Tag: ranchi

ranchi

  • India vs England: কামাল তিন স্পিনারের, জয়ের দোরগোড়ায় ভারত

    India vs England: কামাল তিন স্পিনারের, জয়ের দোরগোড়ায় ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: কি বলবেন একে, মুখের গ্রাস কেড়ে নেওয়া? আজ্ঞে হ্যাঁ। ভারত-ইংল্যান্ড (India vs England) তৃতীয় ম্যাচে ইংল্যান্ড শুরুটা ভালো করলেও, ম্যাচ ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করতে নেমে এগিয়ে থাকলেও, ভারতের কামব্যাক ছিল দুর্দান্ত। যশস্বী জয়সওয়াল শুরুটা দাপিয়ে করেন। শেষ করেন ধ্রুব জুরেল। ৯০ রান করেছেন তিনি। এদিন কার্যত জয়ের দোরগোড়ায় রয়েছে ভারত।

    ম্যাচের তৃতীয় দিন

    রবিবার ম্যাচের তৃতীয় দিন। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল ৭ উইকেটে ২১৯। ধ্রুব ৩০ ও কুলদীব যাদব ১৭ রানে শেষ করেন দ্বিতীয় দিন। তৃতীয় দিনে ভারত (India vs England) নিজেদের ইনিংস শেষ করে ৩০৭ রানে। কুলদীপ ১৩১ বলে ২৮ রানের ইনিংস খেলে দেন। ধ্রুব করেন ৯০ রান।

    কামাল স্পিনারদের

    রবিবার ওপেন করতে নামেন রোহিত শর্মা ও যশস্বী। এদিন দ্বিতীয় ইনিংসে আট ওভার খেলে ভারত করে ৪০ রান। রোহিত ও যশস্বী করেন যথাক্রমে ২৪ ও ১৬ রান। জয় পেতে ভারতের প্রয়োজন ১৫২ রান। ইংল্যান্ডের দরকার ১০ উইকেট। এদিন মাঠ দাপিয়ে বেড়ান তিন বোলার। ব্রিটিশদের পাঁচটি উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। চারটি উইকেট নেন কুলদীপ। একটি উইকেট নেন রবীন্দ্র জাদেজা।

    এদিন ইনিংসের (India vs England) পঞ্চম ওভারে জোড়া উইকেট নিয়ে শুরু করেন অশ্বিন। দুই ইনিংসেই শূন্য ওলি পোপ। জ্যাক ক্রলি ধরে খেলায় চাপে পড়ে গিয়েছিল ভারত। তবে চা পানের বিরতির পর দ্রুত চার উইকেট নেয় টিম ইন্ডিয়া। খেলা যায় ঘুরে।

    আরও পড়ুুন: ২৫ কেজি সোনা-রুপোর গয়না, এক মাসে বালক রামের আয় কত জানেন?

    ইংল্যান্ডের রান যখন ১৩৩, তখনই তারা খুইয়েছে আট উইকেট। এর মধ্যে কুলদীপ একাই নিয়েছে চার উইকেট। ফিল্ডিংয়ে দুর্দান্ত একটি ফরওয়ার্ড ডাইভিং ক্যাচ নেন সরফরাজ খান। ইংল্যান্ডের নবম উইকেট জুটি ভারতকে কিছুটা চাপে রেখেছিল। শেষমেশ অশ্বিন কট অ্যান্ড বোলে ফেরান বেন ফোকসকে। এর পর বাইশ গজে আসেন জেমস অ্যান্ডারসন। উল্টো দিকে ছিলেন শোয়েব বশির। দু বলের ব্যবধানে জিমিকে ফেরান অশ্বিন। ১৪৫ রানেই অল আউট হয়ে যায় ইংল্যান্ড। ম্যাচের এখনও দু দিন রয়েছে। জিততে হলে ভারতের প্রয়োজন আরও ১৫২ রান (India vs England)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • India vs England: দ্বিতীয় দিনের শেষে চাপে ভারত, এখনও ১৩৪ রানে পিছিয়ে রোহিতরা

    India vs England: দ্বিতীয় দিনের শেষে চাপে ভারত, এখনও ১৩৪ রানে পিছিয়ে রোহিতরা

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথম দিনটা ভারতের হলে, দ্বিতীয় দিন ইংল্যান্ডের। তৃতীয় দিনের শুরুই বলে দেবে ম্যাচের ভবিষ্যত। আপাতত ম্যাচে এগিয় ইংল্যান্ড।  ৩৫৩ রান তাড়া করতে নেমে রীতিমতো চাপে রোহিত ব্রিগেড। দ্বিতীয় দিনের খেলা শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ২১৯/৭। এখনও ১৩৪ রানে পিছিয়ে রোহিত বাহিনী। ক্রিজে কুলদীপ যাদব ও ধ্রুব জুড়েল। হাতে রয়েছে মাত্র তিন উইকেট। 

    ব্যাটিংয়ে ভরাডুবি!

    ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টে ভারতকে ভরাডুবির হাত থেকে বাঁচাতে ফের জ্বলে উঠলেন যশস্বী জয়সওয়াল। অর্ধশতরানও করলেন তরুণ ওপেনার। তাঁর ব্যাটে ভর করেই ইংল্যান্ডের রানের কাছাকাছি পৌঁছল রোহিতরা। প্রথম ইনিংসে এখনও ১৩৪ রানে পিছিয়ে ভারত। ব্যাট করতে নেমে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে চাপে পড়ে যায় ভারত। এদিন প্রথম সেশনেই রোহিতের উইকেট হারায় ভারত। মাত্র ২ রানে ফেরেন অধিনায়ক। দ্বিতীয় উইকেটে ৮২ রান যোগ করে যশস্বী জয়সওয়াল, শুভমন গিল জুটি। ভালই খেলছিলেন দু”জন। কিন্তু পার্টনারশিপ ভাঙেন শোয়েব বশির। এদিন তাঁর শিকার ৪ উইকেট।  ৬৫ বলে ৩৮ রান করে আউট হন গিল। আরও একবার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ রজত পাটিদার। ৪২ বলে ১৭ রান করে ফেরেন। রাজকোটে এরকম জায়গা থেকে দলকে ম্যাচে ফিরিয়েছিলেন রোহিত-জাদেজা জুটি। কিন্তু রাঁচিতে ব্যর্থ ভারতীয় অলরাউন্ডার। দুটো ছক্কা হাঁকিয়ে শুরু করলেও ১২ রানে আবার সেই বশিরের বলে আউট হন। 

    স্পিনের ফাঁদ

    রাঁচীতে স্পিনের ফাঁদেই আটকে গেল ভারত। ইংল্যান্ডের শোয়েব বশির একাই ৪ উইকেট তুলে নেন। তাঁর বলেই বোল্ড হয়ে যান যশস্বী। তিনিই পাটীদার, জাডেজা এবং শুভমনের উইকেট তুলে নেন। শনিবারের সকালে ইংল্যান্ডের সব উইকেটই তুলে নেন জাদেজা। ম্যাচে তিনিও নেন ৪ উইকেট। আপাতত যা অবস্থা, তাতে ইংল্যান্ডের ৩৫৩ রান টপকে লিড নেওয়া কঠিন হবে ভারতের পক্ষে। রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমন অবস্থায় ভারতকে ম্যাচে ফেরাতে পারেন বোলারেরা। ধ্রুব জুরেল এবং কুলদীপ যাদব মিলে ৪২ রানের জুটি গড়েছেন। তাঁরাই ক্রিজে রয়েছেন। রবিবার শুরু করবেন তাঁরা। এই জুটিতে ইংল্যান্ডের রান টপকানোর চেষ্টা করবে ভারত। না হলে আরও বিপদ বাড়বে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Dumka Murder: আদালতের নির্দেশে দুমকায় মৃত অঙ্কিতার নমুনা গেল ফরেনসিকে

    Dumka Murder: আদালতের নির্দেশে দুমকায় মৃত অঙ্কিতার নমুনা গেল ফরেনসিকে

    মাধ্যম নিউজ ডেস্ক: দুমকায় (Dumka) উত্যক্তকারী (Stalker) যুবকের হাতে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে নাবালিকা ছাত্রী অঙ্কিতা সিংয়ের (Ankita Singh)। এবার ওই ঘটনায় রাঁচির (Ranchi) ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে (Forensic Science Laboratory)  পাঠানোর জন্য মৃতের পুড়ে যাওয়া পোশাকের টুকরো (Burnt Clothes) কিংবা অন্য কোনও নমুনা পাঠানোর নির্দেশ দিল স্পেশাল পকসো (POCSO) আদালত। বুধবার বিশেষ এই আদালত অভিযুক্ত দুই যুবককে ৭২ ঘণ্টার জন্য পুলিশ রিমান্ডে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের জন্য ধৃতদের জেরা করার নির্দেশও দিয়েছে আদালত। ঝাড়খণ্ড পুলিশ ইতিমধ্যেই এই মামলায় পকসো ধারা যুক্ত করেছে।

    প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দুমকার অঙ্কিতা সিং নামে এক নাবালিকাকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে শাহরুখ হুসেন নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ, বছর তেইশের শাহরুখ গভীর রাতে জানালা দিয়ে পেট্রোল ছুড়ে দেয় ওই কিশোরীর গায়ে। পরে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়া হলে ২৮ অগাস্ট মৃত্যু হয় ওই কিশোরীর। ওই ঘটনায় পুলিশ শাহরুখের পাশাপাশি গ্রেফতার করে নইম খান ওরফে ছোট্টু নামেও একজনকে। জানা গিয়েছে, পুলিশ প্রথমে ওই কিশোরীর বয়স ১৯ বলে রেকর্ড করে। পরে অবশ্য ভ্রম সংশোধন করে করা হয় ১৫। ঝাড়খণ্ড শিশু কল্যাণ কমিটি এফআইআরে অতিরিক্ত ধারা যোগ করে মামলা দায়ের করতে বলেছিল। তারা এও জানিয়েছিল, অঙ্কিতার মাধ্যমিক পরীক্ষার মার্কশিট অনুযায়ী সে নাবালিকা, যদিও পুলিশের দাবি অঙ্কিতা নাবালিকা নয়, প্রাপ্তবয়স্ক। ঘটনার জেরে সরব হয়েছে হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন। দোষীদের শাস্তির দাবিতে সরবও হয় তারা।

    আরও পড়ুন : ‘‘ইসলাম ধর্ম গ্রহণ করো, নইলে…!’’ হুমকি দিয়েছিল উত্যক্তকারী, দাবি নিহত কিশোরীর বাবার

    অঙ্কিতাকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনার প্রতিবাদে পথে নেমেছে বিশ্বহিন্দু পরিষদও। পরিষদের তরফে অভিযুক্তের ফাঁসির সাজার দাবিও জানানো হয়েছে। ঘটনাটিকে লাভ জিহাদ আখ্যা দিয়েছে হিন্দুত্ববাদী একটি সংগঠন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Prophet Row: নূপুর শর্মা বিতর্কে অশান্তি, ঝাড়খণ্ডে মৃত ২, তপ্ত বাংলা, ভূস্বর্গে জারি কার্ফু

    Prophet Row: নূপুর শর্মা বিতর্কে অশান্তি, ঝাড়খণ্ডে মৃত ২, তপ্ত বাংলা, ভূস্বর্গে জারি কার্ফু

    মাধ্যম নিউজ ডেস্ক: নূপুর শর্মা (Nupur Sharma) বিতর্কে ক্রমেই ছড়াচ্ছে অশান্তি। বাংলার (West Bengal) পাশাপাশি অগ্নিগর্ভ ঝাড়খণ্ডের রাঁচিও (Ranchi)। সেখানে সংঘর্ষে মৃত্যু হয়েছে দু’জনের। জখম হয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার রাঁচির বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। ইটবৃষ্টির পাশাপাশি একাধিক গাড়ি জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। বিক্ষোভ হঠাতে গেলে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি সামাল দিতে রাঁচির বেশ কয়েকটি জায়গায় কার্ফু জারি করা হয়।

    ঝাড়খণ্ডের জনগণ খুবই ‘সংবেদনশীল এবং সহনশীল’ বলে উল্লেখ করে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জনগণকে সম্প্রীতি বজায় রাখার আবেদন জানান। তিনি বলেন, আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রী বলেন, আমি সবাইকে সম্প্রীতি বজার রাখার আবেদন জানানোর পাশাপাশি এমন কোনও ক্রিয়াকলাপে অংশ নেওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানাই।

    আরও পড়ুন : বিতর্কিত মন্তব্যের জেরে সাসপেন্ড নূপুর শর্মা, নবীন জিন্দালকে বহিষ্কার বিজেপি-র

    অশান্তি হয়েছে বাংলায়ও। হাওড়ার (Howrah) ধুলোগড়, পাঁচলা, উলুবেড়িয়া, শলপ সহ একাধিক জায়গায় সড়ক অবরোধ করা হয়। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। জ্বালিয়ে দেওয়া হয় বাইক। রাস্তায় টায়ার জ্বালিয়ে তৈরি করা হয় আতঙ্কের পরিবেশ। পাঁচলায় বিজেপির একটি পার্টি অফিসে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এদিকে বড় ধরনের অশান্তির কোনও ঘটনা ঘটেনি পাঞ্জাবে। তবে বিজেপির সাসপেন্ডেড নেত্রী নূপুরু শর্মার গ্রেফতারি দাবি করেছে প্রতিবাদকারীরা। উত্তর প্রদেশে জুম্মার নমাজের পর পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের স্লোগান দিতেও দেখা গিয়েছে।

    আরও পড়ুন : অগ্নিগর্ভ হাওড়া, রাজ্যপালকে চিঠি শুভেন্দুর, অমিত শাহকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের অনুরোধ সৌমিত্রর

    ব্যাপক বিক্ষোভ হয়েছে দিল্লির জামা মসজিদ চত্বরে। পরে পুলিশ গিয়ে হঠিয়ে দেয় বিক্ষোভকারীদের। উত্তেজনা থাকলেও বড় ধরনের কোনও অশান্তির ঘটনা ঘটেনি জম্মু-কাশ্মীরে। অশান্তির আশঙ্কায় ব্যবস্থা করা হয়েছিল কড়া প্রহরার। জম্মু কাশ্মীরের বিভিন্ন এলাকায় কার্ফু জারি করা হয়। উপত্যকার কোনও কোনও অংশে বনধ্ও পালন করেন সাধারণ মানুষ। জম্মু-কাশ্মীর পুলিশের ডিজিপি সাধারণ মানুষকে প্ররোচনায় পা না দিতে অনুরোধ জানান।

    বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের পরে পরেই তাঁকে দল থেকে সাসপেন্ড করা হয়। তাঁর মন্তব্যটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দলের রোষানলে পড়েছেন বিজেপির প্রাক্তন মুখপাত্র নবীন কুমার জিন্দাল। দল থেকে বহিষ্কার করা হয় তাঁকে। তার পরেও দেশের বিভিন্ন রাজ্যে চলছে বিক্ষিপ্ত অশান্তি। সেই অশান্তি দমাতে ঝাড়খণ্ড সরকার যে ব্যবস্থা নিয়েছে, বাংলার তৃণমূল সরকার তা করেনি বলে অভিযোগ বিজেপির। তার জেরেই গত দুদিন ধরে অশান্তির আঁচে পুড়ছে হাওড়ার বিভিন্ন পকেট। যার ফল ভোগ করছেন নিতান্তই সাধারণ মানুষ।

LinkedIn
Share