Tag: Madhyom

Madhyom

  • Lok Sabha Election Result: সরকার গড়ার সংখ্যা নেই, ‘ইন্ডি’ জোট বসবে বিরোধী আসনেই

    Lok Sabha Election Result: সরকার গড়ার সংখ্যা নেই, ‘ইন্ডি’ জোট বসবে বিরোধী আসনেই

    মাধ্যম নিউজ ডেস্ক: “‘ইন্ডিয়া’ ব্লক আপাতত সরকার গড়ার চেষ্টা করবে না।” বুধবার ‘ইন্ডি’ জোটের (Indi Alliance) তরফে কথাগুলি বললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। এদিকে, এদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে বৈঠকে বসেছিলেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ নেতারা। সেখানে ঠিক হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানাবেন তাঁরা (Lok Sabha Election Result)।

    বৈঠকে ‘ইন্ডি’ ব্লক

    এদিন খাড়্গের বাড়িতে বৈঠকে বসেছিলেন ‘ইন্ডি’ জোটের নেতারা। উপস্থিত ছিলেন ‘ইন্ডি’-র প্রায় সব দলের নেতাই। সেখানেই ঠিক হয়, ‘ইন্ডি’ জোট বসবে বিরোধী আসনে। তবে লড়াই চালিয়ে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপির ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে। ‘ইন্ডি’ জোটের (Lok Sabha Election Result) সব শরিকের মধ্যে সব চেয়ে বেশি আসন পেয়েছে কংগ্রেস। তারা পেয়েছে ৯৯টি আসন। বৈঠক শেষে খাড়্গে বলেন, “আমাদের বিপুলভাবে সমর্থনের জন্য জোট শরিকদের তরফে দেশবাসীকে ধন্যবাদ জানাই। মানুষ তাঁদের রায়ে বিজেপি এবং তাদের ঘৃণা ও দুর্নীতির বিরুদ্ধে উপযুক্ত জবাব দিয়েছে। মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং ধুর্ত পুঁজিবাদের বিরুদ্ধে ভারতের সংবিধান রক্ষা ও গণতন্ত্র বাঁচানোর জন্য এই রায় দেওয়া হয়েছে।” তিনি বলেন, “মোদির নেতৃত্বাধীন বিজেপির ফ্যাসিবাদ শাসনের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাখবে।”

    কী বললেন খাড়্গে?

    কংগ্রেস সভাপতি বলেন, “মানুষ চান না যে বিজেপি আর দেশ শাসন করুক। এই বিষয়টি মাথায় রেখে জনগণের ইচ্ছে পূরণে আমরা ঠিক সময় যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। এটি আমাদের সিদ্ধান্ত এবং আমরা এই বিষয়গুলিতে সম্পূর্ণ এক মত। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব আমরা।” এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সংসদীয় দলের সভানেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, কেসি বেণুগোপাল, সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী এবং জেএমএম বিধায়ক কল্পনা সোরেন, এনকে প্রেমচন্দ্রন।

    আর পড়ুন: প্রেমের ফাঁদ পাতা বাংলাদেশে! হিন্দুদের নিয়ে গিয়ে চলছে ইসলামে দীক্ষিতকরণ

    ছিলেন এএপি সাংসদ রাঘব চাড্ডা, আরজেডি নেতা তেজস্বী যাদব, এনসিপি প্রধান শরদ পাওয়ার, সুপ্রিয়া সুলে, সীতারাম ইয়েচুরি, দীপঙ্কর ভট্টাচার্য এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। প্রসঙ্গত, এনডিএ যেখানে ২৯২টি আসন পেয়েছে, সেখানে ‘ইন্ডি’ জোটের সাংসদ সংখ্যা মাত্র ২৩৪ (Lok Sabha Election Result)। এনডিএ থেকে নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে ভাঙানোর চেষ্টা ব্যর্থ হওয়ার পর ম্যাজিক ফিগারে (২৭২) পৌঁছানো সম্ভব নয় জেনেই ‘ইন্ডি’ জোট-বিরোধী আসনে বসার সিদ্ধান্ত নেয় বলে ধারণা রাজনৈতিক মহলের। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

      

  • Daily Horoscope 06 June 2024: আজ সমাজে আপনার ভাবমূর্তি উন্নত হবে

    Daily Horoscope 06 June 2024: আজ সমাজে আপনার ভাবমূর্তি উন্নত হবে

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) সাংসারিক সুখ-সুবিধা বৃদ্ধি পাবে।

    ২) কোনও নতুন কাজে রুচি থাকবে।

    ৩) কাজে গোপনীয়তা বজায় রাখতে হবে, তা না-হলে সমস্যা হতে পারে।

    বৃষ

    ১) আজকের দিনটি ভালো।

    ২) পেভাইদের মধ্যে সৌভ্রাতৃত্ব মজবুত হবে।

    ৩) আবেগপ্রবণ বিষয়ে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবেন।

    মিথুন

    ১) আজকের দিনটি আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবে।

    ২) কোনও নতুন সম্পত্তি কিনতে পারেন।

    ৩) পরিবারের সঙ্গে পিকনিকে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।

    কর্কট

    ১) আজকের দিনটি অন্য দিনের তুলনায় খুবই ভালো।

    ২) কলা-কৌশল উন্নত হবে।

    ৩) মান-সম্মান বাড়বে।

    সিংহ

    ১) আত্মীয়ের মনের মধ্যে চলতে থাকা কথা জানতে পারবেন।

    ২) কোনও কাজে গাফিলতি করবেন না।

    ৩) সন্তানের প্রত্যাশা পূরণ করতে পারবেন।

    কন্যা

    ১) আজকের দিনটি ভালো।

    ২) কোনও বড় লক্ষ্য অর্জন করায় আনন্দিত থাকবেন।

    ৩) সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করুন।

    তুলা

    ১) আজকের দিনে পদ-প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে।

    ২) কর্মক্ষেত্রে আধিকারিকদের দেওয়া কাজ সময়ের মধ্যে পূরণ করবেন।

    ৩) বিভিন্ন কাজে রুচি থাকবে।

    বৃশ্চিক

    ১) আজকের দিনটি গুরুত্বপূর্ণ।

    ২) দীর্ঘমেয়াদি পরিকল্পনা এগিয়ে নিয়ে যাবেন।

    ৩) ভাইদের সাহায্য পাবেন।

    ধনু

    ১) আজকের দিনটি দুর্বল।

    ২) আপনাদের সতর্ক থাকতে হবে।

    ৩) সহকর্মীদের ওপর ভেবেচিন্তে ভরসা করতে হবে।

    মকর

    ১) জমি, গাড়ি, বাড়ি কেনার চিন্তাভাবনা করতে পারেন।

    ২) দাম্পত্য জীবন ভালো কাটবে।

    ৩) সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার চেষ্টা করবেন।

    কুম্ভ

    ১) কাজকর্মের বিষয়ে সতর্ক থাকুন, তা না-হলে কোনও সমস্যা হতে পারে।

    ২) কিছু ব্যক্তিদের থেকে সাবধান থাকুন।

    ৩) সম্পর্কে সামঞ্জস্য বজায় রাখুন।

    মীন

    ১) মনস্কামনা পূরণ হবে আজ।

    ২) ছাত্রছাত্রীদের পড়াশোনায় আগত সমস্যা থেকে স্বস্তি পাবেন।

    ৩) আজ সমাজে আপনার ভাবমূর্তি উন্নত হবে।

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Paris Olympics: প্যারিস অলিম্পিক্সে সব রেকর্ড ভাঙাই লক্ষ্য! ভারতের হয়ে পদক জয়ের দৌড়ে কারা?

    Paris Olympics: প্যারিস অলিম্পিক্সে সব রেকর্ড ভাঙাই লক্ষ্য! ভারতের হয়ে পদক জয়ের দৌড়ে কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: আসন্ন প্যারিস অলিম্পিক্সে (Paris 2024 Olympics) অতীতের সব রেকর্ড ভেঙে দেওয়াই লক্ষ্য ভারতীয় ক্রীড়াবিদদের। গত কয়েক বছরে ভারতীয়রা ক্রীড়াক্ষেত্রে অনেকটাই উন্নতি করেছে। এখনও অনেকটা পথ চলা বাকি। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে খেলো ইন্ডিয়া গেমসের মাধ্যমে নতুন নতুন প্রতিভা উঠে এসেছে ক্রীড়া জগতে। যারা ভারতকে প্যারিস থেকে পদক এনে দিতে সক্ষম।২০১৬ রিও অলিম্পিকের তুলনায় ২০২০ টোকিও অলিম্পিকে অনেক ভালো পারফরম্যান্স করেছে ভারত। অলিম্পিকের ইতিহাসে ভারতের সেরা পারফরম্যান্স। টোকিও থেকে সাতটি পদক নিয়ে ফিরেছে ভারত। এবার লক্ষ্য প্যারিস। 

    নীরজ চোপড়া

    প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics) আর দুই মাসও বাকি নেই। তার আগে দুরন্ত ছন্দে নীরজ চোপড়া (Neeraj Chopra)। ভারতের সোনার ছেলে। যিনি টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন। অ্যাথলেটিক্সে সেটি ছিল ইতিহাস। ভারতের প্রথম অ্যাথলিট হিসাবে ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে ব্যক্তিগত বিভাগে সোনা জিতেছিলেন নীরজ। অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে ভারতের প্রথম সোনা জেতার রেকর্ড গড়েছিলেন শুটার অভিনব বিন্দ্রা। দ্বিতীয় সোনা এসেছে নীরজের সৌজন্যে। প্যারিসে পরবর্তী অলিম্পিকে লক্ষ্য আরও বড়।

    পিভি সিন্ধু

    আসন্ন প্যারিস অলিম্পিক গেমসে ভারতের হয়ে পদক জয়ের অন্যতম দাবিদার ভারতীয় শাটলাররা। পুরুষ এবং মহিলা বিভাগ দুই বিভাগেই পদক জয়ের বিরাট সম্ভাবনা রয়েছে ভারতীয় শাটলারদের। আর সেই সম্ভাবনাকে উস্কে দিয়েই পিভি সিন্ধু সহ সাত ভারতীয় শাটলার ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন প্যারিস অলিম্পিক গেমসের মূলপর্বের টিকিট। সিন্ধু ব্যাডমিন্টন থেকে ভারতের হয়ে অলিম্পিক্সে জোড়া পদক জিতেছেন। তিনি ২০১৬ রিও অলিম্পিক গেমসে রুপোর পরে ২০২০ টোকিয়ো অলিম্পিক গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন।

    চিরাগ শেট্টি এবং সাত্ত্বিকসাইরাজ জুটি

    সিঙ্গেলস তো বটেই প্যারিসে এবার পদক জয়ের সুযোগ রয়েছে ব্যাডমিন্টনের ডাবলসেও। পুরুষ ডাবলসে নিশ্চিত হয়েছে চিরাগ শেট্টি এবং সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডির খেলা। সাত্ত্বিক-চিরাগ জুটি বিশ্বে এখন এক নম্বর। তাই তাঁদের হাতে পদক দেখার স্বপ্নে বিভোর ভারতবাসী।

    ভিনেশ ফোগাট

    প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) ছাড়পত্র অর্জন করেছেন ভিনেশ ফোগাট। ২৯ বছর বয়সি কুস্তিগির প্যারিসে লড়বেন ৫০ কেজি ফ্রিস্টাইল বিভাগে। একটা সময়ে ভিনেশের এশীয় অলিম্পিক্স যোগ্যতা অর্জন পর্বে নামা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। কিন্তু এখন সব বাধা উড়িয়ে প্যারিসে দেশের প্রতিনিধিত্ব করবেন ভিনেশ। এর আগে এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে পদক জিতেছিলেন তিনি।

    সিফ্ট কৌর সামরা

    চিনের হ্যাংঝুতে এশিয়ান গেমস ২০২৩-এ মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রী পজিশন ব্যক্তিগত ইভেন্টে সিফ্ট কৌর সামরা স্বর্ণ পদক জিতেছেন। প্যারিসেও পদক গলায় ঝোলাতে বদ্ধ পরিকর সিফ্ট।

    হকিতে আশা

    টোকিও অলিম্পিকে ইতিহাস লিখে এসেছিল ভারতের পুরুষ হকি দল। ব্রোঞ্জ পদক জিতে দেশে ফিরেছিল নায়করা। ৪১ বছর পর নতুন ইতিহাস রচনা হয়েছিল। মস্কোর পর টোকিও পদক জিতেছিল ভারতীয় হকি দল। প্যারিস অলিম্পিক্সের আগে দারুণ ছন্দে ভারতীয় হকি দল। এফআইএইচ আন্তর্জাতিক প্রো লিগ হকিতে ভারত ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে। 

    নিখাত জারিন

    বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা। এশিয়ান গেমসে ব্রোঞ্জ। এবার পাখির চোখ প্যারিস অলিম্পিক (Paris 2024 Olympics)। দিনরাত এক করে প্রস্তুত হচ্ছেন নিখাত জারিন (Nikhat Zareen)। লক্ষ্য একটাই। প্যারিস থেকে সোনা নিয়ে ফেরা। অলিম্পিক এমন একটা প্ল্যাটফর্ম, প্রত্যেক অ্যাথলিটেরই স্বপ্ন থাকে, সেখানে পদক জেতার। প্রতিটা টুর্নামেন্টেই নিজের ১০০ শতাংশ দেন নিখাত। প্যারিসেও তিনি চেষ্টা করবেন যাতে দেশের মুখ উজ্জ্বল করার। তবে, অন্য কোনও পদক নয়, নিখাতের লক্ষ্য শুধুই সোনা।

    মীরাবাঈ চানু

    টোকিও অলিম্পিকে এবার ভারতকে প্রথম পদক এনে দিয়েছিলেন মীরাবাঈ চানু। মহিলাদের ৪৯ কেজি বিভাগে রুপো জিতেছিলেন তিনি। মনিপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে তাঁর উঠে আসা রূপকথার মতোই। টোকিয়ো অলিম্পিক্সে পদকজয়ী ভারোত্তোলক বিশ্বকাপে গ্রুপ ‘বি’তে তৃতীয় স্থান অর্জন করেছেন। ২০১৭ সালের বিশ্বচ্যাম্পিয়ন মীরাবাই এখন রয়েছেন বিশ্ব ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে। চিনের জিয়ান হুইহুয়ার পরেই রয়েছেন ভারতীয় ভারোত্তোলক। টোকিয়োর পর প্যারিসেও মীরাবাই দেশকে পদক এনে দেবেন বলে মনে করা হচ্ছে। ২০২০ অলিম্পিক্সে রুপো জিতে ছিলেন তিনি। ২৯ বছরের মীরাবাই নিজের তৃতীয় অলিম্পিক্সে নামবেন প্যারিসে।

    আরও পড়ুন: “দয়া করে কেমন লাগছে জিজ্ঞাসা করবেন না”, বিদায়ী ম্যাচের আগে কী বললেন সুনীল?

    অদিতি অশোক

    ভারতের প্রথম মহিলা গল্ফ খেলোয়াড় হিসাবে এশিয়ান গেমসে পদক জয়ের নজির গড়েছিলেন অদিতি। এশিয়ান গেমসে ভারতের সেরা মহিলা গল্ফারকে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। প্যারিসে সোনার স্বপ্ন দেখছেন অদিতি।

    লাভলিনা বরগোঁহাই

    টোকিও অলিম্পিক্স থেকে পদক এনেছিলেন অলিম্পিক্সের পর বিশ্বসেরা হয়ে গিয়েছেন ভারতীয় বক্সার অসমের লাভলিনা বরগোঁহাই। প্যারিসের টিকিটও রয়েছে তাঁর পকেট। এবার গলায় পদক ঝোলানোর অপেক্ষা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • China: “ভারতের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত”, মোদিকে শুভেচ্ছা জানিয়ে বলল চিন

    China: “ভারতের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত”, মোদিকে শুভেচ্ছা জানিয়ে বলল চিন

    মাধ্যম নিউজ ডেস্ক: “নির্বাচনে জয়ী হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা।” বুধবার কথাগুলি বললেন চিনের (China) বিদেশমন্ত্রকের মুখপাত্র মাও নিং। তিনি বলেন, “ভারতের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত চিন। দুদেশের সম্পর্ক স্থিতিশীল থাকুক। উন্নতি হোক, আমরাও এটা চাই। আগামিদিনে দুদেশের স্বার্থ ও নাগরিকদের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্য পূরণে আমাদের নজর থাকবে।”

    বেজিংয়ের শুভেচ্ছা বার্তা (China)

    অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে ৪ জুন। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ পেয়েছে ২৯২টি আসন। নির্বাচন হয়েছে লোকসভার ৫৪৩টি আসনে। সরকার গড়তে প্রয়োজন ২৭২টি আসন। তাই সরকার গড়ার দাবিদার মোদির নেতৃ্ত্বাধীন এনডিএ। বুধবারই সরকার গড়তে এনডিএর শরিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পরেই এল বেজিংয়ের শুভেচ্ছা বার্তা।

    ২০২০ সালের ৫ মে লাদাখ সীমান্তে ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে লালফৌজ। তারপর থেকে দুদেশের বাণিজ্যক সম্পর্ক কার্যত তলানিতে। অরুণাচল প্রদেশের একাংশকে সে দেশের মানচিত্রে নিজেদের ভূখণ্ড বলে দেখানোয় চিনের ওপর রুষ্ট নয়াদিল্লি। লাদাখে সংঘর্ষের পর একুশ বার বৈঠকে বসেছেন দুই দেশের সেনাকর্তারা। তার পরেও কাটেনি অচলাবস্থা। এহেন আবহে চিনের (China) শুভেচ্ছা বার্তাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে কূটনৈতিক মহল।

    শুভেচ্ছা-বার্তার জোয়ার

    মোদির নেতৃত্বাধীন এনডিএর জয়ের পর প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন পড়শি দেশ নেপাল, ভুটান, মলদ্বীপ ও মরিশাসের রাষ্ট্রপ্রধানরা। শুভেচ্ছা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁও।

    আর পড়ুন: সর্বসম্মত নেতা মোদি-ই, “তাড়াতাড়ি সরকার গড়ুন”, এনডিএ বৈঠকে বললেন নীতীশ

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, “ভারত-ইজরায়েলের সম্পর্ক নয়া উচ্চতায় উঠবে। বধাই হো।” প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিও। তিনি বলেন, “ভারতের নাগরিকদের শান্তি ও সমৃদ্ধি কামনা করি। আমাদের দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক বজায় থাকবে। ভারত ও ইউক্রেনের মূল্যবোধ প্রায় এক, দুই দেশেরই সমৃদ্ধশালী ইতিহাস রয়েছে। আমাদের অংশীদারিত্ব উন্নতি লাভ করুক, বয়ে আনুক সমৃদ্ধি। দুই দেশের মধ্যে বজায় থাকুক স্বাভাবিক বোঝাপড়া (China)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Sunil Chhetri: “দয়া করে কেমন লাগছে জিজ্ঞাসা করবেন না”, বিদায়ী ম্যাচের আগে কী বললেন সুনীল?

    Sunil Chhetri: “দয়া করে কেমন লাগছে জিজ্ঞাসা করবেন না”, বিদায়ী ম্যাচের আগে কী বললেন সুনীল?

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষ ম্যাচ এই ভেবে মাঠে নামতেই চান না ভারতের লিজেন্ডারি ফুটবলার সুনীল ছেত্রী (Sunil Chhetri)। বৃহস্পতিবার কুয়েতের বিরুদ্ধে যুবভারতীতে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে খেলতে নামবে ভারত। এই ম্যাচেই অবসর নিতে চলেছেন সুনীল (Farewell Match of Sunil)। বুধবার সুনীল বলেন, “আমরা বেশির ভাগ ফুটবলারই ২০ দিন আগে একত্র হয়েছি। তখন আমার শেষ ম্যাচ নিয়ে কথা হয়েছে। সেখানেই শেষ। এখানে স্রেফ ভারত-কুয়েত ম্যাচ নিয়ে কথা বলতে এসেছি। অবসর নেব, এটা ভেবে খেলতে নামতে চাইছি না।”

    বার বার মনে করাবেন না

    ম্যাচের আগে বুধবার সাংবাদিকদের অনুরোধের সুরে সুনীল (Sunil Chhetri) বলেন, “আমি সবাইকে অনুরোধ করছি শেষ ম্যাচের কথাটা বার বার মনে না করাতে। এটা ভারতের সঙ্গে কুয়েতের লড়াই। নিজের ভেতরে আমি একটা ছোট যুদ্ধ লড়ছি। দয়া করে কেমন লাগছে জিজ্ঞাসা করে বিব্রত করবেন না। আপনারা যাঁরা এই প্রশ্ন করছেন তাঁদের জানা দরকার, সাজঘরে আমরা এটা নিয়ে কথা বলি না। আমরা একই রকম আছি। একই ভাবে মজা করছি। আমার শেষ ম্যাচ নিয়ে কথা হয়ই না। ওই আলোচনা শেষ হয়ে গিয়েছে। কুয়েত ম্যাচটা জিততে চাইছি। তৃতীয় রাউন্ডে আগে কখনও উঠিনি। সেটা অর্জন করার একটা দারুণ সুযোগ রয়েছে।”

    আবেগ থাকবেই

    সুনীল (Sunil Chhetri) বলেন, ‘আবেগ থাকবেই। তবে এখন শুধুই ম্যাচ নিয়ে ভাবছি। আমরা ড্রেসিংরুমে আমার অবসর নিয়ে আর কোনও কথা বলি না। আমার শেষ ম্যাচ নিয়ে চর্চা এখন অতীত। শুধুমাত্র আপনারাই আবেগের প্রসঙ্গ টানেন। আমাদের সামনে এখন শুধুই কুয়েত ম্যাচ। যা আমাদের ভাল খেলে জিততে হবে। আমি বেশ কয়েকবার এখানে বসে সাংবাদিক সম্মেলন করেছি। এমন অনেকজন এখানে রয়েছে যাদের আমি গত ২০ বছর ধরে দেখছি। আমি সকলের কাছে কৃতজ্ঞ। তবে এবার ম্যাচে ফোকাস করতে হবে। আমাদের জন্য সবচেয়ে বড় ম্যাচ। এর থেকে ভাল অবসরের মঞ্চ হতেই পারত না। আমি মানসিকভাবে শান্তিতে আছি। নিজের সবটা উজাড় করে দিয়েছি। আমরা কাল ইতিহাস সৃষ্টি করতে পারব কিনা সেটা সময়ই বলবে। তবে আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে।’

    কলকাতার সমর্থন

    সুনীল (Sunil Chhetri) জানালেন, নিজেদের সর্বশক্তি কাজে লাগিয়ে তাঁরা কুয়েত ম্যাচটা জেতার চেষ্টা করবেন।  সুনীল (Farewell Match of Sunil) বলেন, “কলকাতায় ম্যাচটা খেলতে পেরে আমরা খুশি। আশা করছি প্রচুর সমর্থন পাব। একটা দারুণ যুদ্ধ হতে চলেছে। আমরা তৈরি।”  ১৯ বছর আগে পাকিস্তানের বিরুদ্ধে দেশের জার্সিতে অভিষেকে গোল পেয়েছিলেন। বিদায়ী ম্যাচেও গোল করে আরও একটি বৃত্ত সম্পূর্ণ করতে চাইবেন সুনীল। কিন্তু সেই নিয়ে ভাবছেন না। গোল পেলে ভাল, না পেলেও ক্ষতি নেই। আসল লক্ষ্য দেশকে বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের তৃতীয় রাউন্ডে তুলে অবসরের লগ্নকে স্মরণীয় করে রাখা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Shantanu Thakur: সিএএ-এর ওপর ভর করে বনগাঁয় বিজেপির বাজিমাত, শান্তনুতেই ফের আস্থা মতুয়াদের

    Shantanu Thakur: সিএএ-এর ওপর ভর করে বনগাঁয় বিজেপির বাজিমাত, শান্তনুতেই ফের আস্থা মতুয়াদের

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার লোকসভা নির্বাচনে বিজেপির কাছে অন্যতম ইস্যু ছিল সিএএ কার্যকরী করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিক সভা মঞ্চে বার বার সিএএ-র পক্ষে সওয়াল করেছিলেন। বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর (Shantanu Thakur) সিএএ কার্যকরী করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন। শেষ দফা ভোটের আগেই রাজ্যে একাধিক শরনার্থী নাগরিকত্বের শংসাপত্র হাতে পেয়ে যান। এরপরই তাঁরা কুর্ণিশ জানান প্রধানমন্ত্রীকে। আস্থা রাখেন বিজেপির ওপর। আর এই সিএএ-এর ওপর ভর করেই বনগাঁ আসনে বাজিমাত করলেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। পরপর দু’বার জয় পেলেন শান্তনু।

    সিএএ-এর ওপর ভর করে বিজেপির বাজিমাত (Shantanu Thakur)

    নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, শান্তনুর (Shantanu Thakur) প্রাপ্য ভোট ৭ লক্ষ ১৯ হাজার ৫০৫। ৭৩ হাজারেরও বেশি ভোটে প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসকে হারিয়েছেন তিনি। বিশ্বজিৎ দাস পেয়েছেন ৬ লক্ষ ৪৫ হাজার ৮১২ ভোট। জানা গিয়েছে, গণনার প্রথম কয়েক দফায় ভালই লড়াই দিয়েছিলেন বিশ্বজিৎ। কিন্তু, শেষ পর্যন্ত আর ধরে রাখতে পারেননি। এমনিতেই বনগাঁ কেন্দ্রে বড় ফ্যাক্টর মতুয়া ভোট। আর মতুয়া গড়ে মুখ শান্তনু ঠাকুর, যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও ছিলেন। লোকসভা নির্বাচনের আবহেই সিএএ কার্যকর করে কেন্দ্রীয় সরকার। মতুয়া গড়ে উচ্ছ্বাসের ঝড় বয়ে যায়। বিজ্ঞপ্তি জারি ও আবেদনের ভিত্তিতে নাগরিকত্বও পেয়েছেন অনেকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সেটা শান্তনুর জয়ে বড় প্রভাব ফেলেছে। তৃণমূলের অনেকেই মনে করছেন, বামেদের একাংশের ভোট বিজেপির দিকে গিয়েছে। এটাও তৃণমূলের হারের কারণ। গত পঞ্চায়েত ও পুরসভা ভোটে তৃণমূলের বিরুদ্ধে ব্যাপক রিগিংয়ের অভিযোগ ওঠে। সেই সবই শান্তনুকে বাড়তি সুবিধা পাইয়ে দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।

    আরও পড়ুন: জলপাইগুড়িতে জয়ের ধারা অব্যাহত রাখল বিজেপি, জয়ী প্রার্থীকে দিল্লিতে তলব

    জয়ী হওয়ার পর কী বললেন শান্তনু?

    জয়ের বিষয়ে শান্তনু (Shantanu Thakur) বলেন, গত পাঁচ বছর আমি এলাকার মানুষের পাশে ছিলাম। এছাড়া এবার আমাদের অন্যতম ইস্যু ছিল, সিএএ কার্যকরী করা। আমরা সেটা করে দেখিয়ে দিয়েছি। আমরা যে ভাঁওতা দিই না, তা মানুষ বিশ্বাস করেছেন। তাই, আমার ওপর তাঁরা ফের আস্থা রেখেছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • NDA Meet: সর্বসম্মত নেতা মোদি-ই, “তাড়াতাড়ি সরকার গড়ুন”, এনডিএ বৈঠকে বললেন নীতীশ

    NDA Meet: সর্বসম্মত নেতা মোদি-ই, “তাড়াতাড়ি সরকার গড়ুন”, এনডিএ বৈঠকে বললেন নীতীশ

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃতীয়বার সরকার গড়ার লক্ষ্যে বুধবার বৈঠকে বসলেন এনডিএ নেতারা (NDA Meet)। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে সর্বসম্মতভাবে এনডিএর নেতা নির্বাচিত হন মোদি। তাঁর বাসভবনেই জড়ো হয়েছিলেন এনডিএর নেতারা। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জনতা দল ইউনাইটেড নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও। সরকার গড়তে প্রধানমন্ত্রীকে দ্রুত পদক্ষেপ করতে বলেন তিনি। বৈঠকে নীতীশ বলেন, “দ্রুত কাজ শুরু করুন। সরকার গড়ায় দেরি করা উচিত হবে না। আমরা এটা (সরকার গঠন) যত শীঘ্র সম্ভব করব।”

    এনডিএ

    অষ্টাদশ লোকসভা নির্বাচনে (NDA Meet) বিজেপি একাই পেয়েছে ২৪০টি আসন। জোট শরিকদের আসন নিয়ে এনডিএর আসন সংখ্যা ২৯২। সরকার গড়তে প্রয়োজন ২৭২টি আসন। তাই এবার সরকার গড়তে পদ্ম শিবিরের ভীষণ প্রয়োজন নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সমর্থন। এই দুই দলের সাংসদের সংখ্যা ২৮। এদিন দিল্লিতে আয়োজিত এনডিএ-র বৈঠকের আগে চন্দ্রবাবু বলেন, “আমরা এনডিএতে রয়েছি। এনডিএর বৈঠকেই যোগ দিতে দিল্লিতে যাচ্ছি।” প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশে লোকসভার আসন রয়েছে ২৫টি। এর মধ্যে চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি জয়ী হয়েছে ১৬টি আসনে। বিহারে ৪০টি আসনের মধ্যে ১২টিতে জয়ী হয়েছে নীতীশের দল জেডিইউ।

    বৈঠকে ছিলেন কারা

    জানা গিয়েছে, সরকার গড়ার দাবিতে এদিনই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন এনডিএ নেতারা। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন চন্দ্রবাবু নাইডু, নীতীশ কুমার, একনাথ শিন্ডে, এইচডি কুমারস্বামী, জিতন রাম মাঝি, চিরাগ পাশোয়ান, পবন কল্যাণ, অনুপ্রিয় প্যাটেল, জয়ন্ত চৌধুরী এবং প্রফুল্ল প্যাটেল। জনতা দল ইউনাইটেড দলের নেতা লালন সিংহ এবং সঞ্জয় ঝা-ও উপস্থিত ছিলেন বৈঠকে। বিজেপির তরফে বৈঠকে হাজির ছিলেন জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহও।

    একনাথ শিন্ডে বলেন, “মোদিজি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। মোদিজির নেতৃত্বে এনডিএ সরকার গড়বে।” উল্লেখ্য, ২০১৪ এবং ২০১৯ এর লোকসভা নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা পেয়েছিল বিজেপি (NDA Meet)।

    আর পড়ুন: ‘‘সংখ্যার খেলা চলতেই থাকবে’’, দ্বিতীয় এনডিএ সরকারের শেষ মন্ত্রিসভার বৈঠকে মোদি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Raiganj: কাউন্সিলর থেকে প্রার্থী হয়েই বিজেপির সাংসদ, কার্তিকের ওপর আস্থা রায়গঞ্জবাসীর

    Raiganj: কাউন্সিলর থেকে প্রার্থী হয়েই বিজেপির সাংসদ, কার্তিকের ওপর আস্থা রায়গঞ্জবাসীর

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তর দিনাজপুরের রায়গঞ্জে (Raiganj) ফের জয়ের ধারা অব্যাহত রাখল বিজেপি। গতবার এই আসনে দেবশ্রী চৌধুরীকে প্রার্থী করে পদ্ম ফুটিয়েছিল বিজেপি। তবে, এবার সেখানে দেবশ্রী না দাঁড়ালেও বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্র পালের হাত ধরে আসন ধরে রাখল পদ্ম শিবির। তাঁর কাছে পরাজিত হলেন নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের কৃষ্ণ কল্যাণী।

    রায়গঞ্জে অনেক উন্নয়ন হবে, দাবি বিজেপি কর্মীদের (Raiganj)

    বিশিষ্ট কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির হাত ধরে ছাত্র রাজনীতি করেছেন তিনি। প্রিয়রঞ্জন রাজনীতিতে থাকাকালীনই কালিয়াগঞ্জ পুরসভার কাউন্সিলর ছিলেন। তাঁর যোগ্য শিষ্য হিসেবে পরিচিত ছিলেন। পরবর্তীতে কার্তিক ও তাঁর কয়েকজন অনুগামী যোগ দেন তৃণমূল কংগ্রেসে। এরপর কালিয়াগঞ্জ পুরসভার তৃণমূলের বোর্ডে চেয়ারম্যান হন তিনি। প্রথম থেকেই বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ‘ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিত ছিলেন তিনি। এরপর ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু বিজেপি-তে যোগ দিলে তাঁর সঙ্গে সঙ্গে তিনিও যোগ দেন বিজেপিতে।  শেষ পুরসভা (Raiganj) নির্বাচনেও কার্তিক জয়ী হয়েছিলেন বিজেপি-র টিকিটে। কাউন্সিলর হন কালিয়াগঞ্জ পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের। এরপর সরাসরি সেখান থেকে তাঁকে সাংসদ পদের জন্য প্রার্থী করে বিজেপি। বিজেপি কর্মীদের বক্তব্য, আমাদের সাংসদ রায়গঞ্জের জন্য অনেক উন্নয়ন করবেন।

    আরও পড়ুন: জলপাইগুড়িতে জয়ের ধারা অব্যাহত রাখল বিজেপি, জয়ী প্রার্থীকে দিল্লিতে তলব

    কত ভোটে জয়ী হলেন বিজেপি প্রার্থী?

    গতবার এই আসনে পদ্ম ফুটলেও জয় ছিনিয়ে আনতে মরিয়া ছিল তৃণমূল। বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়া কৃষ্ণকল্যাণীকে প্রার্থী করে তৃণমূল। প্রশ্ন ওঠে, কৃষ্ণকল্যাণীর বারবার দলবদল মেনে নেয়নি রায়গঞ্জের (Raiganj) মানুষ? কারণ একসময় তিনি যোগ দিয়েছিলেন বিজেপিতে। পরে ফের দলবদল করে আসেন তৃণমূলে। ফলে কৃষ্ণ কল্যাণীর ওপর আস্থা রাখতে না পেরেই বিজেপি প্রার্থীর ওপর আস্থা রাখলেন  রায়গঞ্জবাসী। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বিজেপির কার্তিক চন্দ্র পাল পেয়েছেন ৫,৬০৮,৯৭। আর তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর প্রাপ্ত ভোটের সংখ্যা ৪,৯২৭,০০। ৬৮ হাজার ভোটে জয়ী হন। তাঁর জয়ের খবর পাওয়ার পরই কর্মীরা উল্লাসে মেতে ওঠেন। কার্তিকবাবু বলেন, এবারও বিজেপির ওপর আস্থা রাখাই আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। এই জয় মানুষের জয়। রায়গঞ্জবাসীর জন্য আরও অনেক বেশি করে কাজ করতে পারি, এটাই আমার লক্ষ্য।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Election Result 2024: তৃণমূলের ‘ভেল্কিবাজ’, ‘বেইমান’, ‘চোর’ অপবাদকে উপেক্ষা করে ভোটে জয়ী খগেন মুর্মু

    Election Result 2024: তৃণমূলের ‘ভেল্কিবাজ’, ‘বেইমান’, ‘চোর’ অপবাদকে উপেক্ষা করে ভোটে জয়ী খগেন মুর্মু

    মাধ্যম নিউজ ডেস্ক: অষ্টাদশ লোকসভা নির্বাচনে রাজ্যে সবুজ আবির খেলার মধ্যেই গেরুয়া আবির নিয়ে দ্বিতীয়বারের জন্য, উত্তর মালদা থেকে বিজেপি প্রার্থী হিসাবে জয়ী (Election Result 2024) হয়েছেন খগেন মুর্মু। প্রথম থেকেই তাঁর রাজনৈতিক লড়াই ছিল ব্যাপক জোরদার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ৭৭ হাজারের বেশি ভোট পেয়ে আরেকবার পদ্মফুল ফোটালেন মালদায়। উত্তরবঙ্গে বিজেপির এই জয়ে ব্যাপক উল্লাস।

    জয়ে ব্যাপক উচ্ছ্বাস (Election Result 2024)

    লোকসভা ভোটের প্রচারে তৃণমূলের কাছ থেকে ভেল্কিবাজ, বেইমান, চোরের মতো বাক্যবাণ শুনতে হয়েছিল খগেন মুর্মুকে। তাঁকে উদ্দেশ্য করে তৃণমূলের বড় বড় নেতারাও কুমন্তব্য করেছিলেন। কিন্তু সকল প্রতিকূলতার মধ্যে নিজের রাজনৈতিক লড়াইকে তীব্র করে জনমতকে সঠিক ভাবে প্রতিফলন ঘটিয়েছেন তিনি। উত্তর মালদার সাধারণ মানুষ, কেন্দ্রে তৃতীয় বারের জন্য বিজেপি সরকার গড়তে জনাদেশ (Election Result 2024) দিয়েছেন তাঁর পক্ষে। তাঁকে ঘিরে বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে। এই বারে তাঁর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী ছিলেন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়, বাম-কংগ্রেসের প্রার্থী মোস্তাক আলম, আইএসএফ প্রার্থী হয়েছিলেন মহম্মদ সোহেল।

    আরও পড়ুনঃ ক্যানিংয়ে তৃণমূলের আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা, বাড়ি ভাঙচুর! দিকে দিকে আক্রান্ত বিজেপি কর্মীরা

    আগের বারের মার্জিন ছিল ৮০ হাজার

    ২০১৯ সালের লোকসভা ভোটে, মালদা উত্তর থেকে জয়ী  হয়েছিলেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছিলেন প্রায় ৮০ হাজার ভোটে। তাঁর গত লোকসভা নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল ৫ লক্ষ ৭ হাজার ৭৯৮। তৃণমূলের মৌসম পেয়েছিলেন ৪ লক্ষ ২৪ হাজার ৫১৭। ওই বছর কংগ্রেসের হয়ে লড়াই করেছিলেন ইশা খান চৌধুরী। তাঁর প্রাপ্ত ভোট ছিল ৩ লক্ষ ৪ হাজার ৯৬৪। আর সিপিএমের বিশ্বনাথ ঘোষ পেয়েছিলেন ৫০ হাজার ৩১৫ ভোট। এইবারে জয় (Election Result 2024) করে, বিজেপি আরও একবার প্রমাণ করল উত্তরবঙ্গের অন্যতম শক্তিশালী কেন্দ্র উত্তর মালাদা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: ‘‘সংখ্যার খেলা চলতেই থাকবে’’, দ্বিতীয় এনডিএ সরকারের শেষ মন্ত্রিসভার বৈঠকে মোদি

    PM Modi: ‘‘সংখ্যার খেলা চলতেই থাকবে’’, দ্বিতীয় এনডিএ সরকারের শেষ মন্ত্রিসভার বৈঠকে মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার পদত্যাগপত্র জমা দিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। আশা করা হচ্ছে শনিবার ৮ জুন শপথ নেবেন তিনি। পদত্যাগের আগে শেষবার মোদি ২.০ কেবিনেটের সঙ্গে বৈঠক (Modi Emotional Speech) করেন। বৈঠকে তিনি ক্যাবিনেটের মন্ত্রীদের উদ্দেশে (PM Modi) বলেন, ‘‘জয় পরাজয় রাজনীতির অঙ্গ।’’ ২০১৯-এর তুলনায় ২০২৪-এ আশাতীত ফল না হওয়ার জন্যই প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন বলে মনে করা হচ্ছে।

    শেষ ক্যাবিনেট বৈঠকে আবেগপ্রবণ ভাষণ মোদির

    ওই বৈঠকে প্রধানমন্ত্রী (PM Modi) আরও বলেন, “জয় পরাজয় রাজনীতির অঙ্গ। মোট প্রাপ্ত আসনের সংখ্যা কখনও বেড়েছে কখনও কমেছে। সংখ্যার খেলা চলতেই থাকবে। আমরা দশ বছরে ভালো কাজ করেছি এবং আগামী দিনেও সেই কাজ করে যাব। আপনারা সকলেই ভাল কাজ করেছেন এবং আগামী দিনেও দিশা দেখাবেন।” সূত্রের খবর ক্যাবিনেটের শেষ বৈঠকে প্রধানমন্ত্রী মোদি ৩.০ কীভাবে কাজ করবে সে বিষয়ে মন্ত্রীদের সঙ্গে আলোচনা করেন(Modi Emotional Speech)।

    তৃতীয় বার প্রধানমন্ত্রী হলে রেকর্ড ছোঁবেন মোদি

    প্রসঙ্গত মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলাফল বের হয়। শেষ দুবার বিজেপি একার দমে ২৭২ আসনের সংখ্যাগরিষ্ঠতার সংখ্যা পেরিয়ে যায়। কিন্তু এবার এনডিএ জোট সরকার হিসেবে ক্ষমতায় আসার ইঙ্গিত দিয়েছে (Modi Emotional Speech) । সবচেয়ে বড় দল হিসেবে আত্মপ্রকাশ করেও ২৭২ এর ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে এখনও সংখ্যাগরিষ্ঠতার থেকে অনেক দূরে খিচুড়ি জোটের সংখ্যা। তা সত্ত্বেও জোটের নেতারা আস্ফালন দেখালেন। তৃতীয়বার প্রধানমন্ত্রী হবেন জেনেও মোদির (PM Modi) মুখে শান্তির লেশমাত্র যেন ছিল না।

    আরও পড়ুন: রাষ্ট্রপতির হাতে তুলে দিলেন পদত্যাগপত্র, ৮ জুন প্রধানমন্ত্রী পদে তৃতীয়বার শপথ মোদির

    তবে আরেকটা রেকর্ড গড়ে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। জওহরলাল নেহেরুর পর তিনিই হবেন দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি তিনবার দেশের মসনদে বসবেন।প্রসঙ্গত বুধবার দুপুরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে পদত্যাগপত্র জমা দিয়েছে প্রধানমন্ত্রী মোদি। ইস্তফা দিলেও পরবর্তী সরকার গঠন না হওয়া অবধি তিনিই থাকবেন দেশের কার্যনির্বাহী প্রধানমন্ত্রী। বড় অঘটনা না ঘটলে এনডিএ দেশের সরকার গড়বে আগামীতে এটাই প্রায় নিশ্চিত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share