Tag: viksit bharat

viksit bharat

  • PM Modi: ‘‘এই সময়টি ভারতের স্বর্ণযুগ’’, স্বাধীনতা দিবসে  ‘বিকশিত ভারত ২০৪৭’ প্রসঙ্গে প্রধানমন্ত্রী

    PM Modi: ‘‘এই সময়টি ভারতের স্বর্ণযুগ’’, স্বাধীনতা দিবসে ‘বিকশিত ভারত ২০৪৭’ প্রসঙ্গে প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ দেশের ৭৮তম স্বাধীনতা দিবস। তাই প্রতিবারের মতো এই উপলক্ষে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। প্রধানমন্ত্রী হিসেবে এই নিয়ে টানা ১১ বার স্বাধীনতা দিবসের (78th Independence Day) দিন লালকেল্লা থেকে ভাষণ দিলেন তিনি। এদিন মহিলাদের উপর অত্যাচার, নারী সুরক্ষা ও অন্যান্য প্রসঙ্গের সঙ্গেই তিনি তুলে ধরলেন ‘বিকশিত ভারত ২০৪৭’-এর অগ্রগতির কথা। 

    ‘বিকশিত  ভারত ২০৪৭’ (78th Independence Day) 

    প্রসঙ্গত, বিকশিত ভারত ২০৪৭ হল ভারত সরকারের স্বাধীনতার ১০০তম বছর অর্থাৎ ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত জাতি হিসেবে গড়ে তোলার স্বপ্ন, যা দৃষ্টিভঙ্গি, অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অগ্রগতি, পরিবেশগত স্থায়িত্ব, সুশাসন সহ উন্নয়নের বিভিন্ন দিককে অন্তর্ভুক্ত করে।

    কী জানিয়েছেন প্রধানমন্ত্রী? (PM Modi)

    এদিনের বক্তৃতায় বিকশিত ভারত প্রসঙ্গে প্রধানমন্ত্রী ‘এক জেলা এক পণ্য’ উদ্যোগের সাফল্য তুলে ধরেন। একই সঙ্গে উল্লেখ করেন, কীভাবে কোভিডের সময় সারা দেশের মানুষকে সরকার ভ্যাকসিন দিয়েছিল। এছাড়াও দেশের ওপর সন্ত্রাসী হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ”এই দেশ এমন একটি দেশ যেখানে সন্ত্রাসী হামলা হলেও, দেশের সশস্ত্র বাহিনী সব সময় দেশকে আগলে রেখেছে।” অন্যদিকে নারী ক্ষমতায়নের উপর জোর দিয়ে বিভিন্ন ক্ষেত্রে দেশের উন্নয়নে মহিলাদের উল্লেখযোগ্য অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ”আজ দেশের ১০ কোটিরও বেশি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর অংশ। বিভিন্ন ক্ষেত্রে মহিলারা নিজেদের ব্যবসা শুরু করেছেন। এই বিষয়টি অবশ্যই ভারতের জন্য গর্বের মুহূর্ত।” সব শেষে দেশে যুব সমাজের কথা উল্লেখ করে তিনি বলেন, ”এই সময়টি ভারতের স্বর্ণযুগ। তাই নিজেকে সঠিক ভাবে গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতে কখনও কেউ দেশের কোনও ক্ষেত্রে উন্নতিতে বাধা না হয়ে দাঁড়াতে পারে।”

    দেশের কোটি কোটি মানুষের কাছ থেকে নেওয়া হচ্ছে পরামর্শ 

    এছাড়াও এদিন তিনি (PM Modi) বলেন, ”বিকশিত ভারত ২০৪৭ শুধু একটি ভাষণের অংশ নয়। এর পিছনে কঠোর পরিশ্রম চলছে। দেশের কোটি কোটি মানুষের কাছ থেকে পরামর্শ নেওয়া হচ্ছে। আমরা দেশবাসীর কাছ থেকে পরামর্শ চেয়েছি। আমি খুশি যে আমার দেশের কোটি কোটি নাগরিক বিকশিত ভারত ২০৪৭-এর (78th Independence Day) জন্য অগণিত পরামর্শ দিয়েছেন। প্রতিটি দেশবাসীর সংকল্প এতে প্রতিফলিত হয়েছে। যখন দেশ স্বাধীনতার ১০০ বছর উদযাপন করবে, তখন কেউ মনে রাখবেন যে তিনি উন্নত এই ভারতের জন্য মূল্যবান পরামর্শ দিয়েছিলেন।”

    প্রধানমন্ত্রী (PM Modi) জানান, যখন তিনি দেশবাসীর দেওয়া এই পরামর্শগুলি দেখেছিলেন, তখন আনন্দিত হয়েছিলেন৷ তিনি জানান, কিছু মানুষ ভারতকে বিশ্বের ইস্পাত রাজধানী করার পরামর্শ দিয়েছিল৷ অন্যদিকে আবার ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত ভারতের লক্ষ্যে, কিছু মানুষ দেশকে উৎপাদনের একটি বৈশ্বিক কেন্দ্র করার পরামর্শ দিয়েছিল৷ আবার কিছু মানুষের পরামর্শ ছিল যে আমাদের দেশের প্রতিটি কৃষকদের মুখে অন্ন তুলে দেওয়া উচিৎ। এরপর নরেন্দ্র মোদি (PM Modi) বলেন, “যত তাড়াতাড়ি সম্ভব ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করা উচিত। দেশবাসীর এই স্বপ্ন আমাদের মধ্যে নতুন সংকল্প সৃষ্টি করে। এর ফলে আরও উন্নত হওয়ার দিকে এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস জন্মায়।” 
     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi News: ‘‘হেডলাইন নয়, ডেডলাইনের দিকে তাকিয়ে কাজ করি’’, ‘ইন্ডিয়া টুডে’র কনক্লেভে মোদি

    PM Modi News: ‘‘হেডলাইন নয়, ডেডলাইনের দিকে তাকিয়ে কাজ করি’’, ‘ইন্ডিয়া টুডে’র কনক্লেভে মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘‘হেডলাইন নয়, ডেডলাইনের দিকে তাকিয়ে কাজ করি’’, শনিবার ইন্ডিয়া টুডে’র কনক্লেভে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী (PM Modi News)। প্রধানমন্ত্রী এদিন অনুষ্ঠানের সঞ্চালককে উদ্দেশ্য করে বলেন, ‘‘আপনারা ২০২৯-এর কথা বলছেন। আর আমি ২০৪৭ সালের কথা ভাবছি।’’ তাঁর বক্তব্যে এদিন ঝরে পড়ছিল ব্যাপক আত্মবিশ্বাস। প্রধানমন্ত্রী আরও জানান, ২০৪৭ সালের জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন এবং সেটাই তাঁর লক্ষ্য। আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিকশিত ভারতের কর্মসূচি গ্রহণ করেছেন এবং ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশে পরিণত করার জন্য নানা প্রকল্প গ্রহণ করছে তাঁর সরকার। মহাকাশ থেকে অর্থনীতি, পরিকাঠামো থেকে দারিদ্র দূরীকরণ- সব দিকেই নতুন নতুন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। ঢেলে সাজানো হচ্ছে দেশের সমস্ত ক্ষেত্রকে। এবং নতুন নতুন লক্ষ্যমাত্রাও বেঁধে দেওয়া হচ্ছে।

    ‘মুড অফ দ্য নেশন’ মানে হল বিকশিত ভারতের নির্মাণ

    এদিনের বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi News) আরও বলেন, ‘‘আজ গোটা বিশ্ব অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু একটা বিষয় আমাদের বুঝতে হবে যে ভারত আরও দ্রুত গতিতে উন্নতি করতে থাকবে।’’ প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ বিগত দিনগুলিতে করোনা মহামারীর কারণে বিশ্বব্যাপী মন্দা দেখা দিলেও ভারতবর্ষের অর্থনীতির দ্রুত গতিতে বেড়েই চলেছিল। এবং বর্তমানে তা বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও বলেন, ‘‘ভারতবর্ষের আজকের ‘মুড অফ দ্য নেশন’ হল ভারতকে কীভাবে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করা যায়। ‘মুড অফ দ্য নেশন’ মানে হল বিকশিত ভারতের নির্মাণ।’’ প্রসঙ্গত আনুষ্ঠানিকভাবে নির্বাচনের নির্ঘণ্টও শনিবারেই প্রকাশ করে কমিশন। তারপরে এটাই ছিল প্রধানমন্ত্রীর প্রথম বক্তব্য।

    মোদির গ্যারান্টি 

    সমস্ত সমীক্ষাতেই দেখা গিয়েছে আগামী লোকসভা নির্বাচনে বিজেপির জয়জয়কার হতে চলেছে। কিছু সমীক্ষাতে উঠে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্যপূরণের কথা। অর্থাৎ এনডিএ জোট ৪০০-র বেশি আসন জিততে চলেছে। এ নিয়ে প্রধানমন্ত্রী (PM Modi News) বলেন, ‘‘এটা নির্বাচনের সময় তাই আমাদের বিরোধী বন্ধুরা কাগজের স্বপ্ন বুনতে ব্যস্ত। কিন্তু মোদি সংকল্প নিয়ে এগিয়ে চলেছে। আমি দৃঢ়ভাবে বলছি, আগামী পাঁচ বছরে ভারতবর্ষ তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে। আগামী পাঁচ বছর গ্যারান্টি থাকবে একটি শক্তিশালী ভারতের।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: “স্বপ্ন পূরণে দিনরাত কাজ করে চলেছে ভারত”, রেলের অনুষ্ঠানে বললেন মোদি

    PM Modi: “স্বপ্ন পূরণে দিনরাত কাজ করে চলেছে ভারত”, রেলের অনুষ্ঠানে বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: “ভারত এখন বিরাট স্বপ্ন দেখে। আর সেই স্বপ্ন পূরণে দিনরাত কাজ করে চলেছে।” সোমবার কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এদিন রেলের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। অমৃত ভারত-এর আওতায় ৪১ হাজার কোটি টাকা মূল্যের দু’হাজারেরও বেশি রেল পরিকাঠামো প্রকল্পের সূচনাও করেন তিনি।

    কী বললেন প্রধানমন্ত্রী?

    এই অনুষ্ঠানেই ভারতের স্বপ্ন ও স্বপ্ন পূরণে দেশের প্রাণপাত করার গল্প শোনান প্রধানমন্ত্রী। অদূরেই লোকসভা নির্বাচন। এবারও কেন্দ্রের ক্ষমতায় ফিরছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এনডিএ সরকার। ভিডিও অ্যাড্রেসে প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “গত দশ বছরে মানুষ এক নয়া ভারত গড়ে উঠতে দেখছে। রেলওয়েজের পরিবর্তনও দেখছেন দেশবাসী। বন্দে ভারত চালু হয়েছে। রেললাইন হয়েছে পরিচ্ছন্ন। বৈদ্যুতিকরণ করা হয়েছে রেললাইনে।” প্রধানমন্ত্রী বলেন, “ভারতীয় রেল এতদিন রাজনীতির শিকার হয়েছিল। কিন্তু আজ এই রেলই হয়ে উঠেছে ভ্রমণ করার সহজ মাধ্যম।” রেলে যে বিপুল সংখ্যক কাজের সুযোগ বেড়েছে, তাও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী।

    ‘তরুণদের স্বপ্ন পূরণ করতেই হবে’

    তিনি বলেন, “দেশের অর্থনীতির শ্রীবৃদ্ধি হচ্ছে। তাই বাড়ছে বাজেট। তাই দুর্নীতির কারণে রাজস্বের টাকা যদি ঘরে না আসে, তাহলে উন্নয়নের চাকা হয়ে যাবে স্তব্ধ।” তিনি এও জানান, যেসব রেলস্টেশন সংস্কার করা হচ্ছে, স্থানীয় সংস্কৃতি ও শিল্পের ওপর ভিত্তি করে সেগুলি তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, “আমি দেশের তরুণদের বলতে চাই, তাঁদের স্বপ্ন পূরণ আমায় করতেই হবে। আপনাদের স্বপ্ন ও কঠোর পরিশ্রম এবং আমার দৃঢ়প্রতিজ্ঞা এই ত্রয়ী হল বিকশিত ভারতের গ্যারেন্টি।”

    পূর্বতন সরকারের প্রসঙ্গে তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “আমার আমলে জনগণের টাকা লুট হওয়া বন্ধ হয়েছে। প্রতিটি পাই-পয়সা যা আয় হচ্ছে, রেলের কাজেই তা ব্যয় করা হচ্ছে।” প্রধানমন্ত্রী বলেন, “আজ ৫৫৩টি রেলওয়ে স্টেশন পুনর্নিমাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল দেশের ২৭টি রাজ্যের তিনশোরও বেশি জেলায়। উত্তরপ্রদেশের গোমতি নগর রেলস্টেশনেরও উদ্বোধন আমি (PM Modi) করেছি।”

    আরও পড়ুুন: “ভাইদের কর্মকাণ্ডের জন্যই মুখ্যমন্ত্রী মুখ দেখাতে পারছেন না”, কটাক্ষ সুকান্তর

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

LinkedIn
Share