Tag: news in bengali

news in bengali

  • Liquor Policy Case: আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় কেজরির বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে ইডি

    Liquor Policy Case: আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় কেজরির বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় (Liquor Policy Case) দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমোদন মিলেছে। দিন কয়েক আগেই দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনার অনুমোদন মিলেছিল। এবার মিলল স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমোদনও। ঘটনার জেরে দিল্লি বিধানসভা নির্বাচনের আগে বেজায় বিপাকে পড়লেন কেজরিওয়াল।

    আদালতে ২০০ পাতার চার্জশিট (Liquor Policy Case)

    ওই মামলায় জুলাই মাসেই আদালতে ২০০ পাতার চার্জশিট জমা দিয়েছিল ইডি। তাতে অভিযুক্ত করা হয়েছিল কেজরিওয়াল ও তাঁর দলকে। নিম্ন আদালত জানিয়েছিল, কেজরিওয়ালের বিরুদ্ধে পদক্ষেপ করার মতো যথেষ্ট তথ্য রয়েছে ওই চার্জশিটে। এর পর হাইকোর্টের দ্বারস্থ হন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। আদালতে তাঁর বক্তব্য ছিল, তিনি জনপ্রতিনিধি। জনপ্রতিনিধির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করতে হলে সরকারের আগাম অনুমতি নিতে হয়। ইডি তা করেনি।

    দিল্লির উপরাজ্যপালকে চিঠি ইডির

    মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। শীর্ষ আদালত জানিয়েছিল, কোনও জনপ্রতিনিধির বিরুদ্ধে রাজ্য সরকারের সম্মতি ছাড়া আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে বিচারপ্রক্রিয়া শুরু করা যায় না। এর পরেই (Liquor Policy Case) আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে (পিএমএলএ) বিচারের অনুমতি চেয়ে দিল্লির উপরাজ্যপালকে চিঠি দেয় ইডি। সেই চিঠিতেও ইডি দাবি করে, আবগারি মামলায় কিংপিন ও মূল ষড়যন্ত্রকারী কেজরিওয়ালই।

    আরও পড়ুন: ভোকাট্টা.. ঘুড়ি উড়িয়ে মকর সংক্রান্তি উদযাপন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

    গত ২১ মার্চ পিএমএলএ-এর অধীনে দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। পরে জামিনে মুক্তি পান তিনি। ১৭ মে একটি চার্জশিটে কেজরিওয়ালের নাম করেই ইডি দাবি করে, নির্দিষ্ট কিছু মদ ব্যবসায়ীকে সুবিধা পাইয়ে দিতে নেওয়া ১০০ কোটি টাকার মধ্যে ৪৫ কোটি টাকা খরচ করা হয়েছে গোয়া বিধানসভা নির্বাচনে প্রচার করতে। ইডির দাবি, কেজরিওয়াল জাতীয় আহ্বায়ক এবং আপের জাতীয় এক্সিকিউটিভ মেম্বার হিসেবে তহবিল ব্যবহারের জন্য চূড়ান্তভাবে দায়ী। তিনিই আপের নেপথ্যে থাকা মূল মস্তিষ্ক। বর্তমানে দিল্লির বিধানসভা নির্বাচন নিয়ে ব্যস্ত কেজরিওয়াল। ঠিক এই সময়ই অমিত শাহের মন্ত্রকের অনুমোদনের দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী (Arvind Kejriwal) যে নতুন করে বিপাকে পড়লেন, তা বলাই বাহুল্য (Liquor Policy Case)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ramakrishna 250: “গোবিন্দ, গোবিন্দ, সচ্চিদানন্দ, হরিবোল! হরিবোল! নাম করিতেছেন, আর যেন মধু বর্ষণ হইতেছে”

    Ramakrishna 250: “গোবিন্দ, গোবিন্দ, সচ্চিদানন্দ, হরিবোল! হরিবোল! নাম করিতেছেন, আর যেন মধু বর্ষণ হইতেছে”

    শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্তগৃহে

    চতুর্থ পরিচ্ছেদ

    ১৮৮৩, ২১শে জুলাই

    শ্রীযুক্ত অধর সেনের বাটীতে কীর্তনানন্দে

    ঠাকুর শ্রীরামকৃষ্ণ (Ramakrishna) অধরের বাড়ি আসিয়াছেন। রামলাল, মাস্টার, অধর আর অন্য অন্য ভক্ত তাঁহার কাছে অধরের বৈঠকখানায় বসিয়া আছেন। পাড়ার দু-চারিটি লোক ঠাকুরকে দেখিতে আসিয়াছেন (Kathamrita)। রাখালের পিতা কলিকাতায় আছেন—রাখাল সেইখানেই আছেন।

    শ্রীরামকৃষ্ণ (অধরের প্রতি)—কই রাখালকে খবর দাও নাই?

    অধর—আজ্ঞে হাঁ, তাঁকে খবর দিয়াছি।

    রাখালের জন্য ঠাকুরকে ব্যস্ত দেখিয়া অধর দ্বিরুক্তি না করিয়া রাখালকে আনিতে একটি লোক সঙ্গে নিজের গাড়ি পাঠাইয়া দিলেন।

    অধর ঠাকুরের কাছে বসিলেন। আজ ঠাকুরকে দর্শনজন্য অধর ব্যাকুল হইয়াছেন। ঠাকুরের এখানে আসিবার কথা পূর্বে কিছু ঠিক ছিল না। ঈশ্বরের ইচ্ছায় তিনি আসিয়া পড়িয়াছেন।

    অধর—আপনি অনেকদিন আসেন নাই। আমি আজ ডেকেছিলাম(Kathamrita),—এমন কি চোখ দিয়ে জল পড়েছিল।

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna)(প্রসন্ন হইয়া, সহাস্যে)—বল কি গো!

    সন্ধ্যা হইয়াছে। বৈঠকখানায় আলো জ্বালা হইল। ঠাকুর জোড় হস্তে জগন্মাতাকে প্রণাম করিয়া নিঃশব্দে বুঝি মূলমন্ত্র করিলেন। তৎপরে মধুর স্বরে নাম করিতেছেন। বলিতেছেন, গোবিন্দ, গোবিন্দ, সচ্চিদানন্দ, হরিবোল! হরিবোল! নাম করিতেছেন, আর যেন মধু বর্ষণ হইতেছে। ভক্তেরা অবাক্‌ হইয়া সেই নাম-সুধা পান করিতেছেন। শ্রীযুক্ত রামলাল (Ramakrishna) এইবার গান গাইতেছেন:

    ভুবন ভুলাইলি মা, হরমোহিনী।
    মূলাধারে মহোৎপলে, বীণাবাদ্য-বিনোদিনী।
    শরীর শারীর যন্ত্রে সুষুম্নাদি ত্রয় তন্ত্রে,
    গুণভেদ মহামন্ত্রে গুণত্রয়বিভাগিনী ॥
    আধারে ভৈরবাকার ষড়দলে শ্রীরাগ আর,
    মণিপুরেতে মহ্লার, বসন্তে হৃৎপ্রকাশিনী
    বিশুদ্ধ হিল্লোল সুরে, কর্ণাটক আজ্ঞাপুরে,
    তান লয় মান সুরে, তিন গ্রাম-সঞ্চারিণী।
    মহামায়া মোহপাশে, বদ্ধ কর অনায়াসে,
    তত্ত্ব লয়ে তত্ত্বাকাশে স্থির আছে সৌদামিনী।
    শ্রীনন্দকুমারে কয়, তত্ত্ব না নিশ্চয় হয়,
    তব তত্ত্ব গুণত্রয়, কাকীমুখ-আচ্ছাদিনী।

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    আরও পড়ুনঃ “আবার সেই সমাধি! আবার নিস্পন্দন দেহ, স্তিমিতি লোচন, দেহ স্থির

    আরও পড়ুনঃ দেখিয়াই ঠাকুর উচ্চহাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন, “ওই রে আবার এসেছে”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladeshi Illegal Immigrants: তামিলনাড়ুতে ৩১ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করল এটিএস

    Bangladeshi Illegal Immigrants: তামিলনাড়ুতে ৩১ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করল এটিএস

    মাধ্যম নিউজ ডেস্ক: তামিলনাড়ু (Tamil Nadu) থেকে ৩১ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে (Bangladeshi Illegal Immigrants) আটক করেছে এটিএস। জানা গিয়েছে, তারা পশ্চিমবঙ্গ সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেছিল। তামিলনাড়ুর তিরুপুর এবং কোয়েম্বত্তুর জেলার গ্রামীণ এলাকা থেকে এই সন্দেহভাজনদের গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য গত ৫ অগাস্ট থেকে হাসিনাকে বিতাড়িত করার পর বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে অস্থিরতা চলছে। ভারত-বাংলাদেশ সীমান্তকে অনুপ্রবেশের মুক্তাঞ্চল করে নাশকতামূলক চক্রান্তের ছক কষে জঙ্গি কার্যকলাপকে সক্রিয় করা হচ্ছে বলে মনে করেছেন বিশেষজ্ঞ মহল। 

    পোশাক কারখানায় কর্মরত ছিলেন অনুপ্রবেশকারীরা (Bangladeshi Illegal Immigrants)

    গোয়েন্দাদের তথ্য সূত্রে জানা গিয়েছে, এটিএস-এর মোট ৫টি টিম বিশেষ অভিযান চালিয়ে অনুপ্রবেশকারীদের (Bangladeshi Illegal Immigrants) গ্রেফতার করেছে। আরও জানা গিয়েছে, মাত্র কয়েক মাস আগেই এই জঙ্গিরা এই এলাকায় বসবাস শুরু করেছিলেন। তিরুপুর জেলার পাল্লাদাম এলাকা থেকে ২৮ জন এবং বীরপান্ডি এবং নাল্লুর থানায় মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তিরুপুরে পোশাক কারখানায় কর্মরত ছিলেন এই অনুপ্রবেশকারীরা। বাংলাদেশ থেকে এই অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে প্রথমে পশ্চিমবঙ্গে প্রবেশ করে, এরপর জাল নথি তৈরি করে আধার কার্ড বানিয়ে তিরুপুরে (Tamil Nadu) চলে যায়। গোটা অভিযানে নেতৃত্ব দিয়েছেন আনন্দকুমার তিরুপতি এবং এরপর তিনি পাল্লাদম পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গিয়েছে।

    আরও পড়ুন: ‘‘জেলবন্দি পার্থর সঙ্গে মোবাইলে কথা বলেন মমতা”, বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

    নাশকতামূলক চক্রান্তের পরিকল্পনা?

    বাংলাদেশের (Bangladeshi Illegal Immigrants) অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মহম্মদ হিউনূস ক্ষমতায় বসার পর থেকেই লাগাতার হিন্দু এবং আওয়ামি লিগকে টার্গেট করছে কট্টর মৌলবাদীরা। দেশের একাধিক কারাগার ভেঙে জঙ্গিরা উন্মুক্ত হয়ে পড়েছে, জামাত শিবির এবং জেএমবির জঙ্গিরাও অতি সক্রিয় উঠেছে। তাঁরা ভারতে ঢুকে নাশকতা মূলক চক্রান্তের পরিকল্পনা করছে বলে গোয়েন্দা সূত্রে খবর। ইতিমধ্যে এই ভাবে ভারতে অনুপ্রবেশকারীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নিরাপত্তা উপদেষ্টারা। ইতিমধ্যে সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Maha Kumbh Mela 2025: অঘোরী কারা? তাঁদের গুরু কে? কীভাবে সাধক হয়ে সিদ্ধি লাভ করেন?

    Maha Kumbh Mela 2025: অঘোরী কারা? তাঁদের গুরু কে? কীভাবে সাধক হয়ে সিদ্ধি লাভ করেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের গঙ্গা, যমুনা ও (পৌরাণিক) সরস্বতীর মিলনস্থল ত্রিবেণী সঙ্গমে কোটি কোটি ভক্তদের পুণ্যস্নান অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ মেলায় (Mahakumbh Mela 2025)। এই মহামিলন মেলায় শাক্ত, বৈষ্ণব, শৈব, গণপাত্য এবং সৌর উপাসকেরা সমবেত হবেন। এক এক সাধু বিশেষ ব্রত নিয়ে ঈশ্বরের আরাধনা করছেন। তাঁদের কাছে জীবনের চরম লক্ষ্য হল মুক্তি। এই মেলাকে ঘিরে দেশের সাধুদের সঙ্গে বিদেশের সাধুরাও সমবেত হয়েছেন। তবে সাধুদের মধ্যে নাগারা যেমন রয়েছেন, ঠিক তেমনি অঘোরীরাও রয়েছেন। অঘোরীরা (Aghori) তান্ত্রিক এবং যোগাচারে সাধনা করে থাকেন।

    শিবের উপাসনা করেন অঘোরীরা (Mahakumbh Mela 2025)

    মহাকুম্ভে (Mahakumbh Mela 2025) আসা অঘোরী (Aghori) সাধুদের নিয়ে সাংসারিক জীবনের বসবাসকারী ভক্তসমাজের মধ্যে একটা কৌতূহল রয়েছে। সাধনার কোন স্তরে পৌঁছে গেলে অঘোরী হওয়া যায়, তা নিয়ে একটা জিজ্ঞাসা থাকেই। পৌরাণিক ভাবে বলা হয়েছে যে, অঘোর বলতে বোঝায় যাঁরা শিবের উপাসনা করেন। এমনটাই বিশ্বাস করা হয় আদিদেব ভগবান শিবের কাছ থেকেই অঘোরীদের জন্ম হয়েছে। মূলত এই সাধাকরা তন্ত্র এবং যোগাভ্যাস করে থাকেন। একান্ত ভাবেই তাঁরা শৈব ভক্ত। শিবের ভক্ত দত্তাত্রেয় ঋষিকে অঘোর শাস্ত্রের গুরু বলা হয়। আবার এই দত্তাত্রয়কে শিবের অবতার বলা হয়। তাঁকে আবার যোগের ঈশ্বর বলা হয়।

    অঘোরীরা শ্মশানে থাকেন

    অঘোর সাধুদের মধ্যে সবচেয়ে মান্যতা দেওয়া হয় বাবা কিনারামকে (Aghori)। ১৬০১ সালে উত্তরপ্রদেশের চান্দুলিতে জন্ম হয়েছিল তাঁর। নানা অলৌকিক গল্প প্রচলিত ছিল। বলা হয় নিজে থেকে চলতে চলতেই নাকি বালিয়ার কাছে কামেশ্বর ধামে পৌঁছে গিয়েছিলেন। সারা ভারত ভ্রমণ করেছেন এবং গুজরাটের গিরনার পাহাড়ে ধ্যানে সিদ্ধিলাভ করেন। শেষে কাশী ধামে এসেছিলেন। তবে অঘোরীরা শ্মশানে থাকেন। মূলত তিন ধরনের পুজো করেন। তবে তাঁদের সাধনায় শিব এবং শবের সাধনা রয়েছে। অসমের কামাখ্যাধাম, বাংলায় তারাপীঠ, নাসিকের ত্রম্বকেশ্বর, উজ্জয়িনীর চক্রতীর্থে এই সাধনার পুণ্যভূমি। এই সাধকরা মদ, মাংস এবং মৈথুন নিয়ে সাধনা করেন এবং মৃতদেহে পা দিয়ে সাধনা করে থাকেন। কুম্ভমেলায় (Mahakumbh Mela 2025) তাঁদের বিরাট যোগদান থাকে।

    অলৌকিক ক্ষমতার অধিকারী

    লৌকিক ভাবে কথিত রয়েছে একাবার কাশীর রাজা হাতিতে চড়ে ভ্রমণ করছিলেন। রাজা রাস্তায় কিনারামকে অঘোরী (Aghori) বেশে দেখে দেওয়ালের কাছে সরে যেতে বলেন, কিন্তু দেখা যায় হাতিগুলি সমানেই দেওয়ালে ঘোরাঘুরি করছে, ভুল বুঝে রাজা শেষে ক্ষমা চান। অঘোরীরা সময়ে সময়ে মায়াবী এবং অলৌকিক শক্তির অধিকারী হন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Maha Kumbh 2025: মেলে অপার শান্তি, মন হয় পবিত্র, জানুন মৌনী অমাবস্যার শাহি স্নানের মাহাত্ম্য

    Maha Kumbh 2025: মেলে অপার শান্তি, মন হয় পবিত্র, জানুন মৌনী অমাবস্যার শাহি স্নানের মাহাত্ম্য

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার ১৩ জানুয়ারি উত্তরপ্রদেশের শুরু হয়েছে মহাকুম্ভ। প্রশাসনের অনুমান, মহাকুম্ভকে (Maha kumbh 2025) কেন্দ্র করে ৪৫ থেকে ৫০ কোটি ভক্তের সমাবেশ হতে পারে। ইতিমধ্যে সারা পৃথিবীর সবচেয়ে বড় ইভেন্টে পরিণত হয়েছে মহাকুম্ভ। মুসলিম দেশগুলির মধ্যেও সবচেয়ে বেশি ট্রেন্ডিং চলছে মহাকুম্ভ সার্চে। সবচেয়ে বেশি সার্চ হয়েছে পাকিস্তানে, এরপর কাতার। প্রসঙ্গত, ১৩ জানুয়ারি শুরু হওয়া মহাকুম্ভ চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ভারতবর্ষের সনাতন পরম্পরা, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্যের প্রতিফলন দেখা যাচ্ছে প্রয়াগরাজে। প্রসঙ্গত, মহাকুম্ভে শাহি স্নানের এক আলাদা গুরুত্ব রয়েছে। ১৩ জানুয়ারি মহাকুম্ভ শুরু হওয়ার দিনে সম্পন্ন হয়েছে প্রথম শাহি স্নান। মঙ্গলবার মকর সংক্রান্তির দিনে সম্পন্ন হয়েছে দ্বিতীয় শাহি স্নান (Maha kumbh 2025)। পরবর্তী শাহি স্নান সম্পন্ন হবে ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যার দিন। মৌনী অমাবস্যার শাহি স্নানের (Mauni Amavasya) এক আলাদা গুরুত্ব রয়েছে এবং এক আলাদা মাহাত্ম্য রয়েছে। কেন মৌনী অমাবস্যার শাহি স্নান এত গুরুত্বপূর্ণ এবং এর আধ্যাত্মিক মাহাত্ম্য ঠিক কী রয়েছে , এই নিয়ে আমরা আজকে আলোচনা করব।

    আভ্যন্তরীণ শুদ্ধিকরণ ও পবিত্রতা (Maha kumbh 2025)

    শাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, মৌনী শব্দটি এসেছে মৌনতা থেকে। যার আক্ষরিক অর্থ দাঁড়ায় নীরবতা। শাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, মৌনী অমাবস্যার দিন (Maha kumbh 2025) নীরবতা পালন করলে মানসিক স্বচ্ছতা এবং অভ্যন্তরীণ শান্তি বিরাজ করে ব্যক্তির মধ্যে। একই সঙ্গে তাঁরা জানাচ্ছেন যে, গঙ্গা যমুনা ও সরস্বতীর নদীর যে সঙ্গমস্থল, যা প্রয়াগরাজ নামে পরিচিত, সেখানে মৌনী অমাবস্যায় পবিত্র স্নান করলে আত্মা শুদ্ধ হয় এবং অতীতের সমস্ত পাপ থেকে মুক্তি মেলে।

    মোক্ষলাভ করা যায় মৌনী অমাবস্যা স্নানে

    অনেক শাস্ত্র বিশেষজ্ঞের মতে, মৌনী অমাবস্যায় পবিত্র নদীর জলে আধ্যাত্মিক শক্তি বিরাজ করে এবং জল ঐশ্বরিক হয়ে ওঠে। তাই এই দিনে যদি কেউ স্নান করে তাহলে তাঁর মোক্ষলাভ (Maha kumbh 2025) হয়। শাস্ত্র বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন, এই সময়ে স্নান করলে মোক্ষলাভ করতে পারেন ভক্তরা।

    জৈনগুরু ঋষভদেবের কাহিনি

    জানা যায়, মৌনী আমাবস্যার (Maha kumbh 2025) অন্য আরেকটি গুরুত্ব রয়েছে। এই হল সেই পবিত্র মুহূর্ত যে সময়ে জৈন ধর্মের একজন তীর্থঙ্কর ঋষভদেব তিনি নদীতে স্নান করে, তাঁর নীরবতার ব্রত শেষ করেছিলেন। জানা যায়, পরবর্তীকালে ঋষভদেবের পথকেই অনুসরণ করেন লক্ষ লক্ষ ভক্ত। তাঁর দেখানো পথই অনুসরণ করে আজও মৌনী ব্রত পালন করে থাকেন অনেক জৈন সম্প্রদায়ের মানুষ।

    মুক্তি হয় পূর্বপুরুষদেরও

    শাহিস্নান অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভে। এই সময়ে সাধু সন্তরা আনুষ্ঠানিকভাবে বিভিন্ন শোভাযাত্রা বের করেন এবং পবিত্র জলে স্নান করে তারপরেই তাঁদের দিনের শুরু করেন। সমস্ত সাংসারিক মানুষকে এই আচার পালন করার জন্য তাঁরা অনুপ্রাণিত করেন। মনে করা হয় এই দিনে যে সমস্ত মানুষ স্নান করেন, তাঁরা শুধুমাত্র নিজের কর্মকে শুদ্ধ করেন না, তাঁরা তাঁদের পূর্ব পুরুষদেরও উদ্ধার করেন এবং তাঁদের মুক্তির পথে নিয়ে যান।

    ধুয়ে যায় সমস্ত অহঙ্কার

    শাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, মৌনী অমাবস্যার ব্রত পালন এবং পবিত্র নদীতে স্নান করলে পরে নিজের সমস্ত অহংকার ধুয়ে যায় এবং মানুষজন নিজেদের পার্থিব আসক্তি ত্যাগ করতে সক্ষম হন। নিজেদের আধ্যাত্মিক উন্নতিতে মৌনী অমাবস্যা স্নানের এক আলাদা গুরুত্ব রয়েছে।

    ১৪৪ বছর পর পূর্ণ মহাকুম্ভ

    মহাকুম্ভমেলা হল বিশ্বের সর্ব বৃহৎ ধর্মীয়, সামজিক এবং সাংস্কৃতিক মহামিলন মেলা। প্রতি ১২ বছর এক যোগে পূর্ণকুম্ভের আয়োজন হয়ে থাকে। আর প্রতি বছর যে মেলা হয়, তাকে বলা হয় কুম্ভ। ছয় বছরে একবার কুম্ভকে বলা হয় অর্ধকুম্ভ। প্রতি ১২ বছরে অনুষ্ঠিত কুম্ভকে বলা হয় পূর্ণকুম্ভমেলা। আবার ১২টি পূর্ণকুম্ভ অতিক্রান্ত হয়ে বা ১৪৪ বছর পর যে পূর্ণকুম্ভমেলা আসে, তাকে বলা হয় মহাকুম্ভ মেলা। এই কুম্ভ মূলত চারটি জায়গায় চক্রাকারে অনুষ্ঠিত হয়। জায়গাগুলি হল, উত্তরপ্রদেশের গঙ্গা, যমুনা ও (পৌরাণিক) সরস্বতী নদী সঙ্গমে প্রয়াগরাজ (Triveni Sangam), উত্তরাখণ্ডের গঙ্গা নদীর তীরে হরিদ্বার, মধ্যপ্রদেশের শিপ্রা নদীর তীরে উজ্জয়িনী এবং মহারাষ্ট্রের গোদাবরীর তীরে নাসিকে। সব জায়গায় মূলত নদী সঙ্গমে মেলা বসে এবং পুণ্যস্নান সম্পন্ন হয়। এই বছর পূর্ণ মহাকুম্ভ মেলা আয়োজিত হচ্ছে প্রয়াগরাজে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • UGC NET: পিছিয়ে গেল ইউজিসি নেট পরীক্ষা, হচ্ছে না ১৫ জানুয়ারি তারিখে, জানাল এনটিএ

    UGC NET: পিছিয়ে গেল ইউজিসি নেট পরীক্ষা, হচ্ছে না ১৫ জানুয়ারি তারিখে, জানাল এনটিএ

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার, ১৫ জানুয়ারির পূর্ব নির্ধারিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি আয়োজিত নেট (UGC NET) পরীক্ষা হচ্ছে না। একথা জানিয়ে দিল এনটিএ (NTA)। পিএইচডি, জুনিয়র ফেলোশিপ এবং সহকারী অধ্যাপক পদে নিয়োগের পরীক্ষা ৩ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত সময়ে মোট ৮৫টি বিষয়ে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা সিবিটি মোডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ১৫ তারিখ পোঙ্গল এবং মকর সংক্রান্তির কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে।

    পরীক্ষার্থীদের স্বার্থে ওই দিনের সকল পরীক্ষা বাতিল (UGC NET)

    ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-র ডিরেক্টর রাজেশ কুমার বলেন, “সংস্থার (UGC NET) পক্ষ থেকে আগামী ১৫ জানুয়ারির পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার্থীদের স্বার্থে ওই দিনের সকল পরীক্ষা বাতিল করা হয়েছে। পরবর্তী সময়ে নতুন তারিখ ঘোষণা করা হবে। তবে আগামী ১৬ তারিখের নেট পরীক্ষা নির্ধারিত করা সময়েই অনুষ্ঠিত হবে।”

    কোন কোন বিষয়ে পরীক্ষা হবে না?

    জানা গিয়েছে, যে যে বিষয়ে পরীক্ষা (UGC NET) হওয়ার কথা ছিল তার মধ্যে রয়েছে, গণযোগাযোগ ও সাংবাদিকতা, সংস্কৃত, নেপালি, আইন, জাপানি, উইমেনস স্টাডিজ, মালায়ালাম, উর্দু, কোঙ্কনি, অপরাধবিদ্যা, লোকসাহিত্য, ইলেকট্রনিক সায়েন্স, পরিবেশ বিজ্ঞান, ইন্ডিয়ান, ইন্ডিয়ান জ্ঞান পরম্পরা সহ মোট ১৭টি বিষয়। উল্লেখ্য, পরীক্ষায় অনিয়ম হওয়ার সম্ভাবনা থাকায় গত বছর সব পরীক্ষা বাতিল করা হয়েছিল। তাই এবারও পরীক্ষার্থীদের নেটের ওয়েবসাইটে (NTA) নজর রাখতে বলা হয়েছে।

    কীভাবে প্রবেশপত্র ডাউনলোড করবেন?

    ১> প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.ac.in-এ লগ ইন করুন।

    ২> এরপর হোম পেজে প্রবেশপত্রের লিঙ্কটি খুঁজুন এবং এটিতে ক্লিক করুন।

    ৩> আপনার আবেদন নম্বর এবং জন্ম তারিখের মতো বিষয়ে তথ্য দিয়ে পূরণ করে সাবমিট বোতামে ক্লিক করুন।

    ৪> এরপর স্ক্রিনে প্রদর্শিত হওয়ারপর এবং প্রবেশপত্রটি দেখুন এবং ডাউনলোড (UGC NET)  করেন।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Maha Kumbh 2025: সংক্রান্তিতে মহাকুম্ভে ‘অমৃত স্নান’, যোগ দিল ১৩ আখড়া, পবিত্র ডুব দিলেন কোটির বেশি ভক্ত

    Maha Kumbh 2025: সংক্রান্তিতে মহাকুম্ভে ‘অমৃত স্নান’, যোগ দিল ১৩ আখড়া, পবিত্র ডুব দিলেন কোটির বেশি ভক্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: শীত উপেক্ষা করেই ভক্তদের ভিড় পূর্ণকুম্ভের প্রয়াগরাজে। উত্তরপ্রদেশের  প্রশাসনের তরফে জানানো হয়েছে, মকর সংক্রান্তির (Makar Sankranti) সকালে ১০টা পর্যন্ত ১ কোটি ৪০ লক্ষ মানুষ (Maha kumbh 2025) ‘পুণ্যস্নান’ করেছেন প্রয়াগরাজে। ক্রমশ ভিড় বাড়ছে। তাই বেলা বাড়লে এই সংখ্যা উত্তরোত্তর বাড়বে বলে মনে করা হচ্ছে। একটি সূত্র জানাচ্ছে, ৩ কোটি ছুঁয়ে যেতে পারে সংখ্যা। উত্তরপ্রদেশ পুলিশের ডিজি প্রশান্ত কুমার জানিয়েছেন, সকাল ৭টায় বিভিন্ন আখড়ার সাধু-সহ প্রায় ৯৮ লক্ষ ২০ হাজার মানুষ গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গমে ‘অমৃত স্নান’ করেন।

    ১৩ আখড়ার অমৃত স্নান (Maha kumbh 2025) 

    মঙ্গলবার মকর সংক্রান্তির (Maha kumbh 2025) পবিত্র মুহূর্তে প্রথম অমৃত স্নানে ১৩টি আখড়া অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন, অল ইন্ডিয়া আখড়া পরিষদের সভাপতি মহন্ত রবীন্দ্র পুরী। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ১৩টি আখড়া তিনটি প্রধান দলে বিভক্ত। এগুলি হল সন্ন্যাসী (শৈব), বৈরাগী (বৈষ্ণব) এবং উদাসীন। শৈব আখড়ার মধ্যে রয়েছে শ্রী পঞ্চ দশনম জুনা আখড়া, শ্রী পঞ্চায়েতি আখড়া, নিরঞ্জনী, শ্রী শম্ভু পঞ্চায়েতি অটল আখড়া, শ্রী পঞ্চায়েতি আখড়া মহানির্বাণী, শ্রী শম্ভু পঞ্চাগ্নি আখড়া, শ্রী পঞ্চদশনাম আবাহন আখড়া, এবং তপোনিধি আখড়া। বৈষ্ণব আখড়ায় রয়েছে শ্রী পঞ্চ নির্মোহি আনি আখড়া, শ্রী পঞ্চ দিগম্বর আনি আখড়া, এবং শ্রী পঞ্চ নির্বাণী আনি আখড়া নিয়ে গঠিত। এদিকে উদাসীন আখাদের মধ্যে রয়েছে শ্রী পঞ্চায়েতি আখড়া বড় উদাসীন, শ্রী পঞ্চায়েতি আখড়া নয়া উদাসীন এবং পঞ্চায়েতি আখড়া নির্মল।

    প্রথমে স্নান কোন আখড়ার (Maha kumbh 2025) 

    রবীন্দ্র পুরী আরও জানিয়েছেন, জুনা আখড়া প্রথম অমৃত স্নানে যাওয়ার জন্য দেওয়ার জন্য অনুরোধ করেছিল, কারণ তাদের সদস্য সংখ্যা বিপুল ছিল। তবে, আখড়া পরিষদ সিদ্ধান্ত অনুযায়ী, অমৃত স্নানের রীতি মেনেই প্রতিটি আখড়াকে পর পর পাঠানো হয়। রীতি অনুযায়ী সাতটি সন্ন্যাসী আখড়া পবিত্র স্নানের নেতৃত্ব দেয়। এরপরে তাদের সঙ্গে যোগ দেয় তিনটি বৈরাগী আখড়া। সবশেষে যায়, তিনটি উদাসীন আখড়া।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mahakumbh Mela 2025: প্রথম দিনেই সুপারহিট এআই, দেড় ঘণ্টায় উদ্ধার মহাকুম্ভে হারিয়ে যাওয়া ২৫০ জন

    Mahakumbh Mela 2025: প্রথম দিনেই সুপারহিট এআই, দেড় ঘণ্টায় উদ্ধার মহাকুম্ভে হারিয়ে যাওয়া ২৫০ জন

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৪৪ বছর পর পূর্ণ মহাকুম্ভের (Mahakumbh Mela 2025) প্রথম দিনেই সুপারহিট। ২৫০ জন নিখোঁজ পুণ্যার্থীকে ডিজিটাল (Digitally Found) উপায়ে খোঁজ করে অনন্য নজির গড়ল কুম্ভমেলা প্রশাসন এবং উত্তরপ্রদেশের যোগী প্রশাসন। কুম্ভ মেলায় হারিয়ে যাওয়াটা ভারতীয় সংস্কৃতিতে একটা প্রবাদে পরিণত হয়েছে। অর্থাৎ, কুম্ভে এলে হারিয়ে যাবেই! এবার এই সমস্যার সমাধানে বিরাট সাফল্য পেয়েছে মহাকুম্ভে। জীবনভর খোঁজ না মেলার এই লোকশ্রুতিকে ভুল প্রমাণিত করেছে ডিজিটাল পদ্ধতি। পুলিশ প্রশাসনও সবরকম সহযোগিতার হাত বাড়িয়ে আরও সুশৃঙ্খল করেছে মেলাকে। মহাকুম্ভে প্রথম দিন ছিল পৌষ পূর্ণিমা। জানা গিয়েছে, মোট দেড় কোটি ভক্ত ত্রিবেণী সঙ্গমে পবিত্র পুণ্যস্নান করেছেন। মেলা চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি পর্যন্ত। আনুমানিক ৪০-৪৫ কোটি ভক্ত এই ত্রিবেণী সঙ্গমে স্নান করবেন।  

    ‘ভুলা-ভাটকা ক্যাম্প’ (Mahakumbh Mela 2025)

    এই বিরাট হিন্দু মেলাকে (Mahakumbh Mela 2025) সুপরিকল্পিত ভাবে পরিচালনা করার জন্য ‘ভুলা-ভাটকা ক্যাম্প’, পুলিশ সহায়তা কেন্দ্র এবং মেলার জন্য বিশেষভাবে নির্মিত ওয়াচ টাওয়ারে কর্মীদের মোতায়েন সহ বেশ কয়েকটি ভিড় নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। হারিয়ে যাওয়া ব্যক্তিদের মধ্যে বিশেষ করে শিশু এবং মহিলাদের এই শিবিরগুলি থেকে সামাজিক মাধ্যমে ডিজিটাল উপকরণ ব্যবহার করে খোঁজ করার সন্ধান (Digitally Found) করার প্রক্রিয়া চালানোর কাজ করা হচ্ছে বলে জানা গিয়েছে।

    মোট ১০টি শিবির

    উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই বিরাট কুম্ভমেলায় (Mahakumbh Mela 2025) মোট ১০টি ‘খোয়া-পাওয়া’ অর্থাৎ হারানো এবং প্রাপ্তির কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই শিবিরগুলিতে আধুনিক সবরকম সুযোগ সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। সকল তীর্থযাত্রীদের জন্য যে কোনও সহায়তা প্রধান করা হবে এই জায়গাগুলিতে। মহিলা ও শিশুদের জন্য প্রতীক্ষালয়, ডাক্তারি চিকিৎসার ব্যবস্থা এবং বিনোদনের জন্য নানা উপকরণের ব্যবস্থা রাখা হয়েছে।

    প্র্যত্যেক শিবিরে ৫৫ ইঞ্চির লাইভ স্ক্রিন

    উত্তরপ্রদেশ এডিজি ভানু ভাস্কর বলেন, “প্রত্যেক শিবিরে ৫৫ ইঞ্চির একটা করে লাইভ স্ক্রিন লাগানো হয়েছে। সাধারণ নাগরিকদের সঙ্গে যার মাধ্যমে দ্রুত সম্পর্ক স্থাপন করা যাবে। মেলায় (Mahakumbh Mela 2025) হারিয়ে যাওয়া কোনও হারানো এবং প্রাপ্তির খবর সম্প্রচার করা হবে। নিখোঁজকে খুঁজে পেতে ফেসবুক, এক্স, হোয়াটসঅ্যাপ-সহ আরও একাধিক সামজিক মাধ্যমে ব্যাপক ভাবে প্রচার-প্রসার করা হবে। একই ভাবে স্নানের জন্য কেন্দ্রীয় ঘাট ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ পথনির্দেশিকা দেওয়া হবে।”

    কীভাবে খোঁজ করা হয়?

    পাশাপাশি এই সহায়তা কেন্দ্রগুলি থেকে হারিয়ে যাওয়া ব্যক্তি এবং বস্তু সম্পর্কে যে ডিজিটাল রেকর্ড করা সংগ্রহ করা হয়েছিল সেগুলিকে প্রথমে কম্পিউটারাইজড রসিদ এবং ছবি সমেত ওই ৫৫ ইঞ্চি স্ক্রিনে দেখানো হবে। এরপর একে একে সমস্ত আধুনিক প্রযুক্তিতে সব জায়গায় তা প্রদর্শন করা হবে। নিখোঁজ সম্পর্কে স্ক্রিনে দেখে শিবিরে গেলে প্রশাসনের সহযোগিতায় হারিয়ে যাওয়া ব্যক্তির সন্ধান পাওয়া যাবে। শুধু যে মানুষ নিখোঁজকেই সন্ধান করা হবে তাই নয়, মোবাইল, মানিব্যাগ, প্রয়োজনীয় সামগ্রীও একই ভাবে সন্ধান (Digitally Found) করার কাজে পরিষেবা মিলবে।

    মাত্র দেড় ঘণ্টায় খোঁজ মেলে

    কুম্ভমেলায় (Mahakumbh Mela 2025) নিজের বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিজনদের দ্রুত খুঁজে (Digitally Found) দিতে লাগাতার মাইকে ঘোষণার প্রক্রিয়ায়ও করা হয়েছে। পুলিশের সঙ্গে সিভিল ডিফেন্সের সঙ্গে থাকা কর্মীরাও খোঁজে বিরাট ভূমিকা রাখছেন। এই কাজের জন্য মেলার মাঠে তথ্য অনুসন্ধান কেন্দ্রের স্থাপন করা হয়েছে। আবার উত্তরপ্রদেশ সিভিল ডিফেন্স কর্মী নীতেশ কুমার দ্বিবেদী প্রথম দিনেই মেলার সাফল্য নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, “মহাকুম্ভের এই বিরাট আয়োজনে অনেক হারিয়ে যাওয়া ব্যাক্তিকে তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। মাত্র দেড় ঘণ্টায় আমাদের সিভিল ডিফেন্স কর্মীরা উদ্যোগী হয়ে ২০০-২৫০ জনকে তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার কাজ সম্পন্ন করেছেন। তবে কাজটি কঠিন হলেও প্রয়োজনীয় প্রযুক্তি আমাদের ব্যাপক সহযোগিতা করেছে।” একই ভাবে মেলায় হারিয়ে যাওয়া দিল্লি থেকে আসা তীর্থযাত্রী অজয় গোয়েল জানান, মাত্র এক ঘণ্টার মধ্যে পরিবারের লোকজনের কাছে ফিরে যেতে সক্ষম হয়েছি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Maha kumbh 2025: মুসলিম দেশগুলিতে ইন্টারনেট সার্চে ট্রেন্ডিং ‘মহাকুম্ভ’, সবচেয়ে এগিয়ে পাকিস্তান

    Maha kumbh 2025: মুসলিম দেশগুলিতে ইন্টারনেট সার্চে ট্রেন্ডিং ‘মহাকুম্ভ’, সবচেয়ে এগিয়ে পাকিস্তান

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে ইন্টারনেট সার্চে ট্রেন্ডিং ‘মহাকুম্ভ’। সবচেয়ে আশ্চর্যের কথা, ইসলামি দেশগুলিতে মহাকুম্ভ নিয়ে ব্যাপক কৌতুহল রয়েছে। সবচেয়ে বেশি তার মধ্যে পাকিস্তানে।

    শুরু হয়েছে মহাকুম্ভ (Maha kumbh 2025)। সোমবারই প্রথম শাহি স্নান সম্পন্ন করেন ভক্তরা। উত্তরপ্রদেশের প্রশাসনের পরিসংখ্যান বলছে, প্রথম দিনেই ডুব দিয়েছেন ৫০ লক্ষ ভক্ত (Maha kumbh)। মঙ্গলবার মকর সংক্রান্তির পুণ্য তিথিতে চলছে অমৃত স্নান। আশা, এদিন কয়েক কোটি ভক্ত ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়ে পুণ্য-স্নান সারবেন। প্রসঙ্গত, মহাকুম্ভে শুধুমাত্র ভারতীয়রাই যে হাজির হচ্ছেন এমনটা নয়। এটা বিশ্বের সবচেয়ে বড় মানব-সমাবেশে পরিণত হয়েছে। অনুমান করা হচ্ছে, ৪০ থেকে ৫০ কোটি ভক্ত সামিল হতে পারেন প্রয়াগরাজে মহাকুম্ভকে কেন্দ্র করে।

    সবচেয়ে বেশি সার্চ (Maha kumbh 2025) করছেন পাকিস্তানিরা  

    এই মহাকুম্ভকে (Maha kumbh 2025) কেন্দ্র করে ব্রাজিল, জার্মানি, জাপান, ইংল্যান্ড, আমেরিকা, স্পেন – এই সমস্ত দেশের ভক্তরাও হাজির হয়েছেন। তাঁরা ডুব দিচ্ছেন পুণ্যার্জনের আশায়, মোক্ষলাভের আশায়। এই সময়ে মহাকুম্ভকে ইন্টারনেটে সার্চ করার প্রবণতা ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বী দেশে। প্রথমেই নাম আসছে পাকিস্তানের। অর্থাৎ পাকিস্তানের মতো একটি ইসলামিক দেশ, তারাও মহাকুম্ভের বিষয়ে আগ্রহী হয়ে উঠেছে এবং ইন্টারনেটে মহাকুম্ভকে সবচেয়ে বেশি সার্চ করছে।

    পাকিস্তানের পরে সব চেয়ে বেশি সার্চ কাতারের

    পাকিস্তানের পরে অন্য আরেকটি দেশের নাম উঠে এসেছে, যারা ইন্টারনেটে মহাকুম্ভকে (Maha kumbh 2025) সার্চ করছে। সেটি হল কাতার। তালিকায় রয়েছে আমিরশাহি, বাহরিনও। এর পাশাপাশি নেপাল, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কানাডা, আয়ারল্যান্ড, ব্রিটেন, তাইল্যান্ডল আমেরিকা— এই সমস্ত দেশগুলি মহাকুম্ভকে সার্চ করছে ইন্টারনেটে। অর্থাৎ প্রয়াগরাজের মহাকুম্ভকে নিয়ে ইতিমধ্যে আলোচনা, চর্চা চলছে সারা বিশ্বে। এটি পৃথিবীর সবচেয়ে বড় ইভেন্টে পরিণত হয়েছে।

    ঢেলে সাজানো হয়েছে মহাকুম্ভের (Maha Kumbh 2025)  নিরাপত্তা ব্যবস্থাকে

    ঢেলে সাজানো হয়েছে মহাকুম্ভের (Maha Kumbh 2025) নিরাপত্তা ব্যবস্থাকে। মেলা এলাকায় ২,৭৫১টি সিসি ক্যামেরায় নজরদারি চলছে সর্বক্ষণ। প্রতিটি জায়গাতেই নিরাপত্তা আধিকারিকরা নজর রাখছেন। এরমধ্যে ৩২৮টি ক্যামেরা এআই বৈশিষ্ট্যযুক্ত। প্রয়াগরাজ জোনের অতিরিক্ত মহানির্দেশক ভানু ভাস্কর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কুম্ভ মেলা এলাকায় শক্তিশালী সাত স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। সন্দেহজনক কার্যকলাপের ওপর নজর রাখতে সদা তৎপর গোয়েন্দা বাহিনী। নজরদারি জোরদার করার জন্য অ্যান্টি-ড্রোন সিস্টেম এবং টেথার্ড ড্রোন মোতায়েন করা হয়েছে। মেলা এলাকা এবং তার আশেপাশে প্রায় ৪০,০০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Maha Kumbh 2025: মাইনাস তাপমাত্রাতেও বস্ত্রহীন থাকেন নাগা সাধুরা, কোন আধ্যাত্মিক শক্তিতে?

    Maha Kumbh 2025: মাইনাস তাপমাত্রাতেও বস্ত্রহীন থাকেন নাগা সাধুরা, কোন আধ্যাত্মিক শক্তিতে?

    মাধ্যম নিউজ ডেস্ক: মহাকুম্ভে (Maha Kumbh 2025) ব্যাপক ভিড় নাগা সাধুদের। প্রবল শীতেও তাঁরা বস্ত্র ধারণ করেন না। সাম্প্রতিক, ৮ বছরের নাগা সাধু গোপাল গিরির একটি সাক্ষাৎকারের ভিডিও বেশ ভাইরাল হয়েছে। সেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ঈশ্বরই তাঁর জ্যাকেট। এই কারণে তাঁর ঠান্ডা লাগে না। নাগা সাধুরা (Naga Sadhu) শূন্য কিংবা মাইনাস তাপমাত্রাও সহ্য করতে সক্ষম। কীভাবে সম্ভব হয় এটি? চিকিৎসা বিজ্ঞানের নিয়মানুসারে, মানুষ পোশাক ছাড়া মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে প্রায় আড়াই ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। তবে নাগা সাধুরা একথা একেবারেই মানেন না। তাঁরা মনে করেন, আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে চরম ঠান্ডা সহ্য করা যায়।  ঠিক এই কারণে তাঁরা তিন ধরনের সাধনা করেন।

    নাগা সাধুদের তিন ধরনের সাধনা (Maha Kumbh 2025)

    অগ্নি সাধনা: নাগা সাধুরা (Naga Sadhu)  একধরনের ধ্যান অনুশীলন করেন। এই অনুশীলনের মাধ্যমে তাঁদের শরীরের মধ্যে আগুনের উপাদান জমতে থাকে। এভাবেই প্রবল শীতেও তাঁদের শরীর উষ্ণ থাকে।
     
    নাড়ি শোধন: নাড়ি শোধন প্রাণায়ামের মাধ্যমে, নাগা সাধুরা তাঁদের শরীরের মধ্যে বায়ুপ্রবাহের ভারসাম্য বজায় রাখতে পারেন। এভাবেই শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রিত এবং উষ্ণ থাকে। 

    মন্ত্রোচ্চারণ: অন্যদিকে নাগা সাধুদের মতে, মন্ত্র উচ্চারণের মাধ্যমেও তাঁদের শরীরে শক্তি উৎপন্ন হয়, যা শরীরে তাপ তৈরি করে। প্রবল ঠান্ডার তাপমাত্রা এভাবেই সহ্য করতে পারেন তাঁরা।

    ছাই দিয়ে ঢাকা থাকে শরীর, কাজ করে অন্তরকের  (Maha Kumbh 2025)

    এ ছাড়া (Maha Kumbh 2025) নাগা সাধুরা ছাই দিয়ে তাঁদের শরীর ঢেকে রাখেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এটি একটি অন্তরক স্তর হিসেবে কাজ করে। ছাইতে ক্যালসিয়াম, ফসফরাস এবং পটাসিয়ামের মতো খনিজ রয়েছে, যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এভাবেই ঠান্ডা থেকে রক্ষা পান তাঁরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share