Tag: Narendra Modi

Narendra Modi

  • Sardar Vallabhbhai Patel: আজ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন, শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

    Sardar Vallabhbhai Patel: আজ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন, শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম দিবস। মঙ্গলবার প্যাটেলের জন্মদিনে দেশজুড়ে নানা ছোট বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়। গুজরাটের ‘স্ট্যাচু অফ ইউনিটি’তে পৌঁছে লৌহ মানবের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পাশাপাশি বল্লভভাই প্যাটেলের (Sardar Vallabhbhai Patel) দূরদর্শিতার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

    প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য

     নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী লিখছেন,

    ‘‘সর্দার প্যাটেলের জন্মজয়ন্তীতে (Sardar Vallabhbhai Patel) আমরা তাঁর অদম্য চেতনা, দূরদর্শী রাষ্ট্রনায়কত্ব এবং অসাধারণ উৎসর্গের কথা স্মরণ করছি।’’

    রাজধানীতে পালন প্যাটেল জয়ন্তী

    এদিন রাজধানীতে  সর্দার বল্লভভাই প্যাটেলের (Sardar Vallabhbhai Patel) জন্মদিনে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে হাজির ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর পাশাপাশি অনেক বিশিষ্ট ব্যক্তিকেও মঙ্গলবার সকালে বল্লভ ভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে দেখা যায়। এদিন নিজের সোশ্যাল মিডিয়াতে সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজের পোস্টের সাহ লিখছেন ভারতের ঐক্য সমৃদ্ধি ছিল সরদার বল্লভভাই প্যাটেলের (Sardar Vallabhbhai Patel) জীবনের একমাত্র লক্ষ্য তার দীর্ঘ ইচ্ছা শক্তি রাজনৈতিক প্রজ্ঞা এবং কঠোর পরিশ্রম দিয়ে 550টিরও বেশি রাজ্যে বিভক্ত একটি জাতিকে ঐক্যবদ্ধ জাতিতে তিনি পরিণত করতে পেরেছিলেন।

    দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার প্যাটেল

    প্রসঙ্গত, ১৮৭৫ সালের ৩১ অক্টোবর গুজরাটে জন্মগ্রহণ করেন সর্দার বল্লভভাই প্যাটেল। পেশায় আইনজীবী প্যাটেল ভারতের ইতিহাসে লৌহ মানব হিসেবে খ্যাত। ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান অনস্বীকার্য। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Amrit Kalash: তৈরি হবে ‘অমৃত বাগান’, বাংলার মাটি নিয়ে দিল্লি রওনা হলেন বিজেপির নেতা-কর্মীরা

    Amrit Kalash: তৈরি হবে ‘অমৃত বাগান’, বাংলার মাটি নিয়ে দিল্লি রওনা হলেন বিজেপির নেতা-কর্মীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরের স্বাধীনতা দিবসেই ‘মেরি মাটি, মেরি দেশ’ (Amrit Kalash) কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ৩০ জুলাই নিজের ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রথমবারের জন্য এই কর্মসূচির পরিকল্পনা জানিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রীর ঘোষিত ‘মেরি মাটি, মেরি দেশ’ কর্মসূচি রাজ্য জুড়ে পালিত হয় ‘আমার দেশ, আমার মাটি’ হিসেবে। জেলায় জেলায় বিজেপি কর্মীরা অংশগ্রহণ করেন কর্মসূচিতে। রবিবারই রাজ্যের বিভিন্ন প্রান্তের মাটি নিয়ে বিজেপি কর্মীরা রওনা হন দিল্লির উদ্দেশে।

    ‘মেরি মাটি, মেরি দেশ’ কর্মসূচি কী?

    দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং পবিত্র স্থানের মাটি এবং গাছ দিয়ে দিল্লিতে তৈরি হবে একটি নতুন বাগান। যার নাম হবে ‘অমৃতবাটিকা’। জানা গিয়েছে, নয়াদিল্লির জাকির হোসেন মার্গের ‘ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল’ প্রাঙ্গণে এই বাগানের মাটিতে (Amrit Kalash) মিশে থাকবে সারা ভারতের মাটি। কর্মসূচির অংশ হিসেবে দেশের কাজে শহিদ হয়েছেন যাঁরা, তাঁদের গ্রামে  শিলালিপিও স্থাপন করা হয়েছে। এবার এই কর্মসূচির দুদিনের সমাপ্তি অনুষ্ঠান শুরু হচ্ছে সোমবার। মঙ্গলবার সেই কর্মসূচিতে যোগ দেবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার এই অনুষ্ঠানে যোগ দিতে পশ্চিমবঙ্গ থেকে রওনা দিলেন হাজারেরও (Amrit Kalash) বেশি বিজেপির নেতা-কর্মী।

    রবিবার বিজেপির ‘অমৃত কলস যাত্রা’

    রবিবার কলেজ স্ট্রিট থেকে অমৃত কলস (Amrit Kalash) নিয়ে একটি মিছিল করে বিজেপি নেতৃত্ব ধর্মতলায় আসে। সেখানে বক্তব্য রাখেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ সমেত অন্যান্য বিজেপি নেতৃত্ব। বিকাল ৪ টে ৫৫ মিনিট নাগাদ কলকাতা স্টেশন থেকে  বিশেষ ট্রেনে দিল্লির উদ্দেশে রওনা দেন বাংলার বিজেপি নেতা-কর্মীরা। জানা গিয়েছে, ট্রেনটি দিল্লি পৌঁছাবে সোমবার বিকাল ৩ টে ২০ নাগাদ। সেখানে বিজেপি কর্মীদের স্বাগত জানাতে হাজির থাকবেন বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার। এরপরেই অমৃতবাটিকায় যাবে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং পবিত্র স্থানের মাটি। বিজেপি সূত্রে খবর, রাজ্যের নেতা-কর্মীরা বৃহস্পতিবারের ট্রেনে দিল্লি থেকে রওনা হবেন এবং পশ্চিমবঙ্গে ঢুকবেন শুক্রবার রাতে। জানা গিয়েছে, সারা দেশ থেকে ২০ হাজারেরও বেশি প্রতিনিধি ৭৬৬ জেলা থেকে অংশগ্রহণ করবেন। ৮ হাজারেরও বেশি অমৃত কলস (Amrit Kalash) পৌঁছাবে দিল্লিতে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Narendra Modi: রোজগার মেলায় ৫১ হাজার প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন মোদি

    Narendra Modi: রোজগার মেলায় ৫১ হাজার প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় রোজগার মেলায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দেশের ৩৭টি স্থান থেকে সম্প্রচারিত করা হয় প্রধানমন্ত্রীর বক্তব্য। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে ৫১ হাজারেরও বেশি চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র বিতরণ করা হয় এই রোজগার মেলা থেকে। জানা গিয়েছে, প্রত্যেক প্রার্থীই ভারত সরকারের অধীনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরে যোগদান করবেন। নিজের ভাষণে রোজগার মেলাকে ‘প্রাক দীপাবলির উপহার’ বলেও অভিহিত করেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। তাঁর আরও সংযোজন, ‘‘উন্নত ভারত গড়তে, যুব সমাজের প্রতিভার বিকাশে, উপযুক্ত সুযোগ দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’’

    ৫১ হাজার নিয়োগপত্র বিলি

    জানা গিয়েছে, মোট বিতরণ করা ৫১ হাজার নিয়োগপত্রের মধ্যে ভারতীয় রেলের নিয়োগ রয়েছে ১৪ হাজারের বেশি। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে রোজগার মেলার আয়োজন করে গুয়াহাটি, শিলিগুড়ি এবং ডিমাপুরে। গুয়াহাটিতে রোজগার মেলায় হাজির ছিলেন কেন্দ্রীয় বন্দর ও নৌ-পরিবহণ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল। ডিমাপুরে হাজির ছিলেন শ্রম ও নিয়োগ মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী রামেশ্বর তেলি এবং শিলিগুড়িতে রোজগার মেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র, যুব কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী নিশীথ প্রামাণিক।

    দেশে বৃদ্ধি পেয়েছে মহিলা শ্রমশক্তি

    রোজগার মেলায় ভুবনেশ্বরে হাজির ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, ‘‘২০২২-২৩ আর্থিক বছরে মহিলা শ্রমশক্তি বেড়ে হল ৩৭ শতাংশ। যেটা ২০১৭-১৮ সালে ছিল ২৩ শতাংশ।’’ এ নিয়ে ধর্মেন্দ্র প্রধানের আরও বক্তব্য, ‘‘আমাদের সমাজ যে এগিয়ে চলেছে তা এই মহিলা সশক্তিকরণের মাধ্যমেই বোঝা যাচ্ছে।’’ প্রসঙ্গত, মোদি (Narendra Modi) সরকারের অন্যতম নীতি হল মহিলা সশক্তিকরণ। এর জন্য বিভিন্ন স্কিমও চালু রয়েছে সরকারের। ভুবনেশ্বরের রোজগার মেলায় ধর্মেন্দ্র প্রধান আরও বলেন, ‘‘২০১৭-১৮ সালে যেখানে বেকারত্ব ছিল ৬ শতাংশ, ২০২২-২৩ সালে তা কমে দাঁড়িয়েছে ৩.৭ শতাংশ। এটা বড় সাফল্য।’’ ভুবনেশ্বরের রোজগার মেলা থেকে থেকে এদিন ১৭২ জন চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেন মন্ত্রী।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Narendra Modi: ‘‘সিক্স-জি পরিষেবায় গোটা বিশ্বকে পথ দেখাবে ভারত’’, জানালেন প্রধানমন্ত্রী

    Narendra Modi: ‘‘সিক্স-জি পরিষেবায় গোটা বিশ্বকে পথ দেখাবে ভারত’’, জানালেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘‘ফাইভ-জি পরিষেবা সারা বিশ্বে টেলি যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব এনেছে। এবার সিক্স-জি পরিষেবায় গোটা বিশ্বকে পথ দেখাবে ভারত’’, শনিবার দিল্লিতে আয়োজিত ভারতীয় মোবাইল কংগ্রেসের সপ্তম অধিবেশনে এমনই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। নিজের ভাষণে প্রধানমন্ত্রী (Narendra Modi) আরও বলেন, ‘‘ফাইভ-জি চালু হওয়ার পর মাত্র এক বছরের মধ্যে এটা দেশের জনসংখ্যার ৮০ শতাংশ মানুষের কাছে পৌঁছে গিয়েছে।’’ এর পাশাপাশি প্রধানমন্ত্রীর আরও সংযোজন, ‘‘গোটা বিশ্ব এখন ভারতের তৈরি ফোন ব্যবহার করছে। সারা দেশে ফাইভ-জি পরিষেবার ৪ লাখ স্টেশন তৈরি করা হয়েছে। দেশের ৯৭ শতাংশ শহরেই চালু হয়েছে এই পরিষেবা।’’ এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন রিলায়েন্স জিও-র চেয়ারম্যান আকাশ আম্বানি। তিনিও তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেন।

    দিল্লির প্রগতি ময়দানে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় প্রযুক্তি ইভেন্ট

    প্রসঙ্গত, দিল্লির প্রগতি ময়দানে শুরু হয়েছে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় প্রযুক্তি ইভেন্ট, ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস ২০২৩। এখানে তিনদিন ধরে আলোচনা চলবে, ফাইভ-জি এবং সিক্স-জি-র নানা বিষয়ে। এর পাশাপাশি অনেক কিছু নতুন ঘোষণা এখান থেকে হতে পারে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন টেলিকম সংস্থা তাদের ফিচার এবং সর্বশেষ আপডেট সম্পর্কে অনেক কিছু তথ্য প্রকাশ্যে আনবে বলেই শোনা যাচ্ছে। জানা গিয়েছে, তিন দিনের এই অনুষ্ঠানে ভারতের অন্যতম প্রধান টেলিকম সংস্থা জিও, এয়ারটেল তাদের ভবিষ্যৎ পরিকল্পনাও ঘোষণা করবে। শনিবার এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভারতের টেলিকম শিল্পের অন্যান্য কর্তাব্যক্তিরাও হাজির ছিলেন।

    প্রধানমন্ত্রীর কটাক্ষ পূর্বতন ইউপিএ সরকারকে

    প্রধানমন্ত্রী (Narendra Modi) তাঁর ভাষণে আরও বলেন, “একবিংশ শতাব্দীর দ্রুত পরিবর্তিত বিশ্বে এই ইভেন্টে কোটি কোটি মানুষের ভাগ্য পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে৷ একটা সময় ছিল যখন আমরা ভবিষ্যতের কথা বলতাম, যার অর্থ ছিল পরবর্তী দশক বা পরের শতাব্দী। কিন্তু আজ প্রযুক্তির পরিবর্তনের কারণে আমরা বলি যে ভবিষ্যত এখানে এবং এখন।” টু-জি কেলেঙ্কারির কথা উল্লেখ করে তিনি ইউপিএ সরকারকেও কটাক্ষ করেন। তিনি বলেন, “আমরা শুধু দেশে ফাইভ-জি প্রসারিত করছি না বরং সিক্স-জি প্রযুক্তিতে নেতৃত্ব দেওয়ার দিকেও এগিয়ে যাচ্ছি”। প্রধানমন্ত্রী মোদি আরও বলেন, “সম্প্রতি, গুগল ভারতে তার পিক্সেল ফোন তৈরির ঘোষণা করেছে। ভারতে স্যামসাংয়ের ফোল্ড ৫ মোবাইল ফোন এবং অ্যাপলের আইফোন ১৫ তৈরি করা হচ্ছে। আমরা গর্বিত যে বিশ্ব এখন মেড ইন ইন্ডিয়া মোবাইল ফোন ব্যবহার করছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Ram Mandir: ২২ জানুয়ারি রামমন্দিরে মূর্তি প্রতিষ্ঠা, আমন্ত্রণ মোদিকে, ‘‘আমি ধন্য’’, ট্যুইট প্রধানমন্ত্রীর

    Ram Mandir: ২২ জানুয়ারি রামমন্দিরে মূর্তি প্রতিষ্ঠা, আমন্ত্রণ মোদিকে, ‘‘আমি ধন্য’’, ট্যুইট প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ২২ জানুয়ারি রামমন্দিরে (Ram Mandir) বিগ্রহ প্রতিষ্ঠা করা হবে। বুধবার ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাড়িতে ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর সদস্যরা হাজির হন আমন্ত্রণপত্র নিয়ে। যা নিজের এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন প্রধানমন্ত্রী।

    এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রীর

    রামমন্দিরের (Ram Mandir) বিগ্রহ প্রতিষ্ঠার অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে অভিভূত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “জয় সিয়ারাম! আজ খুবই আবেগঘন দিন। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের আধিকারিক আমার বাসভবনে এসে আমার সঙ্গে দেখা করেন। তিনি অযোধ্যায় শ্রী রাম মন্দিরে (Ram Mandir) বিগ্রহ অধিষ্ঠানের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি নিজেকে খুব আশীর্বাদধন্য মনে করছি। এটা আমার সারাজীবনের সৌভাগ্য যে, এই ঐতিহাসিক অনুষ্ঠানে আমি সাক্ষ্য থাকব।”

    প্রসঙ্গ রামমন্দির

    প্রসঙ্গত, গত ২১ অক্টোবর রামজন্মভূমি (Ram Mandir) প্রাঙ্গণ পরিদর্শন করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ওই দিন তিনি নির্মাণকার্য তত্ত্বাবধান করেন। সেখানেই যোগী আদিত্যনাথ বলেন, ‘‘জানুয়ারি মাসে মন্দির নির্মাণের কাজ সম্পন্ন হয়ে যাবে। আমরা এই মন্দির নির্মাণের সবকিছু দীপাবলির আগেই শেষ করতে চেষ্টা করছি। দেশবাসীর জন্য গর্বের মুহূর্ত আসতে চলেছে ২০২৪ সালের জানুয়ারি মাসে।’’ ২০২৪ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রামমন্দিরের (Ram Mandir) উদ্বোধন করবেন বলেও জানান যোগী আদিত্যনাথ। প্রসঙ্গত, চলতি বছরেই ত্রিপুরা রাজ্যে ভোট প্রচারে গিয়ে অমিত শাহ ঘোষণা করেছিলেন, অযোধ্যার রামমন্দির (Ram Mandir) নির্মাণের কাজ সম্পন্ন হবে ২০২৪ সালের ১ জানুয়ারির মধ্যে। ২০১৯ সালের নভেম্বরে রামমন্দির নির্মাণের পক্ষে রায় দেয় সুপ্রিম কোর্ট। ২০২০ সালের ৫ অগাস্ট রামমন্দিরের ভূমি পুজো করেন প্রধানমন্ত্রী। এবার ২০২৪ সালে দরজা খুলে যাচ্ছে মন্দিরের।

    মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুরোধ মোদিকে

    জানুয়ারি মাসেই রামমন্দিরের (Ram Mandir) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে ওই দিনই অযোধ্যাতে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাল মুসলিম পক্ষ। প্রসঙ্গত, অযোধ্যার ধন্নিপুরে তৈরি হবে ওই মসজিদ। রাম মন্দির থেকে মসজিদের দূরত্ব হবে ২০ কিলোমিটার। এ প্রসঙ্গে ভারতীয় মুসলিম লিগের সভাপতি মহম্মদ ইসমাইল আনসারি বলেন, ‘‘অযোধ্যায় একটি শুভ অনুষ্ঠান উপলক্ষে আসছেন প্রধানমন্ত্রী মোদি। সেই কারণে ওই দিনই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে তাঁকে অনুরোধ জানিয়েছি, এটাই আমাদের আন্তরিক ইচ্ছা।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Indian Economy: ২০২৭ সালে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত, ৫০ বছরে ছাপিয়ে যাবে আমেরিকাকেও!

    Indian Economy: ২০২৭ সালে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত, ৫০ বছরে ছাপিয়ে যাবে আমেরিকাকেও!

    মাধ্যম নিউজ ডেস্ক: মোদি জমানায় বিশ্বের পঞ্চম শক্তিশালী অর্থনীতি হিসেবে উঠে এসেছে ভারতীয় অর্থনীতি। সম্প্রতি বিশ্ববন্দিত মূল্যায়ন সংস্থা এস অ্যান্ড পি গ্লোবাল মার্কেটের দাবি, অর্থনীতির দিক থেকে ভারত, জাপান এবং জার্মানিকেও ছাড়িয়ে যাবে। ২০২৭ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম (Indian Economy) অর্থনীতিতে পরিণত হবে ভারত। আবার আরেকটি আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থা গোল্ডম্যান স্যাক্স-এর সাম্প্রতিক একটি রিপোর্টে বলা হচ্ছে, আজ থেকে অর্ধশতক পর অর্থাৎ ৫০ বছর পরে ২০৭৫ সালের মধ্যে ভারত বিশ্বের দ্বিতীয় অর্থনীতিতে পরিণত হবে। তখন ভারত হবে ৫২.২ লাখ কোটি ডলারের দেশ। অর্থাৎ বর্তমান জিডিপির তুলনায় ৫০ বছর পরে ভারতের জিডিপি হতে চলেছে ১৫ গুণ বেশি। চলতি বছরের জানুয়ারি মাসেই সংসদে একটি আর্থিক সমীক্ষার রিপোর্ট প্রকাশ করা হয়। এখানে বলা হয় যে মার্চের মধ্যেই ভারতের অর্থনীতি হবে ৩.৫ লাখ কোটি ডলার। সংসদের সেই আর্থিক সমীক্ষার রিপোর্ট ইতিমধ্যে সঠিক বলে প্রমাণিত হয়েছে।

    ২০২৭ সালেই বিশ্বের তৃতীয় বৃহত্তম (Indian Economy) অর্থনীতি

    ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড-এর রিপোর্ট বলছে, ২০২৭ সালের মধ্যে ভারত জাপান এবং জার্মানিকে পিছনে ফেলে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। ওই রিপোর্টে দাবি করা হচ্ছে, ২০২৭ সালে জাপানের অর্থনীতি হবে ৫.২ লাখ কোটি ডলার। জার্মানির অর্থনীতি (Indian Economy) হবে ৪.৯ লাখ কোটি ডলার। ভারতের অর্থনীতি ততদিনে দাঁড়াবে ৫.৪ লাখ কোটি ডলারে।  অর্থাৎ আজ থেকে চার বছর পরে ভারতের থেকে অর্থনীতিতে এগিয়ে থাকবে শুধুমাত্র দুটি দেশ আমেরিকা এবং চিন। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড-এর ওই রিপোর্ট বলছে, ২০২৭ সালে চিনের অর্থনীতি দাঁড়াবে ২৬.৪৪ লাখ কোটি ডলার, আমেরিকার অর্থনীতির পরিমাণ হবে ৩০.২ লাখ কোটি ডলার।

    মোদি জমানায় বাড়ছে অর্থনীতি

    দেখা যাচ্ছে করোনাকালীন সময়ে এবং তার পরবর্তীকালে ভারতের অর্থনীতি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২১-২২ সাল নাগাদ এই বৃদ্ধি শুরু হয়েছে। ২০২৩ সালেও এই ধারা বজায় রয়েছে। চলতি আর্থিক বছর শেষ হবে ২০২৪ সালের মার্চ মাসে। এই সময়ের মধ্যে ভারতের জিডিপির পরিমাণ অনেকটাই বাড়তে চলেছে বলে খবর। সেই পরিমাণ হতে চলেছে ৬.২ থেকে ৬.৩ শতাংশ পর্যন্ত। ২০২২ সালে ভারতের (Indian Economy) জিডিপির পরিমাণ ব্রিটেন এবং ফ্রান্সের থেকে অনেকটাই বেড়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Dussehra: ‘‘মাতৃভূমি রক্ষার জন্যই আমাদের অস্ত্র পুজো, অন্য দেশ দখল করতে নয়’’, দশেরার ভাষণে বললেন মোদি

    Dussehra: ‘‘মাতৃভূমি রক্ষার জন্যই আমাদের অস্ত্র পুজো, অন্য দেশ দখল করতে নয়’’, দশেরার ভাষণে বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: দশেরা উপলক্ষে দিল্লির রামলীলা ময়দানে রাবণ দহন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘‘ভারতবর্ষের চিরাচরিত প্রথা রয়েছে অস্ত্রকে পুজো করার। ভারতীয়রা অস্ত্রকে পুজো করে নিজেদের ভূমিকে রক্ষা করার জন্য। অন্য কোনও দেশকে দখল (Dussehra) করার জন্য নয়।’’ পাশাপাশি তাঁর আরও সংযোজন, ‘‘আমাদের শক্তি পুজো শুধুমাত্র আমাদের মঙ্গলের জন্য নয়, উপরন্তু সারা পৃথিবীর মঙ্গল কামনায় আমরা করে থাকি।’’ 

    ইজরায়েল এবং হামাস যুদ্ধের আবহে মোদির এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ

    চলতি ইজরায়েল এবং হামাস যুদ্ধের আবহে নরেন্দ্র মোদির এই মন্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। প্রসঙ্গত, দিন কয়েক আগেই একই ধরনের মন্তব্য করেছিলেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত। তিনি বলেন, ‘‘সারা পৃথিবী আমাদের দিকে তাকিয়ে রয়েছে কারণ ভারত ভূমি (Dussehra) একটা উদাহরণ তৈরি করতে পেরেছে। এখানে কখনও হিন্দুরা অন্য ধর্মকে আক্রমণ করেনি। হিন্দুদের পরধর্ম সহিষ্ণুতার কারণেই ইজরায়েল-হামাস দ্বন্দ্বের মত কোনও রকমের যুদ্ধ ভারতবর্ষে হয়নি।

    প্রসঙ্গ রামমন্দির

    দিল্লির রামলীলা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যে উঠে আসে রাম মন্দির প্রসঙ্গও। প্রসঙ্গত, আগামী বছরের ২২ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের। দরজা খুলে যাবে সাধারণ ভক্তদের জন্য। এদিন প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ‘‘আমরা সৌভাগ্যবান যে রাম মন্দির নির্মাণেকে আমরা প্রত্যক্ষ করতে পারছি।’’ তিনি আরও বলেন, ‘‘আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। তারপরেই ভগবান রাম, মন্দিরে প্রতিষ্ঠিত হবেন।’’ প্রসঙ্গত ২০১৯ সালের নভেম্বরের রাম মন্দির-বাবরি মসজিদ বিতর্কের অবসান ঘটায় সুপ্রিম কোর্ট এবং অযোধ্যায় রাম মন্দির তৈরি নির্দেশ দেয় আদালত। পরবর্তীকালে ২০২০ সালের অগাস্ট মাসের ৫ তারিখে রাম মন্দিরের ভূমি পূজন করেন প্রধানমন্ত্রী।

    বিজয়া দশমীতে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর

    মঙ্গলবার সকালে দেশবাসীকে বিজয় দশমী এবং দশেরার (Dussehra) শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘বিজয়া দশমীতে দেশ জুড়ে আমার পরিবারের সকল সদস্যদের শুভেচ্ছা জানাই।’’ 

     প্রধানমন্ত্রীর পাশাপাশি এদিন বিজয় দশমীর শুভেচ্ছা জানাতে দেখা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, “সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা। অধর্মের অন্ধকার যতই গাঢ় হোক না কেন, সত্যের উপরে ভিত্তি করে ন্যায়ের আলোর জয় চিরন্তন। পাপের উপরে পুণ্যের জয়ের প্রতীক বিজয়া দশমী হল এমন একটি উৎসব যা আমাদের সত্য ও ন্যায়ের পথে চলার শিক্ষা দেয়। শ্রী রাম সকলকে আশীর্বাদ করুক। জয় শ্রী রাম!”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Narendra Modi: লক্ষ্য মধ্যপ্রাচ্যে শান্তি, ইজরায়েল-হামাস দ্বন্দ্বে জর্ডনের রাজার সঙ্গে কথা মোদির

    Narendra Modi: লক্ষ্য মধ্যপ্রাচ্যে শান্তি, ইজরায়েল-হামাস দ্বন্দ্বে জর্ডনের রাজার সঙ্গে কথা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: ইজরায়েল-হামাস চলতি যুদ্ধের মাঝে জর্ডনের রাজা আবদুল্লা-২ এর সঙ্গে রবিবার কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রসঙ্গত এই যুদ্ধে জড়িয়ে পড়েছে জর্ডনও। লেবাননের জঙ্গি সংগঠন হেজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ যে জর্ডনের মাটিকে ব্যবহার করেই ইজরায়েলের দিকে তারা মিসাইল ছুড়ছে। ইজরায়েল-হামাস দ্বন্দ্বের মাঝেই মধ্যপ্রাচ্যের শান্তি এবং রাজনৈতিক ভারসাম্য রক্ষায় অগ্রণী ভূমিকা নিতে দেখা যাচ্ছে ভারতকে। ৭ অক্টোবর ইজরায়েলের ওপর হামাসের হামলায় ১,৪০০ নিরীহ ইজারায়েলের নাগরিকের প্রাণ যায়। এই হামলার কড়া নিন্দা করে মোদি সরকার এবং ইজরায়েলের পাশে দাঁড়ায় ভারত। এর পাশাপাশি সাধারণ প্যালেস্তাইনবাসীর জন্য ২ দিন আগেই ত্রাণ পাঠায় ভারত। এর আগে প্যালেস্তাইনের রাষ্ট্রপ্রধানের সঙ্গে ফোনে কথাও হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। এবার কথা হল জর্ডনের রাজার সঙ্গে। নিজের এক্স হ্যান্ডেলে জর্ডনের রাজা সঙ্গে আলোচনার বিষয়টি পোস্টও করেছেন নরেন্দ্র মোদি।

    এক্স-হ্যান্ডেলে কী লিখলেন মোদি?

    নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী (Narendra Modi) জর্ডনের রাজার সঙ্গে কথা বলার বিষয়টি নিয়ে লিখেছেন, ‘‘সন্ত্রাসবাদ, হিংসা এবং যুদ্ধের আবহে সাধারণ নাগরিকদের প্রাণহানির বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এইরকম পরিস্থিতিতে মানবতাকে রক্ষা করতে পদক্ষেপ নেওয়া খুবই জরুরি।’’

    ইজরায়েল-হামাস যুদ্ধে জর্ডন কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে?

    প্রসঙ্গত, ইজরায়েল-হামাস যুদ্ধের আবহের মাঝেই গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একটি বৈঠকের পরিকল্পনা করেন জর্ডনের রাজা। ওই বৈঠকে মিশর এবং প্যালেস্তাইনের নেতাদেরও উপস্থিত থাকার কথা ছিল। আচমকাই গাজার হাসপাতালে বোমা বিস্ফোরণে কয়েকশো মানুষের মৃত্যু হয়। এই ঘটনার জন্য ইজরায়েলকে দায়ী করে জর্ডন। বাইডেনের সঙ্গে সেই প্রস্তাবিত বৈঠক বাতিল করেন জর্ডনের রাজা। সে সময়ে ইজরায়েল এবং জর্ডন দুই দেশের সফরের কথা থাকলেও জো বাইডেন শুধুমাত্র ইসরায়েলেই যান। জর্ডনের সঙ্গে ইজরায়েলের ১৯৯৪ সালে একটি শান্তি চুক্তি সম্পন্ন হয়। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন, চলতি ইজরায়েল-হামাস দ্বন্দ্বের মাঝে জর্ডনের ভূমিকা তাই খুব উল্লেখযোগ্য। আবার জেরুজালেমে স্থিত আল-আকসা মসজিদ রয়েছে জর্ডনের তত্ত্বাবধানেই। এই জেরুজালেমকে নিয়েই ইজরায়েল-প্যালেস্তাইনের মূল বিবাদ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • India-Sri Lanka: ৪০ বছর পরে ভারত-শ্রীলঙ্কা ফেরি পরিষেবা চালু, উদ্বোধন করলেন মোদি

    India-Sri Lanka: ৪০ বছর পরে ভারত-শ্রীলঙ্কা ফেরি পরিষেবা চালু, উদ্বোধন করলেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় ৪০ বছর পরে মোদি জমানায় চালু হল ভারত শ্রীলঙ্কার ফেরি পরিষেবা (India-Sri Lanka)। ভ্রমণ পিপাসু  পর্যটকদের কাছে এ যেন এক বড় উপহার। এর ফলে সহজেই ঘুরে চলে আসা যাবে শ্রীলঙ্কা থেকে। পর্যটকরা দেখতে পাবেন এককালে রাবণের লঙ্কা, অশোক বাটিকা সমেত একাধিক দর্শনীয় স্থান। 

    ফেরি পরিষেবা সূচনা করে কী বললেন প্রধানমন্ত্রী

    শনিবার ভারত শ্রীলঙ্কা ফেরি সার্ভিসের (India-Sri Lanka) সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তামিলনাড়ুর নাগাপট্টিনম থেকে শ্রীলঙ্কার কাঙ্কেসান্থুরাইয়ের জাফনার মধ্যে চালু হয় এই পরিষেবা। নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, “এই সংযোগ কেবল দুটি শহরকে কাছকাছি আনছে না, এটা আমাদের দেশ, আমাদের জনগণকেও কাছাকাছি আনছে এবং আমাদের হৃদয় সংযোগও গভীর হচ্ছে।”
    এর পাশাপাশি প্রধানমন্ত্রীর আরও সংযোজন, “দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা হল। দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করার ক্ষেত্রে এটি দুই দেশের কাছেই গুরুত্বপূর্ণ মাইলস্টোন।” প্রধানমন্ত্রী আরও জানান, এই ফেরি পরিষেবা সমস্ত ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সংযোগকে আরও জীবন্ত করে তুলবে। ওয়াকিবহাল মহলের ধারণা, ব্যবসা পর্যটন সমেত সাংস্কৃতিক আদান-প্রদানের এক নতুন দিকের উন্মোচন করল এই নয়া ফেরি পরিষেবা।

    ‘চেরিয়াপানি’ নৌকার মাধ্যমে চালু ফেরি পরিষেবা

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি এদিনের ফেরি পরিষেবা অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও শ্রীলংকার প্রেসিডেন্ট রনিল বিক্রম সিংহ। নিজের বক্তব্যে ভারতের বিদেশমন্ত্রী জানান, এই ফেরি পরিষেবা সত্যিকারের বড় পদক্ষেপ। এর পাশাপাশি বিদেশমন্ত্রী জানান, শ্রীলঙ্কার সঙ্গে আগামী দিনে পাইপলাইন এবং অর্থনৈতিক করিডরের দিকে নজর দেওয়া হচ্ছে।  প্রসঙ্গত এদিন ‘চেরিয়াপানি’ নামের একটি নৌকার মাধ্যমে এই ফেরি পরিষেবা চালু হল। এই নৌকাটিতে দেড়শো জন যাত্রী ধারণ ক্ষমতা রয়েছে বলে জানা গিয়েছে। ভারত থেকে শ্রীলঙ্কা পৌঁছাতে সময় নেবে প্রায় সাড়ে তিন ঘন্টা। প্রতিদিনই দুই দেশের মধ্যে যাতায়াত করবে এই নৌকা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Narendra Modi: মুক্তি পেল প্রধানমন্ত্রীর লেখা কবিতা দিয়ে তৈরি ‘গর্ব’ গান, দেখুন সেই মিউজিক ভিডিও

    Narendra Modi: মুক্তি পেল প্রধানমন্ত্রীর লেখা কবিতা দিয়ে তৈরি ‘গর্ব’ গান, দেখুন সেই মিউজিক ভিডিও

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী (Narendra Modi) শুধু রাজনীতির ময়দানেই নেই, তিনি সংস্কৃতিতেও সমান বিরাজমান। কয়েক বছর আগে তিনি, নবরাত্রি নিয়ে গান লিখেছিলেন। এই বছর সেই গান ‘গর্ব’ মুক্তি পেল। সারা ভারত জুড়ে শুরু হয়েছে পুজো, উৎসবের আবহ। নবরাত্রি, দুর্গাপুজো, দশেরা, কালীপুজো, দীপাবলি ভাতৃদ্বিতীয়া, ছট ইত্যাদি পরপর আসবে। মানুষের মনে খুশির আনন্দ। নবরাত্রিতে মায়ের ‘আরাধনা’য় যে সঙ্গীত পরিবেশিত হয়, তাকেই গুজরাতিতে ‘গর্ব’ বলা হয়। এই সময়ে মোদির লেখা গান প্রাকশিত হওয়ায় ভক্ত মহলে উন্মাদনা দ্বিগুণ হতে শুরু হয়েছে। নরেন্দ্র মোদি নিজের এক্স ট্যুইটারে গানের মুক্তির কথা ঘোষণা করে ‘নবরাত্রি স্পেশালে’র কথা জানিয়ে দিলেন।

    মুক্তি পেল ‘গর্ব’ (Narendra Modi)

    প্রধানমন্ত্রী (Narendra Modi) নিজে যেমন রাজনীতিবিদ, বিশ্বের প্রথম সারির অন্যতম ক্ষমতাবান ব্যক্তিত্ব, সেই সঙ্গে একজন লেখক এবং গীতিকারও। তবে তিনি যে গীতিকার, সেই পরিচয়ের কথা অনেকেই জানেন না। বেশ কয়েক বছর আগে লিখেছিলেন এই গান। আজ ইউটিউবে সেই গান মুক্তি পেল। তাঁর গানের কথায় সুর দিয়েছেন ধ্বনি ভানুশালী। উৎসবের আবহে এই গানের জনপ্রিয়তা ব্যাপক হবে বলে মনে করা হচ্ছে। সূত্রে, জানা গেছে মাত্র দুই ঘণ্টায় গানটিকে দেখে ফেলেছেন ১৮৯ হাজার মানুষ। যত সময় এগিয়ে যাচ্ছে, গানের ভিউ আরও বৃদ্ধি পাচ্ছে।

    সঙ্গীত শিল্পীর বক্তব্য

    সঙ্গীত শিল্পী ধ্বনি ভানুশালী সামজিক মাধ্যমে প্রধানমন্ত্রীর (Narendra Modi) গান সম্পর্কে বলেন, “আপনার লেখা ‘গর্ব’ গানটি আমার এবং তনিস্কা বাগচী, দু’জনেরই খুব পছন্দ হয়েছে। আমরা প্রাণবন্ত একটি তাল, সুর এবং আমেজ চেয়েছিলাম। গানের লেখনী ভিডিয়ো আকারে ফুটে ওঠার পর, তা আরও চমকপ্রদ সাফল্য পেয়েছে।”

    ‘জাস্ট মিউজিক’ সূত্রে জানা গিয়েছে, নরেন্দ্র মোদির (Narendra Modi) ‘গর্ব’ গানের মাধ্যমে গুজরাট এবার চোখ ধাঁধানো নবরাত্রি উদযাপন করবে। তনিস্কা বাগচী এবং ধ্বনি ভানুশালীর সুরের যাদুতে মেতে উঠবে দর্শক। এই গানের পরিচালক নাদিম শাহ্‌। হাতে ডান্ডিয়া এবং গানের তালে তালে ব্যাপক মনোমুগ্ধকর পরিবেশ নির্মিত হবে।

    প্রধানমন্ত্রী কী বলেন

    মোদি (Narendra Modi) নিজে তাঁর সামজিক মাধ্যমে গানের কথা বিনিময় করে মুক্তির কথা জানান। সেই সঙ্গে গানের গায়ক, সুরকার এবং পরিচালকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, “এই গান আমি বেশ কিছুদিন আগে লিখেছিলাম, এই গান অনেক স্মৃতিকে বহন করে আনে। এরপর বহু বছর ধরে কিছু লিখিনি। নতুন গরবা গানটি নবরাত্রির সময় সকলের সঙ্গে বিনিময় করে নেব।”

    দর্শকদের উচ্ছ্বাস

    মোদির (Narendra Modi) এই গান মুক্তির পর সামজিক মাধ্যমে অনেকেই নানান কথা লেখালেখি করছেন। একজন পাঠক লিখেছেন, “স্যার আপনার মুকুটে নতুন পালক সংযুক্ত হল।” আরেক জন লিখেছেন, “মাতারানির চরণে নেবেদিত গানের কথা বেশ চমৎকার। সঙ্গীতের ভাষা বেশ সুন্দর, অনেক মানুষকে একত্রিত করা যায়। প্রধানমন্ত্রীর লেখা এই গান বেশ দুর্দান্ত।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share