Tag: Madhyom

Madhyom

  • Kanchenjunga Express: দুর্ঘটনাস্থল পরিদর্শনে উত্তরবঙ্গে যাচ্ছেন রেলমন্ত্রী, হেল্পলাইন নম্বর চালু রেলের

    Kanchenjunga Express: দুর্ঘটনাস্থল পরিদর্শনে উত্তরবঙ্গে যাচ্ছেন রেলমন্ত্রী, হেল্পলাইন নম্বর চালু রেলের

    মাধ্যম নিউজ ডেস্ক: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (Kanchenjunga Express) ও মালগাড়ির সংঘর্ষে শেষ পাওয়া খবর অনুযায়ী ৮ জনের মৃত্যু হয়েছে, আহত ৪১ জন। মৃতদের মধ্যে রয়েছেন মালগাড়ির লোকো পাইলট। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই চলছে উদ্ধারকাজ। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (Kanchanjungha Derailed) দুর্ঘটনার পরই উচ্চপর্যায়ের বৈঠকে করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ফাঁসিদেওয়ায় দুর্ঘটনাস্থলে যাচ্ছেন রেলমন্ত্রী। তিনি দার্জিলিঙের উদ্দেশে রওনা দিচ্ছেন। দুর্ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যালোচনা করবেন। 

    রেলের হেল্পলাইন নম্বর

    এই দুর্ঘটনার জেরে কাঞ্চনজঙ্ঘার (Kanchenjunga Express) পেছনের দিকে তিনটি কামরা লাইনচ্যুত হয়ে যায়।  বেসরকারি মতে এই ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৬০ জন। এই ভয়াবহ দুর্ঘটনার প্রভাব পড়েছে উত্তরবঙ্গে রেল পরিষেবায়। মালদা টাউন স্টেশনে আটকে পড়েছে কলকাতা থেকে নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেস। রেলের তরফে মালদায় হেল্প লাইন নম্বর চালু হয়েছে। যাত্রীদের খোঁজখবর নেওয়ার জন্য পরিজনদের সাহায্য করার জন্য হাওড়া,শিয়ালদহ-সহ কাটিহার, ডালখোলা, কিষাণগঞ্জ, সামসি, বারসোই, নিউ জলপাইগুড়ি-সহ বিভিন্ন স্টেশনে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। 

    আরও হেল্পলাইন নম্বর

    শিয়ালদা, দক্ষিণেশ্বর ও নৈহাটি স্টেশনেও হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সেগুলি হল—

    শিয়ালদহ স্টেশন
    ১) ০৩৩২৩৫০৮৭৯৪
    ২) ০৩৩২৩৮৩৩৩২৬
    ৩) রেলওয়ে টেলিফোন: ৩৩৩২৬

    শিয়ালদহ কন্ট্রোল রুম:
    ১) ১০৭২৫
    ২) ০৩৩২৩৫১৬৯৬৭
    ৩) ০৩৩২৩৮৩২৫৯৪
    ৪) রেলওয়ে টেলিফোন: ৩২৫৯৪

    নৈহাটি স্টেশন
    ১) ০৩৩২৫৮১২১২৮
    ২) রেলওয়ে টেলিফোন: ৩৯৩০০
    ৩) ০৩৩২৫৮০৫২৪৪

    দক্ষিণেশ্বর স্টেশন
    ১) ০৩৩২৩৮৩২৫৯০
    ২) রেলওয়ে টেলিফোন: ৩২৫৯০
    ৩) ০৩৩২৩৮৩২৫৯০

    রেলমন্ত্রীর বার্তা

    এই ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, “এনএফআর জোনে দুর্ভাগ্যজনক দুর্ঘটনা ঘটেছে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। রেলওয়ে, এনডিআরএফ, এসডিআরএফ মিলিতভাবে কাজ করছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন।”

    কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (Kanchenjunga Express) আগরতলা থেকে শিয়ালদার মধ্যে চলাচল করার ফলে একাধিক রাজ্যের মানুষ সেই ট্রেনে যাতায়াত করেন। ত্রিপুরা, অসম, বিহার এবং পশ্চিমবঙ্গ ছুঁয়ে যায় সেই ট্রেন। এই গুরুত্বপূর্ণ ট্রেন দুর্ঘটনার (Kanchanjungha Derailed) কবলে পড়ায় হতাশা ব্যক্ত করেন রেল প্রতিমন্ত্রীও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • UEFA Euro 2024: দলকে এককাট্টা রাখতে রাজনীতি নিষিদ্ধ ফরাসি শিবিরে

    UEFA Euro 2024: দলকে এককাট্টা রাখতে রাজনীতি নিষিদ্ধ ফরাসি শিবিরে

    মাধ্যম নিউজ ডেস্ক: ফুটবলের মাঠেও ঢুকে পড়েছে রাজনীতি। সামনেই ফ্রান্সের রাষ্ট্রপতি পদে নির্বাচন। এমতাবস্থায় অনভিপ্রেত হলেও রাজনীতি ঢুকে পড়েছে ফরাসি ফূতবল ময়দানে। ফ্রান্সের ফুটবলাররা কেউ শাসক পক্ষের, কেউ বিরোধী পক্ষের সমর্থক। ফুটবলের মাঠে যাতে রাজনীতি যাতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেই লক্ষ্যে (UEFA Euro 2024) প্লেয়ারদের রাজনীতি নিয়ে মুখ না খোলার কথা বলা হয়েছে। অস্ট্রেলিয়া ম্যাচের আগে সাংবাদিকদের অনুরোধ করা হয়েছে ফুটবলারদের দেশের নির্বাচন নিয়ে প্রশ্ন না করতে।

    ইউরোর জিততে মরিয়া ইংল্যান্ডের

    অন্যদিকে ইউরোর খেতাব জেতা হয়নি ইংল্যান্ডের । গতবার ফাইনালে উঠেও হারতে হয়েছিল ইতালির কাছে । তিন বছর বাদে তারকাসমৃদ্ধ ফরোয়ার্ড লাইন নিয়ে আবারও ইউরো জয়ের অন্যতম দাবিদার তাঁরা। কিন্তু ২০২৪ ইউরোর প্রথম ম্যাচে নামের প্রতি সুবিচার করতে পারলেন না ইংরেজ ফরোয়ার্ডরা। অপেক্ষাকৃত দুর্বল সার্বিয়ার বিরুদ্ধে গ্যারি সাউথগেটের ছেলেরা জিতল নামমাত্র গোলে। গোল করলেন জুড বেলিংহ্য়াম । হ্যারি কেন, বুকায়ো সাকা, কোল পালমার, জুড বেলিংহ্যাম, ফিল ফডেন সমৃদ্ধ ইংরেজ ফরোয়ার্ড লাইন এবারের ইউরোয় গোলের বন্যা বইয়ে দেবে  ভেবেছিলেন ফুটবল অনুরাগীরা। কিন্তু প্রথম ম্যাচে সেই প্রত্যাশায় সিলমোহর না-দিয়ে খানিক নিষ্প্রভ রইলেন ‘থ্রি-লায়ন্স’ স্ট্রাইকাররা।

    রাজনীতি নিষিদ্ধ ফরাসি ফুটবল দলে (UEFA Euro 2024)

    প্রসঙ্গত গতবার বিশ্বকাপে হ্যাটট্রিক করে ট্রফি অধরা থেকে গিয়েছিল ফ্রান্সের। ট্রফি উঠেছিল আর্জেন্টিনার হাতে। এবার এমবাপে বাহিনী ইউরো কাপ (UEFA Euro 2024) জেতার লক্ষ্যে ময়দানে নামছে। তাঁদের সামনে প্রতিপক্ষ অস্ট্রিয়া। ম্যাচের আগে ফ্রান্স শিবিরে রাজনীতি নিয়ে চর্চা করা যাবে না এই সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে ইউক্রেন নামবে সেনাবাহিনীর বার্তা পেয়ে। তাঁদের সামনে রয়েছে প্রতিপক্ষ রোমানিয়া। ফ্রান্সের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে প্রত্যেক ফুটবলারদের নিজস্ব মতামত থাকতে পারে। তাঁরা সেই মতামত জানাতে পারে। তাঁদের সেই অধিকার আছে। দেশের মানুষকে ভোট দেওয়ার আহ্বানও জানাতে পারে তাঁরা। কিন্তু ফ্রান্স ফুটবল দলকে যাতে কোনও ভাবে রাজনীতির উপাদান না বানানো হয় তার জন্যই এই নির্দেশ জারি করা হয়েছে।  

    ১০০ ম্যাচ জেতা কোচ হতে চলেছেন দেশঁ

    প্রসঙ্গত ফ্রান্সে ব্যক্তি স্বাধীনতা এবং বাক স্বাধীনতায় জোর দেওয়া হয়। সেখানে এই ধরনের নিষেধাজ্ঞায় অবাক হয়েছেন অনেকেই। যদিও (UEFA Euro 2024) ফুটবল যাতে ফুটবলেই থাকে তার জন্যই এই নির্দেশ বলে ফরাসি ফুটবল দলের তরফে জানানো হয়েছে।

    আরও পড়ুন: স্কটল্যান্ডকে পাঁচ গোল! ইউরোর প্রথম ম্যাচেই জয় জার্মানির

    সোমবার ফ্রান্স জিতলে কোচ হিসেবে ১০০ টি ম্যাচ জিতবেন দিদিয়ের দেশঁ। ১২ বছর ধরে তিনি দলের কোচের দায়িত্ব সামলাচ্ছেন। ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপে দলকে ফাইনালে তুলেছেন। একবার জিতেওছেন। এবারের প্রতিযোগিতায় অন্যতম অভিজ্ঞ কোচ এবং অন্যতম শক্তিশালী ফুটবল খেলিয়ে দেশ ‘ফ্রান্স’।

    ইউক্রেনের প্রতিপক্ষ রোমানিয়া

    তুলনামূলক কম শক্তিশালী হলেও চর্চার রয়েছে ইউক্রেন দল নিয়েও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সীমান্ত রক্ষার দায়িত্ব রয়েছে দেশের সেনাবাহিনী বিপদের মধ্যে ফুটবলের দলের জন্য সমর্থন বার্তাও পাঠিয়েছে সেনাবাহিনী।দলের কোচ স্যারজি রেভ জানিয়েছেন ফুটবলার থেকে কোচ, অনবরত বার্তা পাচ্ছেন সেনাবাহিনীর তরফ থেকে। দেশের ঐতিহ্য ও গর্ব ফুটবলের মাঠে মাঠে তুলে ধরার আবেদন জানানো হয়েছে। সেখানে ইউক্রেনের সামনে সামনের ম্যাচে প্রতিপক্ষ রোমানিয়া। 

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Dilip Ghosh: বৈঠক শেষ করে দিলীপ ঘোষ যেতেই পাটি অফিসে হামলা, কর্মীদের মার, বাইক ভাঙচুর

    Dilip Ghosh: বৈঠক শেষ করে দিলীপ ঘোষ যেতেই পাটি অফিসে হামলা, কর্মীদের মার, বাইক ভাঙচুর

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh) বৈঠক শেষ করে এলাকা ছাড়তেই হামলা চালাল তৃণমূল। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে দুর্গাপুর স্টিল টাউনশিপের বি-জোন এলাকায়। দলীয় কার্যালয়ে থাকা বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে। কয়েকটি বাইক ভাঙচুর করা হয় বলে অভিযোগ। বিজেপি নেতৃত্বের বক্তব্য, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা করেছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Dilip Ghosh)

    লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর রবিবার দুর্গাপুরে যান বিজেপি নেতা দিলীপ ঘোষ। রাতে দুর্গাপুর স্টিল টাউনশিপের বি-জোন এলাকায় বিজেপি’র কার্যালয়ে স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে দিলীপ ঘোষ (Dilip Ghosh) সহ প্রায় সব নেতা-কর্মীরা চলে যান। অভিযোগ, কার্যালয়ে উপস্থিত থাকা কয়েকজন কর্মীর ওপর চড়াও হয় তৃণমূলের দুষ্কৃতীরা। কার্যালয়ে সামনে থাকা দু থেকে তিনটি বাইক ভাঙচুর করে। জখম এক বিজেপি কর্মী বলেন, দিলীপদা বৈঠক শেষ করে চলে যাওয়ার পর আমরা কয়েকজন কার্যালয়ে বসেছিলাম। আচমকা তৃণমূলের দুষ্কৃতীরা দল বেঁধে এসে হামলা চালায়। আমাকে বেধড়ক মেরেছে। বুকে, পেটে গুরুতর চোট লেগেছে। কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় ওরা আমাদের বাইকগুলি ভাঙচুর করে। আমরা খুব আতঙ্কে রয়েছি। হামলার বিষয়টি জেলা নেতৃত্বকে জানিয়েছি।

    আরও পড়ুন: শিলিগুড়িতে ভয়াবহ রেল দুর্ঘটনা, কাঞ্চনজঙ্ঘায় ধাক্কা মালগাড়ির, মৃত ৫, জখম বহু যাত্রী

    হামলা নিয়ে দিলীপ ঘোষ কী বললেন?

    সোমবার সকালে সিটিসেন্টারের চতুরঙ্গ ময়দানে প্রাতঃভ্রমণে বের হন বিজেপি (BJP) নেতা দিলীপ ঘোষ। এলাকার প্রবীণ নাগরিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। পরে, দিলীপ (Dilip Ghosh) বলেন, নির্বাচনের প্রচারে প্রথম এই চতুরঙ্গ ময়দানে এসেছিলাম। আবার এখানকার সিনিয়র সিটিজেনদের সঙ্গে দেখা করতে এসেছিলাম। রবিবার রাতে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করে বেরিয়ে আসার পরই দুষ্কৃতীরা হামলা চালায়। কয়েকটি বাইক ভাঙচুর করে। আমরা কর্মীদের সঙ্গে কথা বলেছি। পুলিস প্রশাসনকে  সব কিছু বলা হয়েছে। আস্তে আস্তে এই সব বন্ধ হয়ে যাবে। কারণ, মানুষ এই সব চায়না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sandeshkhali: সন্দেশখালিতে তৃণমূলের হিংসা অব্যাহত, বিজেপি কর্মীদের টোটো ও দোকান বন্ধের অভিযোগ

    Sandeshkhali: সন্দেশখালিতে তৃণমূলের হিংসা অব্যাহত, বিজেপি কর্মীদের টোটো ও দোকান বন্ধের অভিযোগ

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে লোকসভা নির্বাচনে তৃণমূল একক ভাবে ২৯টি আসনে জয়লাভ করেছে। কিন্তু ইতিমধ্যে ফল প্রকাশের পর থেকেই জেলায় জেলায় ভোট-পরবর্তী হিংসার কথা উঠে আসছে। বিজেপির অভিযোগ মূলত তৃণমূলের দিকেই। দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা হিংসায় সন্দেশখালি (Sandeshkhali) ১ নম্বর ব্লকের বয়ারমারী অঞ্চলের বেশ কিছু সক্রিয় বিজেপি কর্মী-সমর্থকদের টোটো ও দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে।

    বিজেপি ফল ভালো করায় কি আক্রমণ (Sandeshkhali)?

    বয়ারমারী (Sandeshkhali) এক নম্বর অঞ্চলের বেশ কিছু বুথে বিজেপি ভালো ফলাফল করেছে। যে সমস্ত বুথে বিজেপি ভালো ফলাফল করেছে সেই সমস্ত বুথের সক্রিয় বিজেপি কর্মী-সমর্থকদের বেছে বেছে টোটো চালানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে তৃণমূল। একই ভাবে বিজেপিকর্মীদের দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। গত এক সপ্তাহ ধরে দোকান ও টোটো চলাচল বন্ধ থাকার ফলে সমস্যায় পড়েছেন এলাকার মানুষ। এই এলাকার মানুষের জীবন-জীবীকার প্রধান আশ্রয় এই দোকান এবং টোটো। অসহায় গরীব মানুষগুলি কোনও রকমে দিনে ২০০ থেকে ৩০০ টাকা রোজগার দিয়ে সংসার চালান। গত কয়েকদিন ধরে এই রোজগার বন্ধ থাকায় তাঁরা প্রায় অনাহারে দিন কাটাচ্ছেন বলে দাবি বিজেপি কর্মীদের। তাই দোকান ও টোটো চালানোর দাবিতে রবিবার ন্যাজাট থানার অন্তর্গত রাজবাড়ী আউটপোস্টে এসে বিজেপির পক্ষ থেকে ডেপুটেশন জমা দেওয়া হয়।

    আরও পড়ুনঃ ‘ঘরছাড়া’ দলীয় কর্মীদের দেখতে বারুইপুর গেলেন সুকান্ত, দিলেন ঘরে ফেরানোর আশ্বাস

    বিজেপি কর্মীদের বক্তব্য

    স্থানীয় (Sandeshkhali) বিজেপি কর্মী জয়দেব মণ্ডল বলেছেন, “সকালে উঠে দোকান খুলতে গেলে তৃণমূল প্রধানের অনুগামীরা বলেন, দোকান খোলা যাবেনা। কারণ জানতে চাইলে হুমকি দিয়ে বলেন, তোরা সবাই বিজেপিকে ভোট দিয়েছিস, তাই দোকান বন্ধ থাকবে। তোদের ছেলেপেলেদের নিয়ে পার্টি অফিসে দেখা কর। ক্ষমা চাইতে হবে, এলাকায় বিজেপি করা যাবে না। সেই সঙ্গে দোকান বন্ধ করে তালা মেরে দেয় তৃণমূলের লোকজন।” আরেক টোটো চালক উৎপল দত্ত বলেছেন, “তৃণমূল প্রধান আমাদের বেশকিছু টোটো বন্ধ করে দিয়েছে। পার্টি অফিসে দেখা করার নিদান দিয়েছেন। এলাকায় বিজেপি ভালো ফল করার আমাদের জীবন-জীবীকার উপর সঙ্কট তৈরি করেছে তৃণমূল। আমরা সব কিছু স্বাভাবিক চাই। তাই, আজ থানায় ডেপুটেশন দিলাম।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: পিএলআই প্রকল্প-এমএসএমইতে কর্মসংস্থানের দিশা থাকবে মোদি সরকারের বাজেটে?

    PM Modi: পিএলআই প্রকল্প-এমএসএমইতে কর্মসংস্থানের দিশা থাকবে মোদি সরকারের বাজেটে?

    মাধ্যম নিউজ ডেস্ক: অষ্টাদশ লোকসভা নির্বাচন শেষ হয়েছে কিছুদিন আগেই। নির্বাচনের কারণে পেশ হয়েছিল ভোট অন অ্যাকাউন্ট। ইতিমধ্যেই শপথ নিয়েছে নয়া সরকার। বাদল অধিবেশনে পেশ হবে পূর্ণাঙ্গ বাজেট। তারই প্রস্তুতি চলছে জোর কদমে। এটি মোদি সরকারের (PM Modi)  তৃতীয় টার্ম।

    বাজেটে দিশা (PM Modi)

    দেশবাসীর আশা অনেক। এই বাজেটে খেলনা, আসবাবপত্র, জুতো তৈরি, টেক্সটাইলের বিভিন্ন ক্ষেত্রের পাশাপাশি এমএসএমই-র ওপর জোর দেওয়া হবে বলে আশা। উদ্দেশ্য হল, মহিলাদের রোজগার বাড়ানো এবং পরিকাঠামোর উন্নয়ন। নির্বাচন চলাকালীনই গত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে সরকার গড়ার পর প্রথম একশো দিনে কী কী কাজ করা হবে, তার রোডম্যাপও তৈরি করার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। ২০৩০ সালের মধ্যে মোদি সরকার যাতে লক্ষ্য পূরণ করতে পারে, তা নিয়েও আলোচনা হয়। এবার বাজেটে এসবেরই দিশা থাকতে পারে বলে আশা বিশেষজ্ঞদের (PM Modi)।

    মধ্যবিত্তদের সুবিধা!

    মধ্যবিত্তদের কীভাবে আরও সুবিধা দেওয়া যায়, সেদিকেও দৃষ্টি রয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের। কেবল ট্যাক্সে ছাড়ই নয়, হাউজিং লোন এবং অন্যান্য ক্ষেত্রে সুদের হার কীভাবে কমানো যায়, সেই বিষয়টি নিয়েও ভাবছেন তিনি। এই বিষয়গুলিতে প্রাথমিকভাবে জোর দেওয়া হবে। যদিও এ ব্যাপারে ডিটেইলড কোনও তথ্য মেলেনি। বর্তমানে বিদেশ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ফিরে কী নির্দেশ দেন, আপাতত সেদিকেই তাকিয়ে অর্থমন্ত্রক।

    আরও পড়ুন: “যত বড়ই আধিকারিক হন, ছাড়া পাবেন না”, নিট বিতর্কে বার্তা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

    জানা গিয়েছে, প্রাক-বাজেট পরামর্শ-পর্ব শুরু হবে চলতি সপ্তাহেই। তবে আধিকারিকরা ইতিমধ্যেই কিছু গ্রাউন্ড ওয়ার্ক সেরে নিয়েছেন। এই আধিকারিকদেরই প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন নয়া সরকার গঠিত হওয়ার পর প্রথম একশো দিনে কী কী কাজ হবে। বুধবার এবং জুনের ২৫ তারিখের মধ্যে অর্থনীতিবিদদের সঙ্গে মিলিত হতে পারেন সীতারামণ। শনিবার তিনি রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গে কথা বলবেন, জানতে চাইবেন বাজেট নিয়ে তাঁদের আশা-আকাঙ্খার কথা। ছোটখাট ব্যবসায়ীদের উন্নতিকল্পে এমএসএমই প্যাকেজ তৈরি হতে পারে। কর্মসংস্থানের পরিমাণ এবং গুণমান কীভাবে আরও বাড়ানো যায়, এবারের বাজেটে থাকতে পারে সেই হদিশও (PM Modi)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Kanchenjunga Express: সিগন্যালেই সমস্যা! কীভাবে একই লাইনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর মালগাড়ি?

    Kanchenjunga Express: সিগন্যালেই সমস্যা! কীভাবে একই লাইনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর মালগাড়ি?

    মাধ্যম নিউজ ডেস্ক: কাঞ্চনজঙ্ঘার (Kanchenjunga Express) মতো একটি গুরুত্বপূর্ণ ট্রেনের লাইনে চলে এল মালগাড়ি। সোমবার সকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটল নিউ জলপাইগুড়ির পরের স্টেশন রাঙাপানিতে। কীভাবে এমন ঘটনা ঘটল, তার কারণ খুঁজছে রেল। ইতিমধ্য়েই দুর্ঘটনাস্থলে পৌঁছেছে ১৫টি অ্যাম্বুল্যান্স। দিল্লিতে কন্ট্রোলরুমে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেল সূত্রে খবর, সিগন্যালিং সিস্টেমে সমস্যার কারণেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের (Kanchenjunga Derailed) সঙ্গে মালগাড়ির সংঘর্ষ হয়। 

    সিগন্যালিংয়ের সমস্যা

    রেল সূত্রে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে অনুমান সিগন্যালিংয়ের সমস্যার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। সিগন্যাল ফেল করেই মালগাড়িটি ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে (Kanchenjunga Express) । মালগাড়ির ধাক্কায় ট্রেনের পার্সেল ভ্যান মালগাড়ির ইঞ্জিনের ছাদে উঠে যায়। পিছনের কামরাটি দুমড়ে মুচড়ে যায়। সোমবার সকালে মুষলধারে বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। তার মাঝেই ঘটেছে এই দুর্ঘটনা। অসমের শিলচর থেকে শিয়ালদার দিকে আসছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সিগন্যাল লাল থাকায় নীচবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে দাঁড়িয়েছিল ট্রেনটি। তখন সেই লাইনেই এসে পড়ে একটি মালগাড়ি। সজোরে কাঞ্চনজঙ্ঘা (Kanchenjunga Derailed) এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে সেটি। খেলনাগাড়ির মতো মালগাড়ির উপর উঠে পড়ে এক্সপ্রেসের পিছনের একাধিক বগি। লাইচ্যুত হয় মালগাড়িও। 

    আরও পড়ুন: “যত বড়ই আধিকারিক হন, ছাড়া পাবেন না”, নিট বিতর্কে বার্তা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

    মালগাড়ির গতি বেশি

    জানা গিয়েছে, মালগাড়িটি ওভারলোডেড ছিল। গতিও ছিল যথেষ্ট বেশি। রেলের প্রাথমিক অনুমান, লাল সিগন্যাল দেখতে পাননি মালগাড়ির চালক। সেই কারণেই একই লাইনে এসে যায় সেটি। সাধারণত যে লাইনে এক্সপ্রেস (Kanchenjunga Derailed) ট্রেন চলে, সেই লাইনে মালগাড়ি চালানো হয় না। মালগাড়িকে দাঁড় করিয়ে পাস করানো হয় এক্সপ্রেস। এ ক্ষেত্রে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনেই ছিল মালগাড়িটি। একই লাইনেই দু’টি ট্রেন পাস করানোর পরিকল্পনা ছিল রেলের। তবে আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে (Kanchenjunga Express) শিয়ালদার উদ্দেশে রওনা করিয়ে দিয়ে তার পর মালগাড়িকে পাস করানোর কথা। সেই কারণেই মালগাড়িকে লাল সিগন্যাল দেওয়া হয়েছিল। রেলের অনুমান, মালগাড়ির চালক ওই সিগন্যাল দেখতে পাননি। এই ঘটনার পরেই উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের ট্রেন যোগাযোগ আপাতত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বন্ধ ট্রেন চলাচল। রেলের আধিকারিক ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Autistic Pride Day 2024: খেলনা পছন্দ নয়, ডাকলেও সাড়া দিচ্ছে না! সন্তানের এমন আচরণ কেন জানেন?

    Autistic Pride Day 2024: খেলনা পছন্দ নয়, ডাকলেও সাড়া দিচ্ছে না! সন্তানের এমন আচরণ কেন জানেন?

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    শরীরের পাশপাশি মানসিক বিকাশ জরুরি। তাই শিশুদের শরীরের সুস্থতার খেয়াল রাখার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে। চিকিৎসকেরা জানাচ্ছেন, শিশুর বয়স মাস ছয়েক হলেই তার মানসিক স্বাস্থ্য আর আচরণে বিশেষ নজরদারি জরুরি। তবে, অনেক ক্ষেত্রে মা-বাবা মানসিক স্বাস্থ্য নিয়ে যথেষ্ট সচেতন নয়। আর তার জেরেই অনেক সময় শিশুকে নানান জটিল পরিস্থিতির মধ্যে পড়তে হয়।

    শিশুরোগ বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, গত কয়েক দশকে বিশ্ব জুড়ে বাড়ছে অটিস্টিক সমস্যা (Autistic Pride Day 2024)। কিন্তু সমস্যার অনুপাতে সচেতনতা বাড়েনি। তাই ভোগান্তি বাড়ছে শিশুদের। তাঁরা জানাচ্ছেন, অটিস্টিক এক ধরনের আচরণগত সমস্যা। এই সমস্যা পুরোপুরি কমে না। কিন্তু ঠিক সময়ে সমস্যা নির্ণয় হলে দ্রুত নানান থেরাপি করানো‌ যায়। তার জেরে আচরণগত ত্রুটি অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। শিশু স্বাভাবিক জীবন যাপন করতে পারে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে শিশু অটিস্টিক কিনা, তা নির্ণয় করতেই পরিবারের অনেক দেরি হয়ে যায়। তাঁরা জানাচ্ছেন, অসচেতনতা এই সমস্যার প্রধান প্রতিবন্ধকতা।

    কীভাবে বুঝবেন আপনার সন্তান অটিস্টিক? (Autistic Pride Day 2024)

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, কয়েকটি লক্ষণ দেখে বোঝা যায়, শিশুর অটিজমের মতো আচরণগত সমস্যা রয়েছে কিনা। ন’মাসের বেশি বয়সের শিশুকে নাম ধরে বারবার ডাকার পরেও কোনও সাড়া না দিলে বুঝতে হবে, শিশুর বিকাশে সমস্যা রয়েছে। সেটা অটিজম হতে পারে। 
    এক বছর বয়সেও শিশুর খেলার প্রতি অনাগ্রহ অটিজমের অন্যতম লক্ষণ। বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, শিশুরা খেলার সময় নানা জিনিস কল্পনা করে। পাশপাশি বড়দের নকল করেও নানান খেলাধু্লো করে। অটিজমে আক্রান্ত হলে এই কল্পনাশক্তি থাকে না। নকল করার ক্ষমতাও থাকে না। তাই তাদের খেলনার প্রতি বিশেষ আগ্রহ থাকে না। তাই এক বছর বয়সী কোনও শিশু কখনই খেলার প্রতি আগ্রহ না দেখালে পরিবারকে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। 
    পরিবারের কেউ বাইরে গেলে কিংবা কোনও অতিথি বাড়ি থেকে‌ যাওয়ার সময় বিদায় জানায়। বিশেষ করে, শিশুরা পাল্টা বিদায় জানায় (Child Behaviour)। এটা শিশুদের খুব স্বাভাবিক আচরণ। কিন্তু বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, অটিজমের সমস্যা থাকলে শিশুরা বিদায় জানাতে পারে না।‌ হাত নাড়িয়ে বিদায় জানানো রপ্ত করতেও পারে না। তাই পাল্টা বিদায় জানানোর অভ্যাস একেবারে না তৈরি হলেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। 
    শিশু অটিজম আক্রান্ত হলে কখনই সরাসরি চোখের দিকে তাকাবে না‌। এমনই জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ। তাই আট-ন’মাস বয়স থেকে শিশু পরিবারের সদস্যদের মুখের দিকে কিংবা চোখের দিকে তাকিয়ে হাসছে কিনা, সেটা খেয়াল রাখা জরুরি বলেও জানাচ্ছেন শিশুরোগ বিশেষজ্ঞদের একাংশ। 
    অটিজমে (Autistic Pride Day 2024) আক্রান্ত শিশুদের আরেকটি লক্ষণ নতুন খেলনার প্রতি অনাগ্রহ। বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, অনেক সময় দেখা যায়, অটিস্টিক শিশু একটা নির্দিষ্ট খেলনা নিয়েই খেলে। একটি নির্দিষ্ট ভাবে এক লাইনে খেলনা সাজিয়ে রাখতে চায়। একটু এদিক-ওদিক হলেই বড্ড অস্থির হয়ে পড়ে‌। বিশেষত বছর দেড়েক বয়সের পরেও যদি শিশু নতুন খেলনায় একেবারেই আগ্রহ না পায়, তাহলে তার আচরণগত ত্রুটি আছে কিনা, তা যাচাই করা জরুরি। 
    শিশুর বয়স ৩৬ মাস হলেও সে যদি কোনও ধরনের খেলায় অংশগ্রহণ না করে বা আকর্ষিত না হয়, তাহলে সেটা অটিজমের অন্যতম লক্ষণ হতে পারে। 
    বছর চারেকের শিশু গান-নাচের প্রতি একেবারেই আকর্ষিত না হওয়া কিংবা নকল করার একদম চেষ্টা না করা অটিজমের অন্যতম লক্ষণ বলে জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ।

    কী পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা? (Autistic Pride Day 2024)

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, শিশুর অটিজম রয়েছে কিনা, তা যাচাই করা প্রথম কাজ। তাই এমন কিছু লক্ষণ দেখা গেলে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া দরকার। প্রয়োজনীয় নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে  শিশুর অটিজম আছে কিনা নিশ্চিত হওয়া দরকার। পাশপাশি তাঁরা জানাচ্ছেন, অটিজমের নানান পর্যায় রয়েছে‌‌। নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে জানা যায়, শিশুর অটিজম কোন পর্যায়ে রয়েছে। প্রত্যেক পর্যায়ের জন্য আলাদা ধরনের থেরাপি রয়েছে। দ্রুত রোগ নির্ণয় হলে থেরাপি দ্রুত শুরু করা যায়। আর শিশুর পাশপাশি অভিভাবকদের জন্যও রয়েছে বিশেষ প্রশিক্ষণ। যাতে তাঁরা শিশুর জীবন যাপন সহজ করতে পারেন। চিকিৎসকদের পরামর্শ, অযথা ভয় পাওয়ার দরকার নেই। সচেতনতাই শিশুকে সুন্দর জীবন (Autistic Pride Day 2024) দিতে পারবে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Puri Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরের চারটি প্রবেশদ্বারের পিছনে লুকিয়ে কোন ইতিহাস?

    Puri Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরের চারটি প্রবেশদ্বারের পিছনে লুকিয়ে কোন ইতিহাস?

    মাধ্যম নিউজ ডেস্ক: চার ধামের অন্যতম হল পুরীর জগন্নাথ ধাম। পুরীর এই জগন্নাথ মন্দির (Puri Jagannath Temple) নিয়ে রয়েছে নানান ইতিহাস। এই মন্দিরে প্রবেশের চারটি প্রবেশদ্বার রয়েছে। কথিত আছে চারটি গেট চারটি প্রাণীর প্রতিনিধিত্ব করে এবং এই গেটের পিছনে লুকিয়ে রয়েছে কিছু বিশেষ তাৎপর্য। জগন্নাথ ধাম প্রবেশের এই চার দুয়ার হল- ‘সিংহ দুয়ার’,’অশ্ব দুয়ার’,’ব্যাঘ্র দুয়ার’ ও ‘হস্তি দুয়ার’। 

    আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক এই চার দুয়ারের তাৎপর্য – (Significance Of Entrance Gates) 

    ১) পূর্ব দুয়ার বা সিংহ দুয়ার-  এই গেটটি শ্রী জগন্নাথ মন্দিরে (Puri Jagannath Temple) প্রবেশের প্রধান দরজা। পৃথিবীতে গুণ প্রচারের জন্য সিংহকে ভগবানের একটি বিশেষ অবতার বলে মনে হয়। আর সূর্য পূর্ব দিক থেকে উদিত হওয়ার কারণে মন্দিরের পূর্ব দিকের গেটটিই সিংহ দুয়ার নামে পরিচিত। এই সিংহ দুয়ার প্রধানত ভক্তি বা মোক্ষ লাভের দুয়ার হিসাবে পরিচিত।  
    ২) পশ্চিম দুয়ার বা ব্যাঘ্র দুয়ার-  বাঘ হল ইচ্ছার প্রতীক। জগন্নাথ মন্দিরে প্রবেশের পশ্চিম গেটে বাঘের মূর্তি রয়েছে। এই গেট দিয়ে সাধারনত সাধু ও বিশেষ ভক্তরা মন্দিরে প্রবেশ করেন। 
    ৩) উত্তর দুয়ার বা হস্তি দুয়ার- হাতিটিকে সম্পদের দেবী মহা লক্ষ্মীর বাহন হিসাবে গণ্য করা হয়। তাই সম্পদের প্রতীক হিসাবে, মন্দিরের উত্তর গেটে হাতির প্রতীক ছিল। কথিত আছে, এই দরজা দিয়ে মন্দিরে প্রবেশ করলে ধনসম্পদে ভরে ওঠে ভক্তের ঘর। জানা গিয়েছে  হস্তি দুয়ারের প্রতি পাশে একটি করে হাতির বিশাল মূর্তি ছিল, যা মুঘল আক্রমণের সময় ধ্বংস হয়ে গিয়েছিল। পরবর্তীকালে, এই হস্তি দুয়ার মেরামত করে প্লাস্টার করা হয়েছিল। এই দরজা দিয়ে মূলত ঋষি ও বিশেষ ভক্তরা প্রবেশ ও প্রস্থান করেন। 
    ৪) দক্ষিণ দুয়ার বা অশ্ব দুয়ার- জগন্নাথ ধামে দক্ষিণের প্রবেশ দ্বার বিজয়ের রাস্তা হিসাবে পরিচিত। এই প্রবেশদ্বারের বাইরে দুটি ছুটন্ত ঘোড়ার মূর্তি রয়েছে। প্রাচীনকালে সম্রাটরা যুদ্ধে জয়ী হওয়ার জন্য প্রভুর আশীর্বাদ নিতে এই দরজা দিয়ে মন্দিরে (Puri Jagannath Temple) প্রবেশ করতেন। কথিত আছে, এই দরজা দিয়ে প্রবেশ করলে কামের অনুভূতি কেটে যায়। এখানে একাধিক দেবতার প্রতীক রয়েছে। লোকনাথ, ঈশানেশ্বর, পরশুনাথ, ধবলেশ্বর, লক্ষ্মী নৃসিংহ ও তপস্বী হনুমানের প্রতীক রয়েছে এই দরজায়।

    আরও পড়ুন: ওষুধ-টাকা নিঃশেষিত! আবহাওয়া খারাপ, সোমে হচ্ছে না সিকিমে আটক পর্যটকদের উদ্ধারকার্য

    উল্লেখ্য, দ্বাদশ শতকের এই মন্দিরে একসময় চারটি প্রবেশদ্বারই খোলা থাকত। তবে নিয়ম বদলায় কোভিড অতিমারি শুরু হলে। কারন তৎকালীন সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিমারির সময় থেকেই মন্দিরের তিনটি দরজা বন্ধ করে দেয়। খোলা ছিল একটি মাত্র দরজা। সেই একটি মাত্র দুয়ার দিয়েই ভক্তরা মন্দিরে (Puri Jagannath Temple) প্রবেশ করতে পারতেন। কিন্তু কভিড পরবর্তী সময়ে সব কিছু স্বাভাবিক হলেও এতদিন পর্যন্ত সেই নিয়মই বহাল ছিল। ফলে দীর্ঘদিন ধরেই অসুবিধার মুখোমুখি হচ্ছিলেন ভক্তরা। তবে সম্প্রতি নতুন সরকার আশায় মন্দিরের চারটি দরজা খুলে দেওয়ার পাশাপাশি মন্দিরের সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের স্বার্থে ৫০০ কোটি টাকার একটি তহবিল গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • NEET Issue: “যত বড়ই আধিকারিক হন, ছাড়া পাবেন না”, নিট বিতর্কে বার্তা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

    NEET Issue: “যত বড়ই আধিকারিক হন, ছাড়া পাবেন না”, নিট বিতর্কে বার্তা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

    মাধ্যম নিউজ ডেস্ক: নিট পরীক্ষায় কোনও রকম বেনিয়মে যদি ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) কোনও আধিকারিক জড়িত থাকেন, তবে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। রবিবার নিট বিতর্কে স্পষ্ট একথা জানিয়ে দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (NEET Issue)। এবছর নিট পরীক্ষায় ১৫৬৩ জন পরীক্ষার্থীকে গ্রেস নম্বর দেওয়া হয়েছিল। তাঁদের স্কোরবোর্ড বাতিল করে ফের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি(NTA)। কিন্তু, চলতি বছরের নিট পরীক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। চিন্তায় পরীক্ষার্থী এবং অভিভাবকরা। এই অবস্থায় সবাইকে আশ্বস্ত করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী (Dharmendra Pradhan)।

    কী বললেন শিক্ষামন্ত্রী

    চিকিৎসক হওয়ার যোগ্যতা পরীক্ষা হল নিট (NEET Issue)। এই প্রবেশিকা পরীক্ষা পাশ করলেই চিকিৎসকের পেশায় যাওয়া যায়। নিট পরীক্ষা নেয় জাতীয় টেস্টিং এজেন্সি (NTA)।  এবছর এই পরীক্ষায় ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী (Dharmendra Pradhan) বলেন, “সুপ্রিম কোর্টের সুপারিশ মেনে ১৫৬৩ পরীক্ষার্থীকে ফের পরীক্ষা দিতে বলা হয়েছে। দুটি জায়গায় কিছু বেনিয়মের অভিযোগ সামনে এসেছে। আমি সব পরীক্ষার্থী ও অভিভাবকদের আশ্বস্ত করছি যে কেন্দ্র পুরো বিষয়টি গম্ভীরভাবে বিবেচনা করছে। আর এনটিএ-র কোনও আধিকারিক যদি দোষী সাব্যস্ত হন, তা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যত বড়ই আধিকারিক হন না কেন, দোষী সাব্যস্ত হলে কেউ ছাড়া পাবেন না।”

    আরও পড়ুন: ওষুধ-টাকা নিঃশেষিত! আবহাওয়া খারাপ, সোমে হচ্ছে না সিকিমে আটক পর্যটকদের উদ্ধারকার্য

    উদ্বিগ্ন সরকার

    এনটিএ-রও উন্নতিসাধন দরকার বলে মনে করেন ধর্মেন্দ্র প্রধান। পরীক্ষার্থী ও অভিভাবকদের আশ্বস্ত করে তিনি বলেন, কোনও পরীক্ষার্থীর সঙ্গে অন্যায় হবে না। কারও ভবিষ্যৎ নিয়ে কাউকে ছেলেখেলা করতে দেবে না কেন্দ্র। এই নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী (Dharmendra Pradhan) এদিন বলেন, “নিটের (NEET Issue) মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা যাতে ১০০ শতাংশ স্বচ্ছ হয়, তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সুপ্রিম কোর্টও পুরো বিষয়টি নজরে রাখছে।  এনটিএ-তে অনেক উন্নতি প্রয়োজন। সরকার এ নিয়ে উদ্বিগ্ন। পুরো বিষয়টি নজরে রাখা হচ্ছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং ছাত্রছাত্রীরা যে কোনও মূল্যে ন্যায়বিচার পাবে।” 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Rail Accident: শিলিগুড়িতে ভয়াবহ রেল দুর্ঘটনা, কাঞ্চনজঙ্ঘায় ধাক্কা মালগাড়ির, মৃত ৮, জখম ৬০

    Rail Accident: শিলিগুড়িতে ভয়াবহ রেল দুর্ঘটনা, কাঞ্চনজঙ্ঘায় ধাক্কা মালগাড়ির, মৃত ৮, জখম ৬০

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার সকালে এনজেপির কাছে রাঙাপানি  রেল স্টেশন এলাকায় ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের কামরায় পিছন দিক থেকে একটি মালগাড়ি সজোরে এসে ধাক্কা মারে। যার জেরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি বগি দুমড়ে-মুচড়ে গিয়েছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় বেসরকারি সূত্রে এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৬০ জন। তবে রেল সূত্রে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা আট। দুর্ঘটনাগ্রস্ত মালগাড়ির চালক মৃত।বহু যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনাটি (Rail Accident) ঘটে এনজেপি থেকে রাঙাপানির কাছে ১১ কিলোমিটারের মধ্যে। ঘটনাস্থলে রেলের পদস্থ কর্তারা ইতিমধ্যে পৌঁচ্ছে গিয়েছেন। যে লাইনে দুর্ঘটনাটি ঘটেছে, কলকাতা থেকে শিলিগুড়ির সঙ্গে রেল যোগাযোগের প্রধান লাইন সেটাই। ফলে, আপাতত দূরপাল্লার ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

    কী ভাবে এই দুর্ঘটনা? (Rail Accident)

    সোমবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে নির্ধারিত সময়েই রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সকাল ন’টার কিছু পরে রাঙাপানি স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বেরিয়ে যাওয়ার সময় পিছন থেকে একটি মাল গাড়ি এসে ধাক্কা মারে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।  কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এর দুটি বগি দুমড়ে-মুচড়ে গিয়েছে। মালগাড়ির লোকো পাইলট ভিতরে আটকে পিষ্টঅবস্থায় আটকে রয়েছে। রেল সূত্রে ৮ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় মানুষরা উদ্ধারকার্যে এগিয়ে এসেছেন। রেলের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছলেও ঠিক কী কারণে দুর্ঘটনা সেই নিয়ে এখনও তাঁরা কিছু  বলা পারছেন না। একই লাইনে দুটি ট্রেন কিভাবে এল এটা নিয়ে সকলেরই প্রশ্ন।

     কী পরিস্থিতি?

    এদিন সকাল  বৃষ্টি থাকায়  উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে। এই দুর্ঘটনার জেরে কলকাতা – শিলিগুড়ির  সহ  দূরপাল্লার ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। একটি কামরা লাইন থেকে ওপরের দিকে উঠে রয়েছে। তার নীচে ঢুকে রয়েছে মালগাড়ির ইঞ্জিন। বৃষ্টি সেই সঙ্গে লাগোয়ায় জমা জলে পরিস্থিতি প্রতিকূল হয়ে ওঠে। ছবিতে দেখা যাচ্ছে, ট্রেন থেকে ছিটকে যাওয়া কামরাদু’টি দুমড়ে মুচড়ে গিয়েছে। এলাকায় বৃষ্টিও চলছে। অনেকে ছাতা মাথায় দিয়ে ঘটনাস্থলে রয়েছেন।

    শিয়ালদা স্টেশনে রেলের পক্ষ থেকে কন্ট্রোল রুম

    রেল দুর্ঘটনার (Rail Accident) পর পরই যাত্রীর পরিবারের লোকজনের সহযোগিতার জন্য রেলের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। যাত্রীদের পরিবারের লোকজন শিয়ালদা স্টেশনে ভিড় করা শুরু করেছেন। যাত্রীদের পরিবারের লোকজনের বক্তব্য, দুর্ঘটনায় কতজন মারা গিয়েছেন। জখম কতজন হয়েছেন। তা আমরা জানতি পারিনি। চরম দুশ্চিন্তায় রয়েছি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share