Tag: pakistan

pakistan

  • RSS: “পাকিস্তান জন্মলগ্ন থেকেই হিংসা ও রক্তপাতের মধ্যে রয়েছে,” বললেন প্রবীণ আরএসএস প্রচারক ইন্দ্রেশ

    RSS: “পাকিস্তান জন্মলগ্ন থেকেই হিংসা ও রক্তপাতের মধ্যে রয়েছে,” বললেন প্রবীণ আরএসএস প্রচারক ইন্দ্রেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: “পাকিস্তান এমন একটি দেশ যা জন্মলগ্ন থেকেই হিংসা ও রক্তপাতের মধ্যে রয়েছে। দেশটি অচিরেই পাঁচভাগে বিভক্ত হয়ে যেতে পারে।” শুক্রবার ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) প্রবীণ প্রচারক ইন্দ্রেশ কুমার। পহেলগাঁওকাণ্ডের প্রেক্ষিতে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। এই অপারেশনে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস ভারতীয় সশস্ত্র বাহিনী।

    কী বললেন ইন্দ্রেশ (RSS)

    ইন্দোরে খ্রিস্টান সম্প্রদায়ের ‘জিএএফসিওএন-এবিসিআই নর্থ ইন্ডিয়া লিডারস কনফারেন্স’-এ বক্তব্য রাখার সময় তিনি বলেন, “আমরা জানি না পাকিস্তানের কী হবে। কিন্তু মানুষ বলছে এই দেশ পাঁচ ভাগে বিভক্ত হয়ে ছিন্নভিন্ন হয়ে যাবে।” ইন্দ্রেশ কুমার ব্যাখ্যা করেন, ‘কিছু লোক মনে করে পাকিস্তান জন্মলগ্ন থেকেই হিংসা ও রক্তপাতের শিকার। তারা এও মনে করে যেহেতু দেশটি ইতিমধ্যেই ৮০ বছর পূর্ণ করে ফেলেছে, তাই এর অস্তিত্বের সময় হয়তো শেষের পথে। কারণ প্রতিটি সৃষ্ট বস্তুই এক সময় বিলুপ্ত হয় (RSS)।’

    ভারতের সাংস্কৃতিক ধারাবাহিকতা

    ভারতের সাংস্কৃতিক ধারাবাহিকতার কথা তুলে ধরে তিনি বলেন, “ভারত সনাতন সংস্কৃতিতে গড়ে ওঠা দেশ যার কোনও নির্দিষ্ট জন্মতারিখ নেই। সেখানে পাকিস্তান ও বাংলাদেশ তুলনামূলকভাবে নতুন রাষ্ট্র।” তিনি বলেন, “এই সাংস্কৃতিক ধারাবাহিকতা পাকিস্তানের যে নয়া রাষ্ট্রস্বত্ত্বা তার সঙ্গে কোনওভাবেই মেলে না।”

    অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমে প্রবীণ এই আরএসএস নেতা বলেন, “পাকিস্তানের অভ্যন্তরীণ মহল থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্বাধীনতার দাবি উঠছে। সিন্ধু, বালুচিস্তান, পশতু অঞ্চল এবং পাঞ্জাবের মতো এলাকাগুলো আলাদা হতে চাইছে। আর পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হতে চায়।” তাঁর মতে, এসব আন্দোলন পাকিস্তানের রাষ্ট্র হিসেবে ঐক্যবদ্ধ থাকার ক্ষমতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে। তিনি দেশবাসীকে জাতপাত, দলীয় রাজনীতি, ধর্মীয় গোষ্ঠী ও ভাষাভিত্তিক বিভাজন অতিক্রম করে সম্মিলিতভাবে সন্ত্রাসবাদ মোকাবিলার আহ্বানও জানান। বলেন, “আমাদের নিজেদের মধ্যের পার্থক্য ভুলে একত্রিতভাবে সন্ত্রাসের অবসান ঘটাতে হবে এবং পাকিস্তানকে শক্ত বার্তা দিতে হবে।”

    প্রসঙ্গত, পাকিস্তানে জঙ্গি পরিকাঠামোর বিরুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক পদক্ষেপ গোটা দেশে প্রশংসিত হয়েছে। এটি আদতে (Operation Sindoor) সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স মনোভাবেরই প্রতিফলন (RSS)।

  • India Pakistan War: ধর্মীয় স্থানকে নিশানা! জম্মুর শম্ভু মন্দিরে মর্টার হামলা পাকিস্তানের, জবাব দিচ্ছে সেনা

    India Pakistan War: ধর্মীয় স্থানকে নিশানা! জম্মুর শম্ভু মন্দিরে মর্টার হামলা পাকিস্তানের, জবাব দিচ্ছে সেনা

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মুতে (Jammu) জারি হল রেড অ্যালার্ট৷ শনিবার ভোর ৫টা ৪৫ মিনিট থেকেই জম্মুতে লাগাতার শেলিং শুরু করে পাকিস্তান (India Pakistan War) ৷ পাক হামলায় এক নাগরিকের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই, তিনজন আহত৷ গতকাল রাত থেকে জম্মু থেকে শুরু করে শ্রীনগর, এদিকে পঞ্জাবের অমৃতসর থেকে রাজস্থানের একাধিক এলাকায় ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়েছে পাকিস্তান৷ জম্মু-কাশ্মীরে লাগাতার চলছে গোলাবর্ষণ ৷ তবে পাকিস্তানের হামলা শক্ত হাতে প্রতিহত করেছে ভারত। শনিবার সকালে জম্মুর শম্ভু মন্দিরে পাকিস্তানের গোলা এসে পড়েছে। মন্দির চত্বরে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর।

    মন্দিরের দরজার সামনে বিস্ফোরণ

    উত্তর পশ্চিম সীমান্তে টানা গোলাবর্ষণ করছে পাকিস্তান। শনিবার সকাল ৬টা নাগাদ জম্মুর আপ শম্ভু মন্দিরের কাছে ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তান (India Pakistan War)। মন্দিরের দরজার সামনে বিস্ফোরণ ঘটে। সমাজমাধ্যমে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে সেই ড্রোন ধ্বংস করে দেওয়া হয়। কাছে থাকা একটি বাড়ির ক্ষতি হয়েছে। রাস্তায় থাকা গাড়িগুলিরও ক্ষতি হয়। খবর পেয়ে শনিবার সকালে আপ শম্ভু মন্দিরে পৌঁছন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। পাকিস্তানের হামলায় রজৌরিতে সরকারি আধিকারিক-সহ তিন জনের মৃত্যু হয়েছে। রাজৌরির অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার রাজকুমার থাপার বাড়িতে শুক্রবার রাতে পাকিস্তানের ছোড়া একটি গোলা গিয়ে পড়ে। তিনি গুরুতর জখম হয়েছিলেন। পরে তাঁর মৃত্যু হয়েছে।

    জম্মুতে লাগাতার হামলা পাকিস্তানের

    জম্মু (Jammu) উধমপুরে শোনা যাচ্ছে ভারী বিস্ফোরণের শব্দ। শহরের মধ্যে আকাশ ঢেকে যাচ্ছে ধোঁয়ার কুণ্ডলিতে। জম্মু, পাঠানকোট, শ্রীনগর, উধমপুর লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করছে পাকিস্তান। প্রায় প্রতি ২ মিনিট অন্তর শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ। জম্মুর পাশাপাশি ভারতের পশ্চিম সীমান্তে লাগাতার ড্রোন দিয়ে আক্রমণের চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান (India Pakistan War)। সাধারণ নাগরিকদের ওপর আক্রমণের চেষ্টা চলছে। সেনা প্রতিহত করছে। পাল্টা জবাবও দেওয়া হচ্ছে, বলে জানিয়েছে ভারতীয় সেনা। শ্রীনগর, জম্মু, রজৌরিতে শোনা যাচ্ছে পর পর বিস্ফোরণের আওয়াজ। অসমর্থিত সূত্রের খবর, পাকিস্তানের রওয়ালপিন্ডির কাছে তিনটি এয়ারবেসে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। রাওয়ালপিন্ডির নুর খান, সিন্ধ প্রদেশের সুক্কুর, চাকওয়ালের মুরিদ এয়ারবেস ক্ষতিগ্রস্ত। পাকিস্তানের আকাশে আপাতত সমস্ত রকম বিমানের উড়ান বন্ধ রাখা হয়েছে। হরিয়ানার সিরসার আকাশে পাক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ভারত। অবন্তীপোরা, শ্রীনগর, উধমপুরে বায়ুসেনা চিকিৎসা কেন্দ্র ও স্কুলকে নিশানা করেছে পাকিস্তান। বারবার সাধারণ মানুষের উপর হামলা চালাচ্ছে পাকিস্তান। সেনা সূত্রে খবর, অন্তত ২৬ জায়গায় হামলার চেষ্টা হয়েছে। দ্রুত জবাব দিয়েছে ভারত।

  • BSF: ভারত-পাক যুদ্ধের আবহে ১৬টি নয়া ব্যাটেলিয়ন পেতে চলেছে বিএসএফ, বাড়বে ১৭০০০ জওয়ান

    BSF: ভারত-পাক যুদ্ধের আবহে ১৬টি নয়া ব্যাটেলিয়ন পেতে চলেছে বিএসএফ, বাড়বে ১৭০০০ জওয়ান

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-পাক যুদ্ধের (Indo Pak War) আবহে ১৬টি নয়া ব্যাটেলিয়ন পেতে চলেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ (BSF)। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ১৭০০০ জওয়ান বাড়তে চলেছে সব মিলিয়ে। একইসঙ্গে দুটি নতুন ফরোয়ার্ড হেডকোয়ার্টার বা অপারেশনাল কমান্ড সেন্টারও তৈরি হচ্ছে। নতুন দুটি ফিল্ড হেডকোয়ার্টার গড়ে উঠবে দেশের ওয়েস্টার্ন ও ইস্টার্ন কমান্ডে, এমনটাই জানানো হয়েছে কেন্দ্রের তরফে। জম্মু ও পাঞ্জাবে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা জোরদার করতে জম্মুতে একটি সেক্টর তৈরি করা হবে। অন্যদিকে, বাংলাদেশ সীমান্তে আরও ভালো নজরদারির জন্য দ্বিতীয় সেক্টরটি (BSF) মিজোরামে তৈরি হবে।

    অপেক্ষা কেন্দ্রের চূড়ান্ত অনুমোদনের

    বিএসএফ (BSF) সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ১৬টি নতুন ব্যাটেলিয়নের অনুমতি মিলেছে, আপাতত অপেক্ষা শুধু কেন্দ্রের চূড়ান্ত সম্মতির। আরও জানা যাচ্ছে, প্রতি বছর ধাপে ধাপে এভাবেই বাহিনীর সংখ্যা বাড়ানো হবে, খবর বিএসএফ সূত্রে। এই নতুন ব্যাটেলিয়নগুলি বিএসএফ-কে পাকিস্তান ও বাংলাদেশ সীমান্ত পাহারা দেওয়ার কাজে সহায়তা করবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ছাড়পত্র মিললেই এর কাজ শুরু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

    দেশের ওয়েস্টার্ন ও ইস্টার্ন কমান্ডের সীমান্ত পাহারা দেয় বিএসএফ-এর ১৯৩টি ব্যাটেলিয়ন

    একদিকে, পাকিস্তানের (Indo Pak War) সঙ্গে যুদ্ধের আবহ তো রয়েছে পাশাপাশি বাংলাদেশ থেকেও বাড়ছে অনুপ্রবেশ। ২০২৪ সালে হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের ভারত বিরোধী কার্যকলাপ খুবই বেড়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তে জঙ্গি মডিউলগুলিও সক্রিয় হয়ে উঠেছে বলে জানা গিয়েছে। এই আবহে দেশের পূর্ব ও পশ্চিম সীমান্তের নিরাপত্তার কথা মাথায় রেখেই বিএসএফে বাহিনীর সংখ্যা বাড়াতে চলেছে কেন্দ্র। এক্ষেত্রে উল্লেখ করা দরকার, এই মুহূর্তে দাঁড়িয়ে দেশের ওয়েস্টার্ন ও ইস্টার্ন কমান্ডের সীমান্ত পাহারা দেয় বিএসএফ-এর ১৯৩টি ব্যাটেলিয়ন। এক একটি ব্যাটেলিয়নে থাকে ১০০০ জনেরও বেশি আধাসেনা। এরপর ১৬টি নতুন ব্যাটেলিয়ন (BSF) পাওয়া গেলে আধাসেনার সংখ্যা প্রায় ১৭ হাজারের কাছাকাছি বাড়বে বলে মনে করা হচ্ছে।

  • India-Pakistan War: যাত্রী নিরাপত্তাকে গুরুত্ব, ৩২টি বিমানবন্দরে অস্থায়ীভাবে পরিষেবা বন্ধের নির্দেশ কেন্দ্রের

    India-Pakistan War: যাত্রী নিরাপত্তাকে গুরুত্ব, ৩২টি বিমানবন্দরে অস্থায়ীভাবে পরিষেবা বন্ধের নির্দেশ কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে যাত্রী নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে বড় পদক্ষেপ করল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। আগামী ১৪ মে পর্যন্ত দেশের ৩২টি বিমানবন্দরে যাত্রী পরিষেবা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পাক সীমান্তবর্তী উত্তর ও পশ্চিম ভারতের বিমানবন্দর গুলিতে অসামরিক বিমান পরিষেবা বন্ধ রাখা হবে। ১৫ মে সকাল সাড়ে ৫টা থেকে ফের এখানে পরিষেবা চালু হওয়ার কথা রয়েছে। শুক্রবার মধ্যরাতে ঘোষিত এই সিদ্ধান্তটি ভারত ও পাকিস্তানের মধ্যে অশান্তির আবহে নিরাপত্তার স্বার্থে নেওয়া হয়েছে।

    কোন কোন বিমানবন্দরকে নির্দেশ

    কেন্দ্রীয় মন্ত্রক সূত্রে খবর, ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ (AAI) এবং সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষ বিমানকর্মীদের (NOTAMs) জন্য একাধিক নোটিস জারি করেছে। যে ৩২টি বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে, তার মধ্যে রয়েছে অমৃতসর, চণ্ডীগড়, শ্রীনগর, লুধিয়ানা, ভুন্টার, কিষেণগড়, পাটিয়ালা, সিমলা, কাংড়া-গগ্গল, ভাটিণ্ডা, জৈসলমের, জোধপুর, বিকানের, হলওয়ারা, পঠানকোট, জম্মু, লেহ্‌, মুন্দ্রা, জামনগর, হিরাসর, পোরবন্দর, কেশোড়, কান্দলা, ভূজ। ইতিমধ্যে এই ৩২টি বিমানবন্দরে ওঠানামা করার কথা ছিল যে সব বিমানের, সেগুলি বেশির ভাগই বাতিল করে দিয়েছে সংস্থাগুলি। এয়ার ইন্ডিয়া জম্মু, শ্রীনগর, লেহ্‌, জোধপুর, অমৃতসর, চণ্ডীগড়, ভূজ, রামনগর, রাজকোটে যাতায়াতকারী তাদের সমস্ত বিমান বাতিল করেছে। যাত্রীদের ভাড়া ফেরত দেওয়ার কথাও ঘোষণা করেছে সংস্থা। বিমান সংস্থা ইন্ডিগোও বেশ কিছু বিমান বাতিল করেছে।

    কেন বন্ধ বিমান চলাচল

    অপারেশন সিঁদুরের পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরম আকার নিয়েছে। লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে পাকিস্তান থেকে। যার বেশিরভাগই মাঝ আকাশে নষ্ট করেছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই অবস্থায় সীমান্তবর্তী রাজ্যগুলির বিমানবন্দর থেকে বিমান চালানো যথেষ্ট ঝুঁকিপূর্ণ বলে মনে করছে সরকার। সে কথা মাথায় রেখেই আগামী ১৪ মে পর্যন্ত ৩২টি বিমানবন্দরে যাত্রী পরিষেবা বন্ধ করা হয়েছে।

    কলকাতা বিমানবন্দরে জারি হাই অ্যালার্ট

    ভারত-পাকিস্তানের যুদ্ধ আবহে কলকাতা বিমানবন্দরে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। বাতিল করে দেওয়া হয়েছে সিআইএসএফের সমস্ত কর্মীদের ছুটি। যারা ছুটিতে ছিলেন, তাদেরও ফিরে আসতে বলা হয়েছে। ইতিমধ্যেই বিমানবন্দরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিমানবন্দর চত্বরে অ্যারাইভাল, ডিপারচারে কোন গাড়ি দাঁড়াতে দেওয়া হচ্ছে না। অসামরিক উড়ান পরিবহন মন্ত্রকের তরফে দেশের সমস্ত বিমানবন্দরগুলোতে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। যাত্রীদের উড়ানের ৩ ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছতে বলা হয়েছে। দেড় ঘণ্টা আগেই গেট বন্ধ করে দেওয়া হবে।

  • India-Pakistan War: ভাসতে পারে শিয়ালকোট, চেনাবের ৪টি লকগেট খুলল ভারত, হু হু করে জল ঢুকছে পাকিস্তানে

    India-Pakistan War: ভাসতে পারে শিয়ালকোট, চেনাবের ৪টি লকগেট খুলল ভারত, হু হু করে জল ঢুকছে পাকিস্তানে

    মাধ্যম নিউজ ডেস্ক: এয়ার স্ট্রাইকের পাশাপাশি পাকিস্তানে ‘ওয়াটার স্ট্রাইক’ (India-Pakistan War)। খুলে দেওয়া হল চন্দ্রভাগা বাঁধ। হু হু করে জল ঢুকছে পাকিস্তানে। ভারতের দিকে কুনজর দিলে, কী পরিণতি হতে পারে, তা জল-স্থল-আকাশপথে বুঝিয়ে দিচ্ছে ভারত। যুদ্ধ পরিস্থিতিতে ভারতের মিশাইল হানায় লন্ডভন্ড পাকিস্তানের একাধিক গুরুত্বপূর্ণ শহর। এবার ভসে যেতে পারে চন্দ্রভাগার তীরবর্তী পাকিস্তানের বিভিন্ন জেলা।

    বন্যার আশঙ্কা শিয়ালকোটে

    পহেলগাঁও জঙ্গি হামলার প্রত্যাঘাত হিসাবেই প্রথমে সিন্ধু জল চুক্তি স্থগিত করেছিল ভারত সরকার। বন্ধ হয়ে গিয়েছিল সিন্ধু ও উপনদী চন্দ্রভাগা, ঝিলমের জল। পাকিস্তানের রাতারাতি শুকিয়ে মরার মতো অবস্থা হয়, কারণ এই নদীগুলির উপরই নির্ভরশীল পাকিস্তানের ৮০ শতাংশ কৃষিকাজ। এবার খুলে দেওয়া হল চন্দ্রভাগা বাঁধ। রামবানসহ জম্মু-কাশ্মীরের অনেক স্থানে ভারী বৃষ্টিপাত চলছে কয়েকদিন ধরে । পাশাপাশি রামবানে মেঘ ভাঙা বৃষ্টি এবং ভূমিধ্বসের ঘটনাও ঘটেছে। এর ফলে জলের স্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছিল। তাই বাঁধের লকগেট খুলে দেওয়া হয়েছে। রামবানে সালাল বাঁধের চারটি গেট খুলে দেওয়া হয়েছে। প্রায় দুই সপ্তাহ ধরে বন্ধ ছিল এই লকগেট। সেই লকগেটগুলো খোলার কিছুক্ষণের মধ্যেই কয়েকগুন বেড়ে যায় চন্দ্রভাগার জল। যেকোনও মুহূর্তেই ভেসে যেতে পারে পাকিস্তানের শিয়ালকোট। এই আশঙ্কায় সেখানকার শয়ে শয়ে মানুষ নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছে।

    চন্দ্রভাগা নদীতে বেড়েছে জলস্রোত

    দুই দিন আগে, চেনাব বা চন্দ্রভাগার বাগলিহার বাঁধ আটকে জলের মর্ম বুঝিয়ে দিয়েছিল ভারত। কয়েক ঘণ্টা জল আটকে দেওয়ায় শুকিয়ে মরার আতঙ্কে হাহাকার করে উঠেছিল পাকিস্তান। সেদেশের কৃষি-শিল্পের অনেকটাই নির্ভর করে এই চেনাবের জলের উপর। এবার সেই চেনাবেরই চার চারটি লক গেট খুলে দিল ভারত। এর জেরে এবার বন্যায় ভাসতে পারে পাকিস্তান। জম্মুতে অতি ভারী বৃষ্টির পর পাকিস্তানে এখন বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। চেনাব নদীতে নির্মিত বাগলিহার বাঁধের চারটি ফটক খুলে দেওয়া হয়েছে শুক্রবারই। বৃহস্পতিবার এই চেনাব নদীতেই নির্মিত রিয়াসি সালাল বাঁধের ৩টি ফটকও খুলে দেওয়া হয়। বাঁধের ফাটক দিয়ে প্রচুর পরিমাণে জল বের হচ্ছে। শুক্রবারের খবর অনুসারে, চন্দ্রভাগা নদীর উপর সালাল বাঁধের ৪টি লকগেট খুলে দিয়েছে ভারত। এর ফলে চন্দ্রভাগা নদীতে একলাফে বেড়েছে জলস্রোত। ভারত জল ছাড়ায় এবার পাকিস্তানের শিয়ালকোটে নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে হু হু করে। এমন চলতে থাকলে পাকিস্তানের ওই অঞ্চল বন্যায় ভেসে যেতেও পারে।

  • India Pakistan War: হার্পির আতঙ্কে হাসি উড়েছে পাকিস্তানের, ইহুদি ড্রোনে ছিন্নভিন্ন চিনা-কবচ

    India Pakistan War: হার্পির আতঙ্কে হাসি উড়েছে পাকিস্তানের, ইহুদি ড্রোনে ছিন্নভিন্ন চিনা-কবচ

    মাধ্যম নিউজ ডেস্ক: অপারেশন সিঁদুর’-এর এক দিনের মাথাতেই লাহোরের (India Pakistan War) এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করল নয়াদিল্লি। ইসলামাবাদের দাবি, এতে ইজরায়েলি মানববিহীন উড়ুক্কু যান ব্যবহার করেছে ভারতীয় সেনা। যদিও সরকারি ভাবে এই নিয়ে কোনও বিবৃতি দেয়নি কেন্দ্রের মোদি সরকার। সূত্রের খবর, লাহোরে সেনাছাউনি সংলগ্ন এলাকায় চিনের তৈরি এইচকিউ-৯পি নামের ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ মোতায়েন রেখেছিলেন রাওয়ালপিন্ডির সেনাকর্তারা। পাক গণমাধ্যমগুলির দাবি, ইজরায়েলি ‘হার্পি’ দিয়ে সেটি উড়িয়েছে ভারত।

    পাকিস্তানের আতঙ্ক

    পাক সেনার জনসংযোগ বিভাগের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধরি জানিয়েছেন, ইজরায়েলে তৈরি ওই ড্রোন দিয়ে একাধিক শহরকে নিশানা করে ভারতীয় বাহিনী। সেই তালিকায় ছিল করাচি, বহাওয়ালপুর, শিয়ালকোট এবং রাওয়ালপিন্ডি। এ প্রসঙ্গে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ আরও বলেন, ‘‘ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়ে আগ্রাসন দেখিয়েছে ভারত। সেগুলির অধিকাংশকেই নিষ্ক্রিয় করা হয়। কিন্তু তা সত্ত্বেও একটি লাহোরের সেনাছাউনিতে ঢুকে পড়ে। সংশ্লিষ্ট ড্রোনটির বিস্ফোরণে চার জন সৈনিক আহত হন।’’

    হার্পির সুবিধা

    গত কয়েক বছর ধরে উচ্চ ক্ষমতা সম্পন্ন এই হাতিয়ারটিকে সযত্নে অস্ত্রাগারে সাজিয়ে রেখেছিল নয়াদিল্লি। মোক্ষম সময়ে এর এক আঘাতেই দিশেহারা পাকিস্তান, মুখ পুড়েছে বেজিঙেরও। প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি, ‘হার্পি’ ড্রোনে রয়েছে ইলেক্ট্রো-অপটিক্যাল সেন্সর। একটানা ন’ঘণ্টা ওড়ার ক্ষমতা রয়েছে এর। লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে বিশেষ একটি পদ্ধতিতে পরিকল্পনামাফিক বিভিন্ন কোণ থেকে আক্রমণ চালাতে সক্ষম ইজরায়েলের তৈরি এই মানববিহীন উড়ুক্কু যান। শুধু তা-ই নয়, হামলার সময়ে ‘গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম’-এর (জিএনএসএস) সাহায্যে একে নিষ্ক্রিয় করাও সম্ভব নয়। উল্লেখ্য, প্রতিকূল পরিবেশেও অপারেটরের সঙ্গে দিব্যি যোগাযোগ রেখে চলে ‘হার্পি’। একে যুদ্ধজাহাজ বা সামরিক ট্র্যাকের উপর বসানো লঞ্চার থেকে শত্রুর ঘাঁটির দিকে ছোড়া যায়। ২০০ কিলোমিটার পর্যন্ত উড়ে গিয়ে নিখুঁত নিশানায় হামলা করতে সক্ষম ‘হার্পি’।

    হার্পির সংখ্যা এখন ১০০

    নির্মাণকারী সংস্থা হল ‘ইজরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ’। ২০০৯ সালের সেপ্টেম্বরে মানববিহীন এই আত্মঘাতী উড়ুক্কু যানটিকে বহরে সামিল করার কথা ঘোষণা করে ভারতীয় বায়ুসেনা। এর জন্য ১০ কোটি ডলার খরচ করেছিল কেন্দ্র। চুক্তি অনুযায়ী, প্রথমে ১০টি ‘হার্পি’ ড্রোন সরবরাহ করে ইজরায়েল। ২০২০ সালের মধ্যে ফৌজের অস্ত্রাগারে ইজরায়েলি ‘হার্পি’-র সংখ্যা ১০০ ছাড়িয়ে যায়।

  • India Pakistan War: ‘সুদর্শন চক্রে’ ছিন্ন ভিন্ন পাক ক্ষেপণাস্ত্র! কীভাবে পাকিস্তানের আক্রমণ প্রতিহত করল ভারত?

    India Pakistan War: ‘সুদর্শন চক্রে’ ছিন্ন ভিন্ন পাক ক্ষেপণাস্ত্র! কীভাবে পাকিস্তানের আক্রমণ প্রতিহত করল ভারত?

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘অপারেশন সিঁদুর’-এর পরই ভারতের ১৫টি শহরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তান (India Pakistan War)। কিন্তু সেই ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছোনোর আগেই সেগুলিকে নষ্ট করে দেয় ভারতের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আর এ ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে রাশিয়ার এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা। সুদর্শন চক্রের (ভারতের দেওয়া নাম) আঘাতে ছিন্নভিন্ন হয় যায় পাক ড্রোন ও বিমান। বৃহস্পতিবার রাতে উত্তর ও পশ্চিম প্রান্তের সেনা ছাউনিগুলি লক্ষ্য করে আঘাত হানার চেষ্টা করে পাকিস্তান। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, এস -৪০০ থেকে মোট ৭২টি মিসাইল ছোড়া হয়। যেগুলির প্রায় সবক’টি নির্ভুলভাবে আঘাত করেছে পাকিস্তানের মিসাইল এবং ড্রোনকে। এরই মধ্যে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে দেখা করেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

    সুদর্শন চক্রে আটকে গেল পাকিস্তান

    উত্তর এবং পশ্চিম ভারতের বিভিন্ন সেনাঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান (India Pakistan War)। তার মধ্যে ছিল অবন্তীপুরা, শ্রীনগর, জম্মু, পঠানকোট, অমৃতসর, লুধিয়ানা এবং ভুজ। কিন্তু পাকিস্তানের সেই হামলা পুরোপুরি ভেস্তে দেয় এ-৪০০। যা ভারতের আকাশকে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে রেখেছে। ভারতীয় সেনায় এই প্রতিরক্ষা ব্যবস্থার নাম দেওয়া হয়েছে ‘সুদর্শন চক্র’। আকাশপথে যে দিক থেকেই হামলা হোক না কেন, এস ৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা সেই হামলাকে রুখে দিতে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে। রাশিয়া থেকে কেনা এই যুদ্ধাস্ত্র এখনও পর্যন্ত পুরোপুরি সফল।

    পাকিস্তানের মোট আটটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ভারত

    বৃহস্পতিবার রাতে ভারতের ১৫টি জায়গায় সেনা ছাউনিকে টার্গেট করেছিল পাকিস্তান। ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অবন্তীপোরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কাপুরথালা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, ভাটিণ্ডা, চণ্ডীগড়, নাল, ফালোদি, উত্তরলাই ও ভূজে হামলার চেষ্টা করে । কিন্তু সব অপচেষ্টা মাঝ আকাশেই ব্যর্থ করে দেয় ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পাকিস্তানের মোট ৬০টি ক্ষেপণাস্ত্র ভারত ধ্বংস করেছে। পাক হামলার নিশানায় ছিল মূলত জম্মু বিমানবন্দর, সাম্বা, আরএস পুরা, আরিনা এবং সংলগ্ন এলাকা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ দিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলি আটকানো হয়েছে বলে খবর। বৃহস্পতিবার রাতে জম্মু-কাশ্মীর, রাজস্থান এবং পাঞ্জাবের কয়েকটি জায়গায় পর পর হামলায় চালায় পাকিস্তানি সেনা। সেই হামলাই প্রতিহত করেছে ভারত। পাল্টা আঘাতে গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাক বায়ুসেনার মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান। ধ্বংস করা হয়েছে পাকিস্তানের দু’টি চিনা জেএফ-১৭ যুদ্ধবিমানও। ড্রোনের মাধ্যমেও হামলা চালানো হয়েছিল। তা-ও প্রতিহত করা হয়েছে। আখনুরে একটি ড্রোনকে গুলি করে নষ্ট করে দেওয়া হয়েছে।

    ব্ল্যাকআউট, সাইরেনের শব্দ

    সমগ্র জম্মু শহরে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। জম্মু বিমানবন্দর, পঠানকোটের বায়ুসেনার ঘাঁটিতে সাইরেন বাজতে শুরু করে। সাইরেনের শব্দ শোনা গিয়েছে বারামুলা, কুপওয়ারার মতো এলাকাতেও। এ ছাড়া শহরের নানা প্রান্ত থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। শুধু জম্মু নয়, সীমান্ত সংলগ্ন পঞ্জাবের বিভিন্ন অংশেও ‘ব্ল্যাকআউট’ করা হয়েছে। পঞ্জাবের হোশিয়ারপুরের ডেপুটি কমিশনার আশিকা জৈন জানিয়েছেন, বায়ুসেনা কর্তৃপক্ষের নির্দেশে শহরে ‘ব্ল্যাকআউট’ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না-আসা পর্যন্ত ‘ব্ল্যাকআউট’ চলবে। অমৃতসরেও ‘ব্ল্যাকআউট’ করা হয়েছে। জম্মুর বিমানবন্দর, সামবা, আরএস পুরা, আর্নিয়া-সহ বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়েছে।

    সুদর্শনের সহায়তায় অন্যরা

    এরইমধ্যে আবার সুপারসনিক ব্যালাস্টিক মিসাইল নিয়েও উধমপুরে হামলা চালায় পাকিস্তান। রাজস্থান, পাঞ্জাব, কাশ্মীর সহ দেশের নানা প্রান্ত থেকে পাক আক্রমণের খবর আসতে থাকে। কিন্তু, ভারতের ডিফেন্স সিস্টেম ভেদ করে কিছুতেই ভারতীয় ভূখণ্ডে হামলা করতে পারেনি পাক সেনা। তার আগেই এস-৪০০ এর পাশাপাশি পাকিস্তানকে প্রতিহত করতে মাঠে নেমে পড়ে এল-৭০, জেডএসইউ-২৩, শিলকার মতো শক্তিশালী সব ডিফেন্স সিস্টেম।

    কোথায় পাক প্রধানমন্ত্রী

    জয়সলমিরে পাকিস্তানের (India Pakistan War) ঘাতক যুদ্ধবিমান এফ-১৬ নামিয়ে আনা হয়। লাহোর, ইসলামাবাদ, শিয়ালকোটে পাল্টা মিসাইল হামলা চালায় ভারত। জ্বলন্ত ছবি ধরা পড়ে ক্যামেরায়। বাহাওয়ালপুরের সেনা ক্য়াম্পেও হামলা চলে। এরইমধ্যে শোনা যায় ইসলামাবাদ সহ পাকিস্তানের ৭ শহরে হানা দিয়েছে ভারতীয় সেনা। খবর আসে, বাঙ্কারে লুকিয়ে পড়েছেন পাক প্রধানমন্ত্রী শহবাজ শরিফ। সূত্র মারফত এও জানা যায় দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন সেনাপ্রধান জেনারেল আসিফ মুনির।

    প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বেঠক সেনাপ্রধানের

    বৃহস্পতিবার রাতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিওর সঙ্গে কথা বলেন। এরইমধ্যে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বড় বৈঠক করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ইসলামাবাদের মিসাইল হামলার চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার পাকিস্তানের একের পর এক শহরে প্রত্যাঘাত করেছে ভারত। আর উত্তেজনার এই পরিবেশেই এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে এই বৈঠক হয়। সীমান্তের বর্তমান পরিস্থিতি ও সামরিক বাহিনীর পরবর্তী পদক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সেনাপ্রধানের আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে।

  • India Pakistan War: ব্যর্থ চেষ্টা! পাক বায়ুসেনার ১টি এফ-১৬, দুটি জেএফ-১৭ যুদ্ধবিমান, ১টি অ্যাওয়াক্সকে নামাল ভারত

    India Pakistan War: ব্যর্থ চেষ্টা! পাক বায়ুসেনার ১টি এফ-১৬, দুটি জেএফ-১৭ যুদ্ধবিমান, ১টি অ্যাওয়াক্সকে নামাল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের বিমান হামলা প্রতিহত করল ভারত (India Pakistan War)। ভারতীয় সেনা ও বায়ুসেনা একযোগে পাকিস্তানের একটি এফ-১৬ ফাইটার জেট এবং দুইটি জেএফ-১৭ যুদ্ধবিমান গুলি করে নামায় (F-16 shot down)। এছাড়াও, পাকিস্তানের জন্য এক বড় কৌশলগত আঘাত হিসেবে, পাঞ্জাব প্রদেশের অভ্যন্তরে পাকিস্তান বিমান বাহিনীর একটি নজরদারি বিমান, অ্যাওয়াক্স (AWACS) বিমানও নামানো হয়েছে। যা ইসলামাবাদের আকাশসীমায় নজরদারির ক্ষমতাকে দুর্বল করে দেবে অনেকটাই।

    একাধিক জায়গায় হামলার চেষ্টা 

    জম্মু, রাজস্থান ও পাঞ্জাবের একাধিক এলাকায় (Jammu drone attack) বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিট থেকে শুরু হয়ে প্রায় ৩৫ মিনিট ধরে পাকিস্তানের (India Pakistan conflict) তরফে চালানো হয় একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। ভারতের প্রতিরক্ষা বাহিনী এই হামলা রুখে দেয় এবং পাল্টা আক্রমণ চালায়। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, হামাসের মতোই হামলা চালায় পাকিস্তান। ভারতের শক্তিশালী এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম (সুদর্শন চক্র), LU-70, ZSU-23-4 এবং অন্যান্য মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে অন্তত ৮টি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে (Pakistani missiles)।

    নামানো হল পাকিস্তানের এফ-১৬ বিমান

    এফ-১৬ (F-16) হল মাল্টিরোল অ্যাডভান্সড কমব্যাট ফাইটার। পরমাণু অস্ত্র বা মিসাইল বহনে সক্ষম। ১৯৭৮ সালে প্রথম আমেরিকায় তৈরি হয় এই মার্কিন যুদ্ধবিমান। ১৯৮৩ সালে আমেরিকার থেকে সেই যুদ্ধ বিমানের আধুনিক ভার্সান কেনে পাকিস্তান। যে যুদ্ধবিমানে রয়েছে ২০এমএম মাল্টিব্যারেল ক্যানন যা ৫০০ রাউন্ড পর্যন্ত ফায়ার করতে পারে। এফ ১৬-এ ৬টি আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমিতে ছোঁড়ার ক্ষেপণাস্ত্র রয়েছে। সর্বোচ্চ ২১ হাজার ৭৭২ কিলোগ্রাম ওজনের অস্ত্রবহনে সক্ষম এই যুদ্ধ বিমান। ৩ হাজার ২২২ কিলোমিটার দূরে যে কোনও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এফ ১৬। সর্বোচ্চ ৫০ হাজার ফুট পর্যন্ত উড়তে পারে। শব্দের দ্বিগুণ বেগে ওড়ে। ঘণ্টায় এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ২ হাজার ৪১৪ কিমি। আমেরিকায় তৈরি, বিশ্বের অন্যতম পরীক্ষিত এই এফ ১৬ বিমানকেই গুলি করে ভারতীয় ভূখণ্ডে নামিয়ে আনে ভারতীয় সেনা।

    চিন থেকে কেনা  জেএফ ১৭ যুদ্ধবিমানও ব্যর্থ

    পাশাপাশি গুলি করে নামানো হয়েছে পাকিস্তানের ২টি জেএফ ১৭ যুদ্ধবিমান। সিঙ্গল ইঞ্জিন, মাল্টি-রোল এই ফাইটার জেট, চিনের থেকে কিনেছিল পাকিস্তান। ওজনে হাল্কা, দৈর্ঘ্য় প্রায় ১৪.৯ মিটার, দেড় হাজার কেজি অস্ত্র বহনে সক্ষম। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১ হাজার ৯১০ কিমি। আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমিতে ছোড়ার ক্ষেপণাস্ত্র রয়েছে জেএফ ১৭ বিমানে। রয়েছে জাহাজ-বিধ্বংসী ক্ষেপনাস্ত্রও (India Pakistan War)। যা আকাশ থেকে লক্ষ্য়বস্তুতে আঘাত হানতে পারে। চিন থেকে কেনা যুদ্ধবিমান, জেএফ ১৭-এ রয়েছে আধুনিক এভিওনিক্স, কম্পিউটারাইজড ফ্লাইট কন্ট্রোল, হেড-আপ ডিসপ্লে, ডেটা লিঙ্ক এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। এত ক্ষমতা সম্পন্ন ফাইটার জেট ভারতে ঢোকামাত্র, কুপোকাত হয়ে গেল। গুলি করে শত্রুর যুদ্ধ বিমান এক নিমেষে মাটিতে নামিয়ে আনল ভারতীয় সেনা।

  • India Pakistan War: ভারতের মারে বাঙ্কারে লুকিয়েছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ, পালাতে গিয়ে আটক সেনাপ্রধান মুনির

    India Pakistan War: ভারতের মারে বাঙ্কারে লুকিয়েছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ, পালাতে গিয়ে আটক সেনাপ্রধান মুনির

    মাধ্যম নিউজ ডেস্ক: একের পর এক হামলায় প্রমাদ গুণছে পাকিস্তান (India Pakistan War)। এ যেন ঠিক দ্বিতীয় গাজা। ভারতীয় সেনার আক্রমণের সামনে টিকতেই পারছে না সন্ত্রাসের মদতদাতা পাকিস্তান। বৃহস্পতিবার রাতেই ইতিমধ্যেই পাকিস্তানের সাতটি বড় শহরে হামলা চালিয়েছে ভারত। তালিকায় রয়েছে সেদেশের রাজধানী ইসলামাবাদও। এতেই ভয়ে কম্পিত পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (Shehbaz Sharif)। একাধিক সংবাদমাধ্যমের দাবি, ভারতের হামলার জেরে তিনি বাঙ্কারে লুকিয়ে পড়েন বৃহস্পতিবার রাতেই।

    পালাতে গিয়ে আটক সেনা প্রধান আসিফ মুনির (Asim Munir)

    একই অবস্থা পাক (Pakistan) সেনা প্রধান আসিফ মুনিরের। সূত্রের খবর, দেশ ছেড়ে পালাতে যাওয়ার সময়ই পাক সেনা প্রধান আসিম মুনিরকে আটক করে পাক সেনা। এই আবহে অনেকেই মনে করছেন ফের একবার সেনার শাসনে যেতে পারে পাকিস্তান। জানা যাচ্ছে, পাক (India Pakistan War) সেনা প্রধান হতে যাচ্ছেন জেনারেল শাহরির শামসাদ মির্জা। একাধিক সূত্রের দাবি, ABY553 এই নম্বরের একটি বাণিজ্যিক বিমানে করেই লাহোর ছেড়ে পালাতে যান পাক সেনা প্রধান। তখনই তাঁকে আটক করা হয়। সূত্রের খবর, আসিফ মুনিরের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনেছে পাক প্রশাসন। তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ পাক সামরিক গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করবে বলে জানানো হয়েছে।

    পাক রাজনীতিতেও ভূমিকম্প শুরু

    বৃহস্পতিবার লাহোর, সিয়ালকোট, রাওয়ালপিন্ডি, পেশোয়ারে বিধ্বংসী হামলা চালিয়েছে ভারত (India Pakistan War)। এদিকে ভারতের শক্তিশালী এয়ার ডিফেন্স ব্যবস্থা থাকার জন্য বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাজস্থান, কাশ্মীর থেকে পঞ্জাবের নানা প্রান্তে ড্রোন, মিসাইল হামলার পাকিস্তানি চেষ্টা রুখে দেয় ভারত। পাকিস্তানের রাজনীতিতেও ভূমিকম্প শুরু করেছে ভারত। ভারতের একের পর এক এমন প্রত্যাঘাতে থরহরি কম্পমান পাক সরকারের। অনেকেই মনে করছেন এই আবহে পতনও হতে পারে শেহবাজ সরকারের। সন্ত্রাসবাদীদের পাঠিয়ে ভারতের সাধারণ নাগরিক হত্যা করে পার পেয়ে যাবে ভেবেছিল পাকিস্তান। কিন্তু ছেড়ে কথা বলল না ভারত। পাকিস্তানের হামলার ভয়ঙ্কর প্রত্যাঘাত (India Pakistan War) করল ভারত। বৃহস্পতিবার, নৌবাহিনীও করাচি বন্দর অভিযান করে। লাগাতার ড্রোন দিয়ে হামলা চালানো হয়।

  • Operation Sindoor: অপারেশন সিঁদুরে খতম কান্দাহার বিমান ছিনতাইয়ের মাস্টার মাইন্ড মাসুদের ভাই রউফ

    Operation Sindoor: অপারেশন সিঁদুরে খতম কান্দাহার বিমান ছিনতাইয়ের মাস্টার মাইন্ড মাসুদের ভাই রউফ

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার গভীর রাতে প্রয়োগ করা হয় অপারেশন সিঁদুর (Operation Sindoor)। একদিন পরেই বৃহস্পতিবার এই অভিযানের অন্যতম বড় খবর সামনে এল। গোয়েন্দা সূত্রে খবর, জইশ-ই-মহম্মদের কমান্ডার আবদুল রউফ আজহার পাক পাঞ্জাবের বাহাওয়ালপুর জঙ্গি ঘাঁটি নিকেশের সময়ই খতম হয়ে গিয়েছে। প্রসঙ্গত, রউফ আজহার হল জইশ প্রধান মাসুদ আজহারের ছোট ভাই। ১৯৯৯ সালে ভারতীয় বিমান (আইসি ৮১৪) ছিনতাইয়ে সে ছিল মাস্টারমাইন্ড (Abdul Rauf Azhar)। জইশের অপারেশন হেড হিসেবে ছিল তার পরিচয়।

    ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি তালিকার প্রথম পাঁচে ছিল রউফ

    একাধিক সন্ত্রাসী কার্যকলাপে তার নাম উঠে আসে। কান্দাহার বিমান ছিনতাইয়ের ঘটনা ছাড়াও আবদুল রউফ আজহার (Abdul Rauf Azhar) ২০০১ সালের সংসদে হামলায় অভিযুক্ত ছিল। এছাড়া, ২০০৩ সালের নাগরোটা সেনা শিবিরে হামলাতেও সে ছিল অন্যতম মাস্টার মাইন্ড। শুধু তাই নয়, ২০১৯ সালের পুলওয়ামায় জঙ্গি হানার অন্যতম চক্রী ছিল সে। সেই রউফকে এবার খতম করল ভারতীয় সেনা। প্রসঙ্গত, ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি তালিকার প্রথম পাঁচে ছিল রউফ।

    ২৬ বছর পরে বদলা ভারতীয় সেনার (Operation Sindoor)

    জানা যাচ্ছে, কয়েক দশক ধরেই ভারতীয় গোয়েন্দা বাহিনী রউফকে খতমের জন্য চেষ্টা চালিয়েছে। অপারেশন সিঁদুরের মাধ্যমে এবারে তা সফল হল। ওয়াকিবহাল মহলের মতে, আবদুল রউফের মৃত্যু পাক জঙ্গিদের মনোবল একেবারে ভেঙে দেবে (Operation Sindoor)। প্রসঙ্গত, ১৯৯৯ সালে ভারতীয় সেনা ও গোয়েন্দাদের হাতে ধৃত জইশ প্রধান মাসুদ আজহারকে মুক্তির দাবিতে আইসি ৮১৪ ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান ছিনতাই করা হয়। মাসুদকে না ছাড়লে সব যাত্রীকে মেরে ফেলা হবে হুমকি দেওয়া হয়। এরপরেই বাজপেয়ী সরকার নাগরিকদের প্রাণ বাঁচাতে মাসুদ আজহার সহ কয়েকজন জঙ্গিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই ছিনতাইয়ের পুরো পরিকল্পনা তৈরি করেছিল আবদুল রউফ। ঘটনার ২৬ বছর যাকে খতম (Operation Sindoor) করল ভারতীয় সেনা।

LinkedIn
Share