Tag: Neeraj Chopra

Neeraj Chopra

  • Neeraj Chopra: পাখির চোখ প্যারিস অলিম্পিক! জ্যাভলিনে বিশ্বের ১ নম্বর নীরজ

    Neeraj Chopra: পাখির চোখ প্যারিস অলিম্পিক! জ্যাভলিনে বিশ্বের ১ নম্বর নীরজ

    মাধ্যম নিউজ ডেস্ক: টোকিও অলিম্পিকে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। ২০২৪ সালের প্যারিস অলিম্পিকেও তিনি সাফল্যের ধারা অব্যাহত রাখতে চান। সোনা ছাড়া অন্য কিছুতেই সন্তুষ্ট নন নীরজ। জ্যাভলিনে (Javelin) ক্রমতালিকায় বিশ্বের ১ নম্বর তারকার এমনই লক্ষ্য। নীরজই একমাত্র ভারতীয় যিনি জ্যাভলিনে শীর্ষস্থান দখল করলেন। এত দিন ১ নম্বরে ছিলেন গ্রেনাডার জ্যাভলিন খেলোয়াড় অ্যান্ডারসন পিটার্স। তাঁকে সরিয়ে শীর্ষে উঠেছেন নীরজ।

    প্রথম ভারতীয় হিসেবে নজির

    প্রথম ভারতীয় হিসেবে অ্যাথলেটিক্সে অলিম্পিকের আসর থেকে দেশকে সোনা এনে দেন নীরজ চোপড়া। ২০২১ সালে টোকিও অলিম্পিকে ৮৭.৫৮ মিটার দূরত্বে জ্যাভলিন পাঠিয়ে তিনি এই সোনা জিতে ইতিহাস গড়েন। অভিনব বিন্দ্রার পরে অলিম্পিকের আসরে ব্যক্তিগত ইভেন্টে সেটিই ছিল ভারতের দ্বিতীয় সোনা জয়। এতেই থেমে থাকেননি নীরজ (Neeraj Chopra)।

    এরপর ডায়মন্ড লিগ খেতাব জেতেন। জুরিখে ডায়মন্ড লিগে সোনা জেতেন নীরজ। সেখানে আরও বেশি দূরে (৮৯.৬৩) জ্যাভলিন ছোড়েন তিনি। তবে নীরজের (Neeraj Chopra) লক্ষ্য ৯০ মিটারের বেশি দূরে জ্যাভলিন পাঠানো। আর সেটা করেই হয়তো বা প্যারিসেও সোনা চলে আসবে তাঁর ঝুলিতে।

    আরও পড়ুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি নিতে লন্ডন যাচ্ছেন বিরাট-সহ ৯ জন

    নীরজকে ১ নম্বরে নিয়ে যেতে সাহায্য করেছে দোহা ডায়মন্ড লিগে সোনা জয়। সেখানে ৮৮.৬৭ মিটার ছোড়েন তিনি। গত বার দোহায় ৯৩ মিটার দূরে জ্যাভলিন ছুড়েছিলেন পিটার্স। এ বার ৮৫.৮৮ মিটার ছুড়ে তৃতীয় স্থানে তিনি। পিটার্সকে টপকে সোনা জেতায় ক্রমতালিকাতেও এক নম্বরে উঠলেন নীরজ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Neeraj Chopra: মরুশহরে ঝড়! রেকর্ড গড়ে দোহা ডায়মন্ড লিগে সোনা নীরজের

    Neeraj Chopra: মরুশহরে ঝড়! রেকর্ড গড়ে দোহা ডায়মন্ড লিগে সোনা নীরজের

    মাধ্যম নিউজ ডেস্ক: মরুশহরে নীরজ ঝড়। শুক্রবার রেকর্ড গড়ে দোহা ডায়মন্ড লিগ খেতাব জিতলেন নীরজ চোপড়া। ৮৮.৬৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়লেন তিনি। এই নিয়ে তৃতীয়বার ডায়মন্ড লিগের ইভেন্টে শীর্ষস্থান দখল করলেন নীরজ। চলতি মরসুমে নীরজের প্রথম থ্রোটিই ছিল ৮৮.৬৭ মিটারের। টোকিও অলিম্পিকে রুপোজয়ী জাকুব ভালদেচ রইলেন দ্বিতীয় স্থানে। তাঁর সেরা থ্রো ছিল ৮৮.৬৩ মিটারের, যা চোপড়ার চেয়ে ৪ সেন্টিমিটার কম। অ্যান্ডারসন পিটার্স তৃতীয় স্থানে রইলেন, তাঁর সেরা থ্রো ছিল ৮৫.৮৮ মিটারের। ৯০ মিটার দূরত্ব অতিক্রম করাই নীরজের লক্ষ্য। যদিও এবারও সেই লক্ষ্যপূরণ করতে পারলেন না তিনি। 

    ক্রীড়ামন্ত্রীর অভিনন্দন

    ভারতীয় তারকাকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি ট্যুইটারে লিখেছেন, ‘‘দোহা ডায়মন্ড লিগে ৮৮.৬৭ মিটার জ্যাভলিন ছুড়ে নীরজ চোপড়া আবার দেশের মুখ উজ্জ্বল করেছে। দেশকে নতুন ভাবে সম্মানিত করেছে। নীরজই হল আদর্শ চ্যাম্পিয়ন, যে সমস্ত ধরনের পরিস্থিতিতে নিজের সেরা পারফরম্যান্স দিয়ে দেশকে পদক উপহার দেয়। চ্যাম্পিয়নকে অনেক, অনেক অভিনন্দন।’’

    সাড়া জাগিয়ে সোনা

    এশিয়ান গেমসের আগে এই ডায়মন্ড লিগকেই পাখির চোখ করেছিলেন ভারতীয় তারকা। গত বছর প্রথম ভারতীয় হিসেবে এই মঞ্চে পদক জয় করা নীরজ শুক্রবার তাঁর নতুন অভিযান শুরু করেন সাড়া জাগিয়েই। সুহেম বিন হামাদ স্টেডিয়ামে প্রথম বারেই তিনি জ্যাভলিন ছোড়েন ৮৮.৬৭ মিটার। নীরজ বলেছেন, ‘‘এমন একটা সাফল্য পেয়ে আনন্দিত। তবে এখনও নিজের সেরা ফর্মে পৌঁছতে পারিনি। তবে এই সোনা আমাকে অবশ্যই লক্ষ্যপূরণের পথে এগিয়ে নিয়ে যাবে।’’ মোট ছ’বার এ দিন জ্যাভলিন ছোড়েন নীরজ। বাকি পাঁচটি ক্ষেত্রে তিনি যথাক্রমে ৮৬.০৪ মিটার, ৮৫.৪৭ মিটার, ৮৪.৩৭ মিটার এবং ৮৬.৫২ মিটার জ্যাভলিন ছোড়েন। তাঁর চার নম্বর জ্যাভলিন ফাউল হয়েছিল। 

    আরও পড়ুন: পিএসজি ছাড়ছেন! দু’সপ্তাহের জন্য নির্বাসিত মেসি কি ফের বার্সেলোনায়?

    ভারতের প্রতিনিধিত্ব করা গর্বের

    দোহা পর্বে জিতে নীরজ বলেন, ‘প্রতিটা অ্যাথলিটের জন্যই এখানকার পরিস্থিতি খুবই কঠিন ছিল। শেষ অবধি জিততে পেরে ভালো লাগছে। মরসুমের শুরুটা ভালো হল, এটুকু বলতে পারি। পরবর্তী যে টুর্নামেন্টেই নামি, লক্ষ্য থাকবে প্রথম হওয়া। পুরো মরসুমে ধারাবাহিকতা বজায় রাখতে চাই। পরের ইভেন্টে আরও ভালো থ্রো করার জন্যই পরিশ্রম করে যাব।’ নীরজকে সমর্থন করতে এ দিন গ্যালারিতে ছিলেন অনেক ভারতীয় দর্শক। তা নিয়ে তিনি বলেছেন, ‘‘অনেক মানুষ আজ আমাকে সমর্থন করতে স্টেডিয়ামে এসেছিলেন। তাঁদের আনন্দ দিতে পেরে আমিও তৃপ্তি অনুভব করছি। বিশেষ করে, ভারতের মতো দেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নামলে প্রত্যাশার চাপ অনেকটাই বেড়ে যায়। আশা করি, ভবিষ্যতে ভারত থেকে আরও অনেক নতুন প্রতিভা ডায়মন্ড লিগে নিজেদের দক্ষতা এবং শ্রেষ্ঠত্ব প্রমাণ করবেন।’’ 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Neeraj Chopra: চলতি বছরেই ৯০ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়তে মরিয়া নীরজ

    Neeraj Chopra: চলতি বছরেই ৯০ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়তে মরিয়া নীরজ

    মাধ্যম নিউজ ডেস্ক: ট্র্য়াক অ্য়ান্ড ফিল্ডে অলিম্পিক্সে ভারতের হয়ে প্রথম সোনা জিতেছিলেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া (Neeraj Chopra)। দেশের প্রথম জ্যাভলিন থ্রোয়ার হিসেবে টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics 2023) পদক জেতেন তিনি। তবে অলিম্পিক্সে সোনা জিতলেও এখনও লক্ষ্যপূরণ হয়নি নীরজের। তাঁর লক্ষ্য ৯০ মিটার দূরত্বে জ্য়াভলিন ছোড়া। এবার নিজের লক্ষ্য পূরণ করতে মরিয়া পানিপথের তরুণ।

    দূরত্ব বাড়ানোই লক্ষ্য

    গত ২ বছর ধরে ৯০ মিটার দূরত্বে জ্য়াভলিন ছোড়ার চেষ্টা করছেন নীরজ। চলতি বছরেই সেই লক্ষ্যপূরণের বিষয়ে আশাবাদী পানিপথের ছেলে। গত বছর জুনে স্টকহোমে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নিজের কেরিয়ারের সেরা ৮৯.৯৪ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন নীরজ চোপড়া। টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার বলেন, ”৯০ মিটার দূরত্ব করে অতিক্রম করতে পারব, তা নিয়ে দীর্ঘদিন ধরেই অনেক প্রশ্ন উঠছিল। আশা করি চলতি বছরেই সেই প্রশ্নের উত্তর দিতে পারব।” প্রসঙ্গত, টোকিও অলিম্পিক্সে ৮৭.৫৮ মিটার ছুঁড়ে জাতীয় রেকর্ড গড়েছিলেন নীরজ। 

    আরও পড়ুন: “স্বপ্ন পূরণের মুহূর্ত”, মুম্বই ইন্ডিয়ান্সের জয়ে উচ্ছ্বসিত হরমনপ্রীত

    অলিম্পিকে আরও সোনা চাই

    শহর কলকাতায় রবিবার রেভ স্পোর্টসের এক অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকা থেকে ভারচুয়ালি উপস্থিত ছিলেন টোকিও অলিম্পিকে সোনাজয়ী নীরজ। আপাতত বিদেশে পুরোদমে ট্রেনিংয়ে ব্যস্ত তিনি। নীরজের কথায়, প্রস্তুতি সঠিক ভাবে না হলে কোনও কিছুতেই মন বসে না তাঁর। বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে সময় কাটালেও মাথায় ঘোরে অনুশীলনের কথাই। নীরজের সাফল্যের চাবিকাঠিই হলো তাঁর এই একাগ্রতা। সাফল্যের শিখরে ডানা মেলে উড়লেও পা দুটো মাটিতে রাখতেই ভালবাসেন তিনি। তাই এখনও জয়ের খিদে এতটুকু কমেনি। সময়ের সঙ্গে সঙ্গে জ্যাভলিন থ্রোয়ের দূরত্বকে আরও বাড়াতে চান নীরজ। ৯০ মিটার, ৯৫ মিটার- এভাবেই এগোতে চান তিনি। আর একটি সোনা নয়, মাইকেল ফেল্পস, উসেইন বোল্টের মতো অলিম্পিকের মঞ্চ থেকে ভারতকে আরও সোনা এনে দেওয়াই লক্ষ্য তাঁর। ২০২৪ প্যারিস অলিম্পিকের জন্য তাই ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন নীরজ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Neeraj Chopra: জাতীয় গেমসে অংশ নিচ্ছেন না নীরজ! সামনে বিশ্বচ্যাম্পিয়নশিপ, চোটমুক্ত থাকাই লক্ষ্য

    Neeraj Chopra: জাতীয় গেমসে অংশ নিচ্ছেন না নীরজ! সামনে বিশ্বচ্যাম্পিয়নশিপ, চোটমুক্ত থাকাই লক্ষ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: একের পর এক সাফল্যে তাঁকে ঘিরে তৈরি হয়েছে গগণচুম্বী প্রত্যাশা। টোকিও অলিম্পিকে (Olympic) সোনা, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জয়ের পর ডায়মন্ড লিগের (Diamond League) ফাইনালে ট্রফি জিতেছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। সবই বিদেশের মাটিতে। অনেকেই ভেবেছিলেন, আসন্ন জাতীয় গেমসে দেশের (National Games) মাটিতে নীরজের পারফরম্যান্স চাক্ষুস করবেন। কিন্তু সেই সম্ভাবনায় জল ঢেলে দিলেন নীরজ। কারণ, ২৯ সেপ্টেম্বর গুজরাতে (Gujrat) শুরু হতে চলা জাতীয় গেমসে অংশ নেবেন না সোনার ছেলে। কারণ, চোটমুক্ত থাকা। সামনের বছর রয়েছে একাধিক বড় ইভেন্ট। তার আগে জোর প্রস্তুতির পাশাপাশি ফিট থাকাটাও তাঁর কাছে খুবই জরুরি।

    আরও পড়ুন: প্রথম ভারতীয়! ডায়মন্ড লিগ জিতে ইতিহাস নীরজ চোপড়ার

    এবার জাতীয় গেমসের আসর বসছে গুজরাতের ছয় শহরে। প্রতিযোগিতা চলবে ২৯ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর। ভারতীয় অলিম্পিক সংস্থা দেশের সব তারকা অ্যাথলটিদের জাতীয় গেমসে অংশগ্রহণের নির্দেশ দিয়েছে। তবে নীরজ অংশ নিচ্ছেন না। ডায়মন্ড লিগ খেতাব জেতার পরেই তিনি জানিয়ে দিয়েছেন, মরশুম শেষ। অর্থাৎ এবছর আর কোনও ইভেন্টে তাঁর অংশ নেওয়ার সম্ভাবনা নেই। নীরজ বলেন, “বছরের শুরুতেই আমি কী কী প্রতিযোগিতায় অংশ নেব, তার তালিকা তৈরি করে ফেলেছিলাম। সেই মতো ডায়মন্ড লিগই আমার শেষ ইভেন্ট। এশিয়ান গেমসে নামার ইচ্ছা ছিল। কিন্তু তা পিছিয়ে গিয়েছে। আর জাতীয় গেমসের সূচি সদ্য প্রকাশিত হয়েছে। আমাকে অনেকেই জাতীয় গেমসে অংশগ্রহণের জন্য অনুরোধ করেছেন। কিন্তু আমায় কোচের পরামর্শ মেনেই চলতে হবে। উনি বিশ্রামের পরামর্শ দিয়েছেন। পরের বছর বিশ্ব চ্যাম্পয়নশিপ, এশিয়ান গেমসের মতো কঠিন প্রতিযোগিতার প্রস্তুতি সারতে হবে।”

    আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপের আগে ২টি ওয়ার্ম আপ খেলবে ভারত, কবে কার বিরুদ্ধে ম্যাচ?

    ৮৮.৪৪ মিটার বর্শা ছুড়ে ডায়মন্ড লিগে ট্রফি জিতেছেন নীরজ। এবছর সাতবার তিনি ৮৬ মিটারের উপর জ্যাভলিন ছুড়েছেন। কিন্তু ৯০ মিটার আজও অধরা। এই প্রসঙ্গে নীরজ বলেছেন, “স্টকহোমে ডায়মন্ড লিগে ৮৯.৯৪ মিটার পর্যন্ত স্কোর করেছিলাম। তা সত্ত্বও দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। ৯০ মিটার ম্যাজিক্যাল নম্বর পার করা অবশ্যই আমার লক্ষ্য। তবে সেটা করেও যদি পদক জিততে না পারি, তাহলে তার কোনও গুরুত্ব থাকবে না। তাই পদক জেতাই আমার মূল লক্ষ্য, পাশাপাশি আমি বেশি স্কার করার চেষ্টা চালিয়ে যাব।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Neeraj Chopra: প্রথম ভারতীয়! ডায়মন্ড লিগ জিতে ইতিহাস নীরজ চোপড়ার

    Neeraj Chopra: প্রথম ভারতীয়! ডায়মন্ড লিগ জিতে ইতিহাস নীরজ চোপড়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: রেকর্ড গড়া যেন তাঁর নেশা হয়ে দাঁড়িয়েছে। অলিম্পিকে (Olympic) সোনা জয়ের পর তাঁকে ঘিরে প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছিল। তবে ছিল আশঙ্কাও। কিন্তু নীরজ চোপড়া (Neeraj Chopra) বুঝিয়ে দিলেন অলিম্পিকের আসরে প্রাপ্য সাফল্য পড়ে পাওয়া নয়। গত ১৩ মাসে চোট সমস্যা সত্ত্বেও নীরজ রুপো জিতেছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে। এবার তাঁর মুকুটে যোগ হল ডায়মন্ড লিগ (Diamond League)।

    বৃহস্পতিবার জুরিখে যখন তেরঙ্গা পতাকা উড়ল, তখন ভারতের প্রায় মধ্যরাত। তবে নীরজের শুরুটা মোটেও ভালো হয়নি। প্রথম থ্রো বাতিল হয়। তবে হাল ছাড়েননি দ্বিতীয় প্রয়াসেই ৮৮.৪৪ মিটার জ্যাভলিন ছুড়ে বাকি প্রতিযোগীদের পিছনে ফেলে দেন ২৪ বছর বয়সি ভারতীয় অ্যাথলিট। যা তাঁর কেরিয়ারের চতুর্থ সেরা থ্রো। তবে নীরজের লক্ষ্য ছিল ৯০ মিটার জ্যাভলিন ছোঁড়া। তিনি চেষ্টাও করেছিলেন। কিন্তু পারেননি। বাকি চারটি প্রয়াসে নীরজ ছোড়েন যথাক্রমে ৮৮, ৮৬.১১, ৮৭, ৮৩.৬০। পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী হলেও খেতাব জয়ে তা বাধা হয়নি। কারণ, অলিম্পিকে রুপো জয়ী চেক প্রজাতন্ত্রর ইয়াকুবু ভাদলে দ্বিতীয় স্থান অর্জন করেন ৮৬.৯৪ মিটার বর্শা ছুঁড়ে। তিনি এই লক্ষ্যে পৌঁছন চতুর্থ প্রয়াসে। তৃতীয় হয়েছেন জার্মানির ওয়েবার (৮৩.৭৩ মিটার)।

    আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপের আগে ২টি ওয়ার্ম আপ খেলবে ভারত, কবে কার বিরুদ্ধে ম্যাচ?

    হরিয়ানার পানিপতের খান্দ্রা গ্রাম থেকে যাত্রা শুরু নীরজের। গত বছর ৭ অগাস্ট টোকিও অলিম্পিকে তিনি সোনা জিতে গর্বিত করেছিলেন দেশবাসীকে। বিশ্ব চ্যাম্পিয়নশিপে অল্পের জন্য সোনা হাতছাড়া হয়েছিল। তবে ডায়মন্ড লিগে প্রথম থেকেই টার্গেট ফিক্সড করে ফেলেছিলেন নীরজ। স্টকলহম ও লুজানে ডায়মন্ড লিগে সোনা জেতার সুবাদে পেয়ে গিয়েছিলেন ডায়মন্ড লিগ ফাইনালের টিকিট। তবে লড়াইটা তাঁর কাছে সহজ ছিল না। কারণ, তিনি যোগ্যতা অর্জন করেছিলেন চতুর্থ হয়ে। চেক প্রজাতন্ত্রের ইয়াকুবুই ছিলেন নীরজের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। কারণ, এই ইয়াকুবু চলতি মরশুমে ৯০ মিটার বর্শা ছুঁড়ে চমকে দিয়েছিলেন গোটা বিশ্বকে। সেই কারণেই তাঁকে জুরিখেও ফেভারিট ধরা হচিছল। কিন্ত বাজিমাত করলেন নীরজই। পেলেন ৩০ হাজার মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৪ লক্ষ টাকা। পরের বছর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের টিকিটও পাকা করে ফেললেন নীরজ। উল্কার গতিতে তাঁর উত্থান দেখে অনেকেই বলছেন, ‘স্কাই ইজ দ্য লিমিট’।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Neeraj Chopra: আবারও সোনা! নীরজের প্রিয় জ্যাভলিন কোথায় জানেন?

    Neeraj Chopra: আবারও সোনা! নীরজের প্রিয় জ্যাভলিন কোথায় জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: নিজের প্রিয় জ্যাভলিন অলিম্পিক মিউজিয়ামে দান করলেন দেশের সেরা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপরা (Neeraj Chopra)। অলিম্পিকের মঞ্চে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের হয়ে প্রথম সোনা এনেছিলেন নীরজ। জ্যাভলিনে (Javelin) সোনার পদক জিতে টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) ইতিহাস গড়েছিলেন নীরজ চোপড়া। অলিম্পিকের মঞ্চে যে জ্যাভলিন থ্রো করে সোনার পদক জিতেছেন নীরজ, সেটির মূল্য কম নয়। জ্যাভলিনটি নীরজের খুবই প্রিয়। লুসেনের অলিম্পিক মিউজিয়ামে সেই জ্যাভলিন উপহার দিলেন নীরজ।

    অলিম্পিকের সরকারি ওয়েবসাইটে একটি সাক্ষাৎকারে নীরজ জানান, লুসেনের অলিম্পিক স্টেডিয়ামে অভিনব বিন্দ্রার রাইফেলও রাখা আছে। যা তাঁকে গভীরভাবে উদ্বুদ্ধ করেছিল। নীরজ বলেন, “আশা করব, আমার জ্যাভলিনও আগামী প্রজন্মকে একই ভাবে উদ্বুদ্ধ করবে। বিশেষ করে ভারতীয় অ্যাথলিটদের।” নীরজের আশা, বহু ভারতীয় ক্রীড়াবিদের নানা স্মারক অলিম্পিক মিউজিয়ামে জায়গা পাবে।

    নীরজকে শুভেচ্ছা জানিয়েছেন সোনাজয়ী ভারতীয় শুটার অভিনব বিন্দ্রা বলেন, “এতদিনে কোনও ভারতীয় সঙ্গী পেয়ে একাকীত্ব কাটল তাঁর রাইফেলের।” এখনও পর্যন্ত ৯০ হাজার শিল্পকর্ম, সাড়ে ৬ লক্ষ ছবি ও ৪৫ হাজার ঘণ্টার ভিডিয়ো রাখা আছে অলিম্পিক মিউজিয়ামে। 

    আরও পড়ুন: পাক বধের পর রোহিতদের ‘হার্দিক’ অভিনন্দন সৌরভ, সচিন, সেহবাগ, লক্ষণদের

    লুসেন ডায়মন্ড লিগে প্রথম স্থানে শেষ করেছেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার। ডায়মন্ড লিগের ফাইনালেও যোগ্যতা অর্জন করেছেন নীরজ। জুরিখে অনুষ্ঠিত হবে ডায়মন্ড লিগের ফাইনাল। চোটের কারণে কমনওয়েলথ গেমস থেকে নাম তুলে নিয়েছিলেন তিনি। চোট থেকে ট্র্যাকে ফিরেই দুরন্ত জয় নীরজের। লুসেনে প্রথম প্রয়াসেই ৮৯.০৮ মিটার দূরে বর্শা ছোড়েন তিনি। দ্বিতীয় প্রয়াসে ৮৫.০৮ মিটার দূরত্ব অতিক্রম করেন। বাকিদের থেকে এগিয়ে থাকায় তৃতীয় এবং পঞ্চম থ্রো করেননি নীরজ। ষষ্ঠ থ্রোয়ে ৮০.০৪ মিটার দূরত্ব অতিক্রম করেই আসে সোনা। সেই সঙ্গে ২০২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপের টিকিটও পেয়ে যান হরিয়ানার ক্রীড়াবিদ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Anderson Peters: বিশ্বচ্যাম্পিয়ন জ্যাভলিন থ্রোয়ারকে বেধড়ক মার, ছুঁড়ে ফেলা হল সমুদ্রে!

    Anderson Peters: বিশ্বচ্যাম্পিয়ন জ্যাভলিন থ্রোয়ারকে বেধড়ক মার, ছুঁড়ে ফেলা হল সমুদ্রে!

    মাধ্যম নিউজ ডেস্ক: দুষ্কৃতীদের হাতে নিজের দেশেই আক্রান্ত হলেন দুবারের বিশ্বচ্যাম্পিয়ন (World Champion) জ্যাভলিন থ্রোয়ার গ্রেনাডার (Grenada) অ্যান্ডারসন পিটার্স (Anderson Peters)। শুধু মারধর করেই থেমে থাকেনি, দুষ্কৃতীরা তাঁকে বেধরক মারধর করে সমুদ্রে ফেলে দিয়েছে, এমনটাই জানা গিয়েছে। ইতিমধ্যেই গ্রেনাডার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

    ভারতের সোনার ছেলে নীরজ চোপড়ার (Neeraj Chopra) বড় প্রতিযোগী ইনিই। কিছুদিন আগেই নীরজকে হারিয়ে ওয়ার্ন্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জ্যাভেলিন থ্রোয়ে সোনা জেতেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স। কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) সোনা তাঁর হাতছাড়া হলেও রুপোর পদক পান তিনি। পরপর জোড়া পদক পেয়ে নিজের দেশের নাম উজ্জ্বল করার পরেও নিজের দেশের মাটিতেই তাঁর কপালে জুটল মার! তাঁকে শুধুমাত্র নির্মমভাবে মারধর করাই হয়নি, সমুদ্রেও ফেলে দেওয়া হয়, আর এই ঘটনা খুবই নিন্দাজনক।

    আরও পড়ুন: আসন্ন কমনওয়েলথ গেমস নিয়ে আত্মবিশ্বাসী, বুদাপেস্টে সেনা জয়ের শপথ নীরজের

    জানা গিয়েছে, সমুদ্রের ওপর প্রমোদতরীতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর বাণিজ্যমন্ত্রীর ছেলের প্রমোদতরী হার্বার মাস্টার্সে পার্টিতে ছিলেন অ্যান্ডারসন। সেখানেই দুষ্কৃতিরা হামলা চালায় তারকা অ্যাথলিটের উপর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে যে, গ্রেনাডার তারকা অ্যাথলিটকে নির্মমভাবে মারধর করছেন পাঁচজন দুষ্কৃতি। প্রথমে মারধর করে ও তার পর সেই জাহাজ থেকেই তাঁকে ছুড়ে ফেলে দেওয়া হয়।

    [tw]


    [/tw]

    জানা গিয়েছে, সেই প্রমোদতরী কর্মীরা পিটার্সকে সমুদ্র থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সূত্রের খবর অনুযায়ী পিটার্সের অবস্থা এখন আগের থেকে ভালো আছে। হামলার পরেই অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এর পাশাপাশি অভিযুক্তদের সন্ধান চালানো হচ্ছে।

    গ্রেনাডার অলিম্পিক কমিটি এই বিষয়ে দুঃখপ্রকাশ করেছে। তারা একটি বিবৃতিতে জানায়, পিটার্সের ওপর এই হামলার তীব্র নিন্দা করছে তারা। নিজের দেশেই পিটার্স এভাবে আক্রান্ত হতে পারেন তা ভাবতে পারেনি তারা। দোষীদের কঠোর শাস্তি দেওয়ার দাবি তোলা হয়েছে সংস্থার তরফে।

     

  • Commonwealth Games: নীরজও আমাদের ছেলের মতো! জানেন কী বললেন পাক জ্যাভলিন  কোচ সৈয়দ হুসেন বুখারি

    Commonwealth Games: নীরজও আমাদের ছেলের মতো! জানেন কী বললেন পাক জ্যাভলিন কোচ সৈয়দ হুসেন বুখারি

    মাধ্যম নিউজ ডেস্ক: চোটের কারণে ২০২২ কমনওয়েলথ গেমস থেকে বাদ পড়েছিলেন নীরজ চোপড়া। বিশ্বচ্যাম্পিয়নশিপে ৮৮.১৩ মিটার জ্যাভেলিন ছুড়ে রুপো জিতেছিলেন নীরজ। তাঁর লক্ষ্য ৯০ মিটারের বেশি ছোড়া জানিয়েছিলেন নীরজ। সেই স্বপ্ন এখনও পূর্ণ হয়নি। তাঁর দেখা স্বপ্নই পূরণ করলেন নীরজের বন্ধু, পাকিস্তানের আরশাদ নাদিম। কমনওয়েলথ গেমসে ৯০ মিটারের বেশি জ্যাভেলিন ছুড়ে রেকর্ড গড়ে সোনা জিতলেন পাকিস্তানের নাদিম। 

    জয়ের পর নাদিম জানান, গেমস ভিলেজে নীরজকে খুব মিস করেছেন তিনি। আরশাদ বলেন, ” চোট এই খেলার একটি অংশ তবে তিনি নীরজ চোপড়ার অনুপস্থিতি অনুভব করেছি।” আরশাদের জয়ের পর নীরজ তাঁকে ফোন করে পদক জয়ের জন্য অভিনন্দন জানান। চার বছর আগে এশিয়ান গেমসে নীরজের কাছে হেরেছিলেন আরশাদ। রুপো জিতে সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে। তার পরে চোটের কারণে কয়েকটি প্রতিযোগিতায় নামতে পারেননি আরশাদও। বিশ্বচ্যাম্পিয়নশিপে পঞ্চম স্থানে শেষ করেন পাকিস্তানের এই প্রতিযোগী। অথচ কয়েক সপ্তাহ পরে কমনওয়েলথে নেমে বাজিমাত করেছেন তিনি।

    কমনওয়েলথের আসরে আরশাদ নাদিম ৯০.১৮ মিটার থ্রো করে সোনা জেতেন। ৯০ মিটারের কাছাকাছি পৌঁছতে পারেননি তাঁর প্রতিপক্ষ, বিশ্বের সেরা জ্যাভলিন নিক্ষেপকারী অ্যান্ডারসন পিটার্স। দ্বিতীয় হয়ে রুপোর পদক জিতেছেন তিনি।

    আরও পড়ুন: দেশের অ্যাথলিটদের পাশে দাঁড়াতে জানেন মোদি! জানুন কী বললেন পাক সাংবাদিক

    শুধু আরশাদই নন তাঁর কোচ  সৈয়দ হুসেন বুখারি জানিয়েছেন, নাদিম ও নীরজ খুব ভাল বন্ধু। দু’জনের মধ্যে ২০১৬ সাল থেকে বন্ধুত্ব রয়েছে। তিনি বলেন, ‘আমি লাহোর এবং ইসলামাবাদের অ্যাকশন প্যাক স্টেডিয়ামে নীরজ এবং আরশাদের প্রতিদ্বন্দ্বিতা দেখতে চাই। নীরজও আমাদের ছেলের মতো এবং একজন পাকিস্তানি হিসেবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে নীরজ যদি বিজয় লাভ করে, আমরা ১৯৬০ সালে মিলখা সিংয়ের জয়ে যেমন খুশি হয়েছিলাম, তেমনই খুশি হব।’ এর পাশাপাশি বুখারি বলেন, ‘নীরজ চোপড়া যদি জেতে তাহলে তারাও নীরজের প্রশংসা করবেন। তিনি বলেন, নীরজ চোপড়া এবং আরশা নাদিমের বন্ধুত্ব অনেকটা আবদুল খালিক ও মিলখা সিংয়ের মতোই।’

     

  • World Athletics Championship 2022: ফের গড়লেন ইতিহাস, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জয় নীরজের, উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী

    World Athletics Championship 2022: ফের গড়লেন ইতিহাস, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জয় নীরজের, উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ ১৯ বছর পর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Athletics Championship) পদক জয় করল ভারত (India)। এই পদক ভারতের সোনার ছেলে (Golen Boy) নীরজ চোপড়ার (Neeraj Chpra) হাত ধরেই এসেছে। আজ জ্যাভলিন থ্রোয়ে রুপো জয় করলেন নীরজ। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৮৮.১৩ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে ভারতীয় হিসেবে নয়া নজির গড়লেন তিনি। স্বর্ণপদক না পেলেও ভারতীয় হিসেবে তিনি দেশকে রূপো এনে দিয়েছেন। এর আগে ২০০৩ সালে অঞ্জু ববি জর্জ বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেয়েছিলেন।

    [tw]


    [/tw]

    আরও পড়ুন: ভাঙলেন নিজের জাতীয় রেকর্ড! ডায়মন্ড লিগে দ্বিতীয় নীরজ

    বিশ্ব অ্যাথলেটিক্সের ফাইনালের শুরুটা ভাল ছিল না নীরজের। প্রথমটি ফাউল থ্রো করেন। দ্বিতীয়বারের চেষ্টায় ৮২.৩৯ মিটার দূরত্বে জ্যাভলিন থ্রো করতে পারেন। তৃতীবারের চেষ্টায় সেই দূরত্ব বেড়ে হয় ৮৬.৩৭ মিটার এবং চতুর্থবারে থ্রো করতে গিয়ে ৮৮.১৩ মিটার দূরে জ্যাভলিন ছোঁড়েন নীরজ। আজকের ম্যাচে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স (Anderson Peters)। তিনি প্রথম থ্রোতেই ৯০.২১ মিটার দূরে জ্যাভলিন ছোঁড়েন। তিনবারই ৯০ মিটারের বেশি দূরত্বে জ্যাভলিন ছোঁড়েন তিনি এবং ফাইনালে ৯০.৫৪ মিটারে থ্রো করে সোনা জিতে নেন অ্যান্ডারসন পিটার্স। আর ৮০.০৯ মিটারে জ্যাভলিন থ্রো করে ব্রোঞ্জ জিতে নেন জাকুব (Jakub Wadlesch)।

    প্রসঙ্গত, টোকিয়ো অলিম্পিক্সে (Tokyo Olympics) গত বছর সোনা জিতেছিলেন নীরজ। এরপর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ফের ইতিহাস গড়লেন নীরজ চোপড়া। রবিবার সকাল সকাল নীরজের এই জয়ে আনন্দে মেতে উঠেছে পুরো দেশবাসী। সম্প্রতি ঘটে যাওয়া আগের ম্যাচ দুটোতেই তিনি তাঁর নিজের রেকর্ড ভেঙেছেন। পাভো নুর্মি গেমসে (Paavo Nurmi Games) ৮৯.৩০ মিটার ছুঁড়ে নিজের সেরা পারফরম্যান্সকে ছাপিয়ে গিয়েছিলেন। তারপর ডায়মন্ড লিগে (Diamond League) জ্যাভলিন ছুঁড়ে ৮৯.৯৪ মিটার দূরত্বে পাঠিয়েছিলেন ও জাতীয় রেকর্ড (National Record) গড়ে তুলেছিলেন। কিন্তু এবারে ৯০-এর গন্ডি পেরোবে, দেশবাসী এই আশা করে থাকলেও শেষপর্যন্ত তা হয়ে উঠল না। তবে দেশকে রূপো এনো দিতে পেরেছে, তাঁর এই অবদানেই খুশী দেশবাসী। তাঁর জয়লাভে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নীরজকে শুভেচ্ছা জানান তিনি ও এই জয়কে ঐতিহাসিক জয় বলেও বর্ণনা করেন তিনি।

    [tw]


    [/tw]

    আরও পড়ুন: নয়া কীর্তি নীরজের, ভাঙলেন নিজের রেকর্ড, তবু এল না সোনা!

  • Neeraj Chopra: স্বপ্নের সামনে সোনার ছেলে! জেনে  নিন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে কখন নামবেন নীরজ

    Neeraj Chopra: স্বপ্নের সামনে সোনার ছেলে! জেনে নিন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে কখন নামবেন নীরজ

    মাধ্যম নিউজ ডেস্ক: এক থ্রোয়েই ফাইনাল নিশ্চিত করেছেন। আর একটা থ্রো ভালো হলেই সোনার পদক। ইতিহাসের হাতছানি ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার (Neeraj Chopra) সামনে। সোনা জিতলে পুরুষ জ্যাভলিন থ্রোয়ারদের মধ্যে একই বছরে অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতবেন নীরজ। শেষ বার এই কীর্তি গড়েছিলেন নরওয়ের আন্দ্রেস থোরকিলসন। ২০০৮ অলিম্পিকে সোনা জিতেছিলেন। এর পরই বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন তিনি। এ বার নীরজের সামনেও সেই সুযোগ। 

    বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে নীরজের মূল প্রতিপক্ষ অ্যান্ডারসন পিটার্স। বিশ্ব চ্যাম্পিয়নশিপের (World Athletics Championship) ফাইনালে যোগ্যতা অর্জন করেছেন ১২ জন জ্যাভলিন থ্রোয়ার। তবে মূল লড়াই টোকিও অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়া এবং বিশ্বের এক নম্বর জ্যাভলিন থ্রোয়ার অ্যান্ডারসন পিটার্সের (Anderson Peters)। সম্প্রতি স্টকহোম ডায়মন্ড লিগে ৯০.৩১ মিটার ছুড়েছেন অ্যান্ডারসন। ৮৯.৯৪ মিটারে দ্বিতীয় স্থানে ছিলেন নীরজ। ফাইনালে উঠেছেন আর এক ভারতীয় রোহিত যাদবও। তবে ভারতের টেক্কা নীরজই। 

    কখন নামবেন নীরজ: শনিবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ-২০২২ এ নীরজ চোপড়ার ফাইনাল। তবে ইভেন্টটি ভারতীয় সময় অনুযায়ী রবিবার সকাল ৭টা ০৫ মিনিটে শুরু হবে।

    কোথায় দেখবেন: বিশ্ব মিটে জ্যাভলিন থ্রো পুরুষদের ফাইনালে ভারতের নীরজ চোপড়ার পারফরম্যান্স সরাসরি দেখা যাবে Sony TEN 2 এবং Sony TEN 2 HD টিভি চ্যানেলে। পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনালের লাইভ স্ট্রিমিং দেখা যাবে Sony LIV OTT প্ল্যাটফর্মে।

    আরও পড়ুন: চিনা প্রতিদ্বন্দ্বীর থেকে জয় ছিনিয়ে সিঙ্গাপুর ওপেনে চ্যাম্পিয়ন পিভি সিন্ধু

    অন্যদিকে চলতি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসরে জ্যাভলিন থ্রোয়িং-য়ে মহিলাদের ফাইনালে সাত নম্বরে থামলেন ভারতীয় কন্যা অন্নু রানি (Annu Rani)। ফাইনালে এই ভারতীয় অ্যাথলিটের (Indian Athlete) সেরা পারফরম্যান্স ৬১.১২ মিটার। ছ’টি চেষ্টার মধ্যে দ্বিতীয় চেষ্টায় সবথেকে বেশি দূরত্বে জ্যাভলিন ছোড়েন অন্নু। অনেক আশা জাগিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন অন্নু। কিন্তু প্রত্যাশা পুরণ করতে ব্যর্থ তিনি। মহিলা বিভাগের ফাইনালে ৬৬.৯১ মিটার জ্যাভলিন ছুড়ে সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার কেলসি-লি বারবের। ৬৪.০৫ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে রুপো জিতেছেন আমেরিকার কারা উইঙ্গার। ৬৩.২৭ মিটার জ্যাভলিন ছুড়ে ব্রোঞ্জ পেয়েছেন জাপানের হারুকা কিতাগুচি। 

LinkedIn
Share