Tag: West Bengal

West Bengal

  • Loksabha election 2024: আসন্ন প্রথম দু’দফা নির্বাচনে স্পর্শকাতর বুথের তালিকা প্রকাশ করল কমিশন

    Loksabha election 2024: আসন্ন প্রথম দু’দফা নির্বাচনে স্পর্শকাতর বুথের তালিকা প্রকাশ করল কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভার (Loksabha election 2024) প্রথম দফায় নির্বাচন আগামী শুক্রবার ১৯ এপ্রিল। রাজ্যে তিনটি কেন্দ্রে ভোট হবে। এর জন্য বুধবার শেষ প্রচারের দিন। তার আগে রাজ্যের প্রথম এবং দ্বিতীয় দফার ছ’টি আসনে স্পর্শকাতর বুথের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন (Election Commission)। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে উত্তরবঙ্গের ছটি আসনে যে স্পর্শকাতর বুথে তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে মোট ১৮৬২টি বুথ স্পর্শকাতরের তালিকায় রয়েছে। ভোট ঘোষণার পর এখন পর্যন্ত রাজ্যজুড়ে তল্লাশিতে নগদ টাকা, মাদক, নেশাজাত দ্রব্য ও সোনার গয়না সহ ২২৪ কোটি ৮৬ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

    নির্বাচন কমিশন সূত্রে খবর (Loksabha election 2024)

    নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যে প্রথম দফায় যে তিনটি লোকসভা কেন্দ্রে নির্বাচন (Loksabha election 2024) হবে তার মধ্যে কোচবিহার (Coochbehar) কেন্দ্রের ২০৪৩টি নির্বাচন কেন্দ্রের মধ্যে ১৯৬টি, আলিপুরদুয়ার (Aliporeduar) লোকসভা কেন্দ্রের ১৮৬৭টির মধ্যে ১৫৯টি এবং জলপাইগুড়ি (Jalpaiguri) কেন্দ্রের ১৯০৪ টি নির্বাচনী বুথের মধ্যে ৩৯১টি স্পর্শকাতর বুথ তালিকায় রয়েছে। প্রথম দফার তিনটি কেন্দ্রের মধ্যে জলপাইগুড়িতে সর্বাধিক স্পর্শকাতর বুথের কথা জানিয়ে নির্বাচন কমিশন। দ্বিতীয় দফায় দার্জিলিং (Darjeeling), রায়গঞ্জ (Raiganj) ও বালুরঘাট (Balurghat) লোকসভা কেন্দ্রের নির্বাচন হবে। দার্জিলিং লোকসভা কেন্দ্রে ১৯৯৯টি বুথের মধ্যে ৪০০টি, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ১৭৩০টি বুথের মধ্যে ৪০৮টি ও বালুরঘাট লোকসভা কেন্দ্রের ১৫৬৯টি বুথের মধ্যে ৩০৮টি বুথকে স্পর্শকাতর বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রসঙ্গত বালুরঘাট থেকে নির্বাচনে লড়ছেন বিজেপি প্রার্থী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দ্বিতীয় দফায় বাংলায় এই কেন্দ্রেই সবচেয়ে কম স্পর্শকাতর বুথ রয়েছে। দুই দফায় উত্তরবঙ্গের ছটি লোকসভা কেন্দ্রে মোট স্পর্শকাতর বুথের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৬২ টি।

    নেশাজাত দ্রব্য ও সোনা গয়না উদ্ধার

    নির্বাচন কমিশনের তরফে এদিন আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। জানা গিয়েছে, রাজ্যজুড়ে তল্লাশিতে নগদ টাকা, মাদক, নেশাজাত দ্রব্য ও সোনা গয়না সহ যা বাজেয়াপ্ত হয়েছে তার ভারতীয় মুদ্রায় মূল্য ২২৪ কোটি ৮৬ লক্ষ টাকা। ভোটের আগে বাংলা থেকে এত পরিমাণ অর্থ সামগ্রীর একটা বড় অংশ নির্বাচনে (Loksabha election 2024) খরচ করার উদ্দেশ্য ছিল বলেই মনে করা হচ্ছে। তাই আগেভাগেই সতর্ক হয়েছে নির্বাচন কমিশন। কমিশনের ঘোষণা অনুযায়ী প্রত্যেক বুথেই সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী থাকবে। দিনক্ষণ হিসেবে দক্ষিণবঙ্গে এখনও নির্বাচনে ঢের দেরি রয়েছে। কিন্তু ছোটখাটো গন্ডগোল শুরু হয়েছে বহু জায়গায়। প্রথম কয়েক দিন সশস্ত্র বাহিনীকে (Central Forces) এলাকা চেনানো হলেও তারপর বাহিনীকে বসিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। এমনকী যে সমস্ত জায়গায় রাজনৈতিক সংঘর্ষ হচ্ছে সেখানেও পুলিশ নিজে থেকেই আইন-শৃঙ্খলা সামাল দেওয়ার চেষ্টা করছে। বাহিনীকে সেই কাজে ব্যবহার করা হচ্ছে। তাহলে কী এবারও বাহিনীকে যথাসম্ভব নিষ্ক্রিয় রাখার ছক রয়েছে পুলিশের, উঠছে প্রশ্ন।

    আরও পড়ুনঃ ভোটের মুখে আরাবুলকে কনভেনর পদ থেকে সরালো তৃণমূল, ভাঙড়ের দায়িত্বে শওকত

    অতিরিক্ত মুখ্য নির্বাচন কমিশনারের বক্তব্য

    রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচন কমিশনার অরিন্দম বাগচী জানিয়েছেন, “নির্বাচনে (Loksabha election 2024) তৃতীয় পর্যায়ের কাজ চলছে। ১৭ মে ভোট হবে জঙ্গিপুর, মুর্শিদাবাদ, মালদহ উত্তর ও মালদহ দক্ষিণ কেন্দ্রে। প্রচারের ফাঁকেই মনোনয়ন দাখিলের কাজ চলছে। মালদা উত্তরে ৬টি, মালদা দক্ষিণ ৩টি, জঙ্গিপুরে ৫টি, মুর্শিদাবাদে ৪টি, ভগবানগোলা উপনির্বাচনে এখন পর্যন্ত ১টি মনোনয়নপত্র জমা পড়েছে। এই দফায় ১৯ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। নির্বাচন যাতে সুস্থভাবে করা যায় তার জন্য ৪১ হাজারের বেশি লাইসেন্স যুক্ত আগ্নেয়াস্ত্র জমা পড়েছে। ৬৪৯টি ফ্লাইয়িং স্কোয়াড ও নজরদারি দল কাজ করছে। এছাড়াও বহু জায়গায় বেআইনি বোমা, গুলি ও আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন অভিযুক্ত অপরাধীদেরও গ্রেপ্তার করা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jhargram: “দলীয় প্রার্থীকে গাড়ি থেকে নামিয়ে লাঠি দিয়ে বেধড়ক মারা হল”, বললেন বিজেপি নেতা

    Jhargram: “দলীয় প্রার্থীকে গাড়ি থেকে নামিয়ে লাঠি দিয়ে বেধড়ক মারা হল”, বললেন বিজেপি নেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: ঝাড়গ্রামের (Jhargram) বিজেপি প্রার্থীর কনভয় থামিয়ে তাঁকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার সাঁকরাইল ব্লকের রগড়া অঞ্চলের কাঠুয়াপালে ওই ঘটনায় বিজেপি প্রার্থী প্রণত টুডু গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। প্রথমে তাঁকে সাঁকরাইলের ভাঙাগড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে, ঝাড়গ্রাম মেডিক্যালে রেফার করা হয়। তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Jhargram)

    মঙ্গলবার সাঁকরাইল ব্লকের (Jhargram) বিভিন্ন এলাকায় প্রচার ছিল বিজেপি প্রার্থীর। দুপুরে রোহিণী মন্দিরে পুজো দিয়ে কাঠুয়াপাল গ্রামে যাচ্ছিলেন প্রণত। সেখানে এক কর্মীর বাড়িতে দুপুরের খাওয়ার আয়োজন ছিল। অভিযোগ, তাঁর গাড়ি লক্ষ্য করে প্রথমে বোমা ফাটানো হয়। এরপরই তৃণমূলের রগড়া অঞ্চল সভাপতি পঞ্চানন দাসের নেতৃত্বে তৃণমূলের লোকজন তেড়ে এসে প্রণতের গাড়ি থামান বলে দাবি। তাঁর সঙ্গী, জেলা বিজেপির সাধারণ সম্পাদক জয়ন্ত রায়ের দাবি, “আচমকা তৃণমূলের পতাকা নিয়ে কিছু লোক প্রার্থীর কনভয় থামিয়ে গালিগালাজ শুরু করে। ওই পথ দিয়ে যাওয়া চলবে না বলে ফতোয়া দেয়। এরপর প্রণতবাবুকে কলার ধরে টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে কিল, চড়, ঘুসি মারা হয়। লাঠি দিয়ে বেধড়ক মারা হল। তাঁর বুকে আঘাত করা হয়।” বিজেপি কর্মীরা প্রণতকে উদ্ধার করতে এগিয়ে এলে তাঁদের লক্ষ্য করেও ইট ছোড়া হয় বলে অভিযোগ। ইটের আঘাতে এক পুলিশকর্মী জখম হন। জয়ন্তের অভিযোগ, “তৃণমূলের অঞ্চল সভাপতির নেতৃত্বে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। যে কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজের ব্যবস্থা ছিল, সেখানেও তৃণমূলের লোকজন বাধা দেয়।” প্রতিবাদে কাঠুয়াপালের রাস্তায় কিছুক্ষণ অবস্থান-বিক্ষোভ করেন বিজেপি কর্মীরা। পরে, সাঁকরাইল থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। সন্ধ্যায় ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথা মোড় সহ একাধিক জায়গায় অবরোধ চলে। রাতে সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জেলা বিজেপির সভাপতি তুফান মাহাত। অভিযোগপত্রে তুফান জানিয়েছেন, হামলাকারীরা প্রণতকে জাত তুলে গালিগালাজ করেছে।

    তৃণমূল নেতৃত্বের কী বক্তব্য?

    অভিযোগ অস্বীকার করে তৃণমূলের রগড়া অঞ্চল সভাপতি পঞ্চানন দাস বলেন, “ওই এলাকায় ওদের পতাকা ধরার লোক নেই। বাইরের লোকজন নিয়ে অশান্তি করেছে।’ জেলা তৃণমূলের সধারণ সম্পাদক অজিত মাহাত বলেন, এলাকায় বিজেপির কোনও চিহ্ন নেই। ভোট পাবে না বলে এসব নাটক করেছেন প্রার্থী। যাতে প্রচারের আলোয় আসেন।

    জেলা প্রশাসনের কী বক্তব্য?

    জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক মৌমিতা গোদারা বসু বলছেন, “ঘটনাটি জেনে ওই এলাকায় ফ্লাইং সার্ভিলেন্স স্কোয়াড পাঠানো হয়। পুলিশের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে।” তবে ওই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Nisith Pramanik: ভোটের মুখে নিশীথের কনভয় থামিয়ে পুলিশের তল্লাশি, তৃণমূলের ষড়যন্ত্র দেখছে বিজেপি

    Nisith Pramanik: ভোটের মুখে নিশীথের কনভয় থামিয়ে পুলিশের তল্লাশি, তৃণমূলের ষড়যন্ত্র দেখছে বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরবঙ্গে সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃণমূলকে তুলোধনা করলেন। দুর্নীতি ইস্যুতে শাসক দলকে কড়া আক্রমণ করলেন। মোদির সফরের দিনই তাঁর ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী তথা কোচবিহারের (Cooch Behar) বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের কনভয় থামিয়ে পুলিশ দিয়ে তল্লাশির নামে হেনস্থা করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভোটের মুখে এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Cooch Behar)

    এদিন নিশীথ প্রামাণিক বাড়ি থেকে বেরিয়ে কোচবিহারের (Cooch Behar) দিকে যাচ্ছিলেন। মাঝপথে তাঁর কনভয় আটকানো হয়। তল্লাশিতে বাধা দেন নিশীথের নিরাপত্তারক্ষীরা। তাঁরা জানান, নিশীথ প্রামাণিক একজন কেন্দ্রীয় মন্ত্রী, তাঁর গাড়িতে এভাবে তল্লাশি চালানো যায় না। সে কথা না শুনে পুলিশ তল্লাশি শুরু করলে গাড়ি থেকে নেমে আসেন নিশীথ। নিশীথ প্রামাণিক দাবি করেন, কনভয় আটকে এভাবে তল্লাশি চালানো যায় কি না, সেই গাইডলাইন আনতে হবে, তবেই অনুমতি দেবেন তিনি। কারণ, গাইড লাইন ছাড়া অনুমতি দেওয়া হবে না। পুলিশ কথা শুনতে রাজি হননি। ফলে, বচসা বেধে যায়। বিজেপি প্রার্থী তল্লাশিতে তীব্র আপত্তি জানান। যদিও পুলিশের দাবি, এটা রুটিন তল্লাশি ছাড়া আর কিছু নয়।

    বিজেপি নেতৃত্বের কী বক্তব্য?

    কী কারণে এই তল্লাশি চালানো হল, তা স্পষ্ট করেনি পুলিশ। শুধু জানানো হয়েছে, এটা রুটিন তল্লাশি। উল্লেখ্য, দিন কয়েক আগে বেহালার ফ্লাইং ক্লাবে যখন অভিষেকের হেলিকপ্টারের ট্রায়াল রান চলছিল, সেই সময় তল্লাশি চালান আয়কর দফতরের আধিকারিকরা। এই ইস্যুতে আয়কর দফতরের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিষেক। তা নিয়ে জলঘোলা হয়। সেই ঘটনার জের মিটতে না মিটতেই এবার কেন্দ্রীয় মন্ত্রীর গাড়িতে তল্লাশি চালানো হয়। বিজেপি নেতৃত্বের বক্তব্য, এমনিতেই তৃণমূল থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। মোদি কোচবিহারে এসে ঝড় তুলে গিয়েছেন। এবার ভোটের ঠিক আগেই এভাবে পুলিশ দিয়ে হেনস্থা করে দলীয় প্রার্থীর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন। এসব করে কোনও লাভ হবে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Narendra Modi: মোদির সভায় জন সুনামি, ভিড়ের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

    Narendra Modi: মোদির সভায় জন সুনামি, ভিড়ের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে বালুরঘাট রেল স্টেশন মাঠে মঙ্গলবার নির্বাচনী প্রচারের সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মোদির সেই সভাকে কেন্দ্র করে সকাল থেকেই দক্ষিণ দিনাজপুর জেলায় উজ্জীবিত বিজেপি শিবির। যদিও বিজেপি শিবিরের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। এদিন দুপুর আড়াইটে ছিল প্রধানমন্ত্রীর সভা। তাতে কী হয়েছে, সামনে থেকে মোদিকে দেখার জন্য সকাল থেকেই কাতারে কাতারে পুরুষ ও মহিলারা লাইন দিয়ে রেল মাঠের দিকে এগোতে থাকেন। সবমিলিয়ে মোদিকে দেখতে প্রায় এক লক্ষের উপর ভিড় হয়েছিল। গোটা মাঠ জন সুনামির আকার নেয়। শঙ্খ ও উলু ধ্বনি দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মানুষ। সভামঞ্চে পৌঁছে ভারত মাতা কি জয় ধ্বনি দিতে থাকেন তাঁরা। এদিন মোদি বলেন, হেলিকপ্টার থেকে নামার সময়ে দেখছি, চর্তুদিকে মানুষ। মা-বোনেদের আর্শীবাদ বলছে, বাংলায় উন্নয়নের জয় হবে। চার জুন চারশো পার।

    রামলালার ছবি দেদার বিক্রি হয় সভায় (Narendra Modi)

    সভাকে কেন্দ্র করে মেলার চেহারা নেয় বিস্তীর্ণ এলাকা। মেলাতে দেদার বিক্রি হচ্ছে রাম লালার মূর্তির ছবি। সকাল থেকেই ট্রেনে করে সভার দিকে আসতে শুরু করেন মানুষ। প্রসঙ্গত,২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় গঙ্গারামপুর মহকুমা এসে সভা করেছিলেন প্রধানমন্ত্রী (Narendra Modi) । দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহাড়িতে সম্প্রতি সভা করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর পরই মোদির সভাকে কেন্দ্র করে সাধারণ মানুষের উৎসাহ যেন আরও চরমে ওঠে। সভা মঞ্চে ঢোকার জন্য রেলস্টেশন এবং সংলগ্ন এলাকায় চারটি অস্থায়ী রাস্তা করা হয়েছে। মোদির সভাকে কেন্দ্র করে রেল স্টেশন মাঠে বসেছে রকমারি খাবার ও খেলনার দোকান। তবে, সভা মঞ্চে ঠিক পিছন দিকেই অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়। সবচেয়ে বেশি ভিড় হয় প্রধানমন্ত্রী হেলিকপ্টারের নামবার মাঠের চারপাশে।

    আরও পড়ুন: “অনুপ্রবেশকারী ও অপরাধীদের কাছে বাংলাকে লিজ দিয়ে দিয়েছে তৃণমূল”, বিস্ফোরক মোদি

    প্রধানমন্ত্রীকে দেখে আল্পুত বালুরঘাটবাসী

    প্রধানমন্ত্রী (Narendra Modi) সভায় হাজির হওয়া কর্মী সমর্থক এবং সাধারণ দর্শকদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে নির্বাচনী প্রচারসভায় এসে মোদি কি বার্তা দিচ্ছেন তা শোনার আগ্রহ থেকেই দলে দলে মানুষ এই সভায়। সভাতে আসা বালুরঘাটবাসী বলেন, এবারে নিজের চোখে দেশের প্রধানমন্ত্রীকে দেখতে পেলাম। আমরা ওনাকে দেখবার জন্য ৭০ কিলোমিটার দূর থেকে এসেছি। সভাতে থেকে প্রধানমন্ত্রীর সমস্ত কথা শুনলাম। সভাতে এতো লোকের সমাগম দেখে বিজেপির জয় নিচ্ছিত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Narendra Modi: “অনুপ্রবেশকারী ও অপরাধীদের কাছে বাংলাকে লিজ দিয়ে দিয়েছে তৃণমূল”, বিস্ফোরক মোদি

    Narendra Modi: “অনুপ্রবেশকারী ও অপরাধীদের কাছে বাংলাকে লিজ দিয়ে দিয়েছে তৃণমূল”, বিস্ফোরক মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: “তৃণমূল অনুপ্রবেশকারী ও অপরাধীদের কাছে বাংলাকে লিজ দিয়ে দিয়েছে।” মঙ্গলবার বালুরঘাটের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলকে এই ভাষাতেই কড়া আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) । তিনি বলেন, “শিক্ষক নিয়োগেও দুর্নীতি হচ্ছে। মন্ত্রীদের বাড়িতে তল্লাশি চললে কোটি টাকা উদ্ধার হয়, এজেন্সির ওপর হামলা হচ্ছে। তৃণমূল একপ্রকার বাংলায় অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেয়। সিএএ-র বিরোধিতা করে। ওদের প্ররোচনায় কান দেবেন না। পদ্মফুলে ভোট দিয়ে তৃণমূলকে উচিত শিক্ষা দিতে হবে। সন্দেশখালিতে মহিলাদের ওপর যে অত্যাচার হয়েছে, তাতে গোটা দেশ স্তম্ভিত। তৃণমূল কীভাবে সন্দেশখালির অপরাধীদের বাঁচানোর শেষ পর্যন্ত চেষ্টা করেছে, সেটাও দেশ দেখেছে।”

    দণ্ডিকাণ্ড নিয়ে তৃণমূলকে তোপ মোদির (Narendra Modi)

    বালুরঘাটে ১৫ শতাংশ আদিবাসী ভোট রয়েছে। সেই সঙ্গে তফসিলি জাতির ভোট প্রায় ২৭ শতাংশ। মোদি বক্তৃতার শুরু থেকেই স্থানীয় আবেগ ছুঁতে চান। বাংলায় শুরু করা বক্তৃতায় দক্ষিণ দিনাজপুরের স্থানীয় দেবী বোল্লা কালীর নাম উল্লেখ করেন তিনি। এর পরে দলের ইস্তাহার নিয়ে কিছুক্ষণ বলার পরেই মোদি দলিত, আদিবাসীদের সম্পর্কে বিজেপির ভাবনা বলতে শুরু করেন। একই সঙ্গে আক্রমণ শানান তৃণমূলকে। মোদি (Narendra Modi) বলেন, “এই বালুরঘাটে তিন আদিবাসী মহিলা বিজেপিতে যোগ দিয়েছিল, তৃণমূল দণ্ডি কাটিয়ে ক্ষমা চাইতে বাধ্য করেছিল। দলিত, আদিবাসীরা নিজের মর্জির মালিক হতে পারে, বাম-তৃণমূলের সরকার তা চায় না। সীমান্তবর্তী এলাকা, যেখানে দলিত আদিবাসী বেশি, তাঁদের জেনে বুঝে উন্নয়নের থেকে দূরে রেখেছে। ভালো হাসপাতাল, রোজগারের উন্নয়ন হতে দেয়নি। এখানকার যুবকদের কাজের খোঁজে বাইরে যেতে হয়।”

    আরও পড়ুন: মমতার আসল এজেন্ডা ঠিক কী, খোলসা করলেন শুভেন্দু, কী বললেন তিনি?

    বালুরঘাটের অনুন্নয়ন নিয়ে সরব হলেন মোদি

    এদিন মোদি (Narendra Modi) বলেন, “বিজেপি বালুরঘাট ও বাংলার বিকাশের জন্য যথাসাধ্য চেষ্টা করেছে। বালুরঘাট স্টেশনে অমৃত ভারত স্টেশন হিসাবে বিকশিত করছে। জানুয়ারিতে এনডিএ সরকার শিয়ালদার সঙ্গে জুড়ে একটা নতুন ট্রেন শুরু করেছে। ভাতিন্ডা থেকে মালদা পর্যন্ত ট্রেনকেও বালুরঘাটের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। বালুরঘাট এয়ারপোর্টের জন্যও প্রচুর চেষ্টা করেছে। কিন্তু, এখানকার তৃণমূল সরকারের ইচ্ছাই নেই, এখানে বিমানবন্দর হোক। ছোট ব্যবসায়ী, কারিগরদের বিকাশের জন্য ১৩ হাজার কোটি টাকায় বিশ্বকর্মা যোজনা চালু করা হয়েছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Narendra Modi: ‘রাম নবমী আটকানোর সমস্ত রকমের ষড়যন্ত্র করেছে তৃণমূল’, তোপ মোদির

    Narendra Modi: ‘রাম নবমী আটকানোর সমস্ত রকমের ষড়যন্ত্র করেছে তৃণমূল’, তোপ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: “রাম নবমী আটকানোর সমস্ত রকমের ষড়যন্ত্র করেছে তৃণমূল।” মঙ্গলবার দুপুরে বালুরঘাটে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে জনসভা করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এই মন্তব্য করেন। তিনি বলেন, “রাম নবমী গুরুত্বপূর্ণ, নববর্ষও গুরুত্বপূর্ণ, আর নবরাত্রিও গুরুত্বপূর্ণ। এই প্রথম রাম নবমী, যেখানে অযোধ্যায় রামলালা বিরাজমান। আমি জানি, তৃণমূল প্রত্যেকবারের মতো এখানে রাম নবমী আটকানোর জন্য সব ষড়যন্ত্র করেছে, কিন্তু জয় সত্যেরই হয়েছে। এই কারণে আদালতের থেকে অনুমতি মিলেছে। কাল রাম নবমীর শোভাযাত্রা বের হবে।”

    সন্ত্রাসবাদীদের দমন চলছে (Narendra Modi)

    এদিন মোদি (Narendra Modi) বলেন, “সন্ত্রাসবাদীদের দমন চলছে, চলবে। দেশবাসীর সাহস মোদির গ্যারান্টি। আরও একবার মোদি সরকার। পদ্মফুল চিহ্নে ভোট দিন। বিজেপিকে জয়ী করুন। হেলিকপ্টার থেকে নামার সময়ে দেখছি, চর্তুদিকে মানুষ। মা-বোনেদের আশীর্বাদ বলছে, বাংলায় জিত বিকাশেরই হবে। চার জুন চারশো পার। দেশের লক্ষ্য গ্যারান্টি মোদির, আরও একবার মোদি সরকার। পদ্মফুল চিহ্নে ভোট দিন। বিজেপিকে জয়ী করুন। ২ দিন আগেই পয়লা বৈশাখের দিন আমাদের সংকল্পপত্র দেশের সামনে রেখেছে। সেখানে মোদি আগামী ৫ বছরের গ্যারান্টি দিয়েছে। গরিবদের জন্য ৩ কোটি নতুন বাড়ি বানানো হবে। এটা মোদির গ্যারান্টি। বিনামূ্ল্যে বিদ্যুতের জন্য সোলার প্যানেল, বিদ্যুতের বিল জিরো হয়ে যাবে, বিনা পয়সায় রেশন, এই সব মোদির গ্যারান্টি।”

    আরও পড়ুন: মমতা-অভিষেকের প্রচার বন্ধ করার দাবিতে কমিশনের কাছে আর্জি সুকান্তর

    মোদির প্রকল্পে বাংলার সুবিধা পাওয়ার ক্ষেত্রে বাধা দিচ্ছে তৃণমূল

    মোদি (Narendra Modi) বলেন, “বাংলার গরিব, দলিত, আদিবাসী মহিলাদের কল্যাণ করবে বিজেপি। মোদির গ্যারান্টির কারণে তৃণমূলের লোক পাগল হয়ে যাচ্ছে। মোদির প্রকল্প বাংলার সুবিধা পাওয়ার ক্ষেত্রে তৃণমূল বাধা দিচ্ছিল। কেন্দ্রের টাকা ভাগ বাটোয়ারা হয়ে যেত। এবার মানুষের কাছে প্রকল্প পৌঁছানোর গ্যারান্টি মোদির। গরিব যখন এগিয়ে যাবে, তখন তো তৃণমূলের দোকান বন্ধ হয়ে যাবে। এই কারণে তৃণমূলের লোক এখন মিথ্যাচার করছে। মোদির গ্যারান্টি হল গ্যারান্টি পূরণ করার গ্যারান্টি। বিজেপি আদিবাসী, দলিতদের সম্মানের জন্য লড়ছে। জনজাতি গৌরব দিবস পালন করে। আদিবাসী বাচ্চাদের জন্য ৮ লক্ষ একলব্য আবাসিক বিদ্যালয় খুলেছে। দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি বানিয়েছে বিজেপি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Local Trains Cancelled: ফের যাত্রী দুর্ভোগ! টানা ২০ দিন একাধিক ট্রেন বাতিল শিয়ালদা নর্থ লাইনে

    Local Trains Cancelled: ফের যাত্রী দুর্ভোগ! টানা ২০ দিন একাধিক ট্রেন বাতিল শিয়ালদা নর্থ লাইনে

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা শিয়ালদা (Sealdha) শাখায়। টানা ২০ দিন ধরে দমদম স্টেশনে রেলের রক্ষণাবেক্ষণের কাজ চলবে। ফলে বৃহস্পতিবার থেকে আগামী ২০ দিন বাতিল রাখা হবে একাধিক ট্রেন(Train Cancelled)। পূর্ব রেলের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে।

    পূর্ব রেল সূত্রে খবর

    পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, দমদমের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে কাজ চলবে। সেকারণে শিয়ালদা লাইনে টানা ৭ মে পর্যন্ত বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল থাকবে। ফলে ফের একবার যাত্রী ভোগান্তির সময় আসতে চলেছে। পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ২০ দিনে শিয়ালদা শাখার মোট ২৪টি ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

     বাতিল ট্রেনের তালিকা

    এক ঝলকে দেখে নেওয়া যাক বাতিল ট্রেনের তালিকা। ট্রেনগুলি হল- ৩০৩৬১ মাঝেরহাট-হাসনাবাদ, ৩০৩২২ হাসনাবাদ-বিবাদী বাগ, ৩৩৩১১ বারাসত-হাসনাবাদ, ৩০৩৫৮ মধ্যমগ্রাম-মাঝেরহাট, ৩৩২৮২ হাসনাবাদ-দমদম, ৩০৩৫১, ৩০৩১৩ মাঝেরহাট-বারাসত। এছাড়াও রয়েছে ৩০১৪৫ বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি, ৩৩২৩১ দমদম-ব্যারাকপুর, ৩৩২৭১ দমদম-গোবরডাঙা, ৩৩২৩২ ব্যারাকপুর-দমদম, ৩০৩৫৭ মাঝেরহাট-মধ্যমগ্রাম, ৩১২৪২ ব্যরাকপুর-শিয়ালদহ, ৩০৩৫৩ মাঝেরহাট-দত্তপুকুর, ৩০৩৩২ হাবরা-মাঝেরহাট, ৩৩৬৮৬ গোবরডাঙা-শিয়ালদহ, ৩০৩৩৩ মাঝেরহাট-হাবরা, ৩০৩১৪ দত্তপুকুর-মাঝেরহাট, ৩১২২৩ শিয়ালদহ-ব্যরাকপুর, ৩৩৪২৫ শিয়ালদহ-বারাসত, ৩০১১৬ ব্যারাকপুর-বিবাদী বাগ, ৩০১১৩ বিবাদী বাগ-ব্যারাকপুর, ৩০৩১২ বারাসত-মাঝেরহাট।

    যাত্রাপথ সংক্ষিপ্ত বহু ট্রেনের

    কেবলমাত্র ট্রেন বাতিলই নয় বহু ট্রেনের ক্ষেত্রে যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে বলেও জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ১৮ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত যে ট্রেনগুলির যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে সেই ট্রেনের তালিকাগুলি হল-৩০৩৪৬ বনগাঁ-মাঝেরহাট লোকাল দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যাবে। ৩০৩২৪ হাসনাবাদ-মাঝেরহাট লোকাল দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যাবে। ৩০৩৩১ মাঝেরহাট-হাবড়া লোকাল দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছাড়বে। ৩০৩৪৪ বনগাঁ-মাঝেরহাট লোকাল দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যাবে। ৩০৭১১ লক্ষীকান্তপুর-মাঝেরহাট লোকাল বালিগঞ্জ স্টেশন পর্যন্ত যাবে। ৩০৩১৭ মাঝেরহাট-দত্তপুকুর লোকাল বালিগঞ্জ হয়ে আপ কর্ড লাইন দিয়ে চলাচল করবে। ৩০১৪২ গেদে-মাঝেরহাট লোকাল রহড়া পর্যন্ত যাবে।

    আরও পড়ুন: “পঞ্চাশ হাজারের মিছিল হবে রাম নবমীতে”, হুঙ্কার দিলেন দিলীপ ঘোষ

    উল্লেখ্য কদিন আগেই দমদম স্টেশনের নন ইন্টারলকিং কাজের জন্য টানা কয়েকদিন ভোগান্তির শিকার হয়েছিলেন নিত্যযাত্রীরা। তবে রক্ষণাবেক্ষণের কাজ মিটে গেলেও যাত্রী ভোগান্তি মেটেনি। বাতিল ট্রেন ছাড়াও, ট্রেন (Local Train) দেরিতে চলারও সমস্যা ছিল। এবার দমদম স্টেশনে ফের রেলের রক্ষণাবেক্ষণের কাজের জন্য ট্রেন বাতিলের খবর ছড়িয়ে পড়তেই আবারও ভোগান্তির আশঙ্কা করছেন যাত্রী সাধারণ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ram Navami 2024: “পঞ্চাশ হাজারের মিছিল হবে রাম নবমীতে”, হুঙ্কার দিলেন দিলীপ ঘোষ

    Ram Navami 2024: “পঞ্চাশ হাজারের মিছিল হবে রাম নবমীতে”, হুঙ্কার দিলেন দিলীপ ঘোষ

    মাধ্যম নিউজ ডেস্ক: সাজো সাজো রব গোটা ভারত জুড়ে। কারণ আগামী কাল অর্থাৎ বুধবারই দেশ জুড়ে পালন করা হবে রাম নবমী (Ram Navami 2024)। দীর্ঘ  ৫০০ বছরের প্রচেষ্টার পর অযোধ্যায় (Ayodhya) তৈরি হয়েছে রাম মন্দির। তাই এবছরের রাম নবমী (Ram Navami 2024) বিশাল সমারোহের সাথে পালন করবেন হিন্দুরা। কিন্তু তার আগেই বর্ধমান দুর্গাপুরের হেভিওয়েট বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh) রাম নবমী নিয়ে হুঙ্কার ছাড়লেন। রাজ্যের রাম ভক্তদের মধ্যে তীব্র উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে।

    রাম নবমীর মিছিল প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য

    মঙ্গলবার রাম নবমী (Ram Navami 2024) প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “পঞ্চাশ হাজারের মিছিল হবে রাম নবমীতে। কেউ আটকাতে পারবে না। এই দেশ রামের দেশ। ৫০০ বছরের চেষ্টায় রাম মন্দির হয়েছে। হিন্দুরা (Hindu) বিজয় উৎসব পালন করবে। আমি আবেদন রাখছি হিন্দু সমাজের কাছে। হাজার হাজার মানুষ রাস্তায় নামুন। দিলীপ ঘোষ সঙ্গে আছে। ত্রিশূল ধরেছি। প্রয়োজনে সব ধরবো হিন্দু সমাজের জন্য। কোনও বাপের ব্যাটার হিম্মত নেই হিন্দুস্থানে হিন্দুদের আটকায়। আদালত এবং সংবিধান আমরা তৈরি করেছি দেশ রক্ষার জন্য। তৃণমূল (TMC) এলে তাঁদের এই নির্বাচনে সমূলে বিনাশ করুন।”

    রামমহোৎসব বিশ্ব হিন্দু পরিষদ (Ram Navami 2024)

    উল্লেখ্য রাজ্যে এখন ভোটের হাওয়া। রাম নবমীর (Ram Navami 2024) একদিন বাদেই অর্থাৎ ১৯ এপ্রিল থেকে রাজ্যে শুরু হচ্ছে ২০২৪ সালের প্রথম দফার লোকসভা নির্বাচন (Lok Sabha Vote 2024)। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রতিটি দলের প্রার্থীরাই। কিন্তু অন্যদিকে ভোটের আবহের মধ্যেই রাজ্যে রামমহোৎসব শুরু করে দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। ১৫ দিন ধরে চলবে এই অনুষ্ঠান। তার মধ্যে আছে রাম নবমী এবং হনুমান জয়ন্তীও।

    আরও পড়ুন:রাজ্যের আপত্তি ধোপে টিকল না, হাইকোর্টের নির্দেশে হাওড়ায় দুদিন হবে রাম নবমীর শোভাযাত্রা

    গত বছর অশান্তি হয়েছিল রাম নবমীতে

    প্রসঙ্গত, গত বছর রাম নবমীকে (Ram Navami 2024) কেন্দ্র করে হাওড়া, হুগলি ও উত্তর দিনাজপুরের কয়েকটি জায়গায় অশান্তি হয়েছিল। তাই এবার একাধিক জনসভায় রাম নবমী নিয়ে দাঙ্গার আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাম নবমীর অনুষ্ঠান ও মিছিলের অনুমতি পেতে আদালতের দ্বারস্থ হয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ। সেই মামলার শুনানিতে সোমবারই আদালত রাম নবমীর মিছিলের অনুমতি দিয়েছে। শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়েছেন, “রাজ্য পুলিশের (West Bengal Police) পক্ষে রাম নবমীর মিছিল নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে তারা কেন্দ্রীয় বাহিনী চাইতে পারবে। তবে সেক্ষেত্রে মিছিলের ২৪ ঘণ্টা আগে বাহিনী (Central Force) চাইতে হবে রাজ্য পুলিশকে। সেই মতো নিরাপত্তার ব্যবস্থা করবে কেন্দ্রীয় বাহিনী।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ram Navami 2024: রাজ্যের আপত্তি ধোপে টিকল না, হাইকোর্টের নির্দেশে হাওড়ায় দুদিন হবে রাম নবমীর শোভাযাত্রা

    Ram Navami 2024: রাজ্যের আপত্তি ধোপে টিকল না, হাইকোর্টের নির্দেশে হাওড়ায় দুদিন হবে রাম নবমীর শোভাযাত্রা

     মাধ্যম নিউজ ডেস্ক: হাওড়ার জিটি রোড দিয়ে রাম নবমীর শোভাযাত্রায় আপত্তি জানিয়েছিল রাজ্যের পুলিশ প্রশাসন। রাজ্যের সেই আপত্তি ধোপে টিকল না। উদ্যোক্তারা পরে শোভাযাত্রা বের করার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। অবশেষে রাম নবমীর (Ram Navami 2024) শোভাযাত্রা করার অনুমতি পেলেন উদ্যোক্তারা। আদালতের নির্দেশে দুদিন শোভাযাত্রা হবে হাওড়ায়।

    কী নির্দেশ দিয়েছে হাইকোর্ট? (Ram Navami 2024)

    রামনবমীর (Ram Navami 2024) মিছিল নিয়ে কলকাতা হাইকোর্ট জিটি রোড দিয়ে শোভাযাত্রার অনুমতি দিয়েছে সোমবার। বিশ্ব হিন্দু পরিষদ ও অঞ্জনিপুত্র সেনার পক্ষ থেকে কোর্টে আবেদনের ভিত্তিতে এই রায় দেন বিচারপতি। ১৭ এপ্রিল রামনবমী দিন ও ২১ এপ্রিল মহাবীর জয়ন্তীর দিন শোভাযাত্রা বের করা হবে। কলকাতা হাইকোর্টের অনুমতি পাওয়ার পরই রাম নবমীর শোভাযাত্রার প্রস্তুতি শুরু করে দিল অঞ্জনিপুত্র সেনা। হাইকোর্ট নির্দেশ দেয়, শিবপুর কাজীপাড়া থেকে ২০০ ভক্ত জিটি রোড দিয়ে হাওড়া ময়দান পর্যন্ত শোভাযাত্রা করতে পারবেন। আগামী ১৭ এপ্রিল শিবপুর এবং হাওড়া থানা এলাকায় শোভাযাত্রা যাতে জিটি রোড দিয়ে যায় সে ব্যাপারে কোর্টের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়।

    আরও পড়ুন: “তোলাবাজ ভাইপোকে উত্তরসূরি হিসাবে প্রতিষ্ঠা করাই একমাত্র এজেন্ডা মমতার”, বিস্ফোরক শুভেন্দু

    উদ্যোক্তাদের কী বক্তব্য?

    বিশ্ব হিন্দু পরিষদের হাওড়া জেলার সভাপতি ইন্দ্রদেও দুবে বলেন, “কলকাতা হাইকোর্ট ১০০ লোক নিয়ে শোভাযাত্রার (Ram Navami 2024) অনুমতি দিয়েছে। তবে, বেশি লোক হলে পুলিশের সাহায্যে বাকিদের ফরশোর রোড দিয়ে মিছিল করে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে। তা প্রশাসনকে জানানোও হয়েছে।” অঞ্জনিপুত্র সেনার তরফে সুরেন্দ্র বর্মা বলেন, “কলকাতা হাইকোর্টে আমাদের মামলার শুনানি ছিল। আদালত জানিয়েছে ১৭ তারিখ ও ২১ তারিখ শোভাযাত্রা করতে পারবে। আমরা ২১ তারিখ শোভাযাত্রা করব। প্রশাসন আদালতে বলে, একদিনে তারা দু’টো শোভাযাত্রা মেনটেন করতে পারবে না। আদালতই বলেছে তাহলে দু’দিন করে দিন। আমরা সঙ্গে সঙ্গে রবিবার চেয়ে নিই। অবনী মল থেকে হাওড়া ময়দান অবধি আমাদের শোভাযাত্রা যাবে। ২০০ জন অঞ্জনিপুত্র সেনার সদস্য এই শোভাযাত্রা করবেন। বাইরের লোক থাকবেন না। এ নিয়ে আমরা জিটি রোড দিয়ে যেতে পারি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: দক্ষিণবঙ্গের ১০ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা আবহাওয়া দফতরের, কোন কোন জেলা?

    Weather Update: দক্ষিণবঙ্গের ১০ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা আবহাওয়া দফতরের, কোন কোন জেলা?

    মাধ্যম নিউজ ডেস্ক: খর বৈশাখের শুরুতেই তাপপ্রবাহের পরিস্থিতি রাজ্যের বিভিন্ন জেলায় (Weather Update)। ইতিমধ্যেই সাতটি জেলায় তাপমাত্রা বেড়েছে অস্বাভাবিক হারে। আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি হাওয়া অফিসের তরফে। আজ, মঙ্গলবার থেকেই তাপপ্রবাহের সতর্কবার্তা রাজ্যজুড়ে।

    দক্ষিণবঙ্গের পূর্বাভাস

    আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিমের জেলাগুলিতে আগামী চার দিনে তাপমাত্রা বাড়তে পারে ৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকভাবেই বাড়বে অস্বস্তি। ইতিমধ্যেই রাজ্যের সাত জেলায় তাপমাত্রা পেরিয়ে গিয়েছে ৪০ ডিগ্রির চৌকাঠ (Weather Update)। পানাগড়ের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি। ১৯ এপ্রিল প্রথম দফার লোকসভা নির্বাচন। এদিন নির্বাচন হবে এ রাজ্যেরও তিন আসনেও। হাওয়া অফিসের পূর্বাভাস, সেদিন পর্যন্ত তপ্ত থাকবে বঙ্গের আবহাওয়া। ১৮-১৯ এপ্রিল দক্ষিণবঙ্গের ১০ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। কলকাতার তাপমাত্রা এই সময় উঠতে পারে ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। শুক্র ও শনিবার নাগাদ তৈরি হতে পারে তাপপ্রবাহের পরিস্থিতি। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৯ ডিগ্রি, সর্বনিম্ন ২৯ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ হতে পারে ৩৯ থেকে ৮৯ শতাংশ।

    কোন কোন জেলায় সতর্কতা

    হাওয়া অফিস জানিয়েছে, আগামী বুধ ও বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি না হলেও, বজায় থাকবে অস্বস্তি। শুক্রবারও দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং দুই বর্ধমানেও তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সেদিনও জারি করা হয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হলেও, ১৬ ও ১৯ এপ্রিল বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। 

    আরও পড়ুুন: ডায়মন্ড হারবারে অভিষেককে মাত দিতে বিজেপির বাজি শ্রমিক নেতা অভিজিৎ দাস

    এদিকে, তাপপ্রবাহ নিয়ে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদে না বেরনোর পরামর্শ দিয়েছে তারা। প্রচুর পরিমাণে জল খেতে হবে। খেতে হবে অন্যান্য পানীয়ও। পোশাক হবে হালকা, সূতির পোশাক পরাই ভালো (Weather Update)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

LinkedIn
Share