Tag: United Kingdom

United Kingdom

  • Nirav Modi: নীরব মোদির প্রত্যর্পণ কার্যত নিশ্চিত, শেষ আইনি লড়াইয়েও ব্যর্থ পলাতক হিরে ব্যবসায়ী

    Nirav Modi: নীরব মোদির প্রত্যর্পণ কার্যত নিশ্চিত, শেষ আইনি লড়াইয়েও ব্যর্থ পলাতক হিরে ব্যবসায়ী

    মাধ্যম নিউজ ডেস্ক: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতি মামলার অন্যতম অভিযুক্ত এবং পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির (Nirav Modi) ভারতে প্রত্যর্পণের (Extradition) পথ কার্যত পরিষ্কার হয়ে গেল। ইউরোপীয় মানবাধিকার আদালতে করা তাঁর শেষ আইনি আবেদনও খারিজ হয়ে যাওয়ায় ব্রিটেনের পক্ষ থেকে তাঁকে ভারতে পাঠানোর ক্ষেত্রে আর কোনও আইনি বাধা নেই বলেই কূটনৈতিক সূত্রের দাবি। কিছু প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হলেই তাঁকে ভারতের হাতে তুলে দেওয়া হতে পারে।

    শেষ আইনি ছাতাটাও উড়ে গেল নীরবের (Nirav Modi)

    প্রাপ্ত নথি ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নীরব মোদি তাঁর বিরুদ্ধে জারি হওয়া প্রত্যর্পণ প্রক্রিয়া ঠেকাতে যে সব আইনি সুযোগ ছিল, তার সবকটিই ব্যবহার করেছেন। যদিও প্রতিটি ক্ষেত্রেই ব্যর্থ হয়েছেন তিনি। ফলে দীর্ঘদিন ধরে চলা এই বহুল আলোচিত মামলায় ভারতের জন্য বড় সাফল্য এল বলেই ধারণা ওয়াকিবহাল মহলের। জানা গিয়েছে, চলতি বছরের এপ্রিল মাসে ইউরোপীয় মানবাধিকার আদালতের দ্বারস্থ হন নীরব। ব্রিটেনের আদালতগুলিতে সমস্ত আইনি বিকল্প শেষ হয়ে যাওয়ার পরেই তিনি এই আবেদন করেছিলেন। এর আগে ব্রিটেনের সংশ্লিষ্ট আদালত ভারতের কাছে তাঁকে প্রত্যর্পণের সিদ্ধান্ত বহাল রাখে। তার জেরে প্রয়োজনীয় নথি ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। সূত্রের দাবি, ইউরোপীয় মানবাধিকার আদালতে নীরবের আবেদনটি গোপনীয়তার ভিত্তিতে গ্রহণ করা হয়েছিল। আদালতের নিয়ম অনুযায়ী, বিচারাধীন অবস্থায় এই ধরনের মামলার কোনও তথ্য প্রকাশ করা হয় না। তবে সর্বশেষ সিদ্ধান্তে আদালত তাঁকে কোনও ধরনের (Extradition) অন্তর্বর্তী বা চূড়ান্ত স্বস্তি দেয়নি। তাই প্রত্যর্পণের বিরুদ্ধে তাঁর শেষ আইনি ছাতাটাও উড়ে গেল।

    পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতি মামলা

    এর আগে ব্রিটেনের উচ্চ আদালত নীরবকে (Nirav Modi) প্রত্যর্পণ সংক্রান্ত রায়ের বিরুদ্ধে নতুন করে আপিল করার অনুমতি দেয়নি। আদালত জানায়, ভারত সরকার যে কারাগারের পরিবেশ, নিরাপত্তা এবং মানবিক ব্যবহারের বিষয়ে আশ্বাস দিয়েছে, তা যথেষ্ট এবং গ্রহণযোগ্য। সেই কারণে প্রত্যর্পণ স্থগিত রাখার কোনও ভিত্তি আদালত খুঁজে পায়নি। বর্তমানে নীরব লন্ডনের ওয়ান্ডসওয়ার্থ কারাগারে বন্দি রয়েছেন। ২০১৯ সালের মার্চ মাসে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। তারপর থেকেই তিনি সেখানে রয়েছেন বিচারাধীন বন্দি হিসেবে। সিবিআই এবং প্রয়োগ অধিদফতর পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতি ও অর্থ পাচারের মামলায় তাঁর বিরুদ্ধে তদন্ত করছে। বহু হাজার কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অন্যতম মূল অভিযুক্ত হিসেবে তাঁকে দীর্ঘদিন ধরে খুঁজছে ভারতীয় একাধিক তদন্তকারী সংস্থা। কূটনৈতিক সূত্রের বক্তব্য, আইনি জটিলতা কাটায় এখন ব্রিটেনের প্রশাসনিক কর্তৃপক্ষ প্রত্যর্পণের আনুষ্ঠানিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রয়োজনীয় সরকারি আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেই নীরবকে ভারতে পাঠানো হতে পারে। প্রত্যর্পণের দিনক্ষণ যে কোনও সময় চূড়ান্ত হতে পারে বলেই সংশ্লিষ্ট মহলের ধারণা।

    ব্রিটেনের হাইকোর্টের পর্যবেক্ষণ

    চলতি বছরের মার্চ মাসেও নীরব নতুন করে প্রত্যর্পণ মামলার শুনানি শুরু করার আবেদন জানিয়েছিলেন। লন্ডনের হাইকোর্টের কিংস বেঞ্চ সেই আবেদন খারিজ করে (Nirav Modi) দেয়। তাঁর আইনজীবীরা সঞ্জয় ভান্ডারি মামলার একটি রায়কে ভিত্তি করে নতুন করে শুনানির দাবি (Extradition) তুলেছিলেন। সঞ্জয় ভান্ডারি মামলায় ব্রিটেনের আদালত মানবিক কারণে প্রত্যর্পণ নাকচ করেছিল। সেখানে দাবি করা হয়েছিল, ভারতে ফেরত পাঠানো হলে তাঁর ওপর নির্যাতনের আশঙ্কা রয়েছে। নীরবও একই ধরনের যুক্তি তুলে ধরে আদালতের কাছে আবেদন করেছিলেন। ভারতীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে আদালতে জানানো হয়, নীরবের পরিস্থিতি ওই মামলার সঙ্গে তুলনীয় নয়, এবং তাঁর আশঙ্কার পক্ষে গ্রহণযোগ্য প্রমাণও নেই। শেষ পর্যন্ত ব্রিটেনের হাইকোর্ট পর্যবেক্ষণে জানায়, নীরবের আবেদন কোনও ব্যতিক্রমী পরিস্থিতির ইঙ্গিত দেয় না। তাই প্রত্যর্পণ সংক্রান্ত পুরনো মামলাটি ফের খোলার কোনও যৌক্তিকতা নেই। সেই সিদ্ধান্তের পর ইউরোপীয় মানবাধিকার আদালতেও স্বস্তি না পাওয়ায় নীরবের সামনে আর কোনও কার্যকর আইনি পথ খোলা রইল না। তাই বহু (Extradition) প্রতীক্ষিত এই প্রত্যর্পণ প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে (Nirav Modi) পৌঁছে গিয়েছে বলেই ধারণা বিশেষজ্ঞদের।

     

  • Mohan Bhagwat: অগাস্টের শেষে প্রথমবার কানাডা সফরে যাচ্ছেন আরএসএস প্রধান মোহন ভাগবত

    Mohan Bhagwat: অগাস্টের শেষে প্রথমবার কানাডা সফরে যাচ্ছেন আরএসএস প্রধান মোহন ভাগবত

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরের অগাস্টের শেষের দিকে প্রথমবারের মতো কানাডা (Canada) সফরে যেতে পারেন আরএসএস প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। যাঁরা তাঁর সফরের আয়োজন করছেন, তাঁদের একটি সূত্রের খবর ৩১ অগাস্ট এবং ১ সেপ্টেম্বর তাঁর কানাডা সফরের সম্ভাব্য সূচি নির্ধারণ করা হয়েছে। সফরের চূড়ান্ত প্রস্তুতি চলছে। এই সফরে তিনি শুধুমাত্র টরেন্টো সফর করবেন। কানাডা সফরের আগে ভাগবত পাঁচ দিনের জন্য আমেরিকা সফরে যাবেন। সফরের শেষ দিনে নিউ ইয়র্ক সিটিতে একটি জনসভায় অংশ নেবেন তিনি। তার পরেই ভাগবত রওনা দেবেন টরন্টোর উদ্দেশে।

    আরএসএস কর্তার সফরসূচি (Mohan Bhagwat)

    টরন্টোয় প্রবাসী ভারতীয়দের একটি বড় সমাবেশে বক্তব্য রাখবেন আরএসএস কর্তা। পাশাপাশি একাধিক বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। যদিও সফরের আনুষ্ঠানিক ঘোষণা এখনও করা হয়নি, তাই আয়োজকদের তরফে কেউই প্রকাশ্যে পরিচয় দিতে চাননি। কানাডা সফর শেষে ভাগবত যাবেন ব্রিটেন সফরে। আয়োজকদের দাবি, আরএসএসের আন্তর্জাতিক জনসংযোগ ও ভাবমূর্তি তুলে ধরার লক্ষ্যেই ভাগবতের এই সফরের আয়োজন করা হচ্ছে। তাঁদের বক্তব্য, পশ্চিমি দেশগুলিতে, বিশেষ করে কানাডায়, আরএসএস সম্পর্কে যে ধারণা প্রচলিত রয়েছে, তা সংশোধন করাই আরএসএস কর্তার এই সফরের অন্যতম উদ্দেশ্য। তাঁর সফরে বিক্ষোভ দেখাতে পারে খালিস্তানপন্থী বিভিন্ন গোষ্ঠী। সেই সম্ভাব্য বিক্ষোভের আশঙ্কায় অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে (Mohan Bhagwat) বলেও জানিয়েছেন আয়োজকরা।

    ভারত-কানাডা সম্পর্ক

    উল্লেখ্য, এটি ভাগবতের প্রথম কানাডা সফর। এর আগে ২০০৫ সালে তৎকালীন আরএসএস প্রধান কেএস সুদর্শন কানাডা সফরে গিয়েছিলেন। তারপর কেটে গিয়েছে দু’দশকেরও বেশি সময়। এবার কানাডা সফরে যাচ্ছেন বর্তমান আরএসএস প্রধান মোহন ভাগবত।আয়োজকদের একাংশের দাবি, কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর (Justin Trudeau) আমলে অবনতি ঘটেছিল ভারত-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্কে। তাই আরএসএস কর্তার কানাডা সফরের উপযুক্ত পরিবেশ ছিল না। চলতি বছরের মার্চ মাসে ট্রুডোর স্থলাভিষিক্ত হন মার্ক কার্নি। তার (Canada) পরেই উন্নতি হয় ভারত-কানাডা সম্পর্কের। তাই এবার ভাগবতের সফর (Mohan Bhagwat) বাস্তবায়িত হতে চলেছে বলে তাঁদের ধারণা।

     

  • UK: ‘গ্রুমিং গ্যাং’ যৌন কেলেঙ্কারি নিয়ে ব্রিটেনের পার্লামেন্টে হাঁড়ি ভাঙলেন সাংসদ

    UK: ‘গ্রুমিং গ্যাং’ যৌন কেলেঙ্কারি নিয়ে ব্রিটেনের পার্লামেন্টে হাঁড়ি ভাঙলেন সাংসদ

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্রিটেনের পার্লামেন্টে হাঁড়ি ভেঙে দিলেন সে দেশের সাংসদ রুপার্ট লো (Rupert Lowe)। তিনি দেশের বহুল আলোচিত ‘গ্রুমিং গ্যাং’ (Pakistan Grooming Gang) যৌন কেলেঙ্কারির সঙ্গে সম্পর্কিত বেঁচে যাওয়া ভুক্তভোগীদের (survivors) সাক্ষ্য থেকে উদ্বেগজনক তথ্য তুলে ধরেন। আইনপ্রণেতাদের উদ্দেশে লো বলেন, “শুধু বিতর্ক নয় (UK), এখন এসেছে উপযুক্ত পদক্ষেপ করার সময়।” পার্লামেন্টে তিনি জানান, সম্প্রতি অনুষ্ঠিত একটি তদন্তে উপস্থাপিত সাক্ষ্যগুলি ভয়াবহ রকমের পদ্ধতিগত নির্যাতনের তথ্য প্রকাশ করেছে।

    গ্যাংভিত্তিক শিশু যৌন শোষণ (UK)

    তিনি বলেন, তদন্তে জানা গিয়েছে, ব্রিটেনের অন্তত ৮৫টি এলাকায় গ্যাংভিত্তিক শিশু যৌন শোষণের (gang-based child sexual exploitation) প্রমাণ মিলেছে। শুধু তাই নয়, তিনি আরও একটি অত্যন্ত সংবেদনশীল ও বিতর্কিত দাবিরও ফের উল্লেখ করেন। তাঁর দাবি,  এই সব গোষ্ঠীর অনেকগুলির সঙ্গেই যুক্ত ছিল পাক বংশোদ্ভূত পুরুষরা। লোর মতে, “প্রধানত পাকিস্তানি পুরুষদের জড়িত থাকার একটি ধারা এবং সরকারি সংস্থাগুলির গুরুতর অবহেলা লক্ষ্য করা গিয়েছে। এই বিষয়টি দীর্ঘদিন ধরে উপেক্ষা করা হয়েছে।”

    চরম যৌন হিংসা

    পার্লামেন্টে তাঁর পেশ করা সাক্ষ্যগুলিতে উঠে এসেছে চরম যৌন হিংসা, ভয়ভীতি প্রদর্শন এবং অপ্রাপ্তবয়স্কদের ওপর দীর্ঘমেয়াদি নির্যাতনের ভয়ঙ্কর বর্ণনা। ভুক্তভোগীরা জানান, অল্প বয়সেই তাঁদের টার্গেট করা হয়েছিল। উপহার, মদ খাওয়ানো বা হুমকি দিয়ে তাদের প্রভাবিত করা হত। কিছু সাক্ষ্যে আবার এমনও দাবি করা হয়েছে যে, ভুক্তভোগীরা বছরের পর বছর ধরে একাধিক অপরাধীর দ্বারা নির্যাতিত হয়েছেন (UK)।আরও কিছু অভিযোগে বলা হয়েছে, জাতি (race) ও ধর্মকে (religion) ব্যবহার করে তাদের অপমান ও নিয়ন্ত্রণ করা হত (Pakistan Grooming Gang)। কয়েকজন ভুক্তভোগী আবার জানান, খ্রিস্টান হওয়ায় তাঁদের উপহাস করা হত অথবা বলা হত তাঁদের “মূল্য কম”।প্রাতিষ্ঠানিক ব্যর্থতার (institutional failure) গুরুতর অভিযোগও উঠেছে। ভুক্তভোগীদের দাবি, নির্যাতনের স্পষ্ট লক্ষণ থাকা সত্ত্বেও পুলিশ, হাসপাতালের কর্মী এবং শিশু সুরক্ষা কর্তৃপক্ষ যথাযথ হস্তক্ষেপ করতে ব্যর্থ হয়েছেন।

    নির্যাতনে জড়িত পুলিশ কর্তারাও!

    একটি সাক্ষ্যে এমনও অভিযোগ করা হয়েছে, কিছু পুলিশ কর্তাও নির্যাতনের ঘটনায় জড়িত ছিলেন। তবে এসব অভিযোগ অত্যন্ত গুরুতর, এবং তাই সুষ্ঠু তদন্তের প্রয়োজন। ব্রিটেনে ‘গ্রুমিং গ্যাং’ বলতে এমন সংঘবদ্ধ একটি গোষ্ঠীকে বোঝায়, যারা দীর্ঘ সময় ধরে শিশুদের শোষণের পাশাপাশি নির্যাতনও করে (UK)। রদারহ্যাম (Rotherham), রচডেল (Rochdale) এবং ওল্ডহ্যাম (Oldham)-এর মতো শহরগুলিতে মামলাগুলি প্রকাশ্যে আসার পর বিষয়টি জাতীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। এসব মামলায় ব্যাপক নির্যাতন এবং কর্তৃপক্ষের বড় ধরনের ব্যর্থতা প্রকাশ পায় (Pakistan Grooming Gang)। জাতিগত পরিচয়, পুলিশি ব্যর্থতা এবং দীর্ঘসূত্রিতার কারণে এই বিষয়টি রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল রয়ে গিয়েছে। ২০০০-এর শুরুতে অ্যান ক্রায়ার (Ann Cryer)-এর মতো রাজনীতিবিদরা প্রথম এই বিষয়ে সতর্কবার্তা দিয়েছিলেন। লো বলেন, “দেশের নেতাদের উচিত এখনই উপযুক্ত পদক্ষেপ করা। আসন্ন তদন্ত রিপোর্ট ব্রিটেনকে স্থায়ীভাবে পরিবর্তন করে দেবে (UK)।

     

  • Jaishankar: জয়শঙ্করের ওপর হামলায় পুড়েছে মুখ, ঘরে-বাইরে প্রবল চাপে নিন্দা জানাল ব্রিটেন

    Jaishankar: জয়শঙ্করের ওপর হামলায় পুড়েছে মুখ, ঘরে-বাইরে প্রবল চাপে নিন্দা জানাল ব্রিটেন

    মাধ্যম নিউজ ডেস্ক: লন্ডনে (London) ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (Jaishankar) ওপর হামলার ঘটনায় মুখ পুড়েছে ব্রিটেনের। ঘরে-বাইরে প্রবল চাপে পড়েছে ব্রিটিশ প্রশাসন। কার্যত বাধ্য হয়ে ২৪-ঘণ্টা পর প্রতিক্রিয়া দিয়েছে সেদেশের প্রশাসন। একইসঙ্গে গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ সংসদেও এই ঘটনা উত্থাপন করা হয়েছে। এই আবহে ভারতের বিদেশমন্ত্রক তলব করে ব্রিটিশ সরকারের প্রতিনিধি ক্রিস্টিনা স্কটকে। এই ঘটনা সম্পর্কে তাঁর কাছেও উদ্বেগ প্রকাশ করা হয়। ব্রিটেন বর্তমানে ক্ষমতাসীন দল হল লেবার পার্টি। বিরোধী আসনে রয়েছে কনজারভেটিভ পার্টি। দুই দলই এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। শাসক দল প্রতিশ্রুতি দেয়, এমন ঘটনা আগামীদিনে ঘটবে না। ব্রিটিশ সংসদে এবিষয়ে প্রথম বক্তব্য রাখেন ব্রিটেনের বিরোধী দল কনজারভেটিভ পার্টির সাংসদ বব ব্ল্যাকম্যান। তাঁর বক্তব্যকে সমর্থন করেন ক্ষমতাসীন লেবার পার্টির নেতা লুসি পাওয়েল। একইসঙ্গে ঘটনার নিন্দা জানিয়ে আনুষ্ঠানিক বিবৃতি সামনে এসেছে ব্রিটেনের বিদেশ, কমনওয়েলথ এবং উন্নয়ন দফতরের।

    ব্রিটেনের বিদেশ, কমনওয়েলথ এবং উন্নয়ন দফতরের বিবৃতি

    ব্রিটেনের বিদেশ, কমনওয়েলথ এবং উন্নয়ন দফতর এই ঘটনার নিন্দা জানিয়েছে। আনুষ্ঠানিক বিবৃতিতে তারা বলে, ‘‘বুধবার ভারতের বিদেশমন্ত্রীর ব্রিটেন সফরের (Jaishankar) সময় চ্যাথাম হাউসের বাইরে যে ঘটনাটি ঘটে, তার তীব্র নিন্দা জানাই।’’ এর পাশাপাশি ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘‘যদিও ব্রিটেন শান্তিপূর্ণ যেকোনও প্রতিবাদের অধিকারকে সমর্থন করে, তবুও এই ধরনের অনুষ্ঠানগুলিতে ভয় দেখানো, হুমকি দেওয়া বা বাধা দেওয়ার যেকোনও রকমের প্রয়াস কখনও গ্রহণযোগ্য নয়। মেট্রোপলিটন পুলিশ পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ করেছে এবং আমরা আমাদের আন্তর্জাতিক বাধ্যবাধকতা অনুসারে আমাদের সমস্ত কূটনৈতিক অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।’’

    ব্রিটেনের বিরোধী দল কনজারভেটিভ পার্টির সাংসদ বব ব্ল্যাকম্যানের বিবৃতি

    ব্রিটেনের বিরোধী দল কনজারভেটিভ পার্টির সাংসদ বব ব্ল্যাকম্যান সে দেশের সংসদ হাউস অফ কমন্স-এ বিদেশ মন্ত্রী (Jaishankar) এস জয়শঙ্করের নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টি উত্থাপন করেন এবং তীব্র নিন্দা করেন। বৃহস্পতিবারই বব ব্ল্যাকম্যান হাউস অফ কমন্স-এর অধিবেশন চলাকালীন খালিস্তানি উগ্রপন্থীদের এমন আচরণে কড়া নিন্দা করেন এবং এই ঘটনাকে তিনি গণতন্ত্রের প্রতি অবমাননা বলে মন্তব্য করেন। এর পাশাপাশি ব্রিটেনের স্বরাষ্ট্র সচিব ইভেট কুপারের কাছে বব ব্ল্যাকম্যান আবেদন জানান যাতে তাঁদের দেশে যে অতিথিরা আসবেন, তাঁদের নিরাপত্তার ব্যবস্থা যেন সুনিশ্চিত করা যায়। জয়শঙ্করের (Jaishankar) কনভয়ে যেভাবে খালিস্তানি উগ্রপন্থী ঢুকে পড়ে এবং ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে দেয় সে নিয়েই ব্ল্যাকম্যান সংসদে বলেন, ‘‘খালিস্তানি উগ্রপন্থীরা যেভাবে আক্রমণ করেছে, তা জেনেভা কনভেনশনের বিরোধী। মনে হচ্ছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী জনশঙ্করের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমাদের নিশ্চিত করতে হবে এ ধরনের ঘটনা যেন আগামী দিনে না ঘটে।’’

    ক্ষমতাসীন দল লেবার পার্টির বিবৃতি

    এই ঘটনায় প্রতিক্রিয়ায় সে দেশের ক্ষমতাসীন দল লেবার পার্টির হাউস অফ কমেন্স-এর নেতা লুসি পাওয়েল গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন,‘‘ভারতের একজন সরকারি অতিথির ওপর এমন গুরুতর আক্রমণের প্রচেষ্টা শুনে আমি খুবই দুঃখিত। এটা কখনও গ্রহণযোগ্য নয়। আমরা আমাদের অতিথিদের সঙ্গে যেমন ধরনের ব্যবহার করতে চাই এটা তা নয়।’’ এর পাশাপাশি লেবার পার্টির ওই নেতা বব ব্ল্যাকম্যানকে পূর্ণ আশ্বাস দেন যে আগামীদিনে এধরনের ঘটনা ঘটবে না। এদিকে, ভারতের বিদেশ মন্ত্রক এই ঘটনায় ব্রিটিশ সরকারের প্রতিনিধি ক্রিস্টিনা স্কটকে তলব করে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। এর পাশাপাশি ব্রিটিশ সরকারকে তাদের কূটনৈতিক বাধ্যবাধকতা পালন করার আহ্বানও জানিয়েছে।

    লন্ডনের মেট্রোপলিটন পুলিশ কী জানাল?

    লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এই ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছে। তারা জানিয়েছে যে একজন বিক্ষোভকারী বিদেশমন্ত্রী জয়শঙ্করের (Jaishankar) দাঁড়িয়ে থাকা গাড়ির সামনে চলে আসে। কিন্তু পুলিশ ওই ব্যক্তিকে দ্রুত বাধা দেয় এবং ভারতের বিদেশমন্ত্রীর পথ থেকে সরিয়ে দেয়। লন্ডনের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এরপরে ভারতের বিদেশমন্ত্রী আর কোনও বাধা পাননি। এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলেও জানিয়েছে লন্ডন পুলিশ। প্রসঙ্গত, এই ঘটনাটি ঘটে রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের অফিস চ্যাথাম হাউসে। ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের ব্রিটেন এবং আয়ারল্যান্ড সফরে রয়েছে। তাঁর সফরের দ্বিতীয় দিনেই ঘটে এমন ঘটনা।

  • Khalistani: লন্ডনে জয়শঙ্করকে হেনস্থার চেষ্টা, তিরঙ্গা ছিঁড়েও ছাড়! ব্রিটেন কি এখন খালিস্তানিদের ‘আপন দেশ’?

    Khalistani: লন্ডনে জয়শঙ্করকে হেনস্থার চেষ্টা, তিরঙ্গা ছিঁড়েও ছাড়! ব্রিটেন কি এখন খালিস্তানিদের ‘আপন দেশ’?

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্রিটেন সফরে রয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর সফরে খালিস্তানপন্থী (Khalistani) উগ্রপন্থীরা তাঁকে হেনস্থা করার চেষ্টা করে। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে ভারতজুড়ে। উঠেছে একাধিক প্রশ্ন। বিদেশমন্ত্রীর গাড়িকে লক্ষ্য করে ছুটতে দেখা যায় খালিস্তানপন্থী এক উগ্রপন্থীকে। সেখানে ভারতের জাতীয় পতাকাও ছিঁড়ে ফেলা হয়। ব্রিটিশ (United Kingdom) পুলিশের সামনেই এই ঘটনা ঘটে। কিন্তু আশ্চর্যজনকভাবে তাদেরকে বড়ই অসহায় মনে হতে থাকে। যখনই ঘটনা ঘটছিল তারা চুপচাপ দাঁড়িয়ে থাকে। তবে খালিস্তানপন্থীদের এমন আচরণ আরও একবার প্রশ্ন তুলল যে ব্রিটেন কি খালিস্তানপন্থীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে? এর পাশাপাশি এই ঘটনা আরও একবার সামনে আনল সে দেশের নিরাপত্তা ব্যবস্থা ঠিক কতটা দুর্বল। যদি একটি দেশের বিদেশমন্ত্রীর ক্ষেত্রে এমন ঘটনা ঘটতে পারে তাহলে কল্পনা করাই যেতে পারে সাধারণ মানুষের জন্য ব্রিটেনে নিরাপত্তার ঠিক কী অবস্থা।

    নিন্দা জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক

    ভারতের বিদেশমন্ত্রক খালিস্তানপন্থীদের (Khalistani) এমন আচরণের তীব্র নিন্দা জানিয়েছে। বিচ্ছিন্নতাবাদী চরমপন্থীদের উস্কানিমূলক কার্যকলাপ বলে এই ঘটনাকে অভিহিত করেছে বিদেশমন্ত্রক। একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বিদেশমন্ত্রক বলেছে, ‘‘আমরা বিদেশমন্ত্রীর সফরে নিরাপত্তা লঙ্ঘনের ফুটেজ দেখেছি। এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা আশা করি ব্রিটিশ সরকার তাদের কূটনৈতিক বাধ্যবাধকতা সম্পূর্ণভাবে পালন করবে।’’

    এমারজেন্সি সিনেমার প্রদর্শনের সময় চলে বিক্ষোভ

    প্রসঙ্গত, ভারত বারবার বলে আসছে যে ব্রিটেনে খালিস্তানপন্থীদের (Khalistani) কার্যকলাপ বাড়ছে। সাম্প্রতিককালে বেশ কিছু খালিস্তানপন্থী উগ্রপন্থীকে দেখা যায় যে ব্রিটেনে এমারজেন্সি সিনেমার প্রদর্শনের সময় তার বাইরে বিক্ষোভ দেখাতে। থিয়েটারের বাইরে এই বিক্ষোভ চললেও, ব্রিটেন প্রশাসন এ নিয়ে কোনও পদক্ষেপই করেনি। পরবর্তীকালে ওই বিক্ষোভের পরে পুলিশ আসে ঘটনাস্থলে। তারা জানায় যে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। কিন্তু যখন তাদের বলা হয় যে ভারতীয়রা সিনেমা হলের ভিতরে আছে, তখন কেন এই খালিস্তানপন্থীদের বিরুদ্ধে কোনওরকমের মামলা রুজু করা হল না? তখন আশ্চর্যজনকভাবে ব্রিটিশ পুলিশ উত্তর দেয় যে খালিস্তানপন্থী নিজেদের অধিকারের দাবিতে এই বিক্ষোভ দেখাচ্ছে।

    খালিস্তানপন্থীদের আপন দেশ ব্রিটেন?

    খালিস্তানপন্থী (Khalistani) জঙ্গিদের কার্যকলাপ নিয়ে সম্প্রতি সামনে এসেছে এক রিপোর্টে। ১৬৫ পাতার এই রিপোর্টে বলা হয়েছে যে কীভাবে খালিস্তানপন্থী জঙ্গিদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে ব্রিটেন এবং ব্রিটিশ প্রশাসনের নাকের ডগাতেই তারা ভারত বিরোধিতা চালিয়ে যাচ্ছে। ওই রিপোর্টে ৩৩ বার উল্লেখ করা হয়েছে খালিস্তান শব্দ। কিন্তু পরবর্তীকালে রিপোর্টটি ধামাচাপা পড়ে যায়। অনেকের ব্যাখ্যা, চাপের কারণেই ধামাচাপা পড়েছে ওই রিপোর্ট। খালিস্তানপন্থীরা ব্রিটেনে এতটাই প্রভাবশালী যে তাদের চাপে এই রিপোর্টকে ধামাচাপা দিতে হয় ব্রিটিশ সরকারকে। প্রসঙ্গত, রিপোর্টটি তৈরি করেছিলেন ব্রিটেনের পাঁচজন মন্ত্রী, চারজন সেক্রেটারি। ধামাচাপা পড়লেও এই রিপোর্টেই প্রতিফলন দেখা গিয়েছে কীভাবে খালিস্তানপন্থী জঙ্গিদের বাড়বাড়ন্ত চলছে ব্রিটেনে। ওই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে আর বেশ কিছু শিখ ও উগ্রপন্থী গ্রুপ নিজেদের ধর্মীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে চলেছে ফান্ডিং এর জন্য। এই ফান্ডিং তারা কাজে লাগাচ্ছে ঘৃণার প্রচার ও সাম্প্রদায়িকতায়। এই আবহে মনে হচ্ছে ব্রিটেন যেন খালিস্তানপন্থীদের নিজের দেশ হয়ে উঠেছে।

    হেনস্থার চেষ্টা বিদেশমন্ত্রীকে, নিরাপত্তাহীনতায় প্রবাসী ভারতীয়রা

    প্রসঙ্গত ব্রিটেনে ভারতের বিদেশমন্ত্রীকে হেনস্তা করার এমন প্রচেষ্টায় যে কোনও ব্যক্তি খুব ভালোভাবেই অনুধাবন করতে পারছেন যে খালিস্তানপন্থীদের সমস্যা ব্রিটেনে ঠিক কোন জায়গায় পৌঁছেছে! খালিস্তানপন্থীদের বিক্ষোভ হামলার একাধিক ঘটনা সাম্প্রতিককালে ঘটেছে। এই সমস্ত ঘটনায় যখন তদন্তের দাবি উঠেছে সেই সময় ব্রিটেনের প্রশাসন বারবার এগুলোকে ধামাচাপা দিয়েছে। তাদের যুক্তি এগুলো নাকি বাক স্বাধীনতার অধিকার। ব্রিটেনে বসবাসকারী ভারতীয়রাও ভয় পাচ্ছে খালিস্তানপন্থী জঙ্গিদের এমন কাজে। এই প্রবাসী ভারতীয়রা এতটাই ভীত হয়ে রয়েছেন যে তাঁরা জানাচ্ছেন যে, কোনও মুহূর্তে তাঁদের ওপরে বড়সড় ধরনের হামলা শুরু হতে পারে এবং তাঁদেরকে ভারতে ফেরত যাওয়ার জন্য চাপ দেওয়া হতে পারে। শুধুমাত্র তাই নয়। যে সমস্ত শিখ পরিবার এই খালিস্তানপন্থী জঙ্গিদের সমর্থন করেন না, তাঁরাও ব্রিটেনে নিরাপদ নয়। একটি শিখ পরিবার সম্প্রতি একটি ভিডিও আপলোড করে টিকটকে এবং তারপর থেকেই তাঁরা জানায় যে খালিস্তানপন্থী জঙ্গিরা লাগাতার খুনের হুমকি দিচ্ছে তাঁদের।

    হামলা-ভাঙচুরও ব্রিটেনে বাক স্বাধীনতা?

    ২০২৩ সালে একদল খালিস্তানপন্থী (Khalistani) উগ্রপন্থী ভারতীয় দূতাবাসের উপর হামলা চালায় ভয়ঙ্কর সেই হামলায় দুজন কর্মী আহত হন। কিন্তু তারপরেও নিশ্চুপ ছিল ব্রিটিশ প্রশাসন। এত সাহস খালিস্তানপন্থীরা পাচ্ছে কোথা থেকে? বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, এর কারণ হল তাদের পিছনে রয়েছে একটি বড় শক্তি। যে শক্তি সরকারের নির্ণায়ক শক্তি। যাদেরকে রাজনীতির পরিভাষায় বলা যায় চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। ব্রিটিশ সরকারের একটাই কথা এগুলো সবটাই বাক স্বাধীনতা। কিন্তু বিদেশমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত করে, তাঁর গাড়িতে হামলা চালানোর প্রচেষ্টা, ভারতের দূতাবাসে হামলা চালানো-এগুলো কোন মাপকাঠিতে বাক স্বাধীনতা?

  • Indian Embassy: অগ্নিগর্ভ ব্রিটেন! আন্দোলনের আঁচ থেকে বাঁচতে ভারতীয়দের নির্দেশিকা হাইকমিশনের

    Indian Embassy: অগ্নিগর্ভ ব্রিটেন! আন্দোলনের আঁচ থেকে বাঁচতে ভারতীয়দের নির্দেশিকা হাইকমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: দুষ্কৃতী হামলাকে কেন্দ্র করে যে আন্দোলন (UK issues) শুরু হয়েছে ব্রিটেনে, এবার সেই আন্দোলনের আঁচ থেকে ব্রিটেনে থাকা ভারতীয় নাগরিকদের বাঁচাতে সতর্কবার্তা জারি করেছে ভারতীয় হাইকমিশন (Indian Embassy)। যাঁরা ভারত থেকে ব্রিটেনে যাওয়ার পরিকল্পনা করছেন সতর্কবার্তা দেওয়া হচ্ছে তাঁদেরকেও। 

    কী কারণে এই বিক্ষোভ? (UK issues) 

    সম্প্রতি ব্রিটেনের সাউথপোর্টে এক নাচের ক্লাসে ছুরি নিয়ে হামলা চালায় এক দুষ্কৃতী। এই ঘটনায় মৃত্যু হয় ৩ জনের। রটে যায় ওই হামলাকারী একজন অভিবাসী এবং ইসলামিক কট্টরপন্থী। তার পর থেকেই সরকারের বিরুদ্ধে অভিবাসন বিরোধী বিক্ষোভ শুরু করেন সাধারণ মানুষ। দেশের নানা প্রান্তে প্রতিবাদ দেখাচ্ছেন সাধারণ মানুষ। বর্তমানে কার্যত যা দাঙ্গার রূপ নিয়েছে। জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি দোকান ভাঙচুর, লুটপাটের অভিযোগ উঠছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। এই পরিস্থিতিতেই ব্রিটেনে থাকা ভারতীয় নাগরিকদের সতর্ক করল ভারতীয় হাইকমিশন (Indian Embassy)। তবে ইতিমধ্যেই এ ঘতনায় ঘটনায় ১৫০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ।

    আরও পড়ুন: নারী ক্ষমতায়নে জোর, ১৫ অগাস্ট লালকেল্লায় সম্মানিত হবেন ১৫০ জন মহিলা পঞ্চায়েত প্রধান

    এক্স হ্যান্ডেলে পোস্ট ভারতীয় হাইকমিশনের (Indian Embassy)

    মঙ্গলবার এক্স হ্যান্ডেলে নির্দেশিকা জারি করে হাইকমিশনের তরফে জানানো হয়, ‘গত কয়েকদিন ধরে ব্রিটেনের বেশ কিছু জায়গায় অশান্তি ও অস্থিরতা তৈরি হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে এখানে যে ভারতীয়রা রয়েছেন এবং যাঁরা ভারত থেকে আসছেন, তাঁদের ভ্রমণের ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের কথা বলা হচ্ছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে ভারতীয় হাইকমিশন। সকলকে নির্দেশ দেওয়া হচ্ছে, স্থানীয় নিরাপত্তা সংস্থাগুলোর খবরে নজর রাখুন, তারপর ভ্রমণের সিদ্ধান্ত নিন। যেখানে বিক্ষোভ-প্রতিবাদ সেই জায়গাগুলোয় এড়িয়ে চলুন। কোনও প্রয়োজন হলে হাইকমিশনের এমারজেন্সি নম্বর ৪৪২০৭৮৩৬৯১৪৭ এবং মেল আইডি inf.london@mea.gov.in-তে যোগাযোগ করুন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi News: লন্ডনে মোদির সমর্থনে গাড়ি মিছিল প্রবাসী ভারতীয়দের, হাজির ব্রিটিশ সাংসদও

    PM Modi News: লন্ডনে মোদির সমর্থনে গাড়ি মিছিল প্রবাসী ভারতীয়দের, হাজির ব্রিটিশ সাংসদও

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনে বিজেপির সমর্থনে গাড়ি মিছিল দেখা গেল লন্ডনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi News) সমর্থনে এই মিছিলের আয়োজন করেন প্রবাসী ভারতীয়দের সংগঠন ‘ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপি’। প্রসঙ্গত ‘ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপি’ হল ব্রিটেনের প্রবাসী ভারতীয়দের একটি সংগঠন, যা সেখানকার ভারতীয় সমাজের মধ্যে কাজ করে। গাড়ি মিছিলে অন্যতম অতিথি হিসেবে হাজির ছিলেন ব্রিটিস সাংসদ বব ব্ল্যাকম্যান। লন্ডনের পাতিদার সমাজ কমপ্লেক্স থেকে এই মিছিল শুরু হয়। এবং শেষ হয় বিএপিএস স্বামীনারায়ণ মন্দির চত্বরে। চোখ বাঁধানো এই মিছিলে আয়োজন করা (PM Modi News) হয়েছিল নানা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও।

    মিছিলে ছিল ২৫০ গাড়ি

    মিছিলের উদ্যোক্তা সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে বলা হয়, ‘‘অত্যন্ত সুশৃংখলভাবে এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।’’ জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত এই মিছিলে অংশগ্রহণ করে ২৫০টি গাড়ি। স্লোগানে-পোস্টারে, বিজেপি এবং প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির (PM Modi News) প্রতি অকুণ্ঠ সমর্থন জানান মিছিলে অংশগ্রহণকারীরা। মিছিলে ভারতের জাতীয় পতাকা যেমন ছিল, তেমনই ছিল বিজেপিরও পতাকা। ব্রিটেনের সাংসদ তথা পদ্মশ্রী প্রাপক বব ব্ল্যাকম্যান মিছিল শেষে স্বামীনারায়ণ মন্দিরে প্রাঙ্গণে উপস্থিত সদস্যদের উদ্দেশে বক্তব্য রাখেন। গোটা মিছিলের তাৎপর্য, তথা দেশের ভবিষ্যত গঠনে প্রবাসী ভারতীয়দের ভূমিকার ওপরে তিনি ভাষণ দেন।

    ব্রিটিশ সাংসদের মুখেও শোনা গেল ‘আবকি বার-৪০০ পার’-এর কথা 

    প্রসঙ্গত, শনিবারই নির্বাচন কমিশন দেশে সাত দফায় ভোট ঘোষণা করেছে। এবং ওই দিনই এমন মিছিলের আয়োজন করেন প্রবাসী ভারতীয়রা। নিজের ভাষণে বব ব্ল্যাকম্যান বলেন, ‘‘ভারতের নির্বাচন একটি বড় নির্বাচন। এই নির্বাচনে আপনারা (বিজেপি) ৪০০-র অধিক আসনে (PM Modi News) জয়লাভ করবেন, এমনটাই ধারণা আমার। ভারত এবং ব্রিটেনের বন্ধুত্ব আগামী দিন আরও শক্তিশালী হবে।’’ প্রসঙ্গত, ভারতের অর্থনীতি বিশ্বে পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। ভারতের অর্থনীতির এই বৃদ্ধি প্রসঙ্গ উঠে আসে ব্রিটিশ সাংসদের বক্তব্যে। এবং তিনি বলেন, ‘‘গোটা ব্রিটেন ভারতকে একটি দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশের চোখেই দেখে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Israel-Hamas Conflict: ইজরায়েলে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক! তেল আভিভে বৈঠক নেতানিয়াহুর সঙ্গে

    Israel-Hamas Conflict: ইজরায়েলে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক! তেল আভিভে বৈঠক নেতানিয়াহুর সঙ্গে

    মাধ্যম নিউজ ডেস্ক: ইজরায়েলকে সমর্থন করতে তেল আভিভে পৌঁছলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সুনক জানান, তিনি ইজরায়েলে (Israel-Hamas Conflict) রয়েছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যেভাবে লড়াই চলছে, সেই যুদ্ধে ইজরায়েলের পাশে তিনি রয়েছেন বলে জানান ব্রিটেনের প্রধানমন্ত্রী। সফরের আগে একটি বিবৃতি দিয়ে ব্রিটেনের ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী বলেন, “প্রতিটি সাধারণ নাগরিকের মৃত্যু যন্ত্রনার। হামাসের সন্ত্রাসবাদী হামলার ফলশ্রুতি এই এত মানুষের মৃত্যু।”

    সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই

    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পরই ইজরায়েলে পৌঁছলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী সুনক। প্রসঙ্গত এর আগে ব্রিটেনের সংসদে ঋষি সুনক জানান, ইজরায়েলে (Israel-Hamas Conflict) হামাস যেভাবে হামলা চালিয়েছে,তা দেখে চমকে উটেছে গোটা বিশ্ব।  ইজরায়েলের পাশে থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ব্রিটেন সামিল বলেও জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী।  ঋষি সুনক বৃহস্পতিবার দুই দিনের সফরে তেল আভিভ পৌঁছেছেন। সফরের সময়ে সুনকের ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

    মানবিক সাহায্যের জন্য পথ

    প্রধানমন্ত্রী সুনক গাজায় মানবিক সাহায্যের জন্য অবিলম্বে একটি রুট খোলার কথা বলেন। এই অঞ্চলে আটকে পড়া ব্রিটিশ নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। সোশ্যাল মিডিয়ায় গাজার আল-আহলি আরব হাসপাতালে হামলার নিন্দা জানিয়েছেন সুনক। তিনি পোস্ট করেছেন, ‘আল-আহলি আরব হাসপাতালের দৃশ্য দেখে আমরা সবাই হতবাক। আমাদের গোয়েন্দা সংস্থাগুলি স্বাধীনভাবে তথ্য প্রতিষ্ঠা করার জন্য দ্রুত প্রমাণ বিশ্লেষণ করছে’। ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মুখপাত্র তাল হেনরিচ বলেছেন যে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ‘হাসপাতালগুলিকে আক্রমণ করে না’। হেনরিচ জোর দিয়েছিলেন যে তারা কেবল হামাসের শক্ত ঘাঁটি, অস্ত্রের ডিপো এবং সন্ত্রাসবাদী লক্ষ্যবস্তুকে আক্রমণ করে।

    আরও পড়ুন: ‘‘সন্ত্রাসবাদ ও মাদক পাচার আন্তর্জাতিক নিরাপত্তা ক্ষেত্রে বড় বাধা’’, বললেন ডোভাল

    হামাসের সঙ্গে ইজরায়েলের দ্বন্দ্বের মাঝেই, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হস্তক্ষেপের পর গাজা উপত্যকায় সীমিত মানবিক সহায়তা সরবরাহ করতে সম্মত হয়েছে মিশর। মিশরীয় রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসি এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি ফোন কলে রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে গাজায় মানবিক সহায়তার অনুমতি দেওয়ার উপায় নিয়ে আলোচনা করেছেন।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Liz Truss: ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস, ভারত-ব্রিটেন সম্পর্কের নতুন সমীকরণ? 

    Liz Truss: ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস, ভারত-ব্রিটেন সম্পর্কের নতুন সমীকরণ? 

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবারই আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের (United Kingdom) প্রধানমন্ত্রীর আসনে বসেছেন লিজ ট্রাস (Liz Truss)। ভারতীয়দের (India) মন ভেঙে দিয়ে ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনাককে প্রায় ২০ হাজার ভোটে হারিয়ে ব্রিটেনের মসনদে বসেছেন তিনি। নতুন প্রধানমন্ত্রী কী পরিবর্তন নিয়ে আসছেন, সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব। একইভাবে তাকিয়ে ভারতও। ভারতের সঙ্গে সম্পর্কের সমীকরণ কেমন রাখবেন নতুন প্রধানমন্ত্রী এখন সে দিকেই তাকিয়ে দেশ। এর বরিস জনসনের সঙ্গে বরাবরই ভারতের ভাল সমীকরণ সামনে এসেছে। নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে কেমন হয় এখন তাই দেখার। 

    আরও পড়ুন: হেরে গেলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি! ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস

    প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসেই ভারত সফরে এসেছিলেন তিনি। তখন তিনি ছিলেন বরিস সরকারের বিদেশসচিব। সেই সময় ট্রাস দীপাবলির আগেই ভারতের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ওই সফরে, প্রতিরক্ষা এবং নিরাপত্তা খাতে সহায়তার জন্য ভারত যাতে রাশিয়ার পরিবর্তে যুক্তরাজ্য বেছে নেয়, তার জন্য ভারতকে বিশেষ অনুরোধও করেছিলেন তিনি। এপ্রিলে কোভিড-১৯ মহামারির সময়ে ব্রিটেনে ৩০ লক্ষ প্যাকেট প্যারাসিটামল রফতানির অনুমোদন দেওয়ার জন্য তিনি ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছিলেন। এর আগে, ২০২১ সালের অক্টোবর মাসেও ভারত সফর করেছিলেন লিজ ট্রাস। সেই সময়, তিনি ভারতকে ব্রিটেনের ‘সবচেয়ে বড় বন্ধু’ বলেও অভিহিত করেছিলেন। 

    এবার এটাই দেখার পালা যে, আগে দেওয়া কথা রাখতে পারছেন কি না নতুন প্রধানমন্ত্রী। দীপাবলির আগেই কি সম্পন্ন হবে বাণিজ্য চ্যুক্তি? এখন সেদিকেই তাকিয়ে আছে ভারত। এছাড়াও ইউক্রেনের রাষ্ট্রপতি ভলদিমির জেলেন্সকিকে সমস্ত ভাবে সমর্থন করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন। ইউক্রেন থেকে নজর সরে ব্রিটেনের নজর ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আসে কি না সে দিকেও তাকিয়ে আছে ভারত।

    আরও পড়ুন: ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ের শেষ পর্যায়ে পৌঁছলেন ঋষি সুনক-লিজ ট্রাস  

    সোমবার বরিস জনসন সরকারের বিদেশ সচিব লিজ ট্রাস, ব্রিটেনের প্রাক্তন অর্থসচিব ঋষি সুনাককে পরাজিত করে কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হন। কনজারভেটিভ দলের নেতা নির্বাচনে লিজ পেয়েছেন ৮১,৩২৬ ভোট, অন্যদিকে প্রাক্তন চ্যান্সেলর ঋষি সুনাক পেয়েছেন ৬০,৩৯৯ ভোট। অল্প ভোটের ব্যবধানে জিতেই, মার্গারেট থ্যাচার এবং থেরেসা মে-র পর তৃতীয় মহিলা হিসেবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলেন তিনি। 

    লিজ ট্রাস প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পরেই তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, “আশা করছি ভারত-ব্রিটেন সম্পর্ক আরও মজবুত হবে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

LinkedIn
Share