Tag: West Bengal

West Bengal

  • Birbhum: ছাত্রীর শ্লীলতাহানি, রাস্তা অবরোধকারী প্রতিবাদীদের ওপর হামলা, অভিযুক্ত তৃণমূল নেতার ছেলে

    Birbhum: ছাত্রীর শ্লীলতাহানি, রাস্তা অবরোধকারী প্রতিবাদীদের ওপর হামলা, অভিযুক্ত তৃণমূল নেতার ছেলে

    মাধ্যম নিউজ ডেস্ক: রাস্তায় প্রকাশ্যে এক ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতার ছেলে সহ তিনজনের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের (Birbhum) মাড়গ্রামে। এই ঘটনার প্রতিবাদে গ্রামের লোকজন একজোট হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। রাস্তা অবরোধ করলে প্রতিবাদীদের উপর ইট পাটকেল ছুঁড়ে ও লাঠি নিয়ে হামলার চালানোর অভিযোগ ওঠে। ঘটনায় আহত ৪-৫ পাঁচজন প্রতিবাদী জখম হন। পরে, বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ঘটনার পর অভিযুক্ত তিনজনকে পুলিশ আটক করেছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Birbhum)

    সোমবার দুপুরে বীরভূম (Birbhum) মাড়গ্রাম থানা এলাকার এক ছাত্রী সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। সেই সময় তিন যুবক একটি মোটর সাইকেলে চড়ে এসে ওই ছাত্রীর শ্লীলতাহানি করে। তাদের মধ্যে একজন অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের সদস্য বাসার শেখের ছেলে। তৃণমূল নেতার বউমা বর্তমানে স্থানীয় পঞ্চায়েত সদস্য। রাস্তায় প্রকাশ্যে নির্যাতিতা হওয়ার পর ছাত্রীটি বাড়ি ফিরে বাড়ির লোকজনকে  সেই ঘটনা কথা জানায়। বাড়ির লোকজন সমস্ত বিষয়টি গ্রামবাসীদের জানান। এরপর তার বাড়ি ও গ্রামের বাসিন্দারা ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। নির্যাতিতা ছাত্রীর বক্তব্য, আমি পাশের গ্রামে কম্পিউটার ক্লাসে গিয়েছিলাম। সেখান থেকে সাইকেল চালিয়ে ফিরছিলাম। রাস্তাতেই তিনজন বাইকে করে আসে। তৃণমূল নেতার ছেলে ফুলবাবু আমার শ্লীলতাহানি করে।

    বিক্ষোভকারীদের বক্তব্য?

    বিক্ষোভকারীদের অভিযোগ, ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে আমরা রাস্তা অবরোধ করি। সেই সময় অভিযুক্তরা দলবল নিয়ে এসে আমাদের ওপর চড়াও হয়। আমাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। ইটের আঘাতে ৪-৫ জন বিক্ষোভকারী গুরুতর জখম হন। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী  ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি সামাল দেয়। দিনে দুপুরে প্রকাশ্য রাস্তায় ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার পর এলাকায় পুলিশের টহলদারি শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • TMC: চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, রানাঘাট থেকে গ্রেফতার তৃণমূল নেতা

    TMC: চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, রানাঘাট থেকে গ্রেফতার তৃণমূল নেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগে গ্রেফতার হলেন রানাঘাটের এক তৃণমূল (TMC) নেতা। রবিবার রাতে রানাঘাট থানার আইসতলা থেকে সৌভিক ঘোষ ওরফে গুড্ডু নামের ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করে ডায়মন্ডহারবার জিআরপি পুলিশ।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (TMC)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারিত যুবকের নাম পার্থ মাইতি। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া এলাকায়। ২০২০ সালের ডিসেম্বর মাসে পার্থ মাইতির সঙ্গে বেশ কয়েকজনের আলাপ হয় শিয়ালদা ডায়মন্ড হারবার শাখার হোটর স্টেশনে। রাজ্য সরকারের কর্মচারী বলে নিজেদেরকে পরিচয় দেন তাঁরা। এমনকী পার্থ মাইতিকে তাঁরা জানান যে রাজ্য সরকারের গ্রুপ ডি তে তাঁরা চাকরি করে দিতে পারেন। এরপরেই অর্থের বিনিময়ে সরকারি চাকরি দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ৯ লক্ষ টাকা হাতিয়ে নেন তাঁরা। এই ঘটনায় ডায়মন্ডহারবার জিআরপি থানায় অভিযোগ দায়ের করেন পাঁশকুড়ার বাসিন্দা পার্থবাবু। অভিযোগের পর ঘটনার তদন্ত করতে গিয়ে রানাঘাটের এই তৃণমূল (TMC) নেতার নাম সামনে আসে। আর এর পরই রবিবার রাতে আইসতলা থেকে ওই তৃণমূলের নেতাকে গ্রেফতার করে পুলিশ। প্রসঙ্গত, গত পঞ্চায়েত নির্বাচনে নদিয়া জেলা পরিষদের আসনে আইসতলা থেকে তৃণমূলের টিকিটে প্রার্থী ছিলেন সৌভিক ঘোষ ওরফে গুড্ডু নামের ওই তৃণমূল নেতা। ধৃত সৌভিক ঘোষের পাশাপাশি আরও চারজনের নাম উঠে আসে তদন্তে। ধৃত সৌভিক ঘোষকে সোমবার ডায়মন্ড হারবার এসিজেএম আদালতে  হলে বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

    অনেকের কাছে চাকরি দেওয়ার নামে প্রতারণা অভিযোগ

    এলাকায় যথেষ্ট প্রভাব ছিল তৃণমূল (TMC) নেতা সৌভিক ঘোষের। একাধিক মানুষের কাছ থেকে এই ভাবেই চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তুলেছে ওই তৃণমূল নেতা। যদিও বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে রানাঘাট ব্লক তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে, ওই তৃণমূল নেতাকে রাজনৈতিক ষড়যন্ত্র করে গ্রেফতার করেছে বলে দাবি করেছে ধৃত তৃণমূল নেতার পরিবারের লোকজন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sheikh Shahjahan: ঘর ভাঙচুর, ৮০ হাজার টাকা লুট! থানায় নতুন এফআইআর শাহজাহানের নামে

    Sheikh Shahjahan: ঘর ভাঙচুর, ৮০ হাজার টাকা লুট! থানায় নতুন এফআইআর শাহজাহানের নামে

    মাধ্যম নিউজ ডেস্ক: ইডি-র ওপর হামলার পর থেকে বেপাত্তা সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। তাঁকে ধরার বিষয়ে কোনও হেলদোল নেই। শাহজাহানকে গ্রেফতারির দাবিতে ক্ষোভে ফুঁসছেন সন্দেশখালিবাসী। এই আবহের মধ্যে এবার শাহজাহানের বিরুদ্ধে সন্দেশখালি থানায় নতুন করে অভিযোগ দায়ের করা হল। গৌর দাস নামে এক ব্যক্তি দাপুটে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

    ঘর ভাঙচুর, ৮০ হাজার লুটে অভিযুক্ত শাহজাহান! (Sheikh Shahjahan)

    আগে শাহজাহানের (Sheikh Shahjahan) বিরুদ্ধে অভিযোগ করার সাহস ছিল না। কেউ বুকে সাহস নিয়ে থানায় গেলেও পুলিশ অভিযোগ জমা না নিয়ে ফিরিয়ে দিত। জনরোষ তৈরি হতেই  দুয়ারে পুলিশ ক্যাম্প শুরু হয়েছে। সেখানে অভিযোগ জমা নেওয়া চলছে। পাশাপাশি থানাতেও অভিযোগ জমা নেওয়া হচ্ছে। জানা গিয়েছে, নতুন এফআইআরে শাহজাহানের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী গৌরবাবুর ৮০ হাজার টাকা লুট করা হয়েছে। এছাড়া, তাঁর ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগও রয়েছে শাহজাহানের বিরুদ্ধে। তবে, শুধু শাহজাহান একা নন, শিবু হাজরা, উত্তম সর্দার-সহ মোট আট জনের বিরুদ্ধে ওই এফআইআর হয়েছে। এতদিন যে পুলিশ অভিযোগ নিত না, সেই অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বসিরহাট জেলা পুলিশ। এমনই মত এলাকাবাসীর।

    শাহজাহানকে গ্রেফতারে বাধা নেই, জানিয়ে দিল হাইকোর্ট

    শাসকদলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের বিধিনিষেধের কারণে পুলিশ শাহজাহানকে গ্রেফতার করতে পারছে না বলে সাফাই দিয়েছিলেন। সোমবার হাইকোর্টে সেই প্রসঙ্গে উঠলে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম স্পষ্ট করে জানান, ইডির মামলায় সিট গঠনের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। শাহজাহানকে গ্রেফতার করার বিষয়ে কোনও স্থগিতাদেশ আদালত দেয়নি। পুলিশ চাইলেই তাঁকে গ্রেফতার করতে পারে। শাহজাহানকে (Sheikh Shahjahan) এই মামলায় যুক্ত করে নোটিস দেওয়ার নির্দেশও দিয়েছেন বিচারপতি। এর পরেই জানা গেল সন্দেশখালি থানায় শাহজাহানের বিরুদ্ধে নতুন এফআইআর দায়ের হয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: “ভাইদের কর্মকাণ্ডের জন্যই মুখ্যমন্ত্রী মুখ দেখাতে পারছেন না”, কটাক্ষ সুকান্তর

    Sukanta Majumdar: “ভাইদের কর্মকাণ্ডের জন্যই মুখ্যমন্ত্রী মুখ দেখাতে পারছেন না”, কটাক্ষ সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: ভাইদের কর্মকাণ্ডের জন্য সন্দেশখালির মহিলাদের সামনে নিজের মুখ দেখাতে পারছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই, বাঁকুড়া সহ বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী গেলেও সন্দেশখালিতে তিনি যাচ্ছেন না। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবেই মুখ্যমন্ত্রীকে একহাত নিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তিনি বলেন, মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন, সন্দেশখালি আসলে তার জন্য চোরাবালি হয়ে উঠেছে। আর চোরাবালিতে গেলে তিনি ভিতরে ঢুকে যাবেন, তাই তিনি সন্দেশখালিমুখো হতে সাহস পাচ্ছেন না। ওনার ভাই শেখ শাহজাহানরা যা কাণ্ড করেছেন, তারপরে উনি কোন মুখ নিয়ে ওই সন্দেশখালির মহিলাদের সামনে দাঁড়াবেন?

    বিজেপি-র জন্য ১৪৪ ধারা! (Sukanta Majumdar)

    সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) আরও বলেন, যেভাবে সন্দেশখালিতে আইন নিজের হাতে তুলে নেওয়া হয়েছিল, তার প্রতিরোধ শুরু হয়েছে। তাই অজিত মাইতির মতো নেতাদের সাধারণ মানুষ তাড়া করছেন। মানুষ কোনও বাধা মানতে চাইছে না। তাই যত দ্রুত সম্ভব শাহজাহান ও তাঁর সঙ্গীসাথীদের গ্রেফতার করা উচিত। এদিকে এদিন ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আটকানোর সমালোচনা করেন সুকান্ত। তিনি বলেন, ১৪৪ ধারা জারি করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে। শাসক দলের নেতা ও বাম নেতাদের সেখানে ঢুকতে গেলে কোনও সমস্যা হচ্ছে না, কিন্তু বিজেপি বা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের জন্য ১৪৪ ধারা জারি করা হচ্ছে।  শুধু তাই নয়,  মিডিয়াকেও কাজ করতে দেওয়া হচ্ছে না। গ্রেফতার করা, মারধর করা, বের করে দেওয়া চলছেই। আসলে সন্দেশখালির  ঘটনা লুকাতে চাইছে শাসক দল। তাই যা যা করার, সব করা হচ্ছে। সাধারণ মানুষ সব বুঝছে।

    এইমস নিয়ে কী বললেন সুকান্ত?

    এদিকে কল্যাণীতে এইমস উদ্বোধনের পর উত্তরবঙ্গের এইমস নিয়েও সরব হলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। কল্যাণী এইমস উদ্বোধনের আগে কল্যাণী জুড়ে মুখ্যমন্ত্রীর ছবিতে ভরিয়ে তোলা ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ছাড়পত্র না দেওয়াকে কটাক্ষ করেছেন সুকান্তবাবু। তিনি বলেন, এইমস তৈরিতে মুখ্যমন্ত্রীর এক পয়সা কোনও দান নেই। রাজ্য শুধু জমি দিয়েছে, তাও ভূতুড়ে বাড়ির মতো জমি দেওয়া হয়েছিল। এখন এইমস তৈরি হওয়ায় জায়গাটা সেজেগুজে উঠেছে। আবার প্রধানমন্ত্রীর ডাকা কোনও বৈঠকে মুখ্যমন্ত্রী এমনিতেই আসেন না। তবুও মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ  ছাড়পত্র না দিয়ে আসলে রাজনীতি করার চেষ্টা করছে। মানুষের স্বার্থে, উন্নত পরিষেবার স্বার্থে এইমস তৈরি হচ্ছে। তাতে বাধা দিতে এলে মানুষেরই কাজে বাধা দেওয়া। তাই এমন হাসপাতালের সংখ্যা আরও বেশি বেশি করে হওয়া উচিত।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: ফের উত্তপ্ত সন্দেশখালি, ঝাঁটা হাতে মহিলারা, জ্বলল খড়ের গাদা, ভাঙচুর তৃণমূল নেতার বাড়ি

    Sandeshkhali: ফের উত্তপ্ত সন্দেশখালি, ঝাঁটা হাতে মহিলারা, জ্বলল খড়ের গাদা, ভাঙচুর তৃণমূল নেতার বাড়ি

    মাধ্যম নিউজ ডেস্ক: শেখ সিরাজউদ্দিন, অজিত মাইতির পর আরও এক তৃণমূল নেতা শঙ্কর সর্দারের শাস্তির দাবিতে সন্দেশখালির (Sandeshkhali) বেড়মজুর গ্রামের পোলপাড়ায় লাঠি, ঝাঁটা হাতে বিক্ষোভ দেখালেন আদিবাসী মহিলারা। তৃণমূল নেতা শঙ্করের বাড়়িতে ঢুকে ভাঙচুর চালানো হয়। ঘরের সব জিনিস ভেঙে ফেলা হয়। রান্না ঘরের বেড়া টেনে হিঁচড়ে ভেঙে ফেলা হয়। রান্না করা খাবার ফেলে দেওয়া হয়। খড়ের গাদায় আগুন দেওয়া হয়। ফলে, রবিবারের পর সোমবারও নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি।

    তৃণমূল নেতা শঙ্করের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ? (Sandeshkhali)

    রবিবার তৃণমূল নেতা অজিত মাইতিকে তাড়া করেন মহিলারা। চার ঘণ্টা একটি বাড়িতে তাঁকে ঘেরাও করে রাখা হয়। পরে, পুলিশ আটক করার পর তাঁকে গ্রেফতার করা হয়। এদিন তৃণমূল নেতা শঙ্কর সর্দারের ওপর ক্ষোভ গিয়ে পড়ে। জানা গিয়েছে, সন্দেশখালির (Sandeshkhali) বেড়মজুরের পোলপাড়ায় ৪২ বিঘা জমি ভুয়ো নথি তৈরি করে হাতিয়ে নেওয়ার অভিযোগ শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে। সেই কাজে সিরাজউদ্দিনকে সাহায্য করেছিল অজিত মাইতি, শঙ্কর সর্দার। এমনই দাবি বিক্ষোভকারী মহিলারা। কীভাবে অজিত মাইতি হুমকি দিতেন তাঁর ভাইরাল অডিও এদিন প্রকাশ্যে আনলেন মহিলারা। সেই সঙ্গে একরাশ ক্ষোভ। পারিবারিক অশান্তির জেরে এক মহিলা শঙ্করের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগও করেন। কথা না শুনলে কী ভাবে সিরাজউদ্দিন বাহিনী মারধর করে, তাও অভিযোগে উঠে এসেছে। আইন হাতে তুলে না নেওয়ার কথা বলে পুলিশ। তাতে আরও রাগ বেড়ে যায় বিক্ষোভকারীদের। এক বিক্ষোভকারী মহিলা জানালেন, “আমাদের জমি দখল করেছে শঙ্কর। মুরগি পুষতাম তাও নিয়ে নিয়েছে। ওকে ছেড়ে দেব? যখন আমাদের উপর অত্যাচার হয়েছে কোথায় ছিল প্রশাসন?” যদিও তৃণমূল নেতার মেয়ে বলেন, “আমার পিসি অসুস্থ। বাবা ওনাকে দেখতে গিয়েছে। তাও শুনল না। বাড়ি ভাঙচুর করল। আমার বাবা কোনও অন্যায় করেনি।”

     তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনেও বিক্ষোভ

    তৃণমূল নেতা শঙ্কর সর্দারের পাশাপাশি প্রাক্তন পঞ্চায়েত প্রধান তপন সর্দারের বাড়ির সামনেও বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। জবকার্ড সংক্রান্ত বিষয়ে তৃণমূল নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সন্দেশখালির (Sandeshkhali) দঙ্গলপাড়ার গ্রামবাসী। তৃণমূল নেতা জব কার্ড নিয়ে প্রচুর দুর্নীতি করেছেন। তবে পুলিশ পৌঁছে হটিয়ে দেয় বিক্ষোভরত মহিলাদের।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: দল মাথা থেকে হাত তুলে নিতেই সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার তৃণমূল নেতা অজিত মাইতি

    Sandeshkhali: দল মাথা থেকে হাত তুলে নিতেই সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার তৃণমূল নেতা অজিত মাইতি

    মাধ্যম নিউজ ডেস্ক: দল মাথা থেকে হাত তুলে নিতেই এবার আরও এক তৃণমূল নেতাকে সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার করল পুলিশ। ধৃত তৃণমূল নেতার নাম অজিত মাইতি। রবিবার দিনভর তাঁকে নিয়েই নতুন করে উত্তেজনা ছড়ায় সন্দেশখালি (Sandeshkhali) বেড়মজুর গ্রামে। তিনি গ্রামবাসীদের তাড়া খেয়ে অন্য এক জনের বাড়িতে ঢুকে তালা মেরে দেন। সেখান থেকে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। মূলত জনরোষ থেকে তৃণমূল নেতাকে বাঁচাতে পুলিশ এই উদ্যোগ নেয় বলে ক্ষুব্ধ জনতা মনে করছে। এলাকার মানুষের চাপে অবশেষে সোমবার সকালে অজিতকে গ্রেফতার করা হল। তবে, রবিবারই মন্ত্রী পার্থ ভৌমিক অজিত সম্পর্কে বলেছিলেন, “দল তাঁর পাশে নেই। তাঁর পদও কেড়ে নেওয়া হয়েছে। অন্যায় করলে তো রাগের বহিঃপ্রকাশ হবেই।” আর দল হাত সরাতেই গ্রেফতার অজিতও।

    সাড়়ে চার ঘণ্টা আটকে ছিলেন তৃণমূল নেতা (Sandeshkhali)

    তৃণমূল নেতা শিবু হাজরা, উত্তম সর্দারের পর অজিতের ওপর এলাকাবাসী ক্ষুব্ধ ছিল। শাহজাহান বাহিনীর তিনি অন্যতম মুখ ছিলেন। গ্রামবাসীদের ওপর অত্যাচার করেছেন বলে অভিযোগ। জমি দখলের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। দুদিন আগে তাঁর বাড়িতে উত্তেজিত জনতা ঢুকে ভাঙচুর চালায়। অজিতকে মারধর করে। পরে, পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। সেই ঘটনার জের মিটতে না মিটতেই ফের রবিবার জনতার রোষ আছড়ে পড়ে। জানা গিয়েছে, শনিবারের পর রবিবারও সন্দেশখালিতে (Sandeshkhali) গিয়েছিলেন রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু। তাঁরা বেড়মজুরের একটি হরিনাম সংকীর্তনের আসরে ছিলেন। ওই এলাকায় অজিতকে দেখে তাড়া করেন গ্রামবাসীদের একাংশ। তাঁদের মধ্যে অধিকাংশই ছিলেন মহিলা। তাড়া খেয়ে নিকটবর্তী একটি বাড়ির দরজা খোলা পেয়ে সেখানে ঢুকে পড়েন অজিত। ভিতর থেকে দরজা বন্ধ করে দেন। ওই বাড়ির মালিক সেই মুহূর্তে বাইরে ছিলেন। অজিত তাঁকেও বাড়িতে ঢুকতে দিচ্ছিলেন না বলে অভিযোগ। বাইরে তাঁকে ধরতে জড়ো হয়েছিলেন মারমুখী গ্রামবাসীরা। বাড়ির মালিক দরজার সামনেই ছিলেন, ভিতরে ঢুকতে পারছিলেন না। প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে অন্যের বাড়িতে আটকে থাকার পর অজিতকে অন্ধকারে ঘুপচি গলি দিয়ে বার করা হয়।

    তৃণমূল নেতাকে উদ্ধার করে পুলিশ

    ক্ষুব্ধ জনতার হাত থেকে তাঁকে রক্ষা করে পুলিশ। তাঁকে রবিবার মিনাখাঁ থানাতেই রাখা হয়েছিল। সোমবার গ্রেফতারির পর অজিতকে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় মিনাখাঁ হাসপাতালে। তার পর আবার থানায় আনা হয়েছে তৃণমূল নেতাকে। সোমবারই তাঁকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করাবে পুলিশ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • North 24 Parganas: প্রকাশ্যে তৃণমূলের উপ প্রধানকে গুলি করে খুন, জেলাজুড়ে শোরগোল

    North 24 Parganas: প্রকাশ্যে তৃণমূলের উপ প্রধানকে গুলি করে খুন, জেলাজুড়ে শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)  ভাটপাড়া, আমডাঙার পর এবার অশোকনগরের গুমাতে তৃণমূলের উপ পুরপ্রধানকে গুলি করে খুন। মৃত তৃণমূল নেতার নাম বিজন দাস (৪৯)। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (North 24 Parganas)  

    উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)  গুমা এলাকায় রবিবার রাতে দলীয় কর্মীর জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন তৃণমূলের উপ প্রধান। ওই পার্টিতে উপস্থিত ছিলেন ওই এলাকারই জমি ব্যবসায়ী গৌতম দাস। অনুষ্ঠানের মধ্যে দলীয় কর্মী-সমর্থকদের সামনে ওই পার্টিতেই গৌতম দাসের সঙ্গে বচসা হয় উপ প্রধানের। বচসার পরে গৌতম দাস পার্টি ছেড়ে বেরিয়ে যান এবং কিছুক্ষণ পরে তিনি ফিরে আসেন। এরপরেই তিনি ফিরে এসে ফের বিজন দাসের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। এরপরই তাঁর মাথা লক্ষ্য করে গুলি চালানো হয় অভিযোগ। রক্তাক্ত অবস্থায় উপ প্রধান মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তাঁকে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পর উত্তেজিত জনতা জমি ব্যবসায়ী গৌতম দাসের বাড়িতে ভাঙচুর চালায়। এরপরেই অশোকনগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান পুরনো শত্রুতার জেরেই উপ প্রধানকে গুলি করে খুন করেছে। এই ঘটনার পরেই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই গৌতম দাসের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে।

    সাংসদ কী বললেন?

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই গৌতম দাস ২০১৮ সালে একটি ধর্ষণের মামলায় গ্রেফতার হয়েছিলেন। তার বিরুদ্ধে এলাকায় নানান ধরনের অসামাজিক কাজকর্মের অভিযোগ রয়েছে। তিনি এলাকায় জমি কেনা-বেচা এবং সিন্ডিকেটের সঙ্গেও যুক্ত বলে জানা যাচ্ছে। রাতেই বারাসত মেডিক্যাল কলেজে যান বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তিনি বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। দলের জন্য বড় ক্ষতি। বিজন দাস ছাত্র রাজনীতি থেকে শুরু করে যুব রাজনীতি করেছেন। বর্তমানে তিনি উপ প্রধান ছিলেন। তাঁকে যে এইভাবে খুন হতে হল, সেটি অবিশ্বাস্য লাগছে। পুলিশ ইতিমধ্যেই কয়েকজনকে আটক করে তদন্ত শুরু করেছে। দোষীরা অবিলম্বে শাস্তি পাবেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • AIIMS: খুশির খবর, কল্যাণীর বহু প্রতীক্ষিত এইমস-এর উদ্বোধন করলেন মোদি

    AIIMS: খুশির খবর, কল্যাণীর বহু প্রতীক্ষিত এইমস-এর উদ্বোধন করলেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: বহু প্রতীক্ষার অবসান। অবশেষে চালু হল নদিয়ার কল্যাণী এইমস (AIIMS) হাসপাতাল। পূর্ব ভারতের লক্ষ লক্ষ মানুষের চিকিৎসা পরিষেবার অন্যতম প্রতিষ্ঠান হতে চলেছে এই হাসপাতাল। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটের রাজকোট থেকে পশ্চিমবঙ্গের কল্যাণী সহ দেশের মোট পাঁচটি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (এইমস) হাসপাতাল জাতির উদ্দেশ্যে উৎসর্গ করলেন। কল্যাণী এইমস হাসপাতালে আজ থেকেই শুরু হয়ে গেল ইনডোর পরিষেবা। প্রধানমন্ত্রী এদিন কল্যাণী ছাড়াও রাজকোট, মঙ্গলাগিরি, ভাতিন্ডা এবং রাইবেরেলি এইমস হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

    কেন্দ্রীয় মন্ত্রী কী বললেন? (AIIMS)

     কল্যাণী এইমস (AIIMS) হাসপাতালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ ও জলপথ পরিবহণ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, রাজ্যপাল সিভি আনন্দ বোস, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক, সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী জন বার্লা প্রমুখ। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল তাঁর ভাষণে স্বাস্থ্য এবং আয়ুষ মন্ত্রকের সাফল্যের কথা তুলে ধরে বলেন, এ পর্যন্ত সারা দেশ জুড়ে ২৩টি এইমস হাসপাতাল গড়ে তোলা হয়েছে। এই হাসপাতাল থেকে দেশের কোটি কোটি মানুষ পরিষেবা পাচ্ছেন। নতুন পাঁচটি হাসপাতাল থেকে লক্ষ লক্ষ মানুষ পরিষেবা পাবেন।

    রোগীর পরিবারের লোকজনের কী বক্তব্য?

    রাজ্যপাল সিভি আনন্দ বোস কেন্দ্রীয় সরকারের আত্মনির্ভর ভারত, আয়ুষ্মান ভারত, দীক্ষিত ভারতের মাধ্যমে দেশের উন্নয়নের কথা উল্লেখ করেন। ১৭৫৪ কোটি টাকা খরচ করে ১৭৯.৮২ একর জমির ওপর ৯৬০ শয্যার কল্যাণী এইমস (AIIMS) হাসপাতাল গড়ে উঠেছে। ২০২১ সালের ২৭ জানুয়ারি থেকে এই হাসপাতালে আউটডোর পরিষেবা চালু হয়। বর্তমানে ৪৫০টি শয্যার পরিষেবা চালু হচ্ছে। চিকিৎসার পাশাপাশি এখানে মেডিক্যাল ও নার্সিং পড়ানোর ব্যবস্থা রয়েছে। জানা গিয়েছে, আউটডোর বিভাগে পূর্ব ভারতের বিভিন্ন প্রান্ত থেকে হাজার মানুষ এই হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। রোগীর পরিবারের লোকজনের বক্তব্য, ইনডোর পরিষেবা চালু হওয়ার ফলে আর বাইরে যেতে হবে না। কল্যাণীর এই হাসপাতাল থেরে মিলবে উন্নতমানের চিকিৎসা পরিষেবা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Murshidabad: তৃণমূলের যুব নেতাকে এলোপাথাড়ি কোপ, দলীয় কোন্দল প্রকাশ্যে

    Murshidabad: তৃণমূলের যুব নেতাকে এলোপাথাড়ি কোপ, দলীয় কোন্দল প্রকাশ্যে

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের (Murshidabad) রঘুনাথগঞ্জ-২ নম্বর ব্লকের সেকেন্দ্রা এলাকা। বিগত বেশকিছু দিন ধরে সেখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বারবার প্রকাশ্যে এসেছে। রবিবার সকাল গড়াতেই ফের দুই পক্ষের মধ্যে বাধে বচসা। শুরু হয় হাতাহাতি। ঘটনাস্থলে রঘুনাথগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি ইশানুল শেখ যেতেই তাঁকে বেধড়ক মারধর করে দলেরই অন্য গোষ্ঠীর লোকজন। হাঁসুয়া দিয়ে কোপানো হয়। এই ঘটনায় এলাকায় চা়ঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Murshidabad)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৮ই ফেব্রুয়ারি থেকে ১০০ দিনের কাজের টাকা দেওয়ার জন্য সহায়তা কেন্দ্র খোলা হয়েছিল। এদিন তার শেষ দিন। সেখানেই তৃণমূলের দুপক্ষের মধ্যে বচসা বাধে। বিষয়টি জানার পরই যুব তৃণমূলের কার্যকরী সভাপতি ইশানুল শেখ সেখানে যাওয়ার সময় তাঁর ওপর দলের অন্য গোষ্ঠীর লোকজন হামলা চালায়। লাঠি এবং লোহার রড দিয়ে হামলা চালানোর পর ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ (Murshidabad) জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী এলাকা শান্তি আইনশৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় তারজন্য এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। জঙ্গিপুর এসডিপিও প্রবীর মণ্ডলের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় টহল মারছে। অপরদিকে আহত হন দলের বিরুদ্ধ গোষ্ঠীর এক কর্মীও। তাঁকে ইতিমধ্যেই উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বর্তমানে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে ওই এলাকায়।

    তৃণমূলের অ়ঞ্চল সভাপতি কী বললেন?

    তৃণমূলের অঞ্চল সভাপতি মোতাহার হোসেন বলেন, দলের সহায়তা কেন্দ্রে প্রথমদিন থেকে ইশানুল সেখানে ছিলেন। বাড়ি বাড়ি কর্মীদের ডাকেন তিনি। সেই কাজে বাধা দেওয়া হয়। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: ফের ঝাঁটা হাতে রাস্তায় মহিলারা, তাড়া খেয়ে তৃণমূল নেতা আশ্রয় নিলেন অন্যের বাড়িতে

    Sandeshkhali: ফের ঝাঁটা হাতে রাস্তায় মহিলারা, তাড়া খেয়ে তৃণমূল নেতা আশ্রয় নিলেন অন্যের বাড়িতে

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালি (Sandeshkhali)। ঝাঁটা হাতে রাস্তায় বের হলেন মহিলারা। রবিবারও তৃণমূল নেতাদের ওপর সমস্ত রাগ গিয়ে পড়ল জনতার। বেড়মজুরে তৃণমূলের স্থানীয় নেতা অজিত মাইতিকে তাড়া করেন গ্রামবাসীরা। অজিত দৌড়ে পালিয়ে একজনের বাড়িতে ঢুকে পড়েন। তাড়া করে সেখানে পৌঁছে যান গ্রামবাসীরা। বিক্ষোভকারীদের মধ্যে বেশির ভাগই মহিলা। তাঁদের দাবি, এখনই গ্রেফতার করতে হবে অজিতকে। পরে, পুলিশ গিয়ে উত্তেজিত জনতাতে সামাল দেয়। পরে, তৃণমূল নেতা অজিতকে আটক করে পুলিশ।

    দরজা খুলবেন না, মেরে দেবে, আর্জি তৃণমূল নেতার (Sandeshkhali)

    রাজ্যের দুই মন্ত্রী- সুজিত বসু এবং পার্থ ভৌমিক এলাকাবাসীর কথা শুনবেন বলে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছিল। মূলত রবিবার বেলায় তৃণমূল নেতা অজিত মাইতিকে দেখতে পেতেই খেপে ওঠেন গ্রামবাসীরা। তাঁরা ধাওয়া করেন অজিতকে। অজিত প্রাণ বাঁচাতে দৌড় লাগান। দৌড়ে এক ব্যক্তির বাড়িতে ঢুকে পড়েন তিনি। আর ঢুকেই দরজায় তালা মেরে দেন। এ দিকে ওই বাড়ির লোক তখন বাইরে স্নান করছিলেন। স্নান সেরে ঘরে ঢুকতে গিয়ে তিনি দেখেন, দরজায় তালা! ওই ব্যক্তির দাবি, নিমন্ত্রণ আছে বলে সকাল সকাল স্নান সেরে পোশাক পরতে ঘরে ঢুকতে গিয়ে দেখেন দরজায় তালা! আর ভিতর থেকে। অজিতের আর্তি, “দাদা, দরজা খুলবেন না! ওরা আমাকে মেরে ফেলবে!” অজিতের বক্তব্য, ২০১৯ সালে মারধর করে বিজেপি থেকে তৃণমূলে আনা হয়েছিল। মারধরের নেতৃত্বে ছিলেন সিরাজ ডাক্তার। অজিতের দাবি, মারধরের পর তিনি তৃণমূলে যোগ দেন। যদিও স্থানীয়দের অভিযোগ, অসত্য বলছেন অজিত। তিনি নিজেও জমি দখলে যুক্ত ছিলেন। তাই তাঁকে এখনই গ্রেফতার করতে হবে।

    অজিতকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে

    এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল মন্ত্রী পার্থকে। তিনি বলেন, “কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে। যাঁরা অত্যাচার করেছেন, দল তাঁদের পাশে নেই।” অজিতকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

    ১০০০ হাজার টাকা অনুদান চাই না, গর্জে উঠলেন মহিলারা

     রবিবার সন্দেশখালি (Sandeshkhali) গিয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক ও সুজিত বসু। তাঁদের দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে। একদিকে মন্ত্রীরা যখন সন্দেশখালির এক প্রান্তের ক্ষোভ শান্ত করছেন, সেই সময় ফের মহিলাদের একাংশের অভিযোগে জ্বলেছে বেলমজুর। এক মহিলা বলেন, “শেখ শাহজাহান, সিরাজ ডাক্তার, অজিত মাইতির গ্রেফতারি চাই।” অপরদিকে, আরও একজন রণচণ্ডী রূপ ধারণ করেন। বলেন, “আমাদের চাই না ১০০০ টাকা। আমাদের স্বামীরা খেটে খাওয়াতে পারে। কেন পুলিশ আমাদের বাড়ির ছেলেদের তুলে নিয়ে যাচ্ছে?”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share