Tag: news in bengali

news in bengali

  • Central Forces: শাহি-দরবারে আর্জি বিজেপির, উপনির্বাচনে রাজ্যে আসছে আরও ১৯ কোম্পানি বাহিনী

    Central Forces: শাহি-দরবারে আর্জি বিজেপির, উপনির্বাচনে রাজ্যে আসছে আরও ১৯ কোম্পানি বাহিনী

    মাধ্যম নিউজ ডেস্ক: এ রাজ্যে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হয় না। বাম জমানা পেরিয়ে তৃণমূল আমলেও একই অভিযোগ করে আসছেন শাসক-বিরোধী নেতা-কর্মীরা। সুষ্ঠু নির্বাচন (By Polls) হলে বিরোধীদের জয়ের সম্ভাবনা বাড়ত। বিরোধীদের মুখে এমন দাবি হরবখত শোনা যায়। দুয়ারে রাজ্যের পাঁচ জেলার ৬ আসনে উপনির্বাচন। তার আগে, আরও বেশি কেন্দ্রীয় বাহিনী (Central Forces) মোতায়েনের দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে করেছিলেন বিজেপি নেতৃত্ব। তার পরেই এক লপ্তে বাড়িয়ে দেওয়া হল ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী প্রথমে ছিল ৮৯ কোম্পানি। পরে ১৯ কোম্পানি বাড়ানোয় সব মিলিয়ে উপনির্বাচনে এ রাজ্যে মোতায়েন করা হচ্ছে ১০৮ কোম্পানি।

    শাহের কাছে দাবি (Central Forces)

    দিন তিনেক আগে রাজ্যে এসেছিলেন অমিত শাহ। বিজেপির সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচির সূচনা করতেই বঙ্গ সফরে এসেছিলেন তিনি। সেই সময় রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাঁর কাছে অভিযোগ করেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের অনুরোধ জানান তিনি। তার পরেই জানা গেল, রাজ্যে উপনির্বাচন উপলক্ষে আসছে আরও ১৯ কোম্পানি বাহিনী।

    দুয়ারে উপনির্বাচন

    আগামী ১৩ নভেম্বর হবে উপনির্বাচন (Central Forces)। নির্বাচন হবে উত্তরবঙ্গের দুটি আসনে। একটি কোচবিহারের সিতাই এবং অন্যটি আলিপুরদুয়ারের মাদারিহাট। দক্ষিণবঙ্গের চারটি আসনেও হবে উপনির্বাচন। এগুলি হল, উত্তর ২৪ পরগনার নৈহাটি ও হাড়োয়া, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর এবং বাঁকুড়ার তালডাংলা কেন্দ্র। প্রথমে যে ৮৯ কোম্পানি বাহিনী আসার কথা ছিল, তার মধ্যে সিআরপিএফ ছিল ২৪ কোম্পানি, বিএসএফ ছিল ৩০ কোম্পানি, সিআইএসএফ ছিল ১২ কোম্পানি। ১০ কোম্পানি আইআইবিপি এবং ১৩ কোম্পানি এসএসবি। এখন যে ১৯ কোম্পানি বাড়ানো হয়েছে, তাতে থাকছে ৫ কোম্পানি সিআরপিএফ, ১০ কোম্পানি বিএসএফ, ২ কোম্পানি করে সিআইএসএফ এবং আইটিবিপি।

    আরও পড়ুন: “ঠাকুর সমাধিস্থ! কেবল চক্ষের বাহিরের কোণ দিয়া আনন্দধারা পড়িতেছে”

    প্রসঙ্গত, যে ছয় আসনে উপনির্বাচন হতে চলেছে, সেই কেন্দ্রগুলির বিধায়করা লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সাংসদ হয়েছেন। তাই হচ্ছে অকাল ভোট। এই কেন্দ্রগুলির ৫টিতে জয়ী হয়েছিল তৃণমূল। একটিতে ফুটেছিল পদ্ম। আরজি করকাণ্ডে সরগরম রাজ্য-রাজনীতি। রাজ্য সরকারের বিরুদ্ধে পুঞ্জীভূত হয়েছে ব্যাপক ক্ষোভ (By Polls)। সেই ক্ষোভ ইভিএমে প্রতিফলিত হলে পাশা উল্টে যাবে বলেই (Central Forces) ধারণা ভোট বিশেষজ্ঞদের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

       

  • Deepawali: দীপোৎসবে মেতেছে উত্তরপ্রদেশের অযোধ্যা, নেপালের জনকপুরও

    Deepawali: দীপোৎসবে মেতেছে উত্তরপ্রদেশের অযোধ্যা, নেপালের জনকপুরও

    মাধ্যম নিউজ ডেস্ক: দীপাবলি (Deepawali) উৎসবে মেতেছে উত্তরপ্রদেশের অযোধ্যা। চলতি বছরই জানুয়ারি মাসের ২২ তারিখে প্রাণপ্রতিষ্ঠা হয়েছে রামলালার। তার পর এবারই দীপাবলি উৎসবে মেতেছে অযোধ্যা। দীপোৎসবে (Deepotsav) মেতেছে রামলালার শ্বশুরবাড়ির দেশ নেপালও। সেখানকার জনকপুরে পালিত হচ্ছে দীপোৎসব। এই জনকপুরই মা সীতার জন্মস্থান বলে হিন্দুদের বিশ্বাস। কেবল দীপোৎসব নয়, উৎসবমুখর পরিবেশে কেনাকাটায়ও মেতেছেন জনকপুরবাসী।

    কী বলছেন অযোধ্যার মহন্ত (Deepawali)

    সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে মহন্ত রাম রোশন দাস চলতি বছরের দীপোৎসবের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে বলেন, “২২ জানুয়ারি রামলালা মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। এটি সারা বিশ্বের হিন্দুদের, সনাতনীদের কাছে একটা স্বপ্ন পূরণের মতো ছিল। যে মন্দিরে রামলালা প্রতিষ্ঠিত, সেখানে প্রথমবারের মতো দীপোৎসব পালিত হতে চলেছে। এটি সাধারণ দীপোৎসব নয়। কারণ কিশোরী (সীতা) ও রামজি দুজনকেই সজ্জিত করা হবে। কিশোরীজির রূপে লক্ষ্মী এবং রামলালার রূপে বিষ্ণুজি। এটি তাঁর নতুন গৃহ নির্মাণের পর প্রথম দীপোৎসব, যা আমাদের কাছে অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয় (Deepawali)।”

    আরও পড়ুন: ‘‘শেষের শুরু’’! হিজবুল্লার নতুন প্রধান কাশেমকে হুঁশিয়ারি ইজরায়েলের, বার্তা ইরানকেও

    দীপোৎসব রামের শ্বশুরবাড়ির দেশেও

    অযোধ্যার জন্মস্থানে যখন উৎসবের প্রস্তুতি তুঙ্গে, তখন বুধবার সরযূ নদীর তীরে দীপোৎসব উপলক্ষে ২৫ লাখ দীপ প্রজ্জ্বলন করা হয়েছে। দীপাবলি নিয়ে সমানভাবে উৎসাহী জনকপুরের বাসিন্দারাও। দীপাবলি উদযাপনের প্রস্তুতিতে শহরের রাস্তাগুলো আলোকিত করে রাখা হয়েছে। জনকপুরের বাসিন্দা অমর নাথ গুপ্ত বলেন, “অযোধ্যা এবং জনকপুরে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো আমরা দীপাবলি উদযাপন করছি। জনকপুর হল ভগবান রামের শ্বশুরালয়। জনকপুরধামের মানুষদের মধ্যে এবার দীপাবলি নিয়ে প্রবল উচ্ছ্বাস রয়েছে। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে (Deepotsav) রাখতে আমরা বিভিন্ন স্থানে রং করার কাজ, নির্মাণ করার কাজ সম্পন্ন করেছি। দীপাবলির দিনে পুরো শহরকে আলোয় ভরিয়ে তোলার পরিকল্পনাও করা হয়েছে। এবারের দীপাবলি সত্যিই এমন কিছু হবে যা সারা জীবনের জন্য মনে থাকবে (Deepawali)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh: শুরু হয়ে গেল ভোটের তোড়জোড়, নয়া নির্বাচন কমিশন গড়তে সার্চ কমিটি বাংলাদেশে

    Bangladesh: শুরু হয়ে গেল ভোটের তোড়জোড়, নয়া নির্বাচন কমিশন গড়তে সার্চ কমিটি বাংলাদেশে

    মাধ্যম নিউজ ডেস্ক: নয়া নির্বাচন কমিশন গড়ছে বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকার। সেজন্য মঙ্গলবার ছয় সদস্যের সার্চ কমিটি গড়ল ইউনূস সরকার। হাসিনা-উত্তর জমানায় (New Election Commission) দায়িত্ব নিয়েই ইউনূস জানিয়েছিলেন, যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করবেন। সেই মতো এদিন সার্চ কমিটি গড়ল ইউনূস সরকার।

    আইনি উপদেষ্টার বক্তব্য (Bangladesh)

    ইউনূস সরকারের আইনি উপদেষ্টা আসিফ নজরুল। দিন কয়েক আগে তিনি জানিয়েছিলেন, আগামী বছরের মধ্যে নির্বাচন করা সম্ভব হতে পারে। তাঁর ওই মন্তব্যের পর সরকারের সদিচ্ছা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করে। এক সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল জানিয়েছিলেন, সংস্কার নিয়ে তাঁদের মাথাব্যথা কম। বিএনপি চায় যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা হোক। এই আবহে মঙ্গলবার সার্চ কমিটি গড়ল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

    সার্চ কমিটি

    ইউনূস সরকারের (Bangladesh) তরফে জানানো হয়েছে, ছয় সদস্যের সার্চ কমিটি নয়া প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য প্রতিটি পদে দুজন করে ব্যক্তির নাম সুপারিশ করবে। তাঁদের মধ্যে থেকেই প্রতিটি পদের জন্য বেছে নেওয়া হবে একজন করে। সার্চ কমিটিতে সদস্য হিসেবে থাকছেন প্রধান বিচারপতি মনোনীত হাইকোর্ট বিভাগের বিচারপতি একেএম আসাদুজ্জামান এবং রাষ্ট্রপতি মনোনীত দুই বিশিষ্ট নাগরিক।

    আরও পড়ুন: ‘‘শেষের শুরু’’! হিজবুল্লার নতুন প্রধান কাশেমকে হুঁশিয়ারি ইজরায়েলের, বার্তা ইরানকেও

    এঁদের মধ্যে একজন পিএসসির প্রাক্তন চেয়ারপার্সন জিন্নাতুননেসা তাহমিদা বেগম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক সিআর আরবার। পদাধিকারবলে সার্চ কমিটিতে থাকছেন বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মহম্মদ নূরুল ইসলাম ও পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম। এদিন সাংবাদিক বৈঠকে আসিফ বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাত্রা শুরু হল। নির্বাচন কমিশন গড়ার উদ্দেশ্যে সার্চ কমিটি গঠন করা হচ্ছে। দ্রুত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।”

    এদিকে, শেখ হাসিনার দল আওয়ামি লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে উঠেপড়ে লেগেছিল ইউনূস সরকার। মঙ্গলবার সেই মামলা থেকে সরে আসেন (New Election Commission) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা (Bangladesh)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ramakrishna 180: “বিষয়ী লোকদের রোখ নাই, হল হল না হল না হল, জলের দরকার হয়েছে কূপ খুঁড়ছে”

    Ramakrishna 180: “বিষয়ী লোকদের রোখ নাই, হল হল না হল না হল, জলের দরকার হয়েছে কূপ খুঁড়ছে”

    শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে দক্ষিণেশ্বর-মন্দিরে ও বলরাম-মন্দিরে

    অষ্টাদশ পরিচ্ছেদ

    ১৮৮৩, ৮ই এপ্রিল

    শ্রীযুক্ত অধর সেনের দ্বিতীয় দর্শন—গৃহস্থের প্রতি উপদেশ

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna) সমাধিস্থ। ছোট খাটটিতে বসিয়া আছেন। ভক্তেরা চতুর্দিকে উপবিষ্ট। শ্রীযুক্ত অধর সেন কয়টি বন্ধুসঙ্গে আসিয়াছেন। অধর ডেপুটি ম্যাজিস্ট্র্রেট। ঠাকুরকে এই দ্বিতীয় দর্শন করিতেছেন। অধরের বয়স ২৯/৩০। অধরের বন্ধু সারদাচরণ পুত্রশোকে সন্তপ্ত। তিনি স্কুলের ডেপুটি ইন্‌স্পেক্টর ছিলেন; পেনশন লইয়া, এবং আগেও তিনি সাধন-ভজন করিতেন। বড় ছেলেটি মারা যাওয়াতে কোনরূপে সান্ত্বনালাভ করিতে পারিতেছেন না। তাই অধর ঠাকুরের নাম শুনাইয়া তাঁহার কাছে লইয়া আসিয়াছেন। অধরের নিজেরও ঠাকুরকে দেখিবার অনেকদিন হইতে ইচ্ছা ছিল।

    সমাধি ভঙ্গ হইল। ঠাকুর দৃষ্টিপাত করিয়া দেখিলেন, একঘর লোক তাঁহার দিকে চাহিয়া রহিয়াছেন। তখন তিনি আপনা-আপনি কি বলিতেছেন।

    ঈশ্বর কি তাঁর মুখ দিয়া কথা কহিতেছেন ও উপদেশ দিতেছেন?

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna)—বিষয়ী লোকের জ্ঞান কখনও দেখা দেয়। এক-একবার দীপ শিখার ন্যায়। না, না, সূর্যের একটি কিরণের ন্যায়। ফুটো দিয়ে যেন কিরণটি আসছে। বিষয়ী লোকের ঈশ্বরের নাম করা—অনুরাগ নাই। বালক যেমন বলে, তোর পরমেশ্বরের দিব্যি। খুড়ী-জেঠীর কোঁদল শুনে “পরমেশ্বরের দিব্যি” শিখেছে (Kathamrita)!

    “বিষয়ী লোকদের রোখ নাই। হল হল; না হল না হল। জলের দরকার হয়েছে কূপ খুঁড়ছে। খুঁড়তে, খুঁড়তে যেমন পাথর বেরুল, অমনি সেখানটা ছেড়ে দিলে। আর-এক জায়গা খুঁড়তে বালি পেয়ে গেল; কেবল বালি বেরোয়। সেখানটাও ছেড়ে দিলে। যেখানে খুঁড়তে আরম্ভ করেছে, সেইখানেই খুঁড়বে (Kathamrita) তবে তো জল পাবে।

    আরও পড়ুনঃ “আবার সেই সমাধি! আবার নিস্পন্দন দেহ, স্তিমিতি লোচন, দেহ স্থির

    আরও পড়ুনঃ দেখিয়াই ঠাকুর উচ্চহাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন, “ওই রে আবার এসেছে”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Akshay Kumar: দীপাবলিতে অযোধ্যায় বানরদের ভোজনে ১ কোটি টাকার অনুদান দিলেন অক্ষয় কুমার

    Akshay Kumar: দীপাবলিতে অযোধ্যায় বানরদের ভোজনে ১ কোটি টাকার অনুদান দিলেন অক্ষয় কুমার

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশিষ্ট বলিউড অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar) অযোধ্যায় বানরদের ভোজনের জন্য কোটি টাকার অনুদান দিয়েছেন। তাঁর এই অর্থদানের উদ্যোগটি জগৎগুরু স্বামী রাঘবাচার্যজি মহারাজের নির্দেশনায় অঞ্জনেয়া সেবা ট্রাস্ট দ্বারা পরিচালিত হবে। উল্লেখ্য প্রভু শ্রী রামের জন্ম স্থলে প্রচুর বানর রয়েছে। আবার রামায়ণে শ্রীরামচন্দ্রের পরম ভক্ত ছিলেন হনুমান। এই হনুমান ছিলেন বানর সমাজের প্রতিনিধি। ফলে রামায়ণের রামের সঙ্গে বানরদের একটা আত্মিক যোগ রয়েছে। বলিউড অভিনেতার এই ভোজন দানে দেশ ব্যাপি রামভক্তদের মনে প্রবল উচ্ছ্বাসের সঞ্চার হয়েছে।

    বানরদের পূর্ণ ভোজন (Akshay Kumar)

    অযোধ্যায় বলিউড তারকা অক্ষয় কুমার (Akshay Kumar) ভগবান রাম ভক্ত বানর জনগোষ্ঠীকে খাওয়ানোর বিশেষ উদ্যোগ নিয়েছেন। অক্ষয়ের পক্ষ থেকে একটি সূত্রে বলা হয়েছে, “দীপাবলির আগে শুধুমাত্র রাম নগরীতে ভগবান রামের ভক্ত বানরদের পূর্ণ ভোজনের জন্য ১ কোটি টাকা দান করেছেন। একই ভাবে তারকা অক্ষয় নিজের পিতামাতা, প্রয়াত শ্বশুর তারকাকেও শ্রদ্ধা জানিয়েছেন। ফিডিং ভ্যানে নাম লেখা আছে রাজেশ খান্নার।”

    রাস্তায় আবর্জনা যাতে পড়ে না থাকে

    অঞ্জনেয়া সেবা ট্রাস্টের প্রতিষ্ঠাতা-ট্রাস্টি প্রিয়া গুপ্তা বলেন, “আমরা সুনিশ্চিত করব যাতে একই কাজে যেন লোকেদের কোনও অসুবিধা না হয়। আমি সর্বদা অক্ষয় কুমারকে (Akshay Kumar) একজন অত্যন্ত দয়ালু এবং উদার মানুষ হিসাবে জানি। তিনি নিজের কর্মী, সহ-অভিনেতা এবং পরিবারের সদস্যদের সঙ্গে অত্যন্ত সখ্যতা বজায় রেখে কাজ করেন। তিনি কেবল তাৎক্ষণিক এবং উদারভাবে দান করেননি, সেই সঙ্গে এই মহান সেবাকাজে পিতামাতা হরি ওম, অরুণা ভাটিয়া এবং তাঁর শ্বশুর রাজেশ খান্না উভয়ের নামে উৎসর্গ করেছেন। অক্ষয় কেবলমাত্র একজন উদার মানুষই নন, ভারতের একজন সামাজিকভাবে সচেতন নাগরিকও। তিনি অযোধ্যার নাগরিক এবং শহর সম্পর্কে উদ্বিগ্ন ছিলেন। তবে এই কাজে আমরা নিশ্চিত করব যাতে বানরদের খাওয়ানোর সময় কোনও রকম নাগরিক সমাজকে অসুবিধার মধ্যে পড়তে না হয়। রাস্তায় কোনও আবর্জনা যাতে না পড়ে থাকে সেই দিকেও আমাদের সর্বদা নজর থাকবে।”

    আরও পড়ুনঃ যৌন হেনস্থা মন্তব্য! স্বরূপের বিরুদ্ধে ২৩ কোটির মানহানির মামলা ২৩৩ জন পরিচালকের

    নতুন সিনেমা আসছে ‘সিংহম এগেইন’

    এদিকে অভিনয়ের ক্ষেত্রে অক্ষয়কে (Akshay Kumar) অজয় ​​দেবগন, রণবীর সিং, টাইগার শ্রফ, দীপিকা পাড়ুকোন এবং কারিনা কাপুর খানের সঙ্গে ‘সিংহম এগেইন’-এ অভিনয় করতে দেখা যাবে। এই দীপাবলিতেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। পরিচালক রোহিত শেঠি পরিচালিত এই সিনেমা দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mahakumbh Mela 2025: নতুন বছরেই মহাকুম্ভ মেলা, পুণ্যার্থীদের সুবিধার্থে টোল ফ্রি নম্বর চালু করল রেল

    Mahakumbh Mela 2025: নতুন বছরেই মহাকুম্ভ মেলা, পুণ্যার্থীদের সুবিধার্থে টোল ফ্রি নম্বর চালু করল রেল

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৪৪ বছর পর এবার ফের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে হচ্ছে মহাকুম্ভ (Mahakumbh Mela 2025)। নতুন বছরের প্রথম মাসের দ্বিতীয় সপ্তাহেই শুরু হবে (Railways) মহাকুম্ভ স্নান। চলবে এক মাসেরও বেশি সময় ধরে। যেহেতু এই যোগ ফের আসবে ১৪৪ বছর পরে, তাই এবার ব্যাপক ভিড় হবে বলেই আশা উত্তরপ্রদেশ প্রশাসনের।

    টোল ফ্রি নম্বর (Mahakumbh Mela 2025)

    মহাকুম্ভ মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চেষ্টার ত্রুটি রাখছে না যোগী আদিত্যনাথের সরকার। এবার এগিয়ে এল রেলও। কোটি কোটি তীর্থযাত্রী যাতে সহজ ও সুষ্ঠুভাবে যাতায়াত করতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভারতীয় রেল। পুণ্যার্থীদের আরামদায়ক ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে টোল-ফ্রি হেল্পলাইন (১৮০০৪১৯৯১৩৯) নম্বর চালু করেছে তারা। এই নম্বরে ফোন করেই জানা যাবে ট্রেনের সময়সূচি, বুকিং এবং স্টেশনে মিলবে যেসব সুবিধা, সেগুলি সম্পর্কে (Mahakumbh Mela 2025)।

    কুম্ভমেলা

    প্রতি ১২ বছর অন্তর প্রয়াগরাজে গঙ্গা-যমুনা-সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে হয় কুম্ভমেলা। ১২টি কুম্ভ শেষে হয় মহাকুম্ভ। এবার হচ্ছে মহাকুম্ভ। তাই এবার ভিড়ও হবে রেকর্ড। ২০২৫ সালের এই মেলায় দেশ তো বটেই, বিদেশ থেকেও প্রচুর মানুষ যোগ দেবেন এই ত্রিবেণী সঙ্গমের মহাকুম্ভে। ভক্তদের বিশ্বাস, মহাকুম্ভ স্নানে মোচন হয় পাপ। মেলে কাঙ্খিত মুক্তি। সেই মোক্ষ লাভের আশায়ই ফি কুম্ভে ব্যাপক ভিড় হয় প্রয়াগরাজে। মেলায় আসতে গিয়ে দর্শনার্থীরা যাতে বিপাকে না পড়েন, তাই চব্বিশ ঘণ্টার জন্য হেল্পলাইন চালু করল রেল।

    আরও পড়ুন: ইউপিআইয়ের মাধ্যমে গণেশ মূর্তি কিনলেন স্পেনের প্রেসিডেন্ট, সস্ত্রীক পালন করলেন দীপাবলিও

    প্রত্যাশিত ভিড় সামলানোর জন্য, রেল বিশেষ ট্রেন, অতিরিক্ত পরিষেবা এবং প্রয়াগরাজ ও আশপাশের স্টেশনগুলিতে উন্নতমানের পরিষেবা দেওয়ার পরিকল্পনাও করছে (Railways)। বাড়তি পরিষেবার পাশাপাশি টোল-ফ্রি হেল্পলাইনটি একটি মূল বৈশিষ্ট্য যা যাত্রীদের প্রয়োজন মেটাতে ভারতীয় রেলওয়ের প্রস্তুতির প্রতিফলন (Mahakumbh Mela 2025)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

      

  • Ramakrishna 179: “ঠাকুর সমাধিস্থ! কেবল চক্ষের বাহিরের কোণ দিয়া আনন্দধারা পড়িতেছে”

    Ramakrishna 179: “ঠাকুর সমাধিস্থ! কেবল চক্ষের বাহিরের কোণ দিয়া আনন্দধারা পড়িতেছে”

    শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে দক্ষিণেশ্বর-মন্দিরে ও বলরাম-মন্দিরে

    সপ্তদশ পরিচ্ছেদ

    ১৮৮৩, ৮ই এপ্রিল

    শ্রীরামলাল প্রভৃতির গান ও শ্রীরামকৃষ্ণের সমাধি

    তুমি হে উপায়, তুমি হে উদ্দেশ্য, তুমি স্রষ্টা পাতা তুমি হে উপাস্য,
    দণ্ডদাতা পিতা, স্নেহময়ী মাতা, ভবার্ণবে কর্ণধার (তুমি) ॥

    শ্রীরামকৃষ্ণ (ভক্তদের প্রতি Ramakrishna)—আহা কি গান! “তুমি সর্বস্ব আমার!” গোপীরা অক্রুর আসবার পর শ্রীমতীকে বললে (Kathamrita), রাধে! তোর সর্বস্ব ধন হরে নিতে এসেছে! এই ভালবাসা। ভগবানের জন্য এই ব্যাকুলতা।

    আবার গান চলিতে লাগিল:

    (১)— ধোরো না ধোরো না রথচক্র রথ কি চক্রে চলে,
    যে চক্রের চক্রের চক্রী হরি যার চক্রে জগৎ চলে।

    (২)—প্যারী! কার তরে আর, গাঁথ হার যতনে।

    গান শুনিতে (Kathamrita) শুনিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধিসিন্ধুমধ্যে মগ্ন হইলেন! ভক্তেরা একদৃষ্টে ঠাকুরের দিকে অবাক্‌ হইয়া দেখিতেছেন। আর সাড়াশব্দ নাই। ঠাকুর সমাধিস্থ! হাতজোড় করিয়া বসিয়া আছেন, যেমন ফটোগ্রাফে দেখা যায়। কেবল চক্ষের বাহিরের কোণ দিয়া আনন্দধারা পড়িতেছে।

    ঈশ্বরের সহিত কথা—শ্রীরামকৃষ্ণের (Ramakrishna) দর্শন—কৃষ্ণ সর্বময় 

    অনেকক্ষণ পরে ঠাকুর (Ramakrishna) একটু প্রকৃতস্থ হইলেন। কিন্তু সমাধির মধ্যে যাঁকে দর্শন করিতেছিলেন, তাঁর সঙ্গে কি কথা কহিতেছেন। একটি-আধটি কেবল ভক্তদের কানে পৌঁছিতেছে। ঠাকুর আপনা-আপনি বলিতেছেন, “তুমিই আমি আমিই তুমি। তুমি খাও, তুমি আমি খাও!… বেশ কিন্তু কচ্ছ।

    “এ কি ন্যাবা লেগেছে। চারিদিকেই তোমাকে দেখছি!

    “কৃষ্ণ হে দীনবন্ধু প্রাণবল্লভ! গোবিন্দ!”

    প্রাণবল্লভ! গোবিন্দ! বলিতে (Kathamrita) বলিতে আবার সমাধিস্থ হইলেন। ঘর নিস্তব্ধ। ভক্তগণ মহাভাবময় ঠাকুর শ্রীরামকৃষ্ণকে (Ramakrishna)—অতৃপ্ত-নয়নে বারবার দেখিতেছেন।

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    আরও পড়ুনঃ “সচ্চিদানন্দলাভ হলে সমাধি হয়, তখন কর্মত্যাগ হয়ে যায়”

    আরও পড়ুনঃ “তিনি দাঁড়াইলে ঠাকুর বলিলেন, বলরাম! তুমি? এত রাত্রে?”

    আরও পড়ুনঃ “তিনি দাঁড়াইলে ঠাকুর বলিলেন, বলরাম! তুমি? এত রাত্রে?”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kali Puja 2024: আজ কালীপুজোর শুভ সময় কখন? অমাবস্যা তিথির স্থায়িত্বই বা কতক্ষণ? জেনে নিন

    Kali Puja 2024: আজ কালীপুজোর শুভ সময় কখন? অমাবস্যা তিথির স্থায়িত্বই বা কতক্ষণ? জেনে নিন

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ শক্তির দেবী মা কালীর পুজো। এই বছর একই দিনে পড়েছে কালীপুজো (Kali Puja 2024) এবং দীপাবলি। সারা রাত ধরে চলবে মা কালীর আরাধনা। এই কালী পুজো হয়ে থাকে সাধারনত অমাবস্যায়। তিথি যোগে এই সময়পর্ব অত্যন্ত পবিত্র এবং পুণ্যলগ্ন। যে কোনও ভালো কাজের সফল কামনা করতে মায়ের পুজো করতে হয়। দেওয়া হয় দেবতার উদ্দেশে বলি। এই মা কালী হলেন দীপান্বিতা, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। এবছর কালীপুজো এবং অমাবস্যার (Amavasya) সময়সূচি কেমন আসুন জেনে নিই।

    কোন সময়ে পুজো (Kali Puja 2024)

    মা কালীর পুজোর দিন হল আজ, বৃহস্পতিবার। এদিন রাতে মায়ের আরধনা হবে। তান্ত্রিক মতে এই রাতেই পুজো (Kali Puja 2024) হবে। বেণী মাধব শীলের পঞ্জিকা মতে, কার্তিক অমাবস্যা (Amavasya) তিথি পড়বে ৩১ অক্টোবর ২০২৪ বেলা ৩টে ৫২ মিনিটে। অমাবস্যার অবসান হবে ১ নভেম্বর ২০২৪ বেলা ১২টা ৪৮ মিনিটে। কালীপুজোর মূল সময় হল ৩১ অক্টোবর রাত ১১টা ৪৮ মিনিট থেকে রাত ১২টা ৪৮ মিনিট পর্যন্ত। কালী মায়ের উপাসনা সারা রাত ধরে হয়ে থাকে। এই ১ ঘণ্টা হল যে কোনও মানত পূরণে ভক্তের কাছে পুণ্যের বা শুভ সময়।

    আরও পড়ুনঃ নাবালিকাকে অপহরণের অভিযোগে গ্রেফতার বালুরঘাটের ‘বাহুবলী’ তৃণমূল নেতা

    ধনতেরাস থেকে ভাতৃদ্বিতীয়া

    অনেকেই আবার কালীপুজোর (Kali Puja 2024) দিনে লক্ষ্মীর পুজোও করে থাকেন। কেউ কেউ গোবর্ধন পুজো করে থাকেন। এই দিনেই গোকূলকে রক্ষা করতে গোবর্ধন পর্বতকে নিজের আঙুলে তুলে নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তবে কোনও কোনও বছর দীপাবলি এবং কালীপুজো একদিন আগে পরেও হয়ে থাকে। কালীপুজোর আগের দিন থাকে ভূত চতুর্দশী। এবছর তা হবে বুধবার, ৩০ অক্টোবর। বাড়িতে ১৪ শাক এবং ১৪ প্রদীপ জ্বালিয়ে পূর্ব পুরুষদের মুক্তি কামনা করা হয়। একই ভাবে অতৃপ্ত আত্মাকে শান্ত করতে বিশেষ উপাচার করা হয়। আবার ভূত চতুর্দশীর একদিন আগে ধনতেরাস বা ধন ত্রেয়োদশী পালন করা হয়। এদিন অনেকে মঙ্গল কামনায় সোনা-রূপা কেনেন। একই ভাবে কালীপুজোর ঠিক দুই দিন পর ভাতৃ দ্বিতীয়া পালিত হয়। ভাইয়ের মঙ্গলকামনায় বোন বা দিদিরা ফোঁটা দিয়ে থাকেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kali Puja 2024: শিকড়ের ঝাড়ের মধ্যে গুহাই এখানে মন্দির! ছিল রঘু ডাকাতের প্রধান আস্তানা

    Kali Puja 2024: শিকড়ের ঝাড়ের মধ্যে গুহাই এখানে মন্দির! ছিল রঘু ডাকাতের প্রধান আস্তানা

    মাধ্যম নিউজ ডেস্ক: মূর্তি নেই। অশ্বত্থ গাছ-ই কালী রূপে পূজিতা হন। বারাসতের অন্যতম পুরানো কালীমন্দির কাঠোর রোডের ডাকাত কালীবাড়ি। এই ডাকাত কালীবাড়ি  ঘিরে বহু কথা প্রচলিত রয়েছে আজও। আজও কালীপুজোয় (Kali Puja 2024) এখানে ভক্তদের ভিড় হয় চোখে পড়ার মতো। শুধু তাই নয়, প্রতিমা তো নেই-ই, নেই কোনও পুরোহিতও৷ সেখানে কোনও প্রতিমাও নেই। অশ্বত্থ গাছেরও সঠিক বয়স এখন জানা নেই কারও। এখানে এসে মায়ের কাছে মানত করে নমস্কার করে মোমবাতি-ধূপকাঠি জ্বালিয়ে নিজেই পুজো করে যায়।

    মন্দিরের কোনও দরজা নেই (Kali Puja 2024)

    আনুমানিক ৪০০ বছরের পুরানো এই কালীমন্দির। বারাসতের ২২ নম্বর ওয়ার্ডে এই ডাকাত কালীবাড়ি বর্তমানে পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে পুরসভার তরফে। স্থানীয় বাসিন্দা অরুণ বিশ্বাস বলেন, এক সময় রঘু ডাকাত (Raghu dakat) এই মন্দির থেকেই পুজো করে ডাকাতির উদ্দেশ্যে বের হতেন। আবার ডাকাতি করে তাঁর দলবল নিয়ে এই মন্দিরেই ফিরে আসতেন৷ এটাই তাঁর প্রধান আস্তানা ছিল। রঘু ডাকাত সেসময় জমিদারদের বাড়ি ডাকাতি করে গরিবদের বিলিয়ে দিতেন৷ রঘু ডাকাত কখনও গরিবদের ওপর অত্যাচার করতেন না৷ এসব কথা তিনিও শুনেছেন৷ পাশাপাশি আর এক বাসিন্দা সোমনাথ ব্রহ্মচারী জানান এই মন্দিরের কোনও দরজা নেই। যতবারই দরজা লাগানোর চেষ্টা করা হয়েছে, ততবারই সকালে ঘুম থেকে উঠে দেখা গিয়েছে, সেই দরজা নেই। সবার বিশ্বাস, মা স্বয়ং দরজায় দাঁড়িয়ে আছেন। তাই দরজার কোনও দরকার পড়ে না এই মন্দিরে।

    এই ডাকাত কালীবাড়ি জাগ্রত

    এক সময় এই এলাকায় মানুষ আসতে ভয় পেতেন৷ গোটা এলাকা জঙ্গলে ঘেরা ছিল৷ রাতে এই রাস্তায় কেউ যাতায়াত করত না৷ বাড়িঘরও তেমন ছিল না এখানে৷ আজ চিত্রটা সম্পূর্ণ বদলে গিয়েছে। তবে আজও দূর-দূরান্তের মানুষের কাছে এই ডাকাত কালীবাড়ি (Kali Puja 2024) জাগ্রত। মন্দিরটির ছাদ বলতে অশ্বত্থ গাছের শিকড়৷ ইটগুলি রঘু ডাকাত সহ তার দলবলই কাঠের ডাইস বানিয়ে তাতে মাটি দিয়ে সেই সময় তৈরি করেছিল বলেই শোনা যায়৷ তাঁর দাবি, এই ইট দেখলেই বোঝা যায় একেবারে আলাদা। নেই কোনও নম্বর এবং অক্ষর, যা অন্যান্য ইটের থেকে সম্পূর্ণ আলাদা। মন্দির বলতে গাছে শিকড়ের ঝাড়ের মধ্যে গুহা, যার চারিদিকে ইট দিয়ে গাঁথা। আজও উত্তর ২৪ পরগনা জেলার মধ্যে অন্যতম এই মন্দির।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kali Puja 2024: নিরঞ্জনের আগে মাতা মহিষখাগীকে দেওয়া হয় পান্তা ভাত, খয়রা মাছ এবং রুইমাছের ভোগ!

    Kali Puja 2024: নিরঞ্জনের আগে মাতা মহিষখাগীকে দেওয়া হয় পান্তা ভাত, খয়রা মাছ এবং রুইমাছের ভোগ!

    মাধ্যম নিউজ ডেস্ক: “আমার কুঁড়ে ঘরে থাকতে ভালো লাগছে না, অতি তাড়াতাড়ি মন্দির তৈরি করে দে।” রাজাকে স্বপ্নাদেশ দেওয়ার পরে এতটুকুও বিলম্ব না করে মন্দির তৈরি করেন রাজা। এর পর থেকেই ১৫ ফুট উচ্চতার হাড়িকাঠে ১০৮টি মহিষ বলি দিয়ে শুরু হয় জাগ্রত দেবী মহিষখাগীর বিশেষ পুজো-অর্চনা (Kali Puja 2024)।

    তান্ত্রিকের হাতে পুজোর সূচনা

    নদিয়ার শান্তিপুর শহরের প্রায় ৩৫০ বছরের প্রাচীন মহিষখাগী কালীমাতার পুজোর ইতিহাস অনন্য। শোনা যায়, এই স্থানে এক তান্ত্রিকের হাতে পুজোর সূচনা হয়। পরবর্তীতে চ্যাটার্জি বংশের কাঁধে পুজোর দায়িত্বভার পড়ে। কিন্তু দেবীর মন্দির না থাকায় স্বপ্নাদেশে মন্দির নির্মাণ করেন স্বয়ং নদিয়ার মহারাজ কৃষ্ণচন্দ্র। বর্তমানে স্থানীয় বারোয়ারির তত্ত্বাবধানেই হয়ে আসছে এই জাগ্রত কালীমায়ের পুজো। প্রথমদিকে মন্দির ছিল একটি কুঁড়েঘরের আদলে। পুজোটি (Kali Puja 2024) আগে ছিল চ্যাটার্জি বংশের দায়িত্বে, পরে তাঁরা গত হলে বারোয়ারির হাতে দিয়ে যান পুজোর দায়িত্বভার। আগের মন্দির বহু প্রাচীন হয়ে যাওয়ায় এখন মন্দিরটি নতুন করে নির্মাণ হয় এলাকাবাসীর সহযোগিতায়। শোনা যায়, বাঙালি বিয়ের রীতি অনুযায়ী পুজো করা হয় মহিষীখাগী কালীমা’কে। মাকে প্রথম পাটে তোলার সময় থাকে একাধিক নিয়মরীতি। পাটে তোলার পরে মন্দির প্রাঙ্গণ পরিষ্কার করে সেদিন ভোররাতে হয় দধিমঙ্গল। তারপরে অমাবস্যা শুরু হলে বিয়ের রীতি মেনেই পুজো করা হয় দেবীকে। পরের দিন পালন করা হয় বাসি বিয়ের রীতি। বাসি বিয়ের রীতি অনুযায়ী পূজিত হন মা। পুজো সম্পন্ন হওয়ার পর কাঁধে করে নিয়ে যাওয়া হয় মা’কে নিরঞ্জনের জন্য।

    আগে এই পুজোয় উৎসর্গ করা হত মহিষকে (Kali Puja 2024)

    পুজো উদ্যোক্তাদের কাছে জানা যায়, বহু বছর আগে এই পুজোয় উৎসর্গ করা হত মহিষকে, পরবর্তীতে হয় পাঁঠা বলি। তবে অনেক বছর আগে একবার পুজার্চনা করতে দেরি হয়ে যাওয়াতে বলি উৎসর্গের সময় পেরিয়ে যায়। সেই দিন থেকেই মহিষখাগী কালীমায়ের পুজোতে কোনও রকম বলি উৎসর্গ করা হয় না। সেই থেকেই বন্ধ হয়ে যায় মহিশখাগী মাতার পুজোতে বলি প্রথা। তবে নিরঞ্জনের আগে মাতা মহিষখাগীকে (Goddess Mahishkhagi) দেওয়া হয় পান্তা ভাত, খয়রা মাছ এবং রুইমাছের ভোগ। এই পুজোকে (Kali Puja 2024) কেন্দ্র করে সারা শান্তিপুরবাসী মেতে ওঠেন দীপাবলির আনন্দে। দেবীর নিরঞ্জনের ক্ষেত্র রয়েছে দেবী ও ভক্তদের মেলবন্ধন, ভক্তদের কাঁধে করেই নিরঞ্জনযাত্রায় নিয়ে যাওয়া হয় দেবী মহিষখাগীকে। মনের ভক্তি ও মায়ের আবার আগমনীর আহ্বান জানিয়ে চিৎকার করতে থাকেন হাজার হাজার ভক্তবৃন্দ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share