Tag: Siliguri

Siliguri

  • Arijit Singh: স্টেডিয়ামে খেলা বন্ধ রেখে অরিজিৎ সিংয়ের গানের অনুষ্ঠান! ক্ষুব্ধ ক্রীড়ামহল, কোথায় জানেন?

    Arijit Singh: স্টেডিয়ামে খেলা বন্ধ রেখে অরিজিৎ সিংয়ের গানের অনুষ্ঠান! ক্ষুব্ধ ক্রীড়ামহল, কোথায় জানেন?

    মাধ্যম নিউজ ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ের সভার পর আগামী ৪ এপ্রিল কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে গানের অনুষ্ঠান করতে আসছেন অরিজিৎ সিং (Arijit Singh)। আর খেলা বন্ধ করে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে এভাবে  ব্যবহার করার জন্য বিতর্কে জড়াল তৃণমূল কংগ্রেস পরিচালিত শিলিগুড়ি পুরসভা। এমনিতেই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে গত ২১ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর সভার জন্য মাঠ জুড়ে গর্ত খোঁড়ায় স্টেডিয়ামটি খেলার অনুপযোগী হয়ে পড়েছে। এই অভিযোগে সরব হয়েছিল শহরের ক্রীড়ামহল। তারপরও আগামী ৪ এপ্রিল কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে গায়ক অরিজিৎ সিংয়ের (Arijit Singh) মিউজিক কনসার্টের অনুমতি দেওয়ায় সর্বত্র নিন্দার ঝড় উঠেছে। এই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনেক দেশ-বিদেশের খেলোয়াড় এসেছেন। বহু আন্তর্জাতিক ফুটবল ম্যাচের সাক্ষী এই স্টেডিয়াম। পাশাপাশি ক্রিকেটের প্রদর্শনী ম্যাচের স্মৃতি বহন করছে এই স্টেডিয়াম। শিলিগুড়ির ক্রীড়া প্রসারে বিশেষ ভূমিকা নিয়েছে। নেহেরু কাপকে কেন্দ্র করে শিলিগুড়ির ব্যবসায়ীদের আন্তরিক অংশগ্রহণ ও আর্থিক সহযোগিতায় এই স্টেডিয়াম গড়ে উঠেছিল। সেই স্টেডিয়ামে খেলা বন্ধ। 

    স্টেডিয়ামে গানের অনুষ্ঠান নিয়ে কী বললেন বিরোধীরা? Arijit Singh

    শিলিগুড়ি পুরসভার এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করলেন শহরের বিজেপি বিধায়ক শংকর ঘোষ। তিনি বলেন, বিধানসভায় জানতে চাইবো, কাদের স্বার্থে খেলা না করে কাঞ্জনজঙ্ঘা স্টেডিয়ামকে এভাবে ব্যবহার করা হচ্ছে। খেলার মাঠ খেলার জন্যই ব্যবহার করা হোক। ইতিমধ্যেই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে কেন এভাবে ব্যবহার করা হচ্ছে তা জানতে চেয়ে শিলিগুড়ি পুরসভার কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়াকে চিঠি দিয়েছেন শিলিগুড়ির বিশিষ্ট আইনজীবী তথা বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সহ-সভাপতি অখিল বিশ্বাস। প্রয়োজনে তিনি মামলা করার হুমকিও দিয়েছেন। তিনি বলেন, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের চারদিকে হাসপাতাল, নার্সিংহোম রয়েছে। পাশেই রয়েছে বিচারকদের আবাসন। স্টেডিয়াম লাগোয়া রাস্তাগুলি অপরিসর। কাজেই এই স্টেডিয়ামে এধরনের বড় অনুষ্ঠান করা ঠিক নয়। কার স্বার্থে খেলা বন্ধ রেখে অরিজিত্ সিংয়ের (Arijit Singh) মিউজিক কনসার্ট করা হচ্ছে, সেটা জানাতে হবে পুরসভাকে। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

    কী বললেন শিলিগুড়ির মেয়র? Arijit Singh

    শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম অনেক দিনের পুরানো। গ্যালারি সহ বিভিন্ন অংশ বিপজ্জনক হয়ে রয়েছে। এই স্টেডিয়ামের আমূল সংস্কারের কাজ হাতে নিয়েছি। ইঞ্জিনিয়াররা স্টেডিয়াম পরীক্ষা করছেন। মে মাস থেকে সংস্কারের কাজ পুরোদমে শুরু হবে। সে কারণেই এখন খেলা বন্ধ রাখা হয়েছে। তাই, সংস্কারের কাজ শুরুর আগে এই সময় মাঠ ফাঁকা পড়ে থাকায় একটি অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছে। খেলা বন্ধ করে অনুষ্ঠান করা হচ্ছে, এই অভিযোগ ঠিক নয়। আর তৃণমূল ক্ষমতায় আসার আগেও এই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে একাধিক বড় বড় সাংস্কৃতিক অনুষ্ঠান ও জলসা হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Scam: এবার স্বাস্থ্য দপ্তরে দুর্নীতি! ভুয়ো নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দিতে এসে শ্রীঘরে যুবক, কোথায় দেখে নিন

    Scam: এবার স্বাস্থ্য দপ্তরে দুর্নীতি! ভুয়ো নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দিতে এসে শ্রীঘরে যুবক, কোথায় দেখে নিন

    মাধ্যম নিউজ ডেস্কঃ শিক্ষক দুর্নীতি (Scam) নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় চলছে। আদালতের নির্দেশ রাজ্যে শয়ে শয়ে শিক্ষক-শিক্ষিকার নিয়োগ বাতিল হয়েছে। শুক্রবারই গ্রুপ সি পদে আদালতের নির্দেশে নতুন করে বহু নিয়োগ বাতিল হয়েছে। চাকরি বাতিলের তালিকায় মুখ্যমন্ত্রীর ভাইঝিও রয়েছে। এরইমধ্যে ভুয়ো নথি নিয়ে গ্রুপ ডি পদে চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা পড়ল এক যুবক। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। স্বাস্থ্য দপ্তরে এই ধরনের দুর্নীতির (Scam) ঘটনা ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। হাসপাতালের আধিকারিকরা তার কাছে থাকা নিয়োগপত্র দেখে হতবাক হয়ে গিয়েছেন। মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক বলেন, নিয়োগপত্র নিয়ে তিনি আমার সঙ্গে দেখা করেন। তারপর নিয়োগপত্রটি জমা দিয়ে কাজে যোগ দেওয়ার ব্যবস্থা করার জন্য তিনি বলেন। নিয়োগপত্র দেখেই আমার সন্দেহ হয়। কারণ, স্বাস্থ্য দপ্তর থেকে এভাবে একজনের নিয়োগপত্র দেওয়া হয় না। আমি চারিদিকে খোঁজ নিয়ে জানতে পারি, এই ধরনের কাউকে স্বাস্থ্যদপ্তর থেকে পাঠানো হয়নি। ভুয়ো নিয়োগপত্র নিয়ে ওই যুবক হাসপাতালে এসেছিল। আমরা সঙ্গে সঙ্গে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি।

    কে দিল ওই ভুয়ো নিয়োগপত্র? Scam

    উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বাস্থ্য দফতরের গ্রুপ ডি পদে চাকরিতে যোগ দিতে এসেছিল ওই যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মোক্তার আলি। তার বাড়ি মালদহের ইংলিশবাজার এলাকায়। মোক্তারকে হাসপাতালে বসিয়ে রেখে পুলিশের খবর দেওয়া হয়। পুলিশের কাছে সে স্বীকার করে স্পিড পোস্টে তার কাছে নিয়োগপত্রটি এসেছিল। তবে, এই নিয়োগপত্রের বিনিময়ে সে কত টাকা দিয়েছে তা পুলিশের কাছে স্বীকার করেনি।  মেডিক্যাল কলেজ হাসপাতালের এক আধিকারিক বলেন, পরীক্ষা না দিয়ে সরকারি চাকরি পাওয়া যায় না। এই বিষয়টি সকলের জানা দরকার। একটি চক্র রয়েছে, যারা টাকার বিনিময়ে এভাবে ভুয়ো নিয়োগপত্র দেয়। অনেকে তাদের খপ্পরে পড়ে প্রতারিত হয়। তবে, এই হাসপাতালে এই ধরনের কোনও চক্র রয়েছে কি না তা জানা নেই। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ধৃত যুবককে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১০ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। পুলিশ ধৃতকে হেপাজতে নিয়ে এই চক্রের সঙ্গে কারা রয়েছে তা জানার চেষ্টা করবে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • CM Meeting: সভায় আসা ছাত্রদের দেওয়া হল ‘পচা বিরিয়ানি’! শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর সভায় বিতর্ক

    CM Meeting: সভায় আসা ছাত্রদের দেওয়া হল ‘পচা বিরিয়ানি’! শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর সভায় বিতর্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রীর সভায় যোগ দেওার আগে ছাত্রদের দেওয়া হল পচা বিরিয়ানির প্যাকেট। খাওয়ার অযোগ্য ওই বিরিয়ানি ফেলে দেয় ছাত্ররা। খালি পেটেই মুখ্যমন্ত্রীর সভায় যোগ দেয় তারা। পরে অবশ্য তাদের হাতে ভাল প্যাকেট তুলে দেওয়া হয়। এই নিয়ে বিতর্ক ছড়িয়েছে  শিলিগুড়িতে।

    অভুক্ত পড়ুয়ারা

    মঙ্গলবার শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর ভাষা দিবসের অনুষ্ঠানে যোগদানের জন্য স্থানীয় ১২টি স্কুলের প্রায় ১০০০ পড়ুয়াকে শিলিগুড়ি বয়েজ স্কুলে জড়ো করেছিল প্রশাসন। দুপুরে তাদের বিরিয়ানি খেতে দেওয়া হয়। কিন্তু প্যাকেট খুলতেই ছড়িয়ে পড়ে পচা গন্ধ। কয়েকজন ছাত্র শিক্ষকদের বিষয়টি বলে। শিক্ষকরা পরীক্ষা করে বলেন, এই বিরিয়ানি খাওয়ার যোগ্য নয়। এর পর বিরিয়ানি বিলি বন্ধ করে দেওয়া হয়। যে ছাত্ররা ইতিমধ্যে বিরিয়ানির প্যাকেট পেয়েছিল তারা ডাস্টবিনে ফেলে দেয়। কয়েকজন পড়ুয়া ওই বিরিয়ানি খেয়ে রীতিমতো বমি করতে শুরু করে। 

    মুখ্যমন্ত্রীর নির্দেশ

    খাবারের গুণগত মান নিয়ে স্কুল পড়ুয়ারও ক্ষোভ উগরে দেয়। এক ছাত্র বলে, “অনেকক্ষণ হল বাড়ি থেকে বেরিয়েছি। অনেকক্ষণ থাকতেও হবে। দুপুরে খাবার দেওয়া হবে বলে আগে থেকে জানানো হয়েছিল। তাই খাবার নিয়ে আসিনি। বিরিয়ানি খেতে গিয়ে দেখি পচা। বিকট গন্ধ বেরোচ্ছে। তাই ফেলে দিয়েছি।” পচা বিরিয়ানি কেন বিলি হল তা নিয়ে অবশ্য প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মমতা সভামঞ্চ থেকে এদিন পড়ূয়াদের জিজ্ঞেসও করেন যে তারা কিছু খেয়ে এসেছে কি না! উত্তরে পড়ুয়ারা গোটা ঘটনা জানায়। পড়ুয়াদের উদ্দেশে মমতাকে বলতে শোনা যায়, ‘‘খিদে পেয়েছে?’’ মঞ্চের সামনের দিকে বসে থাকা পড়ুয়ারা একযোগে বলে ওঠে ‘‘হ্যাঁ।’’ এরপর তাদের খাবারের প্যাকেট দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।  

    আরও পড়ুন: জটে জমি আটকে রেল (পর্ব-১১): ১৮ বছর ধরে আটকে সিউড়ি-প্রান্তিক রেলপথ সম্প্রসারণের কাজ      

    প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পড়ুয়াদের মধ্যাহ্নভোজের জন্য বিরিয়ানি খাওয়ানোর ব্যবস্থা করেছিল অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর। তারা স্থানীয় এক ক্যাটারারকে কয়েকশো প্যাকেট বিরিয়ানি তৈরির দায়িত্ব দেয়। ওই ক্যাটারারের দাবি, তাঁকে সোমবার রাতের মধ্যে বিরিয়ানি তৈরি করে প্যাকট পৌঁছে দিতে বলা হয়েছিল। তিনি নির্ধারিত সময়ে তা পৌঁছে দিয়েছিলেন। সেই বিরিয়ানি যদি পরদিন দুপুরে বিলি করা হয়, সেটা তাঁর দায় নয়। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Raju Bista: জিটিএ নির্বাচন অবৈধ, রুখবই! সাফ জানালেন রাজু বিস্ত

    Raju Bista: জিটিএ নির্বাচন অবৈধ, রুখবই! সাফ জানালেন রাজু বিস্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: জিটিএ নির্বাচন (gta election) রুখবই। শুক্রবার জোর গলায় জানিয়ে দিলেন পাহাড়ের সাংসদ বিজেপির রাজু বিস্ত (Raju Bista)। জিটিএ নির্বাচনকে অবৈধও ঘোষণা করেন রাজু। এদিনই শিলিগুড়ি মহকুমা পরিষদের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার (Bengal govt)। তার পরিপ্রেক্ষিতেই এহেন মন্তব্য রাজুর।

    ২৬ জুন জিটিএ নির্বাচন হওয়ার কথা। জিটিএ ভোটের বিরোধিতায় পাহাড়ের সিংমারিতে অনশন করছেন মোর্চা নেতা বিমল গুরুং (Bimal Gurung)। বিমলের সুরে সুর মিলিয়ে জিটিএ নির্বাচনের বিরোধিতা করলেন এবার রাজুও। তিনি বলেন, জিটিএ নির্বাচন অবৈধ। কারণ হিসেবে রাজু বলেন, জিটিএ চুক্তি ছিল ত্রিপাক্ষিক। তাই কেন্দ্র এবং চুক্তির একটি পক্ষ মোর্চাকে এড়িয়ে এক তরফা নির্বাচন করা যাবে না।

    আরও পড়ুন : আসন্ন রাজ্যসভা নির্বাচনে অ্যাডভান্টেজ বিজেপি, শক্তি খোয়াবে কংগ্রেস?

    এদিন শিলিগুড়ির নকশালবাড়িতে একটি কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন রাজু। সেখানেই জিটিএ নির্বাচনের বিরুদ্ধে সরব হন তিনি। বিজেপি সাংসদ বলেন, আগে পাহাড় সমস্যার সমাধান হওয়া উচিত। কয়েক দশক ধরে পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন হয় না। কার্শিয়াং ও কালিম্পং পুরসভার নির্বাচন এখনও বাকি। এমতাবস্থায় এসবে নজর না দিয়ে রাজ্য সরকার গায়ের জোরে জিটিএ নির্বাচন করিয়ে নিতে চাইছে। তাঁর অনুগামীদের পাহাড়ের মসনদে বসাতে চাইছেন। আমি এসব নিয়ে দিল্লিকে রিপোর্ট দিচ্ছি। সর্বশক্তি দিয়ে এই নির্বাচন রুখব। তাঁর মতে, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে জিটিএ নির্বাচন করিয়ে একটি অবৈধ বিষয়কে টেনে তোলার চেষ্টা করছে রাজ্য। রাজ্য সরকারের এই চেষ্টা তৃণমূল সরকারের হতাশা এবং আমাদের অঞ্চল ও জনগণের প্রতি তাদের স্বৈরাচারী মনোভাব উভয়ই প্রদর্শন করে। তাঁর অভিযোগ, রাজ্য সরকার জোর করে জিটিএ চাপিয়ে দিতে চাইছে।

    আরও পড়ুন : ফের পরিবারতন্ত্রের প্রতি কটাক্ষ মোদির

    রাজু বলেন, গত ২০ বছর ধরে রাজ্য সরকার আমাদের অঞ্চলে ভোট করেনি। এভাবে জনগণকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে। পঞ্চায়েত সম্পর্কিত উন্নয়ন তহবিল ও বিভিন্ন প্রকল্পে আমাদের অঞ্চলকে পাঁচ হাজার কোটি টাকারও বেশি প্রাপ্য থেকে বঞ্চিত করেছে। কেন্দ্রীয় সরকারের বারবার অনুরোধ সত্ত্বেও রাজ্য সরকার পঞ্চায়েত ভোট করেনি। এখন জিটিএ চাপিয়ে দিচ্ছে।

    পাহাড়ে গণতন্ত্র নেই বলেও অভিযোগ করেন সাংসদ। বলেন, এই অঞ্চলে গণতন্ত্র নেই। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ভোট হয় না। রাজুর অভিযোগ, ভোট হয় তৃণমূলের ক্যাডারদের কাজে লাগিয়ে। বিজেপি সাংসদ বলেন, এটা সকলের কাছে স্পষ্ট যে, জিটিএ দার্জিলিং পাহাড়, তরাই এবং ডুয়ার্সের মানুষের সুবিধার জন্য নয়। এটি আমাদের অঞ্চলের মানুষের আকাঙ্খা পূরণ করতে পারে না। আমাদের অঞ্চলের উন্নয়নও করতে পারে না। তৃণমূলের শাসনে আমাদের এলাকায় কোনও উন্নয়ন হয়নি। বরং ইচ্ছাকৃতভাবে আমাদের বঞ্চিত করা হয়েছে। আমরা বৈষম্যের শিকার। তাঁর অভিযোগ, তৃণমূল আমাদের অঞ্চল ও মানুষের উন্নতির জন্য কখনও আন্তরিক নয়।

     

  • Panchayat Election: শিলিগুড়ি মহকুমা পরিষদের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন ২৬ জুন, শুরু মনোনয়ন জমা নেওয়া

    Panchayat Election: শিলিগুড়ি মহকুমা পরিষদের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন ২৬ জুন, শুরু মনোনয়ন জমা নেওয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: নোটিশ জারি হয়ে গেল শিলিগুড়ি মহকুমা পরিষদের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের। ভোট হবে ২৬ জুন। আজ, শুক্রবার থেকেই শুরু হয়ে গিয়েছে মনোনয়ন পর্ব। বৃহস্পতিবার নির্বাচনের দিন ঘোষণার পরেই সর্বদলীয় বৈঠক করেন জেলাশাসক এস পুন্নমবালম। তিনি জানান, নির্বাচন পর্ব নির্বিঘ্নে সম্পন্ন করতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। বুথ রয়েছে ৬৫৭টি। জেলাশাসক জানান, সব দলের সঙ্গে আলোচনা করে বুথের সংখ্যা চূড়ান্ত করা হবে।

    আরও পড়ুন : লক্ষ্য ২০২৪ নির্বাচন, “এক পরিবার এক টিকিট” নিয়ে বড় সিদ্ধান্ত কংগ্রেসের

    জানা গিয়েছে, গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির জন্য মনোনয়নপত্র জমা নেওয়া হবে ব্লক অফিসে। এসডিও অফিসে জমা নেওয়া হবে মহকুমা পরিষদের মনোনয়নপত্র। মোট ভোটারের সংখ্যা ৫ লক্ষ ২৭ হাজার ৯৩৮। জেলাশাসক জানান, মহকুমা পরিষদের আসন সংখ্যা ৯। চারটি পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ৬৬। ২২টি গ্রাম পঞ্চায়েতে রয়েছে ৪৬২টি আসন। পোলিং স্টেশন রয়েছে ৬৫৭টি। শুক্রবার থেকেই শুরু হয়ে গিয়েছে মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ। মনোনয়নপত্র জমা নেওয়ার শেষ তারিখ ২ জুন। মনোনয়নপত্র পরীক্ষা করা হবে ৪ জুন। ওই মাসেরই ৭ তারিখ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকছে। ফল গণনার দিন জানানো হবে পরে। ভোটগ্রহণ পর্ব চলবে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ভোট কর্মীদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ দেওয়া হবে ২, ৩ ও ৪ তারিখে। ৬ হাজার কেন্দ্রের জন্য নিযুক্ত হবেন ভোটকর্মীরা। যে কেন্দ্রে ভোট হবে, সেই কেন্দ্রের বাসিন্দারা সেই কেন্দ্রের ভোটকর্মী হতে পারবেন না। দার্জিলিং জেলা ছাড়াও লাগোয়া জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর থেকেও কিছু ভোটকর্মী নেওয়া হবে। রবিবার বা অন্য কোনও সরকারি ছুটির দিন মনোনয়নপত্র জমা নেওয়া হবে না। ডিসিআরসি ও ভোট গণনা কেন্দ্রের মধ্যে মাটিগাড়ার ক্ষেত্রে নরসিংহ বিদ্যাপীঠ, নকশালবাড়ির ক্ষেত্রে হাতিঘিষা হাইস্কুল, ফাঁসি দেওয়ার জন্য ফাঁসিদেওয়া হাইস্কুল, খড়িবাড়ির জন্য খড়িবাড়ি হাইস্কুলকে বেছে নেওয়া হয়েছে। ব্যালট নয়, এবারও ভোট হবে ইভিএমে।

    আরও পড়ুন : আসন্ন রাজ্যসভা নির্বাচনে অ্যাডভান্টেজ বিজেপি, শক্তি খোয়াবে কংগ্রেস?     

    প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের পরে ব্যালটে ভোটের দাবিতে জোরালো সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি যে ধোপে টিকল না, শিলিগুড়ি মহকুমা পরিষদের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন ইভিএমে করার সিদ্ধান্তই তার বড় প্রমাণ।

     

  • Amit Shah in Bengal: “প্রশাসনের সাহায্য ছাড়া সীমান্ত সুরক্ষা সম্ভব নয়”, বঙ্গ সফরে রাজ্যকে ‘শাহি’ তোপ

    Amit Shah in Bengal: “প্রশাসনের সাহায্য ছাড়া সীমান্ত সুরক্ষা সম্ভব নয়”, বঙ্গ সফরে রাজ্যকে ‘শাহি’ তোপ

    মাধ্যম নিউজ ডেস্কঃ স্থানীয় প্রশাসনের সাহায্য ছাড়া সীমান্ত সুরক্ষা সম্ভব নয়। দু দিনের রাজ্য সফরে এসে বললেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি বলেন, অনুপ্রবেশ (Infiltration)-চোরাচালান (Smuggling) (বন্ধ করে সীমান্ত দুর্ভেদ্য (Border Security) করা বিএসএফের দায়িত্ব। কিন্তু সেটা কখনই সম্ভব নয় যদি না স্থানীয় প্রশাসন পাশে থাকে। নাম না করেই ইঙ্গিত স্পষ্ট। বিধানসভা নির্বাচনের পর প্রথমবার রাজ্যে এসেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তোপ রাজ্য সরকারকে। অমিত শাহের আশ্বাস, এমন পরিস্থিতি তৈরি হচ্ছে, এ রাজ্যেও বিএসএফ (BSF) প্রয়োজনীয় সাহায্য পাবে। মানুষের চাপের কারণেই বাধ্য হয়ে প্রয়োজনীয় সাহায্য করবে প্রশাসন।

    [tw]


    [/tw]

    বিএসএফের নজরদারির পরিধি ১৫ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার করার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে রাজ্য বিধানসভায় ইতিমধ্যেই বিল পাশ করেছে রাজ্য। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্ত ভাল চোখে দেখছে না কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক। কারণ দিল্লির দাবি, রাজ্যে অনুপ্রবেশ বাড়ছে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চোরাচালান। শাসকদলের (TMC) স্থানীয় নেতাদের বিরুদ্ধে অভিযোগও উঠছে নিয়মিত।   

    দক্ষিণবঙ্গের (South Bengal) সুন্দরবন (Sunderbans) অঞ্চলে নজরদারি জোরদার করতে ৬টি ভাসমান সীমান্তরক্ষা আউট-পোস্টের আনুষ্ঠানিক উদবোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিএসএফের হাতে তুলে দেওয়া হয় ৬টি আউটপোস্ট। এর ফলে, সুন্দবনের দুর্গম খাঁড়ি এলাকাতে নজরদারি চালাতে সুবিধা হবে বিএসএফের। এরপর, হরিদাসপুর আউটপোস্টে ‘মৈত্রী সংগ্রহালয়’ একটি মিউজিয়ামের শিলান্যাস করেন অমিত শাহ। ভাসমান আউটপোস্ট ছাড়াও রাজ্যের সাহেবখালি থেকে বিহারের শামসেরনগর পর্যন্ত চিকিৎসার সুবিধা বাড়াতে ৬টা নতুন ভাসমান অ্যাম্বুলেন্সের উদবোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    স্বরাষ্ট্রমন্ত্রীর (Home Minister) দু’দিনের রাজ্য সফরে দক্ষিণের সঙ্গে জুড়েছেন উত্তরবঙ্গকেও (North Bengal)। আজই সন্ধ্যায় শিলিগুড়িতে, রেলওয়ে ইনস্টিটিউট স্পোর্টস গ্রাউন্ডে জনসভা স্বরাষ্ট্রমন্ত্রীর। ৬ মে, শুক্রবার, সফরের দ্বিতীয়দিনে স্বরাষ্ট্রমন্ত্রী যাবেন উত্তরবঙ্গে। কোচবিহারের (Coochbehar) তিনবিঘায় বিএসএফের ঝিকড়াবাড়ি আউটপোস্ট পরিদর্শন করবেন অমিত শাহ।

     

  • Trishakti corps: সমন্বয় বাড়াতে শিলিগুড়িতে কেন্দ্রীয় পুলিশ বাহিনীর সঙ্গে যৌথ মহড়া সেনার

    Trishakti corps: সমন্বয় বাড়াতে শিলিগুড়িতে কেন্দ্রীয় পুলিশ বাহিনীর সঙ্গে যৌথ মহড়া সেনার

    মাধ্যম নিউজ ডেস্ক: সামরিক মহড়া চাক্ষুষ করলেন উত্তরবঙ্গের (North Bengal) আমজনতা। শিলিগুড়ির (Siliguri) কাছে তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে (Teesta field firing range) সম্প্রতি হয়ে গেল ওই মহড়া। ভারতীয় সেনার (Indian Army) ত্রিশক্তি কোরের (Trishakti corps) সঙ্গে ওই মহড়ায় যৌথভাবে অংশ নেয় কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF)। সামরিক ও পুলিশ বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধি ও সক্ষমতা প্রদর্শনের উদ্দেশ্যেই আয়োজন করা হয়েছিল এই বিশেষ মহড়ার। যার পোশাকি নাম “কৃপাণ শক্তি” (EX KRIPAN SHAKTI)।

    যৌথবাহিনীর ওই মহড়ায় প্রথমে সক্ষমতা প্রদর্শন করে ত্রিশক্তি কোরের সদস্যরা। লক্ষ্যবস্তুতে তাঁরা কত দ্রুত আঘাত হানতে পারেন, তারই প্রমাণ দেন এই সেনা জওয়ানরা। লক্ষ্যবস্তুতে ক্ষিপ্র গতিতে আঘাত হানতে পারার কারণেই এই বাহিনীর এত নামডাক। এদিন এই বাহিনীর সদস্যরা বিভিন্নরকমের সামরিক হাতিয়ার ও সরঞ্জাম ব্যবহার করে দেখান। বন্দুক, মর্টার, ইনফ্যান্ট্রি কমব্যাট ভেহিক্যালস, হেলিকপ্টার সহ বিভিন্ন সেনা-সরঞ্জাম। কেবল শব্দ শুনেই কীভাবে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে হয় (sensor to shooter), এদিন মহড়া হয়েছে তারও।

    এদিনের এই মহড়ায় অংশ নিয়েছিলেন কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর (Central Armed Police Forces) জওয়ানরাও। দক্ষতার প্রমাণ দেন এই জওয়ানরাও। বিপদ ঘনালে এই দুই বাহিনী যে ক্ষিপ্রতার সঙ্গে তার মোকাবিলা করতে প্রস্তুত, এদিন মূলত মহড়া হয়ে গেল তারই।

    মহড়া শেষে আয়োজন করা হয়েছিল অস্ত্রশস্ত্র প্রদর্শনের। আমজনতাও তিস্তা রেঞ্জে গিয়ে ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন হাতিয়ার চাক্ষুষ করেন। মহড়ার সময় উপস্থিত ছিলেন সেনা লেফটেন্যান্ট জেনারেল তরুণ কুমার আইচ, ত্রিশক্তি কোরের জেনারেল কমান্ডিং অফিসার সহ দস্থ সেনাকর্তারা। কর্তাদের পাশাপাশি মহড়া চাক্ষুষ করেছেন বিএসএফ (BSF), সশস্ত্র সীমা বল (SSB), স্থানীয় সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন। উপস্থিত ছিলেন স্কুল-কলেজের এনসিসি (NCC) ক্যাডেটরাও।

    সেনার এক মুখপাত্র জানান, মহড়ার মূল লক্ষ্য ছিল বাহিনীর বিভিন্ন বিভাগের জওয়ানদের মনোবল বাড়ানো। বিদেশি যে কোনও শক্তির মোকাবিলা করতে আমাদের সেনা যে প্রস্তুত, সেই বার্তাও দেওয়া হয়।

     

LinkedIn
Share