Tag: Madhyom

Madhyom

  • Daily Horoscope 28 June 2024: মিথুন রাশির জাতকরা সমাজসেবামূলক কাজের জন্য প্রশংসা লাভ করবেন

    Daily Horoscope 28 June 2024: মিথুন রাশির জাতকরা সমাজসেবামূলক কাজের জন্য প্রশংসা লাভ করবেন

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) আজ চাকরি ও ব্যবসাতে উন্নতিযোগ।

    ২) আপনার শত্রুপক্ষ প্রবল হবে।

    ৩) দুশ্চিন্তা ত্যাগ করতে হবে।

    বৃষ

    ১) কেনাকাটায় সময় ব্যয় করবেন আজ।

    ২) অধিক অর্থ ব্যয় হতে পারে।

    ৩) পরিবারে বিবাদের যোগ রয়েছে।

    মিথুন

    ১) নিজের কাজে মনোনিবেশ করুন ।

    ২) সমাজসেবামূলক কাজের জন্য প্রশংসা লাভ করবেন।

    ৩) ব্যবসায়ে স্ত্রীর সহযোগিতা লাভ করবেন।

    কর্কট

    ১) সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে আপনার অগ্রগতি হবে।

    ২) সন্ধ্যাবেলায় পরিবারের সঙ্গে আনন্দে সময় কাটাবেন।

    ৩) মানসিক অবসাদ থাকবে দিনের বেলায়।

    সিংহ

    ১) কর্মক্ষেত্রে নিজের সহকর্মীদের সঙ্গে মন খুলে কথা বলুন।

    ২) ধৈর্য ধরতে হবে আজ।

    ৩) চাকরিজীবীদের জন্য দিনটি খুবই ভালো।

    কন্যা

    ১) কর্মক্ষেত্রে আকস্মিক পরিবর্তন দেখতে পাবেন আজ।

    ২) মহিলা সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবেন।

    ৩) বাণীতে নম্রতা রাখুন।

    তুলা

    ১) অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে মেলামেশা করবেন আজ।

    ২) কর্মক্ষেত্রে ওঠাপড়ার কারণে চিন্তিত হবেন না।

    ৩) বাড়ির আটকে থাকা কাজ করতে পারবেন আজ।

    বৃশ্চিক

    ১) বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন।

    ২) বাড়ি বা কর্মক্ষেত্রের সমস্ত দায়িত্ব সাফল্যের সঙ্গে পূর্ণ করবেন।

    ৩) সন্তানের কাছে সন্তোষজনক সংবাদ শুনতে পাবেন।

    ধনু

    ১) কোনও দায়িত্ব থেকে মুক্তি পাবেন।

    ২) কর্মক্ষেত্রে সকলে আপনার পরামর্শ মেনে নেবে, আপনার গুরুত্ব বাড়বে।

    ৩) কেনাকাটা করে দিন কাটবে আজ।

    মকর

    ১) ভাই-বোনের বিবাহ বিষয়ে আলোচনা হতে পারে আজ।

    ২) পুরনো বন্ধু বা আত্মীয় আসতে পারেন বাড়িতে।

    ৩) কাউকে টাকা ধার দেবেন না।

    কুম্ভ

    ১) সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়বেন।

    ২) ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে।

    ৩) অর্থ ব্যয় হবে প্রচুর।

    মীন

    ১) হারিয়ে যাওয়া বা আটকে থাকা অর্থ আজ ফিরে পাবেন।

    ২) অন্যের সমস্যার সমাধান করতে পারবেন।

    ৩) পরিবারের প্রতি নিজের দায়িত্ব পূরণে সফল হবেন।

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Rajya Sabha: নিট ইস্যুতে বিরোধীদের হট্টগোল! বারবার মুলতুবি রাজ্যসভা, ধনখড় বললেন, ‘‘দুর্ভাগ্যজনক এবং অবিশ্বাস্য’’

    Rajya Sabha: নিট ইস্যুতে বিরোধীদের হট্টগোল! বারবার মুলতুবি রাজ্যসভা, ধনখড় বললেন, ‘‘দুর্ভাগ্যজনক এবং অবিশ্বাস্য’’

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভার পাশাপাশি নিট নিয়ে তুমুল হট্টগোল বিরোধীরা শুরু করে রাজ্যসভাতেও (Rajya Sabha)। কংগ্রেস তথা অন্যান্য বিরোধী দলগুলির এমন হট্টগোলে শুক্রবার বারবারই মুলতবি হয়ে যায় রাজ্যসভার অধিবেশন। বিরোধীদের নেতৃত্ব দেন রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। বিরোধী দলনেতার এমন ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। দেশের উপরাষ্ট্রপতি বিরোধীদের এমন আচরণকে দুর্ভাগ্যজনক এবং অবিশ্বাস্য আখ্যা দিয়েছেন।

    মল্লিকার্জুন খাড়্গের মতো একজন নেতা এই হট্টগোলগুলোর নেতৃত্ব দিচ্ছেন 

    প্রসঙ্গত, শুক্রবার তিনবার রাজ্যসভার অধিবেশন (Rajya Sabha) মুলতবি করতে হয় বিরোধীদের হট্টগোলের জেরে। এরপরে দুপুর আড়াইটা নাগাদ রাজ্যসভা অধিবেশন ফের চালু হলে জগদীপ ধনখড় বলেন, ‘‘এটা আমার কাছে খুব দুঃখজনক এবং অবিশ্বাস্য ছিল যে মল্লিকার্জুন খাড়্গের মতো একজন নেতা যিনি ৫০ বছরেরও বেশি সময় ধরে সংসদীয় রাজনীতির অভিজ্ঞতা রাখেন, তিনি এই হট্টগোলগুলোর নেতৃত্ব দিচ্ছেন।’’ এর সঙ্গে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সংযোজন, ‘‘কংগ্রেসের ডেপুটি লিডার প্রমোদ তেওয়ারি একই ভাবে অংসদীয় আচরণ করছেন। এগুলো আমার কাছে অত্যন্ত দুঃখজনক। আমরা আশা করি, বিরোধীদলের নেতারা সংসদে আদর্শ আচরণবিধি মেনে চলবেন। উদাহরণ তৈরি করবেন যা অন্যান্যরা অনুসরণ করবে।’’

    মল্লিকার্জুন খাড়্গে মিথ্যা কথা বলছেন! 

    এর পাশাপাশি তিনি বলেন, ‘‘মল্লিকার্জুন খাড়্গে মিথ্যা কথা বলছেন।’’ তিনি আরও সংযোজন করেন, ‘‘মল্লিকার্জুন খাড়্গে (Rajya Sabha) ভুল রিপোর্টকে পেশ করছেন রাজ্যসভার সামনে।’’ বিরোধীদের এমন আচরণে রাজ্যসভাকে (Rajya Sabha) অপদস্থ হতে হয়েছে বলেও জানান উপরাষ্ট্রপতি। তাঁর মতে, এতে গণতন্ত্রের মন্দিরের মর্যাদাও নষ্ট হয়েছে। অন্যদিকে নিট ইস্যুতে লোকসভাও এদিন বারবার মুলতুবি হয়ে যায়। এরই মধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান স্পষ্ট জানিয়ে দিলেন, নিট বিতর্কে যে কোনও প্রশ্নের জবাব দিতে তৈরি সরকার। তারা আলোচনাও করতে চায়। কিন্তু বিরোধীদেরও সেই আলোচনার ক্ষেত্র প্রস্তুত করতে হবে। নিট প্রসঙ্গে ছাত্রছাত্রীদের নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন কেন্দ্র। এই ঘটনায় সবরকম তদন্ত চলছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup 2024: অধরা মাধুরী স্পর্শ করতে মরিয়া রোহিতরা! ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফেভারিট ভারতই

    T20 World Cup 2024: অধরা মাধুরী স্পর্শ করতে মরিয়া রোহিতরা! ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফেভারিট ভারতই

    মাধ্যম নিউজ ডেস্ক: আরেকটি আইসিসি ইভেন্টের ফাইনালে ভারত। আরেকবার রোহিত শর্মার সামনে ইতিহাস গড়ার হাতছানি। গত এক বছরে তিন ফরম্যাটের ক্রিকেটেই বিশ্বসেরার ফাইনাল মঞ্চে পৌছেছে ভারত। কিন্তু টেস্ট বা ওয়ান ডে কোনওটাতেই কাপে চুম্বন করা হয়নি রোহিতদের। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সেই অধরা মাধুরী স্পর্শ করতে চান রোহিতরা। অন্যদিকে প্রথমবার কোনও বিশ্বকাপের (T20 World Cup) ফাইনাল খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা (India vs South Africa)। গোটা টুর্নামেন্টে যারা অপরাজেয়। 

    কোচের আস্থা

    ভারতীয় দলের কোচ হিসাবে শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) ফাইনালে শেষ বার সাজঘরে থাকবেন দ্রাবিড়। যদি না আবার ভবিষ্যতে ভারতীয় দলের দায়িত্ব নেন। ক্রিকেটার জীবনে বিশ্বকাপ জেতার সুযোগ হয়নি দ্রাবিড়ের। ২০০৩ এবং ২০২৩ দু’বার এক দিনের ক্রিকেটের বিশ্বকাপে ফাইনালে উঠেও জেতা হয়নি। এক বার ক্রিকেটার হিসাবে, আর এক বার কোচ হিসাবে ব্যর্থ হয়েছেন। কোচ দ্রাবিড় চান বার্বাডোজের ২২ গজে ট্রফি জিতুন রোহিত, বিরাট কোহলি, যশপ্রীত বুমরারা। কারণ তাঁরা এই ট্রফির যোগ্য। দ্রাবিড় বলেছেন, ‘‘ছেলেদের বলেছি, চাপ নেওয়ার কোনও প্রয়োজন নেই। আর একটা দিন মাঠে উপভোগ করার চেষ্টা করো। পরিকল্পনাগুলো ঠিক ভাবে বাস্তবায়িত করার চেষ্টা করো। আমাদের ক্রিকেটারদের দক্ষতা এবং যোগ্যতা নিয়ে কারও সন্দেহ নেই। ছেলেদের মানসিকতা দুর্দান্ত। ওদের জেতা উচিত।”

    বৃষ্টির সম্ভাবনা

    ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ বৃষ্টির জন্য বার বার বিঘ্নিত হয়েছে। গায়ানা থেকে বার্বাডোজে ফাইনাল খেলতে গিয়েও স্বস্তি নেই রোহিত শর্মাদের। সেখানেও বৃষ্টি। ফাইনালের দিন শনিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জন্য সেমিফাইনাল দেরিতে শুরু হওয়ায় শুক্রবার আর অনুশীলন করতে পারেননি রোহিতরা। ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার জন্যই অনুশীলন বাতিল করা হয়। প্র্যাক্টিস বাতিলে আরও একটা ইঙ্গিত যেন পাওয়া যায়, ফাইনালের কম্বিনেশনে কোনও বদলে আনার ভাবনা নেই ভারতীয় শিবিরে।

    পিচ কেমন

    ফাইনাল (T20 World Cup) ম্যাচটি হবে ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে অবস্থিত কেনসিংটন ওভাল মাঠে। এখনও পর্যন্ত এখানে মোট তিনটি ম্যাচ খেলেছে ভারতীয় দল। বার্বাডোজের এই স্টেডিয়ামে ব্যাটার ও বোলারদের আধিপত্য রয়েছে। এখানে মাঝের ওভারগুলোতে স্পিনাররা বাড়তি সহায়তা পান। এখানে পেসাররাও স্যুইংয়ে বাড়তি সুবিধা পান। দ্রুত আউটফিল্ডের কারণে এখানে সহজেই রান ওঠে। টস জিতে সাধারণত এখানে প্রথমে ব্যাট করতে দেখা গিয়েছে দলগুলোকে। এই স্টেডিয়ামে এখনও পর্যন্ত মোট ৩২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলা হয়েছে। এর মধ্যে প্রথমে ব্যাট করা দল জিতেছে ১৯ বার। যেখানে রান তাড়া করা দল জিতেছে ১১ বার। ২টি ম্যাচ অমীমাংসিত ছিল। তাই টসে জিতে স্কোরবোর্ডে বড় রান তোলাই রোহিতদের প্রাথমিক লক্ষ্য। তারপর তো বুমরা-কুলদীপ-অক্ষররা রয়েছেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

     

  • Birbhum: মুখ্যমন্ত্রীর নির্দেশই সার! কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বুলডোজার চলল বীরভূমে, সরব বিজেপি

    Birbhum: মুখ্যমন্ত্রীর নির্দেশই সার! কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বুলডোজার চলল বীরভূমে, সরব বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: উচ্ছেদ অভিযানে বুলডোজার নামানোয় রাজ্যজুড়ে বিক্ষোভের আঁচ পেয়ে মুখ্যমন্ত্রী মুখ খোলেন। একমাসের জন্য বুলডোজারে না করে দিয়েছেন তিনি। হকারদের পুনর্বাসনের কথাও উঠে এসেছে নবান্নের বৈঠকে। কিন্তু, তারপরেও ভিন্ন ছবি দেখা গেল বীরভূমে (Birbhum)। শুক্রবার সকালে বোলপুর শহরে দখলদারদের উচ্ছেদ করতে চলল বুলডোজার। আর এই উচ্ছেদ অভিযানে ব্যবহার করা হল কেন্দ্রীয় বাহিনীকে। যা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Birbhum)

    এদিন পুরসভার পক্ষ থেকে বোলপুর (Birbhum) শহরের চৌরাস্তা মোড় থেকে শান্তিনিকেতন মোড় পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হয়। উচ্ছেদ যে হবে সে কথা পুরসভার পক্ষ থেকে আগাম মাইকিং করে জানিয়েও দেওয়া হয়। তারপর থেকেই তা নিয়ে এলাকায় বাড়ছিল চাপানউতোর। তবে, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়ে দোকানদাররা ভেবেছিলেন, এখনই এসব আর কিছু হবে না। তবে, এদিন সকালে দোকান ভাঙতে বুলডোজার এবং কেন্দ্রীয় বাহিনীকে দেখে, হতবাক হয়ে যান ব্যবসায়ীরা। এই বিষয়ে এলাকারই এক হকার বলেন, “আমাদের স্থায়ী দোকান। ১৯৯৮ সাল থেকে আছে। এটাই আমাদের উপার্জনের একমাত্র পথ। এখন যদি এটাও ভেঙে দেয় তাহলে খাব কী আমরা? উচ্ছেদ করার আগে পুনর্বাসনের ব্যবস্থা করুক। মুখ্যমন্ত্রী সময় দেওয়ার পরও কেন এভাবে দোকান ভাঙা হল তা বুঝতে পারছি না।

    আরও পড়ুন: ব্যাঙ্ক লোন নিয়ে ফ্ল্যাট! বেআইনি জানতে পেরে ঘুম উড়েছে আবাসিকদের

    প্রশাসনের কর্তাদের কী বক্তব্য?

    বোলপুরের (Birbhum) এসডিও অয়ন নাথ বলেন, ” রাস্তার ফুটপাতের পাশে থাকা দোকানগুলি অনেক সময় অস্থায়ীভাবে স্ট্রাকচার বানিয়ে তা একেবারে ফুটপাতের ওপর তুলে দিয়ে জিনিসপত্র রাখে। জোর করে দখল রেখেছে। সাধারণ পথচারীদের হাঁটাচলায় অসুবিধা হচ্ছে। দুর্ঘটনার সম্ভাবনাও বাড়ছে। অবৈধ নির্মাণগুলিও সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছিল। যাঁদের কাছে স্থায়ী দোকানের বৈধ কাগজ রয়েছে তাও দেখাতে বলা হয়েছে।”

    সরব বিজেপি

    বুলডোজারের বিরুদ্ধে এর আগে সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তবে, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী একমাসের সময়সীমা ধার্য করার পরও বোলপুরের এই উচ্ছেদ অভিযান হওয়ায় সরব হয়েছে বিজেপি (BJP)। বিজেপি নেতৃত্বের বক্তব্য, ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীকে ঠিকমতো করে ব্যবহার করা হয়নি। এখন উচ্ছেদ অভিযানে বুলডোজারের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীকে নামানো হয়েছে। এসবের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Siliguri: শিলিগুড়ির জমি কেলেঙ্কারির রহস্যভেদে সিবিআই তদন্তের দাবি জানালেন বিজেপি বিধায়ক

    Siliguri: শিলিগুড়ির জমি কেলেঙ্কারির রহস্যভেদে সিবিআই তদন্তের দাবি জানালেন বিজেপি বিধায়ক

    মাধ্যম নিউজ ডেস্ক: শিলিগুড়ির (Siliguri) ডাবগ্রাম-ফুলবাড়িতে জমির মাফিয়ারাজ নিয়ে সিবিআই তদন্তের দাবি করল বিজেপি। তৃণমূলের প্রভাবশালী নেতা দেবাশিস প্রামাণিক গ্রেফতার হতেই ডাবগ্রাম- ফুলবাড়ি এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। তৃণমূল নেতৃত্বের মদতে জমি মাফিয়াদের সরকারি জমি দখল করে বিক্রি করার ঘটনায় শিলমোহর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, তাঁর এই সরব হওয়া ও দলের প্রভাবশালী নেতাকে গ্রেফতার করানোর ঘটনার পিছনে অন্য অভিসন্ধি দেখছে বিজেপি। শিলিগুড়ি জুড়ে জমি কেলেঙ্কারির সঠিক তদন্তের জন্য সিবিআই তদন্তের দাবি জানাল বিজেপি।

     মুখ্যমন্ত্রীকে তোপ দাগলেন বিজেপি বিধায়ক (Siliguri)

    শিলিগুড়ির (Siliguri) বিজেপি বিধায়ক তথা বিধানসভার বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষও এই ঘটনার নিরপেক্ষ তদন্ত চান। তিনি বলেন, মুখ্যমন্ত্রী এমন ভাব দেখাচ্ছেন তাতে মনে হয়, ২০১১ সালে তিনি শপথ নেওয়ার পর বিদেশ চলে গিয়েছিলেন। এখন ফিরে এসে তিনি জানতে পারছেন, তাঁর দলের নেতারা ডাবগ্রাম-ফুলবাড়িতে জমি কেলেঙ্কারিতে যুক্ত। রাজনৈতিক উদ্দেশ্যে নিজেকে বাঁচাতে ও সৎ প্রমাণ করতে তাঁর দলের নিচুতলার কর্মীদের বলির পাঁঠা করছেন। সৎ সাহস থাকলে নিরপেক্ষ তদন্ত করে এই জমি মাফিয়ারাজে যারা যুক্ত তাদের সকলকে গ্রেফতার করুন। শুধু আইসি-ওসি নয়, পুলিশের শীর্ষ আধিকারিকরাও যেন রেহাই না পান।

    আরও পড়ুন: ব্যাঙ্ক লোন নিয়ে ফ্ল্যাট! বেআইনি জানতে পেরে ঘুম উড়েছে আবাসিকদের

      ওসি, আইসিদের তালিকা তৈরি করা হচ্ছে!

    দেবাশিস প্রামাণিককে গ্রেফতারের পর পুলিশ প্রথমে ঠিক করে বলতে পারেনি কোন অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। প্রথমে বলা হয়েছিল মারধর, খুনের চেষ্টার অভিযোগ। পরবর্তীতে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে মান্যতা দিতে জমি কেলেঙ্কারির দিকটি প্রকাশ্যে আনা হয়। এই ইস্যুতে মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ প্রশাসনও চিন্তায় পড়ে গিয়েছে। কেননা দেবাশিস ও তাঁর বাহিনী  দিনের পর দিন এভাবে সরকারি জমি দখল করে বিক্রি করে দিয়েছে, তা পুলিশের শীর্ষ কর্তারা জানতেন না, এটা কেউ বিশ্বাস করতে চাইছে না। পুলিশ সূত্রে খবর, শিলিগুড়ি (Siliguri) পুলিশ কমিশনারেটের উঁচুতলরার কর্তাদের বাঁচাতে এনজেপি থানায় এই সময়কালে যারা ওসি, আইসি ছিলেন তাদের ভূমিকা নিয়ে তালিকা তৈরি করা হচ্ছে।

    কী বলছেন শিখা চট্টোপাধ্যায়?

    বিজেপি (BJP) বিধায়ক শিখা চট্টোপাধ্যায় বলেন, পুলিশের মদতে তৃণমূল নেতারা এখানে বুক ফুলিয়ে জমির কারবার ফেঁদেছে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের শীর্ষ কর্তারা যদি বলেন, তারা জানতেন না তাহলে তারা এই চাকরি করার যোগ্য নন। সব থেকে বড় কথা,  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ের পরিবার আদিগঙ্গায় জমি দখল করে রেখেছে। পাহাড় প্রমাণ দুর্নীতিতে ডুবে রয়েছেন। তাই, শিলিগুড়ির এই জমি কেলেঙ্কারির সঠিক তদন্তের জন্য সিবিআই তদন্ত হওয়া দরকার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Cooch Behar: কোচবিহারে মহিলার উপর অত্যাচারের ঘটনায় বাংলায় দল পাঠানোর আর্জি শুভেন্দুর

    Cooch Behar: কোচবিহারে মহিলার উপর অত্যাচারের ঘটনায় বাংলায় দল পাঠানোর আর্জি শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: কোচবিহারের (Cooch Behar) সংখ্যালঘু মহিলা বিজেপি কর্মীর উপর অত্যাচারের প্রতিবাদে বিধানসভা চত্বরে ধরনায় বসতে চায় বিজেপির (BJP)। এ নিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন বিধানসভার বিজেপির মুখ্য সচেতক শংকর ঘোষ। ধরনায় বসার জন্য অধ্যক্ষের অনুমতি চেয়ে এই চিঠি পাঠানো হয়েছে বিজেপির তরফে। যদিও এই চিঠি সম্পর্কে কোন প্রতিক্রিয়া দেননি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

    তিন কমিশনের কাছে টিম পাঠানোর আর্জি (Cooch Behar)

    কোচবিহারে সংখ্যালঘু মহিলা বিজেপি কর্মীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। সেই বিতর্কের আঁচ এসে পড়ল বিধানসভাতেও। এ বিষয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জাতীয় সংখ্যালঘু কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন ও জাতীয় মহিলা কমিশনকে চিঠি পাঠিয়েছেন। কোচবিহারের (Cooch Behar) ঘটনায় ওই তিন কমিশনের কাছে বাংলায় টিম পাঠানোর আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

    সোমবার বিধানসভায় বিজেপির ধরনা (BJP)

    কোচবিহারের ঘটনা ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করেছে জাতীয় নির্বাচন কমিশন। বিজেপি (BJP) নেতা অমিত মালব্যর টুইট থেকে বিষয়টি নজরে আসে জাতীয় মহিলা কমিশনেরও। মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা এই ঘটনার কড়া নিন্দা করেছেন। এ বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “বাংলার মেয়েকে ভোট দিন বলে মুখ্যমন্ত্রী ২১-এ ক্ষমতায় এসেছিলেন। তাঁর আমলে মহিলারা সবচেয়ে বেশি অত্যাচারিত। তিনি নিজেকে সংখ্যালঘুদের দরদী বলে প্রতিষ্ঠিত করতে চাইছেন। অথচ সবচেয়ে বেশি অত্যাচারিত হচ্ছে সংখ্যালঘুরা। তৃণমূল না করলে সংখ্যালঘুদের রেহাই মিলছে না। রামপুরহাটের বগটুইতে মুসলিম মহিলাদের পুড়িয়ে মারা হয়েছিল। ২০২১ শে ৯১% এবং ২০২৪ এ তৃণমূলকে ৯৫% ভোট দিয়েছে মুসলিমরা।

    আরও পড়ুন: অপহরণ করেও ধরে রাখতে পারল না তৃণমূল! বিজেপিতেই ফিরলেন পঞ্চায়েত সদস্যা

    অথচ তাঁরাই তৃণমূলের হাতে আক্রান্ত। সুকুমার রায়ের ফোনে (Cooch Behar) আক্রান্ত পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। আমরা আক্রান্ত পরিবারের সঙ্গে আছি। তাঁদের সব রকম ভাবে সহযোগিতা করা হবে। বিজেপির মহিলা বিধায়করা সোমবার থেকে আম্বেদকর মূর্তির পাদদেশে এই অত্যাচারের বিরোধিতায় ধরনায় বসবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Dharmendra Pradhan: “সরকার সব রকম আলোচনার জন্য প্রস্তুত” নিট বিতর্কে বললেন শিক্ষামন্ত্রী

    Dharmendra Pradhan: “সরকার সব রকম আলোচনার জন্য প্রস্তুত” নিট বিতর্কে বললেন শিক্ষামন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা (NEET-UG) এবং ইউজিসি নেট-এর প্রশ্ন ফাঁস নিয়ে বিতর্ক-বিক্ষোভে (NEET Row) উত্তাল দেশ। নিট ইস্যুতে উত্তাল লোকসভা। এরই মধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) স্পষ্ট জানিয়ে দিলেন, নিট বিতর্কে যে কোনও প্রশ্নের জবাব দিতে তৈরি সরকার। তারা আলোচনাও করতে চায়। কিন্তু বিরোধীদেরও সেই আলোচনার ক্ষেত্র প্রস্তুত করতে হবে। নিট প্রসঙ্গে ছাত্রছাত্রীদের নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন কেন্দ্র। এই ঘটনায় সবরকম তদন্ত চলছে। 

    আলোচনায় বসতে রাজি সরকার  

    নিট বিতর্কে বিজেপির রাজ্যসভার সাংসদ তথা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) বলেন, ‘‘সরকার আলোচনার জন্য প্রস্তুত ৷ তবে এটি সুষ্ঠু এবং সঠিকভাবে হওয়া উচিত। গতকাল যখন রাষ্ট্রপতি নিজেই তাঁর বক্তৃতায় এই সমস্যাটি সম্বোধন করেছিলেন, তখন বোঝা যায় যে সরকার যেকোনও সমস্যার মুখোমুখি হতে প্রস্তুত। আমি প্রত্যেককে আশ্বস্ত করতে চাই যে, আমরা দোষীদের রেহাই দেব না। ইতিমধ্যেই সরকার এনটিএ (ন্যাশনাল টেস্টিং এজেন্সি) চেয়ারপার্সনকে সরিয়ে দিয়েছে ৷ তাঁর বদলে অভিজ্ঞ অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছে ৷ যা থেকে স্পষ্ট, সরকার বেনিয়ম বরদাস্ত করবে ৷ এর সঙ্গে যারা জড়িত, তাদের রেহাই দেওয়া হবে না ৷’’ ধর্মেন্দ্র বলেন, ‘‘নিটে দুর্নীতি (UGC NET Controversy) প্রমাণিত হলে দোষীরা অবশ্যই শাস্তি পাবে। নেটের ক্ষেত্রেও বিষয়টি তাই। ইতিমধ্যেই সিবিআই তদন্ত শুরু হয়েছে। কাউকে কোনও অবস্থাতেই রেয়াত করা হবে না। আমি তার গ্যারান্টি দিচ্ছি। পরীক্ষা পদ্ধতির উপর বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার দায়িত্ব আমার।’’ 

    আরও পড়ুন: রেকর্ড বৃষ্টিতে ভাসল দিল্লি! আন্ডারপাসে আটকে বাস, স্তব্ধ জনজীবন

    অধিবেশন মুলতুবি 

    নিট বিতর্কে (NEET Row) আলোচনার দাবিতে শুক্রবার সকাল থেকেই লোকসভায় সরব হন বিরোধীরা। হইহট্টগোলের মধ্যে দুপুর ১২টা পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার ওম বিড়লা। পরে অধিবেশন শুরু হলে ফের বিক্ষোভ দেখান বিরোধীরা। বাধ্য হয়ে গোটা দিনের জন্যই অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। স্পিকারের বক্তব্য, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা চলাকালীনও নিট ইস্যুতে নিজেদের বক্তব্য জানাতে পারেন বিরোধীরা। তবে বিরোধী শিবির, শুধুমাত্র নিট ইস্যুতে আলোচনার দাবিতে অনড় থাকায় সংসদ মুলতবি করে দেওয়া হয়। আগামী ১ জুলাই পর্যন্ত সংসদের দুই অধিবেশনই মুলতুবি করে দেওয়া হয়েছে। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু জানিয়েছেন, যথাসময়ে নিট নিয়ে সংসদে আলোচনা হবে। কিন্তু তার আগে পর্যন্ত বিরোধীদের সংসদ চালানোর মতো পরিবেশ বজায় রাখতে হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • TET Recruitment Case: বিকাশ ভবনের গুদাম থেকে উদ্ধার বস্তাভর্তি নথি! কী মিলল সিবিআই-এর তল্লাশি অভিযানে?

    TET Recruitment Case: বিকাশ ভবনের গুদাম থেকে উদ্ধার বস্তাভর্তি নথি! কী মিলল সিবিআই-এর তল্লাশি অভিযানে?

    মাধ্যম নিউজ ডেস্ক: আবারও সংবাদ শিরোনামে উঠে এল নিয়োগ দুর্নীতির (TET Recruitment Case) প্রসঙ্গ। গত তিন দিন ধরে তল্লাশি অভিযান চলছিল রাজ্যের শিক্ষা দফতরের কার্যালয় বিকাশ ভবনে। অবশেষে শুক্রবার দুপুরে সল্টলেকের বিকাশ ভবনের গুদাম থেকে বস্তাভর্তি ‘গুরুত্বপূর্ণ’ নথিপত্র উদ্ধার করল সিবিআই। শিক্ষা দফতরের বিভিন্ন কাগজপত্র রাখার জন্য ব্যবহৃত ওই গুদামটি ২০২২ সালের ২৩ ডিসেম্বর সিল করে দিয়েছিল সিবিআই (CBI)। প্রায় দেড় বছর পরে বুধবার থেকে সেই গুদামে আবার আসেন সিবিআই তদন্তকারীরা। 

    উদ্ধার হওয়া বস্তাভর্তি নথিপত্রে কী আছে? 

    গত বুধ এবং বৃহস্পতি— দুদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে তল্লাশি চালান তাঁরা। এরপর শুক্রবার বেলায় আবার শুরু হয় তল্লাশি। দুপুরেই সেখান থেকে বস্তাভর্তি নথিপত্র নিয়ে বাইরে আসতে দেখা যায় সিবিআইয়ের গোয়েন্দাদের। সূত্রের খবর, ওই সমস্ত নথিপত্রে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার (TET Recruitment Case) সঙ্গে সম্পর্কিত বহু ‘জরুরি তথ্য’ রয়েছে। এছাড়াও সিবিআই সূত্রে খবর, প্রাথমিকে নিয়োগের পরীক্ষা টেট সংক্রান্ত জরুরি তথ্য ছাড়াও সেখানে রয়েছে পরীক্ষার্থী এবং চাকরিপ্রাপ্তদের নামের তালিকা। যা প্রাথমিকের নিয়োগ দুর্নীতির তদন্তে নতুন দিক খুলে দিতে পারে। আর যদি সত্যি এমনটা হয় তাহলে এই মামলার মোড় ঘুরে যেতে পারে বলে অনুমান করছে ওয়াকিবহাল মহল।

    আরও পড়ুন: রিচার্জের দাম বাড়াল জিও-এয়ারটেল! কোন প্ল্যানে কত খরচ? জানুন খুঁটিনাটি

    উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বর মাসের পর চলতি বছর ৪ জানুয়ারি ফের বিকাশ ভবনে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা (CBI)। জানা গিয়েছে দুবারই ওই ভবনের ছয় তলায় গিয়েছিলেন আধিকারিকরা। শেষবার সেখানে রাজ্যের শিক্ষাসচিব মনীশ জৈনের ঘরে তাঁকে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করেন। এরপর কিছু দরকারি নথি সংগ্রহ করে গুদাম সিল করে দিয়েছিলেন তদন্তকারীরা। আর এবার বুধবার ফের সেখানে হানা দিয়ে বস্তাভর্তি নথি উদ্ধার করে সিবিআই আধিকারিকরা।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Nandigram: নন্দীগ্রামে নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় তৃণমূল

    Nandigram: নন্দীগ্রামে নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: নন্দীগ্রামে (Nandigram) নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল। এই ধর্ষণকাণ্ডে মূল অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনা ঘটেছে নন্দীগ্রাম দুই নম্বর ব্লকে। নির্যাতিতার অভিযোগের উপর নির্ভর করে পরিবার এবং এলাকার মানুষ থানায় গিয়ে অভিযোগ জানিয়েছেন। জানা গিয়েছে, মেয়েটি এখানে নিজের মামার বাড়িতে বেড়াতে এসেছিল। দিল্লিতে বাবা-মায়ের কাছে থাকত এবং ওখানেই পড়াশুনা চলছিল তার। এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। ছাত্রীর পরিবার থেকে দাবি করা হয়েছে, অভিযুক্তকে রাজনৈতিক সংরক্ষণ যেন না দেওয়া হয়। কঠোর শাস্তি দেওয়া হোক অভিযুক্তকে। পাল্টা তৃণমূলের বক্তব্য, “আইন আইনের পথে চলবে। দোষী কেউ থাকলে শাস্তি চাই।”

    পরিবারের অভিযোগ (Nandigram)

    পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় দেড় মাস আগে ছুটিতে মামার বাড়ি নন্দীগ্রামে (Nandigram) এসেছিল ছাত্রী। গত ২৫মে ওই গ্রামের এক ব্যক্তি ছাত্রীকে ধর্ষণ করে। অভিযুক্ত ব্যক্তি পেশায় একজন রাজমিস্ত্রি। এই ব্যক্তি আবার বিবাহিত এবং এক সন্তানও রয়েছে তার। প্রথমে অভিযুক্ত ব্যক্তি, ছাত্রীর সঙ্গে পরিচয় করে এবং এরপর ভাব করে, তাকে ডেকে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। সেই সঙ্গে হুমকি দেয়, যদি মুখ খুলিস, তাহলে প্রাণে মেরে ফেলব। কিন্তু বাড়িতে এসে ছাত্রী ভয়ে প্রথমে কিছু না বললেও পরে সবটা খুলে বলে। এরপর নির্যাতন সম্পর্কে জেনে পরিবার এবং এলাকার মানুষ ১০ জুন নন্দীগ্রাম থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করে। পরিবারের আরও দাবি, ঘটনার পর কয়েক সপ্তাহ কেটে গেলেও এখনও অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি। এলাকার প্রতিবেশীদের অভিযোগ, “অভিযুক্ত এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মী। পুলিশ হয়তো শাসকদলের কর্মী বলেই গ্রেফতার করছে না।“

    আরও পড়ুনঃ রোবট অনন্যার প্রেমে ভোজনরসিকরা এই রেস্তোরাঁয় কেন ভিড় জমাচ্ছেন জানেন?

    তৃণমূলের বক্তব্য

    নাবালিকা ধর্ষণের ঘটনায় তৃণমূল কর্মীর বিরুদ্ধে এলাকার মানুষের মনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। দোষীকে অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে পুলিশের কাছে। এই মর্মে একাধিক সামজিক সংগঠনের তরফ থেকে স্মারকলিপিও দেওয়া হয়েছে। আবার স্থানীয় (Nandigram) তৃণমূল নেতা শেখ সুফিয়ান বলেছেন, “অভিযুক্ত কে? তাঁর রাজনীতির রং না দেখেই আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানাই।” অপর দিকে সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত তৃণমূল কর্মী এখন এলাকা থেকে পলাতক। রাজ্যে নাবালিকা ধর্ষণের অভিযোগ আগেও শাসক দলের একাধিক নেতা-কর্মী-সমর্থকদের বিরুদ্ধে উঠে এসেছিল। ঘটনায় তৃণমূল অনেকটাই চাপের মুখে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Nadia: অপহরণ করেও ধরে রাখতে পারল না তৃণমূল! বিজেপিতেই ফিরলেন পঞ্চায়েত সদস্যা

    Nadia: অপহরণ করেও ধরে রাখতে পারল না তৃণমূল! বিজেপিতেই ফিরলেন পঞ্চায়েত সদস্যা

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপির পঞ্চায়েত সদস্যাকে অপহরণ করে নিয়ে গিয়ে জোর পূর্বক দলীয় পতাকা ধরানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় আতঙ্কিত বিজেপি নেত্রী কোনওরকমে প্রাণে বেঁচে ফেরেন। পরে, ফের বিজেপির পতাকা তুলে নেন হাতে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) গাংনাপুর থানার দেবগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায়।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Nadia)

    জানা গিয়েছে, দেবগ্রাম গ্রাম (Nadia) পঞ্চায়েতের ২৪৩ নম্বর বুথের বিজেপির নির্বাচিত পঞ্চায়েত সদস্যা সঞ্চিতা সরকার। ২৬ জুন শুভঙ্কর বারুই ওরফে হরি নামে এক যুবক তাঁকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যান তৃণমূল কর্মী সুবীর ধরের বাড়িতে। সেখানে জোর করে তাঁকে তৃণমূলের পতাকা হাতে ধরিয়ে দেওয়া হয়। এমনকী, প্রাণনাশের  হুমকি দিয়ে তৃণমূলে যোগদানের ভিডিও করা হয় বলে অভিযোগ। কিন্তু, সঞ্চিতাদেবী সেখান থেকে কোনওরকমে  পালিয়ে আসেন। এরপর তিনি দলীয় নেতৃত্বদের কাছ থেকে ফের বিজেপির পতাকা তুলে নেন। এই বিষয়ে সঞ্চিতা বলেন, ওই দুই তৃণমূল কর্মী জোরপূর্বক আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ানোর চেষ্টা করেছিলেন। আমি রাজি হইনি। আমি আজীবন বিজেপি করে এসেছি। ভবিষ্যতে বিজেপিতেই থাকতে চাই। তৃণমূলের ওই দুই কর্মীর বিরুদ্ধে ইতিমধ্যে গাংনাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে গাংনাপুর থানার পুলিশ।

    আরও পড়ুন: ব্যাঙ্ক লোন নিয়ে ফ্ল্যাট! বেআইনি জানতে পেরে ঘুম উড়েছে আবাসিকদের

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    তৃণমূলের অঞ্চল সভাপতি সুবীর ধর বলেন, ‘তৃণমূল কোনওদিনই এরকম জোরজুলুম করে দলে যোগদান করায় না। তিনি নিজেই গাড়ি করে এসে তৃণমূলের পতাকা ধরেছিলেন।’ অপরদিকে, নদিয়ার চাকদার বিজেপি (BJP) বিধায়ক বঙ্কিম ঘোষ বলেন, ‘তৃণমূল ভয় পেয়েছে বিজেপিকে, তাই নির্বাচনের আগে পঞ্চায়েত সদস্যাকে অপহরণ করে নিয়ে গিয়ে জোর করে তৃণমূলে যোগদান করিয়েছেন এবং প্রাণনাশের হুমকি দিয়েছেন। তবে, ওই মহিলা অত্যন্ত সাহসী। তাই তিনি দেখিয়ে দিলেন, দলকে ভালোবাসলে দলের বিরুদ্ধে যাওয়া যায় না। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই ঘটনাটি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জানানো হয়েছে। পরবর্তীতে নির্বাচন কমিশনেও জানানো হবে।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share