Tag: Madhyom

Madhyom

  • Chandra Babu Naidu: অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় ফিরছে তেলুগু দেশম, চন্দ্রবাবুকে অভিনন্দন মোদি-শাহের

    Chandra Babu Naidu: অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় ফিরছে তেলুগু দেশম, চন্দ্রবাবুকে অভিনন্দন মোদি-শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: পাঁচ বছরে ফের চমকে দিলেন চন্দ্রবাবু নাইডু (Chandra Babu Naidu) । ফিরে এলেন অন্ধ্রপ্রদেশে। রাজনীতি যে চমকের খেলা তা প্রমাণ করে দিলেন চন্দ্রবাবু নাইডু। এখন অবধি যা ট্রেন্ড তাতে ১৭৫ আসনের মধ্যে ১৫৫ টি আসনে টিডিপি, বিজেপি এবং জনসেনা পার্টির জোট এগিয়ে। সবকিছু ঠিকঠাক থাকলে ফের মুখ্যমন্ত্রী আসনে বসতে চলেছেন তেলুগু দেশম পার্টির (TDP) প্রধান চন্দ্রবাবু নাইডু। এমনকি জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন তিনি। 

    জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন চন্দ্রবাবু (Chandra Babu Naidu)

    সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে ওয়াইএসআর কংগ্রেসের (YSRCP) প্রধান জগন্মোহন রেড্ডি (Jagan Reddy) বিকেলে রাজভবনে যেতে পারেন এবং সম্ভবত এদিনই পদত্যাগ পত্র জমা দেবেন তিনি। তবে ওয়াইএসআর কংগ্রেসের যে কজন প্রার্থী এগিয়ে রয়েছেন তাঁদের মধ্যে অন্যতম জগন। তিনি এবার পুলিভেন্ডালা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন। সূত্রের খবর, ইতিমধ্যেই টিডিপি প্রধানের সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সকলেই নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেছেন। গণনা শেষের আগেই বিজয়ওয়াড়ায় টিডিপি প্রধান কার্যালয়ের বাইরে দেখা গিয়েছে উৎসবের মেজাজ।

    কেন হারলেন জগন রেড্ডি

    এদিন সকাল থেকেই ভোট বাক্স খুলতেই একের পর এক কেন্দ্র থেকে টিডিপি (TDP) প্রার্থীদের এগিয়ে থাকার খবর আসতে শুরু করে। বেলা যতই গড়িয়েছে ওয়াইএসআর কংগ্রেসের প্রার্থীরা পিছিয়ে পড়েছেন। ওয়াইএসআর কংগ্রেস সূত্রের খবর যে সামাজিক উন্নয়ন প্রকল্পের উপরে তাঁরা ভরসা করেছিলেন তা ভোট বাক্সে পরিণত করা সম্ভব হয়নি।

    আরও পড়ুন: পদ্মময় জগন্নাথের রাজ্য, ভেঙে চুরমার নবীনের স্বপ্ন?

    মনে করা হচ্ছে টিডিপি প্রধানের গ্রেফতারি, উন্নয়নের ধীরগতি, রাজ্যে বিনিয়োগ না আসা এবং প্রার্থী বাছাইয়ের গণ্ডগোলের ভরাডুবি হয়েছে ওয়াইএসআর কংগ্রেসের। তাঁর দল যে সমস্যায় পড়তে পারে তা আঁচ করতে পেরেছিলেন জগন রেড্ডি। একাধিক কেন্দ্র থেকে প্রার্থী বদল করেছিলেন বটে, তবে মানুষের ক্ষোভ তিনি সামলাতে পারেননি। বেকারত্বের মত ইস্যুতে নজর না দিয়ে স্রেফ সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের উপরে জোর দিতে গিয়ে ভরাডুবি হয়েছে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। অন্যদিকে টিডিপি (TDP), বিজেপি (BJP) ও জনসেনা (Janasena Party) পার্টি জোট করায় সরকার বিরোধী ভোট পড়েছে এক জায়গায়। যার সুফল পেয়েছেন চন্দ্রবাবু নাইডু (Chandra Babu Naidu) ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Election Result 2024: জয়ের পথে অভিজিৎ, গণনাকেন্দ্রে সন্দেহজনক গাড়ি নজরে আসতেই শোরগোল

    Election Result 2024: জয়ের পথে অভিজিৎ, গণনাকেন্দ্রে সন্দেহজনক গাড়ি নজরে আসতেই শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: পূর্ব মেদিনীপুরের তমলুকে ইভিএম কারচুপির কথা আগেই ঘোষণা করেছিল বিজেপি। বিকেল ৫ টা পর্যন্ত ফলাফলের যা গতি-প্রকৃতি ছিল তাতে বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জয়ের পথে। কিন্তু ইতিমধ্যে গণনাকেন্দ্রের (Election Result 2024) বাইরে দুটি সন্দেহজনক গাড়ি নজরে আসতেই কোলাঘাটের কেটিপিপি হাইস্কুলের গণনাকেন্দ্রে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিজেপির অভিযোগ গণনাকে প্রভাবিত করতে চাইছে তৃণমূল।

    বিজেপির অভিযোগ (Election Result 2024)

    তমলুক লোকসভার গণনাকেন্দ্রে (Election Result 2024) বিকেল সাড়ে তিনটের পর ব্যাপক চাঞ্চাল্য ছড়িয়েছে। গণনা কেন্দ্রের মধ্যে নির্বাচন কমিশনের স্টিকার মারা একটি গাড়ি এবং অন্য আরেকটি পুলিশের স্টিকার লাগানো গাড়ি দেখে বিজেপি কর্মীরা উত্তেজিত হয়ে পড়েছিলেন। এরপর ঘটনাস্থলে ব্যাপক বিক্ষোভ দেখান বিজেপির কর্মীরা। বিজেপির দাবি, এই গাড়িতে করে ব্যাপক অস্ত্রশস্ত্র নিয়ে ইভিএম লুট করতে এসেছিল তৃণমূলের দুষ্কৃতীরা। দুই গাড়ির মধ্যে থাকা লোকজনকে জিজ্ঞাসা করলে কোনও কাগজপত্র দেখাতে পারেনি তারা। এরপর গাড়িকে ঘিরে বিক্ষোভ চলে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা। তিনি বলেন, “তৃণমূল চক্রান্ত করে কারসাজি করতে চেয়েছিল। গণনাকে চুরি করতেই তৃণমূল এই কাজ করেছে।”

    আরও পড়ুনঃ কৃষ্ণনগর কেন্দ্রে একাধিক ব্যালট ইউনিটে সই নেই এজেন্টদের, বদল হয়েছে ইভিএম! বিস্ফোরক বিজেপি

    আকর্ষণীয় কেন্দ্র তমলুক

    লোকসভা কেন্দ্রের (Election Result 2024) মধ্যে আকর্ষণীয় কেন্দ্র হল তমলুক কেন্দ্র। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি হিসাবে তিনি তৃণমূল সরকারের শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের বিশেষ নির্দেশ দিয়েছিলেন। তাঁর রায়ে একাধিক তৃণমূলের মন্ত্রী, বিধায়ক, নেতাকে জেলে যেতে হয়েছে। বিচারপতির পদ থেকে তিনি ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন। তাঁর রাজনীতিতে যোগদান এবং বিজেপির প্রার্থী হওয়া এই লোকসভার ভোটে ব্যাপক চমক ছিল। গণনায় তিনি এবার জয়ের পথে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Odisha Assembly Election: পদ্মময় জগন্নাথের রাজ্য, ভেঙে চুরমার নবীনের স্বপ্ন?

    Odisha Assembly Election: পদ্মময় জগন্নাথের রাজ্য, ভেঙে চুরমার নবীনের স্বপ্ন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ওড়িশায় কি পট্টনায়েক জমানার পতন হতে চলেছে? অন্তত বিধানসভা নির্বাচনের (Odisha Assembly Election) ফল গণনার ট্রেন্ড তা-ই বলছে। গত ২৩ বছর ধরে ওড়িশায় মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসে রয়েছেন বিজু জনতা দলের নবীন পট্টনায়েক। তিনি সিকিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিংয়ের রেকর্ড ভাঙতে চেয়েছিলেন। চামলিং সিকিমের মুখ্যমন্ত্রী পদে ছিলেন ২৪ বছর ১৬৫ দিন।

    এগিয়ে বিজেপি (Odisha Assembly Election)

    ওড়িশা বিধানসভার আসন সংখ্যা ১৪৭। তার মধ্যে ৭৮টিতে এগিয়ে (Odisha Assembly Election) কিংবা জিতে গিয়েছেন বিজেপি প্রার্থীরা। এ রাজ্যে পট্টনায়েকের দল এগিয়ে কিংবা জিতে গিয়েছে ৫২টি আসনে। মাত্র ১৫টি আসনে জয়ী হয়েছেন কিংবা এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থীরা। পট্টনায়েকের মন্ত্রিসভার অনেক সদস্যই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। এঁদের মধ্যে রয়েছেন বিধানসভার স্পিকার প্রমীলা মল্লিক, অর্থমন্ত্রী বিক্রম আরুখা, বন ও পরিবেশমন্ত্রী পিকে আমাত, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী অশোক পন্ডা, জলসম্পদ মন্ত্রী টুকুনি সাহু, স্টিল ও খনিমন্ত্রী প্রফুল্ল মল্লিক, প্ল্যানিং ও কো-অর্ডিনেশন মন্ত্রী রাজেন্দ্র ঢোলাকিয়া।

    লোকসভায়ও বাজিমাত পদ্মের

    কেবল বিধানসভা নয়, ওড়িশা লোকসভায়ও জয়জয়কার বিজেপির। রাজ্যের ২১টি লোকসভা আসনের ১৭টিতেই এগিয়ে রয়েছে বিজেপি। মাত্র তিনটি কেন্দ্রে এগিয়ে পট্টনায়েকের দল। অষ্টাদশ লোকসভা নির্বাচন হয়েছে সাত দফায়। ওড়িশাবাসী লোকসভার পাশাপাশি ভোট দিয়েছেন বিধানসভায়ও। এ রাজ্যে নির্বাচন হয়েছে চার দফায়। প্রথম দফার ভোট হয়েছে ১৩ মে। শেষ দফার নির্বাচন হয়েছে পয়লা জুন, সপ্তম দফার লোকসভা নির্বাচনের সঙ্গে।

    আর পড়ুন: কেন্দ্রে ফিরছে এনডিএ সরকার, ফের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদিই

    ওড়িশায় যে বিজেপি আসছে, তার ইঙ্গিত মিলেছিল বুথ ফেরত সমীক্ষায়ই। ‘অ্যাক্সিস মাই ইন্ডিয়া’র বুথ ফেরত সমীক্ষা বলেছি, ওড়িশায় বিজেডি এবং বিজেপি জয়ী হতে পারে ৬২-৮০টি আসনে। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে পাঁচ থেকে আটটি আসন। এক্সিট পোলে এ-ও বলা হয়েছিল, বিজেপি পেতে পারে ৪৮ শতাংশ ভোট, শাসক দল বিজেডি-র দখলে যেতে পারে ৪২ শতাংশ ভোট।

    প্রসঙ্গত, উনিশের বিধানসভা নির্বাচনে এ রাজ্যে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের দল বিজেডি পেয়েছিল ১১২টি আসন। পঞ্চমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন তিনি। বিজেপি এ রাজ্যে পেয়েছিল ২৩টি আসন। কংগ্রেসকে সন্তুষ্ট থাকতে হয়েছিল মাত্র ৯টি আসন নিয়েই (Odisha Assembly Election)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Lok Sabha Elections 2024: অভব্যতার চূড়ান্ত নিদর্শন! জয়ের আগেই রেখা পাত্রকে তাড়া তৃণমূলের কর্মী-সমর্থকদের

    Lok Sabha Elections 2024: অভব্যতার চূড়ান্ত নিদর্শন! জয়ের আগেই রেখা পাত্রকে তাড়া তৃণমূলের কর্মী-সমর্থকদের

    মাধ্যম নিউজ ডেস্ক: সবে গণনার কিছু ঘণ্টা পেরিয়েছে। আর এরই মধ্যে পশ্চিমবঙ্গে এগিয়ে থাকার খবরে বিজয় উৎসব শুরু করেছে তৃণমূল। একাধিক এলাকা থেকে বিজেপির কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠে আসছে। শুধু তাই নয় এবারের লোকসভা ভোটের (Lok Sabha Elections 2024) অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র বসিরহাটের বিজেপি প্রার্থী সন্দেশখালির রেখা পাত্রকে দেখা মাত্রই তেড়ে গেলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। সাময়িকভাবে এলাকায় তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। রেখাকে তাড়া করে গণনাকেন্দ্রের পাশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলে। 

    রেখাকে দেখে তেড়ে গেলেন তৃণমূলের কর্মী সমর্থকরা

    এখনও পর্যন্ত বসিরহাট লোকসভা কেন্দ্রে কিছু ভোটে (Lok Sabha Elections 2024) পিছিয়ে রয়েছেন সন্দেশখালির রেখা পাত্র। জয়ের পথে এগিয়ে হাজি নুরুল ইসলাম। আর সেজন্যই বিজেপি প্রার্থীকে দেখে রে রে করে তেড়ে গেলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। 
    প্রসঙ্গত, গত কয়েক মাসে সন্দেশখালি জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সন্দেশখালি আন্দোলন, নারী নির্যাতনের অভিযোগ রীতিমতো শোরগোল ফেলেছিল গোটা বাংলায়। সেসময় রেখা পাত্র বাচ্চা কোলে নিয়ে সংবাদমাধ্যমের কাছে তৃণমূল নেতৃত্ব ও পুলিশের বিরুদ্ধে মুখ খোলেন। ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেন। সেই রেখা পাত্রকেই টিকিট দেয় বিজেপি। গণনা শুরুর প্রথম দিকে রেখা এগিয়ে থাকলেও, পড়ে পিছিয়ে পড়েন তিনি। এরপর গণনাকেন্দ্র (Election Result) ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় রেখার গাড়ির পেছনে কার্যত তাড়া করেন তৃণমূলের কর্মীরা। তাঁকে দেখে জয় বাংলা স্লোগানও দেওয়া শুরু হয়।

    একই ঘটনা দিলীপ ঘোষের সঙ্গেও  

    অন্যদিকে এই একই ছবি দেখা গেল বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রেও। সেখানেও তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের থেকে কিছু ভোটে (Lok Sabha Elections 2024) পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আর এদিন রাস্তায় দিলীপ ঘোষকে দেখেও ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকেরা।

    আরও পড়ুন: কুকুরে খুবলে খাচ্ছে মানবখুলি! হাড় হিম করা ঘটনা মালদায়

    বিজেপির কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ

    অন্যদিকে ফলাফল (Election Result) প্রকাশের আগেই সন্দেশখালির সড়বেড়িয়ায় বড় আজগরা, ভাটিদহ, ঝারিপাড়া, রামপুর বাগদি পাড়া-সহ একাধিক এলাকায় অশান্তির অভিযোগ উঠে আসতে শুরু করেছে। বিজেপির কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। একইসঙ্গে সড়বেরিয়ার বড় আজগরায় চার জন বিজেপি সমর্থকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে।  
    অর্থাৎ বলা যেতে পারে রাজ্যজুড়ে চলছে একেবারে চূড়ান্ত অরাজকতার বাতাবরণ। ফলাফল ঘোষণার আগেই এভাবে বিজয় উৎসব ও বিরোধীদলের প্রার্থী ও কর্মীদের ওপর একের পরে হামলার ঘটনা রাজ্য জুড়ে সৃষ্টি করছে উত্তপ্ত পরিস্থিতির। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T-20 World Cup 2024: স্টেডিয়ামে থাকছে স্নাইপার, জঙ্গি হুমকির জেরে ভারত-পাক ম্যাচে অভূতপূর্ব নিরাপত্তা

    T-20 World Cup 2024: স্টেডিয়ামে থাকছে স্নাইপার, জঙ্গি হুমকির জেরে ভারত-পাক ম্যাচে অভূতপূর্ব নিরাপত্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের যে কোনও প্রান্তে বাইশ গজে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়া মানেই উত্তেজনা তুঙ্গে। একে অপরকে টেক্কা দেওয়ার পালা। সঙ্গে সাট্টা বাজার আর সন্ত্রাসী হামলার আশঙ্কা। বাদ পড়েনি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপে (T-20 World Cup 2024) মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান (India vs Pakistan)। সেই ম্যাচে নাশকতার হুমকি দিয়েছে আইএসআইএস। ঘনিয়েছে দুশ্চিন্তার কালো ছায়া। যদিও কড়া নিরাপত্তার মধ্যেই ম্যাচের আশ্বাস দিলেন নাসাউ কাউন্টির এক্সিকিউটিভ ব্রুস ব্লেকম্যান।

    কড়া নিরাপত্তার আশ্বাস

    সোমবার নাসাউ কাউন্টি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা ম্যাচে দেখা গেল নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এই প্রথম কোনও আন্তর্জাতিক ম্যাচ হল নাসাউ কাউন্টিতে। জানা গিয়েছে, স্টেডিয়ামকে ঘিরে বিভিন্ন জায়গায় স্নাইপার বসানো হয়েছে। যেখানে টেলস্কোপিক রাইফেল নিয়ে পাহারায় থাকবে পুলিশ। এ ছাড়া কাজে লাগানো হবে সোয়াট (এসডব্লিউএটি)-ইউনিটকেও। যে ইউনিটকে জঙ্গিহানা থামানোর ক্ষেত্রে খুবই পারদর্শী মনে করা হয়। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T-20 World Cup 2024) নাসাউ কাউন্টিতে আটটা ম্যাচ হবে। যার মধ্যে রয়েছে ভারত বনাম পাকিস্তান দ্বৈরথও। যে ম্যাচ ঘিরে এর আগে হুমকি দিয়েছিল আইএসআইএস-খোরাসান। যার পরে নিউ ইয়র্ক পুলিশ নিরাপত্তা আরও জোরদার করে। যার প্রভাব ম্যাচ শুরু হওয়ার আগেই দেখা গিয়েছে।

    আরও পড়ুন: “কোচ হিসেবে প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি, তবে আর নয়”, স্পষ্ট বার্তা দ্রাবিড়ের

    ভারত-পাক ম্যাচ নিয়ে বার্তা

    টি-টোয়েন্টি বিশ্বকাপে (T-20 World Cup 2024) ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচে হতে পারে বড়সড় হামলা। লোন উলফ হামলায় প্রাণ হারাতে পারে বহু মানুষ। এ বিষয়ে মুখ খুললেন নাসাউ কাউন্টির এক্সিকিউটিভ ব্রুস ব্লেকম্যান। তিনি বলেন, “আমরা বহুদিন ধরেই এর জন্য প্রস্তুতি নিচ্ছি। নিউ ইয়র্ক পুলিশ বিভাগ থেকে এফবিআই সকলের সঙ্গেই আমরা যোগাযোগ রাখছি। নিরাপত্তার সব দিকেই কড়াকড়ি থাকবে। অগ্নিনির্বাপণ ব্যবস্থা কিংবা ডাক্তার-নার্স সবই সবসময় উপস্থিত থাকছে। এটুকু নিশ্চিত করতে পারি, ওদিনের ম্যাচ নিরাপদ আর দারুণ উপভোগ্য হবে।” শুধু মাঠ ঘিরেই নয়, নিরাপত্তা বাড়ানো হয়েছে চারটে ড্রপ-ইন পিচ ঘিরেও। নিউ ইয়র্কে বিশ্বকাপের ম্যাচ হচ্ছে ড্রপ-ইন পিচে। অর্থাৎ, অন্য জায়গায় তৈরি করা পিচ নিয়ে আসা হচ্ছে মাঠে। এ রকম চারটে পিচ বানানো হয়েছে বিশ্বকাপের জন্য। সেই চারটে পিচ ঘিরেই নিরাপত্তা বাড়ানো হয়েছে। যাতে পিচের ক্ষতি কেউ করতে না পারে। নিউ ইয়র্ক পুলিশের নার্কোটিক্স ডিভিশনের বেশ কয়েক জন অফিসারকে পিচ পাহারার কাজে লাগানো হয়েছে বলে খবর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Nadia: কৃষ্ণনগর কেন্দ্রে একাধিক ব্যালট ইউনিটে সই নেই এজেন্টদের, বদল হয়েছে ইভিএম! বিস্ফোরক বিজেপি

    Nadia: কৃষ্ণনগর কেন্দ্রে একাধিক ব্যালট ইউনিটে সই নেই এজেন্টদের, বদল হয়েছে ইভিএম! বিস্ফোরক বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটের গণনা কেন্দ্রে কারচুপি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্য বিজেপির মুখপাত্র রাজর্ষি লাহিড়ী। কৃষ্ণনগরে (Nadia) লোকসভা ভোটের গণনা কেন্দ্রে ব্যালট ইউনিটে সই নেই বলে অভিযোগে সরব হয়েছে বিজেপি। মিলছে না পোলিং এজেন্টদের সইও। ভোটদানের পর গণনার আগে ব্যালটগুলিকে বদলে দেওয়া হয়েছে। দুর্নীতির অভিযোগ তুলে গণনা বন্ধ করে দিয়েছে বিজেপির এজেন্টরা। ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে।

    ব্যালট বদলে দেওয়া হয়েছে (Nadia)

    নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের গণনা চলছে কৃষ্ণনগর বিপিসি কলেজে। সেখানেই গণনা চলতে চলতে বিজেপির অভিযোগ, পলাশীপাড়া বিধানসভার একাধিক ব্যালট ইউনিটে এজেন্টের সই নেই। আবার সই থাকলেও এজেন্টের সঠিক স্বাক্ষরের সঙ্গে সেই স্বাক্ষর মিলছে না। বিজেপির দাবি এই ব্যালট, ইভিএমগুলি পরিবর্তন করা হয়েছে। সবটাই তৃণমূল, রাজ্য সরকারের আমলাদের ব্যবহার করে করা হয়েছে।

    আরও পড়ুনঃ পুরুলিয়া গণনা কেন্দ্রে ঘোরফেরা করছে আই প্যাকের টিম! বিস্ফোরক জ্যোতির্ময়

    কী অভিযোগ বিজেপি নেতার?

    বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ী বলেছেন, “পলাশীপাড়ার (Nadia) ভোট গণনা বন্ধ করে দেওয়া হয়েছে। কন্ট্রোল ইউনিটে সই থাকলেও ব্যালট ইউনিটে সই নেই। বেশির ভাগ মেশিনে ৯৩ শতাংশ চার্জ রয়েছে। আবার একাধিক ব্যালট ইউনিটের সই, এজেন্টের সই-এর সঙ্গে মিলছে না। ব্যালট ইউনিটে দুর্নীতি হয়েছে। প্রিসাইডিং অফিসার এই রকম ভুল করতে পারেন না। সব জায়গায় ৮০০ থেকে সাড়ে ৮০০ ভোট হয়েছে। কন্ট্রোল ইউনিটে সই আছে আর ব্যালটে সই থাকবে না এমনটা হতে পারে না। গতবারের বিধানসভা নির্বাচনে এমন হয়েছিল। ইভিএম বদল করে দেওয়া হয়েছিল। ফলাফলের পর তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ইভিএম। তাই এই বারের লোকসভায় আর কারচুপি মানব না। জেলা শাসককে কেন্দ্রে আসার দাবি জানাই। প্রয়োজনে আবার নির্বাচন করাতে হবে। সেনাবাহিনী নামিয়ে ভোট আরেকবার ভোট করাতে হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bharat Gaurav Train: এবার এক ট্রেনেই হৃষিকেশ, মথুরা থেকে বৃন্দাবন! এনজেপি থেকে ছাড়বে বিশেষ ট্রেন

    Bharat Gaurav Train: এবার এক ট্রেনেই হৃষিকেশ, মথুরা থেকে বৃন্দাবন! এনজেপি থেকে ছাড়বে বিশেষ ট্রেন

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার এক ট্রেনে চেপেই নিশ্চিন্তে ভ্রমণ করা যাবে একাধিক জায়গায়। বিশেষ এই ট্রেন (Bharat Gaurav Train) ছাড়বে উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশন (NJP Station) থেকে। ভারতীয় রেলওয়ের ক্যাটারিং ও টুরিজম বিভাগ নিয়ে এসেছে এই সুযোগ। সব প্রস্তুতি শেষ। সম্প্রতি ভাড়া থেকে রুট- সব তথ্যই জানিয়ে দেওয়া হয়েছে রেলের তরফে। রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এক ভারত, শ্রেষ্ঠ ভারত নামে যে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার, তারই আওতায় এই ভারত গৌরব ট্রেন (Bharat Gaurav Train) যাত্রা শুরু করছে।

    কোন কোন জায়গার ওপর দিয়ে ছুটবে এই ট্রেন?

    জানা গিয়েছে মোট ন দিনের এক ভ্রমণ প্যাকেজ নিয়ে আসা হয়েছে পর্যটকদের জন্য। এই তালিকায় থাকছে জম্মু কাশ্মীরের বৈষ্ণোদেবী, উত্তর প্রদেশের মথুরা, বৃন্দাবন, অযোধ্যা। এ ছাড়াও দেবভূমি উত্তরাখণ্ডের হরিদ্বার ও ঋষিকেশও একই সঙ্গে ঘুরে দেখা যাবে এই স্পেশাল ট্রেনে চেপেই। পর্যটকদের চাহিদা মেটাতে এই ট্রেনের (Bharat Gaurav Train) যাত্রা শুরু হবে নিউ জলপাইগুড়ি স্টেশন (NJP Station) থেকে। এরপর একের পর এক দ্রষ্টব্য জায়গাকে ছুঁয়ে যাবে এই ট্রেন।

    আরও পড়ুন: কুকুরে খুবলে খাচ্ছে মানবখুলি! হাড় হিম করা ঘটনা মালদায়

    কবে থেকে চালু হবে এই ট্রেন? 

    আগামী ২৪ জুন নিউ জলপাইগুড়ি (NJP Station) থেকে প্রথম যাত্রা শুরু করবে এই বিশেষ ট্রেন। রেলের তরফে জানানো হয়েছে, স্লিপার ক্লাসের ভাড়া হবে ১৭০০০ টাকা ও স্ট্যান্ডার্ড ক্লাসের ভাড়া হবে ২৯৫০০ টাকা। রেলের তরফে যে সূচি জানানো হয়েছে, তার থেকে জানা যাচ্ছে,  এনজেপি থেকে যাত্রা শুরু হওয়ার পর ট্রেন (Bharat Gaurav Train) থামবে মালদা টাউন, রামপুরহাটের মতো স্টেশনগুলিতে। এছাড়া দুমকা, ভাগলপুর, জামালপুর, কিউল, পাটনা স্টেশন থেকে ট্রেনে উঠতে পারবেন যাত্রীরা।
    অতএব এই ট্রেনের মাধ্যমে পর্যটকরা অত্যন্ত সহজে ভারতের বিভিন্ন দ্রষ্টব্য জায়গাগুলি ঘুরে দেখতে পারবেন। এক্ষেত্রে ট্রেন (Bharat Gaurav Train) বদল করার দরকার নেই। একই ট্রেনেই দেখা যাবে একাধিক জায়গা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Rahul Dravid: “কোচ হিসেবে প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি, তবে আর নয়”, স্পষ্ট বার্তা দ্রাবিড়ের

    Rahul Dravid: “কোচ হিসেবে প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি, তবে আর নয়”, স্পষ্ট বার্তা দ্রাবিড়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: জল্পনার অবসান। টি-টোয়েন্টি বিশ্বকাপই (T20 World Cup) কোচ হিসেবে তাঁর শেষ অ্যাসাইনমেন্ট, জানালেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। গত ওয়ান ডে বিশ্বকাপের পরে রাহুল দ্রাবিড়কেই সিনিয়র দলের হেড কোচের চেয়ারে রেখে দেয় বিসিসিআই। সেবার বোর্ডের অনুরোধ রেখেছিলেন রাহুল। এবার তাঁর দ্বিতীয় দফার মেয়াদ শেষের পথে। জুন মাসেই শেষ হচ্ছে তাঁর চুক্তি। তার আগে, নতুন করে ভারতের কোচ হতে চেয়ে আবেদন করবেন না বলে জানিয়ে দিলেন মিস্টার ডিপেন্ডেবল।

    কী বললেন দ্রাবিড়

    ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) প্রথম ম্যাচ খেলতে নামবে বুধবার। তার আগে সোমবার রাহুল দ্রাবিড় (Rahul Dravid) বলেন, ‘এই বিশ্বকাপেই আমি শেষবার ভারতীয় টিমের দায়িত্বে রয়েছি। যে ধরনের সূচি আগামী দিনে রয়েছে এবং আমি নিজে জীবনের যে পর্যায়ে রয়েছি, তাতে আমার মনে হয় না যে আমি আর কোচের পদের জন্য আবেদন করব।’  রাহুলের কথায়, ‘আমি এই কাজটা করতে ভালোবাসি। আমি সত্যিই ভারতের কোচিং উপভোগ করেছি। আমি মনে করি এটা একটা বিশেষ কাজ। আমি এই টিমের সঙ্গে কাজ করা প্রতিটি সময় উপভোগ করেছি। সব প্রতিযোগিতাই গুরুত্বপূর্ণ। তবে আমি বলব না এটা আমার শেষ প্রতিযোগিতা বলে এ বারের বিশ্বকাপ বেশি গুরুত্বপূর্ণ। তেমনটা মোটেও নয়।’

    বিশ্বকাপই লক্ষ্য

    ২০২১ সালে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) পর রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব গ্রহণ করেছিলেন। রবি শাস্ত্রীর হাত থেকে ব্যাটন আসে তাঁর হাতে। জাতীয় দলের কোচ হিসেবে রাহুল দ্রাবিড় বেশ সফল। তিনি ভারতীয় টিমের দায়িত্বে থাকাকালীন টিম ইন্ডিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, বিশ্বকাপ ফাইনালে খেলেছিল। কিন্তু তাঁর কোচিংয়ে কোনও ট্রফি এখনও ভারতীয় শিবিরে আসেনি। বারবার কাপের খুব কাছে গিয়েও ফিরে আসতে হয়েছে তাঁকে। ঘোচেনি কাপ আর ঠোঁটের দুরত্ব। তাই এবার সেই ব্যবধান মেটাতে বদ্ধ পরিকর তিনি। বিদায় লগ্নে আমেরিকা থেকে সুখকর স্মৃতি নিয়েই দেশে ফিরতে চান দ্রাবিড়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Elections 2024: কেন্দ্রে ফিরছে এনডিএ সরকার, ফের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদিই

    Lok Sabha Elections 2024: কেন্দ্রে ফিরছে এনডিএ সরকার, ফের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদিই

    মাধ্যম নিউজ ডেস্ক: ২৯৬টি লোকসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট (Lok Sabha Elections 2024)। বিজেপি-বিরোধী ২৬টি রাজনৈতিক দলের জোট ‘ইন্ডি’ রয়েছে ঢের দূরে। তারা এগিয়ে রয়েছে মাত্র ২২৭টি আসনে। লোকসভায় নির্বাচন হয়েছে ৫৪৩টি আসনে। সরকার গড়তে প্রয়োজন ২৭২টি আসনের। গেরুয়া পার্টি যা পেতে চলেছে বলে ভোটের ফল গণনার ট্রেন্ড বলছে।

    পদ্ম-পার্টির জয়জয়কার (Lok Sabha Elections 2024)

    ৪ জুন সকালে শুরু হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফল গণনা। সেখানেই দেখা যাচ্ছে জয়জয়কার হতে চলেছে পদ্ম-পার্টির নেতৃত্বাধীন এনডিএ-র। প্রত্যাশিতভাবেই প্রধানমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য বসবেন বিজেপির নরেন্দ্র মোদি। যদিও এবার সংসদে তাঁকে দক্ষ হাতে মোকাবিলা করতে হবে শক্তিশালী বিরোধীদের। কারণ গণনার ট্রেন্ড (Lok Sabha Elections 2024) বলছে শ’খানেক আসন পেতে পারে কংগ্রেস একাই। এদিন বেলা ১টা নাগাদ পাওয়া খবরে জানা গিয়েছে, ইতিমধ্যেই ৯৭টি আসনে এগিয়ে রয়েছে গ্র্যান্ড ওল্ড পার্টি। উনিশের লোকসভা নির্বাচনে এনডিএ পেয়েছিল ৩০৩টি আসন। সেবার কংগ্রেস পেয়েছিল মাত্র ৫২টি আসন।

    বিজেপির জয় ছিল সময়ের অপেক্ষা

    এবার লোকসভা নির্বাচনে বিজেপির স্লোগান ছিল, ‘আব কি বার ৪০০ পার’। ৪০০ পার যে হচ্ছে না, তা জানিয়ে দিয়েছিল বিভিন্ন সংস্থার করা বুথ ফেরত সমীক্ষা। তবে পদ্ম-পার্টি যে গতবারের মতো এই নির্বাচনেও তিনশোর কাছাকাছি আসন পাবে, তা বলেছিলেন ভোট কূশলী তথা জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর ওরফে পিকে। দেশের মধ্যে লোকসভার সব চেয়ে বেশি আসন রয়েছে উত্তরপ্রদেশে। সংসদে এ রাজ্যের প্রতিনিধিত্ব করেন ৮০ জন সাংসদ। গত লোকসভা নির্বাচনেও এ রাজ্যে ভালো ফল করেছিল বিজেপি। জয়ী হয়েছিল ৬২টি আসনে। এবার পদ্ম-পার্টি এগিয়ে মাত্র ৩৬টি কেন্দ্রে।

    আর পড়ুন: ফের সন্দেশখালিতে ধুন্ধুমার! পুলিশি অভিযানের বিরুদ্ধে আন্দোলনে মহিলারা

    উনিশের লোকসভা নির্বাচনের পর শক্তি বাড়িয়েছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। তার প্রমাণ, এবার তারা এগিয়ে ৩৩টি আসনে। উনিশের ভোটে এ রাজ্যের একটি কেন্দ্রের রাশ গিয়েছিল কংগ্রেসের হাতে। এবার শক্তি বেড়েছে তাদেরও। গণনার ট্রেন্ড বলছে তারা জিততে পারে ৮টি আসনে। বারাণসী কেন্দ্রে জয়ের পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    ইন্ডি জোটে রয়েছে সমাজবাদী পার্টি। এই জোটেই রয়েছে তৃণমূলও। পশ্চিমবঙ্গে এই দলটি এগিয়ে রয়েছে ২৯টি আসনে। উনিশের নির্বাচনে ঘাসফুল ফুটেছিল এ রাজ্যের ২২টি কেন্দ্রে। এবার ফুটতে পারে ২৯টি কেন্দ্রে। তবে তাতেও শেষ রক্ষে হবে না। কেন্দ্রের কুর্সিতে ফিরছেন মোদিই। ছুঁয়ে ফেলবেন দেশের প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রেকর্ড (Lok Sabha Elections 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: তৃতীয়বার মোদি ক্ষমতায় ফিরলে ভারত হিন্দু রাষ্ট্র হবে, চিন্তায় ভুগছে পাকিস্তান

    PM Modi: তৃতীয়বার মোদি ক্ষমতায় ফিরলে ভারত হিন্দু রাষ্ট্র হবে, চিন্তায় ভুগছে পাকিস্তান

    মাধ্যম নিউজ ডেস্ক: ৪০০ পার হয় নি। কিন্তু ক্ষমতা ধরে রাখার ব্যাপারে আশাবাদী গেরুয়া শিবির। কেন্দ্রে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরছেন মোদি (PM Modi), এক্সিট পোলের (Exit Poll 2024) সেই ফলাফল না মিললেও ফিরছে না ইন্ডিয়া জোট(Indi Alliance)। এ কথা কার্যত পরিষ্কার। ফের ক্ষমতায় আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই মাঝে এক্সিট পোলের ফলাফল নিয়ে পাকিস্তানের (Pakistan) জোর চর্চা হয়েছে। পাকিস্তানের প্রাক্তন বিদেশ সচিব এজাজ আহমেদ চৌধুরী সেদেশের একটি সংবাদ মাধ্যমে ইন্টারভিউতে বলেছেন, “যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফেরেন তাহলে তিনি দেশটিকে হিন্দু রাষ্ট্রে পরিণত করবেন।

    ভারত হিন্দু রাষ্ট্র হবে মত পাকিস্তানি বিশেষজ্ঞদের  

    প্রসঙ্গত ভারতে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য ৫৪৩ টি সিটের মধ্যে ২৭২ টি সিটের প্রয়োজন হয়। এনডিএ জোট ইতিমধ্যেই সেই সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে রয়েছে। এজাজ আহমেদ চৌধুরী আরও বলেন বিজেপি (BJP) নেতারা যা বলে, ক্ষমতায় এলে তা করে দেখায়। ২০১৯ এর নির্বাচনে তিনি ৩৭০ ধারা তুলে দেবেন বলে তাঁর নির্বাচনী প্রচারে বলেছিলেন। ক্ষমতায় আসার পর দেখা গেল তিনি সে কাজ করে দেখালেন। আমার মনে হয় এবার তাঁদের প্রাথমিকতা ভারতকে হিন্দু রাষ্ট্রে (Hindu Rashtra) পরিণত করা। এর জন্য তাঁরা আগে থেকেই কাজ শুরু করে দিয়েছে। তিনি আরও বলেন, ভারত হিন্দু রাষ্ট্রে পরিণত হলে পাকিস্তানে কারও সমস্যা হবে না। কারণ ভারতে হিন্দুরা এমনিতেই সংখ্যাগরিষ্ঠ। ফলে তাঁরা হিন্দু রাষ্ট্র তৈরি করলে আমাদের উপর কোনও প্রভাব পড়বে না। হ্যাঁ ভারত হিন্দু রাষ্ট্রে পরিণত হলে সেখানকার অন্য ধর্মের মানুষরা এটাকে কীভাবে নিচ্ছেন, সেদিকে খেয়াল রাখতে হবে। আমি মনে করি না মোদি ভোটে জেতার জন্য হিন্দু রাষ্ট্রের কথা শুধু বলেছেন। তিনি জিতে গেলে সেটা করেও দেখাতে পারেন।

    পাকিস্তান মেনে নিয়েছে মোদিই ফিরছেন (PM Modi)

    প্রসঙ্গত পাকিস্তানের ওই নেতা বিজেপির (BJP) ক্ষমতায় আশা নিয়ে কোনও সন্দেহ প্রকাশ করেননি। পাশাপাশি বিজেপি ক্ষমতায় এলে পাকিস্তানের মাথাব্যথার কারণ হবে, এ কথাও পরিষ্কার করে দেন। তিনি বলেন বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে পাকিস্তানের প্রতি তাঁর মনোভাব যা আগে ছিল তেমনই থাকবে। স্বাভাবিকভাবেই পাকিস্তানের আগেভাগে তৈরি থাকা উচিত। কারণ এবারও প্রধানমন্ত্রী বলেছেন, “এটা নতুন ভারত। ঘরে ঢুকে মারবে। স্বাভাবিকভাবেই তিনি ফিরে এলে পাকিস্তানের জন্য এটা চিন্তার বিষয়।

    আরও পড়ুন: তিন মামলায় বেকসুর খালাস ইমরান খান, তবে ঘুচছে না বন্দিদশা

    এর আগেও তাঁরা সার্জিক্যাল স্ট্রাইক করেছেন। আগামী দিনেও তাঁরা আগ্রাসী মনোভাব বজায় রাখতে পারে।” অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা সংক্রান্ত বিশেষজ্ঞ কমর চিমার কথা বলার বলার সময় সে দেশের আন্তর্জাতিক বিষয়ক বিশেষজ্ঞ ডাক্তার মুজিব আফজল পিএম মোদি  (PM Modi) সম্পর্কে বলেন, “৯০ এর দশকের পর কেউ ভাবেনি এরকম কোনও ব্যক্তি আসবে এবং খুব সহজেই হার্ড হিন্দুত্ব দেশজুড়ে ছড়িয়ে দেবে। মোদি খুব সহজভাবেই ৩৭০ ধারা, তিন তালাক প্রথা,  তুলে দিয়েছে। দেশজুড়ে হার্ড হিন্দুত্ব ছড়িয়ে দিয়ে রাম মন্দির প্রতিষ্ঠা করে দিয়েছে। আগে এসব ভাবাও যেত না।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share