Tag: news in bengali

news in bengali

  • IPL 2024: আইপিএলের দ্বিতীয় দফার সূচি প্রকাশ, নির্বাচন-পর্বেও ভারতভূমে চলবে খেলা

    IPL 2024: আইপিএলের দ্বিতীয় দফার সূচি প্রকাশ, নির্বাচন-পর্বেও ভারতভূমে চলবে খেলা

    মাধ্যম নিউজ ডেস্ক: ৮ এপ্রিল থেকেই শুরু হয়ে যাচ্ছে দ্বিতীয় পর্বের আইপিএল (IPL 2024)। দ্বিতীয় পর্বের সূচি ঘোষণা করা হল সোমবার। লোকসভা নির্বাচন শুরু হবে ১৯ এপ্রিল। নির্বাচন হবে সাত দফায়। এই সময়ই খেলা হবে আইপিএলেরও। বিদেশ নয়, খেলা হবে দেশেই। সূচি অনুযায়ী, আইপিএলের ফাইনাল খেলা হবে ২৬ মে, চেন্নাইয়ে।

    ক্রীড়াসূচি (IPL 2024)

    কোয়ালিফায়ার ১ হবে ২১ মে এবং এলিমিনেটর হবে তার পরের দিন। খেলা হবে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ২৪ মে কোয়ালিফায়ার ২ হবে চেন্নাইয়ে। প্রথম পর্বের মতো (IPL 2024) দ্বিতীয় পর্বও শুরু হবে চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে। খেলা হবে রাতে, চিপকেতে তারা মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্সের। লোকসভা নির্বাচনের সময় আইপিএল হয়েছিল আগেও। সেটা ২০০৯ সাল। সেবার আইপিএল হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। তার পরের লোকসভা নির্বাচনের সময় আইপিএলের অর্ধেক ম্যাচ হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে। উনিশের আইপিএলের সবকটি খেলাই হয়েছিল ভারতভূমে। এবারও সেটাই হবে। তবে ক্রীড়াসূচি এমনভাবে তৈরি করা হয়েছে যে, যখন দেশের যে অংশে নির্বাচন হবে, সেই অংশে তখন ম্যাচ হবে না।

    দ্বিতীয় দফার সূচি

    দ্বিতীয় দফার সূচিতে (IPL 2024) দুটি ম্যাচ হবে ধর্মশালায়। চেন্নাই ও বেঙ্গালুরুর বিরুদ্ধে এই ম্যাচ দুটি খেলবে পঞ্জাব কিংস, হোম ম্যাচ হিসেবে। খেলা হবে মে মাসের ৫ ও ৯ তারিখে। রাজস্থান রয়্যালসের হোম গ্রাউন্ড হিসেবে পরিচিত গুয়াহাটিতেও হবে দুটি ম্যাচ। সেখানে তারাও খেলবে দুটি ম্যাচ। একটিতে তাদের প্রতিপক্ষ পঞ্জাব, অন্যটিতে কলকাতা। খেলা হবে মে মাসের ১৫ ও ১৯ তারিখে। গ্রুপ পর্বের খেলা শেষ হবে ২০ মে। ২২ মে থেকে শুরু হবে প্লে অফের খেলা। এবার আইপিএলের উদ্বোধনী ম্যাচ হয়েছিল চেন্নাইতে। ২৬ মে ফাইনাল খেলাও হবে চেন্নাইতেই। উদ্বোধনী ম্যাচে সম্মুখ সমরে নেমেছিল চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাঁচবারের চাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের জয়ের মাধ্যমে শুরু হয়েছিল টুর্নামেন্ট (IPL 2024)।

    আরও পড়ুুন: ৫০ লক্ষ টাকা দেওয়ার কথা রাখেননি দেব, ঘাটালে পড়ল পোস্টার, শোরগোল

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
  • Lok Sabha Elections 2024: “আমেঠির মতো রাহুলের পরিণতি হবে এখানেও”, বললেন ওয়েনাড়ের বিজেপি প্রার্থী

    Lok Sabha Elections 2024: “আমেঠির মতো রাহুলের পরিণতি হবে এখানেও”, বললেন ওয়েনাড়ের বিজেপি প্রার্থী

    মাধ্যম নিউজ ডেস্ক: “আমেঠির মতো রাহুলের পরিণতি হবে এখানেও।” সোমবার কথাগুলি বললেন কেরলের ওয়েনাড়ের বিজেপি প্রার্থী কে সুরেন্দ্রন। ওয়েনাড় লোকসভা (Lok Sabha Elections 2024) কেন্দ্রে রাহুলের প্রধান প্রতিদ্বন্দ্বী কেরল বিজেপির এই রাজ্য সভাপতি। রাহুলকে হারানোর বিষয়ে আশাবাদী তিনি।

    আমেঠিতে হেরেছেন রাহুল (Lok Sabha Elections 2024)

    উনিশের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের আমেঠি ও কেরলের ওয়েনাড় এই দুই কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। দীর্ঘদিন গান্ধী পরিবারের দখলে থাকা এই কেন্দ্রের রশি হাতছাড়া হয় গত লোকসভা নির্বাচনে। এই কেন্দ্রে কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির স্মৃতি ইরানির কাছে পরাস্ত হন রাহুল। চার লাখেরও বেশি ভোটে গান্ধী পরিবারের এই সদস্য জয়ী হন ওয়েনাড়ে। এবারও ওয়েনাড়েই প্রার্থী হয়েছেন (Lok Sabha Elections 2024) রাহুল।

    কী বলছেন ওয়েনাড়ের বিজেপি প্রার্থী? 

    তাঁর বিরুদ্ধে লড়ছেন সুরেন্দর। তিনি বলেন, “আমেঠিতে রাহুলের যে দশা হয়েছিল, সেই একই দশা হবে ওয়েনাড়েও।” ওয়েনাড়ে লড়াইয়ের ময়দানে রয়েছেন ‘ইন্ডি’ জোটের শরিক সিপিআইয়ের প্রার্থী অ্যানে রাজাও। ত্রিমুখী এই লড়াইয়ে বাজিমাত করবে বিজেপিই। অন্তত এমনই আশা গেরুয়া শিবিরের। ওয়েনাড়ের বিজেপি প্রার্থী বলেন, “এই লোকসভা কেন্দ্রে উন্নয়ন সেভাবে হয়নি। এই কেন্দ্রের জন্য রাহুল কিছুই করেননি। গত লোকসভা নির্বাচনে আমেঠিতে তাঁর পরিণতি যা হয়েছিল, ওয়েনাড়েতেও তা-ই হবে।”

    আরও পড়ুুন: চন্দ্রনাথের বাড়িতে উদ্ধার ৪১ লাখ, চলতি সপ্তাহেই মন্ত্রীকে তলব ইডির

    উনিশের লোকসভা নির্বাচনে রাহুল পরাস্ত করেছিলেন সিপিআইয়ের পিপি সুনীরকে। হারিয়েছিলেন সাড়ে চার লাখেরও বেশি ভোটে। সেবার ওয়েনাড়ে বিজেপি নয়, প্রার্থী দিয়েছিল এনডিএর শরিক দল ভারত ধর্ম জন সেনা। এই দলের ঝুলিতে পড়েছিল মাত্রই ৭৮ হাজার ৮১৬ ভোট। এবার প্রার্থী দিয়েছে খোদ বিজেপিই। সুরেন্দ্রন বলেন, “কেন্দ্রীয় নেতৃত্ব আমার ওপর ভরসা করেছেন। তাঁরা আমায় ওয়েনাড়েতে লড়তে বলেছেন। ওয়েনাড়ের ভোটাররা নিশ্চয়ই প্রশ্ন করবেন, ইন্ডি জোটের শরিকরা কেন একই কেন্দ্রে সম্মুখ সমরে।” ওয়েনাড় কেন্দ্রটি পাহাড়ি এলাকায়। সেখানে রয়েছে নানা সমস্যা। তার মধ্যে একটি হল মানুষ এবং পশুর লড়াই। এই ইস্যুতেই কংগ্রেস কুপোকাত হয়ে যাবে বলেই আশাবাদী বিজেপি (Lok Sabha Elections 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: ভোটে সন্ত্রাস রুখতে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিল কমিশন

    Lok Sabha Election 2024: ভোটে সন্ত্রাস রুখতে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিল কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) সন্ত্রাস রুখতে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিল নির্বাচন কমিশন। শনিবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, সন্ত্রাসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে বেশ কিছু বাধা তাঁদের পেরোতে হবে বলেও জানান রাজীব কুমার। তার জন্য পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী থাকবে, যারা ২৪ ঘণ্টাই দায়িত্ব পালন করবে। হিংসা বা রক্তক্ষয় কোনওভাবেই হতে দেওয়া যাবে না বলে জানিয়েছেন রাজীব কুমার। তিনি আরও জানিয়েছেন, কারও কোনও অভিযোগ থাকলে সঙ্গে সঙ্গে কমিশনকে জানানো যাবে। সঙ্গে সঙ্গে পদক্ষেপ করবে কমিশন। ১৯৫০ নম্বরে ফোন করলেই ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা নেবে কমিশন। কমিশন এদিন বার্তা দিয়েছে , 4M-এর। এগুলি হল- muscle, money, misinformation ও model Code violations. অর্থাৎ পেশিশক্তি, বেআইনি অর্থ, ভুল তথ্য ও আদর্শ আচরণ বিধি ভঙ্গকারী সবথেকে বড় চ্যালেঞ্জ কমিশনের। জেলাশাসকদের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগও করা হয়েছে। কোনওরকম অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের দায়িত্বে না রাখার সিদ্ধান্তও নিয়েছে কমিশন।

    ‘নো ইওর ক্যান্ডিডেট’ নামে নতুন একটি অ্যাপ চালু করা হচ্ছে 

    রাজীব কুমার এদিন আরও জানান, কয়েকটি রাজ্যে ভোটে টাকার ব্যবহার বেশি হয়। সেগুলির দিকেও কমিশন সর্বদা নজর রাখবে। টাকার অপব্যবহার কোনওভাবেই হতে দেওয়া যাবে না বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। এর জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে ইতিমধ্যে কথাও বলেছে কমিশন। ভোটের আগে কোনওরকম উপঢৌকন যাতে না দেওয়া হয়, সেবিষয়েও কেন্দ্রীয় সংস্থাগুলিকে নজর দিতে বলা হয়েছে। সমস্ত বিমানবন্দরগুলির দিকেও কড়া নজর রাখা হচ্ছে। একইসঙ্গে সকলকে ভোট দিতে আসার আবেদনও জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। তিনি আরও জানান, ‘নো ইওর ক্যান্ডিডেট’ নামে (Lok Sabha Election 2024) নতুন একটি অ্যাপ চালু করা হচ্ছে, যেখানে প্রার্থীদের বিষয়ে বিশদে জানা যাবে।

    কী কী পদক্ষেপ করা হচ্ছে?

    ১. মনিটরিংয়ের জন্য প্রতিটি জেলায় কন্ট্রোল রুম তৈরি হবে।
    ২. ড্রোনের মাধ্যমে কড়া নজরদারি চালানো হবে।
    ৩. চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মীরা (Lok Sabha Election 2024) ভোটের কাজে ব্যবহার করা হবে না
    ৪. ভোটের আগে এবং ভোটের পরের কোনও সন্ত্রাস বরদাস্ত করা হবে না।
    ৫. যে কোনও অভিযোগ পেলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে
    ৬. সন্ত্রাস-মুক্ত ভোট করাতে ডিএম এবং এসপি-দের দায়িত্ব নিতে হবে
    ৭. মোট ৩৪ হাজার কোটি টাকা ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে।
    ৮. বিএসএফ, আইটি, নারকোটিক্স, জিএসটি সহ একাধিক এজেন্সিকে সতর্ক থাকতে বলা হয়েছে। অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত করা হবে।
    ৯. ব্যাঙ্কের তরফে সমস্ত তথ্য নিয়মিত পাঠানো হচ্ছে।
    ১০. দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানো হচ্ছে।
    ১১. হেলিকপ্টার এবং ব্যক্তিগত বিমান নামলে ভিতরে থাকা সমস্ত সামগ্রী তল্লাশি করা হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sandeshkhali Case: রাষ্ট্রপতির দুয়ারে সন্দেশখালি! নির্যাতনের করুণ কাহিনি শোনালেন ১১ জন

    Sandeshkhali Case: রাষ্ট্রপতির দুয়ারে সন্দেশখালি! নির্যাতনের করুণ কাহিনি শোনালেন ১১ জন

    মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির দুয়ারে সন্দেশখালি! সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali Case) শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) সঙ্গে দেখা করলেন ১১ জন ‘নির্যাতিত’। এঁদের মধ্যে পাঁচজন মহিলার পাশাপাশি ছিলেন ছ’জন পুরুষও। রাষ্ট্রপতিকে নিজেদের দুর্দশার কথা জানিয়ে প্রতিকার চেয়েছেন তাঁরা। সূত্রের খবর, সন্দেশখালির প্রতিনিধিদের বক্তব্য মন দিয়ে শুনেছেন রাষ্ট্রপতি। করেছেন দুঃখপ্রকাশও।

    রাষ্ট্রপতির দুয়ারে ‘নির্যাতিত’রা

    সন্দেশখালির নির্যাতিতদের রাষ্ট্রপতি ভবনে নিয়ে গিয়েছিলেন ‘সেন্টার ফর এসসি এসটি সাপোর্ট অ্যান্ড রিসার্চে’র ডিরেক্টর পার্থ বিশ্বাস। তিনি বলেন, “রাষ্ট্রপতি যাতে নির্যাতিতদের মুখ থেকেই সন্দেশখালির বিষয়টি জানতে পারেন, তাই রাষ্ট্রপতি ভবনে নিয়ে আসা হয়েছিল ওই ১১ জনকে। রাষ্ট্রপতি (Draupadi Murmu) তাঁদের কথা শুনেছেন। ঘটনায় দুঃখ প্রকাশও করেছেন। জানিয়েছেন সহানুভূতিও।” সন্দেশখালিকাণ্ডের (Sandeshkhali Case) জেরে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি উঠেছিল। তবে এ ব্যাপারে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কিছু বলেছেন কিনা, তা জানা যায়নি।

    রাষ্ট্রপতির কাছে রিপোর্ট

    সন্দেশখালিকাণ্ডের রিপোর্ট গিয়েছে রাষ্ট্রপতির (Draupadi Murmu) কাছে। কেননা, জাতীয় তফশিলি জাতি ও জনজাতির কমিশনের পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশন ও মহিলা কমিশনও চিঠি দিয়েছিল তাঁকে। তবে এদিন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ হল নির্যাতিতদের। সরাসরি তাঁদের মুখ থেকেই শুনলেন সন্দেশখালিকাণ্ডের করুণ কাহিনি। রেশন বণ্টন কেলেঙ্কারিতে নাম জড়ায় তৃণমূলের সাসপেন্ডেড নেতা শেখ শাহজাহানের। সন্দেশখালিতে তাঁর বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রমণের শিকার হন ইডির আধিকারিকরা। তাঁদের বাঁচাতে গিয়ে জখম হন কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ানও।

    আরও পড়ুুন: বাংলায় সিএএ-র লাভের কড়ি ঘরে তুলবে বিজেপি, বলছে ‘ইন্ডিয়া টিভি’-র সমীক্ষা

    এর পরেই গা ঢাকা দেন শাহজাহান। ৫৫ দিন পরে গ্রেফতার করা হয় তাঁকে। এর পরেই তাঁকে সাসপেন্ড করে তৃণমূল। শাহজাহান গ্রেফতার হতেই মুখ খোলেন সন্দেশখালির নির্যাতিতারা। তাঁদের অভিযোগ, দলীয় বৈঠকের অছিলায় ডেকে নিয়ে যাওয়া হত তাঁদের। পরে সুন্দরী মহিলাদের পার্টি অফিস কিংবা বাগান বাড়িতে নিয়ে গিয়ে নির্যাতন করা হত। যেতে না চাইলে ভয় দেখানো হত। বাধ্য হয়ে শাহজাহান বাহিনীর সব অত্যাচার সহ্য করতেন বলে দাবি নির্যাতিতাদের। উল্লেখ্য, বর্তমানে শাহজাহান রয়েছেন সিবিআই হেফাজতে। তাঁর দুই শাগরেদ শিবু হাজরা ও উত্তম সর্দারও আপাতত গারদে (Sandeshkhali Case)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Lok Sabha Elections 2024: নির্বাচনের মুখে ‘রামধাক্কা’, রাজস্থানে কংগ্রেস ছেড়ে বিজেপিতে একাধিক নেতা

    Lok Sabha Elections 2024: নির্বাচনের মুখে ‘রামধাক্কা’, রাজস্থানে কংগ্রেস ছেড়ে বিজেপিতে একাধিক নেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রমেই খাদের কিনারে চলে যাচ্ছে গ্র্যান্ড ওল্ড পার্টি। দোরগোড়ায় লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024)। এখনও ঘর গুছিয়ে উঠতে পারেনি সোনিয়া গান্ধীর দল। বিজেপি বিরোধী একটা জোট গড়া হয়েছে বটে, করা হয়েছে নামকরণও, তবে ‘ইন্ডি’ নামের ওই জোটের ভিত কতটা পোক্ত, তা নিয়ে সন্দিহান জোটের নেতারাই।

    ফের ধস কংগ্রেসে

    এমতাবস্থায় ফের ধস কংগ্রেস শিবিরে। রাজস্থানের একাধিক নেতা হাত ছেড়ে যোগ দিলেন পদ্ম শিবিরে। এঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন মন্ত্রী কংগ্রেসের রাজেন্দ্র যাদব এবং লাল চাঁদ কাটারিয়াও। রবিবার অনুগামীদের নিয়ে বিজেপিতে যোগ দিলেন তাঁরা। এদিন যাঁরা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক রিছপাল মির্ধা, বিজয়পাল মির্ধা এবং খিলাড়ি বৈরা, প্রাক্তন নির্দল এমএলএ অলোক বেনিওয়াল, পূর্বতন কংগ্রেস সেবাদলের রাজ্যের প্রধান সুরেশ চৌধুরী, রামপাল শর্মা এবং রিজু ঝুনঝুনওয়ালাও। এদিন (Lok Sabha Elections 2024) দলবদলের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, বিজেপির রাজ্য সভাপতি সিপি জোশী এবং কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবও। নবাগতদের বিজেপিতে স্বাগত জানান তাঁরা।

    বিজেপিতে মির্ধা পরিবার 

    অশোক গেহলটের মন্ত্রিসভায় ছিলেন কাটারিয়া ও যাদব। ইউপিএ সরকারের জমানায় কাটারিয়া কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছিলেন। রিছপাল কংগ্রেসের প্রাক্তন সাংসদ জ্যোতি মির্ধার কাকা। ২০২৩ সালে রাজস্থান বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস ছেড়ে জ্যোতি যোগ দিয়েছিলেন বিজেপিতে। এই জ্যোতিকে নাগপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। জাঠ অধ্যুষিত নাগপুর ও আশপাশের এলাকায় মির্ধা পরিবারের ব্যাপক প্রভাব রয়েছে। রাজনৈতিক মহলের মতে, সেই কারণেই নাগপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে জ্যোতিকে। বিজেপির বিধায়ক ছিলেন রণধীর সিং ভিন্দার। পরে দল ছেড়ে নিজেই গড়ে ফেলেন জনতা সেনা। এই দলকেও এদিন রণধীর মিশিয়ে দিলেন বিজেপিতে।

    আরও পড়ুুন: ‘তালিবানি কায়দায় তৃণমূল সন্দেশখালিতে সন্ত্রাস চালিয়েছে’, বিস্ফোরক মুক্তার আব্বাস নাগভি

    এদিকে, শনিবারই প্রবীণ কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ পচৌরি ভুপালে যোগ দিয়েছিলেন গেরুয়া শিবিরে। যার জেরে লোকসভা নির্বাচনের আগে মধ্যপ্রদেশে রামধাক্কা খেল কংগ্রেস। বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেন, “কংগ্রেস আগে বর্ণহীন, শ্রেণিহীন সমাজের কথা বলত। কিন্তু তারা এখন বর্ণ ও শ্রেণির ভিত্তিতে দেশ ভাগ করতে চাইছে (Lok Sabha Elections 2024)।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Sheikh Shahjahan: নয়া ঠিকানা নিজাম প্যালেস! অবশেষে সিবিআই হেফাজতে শেখ শাহজাহান

    Sheikh Shahjahan: নয়া ঠিকানা নিজাম প্যালেস! অবশেষে সিবিআই হেফাজতে শেখ শাহজাহান

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে শেখ শাহজাহানকে (Sheikh Shahjahan) সিবিআই-এর (CBI) হাতে তুলে দিতে বাধ্য হল সিআইডি (CID)। স্বাস্থ্যপরীক্ষার জন্য শেখ শাহজাহানকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম। স্বাস্থ্যপরীক্ষার পর সন্ধ্যা সাড়ে ৬টা নগাদ সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয় শাহজাহানকে। এরপর ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হবে মেডিকেলের জন্য। তারপর সেখান থেকে নিজাম প্যালেসে (Nizam Palace, Kolkata) নিয়ে যাওয়া হবে তাঁকে। 

    শাহজাহানের স্বাস্থ্যপরীক্ষা

    প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব খান্না জানিয়েছিলেন, আজ বিকেল ৪টে ১৫ মিনিটের মধ্যে সিবিআই-এর হাতে শাহজাহানকে তুলে দিতে হবে সিআইডি-কে। কিন্তু সিবিআই যেতেই সন্দেশখালিকাণ্ডে ধৃত শাহজাহান শেখকে (Sheikh Shahjahan) নিয়ে ভবানী ভবন থেকে এসএসকেএম হাসপাতালে যান রাজ্যের গোয়েন্দারা। হাসপাতাল সূত্রে খবর, সেখানে শাহজাহানের স্বাস্থ্যপরীক্ষা করা হয়। হস্তান্তর প্রক্রিয়ার আগে নিয়ম মেনে শাহজাহানের স্বাস্থ্যপরীক্ষা করানোর পর তাঁকে নিয়ে বেরিয়ে যায় সিআইডি। অন্য দিকে, সিবিআই ভবানী ভবনে অপেক্ষায় করতে থাকে শাহজাহনকে হেফাজতে নেওয়ার জন্য।

    আরও পড়ুন: ১২.৭৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত! ইডির তালিকায় শাহজাহানের কোন কোন জমি?

    আদালত অবমাননার অভিযোগ

    আদালতের নির্দেশ মেনে সাড়ে ৩টে নাগাদই ভবানী ভবনে পৌঁছে যান সিবিআই আধিকারিকেরা। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কিন্তু আদালতের দেওয়া সময় পার হয়ে গেলেও শাহজাহানকে (Sheikh Shahjahan) নিয়ে ভবানী ভবন থেকে বেরোতে দেখা যায়নি সিবিআইকে। যার প্রেক্ষিতে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করে হাই কোর্টের দ্বারস্থ হয় ইডি। এদিন কলকাতা হাইকোর্টে অনুপস্থিত ছিলেন প্রধান বিচারপতি শিবজ্ঞানম। এই আবহে তাঁর এজলাসে থাকা শাহজাহান মামলার শুনানি হয় জাস্টিস হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে। এই আবহে হরিশ ট্যান্ডন জানান, প্রধান বিচারপতির রায়ের ওপর স্থগিতাদেশ দেওয়ার কোনও কারণ নেই। যদিও রাজ্যের যুক্তি ছিল, যেহেতু সুপ্রিম কোর্টে তারা স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছেন, তাই আজকেই যেন শাহজাহানকে সিবিআই-এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া না হয়। তবে রাজ্যের সেই যুক্তি ধোপে টেকেনি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Terrorist Died: পাকিস্তানে ফের রহস্যমৃত্যু মোস্ট ওয়ান্টেড জঙ্গির

    Terrorist Died: পাকিস্তানে ফের রহস্যমৃত্যু মোস্ট ওয়ান্টেড জঙ্গির

    মাধ্যম নিউজ ডেস্ক: পাক জঙ্গির (Terrorist Died) রহস্য মৃত্যু। শনিবার মোস্ট ওয়ান্টেড ওই জঙ্গির দেহ উদ্ধার হয় খাইবার পাখতুনওয়ার অ্যাবটাবাদে। মৃত ওই জঙ্গির নাম শেখ জামিল উর রহমান। ইউনাইটেড জিহাদ কাউন্সিলের সাধারণ সম্পাদক ছিল সে। তেহরিক উল মুজাহিদিনের আমিরও ছিল। এই সন্ত্রাসবাদীর আদত বাড়ি কাশ্মীরের পুলওয়ামায়। ২০২২ সালে রহমানকে জঙ্গি ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

    জঙ্গির রহস্য মৃত্যু

    রহমানের মৃত্যু ঠিক কীভাবে হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। জম্মু-কাশ্মীরে একাধিক জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল সে। পাক গুপ্তচর সংস্থা আইএসএআইয়ের সঙ্গেও যোগাযোগ ছিল (Terrorist Died) তার। জম্মু-কাশ্মীরের যুবকদের জঙ্গি দলে যোগ দেওয়ানোর কাজ, তাদের প্রশিক্ষণ দেওয়া এবং পাকিস্তান থেকে ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর কাজই মূলত করত রহমান। ভারত থেকে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছিল পাকিস্তানে। সেখান থেকেই সে জম্মু-কাশ্মীরে জঙ্গি নেটওয়ার্ক চালাত। নয়ের দশকে জম্মু-কাশ্মীরে মাথাচাড়া দিয়েছিল তেহরিক উল মুজাহিদিন। ১৯৯১ সালে মৃত্যু হয় এই সংগঠনের প্রতিষ্ঠাতা ইউনিস খান। তার পর আর সেভাবে মাথাচাড়া দিতে পারেনি এই জঙ্গি সংগঠন।

    একাধিক ওয়ান্টেড জঙ্গির মৃত্যু

    গত কয়েক মাসে পাকিস্তানে রহস্য মৃত্যু হয়েছে বেশ কয়েকজন ওয়ান্টেড জঙ্গির। গত নভেম্বরে আততায়ীর গুলিতে খুন হয় লস্কর কমান্ডার আক্রম গাজি। খাইবার পাখতুনখোয়ায় খুন হয় সে। এর মাসখানেক পরে ফের খুন হয় লস্কর কমান্ডার আনদান আহমেদ। করাচিতে গুলি করে খুন করা হয় তাকেও। মুম্বই হামলার মূল চক্রী জঙ্গি নেতা আজম চিমার মৃত্যু হয় হার্ট অ্যাটাকে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রহস্য মৃত্যু হয় এই লস্কর নেতার।

    আরও পড়ুুন: লোকসভা ভোটের আগে ফের ধাক্কা খেল বিরোধীরা, নীতীশের পরে জোট ছাড়লেন জয়ন্ত

    পাকিস্তানের বিভিন্ন জঙ্গি সংগঠন, যারা জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদী কাজকর্ম করে চলেছে, তাদের এক ছাতার তলায় আনতে গড়ে উঠেছিল ইউনাইটেড জিহাদ কাউন্সিল। এই কাউন্সিলে রয়েছে লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ, আল বদর, হিজবুল মুজাহিদিন এবং আরও অনেক। এই কাউন্সিলেরই প্রধান ছিল মোস্ট ওয়ান্টেড জঙ্গি রহমান (Terrorist Died)। রহমানের তেহরিক উল মুজাহিদিনের সিংহভাগ সদস্যই পাকিস্তানের। পদাতিক কিছু যোদ্ধাও রয়েছে যারা জম্মু-কাশ্মীর থেকে পাকিস্তানে গিয়েছে। তেহরিক উল মুজাহিদিনকে অর্থ জোগায় পাকিস্তান, বাংলাদেশ, সৌদি আরব, ব্রিটেন, আমেরিকা এবং গলফ দেশগুলি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

     
  • Lok Sabha Elections 2024: নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পরেই সর্বত্র পোস্টার-ব্যানার মুক্ত করার নির্দেশ কমিশনের

    Lok Sabha Elections 2024: নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পরেই সর্বত্র পোস্টার-ব্যানার মুক্ত করার নির্দেশ কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: বাজতে চলেছে লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) বাদ্যি। নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাওয়ার পরেই কলকাতার রাস্তা থেকে খুলে ফেলতে হবে সব ধরনের রাজনৈতিক ও সরকারি প্রকল্পের পোস্টার, ব্যানার। ভোট ঘোষণা হয়ে গেলেই লাগু হয়ে যাবে আদর্শ আচরণ বিধি। এই বিধি চালু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই শহর মুক্ত করতে হবে সরকারি প্রকল্পের পোস্টার, ব্যানার। এসব সরকারি বিজ্ঞাপন যাতে দ্রুত খুলে ফেলা যায়, তা নিশ্চিত করতে বুধবার কলকাতা-সহ দুই জেলার প্রশাসনের সঙ্গে বৈঠক হল রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। বৈঠকে উপস্থিত আধিকারিকদের এই মর্মে নির্দেশও দেওয়া হয়েছে।

    আদর্শ আচরণবিধি

    কমিশনের তরফে (Lok Sabha Elections 2024) বলা হয়েছে, আদর্শ আচরণবিধি লঙ্ঘন করে, এমন কোনও পোস্টার বা ব্যানার শহরে রাখা চলবে না নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরে। ২৪ ঘণ্টার মধ্যেই সরিয়ে ফেলতে হবে সেগুলি। রাজনৈতিক পোস্টার ছাড়াও সরাতে হবে সরকারি বিভিন্ন প্রকল্পের প্রচারমূলক পোস্টার-ব্যানার-ফেস্টুন। সূত্রের খবর, রাজ্যের বাকি জেলাগুলির জেলাশাসকদেরও এ সংক্রান্ত নির্দেশ পাঠানো হয়েছে।

    জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ

    মার্চের প্রথম সপ্তাহেই এ রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। প্রশাসনিক বৈঠক করবেন তাঁরা। খতিয়ে দেখবেন নির্বচনের প্রস্তুতি। দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ঘোষণা হয়ে যেতে পারে লোকসভা নির্বাচনের দিনক্ষণ। ১ মার্চ রাজ্যে চলে আসছে কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় আসছে ১০০ কোম্পানি। দ্বিতীয় দফায় আসবে আরও ৫০ কোম্পানি। কমিশন সূত্র খবর, জেলা, পুলিশ জেলা ও কমিশনারেট এলাকার হিসেবে বণ্টন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।

    আরও পড়ুুন: সন্দেশখালির ‘হাঙর’ তৃণমূলের শেখ শাহজাহান গ্রেফতার

    প্রথম দফায় সব চেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হবে কলকাতায়। এখানে মোতায়েন করা হবে সাত কোম্পানি। বসিরহাট পুলিশ জেলায় (সন্দেশখালি এই পুলিশ জেলারই অন্তর্ভুক্ত) মোতায়েন করা হবে তিন কোম্পানি। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ভোটারদের আস্থা বাড়াতে রুট মার্চ করবেন। বুথে বুথে ঘুরবেন তাঁরা। রুট মার্চ করবেন স্পর্শকাতর এলাকায় (Lok Sabha Elections 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
     
  • Central Forces West Bengal: রাজ্যে আসছে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, সন্দেশখালিতে কত জানেন?

    Central Forces West Bengal: রাজ্যে আসছে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, সন্দেশখালিতে কত জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোট-বাজারে বিশেষ নজর দুই চব্বিশ পরগনা জেলায়। এই দুই জেলায় ঠিক কবে বিঘ্নহীন নির্বাচন হয়েছে, তা মনে করতে পারছেন না এলাকার প্রবীণরাও। লোকসভা নির্বাচন যাতে নির্বিঘ্নে করানো যায়, তাই এই দুই জেলায় বেশি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন (Central Forces West Bengal) করা হচ্ছে বলে খবর। লোকসভা নির্বাচনে সব মিলিয়ে রাজ্যে আসছে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই বাহিনীর কত, কোথায় মোতায়েন করা হবে, তা জানিয়ে দল নির্বাচন কমিশন।

    সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী

    জানা গিয়েছে, সব চেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে উত্তর ২৪ পরগনা জেলায়। সন্দেশখালি পড়ে এই জেলায়ই। মার্চের প্রথমেই রাজ্যে আসছে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাকিটা আসবে পরে। কমিশন সূত্রে খবর, প্রথম দফায় কলকাতায় আসছে সাত কোম্পানি বাহিনী। সন্দেশখালি যে পুলিশ জেলার মধ্যে পড়ে, সেই বসিরহাট পুলিশ জেলায় মোতায়েন করা হবে তিন কোম্পানি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে মোতায়েন করা হবে পাঁচ কোম্পানি বাহিনী। ভোটারদের আস্থা বাড়াতে স্পর্শকাতর এলাকায় রুটমার্চ করবে কেন্দ্রীয় বাহিনী।

    কত কোম্পানি চেয়েছে কমিশন?

    লোকসভা নির্বাচন (Central Forces West Bengal) কভার করতে বাংলার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে ৯২০ কোম্পানি বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন। যা দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের চেয়ে বেশি। প্রথম দফায় পৌঁছবে ১০০ কোম্পানি। মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই চলে আসবে আরও ৫০ কোম্পানিও।

    কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর ২৪ পরগনায় মোট ২১ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে বারাসতে তিন, বনগাঁয় তিন, ব্যারাকপুরে ছয়, বসিরহাটে পাঁচ, বিধাননগরে চার কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পুলিশ জেলায় তিন, ডায়মন্ড হারবারে তিন এবং বারুইপুরে তিন কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে।

    আরও পড়ুুন: সন্দেশখালির ‘হাঙর’ তৃণমূলের শেখ শাহজাহান গ্রেফতার

    সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার হয়েছে তৃণমূল নেতা শেখ শাহজাহান। তাঁর দুই শাগরেদও গ্রেফতার হয়েছেন। এর পরেই শাহজাহান বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন এলাকার নির্যাতিতারা। তৃণমূলের এই নেতার বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। নানা অছিলায় জমি কেড়ে নেওয়া, সুন্দরী মহিলাদের পার্টি অফিস কিংবা বাগান বাড়িতে নিয়ে গিয়ে নির্যাতন করা সহ নানা অভিযোগ উঠেছে। সেই অভিযোগের জেরে এমনিতেই বিব্রত রাজ্যের শাসক দল তৃণমূল। তার ওপর কমিশন প্রচুর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়ায় খুশি বিরোধীরা। তাঁদের আশা, এবার হয়তো ভয়মুক্ত পরিবেশে মতদান করতে পারবেন স্থানীয়রা (Central Forces West Bengal)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Passenger Train: এক ধাক্কায় রেলের ভাড়া কমে অর্ধেক, কবে থেকে চালু জানেন?

    Passenger Train: এক ধাক্কায় রেলের ভাড়া কমে অর্ধেক, কবে থেকে চালু জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে সুখবর! এক ধাক্কায় রেলের ভাড়া কমে (Passenger Train) গেল ৪০-৫০ শতাংশ। করোনা অতিমারি পর্বে বেড়ে গিয়েছিল রেলের ভাড়া। কমল এখন। অবশ্য কমানো হয়েছে অসংরক্ষিত সাধারণ প্যাসেঞ্জার ট্রেনের টিকিটের দাম।

    কমল রেলের ভাড়া

    করোনা-পর্বে যাত্রী সংখ্যা কমাতে প্যাসেঞ্জার ট্রেনের দ্বিতীয় শ্রেণির অসংরক্ষিত সাধারণ কামরার টিকিটের দাম এক্সপ্রেসের ভাড়ার সমতুল করে দিয়েছিল রেল। করোনা-পর্ব শেষে দেশ ছন্দে ফিরলেও, কমানো হয়নি রেলের ভাড়া। সেই ভাড়াই কমানো হল এখন। করোনার সময় (Passenger Train) প্যাসেঞ্জার ট্রেনকে প্যাসেঞ্জার এক্সপ্রেস নাম দিয়ে ভাড়া বাড়ায় রেল। চালু করা হয়েছিল মেমু ও ডেমু এক্সপ্রেসও। সর্বনিম্ন টিকিটের দাম ১০ টাকা থেকে বাড়িয়ে করা হয় ৩০ টাকা। ১ মার্চ থেকে সেই ভাড়া কমে ফের হচ্ছে ১০ টাকা। শূন্য দিয়ে শুরু সব মেমু ও ডেমু ট্রেনের টিকিটের সর্বনিম্ন ভাড়াও কমানো হয়েছে ৫০ শতাংশ।

    সর্বনিম্ন ভাড়া কমে হল ১০ টাকা

    কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, অসংরক্ষিত সাধারণ প্যাসেঞ্জার ট্রেনের ন্যূনতম ভাড়া কমানো হয়েছে ২০ টাকা। সর্বনিম্ন ভাড়া কমিয়ে ফের ১০ টাকা করা হয়েছে। সেন্ট্রাল রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাডভাইসরি কমিটির সদস্য শিবনাথ বিয়ানি বলেন, “বিভিন্ন গন্তব্যে পৌঁছতে আগে টিকিটের দাম যা ছিল, তা কমিয়ে অর্ধেক করা হয়েছে। বৃহস্পতিবার থেকে এই নয়া ভাড়া কার্যকর হবে।”

    আরও পড়ুুন: ছত্তিশগড়ে নিরাপত্তাবাহিনীর এনকাউন্টারে খতম ৭ মাওবাদী

    উনিশে এ দেশের থাবা বসায় করোনা। তামাম বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ভারতেও বাড়তে থাকে করোনা সংক্রমিতের হার। সংক্রমণ এড়াতে ভিড় কমানোর ওপর জোর দেয় সরকার। সেই মতো ট্রেনেও যাতে বেশি যাত্রী যাতায়াত না করেন, তাই একলপ্তে ট্রেনের ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছিল অনেকখানি। অতিমারি পর্বের সেই পরিস্থিতি এখন অবশ্য নেই। তবে রয়ে গিয়েছে বাড়তি ভাড়া। কোনও কারণ ছাড়াই যা দিতে হচ্ছিল যাত্রীদের। সেই ভাড়া কমে যাওয়ায় খুশি যাত্রীরা। বিরোধীদের মতে, লোকসভা নির্বাচনে ভোট টানতেই রেলের ভাড়া কমিয়ে জনমত গেরুয়া ঝুলিতে ফেলতে চাইছে বিজেপি সরকার। বিরোধীদের অভিযোগ অস্বীকার করেছে কেন্দ্রের বিজেপি সরকার (Passenger Train)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

LinkedIn
Share