Tag: pakistan

pakistan

  • Nawaz Sharif: বছর ঘুরলেই নির্বাচন, চার বছরের স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে পাকিস্তানে নওয়াজ

    Nawaz Sharif: বছর ঘুরলেই নির্বাচন, চার বছরের স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে পাকিস্তানে নওয়াজ

    মাধ্যম নিউজ ডেস্ক: চার বছরের স্বেচ্ছা-নির্বাসন কাটিয়ে ভোটের মুখে পাকিস্তানে ফিরলেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ( Nawaz Sharif)। প্রসঙ্গত, ৩ বার পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ৭৩ বছর বয়সী নওয়াজ। পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) পিএমএলএন পার্টির সুপ্রিমো নওয়াজ শরিফ শনিবার দুবাই থেকে ইসলামাবাদে ফিরেছেন। এদিন তাঁর চাটার্ড বিমানে নওয়াজের ( Nawaz Sharif) পরিবারের কিছু সদস্য এবং তাঁর পার্টির কিছু শীর্ষস্থানীয় নেতাও এসেছেন বলে খবর। 

    বছর ঘুরলেই পাকিস্তানে রয়েছে সাধারণ নির্বাচন

    প্রসঙ্গত, বছর ঘুরলেই পাকিস্তানে রয়েছে সাধারণ নির্বাচন। ঠিক তার প্রাক মুহূর্তে নওয়াজ শরিফের দেশে আগমন রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং অন্যতম জনপ্রিয় রাজনৈতিক নেতা ইমরান খান বর্তমানে জেলে রয়েছেন। এমতো অবস্থায় নওয়াজ শরিফ ফের সাধারণ নির্বাচনে লড়ে প্রধানমন্ত্রী হতে পারেন কিনা! সেদিকেই তাকিয়ে রয়েছে পাকিস্তানের রাজনৈতিক মহল।

    কী বললেন নওয়াজ?

    শনিবার বেশ খুশির মেজাজেই দেখা যায় প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ( Nawaz Sharif)। দুবাই থেকে বিমানে ওঠার আগে তাঁকে সংবাদমাধ্যমগুলি ঘিরে ধরে এবং সে সময় তিনি বলেন, ‘‘চার বছর পরে আমি পাকিস্তানে ফিরছি। যখন আমি বিদেশে চলে গিয়েছিলাম তখন আমার মনে কোনও আনন্দ ছিল না। তবে আজ আমি অত্যন্ত খুশি।’’ এর পাশাপাশি পাকিস্তান সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ‘‘দেশের পরিস্থিতি দেখে আমি হতাশ। অর্থনৈতিকভাবে এবং  ঐক্যের নিরিখে দেশ অনেকটাই পিছিয়ে গিয়েছে।’’  প্রসঙ্গত, ২০১৩ সালের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন নওয়াজ শরিফ ( Nawaz Sharif)। পরবর্তীকালে, ২০১৭ সালে তাঁকে ক্ষমতাচ্যুত করে সুপ্রিমকোর্ট। পানামা পেপার দুর্নীতির কারণেই তাঁকে অপসারণ করা হয়। আপাতত ইসলামাবাদ হাইকোর্ট তাঁকে রক্ষাকবচ দিয়েছে। যার ভিত্তিতে চলতি সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না কোনোভাবেই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • G20 Summit: জি২০ শীর্ষ সম্মেলনে হাজির বাংলাদেশ, কেন নেই পাকিস্তান?

    G20 Summit: জি২০ শীর্ষ সম্মেলনে হাজির বাংলাদেশ, কেন নেই পাকিস্তান?

    মাধ্যম নিউজ ডেস্ক: নয়াদিল্লিতে চলছে জি২০ শীর্ষ সম্মেলন (G20 Summit)। জি২০ গোষ্ঠীভুক্ত দেশ না হলেও এখানে আমন্ত্রিত রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি পাকিস্তানকে। প্রসঙ্গত, ১৯৯৯ সালে গঠিত হয় জি২০ (G20 Summit)। বিশ্বের উন্নত এবং উন্নয়নশীল দেশগুলির এই সংগঠনে মার্কিন যুক্তরাষ্ট্র, চিন, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্সের মতো দেশগুলির পাশাপাশি স্থান পেয়েছে আমাদের ভারতবর্ষ। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমানে বিশ্বের পঞ্চম অর্থনীতি হল ভারতের। কয়েক বছরের মধ্যেই তৃতীয় স্থান অধিকার করবে ভারত। যদি তৃতীয় স্থান অধিকার করতে পারে তাহলে জি৭ সংগঠনের মধ্যে ভারত চলে আসবে (G20 Summit)। 

    জি২০ (G20 Summit) তে কেন নেই পাকিস্তান?

    অন্যদিকে, পাকিস্তানের অর্থনৈতিক সংকট চরম আকার ধারন করেছে। ১৯৯৯ সালে আর্থিকভাবে সচ্ছল ছিল না পাকিস্তান। এরকম অবস্থায় পুরো দেশ দেউলিয়া হয়ে যাওয়ার মুখে। বিশেষজ্ঞরা বলছেন, জি২০ সংগঠনের সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে অন্যতম গুরুত্ব দেওয়া হয় শক্তিশালী অর্থনৈতিক অবস্থাকে। বর্তমান বিশ্বের প্রথম ৪০টি শক্তিশালী অর্থনৈতিক দেশের মধ্যে নেই পাকিস্তান। তাই পাকিস্তান জি২০ (G20 Summit) এর অন্তর্ভুক্ত দেশ নয়। অন্যদিকে শীর্ষ সম্মেলনে যে দেশ সভাপতিত্ব করবে তারা অতিথি হিসেবে আমন্ত্রণ জানাতে পারে যে কোনও রাষ্ট্রকে। সেই মোতাবেক এবারের জি২০ গোষ্ঠীভুক্ত (G20 Summit) না হয়েও এসেছেন শেখ হাসিনা। জানা গিয়েছে ২০২৪ সালে ব্রাজিলে, ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকায়, ২০২৬ সালে জি২০ সম্মেলন অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রে।

    মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সেলফি শেখ হাসিনার

    জি২০ গোষ্ঠীতে (G20 Summit) নেই বাংলাদেশ। আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছেন শেখ হাসিনা। শনিবারই রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিকে দেখা গেল খোশ মেজাজে। তাঁরা নিজেদের মধ্যে সেলফিও তুললেন। এ দিন মার্কিন প্রেসিডেন্ট এর সঙ্গে সেলফি তোলার সময় হাজির ছিলেন শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদও।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • G20 Summit: ‘‘দেশভাগ ভুল ছিল’’, জি২০-এর জাঁকজমক দেখে মন্তব্য পাকিস্তানের নাগরিকদের

    G20 Summit: ‘‘দেশভাগ ভুল ছিল’’, জি২০-এর জাঁকজমক দেখে মন্তব্য পাকিস্তানের নাগরিকদের

    মাধ্যম নিউজ ডেস্ক: জি২০ শীর্ষ সম্মেলনকে (G20 Summit) ঘিরে সেজে উঠেছে রাজধানী দিল্লি। বিশ্বের তাবড় রাষ্ট্র নেতাদের মুখে শোনা গিয়েছে ভারতের প্রশংসা। প্রতিবেশী দেশ পাকিস্তানের নাগরিকদের মুখে এবার শোনা গেল, দেশ যদি ভাগ না (G20 Summit) হত তাহলেই হয়তো ভালো হতো। ভারতের জি২০ শীর্ষ সম্মেলনকে (G20 Summit) ঘিরে পাকিস্তানের একটি ইউটিউব চ্যানেলে সে দেশের নাগরিকদের বেশ কিছু প্রশ্ন করা হয়। সেখানেই তাঁরা ক্ষোভ উগরে দেন। পাকিস্তানের সরকারের বিরুদ্ধে এবং মোদি সম্পর্কে প্রশংসা সূচক মন্তব্যও তাঁদের করতে শোনা যায়। তাঁরা বলতে থাকেন, ভারত অনেক এগিয়ে রয়েছে পাকিস্তানের থেকে (G20 Summit)।

    পাকিস্তানের নাগরিকরা কী বললেন

    সে দেশের এক নাগরিক জি২০ শীর্ষ সম্মেলন (G20 Summit) প্রসঙ্গে বলেন, ‘‘ভারত যেভাবে এগিয়ে চলেছে আগামী দিনে চিনকেও টক্কর দেবে তারা। এবং ভারতের যেকোনও পণ্যের উৎপাদন চিনের থেকেও বেশি হবে।’’ অপর একজন নাগরিকের সংযোজন, ‘‘বাংলাদেশকেও জি২০ শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানানো হল, তারা পরমাণু শক্তিধর দেশ নয় তবুও! কিন্তু এটা আমাদের লজ্জার বিষয় যে পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার সত্ত্বেও আমাদেরকে কেউ পাত্তা দিল না।’’

    দেশভাগের সিদ্ধান্ত ভুল ছিল 

    পাকিস্তানের এক বর্ষীয়ান নাগরিকের কথায়, ‘‘পাকিস্তানের স্বাধীনতা সম্পূর্ণ ভুল ছিল এবং তার খেসারতই এখন আমাদের দিতে হচ্ছে। সেই সময় দেশ ভাগ হওয়া কোনওভাবেই উচিত ছিল না।’’ অন্যদিকে পাক অধিকৃত কাশ্মীরের একজন বলেন, ‘‘ভারত আমাদের থেকে অনেক এগিয়ে আছে। ভারতের কাশ্মীরের মানুষরা, পাক অধিকৃত কাশ্মীরের মানুষদের থেকে অনেক বেশি সমৃদ্ধশালী (G20 Summit)।’’ 

    ভারত চাঁদে চলে গেল অথচ পাকিস্তানে অস্থিরতা কমছে না

    অপর একজন নাগরিক বলেন,‘‘পাকিস্তানের উন্নতি করতে চাইলে ভারতের সঙ্গে আগে সম্পর্ক ঠিকঠাক করতে হবে (G20 Summit)।’’ তিনি আরও বলেন, ‘‘পাকিস্তান একটি গরিব দেশ, বর্তমানে ব্যাপক আর্থিক সংকটে ভুগছে। তার সঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক অস্থিরতা। এমন দেশের সঙ্গে কেউ সম্পর্ক রাখতে চায় না। যে দেশের কাছেই পাকিস্তান যায় তারা ভাবে পাকিস্তান টাকা চাইতে এসেছে। ভারত চাঁদে চলে গেল আর পাকিস্তানে অস্থিরতা কোনোভাবে কমছে না।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Imran Khan: এবার সাইফার মামলায় জেরা ইমরান খানকে, কী বললেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী?

    Imran Khan: এবার সাইফার মামলায় জেরা ইমরান খানকে, কী বললেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার সাইফার মামলায় (Cipher Case) জেরা করা হল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan)। তোষাখানা মামলায় জেলেই বন্দি রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। জেলে গিয়েই জেরা করা হয় তাঁকে। পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির সাইবার ক্রাইম সার্কেলের ছয় সদস্যের একটি দল জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন ইমরানকে। যে দলটি তাঁকে জেরা করছে, তার নেতৃত্ব দিচ্ছেন এফআইএ-র ডেপুটি ডিরেক্টর আয়াজ খান। সংবাদ সংস্থা সূত্রে খবর, পুরো জিজ্ঞাসাবাদ পর্বে শান্তই ছিলেন ইমরান। তবে কোনও সাইফার (গোপন খবরের সাংকেতিক রূপ) তিনি দেখাননি বলেই দাবি প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর।

    সাইফার মামলা

    ২০২২ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয় ইমরানকে। এরই দিন কয়েক আগে এক জনসভায় তিনি একটি কাগজ দেখিয়ে দাবি করেছিলেন, সেটি সাইফার। পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে তাঁকে অপসারণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে ষড়যন্ত্র করেছে, তার প্রমাণ তাতে রয়েছে বলেও দাবি করেন তিনি। এর পরেই মামলা দায়ের হয় প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। এই মামলাই সাইফার মামলা নামে খ্যাত।

    ইমরানের বক্তব্য

    এদিন তদন্তকারীদের ইমরান (Imran Khan) বলেন, “ওই জনসমাবেশে আমি যে কাগজটি প্রদর্শন করেছিলাম, তা ছিল মন্ত্রিপরিষদের কাগজ। সেটা কোনও সাইফার ছিল না।” তিনি এও জানিয়েছেন, প্রধানমন্ত্রী হিসেবে কোনও নথি সঙ্গে রাখার অধিকার তাঁর ছিল। তবে কেন তিনি সেটি জনসভায় দেখিয়েছেন, তার কোনও ব্যাখ্যা ইমরান দিতে পারেননি বলেই পাক সংবাদ মাধ্যম সূত্রে খবর।

    জানা গিয়েছে, তদন্তে সহযোগিতা করলেও, সাইফার নিয়ে ইমরান তদন্তকারীদের বিভ্রান্ত করেছেন বারবার। কখনও তিনি বলেন, তাঁর কোড মনে নেই। কখনও আবার বলেন, যে কাগজটি তিনি জনসভায় প্রদর্শন করেছিলেন, সেটি পাক মন্ত্রিসভার বৈঠকের খসড়া। কখনও আবার বলেন, সেটি কোথায় রেখেছেন, তা তাঁর মনে নেই।

    আরও পড়ুুন: “বাংলার সরকার পাকিস্তান প্রেমী”! পাক-গুপ্তচরের গ্রেফতারি নিয়ে মমতাকে তোপ সুকান্তর

    প্রধানমন্ত্রীর (Imran Khan) পদ থেকে সরিয়ে দেওয়ার পর ইমরানের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছে। তোষাখানা মামলায় তিন বছরের কারাদণ্ড হয়েছে তাঁর। এর বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ইমরান। সেখানে জামিন মিললেও, সাইফার মামলায় ফের হতে পারেন গ্রেফতার।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Sukanta Majumdar: “বাংলার সরকার পাকিস্তান প্রেমী”! পাক-গুপ্তচরের গ্রেফতারি নিয়ে মমতাকে তোপ সুকান্তর

    Sukanta Majumdar: “বাংলার সরকার পাকিস্তান প্রেমী”! পাক-গুপ্তচরের গ্রেফতারি নিয়ে মমতাকে তোপ সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: পাক গুপ্তচর সন্দেহে সকালে কলকাতা পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার হয়েছে ভক্তবংশী ঝাঁ নামে এক ব্যক্তি ৷ এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ বাংলায় তৃণমূল কংগ্রেস (TMC) পরিচালিত এই সরকারকে পাকিস্তানপ্রেমী সরকার বলে কটাক্ষ করলেন বিজেপি সভাপতি। বাংলার বুকে বারেবারে ঘটে চলা এই ধরনের অসামাজিক দেশবিরোধী কাজকর্মের জন্যে শাসক শিবিরকে প্রকাশ্যে দুষলেন সুকান্ত (Sukanta Majumdar)। 

    রাজ্যে আইএসআই-এর ঘাঁটি!

    সুকান্ত মজুমদার বলেন, “যে সরকার পাকিস্তানকে পছন্দ করে, তারা এখানে বাংলায় বসে আছে। তাই পাকিস্তানের হয়ে কাজ করা আইএসআই এজেন্টরা বাংলাকে কেন্দ্র করে আমাদের দেশের বিরুদ্ধে কাজ করছে। এই লোকেরা মুখ্যমন্ত্রী ও তাঁর সরকারের কাছ থেকে সহযোগিতা পাচ্ছেন। তৃণমূল এই দেশবিরোধী লোকেদের মদতদাতা।” শুধু তাই নয়, এ রাজ্যে আইএসআই-এর ঘাঁটি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগের অভিযোগে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (Kolkata Police Special Task Force) গ্রেফতার করেছে এক ব্যক্তিকে। গুপ্তচরবৃত্তির অভিযোগে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ভক্ত বংশী ঝাঁকে (৩৬)। বিহারের দারভাঙার বাসিন্দা বংশী দেশের নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানি গোয়েন্দা সংস্থাকে পাঠাচ্ছে বলে জনাতে পেরেছিল এসটিএফ (STF)। 

    আরও পড়ুন: ‘দিল্লি বনেগা খালিস্তান’! রাজধানীর মেট্রো স্টেশনের দেওয়ালে দেশবিরোধী স্লোগান

    পাক সুন্দরীদের ফাঁদ!

    তদন্তকারী সংস্থা সূত্রে খবর, আরুশি শর্মা নামে ফেসবুক প্রোফাইল থেকে ধৃতের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। এরপর সেই পাক সুন্দরী কার্যত ফাঁদ পেতেছিল বলে অভিযোগ। নানা ঘনিষ্ঠ ছবি শেয়ার করে প্রাথমিকভাবে যুবকের মন জয় করা হয়েছিল। এরপর বলা হয়েছিল তার বোন পাকিস্তানের প্রতিরক্ষা বিটের সাংবাদিক। ভারতের বিশেষত দিল্লির সংরক্ষিত এলাকার কিছু ছবি তার লাগবে। এরপরই শুরু হয় ছবি পাঠানোর কাজ। একটি বিশেষ অ্য়াপের মাধ্যমে ছবি পাঠানোর কথা বলা হয়। সেই অ্যাপ ব্যবহার করলে ছবির লোকেশন ও ম্যাপও মিলবে। হাওড়া ও বিদ্যাসাগর সেতু-সহ কলকাতারও একাধিক গুরুত্বপূর্ণ জায়গার ছবি পাঠানো হয়েছে বলে খবর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সুন্দরীদের সামনে রেখে হানি ট্র্যাপের মাধ্যমে কাজ হাসিল করার চেষ্টা করছে আইএসআই।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Chandrayaan 3: ‘‘বিরাট বৈজ্ঞানিক সাফল্য’’, ভারতের চন্দ্রাভিযানকে কুর্নিশ জানাল পাকিস্তান

    Chandrayaan 3: ‘‘বিরাট বৈজ্ঞানিক সাফল্য’’, ভারতের চন্দ্রাভিযানকে কুর্নিশ জানাল পাকিস্তান

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার সন্ধ্যায় চাঁদের মাটিতে পা রেখেছে ল্যান্ডার বিক্রম (Chandrayaan 3)। তারপরেই উচ্ছ্বাসে মেতেছে দেশবাসী। দক্ষিণ মেরুতে প্রথম কোনও দেশের সফল অবতরণ হিসেবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও প্রশংসা করেছে ভারতের চন্দ্রাভিযানের (Chandrayaan 3)। বাদ যায়নি পার্শ্ববর্তী পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলিও। সে দেশের প্রথম সারির দৈনিক দ্য ডন পত্রিকা বৃহস্পতিবারই ছেপেছে ভারতের সাফল্যের কথা। প্রথম পাতাতেই তার শিরোনামে আসে। লেখা হয়,‘‘ভারতের এই চন্দ্রাভিযান থেকে পাকিস্তানের অনেক কিছু শেখার আছে।’’ পাকিস্তানি সংবাদপত্রে ছাপা হয় ভারতীয় বিজ্ঞানীদের সাফল্যগাথা। ট্রিবিউন, বিজনেস রেকর্ডার, জিও নিউজের মতো সে দেশের ইলেকট্রনিক মিডিয়াও সম্প্রচার করে ইসরোর সাফল্যের (Chandrayaan 3) খবর।

    ভারতের চন্দ্রাভিযানের (Chandrayaan 3) প্রশংসা পাকিস্তানের

    এবার ভারতের চন্দ্রাভিযানের (Chandrayaan 3) প্রশংসা শোনা গেল পাক সরকারের মুখেও। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মমতাজ জোহরা বালোচ বলেন,‘‘আমি বলতে পারি যে এটি একটি বিরাট বৈজ্ঞানিক সাফল্য। যে কৃতিত্বের জন্য অভিনন্দন প্রাপ্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর।’’ চন্দ্রাভিযানের (Chandrayaan 3) সাফল্যে পাকিস্তানের সমাজ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছে। অনেকে যেমন এক্ষেত্রে বিরূপ মন্তব্য করছেন, তেমনই নাগরিক সমাজের একাংশ প্রশংসাও করছেন ইসরোর বিজ্ঞানীদেরও। পাশাপাশি তাঁরা সরব হয়েছেন সে দেশের দূরাবস্থা এবং বেহাল আর্থিক পরিস্থিতি নিয়েও।

    চন্দ্রাভিযানের (Chandrayaan 3) সরাসরি সম্প্রচার চেয়েছিলেন প্রাক্তন পাক মন্ত্রী

    সূত্রের খবর, দক্ষিণ মেরুতে ভারতের অবতরণ নিয়ে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের আমলে তথ্য সম্প্রচারমন্ত্রী থাকা ফাওয়াদ চৌধুরী  সর্বসমক্ষে প্রশংসা করেছেন ইসরোর (Chandrayaan 3)। জানা গিয়েছে, বুধবার ল্যান্ডার বিক্রমের অবতরণের (Chandrayaan 3) কিছু আগে পাকিস্তানের সরকারি টিভি চ্যানেলকে তা সম্প্রচার করার অনুরোধও করেছিলেন নাকি পূর্বতন তথ্য সম্প্রচার মন্ত্রী। যদিও তাঁর সেই অনুরোধ আমল দেয়নি পাকিস্তান সরকার।

    আরও পড়ুুন: গ্রিসের দ্বিতীয় সর্বোচ্চ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী, কেন জানেন?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Pakistan: পাকিস্তানের রাজনৈতিক সভায় জোরাল বিস্ফোরণ! মৃত অন্তত ৩৯, আহত শতাধিক

    Pakistan: পাকিস্তানের রাজনৈতিক সভায় জোরাল বিস্ফোরণ! মৃত অন্তত ৩৯, আহত শতাধিক

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজনৈতিক সভায় জোরাল বিস্ফোরণ পাকিস্তানে। বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে অন্তত ৩৯ জনের। গুরুতর জখম শতাধিক মানুষ। রবিবার বিকালে বিস্ফোরণের ঘটনা ঘটে পাকিস্তানের (Pakistan) খাইবার পাখতুনখাওয়া প্রদেশে। এই ঘটনায় সংবাদমাধ্যমের সামনে এদিন শোকপ্রকাশ করেন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের গভর্নর হাজি গুলাম আলি। বিস্ফোরণের দায় এখনও কোনও জঙ্গি সংগঠন স্বীকার করেনি। তবুও সেদেশের ওয়াকিবহাল মহল মনে করছে এই কাজ জঙ্গিদেরই। ঘটনার কড়া নিন্দা জানিয়েছেন বিদেশমন্ত্রী (Pakistan) বিলাওয়াল ভুট্টো জারদারি।

    কী বলছে খাইবার প্রদেশের প্রশাসন?

    রাজনৈতিক সভায় বিস্ফোরণের ঘটনায় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের এক প্রশাসনিক আধিকারিক বলেন, “এক বর্ষীয়ান নেতার বক্তৃতা দেওয়ার কথা ছিল। কিন্তু, তিনি পৌঁছনোর আগেই বিস্ফোরণটি ঘটে।” বিস্ফোরণ নিয়ে প্রদেশের (Pakistan) স্বাস্থ্যমন্ত্রী রিয়াজ আনোয়ার বলেন, “হাসপাতালে ৩৯ জনের দেহ রয়েছে। এছাড়া ১২৩ জন আহত হয়েছেন। যার মধ্যে ১৭ জনের অবস্থা আশঙ্কাজনক।” খাইবার পাখতুনখাওয়া প্রদেশের তথ্যমন্ত্রী ফিরোজশাহ জামাল বলেন, ‘‘বোমা হামলায় জখমদের মধ্যে যাঁদের অবস্থা আশঙ্কাজনক, তাঁদের আমরা পেশোয়ারের হাসপাতালে স্থানান্তরিত করার চেষ্টা করছি। তার জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করা হচ্ছে।’’

    আরও পড়ুুন: তৃণমূলের দুষ্কৃতীরা জোর করে মুচলেকা লিখিয়েছে, বাড়ি ফিরে বললেন অপহৃতরা

    চলতি বছরেই রয়েছে নির্বাচন

    সেদেশের রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছরে নির্বাচন হওয়ার কথা  রয়েছে। রবিবার বিকালে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের খার শহরে আফগানিস্তান সীমান্তের কাছে জামিয়াত উলেমা ইসলাম-ফাজলের সভা ছিল। সভাকে কেন্দ্র করে বহু দলীয় কর্মী সমর্থক সেখানে জমায়েত করেছিলেন। সভা চলাকালীন হঠাৎ করেই বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে চারিদিক। সেখানেই নিহতদের লাশ পড়ে থাকতে দেখা যায়। গুরুতর জখম হন শতাধিক মানুষ। যদিও কীভাবে বিস্ফোরণটি ঘটল? অথবা এর নেপথ্যে কারা রয়েছে? তা স্পষ্ট নয়। সেসমস্ত উত্তর খোঁজার চেষ্টা করছে সেদেশের প্রশাসন (Pakistan)। দলের প্রধান মৌলানা ফাজলুর রেহমান বলেন, ‘‘বিস্ফোরণে জঙ্গিদের হাত রয়েছে এটা নিশ্চিত।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Seema Haider: গ্রামীণ ভারতীয় মহিলার মতো সাজতে প্রশিক্ষণ নেন সীমা! দাবি গোয়েন্দাদের

    Seema Haider: গ্রামীণ ভারতীয় মহিলার মতো সাজতে প্রশিক্ষণ নেন সীমা! দাবি গোয়েন্দাদের

    মাধ্যম নিউজ ডেস্ক: সীমার (Seema Haider) আদব-কায়দা এবং সাজপোশাক দেখে মনে হতেই পারে একেবার প্রান্তিক ভারতীয় মহিলা। তবে গোয়েন্দারা জানাচ্ছেন, ঠিক এমনভাবে সাজতে পেশাদার পোশাকশিল্পীদের সাহায্য নিয়েছিলেন সীমা হায়দার! ভারতীয় গোয়েন্দা সংস্থা সূত্র মারফত আরও খবর মিলেছে, ভারতীয় প্রান্তিক মহিলাদের পোশাক, বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে একেবারেই ওয়াকিবহাল ছিলেন না সীমা (Seema Haider)। আর সেই কারণেই তাঁকে মেক-আপ নিতে হয়। শুধু তাই নয়, চার সন্তানের ড্রেস কোড কেমন, হবে তা ঠিক করেন পাবজি প্রেমিকা। গোয়েন্দারা আরও জানিয়েছেন, নেপাল সীমান্তে মানবপাচারের কাজে যুক্ত থাকা অনেক মহিলা এক বিশেষ পোশাক পরেন। সীমা সে সম্পর্কে খোঁজখবর নেন। আবার গোয়েন্দাদের ভাবাচ্ছে বিভিন্ন ভাষার ওপর সীমার দক্ষতা। নিজেকে ফাইভ পাশ পরিচয় দিলেও সীমা গড়গড় করে ইংরেজি বলছেন।

    ২০১৯ থেকে সীমা-সচিনের পরিচয় 

    সীমার (Seema Haider) দাবি অনুযায়ী, অনলাইন গেম পাবজি খেলার সময় ২০১৯ সালে সচিনের সঙ্গে পরিচয় হয় তাঁর। সেখান থেকেই নাকি প্রেম। ২২ বছরের সচিনের প্রেমে পড়ে পাকিস্তান থেকে ছুটে আসেন ৩০ বছরের সীমা। তাঁর সঙ্গে আসে চার সন্তান, যাদের সবার বয়সই সাত বছরের কম। ভিসা ছাড়া নেপাল হয়ে বেআইনি ভাবে ভারতে প্রবেশ করেন সীমা। এই অভিযোগে ৪ জুলাই গ্রেফতার হন সীমা। তাঁকে আশ্রয় দিয়ে গ্রেফতার হন সচিন এবং তাঁর বাবা নেত্রপাল। পরে জামিনে ছাড়াও পান তাঁরা।

    কাঠমাণ্ডুর হোটেলে থাকেন তাঁরা ভারতে আসার আগে

    গোয়েন্দারা আরও জানাচ্ছেন, ভারতে আসার আগে সীমা (Seema Haider) ও সচিন দু’জনেই বেনামে হোটেল ঘর বুক করে এক সপ্তাহ ছিলেন কাঠমাণ্ডুতে। স্থানীয় ‘নিউ বিনায়ক হোটেল’-এর ২০৪ নম্বর রুমে ছিলেন সীমা-সচিন। তবে এই হোটেলের রেজিস্টার থেকে যুগলের নাম কোথাও পাওয়া যাবে না। কারণ, বেনামে হোটেল বুক করেছিলেন এই দম্পতি। জানা গিয়েছে হোটেলের এক কর্মী গণেশ রোকামগারের ছেলেমেয়েদের সঙ্গে ইনস্টাগ্রামে রিল শ্যুট করেছিলেন সচিন ও সীমা! আর সেটাই প্রমাণ ওই হোটেলে তাঁদের উপস্থিতির। হোটেল কর্মী বলছেন, ‘‘সচিন একাই এসে প্রথমে রুম বুক করেছিলেন। বলেছিলেন, তাঁর স্ত্রী পরে আসবেন। হোটেল বুক করার সময় কোনও আইডি কার্ড জমা দেননি তাঁরা। শুধুমাত্র নিজেদের নাম রেজিস্টার খাতায় লিখে দিয়েছিলেন। যদিও সেটা নকল ছিল।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Gilgit Baltistan: ট্যুইটারে গিলগিট-বালতিস্তানকে ভারতের অংশ দেখানো হচ্ছে, দাবি বাসিন্দাদের

    Gilgit Baltistan: ট্যুইটারে গিলগিট-বালতিস্তানকে ভারতের অংশ দেখানো হচ্ছে, দাবি বাসিন্দাদের

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার গিলগিট-বালতিস্তানকে (Gilgit Baltistan) ভারতের অংশ হিসাবে দেখাচ্ছে ইলন মাস্কের ট্যুইটার। যা নিয়ে রীতিমতো প্রতিবেদন ছাপা হয়েছে পাকিস্তানের সংবাদপত্র ‘ডন’-এ। পাকিস্তানের ওই সংবাদমাধ্যমের দাবি, যদি ওই অঞ্চলের কোনও নাগরিক ট্যুইটারে লগ-ইন করছেন তখন তাঁর লোকেশন জম্মু ও কাশ্মীর দেখানো হচ্ছে।

    আরও পড়ুন: পুনর্নির্বাচনের দিনও বোমাবাজি, ভোটারদের ভোট দিতে বাধা, অভিযুক্ত তৃণমূল

    কী বলছেন গিলগিটের বাসিন্দারা?

    গিলগিটের (Gilgit Baltistan) রহিমবাদের বাসিন্দা জনৈক ইয়াসির হুসেন বলেন, ‘‘আমি গিলগিটের বাসিন্দা, ট্যুইটারে কোনও রকম ট্যুইট দেখা যাচ্ছেনা, উপরন্তু গিলগিটকে ভারতীয় অংশ বিসাবে দেখানো হচ্ছে।’’ তার দাবি, পাকিস্তান সরকারের অবিলম্বে সক্রিয় হওয়া দরকার এবং গোটা বিষয়টি ট্যুইটারকে জানানো উচিত। বালুচিস্তানের অপর এক বাসিন্দা করিম সাহ নিজারিরও একই বক্তব্য। তাঁর মতে, ‘‘যখনই ট্যুইটারে লোকেশন সেট করতে যাচ্ছি তখন পাকিস্তানের কোনও অপশন দেখা যাচ্ছেনা, শুধুই জম্মু ও কাশ্মীর দেখাচ্ছে।’’ তাঁর আরও দাবি, তিনি আদপে ইয়াসিন ভ্যালির বাসিন্দা হলেও দেখানো হচ্ছে তিনি ভারতের বাসিন্দা। পাকিস্তানের এক প্রযুক্তিবিদের মতে, এটা আসলে টেকনিক্যাল কোনও সমস্যার কারণেই হচ্ছে। অন্যদিকে, পাকিস্তানের টেলিকম সংস্থা জানাচ্ছে, এই ঘটনার তদন্ত হয়েছে এবং তেমন কিছুই ধরা পড়েনি।

    চলতি বছরের মার্চ মাসে ভারতে বন্ধ হয় পাকিস্তান সরকারের ট্যুইটার অ্যাকাউন্ট

    প্রসঙ্গত চলতি বছরের মার্চ মাসেই ভারতে বন্ধ হয়েছে পাকিস্তান সরকারের ট্যুইট অ্যাকাউন্ট। এখন কোনও ভারতীয় ব্যক্তি যদি ট্যুইটারে পাকিস্তান সরকারের অ্যাকাউন্ট সার্চ করেন, তাহলে স্ক্রিনে ভেসে উঠছে – ‘অ্যাকাউন্ট উইথহেল্ড’ বার্তাটি।  এর আগে ২০২২ সালের জুলাই ও অক্টোবর মাসে পাক সরকারের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট বন্ধ করা হয়। প্রসঙ্গত বলা দরকার, ট্যুইটারের গাইডলাইন অনুযায়ী, আদালতের নির্দেশ অনুযায়ী বা সরকারের তরফে কোনও আইনি পদক্ষেপের প্রেক্ষিতে কোনও ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকারের অ্যাকাউন্ট সাময়িকভাবে বা পুরোপুরি বন্ধ করে দিতে পারে টুইটার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Imran Khan: ইমরানের খেলা শেষ, তোপ দাগলেন নওয়াজ কন্যা মারিয়াম

    Imran Khan: ইমরানের খেলা শেষ, তোপ দাগলেন নওয়াজ কন্যা মারিয়াম

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা মারিয়াম নওয়াজের তোপের মুখে পড়লেন ইমরান খান (Imran Khan)। তেহরিক-ই-ইনসাফ এর প্রধান ইমরান খানের উদ্দেশে নওয়াজ কন্যা বলেন, ‘‘আপনার খেলা শেষ।’’ এদিন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে শিয়াল বলেও কটাক্ষ করেছেন মারিয়াম। প্রসঙ্গত, মারিয়াম নওয়াজ হলেন পাকিস্তান মুসলিম লিগ পিএমএল(এন) এর সহ-সভাপতি।

    আরও পড়ুন: একাত্তরে বাংলাদেশের গণহত্যাকে আন্তজার্তিক স্বীকৃতি দিতে ঢাকায় ডাচ টিম

    দলের যুব সম্মেলনে ইমরানকে (Imran Khan) একহাত নেন মারিয়াম

    শনিবার পাকিস্তানের বাহারিতে তাঁর দলের একটি যুব সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানেই উপস্থিত ছিলেন মারিয়াম। পাকিস্তানের বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, সম্প্রতি ইমরানের (Imran Khan) দল তেহরিক-ই-ইনসাফ ছেড়েছেন বেশ কয়েকজন নেতা। সেই ঘটনাকে টেনে এনে ইমরানের উদ্দেশে এই কটাক্ষ করেন মারিয়াম। পাশাপাশি ৯ মে ইমরানের গ্রেফতারিকে কেন্দ্র করে সারা পাকিস্তান জুড়ে যে অশান্তি এবং হিংসার আগুন জ্বলে ওঠে, তারও কড়া নিন্দা করতে শোনা যায় নওয়াজ কন্যাকে। তিনি এদিন আরও বলেন, ‘‘একজন নেতা যখন শিয়ালের মতো হন, তখন তাঁর সঙ্গে কেমন করে মানুষ থাকবে?’’ এরপর পাকিস্তানে হওয়া যাবতীয় হিংসার দায় তিনি ইমরানের উপর চাপিয়ে দিয়ে বলেন, ‘‘পাকিস্তানের হিংসার আসল ষড়যন্ত্রী ইমরান।’’

    চলতি মাসেই ইমরানের (Imran Khan) গ্রেফতারিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়েছিল গোটা পাকিস্তান

    জমি দুর্নীতির অভিযোগে ৯ মে ইমরানের গ্রেফতারির পর সে দেশের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। ইমরানের দলের কর্মী-সমর্থকরা রাস্তায় নেমে গাড়ি জ্বালাতে থাকেন। পাশাপাশি সেনা অফিসারদের বাড়িতেও চলে হামলা। বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বাড়ি ঘেরাও করেও বিক্ষোভ দেখাতে থাকে ইমরানের দল। তাঁর জামিনের দিনেও হিংসা ছড়ায় কোর্ট চত্বরে। সেখানে তাঁর সমর্থকদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে। হিংসায় বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনা সামনে আসে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share