Tag: Weather Update

Weather Update

  • Weather Update: ফের জেলায় বৃষ্টির পূর্বাভাস, বাড়বে তাপমাত্রা, কী বলছে হাওয়া অফিস?

    Weather Update: ফের জেলায় বৃষ্টির পূর্বাভাস, বাড়বে তাপমাত্রা, কী বলছে হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: বসন্তের রঙিন ছোঁয়া আকাশে-বাতাসে। মনোরম আবহাওয়া (Weather Update)। সকালে সন্ধ্যে ঠান্ডার আমেজ। বেলা বাড়লে, সোনা রোদের দেখা মিলতেই বাড়ছে তাপমাত্রা। এরই মধ্যে ফের বৃষ্টির পূর্বাভাস। চলতি সপ্তাহে বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বৃষ্টি হলেও তার মধ্যে সারা রাজ্যের তাপমাত্রা এক লাফে অনেকটা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

    শহরের তাপমাত্রা

    সোমবার সকাল থেকে আকাশ মূলত পরিষ্কার রয়েছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে তিন ডিগ্রি কম। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি সেলসিয়াস কম। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া (Weather Update) অফিস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২৮ থেকে ৮৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। গত কয়েক দিন ধরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকলেও মঙ্গলবার থেকে রাজ্যের তাপমাত্রা বাড়তে শুরু করবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। চলতি সপ্তাহের মধ্যেই এক লাফে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার অথবা শুক্রবার মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।

    আরও পড়ুন: ডার্বি জিতে আইএসএল টেবিলের শীর্ষে মোহনবাগান, চাপ বাড়ল ইস্টবেঙ্গলের

    বৃষ্টির সম্ভাবনা

    বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে বিভিন্ন জেলা। বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির (Weather Update) সম্ভাবনা। তা ছাড়া কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃহস্পতিবার এবং শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে মালদা ও দিনাজপুরে। বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকাতেও। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: ফের কমতে পারে তাপমাত্রা! আবহাওয়ার খামখেয়ালিপনা দক্ষিণবঙ্গে 

    Weather Update: ফের কমতে পারে তাপমাত্রা! আবহাওয়ার খামখেয়ালিপনা দক্ষিণবঙ্গে 

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়েকদিন পরেই মহা শিবরাত্রি। চলতি সপ্তাহের শেষেই মহাশিবরাত্রির যোগ। তার আগে পর্যন্ত দক্ষিণবঙ্গে আবহাওয়ার (Weather Update) খামখেয়ালিপনা জারি থাকবে। আগামী তিনদিনে দু’ডিগ্রি নামতে পারে তাপমাত্রা (West Bengal Temperature)। শনিবারের পর থেকে আবার চড়বে পারদ। রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। সকালে মনোরম আবহাওয়া থাকলেও, বেলা বাড়লে বাড়বে গরম। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের  (Alipur Weatrher Office)।

    শহরের আবহাওয়া

    আলিপুর হাওয়া (Weather Update) অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আগামী তিন দিনে রাতের দিকের তাপমাত্রা দু’ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে এই আবহাওয়া বেশি দিন স্থায়ী হবে না। তিন দিন পর রাজ্যজুড়ে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তিন দিন পরে দক্ষিণবঙ্গ জুড়ে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। সকাল ও সন্ধ্যায় মনোরম আবহাওয়া থাকবে। উত্তর-পশ্চিমের হাওয়া বইবে। হালকা শীতল হাওয়ায় তাপমাত্রা নামবে। 

    আরও পড়ুন: তৃণমূলের ব্রিগেডের দিন যুবভারতীতে ডার্বি! সময় নিয়ে জট, ম্যাচ কি সরবে অন্য রাজ্যে?

    বৃষ্টির সম্ভাবনা!

    আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা না থাকলেও হালকা বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের একটি জেলা। বৃহস্পতিবার এবং শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জেলায়। উত্তরের বাকি জেলাগুলিতে শুকনো আবহাওয়া বজায় থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতে মার্চ মাসে নিয়মিতভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়ে থাকে। এ বছর মার্চ মাসে সারা দেশেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ বেশি হবে। গত কয়েকদিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হয়েছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Update: বসন্তে ফের ভিজবে কলকাতা! জেলায় জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

    Weather Update: বসন্তে ফের ভিজবে কলকাতা! জেলায় জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়েকদিন ধরেই গরম বাড়ছে শহরে।  দিনের বেলা তো বটেই রাতেও বেশ গরম অনুভূত হচ্ছে। তবে ফের হাওয়া বদলের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার থেকে নতুন করে বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে দক্ষিণ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে।

    বৃষ্টির পূর্বাভাস

     হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহেই ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতা-সহ দুই বঙ্গের একাধিক জেলায়। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃষ্টি হতে পারে পাহাড়েও। শিলাবৃষ্টির সম্ভাবনাও আছে কয়েকটি জেলায়। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায়। বৃষ্টির সম্ভা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং বীরভূমে। এই জেলাগুলিতে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবার কলকাতার আকাশ শুষ্ক থাকলেও রবিবার থেকে মেঘলা আকাশ থাকবে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবারও দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের বেশি হবে না বলেই পূর্বাভাস। 

    আরও পড়ুন: কড়া পদক্ষেপ ইউপিএসসির, জেনে নিন আবেদনের সময় মাথায় রাখতে হবে যে যে নিয়ম

    উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

    শনিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। বৃষ্টির বেশি সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। রবিবার বজ্রবিদ্যু-সহ বৃষ্টি হবে সংশ্লিষ্ট তিন জেলার পার্বত্য এলাকায়। সিকিমে তুষারপাতের প্রভাব পড়বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের বাকি জেলাতেও হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তারই দাপটে আবহাওয়ার এই বদল বলে জানিয়েছে হাওয়া অফিস।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Update: ভরা বসন্তে ঝড়-শিলাবৃষ্টির ভ্রুকুটি রাজ্যে, জানুন কখন, কোথায়

    Weather Update: ভরা বসন্তে ঝড়-শিলাবৃষ্টির ভ্রুকুটি রাজ্যে, জানুন কখন, কোথায়

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশের ওপর সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। তার জেরে ভোল বদলেছে বসন্তের (Weather Update)। ভরা বসন্তে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ, বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রাজ্যের সব জেলায়ই। বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া। দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছ। এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতাতেও। বইতে পারে ঝোড়ো হাওয়াও।

    উপভোগ্য হবে বসন্ত?

    তবে বৃষ্টি (Weather Update) হলেও, এখন আর কমবে না তাপমাত্রা। তাই উপভোগ্য হবে বসন্ত। বৃহস্পতিবার রাজ্যের গড় তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রির কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। শহরের আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। বৃষ্টি হতে পারে দফায় দফায়। আগামী পাঁচদিন রাজ্যের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তাই গ্রীষ্মের ভ্রুকুটি নয়, বসন্তই উপভোগ করবেন বঙ্গবাসী।

    রাজ্যে শিলাবৃষ্টি 

    পূর্বাভাস মতো রাজ্যের প্রায় সবকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে বুধবারও। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হয়েছে শিলাবৃষ্টিও। শুক্রবার পর্যন্ত আবহাওয়া এরকমই থাকবে বলে পূর্বাভাস ছিল হাওয়া অফিসের। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকবে। তার জেরেই পরিবর্তন হবে আবহাওয়ার। আবহবিদদের একাংশের মতে, বৃষ্টির কারণও এটাই।

    আরও পড়ুুন: ‘‘মমতার বিবেকের মৃত্যু হয়েছে’’, সন্দেশখালিকাণ্ডে তীব্র আক্রমণ রবিশঙ্করের

    পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে পূবালি হাওয়ার সংঘাতের ফলেরই বৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে। অসমের ওপরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। একটি পশ্চিমী ঝঞ্ঝা এগোচ্ছে উত্তর-পূর্ব ভারতের দিকে। শনিবার আরও একটি ঢুকবে বলেও পূর্বাভাস। তার জেরেই এই অকাল বর্ষণ। আজ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলার কিছু অংশে। শিলাবৃষ্টি হতে পারে মালদা, দুই দিনাজপুর, দার্জিলিং ও কালিম্পং জেলার কিছু অংশে (Weather Update)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
     
  • Weather Update: বসন্তেই রাজ্যে ‘হাওয়া’ বদল, কবে কোথায় বৃষ্টি জানেন?

    Weather Update: বসন্তেই রাজ্যে ‘হাওয়া’ বদল, কবে কোথায় বৃষ্টি জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বসন্তেই রাজ্যে বৃষ্টির পূর্বাভাস (Weather Update)। বুধবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। অন্তত এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

    ভিজবে দক্ষিণবঙ্গ

    হাওয়া অফিসের খবর, বুধবার বৃষ্টিতে ভিজতে পারে দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলা। এই জেলাগুলিতে হতে পারে হালকা বৃষ্টি। বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায়ই। বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি। শুক্রবারও বৃষ্টিতে ভিজতে পারে দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরের কয়েকটি এলাকা।

    ভিজতে পারে উত্তরও

    হাওয়া অফিসের তরফে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। আজ, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জেলায়। বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কালিম্পং ও জলপাইগুড়ি জেলায়। হালকা বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর ও মালদা জেলায়। বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সব জেলায়। দার্জিলিং ও কালিম্পং জেলায় বিক্ষিপ্তভাবে (Weather Update) বৃষ্টি হতে পারে শুক্রবার। তবে বৃষ্টি হলেও, আর ঠান্ডা পড়বে না। হাওয়া অফিসের খবর, আগামী তিন-চার দিনের মধ্যে রাজ্যে তাপমাত্রার পারদ চড়তে পারে তিন থেকে চার ডিগ্রি। আগামী ২৪ ঘণ্টায় অবশ্য বৃষ্টির কোনও সম্ভবনা নেই। আকাশ থাকবে পরিষ্কার।

    আরও পড়ুুন: ‘‘নির্ভয়ে কথা বলুক নির্যাতিতারা’’, সন্দেশখালিতে জাতীয় মহিলা কমিশন

    চড়ছে কলকাতার পারদ

    তাপমাত্রা যে বাড়তে চলেছে, তার আঁচ মিলেছে সোমবারই। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সেই তাপমাত্রা বেড়ে হয়েছে ২২.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস বেশি। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার এটা হতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী সপ্তাহেই রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস পার হতে পারে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াসে। সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের চৌকাঠ। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা আরও দু ডিগ্রি বেড়ে গিয়ে হতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস (Weather Update)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Weather Update: ফাল্গুনেও হালকা শীতের আমেজ! নামছে পারদ, কী বলছে হাওয়া অফিস?

    Weather Update: ফাল্গুনেও হালকা শীতের আমেজ! নামছে পারদ, কী বলছে হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: পূর্বাভাস সত্যি করে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ঝড়-বৃষ্টি হল বৃহস্পতিবার। তার জেরেই শুক্রবার সকালে পারদ নামল কয়েক ধাপ। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, দু’দিনের জন্য ঠাণ্ডা ফিরবে জেলায়। ১২ থেকে ১৩ ডিগ্রিতে নামতে পারে পশ্চিমাঞ্চলের তাপমাত্রা। ১৮ ডিগ্রির ঘরে নামতে পারে কলকাতার পারদও। শনিবার ও রবিবার পেরিয়ে ফের বাড়তে শুরু করবে তাপমাত্রা। আগামী সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি পেরনোর ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।

    আপাতত বৃষ্টি নেই

    বৃহস্পতিবার রাতে কলকাতায় হালকা বৃষ্টি হয়েছে। তবে শুক্রবার থেকে আর বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে রাজ্যে আবহাওয়া মোটের উপর শুকনো থাকবে। কমতে পারে তাপমাত্রা। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। শীত পেরিয়ে রাজ্যে বসন্ত এসে গিয়েছে। ঠান্ডাও কমে এসেছে। তবে এর মাঝে কিছু দিন বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছিল। বৃহস্পতিবার কলকাতা ছাড়া অন্যান্য জেলাতেও বৃষ্টি হয়েছে। বর্ধমানে ঝড়বৃষ্টিতে মৃত্যুও হয়েছে এক জনের। 

    আরও পড়ুন: মিলবে ‘লক্ষ্মীর ভান্ডারের’ থেকে বেশি টাকা, বিজেপি-র প্রচারে এবার ‘লাডলি বহেনা’

    উত্তরবঙ্গে আবহাওয়া 

    তিন দিন হয়ে গেল মাঘ পেরিয়ে ফাল্গুন মাস পড়েছে। অর্থাৎ হিসেব মতো এটা বসন্তকাল। তবে, উত্তরবঙ্গে আপাতত হালকা ঠান্ডা থাকবে আরও কিছুদিন। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং সহ পার্বত্য এলাকায়। তবে শুধুমাত্র দার্জিলিং ছাড়া আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত পরিষ্কার আকাশ থাকলেও উত্তরবঙ্গের কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ দেখা যাতে পারে। আপাতত দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকাল-সন্ধে হালকা শীতের আমেজ আর বেলা বাড়লে খানিকটা বাড়বে তাপমাত্রা। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: শহরের আকাশ মেঘলা, সরস্বতী পুজোয় ‘কাঁটা’ বৃষ্টি! কী বলছে আলিপুর?

    Weather Update: শহরের আকাশ মেঘলা, সরস্বতী পুজোয় ‘কাঁটা’ বৃষ্টি! কী বলছে আলিপুর?

    মাধ্যম নিউজ ডেস্ক: জোড়া ঘূর্ণাবর্তের জেরে সরস্বতী পুজোয় বৃষ্টির ভ্রূকুটি (Weather Update)। বৃষ্টি হতে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bangal) অধিকাংশ জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে যা থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকে। তার ফলেই মঙ্গলবার থেকে কলকাতা-সহ দক্ষিণের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। আজ, মঙ্গলবার সকাল থেকেই শহরের আকাশে মেঘের আনাগোনা। আগামী কয়েকদিন কলকাতার (Kolkata) তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে।

    কোথায় কোথায় বৃষ্টি

    মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমের বেশ কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বেশ কয়েকটি জেলায়। 

    আরও পড়ুন: বৈদিক নকশা নজরকাড়া! আবু ধাবির সর্ববৃহৎ হিন্দু মন্দিরে মৈত্রীর বার্তা

    বাড়বে তাপমাত্রা

    হাওয়া অফিসের পূর্বাভাস, বৃষ্টির পর বিদায় নিতে পারে শীত। পারদ পতনের আর সম্ভাবনা নেই। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে এক ডিগ্রি সেলসিয়াস বেশি। গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় এক ডিগ্রি কম। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। আগামী সপ্তাহে তা ৩০ ডিগ্রির ঘরে চলে যাবে ৷ 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Update: সরস্বতী পুজোয় বৃষ্টির শঙ্কা! শীতের বিদায় লগ্নে ভিজবে কোন কোন জেলা?

    Weather Update: সরস্বতী পুজোয় বৃষ্টির শঙ্কা! শীতের বিদায় লগ্নে ভিজবে কোন কোন জেলা?

    মাধ্যম নিউজ ডেস্ক: শীতের বিদায়বেলাতেও ফের একবার বৃষ্টির ভ্রুকুটি। সরস্বতী পুজোয় বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার সকাল থেকেই শহরে মেঘলা আকাশ। তাপমাত্রাও বেড়েছে বেশ খানিকটা। ইতিমধ্যেই হাওয়া বদলের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কমবে উত্তর-পশ্চিমের শীতল হওয়ার প্রভাব। বাড়বে দখিনা বাতাস ও পূবের বাতাসের দাপট। শীতের আমেজ কমে বাড়বে উষ্ণতা। বুধবার ও বৃহস্পতিবারের মধ্যে ৩-৪ ডিগ্রি তাপমাত্রা আরও বাড়তে পারে বলে অনুমান।

    বৃষ্টির পূর্বাভাস

    শীতের গোটা মরশুমেই দফায় দফায় বৃষ্টির (Rainfall) মুখ দেখেছে বাংলা। শহর কলকাতার (Kolkata) পাশাপাশি বৃষ্টি হয়েছে দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায়। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আগামী বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে। আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়। মঙ্গলবার ও বুধবার সরস্বতী পুজো (Saraswati Puja) এবং ভ্যালেন্টাইন্স ডে (Valentines Day)-র দিনে হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলায়। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

    আরও পড়ুুন: “লোকসভা ভোটে বিজেপি ছাড়াবে ৩৭০ আসন”, মধ্যপ্রদেশে বললেন প্রধানমন্ত্রী

    শীত বিদায়

    গত সপ্তাহে শীতের শেষ স্পেল ভালোই অনুভব করেছে বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার থেকে ধীরে ধীরে বিদায় নেবে শীত। চড়বে তাপমাত্রার পারদ। কলকাতায় আপাতত সোমবার সকাল-সন্ধে শীতের হালকা আমেজ থাকবে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আংশিক মেঘলা আকাশ। বুধবার সরস্বতী পুজো ও ভ্যালেন্টাইন্স ডে-র দিন ও পরের দিন বৃহস্পতিবার হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ২ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৩০ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৭ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও ধীরে ধীরে পারদ চড়বে। শহর কলকাতার পারদও চড়ছে। উত্তরবঙ্গে এখনও রয়েছে শীতের আমেজ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Update: ফের নামল পারদ, শীতের আমেজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

    Weather Update: ফের নামল পারদ, শীতের আমেজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের শীতের হাওয়ায় লাগল নাচন। শুক্রবারের ভোরের হিমেল হাওয়াই জানান দিয়ে দিল, শীত এখনও আছে। মাঘের ভোরে তাই আবার কেঁপে উঠলেন বাংলার মানুষ। বাংলা জুড়েই তাপমাত্রার পারদ অনেকটা কমেছে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। একধাক্কায় ২ থেকে ৫ ডিগ্রি কমে গিয়েছে তাপমাত্রা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা  ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নীচে। শনিবার পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা নেমে যেতে পারে।

    শীতের শেষ স্পেল!

    বৃহস্পতিবারই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বেশ কিছুটা তাপমাত্রা কমে যায়। মাঝ মাঘেই যেমন গ্রীষ্মের অনুভূতি হচ্ছিল, তা থেকে মিলেছে সাময়িক স্বস্তি।  শীতপ্রেমীদের জন্য সুখবর, আবহাওয়া দফতর জানাচ্ছে,  আরও দুদিন তাপমাত্রা নামবে। সপ্তাহের শেষে জমিয়ে শীতের আমেজ বজায় থাকবে কলকাতা সহ বিভিন্ন জেলায়। আগামী দুদিন সকাল শুরু হবে হালকা কুয়াশা গায়ে মেখে। বেলা বাড়লে পরিষ্কার আকাশ দেখা যাবে। সোমবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। শীতের শেষ স্পেল চলবে সরস্বতী পুজো পর্যন্ত। তারপর থেকেই পারদ চড়বে। শীত বিদায় নেবে পাকাপাকি, পূর্বাভাস হাওয়া অফিসের।

    আরও পড়ুন: কী ছিল, কী হল! গত ১০ বছরে মোদি সরকারের অর্থনীতির শ্বেতপত্রে বিধ্বস্ত কংগ্রেস

    বৃষ্টির পূর্বাভাস

    আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া থাকবে শুষ্ক। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে, সরস্বতী পুজোর দিন বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। ঘূর্ণাবর্তের জেরে বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপর ঠান্ডা আর থাকবে না। আগামী সপ্তাহে বুধবার সরস্বতী পুজো। তার মধ্যেই আবহাওয়া বদলে যাবে কার্যত। রাত তো বটেই, দিনেও বেড়ে যাবে তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রের খবর, ভ্যালেন্টাইন’স ডে’তে বাড়তে পারে উষ্ণতা। সরস্বতী পুজোর দিন ২০ ডিগ্রিতে পৌঁছতে পারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Update: দুই থেকে তিন ডিগ্রি কমবে তাপমাত্রা, সরস্বতী পুজোর আগে কি ফিরবে শীত?

    Weather Update: দুই থেকে তিন ডিগ্রি কমবে তাপমাত্রা, সরস্বতী পুজোর আগে কি ফিরবে শীত?

    মাধ্যম নিউজ ডেস্ক: সকাল থেকে কনকনে হাওয়া দিচ্ছে, তাপমাত্রাও নেমেছে। সরস্বতী পুজোর আগে ফের হালকা ঠান্ডার আমেজ শহরে। আগামী কয়েক দিন আরও নামবে তাপমাত্রা। তবে জাঁকিয়ে শীত পড়বে না। সরস্বতী পুজো পর্যন্ত চলবে পারদের ওঠানামা, আবহাওয়ার খামখেয়ালিপনা, এমনই পূর্বাভাস হাওয়া অফিসের। সরস্বতী পুজোর পর থেকেই ক্রমশ চড়বে পারদ।

    ফিরবে শীত

    গত কয়েক দিন থেকে রাজ্যে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। পশ্চিমী ঝঞ্ঝার জেরে শীতের দফারফা আগেই হয়েছে। তবে সরস্বতী পুজোর সময় হালকা শীতের আমেজ থাকবে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েক দিন দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে। দিনে তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও রাতের দিকে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে।

    বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় চার ডিগ্রি বেশি। মঙ্গলবার রাতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টার ব্যবধানে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রায় সামান্য পতন হয়েছে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার সমান।

    আরও পড়ুন: বিশেষ প্রস্তুতির জন্য ভারত ছাড়ল ইংল্যান্ড দল! তৃতীয় টেস্টে কি ফিরছেন কোহলি?

    কুয়াশা ঘেরা সকাল

    হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ধীরে-ধীরে সরে যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। সপ্তাহের শেষে সাময়িক ভাবে ফিরতে পারে ঠান্ডা। কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৬ ডিগ্রির আশপাশে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১১-১২ ডিগ্রিতে নামতে পারে পারদ। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। দক্ষিণবঙ্গে আগামী দুদিন সকালে হালকা কুয়াশা থাকবে। বেলা বাড়লে আকাশ হবে পরিস্কার। কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। চলতি সপ্তাহের শেষ থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বদল আসতে পারে। আলিপুর আবহাওয়া অফিসের অনুমান, রবিবার থেকে বৃষ্টিতে ভিজতে পারে একাধিক জেলা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share