Tag: news in bengali

news in bengali

  • TMC: ক্রমেই কমছে লগ্নি, খাদের কিনারে চলে যাচ্ছে বাংলার অর্থনীতি

    TMC: ক্রমেই কমছে লগ্নি, খাদের কিনারে চলে যাচ্ছে বাংলার অর্থনীতি

    মাধ্যম নিউজ ডেস্ক: ফি বছর রাজ্যে ঘটা করে হচ্ছে শিল্প সম্মেলন। বিরোধীদের মতে, আদতে যা হচ্ছে, তা হল শিল্পপতিদের (Industrial Incentives) নিয়ে সরকারি অর্থে ‘মোচ্ছব’। কারণ নিয়ম করে শিল্প সম্মেলন হলেও, এ রাজ্যে উল্লেখযোগ্য শিল্প একটাও হয়নি বলে (TMC) অভিযোগ বিরোধীদের। এর কারণ হল গত তিন দশকে প্রদত্ত সব ইন্ডাস্ট্রিয়াল ইনসেনটিভ বাতিল করেছে পশ্চিমবঙ্গ সরকার। বিতর্কিত আইনটি হল “ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ইনসেনটিভ স্কিমস অ্যান্ড অবলিগেশনস ইন দ্য নেচার অফ গ্র্যান্টস অ্যান্ড ইনসেনটিভস বিল, ২০২৫”।

    ব্যাপক সমালোচনা (TMC)

    চলতি বছরের ২ এপ্রিল এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি হয়। এর ফলে ১৯৯৩ সাল থেকে প্রতিশ্রুত সমস্ত সুবিধাই কার্যত প্রত্যাহার করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের এহেন সিদ্ধান্ত জন্ম দিয়েছে ব্যাপক সমালোচনার। কারণ এটি বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করছে, রাজ্যের অর্থনীতিকে বিপদের মুখে ফেলছে এবং সর্বোপরি, মূলধনের প্রতি বৈরী মনোভাব তৈরির ইঙ্গিত দিচ্ছে। কর্পোরেট জায়ান্ট ডালমিয়া ও বিড়লা গ্রুপের অনুমান, তাদের সম্মিলিত ক্ষতির পরিমাণ প্রায় ৪৩০ কোটি টাকা। অন্য অসংখ্য প্রতিষ্ঠান এখনও পর্যন্ত আর্থিক ক্ষতির হিসেব করে উঠতে পারেনি। ইতিমধ্যেই বেশ কয়েকটি বড় সংস্থা কলকাতা হাইকোর্টে এই আইনকে চ্যালেঞ্জ করেছে। তারা একে অসাংবিধানিক ও স্বেচ্ছাচারী আখ্যা দিয়েছে।

    শিল্প-বিরোধী টানাপোড়েনের শেকড়

    পশ্চিমবঙ্গের শিল্প-বিরোধী টানাপোড়েনের শেকড় বহু পুরনো। ৩৫ বছরেরও বেশি সময় ধরে কমিউনিস্ট পার্টির শাসনকালে শিল্পপতিদের সন্দেহের চোখে দেখা হত। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু একবার পুঁজিপতিদের শ্রেণিশত্রু বলে উল্লেখ করেছিলেন। সেই মনোভাব প্রতিফলিত হত তাদের নীতিনির্ধারণে, যা প্রায়ই বেসরকারি উদ্যোগকে লগ্নি করতে নিরুৎসাহিত করত (TMC)। ধর্মঘট, শ্রমিক সংগঠনের হিংসা এবং অগ্নিসংযোগের ঘটনার জেরে সিংহানিয়া ও বিড়লা পরিবারের মতো বড় ব্যবসায়ীরা অন্য রাজ্যে স্থানান্তরিত করতে বাধ্য হন তাঁদের ব্যবসা। বস্তুত, তার ফলেই পশ্চিমবঙ্গে শিল্পের অবনতি (Industrial Incentives) ঘটে।

    তৃণমূলের আমলেও রাজ্যে হা-শিল্প দশা

    ২০১১ সালে বামেদের হটিয়ে রাজ্যের ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। তার পরেও ঘোচেনি রাজ্যের হা-শিল্প দশা। অথচ তৃণমূলের উত্থানই ঘটেছিল শিল্প প্রকল্পগুলির বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে, বিশেষ করে সিঙ্গুরে টাটা মোটরসের বিরুদ্ধে, যার ফলে কোম্পানিটি রাজ্যের বাইরে স্থানান্তরিত করে করে নেয় তাদের কারখানা। বাংলা থেকে পাততাড়ি গুটিয়ে তারা চলে যায় গুজরাটের সানন্দে। কর্পোরেট বিষয়ক মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০১১ থেকে ২০২৫ সালের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে ৬ হাজার ৬০০-এর বেশি কোম্পানি, যার মধ্যে ১১০টি তালিকাভুক্ত সংস্থা রয়েছে, তাদের ব্যবসা গুটিয়েছে এ রাজ্য থেকে। তৃণমূল সরকারের শাসনকালে বাংলায় মড়ার ওপর খাঁড়ার ঘায়ের মতো পড়েছে আইনশৃঙ্খলার সমস্যা, অনুপ্রবেশ এবং ক্রমবর্ধমান সাম্প্রদায়িক উত্তেজনা। এসবের কারণে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে ভীষণভাবে (TMC)। অর্থনৈতিক তত্ত্ব ইনসেনটিভকে প্রবৃদ্ধি ত্বরান্বিত করার হাতিয়ার হিসেবে গুরুত্ব দেয়, বিশেষত সেই সব খাতে যেখানে বাজারের ব্যর্থতা রয়েছে। নেতিবাচক প্রভাব যেমন শ্রমিক অসন্তোষ, প্রতিকূল সামাজিক অবস্থা এবং দুর্বল আইনশৃঙ্খলা বিনিয়োগ আকর্ষণে সরকারি সাহায্যের প্রয়োজনীয়তা দাবি করে। কেইনসীয় অর্থনীতি অর্থনৈতিক মন্দার সময় সক্রিয় সরকারি হস্তক্ষেপকে সমর্থন করে এবং পুনরুদ্ধার প্রক্রিয়ায় রাজস্ব ইনসেনটিভের গুরুত্বকে তুলে ধরে।

    পশ্চিমবঙ্গের অর্থনৈতিক হাল

    পশ্চিমবঙ্গের অর্থনৈতিক সূচকগুলি একটি অনিশ্চিত আর্থিক পরিস্থিতি প্রকাশ করছে। জানা গিয়েছে, আর্থিক ঘাটতি রাজ্যের মোট অভ্যন্তরীণ উৎপাদনের (GSDP) ৩৮ শতাংশে দাঁড়িয়েছে। ১৯৬০ সালে ভারতের জিডিপিতে পশ্চিমবঙ্গের অবদান ছিল ১০ শতাংশেরও বেশি। আজ তা কমে হয়েছে ৫ শতাংশ। মাথাপিছু আয় জাতীয় গড়ের মাত্র ৮৩.৭ শতাংশ, যা প্রতিবেশী রাজ্যগুলির তুলনায় ঢের পিছিয়ে। দারিদ্র্যের হার এখনও উচ্চ, এবং আইন-শৃঙ্খলার চ্যালেঞ্জগুলি ক্রমশ বেড়েই চলেছে (TMC)। নয়া ওই আইনের জেরে আরও অনেক শিল্পপতি রাজ্য ছেড়ে চলে যেতে পারেন। যার ফলে বেকারত্ব বাড়বে এবং জনকল্যাণমূলক ব্যবস্থার ওপর বাড়তি চাপ পড়বে। সাধারণ মানুষ, যাঁদের জীবিকা ও কর্মসংস্থান শিল্পোন্নয়নের ওপর নির্ভরশীল, তাঁরা নীতিগত ব্যর্থতার প্রধান শিকার হয়ে উঠবেন (Industrial Incentives)।

    কেন্দ্রের সঙ্গে সংঘাতমূলক আচরণ

    পশ্চিমবঙ্গ বারবার কেন্দ্রের সঙ্গে সংঘাতমূলক আচরণ করেছে। মমতার সরকার সরে এসেছে আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে। সিবিআইয়ের নজরদারি সীমিত করা এবং প্রশাসনিক নিয়োগ নিয়ে কেন্দ্রের সঙ্গে নানা সময় রাজ্য সরকারের বিরোধে জড়ানোও এর উদাহরণ। আইন প্রয়োগকারী সংস্থাগুলির অবস্থা বেহাল। এ রাজ্যে প্রতি এক লাখ মানুষের জন্য মাত্র ৯৭.৬৬ জন পুলিশ কর্মী রয়েছেন। এটি উদ্বেগ বাড়াচ্ছে নিরাপত্তা ও বিনিয়োগ উভয় ক্ষেত্রেই। সাম্প্রদায়িক হিংসা ও রাজনৈতিক অস্থিরতা বিনিয়োগকারীদের আস্থায় আরও চিড় ধরিয়েছে। তার জেরে বাংলায় এমন এক পরিবেশের সৃষ্টি হয়েছে, যেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে (TMC)।

    ওয়াকিবহাল মহলের মতে, দ্রুত পরিবর্তনশীল ভারতীয় অর্থনীতির প্রেক্ষাপটে, পশ্চিমবঙ্গ ক্রমেই পিছিয়ে পড়ছে। যার জেরে রাজ্যটি চলে যাচ্ছে অর্থনৈতিক খাদের কিনারায়। রাজ্যবাসীকে যুঝতে হচ্ছে নীতি-অব্যবস্থাপনা, অবিশ্বাস ও শিল্পপতিদের পাততাড়ি গুটিয়ে রাজ্য ছেড়ে পালানোর পরিণতির সঙ্গে।

  • Weather Update: আসছে আগের চেয়ে শক্তিশালী নিম্নচাপ! পুজোর মূল চারদিনও কি ভাসবে কলকাতা?

    Weather Update: আসছে আগের চেয়ে শক্তিশালী নিম্নচাপ! পুজোর মূল চারদিনও কি ভাসবে কলকাতা?

    মাধ্যম নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ। শুক্রবারের মধ্যেই তা ঘনীভূত হওয়ার কথা। উৎসবমুখর (Weather Update) মানুষের মনে এখন একটাই প্রশ্ন দুর্গাপুজোর আনন্দে কি তাহলে আঘাত হানবে অসুর বৃষ্টি? বৃহস্পতিবার সন্ধ্যাতেও ফের এক পশলা বৃষ্টিতে (Rain in Kolkata) ভিজেছে শহর। বৃষ্টি মাথায় করেই মণ্ডপমুখী হয়েছে পুজোপ্রেমীরা। শুক্রবারও হালকা বৃষ্টির সতর্কতা রয়েছে। পূর্ব বর্ধমান এবং হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ঝড়বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়াতেও। এই দুই জেলায় হলুদ সতর্কতা রয়েছে।

    উপকূলঘেঁষা জেলাগুলিতে দুর্যোগের সম্ভাবনা

    আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) জানাচ্ছে, বৃহস্পতিবার বিকেলে উত্তর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। তা থেকে নতুন যে নিম্নচাপটি তৈরি হয়েছে, সেটি আগেরটির চেয়েও বেশি শক্তিশালী। শুধু নিম্নচাপ হিসেবে এটি থেমে থাকবে না, আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপের আকার নেবে। তার পর স্থলভাগে প্রবেশ করবে। এর জেরে উপকূলবর্তী এলাকায় চলতে পারে দুর্যোগের তাণ্ডব। তবে পশ্চিমবঙ্গের উপকূলে নয়, এই নিম্নচাপ দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। ফলে দুর্যোগের সম্ভাবনা রয়েছে ওই দুই রাজ্যে। পশ্চিমবঙ্গের উপকূলঘেঁষা জেলাগুলিতেও দুর্যোগের সম্ভাবনা রয়েছে। হতে পারে ভারী বর্ষণ। মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে।

    পুজোয় চলবে মেঘ-বৃষ্টির খেলা

    হাওয়া অফিস (Weather Update) জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ থেকে মেঘপুঞ্জ ঢুকে পড়ে বাংলার আকাশে। আর তাতেই বৃষ্টির সাক্ষী থাকে কলকাতা (Rain in Kolkata)। কলকাতায় জারি কমলা সতর্কতা। সন্ধ্যা ঘনাতেই প্রবল বৃষ্টি দেখা যায় উত্তর ২৪ পরগনা, বসিরহাট, হওড়া অঞ্চলে। ধীরে সেই মেঘপুঞ্জ ভাঙড়, নিউ টাউন, সল্টলেক হয়ে কলকাতার দিকেও অগ্রসর হয়। কলকাতাতেও নানা প্রান্তে ফের প্রবল বর্ষণের ছবি দেখা যায়। ২৬ তারিখ রাত থেকে ২৮ তারিখ সকাল পর্যন্ত নিম্নচাপের সবচেয়ে বেশি প্রভাব দক্ষিণবঙ্গে পড়বে। আকাশ মূলত মেঘাচ্ছন্ন থাকবে। সঙ্গে কিছুটা বৃষ্টি হবে। পূর্বাভাস বলছে, আপাতত সপ্তমী পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। তার পর বৃষ্টি কমতে পারে। তাই পুজোর প্রথম দু-একদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। শাস্ত্র অনুযায়ী এবার দেবীর আগমন গজে। এটি শান্তি ও সমৃদ্ধির প্রতীক। গজে আগমন হলে বসুন্ধরা শস্য শ্যামলা হয়ে ওঠে। বৃষ্টিও হয় অল্প-বিস্তর।

  • India vs Pakistan: এই প্রথম! এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান, ‘সেমিফাইনালে’ হার বাংলাদেশের

    India vs Pakistan: এই প্রথম! এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান, ‘সেমিফাইনালে’ হার বাংলাদেশের

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া কাপের (Asia Cup 2025) ইতিহাসে এই প্রথম। ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান (India vs Pakistan)। চলতি আসরে ইতিমধ্যেই দুবার মুখোমুখি হয়েছে চির প্রতিদ্বন্দ্বী দুই দল। দুই ম্যাচেই জয়ী হয়েছে ভারত। ফাইনালে তৃতীয়বার মুখোমুখি হলে কি পাকিস্তান প্রতিশোধ নিতে পারবে পাকিস্তান? নাকি ভারত টানা তিনবার জিতে এশিয়া সেরা হওয়ার মুকুট পরে নেবে? পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা, ভারতের অপারেশন সিঁদুরের মেজাজ বাইশ গজেও চোখে পড়েছে। বারবার বিতর্কের বাতাবারণ তৈরি হয়েছে ক্রিকেট ময়দানেও। এবার তারই চূড়ান্ত রূপ। ইতিমধ্যেই আসন্ন ফাইনাল ঘিরে ক্রিকেটবিশ্বে উত্তেজনার পারদ তুঙ্গে।

    ফাইনালে বদলা নেওয়ার চেষ্টা

    গতকাল সুপার ফোর পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলে বাংলাদেশ এবং পাকিস্তান। সেই ম্যাচটি কার্যত সেমিফাইনালে পরিণত হয়েছিল দুই দলের জন্য। সেই ম্যাচে বাংলাদেশকে হারিয়ে রবিবারের ফাইনালের টিকিট নিশ্চিত করে সলমন আলি আঘার দল। আর ম্যাচ জিতেই ভারতকে ‘সতর্কবাণী’ সলমনের। ম্যাচ শেষে সলমনকে প্রশ্ন করা হয়েছিল ভারতের বিরুদ্ধে ফাইনালে খেলার বিষয়ে। জবাবে তিনি বলেন, “আমাদের দল এখন সত্যি স্থিতিশীল হয়ে গিয়েছে। আমরা যে কাউকে হারাতে যথেষ্ট ভালো দল। আমরা উচ্ছ্বসিত এবং আমরা ফাইনালে তাদের হারাতে চাইব।” পাক তারকা খেলোয়াড় শাহিন শাহ আফ্রিদি (Shaheen Afridi) বলেই রেখেছেন, “আমরা এখানে এশিয়া কাপ জিততে এসেছি। ফাইনাল তো জিততেই হবে। আমরা যে কোনও দলের বিরুদ্ধে খেলতে তৈরি। আমরা ভারতকেও হারাতে পারি।”

    রবিবারের ম্যাচে অ্যাজভান্টেজ ভারত

    পাকিস্তান মুখে যাই বলুক রবিবারের ম্যাচে অ্যাজভান্টেজ ভারত (India vs Pakistan)। বৃহস্পতিবারও বিশেষ ভাল খেলা উপহার দেয়নি পাক ক্রিকেটাররা। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি পাকিস্তানের। আরও এক বার দলের টপ ও মিডল অর্ডার ব্যর্থ। ম্যাচ জিতলেও দলের ব্যাটিং চিন্তায় রাখবে পাকিস্তানকে। তবে, ভালো বল করলেন পাকিস্তানের দুই পেসার শাহিন ও হ্যারিস। দু’জনেই ৩টি করে উইকেট নিলেন। তাঁদের পেস ও বৈচিত্রের কাছে হার মানতে হল বাংলাদেশকে। দুই স্পিনার সাইম ও নওয়াজও ভালো বল করলেন। মাঝের ওভারে উইকেট তুললেন তাঁরা। একটা ভুলও করলেন বাংলাদেশের ব্যাটারেরা। প্রত্যেকে শুরু থেকে বড় শট খেলার চেষ্টা করলেন। সময় নিলেন না। তাড়াহুড়ো করে উইকেট দিয়ে এলেন। তার খেসারত দিতে হল তাঁদের। ১৩৬ রানও তাড়া করতে পারলেন না তাঁরা। টানা দু’দিন দুবাইয়ের মাঠে ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ। শারীরিক ধকল স্পষ্ট হয়ে ওঠে ক্রিকেটারদের মধ্যে। এর সঙ্গে যোগ হয় দলের প্রধান ব্যাটার লিটন দাসের অনুপস্থিতি। ভারতের পর পাকিস্তানের বিরুদ্ধেও খেলতে পারেননি তিনি। ফলে ব্যাটিং অর্ডারে ভাটা পড়ে যায়। বল হাতে ভালো করেও জয়ের স্বাদ পেল না বাংলাদেশ। বাংলাদেশকে (Bangladesh) ১১ রানে হারিয়ে আগামী রবিবার ভারতের (India) বিরুদ্ধে এশিয়ার সেরা (Asia Cup) হওয়ার লড়াইয়ে নামবে পাকিস্তান। তৃতীয় বার কি বদলা নিতে পারবে সলমন আঘারা? নাকি জয়ের হ্যাটট্রিক করবেন সূর্যকুমারেরা? ফের এক মহারণের অপেক্ষায় ক্রিকেট দুনিয়া।

  • Medical Seats in India: ডাক্তারি শিক্ষায় বড় পদক্ষেপ! ৫,০২৩ এমবিবিএস ও ৫,০০০ পিজি আসন বৃদ্ধির সিদ্ধান্ত মোদি মন্ত্রিসভার

    Medical Seats in India: ডাক্তারি শিক্ষায় বড় পদক্ষেপ! ৫,০২৩ এমবিবিএস ও ৫,০০০ পিজি আসন বৃদ্ধির সিদ্ধান্ত মোদি মন্ত্রিসভার

    মাধ্যম নিউজ ডেস্ক: ডাক্তারিতে পড়ার আরও সুযোগ বাড়ছে। দেশে সুস্বাস্থ্যকে অগ্রাধিকার দিচ্ছে কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার ‘সেন্ট্রালি স্পনসরড স্কিম (CSS)’–এর তৃতীয় পর্যায়ের অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের আওতায় দেশজুড়ে সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিকে শক্তিশালী ও উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সারা দেশে সরকারি প্রতিষ্ঠানে ৫,০২৩টি নতুন এমবিবিএস (UG) ও ৫,০০০টি নতুন পোস্ট গ্র্যাজুয়েট (PG) মেডিক্যাল আসন সংযোজন করা হবে।

    কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগ

    এই প্রকল্পটির জন্য যৌথভাবে খরচ করবে রাজ্য ও কেন্দ্র। উচ্চশিক্ষায় ডাক্তারি পড়তে চায় বহু মেধাবী ছাত্রছাত্রী। তাই আসন বাড়ানোর ভাবনা চিন্তা করেছে সরকার। প্রতিটি আসনের জন্য এখন ১.৫ কোটি টাকা পর্যন্ত ব্যয় ধরা হয়েছে। পুরো প্রকল্পের ব্যয় নির্ধারিত হয়েছে ১৫,০৩৪.৫০ কোটি টাকা (২০২৫-২৬ থেকে ২০২৮-২৯ সাল পর্যন্ত)। এর মধ্যে কেন্দ্রীয় সরকার দেবে ১০,৩০৩.২০ কোটি টাকা এবং রাজ্যগুলো ৪,৭৩১.৩০ কোটি টাকা।

    কী কী সুবিধা মিলবে এই প্রকল্পে?

    দুর্গম ও গ্রামীণ অঞ্চলে মানসম্মত স্বাস্থ্যসেবার প্রাপ্যতা বাড়বে।

    বর্তমান পরিকাঠামো ব্যবহার করে আরও বেশি যত্নশীল চিকিৎসা পরিষেবা প্রদান করা যাবে।

    গুরুত্বপূর্ণ মেডিক্যাল স্পেশালিটিতে বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতি মেটানো।

    স্বাস্থ্যসেবা খাতে ভারসাম্যপূর্ণ আঞ্চলিক বণ্টন নিশ্চিত করা।

    প্রত্যাশিত প্রভাব

    দেশে মেডিক্যাল শিক্ষার সুযোগ আরও বাড়বে।

    আন্তর্জাতিক মানের চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন করা যাবে।

    পর্যাপ্ত সংখ্যক ডাক্তার ও বিশেষজ্ঞ প্রস্তুত করা যাবে। এর ফলে ভারতে সাশ্রয়ী চিকিৎসার বিস্তার ঘটবে।

    চিকিৎসক, শিক্ষক, প্যারামেডিক্যাল, গবেষক, প্রশাসক ও সহায়ক কর্মীদের জন্য চাকরির সুযোগ তৈরি হবে।

    স্বাস্থ্য খাতের স্থায়িত্ব বৃদ্ধি ও সার্বিক আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে।

    বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতি মেটানোই লক্ষ্য

    ভারতের ১৪০ কোটির জনসংখ্যার জন্য সার্বজনীন স্বাস্থ্যসেবা (Universal Health Coverage) নিশ্চিত করতে প্রয়োজন একটি সুসংগঠিত ও দক্ষ স্বাস্থ্য ব্যবস্থা। বর্তমানে দেশে ৮০৮টি মেডিক্যাল কলেজ রয়েছে, যেখানে ১,২৩,৭০০টি এমবিবিএস আসন রয়েছে। যা বিশ্বে সর্বাধিক। গত দশ বছরে ৬৯,৩৫২টি নতুন এমবিবিএস আসন যুক্ত হয়েছে (১২৭% বৃদ্ধি), পিজি আসন যুক্ত হয়েছে ৪৩,০৪১টি (১৪৩% বৃদ্ধি)। তবুও কিছু অঞ্চলে এখনও পরিকাঠামো এবং বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতি রয়েছে। নতুন এই প্রকল্প সেই ঘাটতি পূরণ করে স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করে তুলবে, বলে বিশ্বাস কেন্দ্রীয় মন্ত্রিসভার।

    নতুন নতুন কলেজ তৈরি

    গত কয়েক বছরে মেডিক্যাল কলেজের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। ২০১৪ সাল থেকে কলেজের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। তবে কেবল সংখ্যা বাড়ানোই যথেষ্ট নয়, শিক্ষার মানও সমানভাবে গুরুত্বপূর্ণ। এই কারণে ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিল এখন কলেজগুলির পরিকাঠামো, অনুষদ এবং ক্লিনিক্যাল সুবিধেগুলি পরিদর্শন ও পর্যালোচনা করছে। দেশের বেশ কিছু রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল যেমন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, দাদরা এবং নগর হাভেলি, মিজোরাম, নাগাল্যান্ড এবং তেলঙ্গানায় ২০১৩-১৪ সালে কোনও মেডিক্যাল কলেজ ছিল না। যাইহোক, এখন এই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে মেডিক্যাল কলেজ রয়েছে। সরকার প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য পরিষেবার প্রতি জোড় দিচ্ছে। তাই ডাক্তারিতে আসন সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল বলে অভিমত বিশেষজ্ঞদের।

  • Durga Puja 2025: মহাষষ্ঠী থেকে দশমী, কোন কোন নিয়ম মেনে হয় মা দুর্গার আরাধনা? জেনে নিন

    Durga Puja 2025: মহাষষ্ঠী থেকে দশমী, কোন কোন নিয়ম মেনে হয় মা দুর্গার আরাধনা? জেনে নিন

    মাধ্যম নিউজ ডেস্ক: হিন্দু বাঙালির সবথেকে বড় উৎসব হল দুর্গাপুজো (Durga Puja 2025)। সম্প্রতি কয়েক বছর আগে বাঙালির এই মহোৎসব পেয়েছে ইউনেস্কোর হেরিটেজ তকমাও। এই উৎসব শুধুই আর ধর্মীয় উৎসবে সীমাবদ্ধ নেই। এই উৎসব আজ হয়ে উঠেছে সর্বধর্ম সমন্বয়ের উৎসব। যদিও মহালয়া থেকেই পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায়। দেবীপক্ষের সূচনা থেকেই শুরু হয় পুজো। পুজোর এই কয়েক দিন, মানুষ তাঁর জীবনের সমস্ত দুঃখ-কষ্ট ভুলে উৎসবে মেতে ওঠেন। মহাষষ্ঠী থেকে বিজয় দশমী, দুর্গাপুজোর এই পাঁচ দিনে বহু নিয়ম মেনে মা দুর্গার আরাধনা করা হয়। জেনে নিন দুর্গা পুজোয় কবে কোন কোন নিয়ম পালন (Puja Rituals) করা হয়।

    মহাষষ্ঠীতে দেবীর বোধন

    মহাষষ্ঠীর (Durga Puja 2025) দিনই শুরু হয়ে যায় দেবীর আরাধনা। দেবীপক্ষের শুক্লা ষষ্ঠী তিথিতে মা দুর্গার বোধন করা হয়। এই রীতির সঙ্গে জড়িত আছে এক পৌরাণিক কাহিনি। বোধনের অর্থ জাগ্রত করা। জাগ্রত করা হয় দেবীকে। মা দুর্গার মৃন্ময়ী মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। কথিত আছে, শরৎকালে দুর্গাপুজোর সূচনা করেছিলেন শ্রীরামচন্দ্র। লঙ্কার রাজা রাবণকে পরাজিত করার জন্য দেবীর আশীর্বাদ কামনায়, তিনিই এই সময় দুর্গার অকাল বোধন (Durga Akal Bodhan) করেন। বোধনের মাধ্যমেই দুর্গাকে আবাহন করা হয়। আর তাতে রামচন্দ্রকে সাহায্য করেছিলেন স্বয়ং ব্রহ্মা।

    মহাসপ্তমীতে নবপত্রিকা বা কলা বউ স্নান

    সপ্তমীতে কলা বউ স্নানের রীতি (Puja Rituals) প্রচলিত আছে। একেই বলা হয় নবপত্রিকা। নবপত্রিকার অর্থ হল নটি পাতা। কিন্তু এই ক্ষেত্রে নটি গাছ দিয়ে নবপত্রিকা গঠন করা হয়। এই নটি গাছ মা দুর্গার নয় শক্তির প্রতীক। গাছগুলি হল-কলাগাছ, কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মান ও ধান। সপ্তমীর সকালে নবপত্রিকাকে স্নানের জন্য নদী বা পুকুরে নিয়ে যাওয়া হয়। তারপর লাল পাড় সাদা শাড়িতে মুড়িয়ে ঘোমটা দিয়ে বধূর আকারে সেটিকে গণেশের পাশে স্থাপন করা হয়। অনেকেই বলে থাকেন, নবপত্রিকার পুজো প্রকৃতপক্ষে শস্যদেবীর পুজো। ফসলের উর্বরতার সঙ্গে একটা প্রত্যক্ষ যোগ থাকে এই পুজোতে।

    মহাষ্টমীর অঞ্জলি

    মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী-এই তিনদিনই পুষ্পাঞ্জলি (Durga Puja 2025) দেওয়া যায়। কিন্তু অষ্টমীর অঞ্জলিকে একটু বেশিই গুরুত্ব দেন বাঙালিরা। হাত ভরে ফুল নিয়ে পুরোহিতের বলা মন্ত্র উচ্চারণের পর, হাতে ধরে থাকা ফুল-পাতা দেবীর চরণে অর্পণ করা হয়। অঞ্জলি দেওয়ার মাধ্যমে মায়ের প্রতি নিজেদের বিশ্বাস, শ্রদ্ধা প্রকাশ করেন ভক্তরা। সকলেই মায়ের আশীর্বাদ চান। অশুভ শক্তির বিনাশ চেয়ে শুভ শক্তির প্রকাশ চান।

    কুমারী পুজো

    অষ্টমী বা নবমী তিথিতে বহু জায়গায় কুমারী পুজোর রীতি (Puja Rituals) পালিত হয়। শাস্ত্রমতে, এক থেকে ষোল বছর বয়স পর্যন্ত, যেসব মেয়েরা ঋতুচক্রে পা দেয়নি তাদের দেবী রূপে পুজো করা হয়।

    সন্ধি পুজো

    মহাঅষ্টমীর সমাপ্তি ও মহানবমীর সূচনার সন্ধিক্ষণে করা হয় সন্ধিপুজো। মনে করা হয়, মহাঅষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণে দেবী চামুণ্ডা চণ্ড ও মুণ্ড নামে দুই অসুরকে বধ করেছিলেন (Durga Puja 2025)। তাই এই সময় দেবীকে চামুণ্ডা রূপে পুজো করা হয়। সন্ধিপুজোর সমস্ত মন্ত্রই চামুণ্ডা দেবীর মন্ত্র। সন্ধিপুজোয় দেবীকে ১০৮ পদ্ম এবং ১০৮ দীপ জ্বালিয়ে পুজো করা হয়।

    বিজয়া দশমীতে সিঁদুর খেলা

    বিজয়া দশমীতেই সকলকে কাঁদিয়ে মা দুর্গা শ্বশুরবাড়ি পাড়ি দেন। বিজয়ার দিনে সিঁদুর খেলা দুর্গাপুজোর এক বিশেষ অনুষ্ঠান। পতিগৃহে রওনা দেওয়ার আগে উমাকে বরণ করার রীতি (Puja Rituals) প্রচলিত রয়েছে। তাই, দশমীর দিন ঘরের মেয়েকে সিঁদুরে রাঙিয়ে, মিষ্টি মুখ করিয়ে, পান, ধান, দুর্বা দিয়ে বরণ করা হয়। দেবীর বরণের পরই গৃহবধূরা মেতে ওঠেন সিঁদুর খেলায়।

    দেবীর বিসর্জন

    প্রতিমা পুজার অন্তিম পর্যায় বিসর্জন (Durga Puja 2025)। জলের মাধ্যমেই মাটির প্রতিমা প্রকৃতিতে লীন হয়। নৌকায় করে মাঝ নদীতে নিয়ে গিয়ে দুর্গা প্রতিমা বিসর্জন করা হয়। আর শুরু হয় মায়ের অপেক্ষা। পরের বছর মায়ের আগমনের এক বছরের অপেক্ষা। শুরু হয় দিন গোনা।

  • Durga Puja 2025: হুগলির গুপ্তিপাড়ার ‘বারো ইয়ার’-এর পুজোই ধীরে ধীরে হয়ে উঠল সর্বজনীন, জানুন ইতিহাস

    Durga Puja 2025: হুগলির গুপ্তিপাড়ার ‘বারো ইয়ার’-এর পুজোই ধীরে ধীরে হয়ে উঠল সর্বজনীন, জানুন ইতিহাস

    মাধ্যম নিউজ ডেস্ক: দুর্গাপুজোয় (Durga Puja 2025) বারোয়ারি শব্দের বহুল ব্যবহার। তাই স্বাভাবিক কারণেই প্রশ্ন জাগে, এই কথাটির প্রকৃত অর্থ কী? পুজোর ক্ষেত্রে এই কথাটি এল কীভাবে? আজকের প্রতিবেদনে আমরা এই বিষয়েই বিস্তারিত আলোচনা করব। শুরুতেই জেনে নেওয়া যাক, এই শব্দের আভিধানিক অর্থ কী? ‘বারোয়ারি’ শব্দটির উৎপত্তি ‘বারো’ এবং ‘ইয়ার’ এই দুটি শব্দ থেকে। ‘ইয়ার’ শব্দের অর্থ বন্ধু। তাহলে বারোয়ারি বলতে বোঝায় বারোজন বন্ধু। বাস্তবে ঘটেওছিল এমনটাই, বারোজন বন্ধুই প্রথম একজোট হয়ে দুর্গাপুজো (Durga Puja 2025) করেছিলেন। তাই এক সঙ্গে যখন অনেকে পুজো করেন, তখন তাকে বলা হয় বারোয়ারি পুজো (Barowari Puja Origin)। এখন অবশ্য ‘বারোয়ারি’ কথাটির বদলে ‘সর্বজনীন’ শব্দটি ব্যবহার করা হয়। তার কারণ, এখন আর বারোজন মিলে কোনও পুজো করেন না, করেন অনেকে মিলে। কোথাও একটা গোটা পাড়া, কোথাও আবার পাড়ার বাইরেও বিভিন্ন জায়গা থেকে চাঁদা তোলা হয়। তাই বারোয়ারি পুজো এখন বদলে হয়েছে সর্বজনীন।

    শুরু হুগলির গুপ্তিপাড়ায়

    কিন্তু মনে প্রশ্ন থেকেই যায়, প্রথম যে বারোজন মিলে পুজো (Durga Puja 2025) শুরু করেছিলেন, তাঁরা কারা? কোথায়ই বা তাঁরা সেই পুজো করেছিলেন। এবার আসা যাক সেই ঘটনাতেই। জানা যায়, ১৭৯০ সালে হুগলির গুপ্তিপাড়ায় বারোজন ব্রাহ্মণ বন্ধু প্রথম চাঁদা তুলে পুজো শুরু করেন। এই পুজোই বারোয়ারি পুজো (Barowari Puja Origin) নামে খ্যাত। বাংলায় যখন দুর্গাপুজো শুরু হয়, তখন তা মূলত হত ধনীদের বাড়িতেই। কারণ দুর্গাপুজোর খরচ বিস্তর। পুজোও চার-পাঁচ দিনের। তাই ধনীরা পুজো করতেন। কিছু কিছু ব্রাহ্মণ বাড়িতেও পুজো হত। তবে তা নিতান্তই সাদামাটাভাবে। অধিকাংশ ক্ষেত্রেই পুজো হত পট কিংবা যন্ত্রে। সেখানে ধনী গৃহস্থ বাড়িতে পুজো হত প্রতিমা বানিয়ে।

    কালীপুজো, জগদ্ধাত্রীপুজোও সর্বজনীন

    এক সময় কলকাতায় হাতে গোনা কয়েকটি সর্বজনীন দুর্গাপুজো (Durga Puja 2025) হত। কালক্রমে পুজোর সংখ্যা বেড়েছে। বেড়েছে আলোর রোশনাই-জৌলুসও। তবে কেবল দুর্গাপুজোই যে সর্বজনীনভাবে হয় তা নয়, বারাসত-বারাকপুরের কালীপুজো, কৃষ্ণনগর, চন্দননগর, বাউড়িয়ার জগদ্ধাত্রীপুজো, উলুবেড়িয়া, কাটোয়া, চুঁচুড়া-বাঁশবেড়িয়া অঞ্চলে কার্তিক পুজো এবং নবদ্বীপের শাক্ত রাসও হয় সর্বজনীনভাবে (Sarbojanin Puja)।

  • Daily Horoscope 26 September 2025: পুরনো রোগ থেকে মুক্তিলাভ করতে পারেন এই রাশির জাতকরা

    Daily Horoscope 26 September 2025: পুরনো রোগ থেকে মুক্তিলাভ করতে পারেন এই রাশির জাতকরা

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) ব্যবসায় অশান্তি বাধার আশঙ্কা।

    ২) বুকের সমস্যা বৃদ্ধি।

    ৩) দিনটি অনুকূল।

    বৃষ

    ১) বুদ্ধির ভুলে কোনও ক্ষতি হতে পারে, একটু সাবধান থাকা দরকার।

    ২) ভালো কাজে নিরাশ হয়ে ফিরে আসতে হবে।

    ৩) বাণীতে সংযম রাখুন।

    মিথুন

    ১) প্রেমের ব্যাপারে অবসাদগ্রস্ত হতে পারেন।

    ২) ব্যবসায় লাভ বৃদ্ধি, তবে খরচও বাড়বে।

    ৩) প্রিয়জনের সঙ্গে সময় কাটান।

    কর্কট

    ১) কোনও সন্দেহজনক ব্যক্তি থেকে সাবধান।

    ২) নতুন কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে।

    ৩) সতর্ক থাকতে হবে।

    সিংহ

    ১) দিনটি ভালো-মন্দ মিশিয়ে কাটবে।

    ২) বাড়ির কাছে ভ্রমণের ব্যাপারে আলোচনা।

    ৩) কারও সঙ্গে বিবাদে জড়াবেন না।

    কন্যা

    ১) পুরনো রোগ থেকে মুক্তিলাভ।

    ২) ব্যবসায় মন্দা দেখা দিতে পারে।

    ৩) দিনটি প্রতিকূল।

    তুলা

    ১) শিক্ষাগত যোগ্যতার কারণে ভাল কাজ হাতছাড়া হয়ে যেতে পারে।

    ২) সম্পত্তি ক্রয়-বিক্রয়ে সমস্যা হতে পারে।

    ৩) ধর্মস্থানে যেতে পারেন।

    বৃশ্চিক

    ১) সন্দেহজনক কোনও ব্যক্তির পাল্লায় পড়ে অর্থক্ষতি।

    ২) মধুর কথাবার্তা দ্বারা শ্রোতাদের মন জয় করতে পারবেন।

    ৩) দিনটি ভালো-মন্দ মিশিয়ে কাটবে।

    ধনু

    ১) সকালের দিকে কাজের ব্যাপারে শুভ যোগাযোগ আসতে পারে।

    ২) কর্মস্থানে গুপ্তশত্রু হতে পারে।

    ৩) সবাই আপনার প্রশংসা করবে।

    মকর

    ১) কোনও উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বিবাদ।

    ২) স্বামীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে।

    ৩) বাণীতে সংযম রাখুন।

    কুম্ভ

    ১) বাড়িতে গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি হতে পারে।

    ২) অতিরিক্ত বিশ্বাসের খেসারত দিতে হতে পারে।

    ৩) দিনটি প্রতিকূল।

    মীন

    ১) কর্মক্ষেত্রে বিরোধী ব্যক্তির সঙ্গে মিত্রতা হয়ে যেতে পারে।

    ২) প্রতিবেশীদের চিকিৎসার জন্য সময় ব্যয়।

    ৩) সমাজে খ্যাতি বাড়বে।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Ramakrishna 475: “মার সেই রূপ—সেই ভুবনমোহন রূপ— কৃষ্ণময়ীর রূপ!—কিন্তু চাউনীতে যেন জগৎটা নড়ছে!”

    Ramakrishna 475: “মার সেই রূপ—সেই ভুবনমোহন রূপ— কৃষ্ণময়ীর রূপ!—কিন্তু চাউনীতে যেন জগৎটা নড়ছে!”

    ৪৪ ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরাম-মন্দিরে ভক্তসঙ্গে

    প্রথম পরিচ্ছেদ

    ১৮৮৫, ১২ই এপ্রিল
    ঠাকুরের নিজ মুখে কথিত সাধনা বিবরণ

     

    অষ্টসিদ্ধি ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ—গুরুগিরি ও বেশ্যাবৃত্তি 

    শ্রীরামকৃষ্ণের সাধনায় প্রলোভন (Temptation)—ব্রহ্মজ্ঞান ও অভেদবুদ্ধি 
    শ্রীরামকৃষ্ণ ও মুসলমান ধর্ম

    “সাধনার সময় ধ্যান করতে করতে আমি আরও কত কি দেখতাম। বেলতলায় ধ্যান করছি, পাপপুরুষ এসে কতরকম লোভ দেখাতে লাগল। লড়ায়ে গোরার রূপ ধরে এসেছিল। টাকা, মান, রমণ সুখ নানারকম শক্তি, এই সব দিতে চাইলে। আমি মাকে ডাকতে লাগলাম। বড় গুহ্যকথা। মা দেখা দিলেন, তখন আমি বললাম, মা ওকে কেটে ফেলো। মার সেই রূপ—সেই ভুবনমোহন রূপ—মনে পড়ছে। কৃষ্ণময়ীর রূপ!—কিন্তু চাউনীতে যেন জগৎটা নড়ছে!”

    ঠাকুর (Ramakrishna) চুপ করিলেন। ঠাকুর আবার বলিতেছেন—“আরও কত কি বলতে দেয় না!—মুখ যেন কে আটকে দেয়!

    “সজনে তুলসী এক বোধ হত! ভেদ-বুদ্ধি দূর করে দিলেন। বটতলায় ধ্যান করছি, দেখালে একজন দেড়ে মুসলমান (মোহম্মদ) সানকি করে ভাত নিয়ে সামনে এল। সানকি থেকে ম্লেচ্ছদের খাইয়ে আমাকে দুটি দিয়ে গেল। মা দেখালেন, এক বই দুই নাই। সচ্চিদানন্দই নানারূপ ধরে রয়েছেন। তিনিই জীবজগৎ সমস্তই হয়েছেন। তিনিই অন্ন (Kathamrita) হয়েছেন।”

    ঠাকুর শ্রীরামকৃষ্ণের বালকভাব ও ভাবাবেশ

    (গিরিশ, মাস্টার প্রভৃতির প্রতি)—“আমার বালক স্বভাব। হৃদে বললে, মামা, মাকে কিছু শক্তির (Ramakrishna)  কথা বলো,—অমনি মাকে বলতে চললাম! এমনি অবস্থায় রেখেছে যে, যে ব্যক্তি কাছে থাকবে তার কথা শুনতে হয়। ছোট ছেলের যেমন কাছে লোক না থাকলে অন্ধকার দেখে—আমারও সেইরূপ হত! হৃদে কাছে না থাকলে প্রাণ যায় যায় হত! ওই দেখো ওই ভাবটা আসছে!— কথা (Kathamrita) কইতে কইতে উদ্দীপন হয়।”

  • Zoho India: মাইক্রোসফট বা গুগল নয়, অশ্বিনী বৈষ্ণব শুরু করলেন ভারতীয় অ্যাপ জোহো-র ব্যবহার

    Zoho India: মাইক্রোসফট বা গুগল নয়, অশ্বিনী বৈষ্ণব শুরু করলেন ভারতীয় অ্যাপ জোহো-র ব্যবহার

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের তথ্য প্রযুক্তি ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা। জনপ্রিয় বিদেশি সফটওয়্যার যেমন মাইক্রোসফট অফিস ও গুগল ওয়ার্কস্পেস ছেড়ে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি জোহো সফটওয়্যার (Zoho India) ব্যবহার শুরু করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। ২৪ সেপ্টেম্বর বুধবার, ক্যাবিনেট ব্রিফিং করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আর তখনই তৈরি হল ইতিহাস। সেই ব্রিফিংয়ে তিনি ব্যবহার করলেন জোহো। এবং সেই ব্রিফিংয়ের শুরুতেই তিনি ঘোষণা করলেন, এদিনের যে পিপিটি তৈরি করা হয়েছে, সেটা জোহোতেই তৈরি করা হয়েছে।

    জোহো-তে স্থানান্তরের ঘোষণা

    গত ২২ সেপ্টেম্বর এক্স হ্যান্ডেলে পোস্ট করে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) ঘোষণা করেন যে ডকুমেন্ট, স্প্রেড শিট ও প্রেজেন্টেশনের জন্য তিনি এবার থেকে ব্যবহার করবেন জোহো। তিনি লেখেন, ‘‘আমি এবার জোহোতে চলে যাচ্ছি। আমাদের নিজেদের প্ল্যাটফর্ম।’’ অর্থাৎ তিনি সেদিনই জানিয়ে দেন অফিসের যে একাধিক কাজের জন্য এবার থেকে মাইক্রসফট অফিস বা গুগলের ডকস তিনি আর ব্যবহার করবেন না। এটি ছিল কার্যত এক নতুন অধ্যায়ের সূচনার ঘোষণা।

    প্রধানমন্ত্রী মোদির প্রেরণা

    প্রধানমন্ত্রী মোদি দেশের জনগণকে লেখা একটি চিঠিতে উৎসবের মরসুমে মেড-ইন-ইন্ডিয়া পণ্যগুলিকে সমর্থন করার জন্য আহ্বান জানানোর ঠিক পরেই এই আবেদন করলেন কেন্দ্রীয় মন্ত্রী। প্রধানমন্ত্রী মোদি এই পদক্ষেপকে ‘বিকশিত ভারত ২০৪৭’-এর দৃষ্টিভঙ্গির সঙ্গে যুক্ত করেছেন। তিনি বলেছেন, যে স্বদেশি পণ্য কেনা কেবল অর্থনীতিকে শক্তিশালী করে না বরং স্থানীয় কারিগর, শ্রমিক এবং শিল্পকেও সহায়তা করে। তাঁর কথায়, ‘‘যখনই আপনি আমাদের কারিগর, শ্রমিক এবং শিল্পের তৈরি পণ্য কিনবেন, তখন আপনি পরিবারগুলিকে তাদের জীবিকা নির্বাহে সহায়তা করছেন এবং আমাদের যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করছেন।’’

    জোহো আসলে কী?

    ১৯৯৬ সালে শ্রীধর ভেমবু ও টনি টমাস জোহো (Zoho India) তৈরি করেন। এই সংস্থার সদর দফতর চেন্নাইয়ে। জোহো একটি সফটওয়্যার কোম্পানি, যা ব্যবসায়ী ও পেশাদারদের জন্য ৫৫টির বেশি ক্লাউড-ভিত্তিক টুল সরবরাহ করে। ইমেল, অ্যাকাউন্টিং, এইচআর বা প্রোজেক্ট ম্যানেজমেন্টের মতো সব ধরনের কাজের জন্য সফটওয়্যার রয়েছে জোহোর। আমেরিকায় এই সংস্থা নথিবদ্ধ হলেও সংস্থার বেশিরভাগ কাজই হয় তামিলনাড়ু থেকে। ১৫০টিরও বেশি দেশে জোহোর ১০ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে। ফলে, এই সংস্থা যে কেবলমাত্র স্বনির্ভর ভারতের প্রতীক, এমনটা নয়। এই সংস্থা প্রমাণ করে যে ভারতীয় সংস্থাগুলোও পারে আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোকে কঠিন চ্যালেঞ্জ দিতে পারবে।

    স্বদেশির টান

    মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক নিয়ে টানাপোড়েনের মধ্যে প্রধানমন্ত্রীর স্বদেশিয়ানায় জোর দেওয়ার এই ডাক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। চিঠিতে প্রধানমন্ত্রী নতুন করব্যবস্থাকে ‘জনবান্ধব সংস্কার’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘উৎসবের মরসুমে আসুন আমরা সকলে ঠিক করি, দেশীয় পণ্যকেই সমর্থন করব। এর অর্থ হচ্ছে, যে কোনও ভারতীয় শিল্পী, শ্রমিক বা কারখানার ঘাম-রক্তে তৈরি সামগ্রী কেনা। সেটা যে ব্র্যান্ড বা সংস্থাই তৈরি করুক না কেন।’ এই প্রসঙ্গে ব্যবসায়ী ও দোকানদারদেরও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘আমরা গর্বের সঙ্গে বলি, যা কিনছি তা স্বদেশি। আমরা গর্বের সঙ্গে বলি, যা বিক্রি করছি তা স্বদেশি।’ প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর অশ্বিনী বৈষ্ণব দেশের মানুষের কাছে স্বদেশি পণ্য ব্যবহারের অনুরোধ জানালেন। তিনি নিজেও স্বদেশি প্রযুক্তিকে আপন করে নিয়েছেন।ডেটা প্রাইভেসি ও মূল্য?

    ডেটা প্রাইভেসিতে জোর

    জোহোর (Zoho India) অন্যতম বৈশিষ্ট্য হল ব্যবহারকারীর ডেটা প্রাইভেসিতে জোর দেওয়া। তারা বিজ্ঞাপন থেকে রাজস্ব উপার্জন করে না, এবং ব্যবহারকারীর তথ্য গোপন রাখতে বিশেষ গুরুত্ব দেয়। বিভিন্ন দেশের আইন মেনে ডেটা হোস্ট করা হয়। এছাড়াও, জোহো ওয়ার্ক স্পেসের মূল্য সাধারণত মাইক্রোসফট ও গুগলের তুলনায় অনেকটাই কম, যা বিশেষ করে ভারতের ছোট ও মাঝারি ব্যবসার মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে।

  • BCCI Complaint To ICC: মাঠে ‘ভারতবিদ্বেষী’ সেলিব্রেশন, ফারহান-রউফের বিরুদ্ধে কড়া পদক্ষেপ বিসিসিআই-এর

    BCCI Complaint To ICC: মাঠে ‘ভারতবিদ্বেষী’ সেলিব্রেশন, ফারহান-রউফের বিরুদ্ধে কড়া পদক্ষেপ বিসিসিআই-এর

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের ক্রিকেটারদের ‘ভারতবিদ্বেষী’ সেলিব্রেশন নিয়ে আইসিসির (BCCI Complaint To ICC) কাছে অভিযোগ দায়ের করল বিসিসিআই। সূত্রের খবর, পাক ওপেনার সাহিবজাদা ফারহান এবং পাক পেসার হ্যারিস রউফের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে সরকারিভাবে ভারতের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে, পহেলগাঁও হামলায় নিহতদের পাশে দাঁড়ানোর জন্য ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে পিসিবি।

    আইসিসি’র দ্বারস্থ হল দুই দেশের ক্রিকেট বোর্ড

    আগামী রবিবার এশিয়া কাপের ফাইনালে আবারও ভারত-পাক লড়াই হলে অবাকের কিছু থাকবে না৷ কিন্তু তার আগে মাঠের বাইরের লড়াই থামছে না কোনওভাবেই৷ গ্রুপ পর্বের ম্য়াচে হ্যান্ডশেক-বিতর্কের রেশ যেতে না-যেতেই সুপার-ফোরের ম্য়াচে পাক ক্রিকেটারদের উস্কানিমূলক অভিব্যক্তি নিয়ে চর্চা চলছেই৷ এর মধ্যেই আইসিসি’র দ্বারস্থ হল দুই দেশের ক্রিকেট বোর্ড৷ গ্রুপ পর্বে ভারতের কাছে দুরমুশ হয়েছিল পাকিস্তান। সূর্যকুমার যাদব এবং ভারতীয় ক্রিকেটাররা কেন হাত মেলাননি, এই নিয়ে কাঁদুনি গাইছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। সুপার ফোরে ভারতের বিরুদ্ধে জোড়া জীবনদান পেয়ে হাফসেঞ্চুরি করেছিলেন ওপেনার সাহিবজাদা ফারহান। এরপরই দেখা যায় ব্যাট তুলে একে-৪৭ ভঙ্গিতে সেলিব্রেশন করছেন। শুধু তাই নয়, পাকিস্তানি পেসারও নানা অঙ্গভঙ্গি করেন। শুভমন গিল ও অভিষেক শর্মার সঙ্গে বাগবিতণ্ডাতেও দেখা যায়। এ বার পদক্ষেপ ভারতীয় ক্রিকেট বোর্ডের।

    দ্রুত শুনানি করবে আইসিসি

    পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান এবং পেসার হ্যারিস রউফের বিরুদ্ধে অভিযোগ জানালো ভারতীয় বোর্ড। কোনও মৌখিক নয়, সরকারি ভাবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার কাছে পাক ওপেনার সাহিবজাদা ফারহান ও পেসার হ্যারিস রউফের বিরুদ্ধে অভিযোগ জানাল বিসিসিআই। আইসিসি দ্রুতই এর শুনানি করবে বলে খবর। আইসিসির দুই ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন ও অ্যান্ডি পাইক্রফ্ট এই অভিযোগের বিষয়টি দেখবেন।

    পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের মৃত্যুকে বিদ্রুপ

    ভারত-পাকিস্তান ম্যাচে উন্মাদনা থাকবে সেটাই স্বাভাবিক। তবে তা মাত্রা ছাড়ালে বিরক্তি হওয়ারই কথা। সুপার ফোরের ম্যাচে পাকিস্তান ক্রিকেটারদের আচরণ এমনই ছিল। সাহিবজাদা ফারহানের গান সেলিব্রেশন পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় নিরীহ পর্যটকদের মৃত্যুকে বিদ্রুপ করা। যা একেবারেই ভালো ভাবে নেয়নি ভারতীয় বোর্ড। পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা এই হামলা চালিয়েছিল। সেই পাকিস্তানি ক্রিকেটারের এমন ঘৃণ্য আচরণ। তেমনই ফিল্ডিংয়ের সময় দেখা যায়, ভারতীয় সমর্থকদের দিকে ফাইটার জেটের মতো অঙ্গভঙ্গি করেন পাক পেসার হ্যারিস রউফ। তিনি ইশারা করেন, উড়তে উড়তে আচমকাই ভেঙে পড়ছে যুদ্ধবিমান। তারপর হাতের ছয় আঙুল দেখান। আসলে অপারেশন সিঁদুরের সময় ছ’টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল বলে দাবি করা হয় পাকিস্তানের পক্ষ থেকে। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের কোনও প্রমাণও মেলেনি। নেটিজেনদের মতে, এই সেলিব্রেশন ‘ভারতবিদ্বেষী’।

    সূর্যকুমারের বিরুদ্ধে অভিযোগ

    ভারতীয় ক্যাপ্টেন সূর্যকুমার যাদবও সমস্যায় পড়তে পারেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছিল পাকিস্তান ক্রিকেট টিম। আইসিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, তারা পাকিস্তানের অভিযোগ গ্রহণ করেছে। শুনানির জন্যও ডাকা হতে পারে সূর্যকুমার যাদবকে। রিপোর্টে প্রকাশ, এই নিয়ে ভারতীয় ক্রিকেট দলকে একটি ইমেলও করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পরে সূর্যকুমার যাদব বলেছিলেন, ‘পহেলগাঁও হামলায় নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে চাই। ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করছি এই জয়।’ এখানেই শেষ নয়। ম্যাচ শেষে প্রেস মিটে হ্যান্ডশেক না করা নিয়ে তিনি জানান, বিসিসিআই এবং ভারত সরকারের নীতি একই ছিল। শুধুমাত্র ম্যাচ খেলতেই এসেছিল ভারতীয় দল। সৌজন্য না দেখানো নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেন তিনি। এই ঘটনা মেনে নিতে পারেনি পাকিস্তান। খেলার মাঠে রাজনীতিকে টেনে আনা ও আইসিসি-র আচরণবিধি ভঙ্গের ভিত্তিতে সূর্যকুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তারা।

    ফাইনালে জিতলেই কেল্লা ফতে

    এ বারের এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মধ্যে গ্রুপ পর্বের ম্যাচের আগে থেকেই ক্রিকেটের বাইরের বিষয়ে আলোচনা চলছে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের খেলা উচিত কি না তা নিয়ে তরজা চলেছে। গ্রুপ পর্বের ম্যাচে জয়ের পর ভারত অধিনায়ক সূর্যকুমার পহেলগাঁও হামলার নিন্দা করেন। নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে ‘অপারেশন সিঁদুর’-এর জন্য ভারতীয় সেনাকে ধন্যবাদ জানান তিনি। একই কথা শোনা যায় ভারতের কোচ গৌতম গম্ভীরের মুখেও। সুপার ফোরের ম্যাচেও তার অন্যথা হয়নি। অর্ধশতরান করার পর বন্দুক চালানোর কায়দায় উল্লাস করেন ফারহান। অনেকের অভিযোগ, ভারতীয় ডাগ আউটের দিকে তাকিয়ে একে-৪৭ চালানোর কায়দায় উল্লাস করেছেন তিনি। সেই বিতর্ক আরও বাড়িয়ে দিয়েছেন রউফ। এই গরম গরম আবহেই ফের রবিবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান। কুড়ির ফর্ম্যাটে ১৫ ম্য়াচের মধ্যে ১১টি জিতেছে ভারত ও পাকিস্তান জিতেছে ৩ ম্য়াচে। তাই দেবীর বোধনের দিনে ফের একবার বাইশ গজে পাকিস্তানকে হারাতে পারলেই কেল্লা ফতে।

LinkedIn
Share