন্য পুনরায় ফিরে আসতে হয় শিক্ষক বিমান মিদ্দাকে। বিমানবাবু স্কুলে ঢুকতেই থ হয়ে যান। তিনি  বলেন, “ওইদিন স্কুলের ছুটি হয়ে গেলে আমি কিছু কাগজপত্র জেরক্স করার জন্য বেরিয়েছিলাম। স্কুলের প্রধান শিক্ষক অফিস ঘরে তালা মেরে চাবি পাশের একটি দোকানে রেখে যান। পরবর্তীকালে আমি জেরক্স করে স্কুলে ঢুকতেই দেখি, একজন সিঁড়ি দিয়ে অফিস থেকে বেরিয়ে আসছেন। অফিস ঘরে ঢুকেই দেখি, সেখানে মদের আসর বসেছে। টেবিলের ওপর কিছু খাবারও রাখা ছিল। আমাকে দেখেই ওরা মদের আসর ছেড়ে সকলেই অফিস থেকে পালিয়ে যান। সেখানে একজন স্থানীয় তৃণমূল নেতার ছেলে এবং একজন সিভিক ভলান্টিয়ার ছিলেন। আমি পুরো বিষয়টি পরবর্তীকালে ভিডিও করি। প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট দফতরে জানিয়েছি।”

    আরও পড়ুন: রাজ্যপালকে অপমানজনক মন্তব্য নয়, মুখ্যমন্ত্রী সহ চারজনকে বিরত করল হাইকোর্ট

    প্রধান শিক্ষক কী সাফাই দিলেন?

    এ বিষয়ে প্রধান শিক্ষক সঞ্জীব কুমার ঠাকুর বলেন, “আমি কিছুদিন আগে এখানে প্রধান শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন। চাবি আগে থেকেই ওই দোকানে রাখা হত।” নদিয়ার (Nadia) হাঁসখালি চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক তন্দ্রা ঘোষ বলেন, “বিষয়টি আমিও জানি। এই ঘটনার তীব্র নিন্দা করছি।” স্কুল থেকে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে বলেও জানিয়েছে।

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    হাঁসখালি পঞ্চায়েত সমিতির বিজেপির সদস্য বিজেপির আনন্দ কবিরাজ বলেন, “আমাদের কাছে নির্দিষ্ট খবর আছে তৃণমূল (Trinamool Congress) নেতার ছেলে এক সিভিক ভলান্টিয়ারকে সঙ্গে নিয়ে নিয়মিত ওই স্কুলে মদের আসর বসাত। এর থেকে লজ্জার আর কী থাকতে পারে।” তৃণমূলের (Trinamool Congress) হাঁসখালি-২ সাংগঠনিক ব্লক সভাপতি শিশির রায় বলেন, “এমন কোনও ঘটনার কথা জানা নেই। খোঁজ না নিয়ে কোনও মন্তব্য করব না।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Uttar Pradesh: শিশু শ্রমিক উদ্ধারের ঘটনায় সমস্ত কসাইখানা পরিদর্শনের নির্দেশ যোগী সরকারের

    Uttar Pradesh: শিশু শ্রমিক উদ্ধারের ঘটনায় সমস্ত কসাইখানা পরিদর্শনের নির্দেশ যোগী সরকারের

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের গাজিয়াবাদে শিশু শ্রম র‌্যাকেটের পর্দা ফাঁসের ঘটনায় এবার কড়া পদক্ষেপ করল উত্তরপ্রদেশ সরকার (Uttar Pradesh)। সম্পতি নগর উন্নয়ন কর্তৃপক্ষকে রাজ্যের সমস্ত কসাইখানা পরিদর্শন করে এক সপ্তাহের মধ্যে সরকারের কাছে একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ জারি করেছে উত্তরপ্রদেশ সরকার। 

    ঠিক কী ঘটেছিল? (Child Labourers Issue) 

    গত ২৯ মে গাজিয়াবাদে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস (NCPCR) উত্তরপ্রদেশ পুলিশের (Uttar Pradesh) সঙ্গে যৌথ অভিযানে একটি শিশু শ্রম র‌্যাকেটের পর্দা ফাঁস করেছিল। সেই অভিযানে ৫৭ জন অপ্রাপ্তবয়স্ক শিশুকে উদ্ধার করা হয়েছিল। যার মধ্যে ৩১ জন মেয়ে এবং ২৬ জন ছেলে রয়েছে। যাদের মধ্যে অনেকেই প্রতিবন্ধী। জানা গিয়েছে, এই ঘটনাটি গাজিয়াবাদে ইয়াসিন কুরেশির মালিকানাধীন একটি কসাইখানায় ঘটেছে। সেখানেই বেয়াইনিভাবে শ্রমিক হিসেবে নিযুক্ত করা হয়েছিল ওই ৫৭ জন শিশুকে। খবর অনুযায়ী, উদ্ধার করা নাবালকদের গাজিয়াবাদে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ইউপি, বিহার এবং পশ্চিমবঙ্গ থেকে নিয়ে আসা হত। এরপর তাদের মতের বিরুদ্ধে গিয়ে কসাইখানায় তাদের দিতে অমানবিক কাজ (Child Labourers Issue) করানো হত। মূলত পশু জবাই ও প্যাকিংয়ের কাজেই তাদের নিয়োগ করা হত। দৈনিক ৩০০ টাকার বিনিময়ে তাদের দিয়ে এই কাজ করানো হত। 

    আরও পড়ুন: এবার খোলা হবে পুরী জগন্নাথ মন্দিরের ‘ভিতর রত্নভান্ডার’, ঘোষিত হল দিনক্ষণ

    প্রিয়াঙ্ক কানুনগোর মন্তব্য 

    এ প্রসঙ্গে, এনসিপিসিআরের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো বলেছেন যে, তারা দীর্ঘদিন ধরে এই বিষয়ে খবর পাচ্ছিলেন। তবে নিশ্চিত খবর না পাওয়ায় এতদিন কোনও ব্যবস্থা নিতে পারেনি। তবে সম্প্রতি গাজিয়াবাদের মুসৌরি এলাকায় ইন্টারন্যাশনাল এগ্রো ফুড কসাইখানায় উত্তরপ্রদেশ (Uttar Pradesh) পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে এই র‍্যাকেটের পর্দা ফাঁস করা হয়। জানা গিয়েছে, এই গোটা ঘটনায় ইয়াসিন কোরেশি নামে একজন ব্যক্তি জড়িত, যিনি এই চক্রের মূল মাথা। আসলে ইসলামিক রীতি অনুযায়ী কঠোরভাবে পশু জবাই করার নিয়ম রয়েছে। পশ্চিম আফ্রিকা, মধ্যপ্রাচ্য, মিশর, দক্ষিণ এশিয়া এবং সুদূর পূর্বের দেশগুলি সহ বেশিরভাগ দেশেই বিশ্বব্যাপী এই মাংস পণ্য হিসেবে রপ্তানি করা হয়। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: ভোটে জিতেই নবান্নে যাবে বিজেপি, সাফ জানালেন শুভেন্দু

    Suvendu Adhikari: ভোটে জিতেই নবান্নে যাবে বিজেপি, সাফ জানালেন শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: “জোর করে রাজ্য অধিকার করবে না বিজেপি (BJP)। পেছনের দরজা দিয়েও নয়। ভোটে জিতেই নবান্নে যাওয়া হবে।” বুধবার কথাগুলি বললেন বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিজেপির বর্ধিত প্রদেশ কার্যকারিণী বৈঠকে বক্তব্য রাখেন শুভেন্দু। সেখানেই দলের লক্ষ্য সম্পর্কে জানান রাজ্যের বিরোধী দলনেতা।

    ভোট লুটের অভিযোগ (Suvendu Adhikari)

    লোকসভার পাশাপাশি বিধানসভার উপনির্বাচনেও এ রাজ্যে আশানুরূপ ফল করেনি বিজেপি। গেরুয়া শিবিরের এই ফলের কারণ ব্যাখ্যা করতে গিয়ে শুভেন্দু বলেন, “বাংলায় গণতন্ত্র ভূলুণ্ঠিত। গণতন্ত্র রক্ষা করার দায় রয়েছে। সংবিধান রক্ষা করতে হবে রাজ্যে।” নন্দীগ্রামের বিধায়ক বলেন, “তৃণমূলের দুষ্কৃতীরা ভোট লুট করেছে। ভোটার স্লিপ নিয়ে ভোট দিতে যাওয়া হয়েছে। এপিক দেখানো হয়নি। হিন্দুদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছে। বহু জায়গায় হিন্দুরা ভোট দিতে পারেনি।” রাজ্যে উপদ্রুত আইন তৈরির দাবিও জানান শুভেন্দু। বলেন, “উপদ্রুত এলাকা আইন কার্যকর করে গুন্ডাদের ভোটের দিন বাড়িতে আটকে রাখতে চাই।”

    কী বললেন শুভেন্দু?

    তিনি বলেন, “বিজেপি বাংলায় অনেক প্রতিকূলতার মধ্যে ২ কোটি ৩৩ লাখ ভোট পেয়েছে। তৃণমূলের জিহাদি জঙ্গিরা পুলিশকে সঙ্গে নিয়ে ২০১৯ সালের পর বুথস্তরের সংগঠনকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল।” আরও (Suvendu Adhikari) বলেন, “এক লক্ষের বেশি আমাদের বুথে বসা ছেলে পালিয়ে গিয়েছিল রাজ্য ছেড়ে। পরে আমরা তাদের রাজ্যে ফিরিয়ে এনেছি।” রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “আমরা নবান্ন অভিযান সফল করেছি। বিধানসভার ভিতরে-বাইরে লড়াই করেছি।”

    আরও পড়ুন: মাতৃভাষায় মিলবে পড়াশোনার রসদ, ‘অস্মিতা’ প্রকল্প চালু ইউজিসি-র

    নন্দীগ্রামের বিধায়ক বলেন, “আমায় পঁয়তাল্লিশ মিনিট সময় দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানিয়ে এসেছি, কীভাবে বাংলাকে বাঁচানো যায়। ২০২৬ সালের নির্বাচনেও দেখবেন ওরা আমাকেও ভোট দিতে দেবে না। কারণ আমি হিন্দু। ভোটের দিন আমার বাড়ির সামনে পঞ্চাশ জন জিহাদি বসে থাকবে।” তিনি বলেন, “বাংলার ভয়ঙ্কর অবস্থা। ভাঙড়ে দু’টি অঞ্চলের হিন্দুকে ভোট দিতে দেয়নি শওকত মোল্লা।” শুভেন্দু বলেন, “এখনই না জাগলে পশ্চিমবঙ্গ (BJP) আর ভারতে থাকবে না (Suvendu Adhikari)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share