Tag: news in bengali

news in bengali

  • Iran Attacked Pakistan: এবার পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হানা ইরানের, গুঁড়িয়ে দেওয়া হল জঙ্গি-ঘাঁটি

    Iran Attacked Pakistan: এবার পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হানা ইরানের, গুঁড়িয়ে দেওয়া হল জঙ্গি-ঘাঁটি

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হানা ইরানের (Iran Attacked Pakistan)। জঙ্গি সংগঠন জইশ আল অদলের ডেরায় চালানো হয়েছে হামলা। ক্ষেপণাস্ত্র হানায় দুই শিশুর মৃত্যু হয়েছে বলে দাবি ইসলামাবাদের। এই ধরনের হামলা বরদাস্ত করা হবে না বলেই হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। পরবর্তীকালে এর ফল ইরানকে ভুগতে হবে বলেও হুঁশিয়ারি পাক সরকারের।

    ইরাক-সিরিয়ার পর এবার বালুচিস্তান

    এর আগে ইরাকের কুর্দিস্তান ও সিরিয়ার ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এবার হামলা চালানো হল বালুচিস্তানের জঙ্গি ঘাঁটিতে। ইরানের দাবি, পাকিস্তান-ইরান সীমান্তের ওই জায়গায় জঙ্গিদের দুটি ঘাঁটি ধ্বংস করা হয়েছে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে। এ ব্যাপারে অবশ্য কোনও মন্তব্য করেননি (Iran Attacked Pakistan) বালুচিস্তানের তথ্যমন্ত্রী জান আচাকজাই। তিনি শুধু বলেন, “এ নিয়ে বিবৃতি দেবে পাক সেনা।” ইরানের দাবি, বালুচিস্তানে হামলায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গি ঘাঁটিগুলি।

    সুন্নি মুসলমানদের উগ্রপন্থী গোষ্ঠীর হামলা

    ইরান সফরে গিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে তিনি ইরানের প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। জয়শঙ্কর দেশে ফেরার পরে পরেই বালুচিস্তানে হানা ইরানের। যদিও জয়শঙ্করের সঙ্গে এই হামলার কোনও সম্পর্ক নেই বলেই ধারণা আন্তর্জাতিক মহলের। কী কারণে হামলা পাকিস্তানে? জানা গিয়েছে, ইরানের সুরক্ষা বাহিনীর ওপর বিভিন্ন সময় হামলা চালিয়েছে সুন্নি মুসলমানদের উগ্রপন্থী গোষ্ঠী। ইরান সীমান্তে একাধিক বোমা বিস্ফোরণ এবং ইরান সীমান্ত পুলিশের কয়েকজন আধিকারিককে অপহরণের দায় স্বীকার করে বিবৃতিও দিয়েছে ওই গোষ্ঠী। ২০১২ সালে তৈরি হওয়া এই গোষ্ঠী মূলত পাকিস্তানের সীমান্ত এলাকায় সন্ত্রাসমূলক কাজকর্ম করে। এই গোষ্ঠীকেই সমূলে বিনাশ করতে বালুচিস্তানে হামলা চালিয়েছে ইরান।

    আরও পড়ুুন: স্কাইওয়াক ভাঙার খবর গুজব, তার পরেও হাওয়া গরমের চেষ্টা মুখ্যমন্ত্রীর?

    দীর্ঘদিন ধরেই জইশ আল আদলের বিরুদ্ধে লড়ছে ইরান। তবে পাক ভূখণ্ডে এই প্রথম তারা চালিয়েছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। বিশেষজ্ঞদের মতে, পরমাণু শক্তিধর পাকিস্তানে যদি সত্যিই ইরান হামলা চালিয়ে থাকে, তাহলে ইরান-পাক সম্পর্ক আরও তলানিতে ঠেকবে। বালুচিস্তানের জঙ্গি গোষ্ঠীর ডেরায় হামলা চালানো হলেও, কীভাবে হামলা চালানো হয়েছে, কোন কোন এলাকায় ক্ষেপণাস্ত্র হানা হয়েছে, হতাহতের সংখ্যাই বা কত, এ সংক্রান্ত কোনও তথ্যই প্রকাশ করেনি ইরান। বিশদে কিছু জানানো হয়নি পাকিস্তানের (Iran Attacked Pakistan) তরফেও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
     
  • Dakshineswar Skywalk: স্কাইওয়াক ভাঙার খবর গুজব, তার পরেও হাওয়া গরমের চেষ্টা মুখ্যমন্ত্রীর?

    Dakshineswar Skywalk: স্কাইওয়াক ভাঙার খবর গুজব, তার পরেও হাওয়া গরমের চেষ্টা মুখ্যমন্ত্রীর?

    মাধ্যম নিউজ ডেস্ক: রক্তের হোরিখেলায় তাঁর বিশ্বাস! তাই কখনও রাইটার্স বিল্ডিং অভিযানে তরুণ কংগ্রেস কর্মীদের এগিয়ে দিয়ে লাশ করে দেওয়া, কখনও আবার শব নিয়ে কলকাতার বুকে মিছিল করার সাক্ষী রয়েছেন রাজ্যবাসী। বিরোধীদের এহেন (Dakshineswar Skywalk) অভিযোগ যে মিথ্যে নয়, তার প্রমাণ মিলল আরও একবার, মঙ্গলবার। এদিন ফের তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টেনে আনলেন রক্তের অনুষঙ্গ। বললেন, “আমার রক্ত থাকতে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙতে দেব না।”

    পুরোটাই গুজব

    অথচ দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙার বিষয়টি রেলের ভাবনা-চিন্তার স্তরেও নেই বলেই খবর। মুখ্যমন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে রেলের কোনও বক্তব্য নেই। তবে দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভাঙা হবে, সেকথা রেলের তরফে বলা হয়নি। পুরোটাই গুজব ছড়িয়েছে।” কৌশিকের বক্তব্য থেকে একটি কথা খুব স্পষ্ট, সেটা হল, স্রেফ একটা গুজবকে সত্য বলে ধরে নিয়ে আস্ত একটা সাংবাদিক সম্মেলন করে ফেললেন রাজ্যের মুখ্যমন্ত্রী!

    রক্তের অনুষঙ্গ কেন?

    লোকসভা নির্বাচনের আগে হাওয়া গরম করতেই টেনে আনলেন রক্তের অনুষঙ্গ! যিনি মুখ্যমন্ত্রী, গোটা রাজ্যের ভার যাঁর কাঁধে, সেই তিনিই কিনা খবরের সত্যতা যাচাই না করে, স্রেফ গুজবের ওপর ভিত্তি করে গরম করে ফেললেন হাওয়া। রাজনৈতিক মহলের সিংহভাগের মতে, এর নেপথ্যে রয়েছে (Dakshineswar Skywalk) নিখুঁত অঙ্ক। রেশন বণ্টনকাণ্ডে কার্যত ফেঁসে গিয়েছেন মুখ্যমন্ত্রীর সতীর্থ রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সন্দেশখালিতে তদন্তে গিয়ে আক্রান্ত হয়েছেন ইডির আধিকারিকরা। জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বাকিবুরের রাইস মিলের অ্যাকাউন্টে নগদ ২২৮ কোটি টাকা জমা পড়েছে বলে কেলেঙ্কারির বেলুন ফাটিয়েছে ইডি।

    আরও পড়ুুন: “মুসলিম ভোট ধরে রাখতে ধ্বংসের খেলায় নামছেন মুখ্যমন্ত্রী”, বিস্ফোরক শুভেন্দু

    সব মিলিয়ে ঘেঁটে ঘ তৃণমূল সুপ্রিমো। এসব থেকে রাজ্যবাসীর দৃষ্টি ঘোরাতেই কারা যেন ছড়িয়ে দিল গুজব। আর সেই গুজবে ভর করেই মুখ্যমন্ত্রী বলে ফেললেন, “আমার রক্ত থাকতে আমি দক্ষিণেশ্বরে স্কাইওয়াক ভাঙতে দেব না। এটা আমার হৃদয়ের একটি মণিমুক্তোর মতো।”

    মুখ্যমন্ত্রীর হৃদয়ের মণিমুক্তো ভাঙার কথা তো কেউ বলেননি! রেলের তরফেও তো জানিয়ে দেওয়া হয়েছে, এটি স্রেফ (Dakshineswar Skywalk) গুজব। তার পরেও কেন এল রক্তের অনুষঙ্গ? কেনই বা সস্তা সেন্টিমেন্টে সুড়সুড়ি দেওয়া? উঠছে প্রশ্ন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: “মুসলিম ভোট ধরে রাখতে ধ্বংসের খেলায় নামছেন মুখ্যমন্ত্রী”, বিস্ফোরক শুভেন্দু

    Suvendu Adhikari: “মুসলিম ভোট ধরে রাখতে ধ্বংসের খেলায় নামছেন মুখ্যমন্ত্রী”, বিস্ফোরক শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: “মুসলিম ভোট ধরে রাখতে ধ্বংসের খেলায় নামতে চাইছেন ভয়ঙ্করী মুখ্যমন্ত্রী।” মঙ্গলবার সন্ধ্যায় কথাগুলি বললেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ২২ জানুয়ারি অযোধ্যায় হবে রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠান। গর্ভগৃহে প্রতিষ্ঠিত হবেন রামলালা। উপস্থিত থাকবেন দেশ-বিদেশের সাত হাজার অতিথি। এই দিনই বাংলায় সম্প্রীতি মিছিলের আয়োজন করেছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর এই কর্মসূচিকেই নিশানা করেন নন্দীগ্রামের বিধায়ক।

    সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা

    তিনি বলেন, “এটা খুবই উদ্বেগের। সংখ্যালঘু মুসলিম ভোট ওঁর কাছ থেকে সরে যাচ্ছে বলে উনি কার্যত রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন। উনি উসকানি দিচ্ছেন। চাইছেন, গোটা রাজ্যে ব্লকে ব্লকে সম্প্রীতি মিছিলের নামে যাতে সেদিন রাম নবমীর মতো গোটা রাজ্যে কোথাও কোথাও অশান্তি ও মানুষের জীবন থেকে শুরু করে ধন-সম্পত্তির ক্ষতি হোক। পশ্চিম বাংলার মানুষের কাছে এটা খুবই উদ্বেগের। তিনি রাজ্যের পুলিশমন্ত্রী ও শাসকদলের মুখিয়া। তিনি এই ধরনের আগুন লাগানোর চেষ্টা করছেন। এই উসকানি ছাড়া উনি ওঁর হারিয়ে যাওয়া মুসলিম ভোটব্যাঙ্ক কিছুতেই ফিরিয়ে আনতে পারবেন না, এটা উনি ভালো করে জানেন।”

    ‘ভয়ঙ্করী মুখ্যমন্ত্রী’

    রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “ওঁর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন মুসলিমরা। তাই মুসলিমদরদি ভাবমূর্তি দেখিয়ে ভোটব্যাঙ্ককে সুনিশ্চিত করতে রাজ্যের ভয়ঙ্করী মুখ্যমন্ত্রী ধ্বংসের খেলায় নামতে চাইছেন।” তিনি (Suvendu Adhikari) বলেন, “মনরেগা আর আবাস যোজনার টাকার দাবিতে রেড রোডে যে ধর্না দিয়েছিলেন, সেখান থেকে রাম নবমীর উসকানিদাতার নাম যদি কিছু থাকে, তাহলে তা মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উসকানিতেই রিষড়া, ডালখোলা ও শিবপুরের পিএম বস্তিতে দাঙ্গা হয়েছিল।” শুভেন্দু বলেন, “ওঁর কণ্ঠস্বর হায়দরাবাদের পাকিস্তানপ্রেমী নেতা আসাদউদ্দিন ওয়েইসির সঙ্গে মিলে যাচ্ছে।”

    আরও পড়ুুন: রেশন কেলেঙ্কারিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, বাকিবুরের অ্যাকাউন্টে নগদ ২২৮ কোটি টাকা!

    রাজ্যের বিরোধী দলনেতা (Suvendu Adhikari) বলেন, “আমি মহামান্য রাজ্যপালকে বলব, উনি অবিলম্বে স্পর্শকাতর এলাকাগুলিতে আধাসেনা মোতায়েনের জন্য কেন্দ্রকে জানান। রাম নবমী থেকে শুরু করে সিএএ-কে এনআরসির তকমা দিয়ে যেসব জায়গায় সম্প্রীতি নষ্ট হয়েছিল, নূপুর শর্মা ইস্যুতেও যা হয়েছিল, সেই সব জায়গা পশ্চিমবঙ্গের মানুষ জানেন। ওই সব জায়গায় আধাসেনা মোতায়েন করা হোক।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
  • Suvendu Adhikari: ‘মোদির জনপ্রিয়তা বাড়ায় উজ্জ্বলা যোজনা বন্ধের ফন্দি আঁটছেন মমতা’, তোপ শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘মোদির জনপ্রিয়তা বাড়ায় উজ্জ্বলা যোজনা বন্ধের ফন্দি আঁটছেন মমতা’, তোপ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: উজ্জ্বলা যোজনার জেরে ঊর্ধ্বগামী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তার লেখচিত্র। তাই পশ্চিমবঙ্গে কেন্দ্রের এই যোজনা বন্ধ করার ফন্দি আঁটছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেজন্য প্রশাসনের অপব্যবহার করছেন তিনি। মঙ্গলবার এই ভাষায়ই মুখ্যমন্ত্রীর প্রতি ট্যুইট-বাণ হানলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি (Suvendu Adhikari)। এ ব্যাপারে হস্তক্ষেপ চেয়ে মুখ্যসচিবকে চিঠিও দিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক।

    কী বলছেন শুভেন্দু?

    সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত। আতঙ্কিত কারণ পশ্চিমবঙ্গের ১ কোটি ২৩ লক্ষ ৭১ হাজার ২২টি বাড়ি থেকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য আবেদন করা হয়েছে। তিনি রাজ্যের মানুষকে আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার মতো প্রকল্প থেকে বঞ্চিত করছেন। এবার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জনপ্রিয়তা টের পেয়ে প্রকল্পটি রাজ্যে বন্ধ করতে তিনি প্রশাসনের অপব্যবহার করছেন।”

    মুখ্যসচিবকে চিঠি

    রীতিমতো তথ্য দিয়ে রাজ্যের বিরোধী দলনেতার (Suvendu Adhikari) দাবি, উজ্জ্বলা যোজনার প্রথম পর্বে মোট উপভোক্তার ১১ শতাংশ ও দ্বিতীয় পর্বে মোট উপভোক্তার ১৭.২৬ শতাংশ পশ্চিমবঙ্গের বাসিন্দা। আমি এ ব্যাপারে মুখ্যসচিবের হস্তক্ষেপ চেয়ে তাঁকে চিঠি লিখেছি। নন্দীগ্রামের বিধায়কের অভিযোগ, পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ব্যাপক জনপ্রিয়তা দেখার পর এই রাজ্যে প্রকল্পটি বন্ধ করতে প্রশাসনের অপব্যবহার করছেন মমতা। ট্যুইটে পশ্চিমবঙ্গে উজ্জ্বলা যোজনার পরিসংখ্যানও তুলে ধরেছেন রাজ্যের বিরোধী দলনেতা।

    আরও পড়ুুন: ‘পলাতক’ দুই ঋণখেলাপির খোঁজে লন্ডন যাচ্ছেন গোয়েন্দারা!

    চিঠিতে শুভেন্দু (Suvendu Adhikari) লিখেছেন, “অনেক গরিব মানুষ এলপিজি সংযোগের জন্য আবেদন জমা দেওয়ার জন্য তাঁদের নিকটতম পরিবেশকদের সঙ্গে দেখা করলে তৎক্ষণাৎ তাঁদের আবেদনপত্র প্রত্যাখ্যান করা হচ্ছে। একটি অযৌক্তিক কারণ উল্লেখ করে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা বর্তমানে চালু নেই। এবং কোনও নতুন অ্যাপ্লিকেশনও গ্রহণ করা হচ্ছে না।

    কয়েকজন ডিস্ট্রিবিউটরের সঙ্গে যোগাযোগ করার পর তাঁরা আমাকে গোপনে জানিয়েছেন যে, তাঁদের নিজ নিজ জেলার ম্যাজিস্ট্রেটরা নতুন সংযোগের জন্য আর কোনও আবেদন গ্রহণ না করার জন্য মৌখিক নির্দেশ জারি করেছেন। নির্দেশ না মানলে তার ফল ভালো হবে না বলেও তাঁদের শাসানো হয়েছে।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Bakibur Rahaman: রেশন কেলেঙ্কারিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, বাকিবুরের অ্যাকাউন্টে নগদ ২২৮ কোটি টাকা!

    Bakibur Rahaman: রেশন কেলেঙ্কারিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, বাকিবুরের অ্যাকাউন্টে নগদ ২২৮ কোটি টাকা!

    মাধ্যম নিউজ ডেস্ক: রেশন কেলেঙ্কারিকাণ্ডে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। ইডির দাবি, এই ঘটনায় ধৃত বাকিবুর রহমানের (Bakibur Rahaman) এনপিজি রাইস মিল প্রাইভেট লিমিটেডের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছিল নগদ ২২৮ কোটি টাকা। বাকিবুরের অ্যাকাউন্টে এই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এল, সে সংক্রান্ত নির্দিষ্ট কোনও তথ্য মেলেনি বলেই চার্জশিটে দাবি ইডির।

    বিপুল পরিমাণ নগদ

    চার্জশিটে আরও দাবি করা হয়েছে, জেরায় বাকিবুর দাবি করেন চাল-আটা বেচেই তাঁর মিলের অ্যাকাউন্টে জমা পড়েছে ২২৮ কোটি টাকা। যদিও ইডির দাবি, রেশন কেলেঙ্কারির টাকাই ঘুরপথে জমা পড়েছে বাকিবুরের মিলের অ্যাকাউন্টে। চার্জশিটের ৪৪ নম্বর পাতায় ইডি জানিয়েছে, বাকিবুরের সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টের রেকর্ড খতিয়ে দেখতে গিয়েই এই বিপুল পরিমাণ নগদ জমা পড়েছে বলে জানতে পারেন ইডির তদন্তকারীরা।

    টাকার উৎস কী

    চার্জশিটে (Bakibur Rahaman) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা জানিয়েছেন, বাকিবুরের রাইস মিলের অ্যাকাউন্টে সব মিলিয়ে জমা পড়েছে ৪১৯ কোটি টাকা। এর মধ্যে নগদে জমা পড়েছে ২২৮ কোটি টাকা। বাকিবুরের সংস্থার চাটার্ড অ্যাকাউন্টেন্ট জয়শঙ্কর গুপ্ত জানিয়েছেন এই টাকার উৎস সম্পর্কে কিছু জানাননি বাকিবুর। জানিয়েছিলেন, চাল-আটা বিক্রির টাকা জমা পড়েছে নগদে। যেহেতু নগদে টাকা জমা পড়েছে, তাই টাকার উৎস খতিয়ে দেখার কোনও সুযোগ তাঁর কাছে ছিল না।

    আরও পড়ুুন: প্রচুর বাংলাদেশি মুদ্রার সন্ধান! জ্যোতিপ্রিয়র সঙ্গে যোগ নেই দাবি রেশন দুর্নীতিতে ধৃত শঙ্করের

    ইডির অনুমান, এই ২২৮ কোটি টাকার পুরোটাই রেশন কেলেঙ্কারির। রেশনের চাল খোলা বাজারে সস্তায় বিক্রি করে নগদে দাম নিয়েছেন বাকিবুর। পরে সেই চালকে তাঁর মিলের চাল বলে খাতায়-কলমে দেখিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন দুর্নীতি। রেশন কেলেঙ্কারির তদন্তে নেমে বাকিবুরের একাধিক সংস্থার খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। এর মধ্যে কয়েকটি সংস্থা পরিচালনার দায়িত্বে রয়েছেন বাকিবুর ও রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পরিবারের সদস্যরা। ইডির অনুমান, এভাবেই বিভিন্ন সংস্থার অ্যাকাউন্টে নগদে লেনদেন করে রেশন কেলেঙ্কারির কালো টাকা সাদা করার চেষ্টা করেছেন বাকিবুর (Bakibur Rahaman) ও মন্ত্রিমশাই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
     
  • Sandeshkhali Case: সন্দেশখালিকাণ্ডের তদন্তভার সিবিআইয়ের হাতে দিতে আদালতে আবেদন জানাবে ইডি

    Sandeshkhali Case: সন্দেশখালিকাণ্ডের তদন্তভার সিবিআইয়ের হাতে দিতে আদালতে আবেদন জানাবে ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: পুলিশের হাত থেকে সন্দেশখালিকাণ্ডের (Sandeshkhali Case) তদন্তভার দেওয়া হোক সিবিআইয়ের হাতে। কলকাতা হাইকোর্টে এই মর্মে নতুন করে আবেদন জানাতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। প্রসঙ্গত, সোমবারই ইডি তাদের দায়ের করা মামলাটিকেও সিবিআই কিংবা এনআইএকে দেওয়ার আবেদন করেছিল।

    সিবিআই চেয়ে মামলা

    সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন ইডির আইনজীবী এসভি রাজু ও ধীরজ ত্রিবেদী। সোমবার সেই মামলায়ই বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করেন তৃণমূল নেতা শেখ শাহজাহানের আইনজীবী। তিনি বলেন, “আমার মক্কেলও ওই মামলায় যুক্ত হতে চান।” গত পাঁচ জানুয়ারি শাহজাহানের বাড়িতে তদন্তে গিয়ে আক্রান্ত হন ইডির আধিকারিকরা। জখম হন দুই আধিকারিক। তাঁদের সঙ্গে থাকা সিআরপিএফের দুই জওয়ানও জখম হন।

    শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ

    শাহজাহানের বিরুদ্ধে গ্রামবাসীদের উসকানি দেওয়ার অভিযোগ করে ইডি। পাঁচ (Sandeshkhali Case) জানুয়ারির ওই ঘটনার পরেই গা ঢাকা দেন তৃণমূল নেতা। এই মামলায় যুক্ত হতে চান বলে সোমবার আইনজীবী মারফত কলকাতা হাইকোর্টে আবেদন করেন শাহজাহান। তাঁর আরও আবেদন, এই ঘটনায় তাঁর বক্তব্যও শোনা হোক। আবেদন শোনার পর শাহজাহানের আইনজীবীকে ভর্ৎসনা করে আদালত। বিচারপতি জানতে চান, ওই ঘটনায় কতজন গ্রেফতার হয়েছেন। ইডির ওপর হামলার পর পরই কেন রাজ্য পুলিশ শাহজাহানের বাড়িতে ঢোকার চেষ্টা করেনি, সেই প্রশ্নও তুলেছেন বিচারপতি।

    আরও পড়ুুন: সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার আরও তিন, এখনও অধরা শাহজাহান

    সোমবার মামলায় যুক্ত হওয়ার আবেদন জানালেও, মঙ্গলবার শাহজাহান জানান, তিনি এখনই ওই মামলায় যুক্ত হতে চান না। এদিন বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এমনই জানান অভিযুক্ত তৃণমূল নেতার আইনজীবী। তিনি জানান, সোমবার সন্দেশখালির নিখোঁজ তৃণমূল নেতার তরফ মামলায় যুক্ত হওয়ার যে আবেদন করা হয়েছিল, তা প্রত্যাহার করা হচ্ছে। আদালত মনে করলে মামলায় যুক্ত হবেন তাঁর মক্কেল। শাহজাহানের আইনজীবীর কাছে বিচারপতি জানতে চান, তাঁর মক্কেল কেন আত্মসমর্পণ করেননি? শাহজাহানের আইনজীবী বলেন, “আমার অধিকার ক্ষুণ্ণ হয়েছে। ইডির অভিযান সঠিক ছিল না।” বিচারপতি বলেন, “তবুও ইডির সঙ্গে সহযোগিতা করা উচিত আপনার (Sandeshkhali Case)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Vijay Mallya Nirav Modi: ‘পলাতক’ দুই ঋণখেলাপির খোঁজে লন্ডন যাচ্ছেন গোয়েন্দারা!

    Vijay Mallya Nirav Modi: ‘পলাতক’ দুই ঋণখেলাপির খোঁজে লন্ডন যাচ্ছেন গোয়েন্দারা!

    মাধ্যম নিউজ ডেস্ক: তাঁরা ঋণখেলাপি। পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছেন ব্রিটেনে। ঋণখেলাপি সেই বিজয় মালিয়া ও নীরব মোদির (Vijay Mallya Nirav Modi) খোঁজে এবার লন্ডন পাড়ি দিচ্ছে সিবিআই-ইডি এবং এনআইএর পদস্থ আধিকারিকদের নিয়ে গঠিত একটি উচ্চপর্যায়ের দল। বিদেশ মন্ত্রকের মাধ্যমে ব্রিটেনের সর্বোচ্চ প্রশাসনের সঙ্গে কথা বলে ওই দুই ঋণখেলাপির প্রত্যর্পণের চেষ্টা করবে ওই তদন্তকারী দল। এজন্য ব্রিটেনের সর্বোচ্চ প্রশাসনের সঙ্গেও কথা বলবেন ওই দলের সদস্যরা। সিবিআই-ইডি এবং এনআইএর আধিকারিকদের নিয়ে গঠিত এই দলের লন্ডন সফর নিয়ে অবশ্য এখনও কিছু বলা হয়নি কেন্দ্রের তরফে।

    নীরব-বিজয়-সঞ্জয়

    নীরব মোদি হিরে ব্যবসায়ী। বিজয় মালিয়া কিংফিশার এয়ারলাইন্সের প্রাক্তন মালিক। এই দুই (Vijay Mallya Nirav Modi) ঋণখেলাপি ছাড়াও আরও এক পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণের বিষয়েও গতি আনতে চাইছে নয়াদিল্লি। তিনি অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভাণ্ডারি। ইউপিএ জমানায় একাধিক অস্ত্রচুক্তিতে তিনি মধ্যস্থতা করেছিলেন বলে অভিযোগ। কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরার ঘনিষ্ঠ এই ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ, তিনি লন্ডন ও দুবাইয়ে সম্পত্তি কিনেছেন।

    প্রত্যর্পণের চেষ্টা চলবে

    অর্থনৈতিক অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপ্রক্রিয়া চললে এক দেশ অন্য দেশের সঙ্গে তদন্ত সংক্রান্ত তথ্য আদান-প্রদান করবে বলে চুক্তি রয়েছে নয়াদিল্লি ও লন্ডনের মধ্যে। অবশ্য এই প্রথম নয়, এর আগেও নীরব ও বিজয়কে প্রত্যর্পণের চেষ্টা করলেও, আইনি জটে এখনও তা সম্পন্ন হয়নি। সেই কারণেই ফের একবার চেষ্টা করছে ভারত।

    জানা গিয়েছে, ব্রিটেন পুলিশ-প্রশাসনের শীর্ষস্তরে কথা বলে পলাতক নীরব, বিজয় ও সঞ্জয়কে দেশে ফেরানোর চেষ্টার পাশাপাশি বিদেশে তাঁদের নামে-বেনামে কেনা সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদনও জানাবে সিবিআই-ইডি এবং এনআইএ আধিকারিকদের সমন্বয়ে গঠিত ভারতীয় গোয়েন্দাদের দলটি।

    আরও পড়ুুন: ফ্ল্যাট ‘প্রতারণা’কাণ্ডে বিপাকে তৃণমূলের নুসরত, কী বলল আদালত?

    প্রসঙ্গত, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের বিপুল পরিমাণ টাকা তছরুপের অভিযোগে কাঠগড়ায় নীরব। বিভিন্ন ব্যাঙ্ক থেকে ৯ হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পালানোর অভিযোগ লিকার ব্যারন বিজয়ের বিরুদ্ধে। আর সঞ্জয় দেশ ছাড়েন ২০১৬ সালে, ইডি এবং আয়কর দফতর তদন্ত শুরু করতেই (Vijay Mallya Nirav Modi)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Indian Coast Guard: ফের মুড়িগঙ্গার চরে আটকে পড়ল পুণ্যার্থী-বোঝাই ভেসেল, উদ্ধারে উপকূলরক্ষী বাহিনী

    Indian Coast Guard: ফের মুড়িগঙ্গার চরে আটকে পড়ল পুণ্যার্থী-বোঝাই ভেসেল, উদ্ধারে উপকূলরক্ষী বাহিনী

    মাধ্যম নিউজ ডেস্ক: যাওয়ার সময় একই বিপত্তি ঘটেছিল। পুনরাবৃত্তি দেখা গেল ফেরার পথেও। ফের, নদীর চরে আটকে পড়ল পুণ্যার্থী-বোঝাই ভেসেল। আবার উদ্ধারকার্যে (Gangasagar Pilgrims Rescued) নেমে সকলকে নিরাপদে পৌঁছে দিল উপকূলরক্ষী বাহিনী (Indian Coast Guard)।

    ঠিক কী ঘটেছিল?

    উপকূলরক্ষী বাহিনীর (Indian Coast Guard) তরফে মঙ্গলবার এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে পুণ্যস্নান সেরে ফিরছিলেন ১৭৫ জন পুণ্যার্থী। সোমবার রাতে কচুবেড়িয়া থেকে ভেসেলে ওঠেন পুণ্যার্থীরা। কাকদ্বীপ ফিরছিল ভেসেলটি। কিন্তু, মাঝপথে ভাটা শুরু হয়ে মুড়িগঙ্গার চরে ভেসেলটি আটকে যায়। প্রায় ৬ ঘণ্টা আটকে ছিলেন পূণ্যার্থীরা (Gangasagar Pilgrims Rescued)। সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। একদিকে তীব্র ঠান্ডা হাওয়া, তার সঙ্গে কুয়াশার দাপট— অনেকে ঠান্ডার মধ্যে অসুস্থ বোধ করতে থাকেন। 

    উদ্ধারে উপকূলরক্ষী বাহিনী

    বেলার দিকে কুয়াশা সরে যাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকার্যে নেমে পড়েন উপকূলরক্ষী বাহিনী। ২টি হোভারক্র্যাফট এবং একাধিক স্পিড বোটে করে পৌঁছে যায় উপকূলরক্ষী বাহিনী (Indian Coast Guard) ও জাতীয় বিপর্যয় মোকাবিলা টিমের সদস্যরা। এক-এক করে পুণ্যার্থীকে উদ্ধারের কাজ শুরু হয়। কয়েক ঘণ্টার প্রচেষ্টায় সকল পুণ্যার্থীকে (Gangasagar Pilgrims Rescued) নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে বলে জানানো হয়েছে উপকূলরক্ষী বাহিনীর তরফে। জানা গিয়েছে, ঘন কুয়াশার জেরে দিকভ্রষ্ট হন ভেসেল চালক। যে কারণে এই বিপত্তি। 

    এর আগে, গঙ্গাসাগরে যাওয়ার পথেও, এই চরে দুটি ভেসেল আটকে যায়। যাত্রী বোঝাই একটি ভেসেল প্রায় ৫ ঘণ্টা আটকে ছিল। তার আগে, গত বছরও এই মুড়িগঙ্গাতেই আটকে পড়েছিল পুণ্যার্থী-বোঝাই ভেসেল। সেবারও উপকূলরক্ষী বাহিনী (Indian Coast Guard) গিয়ে সকলকে উদ্ধার করেছিল।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Nusrat Jahan: ফ্ল্যাট ‘প্রতারণা’কাণ্ডে বিপাকে তৃণমূলের নুসরত, কী বলল আদালত?

    Nusrat Jahan: ফ্ল্যাট ‘প্রতারণা’কাণ্ডে বিপাকে তৃণমূলের নুসরত, কী বলল আদালত?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফ্ল্যাট ‘প্রতারণা’কাণ্ডে বিপাকে বসিরহাটের তারকা সাংসদ তৃণমূলের নুসরত জাহান (Nusrat Jahan)। এই মামলায় তৃণমূল নেত্রীকে সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিল আলিপুর আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে জজ কোর্টের দ্বারস্থ হন তৃণমূলের তারকা নেত্রী। বিচারক জানিয়ে দেন, নিম্ন আদালতের নির্দেশে কোনও ভুল নেই। তাই ফ্ল্যাট প্রতারণার মামলায় নুসরতকে হাজিরা দিতেই হবে।

    নুসরতকে জেরা ইডির

    কয়েকজনের কাছ থেকে প্রতারণার অভিযোগ পেয়ে নুসরতকে তলব করে ইডি। সেই মতো সেপ্টেম্বর মাসে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে গিয়েছিলেন তৃণমূল নেত্রী। টানা প্রায় সাড়ে ঘণ্টা ধরে জেরা করা হয় নুসরতকে। পরে সাংবাদিক বৈঠকে তৃণমূল নেত্রী জানান, অভিযোগ যখন করা হয়েছে, তার ঢের আগেই সংশ্লিষ্ট সংস্থা ছেড়ে দিয়েছিলেন তিনি। নুসরত (Nusrat Jahan) এও জানিয়েছিলেন, তিনি ওই কোম্পানি থেকে কয়েক কোটি টাকা নিয়েছিলেন ঋণ হিসেবে। পরে সেই ঋণ শোধও করে দিয়েছিলেন।

    প্রতারণার অভিযোগ

    তৃণমূলের তারকা সাংসদের বিরুদ্ধে অভিযোগ, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের প্রাক্তন ও বর্তমান কর্মীদের সংগঠনের সঙ্গে চুক্তি হয় ‘সিক্সথ সেন্স ইনফ্র্যাস্ট্রাকচার’ নামের একটি সংস্থার। চুক্তিতে ব্যাঙ্কের সব মিলিয়ে ৪২৯ জন কর্মীকে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে দিতে বলা হয়। টাকা নেওয়ার সময় বলা হয়, রাজারহাটে ইকোপার্কের উল্টো দিকে ফ্ল্যাট দেওয়া হবে ওই ব্যাঙ্কের কর্মীদের। যদিও বিনিয়োগকারীদের অভিযোগ, তাঁরা যে অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছিলেন, পরে সেই অ্যাকাউন্টের টাকায় পাম অ্যাভেনিউয়ে একটি ফ্ল্যাট কেনা হয়। ফ্ল্যাটটি নুসরতই কিনেছিলেন বলে অভিযোগ।

    আরও পড়ুুন: রাম মন্দির উদ্বোধনকে ঘিরে ব্যবসা হবে এক লাখ কোটি টাকার!

    তিনি ‘সিক্সথ সেন্স ইনফ্র্যাস্ট্রাকচারে’র ডিরেক্টর ছিলেন বলেও দাবি প্রতারিতদের একাংশের। নুসরতের সঙ্গে ডিরেক্টর ছিলেন জনৈক রাকেশ সিংহ। রাকেশের দেওয়া ঠিকানায় গেলে বাড়ির মালিক জানিয়ে দেন, তাঁর বাড়িটি কিছু দিনের জন্য ভাড়া নিয়েছিল একটি সিনেমা প্রযোজনা সংস্থা। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে আদালতের দ্বারস্থ হন প্রতারিতরা। তার পরেই (Nusrat Jahan) শুরু হয় তদন্ত। তদন্তে নামে ইডিও।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ram Mandir: রাম মন্দির উদ্বোধনকে ঘিরে ব্যবসা হবে এক লাখ কোটি টাকার!

    Ram Mandir: রাম মন্দির উদ্বোধনকে ঘিরে ব্যবসা হবে এক লাখ কোটি টাকার!

    মাধ্যম নিউজ ডেস্ক: রথ দেখার পাশাপাশি হবে কলা বেচাও! ব্যতিক্রম নয় অযোধ্যাও। ২২ জানুয়ারি উত্তরপ্রদেশের এই শহরে হবে রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধন। রামলালার প্রাণপ্রতিষ্ঠাও হবে এদিন। অনুষ্ঠানে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে সাত হাজার জনকে। মন্দির উদ্বোধনের এই অনুষ্ঠানকে ঘিরে দেশে এক লাখ কোটি টাকার ব্যবসা হবে বলে আশা করছেন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি)-র সাধারণ সম্পাদক প্রবীণ খাণ্ডেলওয়াল।

    অর্থনীতিতে প্রভাব

    সোমবার তিনি বলেন, “এই অনুষ্ঠানের সঙ্গে যে কেবল ধর্মের সম্পর্ক রয়েছে, কেবল তা নয়, অর্থনীতিতেও এর প্রভাব পড়বে। মানুষের ভগবৎ বিশ্বাসের কারণে দিন দিন কত নতুন নতুন ব্যবসা হচ্ছে দেশে। যার প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে।” তিনি জানান, দেশের ৩০টি শহরের ব্যবসায়ী সংগঠনের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই এ খবর পাওয়া গিয়েছে। খাণ্ডেলওয়াল জানান, রাম মন্দির উদ্বোধনকে ঘিরে সমাজের সর্বস্তরে উন্মাদনা শুরু হয়েছে। তাই অযোধ্যার রাম মন্দিরের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন জিনিস মানুষ কিনবেন। আমজনতার এই চাহিদা পূরণ করতে প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরাও।

    মন্দিরের মডেলের চাহিদা তুঙ্গে

    সিএআইটির সাধারণ সম্পাদক বলেন, “রাম মন্দিরের মডেলের চাহিদা দ্রুত বাড়ছে। আশা করা যাচ্ছে, সারা দেশে মন্দিরের মডেল বিক্রি হবে পাঁচ কোটি। চাহিদা পূরণ করতে দিনরাত এক করে দেশের বহু শহরে কাজ করছেন ব্যবসায়ীরা।” রাজধানীর দু’শোর বেশি বড় এবং ছোট বাজারে শ্রী রামের (Ram Mandir) ছবি আঁকা পতাকা বিক্রি হচ্ছে। আগামী সপ্তাহ থেকে এই বিক্রি আরও বাড়বে। তিনি জানান, বাজারে শ্রী রাম পতাকা, ব্যানার, টুপি, টি-শার্ট এবং রাম মন্দির আঁকা কুর্তার ব্যাপক চাহিদা রয়েছে। রাজধানীর বিভিন্ন জায়গায় মন্দির উদ্বোধন উপলক্ষে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে। অংশ নেবেন বৃন্দাবন ও জয়পুরের শিল্পীরা।

    আরও পড়ুুন: ‘অকাল দীপাবলি’ পালনের আবেদন জানালেন শুভেন্দু

    প্রসঙ্গত, রাম মন্দির উদ্বোধন এবং গর্ভগৃহে রামলালার মূর্তি প্রতিষ্ঠা হবে ২২ জানুয়ারি, সোমবার। যদিও মূল ওই অনুষ্ঠানের আচার শুরু হয়ে গিয়েছে আজ, মঙ্গলবার থেকেই। মূর্তির প্রাণপ্রতিষ্ঠার পরের দিন থেকেই দেব দর্শন করতে পারবেন আমজনতা। মন্দির কর্তৃপক্ষের আশা, ২৩ জানুয়ারি থেকে প্রতিদিন গড়ে ৫০-৫৫ হাজার দেবভক্ত আসবেন রামরাজ্য অযোধ্যায়, চাক্ষুষ করবেন শিশু রামের অনিন্দ্যসুন্দর বিগ্রহ (Ram Mandir)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share