Tag: news in bengali

news in bengali

  • Haryana: হরিয়ানায় চলছে ভোটগ্রহণ, এক দফাতেই ৯০ বিধানসভা আসনে নির্বাচন

    Haryana: হরিয়ানায় চলছে ভোটগ্রহণ, এক দফাতেই ৯০ বিধানসভা আসনে নির্বাচন

    মাধ্যম নিউজ ডেস্ক: কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ চলছে হরিয়ানায় (Haryana)। সকাল সাতটা থেকে শুরু হয়েছে নির্বাচন প্রক্রিয়া, চলবে সন্ধ্যে ছ’টা পর্যন্ত। প্রসঙ্গত সম্প্রতি ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে জম্মু-কাশ্মীরেও। আজ শনিবার হরিয়ানার ভোট পর্ব মিটলেই দুই রাজ্যের বুথ ফেরত সমীক্ষা সামনে আসবে। প্রসঙ্গত, হরিয়ানাতে বিধানসভার আসন রয়েছে ৯০টি। সে রাজ্যে এক দফাতে ভোট করছে জাতীয় নির্বাচন কমিশন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, হরিয়ানাতে (Haryana) পাল্লা ভারী রয়েছে গেরুয়া শিবিরের। বিজেপির ইস্তাহারে মহিলাদের প্রতি মাসে একুশশো টাকা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। প্রকল্পের নাম রাখা হয়েছে ‘লাডো লক্ষ্মী যোজনা’। এর পাশাপাশি কর্মসংস্থানের লক্ষ্যে সেরাজ্যে একাধিক শিল্প শহর গড়া হবে বলেও জানিয়েছে গেরুয়া শিবির।

    আরও পড়ুন: কর্মবিরতি উঠল, বৃহত্তর আন্দোলন চলবে বলে জানালেন জুনিয়র ডাক্তাররা

    ৯০ কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ১,০২৭ জন (Haryana) 

    নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, হরিয়ানাতে (Haryana) মোট ভোটারের সংখ্যা ২ কোটিরও বেশি। ৯০ কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ১,০২৭ জন। জানা গিয়েছে, হরিয়ানাতে ভোট করতে মোতায়েন করা হয়েছে ৩০ হাজারেরও বেশি পুলিশ কর্মী ও ২২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রতিটি বুথেই ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা রয়েছে। এখনও পর্যন্ত যা খবর মিলেছে, তাতে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবেই চলছে (Assembly Elections)।

    উল্লেখযোগ্য প্রার্থী কারা?

    হরিয়ানার (Haryana) বিধানসভা নির্বাচনে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি (বিজেপি, লডওয়া), প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা ভূপেন্দ্র সিংহ হুডা (কংগ্রেস, গারহি সাম্পলা-কিলোই), প্রাক্তন উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌতালা (জেজেপি, উচানা কালান) প্রমুখ। নির্বাচনের (Assembly Elections) মুখে কংগ্রেসে যোগ দিয়েছিলেন আন্তর্জাতিক মহিলা কুস্তিগির বিনেশ ফোগাট। কংগ্রেস তাঁকে জুলানা থেকে প্রার্থী করেছে। তাঁর কেন্দ্রের ফলাফলের দিকেও আলাদা করে নজর থাকবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Junior Doctors: কর্মবিরতি উঠল, বৃহত্তর আন্দোলন চলবে বলে জানালেন জুনিয়র ডাক্তাররা

    Junior Doctors: কর্মবিরতি উঠল, বৃহত্তর আন্দোলন চলবে বলে জানালেন জুনিয়র ডাক্তাররা

    মাধ্যম নিউজ ডেস্ক: নিজেদের কর্মবিরতি তুলে নিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা (Junior Doctors)। ধর্মতলার মহাসমাবেশ থেকে গতকাল শুক্রবার রাতেই তাঁরা একথা ঘোষণা করেন। তবে পাশাপাশি তাঁরা জানিয়ে রেখেছেন যে ধর্মতলায় বিক্ষোভ তাঁরা চালিয়ে যাবেন। আন্দোলনকারীদের বক্তব্য রাজ্য সরকারকে তাঁরা বার্তা দিতে চান, তাঁরা যেমন কাজে ফিরছেন, তেমন রাস্তায় থেকে বুঝিয়ে দিচ্ছেন তাঁরা আন্দোলনে রয়েছেন। আন্দোলনকারীরা ধর্নামঞ্চে তাঁরা একটি বড় ঘড়ি টাঙিয়ে দেন। সেই ঘড়িকে সামনে রেখে রাজ্য সরকারকে সময় বেঁধে দিলেন জুনিয়র ডাক্তাররা। যদি ২৪ ঘণ্টার মধ্যে সরকার তাঁদের দাবি না মানে তবে আমরণ অনশনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। এর আগে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত প্রায় ১০ ঘণ্টা জুনিয়র ডাক্তারদের জেনারেল বডির বৈঠকেই ঠিক হয়ে যায় পরবর্তী কর্মসূচির রূপরেখা। তার পরে সিদ্ধান্ত ঘোষণা হয় রাতে।

    জনগণ আমাদের পাশেই, দাবি ডাক্তারদের (Junior Doctors) 

    ধর্মতলার (Dharmatala) অবস্থান থেকেই দেবাশিস হালদার (Junior Doctors) ঘোষণা করেন, ‘‘গণআন্দোলন বজায় রেখেই রোগীদের কথা মাথায় রেখে আমরা আজ থেকে কর্মবিরতি প্রত্যাহার করছি। জিবি মিটিংয়ে এটাই সিদ্ধান্ত নিয়েছি। তবে এটা যদি মনে হয় রাজ্য সরকার ভয় দেখাচ্ছে, ভাবছে জনগণ আমাদের পাশে নেই, ভয় পেয়ে কর্মবিরতি তুলে নিচ্ছি, তাহলে ভুল ভাববে রাজ্য সরকার। আসলে জনগণ আমাদের পাশে রয়েছেই। একটাই পক্ষ।’’ তবে কর্মবিরতি তুললেও, আন্দোলন যে আরও তীব্রতর হতে চলেছে, তার আভাসও দিতে শোনা যায় দেবাশিসকে। তিনি বলেন, ‘‘পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে লাগাতর অবস্থান বিক্ষোভের ডাক দিচ্ছি। আমরা কাজে ফিরছি। আর এখানে বসে থেকে বুঝিয়েও দিচ্ছি, আমরা ন্যায় বিচারের দাবিতে রাস্তাতেও আছি।’’ 

    এই লড়াই থ্রেট কালচারের বিরুদ্ধে

    প্রসঙ্গত দিন কয়েক আগেই সাগরদত্ত মেডিক্যাল কলেজে চিকিৎসক হেনস্থার অভিযোগ ওঠার পর দশ দফা দাবিতে কর্মবিরতিতে সামিল হন জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors)। শুক্রবার রাতে তারই ব্যাখ্যা দেন দেবাশিস। তিনি বলেন, ‘‘আমাদের দশ দফা দাবি আসলে দুটো দাবি। প্রথম দাবি, ন্যায়বিচার। বাকি সব দাবি জড়িয়ে রয়েছে, আর একটাও যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য।’’ তাঁদের কথায়, ‘এই লড়াই থ্রেট কালচারের বিরুদ্ধে। নিরাপত্তার স্বার্থে।’ আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, ‘‘কর্মবিরতি যদি আমাদের দাবি পূরণের অন্তরায় হয়, তাহলে কর্মবিরতি তুলে নিলাম। কাল রাত সাড়ে আটটা পর্যন্ত সময়। সেই সময়ের মধ্যে দাবি না মানলে আমরণ অনশন। এই ঘটনার মোটিভকে সামনে আনতে হবে।’’ আন্দোলনকারী চিকিৎসকরা সাফ জানিয়েছেন, অনশন‌ও আন্দোলনের শেষ নয়। দাবি না মানা পর্যন্ত রাজপথেই থাকবেন তাঁরা। তাঁদের এই দাবি যে কথার কথা নয়, তা প্রমাণ করতে একটা বড় দেওয়ালঘড়ি সঙ্গে নিয়ে এসে ধর্নাস্থেলে টাঙিয়ে দেন আন্দোলনকারীরা। বলেন, ‘‘আমরা এই ঘড়ি নিয়ে এসেছি। প্রতি মিনিট, ঘণ্টার হিসাব হবে। তাই এই ঘড়ি অবস্থান মঞ্চে থাকবে। আগামী ২৪ ঘণ্টায় যদি সরকার আমাদের দাবি না মানে, তবে আমরা জীবনের বাজি রেখে আমরণ অনশন শুরু করব।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Case: আর্থিক দুর্নীতিকাণ্ডে ধৃত আশিস পাণ্ডেকে সোমবার পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ

    RG Kar Case: আর্থিক দুর্নীতিকাণ্ডে ধৃত আশিস পাণ্ডেকে সোমবার পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর (RG Kar Case) হাসপাতালে আর্থিক দুর্নীতিকাণ্ডে ধৃত আশিস পাণ্ডেকে তিন দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল আদালত। হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় তৃণমূল ছাত্র পরিষদের এই নেতাকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছিলেন তদন্তকারী অফিসারেরা। একই ভাবে তাঁর বিরুদ্ধে হুমকির সংস্কৃতি বা থ্রেট কালচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। গত ২৫ সেপ্টেম্বর হুমকির সঙ্গে যুক্ত অভিযুক্তদের তালিকায় যাঁদের নাম ছিল, তাঁদের মধ্যে আশিসের নামও ছিল। তবে তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করেছে শুধু আর্থিক দুর্নীতি মামলায়।

    তোলাবাজি, জুনিয়র ডাক্তারদের হুমকি (RG Kar Case)!

    শুক্রবার আদালতে আশিসকে হাজির করার পর সিবিআইয়ের পক্ষ থেকে বলা হয়, আর্থিক দুর্নীতি মামলার (RG Kar Case) সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত আশিস। তাঁর বিরুদ্ধে একই ভাবে তোলাবাজি, জুনিয়র ডাক্তারদের হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। সেই সঙ্গে নির্দেশ মতো কাজ না করলে অন্যত্র বদলি করে দেওয়ার হুমকি দিতেন তিনি। মোটা টাকার বিনিময়ে হাউস স্টাফদের নিয়োগ করতেন। এই ধরনের অবৈধ কার্যকলাপের জন্য তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। একই ভাবে তদন্তকারী অফিসাররা তিনটি মোবাইল ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে্ন। আপাতত আগামী সোমবার পর্যন্ত হেফাজতে রাখা হবে বলে জানা গিয়েছে।

    আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডের প্রতিবাদ, জুনিয়র ডাক্তারদের সমর্থনে প্রতীকী কর্মবিরতি সিনিয়রদের

    ৫ অগাস্ট সল্টলেকের একটি গেস্ট হাউসে ছিলেন

    আরজি করে (RG Kar Case) আর্থিক দুর্নীতি মামলায় ইতিমধ্যে আগে আরও পাঁচজনকে গ্রেফতার করেছে সিবিআই। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও এই মামলায় প্রথম গ্রেফতার করা হয়েছিল। এরপর এই অভিযুক্ত অধ্যক্ষকে, চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুনের মামলায় ধরা হয়। সিবিআই সূত্রে আরও জানা গিয়েছে, আরজি করে যে দিন তরুণীর দেহ উদ্ধার হয়েছিল, সে দিন সল্টলেকের একটি গেস্ট হাউসে উঠেছিলেন আশিস। তদন্তকারী অফিসাররা মনে করছেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে তিনিও জড়িত থাকতে পারেন। এমনকী তথ্যপ্রমাণ লোপাটে তাঁর একটা ভূমিকাও থাকতে পারে। তাই তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন। আবার সল্টলেকের গেস্ট হাউসের এক কর্মীকে নথি নিয়ে সিজিওতে ডাকা হয়েছিল। ফলে খুনের ঘটনার সঙ্গে তাঁর যোগ একেবারে উড়িয়ে দিতে চাইছে না সিবিআই।

    উল্লেখ্য, আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি আর্থিক দুর্নীতির বিষয়ে প্রথম মুখ খুলেছিলেন। সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক আর্থিক নয়ছয়ের অভিযোগ তুলে বিস্ফোরক হয়েছিলেন। যদিও প্রথমে পুলিশের সিট তদন্ত করছিল, পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে যায়।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Apple iPhone: ভারতে প্রথমবার শুরু হল আইফোন ১৬ সিরিজের সব মডেলের উৎপাদন

    Apple iPhone: ভারতে প্রথমবার শুরু হল আইফোন ১৬ সিরিজের সব মডেলের উৎপাদন

    মাধ্যম নিউজ ডেস্ক: শুধু বেস মডেল নয়, সদ্য বিশ্ববাজারে আসা আইফোন ১৬ সিরিজের সবকটি মডেলের উৎপাদন এখন থেকে ভারতেই উৎপাদিত হতে শুরু করল। এই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ খবর জানিয়েছে মার্কিন সংস্থা ‘অ্যাপল’ (Apple iPhone)। সংস্থা জানিয়েছে, এবার ভারতে প্রথমবারের মতো আইফোন-১৬ লাইনআপের সব মডেল উৎপাদিত হচ্ছে। এই তালিকায় রয়েছে আইফোন ১৬ প্রো এবং প্রো ম্যাক্স মডেলগুলিও। এই বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ, এবার থেকে দেশীয় প্রযুক্তির সহযোগিতায় ভারতে আইফোন উৎপাদন হবে। সংস্থার পক্ষ থেকে এর পাশাপাশি আরও জানানো হয়েছে যে, ভারতে আরও বেশ কয়েকটি এক্সক্লুসিভ অ্যাপল রিটেল স্টোরও (Retail stores) খোলার পরিকল্পনা রয়েছে তাদের। এই স্টোরগুলি মূলত বেঙ্গালুরু, পুণে, দিল্লি এবং মুম্বইতে চালু হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

    অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্টের বক্তব্য (Apple iPhone)

    অ্যাপলের (Apple iPhone) রিটেল বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডিড্রে ও’ব্রায়েন একটি বিবৃতি দিয়ে বলেন, “আমাদের স্টোরগুলি (Retail stores) অ্যাপলের জাদু অনুভব করার জন্য অত্যন্ত অবিশ্বাস্য জায়গা করে নেবে। ভারতে গ্রাহকদের সঙ্গে আমাদের সংযোগ আরও গভীর এবং চমৎকার হতে চলেছে। আমরা আমাদের এই গ্রুপ তৈরি করতে অত্যন্ত রোমাঞ্চিত। কারণ আমরা ভারতে আরও স্টোর খোলার পরিকল্পনা করছি। গোটাদেশ জুড়ে অ্যাপেল গ্রাহকদের সৃজনশীলতা এবং আবেগর দ্বারা আমরা ভীষণ ভাবে অনুপ্রাণিত। আগামী দিনে এই উৎপাদন আমাদেরকে সাফল্যের উৎকর্ষের দিকে নিয়ে যাবে।”

    আরও পড়ুনঃ তিরুপতি লাড্ডু বিতর্কে নতুন স্বাধীন সিট গঠনের নির্দেশ শীর্ষ আদালতের

     সারা দেশে ৩০০০ জনেরও বেশি লোককে নিয়োগ করেছে

    ‘অ্যাপল’ (Apple iPhone) সংস্থার পক্ষ থেকে বলা হয়, স্থানীয় ভাবে উৎপাদিত আইফোন ১৬ প্রো এবং প্রো ম্যাক্স, বেস মডেলের তুলনায় তৈরি করা বেশ জটিল হয়ে থাকে। তবে তা শীঘ্রই ভারতীয় গ্রাহকদের জন্য উপলব্ধ হবে এবং আন্তর্জাতিক বাজারেও রফতানি করা হবে। যদিও ২০১৭ সাল থেকে ভারতে আইফোন (Retail stores) উৎপাদন শুরু হয়েছে। এরপর থেকে গ্রাহকদের চাহিদায় ক্রমাগত বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। অ্যাপেল এখন সারা দেশে ৩০০০ জনেরও বেশি লোককে নিয়োগ করেছে৷ তাঁরা উৎপাদনের কাজে অবিরত কাজ করে চলেছেন। সংস্থার পক্ষ থেকে আরও উল্লেখ করা হয়েছে, এই মোবাইলের উৎপাদনশীল কারখানা তৈরির ফলে একসঙ্গে বহু ভারতীয়ের সামনে কর্মসংস্থানের সুযোগ এনে দেবে। একই ভাবে সরকারের সহযোগিতায় দেশব্যাপী বিরাট পরিবর্তনের দিক সূচিত হবে। ধীরে ধীরে বিরাট বাণিজ্যের বাজারের দিকে এগিয়ে যাবে।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ramakrishna 154: “ওরে সাধু সাবধান! এক-আধবার যাবি। বেশি যাসনে—পড়ে যাবি! কামিনী-কাঞ্চনই মায়া”

    Ramakrishna 154: “ওরে সাধু সাবধান! এক-আধবার যাবি। বেশি যাসনে—পড়ে যাবি! কামিনী-কাঞ্চনই মায়া”

    শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে দক্ষিণেশ্বর-মন্দিরে ও বলরাম-মন্দিরে

    চতুর্থ পরিচ্ছেদ

    ১৮৮৩, ১১ই মার্চ

    নিত্যগোপালকে উপদেশ—ত্যাগীর নারীসঙ্গ একেবারে নিষেধ 

    খাওয়ার পর ঠাকুর গঙ্গার উপর ঘরের পশ্চিম ধারে গোল বারান্দাটিতে তাঁকে লইয়া চলিলেন ও তাঁহার সহিত আলাপ করিতে লাগিলেন।

    একটি স্ত্রীলোক পরম ভক্ত, বয়স ৩১। ৩২ হইবে, ঠাকুর শ্রীরামকৃষ্ণের (Ramakrishna) কাছে প্রায় আসেন ও তাঁহাকে সাতিশয় ভক্তি করেন। সেই স্ত্রীলোকটিও ওই ভক্তটির অদ্ভুত ভাবাবস্থা দেখিয়া তাঁহাকে সন্তানের ন্যায় স্নেহ করেন ও তাঁহাকে প্রায় নিজের আলয়ে লইয়া যান।

    শ্রীরামকৃষ্ণ (ভক্তটির প্রতি)—সেখানে কি তুই যাস (Kathamrita)?

    নিত্যগোপাল (বালকের ন্যায়)—হাঁ যাই। নিয়ে যায়।

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna)—ওরে সাধু সাবধান! এক-আধবার যাবি। বেশি যাসনে—পড়ে যাবি! কামিনী-কাঞ্চনই মায়া। সাধুর মেয়েমানুষ থেকে অনেক দূর থাকতে হয়। ওখানে সকলে ডুবে যায়। ওখানে ব্রহ্মা বিষ্ণু পড়ে খাচ্ছে খাবি।

    ভক্তটি সমস্ত শুনিলেন (Kathamrita)।

    মাস্টার (স্বগত)—কি আশ্চর্য! ওই ভক্তটির পরমহংস অবস্থা—ঠাকুর মাঝে মাঝে বলেন। এমন উচ্চ অবস্থা সত্ত্বেও কি ইঁহার বিপদ সম্ভাবনা! সাধুর পক্ষে ঠাকুর কি কঠিন নিয়মই করিলেন। মেয়েদের সঙ্গে মাখামাখি করিলে সাধুর পতন হইবার সম্ভাবনা। এই উচ্চ আদর্শ না থাকিলে জীবের উদ্ধারই বা কিরূপে হইবে? স্ত্রীলোকটি তো ভক্তিমতী। তবুও ভয়! এখন বুঝিলাম, শ্রীচৈতন্য ছোট হরিদাসের উপর কেন অত কঠিন শাসন করিয়াছিলেন। মহাপ্রভুর (Ramakrishna) বারণ সত্ত্বেও হরিদাস একজন ভক্ত বিধবার সহিত আলাপ করিয়াছিলেন। কিন্তু হরিদাস যে সন্ন্যাসী। তাই মহাপ্রভু তাঁকে ত্যাগ করিলেন। কি শাসন! সন্ন্যাসীর কি কঠিন নিয়ম! আর এ-ভক্তটির উপর ঠাকুর শ্রীরামকৃষ্ণের কি ভালবাসা! পাছে উত্তরকালে তাঁহার কোন বিপদ হয়—তাড়াতাড়ি পূর্ব হইতে সাবধান করিতেছেন। ভক্তেরা অবাক্‌। “সাধু সাবধান”—ভক্তেরা এই মেঘগম্ভীরধ্বনি শুনিতেছেন (Kathamrita)।

    আরও পড়ুনঃ “যে শালারা হরিনামে মত্ত হয়ে নৃত্য-গীত করতে পারবে না, তাদের কোন কালে হবে না”

    আরও পড়ুনঃ “একটা ঢোঁড়ায় ব্যাঙটাকে ধরেছে, ছাড়তেও পাচ্ছে না—গিলতেও পাচ্ছে না…”

    আরও পড়ুনঃ “বিবেক, বৈরাগ্যরূপ হলুদ মাখলে তারা আর তোমাকে ছোঁবে না”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ramakrishna 153: “মায়ের নির্মাল্য মস্তকে ধারণ করিয়া ভবনাথকে বলিতেছেন, ডাব নে রে মার প্রসাদী ডাব”

    Ramakrishna 153: “মায়ের নির্মাল্য মস্তকে ধারণ করিয়া ভবনাথকে বলিতেছেন, ডাব নে রে মার প্রসাদী ডাব”

    শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে দক্ষিণেশ্বর-মন্দিরে ও বলরাম-মন্দিরে

    চতুর্থ পরিচ্ছেদ

    ১৮৮৩, ১১ই মার্চ

    জন্মোৎসবে ভক্তসঙ্গে — সন্ন্যাসীদের কঠিন নিয়ম

    বেলা প্রায় সাড়ে আটটা বা নয়টা। ঠাকুর (Ramakrishna) আজ অবগাহন করিয়া গঙ্গায় স্নান করিলেন না; শরীর তত ভাল নয়। তাঁহার স্নান করিবার জল ওই পূর্বোক্ত বারান্দায় কলসী করিয়া আনা হইল। ঠাকুর স্নান করিতেছেন, ভক্তেরা স্নান করাইয়া দিল। ঠাকুর স্নান করিতে করিতে বলিলেন, “এক ঘটি জল আলাদা করে রেখে দে।” শেষে ওই ঘটির জল মাথায় দিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ বড় সাবধান, এক ঘটি জলের বেশি মাথায় দিলেন না।

    স্নানান্তে মধুর কন্ঠে ভগবানের নাম করিতেছেন। শুদ্ধবস্ত্র পরিধান করিয়া দুই-একটি ভক্তসঙ্গে দক্ষিণাস্য হইয়া কালীবাড়ির পাকা উঠানের মধ্য দিয়া মা-কালীর মন্দিরের অভিমুখে যাইতেছেন। মুখে অবিরত নাম উচ্চারণ (Kathamrita) করিতেছেন। দৃষ্টি ফ্যালফেলে—ডিমে যখন তা দেয়, পাখির দৃষ্টি যেরূপ হয়।

    মা-কালীর মন্দিরে গিয়া প্রণাম ও পূজা করিলেন। পূজার নিয়ম নাই—গন্ধ-পুষ্প কখনও মায়ের চরণে দিতেছেন, কখনও বা নিজের মস্তকে ধারণ করিতেছেন। অবশেষে মায়ের নির্মাল্য মস্তকে ধারণ করিয়া ভবনাথকে বলিতেছেন, “ডাব নে রে।” মার প্রসাদী ডাব।

    আবার পাকা উঠানের পথ দিয়া নিজের ঘরের দিকে আসিতেছেন। সঙ্গে মাস্টার ও ভবনাথ। ভবনাথের হাতে ডাব। রাস্তার ডানদিকে শ্রীশ্রীরাধাকান্তের মন্দির; ঠাকুর বলিতেন, ‘বিষ্ণুঘর’। এই যুগলরূপ দর্শন করিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। আবার বামপার্শ্বে দ্বাদশ শিবমন্দির। সদাশিবকে উদ্দেশে প্রণাম করিতে লাগিলেন।

    ঠাকুর (Ramakrishna) এইবার ঘরে আসিয়া পৌঁছিলেন। দেখিলেন, আরও ভক্তের সমাগম হইয়াছে। রাম, নিত্যগোপাল, কেদার চাটুজ্যে ইত্যাদি অনেকে আসিয়াছেন। তাঁহারা সকলে তাঁহাকে ভুমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুরও তাঁহাদের কুশল প্রশ্ন করিলেন (Kathamrita) ।

    ঠাকুর (Ramakrishna) নিত্যগোপালকে দেখিয়া বলিতেছেন, “তুই কিছু খাবি?” ভক্তটির তখন বালকভাব। তিনি বিবাহ করেন নাই, বয়স ২৩। ২৪ হবে। সর্বদাই ভাবরাজ্যে বাস করেন। ঠাকুরের কাছে কখনও একাকী, কখনও রামের সঙ্গে প্রায় আসেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁহার ভাবাবস্থা দেখিয়া তাঁহাকে স্নেহ করেন। তাঁহার পরমহংস অবস্থা—এ-কথা ঠাকুর মাঝে মাঝে বলেন। তাই তাঁহাকে গোপালের ন্যায় দেখিতেছেন।

    ভক্তটি বলিলেন, ‘খাব’। কথাগুলি ঠিক বালকের ন্যায়।

    আরও পড়ুনঃ “যে শালারা হরিনামে মত্ত হয়ে নৃত্য-গীত করতে পারবে না, তাদের কোন কালে হবে না”

    আরও পড়ুনঃ “একটা ঢোঁড়ায় ব্যাঙটাকে ধরেছে, ছাড়তেও পাচ্ছে না—গিলতেও পাচ্ছে না…”

    আরও পড়ুনঃ “বিবেক, বৈরাগ্যরূপ হলুদ মাখলে তারা আর তোমাকে ছোঁবে না”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India-Bangladesh T20: রবিবার ভারত-বাংলাদেশ টি-২০ ম্যাচ বাতিলের দাবি, গোয়ালিয়রে বন‍্‍ধ ডাকল হিন্দু মহাসভা

    India-Bangladesh T20: রবিবার ভারত-বাংলাদেশ টি-২০ ম্যাচ বাতিলের দাবি, গোয়ালিয়রে বন‍্‍ধ ডাকল হিন্দু মহাসভা

    মাধ্যম নিউজ ডেস্ক: একদিনের সিরিজে হোয়াটওয়াশ হওয়ার পর সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দলের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে (India-Bangladesh T20) নামতে চলেছে বাংলাদেশ। এই সিরিজের প্রথম ম্যাচ হবে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। রবিবার ম্যাচের আগে একাধিক বিষয়ে নিরাপত্তা সংক্রান্ত একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। জানিয়ে দেওয়া হয়েছে, খেলার মাঠে কোনও রকম প্রতিবাদ করা যাবে না। সামাজিক মাধ্যমে কোনও হিংসাত্মক প্রচার বা পোস্ট করা যাবে না। শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ করেছে প্রশাসন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সবরকম প্রস্তুতি নিয়েছে প্রশাসন। অপরদিকে, হিন্দু সংগঠনের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে ম্যাচ বাতিলের। ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে। 

    বন্‌ধের ডাক হিন্দু মহাসভার (India-Bangladesh T20)

    রবিবার ভারত বাংলাদেশের (India-Bangladesh T20) মধ্যে ক্রিকেট খেলা হওয়ার কথা থাকলেও এই বিধিনিষেধ জারি করা হয়েছে আগামী সোমবার পর্যন্ত। কিন্তু হিন্দু মহাসভার (Hindu Mahasabha) পক্ষ থেকে ভারত-বাংলাদেশ ম্যাচের দিন বন্‌ধের ডাক দেওয়া হয়েছে গোটা শহরজুড়ে। এমনকী, ওই দিন ম্যাচ বাতিলের দাবিও তোলা হয়েছে। এরপর থেকেই ওই জেলার জেলাশাসক রুচিকা চৌহান, সব রকম নিষেধাজ্ঞা জারির কথা ঘোষণা করেছেন। ১৪ বছর পর এই মাঠে ভারত-বাংলাদেশ মুখোমুখি হবে বলে জানা গিয়েছে। দর্শকদের পোস্টার, ব্যানার, পতাকা, কাটআউট- সহ একাধিক বিষয়ে আপত্তি জনক কিছু লিখে আনা যাবে না, বলে নির্দেশিকা দেওয়া হয়েছে। উল্লেখ্য শেষ টেস্ট ম্যাচ হয়েছিল কানপুরে। সেখানেও কড়া নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয়েছিল। এবারের ম্যাচেও সুরক্ষার কোনও ফাঁক রাখতে চাইছে না প্রশাসন।

    আরও পড়ুনঃ ২০ কোটি টাকার আর্থিক তছরুপ! মহম্মদ আজহারউদ্দিনকে তলব ইডির

    হিন্দু নির্যাতন হচ্ছে বাংলাদেশে

    উল্লেখ্য গত ৫ অগাস্ট থেকে বাংলাদেশে (India-Bangladesh T20) হাসিনার সরকারকে উৎখাত করার পর থেকে ওই দেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত উত্তাল হয়ে ওঠে। কোটা বিরোধী আন্দোলনের নামে জামাত শিবির এবং বিএনপির বিরাট ষড়যন্ত্রে দেশের গণভবনে আক্রমণ চালানো হয়। চলে লুটপাট এবং দেশের পুলিশ প্রশাসনের উপর লক্ষ্য করে করা হয় ব্যাপক হামলা। আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় দেশের অধিকাংশ থানা। সেই সঙ্গে চলে ওই দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ। হিন্দুদের বাড়ি-ঘর লুটপাট, সম্পত্তি ধ্বংস করে দেওয়া হয়। মঠ, মন্দিরের মূর্তি নির্বিচারে ভাঙা হয়। শারদীয়া দুর্গা পুজো করতে না দেওয়ার ফতোয়া জারি করে উগ্র মুসলমানরা। প্রত্যেক পুজোর জন্য দাবি করা হয় ৫ লাখ টাকা। ঢাকার প্রাণকেন্দ্র উত্তরায় দুর্গাপুজো করলে হিন্দুদের উপর আক্রমণ করা হবে বলে প্রকাশ্যে মিছিল করে হুমকি দেওয়া হয়। এই অবস্থায় ভারতের একাধিক হিন্দু সংগঠন (Hindu Mahasabha) প্রতিবাদ জানায়। এই আবহে ম্যাচ (India-Bangladesh T20) হলে কড়া হুঁশিয়ারি দেওয়া হয় হিন্দু মহাসভার পক্ষ থেকে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Tirupati Laddu: তিরুপতি লাড্ডু বিতর্কে নতুন স্বাধীন সিট গঠনের নির্দেশ শীর্ষ আদালতের

    Tirupati Laddu: তিরুপতি লাড্ডু বিতর্কে নতুন স্বাধীন সিট গঠনের নির্দেশ শীর্ষ আদালতের

    মাধ্যম নিউজ ডেস্ক: তিরুপতি মন্দিরের লাড্ডু (Tirupati Laddu) বিতর্কে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট এই দিনই দেশের শীর্ষ আদালত জানিয়েছে তিরুপতি লাড্ডু বিতর্কে একটি স্বাধীন স্পেশাল ইনভেন্টিগেশন টিম বা বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হবে। জানা গিয়েছে, শীর্ষ আদালতের নির্দেশ মতো এই এসআইটি-তে সিবিআই থেকে দুইজন তদন্তকারী অফিসার, রাজ্য পুলিশের দুইজন অফিসার এবং ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া থেকে একজন আধিকারিক থাকবেন।

    কী বলল সুপ্রিম কোর্ট?

    শুক্রবার সেই মামলার (Tirupati Laddu) শুনানি চলাকালীন বিচারপতি বিআর গভাই এবং কেভি বিশ্বনাথন বলেন, ‘‘তিরুপতির (Tirupati Laddu) বিষয়টি নিয়ে রাজনৈতিক নাটক একেবারেই কাম্য নয়। গোটা বিশ্বে ছড়িয়ে থাকা কোটি কোটি ভক্তের আবেগ জড়িয়ে রয়েছে এখানে। এমন গুরুতর অভিযোগে তাঁদের ভাবাবেগে আঘাত লাগতে পারে। তাই সওয়াল-জবাব করে আদালতে রাজনৈতিক লড়াইয়ের মঞ্চ করে তোলার কোনও মানে হয় না।’’

    আগে সিট গঠন (Tirupati Laddu) করেছিলেন চন্দ্রবাবু

    উল্লেখ্য, আগেই লাড্ডুতে পশুর চর্বি এবং মাছের তেল ব্যবহারের অভিযোগের সত্যতা যাচাই করতে অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবুর নাইডুর সরকার সিট গঠন করে। কিন্তু সেই সিটের তদন্ত স্থগিত করে দেওয়া হয়। শুক্রবার ফের সিট গঠন করল সুপ্রিম কোর্ট। সিট গঠনের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন চন্দ্রবাবু নাইডু।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Narendra Modi: শনিবার পিএম-কিষান প্রকল্পের ১৮তম কিস্তির টাকা কৃষকদের দেবেন মোদি

    Narendra Modi: শনিবার পিএম-কিষান প্রকল্পের ১৮তম কিস্তির টাকা কৃষকদের দেবেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: ৫ অক্টোবর পিএম-কিষান (PM-Kisan Scheme) প্রকল্পের ১৮তম কিস্তি প্রদানের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটি আনুষ্ঠানিক বিবৃতিতে মহারাষ্ট্রের ওয়াশিম জেলা প্রশাসনের তরফ থেকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পে সারা দেশের মোট ৯.৪ কোটিরও বেশি কৃষককে প্রধানমন্ত্রী (Narendra Modi) কিষান সম্মাননিধির সহায়তা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউণ্টে দেওয়া হবে। কেন্দ্রীয় সরকার এই কিস্তিতে কৃষকদের উদ্দেশে ২০,০০০ কোটি টাকা আর্থিক সহায়তা দেবেন।

    পাঁচ লক্ষ কমন সার্ভিস সেন্টার থাকবে 

    জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদির (Narendra Modi) এই অনুষ্ঠানে যোগ দেবেন মোট ২.৫ কোটিরও বেশি কৃষক। দেশব্যাপী বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা ওয়েবকাস্টের মাধ্যমে এই অনুষ্ঠানে যোগদান করবেন। এই অনুষ্ঠানের মধ্যে ৭৩২টি কৃষি বিজ্ঞান কেন্দ্র (KVK), এক লক্ষেরও বেশি প্রাথমিক কৃষি সমবায় সমিতি এবং পাঁচ লক্ষ কমন সার্ভিস সেন্টার থাকবে। পাশাপাশি পিএম কিষান সম্মানের মধ্যে মোট ৩.৪৫ লক্ষ কোটি টাকার বরাদ্দ ছড়িয়ে যাওয়ার কথাও বলা হয়েছে। দেশের ১১ কোটি কৃষক এখনও পর্যন্ত সরাসরি লাভ পেয়েছেন এই প্রকল্পের মাধ্যমে। ফলে দেশের গ্রামীণ উন্নয়ন এবং কৃষি সমৃদ্ধির প্রতি সরকারের প্রতিশ্রুতিকে আরও নিশ্চিত করবে বলে বিবৃতিতে বলা হয়েছে। এখনও পর্যন্ত, মহারাষ্ট্রে ১৭ কিস্তিতে প্রায় ১.২০ কোটি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩২,০০০ কোটি টাকা হস্তান্তর করা হয়েছে। এই টাকার অঙ্ক (PM-Kisan scheme) অন্যান্য রাজ্যের তুলনায় দ্বিতীয় সর্বোচ্চ টাকার পরিমাণ।

    আরও পড়ুনঃ বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, পুজোর আগে লাগাতার বৃষ্টির পূর্বাভাস, উদ্বেগে রাজ্যবাসী

    ৭,৫১৬টি প্রকল্পের ঘোষণা

    মোদির (Narendra Modi) এই ঘোষণায় মহারাষ্ট্র রাজ্যের প্রায় ৯১.৫১ লক্ষ কৃষক, ১,৯০০ কোটি টাকার বেশি সুবিধা পাবেন। প্রধানমন্ত্রী কৃষি পরিকাঠামোর উন্নয়নের জন্য (এআইএফ) ৭,৫১৬টি প্রকল্পকে দেশবাসীর জন্য উৎসর্গ করবেন। একই সঙ্গে জাতির উদ্দেশে ৯২০০টি এফপিও (FPO) প্রকল্পের শুভসূচনা করবেন তিনি। ‘গবাদি পশু এবং আদিবাসী সেক্স সর্টেড সিমেন টেকনোলজি’-র জন্য ইউনিফাইড জিনোমিক চিপ এবং গ্রাম পঞ্চায়েতের সামাজিক উন্নয়ন অনুদানের ই-ডিস্ট্রিবিউশন-এর পাশাপাশি, এমএসকেভিওয়াই ২ (MSKVY 2.0)-এর অধীনে পাঁচটি সোলার পার্কও চালু করার কথা বলা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Arjun Singh: অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, চলল গুলি, জখম প্রাক্তন বিজেপি সাংসদ

    Arjun Singh: অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, চলল গুলি, জখম প্রাক্তন বিজেপি সাংসদ

    মাধ্যম নিউজ ডেস্ক: বারাকপুরে (Barrackpore) ফের রাজনৈতিক অশান্তি। বিজেপি নেতা অর্জুন সিংয়ের (Arjun Singh) বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় বিজেপি নেতা নিশানা করেছেন তৃণমূলকেই। জানা গিয়েছে, এদিন সকালে নিজের বাড়ির সামনেই দাঁড়িয়ে ছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ। তখনই অতর্কিত হামলা চালায় দুষ্কৃতীরা। পরপর বোমা ছোড়া হতে থাকে অর্জুন সিংকে লক্ষ্য করে, গুলিও চালানো হয় বলে অভিযোগ। বোমার স্প্লিন্টারে আহত অর্জুন। 

    কী বলছেন অর্জুন সিং (Arjun Singh)?

    অর্জুন (Arjun Singh) বলেন, ‘‘আমি বাড়ির ভিতরে ছিলাম। আমার নিরাপত্তারক্ষী এবং কর্মীদের উপর ইট, বোমা ছোড়া হয়। গুলিও চলে। বিধায়ক বসেছিলেন। তাঁর উপরেও হামলা হয়। আমার পায়ে বোমার স্প্লিন্টার লেগেছে।’’  পুলিশের সামনেই ২৫টির বেশি বোমা মারা হয়েছে বলে অভিযোগ প্রাক্তন বিজেপি সাংসদের (Arjun Singh)। বোমাগুলি মারার পরে দুষ্কৃতীরা গুলি ছুড়তে ছুড়তে বেরিয়ে যায়, এমনটা অভিযোগ করছেন অর্জুন। প্রাক্তন সাংসদ আরও বলছেন, ‘‘আমাকে মেরে দেওয়ার চক্রান্ত ছিল। তা ব্যর্থ হয়েছে। তবে আমার পায়ে বোমার আঘাত লেগেছে। বেশ বড় একটা স্প্লিন্টার আমার হাঁটুর নীচে এসে লাগে। রক্তও বেরিয়েছে। তবে আঘাত খুব গুরুতর নয়।’’

    অমিত শাহকে জানাবেন ঘটনা

    অর্জুন সিং (Arjun Singh) আরও বলেন, ‘‘সাত সকালে এইভাবে হামলা করা হয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা কোন পথে যাচ্ছে তা এই ঘটনা থেকে আরও স্পষ্ট। ১০০ শতাংশ খুনের পরিকল্পনা করা হয়েছিল।’’ বৃহস্পতিবার সকালের গোটা বিষয় তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানাবেন বলেও জানিয়েছেন অর্জুন সিং। একই সঙ্গে, এই ঘটনার বিরুদ্ধে আন্দোলনে নামারও হুঁশিয়ারিও দিয়েছেন দিয়েছেন প্রাক্তন বিজেপি সাংসদ। বিজেপি নেতার আরও দাবি, ‘‘গুলি, বোমা তো ছোড়া হয়েছেই, ইট-পাথরও বাকি রাখেনি দুষ্কৃতীরা।’’ প্রসঙ্গত, এই ঘটনাতেও পুলিশকেও নিশানা করেছেন অর্জুন। তাঁর অভিযোগ, ‘‘পুলিশ ঘটনাস্থলে আসার পরও কোনও ব্যবস্থা নেয়নি। বরং তাঁদেরও মদত রয়েছে এই ঘটনার পিছনে।’’ 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share