Tag: Madhyom

Madhyom

  • Hawker Eviction: হকার উচ্ছেদে এবার সরব গেরুয়া শিবির, সিউড়িতে বিক্ষোভ বিজেপির!

    Hawker Eviction: হকার উচ্ছেদে এবার সরব গেরুয়া শিবির, সিউড়িতে বিক্ষোভ বিজেপির!

    মাধ্যম নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কলকাতা থেকে কোচবিহার— সারা বাংলায় ফুটপাথ দখলমুক্ত করার অভিযানে নেমেছে প্রশাসন। বৃহস্পতিবার সেই অভিযানের তৃতীয় দিন। তাই সকাল থেকেই রাজ্যের বিভিন্ন পুরসভায় সরকারি জমি দখল করে তৈরি বেআইনি অস্থায়ী নির্মাণ সরাতে তৎপর হয়েছে প্রশাসন। এই নিয়ে বীরভূমের (Birbhum) কয়েক জায়গায় পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন অস্থায়ী ব্যবসায়ীরা। রামপুরহাট ও সিউরিতেও শুরু হয় তুলকালাম। আর এর পরেই হকার উচ্ছেদের (Hawker Eviction) প্রতিবাদে পুরসভার সামনে বিক্ষোভ শুরু করে বিজেপি। 

    রামপুরহাট-সিউরিতে তুলকালাম (Hawker Eviction) 

    বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা নাগাদ রামপুরহাটে ফুড পার্কে বুলডোজার নিয়ে জবরদখল উচ্ছেদে নামে স্থানীয় প্রশাসন। রামপুরহাট পুরসভার ১৭ এবং তিন নম্বর ওয়ার্ডে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। স্থানীয় সূত্রে খবর, প্রশাসনের তরফে ১৭ নম্বর ওয়ার্ডে উচ্ছেদ অভিযানে যাওয়ার সময়ই ওই ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর এবং কয়েক জন ব্যবসায়ীর সঙ্গে বচসা বাধে পুলিশের। ধাক্কাধাক্কিও হয়। বিক্ষুব্ধদের দাবি, কোনও আগাম নোটিশ না দিয়েই পুলিশ উচ্ছেদ অভিযান চালাচ্ছে। যদিও পুলিশি তৎপরতায় পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে।  
    রামপুরহাটের পাশাপাশি বিক্ষোভের ছবি উঠে আসে সিউরিতেও। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই গতকাল থেকে সিউড়ি শহর জুড়ে উচ্ছেদ অভিযান শুরু করে পুরসভা৷ কেবল সিউড়ি নয় বৃহস্পতিবার জেলার একাধিক পুরসভায় উচ্ছেদ অভিযান শুরু হয়। 

    আরও পড়ুন: বিজেপির লিড ৭২ হাজার! শিলিগুড়িতে তৃণমূলের ব্লক সভাপতি গ্রেফতার

    হকার উচ্ছেদ নিয়ে সরব বিজেপি (BJP) 

    সিউরিতে অশান্তি শুরু হতেই হকার উচ্ছেদ নিয়ে সরব হয় বিজেপি। উচ্ছেদ অভিযানের (Hawker Eviction) প্রতিবাদে বৃহস্পতিবার সকালে প্রথমে জেলা শাসকের কাছে স্মারকলিপি দেয় বিজেপি। তারপরেই পুরসভার সামনে অবস্থান বিক্ষোভ করেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, জেলা সভাপতি ধ্রুব সাহা সহ অন্যান্যরা। বিজেপির (BJP) দাবি, সরকারি জমি জবর দখল হওয়া উচিৎ নয় এবং সরকারি জমি দখলমুক্ত করার উদ্যোগ নিলে আমাদের সমর্থন থাকবে। কিন্তু জাতীয় হকার নীতি অনুযায়ী সরকার এভাবে হঠাৎ করে উচ্ছেদ করতে পারেনা। জমি ডিমারকেশন করতে হয়। সাতদিন নুন্যতম সময় দেওয়া উচিৎ। প্রশাসন এভাবে হঠাৎ করে বুলডোজার চালাতে পারেনা। হকারদের পুনর্বাসন করতে হবে সরকারকে। একপেশে পদক্ষেপ নিয়ে হকার উচ্ছেদ করা যাবেনা। সিউড়ির মীনভবন পর্যন্ত রাস্তা আগে করা উচিৎ। পুনর্বাসন না দিলে বিজেপির আন্দোলন চলবে। একইসঙ্গে এ প্রসঙ্গে জগন্নাথ চট্টোপাধ্যায় অভিযোগ তোলেন যে, টাকার বিনিময়ে হকারদের বসানো হয়। 
    এ প্রসঙ্গে রামপুরহাটের স্থানীয় এক ব্যবসায়ী বলেন, ‘‘আমাদের কোনও নোটিশ দেওয়া হয়নি। আমাকে দোকান থেকে জিনিসপত্রও বার করতে দেয়নি। তার আগেই ভেঙে দিল। ছোট দোকানগুলো ভাঙছে (Hawker Eviction)। কিন্তু বড় দোকানগুলোতে কিছু করা হচ্ছে না। আমরা গরিব মানুষ। আমি কোথায় গিয়ে ব্যবসা করব? ছেলেমেয়েদের মুখে কী ভাবে খাবার তুলে দেব? কালকে রাতে শুনেছিলাম ভাঙবে। একটু তো সময় দিতে হবে।’’  
     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Hawkers eviction: হম্বিতম্বিই সার! হকার উচ্ছেদের রাস্তা থেকে আপাতত সরে গেলেন মমতা

    Hawkers eviction: হম্বিতম্বিই সার! হকার উচ্ছেদের রাস্তা থেকে আপাতত সরে গেলেন মমতা

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার নবান্ন সভাঘরে হকারদের রাস্তা দখল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করতেই মঙ্গলবার সকাল থেকে ময়দানে নেমে যায় পুলিশ। রাজ্যজুড়ে ব্যাপক হকার উচ্ছেদ (Hawkers eviction) শুরু হয়। নির্বিচারে ভাঙ্গা হয় হাজার হাজার দোকান। কিন্তু বাছাই করে কিছু জায়গায় দোকান ভাঙা হলেও খিদিরপুর, নিউ মার্কেটের মত যেখানে হাঁটা দায় তেমন বহু জায়গায় পুলিশ উচ্ছেদ অভিযান এড়িয়ে যায়। এই ‘সেলেক্টিভ’ উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে ক্ষোভ শুরু হয় রাজ্যজুড়ে। ক্ষোভের জেরে অবশেষে উচ্ছেদ অভিযান স্থগিত করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    শুভেন্দুর হুঁশিয়ারি

    রাজ্যজুড়ে নির্বিচারে হকার উচ্ছেদের প্রতিবাদ জানায় বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “রাজ্যে কর্মসংস্থান নেই। মানুষ বাধ্য হয়ে হকারি করছে। কোনভাবে সংসার চালাচ্ছে। উনি বললেন ঝালমুড়ি ঘুঘনি বিক্রি কর। আর উনি হকারদের দোকান তুলে দিচ্ছেন। উনি বেছে বেছে উচ্ছেদ (Hawkers eviction) করছেন। আমরা দরকার হলে বুলডোজারের সামনে শুয়ে আন্দোলন করব।”

    পিছিয়ে এলেন মমতা

    বিজেপি পথে নামার হুঁশিয়ারি ও মানুষের প্রবল চাপে বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “হকারদের আমি ভালোবাসি। রাস্তায় একটা দুর্ঘটনা হলে সবাই মুখ ফিরিয়ে চলে গেলেও হকাররা ছুটে আসে। আমি যা করেছি তা ওদের বিরুদ্ধে নয়। কলকাতাকে সুন্দর করতে হবে। আপনারা সহযোগিতা করুন। সরকার আপনাদের সঙ্গে থাকবে।” অবশ্য দুদিন আগেই মমতা বলেছিলেন, “লাল কালো ত্রিপল টানিয়ে বাইরের লোকেরা বসে পড়ছে। এভাবে চলতে পারেনা।” এমনকি কাউন্সিলরদের একাংশ টাকার বিনিময় হকার বসানোর সঙ্গে জড়িত আছে বলে উল্লেখ করেন মমতা।

    পুনর্বাসনের আশ্বাস মমতার

    এদিন অবশ্য ৩৮০ ডিগ্রি ঘুরে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, “হকারদের দোষ দিয়ে কী লাভ। দোষ তো আমাদেরই। আমরা নিউমার্কেট এলাকায় একটা বিল্ডিং বানিয়ে দিচ্ছি। যেখানে ওরা বসবেন। এটা আমাদেরই করতে হবে। হকাররা সেখানে থাকবেন।” তবে হকেরদের বসানোর সঙ্গে শাসক দলের নেতাদের এবং পুলিশের যোগসূত্র রয়েছে এদিন ফের স্মরণ করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    তোলাবাজি হচ্ছে, ফের বললেন মমতা

    প্রসঙ্গত রাজ্যজুড়ে শাসক দলের নেতারা যে দুর্নীতির সঙ্গে যুক্ত এদিন তা প্রকাশ পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই। বৃহস্পতিবার রিভিউ মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যত বড় নেতা হোক কাউকে ছেড়ে কথা বলব না। হকারদের থেকে চাঁদা তোলা বন্ধ করুন নেতারা। বহিরাগতদের জায়গা দেওয়া যাবে না। বেআইনী পার্কিং থেকে টাকা তোলা হচ্ছে। বেআইনী পার্কিং বন্ধ করতে হবে। রাস্তা বানানোর পর ৫ বছর না চললে ঠিকাদারদের ব্লাকলিস্ট করতে হবে। বেআইনি বাড়ি বিপজ্জনক বাড়ি ঠিক না করা হলে বাড়ির অধিগ্রহণ করা হবে।” প্রসঙ্গত রাস্তা তৈরি হওয়ার পর এক বর্ষাতেই খারাপ হওয়া নতুন কোন ঘটনা নয়। রাস্তায় কাটমানির অভিযোগ দীর্ঘদিনের। মুখ্যমন্ত্রীর এদিনের বক্তব্যেই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা উঠে আসে। কিন্তু যেভাবে উচ্ছেদ (Hawkers eviction) করতে গিয়ে ৪৮ ঘণ্টাতেই সরকার এই অভিযান স্থগিত করে দিল, তাতে সরকারের দুর্নীতির বিরুদ্ধে লড়াই কতটা বাস্তবের মাটিতে প্রতিফলিত হবে তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

    কেন হকার উচ্ছেদ (Hawkers eviction)

    রাজনৈতিক মহলের মতে শহর এলাকায় তৃণমূলের বুধ ভিত্তিক ফল আশা জনক না হওয়ায় মমতা ড্যামেজ কন্ট্রোলে নেমেছিলেন। কিন্তু ড্যামেজ কন্ট্রোল করতে গেলে গিয়ে এই উচ্ছেদ অভিযানে আরও বেশি ড্যামেজ হয়ে যাবার আশঙ্কা তৈরি হয়। কারণ একদা মুখ্যমন্ত্রী নিজেই ঘুগনি, ঝালমুড়ি বিক্রি করার নিদান দিয়ে এখন সেই ঝালমুড়ি ঘুগনিওয়ালাদের দোকান ভেঙে দেওয়ায় গরিব মানুষের ভোট সরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

    আরও পড়ূন: “হকার উচ্ছেদ রুখতে প্রয়োজনে আমি বুলডোজারের সামনে দাঁড়াব”, বললেন শুভেন্দু

    পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ মানুষ হকারি পেশার সঙ্গে যুক্ত। এইভাবে রাজ্যে জুড়ে হকার উচ্ছেদ (Hawkers eviction) অভিযান হলে শহুরে ভোট আরও হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কাতেই আপাতত এক মাস উচ্ছেদ অভিযান থেকে সরে এসেছে সরকার এমনটাই মনে করা হচ্ছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সার্ভে করে হকারদের পুনর্বাসন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Draupadi Murmu: “জরুরি অবস্থা ঘোষণা ছিল সংবিধানের ওপর আক্রমণ”, বললেন রাষ্ট্রপতি

    Draupadi Murmu: “জরুরি অবস্থা ঘোষণা ছিল সংবিধানের ওপর আক্রমণ”, বললেন রাষ্ট্রপতি

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পর এবার ‘জরুরি অবস্থা জারি’র খোঁচা রাষ্ট্রপতিরও (Draupadi Murmu)। ২৭ জুন, বৃহস্পতিবার সংসদের যৌথ অধিবেশনে বক্তৃতা দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেখানেই তিনি খোঁচা দেন জরুরি অবস্থা জারির ‘ক্ষতে’।

    জরুরি অবস্থা জারির ‘ক্ষতে’ খোঁচা (Draupadi Murmu)

    তিনি বলেন, “১৯৭৫ সালের ২৫ জুন যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল, সেটি ছিল সংবিধানের ওপর আক্রমণ। আমাদের সরকার চেষ্টা করে সংবিধান যেন জনচেতনার অংশ হয়। জম্মু-কাশ্মীরে সংবিধান লাগু হয়েছে।” রাষ্ট্রপতি (Draupadi Murmu) বলেন, “আমাদের গণতন্ত্রকে ক্ষতি করার অনেক চেষ্টা হয়েছে। ব্যালট পেপার ছিনিয়ে নেওয়া হত। তার বদলে ইভিএম আনা হয়েছে। আজকের সময়ে প্রযুক্তির উন্নতি হচ্ছে। কিন্তু প্রযুক্তির অপব্যবহার বিপজ্জনক।” রাষ্ট্রপতি বলেন, “মানবকেন্দ্রিক অ্যাপ্রোচ রাখে ভারত। বিভিন্ন দেশকে বিপদে সাহায্য করেছে। ভারত সম্পর্কে বদলেছে বিশ্বের দৃষ্টিভঙ্গী। তা সম্প্রতি দেখেছি আমরা জি৭ সম্মেলনে। জি২০ সামিটেও বিশেষ ছাপ রেখেছে ভারত।”

    ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’

    তিনি বলেন, “ভারতের গৌরবের প্রমাণ নালন্দা বিশ্ববিদ্যালয় ফের চালু করা হয়েছে। ভগবান বীরসা মুন্ডার জন্মদিনকে জনজাতি দিবস হিসেবে পালন করা হচ্ছে। এক ভারত, শ্রেষ্ঠ ভারতের ধারণায় কাজ চলছে।” রাষ্ট্রপতি বলেন, “আজ অনেক ক্ষেত্রে এগিয়ে রয়েছে ভারত। ডিজিটাল পেমেন্টে বিশেষ উচ্চতায় পৌঁছেছে। চন্দ্রাভিযানের সাফল্য নিয়ে গর্ব হওয়া উচিত। এতবড় নির্বাচন শান্তিপূর্ণভাবে আয়োজন করার জন্যও গর্ব করা উচিত।” তিনি বলেন, “পয়লা জুলাই থেকে ন্যায় সংহিতা চালু হবে। ব্রিটিশরাজে গোলামি ব্যবস্থায় শাস্তির বিধান ছিল। সেই আইন বদলে সাহস দেখিয়েছে সরকার। এবার শাস্তির বদলে বিশেষ জোর দেওয়া হবে ন্যায়ে।”

    আর পড়ুন: অমরনাথ যাত্রা শুরু ২৯ জুন, জানুন যাত্রার খুঁটিনাটি

    তিনি বলেন, “সিএএ-র অধীনে নাগরিকত্বও দেওয়া হচ্ছে।” রাষ্ট্রপতি বলেন, “দেশের শত্রুদের মুখে ছাই দিয়ে কাশ্মীরের ভোটাররা ব্যাপক সাড়া দিয়ে ভোট দিয়েছেন। লোকসভা ও বিধানসভায় মহিলাদের প্রতিনিধিত্ব বাড়ায় বাড়ছে নারীর সশক্তিকরণ।” তিনি (Draupadi Murmu) বলেন, “আসন্ন কেন্দ্রীয় বাজেট দেশের ভবিষ্যৎ দিশা দেখাবে। ভারত দ্রুত তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশের পথে এগিয়ে চলেছে। বিশ্বের মানুষ দেখছেন, এনডিএ টানা তৃতীয়বার স্থায়ী সরকার গঠনে সক্ষম হয়েছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

  • Ram Mandir: রাম মন্দিরের গর্ভগৃহে এক ফোঁটা জলও পড়েনি, প্রেস বিবৃতিতে জানাল ট্রাস্ট

    Ram Mandir: রাম মন্দিরের গর্ভগৃহে এক ফোঁটা জলও পড়েনি, প্রেস বিবৃতিতে জানাল ট্রাস্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: রাম মন্দিরের (Ram Mandir) ছাদ চুঁয়ে নাকি জল পড়ছে! মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস এমন তত্ত্ব সামনে আনেন গত সোমবার। এরপর তা নিয়ে খবর করতে থাকে সংবাদমাধ্যমগুলি। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই মন্দিরের ছাদ থেকে জল পড়ার মিডিয়া রিপোর্টগুলিকে একেবারেই খারিজ করে দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘‘রাম মন্দিরের গর্ভগৃহে এক ফোঁটা জলও পড়েনি বা কোথাও থেকে গর্ভগৃহে জল প্রবেশ করেনি।’’ এনিয়ে বুধবার ২৬ জুন একটি প্রেস বিবৃতি প্রকাশ করেন ‘শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে’র সাধারণ সম্পাদক চম্পত রাই।

    শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে’র প্রেস বিবৃতি

    প্রেস বিবৃতিতে স্পষ্টভাবেই উল্লেখ করা হয়েছে যে মন্দিরের (Ram Mandir) গর্ভগৃহে ছাদ চুঁইয়ে জল পড়ার কোনও ঘটনাই ঘটেনি। 

    প্রেস বিবৃতির গুরুত্বপূর্ণ বিষয় বিন্দু- 

    ১. গর্ভগৃহে যেখানে ভগবান রামলালা বিরাজমান আছেন সেখানে এক ফোঁটাও বা বিন্দুমাত্রও জল পড়েনি এবং অন্য কোনও জায়গা থেকে গর্ভগৃহে জল প্রবেশ করেনি।

    ২. গর্ভগৃহের সামনে পূর্ব দিকে একটি মণ্ডপ আছে। যাকে গূঢ়মণ্ডপ বলা হয়। সেখানে মন্দিরের দ্বিতীয় তলে ছাদের কাজ সম্পূর্ণ হওয়ার পর (মাটি থেকে প্রায় ৬০ ফুট উচ্চতায়) ঘেরা-দেওয়াল জুড়ে যাবে। মণ্ডপের ছাদ বন্ধ হয়ে যাবে। এই মণ্ডপের দৈর্ঘ্য ৩৫ ফুট।

    ৩. রঙ মণ্ডপ আর গূঢ়মণ্ডপের মাঝখানে দুদিকেই (উত্তর এবং দক্ষিণ দিক) ওপরে যাওয়ার রাস্তা রয়েছে, ছাদ দোতলার উপর নির্মাণাধীন।

    ৪. সাধারণত পাথর নির্মিত মন্দিরে (Ram Mandir) বিদ্যুতের কন্ডুইট ও জংশন বাক্সের কাজ ছাদের ওপর হয় এবং কন্ডুইটকে ছাদে ফুটো করে নিচে নামানো হয়। এর মাধ্যমে নিচের তলে আলো জ্বালানো হয়। এই কন্ডুইট ও জংশন বক্সকে নির্মাণ চলাকালীন ফ্লোরে ওয়াটরটাইট করে অস্থায়ী ভাবে বসানো থাকে। দোতলায় বিদ্যুত, ওয়াটরপ্রুফিং এবং ফ্লোরিং এর কাজ চলছে। সেজন্যই জংশন বাক্সে জল ঢুকে কন্ডুইটের মাধ্যমে একতলায় চলে এসেছে। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে ছাদ থেকে জল পড়ছে। কিন্ত আসলে জল কন্ডুইটের মাধ্যমে মাটিতে এসেছিল। উপরোক্ত সব কাজ অতিশীঘ্রই পূর্ণ হবে এবং দোতলার ফ্লোরিং পুরো ওয়াটরটাইট হবে। এরপর আর কোনও জংশনে জল ঢুকবে না। আর তথাপি কোনও কন্ডুইট দিয়ে জল নিচে নামবে না।

    ৫. মন্দির (Ram Mandir) এবং ছাদের ব্যালকনি থেকে বর্ষার জল নিকাশির পুরো ব্যবস্থা করা হয়েছে। এই কাজ আরও দ্রুত গতিতে এগোচ্ছে। ফলে মন্দিরে কখনও জল জমার পরিস্থিতি হবে না। সম্পূর্ণ মন্দির পরিসরের বাইরে বর্ষার জল নিকাশির শুন্য ওয়াটর ডিসচার্জের ব্যবস্থা করা হয়েছে। এর জন্য পরিসরের মধ্যেই রেন ওয়াটরট রিচার্জ পিট বানানো হচ্ছে।

    ৬. মন্দির এবং মন্দির পরিসরের নির্মাণ ভারতের দুটি সর্বোচ্চ স্বনামধন্য কোম্পানি L&T এবং টাটা’র ইঞ্জিনিয়াররা করেছেন। প্রখ্যাত ভাস্কর শ্রী চন্দ্রকান্ত সোমপুরার পুত্র, আশীষ সোমপুরার তদারকিতে এই কাজ হয়েছে। অর্থাত নির্মাণ কার্যের গুণগত মান নিয়ে কোনও সন্দেহ থাকার কথা নয়।

    ৭. উত্তর ভারতে শুধুমাত্র পাথর দিয়ে মন্দির (Ram Mandir) নির্মাণ এই প্রথম হচ্ছে। বিদেশে কেবল স্বামী নারায়ণ পরম্পরার মন্দির পাথর দিয়ে নির্মিত।

    ৮. প্রাণ প্রতিষ্ঠার পর থেকে প্রায় এক লাখ থেকে এক লাখ পনেরো হাজার ভক্ত প্রতিদিন ভগবান রামলালাকে দর্শন করেছেন। সকাল ৬:৩০ থেকে রাত্রি ৯:৩০ মন্দিরে প্রবেশ করা যায় দর্শনের জন্য। একটি ভক্তের প্রবেশ করে দর্শন করে প্রসাদ নিয়ে বাইরে বেরোতে কম করে এক ঘণ্টা সময় লাগে। এই সময়ে মন্দিরে মোবাইল নিয়ে যাওয়া নিষেধ।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Siliguri: বিজেপির লিড ৭২ হাজার! শিলিগুড়িতে তৃণমূলের ব্লক সভাপতি গ্রেফতার

    Siliguri: বিজেপির লিড ৭২ হাজার! শিলিগুড়িতে তৃণমূলের ব্লক সভাপতি গ্রেফতার

    মাধ্যম নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গ্রেফতার করল তৃণমূলের ডাবগ্রাম-ফুলবাড়ির ব্লকের সভাপতি দেবাশিস প্রামাণিককে। বুধবার রাতে এনজেপি থানায় গ্রেফতার করে তাঁকে শিলিগুড়ি (Siliguri) থানায় নিয়ে আসা হয়। থানার সামনে তৃণমূল নেতার অনুগামীরা বিক্ষোভে ফেটে পড়েন। তৃণমূল দল আর করব না বলে অনুগামীরা হুঁশিয়ারি দেন।

    কে দেবাশিস প্রামাণিক? (Siliguri)

    দেবাশিস একসময় এলাকার কংগ্রেস নেতা ছিলেন। কংগ্রেসের টিকিটে এলাকার দীর্ঘদিন পঞ্চায়েত সদস্য ছিলেন। ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর তিনি তৃণমূলে যোগ দেন। তারপর তৃণমূলের শিলিগুড়ির এক শীর্ষ নেতার আশীর্বাদ ধন্য হয়ে তাঁর প্রভাব প্রতিপত্তি বাড়তে থাকে। ক্রমে তিনি পঞ্চায়েত সদস্য থেকে জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হন। এবার তাঁর আসন সংরক্ষিত হওয়ায় তিনি দাঁড়াতে পারেননি। চারমাস আগে ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লক তৃণমূলের সভাপতি করা হয়। এলাকার মানুষের অভিযোগ, ফুলবাড়ি দিয়ে বাংলাদেশের বর্ডার রপ্তানি সহ এলাকার জমির অবৈধ কারবার, শিল্প স্থাপন, উন্নয়নের কাজ, সবকিছুতেই শেষকথা ছিলেন দেবাশিস। বাহিনী বানিয়ে অনৈতিক কাজ করে ফুলে-ফেঁপে উঠেছেন। পেশায় ঠিকাদার ছিলেন। শিলিগুড়ির (Siliguri) এক শীর্ষনেতার ঘনিষ্ঠ হওয়ার সুবাদে বড় বড় কাজের বরাত তিনি পেয়ে যেতেন। 

    আরও পড়ুন: বীরভূমের পর বর্ধমান! রেললাইনের ধারে বিজেপি নেতার দেহ, শোরগোল

     কেন গ্রেফতার? 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাহুডাঙ্গির পাগালু পাড়ার বাসিন্দা বিমল রায় নামে এক ব্যক্তি দেবাশিসের বিরুদ্ধে মারামারি ও খুনের অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতেই পুলিশ তাঁকে গেফতার করেছে। তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক ধারা যুক্ত করেছে পুলিশ। সামান্য মারামারির অভিযোগে গ্রেফতার হওয়ার ঘটনা মানতে চাইছেন না নেতার অনুগামীরা। সূত্রে জানা গিয়েছে, লোকসভা নির্বাচনে ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকায় বিজেপি ৭২ হাজার ২৪৫ ভোটে লিড পেয়েছে। জলপাইগুড়ির আসনে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের ৮৬ হাজার ৭৭৭ ভোটে জয়ের ক্ষেত্রে ডাবগ্রাম-ফুলবাড়ির লিড বিশেষ ভূমিকা নেয়। মুখ্যমন্ত্রী সভা করে যাওয়ার পরও তৃণমূলের এই ভরাডুবিতে তৃণমূলের শিলিগুড়ির মেয়র গৌতম দেবও দেবাশিসকেই দোষারোপ করেন। দলের এই হার মুখ্যমন্ত্রী  মেনে নিতে পারেননি। সম্প্রতি, মুখ্যমন্ত্রী জমির অবৈধ কারবার নিয়ে দলের নেতাদের কঠোর পদক্ষেপের বার্তা দেন। তিনি ডাবগ্রাম-ফুলবাড়ির নাম করে জমির অবৈধ কারবারের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। জমি মাফিয়াদের রমরমার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী গৌতম দেবকেও দোষারোপ করেন। দেবাশিসকে মূলত দলের বিপর্যয়ের জন্য গ্রেফতার করা হয়েছে। এর পিছনে শিলিগুড়ির এক শীর্ষ তৃণমূল নেতার মদত রয়েছে।   

    কেউ তৃণমূল করবে না, ক্ষোভ

    বুধবার রাতে শিলিগুড়ি (Siliguri) থানায় দেবাশিসের অনুগামীরা এসে ক্ষোভে ফেটে পড়েন। এক অনুগামী ফোনে ফুলবাড়ি এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে নির্দেশ দেন অবিলম্বে পদত্যাগ করার জন্য। তারপর চিৎকার করে তিনি বলতে থাকেন, দেবাশিসকে গ্রেফতারের  মাশুল মমতা বন্দ্যোপাধ্যায় ও শিলিগুড়ির মেয়রকে দিতে হবে। গ্রেফতারের পিছনে প্রকৃত কারণ কী, কাদের মদত রয়েছে সব প্রকাশ্যে আনা হবে। এরপর আর কেউ তৃণমূল করবে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mizoram: মাদকবিরোধী দিবসে ১৫৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল মিজোরাম পুলিশ! গ্রেফতার ২৬৫

    Mizoram: মাদকবিরোধী দিবসে ১৫৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল মিজোরাম পুলিশ! গ্রেফতার ২৬৫

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতি বছর ২৬ জুন সারা বিশ্বে পালন করা হয় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস। আর এই মাদকবিরোধী দিবসেই ১৫৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস (Drugs Destroy) করল মিজোরাম (Mizoram) পুলিশ। জানা গিয়েছে, পুড়িয়ে ফেলা ওই মাদকদ্রব্য গুলির মধ্যে ছিল প্রায় ১৩ কেজি হেরোইন, ১০৮ কেজি গাঁজা, ৭৭ কেজি মেথামফেটামিন ট্যাবলেট, ১০০ বোতল কাশির সিরাপ, আলপ্রাজোলাম ও আফিম।  

    চলতি বছরেই বাজেয়াপ্ত ৬৭ কোটি টাকার মাদকদ্রব্য 

    কর্মকর্তারা জানিয়েছেন, এই বিশাল পরিমান মাদকদ্রব্য (Drugs Destroy) উদ্ধার করা হয়েছে গত দুই বছর ধরে। বিশেষত প্রতিবেশী দেশ মায়ানমার থেকে চোরাচালান করার সময়েই এই মাদকদ্রব্য গুলি উদ্ধার করা হয়েছে। মিজোরাম পুলিশ জানিয়েছে, চলতি বছরে প্রায় ৬৭ কোটি টাকার মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে এবং একইসঙ্গে এই মাদকচক্রের সঙ্গে যুক্ত ২৬৫ জন মাদক ব্যবসায়ীকেও গ্রেপ্তার করা হয়েছিল।  

    শিক্ষা প্রতিষ্ঠানে শুরু সচেতনতামূলক প্রচার

    এরপর ১৯৮৫ সালের মাদকদ্রব্য (Drugs Destroy) ও সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (NDPS) আইনের অধীনে অপরাধীদের বিরুদ্ধে ১৯৫ টি মামলা নথিভুক্ত করেছে পুলিশ। একইসঙ্গে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে লালবিয়াকথাঙ্গা খিয়াংতে আয়োজিত এক অনুষ্ঠানে মিজোরাম পুলিশকে মাদকের বিরুদ্ধে এধরনের অভিযান চালিয়ে যাওয়ার বিষয়ে অগ্রাধিকার দিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মাদকবিরোধী দিবস উপলক্ষে  মিজোরামের ১১ টি জেলা জুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদক সম্পর্কিত বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে এবং এর পাশাপাশি স্কুল ও বিভিন্ন অঞ্চলে স্বাক্ষর অভিযানও চালানো হয়েছে। 

    আরও পড়ুন: দিল্লির রিজ এলাকায় গাছ কাটা নিয়ে ডিডিএ-কে তিরস্কার সুপ্রিম কোর্টের

    উল্লেখ্য, উত্তর-পূর্বের মায়ানমার সীমান্ত ঘেঁষা মিজোরাম (Mizoram) ও মণিপুরের মতো রাজ্যগুলিতে ব্যপক মাদক পাচার বরাবরই সরকারের কাছে উদবেগের বিষয়। মণিপুরে জাতি সংঘর্ষের সুযোগ নিয়ে সাম্প্রতিক সময়ে এই ঘটনা আরও বেড়ে উঠেছে। তাই এবার এই রাজ্যগুলিতে মাদকের চোরা কারবার বন্ধ করতে কড়া হাতে মাঠে নেমেছে প্রশাসন। মিজোরাম রাজ্যের একদিকে বাংলাদেশ ও অন্যদিকে মায়ানমার সীমান্ত। দীর্ঘদিন ধরেই এখানে সক্রিয় আন্তর্জাতিক মাদক পাচার চক্র চলত। এবার সেখানেই মাদকদ্রব্য পুড়িয়ে নজির গড়ল মিজোরাম পুলিশ। 

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bolivia: বলিভিয়ায় সেনা অভ্যুত্থানের চেষ্টা রুখে দিল জনতা-পুলিশ

    Bolivia: বলিভিয়ায় সেনা অভ্যুত্থানের চেষ্টা রুখে দিল জনতা-পুলিশ

    মাধ্যম নিউজ ডেস্ক: গণতন্ত্রকে পদদলিত করে আরও একবার সেনা অভ্যুত্থানের চেষ্টা! তবে এবার বলিভিয়ার (Bolivia) পুলিশ ও জনতার প্রতিরোধের সামনে হার মানল সেনা। ব্যর্থ হল সেনা অভ্যুত্থানের চেষ্টা। ক্ষমতায় রয়ে গেলেন প্রেসিডেন্ট লুইস আর্চি।

    বারংবার সেনা অভ্যুত্থান (Bolivia)

    দক্ষিণ আমেরিকার ছোট্ট দেশ বলিভিয়া। বিশ্বের সব চেয়ে বেশি সেনা অভ্যুত্থান হয়েছে এই দেশে। স্বাধীন হওয়ার পর থেকে ওই দেশে ১৯০ বার নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেছে সেনা। তবে এবার প্রতিরোধ গড়ল জনতা। তার জেরে পিছু হটতে হল সেনাপ্রধান জেনারেল হুয়ান হোসে জুনিগারকে। পরে তাঁকে গ্রেফতারও করে পুলিশ। ১৮২৫ সাল পর্যন্ত বলিভিয়া ছিল স্পেনের অধীনে। দেশ স্বাধীন হওয়ার পর প্রায় দুশো বার সেনা অভ্যুত্থান হয় (Bolivia)। শেষবার হয়েছিল ২০১৯ সালে। এবার গণপ্রতিরোধের কাছে হার মানে বলিভিয়ার সেনা। ব্যর্থ হয় অভ্যুত্থান। হুয়ানকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট। নয়া সেনা প্রধান হন জেনারেল উইলসন সাঞ্চেজ।

    কীভাবে ব্যর্থ হল অভ্যুত্থান?

    বুধবার বলিভিয়ার রাজধানী লা পাজ-এর প্লাজা মুরিলো চত্বরে জড়ো হন হুয়ানের অনুগামীরা। উপস্থিত ছিলেন হুয়ান স্বয়ং। অভ্যুত্থানের ডাক দেন তিনি। তৎক্ষণাৎ প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও পার্লামেন্ট চত্বর ঘিরে ফেলেন হুয়ানের অনুগামী সেনা কর্তারা। অভ্যুত্থানের খবর পেয়েই হুয়ানকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট। সেনা অভ্যুত্থান ব্যর্থ করার ডাক দেন বলিভিয়াবাসীর কাছে। তিনি বলেন, “বলিভিয়ানদের জীবনে আরও একবার সেনা অভ্যুত্থানের খাঁড়া নেমে আসুক, আমরা তা মেনে নেব না।” টিভি এবং রেডিও মারফত প্রেসিডেন্টের এই বার্তা পৌঁছে যায় বলিভিয়াবাসীর ঘরে ঘরে। পথে নামে জনতা। উন্মত্ত জনতাকে ধেয়ে আসতে দেখেই পিছু হটেন হুয়ান ও তাঁর অনুগামীরা।

    আর পড়ুন: অমরনাথ যাত্রা শুরু ২৯ জুন, জানুন যাত্রার খুঁটিনাটি

    শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, প্রেসিডেন্টের অনুগত মিলিটারি পুলিশের পর্যবেক্ষণে শিবিরে ফিরে গিয়েছেন হুয়ানের অনুগামীরা। গ্রেফতার করা হয়েছে হুয়ানকে। তাঁকে ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে দায়ের হয়েছে ফৌজদারি মামলা। নব নিযুক্ত সেনাপ্রধানের দাবি, হুয়ান বলেছেন গণতন্ত্রকে রিস্ট্রাকচার করতেই অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন তিনি। প্রেসিডেন্টকে তিনি শ্রদ্ধা করেন বলেও জানিয়েছেন।

    আন্তর্জাতিক রাজনৈতিক মহলের মতে, বলিভিয়ার উন্নতমানের কফির দিকে শ্যেনদৃষ্টি রয়েছে বিশ্বের বহু দেশের। এই দেশগুলিই প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলিভিয়ার রাজনীতিতে। যার জেরেই ছবির মতো সাজানো ছোট্ট এই দেশটিতে মাঝে মধ্যেই ঘটে চলেছে অভ্যুত্থানের চেষ্টা (Bolivia)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Dr Rupa Yadav: বালিকা বধূ রূপা এখন ডাক্তার! মাত্র ৮ বছরে বিয়ে, দুই সন্তানের মা অবশেষে স্বপ্নপূরণ 

    Dr Rupa Yadav: বালিকা বধূ রূপা এখন ডাক্তার! মাত্র ৮ বছরে বিয়ে, দুই সন্তানের মা অবশেষে স্বপ্নপূরণ 

    মাধ্যম নিউজ ডেস্ক: বয়স মাত্র ৮ বছর। তখন সে তৃতীয় শ্রেণিতে পড়ে। গ্রামের স্কুলের মেধাবী ছাত্রী। কিন্তু অভাবের ঘরে মেয়ের পড়াশোনা বাতুলতা! এমনই ভাবনা থেকে পরিবারের চাপে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছিল রূপাকে (Dr Rupa Yadav)। শখ ছিল ডাক্তার হওয়ার।  সম্ভব কী করে? হাল ছাড়েননি রূপা। পাশে পেয়েছিলেন স্বামী শঙ্করকে। অভাব থাকলেও স্ত্রীয়ের ইচ্ছাকে পূর্ণ মর্যাদা দিয়েছেন পেশায় গাড়িচালক শঙ্কর। সাহায্য করেছিলেন শ্বশুরবাড়ির লোকেরাও। প্রথম থেকে না হলেও রূপার ইচ্ছের কাছে হার মেনেছিল সব প্রতিকূলতা। এখন প্রতিষ্ঠিত ডাক্তার রূপা যাদব।

    ছোটতেই বিয়ে, তারপর পড়াশোনা

    রাজস্থানের বালি ভুমিকে কেন্দ্র করে তৈরী হয়েছিল হিন্দি সিরিয়াল ‘বালিকা বধু’ (Child Bride from Rajasthan)। যেখানে বধূ ছিল আনন্দী। বাস্তবে সেই রাজস্থানের বালি ভুমিকে কেন্দ্র করে রচিত হল বধূ রুপা যাদবের (Dr Rupa Yadav) কাহিনী। মাত্র ৮ বছর বয়সে তাঁর বিয়ে হয়ে যায় ১২ বছরের শঙ্কর লালের সঙ্গে! বাল্যবিবাহের পরও পড়াশোনায় কোনও খামতি হতে দেননি ছোট থেকেই মেধাবী রূপা। দশম শ্রেণির পরীক্ষায় ৮৪ শতাংশ নম্বর পাওয়া সেটাই প্রমাণ করে। এরপর ধীরে ধীরে উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলেন তিনি। রূপার স্বামী বা তাঁর শ্বশুর-শাশুড়িও কখনও তাঁকে বাধা দেননি ঠিকই, কিন্তু আর্থিক কষ্ট বরাবরই ছিল তাঁদের। সংসার সামলেই রূপা প্রস্তুতি নিয়েছিলেন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার। সেখানে সফল হয়েই সন্তানকে কোলে নিয়ে ডাক্তারি পড়া শুরু রূপার।

    আরও পড়ুন: নিজস্ব পেমেন্ট অ্যাপ চালু করল ফ্লিপকার্ট! জানেন কীভাবে ব্যবহার করবেন?

    স্বপ্নপূরণ, পাশে পরিবার

    ২০১৭ সালে নিট ইউজি পাশ করেছেন রূপা (Dr Rupa Yadav)। এখন তিনি ডাক্তার। নাগৌড় জেলার খারিয়া গ্রামের একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার পদে কর্মরত তিনি। ডাক্তার হওয়ার আগে একাধিক প্রাইভেট ফার্মে কাজ করেছেন তিনি। এখন গাইনোকোলজিস্ট হওয়ার স্বপ্ন দেখছেন রূপা (Child Bride from Rajasthan)। প্রস্তুতি নিচ্ছেন নিট পিজির। স্বামী হিসেবে শঙ্করকে ফুল মার্কস দিচ্ছেন রূপা। বলছেন, ”আমাকে সাহায্য করবে বলে নিজের পুরনো বাড়ি ছেড়েছে ও। সংসারের বাড়তি খরচ সামলানোর জন্য একসঙ্গে একাধিক কাজও করেছে। এখন বাড়ির সামনে একটি দোকান চালিয়েই আমাকে সাহায্য করে।” স্বাভাবিকভাবেই স্ত্রীর এই সাফল্যে গর্ববোধ করেন শঙ্করও। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Google New Features: ক্রোমে নয়া ফিচার আনল গুগল, সহজেই মিলবে গন্তব্যের ঠিকানা ও ফোন নং

    Google New Features: ক্রোমে নয়া ফিচার আনল গুগল, সহজেই মিলবে গন্তব্যের ঠিকানা ও ফোন নং

    মাধ্যম নিউজ ডেস্ক: অ্যান্ড্রয়েড এবং আইওএস মোবাইল ডিভাইসে সার্চিংয়ে গতি আনতে ও ব্যবহারকারীদের সুবিধা দিতে Chrome-এ পাঁচটি নতুন ফিচার এনেছে গুগল। তার মধ্যে উল্লেখযোগ্য শর্টকার্ট ফিচার। এর মাধ্যমে স্থানীয় যে কোনও কিছু সহজে সার্চ করা যাবে। বিশেষজ্ঞদের ধারণা, এই ফিচারগুলির মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের সময় যেমন বাঁচাতে পারবেন, তেমনই স্থানীয় ব্যবসায়ীরা সহজেই তাঁদের ক্রেতাদের কাছে পৌঁছাতে পারবেন।

    শর্টকাট ফিচার্সে গিয়ে সহজেই মিলবে গন্তব্যের ঠিকানা ও ফোন নম্বর

    উদাহরণস্বরূপ বলা যায়, যদি কেউ একটি রেস্টুরেন্টের জন্য ক্রোমে সার্চ করেন, তখন এই শর্টকাট ফিচার্সে গিয়ে সহজেই সেই রেস্টুরেন্টের ঠিকানা, ফোন নম্বর এবং পথনির্দেশ মিলবে। ব্যবহারকারীরা কোনও গন্তব্যে যাওয়ার জন্য নতুন শর্টকাটে ফিচার ব্যবহার করলে জায়গা বা গন্তব্যের নাম টাইপ করা মাত্র তা ওয়েবসাইটে নেভিগেট করতে সাহায্য করবে। প্রতি মাসেই গুগল নতুন নতুন ফিচার নিয়ে আসে। দিন কয়েক আগে এরকমই ৩ ফিচার এনেছিল জনপ্রিয় সার্চ ইঞ্জিনটি।

    দিন কয়েক আগে আনা ৩ ফিচার

    মেসেজ এডিটিং : গুগলের এই ফিচার পেয়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা খুবই খুশি। এখন থেকে গুগল মেসেজের অধীনে আরসিএস মেসেজ খুব সহজে এডিট করা যাবে। মেসেজে কোনও ভুল সংশোধন বা নতুন টেক্সট যুক্ত করতে হলে ব্যবহারকারীদের প্রথমে নির্দিষ্ট মেসেজের উপর লং প্রেস করতে হবে। এরপরে এডিট করার বিকল্প অপশন এসে যাবে। তবে মেসেজ পাঠানোর ১৫ মিনিটের মধ্যেই সংশোধন করতে হবে।

    ইনস্ট্যান্ট হটস্পট: এই সুবিধা কাজে লাগিয়ে মাত্র একটি ট্যাপের মাধ্যমে ফোনের হটস্পটে অ্যান্ড্রয়েড ট্যাবলেট ও ক্রোমবুক যুক্ত করতে পারবেন ব্যবহারকারীরা।

    নতুন ইমোজি: অ্যান্ড্রয়েড ফোনের জিবোর্ডে আরও নতুন ইমোজি যোগ করছে গুগল। ইমোজি কিচেনে আরও নতুন কম্বিনেশন ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারীরা। এছাড়াও এতে চ্যাটিং হবে আরও মজাদার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Amaranth Yatra: অমরনাথ যাত্রা শুরু ২৯ জুন, জানুন যাত্রার খুঁটিনাটি

    Amaranth Yatra: অমরনাথ যাত্রা শুরু ২৯ জুন, জানুন যাত্রার খুঁটিনাটি

    মাধ্যম নিউজ ডেস্ক: ২৯ জুন শুরু হবে এ বছরের অমরনাথ যাত্রা (Amaranth Yatra)। শেষ হবে ১৯ অগাস্ট। হিমালয়ের বুকে একটি পাহাড়ে গুহায় তুষারবিন্দু জমে প্রাকৃতিকভাবে তৈরি হয় শিবলিঙ্গ। পবিত্র সেই লিঙ্গ দর্শনেই ফি বছর যান দেশ-বিদেশের লাখ লাখ পুণ্যার্থী। সমুদ্রপৃষ্ঠ থেকে অমরনাথের উচ্চতা ৩ হাজার ৮৮৮ মিটার।

    পথের ক্লান্তি ভুলে (Amaranth Yatra)

    অমরনাথ যাত্রার বেসক্যাম্প জম্মুতে। যদিও দেবদর্শনে যেতে হবে কাশ্মীরে। পহেলগাঁও থেকে শুরু হয় আসল ট্রেক (Amaranth Yatra)। পাহাড়ি এই পথের প্রতিটি বাঁকে ওত পেতে রয়েছে বিপদ। সেই বিপদ উপেক্ষা করেই প্রায় ৪৬ কিলোমিটার পথ পাড়ি দেন ভক্তরা। এই পথেই পুণ্যার্থীদের বিশ্রামের জন্য ব্যবস্থা করা হয়েছে জায়গায় জায়গায়। চন্দনওয়াড়ি, শেষনাগ এবং পঞ্চতরণীর শোভা ভুলিয়ে দেয় পথের ক্লান্তি।

    পৌরাণিক আখ্যান

    একটি বড় লিঙ্গের পাশাপাশি গুহায় রয়েছে তুষারে তৈরি দুটি ছোট লিঙ্গও। ভক্তদের বিশ্বাস, এই দুটির একটি দেবী পার্বতীর, অন্যটি গণেশের। পুরাণ মতে, সৃষ্টি রহস্য ব্যাখ্যা করতে শিব পার্বতীকে নিয়ে যান অমরনাথ গুহায়। বাহন নন্দীকে তিনি রেখে আসেন পহেলগাঁওতে। চন্দনওয়াড়িতে শিব জটামুক্ত করেন চন্দ্রকে। শেষনাগে রাখেন তাঁর মাথায় থাকা সাপকে। পঞ্চতরণীতে ছেড়ে দেন ক্ষিত্যাদি পঞ্চভূতকে। গুহায় প্রবেশের আগে বাইরে রেখে আসেন পুত্র গণেশকে।

    আরও পড়ুন: তুমি কি রকম লোক গা! যুধিষ্ঠির কেবল নরকদর্শনই মনে রেখেছ?

    অমরনাথ গুহায় পৌঁছানো যায় দুই পথে। একটি পহেলগাঁও দিয়ে। অন্যটি শর্টকাট রুটে, বালতাল হয়ে। এই পথে গুহার দূরত্ব মাত্র ১৪ কিলোমিটার। বালতাল রুটটি তুলনামূলকভাবে খাড়াই পথ। তাই এই পথে অমরনাথ যাত্রা অনেক বেশি কষ্টকর। তবে পুণ্যার্থীরা যাতে নিরুপদ্রবে গুহায় পৌঁছতে পারেন, সেজন্য স্থানীয়দের পাশাপাশি তৎপর নিরাপত্তা বাহিনীর লোকজনও। অমরনাথ যাত্রার যাবতীয় ব্যবস্থা করেন অমরনাথজি শ্রাইন বোর্ড। ২০০০ সালে জম্মু-কাশ্মীর বিধানসভায় আইন করে এই বোর্ড গঠন করা হয়। এই বোর্ডের চেয়ারম্যান জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল।

    অমরনাথ যাত্রায় অংশ নিতে গেলে প্রয়োজন হয় পুণ্যার্থীর নিজের রাজ্যের হাসপাতাল কিংবা চিকিৎসকের দেওয়া মেডিক্যাল সার্টিফিকেট। ওয়ান এমবি-র বেশি হবে না এমন একটি ছবি। পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে মেডিক্যাল সার্টিফিকেট। ১৩ থেকে ১৭ বছরের ছেলেমেয়েরা এই যাত্রায় অংশ নিতে পারবে না। গর্ভকাল ছমাস হয়ে গেলেও কোনও গর্ভবতী মহিলা এই যাত্রায় অংশ নিতে পারবেন না। যাত্রার সময় সঙ্গে রাখতে হবে অরিজিনাল ফোটো আইডি এবং মেডিক্যাল সার্টিফিকেট (Amaranth Yatra)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share