Tag: Rajasthan

Rajasthan

  • Cold Wave: রাজস্থানে তুষারপাত! হাড় কাঁপানো শীতে জবুথবু উত্তর, পশ্চিম ভারত

    Cold Wave: রাজস্থানে তুষারপাত! হাড় কাঁপানো শীতে জবুথবু উত্তর, পশ্চিম ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: বড়দিনের ছুটি মানে পশ্চিমবঙ্গবাসীর কাছে পিকনিক বা চিড়িয়াখানা ঘুরতে যাওয়া। শীতের আমজে জমিয়ে বড়দিনটা উপভোগ করে বাঙালি। কিন্তু এবার ঠিকঠাক যেন জমল না! কারণ গত ২৫ ডিসেম্বর থেকেই বাংলাতে শীত উধাও। তবে এর ঠিক উল্টো ছবি দেখা যাচ্ছে উত্তর এবং পশ্চিম ভারতে। হাড় কাঁপানো শীতে (Cold Wave) ইতিমধ্যে জবুথবু উত্তর এবং পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্য। স্কুল-কলেজে গ্রীষ্মকালীন ছুটির কথা শোনা যায়, উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে এ বছর তীব্র শীতের (Cold Wave) জন্য শীতকালীন ছুটি ঘোষণা করে দিয়েছে সংশ্লিষ্ট রাজ্যের সরকারগুলি। রাজধানী দিল্লিতে আজ মঙ্গলবারই সবথেকে শীতলতম দিন বলে জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে।

    ব্যাপক পতন হয়েছে পারদে, ৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘুরছে রাজধানীর তাপমাত্রা। দিল্লি টেক্কা দিয়েছে নৈনিতালকেও। এদিন নৈনিতালের তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস। শুধু তাই নয়, কুয়াশার চাদরে মুড়ে গেছে সম্পূর্ণ উত্তর এবং পশ্চিম ভারত। যেখানে সাধারণ গাড়ি থেকে ট্রেন চালাতে তো অসুবিধা হচ্ছেই, দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছেন চালকরা। তার সঙ্গে সঙ্গে বিমান ওঠানামাতেও সমস্যা হচ্ছে, বিভিন্ন রাজ্যের বিমানবন্দরের তরফ থেকে এদিন জানানো হয় যে বিমান ওঠানামার সময়ও পরিবর্তিত হতে পারে সেজন্য সংস্থার সঙ্গে যেন যাত্রীরা নিয়মিত যোগাযোগ রাখেন। এই প্রবল ঠান্ডা আর শৈত্য প্রবাহের (Cold Wave) জন্য ইতিমধ্যে সমগ্র উত্তর ভারত জুড়ে জারি করা হয়েছে কমলা সতর্কবার্তা। হাওয়া অফিস সূত্রে জানা গেছে, এই সতর্কতা আরও কিছুদিন জারি থাকবে। তাদের মতে আগামী তিনদিন নাকি এই তীব্র শৈত্যপ্রবাহ চলবে। দিল্লি রাজস্থান পাঞ্জাব এবং হরিয়ানাতে। 

    শৈত্য প্রবাহে (Cold Wave) কাঁপছে মরুরাজ্য

    মরু রাজ্য রাজস্থানে শীতের দাপট সব থেকে বেশি। শৈত্য প্রবাহের (Cold Wave) প্রতিযোগিতায় রাজস্থানে হারিয়ে দিয়েছে শিমলাকে। সিমলায় সর্বনিম্ন তাপমাত্রা এদিন ছিল ৪ ডিগ্রি সেলসিয়াস, অন্যদিকে রাজস্থানের সিকর শহরের তাপমাত্রা এদিন নেমে গেছিল ০.৫ ডিগ্রি সেলসিয়াসে। হাওয়া অফিস জানাচ্ছে সিকর শহরের মতোই হিমাঙ্কের প্রায় কাছাকাছি নেমে গেছিল কারাউলির তাপমাত্রা। শনিবার রাতে সেখানকার তাপমাত্রা ছিল ০.৭ ডিগ্রি সেলসিয়াস ‌। প্রসঙ্গত , যে শিকড় শহরে শীতলতম তাপমাত্রার রেকর্ড হয়েছে সেখানে গ্রীষ্মকালে অর্থাৎ মে-জুন মাসে কখনও কখনও তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। তবে পুরনো রেকর্ড বলছে যে জানুয়ারিতে নাকি শিকড় শহরের তাপমাত্রা হিমাঙ্কের নিচেও নেমেছে বেশ কয়েকবার অর্থাৎ মরু রাজ্যেও বরফপাতের সম্ভাবনা থেকেই যাচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  • Rajasthan Crime: রাজস্থানে শ্রদ্ধা কাণ্ডের ছায়া! কাকিমাকে খুন করে ১০ টুকরো করলেন যুবক

    Rajasthan Crime: রাজস্থানে শ্রদ্ধা কাণ্ডের ছায়া! কাকিমাকে খুন করে ১০ টুকরো করলেন যুবক

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের শ্রদ্ধা ওয়াকারকাণ্ডের ছায়া! ঘটনাস্থল এবার দিল্লি (Delhi) নয়, রাজস্থান (Rajasthan Crime)। অভিযোগ, কাকিমাকে কেটে ১০ টুকরো করলেন এক যুবক। পরে দেহাংশগুলিকে ছুড়ে দেন হাইওয়ের (Highway) পাশে। তদন্তে নেমে বছর বত্রিশের অভিযুক্ত যুবক অনুজ শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ।

    ঘটনার নেপথ্যে…

    পুলিশ সূত্রে খবর, বাবা ও বোনের সঙ্গে জয়পুরের বিদ্যাধর নগরে থাকতেন অনুজ। করোনার সময় স্বামী মারা যাওয়ায় তাঁর কাকিমাও অনুজদের সঙ্গে  থাকতে শুরু করেন। ১১ ডিসেম্বর বাড়িতে ছিলেন অনুজ এবং তাঁর কাকিমা। সেই সময় দিল্লিতে এক বন্ধুর বাড়িতে যাবেন বলে কাকিমাকে বলেন অনুজ। কাকিমা তাঁকে যেতে নিষেধ করেন। এনিয়ে কাকিমার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অনুজ। এর পর রান্নাঘরে চা করতে চলে যান বছর চৌষট্টির ওই প্রৌঢ়া। অভিযোগ, সেই সময় আচমকাই রান্না ঘরে গিয়ে হাতুড়ি দিয়ে অনুজ সজোরে তাঁর মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এর পর দেহ লোপাট করতে মার্বেল পাথর কাটার মেশিন দিয়ে দেহটিকে ১০ টুকরো করেন অনুজ। পরে দেহাংশগুলি সুটকেসে ভরে জয়পুর-শিখর হাইওয়ের পাশে ফাঁকা জায়গায় ফেলে আসেন।

    আরও পড়ুন: “অনার কিলিং- এর নামে প্রতিবছর এ দেশে শয়ে শয়ে মানুষ খুন হয়”, উদ্বেগ প্রকাশ প্রধান বিচারপতির

    জানা গিয়েছে, বাড়ি ফিরে অনুজ জানান কাকিমা কোথায় তা তিনি জানেন না। বাবা ও বোনের সঙ্গে গিয়ে থানায় নিখোঁজ ডায়েরিও করেন তিনি। তদন্তে নেমে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। দেখা যায়, ১১ ডিসেম্বর একটি বড় সুটকেস ও কম্বল নিয়ে বাড়ি থেকে বের হচ্ছেন অনুজ। শুরু হয় পুলিশি জেরা। টানা জেরায় ভেঙে পড়েন অনুজ। কবুল করেন খুনের কথা। অনুজ অত্যন্ত শিক্ষিত ও বুদ্ধিমান বলেই দাবি পুলিশের। তবে তাঁর মানসিক সমস্যা রয়েছে বলেও মনে করা হচ্ছে। কাকিমাকে খুনের কথা স্বীকার করলেও, তাঁকে অনুশোচনা করতে দেখা যায়নি। অনুজের বিরুদ্ধে দায়ের হয়েছে খুন ও প্রমাণ লোপাটের অভিযোগ। প্রসঙ্গত, দিল্লিতে প্রেমিকা তথা লিভ ইন পার্টনার শ্রদ্ধা ওয়ালকারকে খুন করে দেহ ৩৫ টুকরো করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছিল তাঁর প্রেমিক আফতাব পুনাওয়ালা। ওই ঘটনার বেশ কয়েক মাস পরে গ্রেফতার করা হয় আফতাবকে। পুলিশি জেরায় খুনের কথা কবুল করে সে-ও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Bharat Jodo Yatra: ‘ভারত জোড় যাত্রা’য় বেরিয়ে চায়ে মজে রাহুল, বাইরে ঠায় দাঁড়িয়ে ফার্ম হাউসের মালকিন  

    Bharat Jodo Yatra: ‘ভারত জোড় যাত্রা’য় বেরিয়ে চায়ে মজে রাহুল, বাইরে ঠায় দাঁড়িয়ে ফার্ম হাউসের মালকিন  

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত জোড় যাত্রায় (Bharat Jodo Yatra) বেরিয়েছেন কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। এই যাত্রা নিয়ে বিতর্কের অন্ত নেই। যে যে রাজ্যের ভিতর দিয়ে এই পদযাত্রা গিয়েছে, সেই সেই রাজ্যেই রাহুলের ছায়ার মতো তাঁকে অনুসরণ করেছে বিতর্ক। অতি সম্প্রতি সেই তালিকায় যুক্ত হল আরও একটি বিতর্ক।

    যত কাণ্ড কোটায়…

    সম্প্রতি রাহুলের ভারত জোড় যাত্রার একটি ভিডিও প্রকাশ্যে আসে। তাতে দেখা যায়, রাজস্থানের কোটায় এক ফার্ম হাউসে গিয়েছেন রাহুল ও তাঁর দলবল। ফার্ম হাউসের ছাদে বসে রাহুল ও অন্য কংগ্রেস নেতারা চা ও স্ন্যাক্স খাচ্ছিলেন। সেই সময় ওই ফার্ম হাউসের মালকিনকে বাড়ির বাইরে থাকতে বাধ্য করা হয়েছিল বলে জানা গিয়েছে। মিনিট চল্লিশেক বাড়ির বাইরেই ঠায় দাঁড়িয়ে ছিলেন তিনি। আর কংগ্রেস নেতা কর্মীরা মজেছিলেন চায়ে। ভিডিও ফুটেজটি ৭ ডিসেম্বরের। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, রাহুলের নিরাপত্তার কারণে হয়তো নিরাপত্তারক্ষীরা একাজ করেছেন।

    আরও পড়ুন: ‘হিন্দু’ পার্সিয়ান শব্দ! কংগ্রেস নেতার ‘বিতর্কিত’ মন্তব্যে কড়া প্রতিক্রিয়া বিজেপির

    জানা গিয়েছে, রাহুলের ৩ হাজার ৫৭০ কিমি দীর্ঘ ভারত জোড় যাত্রা (Bharat Jodo Yatra) ঝালওয়ার থেকে ৫ সেপ্টেম্বর পৌঁছেছে রাজস্থানে। সেখানে যাত্রার দ্বিতীয় দিনে কোটায় টানা সাড়ে তিন ঘণ্টা পদযাত্রা করেন রাহুল। ক্ষণিক বিশ্রামের জন্য ৫২ নম্বর জাতীয় সড়কের ওপর গোপালপুরা গ্রামের লাদপুরা পঞ্চায়েত সমিতির ভাইস প্রেসিডেন্ট অশোক মিনার ফার্ম হাউসে ওঠেন। সেখানেই কিছুক্ষণ বিশ্রাম নেন তাঁরা। খান চা ও স্ন্যাক্স। রাহুল বাড়িতে যাওয়ার আগে বাড়ির বাইরে গিয়েছিলেন অশোকের মা ঊর্মিলা।

    আরও পড়ুন: গুজরাতসহ গোটা দেশকে ধ্বংস করেছে কংগ্রেস, প্রচার মঞ্চ থেকে নরেন্দ্র মোদি

    রাহুলরা যখন চা খাচ্ছিলেন, তখনই ফিরে আসেন তিনি। ব্যস। তার পর আর বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি তাঁকে। বাধা দেন নিরাপত্তারক্ষীরা। রাহুল ওই খামারবাড়িতে ছিলেন মিনিট চল্লিশেক। এই পুরো সময়টা ঊর্মিলাকে ঠায় দাঁড়িয়ে থাকতে হয় বাড়ির বাইরে। রাহুলের ভারত জোড় যাত্রায় (Bharat Jodo Yatra) পা মিলিয়েছিলেন নর্মাদা বাঁচাও আন্দোলনের নেত্রী মেধা পাটকর। তা নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছিল। রাহুলের পদযাত্রায় মেধা শামিল হওয়ায় কড়া সমালোচনা করেছিল বিজেপি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Rajasthan Gangster: রাজস্থানে গ্যাংস্টার খুনে গ্রেফতার ৫, খুনের দায় স্বীকার করল কে জানেন?

    Rajasthan Gangster: রাজস্থানে গ্যাংস্টার খুনে গ্রেফতার ৫, খুনের দায় স্বীকার করল কে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: দুই দুষ্কৃতী গোষ্ঠীর সংঘর্ষের (Clash) জেরে শনিবারই রাজস্থানের শিকারে প্রাণ গিয়েছিল দুই ব্যক্তির। ওই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, এরাই গ্যাংস্টার (Rajasthan Gangster) রাজু থেটকে গুলি করে খুন করেছে। রবিবার পাঁচজনকে গ্রেফতারির খবর দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) অশোক গেহলট। পুলিশ জানিয়েছে, এনকাউন্টারের পর গ্রেফতার করা হয়েছে ওই পাঁচজনকে। এনকাউন্টারে জখম হয়েছে দুজন।

    গ্যাংস্টার ছাড়াও…

    গ্যাংস্টার (Rajasthan Gangster) রাজু থেট ছাড়াও আরও একজন প্রাণ হারিয়েছেন ওই সংঘর্ষের মাঝে পড়ে। জানা গিয়েছে, তাঁর নাম তারাচাঁদ কাদওয়াসারা। পিপরালি রোডের একটি কোচিং সেন্টারে মেয়েকে নিয়ে যাচ্ছিলেন তিনি। সংঘর্ষ চলাকালীন কোনওভাবে একটি গুলি ছিটকে এসে লাগে তাঁর গায়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। অভিযুক্ত তারাচাঁদকেই রাজুর সাঙাত ভেবে গুলি করে পুলিশ। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীরা তারাচাঁদের গাড়ির চাবি কেড়ে নিয়ে চম্পট দেয়।

    পুলিশ সূত্রে খবর, রাজু থেটের (Rajasthan Gangster) বিরুদ্ধে থানায় ৩০টি ফৌজদারি মামলা রয়েছে। তার সঙ্গে দ্বন্দ্ব ছিল কুখ্যাত দুষ্কৃতী আনন্দপাল সিংয়ের। ২০১৭ সালে এক এনকাউন্টারে মৃত্যু হয় কুখ্যাত এই দুষ্কৃতীর। জামিনে মুক্ত থাকাকালীন সময় লাক্সারি জীবন যাপন করত সে। তার রাজনৈতিক উচ্চাকাঙ্খাও ছিল। পুলিশের ডিজিপি উমেশ মিশ্র জয়পুরে বলেন, পুলিশি শিকারের বাসিন্দা মনীশ জাঠ এবং বিক্রম গুজরকে পাকড়াও করেছে। হরিয়ানার ষষ্ঠী কুমার, যতীন মেঘওয়াল এবং নবীণ মেঘওয়ালকেও গ্রেফতার করা হয়েছে।

    আরও পড়ুন: সিবিআইয়ের জালে বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখ, কোথায় ধরা পড়ল জানেন?

    এদিন এক ট্যুইট বার্তায় মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, গতকাল শিকারে খুনের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গাড়ি এবং অস্ত্র উদ্ধার হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব বিচার করে তাদের শাস্তি দেওয়া হবে। শনিবার রাজু থেট খুন হওয়ার পর রোহিত গোদারা নামে এক ব্যক্তি খুনের দায় স্বীকার করেন। ফেসবুকে তিনি নিজের পরিচয় দিয়েছেন লরেন্স বিষ্ণৈ গ্যাংয়ের সদস্য হিসেবে। তিনি জানান, এটা আনন্দপাল সিং এবং বলবীর বাণুদার খুনের বদলা। প্রসঙ্গত, বাণুদা, যে আনন্দ পাল গোষ্ঠীর সদস্য ছিল, খুন হয় ২০১৪ সালের জুলাই মাসে। বিকানের জেলে দু দল বন্দির সংর্ঘষের জেরে খুন হয় সে। অভিযোগ, ওই ঘটনার নেপথ্যে ছিল রাজুর লম্বা হাত। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

     

     

  • BSF: ভারতে প্রবেশের চেষ্টা! বিএসএফের গুলিতে খতম এক পাকিস্তানি অনুপ্রবেশকারী

    BSF: ভারতে প্রবেশের চেষ্টা! বিএসএফের গুলিতে খতম এক পাকিস্তানি অনুপ্রবেশকারী

    মাধ্যম নিউজ ডেস্ক: একদিকে পাকিস্তানি ড্রোনের উৎপাত, অন্যদিকে পাকিস্তানিদের অনুপ্রবেশ দুই-ই বেড়ে চলেছে। এমনই এক ঘটনা ঘটল গতকাল গভীর রাতে। এক পাকিস্তানি অনুপ্রবেশকারীকে গুলি করে হত্যা করল বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) জওয়ানরা। সোমবার লাইন অফ কন্ট্রোল (এলওসি) পেরিয়ে রাজস্থান দিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের অপরাধে তাকে গুলি করে হত্যা করে রাজস্থান বিএসএফ (BSF)।

    পাকিস্তানি অনুপ্রবেশকারীকে নিকেশ বিএসএফ জওয়ানদের

    ঘটনাটি ঘটে রাজস্থানের গঙ্গানগর হারমুখ চেকপোস্টের কাছে। ১৪ এস নামক ওই গ্রাম দিয়ে এর আগেও অনেক পাকিস্তানি ভারতে অনুপ্রবেশ করেছে বলে প্রশাসনের ধারণা। সূত্রের খবর, গতকাল টহলদারির সময় বিএসএফ জওয়ানরা দেখতে পান, ওই ব্যক্তি সীমান্তের ওপার থেকে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করছে। জওয়ানরা বারবার তাকে সতর্ক করে ও সেখান থেকে সরে যেতে বলে। যদিও ওই পাকিস্তানি অনুপ্রবেশকারী তাতে কান দেয়নি। অনুপ্রবেশের চেষ্টা করতেই তাকে লক্ষ্য করে গুলি চালান বিএসএফ জওয়ানরা। গুলিতে মৃত্যু হয় অনুপ্রবেশকারীর।

    আরও পড়ুন: পাক হানাদারি রুখতে বিএসএফ-এর হাতে এল দেশীয় প্রযুক্তিতে তৈরি বিশেষ ড্রোন

    এক সিনিয়র বিএসএফ (BSF) কর্মকর্তা এই বিষয়টি নিশ্চিত করেছেন ও বলেছেন, “সোমবার হারমুখ চেকপোস্টের কাছে আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তান থেকে আসা এক অনুপ্রবেশকারীকে সতর্ক করে বিএসএফ জওয়ানরা। অনুপ্রবেশকারী সীমান্ত অতিক্রম করে ভারতে আসার জন্য এগোতে থাকে। তখনই তাকে গুলি করা হয় ও তল্লাশি অভিযানের সময় মৃতদেহ উদ্ধার করা হয়েছে।” তিনি আরও জানিয়েছন, এলাকাটি ঘেরাও করা হয়েছে এবং তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ওই ব্যক্তি কোন উদ্দেশ্য নিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল তাও খতিয়ে দেখা হচ্ছে।

    তিনি (BSF) বলেন, “আমরা ঘটনাটি সম্পর্কে পাকিস্তান রেঞ্জারদের জানিয়েছি। তবে তারা অনুপ্রবেশকারীর পরিচয় যাচাই করতে ও তার মৃতদেহ গ্রহণ করতে অস্বীকার করছে।” আরও জানানো হয়েছে, শেষপর্যন্ত পাকিস্তান মৃতদেহের পরিচয় দিতে অস্বীকার করলে শবদেহ দাহ করে দেওয়া হবে।  

    সীমান্ত দিয়ে অনুপ্রবেশ এবং মাদক চোরাচালনের ঘটনা বেড়েই চলেছে। এই কাজে পাক ড্রোনেরও ব্যবহার করা হচ্ছে। জম্মু-কাশ্মীর সীমান্ত দিয়ে যেমন জঙ্গিদের অনুপ্রবেশ করাতে মরিয়া তেমনি রাজস্থান এবং পাঞ্জাব সীমান্ত দিয়ে মাদক পাচার প্রতিনিয়ত করে চলেছে পাকিস্তান। ফলে অনুপ্রবেশ নিয়ে নতুন করে সতর্কবার্তা জারি করা হয়েছে। চলতি বছরে শীতের সময়েই আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা রক্ষীদের কড়া নজর রাখার কথা বলা হয়েছে। আর বাড়তি নজরের ফলেই গতকাল এই অনুপ্রবেশকারীকে খতম করতে সফল হল বিএসএফ (BSF)।

  • Rajasthan: গেহলট পাইলট ঐক্য ‘রাজনৈতিক বিরতি’, কটাক্ষ বিজেপির

    Rajasthan: গেহলট পাইলট ঐক্য ‘রাজনৈতিক বিরতি’, কটাক্ষ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: আপাতত ‘সন্ধি’র পথে রাজস্থান (Rajasthan) কংগ্রেসের (Congress) বিবদমান দুই গোষ্ঠী। মঙ্গলবার রাতে সংবাদ মাধ্যমের সামনে কংগ্রেস হাইকমান্ডের দূত কেসি বেণুগোপালকে মাঝখানে রেখে হাত ধরাধরি করে দাঁড়ান মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot) ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচিন পাইলট (Sachin Pilot)। এদিন দুজনেই সংবাদ মাধ্যমের সামনে বলেন, এখন রাহুল গান্ধীর ভারত জোড় যাত্রা সফল করাই আমাদের লক্ষ্য।

    ক্যামেরার সামনে…

    ওই রাতে সাংবাদিকদের সামনে হাজির হওয়ার আগে বেণুগোপাল অশোক গেহলট ও শচিন পাইলট দুই নেতাকে নিয়ে করেন রুদ্ধদ্বার বৈঠক। তার পরেই আসেন সংবাদ মাধ্যমের সামনে। এবং পরে হাসিমুখে ক্যামেরার সামনে ‘পোজ’ দেন তিনজনে। অশোক গেহলট এবং শচিন পাইলটের এই ঐক্য রাজনৈতিক বিরতি বলে কটাক্ষ করেছে রাজস্থান বিজেপি। পদ্ম শিবিরের মতে, দিন কয়েক পরেই কংগ্রেসের এই দুই নেতাকেই আবার একে অপরের বিরুদ্ধে বিবৃতি দিতে দেখা যাবে।

    দিন কয়েক আগে সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে শচিন পাইলটকে গদ্দার বলে আক্রমণ শানিয়েছিলেন অশোক গেহলট। তার পরেই জল্পনা ছড়ায়, অশোককে সরিয়ে শচিনকে রাজস্থানের মুখ্যমন্ত্রী করা হচ্ছে। এর পরেই আসরে নামেন কংগ্রেস হাইকমান্ড। ইতি পড়ে বিদ্রোহে।

    আরও পড়ুন: গুজরাতসহ গোটা দেশকে ধ্বংস করেছে কংগ্রেস, প্রচার মঞ্চ থেকে নরেন্দ্র মোদি

    রাজস্থান (Rajasthan) কংগ্রেসের এই দুই নেতার ‘সন্ধি’ কতদিন স্থায়ী হবে, তা নিয়ে সন্দিহান রাজ্যবাসীও। বিজেপি বিধায়ক তথা মুখপাত্র রামলাল শর্মা বলেন, রাজ্যবাসীকে এটা বোঝানোর চেষ্টা হয়েছে যে কংগ্রেসে সব কিছু ঠিকঠাক আছে। তবে আমি বিশ্বাস করি এটা একটা কিছু সময়ের জন্য রাজনৈতিক বিরতি মাত্র। তিনি বলেন, দিন কয়েক পরেই রাজ্যবাসী শুনতে পাবেন ‘নাকাড়া’, ‘নিকাম্মা’ এবং ‘গদ্দারে’র মতো শব্দ।   

    প্রসঙ্গত, কংগ্রেসের একটি সূত্রের খবর, শিয়রে গুজরাট নির্বাচন। চলছে রাহুল গান্ধীর ভারত জোড় যাত্রা কর্মসূচি। দিন কয়েকের মধ্যেই এই যাত্রা গিয়ে পৌঁছবে রাজস্থানে (Rajasthan)। সেখানে থাকবে ১৩ দিন। কংগ্রেসের ওই সূত্রের খবর, এই দুই কারণে আপাতত ধামাচাপা দিয়ে রাখা হচ্ছে বিদ্রোহ। তবে অশোকের বদলে রাজ্যের ব্যাটন যে এবার শচিনের হাতে তুলে দেওয়া হচ্ছে, তা এক প্রকার ঠিক হয়ে রয়েছে। তবে কবে তা রূপায়িত হবে, তা জানা যায়নি। যেমন জানা যায়নি শচিনকে মুখ্যমন্ত্রী করা হবে নাকি কেবলই প্রদেশ কংগ্রেসের দায়িত্ব দিয়ে মুখ বন্ধ করে রাখা হবে, তাও।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Anti Terror Agency: রাজস্থানে নতুন রেল লাইনে বিস্ফোরণ, তদন্তে এনআইএ

    Anti Terror Agency: রাজস্থানে নতুন রেল লাইনে বিস্ফোরণ, তদন্তে এনআইএ

    মাধ্যম নিউজ ডেস্ক: উদয়পুরে (Udaipur) রেল লাইনে বিস্ফোরণের (Railway Track Explosion) ঘটনায় এবার তদন্তে নামল কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ (NIA)। প্রধানমন্ত্রীর উদ্বোধন করা রেল ট্র্যাকে গত রবিবার রাতে বিস্ফোরণ ঘটে। ক্ষতিগ্রস্ত হয় রেললাইনের একাংশ। জানা গিয়েছে, স্থানীয়রাই বিস্ফোরণের খবর দিয়েছিল রেলকে। কিছুক্ষণ পরেই ওই লাইন দিয়ে যাওয়ার কথা ছিল আসারওয়া-উদয়পুর এক্সপ্রেসের। তার আগেই ঘটে বিস্ফোরণ। এর পরেই ওই রুটের সব ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

    আরও পড়ুন: আপনি প্রি-ডায়াবেটিক হলে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?

    গতকালই নাশকতার বিষয়ে জানার পরেই তদন্তের নির্দেশ দেন রাজস্থানের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী অশোক গেহলট (CM Ashok Gehlot)। এরপরেই তদন্তের ভার নেয় এনআইএ। এর আগে তদন্তের দায়িত্ব ছিল রাজস্থানের পুলিশের ওপর।

    রাজস্থান সরকারের বিরুদ্ধে নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলেছে বিজেপি। প্রসঙ্গত, কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এই ব্রডগেজ রেললাইনের (Broad-gauge Railway Track)  উদ্বোধন করেছিলেন। তারপরই রবিবার রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তাই অনেকেই একে নাশকতার ঘটনা বলেই মনে করছেন।

    কী ঘটেছে?

    রাজস্থান পুলিশের তরফে জানানো হয়েছে, গতকাল উদয়পুর থেকে ৩৫ কিলোমিটার দূরে ওধা ব্রিজের উপরে বিস্ফোরণ ঘটে। পরে ঘটনাস্থলে পৌঁছে রেললাইনে থেকে বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। ঘটনার পরে ট্রেন চলচাল বন্ধ হয় যায় ওই রুটে। ঘটনার তদন্তে নামে পুলিশ। পরবর্তীতে রাজস্থান পুলিশের পাশাপাশি তদন্তের দায়িত্ব দেওয়া এনআইকেও। 

    রাজস্থান পুলিশের প্রাথমিক তদন্ত থেকে জানা গিয়েছে, এই বিস্ফোরণ ঘটাতে খনিতে ব্যবহৃত ‘সুপারপাওয়ার ৯০’ ব্যবহার করা হয়েছিল। স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন, রবিবার রাতে বিকট শব্দ পান। তাঁরাই রেলের নিরাপত্তারক্ষীদের বিষয়টি জানান। তারপরে সেখানে পৌঁছায় ফরেন্সিক ও সন্ত্রাসদমন স্কোয়াডের সদস্যরা। একযোগে তদন্ত শুরু করে এটিএস (ATS), এনআইএ ও আরপিএফ (RPF)। উদয়পুরে বিস্ফোরণে নাশকতার ছক উড়িয়ে দিচ্ছে না এনআইএ ও অন্য তদন্তকারীরা। তাঁদের বক্তব্য, রীতিমতো পরিকল্পনা করে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  
     
     

     

     
  • Rajasthan Congress: রাজস্থান বিদ্রোহকাণ্ডে ছাড় গেহলটকে!

    Rajasthan Congress: রাজস্থান বিদ্রোহকাণ্ডে ছাড় গেহলটকে!

    রাজস্থান কংগ্রেস বিদ্রোহ (Rajasthan Congress)

    Rajasthan Congress: রাজস্থান বিদ্রোহকাণ্ডে ছাড় দেওয়া হল রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে। যদিও তাঁর তিন অনুগামীকে নোটিস ধরানো হয়েছে। ঘটনার জেরে কংগ্রেস (Congress) প্রেসিডেন্ট পদের নির্বাচন থেকে ছিটকে যেতে পারেন অশোক গেহলট (Ashok Gehlot)! রাজনৈতিক মহলের ধারণা, সেক্ষেত্রে লড়াইয়ের মাঠে দেখা যেতে পারে গান্ধী (Gandhi) পরিবারের আস্থাভাজন মল্লিকার্জুন খাড়গে ও দিগ্বিজয় সিংকে।

    প্রসঙ্গত, কংগ্রেস হাইকমান্ডের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে পদত্যাগ করেন রাজস্থান কংগ্রেস (Rajasthan Congress) – এর ৮২ জন বিধায়ক। স্পিকারের কাছে পদত্যাগপত্র জমাও দেন তাঁরা। বিষয়টিকে ভালভাবে নেননি দলের শীর্ষ নেতৃত্ব।

    তিন রাজস্থান কংগ্রেস বিধায়ককে শোকজ নোটিস (Show Cause Notice to 3 Rajasthan Congress MLA)

    ঘটনার জেরে মঙ্গলবার মুখ্যমন্ত্রী অশোক গেহলটের তিন অনুগামীকে বিশৃঙ্খল আচরণের জন্য শোকজ নোটিস ধরায় গ্র্যান্ড ওল্ড পার্টি নেতৃত্ব। ১০ দিনের মধ্যে নোটিসের উত্তর দিতে বলা হয়েছে তাঁদের। তবে অশোকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা এখনও অবধি নেননি কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। রাজস্থান কংগ্রেস (Rajasthan Congress) – এর যে তিন নেতাকে শোকজ নোটিস ধরানো হয়েছে, তাঁরা হলেন, ক্যাবিনেট মন্ত্রী শান্তি ধারিয়াল, মন্ত্রী তথা বিধানসভায় কংগ্রেসের চিফ হুইপ মহেশ জোশি এবং বিধায়ক ধর্মেন্দ্র রাঠোর।

    কংগ্রেস সভাপতি নির্বাচন (Congress Presidential Election)

    কংগ্রেস সভাপতি পদে লড়তে গেলে মনোনয়নপত্র দাখিল করতে হবে ৩০ সেপ্টম্বরের মধ্যে। বুধবার দুপুর পর্যন্তও মনোনয়নপত্র তোলেননি অশোক। এ ব্যাপারে রাজস্থানের মুখ্যমন্ত্রী কিংবা কংগ্রেস কোনও তরফেই কিছু জানানো হয়নি। অশোক গেহলট মনোনয়নপত্র না তুললে ওই পদে গান্ধী পরিবারের পছন্দের মাত্র দুজন লড়তে পারেন বলে শোনা যাচ্ছে। এঁরা হলেন, দিগ্বিজয় সিং ও রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জন খাড়গে।

    আরও পড়ুন : মনোনয়ন তুললেন থারুর-বনসল! কংগ্রেস সভাপতির দৌড়ে কারা?

    অন্যদিকে, রাজস্থানের ঘটনায় যারপরনাই বিব্রত কংগ্রেস নেতৃত্ব। হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে এদিন বৈঠক চলছিল ১০ নম্বর জনপথে, সোনিয়া গান্ধীর বাসভবনে। সেখানেই সোনিয়া গান্ধী স্বয়ং রাজস্থানের পরিস্থিতি নিয়ে প্রবীণ কংগ্রেস নেতাদের সঙ্গে আলোচনা করেন। সূত্রের খবর, ওই বৈঠকে অশোক গেহলট কংগ্রেস প্রেসিডেন্টের সঙ্গে রাজস্থানের ব্যাপারে আলোচনা করতে চেয়েছিলেন। তবে দুজনের মধ্যে কথপোকথন হয়েছে কিনা, তা জানা যায়নি। এদিকে, রাজস্থানের এই ডামাডোল পরিস্থিতিতে রাজস্থানের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচিন পাইলট দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলতে দিল্লি পৌঁছেছেন। এখন দেখার, কোথাকার জল কতদূর গড়ায়!

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • NEET UG Result 2022: প্রকাশিত হয়েছে নিট ইউজির ফল, প্রথম স্থানে রাজস্থানের তানিষ্কা

    NEET UG Result 2022: প্রকাশিত হয়েছে নিট ইউজির ফল, প্রথম স্থানে রাজস্থানের তানিষ্কা

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে বুধবার প্রকাশিত হয়েছে নিট ইউজি ২০২২- এর (NEET UG Result 2022) ফল। প্রথম স্থান অধিকার করেছেন রাজস্থানের তানিষ্কা। দ্বিতীয় স্থানে রয়েছেন দিল্লির ভাতসা আশিস বাত্রা। পরীক্ষায় ৭২০ নম্বরের মধ্যে ৭১৫ পেয়েছেন তানিষ্কা (Tanishka)। 

    আরও পড়ুন: প্রকাশিত হয়েছে নিট-ইউজি- র ফল, এমবিবিএস ছাড়া আর কোন কোর্সে পড়ার সুযোগ রয়েছে? জেনে নিন

    তৃতীয় স্থানে রয়েছেন কর্নাটকের হৃষিকেশ নাগভূষণ গাঙ্গুলে। কর্নাটকের রুচা পাওয়াশে চতুর্থ স্থান পেয়েছেন এবং তেলেঙ্গানার ইরাবেলি সিদ্ধার্থ রাও রয়েছেন পঞ্চম স্থানে। প্রথম দশে স্থান পেয়েছেন জম্মু কাশ্মীরের হাজিক পারভেজ লোন। পশ্চিমবাংলার সায়ন্তনী চট্টোপাধ্যায় রাজ্যে প্রথম হলেও সর্বভারতীস্তরে তিনি একাদশ স্থান দখল করেছেন। এছাড়া রাজ্যের অনুষ্কা মণ্ডল চতুর্দশ স্থানে রয়েছেন।   

    তবে তানিষ্কা দেশে প্রথম হলেও মোট ৬জন ওই একই নম্বর পেয়েছেন। সিদ্ধার্থ রাও- এর প্রাপ্ত নম্বর ৭১১। তবে, পশ্চিমবঙ্গের সায়ন্তনী চট্টোপাধ্যায় ও অনুষ্কা দুজনেই ৭১০ নম্বর পেয়েছেন। সায়ন্তনী সর্বভারতীয় স্তরে মেয়েদের মধ্যে চতুর্থ হয়েছেন।

    আরও পড়ুন: আজই প্রকাশিত হবে নিট-ইউজি- র ফল, দেখবেন কী করে? 

    এবছর ১৮,৭২,৩২৯জন ছাত্রছাত্রী নিট পরীক্ষার জন্যে ফর্ম ফিলআপ করেছিলেন। যার মধ্যে ৯,৯৩,০৬৯ জন পাশ করেছেন। চলতি বছরের ১৭ জুলাই দেশজুড়ে এই পরীক্ষার আয়োজন করে এনটিএ। মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা ভারতের ৪৯৭টি শহরে এবং বিদেশের ১৪টি শহরে ৩,৫৭০টি কেন্দ্র জুড়ে অনুষ্ঠিত হয়।

    এবার নিটে পরীক্ষায় সব থেকে বেশি সাফল্য পেয়েছেন ইউপির পড়ুয়ারা। সফল প্রার্থীদের তালিকায় সবচেয়ে বেশি শিক্ষার্থী ইউপি থেকে।এর পরেই রয়েছে মহারাষ্ট্র ও রাজস্থানের নম্বর। অন্যদিকে, রাজ্যের শীর্ষস্থানীয় হয়েছেন ইউপির ইশান আগরওয়াল।এবার উত্তরপ্রদেশ থেকে ২২৯১১৫ জন প্রার্থী ফর্ম ফিলআপ করেছিলেন। ১,১৭,৩১৬ জন পরীক্ষায় র‍্যাঙ্ক করেছেন। যা রাজ্যগুলির মধ্যে সর্বোচ্চ। 

    এই বছর থেকে, টাই-ব্রেকিং হিসাব সরিয়ে নিয়েছে এনটিএ। তার মানে, দুই ছাত্রের মধ্যে টাই হলে, জীববিজ্ঞানে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তার সমাধান করা হয়েছে। এরপরে রসায়নে বেশি নম্বর পাওয়া শিক্ষার্থী অগ্রাধিকার পাবে এবং এরপরে থাকবে কম ভুল উত্তর লেখা প্রার্থী।     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • IAF MiG-21 Crash: ফের দুর্ঘটনার কবলে মিগ ২১, মৃত দুই পাইলট

    IAF MiG-21 Crash: ফের দুর্ঘটনার কবলে মিগ ২১, মৃত দুই পাইলট

    মাধ্যম নিউজ ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনার কবলে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান মিগ-২১ (MiG-21 Aircraft)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজস্থানের (Rajasthan) বারমের জেলায় (Barmer District) প্রশিক্ষণের সময় ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) যুদ্ধবিমানটি ভেঙে পড়ে। সেই মুহূর্তে তাতে দুজন পাইলট (Pilot) ছিলেন। দুজনেরই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বায়ুসেনা। আকাশেই আগুন লেগে যায় বিমানটিতে।  

    বায়ুসেনা বিবৃতিতে দিয়ে জানিয়েছে, “বায়ুসেনার একটি বা দুই আসন-বিশিষ্ট মিগ-২১ ট্রেনার যুদ্ধবিমান রাজস্থানের উতারলাই বিমান ঘাঁটি থেকে প্রশিক্ষণের জন্য উড়ছিল। রাত ৯টা ১০ নাগাদ বিমানটি বারমেরের কাছে দুর্ঘটনার সম্মুখীন হয়। দুজন পাইলটেরই মৃত্যু হয়েছে। বায়ুসেনা গভীরভাবে অনুতপ্ত। শোকাহত পরিবারের পাশে রয়েছি আমরা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য কোর্ট অফ ইনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে।” 

    আরও পড়ুন: এলএসি-তে উড়ছে চিনা যুদ্ধবিমান! জবাবে দ্বিতীয় এস-৪০০ স্কোয়াড্রন মোতায়েন ভারতের

    [tw]


    [/tw]

    [tw]”      


    [/tw]

    দুর্ঘটনার পর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর (ACM VR Chaudhury) সঙ্গে কথা বলেছেন। ঘটনায় শোক প্রকাশ করে তিনি ট্যুইটারে লেখেন, “রাজস্থানের বারমেরের কাছে বায়ুসেনার মিগ-২১ প্রশিক্ষক বিমানের দুর্ঘটনার কারণে দুই যোদ্ধার মৃত্যু হয়েছে। এর জন্য আমি গভীরভাবে মর্মাহত। দেশের জন্য তাঁদের সেবা কখনই ভোলার নয়। শোকের এই মুহূর্তে আমি শোকাহত পরিবারের পাশে রয়েছি।” 

    [tw]


    [/tw]

    রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলেট শোকরপ্রকাশ করে বলেছেন, “বারমেরে আইএএফ মিগ-২১ প্রশিক্ষক বিমান দুর্ঘটনার কবলে পড়ে এবং কর্তব্যরত অবস্থায় দুই আইএএফ পাইলট প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আমি গভীরভাবে দুঃখিত। শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। তাঁরা যেন এই ক্ষতি সহ্য করে শক্ত থাকেন। আমরা তাঁদের পাশে আছি। তাঁদের সঙ্গে দুঃখ ভাগ করে নেওয়ার জন্য পাশে থাকব।”

    আরও পড়ুন: অরুণাচল প্রদেশে ঘন অরণ্যে ৭ শ্রমিকের খোঁজ মিলল, এখনও নিখোঁজ ১২

    ১৯৬০ সালে প্রথম ভারতে আসে রাশিয়ার তৈরি এই যুদ্ধবিমান। তারপর থেকে প্রায় ২০০টি দুর্ঘটনার শিকার হয়েছে ভারতীয় বায়ুসেনার এই বিমানটি। প্রতিরক্ষা দফতরের প্রতিমন্ত্রী অজয় ভাট মার্চে রাজ্যসভায় জানিয়েছেন, গত পাঁচ বছরে ৪২ জন সেনা কর্মী দুর্ঘটনায় নিহত হয়েছেন। এই সময়ের মধ্যে প্রায় ৪৫টি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে বায়ুসেনায় দুর্ঘটনাই ২৯টি।

     

     

LinkedIn
Share