Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • CV Anand Bose: দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ! ওমপ্রকাশ মিশ্রর বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাজ্যপালের

    CV Anand Bose: দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ! ওমপ্রকাশ মিশ্রর বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাজ্যপালের

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের (North Bengal University) প্রাক্তন অন্তর্বর্তী উপাচার্য ওমপ্রকাশ মিশ্রর (Omprakash Mishra) বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Anand Bose)। শিক্ষা দুর্নীতি মামলায় সুবীরেশ ভট্টাচার্য গ্রেফতার হওয়ার পর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের  আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হন। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি, নৈতিক অধঃপতন, বেনিয়ম, অশোভন আচরণ-সহ একাধিক অভিযোগে তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য সঞ্চারী রায় মুখোপাধ্যায়কে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

    কেন তদন্তের নির্দেশ

    উল্লেখ্য, অস্থায়ী উপাচার্য হিসাবে দুমাসের জন্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালে এসেছিলেন ওমপ্রকাশ মিশ্র। তবে অস্থায়ীভাবে নিযুক্ত উপাচার্যের জন্য বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়। অনুমতি ছাড়া তিনি কোনও জমি হস্তান্তর করতে পারবেন না। আর্থিক লেনদেন সংক্রান্ত কোনও বিষয়েও নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনুমতি নিতে হবে। এই সময় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হোটেল ম্যানেজমেন্ট প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলা ঘিরে বিতর্ক তৈরি হয়। বিশ্ববিদ্যালয়ের জমিতে বেসরকারি প্রতিষ্ঠান বানানোর সপক্ষে থাকতে দেখা যায় ওমপ্রকাশকে। প্রশ্ন ওঠে তাহলে কি নিয়ম ভেঙে কাজ করছেন অস্থায়ী ভিসি? পরে যদিও,ছাত্র-ছাত্রী সহ শিক্ষকদের লাগাতার চাপের মুখে পড়ে বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ থেকে পিছু হঠে সরকার।

    আরও পড়ুন: বাড়ছে মিজেলস, রুবেলা! শিশুদের জন্য সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

    অভিযোগ প্রসঙ্গে ওমপ্রকাশ মিশ্র বলেন, “আমার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে শুনলাম। আমি যে কোনও তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত। আমার বিরুদ্ধে দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ আনা হয়েছে। কিন্তু কোথায় দুর্নীতি বা বেনিয়ম হয়েছে তাঁর উল্লেখ নেই। রাজ্যের নামী শিক্ষাবিদদের নিয়ে সোমবার আমি একটি সাংবাদিক বৈঠক ডেকেছি। এই কথা প্রকাশ্যে আসার পরই আমার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হল।’রাজভবন সূত্রে খবর ওমপ্রকাশের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল। এবার সেই বিষয়েই পদক্ষেপ করা হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Whatsapp Chat Transfer: কিউআর কোড দিয়ে স্থানান্তর করা যাবে হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি

    Whatsapp Chat Transfer: কিউআর কোড দিয়ে স্থানান্তর করা যাবে হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি

    মাধ্যম নিউজ ডেস্ক: হেয়াটসঅ্যাপে আবারও নতুন ফিচার। মেটা’র (Meta) সিইও মার্ক জুকেরবার্গ ঘোষণা করেছেন এবার থেকে ব্যবহারকারীরা দুটি ডিভাইসের মধ্যে হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি ট্রান্সফার (Whatsapp Chat History) করার সুবিধা পাবেন। এক্ষেত্রে একদম নিরাপদ থাকবে ইউজারদের চ্যাট হিস্ট্রি। নিজের অফিশিয়াল ফেসবুক প্রোফাইলে এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করে জুকেরবার্গ  লিখেছেন, ‘আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট নতুন একটি মুঠোফোনে স্থানান্তর করতে চান, তাহলে চ্যাট না হারিয়েই আরও গোপনীয়তার সঙ্গে আপনি তা করতে পারবেন।’

    অ্যাপ থেকে বের না হয়েই সংরক্ষণ

    হোয়াটসঅ্যাপ (Whatsapp Chat History) টিমের বিবৃতি অনুযায়ী, এই প্রথম একজন ব্যবহারকারী অ্যাপ থেকে বের না হয়েই সম্পূর্ণ চ্যাট ও মিডিয়া হিস্ট্রি সংরক্ষণ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ দাবি করছে যে তৃতীয় পক্ষের কোনো অ্যাপ বা ক্লাউড সেবা ব্যবহারের চেয়ে এটি হবে আরও নিরাপদ। কারণ, দুইটি ডিভাইসের মধ্যে হিস্ট্রি স্থানান্তরের সময় একটি কিউআর কোড অথেনটিকেটর (এক ধাপ বাড়তি নিরাপত্তা) হিসেবে কাজ করে এবং প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে এনক্রিপ্টেড। ফলে ডেটা শুধুমাত্র উক্ত দুই ডিভাইসের মধ্যে স্থানান্তরিত হবে।

    ইউজারদের যাবতীয় তথ্য সুরক্ষিত

    এর ফলে ব্যবহারকারীরা পূর্বে যেভাবে ‘ব্যাকআপ’ ও ‘রিস্টোর’ এর মাধ্যমে কাজটি করতেন, এখন তার চেয়ে দ্রুত করতে পারবেন। এর মাধ্যমে বড় আকারের ফাইল ও অ্যাটাচমেন্ট স্থানান্তর করা যাবে। বর্তমানে যে ফিচার চালু হয়েছে সেখানে দুটো ডিভাইসে একই অপারেটিং সিস্টেমের সাপোর্ট থাকা প্রয়োজন। তবেই ট্রান্সফার করা যাবে হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্ট্রি (Whatsapp Chat History)। আর যে ডিভাইস থেকে চ্যাট ট্রন্সফার করা হবে সেখানেও থেকে যাবে চ্যাট হিস্ট্রি। কিউআর কোড অথেনটিফিকেশনের মাধ্যমে একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্ট্রি স্থানান্তর করার ফলে ইউজারদের যাবতীয় তথ্য নিরাপদে এবং সুরক্ষিত থাকবে।

    আরও পড়ুুন: নিরাপত্তার বজ্র আঁটুনি, তুষার লিঙ্গ দর্শনে অমরনাথের পথে পাড়ি দ্বিতীয় দলেরও

    এর জন্য মুঠোফোনে ওয়াইফাই ও লোকেশন অপশন চালু রাখতে হবে। হোয়াটসঅ্যাপের (Whatsapp Chat History) সেটিংস থেকে চ্যাটস অপশনের অধীনে এই সুবিধা রয়েছে। একটু নিচের দিকে আসলেই ‘ট্রান্সফার চ্যাটস’ অপশনটি পাওয়া যাবে। যে ডিভাইসে স্থানান্তর করতে হবে সেখানে হোয়াটসঅ্যাপ নামিয়ে নিয়ে একটি ফোন নম্বর দিয়ে রেজিস্টার করে নিতে হবে। এরপর সেখানে দেখানো কিউআর কোডটি পূর্বের ডিভাইসের সাহায্যে স্ক্যান করলেই স্থানান্তর প্রক্রিয়া শুরু হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Neeraj Chopra: লুসানে ডায়মন্ড লিগে শীর্ষস্থান নীরজের

    Neeraj Chopra: লুসানে ডায়মন্ড লিগে শীর্ষস্থান নীরজের

    মাধ্যম নিউজ ডেস্ক: নীরজই সেরা! যাঁরা ভেবেছিলেন চোটের কারণে ছেলেটা হয়তো হারিয়ে যাবেন, তাঁরা ভুল প্রমাণিত হলেন। শুক্রবার লুসানে ডায়মন্ড লিগে শীর্ষস্থান দখল করলেন ভারতীয় জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়া (Neeraj Chopra)। ৮৭.৬৬ মিটার দূরে বর্শা ছুড়ে সোনা জিতলেন তিনি।

    সোনার ছেলে নীরজ

    মরশুম শুরু করেছিলেন একইভাবে। দোহা ডায়মন্ড লিগেও জিতেছিলেন সোনা। কিন্তু তারপর চোট সমস্যা ভোগাতে শুরু করে নীরজকে (Neeraj Chopra)। যে কারণে সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন কমনওয়েলথ গেমসে। নামতে পারেননি আরও বেশ কয়েকটি প্রতিযোগিতায়। প্রশ্ন উঠছিল, তাহলে কি নীরজের দৌড় শেষ। না, লক্ষ্যে অবিচল সোনার ছেলে। এখনও বহু স্বপ্ন তিনি সযত্নে লালিত পালিত করে চলেছেন। তাঁর টাগের্ট ৯০ মিটার দূরে বর্শা ছোড়া। এভাবে এগোলে একদিন নীরজের লক্ষ্য পূরণ হবে বলে মত ওয়াকিবহাল মহলের।

    বুদাপেস্টই লক্ষ্য নীরজের

    ২৫ বছরের নীরজ বলেন, ‘চোট সারিয়ে এভাবে ফিরে আসতে পেরে বেশ ভালো লাগছে। এখানে বেশ ঠান্ডা। এটা বুঝতে পারছি যে, আমি আগের থেকে সুস্থ। নিজের সেরাটা দিতে পারিনি। তবে এই সাফল্য আমার আত্মবিশ্বাস বাড়াবে।’ ৮৭.৬৬ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে সোনা জেতার পর নীরজ আরও বলেন, ‘আমি আবার অনুশীলনে ফিরে যাব। অনেক কিছু ঠিক করতে হবে। সেগুলো করলে আরও শক্তিশালী হয়ে ফিরব। লুসেনে আগেও ভাল ফল করেছি। গত বছরও এখানে জিতেছিলাম। আশা করছি আগামী বছরেও এই সাফল্য বজায় রাখতে পারব। এখন লক্ষ্য বুদাপেস্ট। আমার কাছে ওটাই আপাতত বড় চ্যালেঞ্জ।”

    আরও পড়ুন: বিশ্বকাপে ভারত ভ্রমণ! ৯ শহরে ৯ ম্যাচ, ৮৪০০ কিলোমিটার ঘুরবে টিম ইন্ডিয়া

    নীরজ চোট সারিয়ে ফিরলেও তিনি যে একটু অস্বস্তি বোধ করছেন তা বোঝা যাচ্ছিল। সাধারণত নীরজের প্রথম থ্রোটাই সব থেকে দূরে হয়। কিন্তু এ দিন তাঁর প্রথম থ্রো বাতিল হয়। দ্বিতীয় এবং তৃতীয় থ্রো সঠিক হলেও সেগুলি ছিল ৮৩.৫২ এবং ৮৫.০৪ মিটার। কিন্তু চতুর্থ থ্রো-টিও তাঁর বাতিল হয়। পঞ্চম থ্রো-টি ছিল ৮৭.৬৬ মিটার। যা জয় এনে দেয় নীরজকে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Student-VC: দেশে প্রথম! ছাত্ররাও হতে পারেন উপাচার্য, অভিনব ভাবনা রাজ্যপালের

    Student-VC: দেশে প্রথম! ছাত্ররাও হতে পারেন উপাচার্য, অভিনব ভাবনা রাজ্যপালের

    মাধ্যম নিউজ ডেস্ক: স্নাতকোত্তর উত্তীর্ণ বা গবেষণার কাজে যুক্ত পড়ুয়াকে অন্তর্বর্তী উপাচার্য (Interim Vice Chancellor) নিয়োগ করতে চান রাজ্যপাল। সেরা উজ্জ্বল ছাত্রকেই অন্তর্বর্তী উপাচার্য করতে চান আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose), রাজভবন সূত্রে খবর এমনটাই। যদি এমনটা করা হয়, তাহলে তা অভূতপূর্ব এক ঘটনা হতে চলেছে। বিশ্ববিদ্যালয়ের কোনও পড়ুয়ার উপাচার্য হওয়ার কোনও নজির ভারতে কোথাও কোনও নেই।

    ছাত্ররাই আগামীতে উপাচার্য

    কালিম্পং কলেজে বক্তব্য রাখার সময় সিভি আনন্দ বোস বলেন, ‘দেশের মধ্যে প্রথমবার পশ্চিমবঙ্গে ছাত্র-উপাচার্য হবে। যেসব উজ্জ্বল-মেধাবি পড়ুয়া স্নাতকোত্তর শেষ করেছেন এবং গবেষণা করছেন, তাঁরাই আগামীতে উপাচার্য হবেন। দেশে এমন ঘটনা এই প্রথমবার হবে।’এই ‘ছাত্র-উপাচার্য’-র ধারনা আগামী দিনে গোটা বিশ্বের কাছে একটি ট্রেন্ডে পরিণত হবে বলেই মনে করছেন রাজ্য়পাল। কালিম্পং কলেজে বক্তব্য রাখার সময় রাজ্যপাল বলেন, রাজ্যে বিশ্ববিদ্যালয় ও শিক্ষাক্ষেত্রে থেকে দুর্নীতি দূর করতে হবে। শুধু তাই নয়, সমাজ থেকে হিংসা দূরীকরণেরও ডাক দিয়েছেন তিনি। এর জন্য সকলকে একসঙ্গে এগিয়ে এসে হাতে হাত মিলিয়ে উদ্যোগ নিতে হবে বলেও জানিয়েছেন তিনি। আগামী দিনে পড়ুয়ারাই যে ভারতের ভবিষ্যৎ স্থির করবে, এমনও মনে করেন তিনি। তাঁর কথায়, পশ্চিমবঙ্গ দেশের মধ্যে শ্রেষ্ঠ ‘এডুকেশন হাব’ হয়ে উঠবে।

    দুর্নীতিমুক্ত শিক্ষাক্ষেত্র

    ‘পড়ুয়া-উপাচার্য’ প্রসঙ্গ টানার আগে এ দিন শিক্ষা ক্ষেত্রকে দুর্নীতিমুক্ত এবং সমাজকে হিংসামুক্ত করার বার্তা দেন রাজ্যপাল। পড়ুয়ারা দুর্নীতিমুক্ত শিক্ষাক্ষেত্র আর হিংসামুক্ত সমাজ চান কি না, তা জানতে চান। কালিম্পং কলেজ অডিটোরিয়ামের দর্শকাসনে বসা ছাত্রছাত্রীরা প্রথমে কিছুটা নীরব থাকায় রাজ্যপাল তাঁদের উচ্চস্বরে উত্তর দিতে বলেন। সবাই ‘হ্যাঁ’ বলার পরে, তিনি বলেন, ‘‘সম্প্রতি উপাচার্যদের নিয়ে বৈঠক করেছি। তাতে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের অন্যতম দুর্নীতিমুক্ত শিক্ষাঙ্গন তৈরি করা। একই সঙ্গে দরকার হিংসামুক্ত সমাজ। এ বিষয়ে তরুণ প্রজন্মকে দায়িত্ব নিতে হবে।’’

    আরও পড়ুন: তৃণমূল নেতার পাশে ছত্রধর পুলিশ! ভিডিও পোস্ট করে কটাক্ষ শুভেন্দুর

    দুর্নীতি দমনের জন্য কমিটি রাজ্যপালের

    ইতিমধ্যেই শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে যখন জেরবার রাজ্য সরকার, তখন সেই দুর্নীতি দমনের জন্য কমিটি তৈরি করেছেন রাজ্যপাল (Governor CV Ananda Bose)। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ১০ উপাচার্যের সঙ্গে বৈঠকে বসে বেশ কয়েকটি কমিটি গঠন করেন তিনি। কোনও বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির অভিযোগ উঠলে সেটা খতিয়ে দেখবে এই ‘অ্যান্টি কোরাপশন কমিটি’। এছাড়া থাকছে, ‘গ্লোবাল আউটরিচ কমিটি’, যে কমিটির সদস্যরা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা করবে, বাড়বে আদান-প্রদান। থাকছে ‘অ্যাকাডেমিক এক্সিলেন্স কমিটি’, যাদের মূল আলোচ্য বিষয় হবে বিশ্ববিদ্যালয়গুলির গবেষণামূলক কাজ। রাজ্যপালের তৈরি করা ‘ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট কমিটি’ মূলত অধ্যাপকদের বিভিন্ন ওয়ার্কশপ বা সেমিনারের বিষয়গুলি দেখবে। আর শিল্পের সঙ্গে শিক্ষার সংযোগ তৈরি করতে তৈরি করা হয়েছে ‘ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া পার্টনারশিপ কমিটি’। আর রাজ্যের সব বিশ্ববিদ্যালয়গুলি বিভিন্ন ক্ষেত্রে যাত্রে একত্রে কাজ করতে পারে, তার জন্য তৈরি করা হয়েছে, ‘ইউনিভার্সিটি কো-অর্ডিনেশন সেন্টার’ বা বিশ্ববিদ্যালয় সমন্বয় কমিটি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ

     

  • Saayoni Ghosh: ১১ ঘণ্টা ইডির জেরা! নিয়োগ দুর্নীতি কাণ্ডে বুধবার ফের তলব সায়নীকে

    Saayoni Ghosh: ১১ ঘণ্টা ইডির জেরা! নিয়োগ দুর্নীতি কাণ্ডে বুধবার ফের তলব সায়নীকে

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় আগামী, বুধবার ফের তলব করা হল যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষকে (Saayoni Ghosh)। শুক্রবার ১১ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে ইডি দফতর থেকে রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ বেরোন সায়নী। তিনি জানান, ‘তদন্তে সাধ্যমত সহযোগিতা করেছি।বেশ কিছু ডকুমেন্টস চেয়েছেন ইডি আধিকারিকরা। ‘ এরপরই তৃণমূল নেত্রী ও অভিনেত্রী জানান, আবারও তাকে তলব করেছে ইডি।’

    ফের তলব সায়নীকে

    ইডি সূত্রে জানা যায়, আগামী ৫ জুলাই,ফের সায়নীকে তলব করা হয়েছে। সায়নী (Saayoni Ghosh) জানান, ‘আমি কিছু বেসিক নথি আজ জমা দিয়েছিলাম। ইডি আধিকারিকরা আরও কিছু নথি চেয়ে পাঠিয়েছেন।’ শুক্রবার সকালে ১১টা ২০ নাগাদ ইডি অফিসে হাজিরা দেন সায়নী। ইডি সূত্রে খবর,  জিজ্ঞাসাবাদ পর্বে সায়নী ঘোষের জমা দেওয়া নথির সঙ্গে তাঁর বয়ান মিলিয়ে দেখা হয়েছে। তদন্তকারীরা যুব তৃণমূল রাজ্যসভানেত্রীর কিছু জবাবে সন্তুষ্ট নন। তাই আরও কিছু নথি নিয়ে আবারও সায়নী ঘোষকে তলব করা হয়েছে।

    আরও পড়ুুন: আতিকের দখল করা জমিতে বহুতল, গরিবদের হাতে ফ্ল্যাটের চাবি দিলেন যোগী

    কী জানতে চাইল ইডি

    নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) অভিযুক্ত কুন্তল ঘোষের সঙ্গে তাঁর কোনও যোগসূত্র আছে কিনা তা জানতেই প্রথম এই মামলায় ওঠে সায়নী ঘোষের (Saayoni Ghosh) নাম। কেন্দ্রীয় তদন্ত সংস্থা সূত্রে খবর, ইডি দফতরে অভিনেত্রী-নেত্রীকে তাঁর সম্পত্তি এবং লেনদেন সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নিয়োগ মামলার তদন্তকারী আধিকারিক-সহ অন্যান্যরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন। এঁদের মধ্যে মহিলা আধিকারিকেরা ছিলেন। ব্যাঙ্কের নথি, আয়কর রিটার্ন, সম্পত্তির নথি লেনদেনের তথ্য আনতে বলা হয়েছিল সায়নীকে। বেশ কিছু নথি এনেওছিলেন তিনি। কুন্তলের থেকে কী টাকা পেয়েছেন? কোনও আর্থিক সুবিধা পেয়েছেন কি না, কুন্তল তাঁর কোনও সম্পত্তিতে বিনিয়োগ করেছিলেন কি না, বা কোনও অনুষ্ঠানের খরচ বহন করেছিলেন কি না সে সব বিষয়ে জানতে চাওয়া হয় তাঁর কাছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • El Nino Effect: ‘এল নিনো’-র দাপট! জুলাইয়ের শুরুতেই কমতে পারে বৃষ্টির পরিমাণ

    El Nino Effect: ‘এল নিনো’-র দাপট! জুলাইয়ের শুরুতেই কমতে পারে বৃষ্টির পরিমাণ

    মাধ্যম নিউজ ডেস্ক: ইতিমধ্যেই দেশের বেশিরভাগ জায়গায় পৌঁছে গিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। চলতি বছর স্বাভাবিক হবে বর্ষা, আশাবাদী মৌসম ভবন। যদিও ‘এল নিনো’- র (El Nino Effect) প্রভাব উদ্বেগ বাড়িয়েছে বিশেষজ্ঞদের একাংশের মধ্যে। এর প্রভাবে জুলাইয়ে সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ কমবে, বলে অনুমান আবহাওয়াবিদদের।

    কেমন হবে বৃষ্টি

    আগামী কয়েকদিন দেশের একাধিক অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই জানানো হয়েছে মৌসম ভবন। শুধু তাই নয়, দেশের বিভিন্ন জায়গার জন্য ইতিমধ্যেই হলুদ এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, আগামী চার থেকে পাঁচ দিনে আরও সক্রিয় হয়ে যাবে মৌসুমী বায়ু। তবে, তার মধ্যে রয়েছে এল নিনোর প্রভাব নিয়ে আশঙ্কায় আবহাওয়াবিদরা। তাঁদের ব্যাখ্যা এল নিনো শুধুমাত্র শুষ্ক আবহাওয়ার জন্য দায়ী, এমনটা নয়। এল নিনোর (El Nino Effect) প্রভাবে টানা বৃষ্টিপাতও হতে পারে।

    এল নিনো কী

    ২০১৫ সালে প্রশান্ত মহাসাগরে দেখা পাওয়া গিয়েছিল এল নিনোর (El Nino Effect)। ২০২৩ সালে ফের একবার তা প্রত্যাবর্তন করেছে বলে দাবি গবেষকদের একাংশের। এল নিনো একটি উষ্ণ সামুদ্রিক স্রোত যাঁর প্রভাব পড়ে একাধিক দেশের আবহাওয়ার উপর। এল নিনো একটি স্প্যানিশ শব্দ, এর অর্থ হল ছোট ছেলে। চলতি বছর বর্ষার উপর প্রভাব বিস্তার করতে পারে এল নিনো। বিশ্বে জলবায়ু পরিবর্তনের প্রভাবে আবহাওয়ার মতি-গতি প্রতিনিয়ত বদলে যাচ্ছে। বিশ্ব জল চক্রের বদলের বড় প্রভাব ভারতের জলবায়ুর উপর পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

    আরও পড়ুন: ১০ ঘণ্টায় কলকাতা থেকে ত্রিপুরা! বাংলাদেশ হয়ে উত্তর-পূর্বে পৌঁছবে ভারতীয় রেল?

    আবহাওয়া দফতর সূত্রে খবর, জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকেই এল নিনোর (El Nino Effect) প্রভাব প্রত্যক্ষ করা যাবে। তবে খরার মতো পরিস্থিতি তৈরি হবে না। পূর্ব ও উত্তর পশ্চিম ভারতে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হবে। চলতি বর্ষাকালের শেষ পর্যন্ত এল নিনোর প্রভাব থাকবে। আর এল নিনোর প্রভাবে যে শুধু খরা পরস্থিতি হতে পারে তা নয়, এর প্রভাবে এক প্রান্তে ভারী বৃষ্টিও হতে পারে যার ফলে তৈরি হতে পারে বন্যা পরিস্থিতিও।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • ODI World Cup 2023: বিশ্বকাপে অনিশ্চিত পাকিস্তান! বাবররা ভারতে না এলে কী হবে?

    ODI World Cup 2023: বিশ্বকাপে অনিশ্চিত পাকিস্তান! বাবররা ভারতে না এলে কী হবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: চতুর্থবার বিশ্বকাপের (ODI World Cup 2023) আসর ভারতে বসতে চলেছে। তবে এই প্রথমবার তারা এককভাবে এই টুর্নামেন্টের দায়িত্ব গ্রহণ করেছে ভারত। তবে, এ দেশে খেলতে আসতে আপত্তি রয়েছে পাকিস্তানের। তিনটি ম্যাচের কেন্দ্র নিয়ে আইসিসির কাছে তারা যে আবেদন করেছিল তা মানেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা (ICC)। তাই বিশ্বকাপ খেলতে পাকিস্তান আসবে কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। পাক সরকার অনুমতি না দিলে ভারতে আসবেন না বাবর আজমরা।

    পাকিস্তান না এলে

    আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ক্রিকেটের বিশ্বজয়ের (ODI World Cup 2023) যুদ্ধ। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। আইসিসি (ICC) সূত্রে খবর, যদি শেষপর্যন্ত পাকিস্তান ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না আসে, তাহলে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে আরও একটি দল মূল পর্বে খেলবে। এমনিতেই যোগ্যতা অর্জন পর্ব থেকে প্রথম দুই দল সরাসরি বিশ্বকাপে খেলবে। পাকিস্তান না খেললে পয়েন্ট তালিকায় থাকা তৃতীয় দলও বিশ্বকাপে খেলবে। সে ক্ষেত্রে পাকিস্তানের সূচিই নতুন দলের সূচি হিসাবে ধরা হবে। অর্থাৎ, পাকিস্তানের যে দিন যার বিরুদ্ধে খেলার কথা, সে দিন তার বিরুদ্ধে খেলবে সেই নতুন দল।

    আরও পড়ুন: বিশ্বকাপে ভারত ভ্রমণ! ৯ শহরে ৯ ম্যাচ, ৮৪০০ কিলোমিটার ঘুরবে টিম ইন্ডিয়া

    সুযোগ পেতে পারে ওয়েস্ট ইন্ডিজ

    বিশ্বকাপের (ODI World Cup 2023) যোগ্যতা অর্জনকারী পর্বের দিকে চোখ রাখলে দেখা যাবে, এই টুর্নামেন্টর দুই ফাইনালিস্ট বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে। এই টুর্নামেন্টের সুপার সিক্স পর্বের জন্য় ইতিমধ্যেই কোয়ালিফাই করেছে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবোয়ে, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড এবং ওমান। আপাতত যা পরিস্থিতি, তাতে ২ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ আদৌ আসন্ন টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করতে পারবে কি না, তা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। কারণ গ্রুপ পর্বে তারা ইতিমধ্যেই দুটো ম্যাচ হেরে গিয়েছে। আর শূন্য পয়েন্ট নিয়ে তারা সুপার সিক্স পর্বে উঠেছে। অন্যদিকে শ্রীলঙ্কা এবং জিম্বাবোয়ের ঝুলিতে ৪ পয়েন্ট করে রয়েছে। পাশাপাশি স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডসের হাতে ২ পয়েন্ট করে রয়েছে। তবে পাকিস্তান না খেললে একটা সুযোগ আসতে পারে ওয়েস্ট ইন্ডিজের কাছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Saff Cup 2023: ফের ভারতের সামনে লেবানন! সাফ কাপের শেষ চারে বাংলাদেশ বনাম কুয়েত 

    Saff Cup 2023: ফের ভারতের সামনে লেবানন! সাফ কাপের শেষ চারে বাংলাদেশ বনাম কুয়েত 

    মাধ্যম নিউজ ডেস্ক: আন্তর্মহাদেশীয় কাপের ফাইনালে লেবাননকে হারিয়েছিলেন সুনীল ছেত্রীরা (Sunil Chhetri)। সাফ কাপের ফাইনালে (Saff Cup 2023) উঠতে হলে শনিবার সেই লেবাননকেই হারাতে হবে সুনীলদের। ফের আন্তর্মহাদেশীয় কাপের রি-প্লেই দেখতে চায় ভারতের ফুটবল প্রেমীরা। তবে দুরন্ত ছন্দে রয়েছে লেবানন। অপর সেমিফাইনালের কুয়েতের মুখোমুখি বাংলাদেশ। 

    ফাইনালই লক্ষ্য সুনীলদের

    সাফ চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপের ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে লেবানন। ২৪ মিনিটে কার্লিং ফ্রি-কিক দিয়ে গুরুত্বপূর্ণ গোলটি করেন অধিনায়ক হাসান মাতুক। চার দলের গ্রুপে কোনো ম্যাচ না হারার রেকর্ড নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে লেবানন। ভারতের গ্রুপে শীর্ষে শেষ করেছে কুয়েত। ভারত ও কুয়েতের পয়েন্ট ও গোল পার্থক্য সমান হলেও বেশি গোল দেওয়ায় উপরে রয়েছে কুয়েত। তাই ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে খেলবে লেবানন। 

    ভারত অধিনায়ক সুনীল বলেছেন, ‘‘আমাদের লক্ষ্য কোনও ম্যাচে গোল না খাওয়া। সে ভাবেই আমরা প্রস্তুতি নিয়েছি। কিন্তু কুয়েতের বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল হজম করতে হয়েছে। তাই এই ড্র আমাদের কাছে হারের সমান। তাই দলের সবার মন কিছুটা খারাপ।’’ ২০২৩ সালে ন’টি ম্যাচ খেলেছে ভারত। সব ক’টিই জিতেছেন সুনীলরা। দেশের মাটিতে প্রায় চার বছর ধরে হারেনি ভারত। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে ওমানের কাছে শেষ বার হেরেছিলেন সুনীলরা। সেই ধারা বয়ে নিয়ে যেতে চান ভারত অধিনায়ক। তিনি বলেছেন, ‘‘আমাদের কাছে ট্রফি জেতা আসল। তার জন্য ম্যাচ জিততে হবে। ব্যক্তিগত নজির সেখানে গুরুত্বপূর্ণ নয়। দলে অনেক ভাল ফুটবলার আছে। তারাই দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে।’’

    আরও পড়ুন: বিশ্বকাপে ভারত ভ্রমণ! ৯ শহরে ৯ ম্যাচ, ৮৪০০ কিলোমিটার ঘুরবে টিম ইন্ডিয়া

    ১৪ বছর পর বাংলাদেশ সেমিফাইনালে

    অন্যদিকে, ২০০৯ সালের পর ২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের (Saff Cup 2023) সেমিফাইনালে রয়েছে বাংলাদেশ। ১৪ বছর পর বাংলাদেশ সেমিফাইনাল খেলবে, তাঁদের বিপক্ষে রয়েছে কুয়েত। বাংলাদেশ ভুটানকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। ১ জুলাই বেঙ্গালুরুতে বাংলাদেশ বনাম কুয়েতের ম্যাচ হবে দুপুর সাড়ে তিনটেয় এবং ভারত বনাম লেবাননের ম্যাচ হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Amarnath Yatra 2023: হেলমেট পরা বাধ্যতামূলক! ১ জুলাই শুরু অমরনাথ যাত্রা

    Amarnath Yatra 2023: হেলমেট পরা বাধ্যতামূলক! ১ জুলাই শুরু অমরনাথ যাত্রা

    মাধ্যম নিউজ ডেস্ক: অপেক্ষার প্রহর গোনা শেষ। ১ জুলাই শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। রেজিস্ট্রেশন করেছেন প্রায় ৩ লক্ষ তীর্থযাত্রী। থাকছে জোরদার নিরাপত্তা ব্যবস্থাও। গতবছর অমরনাথ গুহার সামনে মেঘ ভাঙা বৃষ্টির জেরে বন্যা হয়েছিল। তাই প্রবল বৃষ্টিপাত, বন্যা কিংবা ভূমি ধসের মতো প্রাকৃতিক বিপর্যয় থেকে তীর্থযাত্রীদের সুরক্ষিত রাখার ব্যাপারেও বিশেষ জোর দেওয়া হচেছ।

    হেলমেট পরা বাধ্যতামূলক

    শ্রী অমরনাথ শ্রাইন বোর্ডের সিইও মনদীপ কুমার ভান্ডারি জানিয়েছেন, ‘এবারের যাত্রা পথ দীর্ঘতম। তাই একাধিক বেস ক্যাম্প তৈরি করা হয়েছে। যেখানে তীর্থযাত্রীরা বিশ্রাম নিতে পারবেন। বেশ কিছু জায়গায় ভূমিধস এবং পাথর গড়িয়ে পড়ার ঘটনা ঘটছে। তাই তীর্থযাত্রীদের সুরক্ষার দিকটাও খেয়াল রাখা জরুরি। ওই অঞ্চল দিয়ে যাতায়াতের সময় প্রত্যেক যাত্রীকে পরতে হবে হেলমেট। এমনকী যাঁরা খচ্চর ব্যবহার করবেন, তাঁদেরও হেলমেট পরা বাধ্যতামূলক করা হয়েছে।’

    যাত্রী স্বাচ্ছন্দ্যের উপর জোর

    জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে তীর্থযাত্রীদের প্রথম দলটি ৩০ জুন উপত্যকার দিকে রওনা হবে। আসল যাত্রা শুরু ১ জুলাই। যা চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ৬২ দিন ধরে এই যাত্রা চলবে। যা সবচেয়ে দীর্ঘ। যাত্রী স্বাচ্ছন্দ্যের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। উন্নত করা হয়েছে যাত্রা পথের দু’টি রুটও। ৭০ বছর বয়সীরা তীর্থযাত্রায় অংশ নিতে পারবেন বলে জানানো হয়েছে। তীর্থযাত্রীদের সুবিধার জন্য রাস্তার দু’ধারে আলোর ব্যবস্থা করা হয়েছে। তবে রাতে কোনও তীর্থযাত্রীকে গুহা মন্দিরের কাছে থাকতে দেওয়া হবে না। থাকছে পাবলিক অ্যাড্রেস সিস্টেম। এছাড়া ক্যাম্পে ভিডিও ডিসপ্লে থাকবে। যার মাধ্যমে তীর্থযাত্রীরা সহজেই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন।

    নিরাপত্তার দায়িত্বে আইটিবিপি

    গত কয়েকদশক ধরে অমরনাথ গুহা মন্দির পাহারার দায়িত্বে ছিল সিআরপিএফ। এবছর থেকে তা বদল হচ্ছ। ঐতিহ্যগতভাবে হিমালয়ের ৩,৮৮৮ মিটার উচ্চতায় অবস্থিত এই তীর্ভূমিতে নিরাপত্তার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ইন্ডো-টিবেটান বর্ডার পুলিশ অর্থাৎ আইটিবিপির হাতে। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লার নেতৃত্বে অমরনাথ যাত্রার নিরাপত্তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে আইবি প্রধান তপন ডেকা এবং ‘র’ সচিবও উপস্থিত ছিলেন। যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় বাকি সব বাহিনীর প্রধানরাও। সেখানেই সর্বসম্মতিক্রমে ঠিক হয়, এবছর অমরনাথ যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত নিরাপত্তার পুরো দায়িত্ব সামলাবে আইটিবিপি।

    আরও পড়ুন: অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার, প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত জাতীয় গবেষণা সংস্থা

    কেন আইটিবিপি?

    গত বছর অমরনাথ গুহার সামনে মেঘ ভাঙা বৃষ্টির ফলে বন্যা হয়েছিল। তখন আইটিবিপি জওয়ানরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এক কোম্পানি আইটিবিপি বাহিনী মোতায়েন থাকায় তাঁরা অনেকের প্রাণ রক্ষা করতে পেরেছিলেন। এছাড়াও তারা মাউন্টেন ফোর্স নামে পরিচিত। এই বাহিনী প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে মোকাবিলার জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। তাছাড়া, অশান্ত মণিপুরে পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েক কোম্পানি সিআরপিএফ সেখানে মোতায়েন রয়েছে। পঞ্চায়েত নির্বাচনের জন্য বিভিন্ন বাহিনী গিয়েছে পশ্চিমবঙ্গে। যা আইটিবিপির হাতে নিরাপত্তা তুলে দেওয়ার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ

  • ODI World Cup 2023: বিশ্বকাপে ভারত ভ্রমণ!  ৯ শহরে ৯ ম্যাচ, ৮৪০০ কিলোমিটার ঘুরবে টিম ইন্ডিয়া

    ODI World Cup 2023: বিশ্বকাপে ভারত ভ্রমণ! ৯ শহরে ৯ ম্যাচ, ৮৪০০ কিলোমিটার ঘুরবে টিম ইন্ডিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের (ODI World Cup 2023) গ্রুপ পর্বে ন’টি শহরে ন’টি ম্যাচ খেলবে ভারত (Team India)। প্রিয় দলের খেলা দেখতে, বিরাট-রোহিতদের হয়ে গলা ফাটাতে পারবেন দেশের সব প্রান্তের মানুষই। অক্টোবরের ৫ তারিখ শুরু হবে ওডিআই ক্রিকেট বিশ্বকাপ। ফাইনাল ১৯ নভেম্বর। সব মিলিয়ে ১০টি ভেনুতে হবে বিশ্বকাপের ম্যাচ। এই ম্যাচগুলি খেলতে প্রায় ৮,৪০০ কিলোমিটার ঘুরতে হবে ভারতীয় দলকে। সেটাও ৩৪ দিনের মধ্যে। ভারত যদি ফাইনালে ওঠে তা হলে ৪২ দিনে ১১টি ম্যাচে ৯,৭০০ কিলোমিটার ঘুরতে হবে কোহলিদের।

    কোথায় কোথায় খেলবে ভারত

    ভারতীয় দলের (ODI World Cup 2023) অভিযান শুরু হবে ৮ অক্টোবর। চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ভারত (Team India)। দ্বিতীয় ম্যাচ দিল্লিতে। চেন্নাই থেকে দিল্লির দূরত্ব ১,৭৬১ কিলোমিটার। পরের ম্যাচ খেলতে আমেদাবাদে যেতে হবে কোহলিদের। দিল্লি থেকে আমেদাবাদের দূরত্ব ৭৭৫ কিলোমিটার। এই ভাবে পরের ম্যাচগুলির জন্য আমেদাবাদ থেকে পুণে (৫১৬ কিলোমিটার), পুণে থেকে ধর্মশালা (১,৯৩৬ কিলোমিটার), ধর্মশালা থেকে লখনউ (৭৮৪ কিলোমিটার), লখনউ থেকে মুম্বই (১,১৯০ কিলোমিটার), মুম্বই থেকে কলকাতা (১,৬৫২ কিলোমিটার) এবং কলকাতা থেকে বেঙ্গালুরু (১,৫৪৪ কিলোমিটার) যেতে হবে রোহিত, কোহলিদের। টুর্নামেন্টে সবচেয়ে বেশি ট্র্যাভেল করতে হবে ভারতীয় দলকেই।

    আরও পড়ুন: উৎসবের দিনে বিশ্বকাপ! সমস্যা হবে না, দাবি সিএবি কর্তাদের

    দেশের সেরা তারকাদের দেখার আশা

    বিসিসিআই সূত্রে খবর, ভারতের ম্যাচ পাওয়ার আবেদন করেছিল সব রাজ্য সংস্থা। তাই কোনও কেন্দ্রেই একটির বেশি খেলা দেওয়া হয়নি। বোর্ডের এক আধিকারিক বলেন, ‘‘দেশের মাটিতে বিশ্বকাপ (ODI World Cup 2023)। প্রতিটা রাজ্য সংস্থা ভারতের ম্যাচ আয়োজন করতে চেয়ে অনুরোধ করেছিল। সবাই দেশের সেরা তারকাদের দেখতে চায়। সেই কারণেই প্রতিটা মাঠে আলাদা আলাদা ম্যাচ রাখা হয়েছে। বিষয়টা জটিল হলেও এমনটাই হওয়ার ছিল। আশা করছি ক্রিকেটারদের কোনও সমস্যা হবে না।’’বিশ্বকাপে ভারত একমাত্র দল যারা লিগের ৯টি ম্যাচই ভিন্ন শহরে খেলবে। বাকি বেশির ভাগ দলই অন্তত এক শহরে দুটি ম্যাচ খেলবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share