Tag: Madhyom

Madhyom

  • Mohammed Shami: নেটে অনুশীলন শুরু শামির, কবে দেশের জার্সিতে মাঠে নামবেন বাংলার পেসার?

    Mohammed Shami: নেটে অনুশীলন শুরু শামির, কবে দেশের জার্সিতে মাঠে নামবেন বাংলার পেসার?

    মাধ্যম নিউজ ডেস্ক: চোট সারিয়ে, অস্ত্রোপচারের পর ফের নেটে অনুশীলন শুরু করলেন বাংলার পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। গত বছর নভেম্বর মাসে এক দিনের বিশ্বকাপের পর থেকে চোটের কারণে মাঠের বাইরে শামি। খেলতে পারেননি টি-টোয়েন্টি বিশ্বকাপও। গোড়ালির চোট সারিয়ে মাঠে ফেরার অপেক্ষা করছেন তিনি। তারই প্রস্তুতি শুরু করলেন শামি। ভিডিয়ো পোস্ট করে জানালেন সেই কথা। 

    কেমন আছেন শামি (Mohammed Shami)

    শামির গোড়ালিতে অস্ত্রোপচার করানো হয়েছিল। এখন তিনি সুস্থ। বোলিং শুরু করেছেন। তাঁর পোস্ট করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক জন কোচের কড়া নজরদারিতে নেটে বল করছেন শামি (Mohammed Shami)। তবে স্বাভাবিক ভাবে দৌড়তে দেখা যায়নি তাঁকে। কোমর পুরো ভাঙছেন না। ম্যাচে বল করার সময় তিনি যতটা ঝুঁকে বল করেন, অনুশীলনে (Shami Bowls In Net) সেটা করতে দেখা যায়নি। রান-আপ অনেকটা কমিয়ে বল করছেন শামি। গোড়ালিতে অস্ত্রোপচারের পরে শামি এই মুহূর্তে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন। তিনি ফিট হয়ে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন। নিজের চোট ও ফিটনেস নিয়ে শামি সময়ে সময়ে আপডেট দেন সোশ্যাল মিডিয়ায়। মঙ্গলবার শামির তেমনই একটি আপডেট উৎফুল্ল করে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by 𝕸𝖔𝖍𝖆𝖒𝖒𝖆𝖉 𝖘𝖍𝖆𝖒𝖎 (@mdshami.11)

    কবে নামবেন মাঠে (Mohammed Shami)

    বিশ্বকাপের পর থেকে শামিকে (Mohammed Shami) প্রথমবার বল করতে দেখেই চর্চা শুরু হয়ে যায় জাতীয় দলে তাঁর সম্ভাব্য কামব্যাক নিয়ে। ভারতীয় দল জুলাইয়ের শেষ সপ্তাহে শ্রীলঙ্কা সফরে উড়ে যাচ্ছে ৩ ম্যাচের টি-২০ ও সম সংখ্যক ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে। নেটে (Shami Bowls In Net) বল করলেও শ্রীলঙ্কা সফরে দেশের জার্সি গায়ে শামির মাঠে ফেরার সম্ভাবনা ক্ষীণ। সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে দু’টি টেস্ট খেলার কথা ভারতের। সেখানে শামিকে ফেরানো হতে পারে। তবে অভিজ্ঞ পেসারকে নিয়ে ঝুঁকি নেওয়া হবে না। কারণ বছরের শেষে অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের টেস্ট সিরিজের আগে শামিকে পুরোপুরি ফিট চায় ভারতীয় বোর্ড। তারই প্রস্তুতি চলছে জোরকদমে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Siliguri: মুখ্যমন্ত্রীর নির্দেশকে অমান্য! শিলিগুড়ির ফুটপাথ দখল করছেন মেয়র! ক্ষুব্ধ ব্যবসায়ীরা

    Siliguri: মুখ্যমন্ত্রীর নির্দেশকে অমান্য! শিলিগুড়ির ফুটপাথ দখল করছেন মেয়র! ক্ষুব্ধ ব্যবসায়ীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে শিলিগুড়িতে ফুটপাথ দখল করে দোকান বসানোর অভিযোগ উঠল খোদ শহরের মেয়র তৃণমূল নেতা গৌতম দেবের বিরুদ্ধে। সম্প্রতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যজুড়ে ফুটপাথ দখলমুক্ত করার অভিযান শুরু হয়েছে। সেখানে শিলিগুড়ির (Siliguri) গুরুত্বপূর্ণ রাস্তা স্টেশন ফিডার রোডে ফুটপাথ ফুড লেন তৈরির নিয়ে বিতর্কে মেয়র। এক্ষেত্রেও কাটমানির অভিযোগ, তৃণমূল নেতারা টাকার বিনিময়ে এই স্টল বিক্রি করছে বলে অভিযোগ বিজেপির।

    কেন বিতর্ক? (Siliguri)

    মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো শিলিগুড়িতেও (Siliguri) পুরসভা শহরের বেশ কিছু জায়গায় ফুটপাথ সরানো হয়েছে। এনিয়ে দীর্ঘদিন ব্যবসা করে আসা গরিব মানুষ ক্ষোভে ফেটে পড়েছেন। একদিকে গরিব মানুষ বেকার করে দেওয়া, অন্যদিকে ফুটপাথে ফুডলেন বানানো নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশকে অমান্য করার অভিযোগে বিতর্কে জড়িয়েছেন শিলিগুড়ির মেয়র তৃণমূল নেতা গৌতম দেব।

    আরও পড়ুন: রাজ্যপালকে অপমানজনক মন্তব্য নয়, মুখ্যমন্ত্রী সহ চারজনকে বিরত করল হাইকোর্ট

      স্থানীয় ব্যবসায়ীরাও প্রতিবাদে সরব

    শিলিগুড়ি (Siliguri) শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা স্টেশন ফিডার রোড। এই রাস্তাতেই রয়েছে দমকল কেন্দ্র, একাধিক স্কুল, শিলিগুড়ি থানা। এহেন গুরুত্বপূর্ণ রাস্তার ফুটপাথে ফুডলেন তৈরি করতে ২২ টি স্টল বসানোর সিদ্ধান্ত নিয়েছে শিলিগুড়ি পুরসভা। সেই মতো ২২ টি চলমান স্টলও আনা হয়েছে। সেই স্টল বসাতে গিয়ে কার্যত বিক্ষোভ ও প্রতিরোধের মুখে পড়েন মেয়র। ব্যবসায়ীরা বলেন, আমরা ফুটপাথ ছেড়ে দিয়ে দীর্ঘদিন ধরে এখানে দোকান করে আসছি।  এখন সেখানে ২২ টি স্টল বসিয়ে ফুডলেন করা হলে আমাদের দোকান আড়ালে চলে যাবে। ব্যবসা মার খাবে। ফুডলেনের জন্য অযথা যানজটে দুর্ঘটনার ঝুঁকি বাড়বে। এর প্রতিবাদ জানাতে আমরা একদিন ওই এলাকার ব্যবসা বনধ রেখেছিলাম। তাতে সাময়িক পিছু হটলেও এখানে ফুডলেন করার সিদ্ধান্তে অনড় মেয়র। এবার ব্যবসায়ীরা আন্দোলনে নামার হুমকি দিয়েছেন।

    ফুডলেনের নামে চলছে তৃণমূলের কাটমানির খেলা!

    শিলিগুড়ির (Siliguri) বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, এই ফুড স্টল বসানোর উদ্যোগে শিলিগুড়ি পুরসভা মুখ্যমন্ত্রী নির্দেশ নিয়ে কার্যত দ্বিচারিতা করছে। একদিকে ফুটপাথ দখলমুক্ত করা হচ্ছে গরিব মানুষকে পথে বসিয়ে,আর একদিকে ফুডলেন তৈরির নামে ফুটপাথে স্টল বসানো হচ্ছে। ফুডলেন করতে হলে অন্য কোথাও ফাঁকা জায়গায় করা যেত। আসলে এই দোকান বসানোর পিছনে তৃণমূল (Trinamool Congress) নেতাদের মোটা টাকার খেলা রয়েছে। গরিব মানুষকে পথে বসিয়ে  ফুটপাথ দখলমুক্ত করার চেয়ে সবার আগে বন্ধ করা উচিত জাতীয় সড়কের  ধারে বিভিন্ন জায়গায় নয়ানজুলি বুজিয়ে পেট্রল পাম্প, হোটেল তৈরি করা।  তৃণমূল নেতাদের মদতে এসব চলছে। 

      শিলিগুড়ির মেয়র কী বললেন?

    তৃণমূল (Trinamool Congress) নেতা তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, ফুডলেন করা নিয়ে রাজনৈতিক উদ্দেশে অনেকেই অনেক অভিযোগ করছেন। আমি রাজ্য সরকারকে জানিয়েই এই ফুডলেন তৈরি করছি। সব কাজ স্বচ্ছতার সঙ্গে হচ্ছে। ২২ টি স্টল সবার সামনে লটারির মাধ্যমে বন্টন করা হবে। কাটমানির কোনও প্রশ্ন নেই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Puri Ratna Bhandar: এবার খোলা হবে পুরী জগন্নাথ মন্দিরের ‘ভিতর রত্নভান্ডার’, ঘোষিত হল দিনক্ষণ

    Puri Ratna Bhandar: এবার খোলা হবে পুরী জগন্নাথ মন্দিরের ‘ভিতর রত্নভান্ডার’, ঘোষিত হল দিনক্ষণ

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের খোলা হবে পুরীর রত্নভান্ডার। বৃহস্পতিবার ১৮ জুলাই পুরীর রত্নভান্ডার পুনরায় খোলা হবে। পুরীর রত্নভান্ডারের (Jagannath Mandir) তদারকিতে থাকা উচ্চ পর্যায়ের কমিটির চেয়ারম্যান বিশ্বনাথ রথ জানান, ওই দিন পুরী জগন্নাথ মন্দিরের ‘ভিতর রত্নভান্ডার’ খোলা হবে। সকাল ৯টা ৫১ মিনিট থেকে দুপুর ১২টা ১৫ মিনিটের মধ্যে এই সময় রত্নভান্ডার (Puri Ratna Bhandar) খোলার সময় নির্ধারণ করা হয়েছে। তবে সমস্ত আলমারি ও সিন্দুক সরানো সম্ভব নয়। কারণ এর জন্য প্রচুর মানুষ ও সময়ের প্রয়োজন। শুধুমাত্র মূল্যবান সামগ্রী সিন্দুক সহ অস্থায়ী রত্নভান্ডারে সরানো হবে বলে জানা গিয়েছে।

    রত্নভান্ডারের নজরদারিতে সিসিটিভি ক্যামেরা (Puri Ratna Bhandar)

    ইতিমধ্যেই অস্থায়ী রত্নভান্ডারে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। অস্থায়ী রত্নভান্ডারে সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আরও জানা গেছে, প্রথম দিন রত্নভান্ডার খোলার জন্য যে চাবি দেওয়া হয়েছিল তা কাজ করেনি। রত্নভান্ডারে তিনটি তালা দেওয়া হয়েছিল। তার মধ্যে একটি সিল করা ছিল দুটি সিল ছিল না। যার ফলে পুরনো তালা গুলি ভেঙে ফেলা হয় এবং নতুন তালা লাগানো হয়। নতুন চাবি গুলি ট্রেজারিতে রেখে দেওয়া হয়।

    জগন্নাথ মন্দির পুনর্নির্মাণের কাজ শুরু হচ্ছে (Jagannath Mandir)  

    ওড়িশার আইন মন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন জানান, “রত্নভান্ডার (Puri Ratna Bhandar) খোলার প্রক্রিয়াকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথমে ‘বহিঃরত্ন ভান্ডারে’ থাকা সমস্ত মূল্যবান সামগ্রী বের করে অস্থায়ী রত্ন ভান্ডারে রাখা হবে। এরপর ‘ভিতর রত্ন ভান্ডার’ খোলা হবে এবং সেখানকার মূল্যবান সামগ্রী অস্থায়ী রত্ন ভান্ডারে রাখা হবে। এরপর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (Jagannath Mandir)  পুনর্নির্মাণের কাজ শুরু করবে। প্রসঙ্গত ১৪ জুলাই ৪৬ বছর পর রত্নভান্ডার খোলা হয়। তালা গুলি ভেঙে ১১ দলের সদস্য সিন্দুক এবং আলমারি থেকে মূল্যবান সামগ্রী বের করে নিয়ে আসেন। তবে সিন্দুক গুলি একেবারে তুলে নিয়ে এসে অস্থায়ী রত্ন ভান্ডারে রাখা হয়। তবে ‘বহুধা যাত্রা’ এবং ‘সুনা বেশ’ থাকায় এখনও সিন্দুক থেকে মূল্যবান সামগ্রির মূল্যায়নের কাজ শুরু হয়নি।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Railway Recruitment 2024: দশম শ্রেণি পাশ করে রেলে ২০০০-এর বেশি চাকরি, কীভাবে আবেদন করবেন?

    Railway Recruitment 2024: দশম শ্রেণি পাশ করে রেলে ২০০০-এর বেশি চাকরি, কীভাবে আবেদন করবেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় রেলে (Indian Railways) কয়েক হাজার চাকরির সুযোগ। সেন্ট্রাল রেলওয়েতে (Central Railways) শিক্ষানবিশ (Apprentice) পদে হতে চলেছে নিয়োগ। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন। সেন্ট্রাল রেলওয়ের ‘রেলওয়ে রিক্রুটমেন্ট সেল’ (Railway Recruitment Cell)- এর অফিশিয়াল ওয়েবসাইট rrccr.com – এখানে গিয়ে আবেদন জানানো যাবে। মোট ২৪২৪ শূন্যপদ রয়েছে। 

    আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা (Railway Recruitment 2024)

    সেন্ট্রাল রেলওয়েতে শিক্ষানবিশ পদে নিযুক্ত হওয়ার জন্য দশম শ্রেণি বা তার সমতুল্য কোনও পরীক্ষায় পাশ করতে হবে। সেখানে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে। আর এই পরীক্ষা দিতে হবে স্বীকৃত কোনও বোর্ড থেকে। এর পাশাপাশি ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে আবেদনকারীদের কাছে। ইতিমধ্যেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা চালু থাকবে আগামী ১৫ অগাস্ট পর্যন্ত। 

    বয়সসীমা (Railway Recruitment 2024)

    ১৫ থেকে ২৪ বছর বয়সীরা (১৫/০৭/২০২৪ অনুসারে) সেন্ট্রাল রেলওয়েতে শিক্ষানবিশ পদে নিযুক্ত হওয়ার জন্য আবেদন জানাতে পারবেন। তফশিলি জাতি এবং তফশিলি উপজাতির আবেদনকারীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছর ছাড় রয়েছে। অর্থাৎ এই দুই সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে আবেদনকারীদের সর্বোচ্চ বয়স ২৯ বছর হতে পারে। আর ওবিসি শ্রেণির আবেদনকারীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ৩ বছরের ছাড় রয়েছে। অর্থাৎ তাঁদের ক্ষেত্রে আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে পারে ২৭ বছর। 

    আরও পড়ুন: গুজরাট থেকে বাংলা, রাজস্থান থেকে কর্নাটক! জানেন ভারতের পেশা-বৈচিত্র্য

    কীভাবে নির্বাচন (Railway Recruitment 2024)

    একটি মেধাতালিকা তৈরি করা হবে আবেদনকারীদের। এই মেধাতালিকা তৈরির ক্ষেত্রে আবেদনকারীদের দশম শ্রেণির পরীক্ষায় প্রাপ্ত নম্বর (ন্যূনতম ৫০ শতাংশ পেতেই হবে) এবং আইটিআই (সেই ট্রেডে প্রাপ্ত নম্বর যাতে অ্যাপ্রেন্টিসশিপ করবেন আবেদনকারী)- তে প্রাপ্ত নম্বর হিসেব করা হবে। এই দুই ক্ষেত্রের নম্বরের গড়ের ভিত্তিতে মূলত তৈরি হবে প্যানেল। 

    ফর্মের মূল্য (Railway Recruitment 2024)

    অসংরক্ষিত শ্রেণির আবেদনকারীদের জন্য ১০০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। অনলাইনে টাকা জমা দিতে হবে। অনলাইনে রেজিস্ট্রেশন করার সময়েই টাকা জমা দেওয়া যাবে। তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষ ভাবে সক্ষম এবং মহিলা আবেদনকারীদের কোনও অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে না। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Murshidabad: ধুঁকছে বড়ঞা গ্রামীণ হাসপাতাল, মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন রোগীরা

    Murshidabad: ধুঁকছে বড়ঞা গ্রামীণ হাসপাতাল, মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন রোগীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর পরই রাজ্যে হাসপাতালের শ্রী ফেরানোর উদ্যোগ নিয়েছিলেন। এরপরই রাজ্যজুড়ে হাসপাতালের ভিতরে-বাইরে বাহারি রং করা হয়েছে। কিন্তু, হাসপাতালে পরিষেবা সেই আগের মতো কঙ্কালসার। বিশেষ করে মুর্শিদাবাদের (Murshidabad) বড়ঞা গ্রামীণ হাসপাতালের পরিষেবা নিয়ে তিতি বিরক্ত স্থানীয় বাসিন্দারা। আর বেহাল চিকিৎসা ব্যবস্থার জন্য স্বাস্থ্য দফতরকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তাঁরা।

    রোগীর পরিবারের লোকজনের কী বক্তব্য? (Murshidabad)

    এই হাসপাতালের ওপর বড়ঞাসহ (Murshidabad) আশপাশের লক্ষাধিক মানুষ নির্ভরশীল। মনোজ ঘোষ নামে এক রোগী বলেন, “শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। কিন্তু, হাসপাতালে রোগীদের অক্সিজেন দেওয়ার কোনও ব্যবস্থা নেই। ফলে, আমাদের মতো বহু রোগী এই হাসপাতালে ভর্তি হচ্ছেন। কিন্তু, কাজের কাজ কিছু হচ্ছে না। পরিষেবা না পেয়ে রোগীরা কান্দি হাসপাতালে চলে যাচ্ছেন।” সুকুমার ভল্লা নামে রোগীর পরিবারের লোকজন বলেন, “আমার বাবাকে হাসপাতালে ভর্তি করেছি। বাবার রক্তের প্রয়োজন। কিন্তু, এই হাসপাতালে সেই ব্যবস্থা নেই। তাই, আমরা খুব দুশ্চিন্তাই রয়েছি। হাসপাতাল কর্তৃপক্ষকে সমস্ত বিষয়টি বলেছি। হাসপাতালে পরিষেবা নেই বলে তাঁরা জানিয়েছেন।” রোগী ও তাঁর পরিবারের লোকজনের বক্তব্য, “এই হাসপাতালে মেলেনা অক্সিজেন, মেলেনা রক্ত, হয় না কোনও পরীক্ষা-নিরীক্ষা। হাসপাতালের ভর্তি হওয়ার পর অক্সিজেনের অভাবে হাঁসফাস অবস্থা হচ্ছে বয়স্ক রোগীদের। অথচ লোক দেখানো করে হাসপাতালের বিশাল বিল্ডিং রয়েছে। দুর্ঘটনাগ্রস্ত কোনও রোগী এই হাসপাতালে (Hospital) আসলে রক্ত, অক্সিজেনের অভাবেই মারা যাবে। মুখ্যমন্ত্রীর কোনও নজরই নেই।” অবিলম্বে পরিষেবা উন্নত করার দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

    আরও পড়ুন: রাজ্যপালকে অপমানজনক মন্তব্য নয়, মুখ্যমন্ত্রী সহ চারজনকে বিরত করল হাইকোর্ট

    হাসপাতালের বিএমওএইচ কী বললেন?

    হাসপাতালের (Hospital) বিএমওএইচ সৌমিক দাস বলেন, “আমাদের পরিকাঠামোর মধ্যে যতটা পারা যায়, চিকিৎসা পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়। তবে, যে ধরনের অভিযোগ করা হচ্ছে তা ঠিক নয়। আর অক্সিজেন অনেক সময় না থাকলে পরিষেবা দিতে একটু সমস্যা হতে পারে। সমস্ত বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sonarpur: সুইমিং পুল, কচ্ছপ, সিসিটিভি কী নেই! জামালের বাড়ি না রিসর্ট বোঝাই মুশকিল

    Sonarpur: সুইমিং পুল, কচ্ছপ, সিসিটিভি কী নেই! জামালের বাড়ি না রিসর্ট বোঝাই মুশকিল

    মাধ্যম নিউজ ডেস্ক: বাড়ির সামনেই একটি ঝাঁ-চকচকে গেট, তাতে মার্বেল দিয়ে মোড়ানো। পাঁচিলে ঘেরা বিশাল জমি, তাঁর মধ্যেই নীল-সাদা রঙের সুবিশাল বাড়ি। বাড়ির গা ঘেঁষে আরও একটি বাড়ি। প্রবেশ পথ থেকে শুরু করে ৫০টি সিসিটিভিতে মোড়ানো রয়েছে গোটা এলাকা। এই বাড়ির মালিক হলেন সোনারপুরকাণ্ডের (Sonarpur) মূল অভিযুক্ত তৃণমূল কর্মী জামালউদ্দিনের। বাড়িটি তাঁর শুধু বসত বাড়ি বললে ভুল হবে। বাড়ির ভিতরেই রয়েছে সুইমিং পুল, দেখে মনে হয় রিসর্ট। পাশের জলা জমিতে ঘোরা ফেরা করছে কচ্ছপ। শখ করে মাত্র কয়েকদিন আগেই এই প্রাণীটিকে নিয়ে এসেছেন তিনি। কিন্তু এই তৃণমূল কর্মীর পেশা কী? কোথায় কাজ করেন? এত আয়ের উৎস কী? এই সব নিয়ে প্রশ্ন উঠেছে।

    জমির দাদালি করেন জামাল(Sonarpur)

    তবে এলাকায় (Sonarpur) জামালের (Jamal Uddin Sardar) বিচার ছাড়া নাকি কোনও সমস্যার সমাধান হয় না। সালিশি সভার মূল বিচারক হিসেবে নিদান দিয়ে থাকেন তিনিই। নির্দেশ না শুনলে জোর করে তুলে নিয়ে গিয়ে শিকল দিয়ে বেঁধে অত্যাচার করেন। জানা গিয়েছে, তৃণমূল কর্মী জামালউদ্দিন এক সময় মহুরির কাজ করতেন। কাজের সূত্রে শাসকদলের নেতা-কর্মীদের সঙ্গে সম্পর্ক হয়। তবে এখন আর মুহুরির কাজ করেন না। মূলত জমির দালালি করেন। জমি প্রোমোটিং, ফেরাজি জমি বিক্রি করা, বিচার পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি এবং একই সঙ্গে স্থানীয় রাস্তাঘাট নির্মাণের সরকারি প্রকল্পের কাজে পরিচালনার কাজ করে থাকেন। কিন্তু কোন প্রভাবশালী তৃণমূল নেতা এই কাজের বরাত দিতেন, তা কেউ জানে না। তবে গ্রামের মানুষের অভিযোগ, টাকাপয়সা, প্রভাব-প্রতিপত্তি এবং পুলিশের সঙ্গে সুসম্পর্কের জন্য তাঁর বিরুদ্ধে কেউ মুখ খোলেন না। সূত্রে আরও জানা গিয়েছে একাধিক বিয়ে জামালের। এক পুত্র এবং এক মেয়ে রয়েছে। পরিবারের আয় কে কে করেন, সেই বিষয়ে সন্ধান চালাচ্ছে পুলিশ। তবে সবরকম বেআইনি কাজ করে থাকেন জামাল।

    আরও পড়ুনঃ খাটের নীচেই মিলল গোপন সুড়ঙ্গ, কুলতলিতে সাদ্দামের পর্দাফাঁস

    এখনও অধরা জামাল!

    শিকল দিয়ে বেঁধে অত্যাচারের ঘটনায় প্রথম মুখ খুলে প্রতিবাদী হয়েছেন রুজিনা বিবি। রুজিনার স্বামীকে শাস্তি স্বরূপ সারারাত উল্টো করে ঝুলিয়ে বেধড়ক মারধর করেন জামাল (Jamal Uddin Sardar)। স্বামীকে বাঁচাতে জামালের হাতে পায়ে ধরে ক্ষমা চাইলে তাঁকেও পাল্টা অত্যাচার করা হয়। এদিকে ঘটনায় মুজিদ খাঁ এবং অরবিন্দ সরকার নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বারুইপুর (Sonarpur) আদালতে তোলা হয়েছে তাদের। অপর দিকে জামাল এখনও পলাতক। পুলিশের কাছে ইতিমধ্যে ভূরি-ভূরি অভিযোগ জমা পড়েছে এই জামালের বিরুদ্ধে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Murshidabad: ঝোপ-জঙ্গলের আড়ালে রেজিনগর শিল্পতালুক! বেহাল দশায় ক্ষুব্ধ জেলাবাসী

    Murshidabad: ঝোপ-জঙ্গলের আড়ালে রেজিনগর শিল্পতালুক! বেহাল দশায় ক্ষুব্ধ জেলাবাসী

    মাধ্যম নিউজ ডেস্ক: মুর্শিদাবাদ (Murshidabad) রেজিনগর শিল্পতালুকে প্রবেশের পর অবস্থা দেখে যেন ঠিক চেনাই যাচ্ছে না। ঝোপ-জঙ্গলের মধ্যে যেন ঢেকে পড়েছে সাইন বোর্ড। প্রবেশ পথের লোহার গেটে মরিচা ধরে গিয়েছে। নিরাপত্তারক্ষীদের অনুমতি নিয়ে শিল্পতালুকের ভিতরে ঢুকে কার্যত চক্ষু চড়কগাছ হওয়ার উপক্রম। করা হয়েছিল এখানে কর্মতীর্থ বাজার, কিন্তু একটিও দোকান চালু হয়নি। যাতায়েতের জন্য তৈরি হয়েছিল চার লেনের রাস্তা, কিন্তু তা এখন আগাছায় ঢেকে গিয়েছে। চারিদিকে পথবাতিও নষ্ট হয়ে গিয়েছে। শিল্পতালুকের এই বেহাল দশায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে রয়েছেন এলাকাবাসী।

    ই-বাস কারখানা করার কথা ছিল (Murshidabad)

    মুর্শিদাবাদ (Murshidabad) ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ়ের সাধারণ সম্পাদক স্বপনকুমার ভট্টাচার্য বলেছেন, “বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে রেজিনগরে ৩ হাজার কোটি টাকা বিনিয়োগ করে ই-বাস কারখানা করার কথা ছিল। তাতে আমাদের মনে আশার সঞ্চার হয়েছিল। তারপর অবস্থার কোনও বদল ঘটেনি। আমরা চাই এখানে ভারী শিল্প আসুক।” আবার রাজ্যের ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের এক আধিকারিক বলেছেন, “৩২০টি প্লটের মধ্যে ১৭০টি প্লট ফাঁকা রয়েছে। সেগুলি দেখে অনলাইনে অনেকে আবেদন করেছেন। এখনও পর্যন্ত চারটি ইউনিট কাজ চলছে। বাকিটা পুরোদমে চালু করার কাজ চলছে।”

    যদিও ২০২২ সালের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ‘কৌশিস ই মোবিলিটি প্রাইভেট লিমিটেডে’ নামে একটি সংস্থা, প্রায় ৩ হাজার কোটি টাকা বিনিয়োগ করে ‘ই বাস’ কারখানা গড়ার কথা বলে রাজ্য সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছিল। এরপর দু’টি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হয়েছে কিন্তু ‘ই বাস’ কারখানার কিছুই হয়নি। এই কারখানা বাস্তবে হবে কিনা তাই নিয়ে এলাকাবাসীর মনে প্রশ্ন উঠতে শুরু করেছে।

    আরও পড়ুনঃ রাইস পুলারই সাদ্দামের চোরাকারবারের মূল উৎস! অদ্ভুত ধাতব ব্যবসা কীভাবে চলত জানেন?

    কর্মসংস্থানের কোনও গতি হয়নি!

    শিল্পতালুকের (Murshidabad) পাশ দিয়ে চলে গিয়েছে চকচকে জাতীয় সড়ক। কিছুটা দূরেই রয়েছে লালগোলা-শিয়ালদা রেলপথ। ২০০৮ সালে তৎকালীন বাম আমলে এই রেজিনগর এলাকায় পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগম শিল্পতালুক গড়ে তুলে ছিল। ২০১১ সালের পরিবর্তনের পর তৃণমূল ক্ষমতায় এলেও অবস্থার কোনও উন্নতি বা বিনিয়োগ দেখা যায়নি। এই ১৬ বছরে মাত্র দুটি ইউনিট ছাড়া আর কোনও প্রগতি দেখা যায়নি। আর তাই এই জেলার কর্মসংস্থানেরও কোনও গতি হয়নি বলে মনে করছেন জেলাবাসী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Meri Maati Mera Desh Campaign: ঘোষণা করেছিলেন মোদি, ‘মেরি মাটি মেরা দেশ’ কর্মসূচিতে ব্যাপক সাড়া

    Meri Maati Mera Desh Campaign: ঘোষণা করেছিলেন মোদি, ‘মেরি মাটি মেরা দেশ’ কর্মসূচিতে ব্যাপক সাড়া

    মাধ্যম নিউজ ডেস্ক: গত বছর স্বাধীনতা দিবসের আগেই ‘মেরি মাটি মেরা দেশ’ (Meri Maati Mera Desh Campaign) কর্মসূচি চালুর ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সেই সময় তিনি জানিয়েছিলেন, এই কর্মসূচির আওতায় সম্মান জানানো হবে দেশের বীর শহিদ ও বীরাঙ্গনাদের। সেই কারণে ‘অমৃত কলস যাত্রা’রও ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী।

    ‘অমৃত কলস যাত্রা’ (Meri Maati Mera Desh Campaign)

    তিনি জানিয়েছিলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাটি এবং গাছ নিয়ে নয়াদিল্লির উদ্দেশে শুরু হবে ‘অমৃত কলস যাত্রা’। তিনি এ-ও জানিয়েছিলেন, এই মাটি ও গাছ দিয়ে জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে অমৃত বটিকা গড়ে তোলা হবে। যা হয়ে উঠবে ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারতে’র প্রতীক। প্রধানমন্ত্রীর ওই কর্মসূচি ঘোষণার পরে পরেই ব্যাপক সাড়া পড়ে যায় দেশে। বস্তুত, দেশপ্রেমের জোয়ারে ভাসতে থাকেন দেশবাসী। তারপর থেকে দেশের ৩৬টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে তৈরি হয় ২.৩৩ লাখ শিলাফলকম। প্রায় ৪ কোটি পঞ্চপ্রাণ প্রিলজ সেলফি আপলোড করা হয় ওয়েবসাইটে। দেশজুড়ে দু’লাখ সাহসীকে সংবর্ধনাও দেওয়া হয়। ‘বসুধা বন্দন’ থিমের অধীনে দেশজুড়ে লাগানো হয় ২.৩৬ কোটিরও বেশি গাছের চারা। তৈরি করা হয়েছিল ২.৬৩ লাখ ‘অমৃত বটিকা’ও।

    দ্বিতীয় দফার প্রচারেও ব্যাপক সাড়া

    এই কর্মসূচিরই দ্বিতীয় দফার প্রচার শুরু হয়েছে। দেশজুড়ে অমৃত কলস যাত্রার পরিকল্পনাও হয়েছে। ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারতে’র যে (Meri Maati Mera Desh Campaign) আওয়াজ প্রধানমন্ত্রী তুলেছিলেন, তার রেশ পৌঁছেছে ভারতবাসীর দোরে দোরে। মাটি এবং চাল সংগ্রহ করা হয়েছে ৬ লাখ গ্রাম ও শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে। গ্রামীণ এলাকায় প্রতি ব্লকে কলস তৈরি করা হবে। রাজ্য থেকে বিদায় নেওয়ার পর এই কলসগুলি নিয়ে আসা হবে দিল্লিতে, ন্যাশনাল প্রোগ্রামের জন্য।

    আরও পড়ুন: মাতৃভাষায় মিলবে পড়াশোনার রসদ, ‘অস্মিতা’ প্রকল্প চালু ইউজিসি-র

    শহরাঞ্চলে মাটি সংগ্রহ করা হয়েছে প্রতিটি ওয়ার্ড থেকে। সেগুলিও পাঠানো হয়েছে দিল্লিতে। এতেও ব্যাপক সাড়া মিলেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাটি এসেছে ৮ হাজার ৫০০-রও বেশি কলস। এই মাটিই রাখা হবে ‘অমৃত বটিকা’য় এবং ‘অমৃত মেমরিয়ালে’। এভাবেই (PM Modi) উদযাপিত হবে ‘আজাদি কা অমৃত মহোৎসবে’র (Meri Maati Mera Desh Campaign)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপ আনল ‘ফেভারিটস’ চ্যাট ফিল্টার, জানেন এর সুবিধা?

    WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপ আনল ‘ফেভারিটস’ চ্যাট ফিল্টার, জানেন এর সুবিধা?

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্তমান যুগে সবচেয়ে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ (Instant Messeging App) হল হোয়াটসঅ্যাপ (WhatsApp)। ইউজারদের সুবিধায় প্রায়ই হোয়াটসঅ্যাপে নতুন ফিচার (WhatsApp New Feature) লঞ্চ হয়। এবার  এবার হোয়াটসঅ্যাপে এসেছে ‘ফেভারিটস’ চ্যাট ফিল্টার (WhatsApp Favourites Chat Filters)। ইউজারদের সুবিধার্থে  এই নতুন ফিচার চালু হতে চলেছে।

    এই ফিচার ব্যবহারে সুবিধা (WhatsApp New Feature)

     ‘ফেভারিট চ্যাট’- এর (WhatsApp New Feature) ক্ষেত্রে রয়েছে ফিল্টার অপশন। এর ফলে পছন্দের যেসব ইউজারের সঙ্গে আপনি চ্যাট করতে চান তাঁদের সহজেই খুঁজে পাবেন হোয়াটসঅ্যাপে। আপাতত হোয়াটসঅ্যাপের চ্যাট ফিল্টার অপশনে যুক্ত রয়েছে আনরেড, গ্রুপ এবং অল- এই তিনটি বিভাগ। নতুন ‘ফেভারিটস চ্যাট ফিল্টার’ চালু হয়ে গেলে হোয়াটসঅ্যাপ ইউজাররা সহজেই অ্যাপের মধ্যে তাঁদের ফেভারিট চ্যাটগুলি খুঁজে পাবেন। এর পাশাপাশি শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ সংস্থা আরও একটি ফিচার কাজ করছে। ওই ফিচারের সাহায্যে নির্দিষ্ট চ্যাটের মধ্যে না পড়া মেসেজগুলি খুঁজে পেতে সুবিধা হবে ইউজারদের। এছাড়াও আসতে চলেছে গ্রুপ ফিল্টার অপশন। এই ফিচার নির্দিষ্ট গ্রুপের ক্ষেত্রে আনরেড বা না পড়া মেসেজ খুঁজে বের করতে সুবিধা দেবে ইউজারদের। 

    আরও পড়ুন: গুজরাট থেকে বাংলা, রাজস্থান থেকে কর্নাটক! জানেন ভারতের পেশা-বৈচিত্র্য

    কীভাবে ব্যবহার করবেন (WhatsApp Favourite Filter Feature) 

    এই ফিচারের (WhatsApp New Feature) সাহায্যে একজন ইউজার তাঁর হোয়াটসঅ্যাপে থাকা সেই সমস্ত চ্যাট বা ব্যক্তিকে আলাদা করতে পারবেন যাঁদের সঙ্গে সবচেয়ে বেশি কথা হয়। এরপর সেইসব চ্যাটকে যুক্ত করা যাবে ‘ফেভারিটিস’ চ্যাট ফিল্টার অপশনে। এর ফলে হোয়াটসঅ্যাপে থাকা সমস্ত কনট্যাক্টের মধ্যে থেকে রোজের প্রয়োজনীয় কনট্যাক্টগুলি খুঁজে পেতে সুবিধা হবে ইউজারদের। প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন। তারপর ফেভারিট অপশন প্রেস করুন। আপনি আপনার কনট্যাক্ট নম্বরগুলো দেখতে পাবেন। এরপর অ্যাড ফেভারিট অপশন প্রেস করুন। যে নম্বর বা গ্রুপগুলো আপনি আপনার পছন্দের তালিকায় রাখতে চান তা নির্বাচন করুন। এরপর ডান টিপুন।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Protest in Bangladesh: সংরক্ষণ-বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে মৃত ৬, আরও উত্তাল বাংলাদেশ

    Protest in Bangladesh: সংরক্ষণ-বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে মৃত ৬, আরও উত্তাল বাংলাদেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থা (Protest in Bangladesh) বাতিলের দাবিতে প্রায় ১৫ দিন ধরে আন্দোলনে উত্তাল হচ্ছে বাংলাদেশ। দেশের রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলন আরও উগ্র রূপ নিচ্ছে। মঙ্গলবার ঢাকা সহ বিভিন্ন প্রান্তে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশের সঙ্গে আওয়ামি লিগের ছাত্র সংগঠন ছাত্র লিগ যুক্ত হয়ে যৌথভাবে হামলা চালিয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের উপরে হামলা চালাচ্ছে সাধারণ পোশাকে থাকা বহু যুবক।

    সমস্যার মূলে ‘মুক্তিযোদ্ধার স্বজন’ কোটা (Protest in Bangladesh)

    ছাত্রদের মূল দাবি, কোটা ব্যবস্থা (Quota system) পুরোপুরি তুলে দিতে হবে। তবে তাঁদের সবচেয়ে বেশি সমস্যা মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংরক্ষণ নিয়ে। আন্দোলনকারীদের বক্তব্য, ৫০ বছর আগে যাঁরা মুক্তিযুদ্ধ করেছেন, তাঁদের নাতি-নাতনিরাও যুগ যুগ ধরে কেন অতিরিক্ত সুবিধা ভোগ করবেন। তবে, এবার তাঁরা চান কোটা ব্যবস্থা সম্পূর্ণ তুলে দিয়ে সম্পূর্ণ মেধার ভিত্তিতে চাকরিতে নিয়োগ হোক। তবে কোটা ব্যবস্থার মাঝেও চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ জুড়ে ঘুষের বাড়-বাড়ন্ত রয়েছে বলে দাবি আন্দোলনকারীদের। সেই ঘুষ ব্যবস্থাও সমাপ্ত করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে তাঁরা। বাংলাদেশের প্রথম সারির একটি সংবাদপত্র জানাচ্ছে, চট্টগ্রামে (Protest in Bangladesh) নিহত হয়েছেন তিনজন। রাজধানী ঢাকায় নিহত হয়েছেন দুজন। এবং রংপুরে একজন। মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় সংরক্ষণ বিরোধী আন্দোলনে ছাত্র যুবদের মিছিলে গুলি চালানো হয় বলে অভিযোগ। 

    সরকারের অবস্থান নিয়ে ধোঁয়াশা (Quota system)

    ২০১৮ সালেও সংরক্ষণ-বিরোধী আন্দোলনে বাংলাদেশ উত্তাল হয়েছিল। বাংলাদেশে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মোট ৫৬ শতাংশ (Quota system) সংরক্ষিত এবং ৪৪ শতাংশ সকলের জন্য উন্মুক্ত ছিল। এই ৫৬ শতাংশের মধ্যে স্বীকৃতিপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের স্বজনদের জন্য ৩০ শতাংশ, মহিলাদের জন্য ১০ শতাংশ, বিভিন্ন জেলার জন্য ১০ শতাংশ, জনজাতিদের জন্য ৫ শতাংশ এবং প্রতিবন্ধীদের জন্য ১ শতাংশ সংরক্ষিত পদ ছিল। ২০১৮-য় কোটা-বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ জারি করে মুক্তিযোদ্ধার স্বজনদের জন্য ৩০ শতাংশ, নারীদের জন্য ১০ শতাংশ এবং জেলা খাতে ১০ শতাংশ সংরক্ষণ বাতিল করে দেন।

    আরও পড়ুন: তিস্তা প্রকল্প রূপায়ণ করুক ভারত, চাইছেন হাসিনা, জানালেন কারণও

    রাখা হয় শুধু জনজাতিদের ৫ শতাংশ এবং প্রতিবন্ধীদের ১ শতাংশ সংরক্ষণ। তখনকার মতো আন্দোলনে ইতি টানেন ছাত্ররা। পরে আদালতের নির্দেশে ফের কোটা ব্যবস্থা বহাল হওয়ায় শুরু হয় আন্দোলন।  তবে সরকারের তরফে এখনও তাঁদের অবস্থান স্পষ্ট করা হয়নি।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

LinkedIn
Share