Tag: Yoga

Yoga

  • Yoga in Space: মহাকাশে যোগব্যায়াম নভশ্চরের! কীভাবে করলেন অসাধ্য সাধন?

    Yoga in Space: মহাকাশে যোগব্যায়াম নভশ্চরের! কীভাবে করলেন অসাধ্য সাধন?

    মাধ্যম নিউজ ডেস্ক: মহাকাশে যোগব্যায়াম করছেন এমন ঘটনা কেউ কখনও শুনেছেন? ইউরোপের মহাকাশ গবেষণা সংস্থার নভশ্চর সামান্থা ক্রিস্টোফোরেটি (Samantha Cristoforetti) মহাকাশে যোগব্যায়াম করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) উদ্যোগে ২০১৫ সালে ২১ জুন দিনটিকে  রাষ্ট্রসংঘ আন্তজার্তিক যোগ দিবস (International Yoga Day) ঘোষণা করে। তার পর থেকেই সারা বিশ্বে যোগব্যায়ামের এক ভিন্ন উন্মাদনা দেখা গিয়েছে।

    আরও পড়ুন: ভারতীয়দের মার্কিন ভিসা পেতে এত দেরি হচ্ছে কেন? ব্লিঙ্কেনকে প্রশ্ন জয়শঙ্করের

    আজ বিশ্বের নামী দামী ব্যক্তিরা যোগাভ্যাসের ছবি তাঁদের ব্যক্তিগত সোস্যাল সাইটে শেয়ার করছেন। কিন্তু এবার এক মহাকাশচারীকে পৃথিবী থেকে কয়েক হাজার মাইল দূরে মহাকাশের শূন্য মাধ্যাকর্ষণে যোগাভ্যাস করতে দেখা গিয়েছে। টুইটারে (Twitter) কসমিক কিডস নামক একটি পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে।

    ডিরেক্ট হিট! মুহূর্তেই ছিটকে গেল গ্রহাণু! নাসার ঐতিহাসিক পরীক্ষা সফল

    পোস্টটিতে মহাকাশচারী ক্রিস্টোফোরেটিকে একজন যোগব্যায়ামের প্রশিক্ষককে অনুসরণ করে বিভিন্ন যোগব্যায়ামের পোজ দিতে দেখা যাচ্ছে। নেটপাড়ায় এই ভিডিয়োটি খুব ভাইরাল হয়েছে।

    [tw]


    [/tw]

    পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, মাধ্যাকর্ষণের শূন্যতায় যোগব্যায়াম? এটা কিন্তু কঠিন। তবে সৃজনশীলতার স্বাধীনতা থাকলে আপনি এটি অনায়াসেই করতে পারেন।

    নেটিজেনরা এই ভিডিওকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। একজন সোস্যাল মিডিয়া ব্যবহারকারী মন্তব্য করেছেন দারুন! এখন প্রতিটি স্থানেই যোগাসন করা সম্ভব। আর এক জন মন্তব্য করেছেন, পারফেক্টের থেকেও বেশি কিছু।

    প্রসঙ্গত, সামান্থা ক্রিস্টোফোরেটি নভঃচর ভারতের স্বাধীনতার অমৃতকালে ভারতবাসীকে শুভেচ্ছা জানিয়েছিলেন।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • International yoga day: ‘গার্ডিয়ান রিং’ কর্মসূচি কী? জানুন আন্তর্জাতিক যোগ দিবসের সঙ্গে এর যোগসূত্র

    International yoga day: ‘গার্ডিয়ান রিং’ কর্মসূচি কী? জানুন আন্তর্জাতিক যোগ দিবসের সঙ্গে এর যোগসূত্র

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, ২১ জুন। আন্তর্জাতিক যোগ দিবস (International yoga day)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নেতৃত্বে ভারতবর্ষে (India) ঘটা করে পালিত হচ্ছে দিনটি। বিশ্বজুড়েও পালিত হচ্ছে দিনটি। শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে যে যোগের ভূমিকা অনবদ্য, তা মেনে নিয়েছে গোটা বিশ্ব (World)। তার জেরেই বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয় দিনটি। যোগের মাধ্যমে যে রোগকে নিয়ন্ত্রণে আনা যায়, তা স্বীকার করেছেন চিকিৎসকদের একাংশও। যোগ দিবসে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রয়েছেন কর্নাটকের মাইসুরুতে। এদিন সকালে সেখানেই দিনটি পালন করেন তিনি। চলতি বছর যে বিষয়ের ওপর আলোকপাত করা হয়েছে, তা হল গার্ডিয়ান রিং (guardian ring)।

    আরও পড়ুন : “যোগ জীবনে শান্তি আনে” আন্তর্জাতিক যোগ দিবসে অভিমত মোদির

    জেনে নেওয়া যাক, গার্ডিয়ান রিং কি? গার্ডিয়ান রিং এমন এক কর্মসূচি যা ‘এক সূর্য, এক পৃথিবী’ ধারণার ওপর আলোকপাত করে। এটি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব দেশের লোকেরা উদযাপন করে। সূর্য যেমন পূবে উদিত হয়ে পশ্চিমে অস্ত যায়, বিশ্বের বিভিন্ন দেশের মানুষ যেভাবে সূর্যকে স্বাগত জানায়, ভারতে সেটাই সূর্য নমস্কার হিসেবে যুগ যুগ ধরে মান্যতা পেয়েছে। চলতি বছর যোগ দিবসের থিম মানবতার জন্য যোগ। সেই কারণেই এদিন ভোর থেকে গোটা বিশ্বে পালিত হচ্ছে যোগ দিবস। উদীয়মান সূর্যের দেশ জাপানেই এদিন প্রথম শুরু হয়েছে যোগ দিবস উদযাপন।

    আরও পড়ুন : “জ্ঞান, কর্ম এবং ভক্তির একটি নিখুঁত সংমিশ্রণ”, যোগ সাধনা প্রসঙ্গে মোদি

    বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাসে দিনটি পালিত হয়েছে যথাযোগ্য মর্যাদায়। সরকারি এক আধিকারিক জানান, এ বছরই প্রথম গার্ডিয়ান রিংয়ের ধারণা চালু করা হয়েছে। যাতে পূর্ব থেকে পশ্চিম পৃথিবীর সব দেশের মানুষই অংশ নিতে পারেন এতে।

    দূরদর্শন কর্তৃপক্ষের তরফে ভোর তিনটে থেকে এদিন বেলা ১০টা পর্যন্ত টানা সম্প্রচার করা হয়েছে। তার জেরে নিউইয়র্ক থেকে অষ্ট্রেলিয়া থেকে সারা পৃথিবীর মানুষ ৮০ ধরনের যোগ দেখতে পেরেছেন।  

    এদিন কর্নাটকে অনুষ্ঠান শুরুর আগে প্রধানমন্ত্রী বলেন, এই সমগ্র মহাবিশ্ব আমাদের দেহ ও আত্মা থেকে শুরু হয়। যোগব্যায়াম আমাদের সচেতনতার পথে এগিয়ে নিয়ে যায়। তিনি বলেন, যোগ লক্ষ লক্ষ মানুষের মনে শান্তি আনবে। পাশাপাশি গোটা বিশ্বে শান্তির পরিবেশ তৈরি করবে। এইভাবে যোগ ব্যায়াম মানুষ এবং দেশকে সংযুক্ত করতে পারে। প্রধানমন্ত্রীর মতে, যোগ আমাদের সব সমস্যার সমাধান করতে পারে।

     

  • Modi Yoga Day: আসন্ন বিশ্ব যোগ দিবসে এখানে যোগাসন করবেন মোদি!

    Modi Yoga Day: আসন্ন বিশ্ব যোগ দিবসে এখানে যোগাসন করবেন মোদি!

    মাধ্যম নিউজ ডেস্ক: ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day)। ওইদিন মাইসুরু প্রাসাদের (Mysuru palace) সামনে গণ যোগাসন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)। সম্প্রতি একথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী। তিনি জানান, অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। মাইসুরু হচ্ছে দক্ষিণ ভারতের প্রথম শহর যারা যোগ কর্মসূচির জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে।

    যোগাসন ভারতের প্রাচীন ঐতিহ্য। সুপ্রাচীন কাল থেকে ভারতের বুকে চলছে যোগ চর্চা। বেদেও যোগের উল্লেখ রয়েছে বলেও শোনা যায়। সেই ঐতিহ্যের কথা বিবেচনা করেই ভারতের যোগাসনকে আন্তর্জাতিক স্তরে সম্প্রসারিত করতেই যোগ দিবস পালনের সিদ্ধান্ত নেয় ভারত সরকার। ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর সংযুক্ত রাষ্ট্রপুঞ্জে ২১ জুন দিনটিকে যোগ দিবস হিসেবে পালনের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঠিক তার পরের বছর থেকেই বিশ্বজুড়ে শুরু হয় যোগ দিবস পালন।

    আরও পড়ুন : “গত ৮ বছরে এমন কিছুতে লিপ্ত হইনি যাতে লজ্জায় মাথা নোয়াতে হয়”, গুজরাতে মোদি

    যোগব্যয়ামের প্রসারে মোদি সরকার বেশ কয়েকটি উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। এগুলি হল, ২০১৪ সালে নয়া সরকার ক্ষমতায় আসার পর জনস্বাস্থ্যে যোগের ভূমিকা ও প্রাসঙ্গিকতা নিয়ে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের চেষ্টা শুরু করে। ওই বছরই গঠিত হয় আয়ুষ মন্ত্রক। এই মন্ত্রকের অধীনেই যোগ সম্পর্কিত নানা সিদ্ধান্ত গৃহীত হয়। ক্ষমতায় আসার পরেই ৯ নভেম্বর সংযুক্ত রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে ১৯৩টি দেশের মধ্যে ১৭৩টি দেশ যোগ দিবস পালনের প্রস্তাব অনুমোদন করে। এর পরের বছর ১৫ জুন থেকে বিশ্বব্যাপী যোগ দিবস পালিত হয়। সেই থেকে আন্তর্জাতিক যোগ দিবসে পালিত হয়ে আসছে নানা কর্মসূচি।

    আরও পড়ুন : মোদিময় জাপান! প্রধানমন্ত্রীকে দেখেই উঠল ‘মোদি মোদি’, ‘ভারত মাতা কি জয়’ স্লোগান

    যোগ সম্প্রসারণ ও সংস্কারেও সরকার বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করে। এগুলি হল, আন্তর্জাতিক যোগ দিবস পালনের ক্ষেত্রে যোগা প্রোটোকল নির্ধারণ করে আয়ুষ মন্ত্রক। ‘ন্যাশনাল যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি প্রোমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড’ প্রতিষ্ঠা করা হয়েছে। জাতীয় স্তরে যোগ সম্পর্কিত উপদেষ্টা প্রতিষ্ঠানের কাজ করে এই সংস্থা। ২০১৬ সালে আয়ুষ মন্ত্রকের অধীনে জাতীয় শোক এবং প্রাকৃতিক চিকিৎসার প্রচারে উন্নয়ন বোর্ড গঠন করা হয়েছে।

    যোগ ব্যায়াম প্রশিক্ষণে শংসাপত্র দিয়ে উৎসাহিত করার ব্যবস্থাও করা হয়েছে। যোগব্যায়াম শিখতে যুব প্রজন্মকে উৎসাহিত করার পরিকল্পনাও করা হয়েছে। দেশের সব নাগরিকের জন্য প্রশিক্ষণের পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনাও নেওয়া হয়েছে। যোগ প্রশিক্ষণ সংস্থাগুলির ওপর আয়ুষ মন্ত্রকের নজর রাখার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

     

     

LinkedIn
Share