Tag: Varanasi

Varanasi

  • PM Modi: “হর হর মহাদেব” ধ্বনির মধ্য দিয়েই বারাণসীতে মনোনয়ন জমা দিলেন প্রধানমন্ত্রী মোদি

    PM Modi: “হর হর মহাদেব” ধ্বনির মধ্য দিয়েই বারাণসীতে মনোনয়ন জমা দিলেন প্রধানমন্ত্রী মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: গঙ্গা সপ্তমীর পুণ্য তিথিতে বারাণসী কেন্দ্র থেকে মনোনয়ন পেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এই কেন্দ্র থেকে গত দুবার লোকসভা নির্বাচনে (Lok Sabha 2024) জিতেছেন তিনি। আসন্ন লোকসভা নির্বাচনেও মহাদেবের আশীর্বাদে এই কেন্দ্রে তাঁর আধিপত্য বজায় থাকবে বলেই মনে করছে গেরুয়া শিবির। এদিন তাঁর মনোনয়ন পেশের সময়ই বারাণসীর রাস্তার দুই ধারে উপচে পড়ে ভিড়। প্রধানমন্ত্রীকে একবার চাক্ষুষ দেখার জন্য বিপুল জনসমাগম ঘটে।

    মনোনয়ন পেশ

    মঙ্গলবার বেলা ১১টা ৪০ নাগাদ বারাণসীর জেলাশাসকের দফতরে পৌঁছে যান  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সেখানেই নিয়ম মেনে মনোনয়ন পেশ করেন তিনি। এদিন প্রধানমন্ত্রীর পরনে ছিল সাদা চুড়িদার-কুর্তা ও নীল রঙের জ্যাকেট। গত দুবারের প্রথা মেনে এদিনও মনোনয়ন জমা দেওয়ার আগে বারাণসীর কাল ভৈরব মন্দিরে গিয়ে পুজো দেন প্রধানমন্ত্রী। কাল ভৈরবের বিগ্রহের সামনে দাঁড়িয়ে আরতিও করেন তিনি। মন্দিরে মোদির সঙ্গে হাজির ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার আগে এদিন, বারাণসীর দশাশ্বমেধ ঘাটে পুজো দেন প্রধানমন্ত্রী। এদিন ঘাটে পৌঁছতেই উত্তরীয় পরিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পুরোহিতরা। তারপর নিয়ম মেনে মন্ত্রোচ্চারণে গঙ্গাপুজো করেন তিনি । হাত জোর করে পরিক্রমণ করতেও দেখা যায় তাঁকে। পুজো শেষ করে দশাশ্বমেধ ঘাট থেকেই ক্রুজে চড়েন মোদি। গঙ্গার ঘাট ভ্রমণ করবেন তিনি। 

    একাধিক নেতামন্ত্রীকে সঙ্গে নিয়ে এদিন মনোনয়ন জমা দিতে যান প্রধানমন্ত্রী (PM Modi)। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও হাজির ছিলেন মনোনয়ন পেশের সময়ে। বিহারের নীতীশ কুমার ছাড়াও প্রত্যেকটি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা হাজির ছিলেন। সবমিলিয়ে ২৫ জন হেভিওয়েট নেতাকে সঙ্গে নিয়ে মনোনয়ন পেশ করেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, ২০১৪ সালে বারাণসী লোকসভা কেন্দ্র থেকে নরেন্দ্র মোদি ৫ লাখ ৮১ হাজার ভোট পেয়েছিলেন। শতাংশের নিরিখে যা ৫৬.৩৭। তাঁর নিকটম প্রতিদ্বন্দ্বী অরবিন্দ কেজরিওয়াল সেবারে এই আসন থেকে পেয়েছিলেন ২ লাখ ৯ হাজার (২০.৩০ শতাংশ) ভোট। আর ২০১৯ সালে মোদি বারাণসী থেকে পেয়েছিলেন ৬ লাখ ৭৪ হাজার (৬৩.৬২ শতাংশ) ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সমাজবাদী পার্টির শালিনী যাদব। তিনি পেয়েছিলেন ১ লাখ ৯৫ হাজার (১৮.৪০ শতাংশ) ভোট। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Narendra Modi: ‘মা গঙ্গা ডেকেছেন, বারাণসীর সঙ্গে আত্মিক-যোগ’, মনোনয়নের সকালে আবেগঘন পোস্ট মোদির

    Narendra Modi: ‘মা গঙ্গা ডেকেছেন, বারাণসীর সঙ্গে আত্মিক-যোগ’, মনোনয়নের সকালে আবেগঘন পোস্ট মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: উৎসবের আবহ বারাণসীতে। আজ, মঙ্গলবার সকালে আর কিছুক্ষণের মধ্যেই কালভৈরব মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বারাণসী তাঁকে কখনও খালি হাতে ফেরায়নি। কাশীর বিশ্বনাথ ও কালভৈরবের প্রতি তাই তাঁর বিশ্বাস অটুট। ১ জুন কাশীর মানুষ তাঁকে ফেরাবে না, আশা নরেন্দ্র মোদির। এদিন মনোনয়ন পেশের আগে এক্স হ্যান্ডেলে আবেগঘন পোস্ট করলেন প্রধানমন্ত্রী। কাশীর সঙ্গে নিজের সম্পর্ককে তিনি ব্যাখ্যা করলেন, ‘অদ্ভুত, অভিন্ন, অপ্রতিম’ বলে ব্যাখ্যা করেন।

    আবেগঘন বার্তা মোদির

    এই নিয়ে তৃতীয়বার কাশী থেকে মনোনয়ন জমা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন সকালে এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেন প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘২০১৪ সালে আমি যখন কাশী আসি আমার মনে হয়েছিল, আমি এখানে এসেছি এমন নয় বা কেউ আমাকে পাঠিয়েছে এমনও নয়। আমায় মা গঙ্গা ডেকেছে। ১০ বছর কেটে গিয়েছে। কাশীর সঙ্গে এখন আমার এমন বন্ধন তৈরি হয়েছে যে আমি বলতে পারি আমার কাশী। একজন মায়ের তার সন্তানের সঙ্গে যে সম্পর্ক, আমার সঙ্গে কাশীর সেই সম্পর্ক। লোকতন্ত্র, তাই মানুষের কাছে আশীর্বাদ চাইব, মানুষ আশীর্বাদ দেবেনও। তবে এই সম্পর্ক জনপ্রতিনিধির নয়, এই সম্পর্ক আলাদা অনুভূতির যা আমি অনুভব করি।’ কথাগুলি বলতে বলতে চোখ ভিজে আসছিল প্রধানমন্ত্রীর, গলা ধরে আসছিল আবেগে।

    কড়া নিরাপত্তা 

    সোমবারই বারাণসীতে এক মেগা রোড শো করেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)।  ৬ কিলোমিটার রোড শো ঘিরে মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। রোড শো শেষে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে বারাণসীতেই রাত্রিবাস করেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার দশাশ্বমেধ ঘাটে স্নান করে কালভৈরব মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দিতে যাবেন তিনি। নরেন্দ্র মোদির মনোনয়নে উপস্থিত থাকবেন ১২ জন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, ১৮ জন কেন্দ্রীয় মন্ত্রী সাংসদ-বিধায়ক ও এনডিএ জোটের নেতারা। প্রধানমন্ত্রীর নিরাপত্তার কারণে যানজটের আশঙ্কায় বিবৃতি দিয়ে বিমান যাত্রীদের সময় হাতে নিয়ে বেরনোর  আবেদন জানানো হয়েছে। বারাণসী বিমানবন্দরে পৌঁছতে সময় লাগতে পারে অন্যদিনের থেকে বেশি, সে-বিষয় আগে থেকেই সতর্ক করা হয়েছে বিমান সংস্থা ভিস্তারার তরফে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Narendra Modi: অযোধ্যায় মোদি! সন্ধ্যায় রামলালা দর্শন, পরে রোড শো

    PM Narendra Modi: অযোধ্যায় মোদি! সন্ধ্যায় রামলালা দর্শন, পরে রোড শো

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভার ভোটের মাঝে ফের একবার রামলালার দর্শন করবেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। রবিবারই প্রধানমন্ত্রীর জোড়া সভা রয়েছে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে। সমস্ত সভা শেষ করে সন্ধ্যা সাতটা নাগাদ তিনি হাজির হবেন রাম জন্মভূমিতে। আশীর্বাদ নেবেন রামলালার। এরপরে অযোধ্যায় রোড শো করবেন তিনি। প্রধানমন্ত্রীর এই অযোধ্যা সফরকে স্বাগত জানিয়েছেন বাবরি মসজিদের মামলাকারী ইকবাল আনসারি। প্রসঙ্গত, রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানেও আমন্ত্রিত ছিলেন ইকবাল আনসারি। তার আগে অযোধ্যায় বিমানবন্দর উদ্বোধনের সময় যখন প্রধানমন্ত্রী আসেন তখনও তাঁকে স্বাগত জানাতে পুষ্প বৃষ্টি করেন ইকবাল।

    উনি আবার প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন

    ভোটের উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) অযোধ্যা সফর নিয়ে ইকবাল আনসারি সংবাদ মাধ্যমকে বলেন, “প্রধানমন্ত্রী মোদি ভাগ্যবান যে রামের শহর থেকে নির্বাচন শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনে বিগত ১০ বছর খুব ভাল কেটেছে। প্রধানমন্ত্রীর সফর নিয়ে আমরা খুব খুশি আমরা চাই উনি আবার প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন।”

    প্রধানমন্ত্রীর সফরসূচি

    রবিবার দুপুরে প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) প্রথম সভা রয়েছে উত্তরপ্রদেশের ইটাওয়াতে। তারপর সেখান থেকে সোজা চলে যাবেন উত্তরাখণ্ডে। বিকাল ৪টে ৪৫ নাগাদ দেরাদুনে জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানকার জনসভা সেরে ফের উত্তরপ্রদেশে আসবেন প্রধানমন্ত্রী। এরপর ঠিক পরেই সন্ধ্যা সাতটা নাগাদ তিনি রাম মন্দিরে যাবেন। রামলালাকে দর্শন ও পুজো করতে। তারপরে অযোধ্যায় এক মেগা রোড শো করবেন তিনি।

    বারাণসীতে ভোট ১ জুন 

    প্রসঙ্গত, এবারেও উত্তর প্রদেশ থেকেই লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিনি এই কেন্দ্র থেকেই প্রার্থী ছিলেন। সপ্তম দফায় ১ জুন ভোট হবে বারাণসীতে। তার আগে ১৪ মে মনোনয়ন জমা দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর মনোনয়ন মিছিল যে জনোজোয়ারে পরিণত হবে তা বলার অপেক্ষা রাখেনা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Varanasi: চলুন ঘুরে আসি ভারতের ‘আধ্যাত্মিক রাজধানী’ বারাণসী

    Varanasi: চলুন ঘুরে আসি ভারতের ‘আধ্যাত্মিক রাজধানী’ বারাণসী

    শুভ্র চট্টোপাধ্যায়, বারাণসী থেকে ফিরে: কথাতেই রয়েছে ‘গঙ্গার পশ্চিমপাড় বারাণসীর সমান’। ভারতবর্ষে এই পুণ্যভূমির গুরুত্ব এতটাই যে বারাণসীকে (Varanasi) দেশের ‘আধ্যাত্মিক রাজধানী’ বলা হয়। গ্রীসের মিউজিয়ামে আজও উল্লেখ রয়েছে যে বারাণসীই হল পৃথিবীর প্রাচীনতম শহর। ডিসেম্বরের শেষ সপ্তাহে বারাণসীতে (Varanasi) পা পড়ল এক সন্ধ্যাবেলায়। গাড়ির চালকও বাঙালি, পেশার টানে দীর্ঘদিন ধরেই রয়েছেন বারাণসীতে। স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলে জানা গেল, এই নগর এখন পরিষ্কার পরিচ্ছন্ন। মোদি ক্ষমতায় আসার পরেই ব্যাপক উন্নয়ন চলছে শহরে। আমাদের প্রথম গন্তব্য দশাশ্বমেধ ঘাট। দশাশ্বমেধ ঘাট যাওয়ার রাস্তায় চারচাকা গাড়ির অনুমতি নেই। তাই প্রায় ১ কিমি দূর থেকেই হাঁটা শুরু করলাম। সমস্ত ভিড়ই দেখলাম মিশছে দশাশ্বমেধ ঘাটে।

    দশাশ্বমেধ ঘাটের গঙ্গা-আরতি

    গঙ্গা আরতির সময় এই ঘাট সেজে ওঠে প্রার্থনা, দেবতাদের স্তোত্র, আধ্যাত্মিকতা, ভক্তিভাব,পবিত্রতার এক মেল বন্ধনে। তরুণ পুরোহিতদের ছন্দ ও তাল মিলিয়ে আরতি সত্যিই টানে দেশের তীর্থযাত্রী ও ভক্তদের। বালক থেকে বৃদ্ধ সকলের কপালে মহাদেবের হলুদ তিলক। ভক্তি ও আধ্যাত্মিকতার এমন নগরী দেশে হয়তো আর একটাও, নেই তাই আধ্যাত্মিক রাজধানী  (Varanasi)নামকরণ একেবারে সার্থক।

    নমো ঘাট থেকে নৌকো বিহার

    পরের দিন আমরা বের হলাম নৌকো করে গঙ্গার ঘাট পরিদর্শনে। এদিন গাড়ির চালক অবশ্য ছিল স্থানীয়। তার কথা মতোই নৌকো যাত্রা করার জন্য আমরা বাছলাম নমো ঘাটকে। যাত্রা শুরু হল নমো ঘাট থেকে। নমো ঘাটের বয়স খুব বেশি নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সালে প্রথমবার প্রতিদ্বন্দিতা করেন বারাণসী আসন থেকে। তারপরেই নির্মাণ করা হয় এই ঘাট। নমো ঘাটে প্রতিদিনই চলে সাংস্কৃতিক উৎসব। আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে পুরো নমো ঘাট। নমো ঘাট থেকে দশাশ্বমেধ ঘাট পর্যন্তই নৌকো পৌঁছাতে পারল সেদিন। গঙ্গা আরতি চলার কারণে গঙ্গাতেও দেখলাম যানজট। তাই আবার পিছন দিকে ফেরা। তীর্থযাত্রা ও পর্যটন একসঙ্গেই সম্পন্ন হতে পারে বারণাসীতে (Varanasi)। উত্তর ও দক্ষিণ ভারতের মেলবন্ধন ঘটানোর জন্য কেন্দ্রীয় সরকার নতুন কর্মসূচিও গ্রহণ করেছে নাম কাশী-তামিল সঙ্গম।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: “ক্ষমতায় এসে দেশকে অর্থনৈতিক শক্তিতে পরিণত করব, গ্যারান্টি দিলাম”, বললেন মোদি

    PM Modi: “ক্ষমতায় এসে দেশকে অর্থনৈতিক শক্তিতে পরিণত করব, গ্যারান্টি দিলাম”, বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: “তৃতীয়বার ক্ষমতায় এসে দেশকে অর্থনৈতিক শক্তিতে পরিণত করব। এই গ্যারান্টি দিলাম।” সোমবার বারাণসীতে কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। রবিবার দু’দিনের সফরে নিজের নির্বাচনী ক্ষেত্র বারাণসীতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই দেশকে অর্থনৈতিক শক্তিতে পরিণত করার গ্যারান্টি দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “আর কয়েক মাসের মধ্যেই দেশজুড়ে হবে সাধারণ নির্বাচন। এবং মোদি আপনাদের গ্যারান্টি দিচ্ছে, তৃতীয় দফায় ক্ষমতায় এসে দেশকে অর্থনৈতিক শক্তিকে পরিণত করবে। আপনাদের জন্য দেশকে এই গ্যারান্টি দিচ্ছি। বারাণসীবাসী আমার পাশে দাঁড়াবেন। তাঁরাই আমায় শক্তিশালী করবেন।”

    উন্নয়নের জোয়ার

    ২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় আসে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকার। তার পরেই দেশে কার্যত আসে উন্নয়নের জোয়ার। যার জেরে ইতিমধ্যেই বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক দেশের তালিকায় পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছে ভারত। দীর্ঘদিন এই জায়গাটা দখল করে রেখেছিল ব্রিটেন। তালিকায় ভারতের জায়গা ছিল ১০ নম্বরে। মোদি (PM Modi) জমানায় ব্রিটেনকে নিচে নামিয়ে পাঁচ নম্বর জায়গাটি দখল করে মোদির ভারত। প্রধানমন্ত্রী বলেন, “দেশের মহিলা, যুব, কৃষক এবং দরিদ্রদের উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ। আমার কাছে এরাই হল চারটি সম্প্রদায়। যদি এই চার সম্প্রদায় শক্তিশালী হয়, তাহলে দেশও শক্তিশালী হবে।” তিনি বলেন, “দশকের পর দশক ধরে উপেক্ষিত ছিল দেশের পূর্বাঞ্চল। সেই এলাকায়ও উন্নয়ন করা হয়েছে। মহাদেবের আর্শীবাদে আমি রয়েছি আপনাদের সেবায়।”

    কী বললেন প্রধানমন্ত্রী?

    প্রধানমন্ত্রী বলেন, “পরাধীনতার সময় যে অত্যাচারীরা ভারতকে দুর্বল করতে চেয়েছিল, তারা প্রথমেই আমাদের প্রতীককেও টার্গেট করেছিল। স্বাধীনতার পরে আমাদের সাংস্কৃতিক এই প্রতীককে পুনর্নির্মাণ করা জরুরি ছিল। আমরা যদি আমাদের সাংস্কৃতিক অস্বিত্বকে শ্রদ্ধা করতাম, তাহলে আমাদের ঐক্য ও আত্ম-শ্রদ্ধা আরও শক্তিশালী হত। কিন্তু দুর্ভাগ্যবশত এটা হয়নি। স্বাধীনতার পরে সোমনাথ মন্দির পুনর্নির্মাণের বিরোধিতাও করা হয়েছিল।” প্রধানমন্ত্রী বলেন, “দেশ এখন মনের ক্রীতদাসত্বের মুক্তির বার্তা দিচ্ছে। ভারত তার ঐতিহ্য নিয়ে গর্বিত।” তিনি (PM Modi) বলেন, “সোমনাথ থেকে যে কাজ শুরু হয়েছে, সেটাই এখন প্রচার করা হচ্ছে।”

    আরও পড়ুুন: জ্ঞানবাপী মসজিদ মামলায় ধাক্কা খেল মসজিদ কমিটি, কী বলল হাইকোর্ট?

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Narendra Modi: এবার গবেষণার বিষয় ‘নরেন্দ্র মোদি’! বারাণসীর মুসলিম ছাত্রী জমা দিলেন থিসিস

    Narendra Modi: এবার গবেষণার বিষয় ‘নরেন্দ্র মোদি’! বারাণসীর মুসলিম ছাত্রী জমা দিলেন থিসিস

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এই মুহূর্তে বিশ্বের অন্যতম জনপ্রিয় নেতা। বিদেশের রাষ্ট্রপ্রধানরাও ভূয়সী প্রশংসায় ভরিয়ে দেন তাঁকে। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের প্রধানমন্ত্রীকে নিয়ে এবার রিসার্চ করলেন বারাণসীর এক গবেষক। জানা গিয়েছে, নাজমা পারভিন নামে ওই ছাত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) তাঁর পিএইচডির বিষয় হিসেবে বেছেছেন। ইতিমধ্যে শেষও হয়েছে নাজমার পিএইচডি। নরেন্দ্র মোদির উত্থান, তাঁর রাজনৈতিক জীবন এবং সংঘর্ষ এই কাহিনীই লিপিবদ্ধ রয়েছে নাজমার পিএইচডি থিসিসে। কেন নাজমা নরেন্দ্র মোদিকে পিএইচডির বিষয় হিসেবে বাছলেন? এর উত্তর গবেষক দিয়েছেন যে, নরেন্দ্র মোদির সংগ্রামী জীবন তাঁকে আকৃষ্ট করেছে।

    আরও পড়ুন: বিশ্বভারতী ক্যাম্পাসে তৃণমূলের অকাল হোলিতে বিতর্ক, শিক্ষাঙ্গনে এ কেমন রাজনীতি?

    ২০১৪ সালে শুরু গবেষণা

    বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঞ্জয় শ্রীবাস্তবের অধীনে এই পিএইচডি শুরু করেন নাজমা। সেটা ছিল ২০১৪ সাল। ৯ বছর ধরে নাজমা গবেষণা চালিয়েছেন নরেন্দ্র মোদির (Narendra Modi) জীবনের ওপর। ২০২৩ সালের নভেম্বরে শেষ হল তাঁর গবেষণা। সংবাদমাধ্যমকে নাজমা জানিয়েছেন, তাঁর গবেষণার বিষয় হল ‘নরেন্দ্র মোদির রাজনৈতিক নেতৃত্ব-একটি বিশ্লেষণাত্মক পাঠ’। জানা গিয়েছে, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন নাজমা।

    নাজমার থিসিসে ৫টি অধ্যায়

    নাজমার পাঁচটি অধ্যায় রয়েছে থিসিসে। পাঁচটি অধ্যায় হল- পরাধীন ভারতে কংগ্রেসের ক্ষমতা, ভারতের স্বাধীনতালাভ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) রাজনৈতিক জীবন, গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর কাজ, বিরোধীদের অভিযোগ এবং সমালোচনার সময়কাল ও জনসমর্থন। নাজমার থিসিসে উঠে এসেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রচারক থাকাকালীন মুসলিম সমাজের প্রতি নরেন্দ্র মোদির মনোভাবও। নাজমার দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা যে কোনও ব্যক্তিকে আকর্ষণ করতে পারে। তাই পিএইচডির থিসিসে তাঁকে বেছেছেন তিনি।

    আরও পড়ুন: রোহিঙ্গা পাচার কাণ্ডে ১০ রাজ্যে এনআইএ অভিযান! গ্রেফতার ৪৪, বাংলা থেকে ধৃত ৩

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Gyanvapi: জ্ঞানবাপীর সমীক্ষায় তৃতীয় দিনে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের দল, কী খোঁজ মিলল?

    Gyanvapi: জ্ঞানবাপীর সমীক্ষায় তৃতীয় দিনে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের দল, কী খোঁজ মিলল?

    মাধ্যম নিউজ ডেস্ক: বারাণসীর জ্ঞানবাপীতে (Gyanvapi) ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের সমীক্ষা লাগাতার চলছে। রবিবারও সমীক্ষায় চালায় এএসআই। এই সমীক্ষায় মুসলিম পক্ষের পাঁচ জন সদস্যও রয়েছেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত জ্ঞানবাপী মসজিদে হিন্দু নিদর্শনের হদিশ মেলায়,  কোর্টের আদেশে এই সমীক্ষা চলছে।  মসজিদের ভিতরে এই সমীক্ষার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মসজিদ কমিটি। কিন্তু শীর্ষ আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে। ফলে গত শুক্রবার থেকে শুরু হওয়া সমীক্ষা চলে রবিবারও।

    শনিবারের সমীক্ষা

    শনিবার সারাদিন জ্ঞানবাপীর (Gyanvapi) অন্দরমহল ঘুরে দেখেন এএসআইয়ের কর্তারা। শনিবার তাঁদের পরিদর্শনকেন্দ্র ছিল মসজিদের সেন্ট্রাল হল। জানা গিয়েছে এখানেই নমাজ পড়া হয়। এছাড়া মসজিদ ভবনের অন্যান্য অংশও পরিদর্শন করা হয়েছে বলে জানানো হয়েছে। শনিবার বিকেল পাঁচটার মধ্যে সমীক্ষা শেষ হয়ে যায়। রবিবারও সকাল থেকে শুরু হয় সমীক্ষার কাজ।

    কী বলছেন দুপক্ষের আইনজীবী 

    মুসলিম পক্ষের আইনজীবী তৌহিদ খান বলেন, ‘‘মসজিদ কমিটির দুজন আইনজীবীও এসআইএ-এর সমীক্ষক দলের সঙ্গে ছিলেন। হিন্দুপক্ষের এক আইনজীবী বলেন, ‘‘জ্ঞানবাপীতে (Gyanvapi) এখনও পর্যন্ত হিন্দু দেবদেবীর মূর্তি পাওয়া যায়নি এটা ঠিক, তবে মূর্তির ধ্বংসাবশেষের ছোটখাটো অনেক টুকরো মিলেছে। এবং শীঘ্রই মূর্তিও পাওয়া যেতে পারে।  প্রসঙ্গত, অভিযোগ ওঠে সপ্তদশ শতকে জ্ঞানবাপী মসজিদটি,  হিন্দুমন্দির ভেঙে তার ধ্বংসাবশেষের উপর তৈরি করা হয়। এবং তা জানার জন্যই এএসআইয়ের এই সমীক্ষা। 

    মামলার ঘটনাক্রম

    ২০২১ সালে জ্ঞানবাপী (Gyanvapi) মসজিদ কমিটি, ৫ হিন্দু মহিলার পূজা-অর্চনার আর্জি খারিজ করার জন্য বারাণসীর জেলা আদালতে আবেদন জানিয়েছিলেন। মুসলিম পক্ষের দাবি ছিল, এই সংক্রান্ত আবেদনের শুনানি হতে পারে না।  এক্ষেত্রে সামনে আনা হয় ১৯৯১ সালের ধর্মীয় উপাসনাস্থল রক্ষা আইন। অন্যদিকে হিন্দুপক্ষের আইনজীবীরা বলতে থাকেন ১৯৯১ সালের ওই আইন জ্ঞানবাপীর (Gyanvapi) ক্ষেত্রে প্রযোজ্য নয়। হিন্দু আইনজীবীরা আরও বলতে থাকেন ১৯৪৭ সালের পরেও শৃঙ্গার-গৌরীর পূজা অর্চনার প্রমাণ রয়েছে। প্রসঙ্গত, ২০২১ সালের অগাস্ট মাসে ৫ হিন্দু মহিলা জ্ঞানবাপীর অজুখানা এবং মসজিদের ভিতরের পশ্চিম দেওয়ালে দেবদেবীর মূর্তির অস্তিত্বের দাবি করে এবং পূজা অর্চনার অনুমতি চায়। মামলা দায়ের করা হয় বারাণসীর নিম্ন আদালতে। এরই পরিপ্রেক্ষিতে মসজিদের অন্দরের ভিডিও করার নির্দেশ দেয় আদালত।  এরপরে হিন্দুপক্ষের তরফে প্রাপ্ত নমুনা গুলির কার্বন ডেটিং পরীক্ষার আবেদন জানানো হয়। ২০২২ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে মামলার শুনানির দায়িত্ব পায় বারাণসী জেলা আদালত।  ভিডিওগ্রাফি সময় ওজুখানায় শিবলিঙ্গের আকৃতির কাঠামোর খোঁজ মেলে। এটির কার্বন ডেটিং পরীক্ষার আবেদন জানানো হয়েছিল। তবে শিবলিঙ্গের বয়স নির্ধারণ নিয়ে দ্বন্দ্ব চলতেই থাকে। কারণ পাথরের মূর্তিতে কার্বন ডেটিং কতটা কাজ করবে তা নিয়ে সন্দিহান থাকেন বিশেষজ্ঞরা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Modi In Varanasi: ‘‘জাতপাতের নামে দেশকে বিভাজিত করছেন ইন্ডি জোটের নেতারা’’, তীব্র আক্রমণ মোদির

    Modi In Varanasi: ‘‘জাতপাতের নামে দেশকে বিভাজিত করছেন ইন্ডি জোটের নেতারা’’, তীব্র আক্রমণ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার বারাণসীতে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi In Varanasi)। সন্ত রবিদাসের ৬৪৭তম জন্মজয়ন্তীতে হাজির ছিলেন প্রধানমন্ত্রী। ওই মঞ্চ থেকে এদিন তিনি একহাত নেন ইন্ডি জোটের নেতাদেরও। প্রধানমন্ত্রী বলেন যে জাতপাতের নামে দেশকে বিভাজিত করছেন ইন্ডিয়া জোটের নেতারা। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে পা রাখেন প্রধানমন্ত্রী। এদিন সকালে তিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দেন তারপরেই সন্ত রবিদাসের মন্দিরে পৌঁছান প্রধানমন্ত্রী।

    উন্নয়নের উৎসব চলছে কাশীতে

    প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Modi In Varanasi) এদিন বলেন যে উন্নয়নের উৎসব শুরু হয়েছে কাশিতে। তাঁর আরও সংযোজন, ‘‘এমন একটি সময়ের মধ্যে আমরা যাচ্ছি, যখন সারা দেশ গর্বিত।’’ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখার আগে হর হর মহাদেব ধ্বনি তোলেন প্রধানমন্ত্রী। এবং তিনি বলেন, ‘‘মহাদেবের আশীর্বাদ যে ভূমিতে রয়েছে তা সমৃদ্ধ। বিগত ১০ বছর ধরে কাশিতে উন্নয়নের ঢোল বাজছে। আজ আবারও কাশির একাধিক প্রকল্পের উদ্বোধন হতে চলেছে।’’

    ভারতের চিরন্তন চেতনা হল কাশী

    কাশীকে এদিন সর্ববিদ্যার রাজধানী বলে অভিহিত করেন প্রধানমন্ত্রী এবং তিনি বলেন ‘‘গত ১০ বছরে কাশি অনেক বদলে গিয়েছে কাশী। উন্নয়নের গঙ্গা কাশীকে আশীর্বাদ করেছে। প্রধানমন্ত্রী (Modi In Varanasi) এদিন আরও বলেন যে কাশী শুধুমাত্র আমাদের একটি ধর্মীয় বিশ্বাসের কেন্দ্র নয় এটি ভারতের চিরন্তন চেতনা। একটা সময় ছিল যখন ভারতের সমৃদ্ধির গল্প সর্বত্র বলা হত। এর কারণ শুধু অর্থনৈতিক শক্তি নয়, সাংস্কৃতিক এবং সামাজিক সমৃদ্ধিও ছিল।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: নাবালিকার মুখে হিন্দুস্তান-প্রশস্তি, ‘কবি-বন্ধু’র প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী

    PM Modi: নাবালিকার মুখে হিন্দুস্তান-প্রশস্তি, ‘কবি-বন্ধু’র প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: সামনে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী। তাঁর সামনে দাঁড়িয়ে অকুতোভয় এক নাবালিকা। গড়গড়িয়ে বলে যাচ্ছে কবিতা। মোহিত হয়ে শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। আবৃত্তি শেষে ‘জয় মোদি’, ‘জয় হিন্দুস্তান’ বলে শেষ করে কবিতা। ছোট বালিকার এই প্রতিভায় মুগ্ধ প্রধানমন্ত্রী। প্রশংসা করেন তার। শুরু হয় আলাপচারিতা। প্রধানমন্ত্রী তাঁকে জিজ্ঞাসা করেন, “তুমি কি সবজি খাও?” প্রধানমন্ত্রীর ‘বন্ধু’টি ‘হ্যাঁ’ বলায় তিনি ফের প্রশ্ন করেন, “সব সবজি খাও?” এবারও ‘হ্যাঁ’ বলায় প্রধানমন্ত্রী তাঁকে বলেন, “নিশ্চয় এমন কিছু সবজি রয়েছে, যা তুমি খেতে পছন্দ কর না।” নাবালিকাটি জানায়, সে করলা খেতে পছন্দ করে না মোটেই।

    প্রধানমন্ত্রীর ‘কবি-বন্ধু’

    দু’ দিনের সফরে রবিবার বারাণসী  গিয়েছেন প্রধানমন্ত্রী (PM Modi)। এই বারাণসী তাঁর নির্বাচনী ক্ষেত্র। রবিবার রোড-শো করার সময় জীবনের ঝুঁকি নিয়ে কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ ছেড়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। ভাইরাল হওয়া সেই ছবির অমলিন স্মৃতি ফিকে হওয়ার আগেই ফের এক মন ভাল করা ছবির কোলাজ। বারাণসীর এই বালিকার হিন্দুস্তান-স্তুতি যে নাড়া দিয়েছে প্রধানমন্ত্রীকে, তা পরিষ্কার। ইনস্টাগ্রামে বারাণসী-বালার সঙ্গে তাঁর সংক্ষিপ্ত কথোপকথনের একটি ভিডিও পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। লিখেছেন, “বারাণসীতে এক বন্ধু সে বিজ্ঞান জানে এবং সে একজন মহান কবিও বটে।”

    প্রধানমন্ত্রীর মুখে খুদে-স্তুতি

    প্রসঙ্গত, বারণসীতে কর্মসূচির ফাঁকেই একটি প্রদর্শনীতে ঢুঁ মারেন প্রধানমন্ত্রী। সেখানেই চতুর্থ শ্রেণির ওই পড়ুয়া প্রধানমন্ত্রীকে গাছপালা ও সালোকসংশ্লেষ প্রক্রিয়া সম্পর্কে বোঝায়। এটা বোঝাতে গিয়েই সে শুনিয়েছে কবিতা। তার পরেই খুদে বন্ধুর প্রশস্তি প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। বারাণসীতে এদিন প্রধানমন্ত্রী সূচনা করেছেন ৩৭টি প্রকল্পের। শহর ও পূর্বাঞ্চল মিলিয়ে ১৯ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন তিনি। সূচনা করেন কাশী-তামিল সঙ্গমের। কন্যাকুমারী থেকে বারাণসী পর্যন্ত একটা ট্রেনেরও সূচনা করেন প্রধানমন্ত্রী। এদিন কাশীতে রোড শো-ও করেন প্রধানমন্ত্রী। সূচনা করেন ‘বিকশিত ভারত সঙ্কল্প যাত্রা’ প্রদর্শনীর। অনুষ্ঠানটি হয়েছে কাটিং মেমোরিয়াল ইন্টার কলেজ মাঠে। সেখানেই প্রধানমন্ত্রীর (PM Modi) সঙ্গে আলাপ হয় ওই নাবালিকার।

    আরও পড়ুুন: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে দাউদ ইব্রাহিম, বিষ খাওয়ানো হল বিশ্বমানের জঙ্গিকে?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

     

  • PM Modi: ফের অ্যাম্বুল্যান্সকে পথ ছেড়ে দিল প্রধানমন্ত্রীর কনভয়, ভাইরাল মোদির ‘কীর্তি’  

    PM Modi: ফের অ্যাম্বুল্যান্সকে পথ ছেড়ে দিল প্রধানমন্ত্রীর কনভয়, ভাইরাল মোদির ‘কীর্তি’  

    মাধ্যম নিউজ ডেস্ক: তিনি প্রধানমন্ত্রী। নিরাপত্তা পান ভিভিআইপির। তিনি রাস্তায় থাকলে সরে দাঁড়াতে হয় গাড়ি-ঘোড়াকে। রাস্তার দু’ ধারে আঁটসাঁট নিরাপত্তার বেড়াজাল থাকে। ভারতের প্রধানমন্ত্রী রাস্তায় বেরলে এই দৃশ্যই দেখা যেত। হ্যাঁ, যেত। এখন আর যায় না। কারণ তিনি দেশবাসীর ‘চৌকিদার’ (PM Modi)। অন্তত এমনই বলে থাকেন তিনি নিজেই।

    ‘রাস্তা কারও একার নয়’

    রবিবার আরও একবার প্রমাণ মিলল তার। এদিন উত্তর প্রদেশের বারাণসীতে রোড-শো করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাস্তার দুপাশে তিল ধারনের জায়গা ছিল না। দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি দেশের প্রধানমন্ত্রীকে (PM Modi) এক ঝলক দেখতে চান যাঁরা, সারবদ্ধ জনতার ভিড়ে ছিলেন তাঁরাও। এমন সময় ওই রাস্তায় চলে আসে একটি অ্যাম্বুল্যান্স। নিরাপত্তার পরোয়া না করেই ব্যারিকেড ভেঙে অ্যাম্বুল্যান্সের জন্য রাস্তা ছেড়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুহূর্তেই ভাইরাল হয়ে গেল প্রধানমন্ত্রীর ওই কীর্তি।

    অ্যাম্বুল্যান্সকে পথ ছাড়ল মোদির কনভয়

    প্রধানমন্ত্রীর নির্বাচনী ক্ষেত্র বারাণসী। রবিবার সেখানে রোড-শো করছিলেন প্রধানমন্ত্রী। নিরাপত্তারক্ষীতে ঠাসা কনভয়ের মধ্যে দিয়ে এগিয়ে চলেছেন প্রধানমন্ত্রী। পিছনে অ্যাম্বুল্যান্স দেখতে পেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে যায় প্রধানমন্ত্রীর কনভয়। তার পরেই কনভয়ের মাঝখান দিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে যায় অ্যাম্বুল্যান্স। দেশের প্রধানমন্ত্রীর এহেন আচরণে খুশির বাঁধ ভেঙেছে। মোদির কাছে যে নিজের জীবনের নিরাপত্তার চেয়ে অন্যের জীবন বেশি দামী, এদিন ফের একবার তার প্রমাণ দিলেন প্রধানমন্ত্রী।

    মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর এ দৃশ্য আগেও দেখা গিয়েছে একাধিকবার। গত বছর ৯ নভেম্বর হিমাচল প্রদেশের কাংড়ায় দেখা গিয়েছিল একই ছবি। ৩০ সেপ্টেম্বর এই ঘটনা দেখা গিয়েছিল গুজরাটের গান্ধীনগরেও। উনিশের লোকসভা নির্বাচনে আগে এক জনসভা চলাকালীন আচমকা অসুস্থ হয়ে পড়েন এক চিত্র সাংবাদিক। বক্তব্য থামিয়ে তাঁর জন্য অ্যাম্বুল্যান্স ডাকার ব্যবস্থা করেন প্রধানমন্ত্রী স্বয়ং। প্রসঙ্গত, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করতে দু দিনের সফরে বারাণসী গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)।

    আরও পড়ুুন: চোখ উপড়ে, পুরুষাঙ্গ কেটে খুন পুরোহিতকে, রণক্ষেত্র বিহারের গোপালগঞ্জ

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

     

LinkedIn
Share