Tag: Madhyom

Madhyom

  • TMC Conflict: দলের পুর-চেয়ারম্যানকে ফের অপসারণের দাবি! আন্দোলনে তৃণমূলেরই কাউন্সিলররা

    TMC Conflict: দলের পুর-চেয়ারম্যানকে ফের অপসারণের দাবি! আন্দোলনে তৃণমূলেরই কাউন্সিলররা

    মাধ্যম নিউজ ডেস্ক: দাঁইহাট পুরসভার চেয়ারম্যানের অপসারণকে কেন্দ্র করে তৃণমূলের কোন্দল (TMC Conflict) ফের প্রকাশ্যে। পুর চেয়ারম্যান প্রদীপ রায়ের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে রাজ্য নেতৃত্বের কাছে আগেই পদত্যাগের দাবি জানিয়ে এসেছিলেন সিংহভাগ তৃণমূল কাউন্সিলর। এবার রীতিমতো পথসভা করে পুর-চেয়ারম্যান প্রদীপ রায়ের বিরুদ্ধে তোপ দাগলেন তাঁরা। তাঁর পদত্যাগের দাবি জানালেন দলের কাউন্সিলররা। এই ঘটনায় অস্বস্তিতে পড়েছেন দলের নেতৃত্ব।

    ২১ জুলাইয়ের সমর্থনে মিছিলে নেই পুর-চেয়ারম্যান (TMC Conflict)

    দাঁইহাট পুরসভার মোট ১৪ টি ওয়ার্ড রয়েছে। সবকটিই শাসকদলের দখলে। বিগত একবছর ধরেই পুরসভার চেয়ারম্যান প্রদীপ রায়ের বিরুদ্ধে কাউন্সিলরদের একাংশ ক্ষোভপ্রকাশ করে আসছিলেন। সম্প্রতি ভাইস চেয়ারম্যান অজিত বন্দোপাধ্যায় সহ ১১ জন কাউন্সিলর প্রদীপ রায়ের পদত্যাগের (TMC Conflict) দাবিতে অভিযোগ জানিয়ে আসেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমসহ দলের রাজ্য নেতৃত্বের কাছে। বিগত প্রায় একবছর ধরেই পুরসভার বোর্ড মিটিংগুলিতেও অংশ নেওয়া ছেড়ে দিয়েছিলেন কাউন্সিলরদের একাংশ। সোমবার বিকেলে  একুশে জুলাইয়ের সভার সমর্থনে দাঁইহাটে মিছিল করা হয়। মূলত, ভাইস-চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলর এই মিছিলে ছিলেন। তবে, এই মিছিলে দেখা যায়নি দাঁইহাট শহর তৃণমূলের সভাপতি রাধানাথ ভট্টাচার্য এবং পুরসভার চেয়ারম্যান প্রদীপ রায়কে। দাঁইহাটের স্টেশনবাজার তৃণমূল কার্যালয় থেকে এই মিছিল শুরু হয়। শেষ হয় পুরমার্কেটের সামনে। শেষে পথসভা হয়। এই পথসভায় ভাইস চেয়ারম্যান অজিত বন্দোপাধ্যায়ের বক্তব্যের আগাগোড়াই ছিল দলীয় চেয়ারম্যানের বিরুদ্ধে। দাঁইহাট পুরসভার চেয়ারম্যান প্রদীপ রায়ের দাবি, ” আমি চেয়ারম্যান থাকবো, না কি সরে যাব, সেটা দলই ঠিক করবে। একুশে জুলাইয়ের সমর্থনে প্রচার মিছিলের বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি।”

    আরও পড়ুন: রায়গঞ্জে বিজেপি প্রার্থীর সমর্থনে সুকান্ত-শুভেন্দুর মিছিলে পড়ল ডিম, অভিযুক্ত তৃণমূল

    পথসভা করে কী দাবি জানালেন তৃণমূল কাউন্সিলররা?

    ভাইস চেয়ারম্যান (Dainhat) অজিত বন্দোপাধ্যায় বলেন,” আমরা ১১ জন কাউন্সিলর উপস্থিত হয়েছি। বর্তমান চেয়ারম্যান সবাইকে নিয়ে চলতে পারছেন না। চেয়ারম্যানের কাছে এঁরা কেউ সম্মান পান না। মহিলা কাউন্সিলররা সম্মান পাচ্ছেন না বলে তাঁরা চেয়ারম্যানের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। দাঁইহাটের পরিষেবা এখন একদম বন্ধ। রাস্তাঘাট, নর্দমা, ডাষ্টবিন পরিষ্কার করা হয় না। দুর্গন্ধ ছড়ায়। জল দিয়ে পোকা বের হচ্ছে, সেদিকে লক্ষ্য রাখেন না চেয়ারম্যান। আমরা চেয়ারম্যানের পদত্যাগ দাবি করছি।

    তৃণমূলের জেলা নেতৃত্ব কী বললেন?

     একুশে জুলাইয়ের সমর্থনে প্রচার মিছিল থেকে এভাবে দলেরই চেয়ারম্যানের (Dainhat) পদত্যাগ দাবি ওঠায় অস্বস্তিতে দলের জেলা নেতৃত্ব। পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়  বলেন,”দলের মধ্যে ক্ষোভ -বিক্ষোভ থাকলেও দলীয় নেতৃত্বকে জানানো দরকার। এভাবে রাস্তায় এসে ঝগড়া করা দলবিরোধী কাজ। ওরা ভুল করছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Brain Eating Amoeba: শিশুদের পুকুরের জলে স্নান করানো নিয়ে কেন সতর্ক করছেন বিশেষজ্ঞরা?

    Brain Eating Amoeba: শিশুদের পুকুরের জলে স্নান করানো নিয়ে কেন সতর্ক করছেন বিশেষজ্ঞরা?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের সংক্রমণের ভ্রুকুটি। মস্তিষ্কের সংক্রমণে (Brain Eating Amoeba) ফের শিশুমৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন স্বাস্থ্য মন্ত্রক। কেরলে একের পর এক শিশুমৃত্যুর ঘটনায় উদ্বেগ বাড়ছে। চিকিৎসকেরা জানাচ্ছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পারলে, বিপদ বাড়বে।

    কেন উদ্বিগ্ন স্বাস্থ্য মন্ত্রক?

    কেরলে তিন শিশুর রহস্যজনকভাবে মস্তিষ্কের সংক্রমণ থেকে মৃত্যু হয়েছে। পাঁচ বছর বয়সি একটি মেয়ে এবং ১৩ বছর বয়সি আরেক কিশোরীর মৃত্যুর পরে, সম্প্রতি ১৪ বছর বয়সি আরেক কিশোর মারা যায়। চিকিৎসকেরা জানাচ্ছেন, মস্তিষ্কে এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ (Brain Eating Amoeba) থেকেই এই মৃত্যু হচ্ছে। সংক্রমণের জেরে মস্তিষ্কের কার্যক্ষমতা বন্ধ হয়ে যাচ্ছে। তার জেরে শরীরের নানান অঙ্গের জটিলতা তৈরি হচ্ছে। সম্প্রতি ওই ১৪ বছরের কিশোর এই উপসর্গ নিয়েই কেরলের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিল। সংশ্লিষ্ট ওই হাসপাতালের চিকিৎসকেরা জানান, দ্রুত চিকিৎসা শুরু হয়েছিল। পরিস্থিতির কিছুটা উন্নতিও হয়েছিল। কিন্তু তারপরে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটে। আর তার জেরেই ছেলেটি মারা যায়। এর আগে আরও দুই শিশু এক ভাবে মারা যায়। আর তার জন্যই উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

    কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞেরা? (Brain Eating Amoeba)

    স্বাস্থ্য মন্ত্রক থেকে জানানো হয়েছে, প্রত্যেক রাজ্যে এই নিয়ে সতর্কতা জারি করা জরুরি। শিশুরা এই সমস্যায় বেশি আক্রান্ত হচ্ছে। তাই মন্ত্রকের তরফ থেকে শিশুস্বাস্থ্যের দিকেও বাড়তি নজরদারি দেওয়ার কথা জানানো হয়েছে। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, মস্তিষ্কের এই সংক্রমণ এক ধরনের অ্যামিবা থেকে হচ্ছে। তাঁরা আশঙ্কা করছেন, পুকুরের জল থেকেই এই সংক্রমণ হচ্ছে। পুকুর থেকেই ওই ব্যাকটেরিয়া নাকের মাধ্যমে মস্তিষ্কে প্রবেশ করছে। আর তার জেরেই বিপদ বাড়ছে। মস্তিষ্কের কার্যক্ষমতা কমছে। আর হঠাৎ করেই প্রাণহানির মতো বিপদও ঘটছে। 
    চিকিৎসকদের পরামর্শ, শিশুদের বিশেষত পাঁচ বছরের কম বয়সী শিশুদের, আপাতত পুকুরের জলে (Pond Water) স্নান না করানোই ভালো। কারণ, এদের কতখানি সংক্রামক ক্ষমতা রয়েছে, সে বিষয়েও এখনও নিশ্চিত কিছু বোঝা যাচ্ছে না। তাই কয়েকটি বিষয়ে বাড়তি সতর্কতা নেওয়া জরুরি বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। 

    ডুব সাঁতারে সতর্কতা

    ১০ বছরের উর্ধ্বে শিশুদের পুকুরে (Pond Water) স্নানের ক্ষেত্রে ডুব দিয়ে নিঃশ্বাস নেওয়া এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, বহু কিশোর-কিশোরী খুব ভালো সাঁতার কাটতে পারে। তারা স্নানের সময় দীর্ঘক্ষণ পুকুরের ভিতরে ডুবসাঁতার দেয়। এই ধরনের ব্যাকটেরিয়া (Brain Eating Amoeba) সহজেই নাকের মাধ্যমে তখন মস্তিষ্কে পৌঁছতে পারে। আর তার থেকেই বড় বিপদ ঘটতে পারে। তাই আপাতত এই ধরনের কাজ থেকে আপাতত বন্ধ রাখা উচিত। সুইমিং পুলে নামার ক্ষেত্রে শিশুদের জন্য সতর্কতা জরুরি বলে মনে করছেন চিকিৎসকদের একাংশ।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি/ডায়েট পরামর্শস্বরূপ। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন ও সেই মতো পরামর্শ মেনে চলুন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Price Hike: অগ্নিমূল্য উচ্ছে-বেগুন-পটল-আলু! সংসার চলবে কী করে, ভাবছে কি রাজ্য?

    Price Hike: অগ্নিমূল্য উচ্ছে-বেগুন-পটল-আলু! সংসার চলবে কী করে, ভাবছে কি রাজ্য?

    মাধ্যম নিউজ ডেস্ক: সকালে প্রাতঃভ্রমণ সেরে বাজারে যেতেই ভয় পাচ্ছেন শহরবাসী। ভরা বর্ষায় বাজার আগুন (Price Hike)। মাছ-মাংস তো দূরে থাক, ক্রমশ আম বাঙালির নাগালের বাইরে চলে যাচ্ছে আনাজের দামও। সামান্য সবজি কিনতেই পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। কলকাতার বাজারে (Kolkata Market) বেগুন ১৫০-২০০ টাকা কেজি, টম্যাটো ১০০, লঙ্কা ১৫০, উচ্ছে ৮০-১০০ টাকা, সজনে ডাঁটা ২৫০ থেকে ৩০০ টাকা, ঢ্যাঁড়শ ৮০ টাকা, পটল ৫০ টাকা, পেঁপে ৫০ টাকা কেজিতে বিকোচ্ছে। চাল-ডালের দামও যে খুব একটা নিয়ন্ত্রণে আছে, তা নয়। 

    মুখ্যমন্ত্রীর বৈঠক (Price Hike)

    মাসখানেক ধরেই শহরের বাজার একেবারে আগুন (Price Hike)। বাঙালির হেঁশেলে যা যা লাগে, সবের দামই চড়া। এই পরিস্থিতিতে মূল্যবৃদ্ধি নিয়ে বাজার কমিটির সঙ্গে মঙ্গলবার বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৈঠকে থাকবেন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, টাস্ক ফোর্স, পুলিশের কর্তা, বিভাগীয় মন্ত্রী, সচিবরা। কী পদক্ষেপ করা যায়, সেখানে আলোচনা করে দেখা হবে। বিরোধীদের অভিমত, প্রতিবছরই পুজোর আগে এসময় জিনিসপত্রের দাম বাড়ে। হাত ছোঁয়ানো যায় না আনাজে। এ তো সবে শুরু। পুজো যত এগিয়ে আসবে দামও ততই বাড়বে। কিন্তু কোনওবারই এ নিয়ে বিশেষ পদক্ষেপ করে না সরকার। খুচরো তথা পাইকারি বাজারে আড়তদাররা দাম বাড়াতেই থাকেন। অতিরিক্ত লাভের আশায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় বিক্রেতারা। সরকার উদাসীন।

    আরও পড়ুন: ‘‘ভারতবাসীর হিতে সময় নষ্ট না করে আপনি সিদ্ধান্ত নেন’’, মোদির প্রশংসায় পুতিন

    কেন মূল্যবৃদ্ধি

    ফসলের এই মূল্যবৃদ্ধির (Price Hike) জন্য আবহাওয়াকে দায়ী করা হচ্ছে। জুলাই মাসের মাঝামাঝি হতে চললেও, যে পরিমাণ বর্ষার প্রয়োজন ছিল, তা দেখা যায়নি। বৃষ্টি হলেও, তা পর্যাপ্ত নয়। কৃষকরা জানিয়েছেন, এই সময় যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা, তা হয়নি। ফলে প্রচুর শাক-সবজি মাঠে নষ্ট হয়ে গিয়েছে। ব্যবসায়ীদের মতে, পর্যাপ্ত বৃষ্টি না হলে, শহরের বাজারে (Kolkata Market) দাম কমার সম্ভাবনা আপাতত নেই। এক শ্রেণি অসাধু চক্র কৃত্রিমভাবে এই সবজির দাম বাড়িয়ে দিচ্ছে বলে সরকারের অভিমত। তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। যদিও বিরোধীদের দাবি, সরকার ঠুঁটো। সঠিক ব্যবস্থা গ্রহণ করতে অক্ষম প্রশাসন। রাজ্যজুড়ে দুর্বৃত্ত চক্রের বাড়বাড়ান্ত, ভোটের পর তা আরও বেড়েছে।

    কার দাম কত

    আনাজের দাম:

    জ্যোতি আলু- ৩৫ টাকা। চন্দ্রমুখী আলু- ৪০ টাকা কেজি। পেঁয়াজ ৫০-৫৫ টাকা কেজি। বেগুন- ১৫০ থেকে ২০০ টাকা। পটল- ৫০ টাকা। কাঁচা লঙ্কা- ১৫০ টাকা। টমেটো- ৮০ আশি টাকা ঢেঁড়শ- ৬০ টাকা। বিন- ৩০০ টাকা। শসা- ৮০ টাকা। করোলা- ৮০ টাকা। পেঁপে- ৫০ টাকা। রসুন- ৩০০ টাকা। আদা- ২২০ থেকে ২৩০ টাকা। বিট- ৬০ টাকা। গাজর- ৬০ টাকা কেজি।

    চাল-ডাল-মশলার দাম (প্রতি কেজি):

    মিনিকেট চাল- ৪৮ থেকে ৫০ টাকা। বাঁশকাঠি চাল- ৬০ টাকা। গোবিন্দভোগ চাল- ৯০ টাকা। দেরাদুন রাইস- ১২০ টাকা। আটা ও ময়দা- ৩৪ টাকা কেজি। অড়হড় ডাল- ১৮০ টাকা। মসুর ডাল- ১০০ টাকা। মুগডাল- ১০০ টাকা। ছোলার ডাল- ১০০ টাকা। সরষের তেল- ১২৫ থেকে ১৩০ টাকা। সয়াবিন তেল- ১০২ টাকা। সূর্যমুখী তেল- ১২২ টাকা। বাদ যাচ্ছে না মশলাও। তাতেও লেগেছে আগুন। জিরে (আস্ত)- ৪০০ টাকা। হলুদ- ৩০০ টাকা। শুকনো লঙ্কা- ৩৫০ টাকা। চিনি- ৪৮ টাকা। ধনে- ৪০০ টাকা। পোস্ত- ১৫০০ টাকা।

    মাছ-মাংসের দামেও আগুন

    সবজি-আনাজের সঙ্গে পাল্লা দিয়ে মাছ-মাংসের দামও চড়া। কাতলা কেজিতে ৪০০-৪৫০ টাকা, ট্যাংরা ৭০০, পাবদা ৬০০-৭০০, পমফ্রেট ৮০০ টাকা কেজি, ভেটকি ৮০০, বাগদা চিংড়ি ৮০০, গলদা চিংড়ি ৭০০-৮০০ টাকাতে বিকোচ্ছে। এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়। ইলিশের ওজন দেড় কেজির বেশি হলে গুনতে হচ্ছে ১৮০০ টাকা। মুরগির মাংস ১৮০ টাকা থেকে বেড়ে কেজিপ্রতি হয়েছে ২৪০ থেকে ২৬০ টাকা৷ 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: অস্ট্রিয়া সফরে প্রধানমন্ত্রী মোদি, কতটা তাৎপর্যপূর্ণ? কী কী বিষয়ে আলোচনা?

    PM Modi: অস্ট্রিয়া সফরে প্রধানমন্ত্রী মোদি, কতটা তাৎপর্যপূর্ণ? কী কী বিষয়ে আলোচনা?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাশিয়া সফরের মাঝেই দু’দিনের অস্ট্রিয়া (Vienna) সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ৯ জুলাই, মঙ্গলবার ভিয়েনায় যাবেন তিনি। সেখানে অস্ট্রিয়ার রাষ্ট্রপতি আলেকজান্ডার ভ্যান ডার বেলেন এবং চ্যান্সেলর কার্ল নেহামারের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। দুই রাষ্ট্রপ্রধানই ভারত এবং অস্ট্রিয়ার ব্যবসায়ী নেতাদের সামনে ভাষণ দেবেন। প্রসঙ্গত, গত ৪০ বছর পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী পা রাখছেন ভিয়েনায়। মোদির আগে এই দেশে পা রেখেছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, ১৯৮৩ সালে।

    দ্বিপাক্ষিক আলোচনা (PM Modi)

    প্রধানমন্ত্রীর অস্ট্রিয়া সফরের গুরুত্ব বোঝাতে গিয়ে বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রা জানান, অস্ট্রিয়া মধ্য ইউরোপের একটি দেশ। পরিকাঠামো, পুনর্নবীকরণ শক্তি, উচ্চ প্রযুক্তি ক্ষেত্র, স্টার্ট আপ সেক্টর, মিডিয়া এবং এন্টারটেনমেন্ট ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বড় সুযোগ রয়েছে। ভারত-অস্ট্রিয়া বাণিজ্য এবং লগ্নি-লিঙ্কেজের ওপরও গুরুত্ব দেন তিনি। কাটরা বলেন, “দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে আমরা আশাবাদী। আঞ্চলিক এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়েও আলোচনা হবে দুই রাষ্ট্রপ্রধানের। মিউচুয়াল ইন্টারেস্ট এবং অংশীদারিত্বের সুযোগ কীভাবে আরও প্রসারিত করা যায়, তা নিয়েও আলোচনা হবে দুই দেশের।”

    ভারত-অস্ট্রিয়ার কূটনৈতিক সম্পর্কের ৭৫ বর্ষ পূর্তি

    সোমবারই রাশিয়া সরকারের আমন্ত্রণে মস্কোয় পৌঁছেছেন প্রধানমন্ত্রী। ওই রাতেই তাঁর সম্মানে নৈশভোজের আয়োজন করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মোদি-পুতিনের এই সাক্ষাৎকার ছিল ২২তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলন। এই সম্মেলন শেষেই অস্ট্রিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী (PM Modi)। চলতি বছর ভারত-অস্ট্রিয়ার কূটনৈতিক সম্পর্কের ৭৫ বর্ষ পূর্তি। ১৯৫৫ সালে অস্ট্রিয়ায় প্রথম পা রাখেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহর লাল নেহরু। তবে প্রধানমন্ত্রী না গেলেও, বিভিন্ন সময় ভারতের রাষ্ট্রপতিরা গিয়েছেন অস্ট্রিয়া সফরে।

    আর পড়ুন: বিপত্তারিণী পুজোয় তেরো সংখ্যার বিশেষ তাৎপর্য আছে, কেন জানেন?

    ২০২২ সালের ৩১ ডিসেম্বর অস্ট্রিয়া সফরে গিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর এই চারদিনের সফরে পাঁচটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারত ও অস্ট্রিয়ার মধ্যে। অস্ট্রিয়া সফরের আগে প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “অস্ট্রিয়ার চান্সেলরের সঙ্গে একযোগে আমি পারস্পরিক বাণিজ্য এবং বিনিয়োগের সুযোগ খুঁজতে দুই দেশের ব্যবসায়ী নেতাদের সঙ্গে মত বিনিময়ের জন্য মুখিয়ে রয়েছি। অস্ট্রিয়ায় (Vienna) বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের সঙ্গেও যোগাযোগ করতে আমি উন্মুখ।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Malda: গৌড়বঙ্গে ফেল করা পড়ুয়াদের পাশ করানোর দাবি জানিয়ে আন্দোলনে টিএমসিপি

    Malda: গৌড়বঙ্গে ফেল করা পড়ুয়াদের পাশ করানোর দাবি জানিয়ে আন্দোলনে টিএমসিপি

    মাধ্যম নিউজ ডেস্ক: ফেল করা পড়ুয়াদের নিয়ে আন্দোলনে নামল তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। মালদার (Malda) গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। টিএমসিপির আন্দোলন নিয়ে রীতিমতো হাসাহাসি শুরু হয়েছে। আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

    ৯৭ শতাংশ পড়ুয়া ফেল (Malda)

    গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে (Malda) প্রথম সেমেস্টারের ফলাফলে ডাহা ফেল ৯৭ শতাংশ পড়ুয়া। মাত্র তিন শতাংশ পড়ুয়া পাশ করেছেন মূল বিষয়ে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলাফল দেখে কার্যত চক্ষু চড়কগাছ সকলের। যদিও, মূল বিষয়ে তারা ফেল করলেও বাকি দু’টি প্রধান বিষয়ে যে কোন একটিতে উত্তীর্ণ হওয়ায় তাঁরা দ্বিতীয় সেমেস্টারে চলে গিয়েছে। এক পরীক্ষার্থী বলেন, আমরা পরীক্ষা ভালো দিয়েছিলাম। তারপরও আমাদের ফেল করিয়ে দেওয়া হয়েছে। আমরা তা মেনে নেব না। আমাদের পাশ করিয়ে দেওয়া হোক। কলেজের প্রথম সেমেস্টারের অধিকাংশ পড়ুয়া ফেল করায় তাঁরা শাসক দলের ছাত্র সংগঠনের দ্বারস্থ হয়েছেন। ফলাফল মনঃপূত না হওয়ায় পাশ করানো সহ একাধিক দাবি নিয়ে আন্দোলনে নামে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা। ক্যাম্পাস জুড়ে মিছিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় একটি ডেপুটেশন। ডেপুটেশন এবং আন্দোলন কর্মসূচির নেতৃত্ব দেয় মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)। তবে, এই আন্দোলনের পর ফেল করা পড়ুয়াদের ক্ষেত্রে কী পদক্ষেপ গ্রহণ করবে তা নিয়ে মুখ খুলতে চায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    আরও পড়ুন: রায়গঞ্জে বিজেপি প্রার্থীর সমর্থনে সুকান্ত-শুভেন্দুর মিছিলে পড়ল ডিম, অভিযুক্ত তৃণমূল

    টিএমসিপি নেতৃত্বের কী বক্তব্য?

    তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) সভাপতি প্রসূন রায় বলেন, ন্যাশনাল এডুকেশন পলিসি চালু হওয়ার পর মেজর বিষয়ে ৯৭ শতাংশ ফেল করেছে। একসঙ্গে এত ছাত্রছাত্রী ফেল করতে পারে না। কিছু একটি সমস্যা হয়েছে। ফেল করা পড়ুয়াদের পাশে সবসময় টিএমসিপি আছে। তাই, ওদের নিয়ে রাস্তায় নেমে আমরা আন্দোলনও করেছি। আমাদের দাবি, ওদের পাশ করিয়ে দিতে হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির আশঙ্কা! দক্ষিণে কেমন থাকবে আবহাওয়া? জানাল আবহাওয়া দফতর

    Weather Update: উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির আশঙ্কা! দক্ষিণে কেমন থাকবে আবহাওয়া? জানাল আবহাওয়া দফতর

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের সপ্তাহের মাঝে দুর্যোগের আশঙ্কা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস (Weather Update) উত্তরবঙ্গে। মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে সরে গেলেও আপাতত বৃষ্টি পরিস্থিতি উন্নত হওয়ার কোনও আশা নেই উত্তরবঙ্গে। তবে উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গের ছবি খানিকটা আলাদা। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা আপাতত জারি করা হয়নি। শুধু বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতা-সহ বিভিন্ন জেলায়।

    উত্তরবঙ্গে জারি লাল সতর্কতা (Weather Update) 

    হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার উত্তরের পাঁচ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও দমকা ঝোড়ো হওয়ার আশঙ্কাও রয়েছে। এর মধ্যে কেবল আলিপুরদুয়ারেই জারি হয়েছে লাল সতর্কতা। ওই জেলায় ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হতে পারে বুধবার। 
    অন্যদিকে উত্তর দিনাজপুরের কিছু জায়গায় বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণ দিনাজপুর এবং মালদহের জন্য আপাতত কোনও সতর্কতা জারি করা হয়নি। ওই দুই জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। 

    আবহাওয়া দফতরের সতর্কতা (West Bengal weather) 

    উত্তরবঙ্গে ভারী বৃষ্টির ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে ব্যাপকভাবে। হাওয়া অফিস ইতিমধ্যেই ক্ষয়ক্ষতির আশঙ্কার কথা জানিয়ে সতর্ক করেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির পরিমান বাড়লে পার্বত্য এলাকায় ধস নামতে পারে। একইসঙ্গে, নদীর জলস্তর বেড়ে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এমনকি সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হতে পারে।

    আরও পড়ুন: রায়গঞ্জে বিজেপি প্রার্থীর সমর্থনে সুকান্ত-শুভেন্দুর মিছিলে পড়ল ডিম, অভিযুক্ত তৃণমূল

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস  

    দক্ষিণবঙ্গে রবিবার থেকে বৃষ্টি হ্রাস পাওয়া শুরু হয়েছে। মঙ্গলবার ও বুধবার বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি (Weather Update) কয়েক জেলায় হতে পারে। তবে, বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা জোরালো হলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এমনটা হলে বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। 
    অন্যদিকে কলকাতায় মঙ্গলবার আংশিক মেঘলা আকাশ (Weather Update)। মঙ্গলবার ও বুধবার বৃষ্টির সম্ভাবনা কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা বাড়বে বৃহস্পতিবার থেকে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jammu Kashmir: নেপথ্যে পাক-যোগ! জম্মু-কাশ্মীরের কাঠুয়ায় সেনা কনভয়ে হামলা, শহিদ ৫ জওয়ান

    Jammu Kashmir: নেপথ্যে পাক-যোগ! জম্মু-কাশ্মীরের কাঠুয়ায় সেনা কনভয়ে হামলা, শহিদ ৫ জওয়ান

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু ও কাশ্মীরের (Jammu Kashmir) কাঠুয়ায় (Kathua) সেনার কনভয়ে গ্রেনেড হামলা। রুদ্ধশ্বাস লড়াই ভারতীয় জওয়ানদেরও। ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন পাঁচজন সেনাকর্মী। গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন আরও ছ’জন। অতর্কিতে হামলা চালাতে অত্যাধুনিক মার্কিন হাতিয়ার প্রয়োগ করেছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। প্রাথমিকভাবে এমনই অনুমান ভারতীয় সেনার। সূত্রের খবর, পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে জঙ্গিরা জম্মু ও কাশ্মীরে ঢুকেছিল। সেখানেই স্থানীয় সাহায্য পেয়েছে তারা। হামলা চালাতে জঙ্গিরা এম৪ কার্বাইন রাইফেল ব্যবহার করেছিল। অত্যধিক উন্নত এই অস্ত্র তৈরি করেছে আমেরিকান সংস্থা।

    সেনা কনভয়ে হামলা (Jammu Kashmir) 

    সোমবার জম্মুর (Jammu Kashmir) কাঠুয়া (Kathua) থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে বিল্লাওয়ার তহসিলের লোহাই মলহারের বদনোটা গ্রামে ভারতীয় সেনার কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। প্রথমে আর্মি ট্রাক লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়। তারপর এলোপাথাড়ি গুলি চলে। পালটা জবাব দিতে থাকে সেনাবাহিনীও। রাতভর জারি থাকে এই গুলির লড়াই। সেনা সূত্রে জানা গিয়েছে, হামলার খবর পাওয়ার পরই পুলিশ এবং সেনাবাহিনীর একাধিক দল ঘটনাস্থলে পৌঁছেছে। গোটা এলাকাটি ঘিরে রেখে খোঁজ চলছে জঙ্গিদের। সেনা সূত্রে খবর, যে স্থানে হামলা চালানো হয়, সেখানকার রাস্তা ভাল ছিল না। গাড়ি ঘণ্টায় ১০-১৫ কিলোমিটারের বেশি বেগে চালানো সম্ভব ছিল না। কনভয়ের গাড়ি গুলি খুব আস্তে চলছিল। সে সময়ই হামলা চালায় জঙ্গিরা। 

    অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার

    হামলার (Jammu Kashmir) পর পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে, আর্মি ট্রাকে গ্রেনেড এবং গুলি ছোড়ার পর জঙ্গিরা কাছেই জঙ্গলে ঢুকে পড়ে। সেখান থেকেই গুলি চালাতে থাকে। জঙ্গি নিকেশে ইতিমধ্যেই অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে। মনে করা হচ্ছে, জঙ্গিরা আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বেআইনি অনুপ্রবেশ করেছিল। তারপর উঁচু পাহাড়ি অঞ্চলে আস্তানা গাড়ে। অনুমান করা হচ্ছে, অত্যাধুনিক প্রযুক্তির হাতিয়ার রয়েছে জঙ্গিদের কাছে।

    উপত্যকায় সাম্প্রতিক হামলা

    গত ৪৮ ঘণ্টায় এই নিয়ে উপত্যকায় দ্বিতীয় বার সেনাকে লক্ষ্য করে হামলা চালাল জঙ্গিরা। রবিবার রাজৌরিতে সেনাশিবিরে হামলা চালানো হয়, যাতে এক জওয়ান আহত হন। পাশাপাশি, ২৪ ঘণ্টা আগে কুলগামেও জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময় চলে সেনার, যাতে ছয় জঙ্গির মৃত্যু হয়। শনিবার থেকে গুলি বিনিময় শুরু হয়, দুই জওয়ানও প্রাণ হারান তাতে, আহত হন এক জন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ। 

  • Xiaomi India: ভারতে শাওমি আনছে বিলাসবহুল বৈদ্যুতিক গাড়ি, কেমন দেখতে, কত দাম?

    Xiaomi India: ভারতে শাওমি আনছে বিলাসবহুল বৈদ্যুতিক গাড়ি, কেমন দেখতে, কত দাম?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ মঙ্গলবারই ভারতে প্রথম ইলেকট্রিক গাড়ির উদ্বোধন করছে মোবাইল সংস্থা শাওমি (Xiaomi India)। এমনটাই জানানো হয়েছে সংস্থাটির তরফে। তবে এই গাড়ি লঞ্চ বা বাজারে ছাড়া হচ্ছে না। কেবলমাত্র প্রদর্শনের জন্যই এদেশে গাড়ি আনছে শাওমি (Xiaomi India)। চিনে শাওমি এই গাড়িটির নাম দিয়েছে এসইউ৭ (Xiaomi India)। চিনে ইলেকট্রিক গাড়িটির ডেলিভারি গত মার্চ মাস থেকে শুরু হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, শাওমি এসইউ৭ বেস মডেলের ইলেকট্রিক গাড়ির দাম রেখেছে ত্রিশ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় ২৫ লাখ টাকা। মানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে শাওমির ফোনের মতো এই বিলাসবহুল গাড়ি সবার জন্য নয়। শাওমির বৈদ্যুতিক গাড়িটির দুটো ভার্সন রয়েছে। তার মধ্যে একটি ফুল চার্জে ছুটতে পারবে ৬৬৮ কিলোমিটার, অন্যদিকে অপর গাড়ির রেঞ্জ ৮০০ কিলোমিটার।

    প্রতি ঘণ্টায় স্পিড তুলে দিতে পারে ২৬৫ কিলোমিটার (Xiaomi India)

    গাড়িটির আরও বেশ কিছু চমকপ্রদ বৈশিষ্ট্য রয়েছে। যেমন প্রতি ঘণ্টায় স্পিড তুলে দিতে পারে শাওমির (Xiaomi SU7) এই গাড়ি ২৬৫ কিলোমিটার। আবার মাত্র তিন সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিলোমিটারে পৌঁছে যেতে পারে এই গাড়িটি। বিশেষজ্ঞদের ধারণা, গাড়িটি একেবারে স্পোর্টস কারের সমতুল্য। বুধবার বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে উন্মোচন করা হবে শাওমির এই গাড়িটি। সংস্থার লক্ষ্য রয়েছে, স্মার্টফোনের বাইরেও অত্যাধুনিক কিছু পণ্যের প্রদর্শন। জানা গিয়েছে, এই বৈদ্যুতিক গাড়িটি প্রায় পাঁচ মিটার লম্বা। চিনে ইতিমধ্যে ১০ হাজার গাড়ি ডেলিভারি দেওয়া হয়ে গিয়েছে বলে জানিয়েছে সংস্থা। জানা যাচ্ছে, মার্চ মাসের পর থেকে এখনও পর্যন্ত চিনে ৭০ হাজার অর্ডার মিলেছে এই গাড়িটির (Xiaomi India)। 

    শাওমির প্রতিষ্ঠাতা কী জানিয়েছেন

    শাওমির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা লেই জুন বলেছেন, শাওমির প্রথম বৈদ্যুতিক গাড়ি ২৯ হাজার ৮৭৪ ডলার থেকে ৪১ হাজার ৪৯৭ ডলারে বিক্রি হবে। সিএনএন জানিয়েছে, টেসলার একই মডেলের গাড়ির চেয়ে শাওমির এই মডেলের গাড়ির (Xiaomi SU7) দাম চার হাজার ডলার কম রাখা হয়েছে। চিনের সরকারি পরিসংখ্যান বলছে, ২০২৩ সালে দেশটির বৈদ্যুতিক গাড়ি শিল্পের মুনাফার হার পাঁচ শতাংশে নেমে এসেছে। চিনের বৃহত্তম কোম্পানি বিইওয়াইডি চলতি সপ্তাহের শুরুতে জানায়, বেচাকেনা কমে যাওয়ায় গত ত্রৈমাসিকে তাদের মুনাফা হয়েছে দুই বছরের মধ্যে সবচেয়ে কম।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Raiganj: রায়গঞ্জে বিজেপি প্রার্থীর সমর্থনে সুকান্ত-শুভেন্দুর মিছিলে পড়ল ডিম, অভিযুক্ত তৃণমূল

    Raiganj: রায়গঞ্জে বিজেপি প্রার্থীর সমর্থনে সুকান্ত-শুভেন্দুর মিছিলে পড়ল ডিম, অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: রায়গঞ্জ (Raiganj) উপ-নির্বাচনে শেষদিনের প্রচারে ঝড়় তুলতে হাজির হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দলীয় প্রার্থীর সমর্থনে মিছিলে পা মেলান তাঁরা। তাঁদের সঙ্গে ছিলেন হাজার হাজার কর্মী-সমর্থক। বিজেপির সেই মিছিল লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ উঠেছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে বলে অভিযোগ। এই ঘটনা জানাজানি হতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Raiganj)

    জানা গিয়েছে, আগামী ১০ জুলাই রয়েছে উপ-নির্বাচন (Raiganj)। সেই মতো সব রাজনৈতিক দলের প্রস্তুতি তুঙ্গে। সোমবারই ছিল শেষ প্রচার। রায়গঞ্জের বিজেপি প্রার্থী মানস ঘোষের সমর্থনে বিজেপির পক্ষ থেকে মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিলে হাঁটেন শুভেন্দু-সুকান্ত। দুপুর নাগাদ শিলিগুড়ি মোড় থেকে শুরু হয় বিজেপি-র মিছিল। অভিযোগ, মিছিলটি শিলিগুড়ি মোড়ে যেতেই একটি বাড়ির ছাদ থেকে তাঁদের লক্ষ্য করে ডিম ছোড়া হয়। বিজেপির এক কর্মী বলেন, আমরা স্লোগান দিতে দিতে মিছিলে হাঁটছিলাম। রাস্তার দুধারে মানুষ দাঁড়িয়ে আমাদের মিছিল দেখছিলেন। আচমকা আমাদের মিছিলে ওপর থেকে ডিম ছোড়া হয়। বাড়ির ছাদ থেকেই ডিম ছোড়া হয়েছে। আমরা এই ঘটনার পূর্ণ তদন্তের দাবি জানাচ্ছি।

    ভাইপো বাহিনীর কাজ

    এ প্রসঙ্গে বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “ভাইপো বাহিনীর কাজ। পিসির লোকেদের কাজ। কাপুরুষের মতো আচরণ। লড়াই করার ইচ্ছা থাকলে সামনে এসে লড়াই করুন। ছাদ থেকে লুকিয়ে ডিম মারা হচ্ছে আমাদের নেতৃত্বের দিকে। এটা রায়গঞ্জের সংস্কৃতি নয়। আমি তো এখানকার মানুষ। কোনও দিন এই সংস্কৃতি দেখিনি। এই জঘন্য সংস্কৃতি ভাইপোর লোকেরা আমদানি করেছে।” শুভেন্দু অধিকারী বলেন, “এই রায়গঞ্জ ভোটের মিছিলে এর জবাব দেবে। এটা কোনও আক্রমণ নয়। দেউলিয়া রাজনীতির নিকৃষ্ট পরিচয়। এটা তৃণমূলের মতো নোংরা দলের পক্ষেই সম্ভব।”

    তৃণমূল নেতৃত্ব কী সাফাই দিলেন?

    জেলা তৃণমূলের মুখপাত্র সন্দীপ বিশ্বাস বলেন, “এটা ষড়যন্ত্র। এর তদন্ত করতে বলব পুলিশ ও নির্বাচন কমিশনকে। যখন ওরা দেখছে এই আসনে জয়ী হবেন কৃষ্ণ কল্যাণী, সেই সময় নির্বাচন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে ওরা এই ষড়যন্ত্র করছে বিজেপি (BJP)।” 

         

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: ‘‘ভারতবাসীর হিতে সময় নষ্ট না করে আপনি সিদ্ধান্ত নেন’’, মোদির প্রশংসায় পুতিন

    PM Modi: ‘‘ভারতবাসীর হিতে সময় নষ্ট না করে আপনি সিদ্ধান্ত নেন’’, মোদির প্রশংসায় পুতিন

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের উন্নতিতে একাধিক গুরুত্বপূর্ণ কাজ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)৷ সেকারণেই দেশের জনগণ তাঁকে ফের নেতা হিসেবে মনোনীত করেছেন৷ এমনই অভিমত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য সোমবার মস্কো পৌঁছেছেন মোদি৷ বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্তুরভ। এদিন নিজের সরকারি বাসভবন নভো-ওগারিওভোতে মোদিকে একান্ত নৈশভোজে আমন্ত্রণ জানান পুতিন (Vladimir Putin)৷ সেখানেই দুই নেতার মধ্যে দীর্ঘক্ষণ একান্তে আলোচনা হয়।

    মোদি-পুতিন আলাপ (Modi-Putin Meeting)

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সম্মানে সোমবার নৈশভোজের আয়োজন করেনরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। সেখানে ভারতে সদ্য সমাপ্ত নির্বাচন নিয়ে দীর্ঘ আলোচনা হয় দুই রাষ্ট্রনেতার মধ্যে৷ সেই প্রসঙ্গে পুতিন জানান, দেশের স্বার্থে নিজের পুরো জীবন উৎসর্গ করে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি৷ দেশের মানুষ সেই বিষয়টি বুঝতে পেরেছেন৷ পুতিন বলেন, ‘‘প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য আপনাকে অভিনন্দন৷ তবে এতে আশ্চর্য হওয়ার কিছু নেই ৷ আপনার দীর্ঘ কয়েক বছরের কাজের ফলস্বরূপ দেশের জনগণ এই সিদ্ধান্ত নিয়েছেন৷’’ তিনি আরও বলেন, ‘‘আপনি একজন অত্যন্ত কর্মঠ ব্যক্তি৷ আপনার নিজস্ব কিছু ধারণা এবং মতামত রয়েছে৷ ভারত তথা ভারতবাসীর হিতে আপনি সময় নষ্ট না করে যেকোনও সিদ্ধান্ত নিতে পারেন ৷’’

    মোদির বার্তা

    রাশিয়া পৌঁছে প্রধানমন্ত্রী মোদি (PM Modi) লেখেন, ‘‘আগামিকাল দু’দেশের আলোচনার অপেক্ষায় রয়েছি ৷ আমার বিশ্বাস এই আলোচনার মাধ্যমে ভারত ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক দূর এগিয়ে যাবে।’’ এদিনের একান্ত সাক্ষাৎকারকে ‘‘দুই ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত বন্ধুর বৈঠক’’ বলে উল্লেখ করে বিদেশমন্ত্রক৷ প্রসঙ্গত, গত এক দশকে এটি ছিল মোদি এবং পুতিনের ১৭তম বৈঠক। যদিও ২০১৫ সালের পর এই প্রথম আবার মস্কোয় গেলেন প্রধানমন্ত্রী। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, ইউক্রেন যুদ্ধের আবহে মোদীর দু’দিনের এই রাশিয়া সফরে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি সই হওয়ার সম্ভাবনা। মঙ্গলে ভারত-রাশিয়া শীর্ষ সম্মেলনে অংশ নেবেন দুই রাষ্ট্রনেতা।

    শঙ্কিত চিন ও পশ্চিম বিশ্ব

    ভারত-রাশিয়া বন্ধুত্ব নিয়ে শঙ্কিত চিন। এশিয়ার মাটিতে ভারতের সঙ্গে রাশিয়ার সুসম্পর্ক ভালো চোখে দেখে না বেজিং। অন্যদিকে ইউক্রেন যুদ্ধের আবহে মোদির-রাশিয়া (PM Modi) সফর মেনে নিতে পারছে না পশ্চিম দুনিয়াও। রাশিয়ার মাটিতে পা রাখার পরে এক্স হ্যান্ডলে মোদি লেখেন, ‘‘আমরা দু’দেশের মধ্যে বিশেষ সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারি আরও গভীর করার জন্য উন্মুখ। বিশেষত, ভবিষ্যতের সহযোগিতার ক্ষেত্রে।’’ এদিন রাশিয়াই প্রবাসী ভারতীয়দের সঙ্গেও দেখা করেন প্রধানমন্ত্রী। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share