Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • Indian Cricket Team: জাতীয় দলে রিঙ্কু! এশিয়ান গেমসের জন্য ঘোষিত ভারতীয় দল

    Indian Cricket Team: জাতীয় দলে রিঙ্কু! এশিয়ান গেমসের জন্য ঘোষিত ভারতীয় দল

    মাধ্যম নিউজ ডেস্ক: জাতীয় দলে ডাক পেলেন রিঙ্কু সিং (Rinku Singh)। ১৯ তম এশিয়ান গেমসের জন্য পুরুষ ও মহিলা ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। একদিনের বিশ্ব কাপের ঠিক আগে এশিয়ান গেমস হওয়ায় কোনও সিনিয়র ক্রিকেটারকে ছাড়াই দল ঘোষণা করা হয়েছে। তবে মেয়েদের এশিয়ান গেমসে পূর্ণ শক্তির দল পাঠাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। 

    তরুণদের নিয়ে গড়া দল

    আলিগড়ের ছেলে, কলকাতা নাইট রাইডার্স টিমের পরিচিত মুখ রিঙ্কু ২০২৩ আইপিএলের অন্যতম সুপারস্টার। ব্যাটে ঝড় তুলেছিলেন তিনি। এবার জাতীয় দলে জায়গা পেতে চলেছেন রিঙ্কু। শুক্রবার রাতে বিসিসিআইয়ের তরফে এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের পুরুষ দল ঘোষণা করেছে বোর্ড। যে দলে রয়েছে একাধিক চমক। এই টিমে রয়েছেন রিঙ্কু। প্রথম বার এশিয়ান গেমসে (Asian Games 2023) অংশ নিচ্ছে ভারতীয় ক্রিকেট দল। ১৫ সদস্যের এশিয়ান গেমস টিমে এমন কয়েকজন মুখ রয়েছে যাঁরা আইপিএলের দুর্দান্ত পারফর্ম করেছিলেন। রিঙ্কু ছাড়াও তিলক ভার্মা, প্রভসিমরন সিং এবং জীতেশ শর্মার মতো তরুণরাও ডাক পেয়েছেন এশিয়ান গেমসের জন্য। বাংলার দুই তারকা শাহবাজ আহমেদ ও মুকেশ কুমার জায়গা পেয়েছেন দলে। রয়েছেন যশস্বী জসওয়ালও। তরুণদের নিয়ে গড়া  দলকে নেতৃত্ব দেবেন ঋতুরাজ গায়কোয়াড়। মাত্র ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ঋতুরাজ গায়কোয়াড়ের উপর ভরসা রেখেছে বোর্ড। 

    পূর্ণশক্তির মহিলা দল

    অপরদিকে, এশিয়ান গেমসে ভারতীয় মহিলাদের মূল দলই খেলতে যাচ্ছে। রিচা ঘোষ বাংলাদেশ সফরে দলের বাইরে থাকলেও এশিয়ান গেমসে দলে ফিরেছেন তিনি। এছাড়া বাংলা থেকে রিচা ঘোষ ছাড়া সুযোগ পেয়েছেন তিতাস সাধু। যিনি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন। দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর ও সহ অধিনায়ক স্মৃতি মন্ধনা।

    আরও পড়ুন: এক ডজন উইকেট অশ্বিনের! তিন দিনেই প্রথম টেস্ট জিতে নিল ভারত

    স্কোয়াড : ঋতুরাজ গায়কোয়াড় (ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, রাহুল ত্রিপাঠী, তিলক ভার্মা, রিঙ্কু সিং, জীতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াংশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, আবেশ খান, মুকেশ কুমার, শিবম মাভি, শিবম দুবে এবং প্রভসিমরন সিং।

    ভারতীয় মহিলা দল: হরমনপ্রীত কৌর (ক্যাপ্টেন), স্মৃতি মন্ধনা (ভাইস ক্যাপ্টেন), শেফালি বর্মা, জেমিমা রডরিগেজ, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটকিপার), আমনজ্যোৎ কৌর, দেবিকা বৈদ্য, অঞ্জলি সর্বানি, তিতাস সাধু, রাজেশ্বরী গায়কোয়াড়, মিন্নু মণি, কণিকা আহুজা, উমা ছেত্রী (উইকেটকিপার), অনুষা বরেড্ডি। স্ট্যান্ড-বাই: হার্লিন দেওল, কাশভি গৌতম, স্নেহ রানা, সাইকা ইশাক ও পূজা বস্ত্রকার।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • India Vs West Indies: এক ডজন উইকেট অশ্বিনের! তিন দিনেই প্রথম টেস্ট জিতে নিল ভারত

    India Vs West Indies: এক ডজন উইকেট অশ্বিনের! তিন দিনেই প্রথম টেস্ট জিতে নিল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: জয় দিয়ে ক্যারিবিয়ান সফর (India Vs West Indies) শুরু করল টিম ইন্ডিয়া। মাত্র তিন দিনেই প্রথম টেস্ট ১৪১ রানে জিতে নিল রোহিত বাহিনী। দুই ম্যাচের সিরিজে ভারত এগিয়ে গেল ১-০ ব্যবধানে। ম্যাচের অন্যতম নায়ক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। দুই ইনিংস মিলিয়ে নিলেন ১২টি উইকেট। যার মধ্যে দ্বিতীয় ইনিংসে তিনি ৭ ক্যারিবিয়ান ব্যাটসম্যানকে আউট করেছেন।

    দুর্বল ওয়েস্ট ইন্ডিজ

    এই ফল প্রত্যাশিতই। কারণ সদ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা ভারতের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার তেমন শক্তি নেই এই ওয়েস্ট ইন্ডিজ (India Vs West Indies) দলের। বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে তারা। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ঐতিহ্য ও পরম্পরা এখন অনেকটাই ফিকে। তাই প্রথম টেস্টে কার্লোস ব্রেথওয়েটের নেতৃত্বাধীন দলটি বিরাট কোহলিদের সঙ্গে পেরে উঠবেন না সেটা বোঝাই গিয়েছিল। তবে এভাবে তিন দিনে ম্যাচ শেষ হয়ে যাবে, তা কিছুটা বিস্মিত করেছে ক্রিকেট মহলকে।

    মন্থর ব্যাটিং বিরাটের

    প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে গিয়েছিল ১৫০ রানে। জবাবে ভারত ৫ উইকেট ৪১২ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয়। যশস্বী জয়সওয়াল ১৭১ রান করে আউট হন। বিরাট কোহলির সংগ্রহ ৭৬। যদিও একটা সময় মনে হয়েছিল, রোহিত, যশস্বীদের পথে হেঁটে কোহলিও সেঞ্চুরি হাঁকাবেন। তা হয়নি। কোহলি বেশ মন্থর ব্যাটিং করেন। ১৮২টি বল খেলেন ভিকে। ওয়েস্ট ইন্ডজের মতো দলের বিরুদ্ধ এত সাবধানী ক্রিকেট খেলার যৌক্তিকতা নিয়ে উঠছে প্রশ্ন। তবে ব্যাট হাতে ব্যর্থ হন অজিঙ্কা রাহানে। ভারত প্রথম ইনিংসে ২৭১ রানের লিড নেয়।

    আরও পড়ুন: এলিট ক্লাবে যশস্বী! প্রথম টেস্টে বড় রানের ইনিংস গড়ছে ভারত

    ফের দুরন্ত অশ্বিন

    জবাবে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস। আসলে উইকেট হয়ে উঠেছিল স্পিন সহায়ক। তাই ভারত অধিনায়ক রোহিত শর্মা অশ্বিনের হাতে বল তুলে দিতে দেরি করেননি। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ৫০.৩ ওভার ব্যাট করেছে। আর তার মধ্যে ভারতের দুই স্পিনার অশ্বিন ও জাদেজা হাত ঘুরিয়েছেন ৪২.৩ ওভার। তার মধ্যে অশ্বিন ৭টি ও জাদেজা ২টি উইকেট ঝুলিতে পুরে নেন। বাকি উইকেট মহম্মদ সিরাজের। তবে টিম ইন্ডিয়ার এই সহজ জয়ে উঠছে অনেক প্রশ্ন। এমন সিরিজ খেলা কি খুবই প্রয়োজন? যেখানে লড়াই শব্দটাই নেই। একপেশে ম্যাচ। যা ঘণ্টার পর ঘণ্টা দেখার মতো ধৈর্য বা আগ্রহ নেই দর্শকদের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Panchayat Election 2023: হাইকোর্টই ঠিক করবে জয়ী প্রার্থীর ভবিষ্যত! সমস্ত জেলাশাসককে চিঠি নির্বাচন কমিশনের

    Panchayat Election 2023: হাইকোর্টই ঠিক করবে জয়ী প্রার্থীর ভবিষ্যত! সমস্ত জেলাশাসককে চিঠি নির্বাচন কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) জয়ী কোনও প্রার্থীকে এখনই জয়ী বলা যাবে না। হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ মেনে সমস্ত জেলাশাসককে এমনই নির্দেশ পাঠাল রাজ্য নির্বাচন কমিশন। সমস্ত জেলাশাসকদের (DM) চিঠি দিয়ে জানানো হয়, ‘সমস্ত জয়ী প্রার্থীকে দ্রুত কমিশনের নোটিস সম্বন্ধে অবহিত করতে হবে জেলাশাসকদের।’

    কী বলল কমিশন 

    পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত একাধিক মামলা চলছে কলকাতা হাইকোর্টে। তার মধ্যে, একটি মামলায়, হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আগেই মন্তব্য করেছিল, জয়ী প্রার্থীদের মনে রাখতে হবে যে তাঁদের ভবিষ্যৎ সংশ্লিষ্ট মামলার উপর নির্ভর করছে। সেই সূত্রেই আরও বলা হয়েছিল, পঞ্চায়েত ভোট সংক্রান্ত যাবতীয়  নথি, সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে। ঘটনা হল, মনোনয়ন পর্ব থেকে ভোটগ্রহণের নানা পর্বে কারচুপির অভিযোগ উঠেছে। সেই সমস্ত অভিযোগই হাইকোর্টে বিচারাধীন। এবার সেই মামলার রায়ে কী বেরোয়, তার উপরই নির্ভর করবে পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ। রাজ্য নির্বাচন কমিশন এই বিষয়টিই একেবারে চিঠি দিয়ে সমস্ত জেলাশাসকদের জানিয়েছে। সঙ্গে এও জানানো হয়েছে, যে সংশ্লিষ্ট জেলার প্রত্যেক জয়ী প্রার্থীকে যেন কমিশনের নোটিস সম্পর্কে অবিলম্বে জানানো হয়। 

    রাজ্যে নানা প্রান্তে হিংসা

    রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই জেলায় জেলায় হিংসার ছবি ফুটে উঠেছে। এই আবহেই ভোট সম্পন্ন হয়। ভোট গণনা হয়। ফল প্রকাশিত হয়। প্রতিদিনই রক্ত ঝড়েছে গ্রাম বাংলায়। এই প্রসঙ্গে একটি মামলায়,হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, পঞ্চায়েত ভোটে প্রার্থীদের জয় নির্ভর করবে মামলার রায়ের উপরেই। ভোট-হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, ‘‘রাজ্য যদি নাগরিককে নিরাপত্তা না দিতে পারে, তা হলে সেটি খুবই গুরুতর বিষয়।’’ 

    আরও পড়ুন: ‘‘আসন সংখ্যায় দ্বিগুণ বৃদ্ধি বিজেপির’’! সুকান্ত-শুভেন্দুদের প্রশংসা শাহের, অগাস্টেই বঙ্গ-সফরে?

    আদালতের অভিমত

    প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলে, ‘‘নির্বাচনের ফল ঘোষণার পরেও যে সব ঘটনা ঘটছে আদালত তা দেখে বিস্মিত। প্রাথমিক ভাবে মনে হচ্ছে, যে সন্ত্রাস, হিংসা চলছে রাজ্য তা নিয়ন্ত্রণ করতে পারছে না। মানুষের জীবনধারণের স্বাধীনতার সঙ্গে আপস করা হচ্ছে। পুলিশ নিরীহ মানুষকে সাহায্য করছে না বলে অভিযোগ। সাধারণ মানুষের শান্তি যাতে ভঙ্গ না হয় তা নিশ্চিত করার দায়িত্ব রাজ্যের। যদি এটি তারা না করতে পারে তা খুবই উদ্বেগের।”  ডিভিশন বেঞ্চ বলে, সমস্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রার্থীদের জয়ের বিষয়টি ফয়সালা হবে না। তাঁদের মামলা নিষ্পত্তি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। হাইকোর্টের এই নির্দেশ মাথায় রেখেই নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে জেলাশাসকদেরও সতর্ক করে দিয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Panchayat Poll 2023: ‘‘আসন সংখ্যায় দ্বিগুণ বৃদ্ধি বিজেপির’’! সুকান্ত-শুভেন্দুদের প্রশংসা শাহের, অগাস্টেই বঙ্গ-সফরে?

    Panchayat Poll 2023: ‘‘আসন সংখ্যায় দ্বিগুণ বৃদ্ধি বিজেপির’’! সুকান্ত-শুভেন্দুদের প্রশংসা শাহের, অগাস্টেই বঙ্গ-সফরে?

    মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির লড়াইকে সাফল্য হিসেবেই দেখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ট্যুইটবার্তায় শাহ, বিজেপির পশ্চিমবঙ্গের নেতা ও কর্মীদের ধন্যবাদ জানান। বিশেষ করে পঞ্চায়েত ভোটের সময় লাগাতার পরিশ্রম ও প্রচেষ্টার জন্য নাম করে অভিনন্দন জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। অন্যদিকে, শুক্রবারই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দিল্লিতে অমিত শাহের কাছে দরবার করেছেন সুকান্ত৷ পঞ্চায়েত ভোট সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। সূত্রের খবর, ভোটে দলের পরাজয়ের কারণ হিসেবে শাসকদলের সন্ত্রাসকেই দায়ী করে অমিত শাহর কাছে নালিশ ঠুকেছেন সুকান্ত।

    লোকসভা নির্বাচন পাখির চোখ

    পঞ্চায়েত নির্বাচন ব্যাপক হিংসা, অশান্তি নিয়ে এর আগে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করেন শাহ। এদিন সুকান্তের সঙ্গে বৈঠক করেন তিনি। সন্ধে ৬টা নাগাদ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে বৈঠক হয় দু’জনের মধ্যে। বাংলার পরিস্থিতি নিয়ে আলোচনা হয় দু’জনের মধ্যে।

    আরও পড়ুন: ‘‘ভোট-পরবর্তী হিংসায় ফের আক্রান্ত গ্রামবাংলা, এটাই কি গণতন্ত্র?’’ নিন্দা শুভেন্দুর

    পঞ্চায়েত নির্বাচন চলাকালীন এবং ভোট পরবর্তী হিংসা নিয়েও কথা হয়। এর আগে, নির্বাচন চলাকালীনও সুকান্তের সঙ্গে ফোনে দু’বার কথা হয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সাক্ষাৎ শেষে সুকান্ত জানান, ২০২৪-এর লোকসভা নির্বাচনে অবশ্যই ভাল করবে বিজেপি। 

    লোকসভা নির্বাচন পাখির চোখ

    শাহি-বৈঠক সেরে এদিন সংবাদমাধ্যমের মুখোমুখই হন সুকান্ত। তিনি বলেন, “অগাস্টে বাংলা সফরে আসবেন অমিত শাহ। বাংলায় বিজেপি-র কার্যকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি জনসভাও করবেন।” শুক্রবার অমিত শাহ জানিয়েছেন, পঞ্চায়েত ভোটে বঙ্গ বিজেপি যেভাবে লড়াই করেছে, তাতে খুশি। বঙ্গ বিজেপির পাশে থাকার বার্তাও দেন শাহ। শাহের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে এ নিয়ে ট্যুইট করেন সুকান্ত মজুমদার৷ 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kuntal Ghosh: অভিষেকের নাম বলার জন্য চাপ! কুন্তলের চিঠির অভিযোগ ভিত্তিহীন দাবি সিবিআই-এর

    Kuntal Ghosh: অভিষেকের নাম বলার জন্য চাপ! কুন্তলের চিঠির অভিযোগ ভিত্তিহীন দাবি সিবিআই-এর

    মাধ্যম নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে তাঁকে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছিলেন কুন্তল ঘোষ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে এই অভিযোগ জানিয়ে জেলে বসে চিঠি লিখেছিলেন কুন্তল। এই অভিযোগ ভিত্তিহীন বলে আদালতে জানিয়ে দিল সিবিআই। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে সিবিআই জানায়, কুন্তলকে কেউ চাপ দিচ্ছেন এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। এমনকী জেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেও কোনও সূত্র পাননি তদন্তকারীরা। এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উদ্দেশে বিচারপতি সিনহা বলেন, ‘‘এখনও কেন কিং পিন অবধি পৌঁছনো যাচ্ছে না।’’

    অভিযোগ ভিত্তিহীন

    গত ২৯ মার্চ ধর্মতলায় শহিদ মিনারের সভা থেকে অভিষেক দাবি করেছিলেন, হেফাজতে থাকার সময় মদন মিত্র, কুণাল ঘোষকে তাঁর নাম নিতে বলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর পরেই রাজ্যে শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষ দাবি করেন যে, অভিষেকের নাম বলার জন্য তাঁকে ‘চাপ’ দিচ্ছে ইডি, সিবিআই। এই সংক্রান্ত অভিযোগ জানিয়ে নিম্ন আদালতে চিঠিও দেন কুন্তল। পুলিশি হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠান কলকাতার হেস্টিংস থানাতেও। তার পর হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর পর্যবেক্ষণে জানান, প্রয়োজনে সিবিআই বা ইডি এই ঘটনায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে। 

    আরও পড়ুন: ‘‘ভোট-পরবর্তী হিংসায় ফের আক্রান্ত গ্রামবাংলা, এটাই কি গণতন্ত্র?’’ নিন্দা শুভেন্দুর

     শুক্রবার হাই কোর্টে রিপোর্ট দিয়ে সিবিআই জানায় যে, কুন্তলের অভিযোগ ভিত্তিহীন। সিবিআইয়ের তরফে এ-ও জানানো হয়েছে যে, কুন্তলের জেলযাত্রার প্রথম দিন থেকে ওই চিঠি লেখা পর্যন্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে যে নির্দেশ দিয়েছিল আদালত, তাতে মাত্র কয়েক দিনের ফুটেজ পাওয়া গিয়েছে। বাকি ফুটেজ নেই। জেল থেকে মাত্র কয়েকদিনের ফুটেজ দেওয়া হয়। সেই ফুটেজে কোথাও কোনও চাপ দেওয়ার ঘটনা দেখা যায়নি। এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উদ্দেশে বিচারপতি সিনহা বলেন, ‘‘এখনও কেন কিং পিন অবধি পৌঁছনো যাচ্ছে না।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Calcutta High Court: ভোটে কারচুপি! বিডিও-র বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের

    Calcutta High Court: ভোটে কারচুপি! বিডিও-র বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলা গুলো জনস্বার্থ মামলা হিসেবে দায়ের করা যেতে পারে। শুক্রবার পঞ্চায়েত ভোট সংক্রান্ত একটি মামলায় এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য করল কলকাতা হাইকোর্ট। এদিন হাওড়ার সলপে বিরোধীদের জয়ী ঘোষণা করেও শাসকদলের পরাজিত প্রার্থীদের শংসাপত্র দেওয়ার অভিযোগ সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন ওই মন্তব্য করেন বিচারপতি অমৃতা সিনহা। 

    বিডিও-র বিরুদ্ধে মামলা

    এদিন শুনানির সময় মামলাকারীদের উদ্দেশে বিচারপতি সিনহা বলেন, ‘পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলা গুলো আপনারা জনস্বার্থ মামলা হিসেবে দায়ের করছেন না কেন? বৃহত্তর পরিসরে এই ঘটনাগুলির সঙ্গে সরাসরি জনস্বার্থ জড়িয়ে রয়েছে। এইগুলো জনস্বার্থেরই বিষয়।’ বিরোধীদলের প্রার্থীরা ভোটে জিতলেও শাসকদলের প্রার্থীদের জয়ের শংসাপত্র দেওয়ার অভিযোগ ওঠে হাওড়ার সলপে। মামলাকারী প্রার্থীরা স্থানীয় বিডিও-র বিরুদ্ধে অভিযোগ করেছেন। বিচারপতি সিনহা এদিন বিডিও-র বিরুদ্ধে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। 

    ব্যালট পেপার ছিনতাই-মামলা

    অন্যদিকে, বালিতে গণনাকেন্দ্রের বাইরে ব্যালট পেপার পাওয়া যাওয়ার ঘটনায় আদালতে হাজিরা দিলেন জগাছার বিডিও। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে হাজিরা দিয়ে গণনাকেন্দ্রের সিসিটিভি ফুটেজ আদালতে পেশ করেন তিনি। আদালতের তরফে এই সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি বলেন, দেখতে হবে, কে বা কারা ব্যালট পেপার গণনাকেন্দ্রের বাইরে নিয়ে এল। এদিন আদালতে জগাছার বিডিও বলেন, বালির ওই গণনাকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই হয়েছে। সেকথা জানিয়ে পুলিশে এফআইআর করেছেন তিনি। কমিশনকেও ঘটনার কথা জানিয়েছেন। তবে কমিশন এব্যাপারে কী পদক্ষেপ করেছে তা তাঁর জানা নেই। ওদিকে কমিশনের তরফে জানানো হয়েছে রাজ্যে ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন হয়েছে। এছাড়া ৬০০০টি বেনিয়মের অভিযোগ কমিশনে জমা পড়েছে। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। কোনও বেনিয়ম ধরা পড়লে পদক্ষেপ করবে কমিশন। এদিন আদালতে পেশ হওয়া সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী ২৫ জুলাই মামলাটির ফের শুনানি হবে।

    আরও পড়ুন: ভাঙড়ের পথে নওশাদকে আটকাল পুলিশ! গাড়িতেই বসে আইএসএফ বিধায়ক

    রামনগরেও বিতর্ক

    রামনগরের জেলা পরিষদে জয়ী ঘোষণা পরেও সার্টিফিকেট দেওয়া হয়নি বিজেপি প্রার্থীকে। জয়ের সার্টিফিকেট চেয়ে মামলা করেন তিনি। এদিন এই মামলার প্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে হাজিরা দিলেন সেখানকার বিডিও। সশরীরে এজলাসে হাজিরা দিলেন রামনগরের পঞ্চায়েতের রিটার্নিং অফিসার। রামনগর-২-এর বিডিও অখিল মণ্ডল জানান, ভোটের ফলাফল রেকর্ডিং এর সময় অদলবদল হয়। রামনগর ২ নং ব্লকের গণনা কেন্দ্রের সমস্ত সিসিটিভি ফুটেজ হাইকোর্টে জমা রাখতে নির্দেশ দেন বিচারপতি সিনহা। বিডিও-এর কাছে হলফনামা তলব করেন তিনি। ২৫ জুলাই এই মামলার পরবর্তী শুনানি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India Vs West Indies: এলিট ক্লাবে যশস্বী! প্রথম টেস্টে বড় রানের ইনিংস গড়ছে ভারত 

    India Vs West Indies: এলিট ক্লাবে যশস্বী! প্রথম টেস্টে বড় রানের ইনিংস গড়ছে ভারত 

    মাধ্যম নিউজ ডেস্ক: রঞ্জি ট্রফি এবং আইপিএলে ভাল খেলার ফলে ডাক পেলেন ভারতীয় দলে। প্রথম সুযোগই কাজে লাগালেন ২১ বছরের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। অভিষেক টেস্টেই শতরান করলেন যশস্বী। বুঝিয়ে দিলেন ভারতীয় দলে তাঁকে নেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল না। যশস্বী ও অধিনায়ক রোহিত শর্মার জোড়া শতরানে ভর করে প্রথম টেস্টে চালকের আসনে টিম ইন্ডিয়া। দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৩১২ রানে ২ উইকেট। ক্রিজে (India Vs West Indies ) রয়েছেন যশস্বী জয়সওয়াল ও বিরাট কোহলি।

    অভিষেক টেস্টে শতরান

    যশস্বী ১৭তম ভারতীয় ব্যাটার যিনি অভিষেক টেস্টে শতরান করলেন। ভারতীয়দের মধ্যে প্রথম এই কীর্তি গড়েছিলেন লালা অমরনাথ। ১৯৩৩ সালে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে নিজের প্রথম ম্যাচে শতরান করেছিলেন। এর পর একাধিক ক্রিকেটার নিজের প্রথম টেস্টে শতরান করেছেন। তাঁদের মধ্যে গুন্ডাপ্পা বিশ্বনাথ, মহম্মদ আজহারউদ্দিন, সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র সহবাগ, সুরেশ রায়না, শিখর ধাওয়ানেরা রয়েছেন। ২০২১ সালে অভিষেক হয় শ্রেয়স আয়ারের। তিনিই শেষ ভারতীয় যিনি অভিষেক টেস্টে শতরান করেছিলেন। তার আগে ২০১৮ সালে পৃথ্বী শ অভিষেক টেস্টে শতরান করেছিলেন।

    ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যশস্বীই প্রথম ভারতীয় যিনি অভিষেক টেস্টে শতরান করলেন। অভিষেক ম্যাচের টুপি পেয়েছিলেন রোহিত শর্মার হাত থেকে। তাঁর সঙ্গে জুটি গড়েই শতরান করলেন যশস্বী। রোহিতও অভিষেক টেস্টে শতরান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই।

    আরও পড়ুন: রান পেলেন রোহিত, অভিষেকেই শতরান যশস্বীর, দুরন্ত ভারত

    বড় রানের পথে ভারত

    প্রথম দিন যেখানে শেষ করেন, দ্বিতীয় দিন সেখান থেকেই শুরু করেছিলেন যশস্বী। বিনা উইকেটে ৮০ রান থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। সেখান থেকে ফের ঠান্ডা মাথায় দলের ইনিংস গড়েন টেস্টে ভারতের নতুন ওপেনিং জুটি। রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়ালের ডানহাত-বাঁ হাতি কম্বিনেশন অভিষেকে সুপার হিট। ক্রিজে টিকে থাকার পাশাপাশি প্রয়োজন মত আক্রমণাত্মক শটও খেলেন দুই ব্যাটার। নিজেদের শতরানের পার্টনারশিপ পূরণ করে ফেলেন। দলের ২২৯ রানের মাথায় ব্যক্তিগত ১০৩ রান করে আউট হন ভারত অধিনায়ক। যশস্বীকে ওপেনিং স্লট ছেড়ে দেওয়া শুভমন গিল প্রথম ডাউন এসে বড় রান করতে পারেননি। ৬ রান করে আউট হন। এরপর দিনের শেষ পর্যন্ত ব্যাটিং করেন যশস্বী ও বিরাট। দিনের শেষে ১৪৩ রানে যশস্বী জয়সওয়াল ও ৩৬ রান বিরাট কোহলি অপরাজিত রয়েছেন।  তৃতীয় দিন বড় রান গড়াই লক্ষ্য ভারতের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs West Indies: রান পেলেন রোহিত, অভিষেকেই শতরান যশস্বীর, দুরন্ত ভারত

    India vs West Indies: রান পেলেন রোহিত, অভিষেকেই শতরান যশস্বীর, দুরন্ত ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: অভিষেক টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড বুকে জায়গা করে নিলেন যশস্বী জয়সওয়াল। শিখর ধাওয়ান, পৃথ্বী শ-এর পর তিনি হলেন তৃতীয় ভারতীয় ওপেনার যিনি প্রথম টেস্টে শতরান করলেন। তার লেগেছে ২১৫ বল। মেরেছেন ১১টি চার। শতরান করলেন অধিনায়ক রোহিত শর্মাও। তাঁর লেগেছে ২২০ টি বল। জোড়া সেঞ্চুরিতে ভর করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ইনিংসে বড় রানের পথে ভারত।

    দাপট যশস্বী-রোহিতের

    বৃহস্পতিবার, ম্যাচের দ্বিতীয় দিনে শুরু থেকেই দাপট দেখিয়েছে ভারত। প্রথমে হাফ সেঞ্চুরি করেন যশস্বী। তারপর অর্ধ শতরানের গণ্ডি টপকান রোহিত। ওপেনিং জুটিতে বহুদিন পর এত রান উঠলো ভারতের। যা কোচ রাহুল দ্রাবিড়ের কাছে যথেষ্ট স্বস্তির। ৬৯.১ ওভারে আথানাজের বলে ১ রান নিয়ে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন যশস্বী। শিখর ধাওয়ান ও পৃথ্বী শ-র পরে তৃতীয় ভারতীয় ওপেনার হিসেবে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেন যশস্বী। উল্লেখযোগ্য বিষয় হল, ধাওয়ান ও পৃথ্বী ঘরের মাঠে এমন কৃতিত্ব দেখান। যশস্বী প্রথম ভারতীয় ওপেনার, যিনি বিদেশের মাটিতে টেস্ট অভিষেকে শতরানের গণ্ডি টপকালেন। সেই সঙ্গে ঢুকে পড়লেন সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র সেওয়াগদের অভিজাত তালিকায়। যাঁদের প্রত্যেকেরই টেস্ট অভিষেকে সেঞ্চুরি রয়েছে। ১৯৯৬ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন সৌরভ। সৌরভের ২৭ বছর পর টেস্ট অভিষেকে নজরকাড়া সেঞ্চুরি করলেন আরও এক বাঁহাতি, যশস্বী।  

    আরও পড়ুন: চালকের আসনে ভারত! অশ্বিনের দাপটে ১৫০ রানেই শেষ ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস

    প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ১৫০ রানে অলআউট হয়ে যায়। ভারতীয় দলের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন একাই নেন ৫ টি উইকেট। সেই ভিতের উপর ভারতীয় ব্যাটসম্যানরা দাপট দেখাচ্ছেন। তবে ক্যারিবিয়ান বোলিংয়ের এমন দুরবস্থা দেখে অনেকেই বিস্মিত। ভারতীয় ব্যাটসম্যানদের সামনে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেননি হোল্ডার, কর্নওয়ালরা। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ব্রাইথওয়েট ৮ বোলারকে ব্যাবহার করেন। শেষ পর্যন্ত সাফল্য আসে অ্যাথাঞ্জির বলে। তিনি ফেরান ভারত অধিনায়ককে। রোহিত ২২১ বলে ১০৩ রানে আউট হন। তাঁর ইনিংসে রয়েছে ১০টি চার ও দুটি ছক্কা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বেশ চাপে ছিলেন তিনি। এই ইনিংস হিটমান কে অনেকটাই স্বস্তি দেবে। এই প্রতিবেদন লেখা অবধি ভারত ১ উইকেটে  ২৩১ রান তুলেছে। যশস্বী ১১২ শুভমন গিল ১ রানে ক্রিজে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Panchayat Election 2023: রাজভবনে জমা সব হিংসার অভিযোগ পাঠাতে হবে হাইকোর্টে, নির্দেশ রাজ্যপালের

    Panchayat Election 2023: রাজভবনে জমা সব হিংসার অভিযোগ পাঠাতে হবে হাইকোর্টে, নির্দেশ রাজ্যপালের

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্রাবাচনের সময় (Panchayat Election 2023) রাজভবনে জমা হওয়া সব অভিযোগ আদালতে জমা দেওয়ার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। রাজভবন সূত্রে খবর, ভোটে হিংসা সংক্রান্ত প্রায় সাড়ে সাত হাজার অভিযোগ জমা পড়েছিল রাজভবনের পিস রুমে। ভোটে অনিয়ম ও সন্ত্রাস নিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। সেই মামলায় রাজভবনে জমা পড়া সব অভিযোগ আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল।

    রাজ্যপালের নির্দেশ 

    উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) নির্ঘন্ট প্রকাশের পর থেকেই উত্তপ্ত হয়েছে রাজ্য। মনোনয়ন পর্ব থেকে শুরু হয়ে ভোটের দিন ও তার পর পর্যন্ত জারি রয়েছে অশান্তি। অসমর্থিত সূত্র বলছে, সবমিলিয়ে মোট পঞ্চাশের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে। বিরোধীদের দাবি, সেন্ট্রাল ফোর্সকে এনেও বসিয়ে রাখা হয়েছিল। তার ফলেই ভোটের দিনে এত মৃত্যু। রাজভবন থেকে নির্বাচনে হিংসা সংক্রান্ত নানা অভিযোগ একসঙ্গে করে সিল খামে কমিশনে পাঠানো হয়েছিল। তার সঙ্গে রাজ্যপাল (C V Ananda Bose) একটি নোটও পাঠান কমিশনে। সূত্রের খবর সেই নোটে লেখা হয় ওইসব অভিযোগের যতক্ষণ পর্যন্ত তদন্ত ও বিচার হয় ততক্ষণ পর্যন্ত যেন নির্বাচনের ফল স্থগিত রাখা হয়। কিন্তু তা হয়নি। রাজভবন সূত্রে খবর, বিচার বিভাগীয় স্ক্রুটিনি করার জন্য রাজভবনে জমা পড়া অভিযোগগুলো আদালতের সামনে পেশ করার নির্দেশ ইতিমধ্যেই দিয়েছে হাইকোর্ট। সেই রায়ের প্রেক্ষিতেই নির্বাচন কমিশনকে এই নির্দেশ দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এ প্রসঙ্গে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, রাজ্যপালের এই নির্দেশ প্রত্যাশিতই ছিল। 

    আরও পড়ুুন: “ভারতীয় গণতন্ত্রকে আমি অন্তর থেকে কুর্নিস করি,” বললেন মুসলিম ওয়ার্ল্ড লিগ কর্তা

    বিএসএফের স্পেশাল ডিজির রিপোর্ট

    কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখার অভিযোগ তুলেছিল বিরোধীরা। ভোটপর্ব (Panchayat Election 2023) মিটতেই রাজ্যপালের সঙ্গে দেখা করলেন বিএসএফের স্পেশাল ডিজি। সূত্রের খবর, ভোটে কীভাবে ব্যবহার করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে, রাজ্যপালকে তা নিয়ে রিপোর্ট দেবেন তিনি। এর আগে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্পর্শকাতর বুথের তালিকা না দেওয়ার অভিযোগ তুলেছিল বিএসএফ। রাজভবন সূত্রে খবর, ভোট পরবর্তী হিংসা রুখতে কী ভূমিকা হবে কেন্দ্রীয় বাহিনীর? সেই বিষয়েও রাজ্যপালের কাছে রিপোর্ট দেবেন বিএসএফের স্পেশাল ডিজি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Delhi Flood: ভাসছে দিল্লি, বাড়ছে যমুনার জলস্তর, অমিত শাহকে চিঠি কেজরিওয়ালের 

    Delhi Flood: ভাসছে দিল্লি, বাড়ছে যমুনার জলস্তর, অমিত শাহকে চিঠি কেজরিওয়ালের 

    মাধ্যম নিউজ ডেস্ক: বন্যার আশঙ্কায় প্রহর গুনছে দিল্লিবাসী (Delhi Flood)। অতি বৃষ্টির জেরে প্লাবিত হয়েছে যমুনা নদী। দিল্লিতে ৪৫ বছরের রেকর্ড ছাপিয়ে গেল যমুনার জলস্তর। বৃহস্পতিবার সকাল ৭টায় যমুনার জলস্তর বেড়ে হয় ২০৮.৪৬ মিটার। যা ১৯৭৮ সালের বন্যার সময় জলস্তরের রেকর্ডকে টপকে গিয়েছে। ওই সময় যমুনার জলস্তর বেড়ে হয়েছিল ২০৭.৪৯ মিটার। তবে এই জলস্তর আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তার চিঠিতে বলেছেন-হাথনিকুন্ড থেকে সীমিত পরিমাণে জল ছাড়তে হবে, যাতে যমুনার জলস্তর আরও না বাড়ে। 

    বিপদের মুখে রাজধানী

    আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে বন্যাপ্রবণ (Delhi Flood) এলাকাগুলিতে ১৪৪ ধারা জারি করেছে দিল্লি পুলিশ। বড় বিপদের মুখে রাজধানী। বিপদ বাড়িয়েছে প্রতিবেশী রাজ্য় হরিয়ানা। সে রাজ্য় থেকে জল ছাড়তেই বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে যমুনা নদী। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে নদীর জল রাস্তায় উঠে এসেছে। নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করায় শহরের ভিতরেও জল ঢুকতে শুরু করেছে। ইতিমধ্যেই বহু এলাকা প্লাবিত হয়েছে। মনাস্ট্রি মার্কেট, কাশ্মীরি গেট, রিং রোডে বাসিন্দাদের ঘরে জল ঢুকতে শুরু করেছে। সেখানকার বাসিন্দাদের অন্যত্র সরানোর কাজ চলছে। রিং রোডে বালির বস্তা ফেলে অস্থায়ী বাঁধ দেওয়ার চেষ্টা করা হয়েছে। বাসিন্দাদের উদ্ধারের জন্য বড় বড় গাড়ি নিয়ে আসা হয়েছে। পরিস্থিতি ক্রমে খারাপ হওয়ায় জরুরি বৈঠক ডেকেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 

    ভাসছে নীচু এলাকা

    জি-২০ শীর্ষ সম্মেলন দিল্লিতে অনুষ্ঠিত হবে তাই দিল্লিতে বন্যা (Delhi Flood) হলে তা বিশ্বের কাছে ভালো বার্তা যাবে না, বলে মনে করছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কোজরিওয়াল। বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী অনুরোধ করেন যে যমুনা নদীর পাড়ে নীচু এলাকাগুলিতে যারা বসবাস করেন, তারা যেন দ্রুত এলাকা ছেড়ে বেরিয়ে আসেন। রাজ্যের বেশ কিছু জায়গায় অস্থায়ী তাঁবুর ব্যবস্থা করা হয়েছে, সেখানেই সাধারণ মানুষকে আশ্রয় নিতে অনুরোধ করেন কেজরিওয়াল। জমা জলের কারণে ব্য়াপক যানজটেরও সৃষ্টি হচ্ছে দিল্লির রাজপথে। ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কাছেও সাহায্য চাওয়া হয়েছে। 

    আরও পড়ুন: ফুঁসছে মন্দাকিনী ও অলকানন্দা, অতি ভারী বৃষ্টির কারণে বন্ধ কেদারনাথ যাত্রা

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share