Tag: Madhyom

Madhyom

  • Post Poll Violence: “পলিটিক্যাল ট্যুরিজম নয়, মমতাকে জাগাতে এসেছি”, বলেন বিপ্লব দেব

    Post Poll Violence: “পলিটিক্যাল ট্যুরিজম নয়, মমতাকে জাগাতে এসেছি”, বলেন বিপ্লব দেব

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্বাচনোত্তর হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার তিনি যখন রাজভবনে, তখন হিংসার (Post Poll Violence) অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে এল বিজেপির কেন্দ্রীয় দল। মাহেশ্বরী সদনে ঘরছাড়া কর্মী-সমর্থকদের অভিযোগ শোনেন কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা। বিজেপির কেন্দ্রীয় দলের কাছে তৃণমূলের বিরুদ্ধে নালিশ করেন কয়েকজন ঘরছাড়া।

    কেন্দ্রীয় প্রতিনিধি দল (Post Poll Violence)

    কেন্দ্রীয় এই দলটি তৈরি করে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এই দলে রয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি সাংসদ বিপ্লব দেব, প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী তথা বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ, উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি তথা রাজ্যসভার সাংসদ ব্রিজলাল এবং বিজেপি সাংসদ কবিতা পতিদার। বিমানবন্দর থেকে (Post Poll Violence) তাঁরা সটান চলে আসেন মাহেশ্বরী সদনে। কেন্দ্রীয় টিমের সঙ্গে সমন্বয়কারী হিসেবে রাজ্য নেতৃত্বের তরফে ছিলেন অগ্নিমিত্রা পাল, তমোঘ্ন ঘোষ। কেন্দ্রীয় দলের সদস্যরা ঘরছাড়াদের জানান, শিশু থেকে মহিলা কাউকে ছাড়ছে না তৃণমূলের গুন্ডারা।

    নির্বাচনোত্তর হিংসা

    নির্বাচনোত্তর হিংসা নিয়ে তৃণমূলকে নিশানা করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন, “মমতাদি আপনার রাজ্যে কী চলছে যে মানুষ ভোট দেওয়ার পর ঘরে যেতে পারছেন না? আমাদের এক কার্যকর্তার ভাইকে খুন করে ফেলেছে। এখন তাঁকেও হুমকি দেওয়া হচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক কর্মীরা রয়েছেন, তাঁরা ইদ পালন করতে যেতে পারছেন না। মমতাদি আপনার রাজ্যে কী চলছে?”

    আরও পড়ুন: “মুখ্যমন্ত্রীর জন্য রাজভবনের দরজা বন্ধ, বলেছেন রাজ্যপাল”, দাবি শুভেন্দুর

    এদিকে, বিজেপির এই কেন্দ্রীয় প্রতিনিধিদল যাবে দক্ষিণ ২৪ পরগনায়। ডায়মন্ড হারবার ও জয়নগরে যাওয়ার কথা তাদের। মঙ্গলবার ওই দলের সদস্যরা যাবেন কোচবিহারে। দিল্লি ফিরে তাঁরা রিপোর্ট দেবেন দলের সর্বভারতীয় সভাপতিকে। বিপ্লব বলেন, “পলিটিক্যাল ট্যুরিজম নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে জাগাতে এসেছি।” তিনি বলেন, “গত ১২-১৩ বছর ধরে তাঁর ঘুমই ভাঙছে না।” ত্রিপুরার প্রাক্তন এই মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপির লিগ্যাল সেল ঘরছাড়াদের পাশে থাকবে। তবে আইন-শৃঙ্খলা রক্ষার বিষয়টি রাজ্য সরকারের এক্তিয়ারভুক্ত।” তিনি বলেন, “রাজ্য সরকার যদি আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ঠিকঠাক পালন করে, তাহলে দিল্লি থেকে বিজেপির প্রতিনিধিদলের বাংলায় আসার প্রয়োজন হয় না (Post Poll Violence)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Sikkim: ওষুধ-টাকা নিঃশেষিত! আবহাওয়া খারাপ, সোমে হচ্ছে না সিকিমে আটক পর্যটকদের উদ্ধারকার্য

    Sikkim: ওষুধ-টাকা নিঃশেষিত! আবহাওয়া খারাপ, সোমে হচ্ছে না সিকিমে আটক পর্যটকদের উদ্ধারকার্য

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতিকূল আবহাওয়ায় (Hostile Weather) ব্যাহত উদ্ধার কাজ। প্রবল বৃষ্টি ও ধসের জেরে উত্তর সিকিমে এখনও আটকে ১২১৫ জন পর্যটক। সোমবার থেকে তাঁদের নামানোর কাজ শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে গেল আবারও৷ মঙ্গলবার থেকে উদ্ধার কাজ শুরু হবে বলে রবিবার রাতে জানিয়েছে সিকিম প্রশাসন। আগামী ২৪ ঘণ্টা আটকে পড়া পর্যটকদের পাহাড়ি রাজ্যেই নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পর্যটকদের যাতে কোনও অসুবিধা না-হয় সেজন্য হোম স্টে, হোটেল মালিক ও ট্যুর অপারেটরদেরও কড়া নির্দেশ দিয়েছে সিকিম (Sikkim) সরকার।

    আতঙ্কে দিন গুজরান পর্যটকদের

    উত্তর সিকিমে (Sikkim) আটকে থাকা পর্যটকদের মধ্যে রয়েছে প্রায় শতাধিক শিশু ও বয়স্ক মানুষ। তাঁদের কারও ওষুধ নেই, তো কারও পকেটে অর্থ নিঃশেষিত। এই অবস্থায় যত দিন বাড়ছে ততই সমস্যা তৈরি হচ্ছে। পাহাড়ের ওপরে খাবারেরও সংকট দেখা গিয়েছে। মোবাইলের নেটওয়ার্কও না-থাকায় যোগের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। পে-টিএম বা জি-পেও করা যাচ্ছে না। চারিদিকে জল কিন্তু পানীয় জলের অভাবের কথা শোনা যাচ্ছে। সিকিম প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছ, মঙ্গলবার আবহাওয়ার পরিস্থিতি পর্যালোচনা করে উদ্ধার কাজ শুরু হবে। 

    পায়ে হেঁটেই নামতে হবে!

    প্রশাসনের ঘোষণায় আরও বেশি আতঙ্ক ছড়িয়েছে পর্যটকদের মধ্যে। টানা বৃষ্টিতে (Hostile Weather) পর্যটকদের এয়ারলিফট করে উদ্ধারের কথা ছিল বায়ুসেনার। কিন্তু পাহাড়ে টানা বৃষ্টি ও প্রতিকূল পরিবেশের কারণে এয়ারলিফট করা কোনওভাবে সম্ভব নয়। এরপর সিকিম প্রশাসন রবিবার সকালে ট্রাভেল এজেন্ট, হোটেল মালিক ও ট্যুর অপারেটরদের সঙ্গে বৈঠক করে ৷ সেই বৈঠকের পরই আটকে থাকা পর্যটকদের টুং হয়ে মঙ্গন পর্যন্ত পায়ে হেঁটে নিয়ে আসার কথা জানানো হয়েছে। দিনভর বৃষ্টি। সঙ্গে ঘন কুয়াশা। দৃশ্যমানতা কমে গিয়েছে কোথাও একশো কিংবা দু’শো মিটার। এই পরিস্থিতিতে লাচুংয়ে আটকে পড়া পর্যটকদের ফেরাতে হেলিকপ্টারের উপরে ভরসা করা যাচ্ছে না। লাচুং (Sikkim) থেকে পর্যটকেরা গাড়িতে টুং পর্যন্ত আসবেন। সেখান থেকে ১৭ কিলোমিটার পথ হেঁটে তাঁদের পৌঁছতে হবে মঙ্গনে। তারপর পর্যটন সংস্থার গাড়িতে চেপে তাঁদের গ্যাংটকে ফিরতে হবে। পাহাড়ি রাস্তায় ১৭ কিলোমিটার হেঁটে মঙ্গনে ফেরা আদৌ সম্ভব কি না তা নিয়ে অনেকেই সন্দিহান।

    আরও পড়ুন: “হিংসা শিক্ষার বিষয় হতে পারে না”, সাফ জানালেন এনসিইআরটি কর্তা

    নতুন করে ধস

    গত ১০ জুন থেকে সিকিমে (Sikkim) ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। উত্তর সিকিমে সেতু ভেসে গিয়েছে। ধস নেমে বাড়ি ভেঙেছে। শতাধিক মানুষ নিরাশ্রয় হয়ে পড়েছে। ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে ৬ জনের। প্রাকৃতিক এই বিপর্যয়ে ঘোর বিপাকে পড়েছেন উত্তর সিকিমে বেড়াতে যাওয়া ১২১৫ জন পর্যটক। তার মধ্যে অন্তত সাতশো বাঙালি রয়েছেন। যাঁরা লাচুংয়ে ছিলেন, তাঁরা হোটেলে রাত কাটিয়েছেন। যাঁরা প্রাকৃতিক বিপর্যয়ের জেরে মাঝপথে আটকা পড়েছেন, তাঁরা হোটেল না-পেয়ে আশ্রয় নিয়েছিলেন চুঙথাঙের একটি গুরুদ্বারে। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের গ্যাংটক শাখা সূত্রে জানা গিয়েছে, সিকিমের আবহাওয়ার দ্রুত উন্নতির সম্ভাবনা কম। পাহাড়ের একাধিক জায়গায় নতুন করে ধস নেমেছ। আগামী মঙ্গলবার পর্যন্ত সিকিমে বৃষ্টির লাল সঙ্কেত জারি করা হয়েছে।

    দার্জিলিঙেও ধস

    ভারী বৃষ্টি (Hostile Weather) হচ্ছে দার্জিলিং এবং কালিম্পঙেও। শিলিগুড়িতে মহানন্দা ও বালাসন নদী ফুলে উঠেছে। গোটা দার্জিলিং পাহাড়ি এলাকা জুড়েই বিক্ষিপ্ত ভাবে ধস নেমেছে। কার্শিয়ঙের সিটংয়ের সঙ্গেও যোগাযোগ বন্ধ। এই অবস্থায় আপাতত পাহাড়ে যাওয়া থেকে পর্যটকদের কয়েকদিন বিরতি নিতে অনুরোধ করছেন বিভিন্ন ভ্রমণ সংস্থা ও প্রশাসন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: “মুখ্যমন্ত্রীর জন্য রাজভবনের দরজা বন্ধ, বলেছেন রাজ্যপাল”, দাবি শুভেন্দুর

    Suvendu Adhikari: “মুখ্যমন্ত্রীর জন্য রাজভবনের দরজা বন্ধ, বলেছেন রাজ্যপাল”, দাবি শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘নির্বাচনোত্তর হিংসায় আক্রান্তদের জন্য রাজভবনের দরজা খোলা থাকলেও, রাজ্যের পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর জন্য সেই দরজা বন্ধ।’ অন্তত রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁকে একথা জানিয়েছেন বলেই দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। নির্বাচনোত্তর হিংসায় আক্রান্তদের নিয়ে রবিবার রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান শুভেন্দু।

    কী বললেন শুভেন্দু? (Suvendu Adhikari)

    রাজভবন থেকে বেরিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “রাজ্যপাল বলেছেন এবার তিনি পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের বাঁচানোর জন্য কঠিন পদক্ষেপ করবেন।” তিনি বলেন, “রাজ্যপাল বলেছেন, রাজভবনের দরজা ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের জন্য সব সময় খোলা রয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর জন্য তা বন্ধ।” ঘাটাল-সহ রাজ্যের বিভিন্ন লোকসভা কেন্দ্রে নির্বাচনোত্তর হিংসায় আক্রান্ত হয়েছেন শাসক দলের বহু কর্মী-সমর্থক। অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফল বেরনোর পর থেকে এমনতর অভিযোগ করে আসছেন বিরোধীরা। এদিন শুভেন্দু (Suvendu Adhikari) ঘাটাল লোকসভা কেন্দ্রের আক্রান্ত বিজেপি নেতাকর্মীদের মধ্যে ১১৫জনকে নিয়ে রাজভবনে যান। দেখা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে।

    বিজেপি নেতার দাবি

    রাজ্যপালের সঙ্গে আক্রান্তদের নিয়ে শুভেন্দুর দেখা করার সময় উপস্থিত ছিলেন এক বিজেপি নেতা। তিনি বলেন, “রাজ্যপাল আমাদের সঙ্গে কথা বলার সঙ্গে সঙ্গে গ্রামের পরিবেশ সম্পর্কে জানতে চেয়েছিলেন। পুলিশ ও শাসকদল কীভাবে রাতের অন্ধকারে ঢুকে বাড়ির মহিলা ও বাচ্চাদের ওপর অত্যাচার চালাচ্ছে, তা শুনেই রাজ্যপাল আক্রান্তদের জন্য রাজভবনের দরজা খুলে দেওয়ার কথা বলেছেন। মুখ্যমন্ত্রী প্রশাসনিক দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায়ই রাজ্যপাল তাঁর জন্য রাজভবনের দরজা বন্ধ করার কথাও বলেছেন।”

    আরও পড়ুন: “হিংসা শিক্ষার বিষয় হতে পারে না”, সাফ জানালেন এনসিইআরটি কর্তা

    এদিন ১০-১২ মিনিট ধরে রাজ্যপালকে সামগ্রিক পরিস্থিতির কথা জানান শুভেন্দু। অভিযোগের স্বপক্ষে প্রয়োজনীয় নথি, ভিডিও ফুটেজ, স্টিল ছবিও তুলে দেন রাজ্যপালের হাতে। এর পরেই রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “বিচারব্যবস্থা বেঁচে আছে বলেই কেষ্ট মণ্ডল, হেমন্ত সোরেন, কেজরিওয়ালের মতো ডাকাতরা জেলের ভিতরে রয়েছেন। বিচারব্যবস্থা বেঁচে আছে বলেই, আমি লড়াই করে আবার আজ আক্রান্তদের নিয়ে রাজভবনে এসে দেখা করলাম সাংবিধানিক প্রধানের সঙ্গে (Suvendu Adhikari)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

  • NCERT: “হিংসা শিক্ষার বিষয় হতে পারে না”, সাফ জানালেন এনসিইআরটি কর্তা

    NCERT: “হিংসা শিক্ষার বিষয় হতে পারে না”, সাফ জানালেন এনসিইআরটি কর্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: “ঘৃণা এবং হিংসা শিক্ষার বিষয় হতে পারে না। স্কুলের পাঠ্যবইয়ে এসব বিষয়ে আলোকপাত করাও উচিত নয়।” কথাগুলি বললেন এনসিইআরটির (NCERT) প্রধান। প্রসঙ্গত, এনসিআরটির নয়া পাঠ্যপুস্তকে দ্বাদশের রাষ্ট্রবিজ্ঞানে বাবরি মসজিদ নামটির উল্লেখ নেই বলে অভিযোগ। বইটিতে বাবরি মসজিদকে তিন গম্বুজওয়ালা কাঠামো বলেও উল্লেখ করা হয়েছে। এনিয়ে দেশজুড়ে শুরু হয় বিতর্ক। এহেন আবহে মুখ খুললেন এনসিইআরটির (NCERT) প্রধান দীনেশ প্রসাদ সাকলানি।

    শিক্ষায় সংস্কার (NCERT)

    তিনি বলেন, “আমরা কি আমাদের শিক্ষার্থীদের এমনভাবে শিক্ষা দেব যাতে তারা আক্রমণাত্মক হয়ে ওঠে? সমাজে ঘৃণার সৃষ্টি করে বা ঘৃণার শিকার হয়? এটাই কি শিক্ষার উদ্দেশ্য?” তিনি বলেন, “আমাদের কি এই রকম ছোট বাচ্চাদের দাঙ্গা সম্পর্কে শেখানো উচিত…তারা যখন বড় হবে, তখন এটি সম্পর্কে এমনই জানতে পারবে। তাহলে স্কুলের পাঠ্যপুস্তক থেকে জানার দরকার কেন?” এনসিআরটির সিলেবাস অনুসরণ করা হয় ৩০ হাজার স্কুলে।

    এনসিইআরটি

    সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অনুমোদিত এই সব স্কুলে ওই পাঠ্যক্রম অনুসরণ করা হয়। শিক্ষায় গৈরিকীকরণের যে অভিযোগ বিরোধীরা করছেন, তাও নস্যাৎ করে দিয়েছেন সাকলানি। তিনি বলেন, “শিশুরা বড় হওয়ার পর জানতে পারবে কী ঘটেছে, কেনই বা ঘটেছে। এই রদবদল নিয়ে সরব হওয়া একেবারেই অপ্রাসঙ্গিক।” তিনি বলেন, “সুপ্রিম কোর্ট যদি রাম মন্দির, বাবরি মসজিদ বা রাম জন্মভূমির পক্ষে রায় দিয়ে থাকে, তা কি আমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা উচিত নয়? তাতে সমস্যা কী?”

    আরও পড়ুন: এবার কাশী বিশ্বনাথ মন্দিরেও চালু হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি দর্শন

    সাকলানি বলেন, “স্কুলের পাঠ্যবইয়ে দাঙ্গা নিয়ে কী শিক্ষা দেওয়া উচিত? আমরা পজিটিভ নাগরিক সৃষ্টি করতে চাইছি। হিংসা ও হতাশ ব্যক্তিত্ব তৈরি নয়। এর পরেই তিনি বলেন, আমাদের কী এমনভাবে শিক্ষা দেওয়া উচিত যাতে করে সমাজে ঘৃণা ছড়ায় কিংবা আমাদের শিশুরা ঘৃণার শিকার হয় এটাই কি শিক্ষার লক্ষ্য (NCERT)?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 17 June 2024: সন্তানের জন্য সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা

    Daily Horoscope 17 June 2024: সন্তানের জন্য সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) সন্তানের জন্য সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা। সতর্ক থাকুন।

    ২) নানা বিষয়ে সারা দিন ব্যস্ত থাকতে হবে আজকে।

    বৃষ

    ১) ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্কে জড়াতে পারেন।

    ২) মা-বাবার সঙ্গে সামান্য কারণে বিবাদ হতে পারে।

    মিথুন

    ১) কর্মস্থানে বন্ধুদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলবে।

    ২) বুদ্ধির ভুলের জন্য মানসিক চাপ বৃদ্ধি।

    কর্কট

    ১) ব্যবসায় মুনাফা বৃদ্ধি পাবে। কাউকে টাকা ধার দেবেন না।

    ২) ঋণমুক্তির সুযোগ পাবেন।

    সিংহ

    ১) প্রেমে নৈরাশ্য থেকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে।

    ২) প্রতিবেশীর অশান্তির দায় আপনার কাঁধে চাপতে পারে।

    কন্যা

    ১) সকালের দিকে বন্ধুদের দ্বারা বিব্রত হতে পারেন।

    ২) শরীরে ব্যথা-বেদনা বৃদ্ধি পাবে। চিকিৎসকের পরামর্শ নিতে হতে পারে।

    তুলা

    ১) ভ্রমণে গিয়ে শরীর খারাপ হওয়ার আশঙ্কা।

    ২) তিক্ত অভিজ্ঞতার কারণে প্রেমের প্রতি ঘৃণাবোধ হতে পারে।

    বৃশ্চিক

    ১) প্রেমের ব্যাপারে অতিরিক্ত আবেগ প্রকাশ করবেন না।

    ২) শরীরে ক্ষয় বৃদ্ধি। নিজের দিকে খেয়াল দিন।

    ধনু

    ১) বাড়তি কিছু খরচ হতে পারে। পকেট সাশ্রয়ী হোন।

    ২) বৈরী মনোভাবের জন্য ব্যবসায় শত্রু বৃদ্ধি পাবে।

    মকর

    ১) আপনার বিষয়ে সমালোচনা বৃদ্ধি পাবে। এতে উত্তেজিত হবেন না।

    ২) সকালের দিকে একই খরচ বার বার হবে।

    কুম্ভ

    ১) রক্তহীনতা বাড়তে পারে। ডাক্তারের কাছে যান।

    ২) কোনও মহিলার জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ।

    মীন

    ১) বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে।

    ২) বাড়িতে বিবাদের জন্য মনঃকষ্ট।

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jammu Kashmir Train Services: ভূস্বর্গে চেনাব সেতুর ওপর দিয়ে ছুটবে ট্রেন, কবে জানেন?

    Jammu Kashmir Train Services: ভূস্বর্গে চেনাব সেতুর ওপর দিয়ে ছুটবে ট্রেন, কবে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভূস্বর্গে চেনাব নদীর ওপর তৈরি হয়েছে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু। এই সেতুর উচ্চতা ফ্রান্সের আইফেল টাওয়ারের চেয়েও বেশি। বিশ্বের অষ্টম আশ্চর্য বলেই পরিচিত এই (Jammu Kashmir Train Services) সেতু। সেতু নির্মাণের কাজ শেষ হলেও, শুরু হয়নি ট্রেন চলাচল। তবে এবার হবে।

    রিয়াসি পর্যন্ত চলবে ট্রেন

    জানা গিয়েছে, রামবান থেকে রিয়াসি পর্যন্ত ছুটবে ট্রেন। সেই ট্রেনই যাবে চেনাব নদীর ওপর নব নির্মিত এই সেতুর ওপর দিয়ে। বর্তমানে কন্যাকুমারী থেকে কাটরা পর্যন্ত ট্রেন চলাচল করে। ট্রেন চলাচল করে বারামুল্লা থেকে কাশ্মীর উপত্যকার সঙ্গলদান পর্যন্ত। রিয়াসির ডেপুটি কমিশনার বিশেষ মহাজন সংবাদ মাধ্যমে বলেন, “আধুনিক বিশ্বের ইঞ্জিনিয়ারিংয়ের বিস্ময় এই সেতু। যেদিন ট্রেন রেইসিতে পৌঁছবে, সেটা হবে এই জেলার জন্য একটা গেম চেঞ্জিং ডে। আমাদের জন্য এটি একটি গর্বিত মুহূর্ত। আমাদের ইঞ্জিনিয়াররা এই বিস্ময়কর সেতুটি নির্মাণ করেছেন। এটি বিশ্বের অষ্টম আশ্চর্য। সেতু, বাতাসের গতি এবং এর মজবুতি বিস্ময়কর।”

    কবে চলবে ট্রেন?

    তিনি বলেন, “ঠিক কবে ট্রেন চলাচল শুরু হবে, সেই দিনক্ষণ বলতে পারব না। তবে আমি আশা করি, খুব শীঘ্রই দিন ঘনিয়ে আসছে। রেলের আধিকারিকরা নয়া রেললাইন পরীক্ষা করেও দেখেছেন। রামবান জেলার সাঙ্গালদান জেলার এবং রিয়াসির বিভিন্ন স্টেশনও ঘুরে দেখেছেন তাঁরা।” কোঙ্কন রেলওয়ের ডেপুটি চিফ ইঞ্জিনিয়র সুজয় কুমার বলেন, “প্রজেক্টটি খুব চ্যালেঞ্জিং ছিল। এই প্রজেক্টের জেরে যাঁরা অ্যাফেকটেড হয়েছিলেন, তাঁরাও খুব খুশি। আমরা আশা করি, সব কিছু খুব শীঘ্রই সম্পূর্ণ হয়ে যাবে।”

    আরও পড়ুন: এবার কাশী বিশ্বনাথ মন্দিরেও চালু হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি দর্শন

    জানা গিয়েছে, উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল লিঙ্ক প্রকল্পটি শেষ হবে চলতি বছরের শেষের দিকে। ৪৮.১ কিলোমিটার দীর্ঘ বানিহাল-সাঙ্গালদান বিভাগ সহ উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল লিঙ্ক প্রকল্পটির উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলতি বছরের ২০ ফেব্রুয়ারি উদ্বোধন হয়েছিল এই প্রকল্পের। প্রসঙ্গত, চেনাব নদীর ওপর অবস্থিত সেতুটির উচ্চতা ৩৫৯ মিটার। আইফেল টাওয়ারের চেয়ে প্রায় ৩৫ মিটার বেশি উঁচু। সেতুটির দৈর্ঘ্য ১ হাজার ৩১৫ মিটার (Jammu Kashmir Train Services)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Sikkim News: রবিবার সম্ভব হল না, সোমবার উদ্ধার করা হবে পর্যটকদের  

    Sikkim News: রবিবার সম্ভব হল না, সোমবার উদ্ধার করা হবে পর্যটকদের  

    মাধ্যম নিউজ ডেস্ক: সিকিমে আটকে পড়েছেন প্রায় ১৩০০-র কাছকাছি পর্যটক। সিকিমে ঘুরতে গিয়ে আটকে পড়া পর্যটকদের নাজেহাল অবস্থা কাটার কোন উপায় দেখা যাচ্ছে না। খারাপ আবহাওয়ার কারণে রবিবার হেলিকপ্টারের মাধ্যমে পর্যটকদের নিরাপদ জায়গায় তুলে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়নি। বহু জায়গায় রাস্তা খারাপ, ধস নেমেছে। তাই পর্যটকদের সড়কপথেও ফিরিয়ে (Sikkim News) আনার কোনও উপায় নেই। ফলে আটকে থাকা পর্যটকদের কবে ফেরানো সম্ভব হবে, তা এখনও স্পষ্ট নয়।  

    রবিবারও উদ্ধার করা গেল না পর্যটকদের (Sikkim News)

    উত্তর সিকিমে পর্যটকদের উদ্ধার কাজ থমকে রয়েছে। আগে ঘোষণা করা হয়েছিল রবিবার সকাল থেকে হেলিকপ্টারে পর্যটকদের (Sikkim News) উদ্ধার করা হবে। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে পর্যটকদের উদ্ধার করা সম্ভব হয়নি। অন্যদিকে নতুন করে একাধিক জায়গায় ধসের কারণে রবিবার সড়কপথে পর্যটকদের উদ্ধার করা গেল না। এখন অপেক্ষা সোমবার যদি সোমবার বৃষ্টি কম হয় এবং পরিস্থিতির উন্নতি হয় তাহলে উদ্ধারকার সম্ভব হবে। আবহাওয়া ঠিক থাকলে হেলিকপ্টারের মাধ্যমে এয়ারলিফট করা হবে পর্যটকদের। তবে আবহাওয়ার উন্নতি না হলে সড়ক পথেই ফেরাতে হবে তাঁদের। সে ক্ষেত্রে রাস্তা সারাইয়ের জন্য সেনাবাহিনীর সাহায্য নেওয়া হতে পারে। জানা গিয়েছে সোমবার উত্তর সিকিমের টুং থেকে পাঁচ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে পেরোতে হবে আটকে থাকা পর্যটকদের। মঙ্গন পর্যন্ত ধস রয়েছে। মঙ্গন পেরিয়ে যাওয়ার পর পর্যটন সংস্থার গাড়িতে তাঁরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেবেন।

    সোমবার ছাড়া সুরাহা নয়, ঘোষণা প্রশাসনের

    প্রসঙ্গত খারাপ আবহাওয়ার জন্য সোমবার আরও কয়েকটি পরিকল্পনা ভেবে রেখেছে প্রশাসন। রবিবারও অঝোরে বৃষ্টি হয়েছে সিকিমে। স্বাভাবিকভাবেই (Sikkim News) পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে সাময়িকভাবে ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ করে দিতে হয়েছে। এমতাবস্থায় যদি আরও কয়েক জায়গায় ধস নামে তাহলে সেনার সাহায্য নেওয়া ছাড়া অন্য কোন উপায় থাকবে না। অন্যদিকে সিকিম প্রশাসন নিজেরা উদ্যোগী হয়ে বিভিন্ন জায়গায় ধস মোকাবিলায় নেমেছে। যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা সারানোর কাজ চলছে।

    আরও পড়ুন: ফ্রিজে গোমাংস, মধ্যপ্রদেশে চলল বুলডোজার অ্যাকশন

    প্রসঙ্গত উত্তর সিকিমে লাচুঙয়ে আটকে পড়া পর্যটকরা রবিবারও দ্রুত বাড়ি ফেরানোর আবেদন করে ভিডিও প্রকাশ করেছেন। সিকিমের বিভিন্ন জায়গায় খাদ্য সরবরাহ, বিদ্যুৎ সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হয়েছে। ইতিমধ্যেই কমপক্ষে ছয়জনের মৃত্যুর খবর এসেছে সিকিম থেকে। নদীর জলস্তর বেড়ে কোথাও বাড়ির মধ্যে ঢুকেছে, আবার কোথাও চা বাগানে তিস্তা সহ অন্য নদীর জল ঢুকে পড়েছে। এমতাবস্থায় সিকিমে বিপর্যয় এড়াতে পর্যটকরা যেখানে আছেন সেখান থেকে ঝুঁকি নিয়ে অন্য কোথাও না যাওয়ার আহ্বান জানানো হয়েছে প্রশাসনের তরফে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Jammu And Kashmir: জম্মু-কাশ্মীরের নিরাপত্তা নিয়ে বৈঠকে বসলেন শাহ, কী নির্দেশ দিলেন জানেন?

    Jammu And Kashmir: জম্মু-কাশ্মীরের নিরাপত্তা নিয়ে বৈঠকে বসলেন শাহ, কী নির্দেশ দিলেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরের (Jammu And Kashmir) পরিস্থিতি নিয়ে রবিবার দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্প্রতি জম্মুতে পুণ্যার্থী ভর্তি একটি বাসে হামলা চালায় জঙ্গিরা। বৈষ্ণোদেবী যাওয়ার পথে ওই বাসে জঙ্গি হামলার জেরে হত হন বেশ কয়েকজন পুণ্যার্থী। সেই পরিস্থিতি খতিয়ে দেখতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রবিবাসরীয় বৈঠক। সামনেই অমরনাথ যাত্রা।

    শাহি নির্দেশ (Jammu And Kashmir)

    তার আগে ভূস্বর্গের নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করতে এবং জম্মুতে সন্ত্রাসবাদীদের সমর্থকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার নির্দেশ দেন শাহ। তীর্থযাত্রীদের ওপর যাতে ফের হামলা না হয় এবং উপত্যকার বিভিন্ন তীর্থস্থানে যাওয়ার পথে কড়া নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশও দেন স্বরাষ্ট্রমন্ত্রী (Jammu And Kashmir)। জম্মু-কাশ্মীরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতেও আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থার নির্দেশও বৈঠকে দেন তিনি।

    কড়া পদক্ষেপের নির্দেশ

    সূত্রের খবর, এদিনের বৈঠকে শাহ নিরাপত্তা আধিকারিকদের নির্দেশ দেন, জম্মুতে যে জঙ্গিবাদের বাড়বাড়ন্ত হচ্ছে, তা ঠেকাতে কড়া পদক্ষেপ করতে হবে। যে কোনও মূল্যে এই জাতীয় ঘটনার পুনরাবৃত্তিও ঠেকাতে হবে। কাশ্মীরে এরিয়া ডমিনেশন প্ল্যান ও জম্মুতে জিরো টেরর প্ল্যানের যে সাফল্য তা ফের প্রয়োগ করার নির্দেশও নিরাপত্তা সংস্থাগুলিকে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বৈষ্ণোদেবী এবং শিবকোহরির মতো তীর্থস্থানগুলিতে যেসব তীর্থযাত্রী যান, তাঁদের নিরাপত্তায় থাকা নিরাপত্তা সংস্থাগুলিকে সমন্বয় সাধন করে চলার নির্দেশও দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

    আরও পড়ুন: ‘‘ইভিএম হ্যাক হতে পারে’’, ইলন মাস্কের মন্তব্যের কী জবাব দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী?

    হিউম্যান ইনটেলিজেন্সকে কাজে লাগিয়ে জম্মু-কাশ্মীরের সড়কগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার নির্দেশও দেন তিনি। ভূস্বর্গের বিভিন্ন সড়কে আরও বেশি করে নিরাপত্তা রক্ষী মোতায়েন করার নির্দেশও দিয়েছেন শাহ। কাশ্মীরের সমস্ত পয়েন্টে কড়া নজরদারির ব্যবস্থা করতে বলা হয়েছে, যাতে করে কোনওভাবেই এদেশে ঢুকতে না পারে অনুপ্রবেশকারীরা। অমরনাথ তীর্থ যাত্রার পথে বহুস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশও দেওয়া হয়েছে এদিনের বৈঠকে। প্রসঙ্গত, চলতি বছর ২৯ জুন শুরু হবে অমরনাথ যাত্রা। শেষ হবে অগাস্টের ১৯ তারিখে।

    শাহ ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, জম্মু-কাশ্মীরের (Jammu And Kashmir) লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, আর্মি চিফ জেনারেল মনোজ পাণ্ডে প্রমুখ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Sukanta Majumdar: ‘ঘরছাড়া’ দলীয় কর্মীদের দেখতে বারুইপুর গেলেন সুকান্ত, দিলেন ঘরে ফেরানোর আশ্বাস

    Sukanta Majumdar: ‘ঘরছাড়া’ দলীয় কর্মীদের দেখতে বারুইপুর গেলেন সুকান্ত, দিলেন ঘরে ফেরানোর আশ্বাস

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর তৃণমূলের অত্যাচারে অনেক কর্মী-সমর্থক ঘরছাড়া হয়ে রয়েছেন। যাদবপুর সাংগঠনিক জেলার অন্তর্গত বারুইপুর পার্টি অফিসে ঘরছাড়া দলীয় কর্মীদের সাথে দেখা করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এখানেই ‘আশ্রয় শিবির’ তৈরি করেছে বিজেপি। ঘরছাড়াদের ঘরে ফেরাতে রাজ্য প্রশাসনের সর্বস্তরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানান তিনি। অনেক জায়গায় পুলিশই হামলার সাথে যুক্ত বলে অভিযোগ করেন তিনি। বারুইপুরের পাশাপাশি ক্যানিং ও কুলতলিতেও যাবেন আজ। আক্রান্ত এবং ঘরছাড়াদের মধ্যে যেমন মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছে, তেমনি আরও সাধারণ খেটে খাওয়া পুরুষ-মহিলা কর্মী-সমর্থকরাও রয়েছেন। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

    কর্মীদের ঘরে ফেরাতে আশ্বাস সুকান্তর (Sukanta Majumdar)

    দলীয় কর্মীদের ঘরে ফেরানোর প্রসঙ্গ নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, “আমরা চাই দলীয় কর্মীরা যাতে দ্রুত তাঁদের নিজেদের বাড়িতে ফিরে যেতে পারেন। এবিষয়ে রাজ্য প্রশাসনের সর্বস্তরে আবেদন জানানো হয়েছে। দলের জেলা সভাপতি সহ জেলা নেতৃত্বরা এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নিচ্ছেন। যদিও রাজ্যের এই প্রশাসনের উপর কোনও ভরসা নেই আমার। অনেক জায়গাতেই বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনায় পুলিশ সরাসরি যুক্ত ছিল। প্রয়োজনে আমরা কোর্টে যাবো। আমি, রাজ্যের মা মাটি সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব এসে দেখে যান, আপনার গুন্ডাবাহিনীর অত্যাচারে মানুষের জীবন কতটা বিপর্যস্ত। ক্যানিংয়ে শওকত মোল্লার নেতৃত্বে হামলা চলছে বিজেপি কর্মীদের উপর।” তবে তাঁর এই জেলা সফরের পর কর্মীদের মনোবল অনেকটাই চাঙ্গা হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। এর পাশাপাশি তিনি দলীয় কর্মীদের সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। শুধু তাই নয় দলীয় কর্মীরা যাতে নিজেদের অধিকার নিজেরা বুঝে নেন সেই বার্তাও দেন বিজেপির রাজ্য সভাপতি।

    আরও পড়ুনঃআঙুলের পর আইসক্রিমে বিষাক্ত বিছে! ঢাকনা খুলতেই কিলবিল করে উঠল

    উপনির্বাচন নিয়ে কী বললেন?

    আসন্ন বিধানসভার উপনির্বাচন নিয়ে রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, “দু-একদিনের মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। উপনির্বাচনের তিনটি আসন বিজেপিরই ছিল, অন্যটিতেও আমরা জয় লাভের ব্যাপারে আশাবাদী।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • EVM: ‘‘ইভিএম হ্যাক হতে পারে’’, ইলন মাস্কের মন্তব্যের কী জবাব দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী?

    EVM: ‘‘ইভিএম হ্যাক হতে পারে’’, ইলন মাস্কের মন্তব্যের কী জবাব দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি মাসেই ভারতে শেষ হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে ইভিএম-এর মাধ্যমে। সেই ইভিএম (EVM) নিয়ে প্রশ্ন তুললেন টেসলা কর্তা ইলন মাক্স। এক্স-এর মালিকের মতে, ইভিএমও হ্যাক হতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-র মাধ্যমে অথবা মানবিক বুদ্ধির মাধ্যমে ইভিএমকে হ্যাক করা সম্ভব। এর পাল্টা প্রতিক্রিয়া শোনা গিয়েছে বিজেপি নেতা তথা প্রাক্তন ইলেক্ট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী রাজীব চন্দ্রশেখরের কাছ থেকে। ইলন মাস্কের দাবিকে নস্যাৎ করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ইলন মাক্সের এই মত আমেরিকার জন্য প্রযোজ্য হতে পারে। কারণ সেখানে ইভিএম-এর সঙ্গে ইন্টারনেটের যোগ থাকে। কিন্তু ভারতে ব্যবহৃত ইভিএম আলাদাভাবে তৈরি করা হয় এবং এখানে ইভিএম-এর সঙ্গে ব্লুটুথ, ওয়াইফাই, ইন্টারনেট কোনও কিছুরই যোগ থাকে না।

    মাস্কের ট্যুইট

    ইভিএম হ্যাক নিয়ে ইলন মাস্ক এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘‘আমাদের ইলেকট্রনিক ভোটিং মেশিন (EVM)  ব্যবহার করা উচিত নয়। মানুষ বা এআই দ্বারা হ্যাক হওয়ার ঝুঁকি থাকে। তার ফল হতে পারে খারাপ।’’

    ভারতের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জবাব

    ইলেন মাস্কের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে এক্স মাধ্যমে টেসলা কর্তাকে ট্যাগ করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরের দাবি, এটা এমন একটা বার্তা যাতে মনে হচ্ছে কেউ কোনদিন সুরক্ষিত ডিজিটাল হার্ডওয়ার তৈরি করতেই পারবে না। এর পাশাপাশি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী টেসলা কর্তাকে কটাক্ষ করে লিখেছেন, তিনি অত্যন্ত খুশি হবেন যদি তিনি ইলন মাস্ককে শেখাতে পারেন যে কীভাবে সুরক্ষিত ইভিএম (EVM)  তৈরি করা হয়। প্রসঙ্গত, ইভিএম নিয়ে বিরোধীদের নানা দাবিকে ইতিমধ্যেই একাধিকবার নস্যাৎ করেছে সুপ্রিম কোর্ট। ইভিএমকে ক্লিনচিট দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। ইভিএম-এর ভোট সম্পূর্ণভাবে স্বচ্ছ বলেও জানিয়েছে শীর্ষ আদালত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share