Tag: news in bengali

news in bengali

  • Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে দল পাঠাতে নারাজ বিসিসিআই! পেল ২ সমর্থকও

    Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে দল পাঠাতে নারাজ বিসিসিআই! পেল ২ সমর্থকও

    মাধ্যম নিউজ ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড এখন বিসিসিআই ও আইসিসি-র সঙ্গে লড়াইয়ে নেমেছে। কারণ ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) খেলতে পাকিস্তানে দল পাঠাতে নারাজ বিসিসিআই। আর ভারতীয় দল (India) পাক মুলুকে খেলতে না গেলে চ্যাম্পিয়ন্স ট্রফি সরতে পারে পাকিস্তান থেকে। আগামী বছর ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ৫ মার্চ পর্যন্ত চলবে টুর্নামেন্ট। ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ১ মার্চ। ইতিমধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ডও ক্রীড়াসূচির খসড়া আইসিসি-কে পাঠিয়ে দিয়েছে বলে সূত্রের খবর। 
    আইসিসি-র এই প্রতিযোগিতাটি পাকিস্তানে হওয়ার কথা ছিল। কিন্তু সে দেশে গিয়ে খেলতে রাজি না-ও হতে পারে ভারত। গত বছর এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যায়নি তারা। ফলে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) খেলতে যেতে রাজি হবে বলেও মনে করা হচ্ছে না। ভারতীয় ক্রিকেট বোর্ড আগেই জানিয়েছিল কেন্দ্রীয় সরকার অনুমতি দিলে তবেই পাকিস্তানে পাঠানো হবে রোহিত শর্মাদের। 

    কোথায় হতে পারে টুর্নামেন্ট? (Champions Trophy)

    জানা গিয়েছে, ভারতীয় দল পাক মুলুকে খেলতে না গেলে পাকিস্তান থেকে সরিয়ে শ্রীলঙ্কা বা দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা হতে পারে। ভেতরের খবর অনুযায়ী, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে সমর্থন করবে। তারাও পাকিস্তানে যেতে আপত্তি জানিয়েছে। 
    উল্লেখ্য, ৮ বছর পরে ক্রিকেট ক্যালেন্ডারে প্রত্যাবর্তন হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির। ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে, এমনটা ধরে নিয়েই সূচি তৈরি করেছিল পিসিবি। নিরাপত্তার কারণে একটি মাত্র মাঠেই ভারতের ম্যাচ আয়োজন করার কথা ভাবা হয়েছিল। সেই অনুযায়ী লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে সব ম্যাচ খেলার কথা ছিল মেন ইন ব্লু’র। কিন্তু ভারত আপত্তি  জানানোয় এখন এই ম্যাচ (Champions Trophy) কোথায় অনুষ্ঠিত হবে সেটাই দেখার। 

    আরও পড়ুন: বিমানবন্দরে ফিরল পুরনো স্মৃতি, যাত্রীরা পেলেন হাতে লেখা বোর্ডিং পাস

    ভারতের ওয়ানডে দলে অনিশ্চিত হার্দিক পান্ড্য

    অন্যদিকে জানা গিয়েছে, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় ক্রিকেট দলের (India) ওডিআই স্কোয়াডের জন্য নিশ্চিত নয় হার্দিক পান্ড্য। রিপোর্টে বলা হয়েছে যে, যার বারবার খেলার মাঠে আহত হওয়ার ইতিহাস রয়েছে, তাকে আগে ঘরোয়া সার্কিটে নিজেকে প্রমাণ করতে হবে। ম্যানেজমেন্ট তার অন্তর্ভুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁকে আরও ভালো করে যাচাই করে নিতে চায়। ভারতীয় টিম ম্যানেজমেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy) অলরাউন্ডারদের ক্ষেত্রে প্রাথমিক বাছাই-এ ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেলকে অগ্রাধিকার দিতে পারে বলে এমনটাই খবর মিলেছে। 

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mohan Bhagwat: “সনাতন ধর্ম বিশ্বাস করে মানব কল্যাণে”, বললেন মোহন ভাগবত

    Mohan Bhagwat: “সনাতন ধর্ম বিশ্বাস করে মানব কল্যাণে”, বললেন মোহন ভাগবত

    মাধ্যম নিউজ ডেস্ক: “উন্নয়নের শেষ বলে কিছু হয় না।” ঝাড়খণ্ডের গুমলায় ‘বিকাশ ভারতী’ আয়োজিত এক অনুষ্ঠানে কথাগুলি বললেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের (RSS) সরসঙ্ঘচালক মোহন ভাগবত (Mohan Bhagwat)। তিনি বলেন, “মানুষের লক্ষ্যই হল নিরন্তর উন্নয়ন কাজ চালিয়ে যাওয়া। তাই সে সব সময় উন্নয়নের পেছনে ছোটে।” সরসঙ্ঘচালক বলেন, উন্নয়নের কি কোনও শেষ আছে? যখন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছই, তখন আমরা দেখি, আমাদের আরও যেতে হবে। মানুষ দেবতাকে ছাপিয়ে গিয়ে সুপারম্যান হতে চায়।”

    কী বললেন আরএসএস কর্তা? (Mohan Bhagwat)

    তিনি বলেন, “অভ্যন্তরীণ উন্নয়ন হোক কিংবা বাহ্যিক, উন্নয়নের কোনও শেষ নেই।” আরএসএস কর্তা বলেন, “উন্নয়ন একটা লাগাতার প্রসেস। তাই আমাদের কোনও না কোনও কাজ সমাধানহীন হয়ে থাকে।” তিনি বলেন, “দেশে অনেক উন্নয়ন হয়েছে। এখনও অনেক বাকি রয়েছে। একজন কার্যকর্তার সব সময় ভাবা উচিত, তিনি অনেক করেছেন, তবে বাকি রয়ে গিয়েছে ঢের বেশি। কারণ সব সময়ই কিছু না কিছু করার থাকে। যদি উন্নয়ন নিরন্তর চলতেই থাকে, তাহলে সমাধানও খুঁজে পাওয়া যাবে।”

    বিশ্ব চিনেছে ভারতকে

    দ্রুত বদলে যাওয়া বিশ্বের প্রেক্ষিতে সাংস্কৃতিক ঐতিহ্য এবং মূল্যবোধ ধরে রাখার প্রয়োজনীয়তারও উল্লেখ করেন সরসঙ্ঘচালক (Mohan Bhagwat)। ভাগবত বলেন, “গত দু’হাজার বছর ধরে নানা পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। তবে সেগুলো আমাদের সুখ-শান্তি দিতে ব্যর্থ হয়েছে। অথচ এগুলো আমাদের জীবনের অঙ্গীভূত ছিল। করোনার পরে বিশ্ব চিনেছে ভারতকে। তারা এও জেনেছে সুখ-শান্তির রোডম্যাপও রয়েছে ভারতের হাতেই।” তিনি বলেন, “সনাতন ধর্ম সর্বদাই বিশ্বাস করে মানব কল্যাণে।”

    আরও পড়ুন: ৬ মাস আত্মগোপনের ছক কষেছিলেন সোনারপুরের জামাল! অবশেষে গ্রেফতার

    সরসঙ্ঘচালক বলেন, “সনাতন সংস্কৃতি এবং ধর্ম রাজপ্রাসাদ থেকে আসেনি, এসেছে আশ্রম এবং বনজঙ্গল থেকে। বদলে যাওয়া সময়ের সঙ্গে সঙ্গে আমাদের পোশাক বদলেছে। কিন্তু আমাদের (পড়ুন, সনাতনীদের) প্রকৃতি বদলায়নি।” দেশের ভবিষ্যৎ নিয়ে তিনি যে আদৌ চিন্তিত নন, তাও এদিন জানিয়ে দিয়েছেন আরএসএস (RSS) প্রধান। বলেন, “দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। ভালো ভালো কাজই হবে। কারণ যা হচ্ছে, তা ভালোর জন্যই হচ্ছে। আমরা ভালো করারই চেষ্টা করে চলেছি (Mohan Bhagwat)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Purba Medinipur: একুশে জুলাইয়ের আগে তৃণমূলের অন্দরে আরও প্রবল অখিল-উত্তম কোন্দল!

    Purba Medinipur: একুশে জুলাইয়ের আগে তৃণমূলের অন্দরে আরও প্রবল অখিল-উত্তম কোন্দল!

    মাধ্যম নিউজ ডেস্ক: একুশে জুলাইয়ের আগে আরও প্রবল অখিল-উত্তম কোন্দল! রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির শিবির ২১ জুলাই উপলক্ষে সভা এবং মিছিল করলে, তার পাল্টা কর্মসূচি গ্রহণ করে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বকে আরও প্রকাশ্যে এনেছেন পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) জেলা পরিষদের সভাপতি উত্তম বারিকের গোষ্ঠী। গতকাল শুক্রবার রামনগরে এই ঘটনা ঘটেছে। এলাকায় ব্যাপক শোরগোল পড়েছে।

    রামনগর স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠে সভা হয়েছিল (Purba Medinipur)!

    গত বৃহস্পতিবার রামনগরে ২১ জুলাই কর্মসূচী উপলক্ষে প্রস্তুতি সভা এবং মিছিল আয়োজন করেছিল তৃণমূলের একাংশ। রামনগর বাজারের পথসভার পাশাপাশি স্থানীয় বাড় সোলেমানপুর থেকে মিছিল করা হয়। এই মিছিলের নেতৃত্বে ছিলেন অখিল গিরি। একই সঙ্গে মিছিলে যোগদান করেছিলেন কাঁথি তৃণমূল যুব সাংগঠনিক জেলার সভাপতি সুপ্রকাশ গিরি এবং স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার। ঠিক তারপরের দিন শুক্রবার এই একুশে জুলাই উপলক্ষে তৃণমূল নেতা উত্তম বারিক গোষ্ঠী পাল্টা প্রস্তুতি কর্মসূচি গ্রহণ করেছেন। এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে রামনগর স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠে। আর তাকে ঘিরেই দুই গোষ্ঠীর মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।

    লোকসভার ভোটের সময় থেকেই কোন্দল

    মন্ত্রীপুত্র সুপ্রকাশ গিরি প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, “চক্রান্তকারীদের ধোলাই হবে, পেটাই হবে।” তবে এই চক্রান্তকারী বলতে যে তৃণমূল নেতা উত্তমা বারিকের (Purba Medinipur) কথাই বলছেন, সে কথা তৃণমূলের সমর্থকেরা মেনেও নেন। লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী উত্তম বারিকের পরাজয়ের পর থেকে শাসকদলের মধ্যে কোন্দলের ঘটনা ঘটে চলেছে। তৃণমূলের শক্ত ঘাঁটির জায়গায় মন্ত্রী অখিলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছিলেন উত্তম বারিক। ভোট পর্ব থেকে একুশে জুলাই, যেন এই কোন্দল থামছেই না। দল চরম অস্বস্তির মধ্যে পড়েছে।

    আরও পড়ুনঃ ৬ মাস আত্মগোপনের ছক কষেছিলেন সোনারপুরের জামাল! অবশেষে গ্রেফতার

    জেলা তৃণমূলের বক্তব্য

    তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার (Purba Medinipur) সভাপতি পীযূষকান্তি পণ্ডা বলেছেন, “সব শাখা সংগঠনগুলিকে নিজের মতো করে প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে। আর তাই যুব তৃণমূলের ব্যানারে কর্মসূচি করা হয়েছে। কোন্দলের কোনও ব্যাপার নেই। দল বড় হলে একটু সমস্যা হয়। তাই নিজেদের পরিবারের বিষয়।” তবে বিজেপির পক্ষ থেকে জেলার সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল এই কোন্দলকে কটাক্ষ করেছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Microsoft Global Outage: বিমানবন্দরে ফিরল পুরনো স্মৃতি, যাত্রীরা পেলেন হাতে লেখা বোর্ডিং পাস

    Microsoft Global Outage: বিমানবন্দরে ফিরল পুরনো স্মৃতি, যাত্রীরা পেলেন হাতে লেখা বোর্ডিং পাস

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বড়সড় গোলযোগ। শুক্রবার ক্রাউডস্ট্রাইকের (CrowdStrike) প্রযুক্তিগত ত্রুটির জেরে গোটা বিশ্বে মুখ থুবড়ে পড়েছিল পরিষেবা। দীর্ঘ সময় ধরে টানা কাজের পরে আপাতত পরিস্থিতি অনেকটাই সামলে আনা হয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট (Microsoft Global Outage) এবং ক্রাউডস্ট্রাইক। কিন্তু এই পরিস্থিতির জেরেই শুক্রবার ডিজিটাল যুগ থেকে এক ধাক্কায় কাগজ-কলমের যুগে ফিরেছিলেন সকলে। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ‘পুরানো সেই দিনের কথা’ মনে করিয়ে দিল ভারতীয় বিমানবন্দরগুলি। সৌজন্যে মাইক্রোসফ্টের সফ্টওয়্যার সমস্যা। বর্তমানে সমস্যা সমাধান হয়ে গেলেও এদিন হাজার-হাজার বিমানযাত্রীদের সমস্যার মুখে পড়তে হয়েছিল।

    ফিরল হাতে লেখা বোর্ডিং পাস

    জানা গিয়েছে, এদিন মাইক্রোসফটের সমস্যার (Microsoft Global Outage) কারণে ভারতের অনেক বিমানবন্দরে যান্ত্রিক গোলোযোগ দেখা দিয়েছিল। ফলে বাধ্য হয়ে রাজীব গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে হাতে লেখা বোর্ডিং পাস দিতে হয় বিমানযাত্রীদের। এই ডিজিটাল যুগে দাঁড়িয়ে এমন হাতে লেখা বোর্ডিং পাসের ছবি মুহূর্তেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সাধারণ মুদ্রিত বোর্ডিং পাস থেকে এটি ছিল অনেকটাই আলাদা। ছবিতে বোর্ডিং পাসের সমস্ত বিবরণ যেমন নাম, আসন, তারিখ এবং ডিপারচার সহ সব লেখা রয়েছে। ইন্ডিগো এয়ারলাইন কর্মীদের হাতে লেখা এই পাস দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়।  
    এ প্রসঙ্গে অক্ষয় কোঠারি নামের এক ব্যক্তির সোশ্যাল মিডিয়ার পোস্টটি ভাইরাল হয়েছে, যেখানে হাতে লেখা বোর্ডিং পাসের ছবি দিয়ে তিনি লিখেছেন, “মাইক্রোসফট/ ক্রাউডস্ট্রাইক বিভ্রাট ভারতের অধিকাংশ বিমানবন্দরের স্বাভাবিক পরিষেবা ব্যহত করেছে। আমি আজ আমার প্রথম হাতে লেখা বোর্ডিং পাস পেয়েছি।”

    আরও পড়ুন: মাইক্রোসফ্‌টের সমস্যায় বিশ্ব জুড়ে ব্যাহত বিমান পরিষেবা, ব্যাঙ্ক ও শেয়ার বাজার

    ঠিক কী সমস্যা হয়েছে মাইক্রোসফটের? (Microsoft Global Outage) 

    তবে ঠিক কী কারনে এমন সমস্যা হয়েছে মাইক্রোসফটের, সে প্রসঙ্গে ১৯ জুলাই ভারতীয় সময় রাত ৯টা ২৯ মিনিটে এক্স হ্যান্ডেলে মুখ খুলেছেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা (Satya Nadella)। তিনি জানান, ‘গতকাল ক্রাউডস্ট্রাইক একটি আপডেট বের করেছিল যা গোটা বিশ্বের আইটি সিস্টেমকে প্রভাবিত করেছিল। বিষয়টি নিয়ে ক্রাউডস্ট্রাইকের সঙ্গে আমরা কাজ করছি। সর্বক্ষেত্রে গ্রাহকদের প্রযুক্তিগত সহায়তা করা হচ্ছে তাদের সিস্টেমকে অনলাইনে আনার জন্য।’

    সত্য নাদেলার (Satya Nadella) এই পোস্টের পরেই এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন এক্স-এর মালিক এলন মাস্ক। তিনি লিখেছেন, ‘এই সমস্যা অটোমেটিভ সাপ্লাই চেনকে কাঁপিয়ে দিয়েছে।’  

    উল্লেখ্য, শুক্রবারে বিমান সংস্থাগুলির সার্ভারে সমস্যা (Microsoft Global Outage) হওয়ায় থমকে যায় টিকিট বুকিং। একের পর এক উড়ান বাতিল হতে থাকে। কোথাও কোথাও হাতে লেখা বোর্ডিং পাস দিতে হয়েছে যাত্রীদের। আমেরিকায় ২০০টিরও বেশি উড়ান বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বিশ্ব জুড়ে ব্যহত হয়েছে একাধিক পরিষেবা। আর এর ফলেই চরম ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ যাত্রীরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Maitri Express: বাতিল মৈত্রী এক্সপ্রেস, বন্ধ ইন্টারনেট, বাংলাদেশ জুড়ে শাটডাউন

    Maitri Express: বাতিল মৈত্রী এক্সপ্রেস, বন্ধ ইন্টারনেট, বাংলাদেশ জুড়ে শাটডাউন

    মাধ্যম নিউজ ডেস্ক: অগ্নিগর্ভ বাংলাদেশ। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা তুলে দেওয়ার দাবিতে পথে আন্দোলনকারীরা। দফায় দফায় পুলিশ এবং ছাত্রলীগের নেতা-নেত্রীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে প্রতিবেশী রাষ্ট্র। সে কারণেই বাতিল করা হল মৈত্রী এক্সপ্রেস (Maitri Express)। বাংলাদেশ সংবাদ মাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী রাজধানী ঢাকার মধ্যে কোনও ট্রেন চলাচল করবে না। বৃহস্পতিবার দুপুর থেকেই বন্ধ রেল পরিষেবা। শুক্রবারেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। আগেই দেশ জুড়ে  সমস্ত মাধ্যমে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। বন্ধ রয়েছে গোটা দেশে ব্যাংকিং পরিষেবা।

    কলকাতা থেকেও ছাড়বে না মৈত্রী এক্সপ্রেস (Maitri Express)

    প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ঢাকায় কোন ট্রেন প্রবেশ করবে না। এমনকি ঢাকা থেকে কোনও ট্রেন কোথাও যাবে না। উল্লেখ্য ঢাকা থেকে কলকাতার মধ্যে চলাচল করে মৈত্রী এক্সপ্রেস (Maitri Express)। কিন্তু ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রতিবেশী রাষ্ট্রের রাজধানীর জনজীবন। আগেই মৈত্রী এক্সপ্রেস নানান জায়গায় আটকে দেওয়া হয়েছে। আন্দোলনদের কারীদের টার্গেট হয়ে উঠেছিল মৈত্রী এক্সপ্রেস। এমতাবস্থায় ভারতীয় রেল কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবার ঢাকা থেকে ছাড়বে না মৈত্রী এক্সপ্রেস ছাড়বে না। শনিবার ঢাকার উদ্দেশ্যে কলকাতা থেকে যে মৈত্রী এক্সপ্রেস ছাড়ার কথা ছিল, সেটিও বাতিল করা হয়েছে।

    আন্দোলনকে সমর্থন বিএনপি’র (Bangladesh Protest)

    সরকারি চাকরিতে সংরক্ষণ সংস্কার আন্দোলনে উত্তাল হয়েছে বাংলাদেশ। এই আন্দোলন এখন ছড়িয়ে পড়েছে প্রায় সমস্ত শহরে। আন্দোলনকারীদের ঠেকাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে দেশের প্রশাসন। ইতিমধ্যেই ৩২টি প্রাণ আন্দোলনের বলি হয়েছে। নাগারে চলছে গুলি, রাবার বুলেট, কাঁদানো গ্যাসের শেল।  চাকরিতে সমস্ত ধরনের কোটা ব্যবস্থা সংস্কার করতে হবে এটাই মূল দাবি আন্দোলনকারীদের। তাদের ক্ষোভের কেন্দ্রবিন্দু মুক্তিযোদ্ধাদের স্বজনদের দেওয়া ৩০% সংরক্ষণ। ইতিমধ্যেই সরকার আলোচনা প্রস্তাব দিয়েছিল আন্দোলনকারীদের।

    আরও পড়ুন: কোমলমতি শিক্ষার্থীদের পাশে বাংলাদেশের প্রধানমন্ত্রী, দিলেন বড় আশ্বাস

    কিন্তু আন্দোলনকারীরা সরকারের প্রস্তাব খারিজ করে দেওয়ায় আন্দোলন (Bangladesh Protest) এখনই থমকে যাবে এই সম্ভাবনা কম। অন্যদিকে কোটা আন্দোলনকে সমর্থন জানিয়েছে বাংলাদেশের বিভিন্ন ইসলামী ধর্মীয় সংগঠন এবং রাজনৈতিক দল বিএনপি। শাসক দল আওয়ামী লীগের অভিযোগ, বিএনপি এবং ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীগুলি ছাত্রদের সঙ্গে মিশে গিয়ে দেশ জ্বালানোর আন্দোলনে শামিল হয়েছে। 

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Nadia: তোলা না দেওয়ায় মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি! অভিযুক্ত তৃণমূল ছাত্র নেতা, হাড়হিম করা ভিডিও ভাইরাল

    Nadia: তোলা না দেওয়ায় মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি! অভিযুক্ত তৃণমূল ছাত্র নেতা, হাড়হিম করা ভিডিও ভাইরাল

    মাধ্যম নিউজ ডেস্ক: মাছের ব্যবসায়ী তোলা না দেওয়ায় প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় তীব্র শোরগোল পড়েছে নদিয়ার (Nadia) কৃষ্ণনগরে। এই হাড়হিম করা ভিডিও সামজিক মাধ্যমে ইতিমধ্যে ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মাছ বিক্রেতাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হচ্ছে। একই সঙ্গে আবার পিস্তল উঁচু করে দাঁড়িয়ে রয়েছে আরও এক ব্যক্তি। ওঁই ব্যবসায়ীর পায়ে একটি গুলি লেগেছে বলে জানা গিয়েছে। ঘটনায় মূল অভিযুক্ত শহরের তৃণমূল ছাত্রপরিষদের সভাপতি। বিজেপির অভিযোগ এই রাজ্যে তৃণমূল মস্তানতন্ত্র চলছে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। 

    চার রাউন্ড গুলি করে দুষ্কৃতীরা (Nadia)

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোররাতে এক মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালানো হয়। গুলিবিদ্ধ মাছ ব্যবসায়ী ভর্তি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর (Nadia) কোতোয়ালি থানার গোয়ারী বাজারে। নগেন্দ্রনগর এলাকার বাসিন্দা সমির ঘোষ এবং বিশ্বনাথ ঘোষ নামে দুই ভাই মাছ ব্যবসা করেন। প্রতিদিন তাঁরা কৃষ্ণনগর গোয়ারা বাজার থেকে মাছ কিনে পাত্র বাজারে বিক্রি করেন। প্রতিদিনের মতো আজ ভোররাতেও তাঁরা গোয়ারি বাজারে মাছ কিনতে যান। অভিযোগ উঠে, হঠাৎ ওই এলাকার কিছু নামজাদা তৃণমূল দুষ্কৃতী তাঁদেরকে আচমকা ঘিরে ধরে এবং টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় হঠাৎ একটি পিস্তল বের করে ওই দুই মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। প্রথমে একটি গুলি বিশ্বনাথ ঘোষের পায়ে লাগে। বিশ্বনাথকে বাঁচাতে গেলে সমীর ঘোষকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যদিকে বিশ্বনাথ ঘোষের পায়ে গুলি লাগার কারণে মাটিতে পড়ে যান। এরপরেই বন্দুক দিয়ে মাথায় আঘাত করে দুষ্কৃতীরা। এরপর চিৎকার চেঁচামেচি এবং গুলির আওয়াজে, ওই বাজারের অন্যান্য মাছ ব্যবসায়ীরা ঘটনাস্থলে ছুটে এলে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এরপরেই রক্তাক্ত অবস্থায় বিশ্বনাথ ঘোষকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। পাশাপাশি হাসপাতালে গিয়ে ওই দুই মাছ ব্যবসায়ীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে পুলিশ এবং ঘটনার বিবরণ শোনেন। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযুক্ত আটক কিংবা গ্রেফতার হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    অভিযুক্ত ২৩ নম্বর ওয়ড়াক্ট প্রাক্তন তৃণমূল সভাপতি

    এ বিষয়ে বিশ্বনাথ ঘোষ বলেন, “আমাদের অভিযুক্তদের সঙ্গে পুরনো কোনও শত্রুতা নেই। তবে যারা গুলি চালিয়েছে তারা ওই এলাকার সমাজবিরোধী হিসেব কাজ করে বেড়ায়। ওরা টাকা চেয়েছিল আমি দিতে অস্বীকার করাতেই এই আক্রমণ করেছে। আমার এবং ভাইয়ের কাছ থেকে ওরা প্রায় ৪০ হাজার নগদ টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়েছে। আমরা চাই অবিলম্বে প্রশাসন অভিযুক্তকে গ্রেফতার করে আইনত ব্যবস্থা গ্রহণ করুক।” আবার বিশ্বনাথের ভাই সমির ঘোষ বলেছেন, “সৈকত হালদার ওরফে ডাকু এই ভাবে গুলি করেছে। এলাকার মার্কামারা দুষ্কৃতী। মাত্র দুইদিন আগেই জেল থেকে ফিরছে। মদ খাওয়ার জন্য টাকা চাইছিল ওরা, কিন্তু না দেওয়ায় গুলি করে। এলাকায় তৃণমূল নেতা ডাকু, এক সময় শহরের (Nadia) তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি (TMC) ছিলেন।”

    বিজেপির বক্তব্য

    এই গুলিকাণ্ডের ঘটনায় বিজেপির তরফ থেকে তৃণমূল (TMC) সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ হয়েছে। বিজেপি নেতা রাহুল সিন্‌হা বলেছেন, “এই রাজ্যে তৃণমূলের আমলে মস্তানতন্ত্র (Nadia) চলছে। সারা রাজ্যে একই বিষয় চলছে।”

    আরও পড়ুনঃ বিজেপির পঞ্চায়েত সদস্যকে কোমরে পিস্তল ঠেকিয়ে তৃণমূল পার্টি অফিসে মারধর!

    তৃণমূলের বক্তব্য

    তৃণমূলের (TMC ) পক্ষ থেকে রাজ্যের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেছেন, “মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন। আমরা বিষয়টি দেখছি। এলাকায় (Nadia) ঘটনা একদম সহ্য করা যাবে না। প্রশাসনকে বলব উপযুক্ত ব্যবস্থা নিতে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Calcutta HighCourt: মিলল হাইকোর্টের অনুমতি, বিদ্যুতের বিল বৃদ্ধির প্রতিবাদে এবার পথে নামছে বিজেপি

    Calcutta HighCourt: মিলল হাইকোর্টের অনুমতি, বিদ্যুতের বিল বৃদ্ধির প্রতিবাদে এবার পথে নামছে বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: বিদ্যুতের বিল বৃদ্ধির প্রতিবাদে বিজেপির মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta HighCourt)। রাজ্যের সর্বত্র অস্বাভাবিক হারে বিদ্যুতের বিল বৃদ্ধির অভিযোগ উঠছে। এর প্রতিবাদে মিছিলের কর্মসূচি নিয়েছে বিজেপি। সেই কর্মসূচির জন্য পুলিশের কাছে অনুমতি না পেয়ে, হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তারা। এদিন শুনানি পর্বে, আদালত শর্ত সাপেক্ষে বিজেপিকে প্রতিবাদ মিছিলের (BJP Rally) নির্দেশ দেয়। 

    কবে, কোথায় হবে এই প্রতিবাদ মিছিল? (BJP Rally) 

    শুক্রবার এই সংক্রান্ত মামলায় কর্মসূচির দিন এবং সময় জানিয়েছে আদালত। আগামী ২৬ জুলাই কর্মসূচির দিন ধার্য করা হয়েছে। আদালত (Calcutta HighCourt) তরফে বিদ্যুৎ বণ্টনকারী সংস্থা সিইএসসির দফতর কলকাতার ভিক্টোরিয়া হাউসের সামনে ধর্নার অনুমতি দেওয়া হয়েছে। দুপুর ২.৩০ থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তিন ঘণ্টা ধর্নায় বসা যাবে সেখানে। সেই সঙ্গে মিছিলও করতে পারবেন বিজেপি নেতৃত্ব। বিজেপির মুরলীধর সেন লেনের দফতর থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত মিছিলের অনুমতি দিলেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ।

    আরও পড়ুন: মাইক্রোসফ্‌টের সমস্যায় বিশ্ব জুড়ে ব্যাহত বিমান পরিষেবা, ব্যাঙ্ক ও শেয়ার বাজার

    কর্মসূচির জন্য মানতে হবে বেশ কিছু শর্ত

    তবে আদালত (Calcutta HighCourt) তরফে বিজেপির এই কর্মসূচির জন্য বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ ভাবে কর্মসূচির আয়োজন করতে বলেছে আদালত। এক হাজারের বেশি মানুষ এই কর্মসূচিতে অংশ নিতে পারবেন না। কর্মসূচিতে এমন কিছু করা যাবে না, যাতে সাধারণ মানুষের ক্ষতি হয়। বিজেপির এই কর্মসূচিতে নিরাপত্তা বজায় রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের জন্য কলকাতার যুগ্ম সচিবকে নির্দেশও দিয়েছে আদালত। 
    উল্লেখ্য, গত কয়েক মাস ধরে বিদ্যুতের বিল অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে বলে অভিযোগ। যার জেরে নাভিশ্বাস উঠছে আমজনতার। অনেকে বলছেন, গ্রীষ্মকালে সারা দিন বাতানুকূল যন্ত্র চালিয়ে রেখেও যে বিল দিতে হয়নি, তা এখন দিতে হচ্ছে। ফলে চড়া হারে বর্ধিত বিলের প্রতিবাদেই এবার পথে (BJP Rally) নামতে চলেছে বঙ্গ বিজেপি।
     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Tet Scam: কলকাতা হাইকোর্টের দুই সিদ্ধান্তে চাপ বাড়ল প্রাথমিক শিক্ষা পর্ষদের

    Tet Scam: কলকাতা হাইকোর্টের দুই সিদ্ধান্তে চাপ বাড়ল প্রাথমিক শিক্ষা পর্ষদের

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি (Tet Scam) মামলায় এবার নতুন মোড়। ২০১৪ সালের প্রাথমিক টেট নিয়ে জটিলতার মাঝে ২০১৭ সালের প্রাথমিক টেটের উত্তরপত্র বা ওএমআর শিটের সমস্ত ডিজিটাইজড কপি তলব করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার কলকাতা হাইকোর্টে (High Court) নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি হয়। মামলার পরবর্তী শুনানি ১৪ আগস্ট। সেদিন পর্ষদকে ওএমআর শিটের কপি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  

    ওএমআর শিট নষ্টের রহস্য (Tet Scam)

    আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালের টেটে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। টিনা মুখোপাধ্যায় নামে এক মামলাকারীর অভিযোগ, ২০১৭ সালের টেটে অকৃতকার্য হওয়ার পর তিনি পর্ষদের কাছে ওএমআর শিটের কপি চেয়ে আবেদন জানান। কিন্তু তাঁকে আসল ওএমআর শিটের বদলে একটি ফটোকপি দেওয়া হয়। অন্যদিকে (Tet Scam) মামলার আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায় বলেন, ওএমআর শিটের যে কপি দেওয়া হয়েছিল। সেটি আদৌ তাঁর ছিল না বলে অভিযোগ। প্রসঙ্গত এই মামলায় আগে পর্ষদের তরফে জানানো হয়েছিল, পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের সিদ্ধান্ত অনুযায়ী ওএমআর শিটের সমস্ত আসল কপি নষ্ট করে ফেলা হয়েছে এবং এই সিদ্ধান্ত হয়েছিল রেজুলেশনের ভিত্তিতে।

    প্রশিক্ষণহীন শিক্ষকদের প্রশিক্ষণ দিতে হবে (High Court)

    অন্যদিকে ২০১৪ সালের টেট উত্তীর্ণ শিক্ষকদের প্রশিক্ষণের অনুমতি দিয়েছে, কলকাতা হাইকোর্ট বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, “চলতি শিক্ষাবর্ষে ওই শিক্ষকদের প্রশিক্ষণের সুযোগ দিতে হবে। ২০১৪ সালের টেটের ভিত্তিতে প্রাথমিকের দুটি নিয়োগ প্রক্রিয়া হয়েছিল। ২০১৬ সালের ওই নিয়োগ প্রক্রিয়ায় অনেকেই ডিএলএড কোর্স না করেই চাকরি পেয়েছিলেন। পরে সিদ্ধান্ত হয়, পাঁচ বছরের মধ্যে তাঁদের প্রশিক্ষণ করিয়ে নিতে হবে। কিন্তু এতদিনেও সেই প্রশিক্ষণ দেওয়ার জন্য পর্ষদ আগ্রহ দেখায়নি।

    আরও পড়ুন: ১০ বছরে রেজিনগরের তৃণমূল বিধায়ক কোনও কাজ করেননি, বললেন দলেরই নেতা

    পরে (Tet Scam) এ নিয়ে মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে (High Court)। রাজ্যে কয়েক হাজার এমন প্রশিক্ষণ চাকরি প্রশিক্ষণহীন শিক্ষক চাকরি করছেন। বৃহস্পতিবার সেই মামলায় বিচারপতি অমৃতা সিনহা জানান, প্রশিক্ষণহীন শিক্ষকদের প্রশিক্ষণের অনুমতি ও ব্যবস্থা ব্যবস্থা করতে হবে পর্ষদকে।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ramakrishna 80: “সূর্যকে বাদ দিয়ে সূর্যের রশ্মি ভাবা যায় না, সূর্যের রশ্মিকে ছেড়ে সূর্যকে ভাবা যায় না”

    Ramakrishna 80: “সূর্যকে বাদ দিয়ে সূর্যের রশ্মি ভাবা যায় না, সূর্যের রশ্মিকে ছেড়ে সূর্যকে ভাবা যায় না”

    শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ঠাকুর শ্রীরামকৃষ্ণের নৌকাবিহার, আনন্দ কথোপকথন

    চতুর্থ পরিচ্ছেদ

    তমেব সূক্ষ্ম ত্বং স্থূলা ব্যক্তাব্যক্তস্বরূপিণী।

    নিরাকারপি সাকারা কস্তাং বেদিতুমর্হতি।।

    (মহানির্বাণতন্ত্র, চতুর্থোল্লাস, ১৫)

    বেদ ও তন্ত্রের সমন্বয়—আদ্যাশক্তি ঐশ্বর্য

    ক্রমে পোত দক্ষিণেশ্বর ছাড়াইল। সুন্দর দেবালয়ের ছবি দৃশ্যপটের বহির্ভূত হইল। পোতচক্রবিক্ষুব্ধ নীলাভ গঙ্গাবারি তরঙ্গায়িত ফেনিল কল্লোলপূর্ণ হইতে লাগিল। ভক্তদের কর্ণে সে কল্লোল আর পৌঁছিল না। তাঁহারা মুগ্ধ হইয়া দেখিতেছেন–সহাস্যবদন, আনন্দময়, প্রেমানুরঞ্জিত নয়ন, প্রিয়দর্শন অদ্ভুত এক যোগী! তাঁহারা মুগ্ধ হইয়া দেখিতেছেন, সর্বত্যাগী একজন প্রেমিক বৈরাগী! ঈশ্বর বই আর কিছু জানেন না। ঠাকুরের (Ramakrishna) এদিকে কথা চলিতেছে।

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna)—বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা বলে, সৃষ্টি, স্থিতি, প্রলয়, জীব, জগৎ–এ-সব শক্তির খেলা। বিচার করতে গেলে, এ-সব স্বপ্নবৎ, ব্রহ্মই বস্তু আর সব অবস্তু, শক্তিও স্বপ্নবৎ, অবস্তু।

    কিন্তু হাজার বিচার কর, সমাধিস্থ না হলে শক্তির এলাকা ছাড়িয়ে জাবার জো নাই। আমি ধ্যান করছি, আমি চিন্তা (Ramakrishna) করছি—এ-সব শক্তির এলাকার মধ্যে, শক্তির ঐশ্বর্যের মধ্যে।

    তাই ব্রহ্ম আর শক্তি অভেদ, এককে মানলেই আর-একটিকে মানতে হয়। যেমন অগ্নি আর তার দাহিকাশক্তি—অগ্নি মানলেই দাহিকাশক্তি মানতে হয়, দাহিকাশক্তি ছাড়া অগ্নি ভাবা যায় না, আবার অগ্নিকে বাদ দিয়ে দাহিকাশক্তি ভাবা যায় না। সূর্যকে বাদ দিয়ে সূর্যের রশ্মি ভাবা যায় না, সূর্যের রশ্মিকে ছেড়ে সূর্যকে ভাবা যায় না।

    দুধ কেমন? না, ধোবো ধোবো। দুধকে ছেড়ে দুধের ধবলত্ব ভাবা যায় না। আবার দুধের ধবলত্ব ছেড়ে দুধকে ভাবা যায় না!

    তাই ব্রহ্মকে ছেড়ে শক্তিকে, শক্তিকে ছেড়ে ব্রহ্মকে ভাবা যায় না। নিত্যকে ছেড়ে লীলা, লীলাকে ছেড়ে নিত্য ভাবা (Ramakrishna) যায় না!

    আদ্যাশক্তি লীলাময়ী; সৃষ্টি-স্থিতি-প্রলয় করছেন। তাঁরই নাম কালী (Ramakrishna)। কালীই ব্রহ্ম, ব্রহ্মই কালী! একই বস্তু, যখন তিনি নিস্ক্রিয়—সৃষ্টি, স্থিতি, প্রলয় কোন কাজ করছেন না—এই কথা যখন ভাবি, তখন তাঁকে ব্রহ্ম বলে কই। যখন তিনি এই সব কার্য করেন, তখন তাঁকে কালী বলি, শক্তি বলি। একই ব্যক্তি নাম-রূপভেদ।  

    আরও পড়ুনঃ “বিবেক, বৈরাগ্যরূপ হলুদ মাখলে তারা আর তোমাকে ছোঁবে না”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    আরও পড়ুনঃ “পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে, বাংলাদেশে জাঁতি থাকে”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ghatal: বিজেপির পঞ্চায়েত সদস্যকে কোমরে পিস্তল ঠেকিয়ে তৃণমূল পার্টি অফিসে মারধর!

    Ghatal: বিজেপির পঞ্চায়েত সদস্যকে কোমরে পিস্তল ঠেকিয়ে তৃণমূল পার্টি অফিসে মারধর!

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপির গ্রামপঞ্চায়েত সদস্যের কোমরে বন্দুক ঠেকিয়ে তৃণমূল পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শুধু তুলে নিয়ে যাওয়াই নয়, সেই সঙ্গে মারধরের অভিযোগে শোরগোল পড়েছে। ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা। এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল (Ghatal) ব্লকের মনসুকা-১ গ্রামপঞ্চায়েতের খড়কপুর গ্রামে। যদিও বিজেপির অভিযোগকে পাল্টা তৃণমূল অস্বীকার করেছে।

    তৃণমূলে যোগদান করার হুমকি (Ghatal)!

    খড়কপুর গ্রামের (Ghatal) পঞ্চায়েত সদস্য সুভাষ মণ্ডল বলেছেন, “আমি আমার বাড়ির পাশের জমিতে কাজে গিয়েছিলাম। সেই সময় স্থানীয় তৃণমূল নেতা আমার কোমরে একটা বন্দুক ঠেকিয়ে খাসবাড়ের তৃণমূল পার্টি অফিসে নিয়ে যায়। এরপর পার্টি অফিসেরর মধ্যে আমাকে লাঠি দিয়ে মারধর করা হয়। সেই সঙ্গে চলে লাথি, চড়, কিল, ঘুষি। অত্যাচারের পর একটি সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়। তারপর কাগজে লেখা হয় চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা নিয়েছি। আমাকে অন্যায় ভাবে যারা মেরেছে সেখানে তৃণমূলের ৬ জন স্থানীয় নেতা প্রত্যক্ষভাবে যুক্ত ছিল। তাদের মধ্যে গঙ্গা কারকও ছিল। আমি পুলিশের কাছে অভিযোগ জানাবো। ওদের কড়া শাস্তির দাবি করি। তৃণমূলে যোগদান করার জন্যও আমাকে হুমকি দেওয়া হয়।” এই ঘটনার পর সেখান থেকে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ওই ঘাটালের সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

    আরও পড়ুনঃ মাত্র সাত বছর বয়সেই এশিয়ার সেরা ‘ক্যারাটে কিড’ হুগলির আরাত্রিকা

    তৃণমূলের বক্তব্য

    তৃণমূলের বিরুদ্ধে তোলা এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘাটাল (Ghatal) তৃণমূল নেতা বিকাশ কর বলেছেন, “এই অভিযোগের কোনও বাস্তাব ভিত্তি নেই। বিজেপি সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে। আমাদের পঞ্চায়েত বোর্ড ভালোভাবে কাজ করছে। একজন পঞ্চায়েত সদস্যকে জোর করে দলে নেওয়ার জন্য আমাদের অতো মাথা ব্যাথা নেই। কোনও রকম মারধর এবং অত্যচারের ঘটনাকে আমাদের দল আনুমোদন করে না। পুলিশকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের কথা বলব।”

    মনসুকা-১ গ্রাম (Ghatal) পঞ্চায়েতের মোট আসন ১৫। এখানে বিজেপি পেয়েছে ৪টি। বাকি ১১টি আসন দখল করেছে তৃণমূল। যদিও বিজেপির এক পঞ্চায়েত সদস্য তৃণমূল যোগদান করেছেন। ফলে তৃণমূলের আসন সংখ্যা দাঁড়িয়েছে ১২টি এবং বিজেপির আসন সংখ্যা দাঁড়িয়েছে ৩টি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share