Tag: news in bengali

news in bengali

  • PM Modi: জেলেনস্কির কাঁধে হাত রাখলেন, বুকে জড়িয়ে ধরলেন মোদি, দেখল গোটা বিশ্ব

    PM Modi: জেলেনস্কির কাঁধে হাত রাখলেন, বুকে জড়িয়ে ধরলেন মোদি, দেখল গোটা বিশ্ব

    মাধ্যম নিউজ ডেস্ক: পোল্যান্ড থেকে লম্বা ট্রেন সফর (প্রায় ১০ ঘণ্টা) করে ইউক্রেনে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনের আকাশ একেবারেই নিরাপদ নয়, তাই রেলে করেই মোদি পৌঁছান জেলেনস্কির দেশে। প্রসঙ্গত এর আগে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যখন ইউক্রেন সফর করেছিলেন, তখন তিনিও একইভাবে রেলযাত্রার মাধ্যমেই কিয়েভে পৌঁছেছিলেন। পোল্যান্ডের মতোই ইউক্রেনেও মোদিকে স্বাগত জানাতে প্রবাসী ভারতীয়রা ভিড় করেছিলেন এদিন। মোদির নামে জয়ধ্বনিও দেন ভারতীয় বংশোদ্ভূতরা। সেখানে উপস্থিত প্রবাসী ভারতীয়দের উদ্দেশে মোদি বলেন, ‘‘ভারতের অবস্থান পরিষ্কার, এটি যুদ্ধের সময় নয়। আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে মানবতার এই সঙ্কট কাটাতে হবে।’’ সেদেশের রাজধানী কিয়েভে পৌঁছেই ন্যাশনাল মিউজিয়াম অফ হিস্ট্রি-তে যান মোদি। সেখানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত শিশুদের শ্রদ্ধা জানান ভারতের প্রধানমন্ত্রী। ১৪০ কোটির দেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ইউক্রেনের রাষ্ট্রপতির কাঁধে হাত রেখেই মোদিকে ঘুরতে দেখা যায় এদিন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) সম্মান জানিয়ে জেলেনস্কিকে আলিঙ্গনও করেন। পাশাপাশি কিয়েভ (Kyiv) পৌঁছে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধাও নিবেদন করতে দেখা যায় ভারতের প্রধানমন্ত্রীকে। প্রসঙ্গত, মোদিই হলেন প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী, যিনি ইউক্রেন সফর করছেন।

    মোদির (PM Modi) ট্যুইট

    এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদি (PM Modi) লেখেন, ‘‘বাপুর আদর্শ সর্বজনীন এবং লক্ষ লক্ষ মানুষকে আশা দেয়। আমরা সবাই যেন মানবতার কাছে তাঁর দেখানো পথ অনুসরণ করি।’’

    আরও একটি বার্তায় নরেন্দ্র মোদি লেখেন, ‘‘জেলেনস্কি এবং আমি কিয়েভের মাল্টিমিডিয়া মার্টিরোলজিস্ট এক্সপোজিশনে শ্রদ্ধা নিবেদন করেছি। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে যে শিশুরা প্রাণ হারিয়েছে, তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’’

    প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী ইউক্রেনে

    ন্যাশনাল মিউজিয়াম অফ হিস্ট্রি-তে যুদ্ধে নিহত শিশুদের শ্রদ্ধা জানানোর পরেই দুই রাষ্ট্রনেতার বৈঠক শুরু হয়। প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৯১ সালেই স্বাধীন হয় ইউক্রেন। তারপর এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী ইউক্রেনে গেলেন, অর্থাৎ ৩৩ বছর পরে। গত ৮ জুলাই ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে রাশিয়া সফরে গিয়েছিলেন মোদি। এর ঠিক দেড় মাসের মাথায় ইউক্রেন সফরে গেলেন প্রধানমন্ত্রী। যুদ্ধের আবহে দুই দেশে প্রধানমন্ত্রীর এমন সফরকে (Kyiv) অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহলের একাংশ।

    মোদির সফরের আগেই ড্রোন হামলা

    অন্যদিকে প্রধানমন্ত্রীর সফরের আগেই বৃহস্পতিবার রাত থেকেই ইউক্রেন জুড়ে ধারাবাহিক ড্রোন হানাদারি শুরু করে রাশিয়া। চেরকাসি, কিরোভোহার্ড, পোলতাভা এবং সুমি প্রভৃতি এলাকাগুলিতে ১৬টিরও বেশি রুশ ড্রোন হামলা চালায় বলে অভিযোগ। তবে জানা গিয়েছে, ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেম সফল ভাবে ড্রোন হামলার মোকাবিলা করেছে। ইউক্রেন বায়ুসেনার তরফ থেকে জানানো হয়েছে, ১৪টি হামলাকারী ড্রোনকে ইতিমধ্যে সফল ভাবে ধ্বংস করা হয়েছে।

    ভারত ও ইউক্রেনের মধ্যে চার চুক্তি সম্পাদন

    এর পাশাপাশি মোদির এই সফরের মধ্যে চারটে চুক্তিও সম্পন্ন হয়েছে ভারত ইউক্রেনের মধ্যে। এগুলি হল কৃষি, ওষুধ, সংস্কৃতি ও মানবতা সংক্রান্ত চুক্তি। ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রীর এমন সফরকে বন্ধুত্বপূর্ণ ও ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছেন সে দেশের রাষ্ট্রপতি জেলেনস্কি। অন্যদিকে প্রধানমন্ত্রী মোদি জানিয়েছেন, শান্তির বার্তা ছড়িয়ে দিতেই তাঁর এই সফর। মোদির (PM Modi) সফরকে ঐতিহাসিক আখ্যা দিয়ে ট্যুইট করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Rakesh Bhatt: সামনে কমলা, বৈদিক মন্ত্রে শুরু ডেমোক্র্যাটদের সম্মেলন, পাঠ হিন্দু পুরোহিতের

    Rakesh Bhatt: সামনে কমলা, বৈদিক মন্ত্রে শুরু ডেমোক্র্যাটদের সম্মেলন, পাঠ হিন্দু পুরোহিতের

    মাধ্যম নিউজ ডেস্ক: আমেরিকার ক্ষমতাসীন দল ডেমোক্র্যাটিক পার্টির চারদিনের জাতীয় সম্মেলন বসেছিল চলতি সপ্তাহের মঙ্গলবার থেকে। ইস্যু ছিল, মার্কিন রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে কমলা হ্যারিসের নামের আনুষ্ঠানিক ঘোষণা। সেখানেই ধ্বনিত হল বৈদিক মন্ত্র। মার্কিন রাজনৈতিক দলের সম্মেলনে (Democratic National Convention Chicago) বৈদিক মন্ত্র! কেউ কেউ বলছেন, ভারতে হলে এতক্ষণ মেকি ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারীরা তুমুল বিক্ষোভ শুরু করে দিতেন হিন্দুত্বের আগ্রাসন মানছি না, স্লোগান তুলে। শিকাগোয় অনুষ্ঠিত ডেমোক্র্যাটদের  সম্মেলনের তৃতীয় দিনের শুরুতেই মেরিল্যন্ডের শিব-বিষ্ণু মন্দিরের পুরোহিত রাকেশ ভাট (Rakesh Bhatt) বৈদিক মন্ত্র পাঠ করেন। এর পাশাপাশি তিনি মার্কিন দেশে দাঁড়িয়ে ‘বসুধৈব কুটুম্বকমে’র বার্তাও দেন।

    কে এই রাকেশ ভাট (Rakesh Bhatt)?

    জানা গিয়েছে, তিনি (Rakesh Bhatt) ভারতের মাধওয়া সমাজের পুরোহিত। বেশ কয়েক বছর আগেই আমেরিকায় পাড়ি দেন। হিন্দি, ইংরেজি ছাড়াও তামিল, তেলুগু, কন্নড় এবং সংস্কৃতি ভাষায় অনর্গল কথা বলতে পারেন তিনি। এর পাশাপাশি ইংরেজি, সংস্কৃত এবং কন্নড়ে স্নাতক ডিগ্রিও রয়েছে রাকেশের ঝুলিতে। আদতে এদেশের কর্নাটকের বেঙ্গালুরুর বাসিন্দা তিনি। মার্কিন দেশে পাড়ি দেবার আগে বদ্রীনাথ এবং সালেমের মন্দিরের দায়িত্ব ছিলেন তিনি। আজ থেকে ঠিক ১১ বছর আগে ২০১৩ সালের জুলাই মাসে আমেরিকার মেরিল্যান্ডের শ্রী শ্রী শিব-বিষ্ণু মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্ব পান তিনি।

    ডেমোক্রাটদের সম্মেলনে কী বললেন বৈদিক পুরোহিত?

    সংক্ষিপ্ত বক্তব্যে রাকেশ (Rakesh Bhatt) বলেন, ‘‘আমাদের মধ্যে নীতিগত ভেদাভেদ থাকতে পারে, কিন্তু দেশের প্রশ্নে আমরা একতায় বিশ্বাসী।’’ তিনি আরও বলেন, ‘‘আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। আসুন একসঙ্গে চিন্তা করি। আমাদের হৃদয় একসঙ্গে স্পন্দিত হোক। এই ভাবেই আমাদের শক্তিশালী হয়ে উঠতে হবে, যাতে আমরা ঐক্যবদ্ধ হতে পারি এবং আমাদের জাতিকে গর্বিত করতে পারি।’’ রাকেশ (Rakesh Bhatt) সমস্ত আমেরিকাবাসীর উদ্দেশে বার্তা দেন, ‘‘বসুধৈব কুটুম্বকমে বিশ্বাসী হতে হবে।’’ সব শেষে “ওম শান্তি শান্তি শান্তি” ধ্বনি ওঠে শিকাগোর ওই সম্মেলনে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Pakistan News: পাকিস্তানে পুলিশের কনভয়ে রকেট হামলা জঙ্গিদের, নিহত ১১, পণবন্দি বেশ কয়েকজন

    Pakistan News: পাকিস্তানে পুলিশের কনভয়ে রকেট হামলা জঙ্গিদের, নিহত ১১, পণবন্দি বেশ কয়েকজন

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের (Pakistan News) পাঞ্জাব প্রদেশে পুলিশের গাড়ি লক্ষ্য করে জঙ্গিদের ছোড়া রকেটে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে (Terrorist Attack)। আরও, ৭ জন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি বলে জানা গিয়েছে। এই হামলার ঘটনায় স্থানীয় দুষ্কৃতীদের হাত রয়েছে বলে মনে করছে পাক প্রশাসন। লাহোর থেকে ৪০০ কিমি দূরে এই ঘটনা ঘটেছে। পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হামলার তীব্র নিন্দা করেছেন। কড়া হাতে দুষ্কৃতীদের দমন করার ইঙ্গিতও দিয়েছেন তিনি।

    এখনও বেশি কিছু পুলিশকর্মী পণবন্দি (Pakistan News)!

    পাকিস্তানের সংবাদপত্র ‘ডন’-এর একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশের মচকা এলাকায় তল্লাশি অভিযানে বের হয়েছিল পুলিশের একটি কনভয়। কনভয়ে থাকা দুটি পুলিশভ্যান রহিম ইয়ার খান জেলা থেকে ফিরছিল। কিন্তু সেগুলি কাদায় আটকে খারাপ হয়ে যাওয়ায় রাস্তায় দাঁড়িয়ে পড়েছিল। সেই সময় আচমকা রকেট হামলার শিকার হয় (Terrorist Attack)। কয়েকজন পুলিশকর্মী ঘটনাস্থলেই মারা যান। আরও বেশ কয়েকজনকে পুলিশকে পণবন্দি করা হয় বলে জানা যায় (Pakistan News)। পাক পাঞ্জাব পুলিশ সূত্রে জানা গিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে হামলা চালিয়েই পালিয়ে যায় দুষ্কৃতীরা। পুলিশের আইজি উসমান আনারওয়ারাকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম। একই সঙ্গে অপহৃত পুলিশকর্মীদেরন মুক্তির বিষয়টি সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

    আরও পড়ুনঃ ‘‘যুদ্ধে কোনও সমস্যার উত্তর মেলে না’’, ইউক্রেন সফরের আগেই বার্তা মোদির

    ডাকাতি এবং লুটপাটের ঘটনা মাঝে মাঝেই ঘটে

    উল্লেখ্য, পাকিস্তানের (Pakistan News) পূর্ব পাঞ্জাব, দক্ষিণ সিন্ধু অঞ্চল এবং পাখতুনখোয়া প্রদেশে দুষ্কৃতী ও  জঙ্গিদের ব্যাপক বাড়বাড়ন্ত। এই দুষ্কৃতীরা জঙ্গলে আত্মগোপন করে থাকে বলে জানা গিয়েছে। তবে প্রশাসনের তেমন কোনও মাথাব্যথা নেই বলে অভিযোগ। এই এলাকায় ডাকাতি এবং লুটপাটের ঘটনা মাঝে মাঝেই ঘটে থাকে। একই ভাবে এই এলাকায় ওই দেশের সেনাবাহিনীর ওপর একাধিক হামলার ঘটনা আগেও ঘটেছিল। তবে একসঙ্গে এত পুলিশের মৃত্যু এই প্রথম ঘটেছে (Terrorist Attack)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kamala Harris: মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী মনোনীত কমলা, কী বললেন তিনি?

    Kamala Harris: মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী মনোনীত কমলা, কী বললেন তিনি?

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি সপ্তাহে শিকাগোয় ডেমোক্র্যাটিক পার্টির (US Presidential Election 2024) জাতীয় কনভেনশনের শেষে আনুষ্ঠানিকভাবে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনীত হন কমলা হ্যারিস (Kamala Harris)। দলীয় মনোনয়ন গ্রহণ করে তিনি বললেন, ‘‘আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।’’ এর পাশাপাশি তিনি আরও দাবি করেন, ট্রাম্প আর ফিরবেন না আমেরিকায়। শিকাগোর সভায় তিনি আরও বলেন, ‘‘আমাদের কাজ করতে হবে। চলো আমরা কাজ করি।’’

    আমেরিকার নাগরিক হিসেবে কাজ করতে হবে (Kamala Harris)

    শিকাগোয় ডেমোক্র্যাটিক পার্টির কনভেনশনের সমাপ্তি ভাষণে কমলা হ্যারিস (Kamala Harris) জানিয়েছেন, তাঁর এই মনোনয়ন একটি নতুন পথের দিশা দেখাবে। তিনি আরও বলেন, ‘‘দেশকে এগিয়ে নিতে হবে। তবে কোনও একটি দল বা উপদলের সদস্য হিসেবে নয়, আমেরিকার নাগরিক হিসেবে কাজ করতে হবে।’’ প্রসঙ্গত, চলতি সপ্তাহের মঙ্গলবার থেকেই শিকাগোয় শুরু হয়েছিল ডেমোক্র্যাটদের জাতীয় কনভেনশন। গতকাল বৃহস্পতিবারই তা শেষ হয়েছে। ওই সম্মেলনে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের পাশাপাশি প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, প্রাক্তন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি সহ অন্যান্য নেতারা হাজির ছিলেন (US Presidential Election 2024)।

    অভিনন্দন জানিয়ে ট্যুইট করেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের

    কমলা হ্যারিসকে (Kamala Harris) অভিনন্দন জানিয়ে ট্যুইটও করেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী প্রজন্মকে কমলা ও তাঁর টিম প্রেরণা জোগাবে বলেও মন্তব্য করেন বাইডেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • BJP: স্বাস্থ্য ভবন অভিযানে পুলিশি বাধা, আজ রাজ্য জুড়ে থানা ঘেরাও করবে বিজেপি

    BJP: স্বাস্থ্য ভবন অভিযানে পুলিশি বাধা, আজ রাজ্য জুড়ে থানা ঘেরাও করবে বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবারই স্বাস্থ্য ভবন অভিযান ছিল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির। শান্তিপূর্ণ আন্দোলনে বিজেপি (BJP) কর্মী-সমর্থকদের পুলিশি বাধার মুখে পড়তে হয়। গেরুয়া শিবিরের অভিযোগ, অন্যায় ভাবে গ্রেফতার করা হয় তাদের নেতা-কর্মীদের। এরই প্রতিবাদে আজ শুক্রবার দুপুর ৩টে থেকে রাজ্য জুড়ে সমস্ত থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিজেপি। গতকালই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছিলেন, রাজ্য জুড়ে সমস্ত থানার সামনে আন্দোলনের কর্মসূচির কথা। এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, ‘‘পুলিশের মনে হয়েছিল পরিস্থিতি অশান্ত হবে। আমাদের কর্মীরা ভ‍্যান ভাঙবে, জ্বালাবে। সেই জন‍্য ৩০ মিনিট বসিয়ে রেখেছিল। ওদের পরিকল্পনা সফল হয়নি।’’ প্রসঙ্গত, স্বাস্থ্য ভবন অভিযান শুরু হতেই আটক করা হয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সন্ধ্যার আগে তাঁদের ছেড়ে দেওয়া হয়। বিরোধী দলনেতার সঙ্গে ছিলেন ৪৫ জন কর্মী। বৃহস্পতিবার থানা থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, পুলিশ বর্বরোচিত আক্রমণ করেছে। তারই প্রতিবাদে শুক্রবার রাজ্যজুড়ে থানায় বিক্ষোভ দেখাবে বিজেপি (BJP)।

    নবান্ন অভিযান রুখতে আদালতে রাজ্য, মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন দাবি শুভেন্দুর (BJP) 

    অন্যদিকে, আরজি কর কাণ্ডের প্রতিবাদে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে ২৭ অগাস্ট নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। ইতিমধ্যে রাজ্য় সরকার এই অভিযান রুখতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। রাজনৈতিক মহলের মতে, রাজ্য সরকারের আদালতে যাওয়ার সিদ্ধান্তই বুঝিয়ে দিচ্ছে আরজি কর ইস্যুতে (RG kar Incident) ঠিক কতটা চাপে রয়েছে তারা। এ প্রসঙ্গে মমতা সরকারকে চরম কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। বৃহস্পতিবারই  শুভেন্দু অধিকারী বলেন, ‘‘মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন তাই আদালতে দ্বারস্থ হয়েছেন। আমাদের ক্লিয়ার স্ট্যান্ড, পতাকা ছাড়া যারা এই ইস্যুতে (RG kar Incident) যে কোনও আন্দোলনে নামবেন তাদের পাশে বিজেপি আছে।’’

    ‘নন্দীগ্রামে হারিয়েছিলাম, আবার হারাব

    বিগত বিধানসভা নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রীকে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আগামী বিধানসভা নির্বাচনেও তিনি (BJP) মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী বলে জানিয়েছেন। বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আমি দলের কাছে আবেদন করব আগামী বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যে কেন্দ্র থেকে দাঁড়াবেন আমাকে যেন সেই কেন্দ্রেই তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হয়। নন্দীগ্রামে হারিয়েছিলাম। আবার হারাব।’’
     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar: সন্দীপ, চার চিকিৎসক-পড়ুয়া কি সত্যি বলছেন? আজ হবে পলিগ্রাফ টেস্ট

    RG Kar: সন্দীপ, চার চিকিৎসক-পড়ুয়া কি সত্যি বলছেন? আজ হবে পলিগ্রাফ টেস্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি করের (RG Kar) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। তাঁর ভূমিকা আতসকাচের তলায়। আদৌ সন্দীপ সিবিআইকে সত্যি কথা বলছেন তো? নাকি সুকৌশেলে তাদের বিভ্রান্ত করছেন একদা আরজি করের প্রাক্তন অধ্যক্ষ? এসব জানতেই এবার সন্দীপের পলিগ্রাফ টেস্ট হবে। এমনই অনুমতি দিয়েছে শিয়ালদা আদালত। তবে সন্দীপের (Sandip Ghosh) পাশাপাশি ঘটনার রাতে নির্যাতিতার সঙ্গে যে চার চিকিৎসক ডিনার করেছিলেন সেমিনার রুমে (RG Kar), তাঁদেরও পলিগ্রাফ টেস্টের অনুমতি দিয়েছে শিয়ালদা আদালত। জানা গিয়েছে, আজ, শুক্রবার তাঁদের পলিগ্রাফ টেস্ট করানো হবে।

    বৃহস্পতিবার শিয়ালদা আদালতে নিয়ে আসে সিবিআই 

    বৃহস্পতিবারই আরজি করের (RG Kar) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) ও চার চিকিৎসককে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সিবিআইয়ের অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চ থেকে শিয়ালদা আদালতে নিয়ে আসে সিবিআই। রুদ্ধদ্বার আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে মুখোমুখি বসানো হয় ওই পাঁচজনকে। এরপরেই সিবিআই-এর তরফে তাঁদের পলিগ্রাফ টেস্টের জন্য আবেদন করা হয়। সন্ধ্যায় সেই আবেদন মঞ্জুর করে আদালত। প্রসঙ্গত, এই ঘটনায় একমাত্র ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের অনুমতি আগেই পেয়েছে সিবিআই। তবে অভিযুক্তের টেস্ট এখনও করাতে পারেনি সিবিআই। এবার সন্দীপ ঘোষ এবং আরজি করের চার চিকিৎসক পড়ুয়ারও পলিগ্রাফ টেস্টের অনুমতি পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

    এই পলিগ্রাফ টেস্ট আসলে (RG Kar) কী?

    পলিগ্রাফ টেস্টের মাধ্যমে বোঝা যায় কোনও ব্যক্তি মিথ্যা বলছেন কি না। বিশেষজ্ঞদের মতে, কারও পলিগ্রাফ টেস্টের মাধ্যমে তাঁর শ্বাস-প্রশ্বাসের গতি, নাড়ির স্পন্দন তথা গতি, রক্ত চাপ, শরীর থেকে কতটা ঘাম-ইত্যাদি পর্যবেক্ষণ করা হয়। সাধারণভাবে কেউ মিথ্যা কথা বললে তাঁর হৃৎস্পন্দন এবং রক্তচাপের পরিবর্তন ঘটে। প্রসঙ্গত, আরজি করে ছাত্রী খুনের ঘটনায় অধ্যক্ষর (Sandip Ghosh) বিরুদ্ধে প্রকৃত ঘটনা আড়াল করার অভিযোগ আগেই এনেছিলেন চিকিৎসক মহলের বড় অংশ এবং নির্যাতিতার পরিবার (RG Kar)। সূত্রের খবর, তদন্তে নেমে এ ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে। এবার তদন্তের আরও অগ্রগতির প্রয়োজনেই পলিগ্রাফ টেস্ট হতে চলেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Christian Missionary: তেলঙ্গনায় খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে অবৈধ হোম চালনা ও ধর্মান্তকরণের অভিযোগ

    Christian Missionary: তেলঙ্গনায় খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে অবৈধ হোম চালনা ও ধর্মান্তকরণের অভিযোগ

    মাধ্যম নিউজ ডেস্ক: তেলেঙ্গনার (Telangana) রাচাকোন্ডা জেলার চেঙ্গিচারলাতে ইমানুয়েল ট্রাইবাল মিশন সোসাইটি (Christian missionary) নামের একটি খ্রিস্টান সংস্থার বিরুদ্ধে অবৈধভাবে হোম পরিচালনা এবং শিশুদের ধর্মান্তকরণ করার অভিযোগ উঠেছে। ঘটনায় ইতিমধ্যে জোর শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে, ওই সংস্থার বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগও দায়ের করা হয়েছে। গত ১৯ অগাস্ট এই মর্মে মামলা দায়ের করা হয়। এফআইআর নম্বরটি হল ৯৮৩/২০২৪। জুভেনাইল জাস্টিস অ্যাক্টের ৪২ নং ধারা অনুযায়ী এই মামলা চলছে।

    ১৪ অগাস্ট ওই শিশু হোম পরিদর্শনে যান রাচাকোন্ডা ডিস্ট্রিক্ট চাইল্ড প্রটেকশন অফিসার 

    গত ১৪ অগাস্ট ওই শিশু হোম পরিদর্শনে (Christian missionary) যান রাচাকোন্ডা ডিস্ট্রিক্ট চাইল্ড প্রটেকশন অফিসার মামিদির সতীশ এবং সেই সময় তিনি সেখানেই তিনি সাতজন শিশুকে দেখতে পান। শিশুদের দেখে তাঁর সন্দেহ হয় হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে। পরে জানা যায়, এই শিশুদের মধ্যে পাঁচ জন তেলেঙ্গনার বাসিন্দা এবং দুজন নেপালের। এরপরেই পদক্ষেপ করেন ওই অফিসার এবং সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

    অভিযোগ ধর্মান্তকরণের (Christian missionary)

    প্রসঙ্গত এই সংস্থার বিরুদ্ধে জোরপূর্বক ধর্মান্তকরণের অভিযোগও উঠেছে। এই সংস্থার খ্রিস্টান মিশনারিদের একটি ভিডিও ২০২১ সালে ইউটিউবে ভাইরাল হয়, সেখানে দেখা যায় যে নাবালকদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তকরণ করা হচ্ছে। প্রসঙ্গত নেপাল থেকে আসা ওই দুই শিশুকে তাদের পরিবারের কাছে ফেরত দেওয়ার চেষ্টা চলছে এবং এর জন্য কাজে লেগেছে লিগ্যাল রাইট প্রটেকশন ফোরাম। এর পাশাপাশি তেলেঙ্গনার (Telangana) ৫ শিশুকেও উদ্ধার করে পুনর্বাসনের চেষ্টা চালানো হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Supreme Court: মুসলিমদের ওবিসি সংরক্ষণ, শীর্ষ আদালতে রাজ্যের হলফনামা, একাধিক অনিয়ম ধরা পড়ল

    Supreme Court: মুসলিমদের ওবিসি সংরক্ষণ, শীর্ষ আদালতে রাজ্যের হলফনামা, একাধিক অনিয়ম ধরা পড়ল

    মাধ্যম নিউজ ডেস্ক: শুধুমাত্র সংখ্যালঘু ভোট ব্যাঙ্কের রাজনীতির কারণে অধিকাংশ মুসলিম সম্প্রদায়কে ওবিসি কোটায় অন্তর্ভুক্ত করেছিল মমতা সরকার। তবে এক্ষেত্রে শুধু মমতা সরকারকে দোষ দিলেও ভুল হবে, তার পূর্ববর্তী বামপন্থী সরকারও একই পথে হেঁটেছিল এবং তাদের নীতিকে বহাল রাখার সঙ্গে আরও অনেক নতুন কিছু যোগ করে মমতা সরকার। ৭৭টি জাতিকে ওবিসি কোটায় আনেন মুখ্যমন্ত্রী, ক্ষমতায় আসার পরপরই যার মধ্যে ৭৫টি জাতিই ছিল মুসলিম সম্প্রদায়। ২০১০ সালের ৫ মে থেকে ২০১২ সালের ১১ মে পর্যন্ত এই ৭৭ সম্প্রদায়কে ওবিসি অন্তর্ভুক্ত করা হয়। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, রাজ্য সরকারের জমা দেওয়া হলফনামায়। শীর্ষ আদালতের (Supreme Court) গত ৫ অগাস্ট দেওয়া নির্দেশ মতো মমতা সরকার যে হলফনামা জমা দিয়েছে, তাতে দেখা যাচ্ছে মুসলিম সম্প্রদায়ের অনেক জাতি ওবিসি কোটার জন্য আবেদন না করলেও তাদের সংরক্ষণ দেওয়া হয়েছে। আবার কোনও কোনও ক্ষেত্রে প্রক্রিয়া না মেনে ২৪ ঘণ্টার মধ্যেই একাধিক মুসলিম জাতিকে (West Bengal) অন্তর্ভুক্ত করা হয়েছে ওবিসি কোটায়।

    ধর্মই একমাত্র মাপকাঠি বলে মনে হচ্ছে জানিয়েছিল হাইকোর্ট

    রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাম্প্রদায়িক তোষণের কারণেই (West Bengal) মমতার এমন সিদ্ধান্ত। অত্যন্ত সুকৌশলে ৭৭টি সম্প্রদায়ের মধ্যে মাত্র ২টি সম্প্রদায়কেই হিন্দু রাখা হয়, যাতে বিতর্ক না ওঠে যে শুধুমাত্র ধর্মীয় মাপকাঠিতেই মুসলিমদের ওবিসি তালিকাভুক্ত করা হচ্ছে। কিন্তু ঝুলি থেকে বিড়াল বের হয়ে পড়ে, চলতি বছরের ২২ মে। ঐদিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ২০১০ সালের পর থেকে অর্থাৎ তৃণমূল জমানায় দেওয়া সব ওবিসি শংসাপত্র বাতিল করে, সংখ্যায় গুণতে গেলে যা প্রায় ৫ লাখ। কলকাতা হাইকোর্ট রাজ্যের পরিষেবা এবং পদগুলিতে এই ধরনের সংরক্ষণকে বেআইনি বলে জানায়। হাইকোর্ট সেসময় অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করে। ডিভিশন বেঞ্চ বলে, ‘‘এই সম্প্রদায়গুলিকে ওবিসি হিসেবে ঘোষণা করার ক্ষেত্রে ধর্মই একমাত্র মাপকাঠি বলে মনে হচ্ছে ।’’

    সুপ্রিম নির্দেশ (Supreme Court)

    হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন করে। তারই শুনানিতে গত ৫ অগাস্ট প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ বলে, এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার আদালতের সামনে একটি হলফনামা দাখিল করবে, যাতে ৭৭টি সম্প্রদায়কে ওবিসি হিসাবে শ্রেণিবদ্ধ কোন পদ্ধতিতে করা হয়েছে তার ব্যাখা থাকবে। এখানেই ধরা পড়ল অনিয়ম।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ

  • UPI: ভারতে দৈনিক ইউপিআই লেনদেন এখন ইউরোপীয় ইউনিয়নের জনসংখ্যার সমান

    UPI: ভারতে দৈনিক ইউপিআই লেনদেন এখন ইউরোপীয় ইউনিয়নের জনসংখ্যার সমান

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে দৈনিক ইউপিআই (UPI) লেনদেন ইউরোপীয় ইউনিয়নের (European Union) জনসংখ্যার সমান। বুধবার ওয়ারশ-তে ভারতীয় প্রবাসীদের সম্মেলন অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি তুলনা করে ডিজিটাল লেনদেনের তাৎপর্যকে তুলে ধরেছেন। তিনি উল্লেখ করে বলেন, দৈনিক ডিজিটাল লেনদেনের পরিমাণ ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। ডিজিটাল ভারতের পথে আরও এক ধাপ এগিয়েছে দেশ।

    ভারতে ৯,৮৪০.১৪ মিলিয়ন ইউপিআই লেনদেন (UPI)

    কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভারতের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের সাফল্যের কথা তুলে ধরেছেন। তাঁর এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রীর ভাষণের একটি ক্লিপ পোস্ট করে বলেন, “৪৪৮ মিলিয়ন হল ইউরোপীয় ইউনিয়নের (European Union) মোট জনসংখ্যা। একই ভাবে ভারতের দৈনিক ইউপিআই লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৬৬ মিলিয়ন। সারা দেশে নগদহীন এই লেনদেনের প্ল্যাটফর্ম ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। দেশের ডিজিটাল (UPI) অর্থনীতির ভিত্তিস্বরূপ এটি একটি মাইলফলক পদক্ষেপ। এনপিসিআই (NPCI)-এর মতে, ইউপিআই পেমেন্ট বছরে ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এই লেনদেনের মোট মূল্য ২০.৬৪ ট্রিলিয়ন ছাড়িয়ে গিয়েছে।

    আরও পড়ুনঃ ফের সক্রিয় রাজনীতিতে, ভূস্বর্গের ভোটে বিজেপির দায়িত্বে রাম মাধব

    রিজার্ভ ব্যাঙ্কের বক্তব্য

    এই বছরের জুন মাসে ইউপিআই (UPI) লেনদেন ছিল ২০.০৭ ট্রিলিয়ন এবং মে মাসে ছিল ২০.৪৪ ট্রিলিয়ন। জুলাই মাসে দৈনিক লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছিল ৪৬৬ মিলিয়ন বা প্রায় ৬৬,৫৯০ কোটি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) তার মাসিক বুলেটিনে ইউপিআই-এর অসাধারণ বৃদ্ধির কথা বলেছে। তারা জানিয়েছে, লেনদেনের পরিমাণ ২০১৯-২০-এর ১২.৫ বিলিয়ন থেকে ২০২৩-২৪-এ ১৩১ বিলিয়ন, অর্থাৎ দশ গুণ বৃদ্ধি পেয়েছে। ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI) লেনদেনগুলি আর্থিক বছরে ৫৭ শতাংশ বার্ষিক বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন সেক্টরে ডিজিটাল পেমেন্টের গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে দিয়েছে। ২০২৩ সালে বোস্টন কনসাল্টিং গ্রুপ (BCG) ব্যাঙ্কিং সেক্টর রাউন্ডআপ অনুসারে ফোন পে (PhonePe) এবং গুগুল পে (Google Pay) বাজারে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ramakrishna 111: “গৌর, নিতাই হরিনাম দিতে লাগলেন, আর আচণ্ডালে কোল দিলেন”

    Ramakrishna 111: “গৌর, নিতাই হরিনাম দিতে লাগলেন, আর আচণ্ডালে কোল দিলেন”

    সার্কাস রঙ্গালয়ে—গৃহস্থের ও অন্যান্য কর্মীদের কঠিন সমস্যা ও শ্রীরামকৃষ্ণ

    প্রথম পরিচ্ছেদ

    আগে সাধান, তারপর সংসার; অভ্যাসযোগ

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna) মাস্টারকে বলিতেছেন, দেখলে, বিবি কেমন একপায়ে ঘোড়ার উপর দাঁড়িয়ে আছে, আর বনবন করে দৌড়ুচ্ছে! কত কঠিন, অনেকদিন ধরে অভ্যাস করেছে, তবে তো হয়েছে! একটু অসাবধান হলেই হাত-পা ভেঙে যাবে, আবার মৃত্যুও হতে পারে। সংসার করা ওইরূপ কঠিন। অনেক সাধন-ভজন করলে ঈশ্বরের কৃপায় কেউ কেউ পেরেছে। অধিকাংশ লোক পারে না। সংসার করতে গিয়ে আরও বদ্ধ হয়ে যায়, আরও ডুবে যায়, মৃত্যুযন্ত্রণা হয়! কেউ কেউ, যেমন জনকাদি অনেক তপস্যার বলে সংসার করেছিলেন (Kathamrita)। তাই সাধন-ভজন খুব দরকার, তা না হলে সংসারে ঠিক থাকা যায় না।

    বলরাম-মন্দিরে শ্রীরামকৃষ্ণ

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna) গাড়িতে উঠিলেন। গাড়ি বাগবাজারে বসুপাড়ায় বলরামের বাটীর দ্বারে উপস্থিত হইল, ঠাকুর ভক্তসঙ্গে দোতলায় বৈঠকখানায় গিয়ে বসিলেন। সন্ধ্যার বাতি জ্বালা হইয়াছে। ঠাকুর সার্কাসের গল্প (Kathamrita) করিতেছেন। অনেকগুলি ভক্ত সমবেত হইয়াছেন, তাঁহাদের সহিত ঈশ্বরীয় অনেক কথা হইতেছে। মুখে অন্য কথা কিছুই নাই, কেবল ঈশ্বরীয় কথা।

    জাতিভেদ সমন্ধে কথা (Kathamrita) পড়িল। ঠাকুর (Ramakrishna) বলিলেন, এক উপায়ে জাতিভেদ উঠে যেতে পারে। সে উপায়—ভক্তি। ভক্তের জাতি নাই। ভক্তি হলেই দেহ, মন, আত্মা—সব শুদ্ধ হয়। গৌর, নিতাই হরিনাম দিতে লাগলেন, আর আচণ্ডালে কোল দিলেন। ভক্তি থাকতে চণ্ডাল, চণ্ডাল নয়। অস্পৃশ্য জাতি ভক্তি থাকলে শুদ্ধ, পবিত্র হয়।

    আরও পড়ুনঃ “সব লোক দেখছি নিম্নদৃষ্টি, পেটের জন্য সব যাচ্ছে, ঈশ্বরের দিকে দৃষ্টি নাই!”

     আরও পড়ুনঃ “বিবেক, বৈরাগ্যরূপ হলুদ মাখলে তারা আর তোমাকে ছোঁবে না”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    আরও পড়ুনঃ “পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে, বাংলাদেশে জাঁতি থাকে”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share