Tag: Madhyom

Madhyom

  • Weather Update: বঙ্গোপসাগরে ক্রমশ ঘনাচ্ছে নিম্নচাপ, জন্মাষ্টমীতে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

    Weather Update: বঙ্গোপসাগরে ক্রমশ ঘনাচ্ছে নিম্নচাপ, জন্মাষ্টমীতে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

    মাধ্যম নিউজ ডেস্ক: নিম্নচাপের জেরে সোমবার দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস (Weather Update)। জন্মাষ্টমীতে (Janmashtami) এমনিতেই বৃষ্টিপাত হয়। পুরাণ অনুযায়ী, কৃষ্ণের জন্মের রাতেও আবহাওয়া দুর্যোগপূর্ণ ছিল। আজ জন্মাষ্টমী। আজও দুর্যোগের পূর্বাভাস দিল আলিপুর। রবিবার রাতভর বৃষ্টিতে ভাসল শহর কলকাতা ও সংলগ্ন এলাকা। সপ্তাহের শুরুতেও নিস্তার নেই বৃষ্টির ভ্রুকুটি থেকে। সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনাও রয়েছে। সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷

    কোথায় কোথায় বৃষ্টি

    আলিপুর আবহাওয়া দফতরের (Weather Update) তথ্য অনুযায়ী, বাংলাদেশের উপরে তৈরি নিম্নচাপের জেরে আজও দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিগত দিনকয়েক ধরেই নিম্নচাপের জেরে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গ সহ একাধিক জেলায়। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, এই মুহূর্তে বাংলাদেশের উপর রয়েছে নিম্নচাপ। দক্ষিণবঙ্গ হয়ে আগামী ২ দিনে ঝাড়খণ্ডের দিকে সরবে নিম্নচাপ। সেই অনুযায়ী বৃষ্টিও কমবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সূর্যের দেখা মিলতে পারে মঙ্গলবার। তবে বৃষ্টি পরিস্থিতিতে রাশ পড়লেও মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকার কারণে মাঝেমাঝেই হালকা বৃষ্টি হবে রাজ্যে৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা, হুগলি, নদীয়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূমের কিছু কিছু জায়গায় ৷ এছাড়াও, দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে উত্তরবঙ্গের মালদা ও জলপাইগুড়িতে রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস৷ 

    আরও পড়ুন: তালক্ষীর থেকে তালের বড়া, জন্মাষ্টমীতে গোপালকে দেওয়া হয় ৫৬ ভোগ! কেন জানেন?

    বন্যার আশঙ্কা

    এদিকে, বৃষ্টি (Weather Update) শুরু হতেই বাড়ছে প্লাবনের আশঙ্কা। ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হলে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি ডিভিসিও জল ছাড়ছে। এখনও ৩৬ হাজার কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। এরপর বেশি বৃষ্টি হলে হাওড়া, হুগলির কিছু এলাকা ফের প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার দিনের আকাশ থাকবে মেঘলা৷ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং ২৬ ডিগ্রির আশেপাশে থাকবে ৷ রাতে বৃষ্টির পরিমাণ বাড়বে। মঙ্গলবার বিকেল থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • J K Polls: পিডিপির বিরুদ্ধে ইস্তাহার ‘চুরি’র অভিযোগ ন্যাশনাল কনফারেন্সের

    J K Polls: পিডিপির বিরুদ্ধে ইস্তাহার ‘চুরি’র অভিযোগ ন্যাশনাল কনফারেন্সের

    মাধ্যম নিউজ ডেস্ক: নারদ! নারদ! এবার ন্যাশনাল কনফারেন্সের ইস্তাহার ‘চুরি’র অভিযোগ পিডিপির বিরুদ্ধে! যেহেতু কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স জোটের অ্যাজেন্ডা ও পিডিপির অ্যাজেন্ডা এক, তাই পিডিপিকে জোটের বিরুদ্ধে প্রার্থী না দেওয়ার পরামর্শও দিয়েছেন ন্যাশনাল কনফারেন্সের ভাইস প্রেসিডেন্ট ওমর আবদুল্লা (Omar Abdullah)। প্রায় দশ বছর পরে নির্বাচন হচ্ছে জম্মু-কাশ্মীরে (J K Polls)। নির্বাচন হবে তিন দফায়। নির্বাচনী-বৈতরণী পার হতে জোট বেঁধেছে কংগ্রেস-ন্যাশলান কনফারেন্স। বিজেপি ‘একলা চলো’র সিদ্ধান্ত নিয়েছে। কয়েক জন নির্দল প্রার্থীর সঙ্গে সমঝোতা করার সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির। এমতাবস্থায় পিডিপির বিরুদ্ধে উঠল ইস্তাহার ‘চুরি’র অভিযোগ।

    কী বললেন ওমর? (J K Polls)

    রবিবার ভূস্বর্গে এক নির্বাচনী জনসভায় ভাষণ দিচ্ছিলেন ওমর। সেখানে তিনি বলেন, “আপনি ইতিমধ্যেই আমাদের অ্যাজেন্ডা গ্রহণ করেছেন। এখন আমাদের অ্যাজেন্ডা ও আপনার অ্যাজেন্ডার মধ্যে কোনও পার্থক্য নেই। তাই বলি কী, আপনি প্রার্থী দেবেন না। জম্মু-কাশ্মীরের জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করব আমরা।” ইস্তাহারে ন্যাশনাল কনফারেন্স প্রতিশ্রুতি দিয়েছে প্রথম বছর ২০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে (J K Polls)। সরকারি চাকরি তৈরি হবে এক লাখ। অভিযোগ, মেহবুবা মুফতির পিডিপির ইস্তাহারেও এই দুই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

    ইস্তাহার চুরি!

    ন্যাশনাল কনফারেন্সের ভাইস প্রেসিডেন্ট বলেন, “আমরা প্রথম বছর এক লাখ সরকারি চাকরি দেব। এটা ওরাও ওদের ইস্তাহারে রেখেছে। আমরা ক্রস-এলওসি রিওপেন করার কথা বলেছি। এটাও ওদের ইস্তাহারে রয়েছে। আমরা আলোচনার দরজা খোলা রাখব। তাদের ইস্তাহারেও এটা রয়েছে। প্রায় সবই, যেগুলো আমাদের সহকর্মীরা আমাদের ইস্তাহারে রেখেছে, তারাও সেইগুলোই রেখেছে তাদের ইস্তাহারে।” এর পরেই পিডিপিকে আলাদা করে প্রার্থী না দেওয়ার পরামর্শ দেন ওমর।

    আরও পড়ুন: “রাহুলের মন্তব্য বালক বুদ্ধির পরিচায়ক”, মিস ইন্ডিয়া ইস্যুতে পাল্টা তোপ রিজিজুর

    মুফতি আগেই জানিয়েছিলেন, যদি কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্সের জোট পিডিপির অ্যাজেন্ডা গ্রহণ করে, তাহলে তার দল জোটকে পূর্ণ সমর্থন দেবে। শুধু তাই নয়, জম্মু-কাশ্মীরের সব (Omar Abdullah) বিধানসভা আসনও তারা ছেড়ে দেবে জোটকে (J K Polls)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Krishna-Janmashtami: স্কুল-কলেজে জন্মাষ্টমী পালনের নির্দেশিকা মধ্যপ্রদেশ সরকারের

    Krishna-Janmashtami: স্কুল-কলেজে জন্মাষ্টমী পালনের নির্দেশিকা মধ্যপ্রদেশ সরকারের

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী (Krishna-Janmashtami) পালনের জন্য স্কুল ও কলেজগুলিকে অনুষ্ঠান করার নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মোহন যাদবের সরকার। রাজ্যের স্কুলগুলিকে গুরু পূর্ণিমার জন্য বিশেষ দু’দিনের অনুষ্ঠান আয়োজনের নির্দেশের পর, বিজেপি সরকার এবার জন্মাষ্টমী উপলক্ষে আগামী ২৬ অগাস্ট সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে অনুরূপ নির্দেশ জারি করেছে৷ ইতিমধ্যে জেলাশাসকদের কাছে এই নির্দেশিকা পৌঁছে গিয়েছে। শ্রীকৃষ্ণের জীবন দর্শন, শিক্ষা ভাবনা, মানব দর্শন এবং ঐতিহাসিক গুরুত্বকে নানা অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরার কথা বলেছে রাজ্য সরকার।

    কৃষ্ণের শিক্ষা তুলে ধরার নির্দেশিকা (Krishna-Janmashtami)

    প্রশাসন বিভাগ থেকে সমস্ত জেলাশাসকদের কাছে ছয় দফা নির্দেশ জারি করেছে মোহন যাদবের সরকার (Madhya Pradesh)। সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল-কলেজে পণ্ডিতদের দ্বারা বক্তৃতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার নির্দেশিকা দেওয়া হয়েছে। ভগবান কৃষ্ণের শিক্ষা, জীবন, দর্শন, মানবতা ও বন্ধুত্বের মূল্যবোধের বিষয়গুলিকে অনুষ্ঠানে রাখার জন্য বলা হয়েছে। নির্দেশে আরও বলা হয়েছে যে ভারতের প্রাচীন ঐতিহ্য, যেমন যোগব্যায়ামের উপর প্রবন্ধ রচনার প্রতিযোগিতা, বক্তৃতামালার মধ্যমে বর্তমান সময়ে প্রাসঙ্গিক বিষয়কে উপস্থাপন করতে হবে। একই ভাবে জন্মাষ্টমীর (Krishna-Janmashtami) সময় ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরগুলিকে পরিষ্কার করা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন নিশ্চিত করতে জেলাশাসকদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। জনপাভা (দেওয়াস), আমঝেরা (ধর), নারায়ণ এবং সন্দীপনি আশ্রম (উজ্জয়ন) সহ একাধিক জায়গা যেখানে ভগবান শ্রীকৃষ্ণের জীবন কথা জড়িত হয়ে আছে, সেই ধর্মীয় স্থানগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রয়োজনীয়তার কথাও বলা হয়।

    আরও পড়ুন: উচ্চ অসম ছাড়তে হবে সপ্তাহের মধ্যে, মিঞাদের ডেডলাইন ৩০ সংগঠনের

    কংগ্রেসকে পাল্টা তোপ বিজপির

    ভোপাল-মধ্যের কংগ্রেস বিধায়ক আরিফ মাসুদ মধ্যপ্রদেশ (Madhya Pradesh) সরকারের এই নির্দেশিকাকে (Krishna-Janmashtami) তীব্র কটাক্ষ করেছেন। তিনি বলেন, “কেন এই সরকার শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করতে চাইছে? ধর্মীয় উপলক্ষ্যে ছুটি ঘোষণা করার বিধান তো রয়েছেই।” পাল্টা প্রতিক্রিয়ায় দিয়ে ভোপালের হুজুরের বিজেপি বিধায়ক রামেশ্বর শর্মা, সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন করে বলেন, “আমাদের সরকার রাজ্য জুড়ে জন্মাষ্টমী উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে। এটা সরকারের ইতিবাচক পদক্ষেপ।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ

  • Assam: উচ্চ অসম ছাড়তে হবে সপ্তাহের মধ্যে, মিঞাদের ডেডলাইন ৩০ সংগঠনের

    Assam: উচ্চ অসম ছাড়তে হবে সপ্তাহের মধ্যে, মিঞাদের ডেডলাইন ৩০ সংগঠনের

    মাধ্যম নিউজ ডেস্ক: নাবালিকা ধর্ষণে নাম জড়িয়েছে মুসলমান সম্প্রদায়ের তিন তরুণের। তিনজনেই মিঞা মুসলমান (Miya Muslim) সম্প্রদায়ের। অসমের (Assam) ধিং এলাকার ঘটনা। তার পরেই সাত দিনের আলটিমেটাম দিয়েছে সেখানকার তিরিশটি সংগঠন।

    মিঞা মুসলমান (Assam)

    উল্লেখ্য যে, অসমে মুসলমান সম্প্রদায়ের দু’টি শাখা। একটি অসমের নিজস্ব। আর অন্যটি বাংলাদেশ ওরিজিন। যারা বাংলাদেশি ওরিজিন, তাদেরই এলাকা ছাড়ার জন্য সাতদিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। তাই অহম যুব পরিষদের তরফে বলা হয়েছে, “পুরো ঘটনাটা ঘটিয়েছে মিঞা মুসলমানরা। অসমে মিঞা মুসলমান এখন ক্যান্সারে পরিণত হয়েছে। নামনি অসমে অনেক মিঞা মুসলমান রয়েছে। তারা ধর্ষণ, ছিনতাই, মাদক ব্যবসার মতো অপরাধের সঙ্গে জড়িত। ওদের কাজে মানুষ বিরক্ত।”

    আলটিমেটাম

    সংগঠনটির তরফে আরও বলা হয়েছে, “নামনি অসমের মতো ঘটনা উচ্চ অসমেও ঘটতে পারে ভেবে তারা উদ্বিগ্ন। তাই যত তাড়াতাড়ি সম্ভব মুসলমানদের উচ্চ অসম থেকে বহিষ্কার করতে বলা হয়েছে সরকারকে। এজন্য আমরা একটা সময়সীমাও নির্ধারণ করেছি। সরকার কোনও ব্যবস্থা না নিলে, অহোম যুব পরিষদ শক্তি প্রয়োগ করে হলেও তাদের উচ্ছেদ করবে। আগামী সাত দিনের মধ্যে তাদের এখান থেকে চলে যেতে হবে। এটাই আমাদের শেষ কথা।”

    আরও পড়ুন: ‘‘নারীদের ওপর অত্যাচারের ঘটনা ক্ষমার অযোগ্য’’, আরজি কর-কাণ্ডের আবহে বললেন মোদি

    যে ৩০টি সংগঠন এই সময়সীমা জারি করেছে, তার মধ্যে রয়েছে অল তাই আহোম স্টুডেন্টস ইউনিয়ন, অসমিয়া যুব মঞ্চ, অসমিয়া মহিলা মঞ্চ (Assam), বীর লচিত সেনা, অল অসম আদিবাসী ছাত্র ইউনিয়ন, কৃষক মুক্তি সংগ্রাম সমিতি, ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি, অসম সাব্বাস ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন, গড়িয়া মারিয়া দেশি জাতীয় পরিষদ, চুতিয়া জাতীয় যুব সম্মেলন, সমস্ত অসম চুতিয়া ছাত্র ইউনিয়ন, সমস্ত অসম সোনোয়াল কাচারি ছাত্র ইউনিয়ন, তাই অহোম যুব পরিষদ, সমস্ত অসম সোনোয়াল কাছারি ছাত্র ইউনিয়ন, তাই অহোম যুবসমাজ কাউন্সিল অল মোরান স্টুডেন্টস ইউনিয়ন, অহোম সেনা ও অন্যান্য। মিঞা মুসলিম শ্রমিকদের বরখাস্ত করার জন্য স্থানীয় ব্যবসায়ীদেরও বলেছে (Miya Muslim) তারা (Assam)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Ramakrishna 113: “ঠাকুর শুনিয়াছেন…নরেন্দ্র প্রভৃতি ছোকরারা মিলিয়া ব্রাহ্মসমাজের উপাসনা করেন”

    Ramakrishna 113: “ঠাকুর শুনিয়াছেন…নরেন্দ্র প্রভৃতি ছোকরারা মিলিয়া ব্রাহ্মসমাজের উপাসনা করেন”

    সার্কাস রঙ্গালয়ে—গৃহস্থের ও অন্যান্য কর্মীদের কঠিন সমস্যা ও শ্রীরামকৃষ্ণ

    দ্বিতীয় পরিচ্ছেদ

    ষড়ভুজদর্শন ও শ্রীরাজমোহনের বাড়িতে শুভাগমন—নরেন্দ্র

    ঠাকুর শ্রীরামকৃষ্ণ (Ramakrishna) গড়ের মাঠে যে দিন সার্কাস দর্শন করিলেন তাহার পরদিনেই আবার কলকাতায় শুভাগমন করিয়াছেন; বৃহস্পতিবার ১৬ নভেম্বর ১৮৮২, কার্তিক শুক্লা ষষ্ঠী, (১লা অগ্রহায়ণ)। আসিয়াই প্রথমে গরাণহাটায় ষড়ভুজ মহাপ্রভু দর্শন করিলেন। বৈষ্ণব সাধুদের আখড়া; মহন্ত শ্রীগিরিধারী দাস। ষড়ভুজ মহাপ্রভুর সেবা অনেকদিন হইতে চলিতেছে। ঠাকুর বৈকালে দর্শন (Kathamrita) করিলেন।

    সন্ধ্যার কিয়ৎকাল পরে ঠাকুর সিমুলিয়া নিবাসী শ্রীযুক্ত রাজমোহনের বাড়িতে গাড়ি করিয়া আসিয়া উপস্থিত। ঠাকুর শুনিয়াছেন (Kathamrita) যে, এখানে নরেন্দ্র প্রভৃতি ছোকরারা মিলিয়া ব্রাহ্মসমাজের উপাসনা করেন। তাই দেখিতে আসিয়াছেন। মাস্টার ও আরও দু-একজন ভক্তের সঙ্গে আছেন। শ্রীযুক্ত রাজমোহন পুরাতন ব্রাহ্মভক্ত।

    ব্রাহ্মভক্ত ও সর্বত্যাগ বা সন্ন্যাস

    ঠাকুর (Ramakrishna) নরেন্দ্রকে দেখিয়া আনন্দিত হইলেন। আর বলিলেন (Kathamrita), তোমাদের উপাসনা দেখব! নরেন্দ্র গান গাহিতে লাগিলেন। শ্রীযুক্ত প্রিয় প্রভৃতি ছোকরারা কেহ কেহ উপস্থিত ছিলেন। এইবার উপাসনা হইতেছে। ছোকরাদের মধ্যে একজন উপাসনা করিতেছেন। তিনি প্রার্থনা করিতেছেন, ঠাকুর যেন সব ছেড়ে তোমাতে মগ্ন হই! ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিয়া বোধ হয় তাঁহার উদ্দীপন হইয়াছে। তাই সর্বত্যাগের কথা বলিতেছেন। মাস্টার ঠাকুর খুব কাছে বসিয়াছিলেন, তিনিই কেবল শুনিতে পাইলেন, ঠাকুর (Ramakrishna) অতি মৃদুস্বরে বলিতেছেন, তা আর হয়েছে!

    শ্রীযুক্ত রাজমোহন ঠাকুরকে জল খাওয়াইবার জন্য বাড়ির ভিতরে লইয়া যাইতেছেন।   

    আরও পড়ুন: “শ্রীরামকৃষ্ণ সংসারী বদ্ধজীবের কথা বলিতেছেন, তারা যেন গুটিপোকা…”

    আরও পড়ুনঃ “বিবেক, বৈরাগ্যরূপ হলুদ মাখলে তারা আর তোমাকে ছোঁবে না”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    আরও পড়ুনঃ “পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে, বাংলাদেশে জাঁতি থাকে”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 26 August 2024: বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে এই রাশির জাতকদের

    Daily Horoscope 26 August 2024: বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) ছাত্রছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন।

    ২) নিঃসঙ্গতা আপনাকে তাড়িয়ে বেড়াবে।

    ৩) দিনটি প্রতিকূল।

    বৃষ

    ১) প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি নিয়ে চলতে হবে।

    ২) ঋণের পরিমাণ বাড়তে পারে।

    ৩) দিনটি ভালো-মন্দ মিশিয়ে কাটবে।

    মিথুন

    ১) কোনও আধ্যাত্মিক কাজে যোগ দিতে হতে পারে।

    ২) কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে। 

    ৩) দিনটি ভালো-মন্দ মিশিয়ে কাটবে।

    কর্কট

    ১) অতিরিক্ত ক্রোধের ফলে হাতে আসা কাজ পণ্ড হতে পারে।

    ২) উচ্চশিক্ষার পরিকল্পনা সফল হবে।

    ৩) দিনটি অনুকূল।

    সিংহ

    ১) প্রেমের বিষয়ে খুব ভেবেচিন্তে এগোনো উচিত।

    ২) শেয়ার বাজারে লাভ দেখা যাচ্ছে, তবে খুব চিন্তা করে বিনিয়োগ করুন।

    ৩) ধৈর্য্য ধরুন।

    কন্যা

    ১) স্ত্রীর জন্য বিশেষ কাজের সুযোগ পাবেন।

    ২) কোনও দুঃস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে।

    ৩) সমাজের কাজে সাফল্য।

    তুলা

    ১) মাতৃস্থানীয়া কারও সঙ্গে মতবিরোধ হতে পারে।

    ২) সঙ্গীতচর্চায় নতুন রাস্তা খুলতে পারে।

    ৩) প্রতিভা বিকাশের সুযোগ পাবেন।

    বৃশ্চিক

    ১) কোনও ভালো জিনিস নষ্ট হওয়ার যোগ।

    ২) বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে।

    ৩) চোখ কান খোলা রেখে বিশ্বাস করুন।

    ধনু

    ১) অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন।

    ২) প্রতিযোগিতামূলক কাজে জয়ের আশা রাখতে পারেন।

    ৩) দিনটি অনুকূল।

    মকর

    ১) ধর্ম বিষয়ক আলোচনায় সুনাম বৃদ্ধি পাবে।

    ২) মাত্রাছাড়া আবেগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে।

    ৩) ধর্মস্থানে যেতে পারেন।

    কুম্ভ

    ১) কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা হতে পারে।

    ২) শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে।

    ৩) দিনটি প্রতিকূল।

    মীন

    ১) সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন।

    ২) সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে।

    ৩) প্রিয়জনের সঙ্গে সময় কাটান।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Railway Accident: সাম্প্রতিক রেল দুর্ঘটনাগুলির পিছনে রয়েছে গভীর ষড়যন্ত্র, দাবি রেল প্রতিমন্ত্রীর

    Railway Accident: সাম্প্রতিক রেল দুর্ঘটনাগুলির পিছনে রয়েছে গভীর ষড়যন্ত্র, দাবি রেল প্রতিমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে সবথেকে বেশি যে সব গণপরিবহণ ব্যবহার করা হয়, তার মধ্যে প্রধান যোগাযোগের মাধ্যম হল রেল। অথচ সাম্প্রতিক সময়ে রেল দুর্ঘটনার (Railway Accident) খবরে দেশজুড়ে শোরগোল পড়েছে। বালেশ্বর রেল দুর্ঘটনা থেকে শুরু করে রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা সহ ট্রেনে আগুন লাগা, কামরা লাইনচ্যুত হওয়ার ঘটনা বেশ কয়েকটি ঘটেছে। সব মিলিয়ে গত কয়েক মাসে এক ডজনের বেশি দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। এখন প্রশ্ন হল, সবটাই কি নিছন দুর্ঘটনা, নাকি কোনও বৃহৎ ষড়যন্ত্র। এবার এই বিষয়ে মন্তব্য করলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী (Minister of Railway) রভনীত সিং বিট্টু।

    রেল দুর্ঘটনার পিছনে রয়েছে ষড়যন্ত্র (Railway Accident)

    শনিবার রেল প্রতিমন্ত্রী (Minister of Railway) বিট্টু বলেন, “সম্প্রতি দেশে যে সব রেল দুর্ঘটনা (Railway Accident) ঘটেছে তার তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সবটাই ভয়ঙ্কর গভীর চক্রান্ত। ঠিক একদিন আগেই আলিগড়ে রেলের লাইনে অ্যালয় হুইল পাওয়া গিয়েছে। এর মানেই হল রেলে বড়সড় ষড়যন্ত্র চলছে। একে একে সব সামনে উঠে আসছে।” এখন প্রশ্ন হল কে এই ষড়যন্ত্র করছে? উত্তরে মন্ত্রী বলেছেন, “দেশে নরেন্দ্র মোদি তৃতীয় বারের জন্য সরকার গঠন করেছেন। দেশের অভ্যন্তরীণ অপশক্তি এবং বিদেশি শক্তি একযোগে কাজ করছে। রেল হল ভারতের লাইফ লাইন। তাকে ধ্বংস করে দেশে অস্থিরতা তৈরি করতে চাওয়া হচ্ছে। সম্প্রতি রেলদুর্ঘটনাগুলি এই অপশক্তির ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না।”

    ফারুখাবাদ এক্সপ্রেস অল্পের জন্য রক্ষা!

    শুক্রবার, ২৩ অগাস্ট রাতে উত্তরপ্রদেশের কাসগঞ্জ ও ফারুখাবাদের মধ্যে চলা ফারুখাবাদ এক্সপ্রেস ট্র্যাকে রাখা একটি কাঠের গুঁড়ি সংস্পর্শে এসে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা (Railway Accident) থেকে রক্ষা পায়। জানা গিয়েছে, ট্রেনটিতে প্রথমে হঠাৎ ঝাঁকুনি অনুভব হয়, এরপর লোকো পাইলট জরুরি ব্রেক করে ট্রেনটিকে থামান। পরে আরও জানা যায় যে কাঠের ওই গুঁড়িটি ট্রেনের ইঞ্জিনের নীচে আটকে গিয়েছিল। এরপর রেলকর্মীরা কাঠের গুঁড়িকে সরিয়ে ট্র্যাক পরিষ্কার করে দেওয় হয়। ঘটনায় ২৫ মিনিট ধরে ট্রেন চলাচলে ব্যঘাত ঘটেছিল। পরে শামশাবাদ রেল স্টেশনে পৌঁছে লোকো পাইলট বিষয়টি অভিযোগ আকারে জানান। তাঁর সঙ্গে ছিলেন গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি), রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) এবং ডগ স্কোয়াড। বিষয়টি খতিয়ে দেখতে পার্শ্ববর্তী গ্রামগুলিও পরিদর্শন করেছে নিরাপত্তা বাহিনী। তবে এমন ঘটনা এই প্রথম নয়। গত ১৭ অগাস্ট রাতে কানপুরের গোবিন্দপুরী স্টেশনের কাছে সবরমতি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছিল। ফলে সবটাই গভীর ষড়যন্ত্রের অঙ্গ বলে মনে করছেন কেন্দ্রীয় মন্ত্রী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Vigyan Dhara Scheme: ‘বিজ্ঞান ধারা’ প্রকল্পে ১০ হাজার ৫৭৯ কোটি টাকার অনুমোদন মোদি মন্ত্রিসভার

    Vigyan Dhara Scheme: ‘বিজ্ঞান ধারা’ প্রকল্পে ১০ হাজার ৫৭৯ কোটি টাকার অনুমোদন মোদি মন্ত্রিসভার

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রকল্পের নাম ‘বিজ্ঞান ধারা’ (Vigyan Dhara Scheme)। এই প্রকল্পে থাকছে স্কুলস্তরে বিশেষ ইন্টার্নশিপ প্রোগ্রামও। ১০ হাজার ৫৭৯ কোটি টাকার এই প্রকল্পের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা (Cabinet)। মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই অনুমোদন মেলে এই প্রকল্পের। এই প্রকল্পের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে একাদশ-দ্বাদশ শ্রেণি থেকে ইন্টার্নশিপ ও পরবর্তীতে গবেষণার বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করবে সরকার।

    বৈঠকে মোদি (Vigyan Dhara Scheme)

    জানা গিয়েছে, বিজ্ঞান ধারা প্রকল্পের অধীনে প্রস্তাবিত সব কর্মসূচি ‘বিকশিত ভারত ২০৪৭’ – এর লক্ষ্যগুলির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। মন্ত্রিসভার এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন (Vigyan Dhara Scheme) করেন তথ্যপ্রযুক্তি ও ব্রডকাস্টিং মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, “এই প্রকল্পের তিনি বড় উপাদান রয়েছে। এগুলি হল, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউশনাল অ্যান্ড হিউম্যান ক্যাপাসিটি বিল্ডিং, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ইননোভেশন টেকনোলজি ডেভেলপমেন্ট এবং ডিপ্লয়মেন্ট।” মন্ত্রী জানান, বিজ্ঞান ও প্রযুক্তির ওপর বিশেষ আস্থা রয়েছে প্রধানমন্ত্রীর। সেই কারণেই নিয়ে আসা হচ্ছে ‘বিজ্ঞান ধারা’ প্রকল্প। এর মাধ্যমে বিজ্ঞানের পড়াশোনা, গবেষণা, গবেষণাগারের উন্নতি-সহ বিভিন্ন ক্ষেত্রে অর্থ দেবে সরকার। এজন্য পাঁচটি স্তম্ভ তৈরি করা হয়েছে।

    আরও পড়ুন: “জিহাদকে লালন করেছে ন্যাশনাল কনফারেন্স, তার সঙ্গে জোট কংগ্রেসের? প্রশ্ন ধামির

    স্কুলস্তরেই মিলবে ইন্টার্নশিপের সুযোগ

    কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ইন্টার্নশিপ। এই প্রকল্পে পাঠ্য পুস্তকের বাইরে বেরিয়ে কীভাবে আমরা বাস্তব জীবনে পড়ুয়াদের সুযোগ তৈরি করে দিতে পারি, তারই দিশা দেখানো হবে। এর জেরে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। পড়ুয়ারা আরও এগিয়ে যেতে পারবে।” মোদির রাজত্বে তামাম বিশ্বে গুরুত্ব বেড়েছে ভারতের। এদিন পরোক্ষে সে প্রসঙ্গের উল্লেখ করে অশ্বিনী বৈষ্ণব বলেন, “ভারতের নতুন পরিচয় তৈরি হয়েছে। এই নতুন পরিচয়কে আমরা বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার ক্ষেত্রে প্রয়োগ করব। ভারতের যে প্রতিভা রয়েছে, তা অত্যন্ত মূল্যবান।” তিনি বলেন, “ব্রেনড্রেন রুখতে (Cabinet) জয়েন্ট রিসার্চ, জয়েন্ট প্রজেক্টস, এবং জয়েন্ট ফেলোশিপের ওপর ফোকাস করা হবে (Vigyan Dhara Scheme)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

      

  • Triple Talaq: মোদি-যোগীর প্রশংসা, স্ত্রীর গায়ে ফুটন্ত ডাল ছুড়ে তিন তালাক যুবকের!

    Triple Talaq: মোদি-যোগীর প্রশংসা, স্ত্রীর গায়ে ফুটন্ত ডাল ছুড়ে তিন তালাক যুবকের!

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘অপরাধ’ বলতে তিনি প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। তার জেরে স্ত্রীর গায়ে গরম ডাল ছুড়ে দিল যুবক। গলা চেপে ধরে বলল, ‘তালাক, তালাক, তালাক’ (Triple Talaq)। হাউ হাউ করে কাঁদতে শুরু করলেন ওই যুবতী। তবুও নির্বিকার যুবক। উত্তরপ্রদেশের বাহরইচের ঘটনায় চাঞ্চল্য।

    মোদি-যোগীর প্রশংসা (Triple Talaq)

    গত ২২ জানুয়ারি উদ্বোধন হয় অযোধ্যায় রাম মন্দিরের। ওই দিনই প্রতিষ্ঠিত হন রামলালার বিগ্রহ। তার পর থেকে মন্দির দর্শনে ফি দিন হাজার হাজার মানুষ আসছেন অযোধ্যা দর্শনে। বিয়ের পর স্ত্রীকে অযোধ্যা বেড়াতে নিয়ে গিয়েছিল মুসলিম যুবক আরশাদ। সাজানো গোছানো অযোধ্যা দেখে মন ভরে যায় ওই যুবতীর। বাড়ি ফিরে অযোধ্যার সৌন্দর্যায়নের প্রশংসা করেন তিনি। প্রশংসা করেন মোদি ও আদিত্যনাথের।

    স্ত্রীর গায়ে ফুটন্ত ডাল

    ব্যস, আর যায় কোথায়? সেই সময় কড়াইয়ে ফুটতে থাকা গরম ডাল নিয়ে স্ত্রীর গায়ে ছুড়ে দেয় আরশাদ। স্ত্রীর গলা চেপে ধরে তিনবার বলল তালাক। একদিকে গরম ডালের ছ্যাঁকা, অন্য দিকে নতুন সংসার ভেঙে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন ওই যুবতী। শ্বশুরবাড়ির লোকজন তাঁকে জোর করে পাঠিয়ে দেন বাপের বাড়িতে। শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে (Triple Talaq) শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছেন ওই যুবতী।

    আরও পড়ুন: মোদির মাস্টারস্ট্রোক, ইউনিফায়েড স্কিমের ঘোষণা, পেনশন হবে বেতনের ৫০ শতাংশ

    আরশাদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, যুবতীর অভিযোগের ভিত্তিতে অত্যাচার, হুমকি, পণের জন্য অত্যাচার ও মুসলিম মহিলা (সংরক্ষণ) আইনে মামলা দায়ের করা (PM Modi) হয়েছে। প্রসঙ্গত, ২০১৯ সালেই তিন তালাক (Triple Talaq) নিষিদ্ধ করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। সেই কুপ্রথায় যে দাঁড়ি পড়েনি, উত্তরপ্রদেশের এই ঘটনাই তার প্রমাণ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Narendra Modi: রাজনীতিতে যুব সমাজকে আহ্বান, ‘বিকশিত ভারত’-এর বার্তা মোদির

    Narendra Modi: রাজনীতিতে যুব সমাজকে আহ্বান, ‘বিকশিত ভারত’-এর বার্তা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: “রাজনৈতিক ক্ষেত্রে দেশের তরুণদের ছাড়া গণতান্ত্রিক রাজনীতি অদ্ভুত ব্যাপার হবে।” দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) রবিবার, ‘মন কি বাত’ অনুষ্ঠানে একথা জোর দিয়ে বলেছেন। একবিংশ শতাব্দীতে ভারতকে ‘বিকশিত ভারত’ হিসেবে নির্মাণের জন্য তরুণ-যুব শক্তির যোগদান একান্ত প্রয়োজন। দেশের ভিত্তিকে শক্তিশালী করবে আজকের যুবকরাই। তাই যুব শক্তিকে জাগরণের বার্তা দিলেন মোদি।

    তরুণদের যোগদানের মাধ্যমেই উন্নত ভারত হবে (Narendra Modi)

    মোদি (Narendra Modi) মাসিক ‘মন কি বাত’ সম্প্রচারে বলেন, “স্বাধীনতা দিবসের দিনে, এক লক্ষ যুবকের রাজনীতিতে যোগদানের আহ্বান ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে দেশে। ফলে তরুণদের যোগদানের মাধ্যমেই উন্নত ভারত এবং শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গঠন হবে। দেশ যখন পরাধীন ছিল, সেই সময় স্বাধীনতা সংগ্রামে যুব সমাজ বিরাট ভূমিকা পালন করেছিল। এমনকী রাজনৈতিক কোনও রকম পটভূমি না থাকা সত্ত্বেও সর্বস্তরের অগণিত যুবক-যুবতী এবং সাধারণ মানুষ স্বাধীনতা আন্দোলনে যোগদান করেছিলেন। তাঁরা ভারতের স্বাধীনতার জন্য নিজেদের সম্পূর্ণভাবে উৎসর্গ করেছেন। আজ, ভারতকে উন্নত রাষ্ট্র বা বিকাশিত ভারত গড়তে যুব সমাজের দৃষ্টিভঙ্গিকে গ্রহণ করতে হবে। আমাদের আবার সেই একই চেতনার জাগরণ ঘটাতে হবে। দেশের বিপুল সংখ্যক তরুণ-তরুণী রাজনীতিতে যোগ দিতে ইচ্ছুক, তাই তাঁদের এখন প্রয়োজন সঠিক সুযোগ এবং নির্দেশনা।”

    আরও পড়ুন: আরজি করের ঘটনাকে ছোট করে দেখানোর অভিযোগ, সিব্বলের বিরুদ্ধে খেপে লাল আইনজীবীরা

    স্টার্ট-আপ পরিচালনায় যুবকদের বিরাট সাফল্য

    মোদি (Narendra Modi) আরও বলেন, “তরুণরা আমাকে চিঠি লিখেছেন এবং বিশেষ আহ্বানে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়াও জানিয়েছেন। তাঁরা উল্লেখ করেছেন পারিবারিক রাজনীতির ধারা নতুন প্রতিভাকে দমন করে।” আবার অনুষ্ঠান চলাকালীন, মোদি বিভিন্ন স্পেস স্টার্ট-আপ পরিচালনা করার জন্য বেশ কয়েকজন তরুণ উদ্যোক্তার সঙ্গে বার্তালাপ করেন। সফল যুবকরা নিজেদের কাজের কথাকে তুলে ধরেন এদিন। সকলেই দেশের ক্রমবর্ধমান প্রাণবন্ত স্পেস ইকো সিস্টেমের প্রশংসা করেছেন। একইভাবে মহাকাশ নিয়ে বিভিন্ন সংস্কারের ফলে দেশের তরুণরা অনেক উপকৃত হয়েছেন। চাঁদে মহাকাশযানের সফল অবতরণের প্রথম বর্ষকে স্মরণীয় করতে ২৩ অগাস্টকে প্রথম জাতীয় মহাকাশ দিবস হিসেবে উদযাপন করেছে ভারত। এই কথাও এদিনের ভাষণে উল্লেখ করেছেন মোদি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share