Tag: Weather Update

Weather Update

  • Weather Update: কালো মেঘে ঢাকল আকাশ! সকালেই স্বস্তির বৃষ্টি কলকাতা এবং শহরতলিতে

    Weather Update: কালো মেঘে ঢাকল আকাশ! সকালেই স্বস্তির বৃষ্টি কলকাতা এবং শহরতলিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: সপ্তাহের শুরুতেই শহরের আকাশে কালো মেঘ। অফিস যাত্রী থেকে স্কুল পড়ুয়া এক ছুটে গন্তব্যে পৌঁছনোর প্রয়াস সোমবার শহরের উত্তর থেকে দক্ষিণে। অবশেষে নামল বৃষ্টি। স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস (Weather Update)। রথের দিনই দক্ষিণবঙ্গে পা রাখছে বর্ষা (Monsoon)।    

    প্রাক বর্ষার বৃষ্টি

    হাওয়া অফিসের (Weather Update) তরফে জানানো হয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে চলেছে। ইতিমধ্যেই কলকাতা সহ বিভিন্ন জেলায় শুরু হয়েছে প্রাক-বর্ষার বৃষ্টি (Rainfall)। আজ সকাল থেকেই কালো মেঘে ঢাকা। সকাল সাতটা থেকেই কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে ভারী বৃষ্টি শুরু হয়। আজ দিনভর আবহাওয়া একইরকম থাকবে বলে জানা গিয়েছে। আকাশ মূলত মেঘলাই থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি থাকবে, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে সর্বাধিক ৯১ শতাংশ আর্দ্রতা থাকতে পারে।

    বুধবার থেকে ভালো বৃষ্টি

    মঙ্গলবার থেকে বাড়বে প্রাক বর্ষার বৃষ্টি (Weather Update)। বৃহষ্পতিবার ভালো বৃষ্টি পেতে পারে কলকাতা-সহ গাঙ্গেয় বাংলা। আগামী ৭২ ঘন্টায় ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে তাপমাত্রা, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী পাঁচ দিন বঙ্গের তাপমাত্রা নতুন করে বাড়ার আশঙ্কা কম। কলকাতা এবং লাগোয়া এলাকায় সকাল থেকে বৃষ্টির কারণে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। শিয়ালদহ-বনগাঁ এবং শিয়ালদহ-হাসনাবাদ শাখার মধ্যমগ্রাম স্টেশনে সিগন্যাল ব্যবস্থায় ত্রুটির কারণে ট্রেন চলাচল বিঘ্নিত। আপ এবং ডাউনের বহু ট্রেন আটকে রয়েছে শহরতলির বিভিন্ন স্টেশনে। বহু ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে আধ ঘণ্টা, এক ঘণ্টা দেরিতে চলছে। যার ফলে ভোগান্তির শিকার হয়েছেন নিত্যযাত্রীরা।

    আরও পড়ুন: ২১ তারিখ আসছেন মোদি, রাষ্ট্রসঙ্ঘের সদর দফতরে প্রস্তুতি তুঙ্গে, দেখুন ভিডিও

    উত্তরবঙ্গে বৃষ্টি

    আগামী পাঁচ দিন উত্তরের ৫ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং,জলপাইগুড়ি ,আলিপুরদুয়ার, কোচবিহার বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। মালদা এবং দুই দিনাজপুরে হালকা বৃষ্টিপাত থাকবে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিন জেলায় আগামী তিনদিন ভারি থেকে থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিন দিনের তাপমাত্রা ৩৫.৪ ডিগ্রি থেকে কমে ৩২.৯ ডিগ্রি হয়েছে। রাতের তাপমাত্রা ৩০.৪ ডিগ্রি থেকে কমে ২৯.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯১ শতাংশ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ! দক্ষিণে কত দেরি? কী বলছেন আবহবিদরা

    Weather Update: উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ! দক্ষিণে কত দেরি? কী বলছেন আবহবিদরা

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে প্রবেশ করল মৌসুমী বায়ু। আলিপুর আবহাওয়া দফতরের (Weather Update) তরফে সোমবারই জানিয়ে দেওয়া হয়, পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। রাজ্যের একাংশে দক্ষিণ-পশ্চিম বায়ু ঢুকে পড়েছে গতকালই। বাংলায় এবার পাঁচ দিন দেরিতে বর্ষার আগমন ঘটল। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে (South Bengal) কবে বর্ষা প্রবেশ করবে, তা এখনও জানায়নি আবহাওয়া দফতর। সোমবার দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষরেখা, মালদার ওপর দিয়ে অবস্থান করছে। মেই তা আরও এগিয়ে আসবে দক্ষিণবঙ্গের দিকে। সিকিম ও বিহারেও ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। 

    কলকাতার আবহাওয়া

    মঙ্গলবার, সকাল থেকে শহরের আকাশে ফের রোদের তেজ। আর্দ্রতাজনিত অস্বস্তিও ছিল। তবে আগের থেকে তা অনেকটাই কম। সোমবার কলকাতাতে বৃষ্টি হয়েছে ১৪.৬ মিলিমিটার। বিকেল হতেই ঘনিয়ে এসেছে মেঘ। সঙ্গে ঝোড়ো হাওয়া আর ঝাঁপিয়ে বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভিজেছে শহরতলির বিভিন্ন অংশ। তবে মঙ্গলবার সকাল হতেই ফের ঘামে নাকানিচোবানি অবস্থা শহরবাসীর। সাধারণ মানুষের একটাই প্রশ্ন, কবে আসবে বর্ষা? আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) সূত্রে জানা গিয়েছে, এখনই দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার কোনও ইঙ্গিতই নেই। কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৪ থেকে ৯৭ শতাংশ। 

    আরও পড়ুন: বাবা হচ্ছেন সুনীল! অধিনায়কের জয়সূচক গোলে ফাইনালে ভারত

    উত্তরবঙ্গে বৃষ্টি শুরু 

    উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বুধবার সেই বৃষ্টি আরও বাড়বে উত্তরবঙ্গে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত কোথাও ভারী বৃষ্টি কোথাও বা অতি ভারী বৃষ্টির সতর্কতা (Weather Update) জারি করা হয়েছে। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির কিছু অংশে। অন্যদিকে, আগামী ১৬ জুন পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি রেখেছে হাওয়া অফিস। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: আকাশে মেঘ, ভিজল শহর! বঙ্গে বর্ষা প্রবেশের অনুকূল পরিবেশ

    Weather Update: আকাশে মেঘ, ভিজল শহর! বঙ্গে বর্ষা প্রবেশের অনুকূল পরিবেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা। সূর্যের তেজ আজ, সোমবার তেমন চোখে পড়েনি। রবিবাসরীয় সন্ধ্যা থেকেই বৃষ্টি নেমেছে শহরের বিভিন্ন প্রান্তে। রাতেও ভেজে কলকাতা। প্রাক বর্ষার বৃষ্টিতে আপাতত গরম থেকে মুক্তি মিলেছে। রবিবারই আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গে বর্ষা প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

    দক্ষিণবঙ্গে বর্ষা

    সোমবার ১৫ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস (Weather Update) জারি করা হয়েছে। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে ঝড়। হাওয়া অফিস সূত্রে খবর, সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টিপাত হবে। শুধুমাত্র বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি হবে।

    পশ্চিমে তাপপ্রবাহের সম্ভাবনা

    তবে এরইমধ্যে সোমবার এবং মঙ্গলবার কয়েকটি জেলায় তাপপ্রবাহ চলবে। হাওয়া অফিসের (Weather Update) তরফে জানানো হয়েছে, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে।

    আরও পড়ুন: ডিজিটাল পেমেন্ট সিস্টেমে মাইল ফলক স্পর্শ ভারতের

    উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

    সোমবারই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করতে চলেছে। তার ফলে একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সতর্কতা (Weather Update) রয়েছে জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারে। প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে এই সব অঞ্চলে। সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ! শনি ও রবিবার বৃষ্টির পূর্বাভাস শহরে

    Weather Update: উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ! শনি ও রবিবার বৃষ্টির পূর্বাভাস শহরে

    মাধ্যম নিউজ ডেস্ক: সকাল থেকেই মেঘলা আকাশ। চলছে মেঘ-রোদের লুকোচুরি। শুক্রবার স্বস্তির বৃষ্টি নেমেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তার জেরে তাপমাত্রাও কমেছে অনেকটা। শনিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে,গরমও একটু কম থাকবে,জানাল আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। 

    শহরে গরম থেকে সাময়িক স্বস্তি

    উপকূলবর্তী জেলাগুলির জন্যে কিছুটা হলেও স্বস্তির বার্তা দিয়েছে হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী (Weather Update), উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় ঝড়-বৃষ্টি হতে পারে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। সোমবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে শহরে। কলকাতা শহরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৩ থেকে ৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৯ মিলিমিটার।

    পশ্চিমে তাপপ্রবাহ চলবে

    আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update), দক্ষিণবঙ্গের পশ্চিমে তাপপ্রবাহ চলবে।  মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমানে। আগামী সপ্তাহের মাঝামাঝি ওই জেলাগুলিতে বৃষ্টি নামতে পারে।

    আরও পড়ুন: স্বস্তির বৃষ্টিতে ভিজল কলকাতা, গরমের গেরো কাটবে কবে?

    উত্তরবঙ্গে বর্ষা

    উত্তরবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টির পরিমান বাড়বে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে ওপরের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ৯ জুন থেকে ১৫ জুন পর্যন্ত টানা বৃষ্টি চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু যায়গায় ভারী ও কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে। । প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার বেশ কিছু এলাকায়। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: স্বস্তির বৃষ্টিতে ভিজল কলকাতা, গরমের গেরো কাটবে কবে?

    Weather Update: স্বস্তির বৃষ্টিতে ভিজল কলকাতা, গরমের গেরো কাটবে কবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: হাওয়া অফিসের পূর্বাভাস (Weather Update) মতোই স্বস্তির বৃষ্টিতে ভিজল কলকাতার (Kolkata) একাংশ। শুক্রবার বিকেলে যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, সে খবর আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। এদিন দুপুর সোয়া ৩টে নাগাদ বৃষ্টি শুরু হয় কলকাতার একাংশে। মেঘলা হয়ে রয়েছে পূর্ব মেদিনীপুরের আকাশ। বীরভূমের আকাশেও হালকা মেঘ। বইতে শুরু করেছে জোরালো হাওয়া।

    ভারী বৃষ্টির সম্ভাবনা

    আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন বিকেলে ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বীরভূম, নদিয়া এবং দুই মেদিনীপুরে। হাঁসফাঁস গরমে শহরে স্বস্তির বৃষ্টিতে খুশি শহরবাসী। তবে দাবদাহ (Weather Update) থেকে এখনই রেহাই পাচ্ছেন না দক্ষিণবঙ্গের বাসিন্দারা। আগামী কয়েকদিনও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে স্বস্তির বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতরের খবর, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হতে পারে ভারী বৃষ্টি। শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তর বিভিন্ন জেলায়।

    হতে পারে অতিভারী বৃষ্টিও

    শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহারের দু একটি এলাকায়। শনিবার ভারী বৃষ্টিতে ভিজতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের দু একটি এলাকা। রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারের দু একটি এলাকায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ের দু একটি এলাকায়ও।

    আরও পড়ুুন: ‘মনোনয়নের সময়সীমা পর্যাপ্ত নয়, পুনর্বিবেচনা করা হোক’, পর্যবেক্ষণ হাইকোর্টের

    উত্তরে ভারী (Weather Update) থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও, অস্বস্তি ভোগ করতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। মঙ্গলবার পর্যন্ত জারি থাকবে অস্তস্তিকর গরম। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং দুই বর্ধমানের দু একটি এলাকায় জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। শনিবার তাপপ্রবাহ হতে পারে উত্তরের মালদহ ও দুই দিনাজপুরে। মঙ্গলবার বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদের দু একটি এলাকায়।

    ইতিমধ্যেই বর্ষা ঢুকে পড়েছে কেরলে। শুরু হয়েছে বৃষ্টিও। ফি বছর উত্তরবঙ্গ হয়ে দক্ষিণে ঢোকে বর্ষা। উত্তরে ইতিমধ্যেই তৈরি হয়েছে বর্ষার অনুকূল পরিস্থিতি। এখন দেখার, কবে টাপুর টুপুর বৃষ্টিতে ভেজে দক্ষিণ? কবেই বা নদ-নদীতে আসে বান?

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: বুধবারও রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস! কী বলছে হাওয়া অফিস?

    Weather Update: বুধবারও রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস! কী বলছে হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: অসহ্য গরমে স্বস্তি মিলেছিল মঙ্গলবারই। পূর্বাভাসে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির (storm) কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই পূর্বাভাসকেই সত্যি করে মঙ্গলবার ঘন মেঘে ঢেকে যায়, বাংলার কম বেশি সব জেলাই। বিকেলে নামে ঝড়-বৃষ্টি। আবহবিদরা বলছেন, ‘‘বিহারে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেই ঘূর্ণাবর্ত থেকে ছত্তিসগড় পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে বিদর্ভ থেকে কেরল পর্যন্ত। যার জেরে সকালের অস্বস্তিকর গরম থেকে মিলেছে মুক্তি।’’ 

    বুধবারও চলবে ঝড় বৃষ্টি..

    মঙ্গলবারের পর বুধবারও উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (Weather Update)। বুধবার একদম ভোর থেকেই মুখ ভার আকাশের। মেঘ রোদের খেলা চলছে মাঝে সাঝে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, পুরুলিয়া, বর্ধমান, বাঁকুড়া সহ প্রায় সমস্ত জেলাতেই। একই পূর্বাভাস উত্তরবঙ্গের বেশ কতগুলো জেলার ক্ষেত্রেও। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা সামান্য কমবে । তবে আদ্রর্তাজনিত অস্বস্তি বজায় থাকবে।

    আরও পড়ুন: জুন মাসের ‘নেট’ পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু! জানুন বিস্তারিত 

    দক্ষিণবঙ্গ…

    দক্ষিণবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। ৫০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। বৃহস্পতিবার ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। শুক্র ও শনিবারে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, এমনটাই মত আবহবিদদের। আগামী তিন দিন ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমবে। তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে অনুমান আবহবিদদের। এরপর দুদিন একই রকম তাপমাত্রা থাকবে কোন রকম পরিবর্তন নেই।

    উত্তরবঙ্গ…

    উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: দেশে বর্ষা ঢুকছে ৪ জুন! রাজ্যে কবে? কী জানাল আবহাওয়া দফতর

    Weather Update: দেশে বর্ষা ঢুকছে ৪ জুন! রাজ্যে কবে? কী জানাল আবহাওয়া দফতর

    মাধ্যম নিউজ ডেস্ক: গত দুদিন ধরে বিকালে কালবৈশাখীর ঝড়ের সঙ্গে বৃষ্টিতে ভিজল পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলা। এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু হওয়া তাপপ্রবাহে হাঁসফাস অবস্থা হয়েছিল রাজ্যবাসীর। তারপরের কয়েকদিনের বারিধারায় স্বস্তি মিলেছিল বটে কিন্তু পরে আবার বেড়েছিল গরম। একটি আবহাওয়া রিপোর্টে (Weather Update) তো বলা হয়েছিল যে মে মাসেও গরমের অস্বস্তি বাড়তেই থাকবে। ঠিক এই সময়টাতে চাতক পাখির মতো পশ্চিমবঙ্গবাসীও বসে রয়েছে বর্ষার আগমনের অপেক্ষায়। আবহবিদরা ক্যালকুলেশন করে মাপকাঠি স্থির করেছেন, বর্ষা দেশে ঢোকে প্রতি বছরে ১ জুন। এ কথা বিশেষভাবে উল্লেখযোগ্য যে দেশের মধ্যে প্রথম বর্ষা ঢোকে ভারতের কেরল রাজ্যে‌। কিন্তু মৌসম ভবন (Weather Update)  জানাচ্ছে চলতি বছরে বর্ষা ১ জুন নয় দেশে ঢুকবে ৪ জুন অর্থাৎ চার দিন দেরি করছে বর্ষা আসতে। প্রতিবছর জুন মাসে বর্ষা আসার কথা থাকলেও কোন কোন বছর তার হেরফের ঘটে। দেখা যাচ্ছে, বিগত কয়েকবছরে নিয়ম মেনে বর্ষা দেশে ঢুকেছিল ২০২০ সালেই একমাত্র। সে বছর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগমন ঘটে ১ জুন। ২০২১ সালে মৌসুমি বায়ু এসেছিল ৩ জুন। হাওয়া অফিসের রিপোর্ট (Weather Update)  অনুযায়ী ২০১৮ সালে নির্ধারিত সময়ের আগে এসেছিল বর্ষা, ২৯ মে। আবার গত বছরেও বর্ষা ঢুকে ছিল দেশে ২৯ মে। ২০১৯ সালে বর্ষা আট দিন দেরিতে ঢুকেছিল, ৮ জুন।

     

    পশ্চিমবঙ্গে কবে ঢুকছে বর্ষা?

    আবহবিদরা বলছেন, পশ্চিমবঙ্গে বর্ষা ঢোকার স্বাভাবিক সময় হচ্ছে ১০ জুন। হাওয়া অফিস (Weather Update)  জানাচ্ছে, কেরলে বর্ষা পিছিয়ে যাচ্ছে বলেই যে পশ্চিমবঙ্গে বিলম্ব হবে এমনটা ভাবার কোন কারণ নেই। এখনও পর্যন্ত আবহাওয়া দফতরের যে পূর্বাভাস তাতে দেখা যাচ্ছে, উত্তরবঙ্গের জলপাইগুড়িতে বর্ষা ঢুকছে ৭ জুন, শিলিগুড়িতে ৮ জুন। অন্যদিকে দক্ষিণবঙ্গের সুন্দরবনে বর্ষা ঢোকার দিনক্ষণ নির্ধারণ করেছে হাওয়া অফিস ১০ জুন এবং কলকাতায় বর্ষার ঢুকবে ১১ জুন। যদিও এর পুরোটা নির্ভর করছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার উপর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Cyclone Mocha: শক্তি বাড়িয়ে আসছে মোকা! চূড়ান্ত সতর্কতা বাংলাদেশে, কলকাতা-সহ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

    Cyclone Mocha: শক্তি বাড়িয়ে আসছে মোকা! চূড়ান্ত সতর্কতা বাংলাদেশে, কলকাতা-সহ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

    মাধ্যম নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মোকা (Mocha) স্থলভাগের দিকে ধেয়ে আসছে। তবে এই ঘূর্ণিঝড়ের (Cyclone Mocha) অভিমুখ পশ্চিমবঙ্গ অথবা ওড়িশা না হওয়ার কারণে দুটি রাজ্যই এই যাত্রায় রক্ষা পেল। শনিবার কাকভোরেই অতি প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে মোকা। গত ৬ ঘণ্টায় ৮ কিলোমিটার গতিতে এগোনো মোকার প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়াতেও। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া জেলায়। 

    তাপমাত্রা কমার ইঙ্গিত

    শনিবার হাওয়া অফিসের পূর্বাভাস, মোকার (Cyclone Mocha) প্রভাবে সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা কমবে। পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলোর মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। মোকার আগাম সতর্কতা হিসেবে শনিবার সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের উপকূল থানাগুলোতে মাইকে প্রচার শুরু হয়েছে। সকাল থেকে কুলতলি থানার কৈখালী, মাতলা নদীতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে মকড্রিল হয়েছে। নদী উপকূল এলাকার গ্রামের বাসিন্দাদের সাবধান করা হচ্ছে।

    সতর্ক বাংলাদেশ

    শনিবার সকালে আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত মারাত্মক প্রবল ঘূর্ণিঝড় পূর্ব–মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। বর্তমানে পোর্ট ব্লেয়ার বন্দর থেকে ৫৭০ কিলোমিটার উত্তর–পশ্চিমে এবং বাংলাদেশের কক্সবাজার থেকে ৭৬০ কিলোমিটার দক্ষিণ–দক্ষিণ পশ্চিমে রয়েছে মোকা (Cyclone Mocha)। আর মায়ানমারের সিতওয়ে থেকে মোকা রয়েছে ৬৯০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে। মৌসম ভবনের পূর্বাভাস, শনিবার ঘূর্ণিঝড়ের শক্তি সবথেকে বেশি থাকবে। আর রবিবার দুপুরে শক্তি কিছুটা ক্ষয় করে অতি তীব্র ঘূর্ণিঝড় হিসেবে তা আছড়ে পড়বে বাংলাদেশের কক্সবাজার এবং মায়ানমারের কাউকপুরের মধ্যে দিয়ে দক্ষিণ–পূর্ব বাংলাদেশ এবং মায়ানমার উপকূলে। তখন ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১৫০–১৬০ কিমি। সর্বোচ্চ গতি হতে পারে ১৭৫ কিমি। 

    আরও পড়ুন: কর্নাটকে চলছে ভোট গণনা, বিজেপি না কংগ্রেস, মসনদে কে? ফল আজই

    আবহাওয়া দফতর জানাচ্ছে, মায়ানমারেই মোকার (Cyclone Mocha) মূল প্রভাব পড়বে। তবে মোকা বয়ে যাওয়ার সময় বাংলাদেশের একাধিক জায়গায় তার প্রভাব পড়তে পারে। মোকার দাপটে তছনছ হতে পারে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল, ফলে সে দেশের আবহাওয়া দফতরের তরফে জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা। রিপোর্টে প্রকাশ, মোকার দাপটে চট্টগ্রামের ৩টি বন্দর, কক্সবাজার, প্রিয়া, ফেনি, নোয়াখালি, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালি, জালাকাঠি, পিরোজপুর, বরগুনা-সহ একাধিক এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। মোঙ্গলা সমুদ্র বন্দরকেও মোকার জন্য সতর্ক করা হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Cyclone Mocha: ধেয়ে আসছে মোকা! এখন অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত, বাংলা কতটা নিরাপদ?

    Cyclone Mocha: ধেয়ে আসছে মোকা! এখন অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত, বাংলা কতটা নিরাপদ?

    মাধ্যম নিউজ ডেস্ক: সকাল থেকেই কলকাতার আকাশে মেঘ আর রোদের লুকোচুরি। হঠাতই আবহাওয়ার পরিবর্তন। তবে এখনও গরমের হাত থেকে রেহাই মেলেনি। আংশিক মেঘলা আকাশ কয়েকটি জেলায়। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ভোরেই প্রবল থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ের চেহারা নিয়েছে মোকা (Cyclone Mocha)। আগামী, ১৪ই মে রবিবার দুপুরে মায়ানমারের সিতওয়ে (sittwe) বন্দরের কাছাকাছি এটি ল্যান্ড ফল করবে। ওই সময় ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৫০-১৬০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৭৫ কিমি।

    ধেয়ে আসছে মোকা

    বাংলাদেশের দিকে ক্রমশই ধেয়ে আসছে সাইক্লোন মোকা (Cyclone Mocha)। বাংলাদেশ এবং মায়ানমার উপকূলে এই সাইক্লোন আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। মোকার প্রভাবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল ঝড়-বৃষ্টি হতে পারে। বাংলাদেশের কক্সবাজারের উপর দিয়ে এটি বয়ে যাবে। ওই এলাকায় গভীর তাণ্ডব চালাবে মোকা। ইতিমধ্যেই অ্যালার্ট করা হয়েছে প্রশাসনিক আধিকারিকদের। যে সমস্ত এলাকার উপর দিয়ে সাইক্লোন মোকার তাণ্ডব চালানোর সম্ভাবনা, সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে।

    মোকা (Cyclone Mocha) এখন কোথায়?

    প্রতিবেদন লেখার সময়, পোর্ট ব্লেয়ার বন্দর থেকে ৫২০ কিলোমিটার পশ্চিম-উত্তর পশ্চিমে এবং বাংলাদেশের কক্সবাজার থেকে ১০১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে রয়েছে মোকা (Cyclone Mocha)। মায়ানমারের সিতওয়ে থেকে মোকা রয়েছে ৯৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে। মৌসম ভবন জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর আরও উত্তর-উত্তর পূর্ব দিকে এগোচ্ছে মোকা। শনিবার ঘূর্ণিঝড়ের গতি সর্বোচ্চ থাকবে বলে মনে করছেন আবহবিদেরা। 

    আরও পড়ুন: আইএমএফের সাহায্য না পেলে দেউলিয়া হয়ে যাবে পাকিস্তান?

    মোকার (Cyclone Mocha) প্রভাব

    মোকার (Cyclone Mocha) প্রভাবে শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। দিনের তাপমাত্রা সামান্য কমলেও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। শনি এবং রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরা এবং মিজোরামেও। রবিবার নাগাল্যান্ড, মণিপুর, দক্ষিণ অসমেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: বাতাস থেকে জলীয় বাষ্প শুষে নিচ্ছে ‘মোকা’! দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের ভ্রুকুটি

    Weather Update: বাতাস থেকে জলীয় বাষ্প শুষে নিচ্ছে ‘মোকা’! দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের ভ্রুকুটি

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় ‘মোকা’-র কারণে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। হাওয়া অফিসের (Weather Update) তরফে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় তাপপ্রবাহের পূর্বভাস জারি করা হয়েছে। মঙ্গলবার, সকাল থেকেই ঘামছে শহরবাসী। অস্বস্তিকর আবহাওয়া। সোমবার রাজ্যে ১৪টি জায়গায় তাপমাত্রা ছাড়াল ৪০ ডিগ্রি সেলসিয়াস। সল্টলেকেও তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেল। মঙ্গলবারও, দিনের বেলা লু বইবে শহরে। বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই।

    ফুটছে বাংলা

    হাওয়া অফিস (Weather Update) জানিয়েছে, মঙ্গলবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ চলবে। যার রেশ চলবে বৃহস্পতিবার পর্যন্ত। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং বীরভূম— এই ৮ জেলায় তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হতে চলেছে। তবে বুধবার তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই। বৃহস্পতিবার তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হবে পুরুলিয়া, দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং বাঁকুড়ায়। শুক্রবার থেকে আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে বলেও হাওয়া অফিস সূত্রে খবর।

    আরও পড়ুন: নারী শক্তির জয়! ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে কি শুধুই মেয়েরা?

    সাইক্লোন ‘মোকা’-র (Cyclone Mocha) জেরেই বাংলায়  ক্রমশ বাড়ছে তাপমাত্রার পারদ। আলিপুর সূত্রে খবর, আপাতত বাংলায় সাইক্লোন আছড়ে পড়ার কোনও সম্ভাবনা নেই। বরং বাংলাদেশ অভিমুখী এই ঘূর্ণিঝড় এ রাজ্য থেকে সমস্ত জলীয় বাষ্প শুষে নিয়ে পারদ পৌঁছে দিচ্ছে ৪০ ডিগ্রির উপরে। মৌসম ভবন জানাচ্ছে, গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। যা ইতিমধ্যেই শক্তি বাড়াতে শুরু করেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই ঝড় মূলত উত্তর এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর ল্যান্ডফল (Cyclone Mocha Landfall) হতে পারে বাংলাদেশ এবং মায়ানমারের উপকূলভাগে। এই ঘূর্ণিঝড় গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং পশ্চিমাঞ্চল থেকে সমস্ত জলীয় বাষ্প শুষে নিচ্ছে। ফলে মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল চলাকালীন বাংলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্য জুড়ে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share