Tag: Meghalaya

Meghalaya

  • Election Result 2023: উত্তর-পূর্বের তিন রাজ্যে আজ ভোট গণনা, কারা গড়বে সরকার?

    Election Result 2023: উত্তর-পূর্বের তিন রাজ্যে আজ ভোট গণনা, কারা গড়বে সরকার?

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরপূর্বের ৩ রাজ্যে আজ ভোট গণনা (Election Result 2023)। বুথ ফেরত সমীক্ষাগুলিতে এগিয়ে রয়েছে বিজেপি জোট। ত্রিপুরা ও ন্যাগাল্যান্ডে বিজেপি জোটকে এগিয়ে রাখা হলেও মেঘালয়ে ত্রিশঙ্কু বিধানসভা হওয়ার সম্ভাবনা রয়েছে। বুথ ফেরত সমীক্ষা বলছে বিরোধীরা সেখানে ২২টি আসন পেতে পারে। মেঘালয়ে খাতা খুলতে পারে তৃণমূলও। ত্রিপুরায় ভোট নেওয়া হয়েছিল ১৬ ফেব্রুয়ারি, নাগাল্যান্ড ও মেঘালয়ে ভোটগ্রহণ হয় ২৭ ফেব্রুয়ারি। আজ ৩  রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ। সকাল ৮ টা থেকে ভোট গণনা শুরু হয়েছে।

    ত্রিপুরায় আসন সংখ্যা ৬০, মেঘালয় ৫৯ এবং নাগাল্যান্ডে ৫৯। কোহিমায় ডিসি অফিসে শুরু হয়েছে ভোটগণনা (Election Result 2023)। আগে পোস্টাল ব্যালট খোলা হবে। তারপর ব্যালট। নিরাপত্তায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিস। এনডিপিপি ও বিজেপি কার ভাগ্য খোলে এখন সেটাই দেখার। উল্লেখ্য, ত্রিপুরা বর্তমানে বিজেপির দখলে রয়েছে। নাগাল্যান্ড ও মেঘালয়ে যথাক্রমে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি এবং ন্যাশনাল পিপলস পার্টি সরকার রয়েছে।

    আরও পড়ুন: কড়া নিরাপত্তায় শুরু ভোটগণনা! সাগরদিঘি উপনির্বাচনে জয় কোন শিবিরের?

    ত্রিপুরায় ৬০টি আসনের মধ্যে ৪৮টি আসনের ট্রেন্ড এসেছে। ৩৯টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। বাম ৮টি, টিএমপি ৫টি আসনে এগিয়ে রয়েছে। নাগাল্যান্ডে ৬০টি আসনের মধ্যে ৩২টির ট্রেন্ড এসেছে। এনডিপিপির সঙ্গে বিজেপির জোট ২৭টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, এনপিএফ ২টি আসনে, কংগ্রেস ১টিতে এবং অন্যরা ৩টি আসনে (Election Result 2023) এগিয়ে রয়েছে। মেঘালয়ে বর্তমান মুখ্যমন্ত্রী কনরাড সাংমার দল এনপিপি ৪টি আসনে এগিয়ে রয়েছে। প্রতিদ্বন্দ্বিতা করেছে বিজেপি ও এনপিপি। প্রাথমিক প্রবণতায় ত্রিপুরায় বিজেপি এগিয়ে আছে বলে মনে করা হচ্ছে। ৬০টি আসনের মধ্যে ১৬টিতে এগিয়ে রয়েছে বিজেপি। একইসঙ্গে টিএমপি এগিয়ে রয়েছে ৩টি আসনে। নাগাল্যান্ডে বিজেপি জোটের সঙ্গে এনডিপিপি এগিয়ে রয়েছে ৬টি আসনে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Earthquake: ভূমিকম্প মেঘালয়, মণিপুরে! ফের কাঁপল তুরস্ক, আফগানিস্তান, তাজিকিস্তানও

    Earthquake: ভূমিকম্প মেঘালয়, মণিপুরে! ফের কাঁপল তুরস্ক, আফগানিস্তান, তাজিকিস্তানও

    মাধ্যম নিউজ ডেস্ক: গত কয়েক দিনে বারবার ভূমিকম্পের (Earthquake) জেরে মাটি কেঁপেছে দেশের বিভিন্ন প্রান্তে। এ বার কাঁপল মেঘালয়। মঙ্গলবার সকালে কম্পন অনুভূত হয়েছে উত্তর-পূর্বের এই রাজ্যের তুরা এলাকায়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৭। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৬টা ৫৭ মিনিটে তুরা এলাকায় ভূমিকম্প হয়েছে। কম্পনে ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। মেঘালয়ে ভূমিকম্পের ৫ ঘণ্টা আগেই উত্তর-পূর্বের আরও এক রাজ্যে কম্পন অনুভূত হয়। রাত ২টো ৪৫ মিনিট নাগাদ কম্পন(Earthquake) অনুভূত হয়েছে মণিপুরের নোনে জেলায়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৩.২।

    গত ১৯ ফেব্রুয়ারি কম্পন (Earthquake)অনুভূত হয় অরুণাচলপ্রদেশে। গত ২২ ফেব্রুয়ারি ভূমিকম্প হয় দিল্লি এবং সংলগ্ন এলাকায়। রিখটার স্কেলে কম্পাঙ্ক ছিল ৪.৪। এর অভিঘাত অনুভূত হয় উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং হরিয়ানার বিস্তীর্ণ এলাকায়। গত রবিবার কম্পন অনুভূত হয় গুজরাটে। এর আগে সুরাটেও কম্পন অনুভূত হয়। রবিবার সকালে মহারাষ্ট্রের কোলাপুরেও কম্পন অনুভূত হয়েছে।

    ফের ভূমিকম্প তুরস্কে

    সোমবার ফের ভূমিকম্প (Earthquake) হয় তুরস্কের পূর্বাঞ্চলে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬। ভূমিকম্পে এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত অন্তত ৬৯ জন। এর আগে ৬ ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্প হয় তুরস্ক ও সিরিয়ায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.‌৮। বেশ কয়েকবার আফটারশক অনুভূত হয়েছে। মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। সোমবারের ভূমিকম্পের (Earthquake)কেন্দ্র ছিল মালাতিয়া প্রদেশের ইসিলিউরত শহর। তুরস্কের বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে, কাহরামানমারাসে একটি কারখানা ধসে পড়ায় এক ব্যক্তি মারা গেছেন। ইসিলিউরত শহরের মেয়র জানিয়েছেন, ভূমিকম্পে একাধিক বহুতল ভেঙে পড়েছে। আটকে বেশ কয়েকজন। তাই মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। 

    আরও পড়ুন: আজ জাতীয় বিজ্ঞান দিবস, জানেন এই দিনের তাৎপর্য?

    ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান ও তাজিকিস্তান

    ফের ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল আফগানিস্তান ও তাজিকিস্তানও। মঙ্গলবার ভোরে আফগানিস্তানে মৃদু কম্পন অনুভূত হয়। যদিও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। তবে এই নিয়ে গত পাঁচদিনের মধ্যে ফের কেঁপে উঠল আফগানিস্তানের মাটি। ফলে চাঞ্চল্য ছড়িয়েছে। আফগানিস্তানের জাতীয় ভূমিকম্প (Earthquake) কেন্দ্রের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার ভোর ৪টে ৫ মিনিট নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৪.১ এবং ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। প্রায় একই সময়ে ভোর পাঁচটা নাগাদ ভূমিকম্প অনুভূত হয় তাজিকিস্তানে। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৪.৩।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Exit Polls 2023: ত্রিপুরা-নাগাল্যান্ডে বিজেপিকেই এগিয়ে রাখছে বুথ ফেরত সমীক্ষা, মেঘালয়ে ত্রিশঙ্কু!

    Exit Polls 2023: ত্রিপুরা-নাগাল্যান্ডে বিজেপিকেই এগিয়ে রাখছে বুথ ফেরত সমীক্ষা, মেঘালয়ে ত্রিশঙ্কু!

    মাধ্যম নিউজ ডেস্ক: ত্রিপুরা ও নাগাল্যান্ডে ক্ষমতায় ফিরছে বিজেপি জোট। এমনটাই বলছে বুথ ফেরত সমীক্ষা (Exit Polls 2023)। তবে মেঘালয়ের ছবিটা অন্যরকম হলেও হতে পারে। এমনই আভাস পাওয়া যাচ্ছে। মেঘালয়ে ত্রিশঙ্কু ফলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ১৯৭২ সাল থেকেই মেঘালয়ে কোনও একটি দল একক সংখ্যাগরিষ্ঠতা পায় না। এবারও বজায় থাকবে সেই ধারা, এমনই পূর্বাভাস বুথ ফেরত সমীক্ষায়। একজিট পোল জানাচ্ছে, মেঘালয়ে খাতা খুলতে পারে তৃণমূলও। যদিও সবটাই জানা যাবে ২ মার্চ।

    ত্রিপুরা (Tripura Exit Polls 2023)

    অ্যাক্সিস মাই ইন্ডিয়া-র বুথফেরত সমীক্ষা (Exit Polls 2023) বলছে, ত্রিপুরায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি। গেরুয়া শিবির ৩৬-৪৫টি, টিপ্রা মোথা ৯-১৬টি ও বামেরা ৬-১১টি আসন পেতে পারে বলে সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে।

    ম্যাট্রিজ-জি নিউজের সমীক্ষাতেও (Exit Polls 2023) গেরুয়া শিবিরকেই এগিয়ে রাখা হয়েছে। সেই সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, ত্রিপুরার ৬০ আসনের মধ্যে গেরুয়া জোট পেতে পারে ২৯-৩৬টি আসন। এসডিএফ পেতে পারে ১৩-২১টি আসন, টিপ্রামোথা ১১-১৬টি, অন্যরা একটি আসন।

    জন কি বাত-এর সমীক্ষা (Exit Polls 2023) বলছে বিজেপি জোট পেতে পারে ২৯-৪০টি আসন। টিপ্রামোথা ১০-১৪, সিপিএম জোট ৯-১৬ এবং অন্যরা একটি আসন।

    নাগাল্যান্ড (Nagaland Exit Polls 2023)

    বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস, নাগাল্যান্ডে মসনদে ফিরছে বিজেপি জোট। জন কি বাত-এর সমীক্ষা (Exit Polls 2023) রিপোর্ট বলছে, বিজেপি পেতে পারে ২৫-৩৫টি আসন। এনপিএফ ৬-১০ এবং অন্যরা ৯- ১৫টি আসন।

    ম্যাট্রিজ-জি নিউজের সমীক্ষা (Exit Polls 2023) অনুযায়ী, বিজেপি জোট পেতে পারে ৩৫-৪৩টি আসন। অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা বলছে, বিজেপি পেতে পারে ১০-১৪টি আসন, এনপিএফ ৩-৮টি, কংগ্রেস ১-২টি এবং অন্যান্যরা ৫-১৫টি। বিজেপি জোট পেতে পারে ২৮-৩৪টি আসন।

    মেঘালয় (Meghalaya Exit Polls 2023)

    মেঘালয়ে ত্রিশঙ্কু হতে পারে বিধানসভা (Exit Polls 2023)। ম্যাট্রিজ-জি নিউজের রিপোর্ট বলছে, শাসক এনপিপি ২১-২৬টি, বিজেপি ৬-১১টি, কংগ্রেস ৩-৬টি, তৃণমূল ৮-১৩টি এবং অন্যরা ১০-১৯টি আসন পাবে।

    অ্যাক্সিস মাই ইন্ডিয়ার রিপোর্ট (Exit Polls 2023) অনুযায়ী, এনপিপি ১৮-২৪টি, বিজেপি ৪-৮টি, তৃণমূল ৫-৯টি, কংগ্রেস ৬-১২টি আসন পেতে পারে।

    জন কি বাতের বুথফেরত সমীক্ষা (Exit Polls 2023) অনুযায়ী, ১১-১৬ টি আসনে এনপিপি, ৩-৭ বিজেপি, কংগ্রেস ৬-১১ ও অন্যরা ৫-১২টি আসন পেতে পারে।

    আরও পড়ুন: অ্যাডিনো-আতঙ্ক! অযথা কলকাতায় রেফার নয়, জেলা হাসপাতালগুলোকে নির্দেশ

    গত পাঁচ বছর এই তিন রাজ্যেই শাসন করছে বিজেপির জোট সরকার। মেঘালয় এবং নাগাল্যান্ডে ভোটগ্রহণ হয় গত সোমবার। ত্রিপুরায় ভোটগ্রহণ হয় গত ১৬ ফেব্রুয়ারি। এ বছরই প্রথম মেঘালয়ে লড়ে তৃণমূল। কংগ্রেস সমস্ত আসনে প্রার্থী দিতে পারেনি। নাগা পিপলস ফ্রন্টের চাপ বাড়ছে নাগাল্যান্ডে। অন্যদিকে, ত্রিপুরায় টিপ্রা মোথার জন্য পরিস্থিতিও জটিল। ২ মার্চ তিন রাজ্যের ফল ঘোষণা। সেদিনই জানা যাবে, কোন দলের ভাগ্য কী রয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     
     
  • Meghalaya Poll: মেঘালয়ে নির্বাচন, ৮ ঘণ্টা ট্রেক করে বুথে পোলিং টিম!

    Meghalaya Poll: মেঘালয়ে নির্বাচন, ৮ ঘণ্টা ট্রেক করে বুথে পোলিং টিম!

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই মেঘালয় বিধানসভার নির্বাচন (Meghalaya Poll)। সোমবার বিধানসভার ৫৯টি আসনে হতে চলেছে ভোট গ্রহণ। মোট আসন ৬০টি। ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টির প্রার্থী এইচডিআর লিংডোর প্রয়াণের কারণে সোহিয়ং বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে। সব মিলিয়ে ৩ হাজার ৪১৯ পোলিং টিমকে (Polling Team) লাগানো হয়েছে ভোটের কাজে।

    দুর্গম…

    মুখ্য নির্বাচনী আধিকারিক এফআর খাড়কোংগর সংবাদ সংস্থাকে বলেন, ইতিমধ্যেই ৯৭৪টি পোলিং টিম ভোট কেন্দ্রের দিকে রওনা দিয়েছে। শনিবার রাত্রি সাড়ে ৯টার মধ্যে নানা প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে ভোট কেন্দ্রে পৌঁছে গিয়েছে ৮৯৩টি পোলিং টিম। তিনি বলেন, পাহাড়ি রাস্তায় ট্রেকিং করেছে অনেক পোলিং টিম, কর্দমাক্ত নদীও পার হয়েছে কোনও কোনও পোলিং টিম, কোনও কোনও এলাকায় পোলিং টিমকে যেতে হয়েছে রোপওয়ে দিয়ে। নির্বাচনী আধিকারিকদের নৌকায় করে যেতে হয়েছে আমলারেম বিধানসভার কামসিং ভোট কেন্দ্রে। এই কেন্দ্রে ভোটার রয়েছেন মাত্র ৩৫ জন। ভোট গ্রহণের সরঞ্জাম নিয়ে যেতে কোনও কোনও পোলিং টিম খাসিদের ঝুড়ি কোহ-র সাহায্য নিয়েছে। উদ্দেশ্য একটাই, কোনও ভোটার যেন বাদ না যান।

    আরও পড়ুুন: ভুয়ো কলেজ, জাল ডিগ্রি, নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে তাজ্জব ইডি

    সাউথ গারো পাহাড়ের একটি ভোট কেন্দ্রে পৌঁছতে নির্বাচনী আধিকারিকদের ৮ ঘণ্টা ট্রেক করতে হয়েছে। কোনও কোনও টিমকে (Meghalaya Poll) গন্তব্যে পৌঁছতে ট্রেক করতে হয়েছে ঘণ্টা চারেক। মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, বাকি যে ২ হাজার ৪৪৫ পোলিং টিম তারা গন্তব্যের দিকে রওনা দিচ্ছে আজ, রবিবার। জানা গিয়েছে, সব মিলিয়ে ৩ হাজার ৪১৯ বুথের মধ্যে ৬৪০টি বুথকে অসুরক্ষিত বুথ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ৩২৩টি বুথ উত্তেজনাপ্রবণ। ৮৪টি বুথ অসুরক্ষিত এবং উত্তেজনাপ্রবণ।

    মোট প্রার্থী ৩৬৯ জন। তাঁদের মধ্যে মহিলা প্রার্থী ৩৬ জন। নির্দল হিসেবে লড়ছেন ৪৪ জন প্রার্থী। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন এনপিপি ১৯টি আসন পেয়েছিল। কংগ্রেস পেয়েছিল ২১টি আসন। বিজেপি পেয়েছিল ২টি আসন। ৬টি আসন পেয়েছিল ইউডিপি। কংগ্রেস ছিল একক বৃহত্তম দল। তবে ইউডিপি, বিজেপি এবং অন্যান্য আঞ্চলিক দলের সমর্থনে সরকার গড়ে এনপিপি নেতৃত্বাধীন মেঘালয় ডেমোক্রেটিক অ্যালায়েন্স।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Assam: স্বামী-শাশুড়িকে খুন করে দেহাংশ ফ্রিজে! বয়ফ্রেন্ড-বন্ধু সহ গ্রেফতার অসমের মহিলা

    Assam: স্বামী-শাশুড়িকে খুন করে দেহাংশ ফ্রিজে! বয়ফ্রেন্ড-বন্ধু সহ গ্রেফতার অসমের মহিলা

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রদ্ধা ওয়ালকর, নিক্কি যাদবের ঘটনার আঁচ নিভতে না নিভতেই ফের এক নারকীয় খুনের ঘটনা সামনে এল। খুনের ধরণও সেই একরকমের। এবারে স্বামী, শাশুড়িকে খুন করে দেহ টুকরো টুকরো করে ফ্রিজে রাখার অভিযোগে গ্রেফতার হল অসমের এক মহিলা। শুধু টুকরো টুকরো করে খুনই করেনি, স্বামী এবং শাশুড়ির দেহাংশ পরে মেঘালয়ের জঙ্গলে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। রবিবার যা উদ্ধার করেছে পুলিশ। গুয়াহাটিতে এই নারকীয় হত্যাকাণ্ডের কথা সোমবার জানিয়েছে পুলিশ।

    কী ঘটেছে?

    পুলিশ সূত্রে খবর, এই খুনের ঘটনা ঘটে গুয়াহাটির নুনমাটি এলাকায়। ধৃত মহিলার নাম বন্দনা কলিতা। এছাড়াও এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে বয়ফ্রেন্ড ধনজিৎ ডেকা এবং তাঁর বন্ধু অরূপ দাসকে। জানা যাচ্ছে, ওই যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল মহিলার, তার জেরেই খুন কি না, খতিয়ে দেখছে পুলিশ। অভিযোগ, তাদের সঙ্গে হাত মিলিয়েই স্বামী অমরজ্যোতি দে এবং শাশুড়ি শঙ্করীকে খুন করেছে বন্দনা কলিতা। এর পর সেই দেহাংশ তিনদিন ফ্রিজে রেখে দেয়। তারপর গাড়িতে করে পার্শ্বর্বর্তী রাজ্য মেঘালয়ের দুটি জায়গায় দেহাংশ ফেলে দেয় বন্দনারা।

    কীভাবে পুরো বিষয়টি সামনে এল?

    পুলিশ সূত্রে খবর, গত বছর অগাস্টে বন্দনা অসমের নুনমাটি থানায় নিখোঁজ ডায়েরি করে বন্দনা। সে দাবি করে যে স্বামী এবং শাশুড়ির খোঁজ মিলছে না। তারপর ফের একটি অভিযোগ দায়ের করে। অভিযোগপত্রে বন্দনা দাবি করে, শাশুড়ির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে। এর কিছুকাল পরে অমরজ্যোতির তুতোভাইও নিখোঁজের অভিযোগ করেন৷ তার পরেই তদন্ত পূর্ণমাত্রায় শুরু হয়৷ পুলিশ আন্দাজ করে, ঘটনায় বন্দনার কোনও ভূমিকা রয়েছে৷ তার পর থেকে পূর্ণমাত্রায় তদন্ত চালিয়ে গত ১৭ ফেব্রুয়ারি দেহ উদ্ধার করা হয়৷ এর পর শুক্রবার বন্দনাকে গ্রেফতার করে পুলিশ।

    সূত্রের খবর, পুলিশ জানতে পারে যে, শাশুড়ির অ্যাকাউন্ট থেকে নিজেই টাকা তুলেছিল ওই মহিলা। এটিএম কার্ড ব্যবহার করে প্রায় পাঁচ লাখ টাকা তুলেছে বন্দনা। জিজ্ঞাসাবাদের সময় বন্দনা স্বীকার করে, স্বামী এবং শাশুড়িকে খুন করেছে সে। ঘটনায় বন্দনার বয়ফ্রেন্ড এবং তার বন্ধু অরূপের নাম উঠে আসে। তারপর ধনজিৎ এবং অরূপকেও গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, রবিবার তল্লাশি চালিয়ে দেহের কিছু টুকরো উদ্ধার করেছে পুলিশ। অমরেন্দ্র এবং তাঁর মায়ের বাকি দেহাংশগুলি উদ্ধার করতে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

  • Meghalaya: মেঘালয় বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

    Meghalaya: মেঘালয় বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: সামনেই মেঘালয়ে বিধানসভা নির্বাচন। প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। মোট ৬০টি আসনে  ৬জন মহিলা প্রার্থীও রয়েছেন। প্রার্থী তালিকায় রয়েছে একাধিক চমক। বিজেপির রাজ্য সভাপতি আর্নেস্ট মাউরি, তিনজন প্রাক্তন বিধায়ক এমএম ডাঙ্গো, ডি জিনডিয়াং ও এডমান্ড কে সাংমা রয়েছেন। প্রাক্তন আইপিএস মারিয়াহোম খারক্রাং দাঁড়াচ্ছেন উত্তর শিলং থেকে। 

    মোদিকে সামনে রেখেই প্রচার

    বিজেপির এই প্রার্থী তালিকায় অনুমোদন দিয়েছে দলের কেন্দ্রীয় ইলেকশন কমিটি। মেঘালয়ে বিজেপির রাজ্য সভাপতি জানিয়েছেন, এবার বহু আসনে জিতবে দল। এদিন  প্রার্থী তালিকা প্রকাশ করে ট্যুইট করেছে মেঘালয় বিজেপি।

    ২০১৮ সালে বিজেপি ৪৭টি আসনে লড়াই করেছিল। সেবার মাত্র দুটি আসনে জিতেছিল বিজেপি। ৭টি আসনে বিজেপি ছিল দ্বিতীয়। ১২টি আসনে বিজেপি ছিল তৃতীয় স্থানে। বিজেপির ন্যাশানাল সেক্রেটারি ঋতুরাজ সিনহা জানিয়েছেন, এবার মেঘালয়ে ডবল ইঞ্জিন সরকার তৈরি হবে। তার জন্য এবার জোরদার লড়াই করতে হবে দলকে। 

    আরও পড়ুন: হাইকোর্টে স্বস্তি শুভেন্দুর! রাজ্য শিশু সুরক্ষা কমিশনের শোকজ নোটিসের উপর স্থগিতাদেশ

    আসন্ন বিধানসভা নির্বাচনে মেঘালয়ে বিজেপির প্রচারের ট্যাগ লাইন এম পাওয়ার মেঘালয়। এম মানে মোদি পাওয়ারড মেঘালয়। কিছুদিন আগেই, গত ডিসেম্বর মাসে মেঘালয় সফরে এসেছিলেন মোদি। তখনই এই রাজ্যের জন্য একগুচ্ছ পরিকল্পনা করেছিলেন তিনি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগোচ্ছে। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত কীভাবে নিজের জায়গা তৈরি করছে সেকথাও এবার প্রচারে তুলে আনা হচ্ছে। আগামী ২৭ ফেব্রুয়ারি ভোট হবে মেঘালয়ে। আগামী ২ মার্চ মেঘালয় ভোটের ফলাফল বের হবে। উল্লেখ্য, মেঘালয়ে বর্তমানে বিজেপির জোট সরকার রয়েছে। অন্যদিকে প্রধান বিরোধী দল তৃণমূল। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Meghalaya: ইস্তেহার প্রকাশ তৃণমূলের, ভোট কিনতে বাংলার মতো টাকার টোপ মেঘালয়েও!

    Meghalaya: ইস্তেহার প্রকাশ তৃণমূলের, ভোট কিনতে বাংলার মতো টাকার টোপ মেঘালয়েও!

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলার (West Bengal) মতো মেঘালয়েও (Meghalaya) ভোট ‘কেনা’র পথে হাঁটল তৃণমূল কংগ্রেস (TMC)! লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ধাঁচে ক্ষমতায় এলে এখানেও মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফি মাসে ১০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিল বাংলার শাসক দল। মঙ্গলবার তৃণমূলের তরফে শিলং থেকে ইস্তেহার প্রকাশ করেন দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ক্ষমতায় এলে খাসো এবং গারো ভাষাকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়।

    তৃণমূল…

    বাংলায় তৃতীয়বার ক্ষমতায় আসার পর গোটা দেশে সংগঠন বিস্তারে উদ্যোগী হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এজন্য বড় রাজ্যগুলির পরিবর্তে তারা পাখির চোখ করে ছোট ছোট রাজ্যগুলিকে। সেই মতো গোয়ায় প্রার্থী দেয় তৃণমূল। সেখানে শক্তিশালী প্রতিপক্ষ বিজেপির কাছে মুখ থুবড়ে পড়ে মমতার দল। তার আগে আক্ষরিক অর্থেই ‘রাম’ধাক্কা খেয়েছিল উত্তর-পূর্বের বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরায়। গত বছর পঞ্চায়েত নির্বাচনে ত্রিপুরায় প্রার্থী দেয় তৃণমূল। কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে সেখানে প্রচারে যান দলের হেভিওয়েট নেতারা। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্তত বার পাঁচেক প্রচারে যান ত্রিপুরায়। তার পরেও আদতে কোনও লাভ হয়নি। বিজেপির কাছে গোহারা হারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। একটি মাত্র আসনে যিনি তৃণমূলের প্রতীকে জয়ী হয়েছিলেন, তিনিও পরে যোগ দেন বিজেপিতে।

    আরও পড়ুুন: কেন্দ্রীয় প্রকল্পের অর্থ নয়ছয়! মামলায় রাজ্যের অর্থসচিবকে জুড়তে বলল হাইকোর্ট

    উত্তর পূর্বের আরও একটি রাজ্যকে পাখির চোখ করেছে তৃণমূল। সেটি মেঘালয় (Meghalaya)। মেঘের রাজ্যে পায়ের নীচে মাটি পেতে বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস ভাঙিয়ে দল ভারী করেছে তৃণমূল। চ্যালেঞ্জ জানিয়েছে বিজেপিকে। এ রাজ্যে বিজেপি বেশ শক্তশালী। তাই বিজেপিকে গদিচ্যুত করতে নগদ অর্থের ‘টোপ’ দিয়েছে তৃণমূল। বাংলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো এখানেও ফি মাসে মহিলাদের ১০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি ইস্তেহারে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।  

    একুশের বিধানসভা ভোটে বাংলা দখল করতে মহিলাদের প্রতি মাসে ৫০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় তৃণমূল। ভোটে জয়ী হওয়ার পরে সে টাকা দেওয়াও হয়। তবে সেজন্য আগে থেকে কোনও ফান্ডের ব্যবস্থা করা হয়নি। অভিযোগ, মিড-ডে মিল সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা ‘সরিয়ে’ দেওয়া হচ্ছে ‘ভাণ্ডারে’। এনিয়ে একাধিকবার কেন্দ্রকে নালিশ জানিয়েছেন বাংলার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক বিজেপির শুভেন্দু অধিকারী। অভিযোগ খতিয়ে দেখার ব্যবস্থা করেছে কেন্দ্র। তার পরেও শিক্ষা হয়নি এ রাজ্যের শাসক দলের। যার জেরে ফের টাকার টোপ। রাজ্যটা অবশ্য বাংলা নয়, উপজাতি অধ্যুষিত মেঘালয়!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Kirti Azad: প্রধানমন্ত্রীর পোশাক নিয়ে বিরূপ মন্তব্য, চাপে পড়ে ক্ষমা চাইলেন তৃণমূলের কীর্তি আজাদ

    Kirti Azad: প্রধানমন্ত্রীর পোশাক নিয়ে বিরূপ মন্তব্য, চাপে পড়ে ক্ষমা চাইলেন তৃণমূলের কীর্তি আজাদ

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশজুড়ে প্রবল সমালোচনার মুখে পড়ে শেষমেশ ক্ষমা চাইলেন তৃণমূল (TMC) নেতা কীর্তি আজাদ (Kirti Azad)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) পোশাক নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন এই ক্রিকেটার কাম রাজনীতিক। তা নিয়ে দেশজুড়ে বয়ে গিয়েছিল সমালোচনার ঝড়। শেষমেশ এক প্রকার বাধ্য হয়েই ক্ষমা চাইলেন তৃণমূলের কীর্তি। ট্যুইটবার্তায় এই তৃণমূল নেতা লিখেছেন, আমি ভারতের বৈচিত্রের সংস্কৃতিকে সমর্থন করি। আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছিল। যাঁদের সেন্টিমেন্টকে আমার কথা আঘাত করেছে, আমি তাঁদের কাছে ক্ষমাপ্রার্থী।

    ট্র্যাডিশনাল খাসি পোশাক…

    প্রসঙ্গত, মেঘালয়ের শিলংয়ে এক অনুষ্ঠানে গিয়ে সেখানকার ট্র্যাডিশনাল খাসি পোশাক পরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ছবি পোস্টও করেছিলেন তিনি। তৃণমূল নেতা কীর্তি আজাদ সেই ছবির পাশে অনলাইনে বিক্রি হওয়া একই রকম পোশাক পরিহিত এক মহিলার ছবি পোস্ট করেন। তার পরেই লেখেন, ‘না নর, না নারী, তিনি কেবল ফ্যাশনের পূজারি!’ তার জেরে বিজেপির নিশানায় এই ক্রিকেটার-রাজনীতিক। দেশজুড়েও শুরু হয় প্রবল সমালোচনা।

    প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ (Kirti Azad) নিজেকে তৃণমূলের সৈনিক বলে দাবি করেন। তিনি বলেছিলেন, তিনি সব সময় সংবিধানের পথ অনুসরণ করেন। যে সংবিধান ভারতের বৈচিত্রকে সম্মান করতে শেখায়। সেই আজাদের মুখেই প্রধানমন্ত্রীর পোশাক নিয়ে বিরূপ মন্তব্যে তাঁর পাশ থেকে সরে দাঁড়ায় তৃণমূলও। ঘরে-বাইরে চাপের মুখে পড়ে বাধ্য হয়ে ক্ষমা চান ক্রিকেটার রাজনীতিক কীর্তি আজাদ।

    আরও পড়ুন: নববর্ষের উপহার! ২০২৩-এর ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন দেবে কেন্দ্র

    এদিকে, বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুন্নাওয়ালা কীর্তির মন্তব্য নিয়ে সিডিউল ট্রাইব কমিশনকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, মেঘালয়ে গিয়ে প্রধানমন্ত্রী যে ট্র্যাডিশনাল পোশাক পরেছিলেন সেই পোশাক ট্রাইবাল সম্প্রদায়ের বড় গর্বের। বিশেষত মেঘালয় এবং উত্তর-পূর্বে। একে উপহাস করছেন, কারণ আপনি একজনকে ঘৃণা করছেন, আপনি গোটা উত্তর-পূর্বের সংস্কৃতিকে ঘৃণা করতে শুরু করেছেন, ঘৃণা করতে শুরু করেছেন উত্তর-পূ্র্বের সমগ্র ট্রাইবাল সম্প্রদায়কে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।       

  • Meghalaya Rainfall: রেকর্ড বৃষ্টিপাত মেঘালয়ে, কারন জানেন?

    Meghalaya Rainfall: রেকর্ড বৃষ্টিপাত মেঘালয়ে, কারন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রবল বৃষ্টিতে জলের নিচে আসামসহ উত্তর-পূর্ব (North-East) ভারতের একাধিক রাজ্য। বৃষ্টিপাত (Rainfall) থামার নামই নেই সেখানে। লাল সতর্কতা জারি করা হয়েছে আসাম (Assam) ও মেঘালয়ে (Meghalaya)। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে মেঘালয়ের দুই জায়গাতেই। এমনিতেই চেরাপুঞ্জি (Cherrapunji) এবং মৌসিনরামে (Mawsynram) দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। কিন্তু এই বছর সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে বৃষ্টির পরিমাণ। আবহাওয়া দফতর এবং মেঘালয় প্রশাসন জানিয়েছে, বুধবারে ১৯৯৫ সালের পরে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে চেরাপুঞ্জির সহরা এলাকায়। আর ১৯৬৬ সালের পরে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে মৌসিনরামে। আধিকারিকরা জানান, সহরায় একদিনে ৯১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বুধবার, চেরাপুঞ্জিতে সকাল সাড়ে আটটা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ৮১১.৬ মিলিমিটার।    

    গত এক সপ্তাহে চেরাপুঞ্জিতে ৩৫৩৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর আগে ১৯৯৫ সালের ১৬ জুন এই এলাকায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছিল। পরিমাণ ছিল ১৫৬৩ মিলিমিটার। বিগত ১২২ বছরের বৃষ্টিপাতের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে চলতি বর্ষা।

    আরও পড়ুন: উত্তর-পুর্ব ভারতে বন্যায় মৃত ৭১, শুধু আসামেই ক্ষতিগ্রস্ত ৪২ লক্ষ মানুষ 

    আবহাওয়া দফতরের মতে, আরব সাগর এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প উত্তর-পূর্ব ভারতে প্রবেশ করেছে। তার জেরেই এই বৃষ্টিপাত। বায়ুর গতিপথের দিকে চেরাপুঞ্জির অবস্থান হওয়ায় এই এলাকায় আদ্রতার পরিমাণ ভীষণ বেড়ে যায়। যদিও আবহাওয়া দফতরের মতে, প্রবল বর্ষার সময় যেতে শুরু করেছে। আশা করা হচ্ছে এবার বৃষ্টির পরিমাণও কমবে।

    আরও পড়ুন: বন্যা ভয়াবহ রূপ নিয়েছে আসামসহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতে, মৃত্যু বেড়ে ৫৪   

    এছাড়াও এই প্রবল বৃষ্টিপাতের আরও বেশ কিছু কারণ রয়েছে। উত্তরের সমভূমি থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত একটি খাদ রয়েছে। সেখান থেকেও প্রচুর জলীয় বাষ্প উত্তর-পূর্বে ঢুকেছে। ভৌগলিক কারণেই জলীয় বাষ্পকে ধরে রাখতে পারার মতো ক্ষমতা নেই উত্তর-পূর্বের এই রাজ্যগুলির। তাই অন্যান্য জায়গার থেকে এমনিতেই এখানে বেশি বৃষ্টিপাত হয়। আবহাওয়া দফতরের মতে, ধীরে এই মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গ এবং বিহারের দিকে অগ্রসর হবে।   

     

  • Assam Flood: বন্যা ভয়াবহ রূপ নিয়েছে আসামসহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতে, মৃত্যু বেড়ে ৫৪

    Assam Flood: বন্যা ভয়াবহ রূপ নিয়েছে আসামসহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতে, মৃত্যু বেড়ে ৫৪

    মাধ্যম নিউজ ডেস্ক: জলের তলায় আসাম (Assam), মেঘালয় (Meghalaya)। গত ২৪ ঘণ্টায় রাজ্য দুটিতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। লাগাতার বৃষ্টিপাতে বিপর্যস্ত উত্তর-পূর্বের একাধিক রাজ্যের জনজীবন। মৃতের সংখ্যা বেড়ে ৫৪। আসামের ২৮টি জেলায় বন্যা (Assam Flood) পরিস্থিতি তৈরি হয়েছে। প্রায় ২৯৩০টি গ্রাম জলমগ্ন। জল ঢুকতে শুরু করেছে অন্যান্য জেলাতেও। ব্রহ্মপুত্র নদের জল বিপদসীমার উপর দিয়ে বইছে। তিন দিনের প্রবল বৃষ্টিপাতে ১৮ জন মারা গিয়েছেন আসামে।  

    আবহাওয়া দফতর সূত্রের খবর, আসাম ও মেঘালয় ছাড়াও আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গ, সিকিমে প্রবল বৃষ্টিপাত হবে। আসামে শুক্রবার ৭ জন মারা যান। এ নিয়ে গত তিন দিনে রাজ্যটিতে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা দাঁড়াল ১৮-তে। গুয়াহাটিতে ভূমিধসে আরও তিনজন আহত হন।

    আরও পড়ুন: বন্যা বিধ্বস্ত আসাম, মৃত বেড়ে ৫৫, ক্ষতিগ্রস্ত ১৮ লক্ষের বেশি  

    ব্রহ্মপুত্র ও বরাক নদীর জল অনেক জায়গাতেই বিপদসীমার ওপর দিয়ে বইছে। বন্যায় প্রায় ৭০ হাজার লোক গৃহহীন হয়েছেন। ১৯৬টি আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করেছে আসাম প্রশাসন। মেঘালয়ে শুক্রবার বন্যার কারনে ৪ জনের প্রাণ গিয়েছে। এদের মধ্যে তিনজন মারা গিয়েছেন বাঘমারায় এবং একজন সিজুতে।

    আরও পড়ুন: বন্যার কবলে আসামসহ উত্তর-পূর্বের রাজ্যগুলি, মৃত ৯

    আসামের বিজলী, বক্সা, বরাপেটা, বিশ্বনাথ, বঙ্গাইগাঁও, চিরাঙ্গ, ধেমাজি, ধুবড়ি, ডিব্রুগড়, ডিমা-হাসো, গোয়ালপাড়া, হোডাই, কামরূপ,কার্বি আংলং পশ্চিম, কোকড়াঝাড়, লখিমপুর, মাজুলি, মোরিগাঁও, নগাঁও, নলবাড়ি, শিবসাগর, সোনিতপুর, দক্ষিণ সালমারা, তমুলপুর, তিনসুকিয়া, উডালগুড়ি জেলা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত।

    আসামের ২৮টি জেলার ১৯ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যায়। অসংখ্য মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। এখনও বন্যা দুর্গত এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। নলবাড়ি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। কয়েক হাজার বাড়ি ভেঙেছে। ৩৭৩টি ত্রাণ শিবির খোলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi) আজ সকালে ফোন করেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে (Himant Bishwasharma)। রাজ্য সরকারকে সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে।

LinkedIn
Share