Tag: Meghalaya

Meghalaya

  • Hindus Under Attack: অব্যাহত হিন্দুদের ওপর বিরুদ্ধে হামলা, ভারত থেকে বিশ্বের নানা প্রান্তে ঘটে যাওয়া ঘটনার ঝলক

    Hindus Under Attack: অব্যাহত হিন্দুদের ওপর বিরুদ্ধে হামলা, ভারত থেকে বিশ্বের নানা প্রান্তে ঘটে যাওয়া ঘটনার ঝলক

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত ও বিশ্বের বিভিন্ন প্রান্তে হিন্দু এবং হিন্দু ধর্মের ওপর হামলা, বৈষম্য ও বিদ্বেষের ঘটনা ক্রমেই উদ্বেগের কারণ হয়ে উঠছে। অন্তত এমনই দাবি করা হয়েছে সাম্প্রতিক এক সাপ্তাহিক প্রতিবেদনে (Hindus Under Attack)। খুন, ধর্মান্তরে চাপ, জমি দখল, মন্দির ও মূর্তির অবমাননা, ধর্মীয় উৎসবে হামলা, বিদ্বেষমূলক বক্তব্য থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক ও আইনি বৈষম্যের একাধিক অভিযোগ তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে (Weekly Roundup)।

    প্রতিবেদনটির দাবি, বিশ্বের বিভিন্ন অঞ্চলে হিন্দুদের বিরুদ্ধে এই ধরনের ঘটনাগুলি দীর্ঘদিন ধরে ঘটলেও, আন্তর্জাতিক পরিসরে এর ব্যাপকতা ও গভীরতা যথেষ্ট গুরুত্ব পায়নি। প্রতিবেদনে এই পরিস্থিতিকে হিন্দুদের প্রতি ক্রমবর্ধমান বিদ্বেষের প্রকাশ হিসেবে বর্ণনা করা হয়েছে।

    প্রতিবেদনের সম্পাদকীয় নোট (Hindus Under Attack)

    প্রতিবেদনের সম্পাদকীয় নোটে জানানো হয়েছে, ভারতে এবং বিদেশে হিন্দুদের পরিস্থিতি তুলে ধরাই এই ধারাবাহিক প্রতিবেদনের অন্যতম উদ্দেশ্য।

    সেখানে আরও বলা হয়েছে, সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় হওয়া সত্ত্বেও ভারতের বিভিন্ন ক্ষেত্রেও হিন্দুরা বৈষম্য ও নিপীড়নের মুখোমুখি হচ্ছেন—এই বাস্তবতা সামনে আসা তাঁদের কাছে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা।

    প্রতিবেদনে ধর্মনিরপেক্ষতা, সর্বধর্মসমভাব এবং “বসুধৈব কুটুম্বকমে”র মতো ধারণা নিয়ে নতুন করে ভাবনা-চিন্তা করার আহ্বান জানানো হয়েছে। প্রতিবেদনের লেখকদের মতে, এর কয়েকটি ধারণাকে মূল প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন করে ব্যবহার করা হয়েছে, যার ফলে হিন্দু সমাজ দুর্বল হয়েছে।

    প্রতিবেদনটির দাবি, ধর্মনিরপেক্ষতার নামে অতিরিক্ত সহনশীলতার ফলে কিছু বিদ্বেষমূলক অপরাধ যথেষ্ট গুরুত্ব পায় না। হিন্দু সমাজকে ধর্ম ও সংস্কৃতি রক্ষায় আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে প্রতিবেদনে ছত্রপতি শিবাজি মহারাজ ও ছত্রপতি সম্ভাজি মহারাজের উদাহরণ দেওয়া হয়েছে।

    ২৩ থেকে ২৯ আগস্ট ২০২৬ সময়কালের ঘটনাগুলির ভিত্তিতে প্রতিবেদনে ভারত ও বিশ্বের বিভিন্ন প্রান্তের একাধিক ঘটনা তুলে ধরা হয়েছে।

    মেঘালয়ে জাতিগত ও ধর্মীয় বৈষম্যের অভিযোগ

    মেঘালয়ে পরিচয়ভিত্তিক রাজনীতি, সংরক্ষণ ব্যবস্থা এবং গির্জার প্রভাবের কারণে বিপুল সংখ্যক হিন্দু বাস্তুচ্যুত হয়েছেন এবং অ-উপজাতি জনগোষ্ঠীর একাংশ পদ্ধতিগত জাতিগত ও ধর্মীয় বৈষম্যের শিকার হচ্ছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

    শিলংয়ে খাসি ছাত্র সংগঠনের একটি সমাবেশের পর অসমীয়া ও বাঙালি বাসিন্দা এবং শ্রমিকদের বিরুদ্ধে হামলার অভিযোগও তোলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত ৩১টি গাড়ি ভাঙচুর করা হয়। এগুলির অধিকাংশই অসম থেকে আসা ব্যক্তিদের ব্যবহৃত গাড়ি বলে দাবি করা হয়েছে। বাঙালি ও অসমীয়াদের লক্ষ্য করে পাথর ছোড়া এবং শারীরিক হামলার অভিযোগও রয়েছে।

    নেতাজি সুভাষচন্দ্র বসু ও স্বামী বিবেকানন্দের স্মৃতিবিজড়িত ভাস্কর্য ও মূর্তিতেও হামলা চালানোর অভিযোগ করা হয়েছে।

    হোসুরে হিন্দু ধর্মীয় রীতি নিয়ে প্রশ্ন তোলা প্রচারপত্র

    তামিলনাড়ুর হোসুরে হিন্দু ধর্মীয় রীতিনীতি নিয়ে প্রশ্ন তোলা একটি প্রচারপত্র বিতরণের অভিযোগ উঠেছে। মন্দিরে নারকেল ভাঙা, চুলে ফুল পরা, কর্পূর ও ধূপজাতীয় সামগ্রী ব্যবহার-সহ বিভিন্ন প্রচলিত আচারের প্রয়োজনীয়তা নিয়ে ওই প্রচারপত্রে প্রশ্ন তোলা হয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

    বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হন।

    মুম্বইয়ে গণেশ মূর্তির কাছে ডিম ছোড়ার অভিযোগ

    মুম্বইয়ের মাজগাঁওয়ে গণেশ মণ্ডলের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, শোভাযাত্রার সময় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি গণেশ মূর্তির কাছে ডিম ছুড়ে দেন। ঘটনায় উপস্থিত ভক্তদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

    বরলক্ষ্মী ব্রত নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক

    দেশ-বিদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ বরলক্ষ্মী ব্রত পালন করার সময় সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী চিন্ময়ী শ্রীপাদার একটি মন্তব্য নিয়েও বিতর্কের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    প্রতিবেদনটির দাবি, নিজেকে নারীবাদী হিসেবে পরিচয় দেওয়া চিন্ময়ী হিন্দু নারীদের “পিতৃতন্ত্রের প্রহরী” বলে মন্তব্য করেছেন। একই প্রতিবেদনে তাঁর পুরনো রমজান-সংক্রান্ত একটি মন্তব্যের উল্লেখ করে বলা হয়েছে, ২০১২ সালে তিনি লিখেছিলেন, “রমজানের উপবাসে থাকা বন্ধুদের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের উপবাস ভাঙার আগে পর্যন্ত তাদের সামনে খাওয়া বা পান না করি।”

    টিপু সুলতানকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় পোস্টে গ্রেফতার

    কর্নাটকের চিক্কমাগালুরুতে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, তিনি সোশ্যাল মিডিয়ায় ৪০ ফুট উচ্চতার টিপু সুলতানের প্রতিকৃতি-সহ একটি ভিডিও প্রকাশ করেছিলেন, যার সঙ্গে পাক সেনা ও মুজাহিদিনের সঙ্গে যুক্ত একটি গান ব্যবহার করা হয়েছিল (Weekly Roundup)।

    আফরিদ নামে ওই যুবককে আদালতে হাজির করা হলে তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে (Hindus Under Attack)।

    স্কুলের দেওয়ালে উসকানিমূলক স্লোগান

    পাঞ্জাবের বঠিন্ডা জেলার জয় সিংহ ওয়ালা গ্রামের একটি সরকারি স্কুল এবং অন্য একটি দেওয়ালে “শহিদ দিলাওয়ার বাব্বর” এবং শিখস ফর জাস্টিসের উল্লেখ-সহ উসকানিমূলক স্লোগান লেখার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

    শিক্ষা বাজেট নিয়ে বিচারপতির মন্তব্য

    সুপ্রিম কোর্টের বিচারপতি প্রসন্ন বি ভারালে মহারাষ্ট্রে শিক্ষা খাতে বাজেট কমে যাওয়া এবং মারাঠি-মাধ্যমের স্কুল বন্ধ হয়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।প্রতিবেদনের বক্তব্য, নাসিক-ত্র্যম্বকেশ্বর সিংহস্থ কুম্ভমেলার জন্য বরাদ্দ অর্থের সামান্য অংশও যদি ওই স্কুলগুলির জন্য ব্যবহার করা যেত, তাহলে বেশ কয়েকটি স্কুলকে রক্ষা করা সম্ভব হত। একই সঙ্গে প্রতিবেদনে হজ, মাদ্রাসা, মসজিদ ও গির্জার জন্য সরকারি অর্থায়ন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে (Hindus Under Attack)।

    মাদ্রাসার অর্থায়ন খতিয়ে দেখছে এটিএস

    গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উত্তরপ্রদেশের সন্ত্রাসদমন শাখা রাজ্যের হাজার হাজার মাদ্রাসার ব্যাংক হিসাব, অর্থের উৎস এবং পড়ুয়াদের নথি পরীক্ষা শুরু করেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

    বিশেষ করে সরকারি অনুদান ছাড়াই পরিচালিত প্রায় ১৬ হাজার মাদ্রাসার অর্থের উৎস, আয়-ব্যয় এবং সেখানে পড়াশোনা করা শিক্ষার্থীদের তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।

    ঈদ-ই-মিলাদ মিছিল ঘিরে সংঘর্ষের অভিযোগ

    বেঙ্গালুরুর বাসবনগুড়ি এলাকায় ঈদ-ই-মিলাদ উপলক্ষে আয়োজিত মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

    ঘটনাস্থলের বলে ভাইরাল হওয়া একটি ভিডিওতে কয়েকজন হিন্দু যুবকের ওপর হামলা চালানোর দৃশ্য দেখা যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এমনকি লোহার রড দিয়ে হামলার অভিযোগও তোলা হয়েছে। তবে পরবর্তী পুলিশি পদক্ষেপে হামলার শিকার হিন্দু যুবক এবং ঘটনার প্রতিবাদকারীদের বিরুদ্ধেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও কাজে বাধা দেওয়ার মতো অভিযোগে মামলা করা হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে (Hindus Under Attack)।

    বিশ্বের অন্যান্য প্রান্তেও ধর্মীয় স্বাধীনতা নিয়ে বিতর্ক

    মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় ধর্মীয় স্বাধীনতা পর্যবেক্ষণকারী সংস্থা আরএসএসের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। আরএসএস প্রধান মোহন ভাগবতের পরিকল্পিত আমেরিকা সফরের কয়েক সপ্তাহ আগে এই আহ্বান জানানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে (Weekly Roundup)।

    সংস্থাটি আরএসএসের বিরুদ্ধে “ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা অব্যাহত রাখার” অভিযোগ তুলেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। একই সঙ্গে সংস্থাটির প্রধান আসিফ মাহমুদের পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক যোগাযোগ রয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে (Hindus Under Attack)।

    দীপাবলিতে আতশবাজি নিষেধাজ্ঞা নিয়েও প্রশ্ন

    প্রতিবেদনের শেষাংশে বলা হয়েছে, হিন্দুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধের পেছনে কিছু ধর্মীয় শিক্ষা এবং রাজনৈতিক মতাদর্শের প্রভাব রয়েছে বলে লেখকদের অভিমত। ইসলামি দেশগুলিতে হিন্দুদের বিরুদ্ধে বৈরিতা তুলনামূলকভাবে স্পষ্ট হলেও নিজেদের ধর্মনিরপেক্ষ বলে পরিচয় দেওয়া রাষ্ট্রগুলির প্রতিষ্ঠান ও জনপরিসরেও সূক্ষ্ম হিন্দুবিদ্বেষ দেখা যায় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

    এই ধরনের বৈষম্য অনেক সময় সরাসরি চোখে পড়ে না এবং প্রচলিত আইন ও নীতির ধরন বিশ্লেষণ করলেই তা বোঝা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    দীপাবলিতে আতশবাজি ব্যবহারের ওপর ধাপে ধাপে নিষেধাজ্ঞাকে এর একটি উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে। প্রতিবেদনের বক্তব্য, পরিবেশদূষণের দিক থেকে এই নিষেধাজ্ঞা যুক্তিসঙ্গত বলে মনে হলেও, হিন্দু উৎসবগুলির ওপর আরোপিত অন্যান্য বিধিনিষেধ এবং সেগুলির যুক্তির মধ্যে থাকা সামঞ্জস্যহীনতা বিবেচনা করলে বিষয়টি নতুনভাবে দেখা (Weekly Roundup) প্রয়োজন।

    প্রতিবেদনটির এই সমস্ত অভিযোগ ও বক্তব্য সংশ্লিষ্ট ঘটনার স্বাধীন যাচাই বা সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য ছাড়া চূড়ান্ত সত্য হিসেবে বিবেচনা করা উচিত নয় (Hindus Under Attack)।

     

  • Honeymoon Murder Case: ছোট্ট তথ্যের ভুল! মেঘালয়ে ‘হানিমুন মার্ডার’ মামলায় জামিন পেল মূল অভিযুক্ত সোনম

    Honeymoon Murder Case: ছোট্ট তথ্যের ভুল! মেঘালয়ে ‘হানিমুন মার্ডার’ মামলায় জামিন পেল মূল অভিযুক্ত সোনম

    মাধ্যম নিউজ ডেস্ক: মেঘালয়ের (Meghalaya) পাহাড়ে মধুচন্দ্রিমা করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল রাজা রঘুবংশীর। সেই চাঞ্চল্যকর ‘হানিমুন মার্ডার’ মামলায় (Honeymoon Murder Case) মূল অভিযুক্ত সোনম রঘুবংশী, পেশ করা একটি ছোট তথ্যগত ভুলের (Clerical Error) সুযোগে জামিন পেয়ে গেল। এই ঘটনায় আইনি ব্যবস্থার ফাঁকফোকর নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজার পরিবারের তরফে ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

    ঘটনার প্রেক্ষাপট (Honeymoon Murder Case)

    মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা রাজা রঘুবংশী ও সোনম রঘুবংশী বিয়ের পর মধুচন্দ্রিমায় (Honeymoon Murder Case) গিয়েছিলেন মেঘালয়ে (Meghalaya) । সেখানে একটি গভীর খাদ থেকে উদ্ধার হয় রাজার দেহ। পারিবারিক ব্যবসার প্রাক্তন কর্মী রাজ কুশওয়াহার সঙ্গে মিলে হানিমুনের সময় রাজাকে হত্যা করে ঘটনাটিকে দুর্ঘটনা বলে চালানোর পরিকল্পনা করে। সোনমের উপস্থিতিতেই তিনজন ভাড়াটে খুনি ওয়েই সাওডং জলপ্রপাতের কাছে দা দিয়ে রাজাকে আক্রমণ করে। তারপর তাঁর দেহ ফেলে দেওয়া হয় একটি গিরিখাতে, বন্ধ করে দেওয়া হয় ফোনটি।

    কীভাবে মিলল জামিন?

    আদালতে জামিনের আবেদন চলাকালীন একটি চাঞ্চল্যকর বিষয় সামনে আসে। পুলিশি নথিপত্রে নিম্ন আদালতের আদেশে রাজার মৃত্যুর তারিখ বা সময়ের বর্ণনায় একটি করণীয় ছোট তথ্যগত ভুল ছিল বলে জানা গিয়েছে। অভিযুক্তের আইনজীবী সেই তথ্যগত ত্রুটিকে (Honeymoon Murder Case) হাতিয়ার করে দাবি করেন যে, পুলিশের পেশ করা তথ্যে অসঙ্গতি রয়েছে এবং তাঁর মক্কেলকে ভিত্তিহীনভাবে ফাঁসানো হয়েছে। আদালত লক্ষ্য করে যে, মামলার নথিতে থাকা সেই নির্দিষ্ট ভুলটি অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগের গুরুত্বকে কিছুটা লঘু করে দিয়েছে। এর ফলে আইনি প্রক্রিয়ার নিয়ম মেনে আদালত রাজাকে শর্তসাপেক্ষে জামিন দেওয়ার সিদ্ধান্ত নেয়।

    পরিবারের ক্ষোভ

    রাজার পরিবার এই ঘটনায় ভেঙে পড়েছে। তাঁদের অভিযোগ, পুলিশের গাফিলতি বা নথিপত্র তৈরির সময় অসতর্কতার কারণেই একজন খুনের আসামী (Honeymoon Murder Case) এভাবে মুক্তি পেয়ে গেল। তাঁরা এই জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে (Meghalaya) যাওয়ার পরিকল্পনা করছেন।

    আদালতে পুলিশ জানিয়েছিল, রাজাকে খুনের পর শিলং থেকে বেশ কয়েকটি রাস্তা বদল করে ইন্দোরে পৌঁছয় সোনম। সেখানে ৩-৪ দিন সে তার প্রেমিক রাজ কুশওয়াহার বাড়িতে ছিল। ৩-৪ দিন পর সোনমকে ইন্দোরের দেবাসের একটি ফ্ল্যাটে নিয়ে যায় রাজ। সেখানে পৌঁছে নিজের মোবাইলের সিম খুলে রাজকে দিয়েছিল সেনম। তার জন্য নতুন একটি সিমকার্ডের ব্যবস্থা করেছিল রাজ। এত কিছুর পরেও অবশ্য বেশি দিন গা ঢাকা দিয়ে থাকতে পারেনি সোনম।

    আইনি মহলের প্রতিক্রিয়া

    আইন বিশেষজ্ঞদের মতে, অনেক সময় তদন্তকারী আধিকারিকদের তাড়াহুড়ো বা খসড়া তৈরির সময় অসাবধানতার কারণে গুরুত্বপূর্ণ মামলায় বড় ধরণের ত্রুটি থেকে যায়। এই ‘ক্ল্যারিক্যাল এরর’ বা তথ্যগত ও করণীয় ভুলের সুযোগ নিয়ে অনেক অপরাধীই আইনি সুবিধা পেয়ে যায়, যা এই ক্ষেত্রেও ঘটেছে।

    মেঘালয় (Meghalaya) পুলিশ অবশ্য জানিয়েছে, তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং মামলার পরবর্তী শুনানিতে এই ভুল সংশোধন করে জোরালো তথ্য পেশ করা হবে। আপাতত জামিনে মুক্ত হয়ে রাজা রঘুবংশী ইন্দোরে ফিরে গেলেও, তার ওপর একাধিক আইনি বিধিনিষেধ জারি (Honeymoon Murder Case) করা হয়েছে।

  • Heavy Rains: ভারী বৃষ্টিতে ভয়ঙ্কর বন্যা উত্তর-পূর্ব ভারতে, মৃত ৩২, মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা অমিত শাহের

    Heavy Rains: ভারী বৃষ্টিতে ভয়ঙ্কর বন্যা উত্তর-পূর্ব ভারতে, মৃত ৩২, মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা অমিত শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তর বাংলাদেশ এবং মেঘালয়ে এক গভীর নিম্নচাপ দেখা দিয়েছে। যার ফলে ভারী বৃষ্টিপাত (Heavy Rains) শুরু হয়েছে। এই ভারী বৃষ্টির ফলে উত্তর-পূর্ব ভারতের পাঁচ রাজ্য অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম এবং অরুণাচল প্রদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় এই ভয়ঙ্কর বন্যাতে ৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অসমে ৯ জনের মৃত্যুর খবর মিলেছে বন্যার কারণে। যার মধ্যে ৫ জন মারা গিয়েছেন গুয়াহাটিতে। অন্যদিকে অরুণাচল প্রদেশের দুটি পৃথক ভূমিধসের ঘটনা ঘটেছে। এখানে ৯ জন প্রাণ হারিয়েছেন। বন্যা কবলিত (Devastating Floods) রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের কথা বলেছেন অমিত শাহ।

    ভয়ঙ্কর বন্যা (Heavy Rains)

    অন্যদিকে অরুণাচল প্রদেশেও বন্যার কারণে ভূমিধসে নয় জন মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। আবার উত্তরপূর্ব ভারতের অপর রাজ্য মেঘালয় ভূমি ধস, বজ্রপাত এবং বন্যার জলে ডুবে সাত জনের মৃত্যুর খবর মিলেছে। মিজোরাময় একটি হোটেল ধসে পড়ে। এই ঘটনায় মোট ছয় জন মারা গিয়েছেন। যাঁদের মধ্যে তিনজন মায়ানমারের নাগরিক বলে জানা গিয়েছে। নাগাল্যান্ডে জাতীয় সড়কে ভূমিধস ঘটেছে এবং সেখানে একজনের মৃত্যু হয়েছে। গুয়াহাটি এবং তেজপুরে বিগত মে মাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। এর ফলে স্কুল বন্ধ করে দিতে বাধ্য হয়েছে সরকার। মণিপুরের প্রতিটি নদী বিপদ সীমার (Devastating Floods) উপরে বইছে বলে জানিয়েছে সরকার।

    সমাজমাধ্যমে পোস্ট অমিত শাহের

    জানা গিয়েছে, সিকিমের একটি সেনা ঘাঁটিতেও ভূমিধসের ঘটনা ঘটেছে এবং তিন জনের মৃত্যুর খবর মিলেছে (Heavy Rains) । ৬ জন সেনা সদস্য এখনও নিখোঁজ। উত্তর পূর্ব ভারত জুড়ে বৃষ্টিপাতের ফলে এই ভয়ঙ্কর বন্যার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানা গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে ভারতীয় সেনা, অসম রাইফেলস ও  মণিপুর ফায়ার সার্ভিস বন্যা অধ্যুষিত জেলাগুলিতে অভিযান শুরু করেছে। বিগত তিন দিনে এখনও পর্যন্ত দেড় হাজার জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। অন্যদিকে, এই বন্যা পরিস্থিতি নিয়ে নিজের সমাজ মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন যে নরেন্দ্র মোদি সরকার উত্তর-পূর্ব ভারতের জনগণের সঙ্গে পাথরের ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন।

  • Rising Northeast: ‘রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টরস সামিটে স্বাক্ষরিত ৪.৩ লাখ কোটি টাকার মউ

    Rising Northeast: ‘রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টরস সামিটে স্বাক্ষরিত ৪.৩ লাখ কোটি টাকার মউ

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘রাইজিং নর্থ ইস্ট (Rising Northeast) ইনভেস্টরস সামিট ২০২৫’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার নয়াদিল্লির ভারত মণ্ডপে এই সম্মেলনের উদ্বোধন করেন তিনি। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সামগ্রিক উন্নয়নের দিকে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ২৩-২৪ মে অনুষ্ঠিত দু’দিনের এই শীর্ষ সম্মেলনে পর্যটন, বস্ত্র, কৃষি-খাদ্য প্রক্রিয়াকরণ এবং জ্বালানির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে বিনিয়োগের সুযোগগুলি অন্বেষণ করার জন্য শিল্পপতি, সরকারি কর্তা এবং পার্টনারদের একত্রিত করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উত্তর-পূর্বের কৌশলগত ও সাংস্কৃতিক গুরুত্বের ওপর জোর দেন। এই অঞ্চলের অর্থনৈতিক পরিবর্তন এবং ভারতের পূর্ব করিডরের জন্য একটি প্রবৃদ্ধির ইঞ্জিন হিসেবে এই সামিটের সম্ভাবনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

    সরকারি বিবৃতি (Rising Northeast)

    শনিবার শেষ হয় এই সম্মেলন। সরকারি বিবৃতি থেকে জানা গিয়েছে, এই সম্মেলনে ৪.৩ লাখ কোটি টাকার বিনিয়োগের প্রতিশ্রুতি মিলেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন (Rising Northeast) মন্ত্রকের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই দু’দিনের সম্মেলনে যোগ দিয়েছিলেন বিশ্বের নানা প্রান্তের বিনিয়োগকারীরা। এটি ফের একবার প্রমাণ করল যে উত্তর-পূর্ব কেবল একটি অঞ্চল নয়, বরং বিকশিত ভারতের (Viksit Bharat) জন্য একটি কৌশলগত বৃদ্ধির করিডর। উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সমাপ্তি অনুষ্ঠানে বলেন, “আজ, ‘এনইআর’ শব্দটির অর্থ নতুন অর্থনৈতিক বিপ্লব এবং ভারতের নতুন অর্থনৈতিক পুনর্জাগরণ।” তিনি বলেন, “আমাদের সামিট কোনও সমাপ্তি নয় — এটি একটি সূচনা। এটি পূর্ণ বিরাম নয়, প্রস্তাবনা।”

    স্বাক্ষরিত একাধিক মউ

    জানা গিয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দেশীয় ও আন্তর্জাতিক প্রধান বিনিয়োগকারীদের সঙ্গে একাধিক মউ স্বাক্ষরিত হয়েছে। সম্মেলনে সিকিম সরকার এসএম হোটেলস অ্যান্ড রিসর্টসের সঙ্গে একটি মউ স্বাক্ষর করেছে, যার বিনিয়োগের পরিমাণ প্রায় ২৫০-৩০০ কোটি টাকা। অরুণাচল প্রদেশ সরকার ফার্ম নেটিভ গ্রুপের সঙ্গে একটি ১৫০ কোটি টাকার মউ স্বাক্ষর করেছে। মেঘালয় সরকার এগ্রি-বায়ো ফুয়েলস গ্লোবাল লিমিটেডের সঙ্গে ৪ হাজার কোটি টাকার একটি মউ স্বাক্ষর করেছে। মেঘালয় সরকার এবং ইনল্যাম্বি প্রাইভেট লিমিটেডের সঙ্গে ১,০০০ কোটি টাকার একটি মউ স্বাক্ষর করেছে। মণিপুর সরকারও ওই সংস্থার সঙ্গে ১,০০০ কোটি টাকার একটি মউ স্বাক্ষর করেছে। ত্রিপুরা সরকার শ্রী শ্রী রবিশঙ্কর বিদ্যা মন্দির ট্রাস্টের শ্রী শ্রী ইউনিভার্সিটি এবং একটি আয়ুর্বেদ কলেজ ও হাসপাতালের জন্য ৫০০ কোটি টাকার একটি মউ স্বাক্ষর করেছে।

    মোট ৮০৩টি বিনিয়োগের আগ্রহ

    মার্কি মউ স্বাক্ষরের বাইরে শীর্ষ সম্মেলনে মোট ৮০৩টি বিনিয়োগের আগ্রহ রেজিস্টার্ড হয়েছে। এগুলি সংগৃহীত হয়েছে রোডশো, বিটুজি বৈঠক এবং সরকারি/সরকারি-বেসরকারি প্রস্তাবনার মাধ্যমে। বিভিন্ন রাজ্যে আয়োজিত রোডশোগুলির মাধ্যমে ₹৯৯,৫৩৩ কোটি টাকার বিনিয়োগে আগ্রহও প্রকাশিত হয়েছে। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির পক্ষ থেকে এসেছে ₹১.২৭ লক্ষ কোটি টাকা। শিল্প গোষ্ঠীগুলি প্রতিশ্রুতি দিয়েছে ₹১.৫৮ লাখ কোটি টাকা এবং শীর্ষ সম্মেলন চলাকালীন অনুষ্ঠিত বিটুজি বৈঠকগুলির মাধ্যমে ₹১৮,৬০০ কোটিরও বেশি মূল্যের লগ্নির প্রতিশ্রুতি মিলেছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে (Rising Northeast)। সিন্ধিয়া বলেন, “বাজপেয়ীজির বপন করা বীজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটি বটবৃক্ষে পরিণত হয়েছে। গত ১১ বছরে আমাদের মন্ত্রিসভা উত্তর-পূর্বাঞ্চলে ৭৩০ বার সফর করেছে, যা কেন্দ্রের আবেগগত ও কৌশলগত অঙ্গীকার প্রতিফলিত করে।”

    ৮০টিরও বেশি দেশের প্রতিনিধিদলের অংশগ্রহণ

    বিশ্বের ৮০টিরও বেশি দেশের প্রতিনিধিদলের অংশগ্রহণে এই শীর্ষ সম্মেলন উত্তর-পূর্বাঞ্চলকে দক্ষিণ-পূর্ব এশিয়া ও তার বাইরের সঙ্গে একটি বৈশ্বিক অর্থনৈতিক সেতুবন্ধন হিসেবে তুলে ধরেছে। তিনি বলেন, “এটি শুধুমাত্র রুপি বা ডলারে বিনিয়োগ নয় — এটি বিশ্বাস, সম্পর্ক এবং ভারতের ভবিষ্যৎ অর্থনৈতিক ভূগোলের ওপরও বিনিয়োগ।” সিন্ধিয়া আরও একটি নতুন প্রাতিষ্ঠানিক কাঠামোর কথাও ঘোষণা করেন। তিনি জানান, আটটি ক্ষেত্রভিত্তিক দায়িত্বপ্রাপ্ত স্তম্ভ, যার নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রীরা, এবং অন্য রাজ্যগুলির সহায়তায় স্বাক্ষরিত মউ বাস্তবায়ন নিশ্চিত করা হবে। তিনি বলেন, “এখানে কোনও মূল ভূখণ্ড ও উত্তর-পূর্ব নেই — এখানে শুধুই অখণ্ড ভারত রয়েছে, যেখানে প্রতিটি ভারতীয়ের হৃদয়, হাত ও দিগন্ত এক সঙ্গে দাঁড়িয়ে রয়েছে (Rising Northeast)।”

    প্রসঙ্গত, উত্তর-পূর্ব অঞ্চলটি ভারতের “অ্যাক্ট ইস্ট নীতি”-এর কেন্দ্রবিন্দু, যার লক্ষ্য আসিয়ান দেশ এবং অন্যান্য পূর্ব প্রতিবেশীদের সঙ্গে সংযোগ এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা। ঐতিহাসিকভাবে অনুন্নত, এই অঞ্চলে গত এক দশক ধরে (মোদি জমানা) পরিকাঠামো, শিক্ষা এবং দক্ষতা উন্নয়নে উল্লেখযোগ্য সরকারি বিনিয়োগ দেখা গিয়েছে (Rising Northeast)।

  • Maa Jayanti Mandir: মেঘালয়ের মা জয়ন্তী মন্দির, একান্ন শক্তিপীঠের অন্যতম, জানুন ইতিহাস

    Maa Jayanti Mandir: মেঘালয়ের মা জয়ন্তী মন্দির, একান্ন শক্তিপীঠের অন্যতম, জানুন ইতিহাস

    মাধ্যম নিউজ ডেস্ক: মেঘালয়ের (Meghalaya) পশ্চিম জয়ন্তিয়া পাহাড় জেলায় রয়েছে বিখ্যাত একটি পুরোনো মন্দির (Maa Jayanti Mandir)। এর নাম নার্তিয়াং দুর্গা মন্দির। এই মন্দিরের বয়স ৬০০ বছরেরও বেশি বলে মনে করা হয়। ৫১ শক্তিপীঠের মধ্যে অন্যতম এই মন্দিরটি হিন্দু শাক্ত ভক্তদের কাছে অন্যতম পবিত্র স্থান। মেঘালয়ের জয়ন্তিয়া পাহাড়ের হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই মন্দিরটিই দেবী দুর্গার স্থায়ী আবাসস্থল। দুর্গাপুজো উপলক্ষে সারা দেশ থেকে বিপুল সংখ্যক তীর্থযাত্রী এই মন্দিরে এসে ভিড় জমান। এছাড়া সারাবছর ধরেই প্রচুর ভক্ত আসেন এই মন্দিরে। প্রসঙ্গত, নার্তিয়াং দেবী মন্দিরের আরাধ্যা দেবী শক্তি জয়ন্তী এবং ভৈরব কামাদিশ্বর।

    মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে পৌরাণিক আখ্যান (Maa Jayanti Mandir)

    পৌরাণিক আখ্যান অনুসারে, রাজা দক্ষের ইচ্ছার বিরুদ্ধে মহাদেবকে বিয়ে করেছিলেন তাঁর কন্যা সতী। মহাদেবের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য দক্ষ রাজা বৃহস্পতি নামে এক যজ্ঞের আয়োজন করেছিলেন। যজ্ঞে সতী কিংবা মহাদেব কাউকেই আমন্ত্রণ জানাননি দক্ষ। মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও সতী বাবার আয়োজিত যজ্ঞানুষ্ঠানে যান। সেখানে দক্ষ মহাদেবকে অপমান করেন। স্বামীর অপমান সহ্য করতে না পেরে সতী দেহত্যাগ করেন। শোকাহত মহাদেব দক্ষর যজ্ঞ পণ্ড করেন এবং দেবী সতীর শবদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করেন। তাঁর তাণ্ডব বন্ধ করতে অন্যান্য দেবতাদের অনুরোধে বিষ্ণুদেব তাঁর সুদর্শন চক্র দিয়ে সতীর দেহচ্ছেদ করেন। সতীর দেহের ৫১ খণ্ড ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় পড়ে এবং পবিত্র পীঠস্থান শক্তিপীঠ বা সতীপীঠ (Maa Jayanti Mandir) নামে পরিচিতি। নার্তিয়াং সেই শক্তিপীঠের অন্যতম।

    কোচবিহারে বিয়ে করেন জয়ন্তিয়া রাজা জাসো মানিক

    হিন্দু পুরাণ অনুযায়ী, জয়ন্তিয়া পাহাড়ের নর্তিয়াংয়ে দেবীর বাম উরু পড়েছিল (Maa Jayanti Mandir)। তাই এখানে দেবী জয়ন্তেশ্বরী নামে খ্যাত। জয়ন্তিয়া রাজা জাসো মানিক (রাজত্বকাল ১৬০৬-১৬৪১) কোচবিহারের হিন্দু রাজা নর নারায়ণের কন্যাকে বিয়ে করেন। এর পরেই রাজ্যে হিন্দুধর্মের প্রভাব বিস্তার লাভ করে বলে জানা যায়। আজ থেকে প্রায় ৬০০ বছর আগে রাজা ধন মানিক জয়ন্তিয়া রাজ্যের গ্রীষ্মকালীন রাজধানী হিসেবে নর্তিয়াংকে ঘোষণা করেছিলেন। জানা যায়, একদিন রাত্রে দেবী তাঁকে স্বপ্নে দেখা দেন এবং তাঁকে স্থানটির তাৎপর্য জানান এবং তাঁর সম্মানে একটি মন্দির তৈরি করতে বলেন। এরই ধারাবাহিকতায় নর্তিয়াংয়ে জয়ন্তেশ্বরী মন্দির প্রতিষ্ঠিত হয়।

    আলাদা রীতিতে পুজো করা হয় (Maa Jayanti Mandir)

    এই পাহাড়ি মন্দিরের আচার অনুষ্ঠান অন্যান্য জায়গার পুজোর থেকে বেশ খানিকটা আলাদা। এখানে অন্য রীতিতে দেবীর পুজো হয়। হিন্দু এবং প্রাচীন খাসি ঐতিহ্যের মিশ্রণে দেবীর পুজো হয়। স্থানীয় যিনি সর্দার থাকেন তাঁকে মন্দিরের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বিবেচনা করা হয়। মন্দিরে রয়েছে বলি প্রথা। আজও দুর্গাপুজোর সময় সাইয়েম ছাগল বলি দেন। দুর্গাপুজো এই মন্দিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব বলে মনে করা হয়। দুর্গাপুজোর সময়, একটি কলা গাছকে দেবী (Maa Jayanti Mandir) হিসেবে পুজো করা হয়। ধুমধাম করে দুর্গাপুজোর শেষে গাছটিকে স্থানীয় মিন্টডু নদীতে বিসর্জন দেওয়া হয়। বিদায়কালে শূন্যে বন্দুকের গুলি ছুড়ে দেবীকে সম্মান জানানো হয়।

    বাংলার সংস্কৃতি এবং খাসি-জয়ন্তিয়া পাহাড়ের সংমিশ্রণে এখানে দুর্গাপুজো করা হয়

    বর্তমানে মেঘালয়ের হিন্দু সমাজের তরফ থেকে সরকারি এক প্রতিনিধি থাকেন। তিনিই কেন্দ্রীয় পুজো কমিটি মন্দিরের তত্ত্বাবধায়ক। মন্দিরের অর্থনৈতিক হিসাব নিকাশ, রক্ষণাবেক্ষণ ইত্যাদির দায়িত্বে রয়েছে এই কমিটি। প্রাচীন এই মন্দিরে দুর্গা পুজো অত্যন্ত জনপ্রিয়। বাংলার সংস্কৃতি এবং খাসি-জয়ন্তিয়া পাহাড়ের সংমিশ্রণে এখানে দুর্গাপুজো করা হয়। তবে দেবীর মূর্তি এখানে থাকে না। দেবী মূর্তির (Maa Jayanti Mandir) পরিবর্তে খাসি প্রথা মেনে গাঁদা ফুল দিয়ে সজ্জিত একটি কলার কাণ্ডে মা দুর্গার চিত্র তৈরি হয়। সেটিই আরাধ্যা দেবী। এই মন্দিরের একেবারে কাছেই রয়েছে একটি শিব মন্দির। সেখানে রয়েছে একটি প্রাচীন কামানের ভগ্নাবশেষ। বর্তমানে এই মন্দিরের পাশে একটি হিন্দু মন্দির রয়েছে। সেখানে জয়ন্তিয়াপুর থেকে আগত আদি পুরোহিতদের সরাসরি বংশধররা পুজোর অনুষ্ঠান করেন।

    কীভাবে যাবেন এই মন্দিরে

    বিমানপথে যদি কোনও তীর্থযাত্রী যেতে চান তাহলে তাঁকে প্রথমে যেতে হবে মেঘালয়ের রাজধানী শিলং থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে রয়েছে উমরোই বিমানবন্দরে। নার্তিয়াং দুর্গা মন্দির থেকে উমরোই বিমানবন্দরের দূরত্ব প্রায় ৬৭ কিলোমিটার। সড়কপথে এই শক্তিপীঠে যেতে গেলে নার্তিয়াং যেতে হবে। সেখান থেকে মন্দিরের দূরত্ব প্রায় ৩ কিলোমিটার। শিলং বাসস্ট্যান্ড থেকে মন্দিরের দূরত্ব প্রায় ৬১ কিলোমিটার। গুয়াহাটি রেলস্টেশন থেকে এই মন্দির থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় ১৫৩ কিলোমিটার।

  • Saif Ali Khan: মেঘালয় হয়ে ভারতে ঢোকে সইফের হামলাকারী, বাংলায় এসে শরিফুল হয় বিজয় দাস

    Saif Ali Khan: মেঘালয় হয়ে ভারতে ঢোকে সইফের হামলাকারী, বাংলায় এসে শরিফুল হয় বিজয় দাস

    মাধ্যম নিউজ ডেস্ক: মেঘালয় দিয়েই ভারতে প্রবেশ করেছিল সইফের (Saif Ali Khan) ওপর হামলাকারী। তারপরেই সে সোজা চলে আসে পশ্চিমবঙ্গে। এমনই তথ্য উঠে এল পুলিশি তদন্তে। জানা যাচ্ছে, তদন্তের স্বার্থে ধৃত শরিফুল ইসলাম শেহাজাদকে বলিউড তারকা সইফ আলি খানের (Saif Ali Khan) বাড়ি নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করেছে মুম্বই পুলিশ। জেরায় ধৃত জানিয়েছে, মেঘালয় সীমানার ডাউকি নদী সাঁতরে পার হয় সে। যে অংশ দিয়ে বাংলাদেশ থেকে সে ভারতে প্রবেশ করেছে, নদীর ওই অংশটি ২০০ মিটার চওড়া। কিন্তু পশ্চিমবঙ্গ সীমানা এড়িয়ে গেল কেন শরিফুল? জেরায় এর উত্তরও দিয়েছে হামলাকারী। পুলিশকে সে জানিয়েছে, ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েনের জন্যই সীমানায় কড়া নজর রাখছে বিএসএফ। ধরা পড়ার ভয়েই সে এড়িয়ে যায়, ভারত-বাংলাদেশ সীমানা।

    বাংলায় এসে নাম নেয় বিজয় দাস  

    সে বাংলায় এসে নাম নেয় বিজয় দাস। কেনে সিম কার্ডও। গত রবিবারই বান্দ্রা আদালতে পেশ করানো হয়েছিল ধৃত শরিফুলকে। সে দিনই তার আইনজীবী সন্দীপ শেরানি দাবি আদালতে দাবি করেন, পুলিশের হাতে এমন কোনও নথি নেই, যাতে প্রমাণ হয় ধৃত ব্যক্তি বাংলাদেশের নাগরিক। তবে গতকাল সোমবার মুম্বই পুলিশ (Saif Ali Khan Attacker) জানিয়েছে, ধৃত শরিফুল বাংলাদেশি নাগরিক, তার প্রমাণ ইতিমধ্যে মিলেছে। সে দেশে ধৃতের এক আত্মীয়ের সঙ্গেও কথা বলেছে মুম্বই পুলিশ। মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার ডিসিপি দীক্ষিত গেদাম আগেই জানিয়েছিলেন, শরিফুল গত পাঁচ-ছ মাস ধরে মুম্বইয়ে বসবাস করছিল।

    মুম্বইয়ে কাজ খুঁজতে সাহায্য করে অমিত পাণ্ডে নামের ব্যক্তি

    পুলিশের আরও দাবি, কয়েক সপ্তাহ পশ্চিমবঙ্গে থেকে আধার কার্ড তৈরির চেষ্টা করেছিল শরিফুল। তবে তার সে চেষ্টা একেবারেই সফল হয়নি। মুম্বইয়ে গিয়ে একের পর এক কাজের সন্ধান করতে থাকে হামলাকারী। এ বিষয়ে তাকে সাহায্য করেছিল অমিত পান্ডে নামে এক ঠিকাদার। পুলিশের আরও দাবি, পরিবারের সঙ্গে যোগাযোগ করতে শরিফুল একাধিক অ্যাপ ব্যবহারও করেছিল। বেনামে কেনা সিম কার্ড থেকে ফোনও করেছিল বাংলাদেশে। আরও জানা গিয়েছে, শরিফুল বাংলাদেশে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। পুলিশের তরফ থেকে  দাবি করা হয়েছে, সইফের বাড়ি ঢোকার আগে বান্দ্রা এলাকায় আরও এক তারকার বাংলোর সামনে ঘোরাফেরা করেছে হামলাকারী (Saif Ali Khan)। সেখানেও দেখা গিয়েছিল তাকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Protest: অশান্ত বাংলাদেশ, দেশে ফিরছেন ভারতীয় পড়ুয়ারা, বিশেষ নির্দেশ জারি হাই কমিশনের

    Bangladesh Protest: অশান্ত বাংলাদেশ, দেশে ফিরছেন ভারতীয় পড়ুয়ারা, বিশেষ নির্দেশ জারি হাই কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: সংরক্ষণ-বিতর্কে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে (Bangladesh Protest)। এই অশান্ত পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থিত ভারতীয় ছাত্রদের জন্য উদ্বিগ্ন নয়াদিল্লি। বাংলাদেশে অবস্থিত ছাত্রদের জন্য বিশেষ নির্দেশ দিয়েছে ভারতীয় হাই কমিশন (Indian High Commission)। ভারতীয় হাই কমিশনের তরফে অ্যাডভাইসরি রিপোর্টে বলা হয়, ‘বাংলাদেশে অবস্থিত ভারতীয় সম্প্রদায়ের সদস্য এবং বাংলাদেশে পড়তে আসা পড়ুয়াদের বাইরে না বেরনোর জন্য অনুরোধ করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্ব-স্ব স্থানে থাকুন। কোথাও ভ্রমণের জন্য বেরবেন না।’ 

    উদ্বিগ্ন নয়াদিল্লি (Bangladesh Protest)

    বাংলাদেশে (Bangladesh Protest) এই মুহূর্তে ১৫ হাজারের বেশি ভারতীয় রয়েছেন। তাঁদের মধ্যে পড়ুয়ার সংখ্যা ৮৫০০। অশান্ত পরিস্থিতিতে তাঁদের নিরাপত্তা নিয়ে চিন্তা বাড়ছে নয়াদিল্লির। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘‘বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যে ভারতীয় পড়ুয়ারা আটকে পড়েছেন, তাঁদের ফেরানো হচ্ছে।’’ পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের চার রাজ্য— অসম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে। এ রাজ্যের পেট্রাপোল, চ্যারাবান্ধার পাশাপাশি ত্রিপুরার আখাউড়া এবং মেঘালয়ের ডাউকির সীমান্তে অভিবাসন কেন্দ্র (ইমিগ্রেশন চেকপোস্ট) দিয়েও ফেরানো হচ্ছে ভারতীয় পড়ুয়াদের। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা শনিবার জানান, বাংলাদেশ সীমান্ত পেরিয়ে তাঁর রাজ্যে এখনও পর্যন্ত ৪০৫ জন ভারতীয় পড়ুয়া এসেছেন। তিনি বলেন, ‘‘গত ২৪ ঘণ্টায় সীমান্তবর্তী অভিবাসন কেন্দ্রে অনেক ভারতীয় পড়ুয়া পৌঁছেছেন।’’

    বিদেশি ছাত্রছাত্রীও ফিরছেন

    বাংলাদেশ (Bangladesh Protest) থেকে সীমান্ত পেরিয়ে ত্রিপুরা এবং মেঘালয় দিয়ে শুধু শুক্রবারই ভারতে ফিরেছেন ৩০০-র বেশি পড়ুয়া। তাঁদের মধ্যে  অনেক বিদেশি ছাত্রছাত্রীও ভারত হয়ে দেশে ফিরছেন। শুক্রবার কোচবিহারের ভারত-বাংলাদেশ সীমান্তের মেখলিগঞ্জ গেট দিয়ে বাংলাদেশের রংপুর মেডিক্যাল কলেজের বেশ কয়েক জন ডাক্তারি পড়ুয়া ভারতে প্রবেশ করেন। তাঁদের মধ্যে ছ’জন ভারতীয় ছাত্রছাত্রী। এ ছাড়া নেপালের ন’জন পড়ুয়া এবং ভুটানের ১৮ জন ছাত্রছাত্রী ভারতে ঢোকেন। এখান থেকে তাঁরা নিজেদের দেশে চলে যাচ্ছেন। 

    আরও পড়ুন: অগ্নিগর্ভ বাংলাদেশে নিহতের সংখ্যা বেড়ে ১০৫, কার্ফু জারি দেশজুড়ে, নামল সেনা

    কেন সংরক্ষণ, কাদের জন্য 

    সরকারি চাকরিতে সংরক্ষণ-বিতর্ক নিয়েই অশান্তির (Bangladesh Protest) সূত্রপাত। মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য ৩০ শতাংশ সংরক্ষণ বাতিলের দাবি জানান হয়। ১৯৭২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মুজিবর রহমান বাংলাদেশে সংরক্ষণ-ব্যবস্থা চালু করেছিলেন। যেখানে  ৩০ শতাংশ সরকারি চাকরি মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য সংরক্ষিত রাখার কথা বলা হয়। কিন্তু এই সংরক্ষণের বিরুদ্ধে ডাক ওঠে। সেই ইস্যুই নিয়েই দেশের অন্দরে কার্যত যুদ্ধের চেহারা নেয়।

    আন্দোলনকারীদের দাবি (Bangladesh Protest)

    আন্দোলনকারীদের (Bangladesh Protest) দাবি, এই সংরক্ষণের জন্যই সরকারি চাকরির সুযোগ পাচ্ছে না সাধারণ মেধাবীরা। অন্যদিকে, হাসিনা সরকারের দাবি, মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতেই তাঁদের পরিবারের জন্য় ৩০ শতাংশ সংরক্ষণ। এদিকে সংরক্ষণ বাতিলের দাবিতে আন্দোলন শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে জাহাঙ্গির নগর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও। পথে নামে হাজার হাজার ছাত্র। আগুন লাগিয়ে দেওয়া হয় বাসে। আন্দোলনে অবরুদ্ধ হয়ে পড়ে বিভিন্ন হাইওয়ে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Cyclone Sitrang: বাংলাদেশে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে মৃত বেড়ে ৩৫

    Cyclone Sitrang: বাংলাদেশে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে মৃত বেড়ে ৩৫

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল ও মধ্যাঞ্চলে সিত্রাং (Cyclone Sitrang) ঘূর্ণিঝড়ের প্রভাবে শেষ খবর অনুযায়ী ৩৫ জন নিহত হয়েছে। সংবাদসূত্রে জানা গিয়েছে, ১০ হাজারেরও বেশী ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

    বাংলাদেশের দূর্যোগ মোকাবিলা মন্ত্রকের মুখপাত্র মহম্মদ মনিরুজ্জামান জানিয়েছেন, বাংলাদেশ সরকার ঘূর্ণিঝড় (Cyclone Sitrang) মোকাবিলার জন্য ৬ হাজার দুশো পঁচিশটি নিরাপত্তা কেন্দ্র প্রস্তুত রেখেছে। এখন পর্যন্ত প্রায় ২ লক্ষেরও বেশী মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।এক সংবাদ সংস্থা জানিয়েছে, ১০ হাজার ঘরবাড়ি জলের তোড়ে ভেসে গিয়েছে এবং ৬ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে,জমি গুলি জলমগ্ন।

    তবে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে মূলত বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমের উপকূলীয় অঞ্চল গুলিতেই ঝড়ের প্রভাবে বেশী লক্ষ্যণীয়।

    [tw]


    [/tw] 

    এদিকে, বাংলাদেশে জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, ভাসানচর দ্বীপের প্রায় ৩০ হাজার ও কক্সবাজারে ১০ লক্ষ রোহিঙ্গা শরণার্থী শিবিরে কোনও বন্যা বা বড়োসড়ো ক্ষতির খবর পাওয়া যায়নি।

    ভারতের উওর পূর্বের রাজ্যগুলিতে এই ঝড়ের (Cyclone Sitrang) প্রভাব দেখা গিয়েছে।উত্তর পূর্বের রাজ্যগুলির কিছু অঞ্চলে ঝড়ের দাপটে কিছু গাছ উপড়ে পড়েছে এবং বেশ কিছু ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।আবহাওয়া দপ্তর জানিয়েছে, সিত্রাং ঘূর্ণিঝড়টি সোমবার রাত সাড়ে ৯ টা থেকে সাড়ে ১১ টা নাগাদ পশ্চিমবঙ্গ উপকূল ঘেঁষে বাংলাদেশের বরিশালে এসেই তান্ডব শুরু করে।

    উত্তর পূর্বের রাজ্য মেঘালয়ের মুখ্যমন্ত্রী ঘূর্ণিঝড় সিত্রাংয়ের (Cyclone Sitrang) কারণে, মেঘালয়ের বিভিন্ন জেলাগুলিতে ক্ষয়ক্ষতির মূল্যায়ন করতে জেলা কালেক্টরদের সাথে বৈঠক করেন। ড্রোন ব্যবহার করে দ্রুত ক্ষয়ক্ষতির মূল্যায়ন করে দ্রুত ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ তুলে দেবার নির্দেশ দিয়েছেন।

    [tw]


    [/tw] 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  • Protest in Meghalaya: মণিপুরের পর মেঘালয়! ঘেরাওয়ে আটকে পড়লেন মুখ্যমন্ত্রী, আহত পাঁচ

    Protest in Meghalaya: মণিপুরের পর মেঘালয়! ঘেরাওয়ে আটকে পড়লেন মুখ্যমন্ত্রী, আহত পাঁচ

    মাধ্যম নিউজ ডেস্ক: মণিপুরের অশান্তির আঁচ এবার গিয়ে পড়ল প্রতিবেশী রাজ্য মেঘালয়ে। জানা গিয়েছে, মেঘালয়ের (Protest in Meghalaya) মুখ্যমন্ত্রী কনরাড সাংমার দফতর ঘেরাও করে হামলা চালিয়েছে কিছু বিক্ষুব্ধ জনতা। ঘটনায় অন্তত পাঁচ নিরাপত্তারক্ষী আহত হয়েছেন।  মেঘালয়ের টুরাকে রাজ্যের শীতকালীন রাজধানী করতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছে গারো পাহাড়ের কয়েকটি জনগোষ্ঠী। কয়েকদিন ধরে নাগরিক সমাজের একটি সংগঠন অনশন করে চলেছে। তবে সোমবার সন্ধ্যা থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

    মুখ্যমন্ত্রীর দফতরের সামনে অনশন

    গারো পাহাড়ের বেশ কয়েকটি গোষ্ঠীর অনেকদিনের দাবি, শীতকালীন রাজধানী হিসাবে টুরাকে ঘোষণা করা হোক৷ সেই দাবি নিয়েই সোমবার বিকেল থেকে পার্বত্য রাজ্যের টুরায় মুখ্যমন্ত্রীর দফতরের (Protest in Meghalaya) সামনে অনশন শুরু করেছিলেন প্রতিবাদীরা৷ তার পরে, সোমবার সন্ধ্যার পর হঠাৎই মুখ্যমন্ত্রীর কার্যালয়ের সামনে ভিড় করে আসেন তাঁরা এবং পাথর ছুড়তে শুরু করেন৷ তাতেই আহত হন পাঁচজন পুলিশকর্মী৷ তাঁদের আহত অবস্থায় ওই অফিসের ভিতরে নিয়ে যাওয়া হয়৷ একাধিক ভিডিওতে দেখা গিয়েছে, ভিতরে আহতদের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী সাংমা৷ 

    আরও পড়ুন: চাঞ্চল্যকর রিপোর্ট! গত ২ দিনে মায়ানমার থেকে ৭১৮ জনের অনুপ্রবেশ মণিপুরে

    মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়, এদিন প্রতিবাদকারীদের সঙ্গে ভবনের ভেতরে আলোচনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী। অনশন (Protest in Meghalaya) বন্ধ করলে আগামী মাসে তাদের দাবি দাওয়া নিয়ে রাজধানী শিলং-এ আলোচনা করা হবে বলে জানান তিনি। দীর্ঘ তিন ঘণ্টার ওই বৈঠকের মধ্যেই হামলার ঘটনা ঘটে। মুখ্যমন্ত্রী দীর্ঘক্ষণ ধরে তার দফতরে আটকে ছিলেন। এছাড়া বেশ কয়েকজন জখম হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। মুখ্যমন্ত্রীর অফিসের তরফ থেকে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা রয়েছে৷ একটি ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বলেছেন, ‘এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে৷ আমি এখনও বিশ্বাস করি, আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান সম্ভব৷ আমি সেই কারণেই ওঁদের সঙ্গে আরও আলোচনার কথা বলেছি৷’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Meghalaya Poll: মেঘালয়ে কাটল মেঘ! সরকার গড়ার পথে কনরাড সাংমার ন্যাশনাল পিপলস পার্টি

    Meghalaya Poll: মেঘালয়ে কাটল মেঘ! সরকার গড়ার পথে কনরাড সাংমার ন্যাশনাল পিপলস পার্টি

    মাধ্যম নিউজ ডেস্ক: মেঘালয়ে ফের সরকার গড়ার পথে কনরাড সাংমার নেতৃত্বাধীন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। সরকার গড়তে কনরাডের দলকে সমর্থনের কথা জানাল ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি (ইউডিপি) এবং পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (পিডিএফ)। আগেই এনপিপিকে সমর্থনের কথা জানিয়েছে বিজেপি, হিলস স্টেট পিপলস ডেমোক্রেটিক পার্টি (এইচএসপিডিপি)। সমর্থন জানিয়েছেন ২ জন নির্দল বিধায়কও।

    মেঘালয়ের অঙ্ক

    গত ২৭ মার্চ মেঘালয়ে ভোটগ্রহণ হয়েছিল। ২ মার্চ প্রকাশিত হয় ফল। মেঘালয় বিধানসভা নির্বাচনের ফল হয়েছে ত্রিশঙ্কু। ক্ষমতাসীন ন্যাশনাল পিপলস পার্টি বৃহত্তম দল হলেও, একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কেউই। তাই, উত্তর পূর্বের এই রাজ্যে সরকার গঠন নিয়ে তৈরি হয়েছে জটিলতা। কংগ্রেস এবং অন্যান্য আঞ্চলিক দলগুলিকে এককাট্টা করে এনপিপি-র ক্ষমতায় ফেরা আটকাতে চেয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু, শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দলের সেই চেষ্টা ফলপ্রসূ হল না। রবিবার, সরকার গঠনের বিষয়ে এনপিপিকে সমর্থনের কথা জানিয়েছেন ইউডিপি প্রেসিডেন্ট মেটবাহ্ লিংডো। সরকার গঠনে সমর্থনের জন্য ইউডিপি এবং পিডিএফকে ধন্যবাদ জানিয়েছেন কনরাড।

    আরও পড়ুন: সিঙ্গুরের মতো আবারও কি জমি আন্দোলন দেখতে চলেছে রাজ্যবাসী, কোথায় দেখে নিন?

    ৬০ আসনের মেঘালয় বিধানসভায় সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার ছিল ৩১। এনপিপি জিতেছে ২৬টি আসনে। ইউডিপি দখল করেছে ১১টি আসন। বিজেপি, এইচএসপিডিপি, পিডিএফ জিতেছে ২টি করে আসন। এনপিপিকে সমর্থন জানিয়েছেন আরও ২ জন নির্দল বিধায়ক। সবমিলিয়ে এনপিপি জোটের হাতে রয়েছেন ৪৫ জন বিধায়ক। আগামী ৭ মার্চ মেঘালয়ে দ্বিতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন কনরাড। শিলংয়ে রাজভবনে এই শপথ গ্রহণের অনুষ্ঠানে থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

LinkedIn
Share