Tag: Madhyom

Madhyom

  • Mithun Chakraborty: ‘‘আমি বিজেপির ক্যাডার, লিডার নই’’, ৪০ মিনিট লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন ‘মহাগুরু’

    Mithun Chakraborty: ‘‘আমি বিজেপির ক্যাডার, লিডার নই’’, ৪০ মিনিট লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন ‘মহাগুরু’

    মাধ্যম নিউজ ডেস্ক: “এবার ছবির কথা বলব। রাজনীতির কথা বলব না।” পয়লা জুন, লোকসভা নির্বাচনের শেষ দফায় ভোটাধিকার প্রয়োগ করার পর কথাগুলি বললেন অভিনেতা কাম রাজনীতিক বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তিনি বলেন,  ‘‘আমি বিজেপির ক্যাডার, লিডার নই”।

    ভোটের লাইনে মিঠুন

    বেলগাছিয়ার ২৪৮ নম্বর বুথের ভোটার মিঠুন। সকালেই চলে যান বুথে। লাইনে দাঁড়িয়ে পড়েন আর পাঁচজন সাধারণ মানুষের মতো। ঠায় চল্লিশ মিনিট লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন ‘অন্যায় অবিচারে’র নায়ক। যদিও তাঁকে এগিয়ে গিয়ে আগে ভোট দিয়ে দেওয়ার অনুরোধ করেছিলেন লাইনে দাঁড়ানো বেশ কয়েকজন ভোটার। তবে এই সুযোগ নিতে রাজি হননি এই অভিনেতা-রাজানীতিক। এদিকে, রূপোলি পর্দার ‘মহাগুরু’কে হাতের কাছে পেয়ে যথারীতি এল সেলফি তোলার আবেদন। মিঠুন তাতে রাজি হলে বাধ সাধেন তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূলের দেবিকা চক্রবর্তী। তাঁর অভিযোগ, ভোটারদের প্রভাবিত করছেন মিঠুন। ততক্ষণাৎ অভিনেতা-কাম রাজনীতিক (Mithun Chakraborty) বলেন, “আমি লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছি। এই বিষয়ে আমি কিছু বলব না। আমি কাউকে চিনি না।”

    কী বললেন অভিনেতা-রাজনীতিক?

    এর পরেই বিজেপির এই তারকা নেতা বলেন, “নির্বাচনের ডিউটি ছিল ৩০ মে পর্যন্ত। দলের নির্দেশ ছিল। আমি পূরণ করেছি। এবার আমার কাজ হল পেশাগত জীবনে চলে যাওয়া। শনিবার থেকে আমি আমার পেশাগত জীবনে ঢুকছি। এদিন থেকেই আমি ছবির কাজ করব।” পদ্ম শিবিরের এই তারকা রাজনীতিক বলেন, “আমি কোনও সময় দুটো কাজ এক সঙ্গে করি না। তাই এবার থেকে ছবির কথা বলব, রাজনীতির কথা নয়।”

    আর পড়ুন: শেষ দফা ভোটে অশান্ত ভাঙড়, জয়নগর, আক্রান্ত বিজেপি, জলে ফেলা হল ইভিএম

    একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি আয়োজিত ব্রিগেডের জনসভায় ধুতি-পাঞ্জাবি পরিহিত মিঠুন হাতে তুলে নিয়েছিলেন গেরুয়া ঝান্ডা। তার আগে তিনি ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। পদ্ম-পার্টিতে যোগ দিয়েই জোর কদমে জনসভা করতে শুরু করেন মিঠুন। বিজেপি সূত্রে খবর, সেই সময় এক এক দিনে মিঠুন সভা করেছিলেন চার-পাঁচটি করে। অষ্টাদশ লোকসভা নির্বাচনেও রাজ্যে সভা-সমাবেশ-মিছিল এবং রোড-শো করেছেন মিঠুন। তবে বিধানসভা নির্বাচনের তুলনায় কম। গেরুয়া শিবির সূত্রে খবর, শারীরিক অসুস্থতার কারণেই এবার তুলনামূলকভাবে কম সভা করেছেন মিঠুন (Mithun Chakraborty)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     
     
  • TMC: নির্বাচনী প্রচারে ৫২১ বার কপ্টার ব্যবহার করেছে তৃণমূল!

    TMC: নির্বাচনী প্রচারে ৫২১ বার কপ্টার ব্যবহার করেছে তৃণমূল!

    মাধ্যম নিউজ ডেস্ক: তিনি মা-মাটি-মানুষের নেত্রী! থাকেন টালির চালের বাড়িতে। তৃণমূল নেত্রীর এই ছবি দেখিয়েই ঘাসফুল প্রতীককে গরিবের দল বলে দিব্যি চালিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল (TMC)! অথচ অষ্টাদশ লোকসভা নির্বাচনে এই দলই সব চেয়ে বেশি হেলিকপ্টার ব্যবহার করেছে বলে খবর।

    কপ্টার ব্যবহারে এগিয়ে তৃণমূল (TMC)

    নির্বাচন কমিশন সূত্রে খবর, চলতি নির্বাচনে বাংলায় নির্বাচনী প্রচারে তৃণমূল হেলিকপ্টার ব্যবহার করেছে ৫২১বার। আর রাজ্যে তার বিরোধী দল বিজেপি ব্যবহার করেছে মাত্রই ১২৪ বার। কংগ্রেস ব্যবহার করেছে দু’বার। নির্দল প্রার্থীরা কপ্টার ব্যবহার করেছেন কংগ্রেসের মতোই, দু’বার। বাংলায় একবারও কপ্টার ব্যবহার করেনি বামেরা। একটা আঞ্চলিক দল(তৃণমূল অবশ্য দাবি করে তারা সর্বভারতীয় দল। তবে সর্বভারতীয় দল হতে গেলে যে মানদণ্ডের চৌকাঠ পেরতে হয়, তা পেরতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।) তৃণমূলের (TMC) কপ্টার ব্যবহারের বহর দেখে চক্ষু চড়কগাছ রাজনৈতিক মহলের।

    রাজ্যে প্রচারে রেকর্ড 

    কমিশন সূত্রে খবর, ৬৭৬ বার কপ্টার ব্যবহারের অনুমতি চেয়েছিল তৃণমূল। তবে এতবার অনুমতি দেওয়া হয়নি। কপ্টার ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে ৫২১ বার। গত ১৬ মার্চ অষ্টাদশ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। নির্বাচন হচ্ছে সাত দফায়। পয়লা জুন সপ্তম দফার নির্বাচন। ৩০ মে ছিল প্রচারের শেষ দিন। পঁচাত্তর দিন ধরে চলা নির্বাচনী প্রচারেও এগিয়ে বাংলা। কমিশন সূত্রে খবর, এই পঁচাত্তর দিনে বাংলায় সব মিলিয়ে প্রায় এক লাখ সভা, মিছিল হয়েছে। দেশে যা নজিরবিহীন। কমিশন সূত্রে খবর, দেশের কোথাও আর এত সভা-সমাবেশ-মিছিল হয়নি।

    আর পড়ুন: শেষ দফা ভোটে অশান্ত ভাঙড়, জয়নগর, আক্রান্ত বিজেপি, জলে ফেলা হল ইভিএম

    জানা গিয়েছে, বাংলায় কর্মসূচি করতে চেয়ে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে আবেদন জমা পড়েছিল ১৯ হাজার ২৭৬টি। এর মধ্যে অনুমতি দেওয়া হয়েছিল ৯৫ হাজার আবেদনের। এ রাজ্যে সব চেয়ে বেশি প্রচার হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। সেখানে সভা-সমাবেশ-মিছিল হয়েছে ১০ হাজার ৬৮৮টি। এই তালিকায় পশ্চিম মেদিনীপুরের পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা। অন্যান্য জেলায় সভা-সমাবেশ-মিছিল হয়েছে তুলনায় কম (TMC)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: শেষ দফা ভোটে অশান্ত ভাঙড়, জয়নগর, আক্রান্ত বিজেপি, জলে ফেলা হল ইভিএম

    Lok Sabha Election 2024: শেষ দফা ভোটে অশান্ত ভাঙড়, জয়নগর, আক্রান্ত বিজেপি, জলে ফেলা হল ইভিএম

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষ দফা নির্বাচনে (Lok Sabha Election 2024) বাংলায় রক্ত ঝরল বিরোধীদের। কোথাও বিজেপি কর্মীদের মারধর করা হল। বুথে এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি নেতার মেয়েকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। সবক্ষেত্রেই অভিযুক্ত তৃণমূল। ফলে, শনিবার সপ্তম দফা ভোটে সকাল থেকে একাধিক লোকসভা কেন্দ্র উত্তপ্ত হয়ে উঠেছে।

    ভাঙড়ে অশান্তি! (Lok Sabha Election 2024)

     শনিবার মধ্যরাত থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়। তৃণমূল- আইএসফ সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। মূলত, পতাকা লাগানোকে কেন্দ্র করে নতুন করে অশান্তি শুরু হয়। ঝামেলায় এক তৃণমূল কর্মীর মাথা ফেটেছে। অভিযোগ আইএসএফের দিকে। পাল্টা দলীয় পতাকা লাগাতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে আইএসএফ। শনিবার সকালেও উত্তেজনা ছিল এলাকায়। আইএসএফও-এর দাবি, তাদের কর্মীরাও আহত হয়েছেন। তাদেরও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ দিকে, ভোটের রাতে দলীয় প্রার্থী নুর আলম খানের গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ আইএসএফের। সেই ভাঙা গাড়ি নিয়ে রাতেই ভাঙড় থানায় যান তিনি। তাঁর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলার ঘটনা ঘটিয়েছে। রাতভর ভাঙরের বিভিন্ন জায়গায় বোমাবাজিরও অভিযোগ উঠেছে। শনিবার সকালেই ভোটকে (Lok Sabha Election 2024) কেন্দ্র করে আইএসএফ-তৃণমূল খণ্ডযুদ্ধের ঘটনায় নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। এ বার ঘটনাস্থল ভাঙড়ের ফুলবাড়ি এলাকায়। অভিযোগ, বুথে এজেন্ট বসাতে গেলে আইএসএফ কর্মীদের ওপর আক্রমণ করে তৃণমূল। উল্টোদিকে, আইএসএফের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে তৃণমূল। ঘটনায় দু’পক্ষের বেশ কয়েক জন আহত হয়েছেন।

    আরও পড়ুন: ভোট-হিংসায় রাশ টানতে ফলাফলের পরেও রাজ্যে মোতায়েন থাকবে বাহিনী, জানাল কমিশন

    জলে ফেলা হল ইভিএম

    কাশীপুরের বুথে বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে সেখানে যান কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। তাপস রায়কে ঘিরে বিক্ষোভ ও ধাক্কাধাক্কি করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। কুলতলিতে বিজেপিসহ বিরোধীদের ভোট (Lok Sabha Election 2024) দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এরপরই রাগে ইভিএম জলে ফেলে দিয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। ক্যানিং গোলাবাড়ি বাজারে বিরোধী দলের ভোটারদের ভোট দিতে যেতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বাধা দিতে গেলে মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলেও অভিযোগ উঠেছে। ঘটনায় এক সংবাদ কর্মী গুরুতর আহত হন। এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

    জয়নগরে বিজেপি-তৃণমূল সংঘর্ষ

    জয়নগর লোকসভা কেন্দ্রের কুলতলি বিধানসভার মেরিগঞ্জ ২ গ্রাম পঞ্চায়েতে ৪০ এবং ৪১ নম্বর বুথে তৃণমূল-বিজেপি সংঘর্ষ হয়। আহত ৬ জন। বিজেপির ২ জন এবং তৃণমূলের ১ জন কর্মীকে আহত অবস্থায় কুলতলি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    বিজেপি নেতার মেয়ের ওপর হামলা

    বারাসাত লোকসভার কদম্বগাছিতে উত্তেজনা। বিজেপির বুথ সভাপতির মেয়ের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের কয়ড়া শিবতলা এলাকার ঘটনা। আক্রান্ত ওই নাবালিকাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • CAPF: ভোট-হিংসায় রাশ টানতে ফলাফলের পরেও রাজ্যে মোতায়েন থাকবে বাহিনী, জানাল কমিশন

    CAPF: ভোট-হিংসায় রাশ টানতে ফলাফলের পরেও রাজ্যে মোতায়েন থাকবে বাহিনী, জানাল কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোট পরবর্তী হিংসার জন্য গোটা দেশে খ্যাতি রয়েছে বাংলার! বিরোধীদের এহেন অভিযোগ দীর্ঘদিনের। সেই হিংসা ঠেকাতে রাজ্যে মোতায়েন থাকবে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (CAPF)। নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গে বাহিনী থাকবে ৬ জুন পর্যন্ত। প্রসঙ্গত, অষ্টাদশ লোকসভা নির্বাচনে ফল বের হবে ৪ জুন।

    রাজ্য চলছে শেষ দফার নির্বাচন (CAPF)

    পয়লা জুন, শনিবার লোকসভা নির্বাচন হচ্ছে দেশের বিভিন্ন আসনে। রাজ্যের ৯টি আসনেও চলছে নির্বাচন। ১৭ হাজার ৪৭০টি বুথে চলছে ভোটগ্রহণ। এর মধ্যে স্পর্শকাতর বুথ রয়েছে ৩ হাজার ৭৪৮টি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে ৯৬৭ কোম্পানি। ৩৩ হাজার ২৯২ জন রাজ্য পুলিশ কর্মীও মোতায়েন করা হয়েছে নির্বাচনে (CAPF)। কমিশন জানিয়েছে, সপ্তম তথা শেষ দফায় সাধারণ পর্যবেক্ষক রয়েছেন ১০জন। পুলিশ পর্যবেক্ষক ৫জন। খরচ সংক্রান্ত পর্যবেক্ষকের সংখ্যা ১১ জন। বৃহস্পতিবার পর্যন্ত কমিশনে জমা পড়েছে ৪০ হাজার ৪৬২টি অভিযোগ। এর মধ্যে ৩৫ হাজার ৯৮৬টি অভিযোগের ব্যবস্থা নিয়েছে কমিশন।

    বিধানসভা নির্বাচনে হিংসা

    একুশের বিধানসভা নির্বাচনের স্মৃতি এখনও ফিকে হয়ে যায়নি। সেই নির্বাচনে বাংলার বিভিন্ন পকেটে হিংসার ঘটনা ঘটেছিল। ভোট মিটে যাওয়ার পরেও বিরোধীদের ওপর অত্যাচার হয়েছিল বলে অভিযোগ করেছিলেন বিরোধীরা। এনিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের হয়েছিল। অষ্টাদশ লোকসভা নির্বাচনেও ভোট হয়ে যাওয়ার পর কয়েকটি কেন্দ্রে অশান্তি হয়েছে বলে জেনেছে কমিশন। রাজনৈতিক মহলের মতে, তার পরেই ভোটের ফল বেরনোর দু’দিন পর পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

    আর পড়ুন: “পুলিশ গ্রিন করিডর করে টাকা এনেছে”, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপি প্রার্থী

    কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যে যে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে, তার মধ্যে সিআরপিএফ-ই ১১৫ কোম্পানি, বিএসএফ ১১৮ কোম্পানি, সিআইএসএফ ৭১ কোম্পানি, আইটিবিপি ৩৬ কোম্পানি, এসএসবি ৬০ কোম্পানি। এদিকে, শেষ দফার নির্বাচনে ওয়েবকাস্টিংয়ের ওপর আরও বেশি করে জোর দিয়েছে নির্বাচন কমিশন। ভোটগ্রহণ পর্বে ক্যামেরা নিয়ে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও প্রিসাইডিং অফিসারদের সাফ জানিয়ে দেওয়া হয়েছে কমিশনের তরফে (CAPF)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 01 June 2024: আর্থিক পরিস্থিতি নিয়ে ভাবছেন? উন্নত হবে আজ

    Daily Horoscope 01 June 2024: আর্থিক পরিস্থিতি নিয়ে ভাবছেন? উন্নত হবে আজ

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) আজ প্রাক্তন প্রেমীর সঙ্গে দেখা হতে পারে, আপনাদের সম্পর্কের নতুন সূচনা হবে।

    ২) ছাত্রছাত্রীরা পরীক্ষায় সাফল্য লাভ করবেন।

    ৩) চোখ বন্ধ করে কারও ওপর ভরসা করবেন না।

    বৃষ

    ১) মনে আনন্দ থাকবে।

    ২) নতুন উৎস থেকে ধন লাভ করতে পারবেন।

    ৩) ধর্ম-কর্মের কাজে ব্যস্ত থাকবেন।

    মিথুন

    ১) সামাজিক পদ-প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে।

    ২) অর্থ আগমনের নতুন পথ প্রশস্ত হবে।

    ৩) গাড়ির রক্ষণাবেক্ষণে অর্থ ব্যয় করতে পারেন।

    কর্কট

    ১) নিজের কাজে আগত চ্যালেঞ্জ কড়া হাতে মোকাবিলা করবেন।

    ২) সাবধানে নিজের দায়িত্ব পালন করুন।

    ৩) জীবনের বড়সড় পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন।

    সিংহ

    ১) আজকের দিনটি সাধারণ থাকবে।

    ২) আত্মবিশ্বাসের সঙ্গে জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন।

    ৩) কর্মক্ষেত্রে আধিকারিকদের সহযোগিতা লাভ করবেন।

    কন্যা

    ১) সম্পর্কে আগত তিক্ততা দূর হবে।

    ২) সম্পর্কে প্রেম ও বিশ্বাস বাড়বে।

    ৩) চাকরি ও ব্যবসায়ে অনুকূল পরিবেশ থাকবে।

    তুলা

    ১) আজকের দিনটি সাধারণ থাকবে।

    ২) ব্যবসায়ে ধন লাভের সম্ভাবনা রয়েছে।

    ৩) আর্থিক পরিস্থিতি উন্নত হবে, তবে ভেবেচিন্তে আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করুন।

    বৃশ্চিক

    ১) আকর্ষণের কেন্দ্রে থাকবেন।

    ২) প্রেম সম্পর্কে মাধুর্য আসবে।

    ৩) সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে।

    ধনু

    ১) প্রেম জীবনে রোম্যান্স বাড়বে।

    ২) জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন।

    ৩) চাকরি ও ব্যবসায়ে উন্নতি করতে পারবেন।

    মকর

    ১) সাফল্য লাভের জন্য কঠিন পরিশ্রম করতে হবে।

    ২) লেখালেখি ও বৌদ্ধিক কাজে আয়ের নতুন উৎস পাবেন।

    ৩) চাকরিতে স্থান পরিবর্তনের যোগ রয়েছে।

    কুম্ভ

    ১) পারিবারিক জীবনে আনন্দের আগমন হবে।

    ২) আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন।

    ৩) কাজে আগত বাধা দূর হবে।

    মীন

    ১) পেশাগত জীবনে উন্নতির পূর্ণ সুযোগ পাবেন।

    ২) কেরিয়ারে নতুন অভিজ্ঞতা অর্জন করবেন।

    ৩) সমাজে আপনাদের মান-সম্মান বাড়বে।

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Alipurduar: “পুলিশ গ্রিন করিডর করে টাকা এনেছে”, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপি প্রার্থী

    Alipurduar: “পুলিশ গ্রিন করিডর করে টাকা এনেছে”, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপি প্রার্থী

    মাধ্যম নিউজ ডেস্ক: গণনার আগে তৃণমূলের বিরুদ্ধে বোমা ফাটালেন আলিপুরদুয়ারের (Alipurduar) বিজেপি প্রার্থী মনোজ টিজ্ঞা। শুক্রবার সাংবাদিক সম্মেলন করেই শাসক দলকে নিশানা করেন তিনি। তৃণমূলের বিরুদ্ধে টাকার খেলার বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি প্রার্থী। তাঁর এই অভিযোগকে কেন্দ্র রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

    পুলিশ গ্রিন করিডর করে টাকা নিয়ে এসেছে! (Alipurduar)

    শুক্রবার সাংবাদিক সম্মেলন করে মাদারিহাটের (Alipurduar) বিধায়ক তথা এবারের লোকসভা ভোটের বিজেপির প্রার্থী মনোজ টিজ্ঞা বলেন, “গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা চলছে। এই টাকা কলকাতা থেকে শিলিগুড়িতে এক ব্যবসায়ীর কাছে আসে। তারপর পুলিশ গ্রিন করিডর করে আলিপুরদুয়ারে আনে। আমাদের কাছে খবর আছে, আলিপুরদুয়ারের এক ব্যবসায়ীর কাছে কলকাতা থেকে মোটা অঙ্কের টাকা এসেছে। এর আগে তৃণমূলের দুই নেতা কলকাতায় গিয়েছিলেন। এরপরই মঙ্গল-বুধবার নাগাদ পুলিশের সহযোগিতায় আলিপুরদুয়ারে টাকা আনা হয়েছে। আমাদের আশঙ্কা, এই টাকা ব্যবহার করে তৃণমূল আলিপুরদুয়ার আসনটি জেতার চেষ্টা করছে।” পাশাপাশি বিজেপি প্রার্থী আরও বলেন, “আলিপুরদুয়ারের এডিএম (জেলা পরিষদ) গত পঞ্চায়েত ভোটে  বেআইনিভাবে পঞ্চায়েত, জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতিতে শাসক দলকে জেতানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তাই আগামী ৪ জুন উনি গণনাতে ওই আধিকারিক থাকলে সঠিকভাবে গণনা হবে না।”

    আরও পড়ুন: প্রাক বর্ষার বৃষ্টি শুরু রাজ্যে! শনিতে বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়

    তৃণমূল নেতৃত্ব কী সাফাই দিলেন?

    তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক ভাস্কর মজুমদার বলেন, “আসলে বিজেপি আলিপুরদুয়ারে (Alipurduar) হারবে বুঝেই এসব কথা বলছে। আমি বিজেপির নেতাদের মনে করিয়ে দিতে চাই , ইডি তো বিজেপির পকেটে থাকে। তাদের নেতাদের নির্দেশ শুনেই ওরা কাজ করে। তা এটাও জানাক ইডিকে। ওরা টাকা বাজেয়াপ্ত করুক। আসলে টাকার গল্পটা কিছুই নয়, এটা হচ্ছে হার স্বীকার করে নেওয়া। ওরা আলিপুরদুয়ারে হারতে চলেছে বুঝে আগাম একটা গীত গেয়ে রাখল। তৃণমূল এসব করে না। কারণ, তৃণমূলের সঙ্গে মানুষ রয়েছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Prajwal Revanna: বেঙ্গালুরুতে গ্রেফতার রেভান্না, ৬ দিনের পুলিশ হেফাজত, পরীক্ষা হবে যৌন ক্ষমতা

    Prajwal Revanna: বেঙ্গালুরুতে গ্রেফতার রেভান্না, ৬ দিনের পুলিশ হেফাজত, পরীক্ষা হবে যৌন ক্ষমতা

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার নাতি তথা কর্নাটকের হাসানের জেডিএস প্রার্থী প্রোজ্জ্বল রেভান্নাকে (Prajwal Revanna) গ্রেফতারের পরে শুক্রবারই আদালতে তোলা হয়। প্রসঙ্গত, প্রোজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে একাধিক মহিলাকে ধর্ষণের অভিযোগ রয়েছে। কর্নাটক পুলিশের সম্পূর্ণ মহিলা অফিসার নিয়ে গঠিত একটি বিশেষ তদন্তকারী দল প্রোজ্জ্বলকে গ্রেফতার করে। শুক্রবার দুপুরে আদালতে তোলার আগে তাঁকে বাউরিং হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। বিদায়ী সাংসদের যৌন ক্ষমতা নির্ধারণ পরীক্ষাও করা হবে বলে জানা গিয়েছে। যৌন ক্ষমতা পরীক্ষায় একজন ব্যক্তির শুক্রাণু গণনা, তার কার্যক্ষমতা ও শারীরিক সক্ষমতা যাচাই করা হয়। ৩৩ বছর বয়সী প্রোজ্জ্বলের যৌন সক্ষমতা ঠিক কতটা, তা পরীক্ষা করতে চাইছে সিট।

    প্রোজ্জ্বলের মা ভবানী রেভান্নাকে এদিন সিটের সামনে হাজিরা দেওয়ার নোটিশ ধরানো হয়েছে

    এর পাশাপাশি প্রোজ্জ্বলের (Prajwal Revanna) মা ভবানী রেভান্নাকে এদিন সিটের সামনে হাজিরা দেওয়ার নোটিশ ধরানো হয়েছে। শনিবার তাঁকে বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারী আধিকারিকরা। জানা গিয়েছে, জার্মানি থেকে প্রোজ্জ্বল এর আগে দুবার বেঙ্গালুরুর বিমানের টিকিট কেটেও বাতিল করেছিলেন। এবারও তিনি দেশে ফিরবেন কিনা সে নিয়ে কিছুটা সংশয় দেখা দিয়েছিল। অনেকেই ভাবছিলেন ভোটের ফলপ্রকাশের পর হয়তো তিনি দেশে ফিরবেন। কিন্তু সপ্তম দফা ভোটের আগেই দেশে ফিরলেন তিনি। অন্যদিকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার জানিয়েছিলেন, রেভান্নার বিরুদ্ধে ২৩ মে একটি কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে ৷ এমনকী, তাঁর কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার করার পদক্ষেপও নেওয়া হয়েছে ইতিমধ্যেই।

    মহিলা পুলিশের একটি বাহিনী প্রোজ্জ্বলকে গ্রেফতার করে

    দুই মহিলা আইপিএস অফিসার সুমন ডি পেনেকার ও সীমা লাটকারের  নেতৃত্বে মহিলা পুলিশের একটি বাহিনী প্রোজ্জ্বলকে (Prajwal Revanna) গ্রেফতার করে। এর পরই তাঁকে বেঙ্গালুরু সিআইডি অফিসে নিয়ে যাওয়া হয়। এই নিয়ে বিশেষ তদন্তকারী দলের একটি সূত্র জানিয়েছে, অসংখ্য মহিলার সঙ্গে যে ধরনের যৌন নির্যাতন প্রোজ্জ্বল রেভান্না চালিয়েছে, তাঁকে বার্তা দেওয়ার জন্যই শুধুমাত্র মহিলা পুলিশের দল গিয়ে তাঁকে গ্রেফতার করল। যাতে প্রমাণ করা যায় যে মহিলাদের গ্রেফতার করার ক্ষমতা রয়েছে।

    অশ্লীল ভিডিও

    প্রোজ্জ্বলের (Prajwal Revanna) বিরুদ্ধে একাধিক নারী নির্যাতনের অভিযোগ সামনে আসে। শুধু তাই নয়, মহিলাদের যৌন নির্যাতন করে তা ভিডিও শ্যুট করে রাখত প্রোজ্জ্বল। এমনই একটি পেনড্রাইভ বিশেষ তদন্তকারী দল উদ্ধার করতে পেরেছে বলে তাদের দাবি। যেখানে ৩ হাজারটিরও বেশি ভিডিও ক্লিপ রয়েছে। এই ঘটনায় নবীন গৌরা ও চেতন নামের দুই ব্যক্তিকে হাসান থেকে গ্রেফতার করা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Khardah: ভোটের আগের দিন খড়দায় বিজেপি কর্মীর বাড়িতে পাঠানো হল সাদা থান! শোরগোল

    Khardah: ভোটের আগের দিন খড়দায় বিজেপি কর্মীর বাড়িতে পাঠানো হল সাদা থান! শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই দমদম লোকসভায় ভোট। তার ঠিক আগের দিন এই লোকসভার অন্তর্গত বিধানসভা খড়দায় (Khardah) বিজেপি কর্মীর বাড়ির সামনে সাদা থান ফেলে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। বিজেপি কর্মীর পক্ষ থেকে থানায় অভিযোগও করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Khardah)

    শুক্রবার খড়দা (Khardah) পুরসভা এলাকার পূর্ব কল্যাণনগর এলাকায় বিজেপি কর্মী পিন্টু পালের বাড়ির সামনে সাদা থান রেখে চলে যাওয়ার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এদিন  সকালে ঘুম থেকে উঠে সাদা থান থেকে বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। বিজেপি কর্মী পিন্টু পাল বলেন, আমি সক্রিয়ভাবে বিজেপি করি। গত বিধানসভা নির্বাচনেও আমার ওপর হামলা চালিয়েছিল তৃণমূল। কোনও ক্রমে দলীয় কর্মীরা আমাকে উদ্ধার করে প্রাণে বাঁচান। আসলে এসব করে ভোটের দিন যাতে বুথের কাজ আমি না করি, সেই জন্যই তৃণমূল ভয় দেখাচ্ছে। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি। বিজেপি কর্মীর স্ত্রী অপর্ণা পাল বলেন, সকালে উঠে ঘর থেকে বেরিয়ে দেখি সামনে একটা সাদা থান আর তার ওপরে কালো পলিথিন ব্যাগে কিছু রাখা আছে। ভয় পেয়ে যাই। আমার স্বামী বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানায়। প্রথমে ভেবেছিলাম পলিথিনের মধ্যে বোমা রাখা আছে। কিন্তু, পরে দেখা যায় বোমার মতো দেখতে সুতলির গোলা রাখা ছিল। সকালে উঠে এসব দেখে আতঙ্কিত হয়ে পড়েছিলাম। আমরা চাই, দোষীদের গ্রেফতার করা হোক।

    আরও পড়ুন: প্রাক বর্ষার বৃষ্টি শুরু রাজ্যে! শনিতে বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    বিজেপি নেতা কিশোর কর বলেন, খড়দায় (Khardah) দলীয় কোন্দলে ছন্নছাড়া অবস্থা তৃণমূলের। দুর্নীতির জন্য তৃণমূল থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। এখন আমাদের যেসব কর্মী বুক দিয়ে বুথ রক্ষা করবেন, তাঁদের এভাবে ভয় দেখিয়ে বুথে যাতে না যান তারজন্য এসব করছে তৃণমূল। কিন্তু, এসব করে কোনও লাভ হবে না। মানুষ আমাদের পক্ষে রয়েছে। তৃণমূল নেতা দিব্যেন্দু চৌধুরী বলেন, বিজেপির এখানে কোনও ভোট নেই। তাই, এসব করে ভোটের আগে ওরা নাটক করছে। আমরা চাই, পুলিশ ঘটনার তদন্ত করে প্রকৃত দোষীদের বের করুক। কারণ, তৃণমূল এরকম নোংরামো করে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Abhijit Ganguly: “স্ট্রংরুমে ঢুকে ইভিএমে কারচুপি করার চেষ্টা করেছিল আইপ্যাক”, বিস্ফোরক অভিজিৎ

    Abhijit Ganguly: “স্ট্রংরুমে ঢুকে ইভিএমে কারচুপি করার চেষ্টা করেছিল আইপ্যাক”, বিস্ফোরক অভিজিৎ

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের কয়েকটি নজরকাড়া কেন্দ্রের মধ্যে অন্যতম হচ্ছে তমলুক। ষষ্ঠ দফায় এই কেন্দ্রে ভোট হয়ে গিয়েছে। সমস্ত ইভিএম রয়েছে এখন স্ট্রংরুমে। সেই স্ট্রংরুমে ঢুকে ইভিএমে কারচুপি করার চেষ্টার অভিযোগ ওঠে তৃণমূল এবং আইপ্যাকের  বিরুদ্ধে। যদিও স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীদের তৎপরতায় তা সম্ভব হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) ঘটনাস্থলে গিয়ে সরব হন।

    ঠিক কী ঘটনা ঘটেছিল? (Abhijit Ganguly)

    তমলুক কেন্দ্রের জন্য কোলাঘাট কেটিপিপি হাইস্কুলে স্ট্রংরুম করা হয়েছে। সেই স্কুলের পিছনের এলাকায় থাকা বাসিন্দারা অভিযোগ করেন, বৃহস্পতিবার রাতে গাড়িতে করে কয়েকজন দুষ্কৃতী হাতে ওয়াকি টকি নিয়ে ঘোরাফেরা করছিল। তারপরেই বিজেপি কর্মী-সমর্থকরা ওই গাড়িতে থাকা মানুষজনকে ঘিরে বিক্ষোভ দেখান। সেই খবর যায় স্থানীয় থানায়। এরপর কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। পরে, গাড়িতে করে ঘুরতে থাকা মানুষজন এলাকা ছেড়ে চলে যায়। বিজেপির অভিযোগ, সেই গাড়িতে আইপ্যাকের লোকজন ছিল। তারা স্ট্রং রুমে ঢুকে ইভিএম বদলে দেওয়ার সুযোগ খুঁজছিল। তাই সেখানে স্কুলের পিছন দিকের এলাকায় ঘুরঘুর করছিল। পুলিশ ঘটনাস্থলে এসে সেই অভিযুক্তদের সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে। এই সব ঘটনার মাঝেই সেখানে পৌঁছে যান তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)।

    আরও পড়ুন: প্রাক বর্ষার বৃষ্টি শুরু রাজ্যে! শনিতে বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়

     স্ট্রংরুমে ঢুকে ইভিএমে কারচুপি করার চেষ্টা করেছিল আইপ্যাক!

    বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) বলেন, “আইপ্যাকের লোকেরাই সেখানে এসেছিল অশান্তি করতে। ইভিএমে কারচুপি করার চেষ্টা করেছিল তারা। সঙ্গে তৃণমূলও ছিল।” এদিকে এই ঘটনার জেরে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা হয়। প্রসঙ্গত, এর আগে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ, হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংও আইপ্যাকের বিরুদ্ধে ইভিএম বদলের চেষ্টার অভিযোগ তুলেছিলেন। এদিকে আইপ্যাকের বিরুদ্ধে সম্প্রতি গুরুতর অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, একুশের বিধানসভা ভোটে গণনা কেন্দ্রে আইপ্যাকের লোক ঢুকে পড়েছিল। এভাবে বাংলায় ৪০ থেকে ৫০টি বিধানসভা আসন কারচুপি করে তৃণমূলকে জেতানো হয়েছিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Air Hostess Arrested: পায়ুদ্বার থেকে উদ্ধার তাল তাল সোনা! কেরল থেকে গ্রেফতার কলকাতার বিমানসেবিকা

    Air Hostess Arrested: পায়ুদ্বার থেকে উদ্ধার তাল তাল সোনা! কেরল থেকে গ্রেফতার কলকাতার বিমানসেবিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: বিমানসেবিকার পায়ুদ্বার থেকে উদ্ধার হল তাল তাল সোনা। দুই-পাঁচগ্রাম সোনা নয় উদ্ধার হল প্রায় এক কেজি সোনা। অভিযোগ, পায়ুদ্বারের মধ্যে লুকিয়ে সোনা পাচারের চেষ্টা করছিলেন কলকাতার বিমানসেবিকা (Air Hostess Arrested) সুরভি খাতুন। এর আগে যাত্রীদের বিরুদ্ধে একাধিকবার সোনা পাচারের অভিযোগ প্রকাশ্যে এসেছে। তবে এবার সোনা পাচারের অভিযোগ উঠল বিমানসেবিকার বিরুদ্ধে। কেরল (Kerala) থেকে গ্রেফতারির পর বিমানসেবিকাকে ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হয়েছে। আপাতত ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে তাঁকে। বর্তমানে কান্নুরের মহিলা জেলে রয়েছেন তিনি।

    ঠিক কী ঘটেছিল? (Air Hostess Arrested)

    ভেবেছিলেন কেউ কিচ্ছুটি ঘুণাক্ষরেও টের পাবেন না। বিমান সংস্থার পোশাকে গটগট হেঁটে যাচ্ছিলেন। পেশায় বিমানসেবিকা হওয়ায় যাত্রীদের চেকিং হলেও তাঁকে কখনও এক মুহূর্তের জন্যও লাইনে দাঁড়াতে হয়নি। ভেবেছিলেন এটাই তো সুযোগ। তবে কপাল সঙ্গ দিলনা। দূর থেকে দেখে বোঝার উপায় না থাকলেও বিমানবন্দর আধিকারিক ও নিরাপত্তা কর্মীদের চোখ এড়িয়ে যেতে পারলেন না সুরভি। তল্লাশি চলল আলাদা ঘরে ডেকে। আর তাতে যা বেরিয়ে এল তা দেখে চোখ কপালে উঠল পুলিশ থেকে শুরু করে উপস্থিত সকলের। বিমানসেবিকার পায়ুদ্বার থেকে উদ্ধার হল ৯৬০ গ্রাম সোনা। 

    এ যেন সিনেমারই মতো

    এ ঘটনা যেন সিনেমারই মতো। সম্প্রতি মুক্তি পেয়েছিল বলিউডের ছবি ‘ক্রু’। করিনা কাপুর খান, তব্বু এবং কৃতী শ্যানন অভিনীত এই ছবিতে সোনা পাচারের ঘটনাকে তুলে ধরা হয়েছিল। ছবিতে করিনা, তব্বু, এবং কৃতী বিমানসেবিকার চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিতে দেখানো হয়েছে, যে বিমান সংস্থায় তাঁরা কাজ করছেন, সেটি দেউলিয়া হয়ে গিয়েছে। সেই বিমান সংস্থার মালিক সোনা পাচারে যুক্ত। রুজিরুটি চালাতে ওই তিন চরিত্র শেষে সোনা পাচারে যুক্ত হয়। তবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান সেবিকা যেভাবে সোনা পাচার করেছেন, তার সঙ্গে ছবির সেভাবে কোনও মিল নেই। মিল একটাই যে, ছবিতে বিমানসেবিকারা সোনা পাচার করেছিলেন, আর এক্ষেত্রেও সোনা পাচারে নাম জড়াল বিমানসেবিকার।  

    আরও পড়ুন: মোদির ধ্যানকে কটাক্ষ করায় ইন্ডি-জোটকে ধুয়ে দিল বিজেপি, কী বলল?

    মাসকট থেকে কন্নুরে সোনা পাচারের চেষ্টা 

    জানা গিয়েছে, মাসকট থেকে কন্নুরে সোনা পাচারের চেষ্টা করা হচ্ছিল। গত ২৮ মে কোচি বিমানবন্দরে সাধারণ মানুষের ভিড়ে ছদ্মবেশে ছিলেন ডিআরআই আধিকারিকরা। তাঁদের কাছে খবর ছিল, সোনা পাচারের উদ্দেশ্য নিয়ে এক বিমানসেবিকা সেই বিমানবন্দরে নামবেন। এরপর সুরভিকে দেখেই সন্দেহ হয় তাঁদের। সোনা উদ্ধারের পর সঙ্গে সঙ্গেই তাঁকে গ্রেফতার (Air Hostess Arrested) করে পাঠানো হয় ম্যাজিস্ট্রেটের কাছে। 

    তদন্ত শুরু পুলিশের 

    ডিআরআই আধিকারিকরা জানতে পেরেছেন, এটাই প্রথমবার নয় এর আগেও একাধিকবার এই বিমানসেবিকা সোনা পাচার (Air Hostess Arrested) করেছেন। তদন্তে জানা গিয়েছে, সুরভি কেরলের (Kerala) একটি সোনা পাচার গ্যাংয়ের সঙ্গে জড়িত। ঘটনার পরেই পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে পুলিশ। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share