Tag: Narendra Modi

Narendra Modi

  • Mamata Banerjee: মমতাকে আইনি নোটিস কার্তিক মহারাজের, ক্ষমা না চাইলে মামলার হুঁশিয়ারি

    Mamata Banerjee: মমতাকে আইনি নোটিস কার্তিক মহারাজের, ক্ষমা না চাইলে মামলার হুঁশিয়ারি

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজনৈতিক ভাবে আক্রমণ করার অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আইনি নোটিস পাঠালেন কার্তিক মহারাজ। উল্লেখ্য এই সন্ন্যাসী মহারাজ ভারতসেবা আশ্রম সঙ্ঘের মহারাজ। তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তমূলক। সত্য প্রমাণ দিতে পারলে শাস্তি মাথা পেতে নেব।” তবে এটাও স্পষ্ট করলেন মমতা নিজের মন্তব্যে ক্ষমা না চাইলে আইনি মামলা করব। এই প্রেক্ষিতে ব্যাপক শোরগোল পড়েছে।

    কী বললেন কার্তিক মহারাজ (Mamata Banerjee)?

    ভারতসেবা আশ্রম সঙ্ঘের মহারাজ স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজ বলেন, “এই বিষয়ে আমি কিছু বলিনি। মমতা (Mamata Banerjee) পুরো মিথ্যা কথা বলেছেন। আমি কোথাও কোনও জায়গায় এই কথা বলিনি। তৃণমূল কর্মীদের বুথ থেকে বের করে দেবো এই কথাও বিলিনি। আমি সন্ন্যাসী, আমি কোনও দল করিনা। প্রমাণ দিতে পারবেন না, এটাও সত্য কথা।” আবার ভারতসেবা আশ্রম সঙ্ঘের অধ্যক্ষ দিলীপ মহারাজ বলেন, “দেশ জুড়ে তো প্রতিবাদের ঝড় উঠেছে। প্রধানমন্ত্রী নিজে মুখ খুলেছেন। আমি আর কী বলব, প্রধানমন্ত্রী নিজে আমাকে মেসেজ পাঠিয়েছেন।”

    প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া

    সন্ন্যাসীকে মিথ্যা অভিযোগ এবং বাক্য বাণে আক্রমণের বিরুদ্ধে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল রাজ্যের নির্বাচনী প্রচারে এসে মমতাকে (Mamata Banerjee) নিশানা করছেন। তিনি পুরুলিয়ার সভামঞ্চ থেকে বলেছেন, “স্বামী বিবেকানন্দ বিদেশের মাটিতে গিয়েছিলেন, যখন ভারতের কথা বলেছিলেন তখন লাখ লাখ মানুষ তাঁর ভক্ত হয়েছিলেন। কিন্তু সেখানে এমন এক ব্যক্তি ছিলেন যিনি ভারতের প্রতি বিদ্বেষী ছিলেন। বিবেকানন্দকে ধমকিয়ে ছিলেন। এমনকি অপমানও করেছিলেন। এখন আবার এখানে সেরকম হচ্ছে। বাংলার মাটিতে এই রকম ঘটনা ঘটছে। নির্বাচনের সময়ে বাংলার মানুষকে ভয় দেখানো ধমকানো, হিংসা করানোর ঘটনায় তৃণমূল সব সীমা ছাড়িয়ে গিয়েছে। দেশে ইসকন, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘ নিয়ে পুরো বিশ্বে জনপ্রিয়। বাংলার মুখ্যমন্ত্রী তাঁদের প্রকাশ্যেই ধমকাচ্ছেন। মঞ্চ থেকেই হুঁশিয়ারি দিচ্ছেন। বিশ্ব জুড়ে ইসকন, মিশনের লোক থাকেন। তাঁদের লক্ষ্য, মানুষের সেবা করা। নিজের ভোটব্যাঙ্ককে খুশি করতে এখন তাঁদেরকেই ধমকাচ্ছেন মুখ্যমন্ত্রী। লাখো মানুষের ভাবনার কথা ভাবছেন না”

    আরও পড়ুনঃ হুগলিতে বিজেপির এজেন্টদের বুথে ঢুকতে বাধা, টাকা ছড়াচ্ছে আইপ্যাক অভিযোগ লকেটের

    ঠিক কী বলেছিলেন মমতা?

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গত শনিবার আরামবাগে তৃণমূল প্রার্থীর সমর্থণে সাধুদের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে বলেছিলেন, “সব সাধু সমান হন না। বহরমপুরের একজন মহারাজ আছেন। কার্তিক মহারাজ। আমি শুনেছি তিনি বলেছেন তৃণমূল কংগ্রেসের এজেন্টকে বসতে দেবেন না। তাঁকে আমি সাধু বলে মনে করি না। তিনি সরাসরি রাজনীতি করছেন। দেশের সর্বনাশ করছেন। আমি চিহ্নিত করেছি কে কে করছেন।” এই মন্তব্যকে হাতিয়ার করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাল্টা ইমামদের নির্দেশ বিষয়ে মমতার চুপ থাকার কথা বলে সরব হয়েছিলেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: ভোটদানের নিরিখে নয়া রেকর্ড গড়ার আহ্বান প্রধানমন্ত্রী মোদির

    Lok Sabha Election 2024: ভোটদানের নিরিখে নয়া রেকর্ড গড়ার আহ্বান প্রধানমন্ত্রী মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) পঞ্চম দফায় আজ, সোমবার আট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৪৯টি আসনে ভোট শুরু হয়েছে ৷ তার আগে পাঁচ ভাষায় ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)৷ বাংলাতেও ট্যুইট করেছেন মোদি৷ এদিন রাজ্যে মোট ৭টি আসনে ভোটগ্রহণ চলছে।কেন্দ্রগুলি হল-হুগলি, আরামবাগ, শ্রীরামপুর, হাওড়া, উলুবেড়িয়া, বনগাঁ ও বারাকপুর। এদিন, মহিলা ও তরুণ ভোটেরদের উদ্দেশেও ভোটদানের আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ গত চার দফার নির্বাচনেও সকলকে ভোটে অংশগ্রহণ করার আর্জি জানিয়েছেন তিনি। এদিনও তার ব্যতিক্রম হয়নি।

    মোদির আহ্বান

    পঞ্চম দফার ভোটে (Lok Sabha Election 2024) বিশেষত মহিলা এবং যুব সম্প্রদায়কে শামিল হওয়ার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁর বক্তব্য, “পঞ্চম দফায় আট রাজ্যের ৪৯টি আসনে লোকসভা নির্বাচন। আমি ভোটারদের অনুরোধ করব সকলে ভোট দিন। ভোটদানের নিরিখে নয়া রেকর্ড গড়ুন। বিশেষত মহিলা এবং যুব সম্প্রদায়কে অনুরোধ করব গণতন্ত্রের উৎসবে অংশ নিন।” 

    শাহের বার্তা

    ভোট গ্রহণের (Lok Sabha Election 2024) দিন সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও (Amit Shah) এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “আজ লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটে আমি জনগণকে আহ্বান জানাই বিপুল সংখ্যক ভোট দিয়ে এমন একটি সরকার নির্বাচন করুন, যারা আপনাকে দুর্নীতি মুক্ত শাসন, নিরাপদ পরিবেশ এবং আপনার নাগরিকত্বের অধিকার সুনিশ্চিত করার সঙ্গে সঙ্গে অনুপ্রবেশ রোধ করবে। এটি সব ভোটারদের জন্য এমন একটি সরকার বেছে নেওয়ার একটি সুবর্ণ সুযোগ, যা সর্বাত্মক উন্নয়নকে অগ্রাধিকার দেবে এবং আমাদের বিকশিত ভারত গড়ার স্বপ্নকে ত্বরান্বিত করবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: “হিন্দুদের ওপর আক্রমণ হলে বসে থাকতে পারি না”, মুখ্যমন্ত্রীকে বার্তা কার্তিক মহারাজের

    Lok Sabha Election 2024: “হিন্দুদের ওপর আক্রমণ হলে বসে থাকতে পারি না”, মুখ্যমন্ত্রীকে বার্তা কার্তিক মহারাজের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোট (Lok Sabha Election 2024) আবহের মধ্যে ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী কার্তিক মহারাজকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবমাননাকর মন্তব্য করার ঘটনায় রাজ্যজুড়ে সমালোচনার ঝড় বইছে। প্রধানমন্ত্রী বঙ্গ সফরে এসে এই বিষয় নিয়ে সরব হয়েছেন। এই মন্তব্যের জন্য কার্তিক মহারাজের পাশে থাকার বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে রবিবার তীব্র আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী? (Lok Sabha Election 2024)

    শনিবার এক নির্বাচনী (Lok Sabha Election 2024) সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,’ সব সাধু সমান নয়। বহরমপুরের একজন মহারাজ আছেন। কার্তিক মহারাজ। আমি শুনেছি উনি বলেছেন তৃণমূল কংগ্রেসের এজেন্টকে বসতে দেব না। তাঁকে আমি সাধু বলে মনে করি না। তিনি সরাসরি রাজনীতিকরছেন। দেশের সর্বনাশ করছেন। আমি চিহ্নিত করেছি কে কে করছেন।’

    মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির অভিযোগে সরব

    রবিবার বেলডাঙা ভারত সেবাশ্রম সংঘ আশ্রম সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। বিষয়টি তাঁর কানে এসেছে বলে জানিয়েছেন কার্তিক মহারাজ ওরফে স্বামী প্রদীপ্তানন্দ। নির্বাচনী (Lok Sabha Election 2024) সভায় মুখ্যমন্ত্রীর মন্তব্যকে রবিবার ধিক্কার জানিয়ে বেলডাঙায় মিছিল করেন কার্তিক মহারাজের ভক্তরা। ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে একটি ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সঙ্ঘ থেকে ছাপখানা হয়ে নেতাজি পার্ক হয়ে হরিমতি হয়ে আবার ভারত সেবাশ্রম সঙ্ঘে শেষ হয়। ওই মন্তব্যেক মমতাকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন তাঁরা। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির অভিযোগ করতে চলেছেন মহারাজের অনুগামী ও ভক্তরা।

    হিন্দুদের ওপর আক্রমণ এলে আমি চুপ করে বসে থাকতে পারি না

    রবিবার সংবাদমাধ্যমকে বেলডাঙা ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্তিক মহারাজ জানিয়েছেন, ‘আমি কোথাও এরকম কোনও কথা বলিনি যে তৃণমূলের এজেন্ট বসতে দেব না। মুখ্যমন্ত্রী কার কাছে এসব শুনেছেন আমি জানি না। আমি তো রাজনীতির লোকই নই। আর্তের সেবা করা আমার কাজ। কিন্তু আমি একজন হিন্দু। আর হিন্দুদের ওপর আক্রমণ এলে আমি চুপ করে বসে থাকতে পারি না। রেজিনগরে ওনার দলের বিধায়ক যখন বললেন ২ ঘণ্টার মধ্যে হিন্দুদের ভাগিরথীতে ভাসিয়ে দেব তখন উনি কোনও প্রতিবাদ করেননি কেন? ঈশ্বর ওনাকে চৈতন্য দিন।’

    মুখ্যমন্ত্রীকে আক্রমণ মোদির

    এই মন্তব্যের জন্য কার্তিক মহারাজের পাশে থাকার বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে রবিবার তীব্র আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, “ভোটে যে তৃণমূল সরকার বাংলার মানুষকে ভয় দেখায়, হুমকি দেয়, হিংসা করায় তারা এবার সব সীমা পার করে দিয়েছে। আজ দেশ ও দুনিয়ায় ইসকন, রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সঙ্ঘ সেবা ও সদাচারের জন্য সারা বিশ্বে বিখ্যাত। তারা ভারতের নাম উজ্জ্বল করে। কিন্তু, বাংলার মুখ্যমন্ত্রী ইসকন, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রমের সন্ন্যাসীদের খোলাখুলি হুমকি দিচ্ছেন। খোলাখুলি হুঁশিয়ারি দিচ্ছেন। দুনিয়াজুড়ে এই মিশনের সঙ্গে যুক্ত লক্ষ লক্ষ অনুগামী থাকেন। আর এদের উদ্দেশ শুধুমাত্র মানুষের সেবা করা। বাংলার সরকার তাদের দিকে আঙুল উঠিয়ে তাদের নাম নিয়ে হুমকি দিচ্ছে। এই দুঃসাহস কেবলমাত্র নিজের ভোটব্যাঙ্ককে খুশি করতে। সেই লক্ষ্যে তৃণমূল এত নীচে নেমে গিয়েছে। এদের বাংলার মানুষের কোনও চিন্তা নেই। লক্ষ লক্ষ মানুষের ভাবাবেগের কোনও চিন্তা নেই।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: “মেদিনীপুর আমাদের শুভেন্দু-দিলীপের কর্মভূমি”, খড়্গপুরে বললেন মোদি

    PM Modi: “মেদিনীপুর আমাদের শুভেন্দু-দিলীপের কর্মভূমি”, খড়্গপুরে বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: “মেদিনীপুর আমাদের শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের কর্মভূমি।” রবিবার খড়্গপুরের নির্বাচনী জনসভায় বিজেপির দুই নেতাকে এক পঙতিতে বসিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। দিলীপ ঘোষ ছিলেন বিজেপির রাজ্য সভাপতি। আর শুভেন্দু এখন রাজ্যের বিরোধী দলনেতা। গেরুয়া শিবিরে যে দুই নেতার গুরুত্বই সমান, কেউ বড় কিংবা কেউ ছোট নয়, এদিনের সভায় প্রধানমন্ত্রী সেই বার্তাই দিলেন বলে ধারণা রাজনৈতিক মহলের।

    মোদির মুখে দিলীপ স্তুতি (PM Modi)

    মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ দিলীপ। তাঁকে এবার পদ্ম-পার্টি প্রার্থী করেছে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। দিলীপকে মেদিনীপুরে প্রার্থী না করায় দলের অন্দরে যদি কোনও অসন্তোষ দানা বেঁধেও থাকে, তার প্রভাব যেন ইভিএমে না পড়ে, সেই বার্তা দিতেই প্রধামমন্ত্রী (PM Modi) দিলীপ ও শুভেন্দুকে বসালেন একাসনে। প্রধানমন্ত্রী বলেন, “মেদিনীপুর আমাদের শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের কর্মভূমি। আমি দিলীপকে রাজনীতির অনেক আগে থেকে চিনি। পরিশ্রম করা তাঁর স্বভাব। উনি শান্তিতে দু’দণ্ড বসতে পারেন না। পার্টির সভাপতি হিসেবে দিনরাত এক করে পরিশ্রম করেছিলেন।” প্রসঙ্গত, দিলীপের কেন্দ্র বর্ধমান-দুর্গাপুরে দিলীপকে ‘বড় নেতা’ বলে উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী।

    শোনা গেল শুভেন্দু প্রশস্তিও

    দিলীপের পাশাপাশি প্রধানমন্ত্রীর মুখে এদিন শোনা গিয়েছে শুভেন্দু-প্রশস্তিও। তিনি বলেন, “শুভেন্দু তৃণমূলের বিরুদ্ধে লাগাতার লড়াই করে যাচ্ছেন। তাই আমি বলব, মেদিনীপুরে বিজেপির কার্যকর্তাদের বিশেষ দায়িত্ব রয়েছে। মেদিনীপুর থেকে অগ্নিমিত্রা পাল ও ঘাটালে হিরণ্ময় চট্টোপাধ্যায়কে জেতাতেই হবে।”

    আর পড়ুন: উন্নততর ভারত গড়তে কী করণীয়, ‘ফাঁস’ করলেন প্রধানমন্ত্রী

    শুভেন্দুর ঢের আগে থেকেই দিলীপকে চেনেন প্রধানমন্ত্রী। রাজনীতিতে আসার আগে দিলীপ ছিলেন আরএসএসের প্রচারক। প্রধানমন্ত্রীও তা-ই ছিলেন। নানা সময় তাঁদের দেখাসাক্ষাৎ হয়েছে। রবিবার খড়্গপুরের জনসভায় সেই প্রসঙ্গই উত্থাপন করলেন প্রধানমন্ত্রী। কেবল তা-ই নয়, এদিন সভা শেষে দিলীপের সঙ্গে আলাদা করে কথাও বলেন প্রধানমন্ত্রী। দিলীপের কেন্দ্রে যেহেতু ভোটগ্রহণ হয়ে গিয়েছে, তাই তাঁকে আরও বেশি করে মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং ঘাটাল লোকসভা কেন্দ্রে সময় দিতে বলেন প্রধানমন্ত্রী (PM Modi)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Narendra Modi: “যে বাংলায় সরস্বতীর পুজো হয়, সেখানে তৃণমূল শিক্ষায় চুরি করে”, বঙ্গে ভোটপ্রচারে আক্রমণ মোদির

    Narendra Modi: “যে বাংলায় সরস্বতীর পুজো হয়, সেখানে তৃণমূল শিক্ষায় চুরি করে”, বঙ্গে ভোটপ্রচারে আক্রমণ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলায় এখন ভোটের (Lok Sabha Election 2024) আবহ। ২৫ মে, ষষ্ঠ দফায় ভোট রয়েছে পুরুলিয়ায়। আর তার আগে পুরুলিয়ায় বিজেপি প্রার্থী জ্যোতির্ময় মাহাতোর সমর্থনে বাংলায় আরও একবার ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর এদিনও মঞ্চে উঠে দুর্নীতি, টাকা উদ্ধার, শেখ শাহজাহান সহ একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় বিঁধলেন প্রধানমন্ত্রী। 

    সন্দেশখালি প্রসঙ্গে মোদি (Narendra Modi)

    এদিন মোদি সন্দেশখালি প্রসঙ্গ তুলে বলেন, ‘‘শাহজাহানকে বাঁচাতে সন্দেশখালির মহিলাদের দোষী বলছে। তাঁদের চরিত্র নিয়ে আঙুল তুলছে। ওঁদের জন্য যে ভাষায় কথা বলছে, তার জবাব বাংলার সব মহিলা দেবেন। ভোটের (Lok Sabha Election 2024) মাধ্যমে জবাব দেবেন। তৃণমূলকে বরবাদ করবেন।’’পাশাপাশি তিনি আরও বলেন, সন্দেশখালিতে যে পাপ হয়েছে, তাতে বাংলার মহিলাদের ভাবাতে বাধ্য করছে। এসসি, এসটি পরিবারের লোকদের তো তৃণমূল মানুষই ভাবে না। 

    শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে খোঁচা মোদির

    কেবল সন্দেশখালির প্রসঙ্গই নয় এদিন প্রধানমন্ত্রীর (Narendra Modi) মুখে উঠে এল শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রসঙ্গও। তিনি বলেন, ‘‘তোলাবাজি, চুরি করা তৃণমূল সরকারের বিচার, আচার। যে বাংলায় সরস্বতীর পুজো হয়, সেখানে তৃণমূল শিক্ষায় চুরি করে। শিক্ষক নিয়োগে হাজার হাজার যুবকের ভবিষ্যৎ বরবাদ করেছে। সকলকে ধারে ডুবিয়েছে। বাংলার গ্রামে আজ শিক্ষক নেই। বাচ্চাদের ভবিষ্যৎও চুরি করেছে। তৃণমূল, কংগ্রেস একই।’’
    এছাড়াও তৃণমূলকে কটাক্ষ করে তিনি (Narendra Modi)বলেন, ‘‘তৃণমূল ও কংগ্রেসের ভোটব্যাঙ্ক আপনারা নন। তাই ওদের আপনাদের জন্য একটুও কোনও দরদ নেই। তৃণমূল মিথ্যা বলছে, যে মা মাটি মানুষের রক্ষা করবে। আজ তৃণমূল মা মাটি মানুষেরও ভক্ষক হয়েছে। বাংলার মানুষের ভরসা তৃণমূলের ওপর থেকে চলে গিয়েছে।’’

    আরও পড়ুন: কল্যাণের বাড়ির সামনে ‘হায় হায়’ স্লোগান! বিক্ষোভে সামিল মহিলারা

    জনসমুদ্র দেখে আপ্লুত মোদি

    উল্লেখ্য, এদিন পুরুলিয়ায় অগণিত জনসমুদ্র দেখে আপ্লুত হন মোদি (Narendra Modi)। কপ্টার থেকে নেমে তিনি চলে গিয়েছিলেন জনসমুদ্র দেখতে। তিনি বলেন, ‘‘এত লোক দেখে দর্শন করতে চলে গেছিলাম। বিকশিত ভারত, আত্মনির্ভর ভারতের জন্য আশীর্বাদ চাইতে এসেছি। দিল্লির এসি ঘরে বসে সব হিসাব করে। এখানে এসে দেখে, ৪ জুন কী হবে?’’এছাড়াও এদিন মোদি বলেন, ‘‘পুরুলিয়া, জঙ্গলমহল বিজেপিকে অসীম স্নেহ দিয়েছে। আজ মোদি আপনাদের থেকে শুধু ভোট (Lok Sabha Election 2024) চাইতে আসেননি। বরং সবার কাছে আশীর্বাদ চাইতে এসেছি। ৪ জুন আর বেশি দিন বাকি নেই।  মোদী ‘ইন্ডিয়া’ জোটের  পোল খুলে ফেলেছে।’’ 
     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: “ভোটব্যাঙ্কের রাজনীতির স্বার্থে সব করতে পারে ইন্ডিয়া ব্লক”, তোপ মোদির

    PM Modi: “ভোটব্যাঙ্কের রাজনীতির স্বার্থে সব করতে পারে ইন্ডিয়া ব্লক”, তোপ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: “ভোটব্যাঙ্কের রাজনীতি করতে গিয়ে যা খুশি তা-ই করতে পারে ইন্ডিয়া ব্লক।” শনিবার এই ভাষায়ই বিজেপি বিরোধী ২৬টি রাজনৈতিক দলের জোট ‘ইন্ডি’কে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তাঁর দাবি, ২০১৪ সালের আগে কংগ্রেস সরকার দিল্লির গুরুত্বপূর্ণ অঞ্চলে ১২৩টিরও বেশি জায়গা তুলে দিয়েছে ওয়াকফ বোর্ডের হাতে। ভোটের জন্যই তারা এটা করেছে বলেও অভিযোগ প্রধানমন্ত্রীর।

    প্রধানমন্ত্রীর তোপ (PM Modi)

    এদিন নর্থ-ইস্ট দিল্লির এক জনসভায় প্রধানমন্ত্রী নিশানা করেন কংগ্রেস-আপের জোটকে। বলেন, “এই জোট দু’টি সুযোগসন্ধানী দলের জোট। গোটা বিশ্ব দেখছে কীভাবে একটি দুর্নীতিগ্রস্ত দল অন্য একটি দুর্নীতিগ্রস্ত দলের সঙ্গে হাত মেলাচ্ছে।” প্রধানমন্ত্রী বলেন, “আমার যদি কোনও উত্তরাধিকার থাকে, তবে সেটা এই ১৪০ কোটি ভারতীয়। যাঁদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমি নিজেকে উৎসর্গ করেছি। আমার জীবনের প্রতিটি মুহূর্ত দেশের জন্য উৎসর্গীকৃত। দেশবাসীর স্বপ্ন পূরণই আমার জীবনের ব্রত।”

    উত্তরসূরী শাহ!

    সম্প্রতি জেল থেকে বেরিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো কেজরিওয়াল বলেছিলেন, পঁচাত্তর বছর বয়সে প্রধানমন্ত্রী (PM Modi) অবসর নেবেন কি না (আগামী সেপ্টেম্বরে ৭৫ বছর বয়সে পা দেবেন মোদি)। এর উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, বিজেপির সংবিধানে অবসরের কোনও বয়ঃসীমা নেই। তিনি এও জানিয়েছিলেন, পঁচাত্তরের পরেও দেশের প্রধানমন্ত্রী থাকবেন মোদিই। এদিন কেজরিওয়ালের নাম না করে তাঁর তোলা প্রশ্নেরও জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেন, “আমার উত্তরসূরী হিসেবে আমি অমিত শাহকেই বেছে নিয়েছি।”

    আর পড়ুন: “মমতার শেষ দেখে ছাড়ব”, জেলমুক্ত হয়েই হুঙ্কার সন্দেশখালির মাম্পির

    বিজেপির আমলে যেসব প্রজেক্ট রূপায়িত হয়েছে, এদিনের জনসভায় তারও ফিরিস্তি দেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গক্রমেই উঠে আসে দিল্লির নয়া সংসদভবনের কথা, ওয়ার মেমোরিয়ালের কথা। তিনি বলেন, “গণতন্ত্র রক্ষার জন্য আমি বাঁচি এবং কঠোর পরিশ্রম করি। আমার হৃদয়জুড়ে কেবলই রয়েছে গণতন্ত্র।” তিনি বলেন, “কংগ্রেস-আপের জোট দিল্লি ধ্বংস করতে দৃঢ় প্রতিজ্ঞ। এই জোটের নেতারা রাজনৈতিক স্ট্যান্ডার্ড হারিয়েছেন, ভেঙেছেন মানুষের বিশ্বাস।” প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “কংগ্রেস তাদের সঙ্গে হাত মিলিয়েছে, যারা ২০১৪ সালে ভোট ব্যাঙ্কের স্বার্থে ‘ভোট জিহাদে’র কথা বলেছিল।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • PM Modi: “কংগ্রেসের মাওবাদী ইস্তাহার রূপায়িত হলে দেউলিয়া হয়ে যাবে দেশ”, বললেন মোদি

    PM Modi: “কংগ্রেসের মাওবাদী ইস্তাহার রূপায়িত হলে দেউলিয়া হয়ে যাবে দেশ”, বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: “কংগ্রেসের মাওবাদী ইস্তাহার যদি রূপায়িত হয়, তাহলে দেউলিয়া হয়ে যাবে দেশ।” শুক্রবার নির্বাচনী প্রচারে বেরিয়ে ঠিক এই ভাষায়ই বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তাঁর সতর্কবার্তা, “এই ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে, থমকে যাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন, দেশ হয়ে যাবে দেউলিয়া।” এদিন মুম্বইয়ের শিবাজি পার্কের এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী। সেখানে মুম্বইবাসীর সঙ্গে প্রতারণা করায় তিনি নিশানা করেন ইন্ডিয়া-অগাড়ি জোটকেও।

    কংগ্রেসকে নিশানা মোদির (PM Modi)

    প্রধানমন্ত্রী বলেন, “কংগ্রেস তার অস্তিত্ব বাঁচানোর জন্য লড়াই করছে। নিজেকে বাঁচাতে সে যত দূর যেতে হয়, যেতে পারে। এর ইস্তাহারের শ্যেনদৃষ্টি মন্দির থেকে সোনা নিয়ে নেওয়ার, মহিলাদের গলা থেকে মঙ্গলসূত্র খুলে নেওয়ার দিকে।” এর পরেই তিনি (PM Modi) বলেন, “কংগ্রেসের এই মাওবাদী ইস্তাহার থমকে দেবে দেশের অর্থনৈতিক উন্নয়ন-রথের চাকা। দেশকে ঠেলে দেবে দেউলিয়ার পথে।” কংগ্রেসের নজর যে কেবলই ভোটব্যাঙ্কের দিকে, এদিন ফের একবার সেকথা মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী।

    ভোট-জিহাদের দাবি!

    তিনি বলেন, “গ্র্যান্ড ওল্ড পার্টি দেশে ৫০ শতাংশ উত্তরাধিকার ট্যাক্স বসানোর ছকও কষছে। এই রাজনৈতিক দলটি আপনার সম্পদের ওপর এক্স-রে চালাবে। এবং পরে তা হস্তান্তরিত করে দেবে তাদের ভোটব্যাঙ্কের হাতে। এরাই ভোট-জিহাদের দাবিতে সুর চড়ায়।” প্রধানমন্ত্রী বলেন, “মোদির দশ বছরের একটা রিপোর্ট কার্ড রয়েছে। আগামী পঁচিশ বছরের জন্য রয়েছে রোডম্যাপ। আর অন্যদিকে, ইন্ডি জোটের দিকে তাকান, দেখবেন কেবলই রয়েছেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী।”

    আর পড়ুন: ইউ টার্ন আমেরিকার! “ভারতে রয়েছে ভাইব্র্যান্ট ডেমোক্রেসি”, বললেন মার্কিন কর্তা

    তিনি বলেন, “রাম মন্দির নির্মাণের মতো অসাধ্য সাধনও করেছে বিজেপি, জম্মু-কাশ্মীর থেকে রদ করেছে ৩৭০ ধারা। এসবই হয়েছে বিজেপি জমানায়।” প্রধানমন্ত্রী বলেন, “এই সব মাইলস্টোনগুলি এক সময় অসম্ভব মনে হলেও, সম্ভব হয়েছে আপনাদের একটি একটি করে ভোটে।” টিনসেল টাউনে জঙ্গি হামলা ও মুম্বইয়ে ধারাবাহিক বম্বব্লাস্টের কথাও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। ২০১৪ সালের পর থেকে দেশের পাশাপাশি মুম্বইয়ে কী কী পরিবর্তন ঘটেছে, তা মনে রেখে ২০ ভোট দেওয়ার আহ্বানও জানান মোদি (PM Modi)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Raebareli: নির্বাচনী এলাকার বিধায়কের বিজেপিতে যোগ, চিন্তায় রাহুল

    Raebareli: নির্বাচনী এলাকার বিধায়কের বিজেপিতে যোগ, চিন্তায় রাহুল

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের মরশুমে ইন্ডি (India Alliance) জোটে ভাঙন অব্যাহত। জোটের শরিক দলের নেতারা যোগ দিচ্ছেন বিজেপিতে। এবার সেই ধারায় নাম লেখালেন সমাজবাদী পার্টির বিধায়ক মনোজ পান্ডে। অভিযোগ তিন মাস ধরে বিজেপির (BJP) সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল। শেষ পর্যন্ত শুক্রবার আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দিলেন সাইকেল বাহিনীর বিদ্রোহী বিধায়ক। রায়বরেলি (Raebareli) লোকসভার অন্তর্গত উঁচাহর কেন্দ্রের বিধায়ক মনোজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) উপস্থিতিতে এদিন বিজেপিতে যোগ দেন।

    ফেব্রুয়ারিতে থেকেই শুরু গোলমাল

    খুবই তাৎপর্যপূর্ণ ভাবে রাজ্যসভা ভোটের আগে ফেব্রুয়ারিতে সমাজবাদী পার্টির (Samajwadi Party) বিধায়ক দলের মুখ্য সচেতক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন মনোজ। এরপর ক্রস ভোটিং করে হারিয়ে দিয়েছিলেন অখিলেশের (Akhilesh Yadav) দলের তৃতীয় প্রার্থীকে। এদিকে সোমবার রায়বেরেলি (Raebareli) লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে। বিরোধী জোট ইন্ডিয়ার প্রার্থী সোনিয়া পুত্র রাহুল গান্ধি (Rahul Gandhi)। তাঁর বিরুদ্ধে বিজেপি টিকিট দিয়েছে যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকারের মন্ত্রী দীনেশ প্রতাপ সিংহকে। শেষ দিন শনিবার বিজেপির প্রচারে দেখা যেতে পারে মনোজ পান্ডেকে।

    মনোজের সংক্ষিপ্ত রাজনৈতিক ইতিহাস

    ৯০ এর দশকের শেষে সমাজবাদী পার্টির যুব শাখায় যোগ দিয়েছিলেন মনোজ। প্রয়াত মুলায়ম সিংহ যাদবের নজরে পড়ে অচিরেই হয়ে ওঠেন দলের অন্যতম উচ্চবর্ণের মুখ। উত্তরপ্রদেশে রাজনীতিতে জাতপাত কেন্দ্রিক ভোট পলিটিক্স একটা বড় ফ্যাক্টর। মনোজ পান্ডেকে ব্রাহ্মণমুখ হিসেবে ব্যবহার করত সমাজবাদী পার্টি। ২০০০ সালেও অল্প কিছু দিনের জন্য বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে ফের ফিরে আসেন সমাজবাদী পার্টিতে।

    আরও পড়ুন: অযোধ্যায় রাম মন্দিরের পর এবার বিহারে সীতার মন্দির! নির্বাচনের মধ্যেই বড় ঘোষণা শাহের

    ২০১২ সালে অখিলেশ যাদবের নেতৃত্বে সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশে ক্ষমতায় এলে তাঁকে কৃষি প্রতিমন্ত্রী করা হয়েছিল। অখিলেশও তাঁর উপরে আস্থা রেখেছিলেন। দলের প্রবীণ নেতাদের উপেক্ষা করে ২০২২ সালে নির্বাচনে বিধানসভায় তাঁকেই মুখ্য সচেতক করা হয় সমাজবাদী পার্টির তরফে। উঁচাহর বিধানসভা কেন্দ্র থেকে তিনবার সমাজবাদী পার্টির টিকিটে জিতে বিধায়ক হয়েছেন মনোজ।  রায়বরেলির (Raebareli) রাজনীতিতে তাঁর আধিপত্য না থকলেও যথেষ্ট প্রভাব রয়েছে। মনোজের বিজেপিতে যোগ রাহুলের জন্য যথষ্ট চিন্তার কারণ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Pak Refugees in Delhi: ‘‘এখন থেকে আমরা ভারতীয়’’, নাগরিকত্ব পেয়ে মোদিকে ধন্যবাদ পাক শরণার্থীদের

    Pak Refugees in Delhi: ‘‘এখন থেকে আমরা ভারতীয়’’, নাগরিকত্ব পেয়ে মোদিকে ধন্যবাদ পাক শরণার্থীদের

    মাধ্যম নিউজ ডেস্ক: এখন থেকে ভারতীয় শরনার্থীদের (Pak Refugees in Delhi) আর পাকিস্তানি বলা যাবে না। অর্থাৎ পাকিস্তান থেকে আসা দিল্লিতে বসবাসকারী শরণার্থীরা এখন থেকে ভারতের নাগরিক। সম্প্রতি পাকিস্তান থেকে আসা শরণার্থীদের নাগরিকত্বের শংসাপত্রের প্রথম সেট জারি করেছে কেন্দ্রীয় সরকার। তাই পাকিস্তান থেকে আসা শরণার্থীরা বৃহস্পতিবার নাগরিকত্ব সংশোধন আইনের মাধ্যমে তাদের ভারতীয় নাগরিকত্ব প্রদানের জন্য কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার সিএএ-র অধীনে নিয়মগুলি ঘোষণা করার পর দুই মাসের মধ্যে নাগরিকত্বের শংসাপত্রের এই প্রথম সেট জারি করেছে। 

    শরণার্থীদের বক্তব্য 

    এই প্রসঙ্গে শরণার্থীরা (Pak refugees in Delhi) বলেছেন, “আমরা ৫ অক্টোবর ২০১৩ সালে পাকিস্তান থেকে দিল্লিতে আসি। যখন সিএএ বিল পাস হয়েছিল তখন আমরা খুব খুশি হয়েছিলাম। এরপরে আমরা নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করেছি যাতে আমরা কিছু কাজও শুরু করতে পারি। আমরা একমাস আগে নাগরিকত্বের জন্য আবেদন করেছিলাম এবং আমরা তা ১৫ মে পেয়েছি। এখন আমাদের ভবিষ্যতও উজ্জ্বল হবে। তাই আমরা ভারত সরকারের কাছে কৃতজ্ঞ।” একই সঙ্গে আরও এক শরণার্থী বলেন, “আমরা যখন ১০ বছর আগে এখানে এসেছি, তখন আমাদের নাগরিকত্ব ছিল না। নাগরিকত্ব পেয়ে আমরা খুব খুশি। আগে আমাদের সন্তানদের স্কুলে ভর্তির ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতাম। কিন্তু এখন আমাদের শিশুরা সঠিক শিক্ষা পাবে এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এতদিন ধরে আমাদের পাকিস্তানি বলা হতো। এখন থেকে আমরা ভারতীয়।” 

    আরও পড়ুন: রাহুল গান্ধীর ভাইরাল বক্তৃতার জবাব মোদির

    অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন 

    জানা গিয়েছে, সিনিয়র সুপারেনটেন্ডেন্টদের সভাপতিত্বে জেলা স্তরের কমিটিগুলি নথিগুলির সঠিক যাচাই করে আবেদনকারীদের নাগরিকত্বের (Pak refugees in Delhi) শংসাপত্রের প্রথম সেট জারি করেছে। নিয়ম অনুযায়ী, যাচাই এর পরে আবেদন গুলি ডিরেক্টরের নেতৃত্বে রাজ্য স্তরের ক্ষমতা প্রাপ্ত কমিটির কাছে পাঠানো হয়েছে। এই আবেদনের প্রক্রিয়াকরণ সম্পূর্ণভাবে অনলাইন পোর্টালের মাধ্যমে সম্পন্ন হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: ‘‘৪ জুনের পর ইন্ডি জোট ভেঙে যাবে খটাখট…’’, রাহুলের মন্তব্যের জবাব মোদির

    PM Modi: ‘‘৪ জুনের পর ইন্ডি জোট ভেঙে যাবে খটাখট…’’, রাহুলের মন্তব্যের জবাব মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বক্তৃতার পাল্টা জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। উত্তরপ্রদেশের প্রতাপগড়ে একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কটাক্ষ করেন কংগ্রেস নেতাকে। 

    রাহুল গান্ধীর মন্তব্য 

    গত বৃহস্পতিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী দাবি (Rahul Gandhi’s Viral Speech) করেছিলেন যে একবার তার দল কেন্দ্রে ক্ষমতায় আসার পরে, দেশ থেকে দারিদ্র্য দূর করবে। এদিন রাজস্থানে তার নির্বাচনী সমাবেশের সময়, কংগ্রেস নেতা বলেছিলেন যে তার দল ‘খটাখট’ দারিদ্র্যপীড়িত পরিবারের একজন মহিলার অ্যাকাউন্টে ১ লাখ টাকা স্থানান্তর করে দেশ থেকে দারিদ্র্য দূর করবে।    

    আরও পড়ুন: অযোধ্যায় রাম মন্দিরের পর এবার বিহারে সীতার মন্দির! নির্বাচনের মধ্যেই বড় ঘোষণা শাহের

    প্রধানমন্ত্রীর জবাব (PM Modi) 

    এবার রাহুল গান্ধীর সেই ভাইরাল বক্তৃতা (Rahul Gandhi’s Viral Speech) প্রসঙ্গে মোদি বলেন, “সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের (Congress) ‘শেহজাদারা’ উন্নয়নকে ‘গুলিডান্ডা খেলার’ মত মনে করেন। কংগ্রেস এবং সমাজবাদী পার্টির দুই ‘শেহজাদা’ প্রাসাদে জন্মেছেন। তাই ওঁরা কঠিন কাজ করতে পারেন না। সেই কারণে উন্নয়ন ‘খটাখট’ হয় বলেই মনে করেন অখিলেশ যাদব, রাহুল গান্ধীরা। শুধু তাই নয়, যারা রুপোর চামচ নিয়ে জন্মেছে তারা দেশ চালাতে পারে না। রাহুল গান্ধী, অখিলেশ যাদবরা মনে করেন, দেশের উন্নয়ন এমনি এমনি হয়ে যায়। দেশ থেকে তাঁরা ‘খটাখট’ গরীবিও মুছে ফেলবেন বলে মনে করেন।”

    তাই ওঁরা যেমনই মনে করুন না কেন, ৪ জুনের পর যারা বলেছে তারা দারিদ্র্য দূর করবে, উন্নয়ন নিয়ে আসবে, রায়বেরিলির মানুষও ওঁদের ‘খটাখট’ বাড়িতে পাঠিয়ে দেবেন বলে কাটক্ষ করেন প্রধানমন্ত্রী। কারণ, কেরলের ওয়েনাড়ের পাশাপাশি এবার উত্তরপ্রদেশের রায়বেরিলি থেকেও মনোনয়ন পত্র জমা দিয়েছেন রাহুল গান্ধী। আর আগামী ৪ জুন রয়েছে এবছরের লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ। এই প্রসঙ্গেই মোদি বলেন, ‘‘অমেঠি থেকে চলে গিয়েছেন। এবার রায় বরেলি থেকেও চলবে যাবেন। ৪ জুনের পর ইন্ডি জোট ভেঙে যাবে খটাখট খটাখট।’’
     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share