Tag: Madhyom

Madhyom

  • Kalki 2898 AD: কল্কি কে? ট্রেলারের ধোঁয়াশা কাটিয়ে জানতে হলে যেতে হবে হলে

    Kalki 2898 AD: কল্কি কে? ট্রেলারের ধোঁয়াশা কাটিয়ে জানতে হলে যেতে হবে হলে

    মাধ্যম নিউজ ডেস্ক: রিলিজের আগেই অস্ট্রেলিয়ায় ‘কল্কি’র (Kalki 2898 AD) ধামাকা। প্রথম দিনেই পাঁচ হাজারের বেশি টিকিট বিক্রি হল। এই সিনেমায় প্রভাস, অমিতাভ বচ্চন এবং দীপিকা পাড়ুকোন মুখ্য চরিত্রে অভিনয় করছেন ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায়। ভারতেও রিলিজের অপেক্ষায় এই সিনেমা। কিছুদিন আগেই সিনেমার ট্রেলার রিলিজ হয়েছিল। ট্রেলারের ইউটিউবে প্রায় সাড়ে তিন কোটি ভিউ হয়েছে মাত্র আট দিনে।

    কল্কি কে? সাসপেন্স অব্যাহত (Kalki 2898 AD)

    প্রভাস এবং দীপিকা ছাড়াও কামাল হাসন, দিশা পাটানি এই সিনেমায় অভিনয় করছেন। মাল্টিস্টারার এই সিনেমা ২৭ জুন দেশব্যাপী রিলিজ হবে। তার আগে অস্ট্রেলিয়ায় দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে। এই সিনেমা নিয়ে। শুধুমাত্র অস্ট্রেলিয়া হিন্দি ও তেলুগু ছাড়া চারটি ভাষায় রিলিজ হবে (Kalki 2898 AD) এই সিনেমা। ইতিমধ্যেই সিনেমার ভৈরব এনথম গান রিলিজ হয়েছে। সিনেমার ট্রেলার দেখে অবশ্য কনফিউজ হয়েছেন দর্শকরা। অনেকেই সিনেমার গল্প ডিকোড করতে চাইছেন। এমতাবস্থায় প্রভাস, বিজয় দেবেকোন্ডা এবং নানির ক্যারেক্টার নিয়ে সাসপেন্স এখনও বজায় রয়েছে। প্রথমে অনেকেই ভেবেছিলেন প্রভাস কাল্কির চরিত্রে অভিনয় করবেন কিন্তু ট্রেলার দেখে যা মনে হচ্ছে তাতে দীপিকা পাড়ুকোনের গর্ভে যে সন্তান রয়েছে সেই হবে ভবিষ্যতের ‘কল্কি’। হিন্দু ধর্মের বিভিন্ন পুরাণ এবং ভবিষ্যৎবাণী অনুযায়ী ‘কল্কি’ অবতার বিষ্ণুর শেষ অবতার এবং তিনিই কলিযুগের শেষ করবেন। যেহেতু সিনেমার চরিত্রগুলি মহাভারতের অনুসারে বেশ কয়েকটি চরিত্রের সঙ্গে মহাভারতের মিল থাকার কথা। কিছুদিন আগে আবার গুজব রটেছিল কামাল হাসান কংসের চরিত্র অভিনয় করছেন।

    সিনেমা তৈরিতে ৬০০ কোটি টাকা খরচ হয়েছে

    এই সিনেমা বৈজয়ন্তী মুভিস প্রযোজনা করেছে। (Kalki 2898 AD) সিনেমা তৈরিতে কমপক্ষে ৬০০ কোটি টাকা খরচ হয়েছে বলে জানা গিয়েছে। দর্শকদের এই সিনেমা থেকে অনেক আশা রয়েছে। বিশেষ করে প্রভাসের শেষ কয়েকটি হিন্দি সিনেমা থেকে দর্শকদের যতটা অপেক্ষা ছিল ততটা আশাপ্রদ হয়নি। এই সিনেমায় প্রভাস, দীপিকা, কামাল হাসান, দিশা পাটানি, শাশ্বত চট্টোপাধ্যায়, ম্রুণাল ঠাকুর, রাজেন্দ্র প্রসাদ, পশুপতি ও শোভনা অভিনয় করছেন। এ সিনেমা ২ডি, ২ডি এক্স এবং আইম্যাক্সে রিলিজ করবে ২৭ জুন।

  • Calcutta High Court: জমি দখল করে তৈরি হয়েছিল তৃণমূলের পার্টি অফিস, ২০ দিনে ভাঙার নির্দেশ হাইকোর্টের

    Calcutta High Court: জমি দখল করে তৈরি হয়েছিল তৃণমূলের পার্টি অফিস, ২০ দিনে ভাঙার নির্দেশ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: গায়ের জোরে ক্ষমতাকে অপব্যবহার করে জমি দখল করে নির্মাণ করা হয়েছিল তৃণমূলের পার্টি অফিস। এবার ২০ দিনের মধ্যে ভাঙতে হবে সেই অফিস। এমনটাই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহা। একই ভাবে ঠিক কোন নেতার নির্দেশে এই জমি দখল করা হয়েছিল, তাঁর নামও জানাতে বলেছেন তৃণমূলের আইনজীবীকে। এই নির্দেশ ব্যাপক শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে।

    অভিযোগকারিণীর বক্তব্য (Calcutta High Court)

    নদিয়ার পলাশিপাড়া থানার বাসিন্দা অনুশ্রী ঘোষ চৌধুরী অভিযোগ করে বলেন, “দোকান করার জন্য পলাশিপাড়া বাজারে জমিটি কিনেছিলাম আমি। সেই জমি দখল করে কার্যত পাকা পোক্ত করে একটি তৃণমূলের পার্টি অফিস বানিয়ে ফেলা হয়। স্থানীয় তৃণমূল নেতারা এই কাজ করেছে। জমি ফেরত চেয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধানের কাছে গেলে ২০ লক্ষ টাকা দাবি করা হয়। এরপর পুলিশে অভিযোগ দায়ের করি আমি। কিন্তু পুলিশ জমি উদ্ধার করা বিষয়ে কোনও রকম পদক্ষেপ করেনি। অবশেষে বেগতিক বুঝে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করতে বাধ্য হই।”

    হিলি-তুরা করিডোরে কি মিলবে সবুজ সংকেত? সুকান্ত মন্ত্রী হতেই আশাবাদী জেলাবাসী

    আইনজীবীর বক্তব্য

    আদলাতে অনুশ্রীদেবীর আইনজীবী বলেন, “ক্ষমতায় থাকার সুবিধার অপব্যবহার করে কার্যত নিজেদের গায়ের জোরে জমি দখল করেছে তৃণমূলের নেতারা। জমির কোনও বৈধ কাগজ নেই এই তৃণমূলের নেতাদের কাছে।” আদলাতে বিচারপতি অমৃতা সিনহা জানতে চান, কার নির্দেশে এই জমি দখল করা হয়েছে। উত্তরে তৃণমূলের আইনজীবী বলেন, “জমি ফাঁকা ছিল তাই, পার্টি অফিস বানানো হয়েছে।” এরপর ব্লক ভূমি এবং ভূমি রাজস্ব আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দেন বিচারপতি। আগামী ২০ দিনের মধ্যে ওই জমির মালিককে জমি বুঝিয়ে দিতে হবে। তবে পরবর্তী শুনানিতে অভিযুক্ত তৃণমূল নেতার নাম কোর্টে জানাতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি। ঘটনায় হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে তৃণমূল ব্যাপক চাপের মুখে পড়েছে বলে জানা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: ১,৭৪৯ কোটি টাকায় নির্মিত নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের উদ্বোধন প্রধানমন্ত্রীর

    PM Modi: ১,৭৪৯ কোটি টাকায় নির্মিত নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের উদ্বোধন প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) বিহারের রাজগিরে উদ্বোধন করলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের (New Nalanda University Campus)। নতুন এই ক্যাম্পাসটির উদ্বোধন হল ঠিক প্রাচীন নালন্দার ধ্বংসাবশেষের কাছেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন নতুন ক্যাম্পাসের উদ্বোধনের আগেই প্রাচীন নালন্দার ধ্বংসাবশেষের স্থানও পরিদর্শন করেন। পরে তা সমাজ মাধ্যমে পোস্টও করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) এদিন নতুন ক্যাম্পাসে একটি ফলকও উন্মোচন করেন।

    মোট খরচ ১,৭৪৯ কোটি টাকা

    প্রসঙ্গত, নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস (New Nalanda University Campus) তৈরিতে খরচ হয়েছে মোট ১,৭৪৯ কোটি টাকা। নতুন ক্যাম্পাসে ৪০টি শ্রেণি কক্ষ রয়েছে। এগুলিতে মোট ১,৯০০ পড়ুয়া বসে পড়াশোনা করতে পারবে। নতুন ক্যাম্পাসে দুটি অডিটোরিয়াম রয়েছে। প্রত্যেকটি অডিটোরিয়ামে ৩০০ আসন রয়েছে। ক্যাম্পাসের মধ্যেই তৈরি করা হয়েছে একটি ছাত্রাবাস। যেখানে সাড়ে পাঁচশোর ওপর পড়ুয়া থাকতে পারবে। এর পাশাপাশি সেখানে একটি অ্যাম্পিথিয়েটারও তৈরি করা হয়েছে। যেখানে ২,০০০ জন বসতে পারবে। ক্যাম্পাসে রয়েছে বিভিন্ন স্পোর্টস কমপ্লেক্সও।

    পঞ্চম শতাব্দীতে গড়ে উঠেছিল প্রাচীন নালন্দা

    প্রসঙ্গত, প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয় (New Nalanda University Campus) স্থাপিত হয়েছিল পঞ্চম শতাব্দীতে। দেশ-বিদেশের বহু পণ্ডিত এবং ছাত্রদের জ্ঞান চর্চার পীঠস্থান হয়ে উঠেছিল নালন্দা। পরবর্তীকালে দ্বাদশ শতাব্দীতে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজির আক্রমণে ধ্বংস হয় প্রাচীন ভারতের এই বিশ্ববিদ্যালয়। বিশেষজ্ঞদের মতে, অক্সফোর্ড প্রতিষ্ঠার ৫০০ বছর আগে ভারতে জ্ঞান চর্চার কেন্দ্র হয়ে উঠেছিল নালন্দা। ২০১৬ সালে রাষ্ট্রসঙ্ঘ নালন্দাকে হেরিটেজ সাইটের তকমা দিয়েছে।

    নতুন ক্যাম্পাসের নির্মাণ কাজ শুরু হয় ২০১৭ সালে 

    ২০১৪ সালে মোদি সরকার (PM Modi) ক্ষমতায় আসার পরেই নালন্দা বিশ্ববিদ্যালয়কে নতুনভাবে গড়ে তোলার প্রয়াস শুরু হয়। নির্মাণ কাজ শুরু হয় ২০১৭ সালে। বুধবার নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের উদ্বোধনে হাজির ছিলেন বহু বিশিষ্ট মানুষ। যাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সহ আরও ১৭ টি দেশের প্রতিনিধি। ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও। নালন্দা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের (New Nalanda University Campus) মধ্যেই গড়ে তোলা হয়েছে সোলার প্ল্যানেট। এর পাশাপাশি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টও বসানো হয়েছে। ওয়াটার রিসাইকেল প্লান্টও তৈরি করা হয়েছে। পরিবেশ বান্ধব ভাবেই গড়ে তোলা হয়েছে এই বিশ্ববিদ্যালয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: হিলি-তুরা করিডরে কি মিলবে সবুজ সংকেত? সুকান্ত মন্ত্রী হতেই আশাবাদী জেলাবাসী

    Sukanta Majumdar: হিলি-তুরা করিডরে কি মিলবে সবুজ সংকেত? সুকান্ত মন্ত্রী হতেই আশাবাদী জেলাবাসী

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘরের ছেলে মন্ত্রী হতেই আশায় বুকবাঁধছেন জেলাবাসী। সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) কেন্দ্রের জোড়া মন্ত্রক পেয়েছেন। কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী করা হয়েছে বিজেপির এই রাজ্য সভাপতিকে। দক্ষিণ দিনাজপুর জেলা একটি প্রান্তিক জেলা। এই জেলাতে তেমন নেই কোনও শিক্ষা ব্যবস্থা, তেমন নেই কোনও চিকিৎসা ব্যবস্থা। এই জেলার মানুষ সবদিক থেকে বঞ্চিত বলে দাবি করে থাকেন। জেলাতে থমকে রয়েছে বিভিন্ন সরকারী প্রকল্পের কাজ। জেলাতে নেই কোনও স্থায়ী বিশ্ববিদ্যালয়। জেলার সদর শহর বালুরঘাটে তৈরী হয়েছে বিমান বন্দর কিন্তু সেখানে চলাচল করেনা বিমান। জেলাবাসী আশা করছেন, সুকান্ত সমস্ত থমকে যাওয়া কাজগুলি চালু করবেন। এই আশাতে বুক বাঁধছেন বালুরঘাট সহ জেলাবাসী।

    জেলায় শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন করবেন (Sukanta Majumdar)

    প্রসঙ্গত, সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) এবারে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয় বারের বালুরঘাট লোকসভার সাংসদ হলেন। প্রথমবার সাংসদ হয়ে তিনি বিজেপির রাজ্য সভাপতি হন আর এবারে সাংসদ হয়ে তিনি জেলাবাসীকে চমক দিয়ে দিলেন। ঘরের ছেলে হলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। কিন্তু কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর ঘরেই উচ্চশিক্ষার পরিকাঠামো নেই। সম্প্রতি একটি বিশ্ববিদ্যালয় পেলেও তার হাল বেহাল। স্থায়ী ভবন নেই। নেই স্থায়ী পরিকাঠামো, অধ্যাপক সহ অনেক কিছুই। এমন পরিকাঠামোহীন শিক্ষা ব্যবস্থার জেলা থেকে তিনি এবার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। ফলে আশায় বুক বাঁধছেন জেলাবাসী। সুকান্তের হাত ধরে কি জেলার শিক্ষাব্যবস্থার উন্নতি হবে? এমন চর্চা শুরু হয়েছে জেলাজুড়ে।

    হিলি-তুরা ভায়া বাংলাদেশ করিডোর

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর ২০২১ সালে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় চালু হলেও, এখনও তৈরি হয়নি স্থায়ী ভবন। বালুরঘাট তথা জেলাবাসীর দীর্ঘদিনের দাবি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনা করা হোক। আবার হিলি থেকে মেঘালয় বাংলাদেশের মধ্য দিয়ে মাত্র একশো কিলোমিটার একটা করিডর হলে একেবারে আমুল বদলে দিতে পারে পূর্ব ভারতের সাথে পুরো যোগাযোগ ব্যবস্থা৷ প্রায় ৭৭০ কিলোমিটার রাস্তা কমে যাবে। সেই কারণেই জেলাবাসী হিলি-তুরা ভায়া বাংলাদেশ করিডোরের দাবি ছিল দীর্ঘদিনের। নানা আন্দোলন করেও এতদিনে এই করিডোর বাস্তবায়নের পথ মিলছিল না। তবে এবারে ঘরের ছেলে উত্তর-পূর্বাঞ্চল দপ্তরের প্রতিমন্ত্রী হতেই জেলাবাসীর স্বপ্ন বাস্তবায়নের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানান জেলার মানুষ। এই বিষয়ে বালুরঘাটবাসী তুহিনশুভ্র মন্ডল বলেছেন, “আমাদের ঘরের ছেলে সুকান্ত বাবু (Sukanta Majumdar) মন্ত্রী হয়েছেন। তাও আবার দুটি মন্ত্রকের। আমরা তাঁর কাছে আশা রাখছি আমাদের জেলার শিক্ষা ব্যবস্থার উন্নতি এবং কর্মসংস্থানের প্রগতি হোক। হিলি-তুরা করিডর দ্রুত এইবার বাস্তবায়ন হবে।”

    আরও পড়ুনঃ বুথে হেরেছে শাসকদল! আরামবাগে বিজেপি কর্মীকে বাঁশপেটা, কাঠগড়ায় তৃণমূল

    সুকান্ত মজুমদারের বক্তব্য

    এই বিষয়ে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, “হিলি-তুরা করিডোর নিয়ে আগেই নানা চিঠি মন্ত্রকে দিয়েছিলাম। করিডরটি চালু হলে শুধু জেলা তথা পশ্চিমবঙ্গে নয় সমগ্র উত্তর-পূর্ব ভারতের পাশাপাশি বাংলাদেশেরও অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রের উন্নতি ঘটবে। তাই এই করিডোর বাস্তবায়ন করতে যা যা পদক্ষেপ করতে হবে, করব। এদিকে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের জন্য কেন্দ্র সরকার কী কী করতে পারে, এ বিষয়ে আমি আশ্বস্ত করতে চাই। রাজ্য সরকার যদি সহযোগিতা করে, তাহলে কেন্দ্র সরকারের পক্ষ অর্থ সহায়তা দিতে কোনও অসুবিধা হবে না।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • UEFA Euro 2024: সহজ সুযোগ নষ্ট করে কোনও রকমে জিতল পর্তুগাল

    UEFA Euro 2024: সহজ সুযোগ নষ্ট করে কোনও রকমে জিতল পর্তুগাল

    মাধ্যম নিউজ ডেস্ক: কোনও রকমে জিতল পর্তুগাল (Portugal)। একাধিক সহজ সুযোগ নষ্ট করলেন রোনাল্ডো (CR7)। ইউরোয় (UEFA Euro 2024) চেকিয়ার বিরুদ্ধে পিছিয়ে পড়ে জিতল পর্তুগাল। পর্তুগালের পারফরম্যান্স ভাল ছিল না শেষ বিশ্বকাপে। পর্তুগালের জার্সিতে ইউরোতে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ভেলকি দেখাতে পারলেন কই। প্রথমার্ধেই নিশ্চিত দুটি সুযোগ মিস করেন রোনাল্ডো। একবার গোলরক্ষককে একা পেয়েও জালে বল জড়াতে ব্যর্থ হন পর্তুগালের এই তারকা। পর্তুগালের বহু নিশ্চিত গোল বাঁচালেন চেকিয়া গোলরক্ষক স্টানেক। দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় চেকিয়া। পরে তাঁদের আত্মঘাতী গোলের সমতা ফিরে পায় পর্তুগাল। একেবারে শেষ বেলায় কনসেসার গোলে কোনমতে মানরক্ষা করে পর্তুগাল।

    প্রথমার্ধে গোলশূন্য দুইপক্ষ (UEFA Euro 2024)

    ৮ মিনিটের মাথায় (UEFA Euro 2024) প্রথম গোল করার সুযোগ পান রোনাল্ডো। বক্সে ভেসে আসা বলে মাথা ছোঁয়ান তিনি। কিন্তু বল জালে জড়াতে পারেননি ক্রিশ্চিয়ানো। খুবই ছটফট করে ওঠেন ৩৯ বছরের এই ফুটবলার। বোঝা যাচ্ছিল দেশের জার্সিতে গোল করতে কতটা মরিয়া হয়ে উঠেছিলেন তিনি। মাঝেমধ্যে দূর থেকেও শট নেওয়ার চেষ্টা করেন পর্তুগালের এই স্ট্রাইকার। ২৫ মিনিটে ফের্নান্দেস শর্ট একটুর জন্য বারপোস্টের উপর দিয়ে বেরিয়ে যায়। এরপর ফের ৩২ মিনিটে সহজতম সুযোগ পেয়েছিলেন ক্রিশ্চিয়ানো। বক্সের মধ্যেই রোনাল্ডোকে বল এগিয়ে দেন ফের্নান্দেস। গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার বাঁ পায়ের শট বাঁচিয়ে দেন স্টানেক। বিরতির ঠিক আগেই একবার গোল লক্ষ্য করে ফের শট মারেন তিনি। এবারও দুর্ভেদ্য প্রাচীরের মতো দাঁড়িয়ে ছিলেন চেকিয়ার গোলরক্ষক। বিরতিতে গোলশূন্য অবস্থাতেই ফিরে যায় দুই দল।

    পর্তুগালকে আটকাতে ব্যর্থ চকিয়া

    দ্বিতীয়ার্ধের শুরু থেকে পর্তুগিজ আক্রমণের সেই একই ছবি দেখা যায়। চেকিয়ার ডিফেন্স ভেঙে (UEFA Euro 2024)  গোলের দিকে এগিয়ে যায় একের পর এক পর্তুগিজ আক্রমণ। কিন্তু গোলের মুখ খুলতে পারছিল না পর্তুগাল। এর জন্য লিয়াওকে অনেকে দায়ী করেন। বেশিক্ষণ পায়ে বল রাখার খেসারত দিতে হয় পর্তুগালকে। একা খেলার চেষ্টায় সমস্যায় পড়ে যায় পর্তুগাল। ঠিক সময়ে রোনাল্ডোকে বল দিলে হয়ত ফলাফলটা অন্য হতে পারত। ৬২ মিনিটের মাথায় খেলার গতির বিপরীতে এগিয়ে যায় চেক রিপাবলিক বক্সের বাইরে ডান পায়ের বাঁক খাওয়ানোর সঠিক দিয়েগো কোস্টাকেকে পরাস্ত করে গোল করেন লুকাস। গ্যালারিতে বসে থাকা পর্তুগিজ সমর্থকরা হতাশ হয়ে পড়েন। হতাশ দেখায় রোনাল্ডোকেও (CR7)। বাধ্য হয়ে লাওকে তুলে মেন্ডেসকে নামান পর্তুগালের কোচ। ফল মেলে হাতেনাতে। ৬৯ মিনিটের মাথায় বক্সে ভেসে আসা বলে হেড করেন মেন্ডেস। কিন্তু গোল কোনরকম ঠেকিয়ে দেব চেকিয়া গোলকিপার। কিন্তু ফিরতি বলে ডিফেন্ডার রানাচের পায়ের লেগে গোল পোস্টে ঢুকে যায় বল। আত্মঘাতী গোলে সমতা ফেরায় পর্তুগাল।

    আরও পড়ুন: অভাবনীয় অঘটন! স্লোভাকিয়ার কাছে ০-১ ব্যবধানে হার বেলজিয়ামের

    এরপরই আগিয়ে যাওয়ার চেষ্টায় আক্রমণের ঝাঁঝ বাড়ায় পর্তুগাল। ৭১ মিনিটে বক্সে ঢুকে বা পায়ে জোরালো শর্ট মারেন সিলভা। কিন্তু বাঁচিয়ে দেন স্টানেক। কিন্তু ক্রস আটকাতে ভুল করেন ডিফেন্ডার। সেই বল ধরে গোল করেন পরিবর্তন হিসেবে নামা ফ্রান্সিসকো কনসেসা। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি চেকিয়া। হেরে (UEFA Euro 2024) মাঠ ছাড়তে হয় তাঁদের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India Canada Ties: “ভারতের নয়া সরকারের সঙ্গে সাক্ষাৎ করে আশাবাদী”, বলছেন ট্রুডো

    India Canada Ties: “ভারতের নয়া সরকারের সঙ্গে সাক্ষাৎ করে আশাবাদী”, বলছেন ট্রুডো

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-কানাডা (India Canada Ties) সম্পর্কের বরফ গলল জি৭ সম্মেলনের মঞ্চে। সম্মেলনের ফাঁকে উপস্থিত রাষ্ট্রনেতাদের সঙ্গে পার্শ্ব বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠক হয় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গেও। তার পরেই দুই দেশের মধ্যে যেসব বড় ইস্যুগুলিতে জটিলতা রয়েছে, সেই জট খুলে যাবে বলেও আশা প্রকাশ করেন কানাডার প্রধানমন্ত্রী। নয়া ভারত সরকার সম্পর্কে আশাও প্রকাশ করেন তিনি। দুই দেশের জাতীয় নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয়েও আশা প্রকাশ করেন কানাডার প্রধানমন্ত্রী।

    কী বললেন ট্রুডো? (India Canada Ties)

    ওটাওয়া সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে (India Canada Ties) ট্রুডো বলেন, “এই সম্মেলন মঞ্চের বড় সুযোগ হল বিশ্বের বিভিন্ন নেতাদের সঙ্গে সাক্ষাতের সুযোগ। বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে, বিশেষত ভারতের সঙ্গে। সেখানে লোকের সঙ্গে লোকের বন্ধন রয়েছে। তাদের মধ্যে গুরুত্বপূর্ণ হল অর্থনৈতিক বন্ধন।” দ্বিপাক্ষিক বৈঠক শেষে ট্রুডো বলেছিলেন, “আমাদের কিছু গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয়ে এক সঙ্গে কাজ করতে হবে। সেগুলি কী, তা নিয়ে আমি এখানে কথা বলতে চাই না। তবে আগামিদিনে আমরা খুব গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয়ে এক সঙ্গে কাজ করব বলে একমত হয়েছি।”

    ট্রুডোর অভিযোগ

    কানাডায় খুন হয় সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জর। এই ঘটনায় কানাডা আঙুল তোলে ভারতের দিকে। কানাডার পার্লামেন্টে দাঁড়িয়ে ট্রুডো বলেছিলেন, “এই ঘটনার নেপথ্যে ভারতের হাত রয়েছে।” অভিযোগ অস্বীকার করে দ্বিতীয় মোদি সরকার বলেছিল, এই দাবির স্বপক্ষে কানাডা প্রমাণ দিতে পারলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বস্তুত, কানাডা এমন কোনও প্রমাণ দিতে পারেনি। তবে কানাডার এই অভিযোগের পরপর ভারত-কানাডা সম্পর্ক গিয়ে ঠেকে তলানিতে। তারপর থেকে আর মুখোমুখি হননি মোদি-ট্রুডো। কূটনৈতিক মহলের মতে, সেদিক থেকে দেখতে গেলে জি৭ এর সম্মেলনের ফাঁকে ভারত ও কানাডা দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে যে পার্শ্ব বৈঠক হয়েছে, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

    আর পড়ুন: নৈসর্গিক ডাল লেকের পাড়ে যোগ দিবস পালন, যোগ দেবেন প্রধানমন্ত্রী, আঁটসাঁট নিরাপত্তা

    প্রসঙ্গত, বৈঠকের পর দুই রাষ্ট্রনেতার করমর্দনের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লিখেছিলেন, ‘কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সাক্ষাৎ হল জি৭ সম্মেলন মঞ্চে।’ ১৩ থেকে ১৫ জুন ইটালির আপুলিয়া অঞ্চলে বসেছিল জি৭ এর সম্মেলন। ভারত জি৭ এর সদস্য দেশ নয়। তবে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল ভারতকে (India Canada Ties)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     

  • IPS Shiladitya Cheti: ক্যান্সার কেড়েছে স্ত্রীকে, মৃত্যুশোকে হাসপাতালেই আত্মঘাতী আইপিএস অফিসার!

    IPS Shiladitya Cheti: ক্যান্সার কেড়েছে স্ত্রীকে, মৃত্যুশোকে হাসপাতালেই আত্মঘাতী আইপিএস অফিসার!

    মাধ্যম নিউজ ডেস্ক: এ যেন সিনেমা। সত্যিকারের ভালোবাসায় মানুষ কী না করে। স্ত্রীকে হারানোর শোকে এবার আত্মঘাতী হলেন অসমের একজন আইপিএস অফিসার। হাসপাতালে স্ত্রীর মৃতদেহের সামনেই আত্মঘাতী হন তিনি। মৃত পুলিশ কর্তার নাম শিলাদিত্য ছেতি (IPS Shiladitya Cheti)। জানা গিয়েছে, তিনি অসম সরকারের স্বরাষ্ট্র এবং রাজনীতি দফতরের সচিব (Assam Home Secretary) ছিলেন। 

    কেন এই সিদ্ধান্ত? (IPS Shiladitya Cheti)

    জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই চলছিল আইপিএস অফিসার শিলাদিত্য ছেতির স্ত্রী‌র। ক্যান্সার একেবারে শেষ পর্যায়ে চলে গিয়েছিল। সম্প্রতি শহরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তাঁর স্ত্রী। স্ত্রীর অসুস্থতার জন্য দীর্ঘ চার মাস ধরে তিনি ছুটিতে ছিলেন। এরপর মঙ্গলবার সন্ধ্যেয় মারা যান ছেতির স্ত্রী। সেই শোক সহ্য করতে না পেরে আইসিইউ’র ভিতরেই স্ত্রীর দেহের সামনে সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন তিনি।  হাসপাতাল সূত্রে খবর, স্ত্রী মারা যাওয়ার পর তিনি চিকিৎসক ও নার্সকে জানিয়েছিলেন, কিছুক্ষণ স্ত্রীর দেহের সামনে তাঁকে একা থাকতে দিতে। এর কিছুক্ষণ পরেই গুলির আওয়াজ শোনা যায়। ঘরে ঢুকতেই দেখা যায়, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তিনি। চিকিৎসকরা চেষ্টা করলেও বাঁচানো যায়নি আইপিএস অফিসারকে।  

    আরও পড়ুন: নৈসর্গিক ডাল লেকের পাড়ে যোগ দিবস পালন, যোগ দেবেন প্রধানমন্ত্রী, আঁটসাঁট নিরাপত্তা

    অসম পুলিশের ডিজির বক্তব্য 

    এ প্রসঙ্গে অসম পুলিশের ডিজি জিপি সিং জানিয়েছেন, স্ত্রীর মৃত্যু সংবাদ পাওয়ার কিছু ক্ষণের মধ্যেই আত্মঘাতী হন আইপিএস অফিসার (IPS Shiladitya Cheti)। অসম পুলিশের পক্ষ থেকে শিলাদিত্যের মৃত্যুতে শোকজ্ঞাপন করা হয়েছে। জানা গিয়েছে অসমের স্বরাষ্ট্র এবং রাজনীতি দফতরের সচিব পদে দায়িত্ব নেওয়ার আগে তিনি অসমের তিনসুকিয়া এবং সোনিতপুর জেলার পুলিশ সুপার ছিলেন। বর্তমানে এই আইপিএসের আত্মহত্যার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: নৈসর্গিক ডাল লেকের পাড়ে যোগ দিবস পালন, যোগ দেবেন প্রধানমন্ত্রী, আঁটসাঁট নিরাপত্তা

    PM Modi: নৈসর্গিক ডাল লেকের পাড়ে যোগ দিবস পালন, যোগ দেবেন প্রধানমন্ত্রী, আঁটসাঁট নিরাপত্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার, ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। ফি বছর বিভিন্ন জায়গায় দিনটি পালন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এবার যোগ দিবস পালনের জন্য তিনি বেছে নিয়েছেন ভূস্বর্গকে।  কাশ্মীরের ডাল লেকের পাড়েই এবার যোগ দিবস পালন করবেন প্রধানমন্ত্রী। যেহেতু প্রধানমন্ত্রী যাচ্ছেন, তাই বহুস্তরীয় নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলার পরিকল্পনা করা হয়েছে শ্রীনগরকে।

    ‘রেড জোন’ (PM Modi)

    মঙ্গলবার জম্মু ও কাশ্মীর পুলিশ শ্রীনগরকে অস্থায়ীভাবে ‘রেড জোন’ ঘোষণা করেছে। শহরে ড্রোন চালানো যাবে না। নিষিদ্ধ করা হয়েছে কোয়াড কপ্টার চলাচলও (PM Modi)। কেন্দ্রীয় আয়ূষ মন্ত্রী প্রতাপরাও যাদব বলেন, “চলতি বছরের আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে ২১ জুন, শ্রীনগরে।” সূত্রের খবর, শুক্রবার সকালে দশম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হবে ডাল লেকের ধারে শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে। বৃহস্পতিবার সন্ধেয় শ্রীনগরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে প্রচুর যোগ-প্রেমী এবং স্পোর্টস পার্সন যোগ দিতে পারেন বলে আধিকারিকদের আশা।

    ভূস্বর্গে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী

    গত বছর নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দফতরে যোগ দিবস পালন করেছিলেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, ভূস্বর্গ থেকে ৩৭০ ধারা রদ হওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বার উপত্যকা সফরে যেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ভূস্বর্গে বিজেপির এক নেতা মহম্মদ আরিফ বলেন, “মোদিজিকে অভ্যর্থনা জানানোর বিরাট সুযোগ কাশ্মীরের কাছে। তৃতীয় দফায় প্রধানমন্ত্রী হয়েই তিনি আমাদের এখানে আসছেন।”

    রাজনৈতিক মহলের মতে, চলতি মাসেই ঘোষণা করা হতে পারে জম্মু-কাশ্মীর বিধানসভার নির্বাচন। জানা গিয়েছে, অগাস্টের মধ্যেই নির্বাচনের কাজ শেষ করে ফেলার চেষ্টা চলছে। তার আগে আন্তর্জাতিক যোগ দিবস পালনের জন্য ভূস্বর্গকে বেছে নেওয়া প্রধানমন্ত্রীর মাস্টার স্ট্রোক বলেই ধারণা ওয়াকিবহাল মহলের।

    আর পড়ুন: বিশ্বমঞ্চে বন্দিত! লন্ডনে ‘রিস্ক ম্যানেজার অফ দ্য ইয়ার ২০২৪’ পুরস্কারে ভূষিত আরবিআই

    প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই বিচ্ছিন্ন দ্বীপের মতো ছিল জম্মু-কাশ্মীর। উন্নয়নও ছিল অধরা। ভূস্বর্গে ৩৭০ ধারা রদ করে গোটা দেশের সঙ্গে উপত্যকাকেও এক করে দেন প্রধানমন্ত্রী। বইয়ে দেন উন্নয়নের জোয়ারও। অষ্টাদশ লোকসভা নির্বাচনের আগে মার্চ মাসের গোড়ার দিকেও শ্রীনগরে গিয়ে ৬ হাজার ৪০০ কোটি টাকার নানা সরকারি প্রকল্পের উদ্বোধনও করেছিলেন তিনি (PM Modi)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup 2024: আফগানিস্তানের বিপক্ষে স্পিন ভরসা ভারতের, দলে কুলদীপকে রাখার পরামর্শ

    T20 World Cup 2024: আফগানিস্তানের বিপক্ষে স্পিন ভরসা ভারতের, দলে কুলদীপকে রাখার পরামর্শ

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) সুপার ৮-এর প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে খেলবে আফগানিস্তান। রোহিতরা জানেন প্রতিপক্ষ দলের প্রধান অস্ত্র তাদের স্পিন আক্রমণ। আর ক্যারিবিয়ান উইকেটে স্পিনাররা সাফল্য পাবে বলেই ধারণা বিশেষজ্ঞদের। তাই ভারতও অতিরিক্ত একজন স্পিনার খেলানোর কথা ভাবতে পারে। সুপার এইটের ম্যাচে ভারতের (India vs Afghanistan) তুরুপের তাস হতেই পারেন কুলদীপ যাদব। 

    কুলদীপে ভরসা ফ্লেমিংয়ের

    সুপার এইট পর্বের (T20 World Cup 2024) ম্যাচগুলো ভারত খেলবে ওয়েস্ট ইন্ডিজে। যেখানকার উইকেট আমেরিকার উইকেটের থেকে অনেকটাই আলাদা হবে। আমেরিকার উইকেটে বাউন্সের সমস্যা ছিল। স্পঞ্জি বাউন্স, বল হঠাৎ হঠাৎ করে ওঠানামা করার ফলে এই উইকেট পেসারদের সহায়তা করেছে। তবে ক্যারিবিয়ানভূমে উইকেট একেবারেই পাটা হবে বলে বিশেষজ্ঞদের ধারণা। আদর্শ টি-টোয়েন্টি ফর্ম্যাটের ব্যাটার সহায়ক উইকেট হতে চলেছে এই উইকেটগুলো। মাঝে-মাঝে এই উইকেটে বল স্পিন করতে পারে বলেও আশা বিশেষজ্ঞদের।  এই পাটা উইকেটে ভারতের হয়ে উইকেট নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন কুলদীপ যাদব, এমনই ধারণা আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং-এর। ফ্লেমিং আশা করেছেন, ভারতীয় প্রথম একাদশে খেলতে দেখা যেতে পারে কুলদীপকে। তাঁর মতে ক্যারিবিয়ানভূমের উইকেটে বল হাতে ভারতের হয়ে ম্যাচ উইনার হয়ে ওঠার সমস্ত গুণ রয়েছে কুলদীপের।

    রান চান বিরাট

    সোম ও মঙ্গলবার প্র্যাকটিস নেটে দীর্ঘক্ষণ ব্যাট করতে দেখা যায় কিং কোহলিকে। বিশ্বকাপের (T20 World Cup 2024) আসরে রানে ফিরতে মরিয়া বিরাট। চলতি বিশ্বকাপে ৩টি ইনিংসে মাত্র ৫ রান করেছেন বিরাট। এদিন অনুশীলনেও তাঁকে অস্বস্তিতে পড়তে হয়। তাঁর চোখ-মুখে চিন্তার ছাপ ছিল স্পষ্ট। মঙ্গলবার বার্বাডোজে অনুশীলনের সময়ে দলের চার স্পিনার জাদেজা, কুলদীপ, অক্ষর, চাহাল সকলকেই হাত ঘোরাতে দেখা যায়। রোহিত-সূর্যরা দলের স্পিনারদের বিপক্ষে খেলে নিজেদেরও ঝালিয়ে নেন। আফগানিস্তান এবার বিশ্বকাপে ভাল খেললেও রশিদ খান, মহম্মদ নবি, নুর আহমেদদের সামনে ভারতীয় ক্রিকেটারদের খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়। কারণ, আইপিএলে এই বোলারদের বিরুদ্ধে খেলেন বিরাট কোহলিরা। তাই আফগান স্পিনারদের (India vs Afghanistan) শক্তি-দুর্বলতা জানেন তাঁরা। এদিন অনুশীলনে কুলদীপকেও দীর্ঘক্ষণ হাত ঘোরাতে দেখা গিয়েছে। মঙ্গলবার কোহলি ও রোহিতকে বল করেন কুলদীপ। অনুশীলনে মাঝে মাঝেই কুলদীপের কাছে পরাস্ত হন দুই ওপেনার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Alka Yagnik: শ্রবণশক্তি হারিয়েছেন অলকা ইয়াগনিক! বিরল স্নায়ুরোগের কথা জানালেন নিজেই

    Alka Yagnik: শ্রবণশক্তি হারিয়েছেন অলকা ইয়াগনিক! বিরল স্নায়ুরোগের কথা জানালেন নিজেই

    মাধ্যম নিউজ ডেস্ক: বিরল এক স্নায়ুরোগে আক্রান্ত বলিউড গায়িকা অলকা ইয়াগনিক (Alka Yagnik)। আচমকাই হারিয়ে ফেলেছেন তাঁর শ্রবণশক্তি (Indian Singer Hearing Loss)। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট করে তিনি নিজেই এই অসুস্থতার কথা জানিয়েছেন সকলকে। বলেছেন, এই জন্যই গত কয়েকদিন ধরে তিনি নিজেকে আড়ালে রেখেছেন।

    ঠিক কী জানিয়েছেন গায়িকা? (Alka Yagnik)

    সোমবার তিনি নিজের একটি ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে লেখেন, “আমার সমস্ত অনুরাগী, বন্ধু ও শ্রোতাদের বলছি, কয়েক সপ্তাহ আগে এক বিমান থেকে বেরিয়ে আসার সময় আমি অনুভব করলাম যে আমি তখন কিছুই শুনতে পাচ্ছিলাম না। এই ঘটনার বেশ কয়েক সপ্তাহ পরে আমার বন্ধু-অনুরাগীদের জন্য সত্য জানাতে এসেছি। আমার কিছু কথা বলতে এসেছি। যে সমস্ত শুভাকাঙ্ক্ষীরা আমাকে প্রায়ই জিজ্ঞেস করছিলেন যে কেন আমি নিজেকে এখন আড়ালে রেখেছি, তাদের উত্তর দিতে এসেছি। আমার চিকিৎসকেরা পরীক্ষা করে জানতে পেরেছেন যে, এক বিরল স্নায়ুরোগে আক্রান্ত আমি, যে কারণে আমার শ্রবণশক্তি নষ্ট হতে পারে। একটি ভাইরাল অ্যাটাকের কারণে এই ঘটনা ঘটেছে। আমি চেষ্টা করছি এর সঙ্গে মানিয়ে নিতে। আপনারা দয়া করে আমার জন্য প্রার্থনা করুন।” 

    অনুগামীদের সতর্কবার্তা গায়িকার  (Alka Yagnik)

    একইসঙ্গে এদিন এই পোস্টে গায়িকা তাঁর অনুগামীদের সতর্ক করেন খুব জোরে মিউজিক শোনা এবং হেডফোনের অতিরিক্ত ব্যবহার নিয়ে। তিনি বলেন, “আমার শুভাকাঙ্ক্ষী বন্ধু ও অনুরাগীদের জন্য খুব জোরে হেডফোন বা লাউডস্পিকারে গান শোনার ব্যাপারে একটু সতর্কতা দিতে চাই। একদিন কখনও আমার পেশাগত জীবনের ক্ষতিকর দিকগুলির ব্যাপারে বলব। আপনাদের ভালবাসা আর সহানভূতি আমাকে আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করবে। এটুকুই এখন আমার কাছে একটা গোটা পৃথিবী।” 

    আরও পড়ুন: চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে দিল ‘ফিচ’, কত হল?

    ৯০-এর দশকের বলিউডে ছবির গানের জগতে একের পর এক সোনাঝরা গান উপহার দিয়ে আজও গানপ্রেমীদের মনের মণিকোঠায় বেঁচে আছেন অলকা ইয়াগনিক (Alka Yagnik)। মাধুরী দীক্ষিত থেকে শ্রীদেবী, তাবড় তাবড় অভিনেত্রীদের হয়ে প্লে-ব্যাক গায়িকা হিসেবে গান গেয়েছেন অলকা। তবে  সম্প্রতি তাঁর এই হৃদয়বিদারক খবরের (Indian Singer Hearing Loss) কথা জানার পর উৎকণ্ঠায় রয়েছেন তাঁর সকল ভক্তরা। ৫৪ বছর বয়সি অলকা ইয়াগনিক শেষ গান গেয়েছেন ‘ক্রু’ এবং ‘অমর সিং চমকিলা’ ছবিতে। এর পরে তাঁকে আর তেমন দেখা যায়নি ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share