Tag: news in bengali

news in bengali

  • Plastic Bricks: বর্জ্য প্লাস্টিক থেকে পরিবেশ বান্ধব ইট তৈরি করছে ইসিএল, কিনছে প্রতিরক্ষা মন্ত্রক

    Plastic Bricks: বর্জ্য প্লাস্টিক থেকে পরিবেশ বান্ধব ইট তৈরি করছে ইসিএল, কিনছে প্রতিরক্ষা মন্ত্রক

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্জ্য প্লাস্টিক থেকে পরিবেশ বান্ধব করে ইট (Eco Friendly Brick) কিনছে দেশের প্রতিরক্ষা মন্ত্রক। কয়লা উৎপাদনের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত সংস্থা ইসিএল এবার থেকে বর্জ্য প্লাস্টিক সংগ্রহ করে ইট তৈরি শুরু করছে। শুরুতে চাহিদা ভালো হওয়ায় এবার পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার (Bardhaman) শ্রীরামপুরে প্লাস্টিকের ইট তৈরির নতুন যন্ত্র বাসিয়েছে ইসিএল।

    কীভাবে তৈরি হচ্ছে প্লাস্টিকের ইট?

    জানা গিয়েছে, এই ইট (Eco Friendly Brick) তৈরির কারখানার উদ্বোধন করেছেন সংস্থার চেয়ারম্যান সমীরণ দত্ত এবং ডিরেক্টর নিলাদ্রি রায়। পরীক্ষামূলক ভাবে দুই এক দিন চালানোর পর সোমবার থেকে পুরোদমে কাজ শুরু হবে বলে জানিয়েছে ইসিএল (Bardhaman)। সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে একটি ইট তৈরি হতে এক কেজি ওজনের প্লাস্টিকের প্রয়োজন হয়। পুরসভা এলাকার ডাস্টবিন বা ডাম্পিং হাউস থেকে প্লাস্টিক সংগ্রহ করা হয়। পাশাপাশি যে সব ইসিএল এলাকায় ব্যাপক ভাবে প্লাস্টিক ব্যবহার করা হয়, সেখানে ফেলে দেওয়া প্লাস্টিক সংগ্রহ করা হয়। এরপর সেগুলিকে কেটে টুকরো টুকরো করে তাপ দিয়ে আংশিক গলিয়ে ঠান্ডা জলে ফেলে রাখা হয়। তারপরে সেগুলিকে মেশিনের সাহায্যে মন্ড করে ইট তৈরি করা হয়। এতে বিভিন্ন রকমের ইট প্রস্তুত হয়। কাজের সঙ্গে যুক্ত এক কর্মী বলেন, “প্লাস্টিক গলাতে সময় লাগে সাধারণত ১৫ মিনিট। গরম কালে সময় লাগে ১০ মিনিট। তবে বাজারের ইটের তুলনায় এই ইট অনেক বেশি শক্তিশালী। তুলনায় হালকাও।”

    আরও পড়ুনঃ ব্যর্থ পুলিশ! রাজাবাজারকাণ্ডে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি শুভেন্দুর

    প্রতিদিন গড়ে ১০০টি করে তৈরি হচ্ছে

    এই ইট সম্পর্কে সংস্থার পক্ষ থেকে নিলাদ্রি রায় বলেছেন, “প্রতিরক্ষা মন্ত্রক তাদের নানান নির্মাণে এই ইট ব্যবহার করবে। পাহাড়ি অঞ্চলে এই ইট দিয়ে নির্মাণ হতে পারে। ওজনে হালকা এবং শক্তিশালী হওয়ায় এই ইট বহন করতেও সুবিধা হবে। প্রতিদিন গড়ে ১০০টি করে তৈরি হচ্ছে এই ইট।” আবার রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আসানসোলের (Bardhaman) দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার সুদীপ্ত ভট্টাচার্য বলেন, “পরিত্যক্ত প্লাস্টিকে কোথাও রাস্তা তৈরির কাজ হয়েছে। বেসরকারি বা সরকারি উদ্যোগে বর্জ্য প্লাস্টিকের ব্যবহার যদি বাড়ানো যায় তাহলে বহু সমস্যার সমাধান করা যাবে। কয়লায় দূষণ বাড়ে। প্লাস্টিক ইট (Eco Friendly Brick) পরিবেশ থেকে বর্জ্য সংগ্রহ করে। এই ইট পরিবেশ বান্ধব।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Indonesia President: ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোও সুবিয়ানতো হবেন ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি

    Indonesia President: ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোও সুবিয়ানতো হবেন ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি

    মাধ্যম নিউজ ডেস্ক: ইন্দোনেশিয়ায় (Indonesia President) সদ্য ক্ষমতায় বসা রাষ্ট্রপতি প্রবোও সুবিয়ান্তোকে ২০২৫ সালে ভারতের প্রজাতন্ত্র দিবস (Indias Republic Day) উদযাপনের জন্য সম্ভাব্য প্রধান অতিথি হিসাবে বিবেচনা করা হচ্ছে৷ এই জল্পনাটি ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে চলমান কূটনৈতিক আলোচনার ব্যস্ততা থেকে উদ্ভূত হয়েছে। বিশেষ করে সুবিয়ান্তোর সাম্প্রতিক নির্বাচনী বিজয় এবং পরবর্তী ২০ অক্টোবর, ২০২৪-এ শপথ নেওয়ার পর থেকেই এই সম্ভাবনা শুরু হয়েছে৷ যদিও বিষয়টি নিয়ে স্পষ্টভাবে ভারত সরকার এখনও কিছু মন্তব্য করেনি।

    মোদির সঙ্গে সুবিয়ানতো বৈঠকের প্রস্তুতি চলছে (Indonesia President)

    সুবিয়ান্তো (Indonesia President) শপথ নেওয়ার পর উল্লেখযোগ্যভাবে কূটনৈতিক সম্পর্ককে আরও মজবুত করতে উদ্যোগী হয়েছে উভয় দেশ। ভারতের বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা সহ ভারতীয় কর্মকর্তারা শপথ অনুষ্ঠানে যোগদান করেছিলেন এবং নতুন ঐ রাষ্ট্রপতিকে ভারতে প্রথম সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। উল্লেখ্য, এই মাসের শেষের দিকে ব্রাজিলে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে প্রেসিডেন্ট সুবিয়ান্তো এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠকের প্রস্তুতি চলছে। এই বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা সহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

    আরও পড়ুনঃ শতাব্দীর উষ্ণতম অক্টোবর ছিল এবছর, নভেম্বরেও পড়বে না শীত! বলছে মৌসম ভবন

    প্রথম রাষ্ট্রপতি সুকর্ণ ১৯৫০ সালে ভারতের এসেছিলেন

    সুবিয়ন্তোকে (Indonesia President) প্রধান অতিথি হিসেবে (Indias Republic Day) আমন্ত্রণ জানানো হলে ভারতের সঙ্গে ইন্দোনেশিয়ার ঐতিহাসিক সম্পর্কের ধারাবাহিকতার নতুন দিক সূচনা হবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি সুকর্ণ ১৯৫০ সালে ভারতের প্রজাতন্ত্র দিবসের উদ্বোধনী প্রধান অতিথি ছিলেন। তখন থেকেই দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্কের উপর জোর দেওয়ার কাজ শুরু হয়েছিল। সূত্রে জানা গিয়েছে, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ইন্দোনেশিয়ার একটি সামরিক দল অংশগ্রহণ করার সম্ভাবনা রয়েছে। তাতে প্রায় ২৫০ সেনা এবং ইন্দোনেশিয়ার বিমান বাহিনী অংশগ্রহণ করবে। ফলে সামরিক ক্ষেত্রে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সম্পর্ক বাড়ানোর প্রবণতার প্রতিফলিনও দেখার সম্ভাবনা রয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Karnataka Waqf: কংগ্রেস শাসিত কর্নাটকে পুরাতত্ত্ব বিভাগের ৪৩টি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ দখল ওয়াকফ বোর্ডের!

    Karnataka Waqf: কংগ্রেস শাসিত কর্নাটকে পুরাতত্ত্ব বিভাগের ৪৩টি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ দখল ওয়াকফ বোর্ডের!

    মাধ্যম নিউজ ডেস্ক: কংগ্রেস শাসিত কর্নাটকে (Karnataka) ৫৩টি পুরাতত্ত্ব বিভাগের ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ রয়েছে। যার মধ্যে ৪৩টি দখল করেছে ওয়াকফ বোর্ড (Waqf Board)। ইতিমধ্যে সরকারের রাজস্ব বিভাগের পক্ষ থেকে ওই সম্পত্তি ওয়াকফ বোর্ডের নামে রেকর্ড এবং শংসাপত্র প্রদান করা হয়েছে। এখন প্রশ্ন উঠছে এএসআই-এর সমীক্ষার অধীনে থাকা ঐতিহাসিক স্মৃতিস্তম্ভকে কীভাবে মুসলিম ওয়াকফ বোর্ডের সম্পত্তি হিসেবে সিলমোহর দেওয়া হোল? সিদ্ধারামাইয়া, ডিকে শিবকুমার এবং রাহুল গান্ধীরা কি তাহলে এএসআইকে অন্ধকারে রেখে নিয়ম বহির্ভূত কাজ করলেন?

    রেকর্ড করার সময় মন্ত্রী ছিলেন মোহাম্মদ মহসিন (Karnataka)!

    এই স্মৃতিস্তম্ভগুলির মধ্যে রয়েছে গোল গুম্বাজ, ইব্রাহিম রৌজা, বড় কামান, বিদারের দুর্গ এবং কালাবুরাগী এবং অন্যান্য আরও অনেক। এই ৫৩টি স্মৃতিস্তম্ভের মধ্যে ৪৩টি কর্ণাটকের বিজয়পুরায়। বাকিগুলির মধ্যে ৬টি হাম্পিতে এবং ৪টি বেঙ্গালুরু সার্কেলে রয়েছে। ডেকান ক্রনিকলের একটি প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, বিজয়পুরা ওয়াকফ বোর্ড (Waqf Board) ২০০৫ সালে ৪৩টি কেন্দ্রীয়ভাবে সুরক্ষিত স্মৃতিস্তম্ভকে নিজস্ব হিসাবে ঘোষণা করেছিল। সেই সময় রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের (চিকিৎসা শিক্ষা) প্রধান সচিব ছিলেন মোহাম্মদ মহসিন। আবার তিনি বিজয়পুরায় ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ও ডেপুটি কমিশনারের পদেও ছিলেন। এই চেয়ারম্যান বলেন, “প্রমাণিত প্রামাণ্য তথ্য পেশ করার পর রাজস্ব বিভাগ একটি সরকারি গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে। ওয়াকফ বোর্ড সম্পত্তির মালিক হিসেবে নিজেদের নামে রেকর্ড এবং সরকারের শংসাপত্রও পেয়েও গিয়েছে।”

    ১৯৫৮ সালের বিধি দ্বারা কঠোরভাবে নিষিদ্ধ

    জানা গিয়েছে একবার কোনও সম্পত্তি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI) এর অন্তর্গত হয়ে গেলে, তারপর ডি-নোটিফাই করা যায় না। সেই সঙ্গে অন্য পক্ষের কাছে হস্তান্তরও করা যায় না। আই নিয়ম প্রাচীন স্মৃতিস্তম্ভ এবং প্রত্নতাত্ত্বিক স্থান অবশেষ (AMASR) আইন এবং ১৯৫৮ সালের বিধি দ্বারা কঠোরভাবে নিষিদ্ধ। একজন এএসআই (Karnataka) কর্মকর্তা বলেন, “এই স্মৃতিস্তম্ভগুলির একটি যৌথ সমীক্ষার কাজ ২০১২ সাল থেকে চলছে। ওয়াকফ বোর্ড সেই সময়ে তাদের দাবিগুলি প্রমাণ করার জন্য কোনও প্রমাণ উপস্থাপন করেনি। এখন ৪৩টি জায়গাকে বিজয়পুরা ওয়াকফ বোর্ডে (Waqf Board) দখল করে ফেলেছে।

    আরও পড়ুনঃ রোটি-বেটি-মাটি সুরক্ষিত করার আহ্বান শাহের, ঝাড়খণ্ডে ইস্তেহার প্রকাশ বিজেপির

    কিছু সম্পত্তি দোকানদাররা দখল করেছে!

    আবার ডেকান ক্রনিকল আরও বলেছে, “বিজয়াপুরার (Karnataka) ৪৩টি স্মৃতিস্তম্ভ ক্ষতি হয়েছে, তাই প্লাস্টার ও সিমেন্ট দিয়ে মেরামত করা হচ্ছে। স্মৃতিস্তম্ভে ফ্যান, এয়ার কন্ডিশনার, ফ্লুরোসেন্ট লাইট ও টয়লেট যুক্ত করা হচ্ছে। তবে এলাকার বেশ কিছু সম্পত্তি দোকানদাররা দখল করেছে। ফলে এই স্মৃতিস্তম্ভগুলিতে পর্যটকদের প্রবাহের উপর বিরূপ প্রভাব পড়ছে।” এখন এএসআই-এর অধীনে থাকা সম্পত্তি কীভাবে ওয়াকফ বোর্ডের অধীনে গেল, সেটাই এক বড় প্রশ্ন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Iran: ইরানে হিজাবের বিরুদ্ধে পোশাক খুলে অন্তর্বাস পরে বিক্ষোভ তরুণীর, শোরগোল মধ্যপ্রাচ্যে

    Iran: ইরানে হিজাবের বিরুদ্ধে পোশাক খুলে অন্তর্বাস পরে বিক্ষোভ তরুণীর, শোরগোল মধ্যপ্রাচ্যে

    মাধ্যম নিউজ ডেস্ক: ইসালামি রাষ্ট্রের কঠোর পোশাকবিধির (Against Hijab) প্রতিবাদে ইরানের (Iran) বিশ্ববিদ্যালয়ে এক তরুণী নিজের পোশাক খুলে অন্তর্বাস পরে বিক্ষোভ দেখান। ইরানের ইসলামি আজাদ ইউনিভার্সিটির মুখপাত্র আমির মাহজব সামজিক মাধ্যমে এক্স হ্যান্ডলে বলেছেন, “পুলিশ স্টেশনে দেখা গিয়েছে মহিলা গুরুতর মানসিক চাপের মধ্যে ছিলেন। তিনি একপ্রকার মানসিক ব্যাধির মধ্যে রয়েছেন।” তবে এই ভাবে কট্টর পোশাকবিধিকে উপেক্ষা করে সরাসরি আন্দোলনে নামায় মধ্যপ্রাচ্যে ব্যাপক শোরগোল পড়েছে। যদিও ওই দেশে হিজাবের বিরুদ্ধে আগেও মহিলা সমাজ আন্দোলনে নেমেছিলেন।

    তরুণীকে মানসিক বিকারগ্রস্থ (Iran)?

    সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট ইতিমধ্যে ব্যাপক ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, শনিবার ইসলামি কট্টর পোশাকবিধিকে (Against Hijab) অমান্য করে ইরানের (Iran) ইসালামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের এক তরুণী বিক্ষোভ ঘোষণা করেছেন। তাঁকে নিজের জামা খুলে অন্তর্বাস পরে ক্যাম্পাসে হেঁটে প্রতিবাদ করতে দেখা গিয়েছে। এরপর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তরক্ষীরা তাঁকে আটক করে। সামজিক মাধ্যমে অবশ্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ওই তরুণীকে মানসিক বিকারগ্রস্থ বলে বিবৃতি জারি করেছে।

    পোশাক বিধির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ

    অপর দিকে ইরানের (Iran) এক নেট নাগরিক লেই লা বলেছেন, “ওঁই তরুণীর এই জামাকাপড় খোলার পদক্ষেপটি একটি ইচ্ছাকৃত প্রতিবাদ। মেয়েদের যেরকম বাধ্যতামূলক ভাবে হিসাব পরার বিধি আরোপ করা হয়েছে, এটা সেই পোশাকবিধির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। অধিকাংশ নারীর জন্য এই বিধি ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী। একজন নারীর অন্তর্বাস খোলার মধ্যে দিয়ে সামজের সকল নারীর মনের কথাকে ঐ তরুণী তুলে ধরেছেন।” উল্লেখ্য মহিলার পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। তবে মহিলাকে গুরুতর মানসিক বিকারগ্রস্থ বলা হয়েছে। আপাতত তদন্ত শুরু হয়েছে। খুব সম্ভবত একটি মানসিক হাসপাতলে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে।

    আরও পড়ুনঃ সাইবার হামলার হুমকি দিচ্ছে ভারত! ফের এক নতুন অভিযোগ কানাডার, কী প্রতিক্রিয়া দিল্লির?

    ২০২২ সালের কুর্দি নামক এক মহিলার মৃত্য হয়েছিল

    উল্লেখ্য ইরানে (Iran) মেয়েদের পোশাকবিধিতে (Against Hijab) হিজাব পরার বাধ্যতামূলক নিয়মভঙ্গের কারণে ২০২২ সালের সেপ্টেম্বরে কুর্দি নামক এক মহিলার মৃত্য হয়। আশ্চর্যজনক ভাবে যখন মৃত্যু হয়েছিল, তখন তিনি ইরান পুলিশের হেফাজতে ছিলেন। সাধারণ মানুষের দাবি, হিজাব পরার বিরোধিতা করায় তাঁকে খুন করা হয়েছিল। এরপর দেশব্যাপি নারী সমাজ গর্জে ওঠে, হিজাব, বোরখার মতো পর্দা প্রথার বিরুদ্ধে ইরানের মহিলা সমাজ বিরাট আন্দোলনে নামে। ঐ দেশ এবং একাধিক ইসলামি রাষ্ট্রের মহিলারা ইরানের নারী মুক্তির আন্দোলনে সামিল হন। প্রতিবাদের মূল ভাষাই ছিল মাথার চুল কেটে কট্টর মৌলবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো।      

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India Canada Relation: শাহকে নিয়ে মন্তব্য, কানাডা দূতাবাসের কূটনীতিককে তলব ভারতের

    India Canada Relation: শাহকে নিয়ে মন্তব্য, কানাডা দূতাবাসের কূটনীতিককে তলব ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: অমিত শাহকে (Amit Shah) নিয়ে কানাডার মন্ত্রীর মন্তব্যের জেরে নয়াদিল্লির কানাডা দূতাবাসের এক কূটনীতিককে তলব করল ভারতের বিদেশমন্ত্রক (India Canada Relation)। কানাডিয়ান মন্ত্রীর দাবি ‘অযৌক্তিক ও ভিত্তিহীন’ বলেও উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি। কানাডায় খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদীদের ওপর আক্রমণের নেপথ্যে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত রয়েছে বলে অভিযোগ করেন কানাডার উপবিদেশমন্ত্রী ডেভিড মরিসন।

    মুখের মতো জবাব রণধীর জয়সওয়ালের (India Canada Relation)

    এক মার্কিন দৈনিকে সাক্ষাৎকার দিতে গিয়ে ওই মন্তব্য করেন তিনি। তার পরেই পদক্ষেপ করল সাউথব্লক। শনিবার ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “কানাডার উচ্চপদস্থ কর্তারা ভারতকে অসম্মান ও অন্য দেশকে প্রভাবিত করতে কৌশল হিসেবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে ভিত্তিহীন ইঙ্গিত করছেন। এমন দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলবে।”

    অযৌক্তিক ও ভিত্তিহীন অভিযোগ

    মার্কিন দৈনিকে সাক্ষাৎকার দেওয়ার আগে মঙ্গলবার কানাডিয়ান পার্লামেন্ট কমিটির সামনে মরিসন শাহকে নিয়ে একবার অভিযোগ করেছিলেন। সে প্রসঙ্গে এদিন জয়সওয়াল বলেন, “কানাডার উপবিদেশমন্ত্রী ডেভিড মরিসন কমিটির সামনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, তা অযৌক্তিক এবং ভিত্তিহীন। ভারত সরকার এর তীব্র প্রতিবাদ করছে। শুক্রবার ভারতে অবস্থিত (India Canada Relation) কানাডা দূতাবাসের এক প্রতিনিধিকে তলব করা হয়েছে।”

    ১৩ অক্টোবর কানাডা সরকারের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়, হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে যাঁদের স্বার্থ জড়িত, সেই তালিকায় কানাডায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার সঞ্জয়কুমার বর্মা রয়েছেন। এর পরেই সঞ্জয়-সহ কয়েকজন কূটনীতিককে দেশে ফিরিয়ে আনা হয়। এর পাশাপাশি বিদেশমন্ত্রক অবাঞ্ছিত ঘোষণা করে বহিষ্কার করে কয়েকজন কানাডিয়ান কূটনীতিককে।

    আরও পড়ুন: গেরুয়া নিশান ওড়ানোয় দেশদ্রোহিতার অভিযোগ বাংলাদেশের ১৮ হিন্দুর বিরুদ্ধে

    গত বছর কানাডার একটি গুরুদ্বারের সামনে খালিস্তানপন্থী জঙ্গি নিজ্জরকে গুলি করে খুন করে আততায়ীরা। ওই ঘটনায় ভারতের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো স্বয়ং। সম্প্রতি তিনি জানান, এই অভিযোগের বিষয়ে তাঁর কাছে কোনও প্রমাণ ছিল না। সেই ঘটনার রেশ মিলিয়ে যাওয়ার আগেই মার্কিন দৈনিকে শাহের বিরুদ্ধে অভিযোগ করেন ট্রুডোরই সতীর্থ। নরেন্দ্র মোদি সরকারের অভিযোগ, কানাডার সাধারণ নির্বাচনে খালিস্তানপন্থী গোষ্ঠীগুলির সমর্থন পাওয়ার জন্য (Amit Shah) ট্রুডো সরকার খুঁচিয়ে তুলছে নিজ্জর হত্যাকাণ্ড বিতর্ক (India Canada Relation)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Adani: দেনা শোধ করেনি বাংলাদেশ, বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করল আদানি গোষ্ঠী

    Adani: দেনা শোধ করেনি বাংলাদেশ, বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করল আদানি গোষ্ঠী

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রমেই বাড়ছিল দেনার পরিমাণ। বারবার চেয়েও মেলেনি পাওনা। অগত্যা একপ্রকার বাধ্য হয়েই বাংলাদেশে (Bangladesh) বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিল আদানি (Adani) গোষ্ঠী।

    পাওনা মেলেনি (Adani)

    পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট অনুযায়ী, অক্টোবরের ৩১ তারিখের মধ্যে বকেয়া টাকা দিয়ে দেওয়ার কথা ছিল। সে বিষয়ে পড়শি দেশটির কর্তাদের আগাম সতর্কও করেছিল গৌতম আদানির গোষ্ঠী। তার পরেও পাওনা না মেলায় কমিয়ে দেওয়া হল বিদ্যুৎ সরবরাহ। তার জেরে পড়শি দেশটিতে ব্যাপক বিদ্যুৎ সঙ্কট হচ্ছে বলে খবর। প্রসঙ্গত, ঝাড়খণ্ডের আদানি পাওয়ার লিমিটেড থেকে বিদ্যুৎ সরবরাহ করে আদানি গোষ্ঠী।

    পড়শি দেশে বিদ্যুৎ সঙ্কট

    বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, বৃহস্পতি থেকে শুক্রবার মাত্র একদিনেই সে দেশে বিদ্যুতের ঘাটতি তৈরি হয়েছে ১ হাজার ৬০০ মেগাওয়াট। ১ হাজার ৪৯৬ মেগাওয়াটের প্ল্যান্টের একটি সিঙ্গল ইউনিট থেকে মাত্র ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হচ্ছে। জানা গিয়েছে, বাংলাদেশ থেকে আদানি পাওয়ার ঝাড়খণ্ডের পাওনার পরিমাণ প্রায় ৮৪৬ মিলিয়ন মার্কিন ডলার। একাধিকবার চেয়েও সেই টাকার একটা অংশও না পাওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করার সিদ্ধান্ত নিয়েছে আদানি (Adani) গোষ্ঠী।

    আরও পড়ুন: দ্বিতীয়বার রেকর্ড গড়ল জিএসটি সংগ্রহের পরিমাণ, কত হল জানেন?

    এর আগে বকেয়া চেয়ে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডকে চিঠি দিয়েছিল আদানি গোষ্ঠী। সেই চিঠিতে বিদ্যুৎ সচিবকে বকেয়া মিটিয়ে দিতে বলা হয়েছিল। গত ২৭ অক্টোবর শেষ চিঠি দিয়েছিল আদানি গোষ্ঠী। সেখানেই বলা হয়েছিল, ৩০ অক্টোবরের মধ্যে বকেয়া টাকা মিটিয়ে দিতে। তার পরেও আদানির পাওনা নিয়ে উচ্চবাচ্য করেনি মহম্মদ ইউনূসের বাংলাদেশ। তার পরেই সরবরাহ অর্ধেক করার চিন্তাভাবনা করে গৌতম আদানির সংস্থা।

    সূত্রের খবর, ১৬০০ মেগাওয়াটের বদলে বৃহস্পতিবার থেকে আদানি গোষ্ঠী বাংলাদেশে বিদ্যুৎ দিচ্ছে ৭০০ মেগাওয়াট। তার জেরেই পড়শি দেশে ব্যাপক বিদ্যুৎ সঙ্কট দেখা দিয়েছে। আদানি গোষ্ঠী সাফ জানিয়ে দিয়েছে, বকেয়া (Bangladesh) না মেটালে সরবরাহ পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে (Adani)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ramakrishna 182: “ঈশ্বরের সহিত কথা—শ্রীরামকৃষ্ণের দর্শন—কৃষ্ণ সর্বময়..হে দীনবন্ধু প্রাণবল্লভ! গোবিন্দ!”

    Ramakrishna 182: “ঈশ্বরের সহিত কথা—শ্রীরামকৃষ্ণের দর্শন—কৃষ্ণ সর্বময়..হে দীনবন্ধু প্রাণবল্লভ! গোবিন্দ!”

    শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে দক্ষিণেশ্বর-মন্দিরে ও বলরাম-মন্দিরে

    অষ্টাদশ পরিচ্ছেদ

    ১৮৮৩, ৮ই এপ্রিল

    শ্রীরামকৃষ্ণের ঈশ্বরাবেশ, তাঁহার মুখে ঈশ্বরের বাণী

    শ্রীযুক্ত অধর সেনের দ্বিতীয় দর্শন—গৃহস্থের প্রতি উপদেশ

    পুত্রশোক—“জীব সাজ সমরে” 

    ঠাকুর অধরের কুশল পরিচয় লইলেন। অধর তাঁহার বন্ধুর পুত্রশোকের কথা নিবেদন করিলেন। ঠাকুর (Ramakrishna) অপনার মনে গান গাহিতেছেন:

    জীব সাজ সমরে, রণবেশে কাল প্রবেশ তোর ঘরে।
    ভক্তিরথে চড়ি, লয়ে জ্ঞানতূণ, রসনাধনুকে দিয়ে প্রেমগুণ,
    ব্রহ্মময়ীর নাম ব্রহ্ম-অস্ত্র তাহে সন্ধান করে ॥
    আর এক যুক্তি রণে, চাই না রথরথী, শত্রুনাশে জীব হবে সুসঙ্গতি,
    রণভূমি যদি করে দাশরথি ভাগীরথীর তীরে ॥

    “কি করবে? এই কালের জন্য প্রস্তুত হও। কাল ঘরে প্রবেশ করেছে, তাঁর নামরূপ অস্ত্র লয়ে যুদ্ধ করতে হবে, তিনিই কর্তা। আমি বলি (Kathamrita), যেমন করাও, তেমনি করি; যেমন বলাও তেমনি বলি; আমি যন্ত্র, তুমি যন্ত্রী; আমি ঘর, তুমি ঘরণী; আমি গাড়ি, তুমি ইঞ্জিনিয়ার।

    “তাঁকে আম্‌মোক্তারি দাও! ভাল লোকের উপর ভার দিলে অমঙ্গল হয় না। তিনি যা হয় করুন।

    “তা শোক হবে না গা? আত্মজ! রাবণ বধ হল; লক্ষণ দৌড়িয়ে গিয়ে দেখলেন (Kathamrita)। দেখেন যে, হাড়ের ভিতর এমন জায়গা নাই — যেখানে ছিদ্র নাই। তখন বললেন, রাম! তোমার বাণের কি মহিমা! রাবণের শরীরে এমন স্থান নাই, যেখানে ছিদ্র না হয়েছে! তখন রাম বললেন, ভাই হাড়ের ভিতর যে-সব ছিদ্র দেখছ, ও বাণের জন্য নয়। শোকে তার হাড় জরজর হয়েছে। ওই ছিদ্রগুলি সেই শোকের চিহ্ন। হাড় বিদীর্ণ করেছে।

    “তবে এ-সব অনিত্য। গৃহ, পরিবার, সন্তান দুদিনের জন্য। তালগাছই সত্য। দু-একটা তাল খসে পড়েছে। তার আর দুঃখ কি?

    “ঈশ্বর (Ramakrishna) তিনটি কাজ করেছেন — সৃষ্টি, স্থিতি, প্রলয়। মৃত্যু আছেই। প্রলয়ের সময় সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। মা কেবল সৃষ্টির বীজগুলি কুড়িয়ে রেখে দেবেন। আবার নূতন সৃষ্টির সময় সেই বীজগুলি বার করবেন। গিন্নীদের যেমন ন্যাতা-কাঁতার হাঁড়ি থাকে। (সকলের হাস্য) তাতে শশাবিচি, সমুদ্রের ফেনা নীলবড়ি ছোট ছোট পুটলিতে বাঁধা থাকে।”

    আরও পড়ুনঃ “আবার সেই সমাধি! আবার নিস্পন্দন দেহ, স্তিমিতি লোচন, দেহ স্থির

    আরও পড়ুনঃ দেখিয়াই ঠাকুর উচ্চহাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন, “ওই রে আবার এসেছে”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • GST: দ্বিতীয়বার রেকর্ড গড়ল জিএসটি সংগ্রহের পরিমাণ, কত হল জানেন?

    GST: দ্বিতীয়বার রেকর্ড গড়ল জিএসটি সংগ্রহের পরিমাণ, কত হল জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরে এ নিয়ে দ্বিতীয়বার রেকর্ড গড়ল জিএসটি (GST) সংগ্রহ। চলতি বছরের অক্টোবরে ভারতে (India) এই প্রত্যক্ষ কর সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছে ১.৮৭ লাখ কোটি টাকা। গত বছর অক্টোবরে এর পরিমাণ ছিল ১.৭২ লাখ কোটি টাকা। শতাংশের বিচারে এবার জিএসটি সংগ্রহের পরিমাণ বেড়েছে ৮.৯।

    জিএসটি সংগ্রহের পরিমাণ (GST)

    শুক্রবার অর্থমন্ত্রকের তরফে এই তথ্য জানানো হয়েছে। এর ঠিক এক মাস আগে, সেপ্টেম্বরে জিএসটি সংগ্রহের পরিমাণ ছিল ১.৭৩ কোটি টাকা। ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত মোট জিএসটি সংগ্রহ ৯.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ১২.৭৪ লক্ষ কোটি টাকা হয়েছে। ২০২৩ সালে এই সময় এর পরিমাণ ছিল ১১.৬৪ লাখ কোটি টাকা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবর মাসে কেন্দ্রীয় জিএসটি, রাজ্য জিএসটি, ইন্টিগ্রেটেড জিএসটি এবং সেস সংগ্রহের ক্ষেত্রে প্রবৃদ্ধি রেকর্ড করা হয়েছে।

    ব্রেক ডাউনের মধ্যে কী কী রয়েছে

    ব্রেক ডাউনের মধ্যে রয়েছে কেন্দ্রীয় জিএসটি (GST) ৩৩,৮২১ কোটি টাকা, রাজ্য জিএসটি ৪১,৮৬৪ কোটি টাকা, ইন্টিগ্রেটেড জিএসটি ৯৯,১১১  কোটি টাকা এবং সেস ১২,৫৫০ কোটি টাকা অন্তর্ভুক্ত রয়েছে। এই অক্টোবর দ্বিতীয় সেরা জিএসটি সংগ্রহের মাস হিসেবে রেকর্ড করা হয়েছে। কারণ সর্বোচ্চ সংগ্রহ ছিল এপ্রিল মাসে, আদায় হয়েছিল ২.১০ লাখ কোটি টাকারও বেশি।

    আরও পড়ুন: সৌদিকে টপকে ইউরোপের শীর্ষ পরিশোধিত জ্বালানি সরবরাহকারী দেশ এখন ভারত

    রিভিউয়ের মাসে, দেশীয় লেনদেন থেকে জিএসটি ১০.৬ শতাংশ বেড়ে পৌঁছেছে ১.৪২ লাখ কোটি টাকায়। আমদানি কর থেকে রাজস্ব প্রায় ৪ শতাংশ বেড়ে পৌঁছেছে ৪৫,০৯৬ কোটি টাকায়। গোটা মাসে ফেরত দেওয়া হয়েছে ১৯,৩০৬ কোটি টাকা। গত বছরের এই সময়ের তুলনায় ১৮.২ শতাংশ বেশি।

    জানা গিয়েছে, কেন্দ্রীয় জিএসটি ৩৩,৮২১ কোটি টাকা, রাজ্য জিএসটি ৪১,৮৬৪ কোটি টাকা, ইন্টিগ্রেটেড জিএসটি ৯৯,১১১ কোটি টাকা এবং সেস ১২,৫৫০ কোটি টাকা হয়েছে। অক্টোবর ২০২৪-এ জিএসটি সংগ্রহ ছিল (India) দ্বিতীয় সর্বোত্তম মানের। সর্বোচ্চ সংগ্রহ এপ্রিল ২০২৪-এ ছিল ২.১০ লাখ কোটি টাকার বেশি (GST)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: শতাব্দীর উষ্ণতম অক্টোবর ছিল এবছর, নভেম্বরেও পড়বে না শীত! বলছে মৌসম ভবন

    Weather Update: শতাব্দীর উষ্ণতম অক্টোবর ছিল এবছর, নভেম্বরেও পড়বে না শীত! বলছে মৌসম ভবন

    মাধ্যম নিউজ ডেস্ক: সাধারণত দীপাবলির সময় থেকেই দেশের সর্বত্র হিমেল অনুভূতি শুরু হয়। তবে এবার তেমন সম্ভাবনা অনেক কম। মৌসম ভবন (Mausam Bhavan) জানিয়েছে, নভেম্বর মাসে উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন প্রান্তে গরমের অনুভূতি তুলনামূলক বেশি থাকার সম্ভাবনা রয়েছে (Weather Update)। এই অক্টোবর মাসেও গত এক শতাব্দীর বেশি সময়ে এত গরম পড়েনি। ১৯০১ সালের পর এটাই ছিল ভারতের সব থেকে উষ্ণতম অক্টোবর (Hottest October)। দেশের গড় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

    অক্টোবরে দেশের গড় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে (Weather Update)

    মৌসম ভবনের (Mausam Bhavan) মহানির্দেশক মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, “এই সময়ে পশ্চিমী ঝঞ্ঝা অনুপস্থিত। আবার বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপগুলির কারণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করেছে। এই জন্য গোটা অক্টোবরে দেশের গড় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। উল্লেখ্য ১৯০১ সালের অক্টোবরে (Hottest October) দেশের গড় তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। অক্টোবরে দেশে সর্বনিম্ন তাপমাত্রার গড় ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস (Weather Update)। সেখানে স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। নভেম্বরকে শীতের মাস হিসেবে দেখা হবে না। মূলত জানুয়ারি এবং ফেব্রুয়ারিকে শীতের মাস হিসেবে দেখা হবে। তবে ডিসেম্বরে হালকা শীতের অনুভব মিলবে।”

    এখনও বর্ষা সম্পূর্ণ বিদায় নেয়নি

    মৌসম ভবন সূত্রে আরও জানা গিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে তাপমাত্রা (Weather Update) কমার জন্য উত্তর-পশ্চিম দিক থেকে বাতাস প্রবেশ করা প্রয়োজন। যা এখনই হচ্ছে না। একই ভাবে ওই এলাকাগুলি থেকে এখনও বর্ষা সম্পূর্ণ বিদায় নেয়নি। ফলে তাপমাত্রা নিম্নমুখী হতে পারছে না। আগামী আরও দুই সপ্তাহে উত্তর-পশ্চিম ভারতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে। তবে ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করবে। এরপর ঠান্ডা পড়তে পারে।

    আরও পড়ুনঃ ভোর ও রাতে ঠান্ডার আমেজ! আগামী সপ্তাহেই কমতে পারে তাপমাত্রা

    জেলাগুলিতে তাপমাত্রার ২-৪ ডিগ্রি কমবে

    আবার আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়ে জানিয়েছে, বাংলার বেশ কিছু জায়গায় নভেম্বরে শীতের আমেজ বোঝা যাবে। আগামী চার দিনে দক্ষিণবঙ্গের বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা (Weather Update) ২-৪ ডিগ্রি কমবে। একইভাবে উত্তরবঙ্গের একাধিক জেলায় ২-৪ ডিগ্রি জেলায় কমতে পারে। আগামী সপ্তাহ থেকে শীতের আমেজ মিলতে পারে। তবে বাংলায় ঋতু অনুযায়ী এখনই শীত পড়বে না, আরও বেশ কিছু সময় লাগবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India: সৌদিকে টপকে ইউরোপের শীর্ষ পরিশোধিত জ্বালানি সরবরাহকারী দেশ এখন ভারত

    India: সৌদিকে টপকে ইউরোপের শীর্ষ পরিশোধিত জ্বালানি সরবরাহকারী দেশ এখন ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: সৌদি আরবকে দাঁড়িয়ে গোল দিচ্ছে নরেন্দ্র মোদির ভারত (India)! মোদির প্রধানমন্ত্রিত্বের আমলেই বিশ্বের বৃহত্তম দেশের তালিকায় পাঁচ নম্বরে ঠাঁই হয়েছে ভারতের। এই জায়গাটা দীর্ঘদিন দখলে রেখেছিল ব্রিটেন। সেই রানির দেশকে নীচে নামিয়ে ভারত উঠেছে ওপরে। এবার ভারতীয়দের গর্বিত হওয়ার আরও একটি খবর এল। জানা গিয়েছে, সৌদি আরবকে টপকে ইউরোপের শীর্ষ পরিশোধিত জ্বালানি সরবরাহকারী দেশ হয়ে উঠেছে ভারত।

    ‘অক্সিজেন’ জোগাচ্ছে ভারত (India)

    ভারত ব্রিকসের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। সেই দেশই ‘অক্সিজেন’ জোগাচ্ছে ইউরোপকে (Refined Fuel Supplier)। ট্রেড ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান কেপলারের প্রকাশিত রিপোর্টেই এ খবর জানা গিয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার তেলের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমের দেশগুলি। এহেন আবহে ইউরোপ ভারত থেকে পরিশোধিত তেলের আমদানি দিন প্রতি ৩৬০,০০০ ব্যারেল হতে পারে বলে আশা করা হচ্ছে। এই ঘটনায় বৈশ্বিক জ্বালানি বাণিজ্য পথগুলি উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হবে বলেই ধারণা ওয়াকিবহাল মহলের।

    বাড়ল আমদানির পরিমাণ

    সৌদি আরব বিশ্বের শীর্ষ তেল উৎপাদকদের মধ্যে একটি দেশ। দশকের পর দশক ধরে তেল বাণিজ্যে একটি গুরুত্বপূর্ণ জায়গা ধরে রেখেছে এই দেশটি। তবে, ইউরোপীয় বাজার থেকে রাশিয়া সরে যাওয়ায় ইউরোপ তার জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে নতুন বিকল্প খুঁজছে (India)। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আগে ইউরোপ ভারতীয় রিফাইনারদের কাছ থেকে প্রতিদিন গড়ে ১,৫৪,০০০ ব্যারেল তেল আমদানি করত। এই সংখ্যাটা এক ধাক্কায় অনেকখানি বেড়ে যায় ইউরোপীয় ইউনিয়ন ৫ ফেব্রুয়ারি রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা জারি করায়। আমদানি বেড়েছে দিন পিছু ২,০০,০০০ ব্যারেল। কেপলারের অনুমান, ভারতের রাশিয়ার  তেলের আমদানি আগামী বছরের এপ্রিল মাসের মধ্যে প্রতিদিন ২০ লক্ষ ব্যারেল অতিক্রম করতে পারে, যা ভারতের মোট তেল আমদানির ৪৪ শতাংশ হবে।

    আরও পড়ুন: গেরুয়া নিশান ওড়ানোয় দেশদ্রোহিতার অভিযোগ বাংলাদেশের ১৮ হিন্দুর বিরুদ্ধে

    আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউরোপীয় দেশগুলির সঙ্গে সম্পর্ককে শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি ভারতকে একটি নির্ভরযোগ্য শক্তি অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। শক্তি বাণিজ্য যাতে আরও উন্নত করা যায় সেজন্য (Refined Fuel Supplier) দ্বিপাক্ষিক বৈঠকও করে চলেছেন (India) তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share