Tag: Palestine

Palestine

  • JNU: পশ্চিম এশিয়া নিয়ে তিন আলোচনা সভা বাতিল করল জেএনইউ

    JNU: পশ্চিম এশিয়া নিয়ে তিন আলোচনা সভা বাতিল করল জেএনইউ

    মাধ্যম নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অচলাবস্থা নিয়ে আয়োজিত তিনটি পৃথক আলোচনা সভা বাতিল করার সিদ্ধান্ত নিল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU)। কেন পশ্চিম এশিয়া নিয়ে তিন আলোচনা সভা বাতিল করা হল, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্ট করে কিছু জানাননি। এই সেমিনারে যোগ দেওয়ার কথা ছিল ভারতে নিযুক্ত ইরান, প্যালেস্টাইন ও লেবাননের রাষ্ট্রদূতদের। তাঁরাও সেমিনার বন্ধ প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি।

    কোন কোন সভা বাতিল

    জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (JNU) এই আলোচনা সভার আয়োজক ছিল জেএনইউয়ের ‘সেন্টার ফর ওয়েস্ট এশিয়ান স্টাডিজ’। তিনটি পৃথক দিনে তিন দেশের রাষ্ট্রদূতদের আসার কথা ছিল। গত বুধবার ছিল প্রথম আলোচনা সভা। আসার কথা ছিল ইরানের রাষ্ট্রদূত ইরাজ ইলাহির। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলি ইরান কী চোখ দেখছে, সেটাই ছিল আলোচনার বিষয়বস্তু। সময় নির্ধারিত ছিল বেলা ১১টা। কিন্তু সকাল আটটাতেই আলোচনা সভার সমন্বয়ক সীমা বৈদ্য ইরানি রাষ্ট্রদূতকে ইমেল করে জানিয়ে দেন, অনুষ্ঠান বাতিল করা হয়েছে। সেই একই বার্তা পাঠানো হয় প্যালেস্টাইন ও লেবাননের রাষ্ট্রদূতদেরও। 

    আরও পড়ুনঃ দানা’র দাপটে উত্তাল দিঘা-মন্দারমণি, ভোর-রাত থেকেই নাগাড়ে বৃষ্টি কলকাতায়

    কেন সভা বাতিল

    প্যালেস্টাইনের রাষ্ট্রদূত আদনান আবু আল হাইজার আসার কথা ছিল ৭ নভেম্বর। লেবাননের আলোচনা সভার সময়সূচি ছিল ১৪ নভেম্বর। সেখানে যোগ দেওয়ার কথা ছিল, সে দেশের রাষ্ট্রদূত রাবিই নার্সের। ইরান ও লেবানন দূতাবাসের তরফে বলা হয়েছে, কী কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে, তা তাঁরা জানেন না। আলোচনা সভার সমন্বয়ক সীমা বৈদ্যও কারণ জানাতে চাননি। যদিও জেএনইউ (JNU) সূত্রে খবর, ‘স্কুল অব ইন্টারন্যাশন্যাল স্টাডিজ’–এর (সিস) শীর্ষ ফ্যাকাল্টি সদস্যরা এই আলোচনা সভাতে আপত্তি জানিয়েছিলেন। তাঁদের আশঙ্কা, আলোচনা সভা হলে বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ হতে পারত। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Israel Defence Forces: আল জাজিরার ছয়জন সাংবাদিকের হামাস যোগ! প্রমাণ রয়েছে দাবি ইজরায়েলের

    Israel Defence Forces: আল জাজিরার ছয়জন সাংবাদিকের হামাস যোগ! প্রমাণ রয়েছে দাবি ইজরায়েলের

    মাধ্যম নিউজ ডেস্ক: আল জাজিরার (Al Jazeera) ছয় জন সাংবাদিককে জঙ্গি সংগঠন হামাসের সদস্য বলে দাবি করল ইজরায়েল (Israel Defence Forces)। এরা প্যালেস্টাইনের ইসলামিক জিহাদের সঙ্গে যুক্ত বলে দাবি ইজারায়েল প্রতিরক্ষা বাহিনীর (IDF)। আইডিএফ দাবি করে, গাজায় পাওয়া গোয়েন্দা নথি থেকে এর প্রমাণ মেলে। প্রাপ্ত নথিগুলি প্রমাণ করে এই ছয় সাংবাদিকের সঙ্গে হামাসের সামরিক সম্পর্ক রয়েছে। ইজরায়েলের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে সংবাদ সংস্থা আল জাজিরা।

    আইডিএফের অভিমত

    আইডিএফ (Israel Defence Forces) ট্যুইট বার্তায় জানায়, “গাজায় পাওয়া নথির মধ্যে রয়েছে হামাস কর্মীদের তালিকা, প্রশিক্ষণ কোর্সের তালিকা, ফোন ডিরেক্টরি এবং সন্ত্রাসীদের জন্য বেতন সংক্রান্ত নথি। এই নথিগুলি হামাসের জঙ্গিদের সঙ্গে কাতারি আল জাজিরা মিডিয়া নেটওয়ার্কের যুক্ত থাকার প্রমাণ।” ছয় সাংবাদিকদের পরিচয়ও প্রকাশ করেছে ইজরায়েল। এরা হলেন, আনাস জামাল মাহমুদ আল-শরিফ, আলা আব্দুল আজিজ মহম্মদ সালামা, হোসাম বাসেল আবদুল করিম শাবাত, আশরাফ সামি আহসৌর সারাজ, ইসমাইল ফরিদ মহম্মদ আবু আমর, এবং তালাল মাহমুদ আবদুল রহমান আরুকি।

    সাংবাদিকদের জঙ্গি-যোগ

    আইডিএফ (Israel Defence Forces) আরও জানায় যে আনাস আল-শরিফ ছিলেন হামাসের নুসাইরাত ব্যাটালিয়নের নুখবা ফোর্স কোম্পানির একজন রকেট লঞ্চিং স্কোয়াড প্রধান। আলা সালামা ছিলেন ইসলামিক জিহাদের শাবুরা ব্যাটালিয়নের প্রচার ইউনিটের ডেপুটি প্রধান। শাবাত ছিলেন হামাসের বেইত হানুন ব্যাটালিয়নের একজন স্নাইপার, আশরাফ সারাজ ছিলেন ইসলামিক জিহাদের বুরেইজ ব্যাটালিয়নের সদস্য। আবু আমর ছিলেন ইস্ট খান ইউনিস ব্যাটালিয়নের প্রশিক্ষণ কোম্পানির কমান্ডার, এবং আবদুল রহমান আরুকি ছিলেন নুসাইরাত ব্যাটালিয়নের একজন টিম কমান্ডার। ইসমাইল আবু আমর এই বছরের ফেব্রুয়ারিতে ইজরায়েলের একটি অভিযানে আহত হন। তখনও আল জাজিরা তার জঙ্গি সংযোগের বিষয়টি অস্বীকার করেছিল। 

    অভিযোগ অস্বীকার

    ইজরায়েলের (Israel Defence Forces) এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে আল জাজিরা (Al Jazeera)। এই মিডিয়া নেটওয়ার্কের তরফে বলা হয়, যুদ্ধের বাস্তবাতাকে আড়াল করার চেষ্টা করছে ইজরায়েল, তাই এই অভিযোগ। এর আগে চলতি বছরের মে মাসে আল জাজিরা হামাসপন্থী প্রচার চালাচ্ছে এই অভিযোগে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার ইজরায়েলে এই মিডিয়া নেটওয়ার্কের কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়। এরপর সেপ্টেম্বরে ইজরায়েল সরকার রামাল্লার পশ্চিম তীরে অবস্থিত আল জাজিরা ব্যুরোও বন্ধ করে দেয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Lebanon Blast: পেজারের পরে ওয়াকিটকি! ফাটছে মোবাইল, ল্যান্ডফোনও, লেবাননে নিহত অন্তত ৩২

    Lebanon Blast: পেজারের পরে ওয়াকিটকি! ফাটছে মোবাইল, ল্যান্ডফোনও, লেবাননে নিহত অন্তত ৩২

    মাধ্যম নিউজ ডেস্ক: বৈদ্যুতিন যন্ত্রে বিস্ফোরণ! পেজার, ওয়াকি-টকির পর এবার মোবাইল, ল্যান্ডফোন লেবাননে ধারাবাহিকভাবে বিস্ফোরণ (Lebanon Blast) চলছে দু’দিন ধরে। ঘটনায় এখনও পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত তিন হাজারেরও বেশি মানুষ। লেবাননের বিভিন্ন জায়গায় হিজবুল্লাকে নিশানা করে এই হামলা চালানো হয়েছে। পেজার বিপর্যয়ের পরে একসঙ্গে শতাধিক ওয়াকি-টকি বিস্ফোরণ ঘটেছে বলে খবর। একসঙ্গেই বহু মানুষের মোবাইলেও বিস্ফোরণ হয়েছে বলে জানা গিয়েছে। হামলার দায় স্বীকার করেছে ইজরায়েল।

    শতাধিক ওয়াকি-টকি বিস্ফোরণ

    মঙ্গলবারই লেবাননের (Lebanon Blast) রাজধানী বেইরুট সহ একাধিক অঞ্চল কেঁপে উঠেছিল ধারাবাহিক বিস্ফোরণে। সাধারণ মানুষের ব্যবহার করা পেজারে বিস্ফোরণ হতে থাকে। রাস্তাঘাট-শপিং মলেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে ছিন্নভিন্ন দেহ। বুধবার যখন বিস্ফোরণে নিহত হিজবুল্লা সদস্যদের শেষকৃত্য চলছে, সেই সময় ওয়াকি-টকি ও মোবাইল ফোনেও বিস্ফোরণ হয়। একাধিক বহুতলে আগুন জ্বলতে দেখা গিয়েছে বিস্ফোরণের কারণে। বেইরুট সহ দক্ষিণ লেবানন জুড়ে বিস্ফোরণ হয়েছে, বলে খবর। যেভাবে একসঙ্গে পেজার বিস্ফোরণ হয়েছিল, ঠিক সেই ভাবেই ওয়াক-টকি ও মোবাইলেও বিস্ফোরণ হতে থাকে। সঠিক সংখ্য়া জানা না গেলেও, প্রায় শতাধিক ওয়াকি-টকি বিস্ফোরণ হয়েছে বলেই জানা গিয়েছে। 

    হামলা পাল্টা হামলা, আতঙ্কের বাতাবরণ

    লেবাননের (Lebanon Blast) সংবাদমাধ্যম সূত্রের খবর, জাপানের সংস্থা আইকমের তৈরি আইসি-ভি৮২ মডেলের ওয়াকিটকিগুলিতে এই বিস্ফোরণ ঘটেছে। অথচ আইকম জানিয়েছে, ওই মডেলের ওয়াকি-টকি তৈরি তারা অনেক আগেই বন্ধ করে দিয়েছে। একথা সংস্থার ওয়েবসাইটেও লেখা আছে। লেবাননে সেগুলি তারা বিক্রিও করেনি সরকারি মাধ্যমে। ফলে সেগুলি দেশে চোরাপথে সরবরাহ করা হয়েছে এই বিস্ফোরণের পরিকল্পনা করেই। দেশের নিরাপত্তা সংস্থাও সেগুলি পরীক্ষা করে দেখেনি। ইজরায়েলের এই হামলার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে লেবাননের হিজবুল্লা গোষ্ঠী। ইতিমধ্যেই তারা ইজরায়েলের সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে বলে খবর। তবে, লেবানন-সিরিয়ার আর কোথায় কোথায় কোন কোন বৈদ্যুতিন যন্ত্রে এমন বিস্ফোরক লুকিয়ে রাখা আছে, তা নিয়ে ছড়িয়েছে আতঙ্ক।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Azim Premji University: বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্যালেস্তাইনের ব্যাজ পরে শংসাপত্র নিলেন শিক্ষার্থীরা!

    Azim Premji University: বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্যালেস্তাইনের ব্যাজ পরে শংসাপত্র নিলেন শিক্ষার্থীরা!

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। একের পর এক পড়ুয়া আসছেন, শংসাপত্র নিচ্ছেন। তাঁদের কয়েকজনের বুকে আঁটা প্যালেস্তাইনের ব্যাজ (Anti Israel Sentiments)। গত ৪ অগাস্টের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

    প্যালেস্তাইনের ব্যাজ পরে সমাবর্তনে (Azim Premji University)

    গত রবিবার সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করেছিলেন আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয় (Azim Premji University) কর্তৃপক্ষ। মঞ্চ থেকে শংসাপত্র নিয়ে যাচ্ছেন একের পর এক পড়ুয়া। এঁদেরই কয়েকজনের বুকে প্যালেস্তাইনের ব্যাজ আঁটা। শিক্ষার্থীদের দাবি, আজিম প্রেমজির কোম্পানি উইপ্রোকে তেল আভিভ ইউনিভার্সিটি (ইজরায়েলের রাজধানী তেল আভিভ) ও ইজরায়েলি কোম্পানির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। অশোকা বিশ্ববিদ্যালয় ও আইআইটি মাদ্রাজের পর এবার আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয় চত্বরে শুরু হল ইজরায়েল বিরোধী প্রচার।

    পড়ুয়াদের দাবি

    সংবাদ মাধ্যমে এক পড়ুয়া বলেন, “আমরা ইজরায়েলি বহুজাতিক কোম্পানির কাছ থেকে কোম্পানিকে বিচ্ছিন্ন করার দাবি জানিয়েছিলাম। প্যালেস্তাইনে যে গণহত্যা হচ্ছে, তা রুখতে অর্থায়ন বন্ধের দাবিও জানিয়েছিলাম।” ছাত্র প্রতিনিধিদের দাবি, ৮০ জন শিক্ষার্থী এদিন এই ব্যাজ পরেছিলেন। আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র বলেন, “সংহতির নিদর্শন হিসেবে কয়েকজন পড়ুয়া প্যালেস্তাইনের পতাকা আঁকা ব্যাজ পরেছিলেন। অবশ্য কোনও ঝামেলা ছাড়াই সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পাসে কোনও প্রতিবাদও হয়নি।”

    অন্য এক শিক্ষার্থী বলেন, “আজিম প্রেমজি (Azim Premji University) ফাউন্ডেশনে অর্থায়ন করে উইপ্রো। মানব হিতৈষি নামে এর খ্যাতিও রয়েছে। একদিকে তারা মানব কল্যাণে কাজ করছে, এমন ভাবমূর্তি তুলে ধরছে আর অন্যদিকে, তারা ইজরায়েলি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে, যে ইজরায়েল প্যালেস্তাইনে গণহত্যা চালাচ্ছে। আমাদের দাবি, কোম্পানিকে ইজরায়েলে বিনিয়োগ বন্ধ করতে হবে। পাশে দাঁড়াতে হবে প্যালেস্তাইনের নাগরিকদের।

    আরও পড়ুন: নিশানায় কংগ্রেস, ‘দেশ বিরোধী শক্তি’ নিয়ে দেশবাসীকে সতর্ক করলেন ধনখড়

    প্রসঙ্গত, ইহুদি রাষ্ট্র ইজরায়েলে প্রথমে হামলা চালায় হামাস। ইজরায়েলের পড়শি প্যালেস্তাইনের একটা অংশ দখল করে রেখেছে এই মুসলিম জঙ্গি গোষ্ঠী। তারা নির্বিচারে খুন করে ইজরায়েলবাসীকে। এর পর প্রতিরোধ গড়ে তোলে ইজরায়েল। শুরু হয় হামাসের বিরুদ্ধে অভিযান। হামাস- ইজরায়েলের এই দ্বন্দ্বে ভারত ইজরায়েলের পক্ষ নেয়। তবে যুদ্ধ বিধ্বস্ত হামাসে মানবিক সাহায্যও পাঠায় মোদির ভারত। এমতাবস্থায় ইজরায়েল বিরোধী শক্তির পাশে দাঁড়িয়ে ওই ছাত্ররা ভারতকে অপ্রস্তুতে ফেলল (Anti Israel Sentiments) বলেই ধারণা ওয়াকিবহাল মহলের (Azim Premji University)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Israel Hamas War: প্যালেস্তাইনে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইজরায়েলের, শিশুসহ হত ২১

    Israel Hamas War: প্যালেস্তাইনে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইজরায়েলের, শিশুসহ হত ২১

    মাধ্যম নিউজ ডেস্ক: প্যালেস্তাইনে ফের হামলা চালাল ইজরায়েল (Israel Hamas War)। শনিবার প্যালেস্তাইনের রাফায় লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজরায়েল। কেবল রাফা নয়, গাজার আরও বেশ কয়েকটি এলাকায়ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদি রাষ্ট্র ইজরায়েল। এই হামলায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। তাদের তরফে জানানো হয়েছে, রাফায় ইজরায়েলি অভিযান চলতে থাকলে বিশাল বিপর্যয় নেমে আসবে। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, “ইজরায়েল যদি রাফায় পুরোদস্তুর যুদ্ধ শুরু করে তাহলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে।”

    রাফায় অভিযান (Israel Hamas War)

    প্রসঙ্গত, দিন (Israel Hamas War) পাঁচেক আগেই রাফায় অভিযান শুরু করেছে ইজরায়েলি সেনা। তাদের দাবি, অভিযান শুরুর আগে রাফার পশ্চিম দিক থেকে সাধারণ মানুষকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।ইজরায়েল মূলত হামলা চালিয়েছে গাজার উত্তর দিকে। ইজরায়েলি সেনার দাবি, রাফাকে ঘাঁটি বানিয়ে ফের শক্তি বাড়ানোর চেষ্টা করছিল হামাস জঙ্গিরা। সেই কারণেই রাফায় অভিযানের সিদ্ধান্ত নেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

    হামাসের অভিযোগ

    শনিবারই হামাস অভিযোগ করেছিল, রাফায় ক্রমেই আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে চলেছে ইজরায়েলি সেনা। তারা ঢুকে পড়েছে শহরের পূর্ব ও মধ্য অংশে। এদিকে, ইজরায়েলি সেনার দাবি, মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত সশস্ত্র জঙ্গিদের সঙ্গে লড়াই করেছে তারা। মাটির নীচে জঙ্গিদের ব্যবহৃত বহু সুড়ঙ্গের হদিশও মিলেছে।

    আরও পড়ুুন: “এই নির্বাচন রামভক্ত ও রাম-দ্রোহীদের মধ্যে একপক্ষকে বেছে নেওয়ার”, বললেন যোগী

    ইজরায়েলি সেনা রাফায় অভিযান চালানোয় ক্ষুব্ধ আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, রাফায় বড় মাপের অভিযান চালালে আমেরিকার কাছ থেকে আর কোনও অস্ত্র পাবে না ইজরায়েল (Israel Hamas War)। সূত্রের খবর, ইজরায়েলকে ইতিমধ্যেই গোলা-বারুদ সরবরাহ করা বন্ধ করে দিয়েছে আমেরিকা। রাফায় ইজরায়েলের হামলা ঠেকাতে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছে দক্ষিণ আফ্রিকা। আন্তর্জাতিক আদালতে করা আবেদনে বলা হয়েছে, ‘রাফায় ইজরায়েলের অভিযান সেখানকার মানবিক সহায়তা ও মৌলিক সেবার জন্য চরম হুমকি তৈরি করেছে। প্যালেস্তাইনে চিকিৎসা ব্যবস্থা ও গাজায় প্যালেস্তাইনিদের বেঁচে থাকাও হুমকির মধ্যে পড়েছে। ইজরায়েল গণহত্যার কনভেনশনও ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে। আন্তর্জাতিক সব আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলেছে ইজরায়েল (Israel Hamas War)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • India Palestine Relation: ‘প্যালেস্তাইনকে স্থায়ী সদস্য করা হোক’, রাষ্ট্রসংঘে প্রস্তাবের পক্ষে ভোট ভারতের

    India Palestine Relation: ‘প্যালেস্তাইনকে স্থায়ী সদস্য করা হোক’, রাষ্ট্রসংঘে প্রস্তাবের পক্ষে ভোট ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ইজরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক মসৃণ। ইজরায়েল-হামাস যুদ্ধে ইজরায়েলেরই পাশে থেকেছে ভারত। তবে নয়াদিল্লি যে প্যালেস্তাইনের (India Palestine Relation) সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখতে চায়, আরও একবার তার প্রমাণ দিল মোদির ভারত। শুক্রবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভোটাভুটি হয়। বিষয় ছিল, প্যালেস্তাইনকে রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্য করা হবে কিনা। এই নির্বাচনেই অংশ নেয় ভারত এবং (খানিকটা আশ্চর্যজনকভাবে) ভোট দেয় প্যালেস্তাইনের পক্ষে। ভারত সাফ জানিয়ে দেয়, রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্য হওয়ার যোগ্যতা রয়েছে প্যালেস্তাইনের। বিষয়টি নিরাপত্তা পরিষদের আরও একবার বিরেচনা করে দেখা উচিত বলেও সওয়াল করে ভারত।

    রাষ্ট্রসংঘে সাধারণ সভা (India Palestine Relation)

    রাষ্ট্রসংঘের সাধারণ সভার সদস্য সংখ্যা ১৯৩। এদিন সকালে বসে সাধারণ সভা। মে মাসের সাধারণ সভায় সভাপতিত্ব করে আরব গোষ্ঠী। আলোচ্য বিষয়, আরব দেশগুলির একটি প্রস্তাব। প্রস্তাবটি হল, রাষ্ট্রসংঘে নয়া সদস্যদের অন্তর্ভুক্তিকরণ। সংযুক্ত আরব আমিরশাহির তরফে প্যালেস্তাইনকে স্থায়ী সদস্য করার পক্ষে জোরদার সওয়াল করা হয়। এনিয়ে ভোটাভুটির সিদ্ধান্ত হয়। ভোটের ফল বের হলে দেখা যায়, প্রস্তাবের (India Palestine Relation) পক্ষে ভোট পড়েছে ১৪৩টি। বিপক্ষে পড়েছে ৯টি ভোট। ভোটদানে বিরত থেকেছেন রাষ্ট্রসংঘের ২৫টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা।

    কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা

    ইজরায়েল-হামাস যুদ্ধ অব্যাহত। এই হামাসদের দখলে রয়েছে প্যালেস্তাইনের গাজা ভূখণ্ড। ইহুদি রাষ্ট্র ইজরায়েলের ওপর প্রথম হামলা চালায় হামাসরা। হামাসরা ধর্মে মুসলমান। যুদ্ধ শুরুর সময় ইজরায়েলের পাশে ছিল ভারত। এখনও আছে। তবে ইজরায়েলকে যুদ্ধ বন্ধের বার্তাও দিয়েছে। ইজরায়েলি সেনার হানায় গাজায় সাধারণ মানুষের মৃত্যুর নিন্দাও করেছে ভারত। হামাস যখন প্রথমে ইজরায়েলে নৃশংসভাবে সাধারণ মানুষকে হত্যা করতে শুরু করে, তখনও কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল ভারত। এহেন আবহেই প্যালেস্তাইনের পাশে দাঁড়াল ভারত। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, এভাবে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করল নয়াদিল্লি।

    আরও পড়ুুন: “সংখ্যালঘুরা বিপদে রয়েছেন, এ দাবি সর্বৈব মিথ্যা”, বললেন মোদি

    উল্লেখ্য যে, ভারতই প্রথম নন-আরব দেশ যারা প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশনকে স্বীকৃতি দিয়েছে। ১৯৭৪ সাল থেকে তারা যে প্যালেস্তাইনের নাগরিকদের বৈধ প্রতিনিধিত্ব করছে, তাও স্বীকার করে নিয়েছে ভারত। ১৯৮৮ সালে ভারতই প্রথম রাষ্ট্র যারা প্যালেস্তাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। ১৯৯৬ সালে গাজায় রিপ্রেজেন্টেটিভ অফিসও তৈরি করেছিল। ২০০৩ সালে অবশ্য এই অফিসটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয় রামাল্লায় (India Palestine Relation)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Palestine: যুদ্ধের মাঝে ইজরায়েলের পর প্যালেস্তাইনের প্রেসিডেন্টের সঙ্গে কথা মোদির

    Palestine: যুদ্ধের মাঝে ইজরায়েলের পর প্যালেস্তাইনের প্রেসিডেন্টের সঙ্গে কথা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: ইজরায়েল-হামাস ( Palestine) যুদ্ধের মাঝে নেতানিয়াহুর পরে এবার প্যালেস্তাইনের প্রধানমন্ত্রী মাহমুদ আব্বাসের সঙ্গে বৃহস্পতিবার কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুদ্ধ পরিস্থিতিতে গাজার হাসপাতালে নিহত প্যালেস্তাইনের সাধারণ নাগরিকদের জন্য সমবেদনাও জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদি এরকম যুদ্ধ পরিস্থিতিতে প্যালেস্তাইনের সাধারণ নাগরিকদের জন্য সমস্ত রকম মানবিক সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন।

    এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রীর 

    নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘প্যালেস্তাইনের ( Palestine) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে কথা হয়েছে এবং সেখানকার সাধারণ নাগরিকদের প্রাণহানির ঘটনায় আমি সমবেদনা জানিয়েছি।’’

    ইজরায়েল-হামাস যুদ্ধ ১৩ তম দিনে পা দিল

    প্রসঙ্গত এদিন সকালেই বিদেশ দফতরের মুখপাত্র অরিন্দম বাগচী ইজরায়েলের ওপর ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলার নিন্দা জানিয়েছেন। বৃহস্পতিবার সকালেই তিনি বলেন যে সমস্ত আন্তর্জাতিক মহলকে এক হতে  হবে সন্ত্রাসবাদকে মোকাবিলা করার জন্য।  গত সাত অক্টোবর থেকে শুরু হওয়া ইজরায়েল-হামাস যুদ্ধ ১৩ তম দিনে পা দিল। এখনও পর্যন্ত এই যুদ্ধে প্রায় ৩,৭০০ এর বেশি প্যালেস্তাইনের ( Palestine) সাধারণ মানুষ নিহত হয়েছেন এবং ১,৪০০ এর বেশি ইজরায়েলের সাধারণ নাগরিক নিহত হয়েছেন বলে খবর। অন্যদিকে এদিনই ইজরায়েলকে সমর্থন করতে তেল আভিভে পৌঁছলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সুনক জানান, তিনি ইজরায়েলে (Israel-Hamas Conflict) রয়েছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যেভাবে লড়াই চলছে, সেই যুদ্ধে ইজরায়েলের পাশে তিনি রয়েছেন বলে জানান ব্রিটেনের প্রধানমন্ত্রী। সফরের আগে একটি বিবৃতি দিয়ে ব্রিটেনের ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী বলেন, “প্রতিটি সাধারণ নাগরিকের মৃত্যু যন্ত্রনার। হামাসের সন্ত্রাসবাদী হামলার ফলশ্রুতি এই এত মানুষের মৃত্যু।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Hamas-Israel Conflict: সাময়িক যুদ্ধবিরতি! প্রায় দু-মাস পর ২৫ পণবন্দিকে মুক্তি দিল হামাস

    Hamas-Israel Conflict: সাময়িক যুদ্ধবিরতি! প্রায় দু-মাস পর ২৫ পণবন্দিকে মুক্তি দিল হামাস

    মাধ্যম নিউজ ডেস্ক: গাজায় সাময়িক (Gaza Temporary Ceasefire) যুদ্ধবিরতির অংশ হিসেবে ২৫ জন পণবন্দিকে মুক্তি দিল হামাস (Hamas) বাহিনী। প্রায় দু-মাস পর অবশেষে মুক্তি পেলেন ১২ জন থাইল্যান্ডের ও ১৩ জন ইজরায়েলের নাগরিক। প্রথমে স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রসের (Red Cross) তরফে খবরটি জানানো হয়। পরে ট্যুইট করে খবরটি নিশ্চিত করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। মুক্ত পণবন্দিদের ফিরিয়ে আনতে দূতাবাসের আধিকারিকেরা যাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি। পাল্টা হিসাবে ইজরায়েলের (Hamas-Israel Conflict) জেলে বন্দি প্যালেস্টাইনিদেরও একটি অংশকে মুক্তি দেওয়ার কথা ভাবছে তেল আভিভ।

    রেড ক্রসের সদস্যদের হাতে পণবন্দিরা

    রেড ক্রসের যে কনভয়ে মুক্ত পণবন্দিদের আনা হচ্ছে, তাতে খানচারেক গাড়ি রয়েছে বলে খবর। এক একটি গাড়িতে অন্তত ছ’জন রয়েছেন বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। সদ্যমুক্তদের  ইজরায়েলের (Hamas-Israel Conflict) একটি শিশু হাসপাতালে চিকিৎসা করা হতে পারে। সেই মতো তৈরি হচ্ছে হাসপাতালটি। পণবন্দিদের মধ্যে কোনও শিশু থাকলে, কী ভাবে তাদের সঙ্গে কথা বলতে হবে সে ব্যাপারে আইডিএফ সদস্যদের আগেই বিশদ নির্দেশিকা দিয়েছে বেঞ্জামিন নেতানইয়াহু প্রশাসন। বিনা শর্তেই পণবন্দিদের মুক্তি দেওয়া হয়েছে এবং তাঁদের স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রসের হাতে তুলে দিয়েছে হামাস। তারপর রেড ক্রসের সদস্যরা পণবন্দিদের নিয়ে গাজা-মিশর সীমান্ত বরাবর রাফার দিকে রওনা দেন। অন্যদিকে, দু-মাস টানা পণবন্দি থাকার ফলে অনেকেই শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৭ সপ্তাহের বন্দিদশা কাটিয়ে মিশরে পৌঁছেও গিয়েছেন ১৩ জন ইজরায়েলি। 

    আরও পড়ুন: ‘সব রকম পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত’! চিনে নয়া সংক্রমণ প্রসঙ্গে বিবৃতি কেন্দ্রের

    যুদ্ধ বিরতির নানা শর্ত

    প্রসঙ্গত, গত ৭ অক্টোবর থেকে ইজরায়েল ও হামাস বাহিনীর মধ্যে যুদ্ধ চলছে। হামাস (Hamas-Israel Conflict) বাহিনীকে শিক্ষা দিতে নানা দিক থেকে হামলা চালানোর পাশাপাশি গাজা সম্পূর্ণ অবরুদ্ধ করে দেয় ইজরায়েল সরকার। শুক্রবার সকাল ৭টা থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছে। যুদ্ধ বিরতির অঙ্গ হিসেবে ইতিমধ্যেই অবরুদ্ধ গাজা স্ট্রিপে জ্বালানি এবং রসদ সরবরাহের পথও খুলে দেওয়ার কথা জানিয়েছে ইজরায়েল। জানা গিয়েছে, ইজরায়েল যুদ্ধবিরতির শর্ত মেনে আগামী চার দিন ধরে ১৫০ জন প্যালেস্টাইনিকে জেল থেকে মুক্তি দেবে। আর হামাস মুক্তি দেবে ৫০ জন পণবন্দিকে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Israel Hamas Conflict: ইজরায়েলের বোমায় ধ্বংস হামাসের দুটো শক্ত ঘাঁটি! গাজায় পৌঁছল ত্রাণ-সামগ্রী

    Israel Hamas Conflict: ইজরায়েলের বোমায় ধ্বংস হামাসের দুটো শক্ত ঘাঁটি! গাজায় পৌঁছল ত্রাণ-সামগ্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: হামাসের (Israel Hamas Conflict) সন্ত্রাস দমনে প্রথমবার ‘আয়রন স্টিং (Iron Sting)’ ব্যবহার করল ইজরায়েল। রবিবার ইজরায়েলি (Israel) বায়ুসেনা  গাজা আক্রমণে এই আধুনিক কৌশল ব্যবহার করে। ররবিবার রাতভর ইজরায়েলি সেনার (IDF) বোমাবর্ষণে হামাসের দুটো শক্ত ঘাঁটি ধ্বংস হয়েছে ।

    আয়রন স্টিং কী

    আয়রন স্টিং হল ১২০ এমএম নির্দিষ্ট নিশানাকে তাক করা এক ধরনের শক্তিশালী মর্টার। এই অস্ত্রের প্রযুক্তিগত উন্নতি করেছে এলবিট সিস্টেম অফ ইজরায়েল (Israel Hamas Conflict) । এই সংস্থাটি আন্তর্জাতিক অস্ত্র গবেষণা কেন্দ্র। বিশ্বের প্রায় সব দেশেই এরা অস্ত্র সরবরাহ করে। ইজরায়েলের প্রতিরক্ষা বিভাগের দাবি, আয়রন স্টিং অত্যন্ত নিখুঁত এবং অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে। তাদের আরও দাবি, আয়রন স্টিংই হামাসের সঙ্গে খেলা বদলে দিতে পারে। ইজরায়েলি বাহিনী জানিয়েছে, তারা সোমবার ভোরে লেবাননের দুটি হেজবুল্লা ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। ওখান থেকে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও রকেট ছোড়ার ছক কষা চলছিল।

    অপারেশন অজয়

    ‘অপারেশন অজয়’-এর অধীনে ষষ্ঠ বিমান ১৪৩ জনকে নিয়ে ইতিমধ্যেই দিল্লি ফিরেছে। ইজরায়েলের (Israel Hamas Conflict) তেল আভিভ থেকে ‘অপারেশন অজয়’-এর অধীনে  ষষ্ঠ বিমান দুই নেপালিসহ ১৪৩ জনকে নিয়ে দিল্লি পৌঁছেছে। ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলার পর দেশে ফিরে যেতে ইচ্ছুক ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার সুবিধার্থে ১২ অক্টোবর অপারেশন অজয় ​​চালু করা হয়।

    আরও পড়ুন: নিম্নচাপের কালো মেঘ! বৃষ্টি নামল, দশমীতে ভাসবে কলকাতা?

    আমেরিকা-ইজরায়েল সাহায্য

    ত্রাণসামগ্রী সহ ট্রাকের একটি কনভয়  রবিবার গভীর রাতে রাফাহ সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করেছে। যদিও তা প্রয়োজনের তুলনায় যৎসামান্য উল্লেখ করে রাষ্ট্রসংঘের তরফে মার্টিন গ্রিফিথস বলেছেন, “এই ছোট সাহায্যই আমাদের কাছে ভবিষ্যৎ আশার একটি ঝলক”। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রবিবার ফোনে ফের কথা বলেন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে সেক্রেটারি অফ স্টেট এন্টনি ব্লিঙ্কেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের সম্ভাব্য হুমকি সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেছেন, “আমরা কার্যকরভাবে আমাদের জনগণকে রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।” ইরান বা হিজবুল্লাহকে সংঘাতে যোগদান থেকে বিরত রাখতে পেন্টাগন ইতিমধ্যে দুটি বিমানবাহী রণতরী এবং প্রায় ২০০০ নৈবাহিনীর সেনাকে পূর্ব ভূমধ্যসাগরে পাঠিয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Israel-Hamas Conflict: ইজরায়েলে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক! তেল আভিভে বৈঠক নেতানিয়াহুর সঙ্গে

    Israel-Hamas Conflict: ইজরায়েলে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক! তেল আভিভে বৈঠক নেতানিয়াহুর সঙ্গে

    মাধ্যম নিউজ ডেস্ক: ইজরায়েলকে সমর্থন করতে তেল আভিভে পৌঁছলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সুনক জানান, তিনি ইজরায়েলে (Israel-Hamas Conflict) রয়েছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যেভাবে লড়াই চলছে, সেই যুদ্ধে ইজরায়েলের পাশে তিনি রয়েছেন বলে জানান ব্রিটেনের প্রধানমন্ত্রী। সফরের আগে একটি বিবৃতি দিয়ে ব্রিটেনের ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী বলেন, “প্রতিটি সাধারণ নাগরিকের মৃত্যু যন্ত্রনার। হামাসের সন্ত্রাসবাদী হামলার ফলশ্রুতি এই এত মানুষের মৃত্যু।”

    সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই

    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পরই ইজরায়েলে পৌঁছলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী সুনক। প্রসঙ্গত এর আগে ব্রিটেনের সংসদে ঋষি সুনক জানান, ইজরায়েলে (Israel-Hamas Conflict) হামাস যেভাবে হামলা চালিয়েছে,তা দেখে চমকে উটেছে গোটা বিশ্ব।  ইজরায়েলের পাশে থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ব্রিটেন সামিল বলেও জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী।  ঋষি সুনক বৃহস্পতিবার দুই দিনের সফরে তেল আভিভ পৌঁছেছেন। সফরের সময়ে সুনকের ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

    মানবিক সাহায্যের জন্য পথ

    প্রধানমন্ত্রী সুনক গাজায় মানবিক সাহায্যের জন্য অবিলম্বে একটি রুট খোলার কথা বলেন। এই অঞ্চলে আটকে পড়া ব্রিটিশ নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। সোশ্যাল মিডিয়ায় গাজার আল-আহলি আরব হাসপাতালে হামলার নিন্দা জানিয়েছেন সুনক। তিনি পোস্ট করেছেন, ‘আল-আহলি আরব হাসপাতালের দৃশ্য দেখে আমরা সবাই হতবাক। আমাদের গোয়েন্দা সংস্থাগুলি স্বাধীনভাবে তথ্য প্রতিষ্ঠা করার জন্য দ্রুত প্রমাণ বিশ্লেষণ করছে’। ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মুখপাত্র তাল হেনরিচ বলেছেন যে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ‘হাসপাতালগুলিকে আক্রমণ করে না’। হেনরিচ জোর দিয়েছিলেন যে তারা কেবল হামাসের শক্ত ঘাঁটি, অস্ত্রের ডিপো এবং সন্ত্রাসবাদী লক্ষ্যবস্তুকে আক্রমণ করে।

    আরও পড়ুন: ‘‘সন্ত্রাসবাদ ও মাদক পাচার আন্তর্জাতিক নিরাপত্তা ক্ষেত্রে বড় বাধা’’, বললেন ডোভাল

    হামাসের সঙ্গে ইজরায়েলের দ্বন্দ্বের মাঝেই, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হস্তক্ষেপের পর গাজা উপত্যকায় সীমিত মানবিক সহায়তা সরবরাহ করতে সম্মত হয়েছে মিশর। মিশরীয় রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসি এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি ফোন কলে রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে গাজায় মানবিক সহায়তার অনুমতি দেওয়ার উপায় নিয়ে আলোচনা করেছেন।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share