Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • Karnataka Crime: স্ত্রীর সঙ্গে পরকীয়া! প্রতিশোধ নিতে বন্ধুর গলা কেটে রক্ত পান যুবকের

    Karnataka Crime: স্ত্রীর সঙ্গে পরকীয়া! প্রতিশোধ নিতে বন্ধুর গলা কেটে রক্ত পান যুবকের

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেহ স্ত্রীয়ের সঙ্গে পরকীয়ায় জড়িত বন্ধু। তাই প্রতিশোধ নিতে বন্ধুর গলা কেটে রক্ত খেলেন স্বামী। শুধু তা-ই নয়, বন্ধুকে দিয়ে গোটা ঘটনাটির ভিডিয়ো তুলে রাখেন অভিযুক্ত ব্যক্তি। ঘটনাটি ঘটেছে কর্নাটকের (Karnataka Crime) চিক্কাবাল্লাপুরে। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই ঘটনার তদন্তে নামে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আক্রান্ত ব্যক্তি আপাতত সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। 

    নৃশংস ঘটনার সাক্ষী কর্নাটক

    পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তের নাম বিজয়। সম্প্রতিই মারেশ নামক এক বন্ধুর উপরে হামলা চালায় বিজয়। নিজেই ওই বন্ধুকে বাড়ি নিয়ে গিয়েছিল বিজয়। পরিচয় করিয়েছিল স্ত্রীয়ের সঙ্গে। কিন্তু কয়েকদিনের মধ্যেই বিপদ। তার সন্দেহ ছিল, স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বন্ধু মারেশের। সেই সন্দেহের বশেই বন্ধুর উপর চড়াও হয়। বচসার মাঝেই হঠাৎ সে পকেট থেকে ধারাল অস্ত্র বের করে মারেশের গলায় কোপ বসায়। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে মারেশ। তাঁর শরীরের উপরে চেপে বসেই অভিযুক্ত বিজয় তাঁর গলা থেকে বেরনো রক্তপান করে। ওই ভিডিয়ো রেকর্ড করে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করা হয়। ভিডিয়োটি (Karnataka Crime) নজরে আসতেই পুলিশ পদক্ষেপ করে। আহত যুবকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

    আরও পড়ুন: ৯ বছরে ১৩টি সর্বোচ্চ নাগরিক সম্মানের অধিকারী নরেন্দ্র মোদি! দেখুন তালিকা

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে কর্নাটকের (Karnataka Crime) চিকবল্লাপুরা জেলার চিন্তামণি তালুকে। গত ১৯ জুন বিজয় তাঁর বন্ধু জনকে নিয়ে স্থানীয় একটি জঙ্গলে যান। সেখানেই ডেকে পাঠানো হয়েছিল মরেশকে। বিজয় যখন মরেশের রক্ত খেতে ব্যস্ত, সেই সময় গোটা ঘটনার ভিডিয়ো করছিলেন জন। তবে গলায় আঘাত পেলেও প্রাণে বেঁচে গিয়েছেন আক্রান্ত যুবক। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। সুস্থ হওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ একটি মামলা রুজু করে এই ঘটনার তদন্ত শুরু করেছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi US Visit: বিশ্বের উন্নয়ন, মঙ্গলের শক্তি হল ভারত-মার্কিন বন্ধুত্ব! অভিমত মোদির

    PM Modi US Visit: বিশ্বের উন্নয়ন, মঙ্গলের শক্তি হল ভারত-মার্কিন বন্ধুত্ব! অভিমত মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: আমেরিকা ও মিশর সফর শেষে রবিবার রাতেই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী (PM Modi US Visit)। তাঁর ঠিক আগেই খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী মোদির মার্কিন সফরের একগুচ্ছ ছবি ও ভিডিও পোস্ট করে সারা বিশ্বের সামনে ফের একবার ভারত-আমেরিকার (India-USA Relation) বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে তুলে ধরেন। তাঁর কথায়, গোটা বিশ্বের ভাল করার একটা শক্তি ভারত ও আমেরিকার বন্ধুত্ব। এই ট্যুইটের জবাব দেন প্রধানমন্ত্রী (PM Modi US Visit) মোদিও। সরকারে আসার পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে মৈত্রীর মাধ্যমে কূটনীতিক সম্পর্কের যে নীতি মোদি নিয়েছেন তা বিশ্বে ইতিমধ্যেই সমাদৃত। শুধু আমেরিকা নয়, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তেহ এল সিসিও ভারত-মিশর বন্ধুত্বের কথা বলেছেন।

    বাইডেন-মোদি ট্যুইট বার্তা

    রবিবারই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি সপ্তাহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ, আলোচনা ও নৈশভোজের একটি ভিডিও মন্তাজ পোস্ট করে বলেন, “বিশ্বের সবথেকে ফলপ্রসূ বন্ধুত্ব হল আমেরিকা ও ভারতের সম্পর্ক। এই বন্ধুত্ব আরও মজবুত, আরও ঘনিষ্ঠ হয়েছে, যা আগে কখনও ছিল না।”

    বাইডেনের ট্যুইটকে ট্যাগ করেই উত্তর দেন প্রধানমন্ত্রী মোদিও। তিনি লেখেন, “আমি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সম্পূর্ণ সহমত। বিশ্বের উন্নয়ন, মঙ্গলের শক্তি হল আমাদের দুই দেশের বন্ধুত্ব। এই সম্পর্ক পৃথিবীকে আরও ভাল ও বাসযোগ্য় করে তুলবে। আমার সাম্প্রতিক সফরে যে যে দিকগুলি নিয়ে আলোচনা হয়েছে, তা আমাদের সম্পর্ককে আরও মজবুত করবে।”

    আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদিকে দেওয়া ১৩টি পুরস্কারের মধ্যে ৬টি দিয়েছে মুসলিম প্রধান দেশ, দাবি নির্মলার

    ভারত-মার্কিন সম্পর্ক

    ভারত ও আমেরিকার সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi US Visit) আগেই বলেছিলেন, ‘‘আমেরিকা এবং ভারত শুধু নীতি তৈরি করছে না। জীবন, স্বপ্ন এবং ভাগ্যকে নতুন রূপ দিচ্ছে…। বিশ্বে ঘটে চলা বিভিন্ন সমস্যা থেকে শুরু করে নতুন প্রযুক্তির ক্ষেত্রে দুই দেশই উন্নত ভবিষ্যতের জন্য শক্তিশালী পদক্ষেপ করছে। আমেরিকার সঙ্গে ভারতের এই নতুন সম্পর্ক (India-USA Relation) এবং যাত্রা বিশ্বকে নতুন রূপ দেবে।’’ আমেরিকার সঙ্গে একাধিক চুক্তির কারণে জেট ইঞ্জিন প্রযুক্তি-সহ অন্যান্য প্রযুক্তিগত ক্ষেত্রে ভারত নতুন দিশা পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আমেরিকার বিনিয়োগের কারণে ভারতে কর্মসংস্থান বাড়বে। দেশের উদ্ভাবনী শক্তিকে আরও উৎসাহিত করবে এই নয়া সম্পর্ক বিশ্বাস প্রধানমন্ত্রীর। মোদি বলেন, ‘‘ভারত এবং আমেরিকার সম্পর্কের নতুন এবং গৌরবময় যাত্রা শুরু হয়েছে। এই নতুন যাত্রা ‘মেক ইন ইন্ডিয়া’, ‘মেক ফর দ্য ওয়ার্ল্ড’-এর ধারণাকে আরও শক্তিশালী করবে।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Modi in Egypt: মোদির মিশর সফরেই সুয়েজের ধারে বাণিজ্যের জায়গা পেতে পারে ভারত

    Modi in Egypt: মোদির মিশর সফরেই সুয়েজের ধারে বাণিজ্যের জায়গা পেতে পারে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: চারদিনের আমেরিকা সফর শেষে মিশরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বারের জন্য মিশর সফরে যাচ্ছেন তিনি। নির্ধারিত সূচি অনুযায়ী, সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে কায়রো বিমানবন্দরে অবতরণ করবে মোদির বিমান। এদিন রাত ৮টা ৪০ মিনিটে মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাডবাউলির সঙ্গে বৈঠক করবেন মোদি। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতেহ আল-সিসির আমন্ত্রণে দু’দিনের এই সফর নমোর।

    ‘সুয়েজ ক্যানাল ইকনমিক জোন’

    বিদেশ মন্ত্রক সূত্রের খবর, রবিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ যৌথ সাংবাদিক বৈঠক করে একাধিক বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তির ঘোষণা করবেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। মোদির এই সফরেই সুয়েজ ক্যানালের তীরবর্তী ‘সুয়েজ ক্যানাল ইকনমিক জোন’-এর একাংশ ভারতীয় উদ্যোগপতিদের হাতে তুলে দিতে পারে মিশর প্রশাসন। বাণিজ্যিক দিক থেকে বটেই, ভূকৌশলগত দিক থেকেও সুয়েজ খালের বিশেষ গুরুত্ব রয়েছে। ভূমধ্যসাগরের সঙ্গে ভারত মহাসাগর এবং লোহিত সাগরের সঙ্গে সংযোগ রক্ষাকারী এই খালের মাধ্যমেই প্রতি দিন ৫ লক্ষ ব্যারেল অশোধিত তেল জলপথে ভারতে যায়। ফলে অর্থনৈতিক দিক থেকে এই খালের গুরুত্ব অপরিসীম।

    সুয়েজ খালের গুরুত্ব

    মিশর এমন একটা জায়গায় অবস্থান করছে আফ্রিকা আর মধ্যপ্রাচ্যকে যা সংযুক্ত করে। ভূমধ্যসাগর লোহিত সাগরকে সংযুক্ত করে সুয়েজ খাল । আর এর উপর দীর্ঘদিন ধরে মিশরের আধিপত্য রয়েছে । সুয়েজ খাল আন্তর্জাতিক বাণিজ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা। এশিয়া আর ইউরোপকে যুক্ত করেছে সুয়েজ খাল। শুধু তাই নয়, ইন্দোপ্যাসিফিক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অংশ এই সুরেজ খাল। এই খালের পাশে ভারত যদি নিজেদের জমি শক্ত করতে পারে তাহলে আফ্রিকার দেশগুলোর সাথে বাণিজ্য করা কোনরকম অসুবিধেরই হবে না ভারতের।

    আরও পড়ুুন: প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করলেন হলিউড খ্যাত গায়িকা, চাইলেন আশীর্বাদও

    কোথায় কোথায় যাবেন মোদি

    মিশরে একাদশ শতকের আল হাকিম মসজিদ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। তাৎপর্যপূর্ণ ভাবে, গুজরাটের দাউদি বোহরা সম্প্রদায়ের দানের টাকায় কায়রোর আল হাকিম মসজিদটির সংস্কার হয়েছে। বলে রাখা ভাল, ইসলাম ধর্মাবলম্বী এই সম্প্রদায়ের প্রভাব ও প্রতিপত্তি গুজরাটে যথেষ্ট। ফলে অনেকেই মনে করছেন, মূলত বণিক দাউদি বোহরাদের সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতেই প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ। মিশরের হয়ে প্রথম বিশ্বযুদ্ধে লড়া ভারতীয় সৈন্যদের সমাধিস্থলেও শ্রদ্ধা জানাতে যেতে পারেন মোদি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi US Visit: ভারত থেকে চুরি যাওয়া দুষ্প্রাপ্য ১০০টি জিনিস ফেরাবে আমেরিকা

    PM Modi US Visit: ভারত থেকে চুরি যাওয়া দুষ্প্রাপ্য ১০০টি জিনিস ফেরাবে আমেরিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত থেকে চুরি যাওয়া ১০০টিরও বেশি দুষ্প্রাপ্য বস্তু (Antiques) ভারতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। সফরের শেষ দিনে একথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার মার্কিন সফরের শেষদিনে অনাবাসী ভারতীয়দের (Indian Diaspora) সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী (PM Modi US Visit)। সেখানেই তিনি এই ঘোষণা করেন। প্রধানমন্ত্রী এই ঘোষণা করতেই হাততালিতে মুখরিত হয় সভাকক্ষ।

    দুষ্প্রাপ্য বস্তুগুলি ফেরত দেওয়ার সিদ্ধান্ত

    তিনদিনের মার্কিন সফরের শেষ দিনে মোদি ওয়াশিংটনের রোনাল্ড রিগান সেন্টারে অনাবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী (PM Modi US Visit) বলেন, “মার্কিন সরকার ১০০টিরও বেশি দুষ্প্রাপ্য বস্তু ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা একসময়ে আমাদের কাছ থেকেই চুরি হয়ে গিয়েছিল। এই সমস্ত দুষ্প্রাপ্য বস্তু আন্তর্জাতিক বাজারে বিক্রি করার চেষ্টা করা হয়েছিল। এই সিদ্ধান্তে আমি খুব খুশি। মার্কিন সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই সিদ্ধান্তের জন্য।” তিনি জানান, “ভারতের এই দুষ্প্রাপ্য় বস্তুগুলি সোজা বা ভুল পথে আন্তর্জাতিক বাজারে পৌঁছেছিল। কিন্তু মার্কিন সরকারের ভারতকে এই দুষ্প্রাপ্য বস্তুগুলি ফেরত দেওয়ার সিদ্ধান্ত দুই দেশের মধ্যে যে আত্মিক সম্পর্ক রয়েছে, তাই প্রকাশ করেছে।”

    আরও পড়ুুন: প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করলেন হলিউড খ্যাত গায়িকা, চাইলেন আশীর্বাদও

    ভারত থেকে চুরি যাওয়া বহু দুষ্প্রাপ্য় প্রত্নতাত্ত্বিক বস্তুর মধ্যে ২৫১টি বস্তু ইতিমধ্য়েই ফিরিয়ে আনা হয়েছে। যার মধ্য়ে ২৩৮টি বস্তুই ২০১৪ সালের পর দেশে ফিরিয়ে আনা হয়েছে।  ২০২২ সালেও মার্কিন প্রশাসন ৩০৭টি চুরি যাওয়া দুষ্প্রাপ্য বস্তু ভারতকে ফিরিয়ে দেয়। কেন্দ্রীয় সরকারের তরফেও বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, “বহু দশক ধরে বহুমূল্য দুষ্প্রাপ্য প্রত্নতাত্ত্বিক বস্তু, যার অধিকাংশেরই গভীর সাংস্কৃতিক ও ধর্মীয় তাৎপর্য রয়েছে, তা চুরি হয়ে গিয়েছে এবং বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। ভারত সরকারের তরফে এই সমস্ত ভারতীয় প্রত্নতাত্ত্বিক বস্তু দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suresh Raina: নতুন ইনিংস! আমস্টারডামে রেস্তোরাঁ খুললেন সুরেশ রায়না 

    Suresh Raina: নতুন ইনিংস! আমস্টারডামে রেস্তোরাঁ খুললেন সুরেশ রায়না 

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। গানটাও মন্দ গান না।  খাওয়াদাওয়া ও রান্নাবান্নার প্রতিও রয়েছে অমোঘ টান। সেই টান থেকে বাইশ গজের পর নতুন ইনিংস শুরু করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না (Suresh Raina)।  নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে খুলে ফেললেন নিজের রেস্তোরাঁ। নাম দিয়েছেন ‘রায়না ইন্ডিয়ান রেস্তোরাঁ’ (Raina Indian Restaurant)। 

    ভারতীয় খাবারই আকর্ষণ

    নেদারল্যান্ডস তথা ইউরোপের মানুষকে ভারতীয় খাবার এবং সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে চান ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার। ভারতীয় খাবারকে ইউরোপে আরও জনপ্রিয় করে তুলতে নতুন উদ্যোগ প্রাক্তন ক্রিকেটারের। তাঁর রেস্তরাঁর নামও ‘রায়না’। সমাজমাধ্যমে নিজের নতুন রেস্তরাঁর ছবি দিয়ে রায়না লিখেছেন, ‘‘আমি সব সময়ই ক্রিকেট এবং খাবারের অনুরাগী। ভারতীয় রেস্তরাঁ খুলতে পারায় আমার স্বপ্ন বাস্তবায়িত হল। এখানে আমি ভারতের বৈচিত্রময় এবং প্রাণবন্ত স্বাদগুলি সর্বস্তরের মানুষের কাছে প্রদর্শন করতে পারব।’’

    নতুন মিশনে সকলকে পাশে চান রায়না

    খাদ্যরসিক হিসাবেই পরিচিত রায়না। ক্রিকেটের জন্য কড়া ডায়েটে থাকলেও মাঝেমাঝেই আহারে বাহারে-তে বসে যেতেন তিনি। রায়না সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করে, তাঁর নতুন যাত্রার কথা ঘোষণা করেছেন। রায়না নিজে খুব ভালো রাঁধতেও পারেন। শেফ গাউন পরে কুকিং ওকে হাত দিয়ে, হাসি মুখেও ছবি পোস্ট করেছেন তিনি। বলেছেন এই নতুন মিশনে সকলকে পাশে চান। রায়নার টিমের তরফে জানানো হয়, এই রেস্তরাঁয় ভারতের সব রাজ্যের জনপ্রিয় খাবার পরিবেশন করা হবে। বজায় রাখা হবে খাবারের মান, প্রকৃত স্বাদ এবং গন্ধ। স্থানীয় বাসিন্দাদের কাছে রেস্তরাঁটিকে পরিচিত করার জন্য প্রথম মাসে বিশেষ ছাড় দেওয়া হবে বলে জানানো হয়েছে।

    আরও পড়ুন: ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা করল আইসিসি

    অবশ্যই যাবেন কোহলি

    ক্রিকেটপ্রেমী এবং খাদ্যরসিকদের কথা মাথায় রেখে সাজানো হয়েছে রেস্তরাঁটি। রায়নার ক্রিকেটজীবনের উত্থান, স্মরণীয় মুহূর্তগুলিকে তুলে ধরা হয়েছে সাজসজ্জায়। থাকছে মধ্যাহ্নভোজ এবং নৈশভোজের ব্যবস্থা। চাইলে খাবার কিনেও নিয়ে যাওয়া যাবে। ঘটনাচক্রে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা ছিলেন আমস্টারডামে। ডব্লিউটিসি ফাইনালের পর ও ওয়েস্ট ইন্ডিজ সফর শুরুর আগের ব্রেকটা চুটিয়ে উপভোগ করছেন বিরুষ্কা। বিরাট তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে রায়নার রেস্তোরাঁর ছবি পোস্ট করে লিখলেন, ‘ওয়েল ডান ব্রাদার সুরেশ রায়না। পরেরবার আমরা আমস্টারডামে এলে তোমার এখানে অবশ্যই যাব।’ 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • PM Modi US Visit:  মোদি বন্দনায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা! হ্যারিসের প্রশংসা প্রধানমন্ত্রীর মুখেও 

    PM Modi US Visit:  মোদি বন্দনায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা! হ্যারিসের প্রশংসা প্রধানমন্ত্রীর মুখেও 

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের বহু রাজনীতিবিদ-সহ অনেকেরই রয়েছে ভারতীয় যোগ। তাঁদের পূর্বসূরীদের সঙ্গে ভারতের নাড়ির টানের কথা উত্থাপন করে সকলের মন জিতে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi US Visit)। উঠল করতালির ঝড়। মোদি উচ্ছ্বসিত প্রশংসা করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের (Kamala Harris)। মোদির জন্য হোয়াইট হাউজে মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন কমলা হ্যারিস ও আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। মার্কিন বিদেশ দফতরের অফিসেই সেই মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানেই মোদির প্রশংসায় পঞ্চমুখ হন ভারতীয় বংশোদ্ভূত কমলা।

    কমলা হ্যারিসের প্রশংসা

    মোদি বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রে কয়েক লক্ষ নাগরিক রয়েছেন যাঁদের সঙ্গে ভারতের যোগ রয়েছে। তাঁদের কয়েকজন এই চেম্বারেও রয়েছেন।” এরপরই মোদি কমলা হ্যারিসকে দেখিয়ে বলেন, “আমার ঠিক পিছনে যিনি রয়েছেন, তিনি ইতিহাস গড়েছেন।” উল্লেখ্য, কমলা হ্যারিসের মা শ্যামলা গোপালন হ্যারিসের জন্ম ভারতে। চেন্নাই থেকে তিনি ষাটের দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান। সেখানেই তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন ডোনাল্ড জে হ্যারিসের সঙ্গে। ডোনাল্ডের জন্ম জামাইকায়।

    সামোসা ককাস কী

    এদিন প্রধানমন্ত্রী মোদি (PM Modi US Visit) বলেন, “এই হাউসে সামোসা ককাসের বিষয়টি সম্পর্কে জানতে পারলাম। আশা করি, এই আবহ আরও বিকশিত হবে।” এরপরই ‘সামোসা ককাস’সম্পর্কে জানতে নেট দুনিয়ায় ঝড় ওঠে। ‘সামোসা ককাস’ নামটি দিয়েছেন রাজা কৃষ্ণমূর্তি। মার্কিন কংগ্রেসে ইন্দো-আমেরিকান জনপ্রতিনিধিদের সংখ্যা বাড়াতে এই নামকরণ। কমলা হ্যারিস ছাড়াও এতে রয়েছেন হাউস অব রিপ্রেজেন্টেটিভের ড. অমি বেরা, রো খান্না, রাজা কৃষ্ণমূর্তি ও প্রমিলা জয়পাল। সকলেই ডেমোক্র্যাটিক পার্টির। দক্ষিণ এশিয়া, বিশেষ করে ভারতের সঙ্গে পূর্বপুরুষদের যোগ থাকা যাঁরা মার্কিন কংগ্রেসে নির্বাচিত হয়েছেন তাঁদের বোঝাতেই ভারতের জনপ্রিয় খাবারের নামে এই নামকরণ। 

    মোদি বন্দনায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট

    মার্কিন মুলুকে শৈশব কাটলেও ভারতে কাটানো সময়গুলো আজও তাঁর কাছে যেন ছবির মতো স্পষ্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi US Visit) মার্কিন সফরকালে সেই স্মৃতিচারণ করলেন হ্যারিস (Kamala Harris)। ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তিনি বলেন, ‘ভারতের ইতিহাস আমাকে অনেক অনুপ্রাণিত করেছে। শুধু আমাকে নয়, গোটা বিশ্বকেই প্রভাবিত করেছে এটা।’ মোদির নেতৃত্বের কথা উল্লেখ করে কমলা বলেন, ‘একবিংশ শতাব্দীতে ভারতকে বিশ্ব নেতা হিসেবে আবির্ভূত হতে সাহায্য করার জন্য আপনার ভূমিকা এবং নেতৃত্বের জন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই৷’

    আরও পড়ুন: ‘‘এই সম্মান ১৪০ কোটি ভারতবাসীর’’, মার্কিন কংগ্রেসে বললেন মোদি

    কমলা হ্যারিস বলেন, ‘ভাইস-প্রেসিডেন্ট হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছি আমি। সেখানে গিয়ে আমি দেখেছি যে ভারতের বৈশ্বিক প্রভাব কীভাবে বিস্তারিত হয়েছে। ভারতের তৈরি ভ্যাকসিন জীবন বাঁচিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষদের। ভারতের দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব আফ্রিকা মহাদেশকে সমৃদ্ধ করে তুলেছে এবং সেখানকার নিরাপত্তা নিশ্চিত করেছে। ইন্দো-প্যাসিফিকে একটি মুক্ত অঞ্চল হিসেবে গড়ে তুলতে সাহায্য করছে ভারত।’

    ভারতের প্রশংসায় মার্কিন বিদেশ সচিব 

    ভারতের প্রশংসা শোনা যায় মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেনের গলাতেও। তিনি বলেন, ‘আমেরিকায় আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে ভারত। আমরা সামোসা খেতে খেতে ঝুম্পা লাহিড়ীর উপন্যাস উপভোগ করি। আমরা মিন্ডি কালিং-এর কমেডি দেখে হাসি। আমরা কোচেল্লায় দিলজিতের তালে নাচছি। আমরা যোগব্যায়াম করে নিজেদের কমবেশি ফিট এবং সুস্থ রাখছি।’ 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Panchayat Poll 2023: জেলশাসকদের বিশেষ নির্দেশ! রাজ্যে টহলদারি শুরু কেন্দ্রীয় বাহিনীর

    Panchayat Poll 2023: জেলশাসকদের বিশেষ নির্দেশ! রাজ্যে টহলদারি শুরু কেন্দ্রীয় বাহিনীর

    মাধ্যম নিউজ ডেস্ক: হাতে আর মাত্র কয়েক দিন। আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট (Panchayat Poll 2023)। তার আগে, শুক্রবার থেকেই একাধিক জেলায় টহলদারি শুরু করে দিল কেন্দ্রীয় বাহিনী। রাতেই জেলাশাসকদের বিশেষ নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। নতুন করে যাতে কোনও বিতর্ক তৈরি না হয়, সে ব্যাপারে দৃষ্টি রয়েছে কমিশনের। অন্য দিকে, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, গণনার পর আরও ১৫ দিন থাকুক কেন্দ্রীয় বাহিনী। এই দাবি তিনি জানিয়ে এসেছেন নির্বাচন কমিশনকে। 

    জেলাশাসকদের নির্দেশ কমিশনের

    কমিশন সূত্রে খবর, জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে সঠিক জায়গায় মোতায়েন করতে হবে। ব্যবহার করতে হবে সঠিক সময়। যাতে চোখে দেখা যায়, কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হচ্ছে তা নিশ্চিত করতে হবে আপনাদের। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে জেলায় জেলায় বিশেষ নির্দেশ রাজ্য নির্বাচন কমিশনারের। শনিবার থেকেই জেলাশাসকদের কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে হবে। ।শুক্রবার সকাল থেকেই একাধিক জেলায় কেন্দ্রীয় বাহিনী পৌঁছতে শুরু করে। জেলায় জেলায় শুরু হয় রুট মার্চও। সূত্রের খবর, শনিবার রাজ্যের সব জেলাতেই এরিয়া ডমিনেশনের কাজ শুরু করে দেবে বাহিনী।

    কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু

    পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Poll 2023) আর মাত্র সপ্তাহ দুই বাকি। তার মধ্যে রাজ্য পুলিশের সহায়তায় এলাকা চিহ্নিতকরণের কাজ শুরু হয়ে যাচ্ছে। এর মধ্যে প্রতিটি জেলাশাসক এবং পুলিশ সুপারদের কেন্দ্রীয় বাহিনী সঠিকভাবে মোতায়েন করার বিষয়ে নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন।  শুক্রবার পর্যন্ত ৩১৫ কোম্পানি বাহিনী পাঠানোর বিজ্ঞপ্তি জারি করেছে অমিত শাহের মন্ত্রক।  প্রথম ধাপে যে সব জেলায় ২২ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে, সেগুলি হল— আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর দিনাজপুর। শুক্রবার রাত পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, জলপাইগুড়ি, আরামবাগ, বাঁকুড়ায় কেন্দ্রীয় বাহিনী ‘এরিয়া ডমিনেশন’ করতে নেমে পড়েছে। ঝাড়গ্রামে আগে থেকে কেন্দ্রীয় বাহিনী ছিল। তারা ঝাড়গ্রামের পঞ্চায়েত এলাকায় টহলদারি শুরু করে দিয়েছে। 

    রাজ্য নির্বাচন কমিশনে শুভেন্দু

    শুক্রবার পাঁচ সদস্যের প্রতিনিধি দল নিয়ে রাজ্য নির্বাচন কমিশনে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে বেরিয়ে এসে শুভেন্দু দাবি করেন, গত বিধানসভা ভোট (Panchayat Poll 2023) মিটে যাওয়ার পর অভূতপূর্ব হিংসার সাক্ষী হয়েছিল বাংলা। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে পঞ্চায়েত ভোট মিটলেই যেন বাহিনী প্রত্যাহার করা না হয়। শুভেন্দু বলেন, ‘‘পঞ্চায়েত নির্বাচনের গণনার পর বিধানসভা ভোট পরবর্তী ঘটনার পুনরাবৃত্তি রুখতে ১৫ দিন রাজ্যে সশস্ত্র বাহিনী রাখতে হবে।’’

  • WI vs IND: ক্যারিবিয়ান সফরের জন্য দল ঘোষণা ভারতের

    WI vs IND: ক্যারিবিয়ান সফরের জন্য দল ঘোষণা ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রত্যাশামতোই ক্যারিবিয়ান সফরের (India Tour of West Indies) জন্য টেস্ট ও একদিনের সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)। টেস্ট, ওডিআই এবং টি-২০ সিরিজ খেলা হলেও আপাতত ওডিআই এবং টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করা হয়েছে। টি-২০ সিরিজের জন্য দল কবে ঘোষণা করা হবে তা জানা যায়নি। টেস্ট ও একদিনের দলে সুযোগ পেয়েছেন বাংলার পেসার মুকেশ কুমার (Mukesh Kumar)।  আগামী ১২ জুলাই থেকে শুরু হবে ক্যারিবিয়ান সফর। 

    ক্যারিবিয়ান সফরে টেস্ট দল

    রোহিত শর্মা, বিরাট কোহলিদের রেখে দল তৈরি করল ভারতীয় বোর্ড। কিন্তু রাখা হল না চেতেশ্বর পুজারাকে। দলে নেই উমেশ যাদব, মহম্মদ শামিও। সুযোগ পেয়েছেন বাংলার পেসার মুকেশ কুমার। সহ-অধিনায়ক করা হল অজিঙ্ক রাহানেকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর দলে বদলের কথা বলেছিলেন রোহিত। ওয়েস্ট ইন্ডিজ সফরেই সেই বদল দেখা যাচ্ছে। একের পর এক টেস্টে ব্যর্থ হওয়া পুজারাকে বাদ দিয়েছে দল। তাঁর জায়গায় দলে এসেছেন তরুণ যশস্বী জয়সওয়াল। নেওয়া হয়েছে রঞ্জিতে ভাল খেলা রুতুরাজ গায়কোয়াড়কে।

    আইপিএলে টানা খেলে যাওয়ার পর বিশ্রাম দেওয়া হয়েছে মহম্মদ শামিকে। বিশ্বকাপের কথা মাথায় রেখেই বিশ্রাম দেওয়া হয়েছে বাংলার পেসারকে। ক্যারিবিয়ান সফরে নিয়ে যাওয়া হচ্ছে না উমেশ যাদবকেও। ফাইনালে তাঁর বোলিং নিয়ে প্রশ্ন উঠেছিল। শামি, উমেশকে বসিয়ে টেস্ট দলে নেওয়া হয়েছে নবদীপ সাইনি এবং মুকেশ কুমারকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে থাকা মহম্মদ সিরাজ এবং জয়দেব উনাদকট এই দলেও রয়েছেন।টেস্টে উইকেটরক্ষক হিসাবে শ্রীকর ভরত এবং ঈশান কিষনকে দলে নেওয়া হয়েছে। স্পিনার হিসাবে নেওয়া হয়েছে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা এবং অক্ষর পটেলকে। অলরাউন্ডার শার্দূল ঠাকুরও দলে রয়েছেন। 

    আরও পড়ুন: ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা করল আইসিসি

    ক্যারিবিয়ান সফরে একদিনের দল

    এক দিনের দলে সূর্যকুমার যাদবকে রাখা হলেও টেস্ট দলে নেই তিনি। ৫০ ওভারের দলে ফেরানো হয়েছে উইকেটকিপার সঞ্জু স্যামসনকে। সেই দলে রয়েছেন সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া। স্পিন বিভাগ সামলাবেন যুজবেন্দ্র চাহাল এবং কুলদীপ যাদব। সেই দলে রয়েছেন পেসার উমরান মালিক।

    এক দিনের দলে সূর্যকুমার যাদবকে রাখা হলেও টেস্ট দলে নেই তিনি। ৫০ ওভারের দলে ফেরানো হয়েছে উইকেটরক্ষক সঞ্জু স্যামসনকে। সেই দলে রয়েছেন সহ-অধিনায়ক হার্দিক পাণ্ড্য। সাদা বলের ক্রিকেটে বাদ অশ্বিন। স্পিন বিভাগ সামলাবেন যুজবেন্দ্র চহাল এবং কুলদীপ যাদব। সেই দলে রয়েছেন পেসার উমরান মালিক। বিদেশের মঞ্চে দলের শক্তি দেখাতে গুরুত্বপূর্ণ এই সিরিজ। দুটো সিরিজেই অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। এটা রোহিতের কাছেও চ্যালেঞ্জের। এই টেস্ট দিয়েই শুরু হবে WTC-এর নতুন সাইকেল আর বিশ্বকাপের প্রস্তুতি শুরু হবে এই সিরিজ দিয়ে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Panchayat Election 2023: একদিনে দুটি মামলায় হাইকোর্টে জোড়া স্বস্তি রাজ্য নির্বাচন কমিশনের

    Panchayat Election 2023: একদিনে দুটি মামলায় হাইকোর্টে জোড়া স্বস্তি রাজ্য নির্বাচন কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতিপদে ধাক্কা খেতে থাকার মাঝে একদিনে দুটি মামলায় জোড়া স্বস্তি পেল রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023) নিয়ে একাধিক মামলায় রাজ্য নির্বাচন কমিশন ধাক্কা খেয়েছিল কলকাতা হাইকোর্টে। রেহাই মেলেনি সুপ্রিম কোর্টে গিয়েও। তবে এবার রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে গেল দুটি মামলার রায়। পঞ্চায়েত নির্বাচনকে সমানে রেখে জাতীয় মানবাধিকার কমিশন একটি নোটিশ দিয়েছিল। সেটা আজ, শুক্রবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। অন্যদিকে,মনোনয়নে নথি বিকৃতি কাণ্ডেও এখনই কোনও পদক্ষেপ করতে পারবে না সিবিআই, শুক্রবার একথা জানাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। 

    মানবাধিকার কমিশনের নোটিস খারিজ 

    পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023) নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের নোটিস খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। পঞ্চায়েত ভোটে মনোনয়ন পর্বে গোলমালের ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছিল জাতীয় মানবাধিকার কমিশন। মানবাধিকার কমিশনের বিশেষ পর্যবেক্ষক হিসাবে কমিশনের ডিজি (তদন্ত) রাজ্যের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করবেন বলে রাজ্য নির্বাচন কমিশনকে নোটিস দেওয়া হয়েছিল। এর পাল্টা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। সেই মামলায় শুক্রবার জাতীয় মানবাধিকার কমিশনের ওই নোটিস খারিজ করে দিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। স্পর্শকাতর এলাকা মানবাধিকার কমিশনের ডিজি চিহ্নিত করতে পারবেন না বলেও নির্দেশ দেয় উচ্চ আদালত (Calcutta High Court)। 

    আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে বাহিনী মোতায়েন নিয়ে বিজ্ঞপ্তি স্বরাষ্ট্র মন্ত্রকের

    নথি বিকৃতি-কাণ্ডে এখনই সিবিআই নয়

    পঞ্চায়েতে (Panchayat Election 2023) নথি বিকৃতি-কাণ্ডে আপাতত কোনও পদক্ষেপ করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানিতে এমনই জানাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আগামী সোমবার দুপুর ২টোয় এই মামলার রায় ঘোষণা করবে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ। ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও)-এর বিরুদ্ধে মনোনয়নপত্র বিকৃত করার অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন দুই প্রার্থী। সেই মামলায় বুধবার সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিংহ। বিচারপতি তাঁর নির্দেশে জানান, আগামী ৭ জুলাই তদন্তের রিপোর্ট আদালতে পেশ করতে হবে সিবিআইকে। সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে যায় রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: ‘‘না আছে লাজ, না আছে লজ্জা’’! কমিশন, রাজ্যকে তুলোধনা শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘‘না আছে লাজ, না আছে লজ্জা’’! কমিশন, রাজ্যকে তুলোধনা শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় বাহিনী ইস্যু হোক বা কমিশনের ভূমিকা, সবকিছু নিয়েই আদালত অসন্তুষ্ট, কলকাতা হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন শুভেন্দু (Suvendu Adhikari)। সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বললেন, ‘রাজ্য নির্বাচন কমিশনার নির্লজ্জ। রাজ্য সরকারও তাই। কলকাতা হাইকোর্ট এবং দেশের সর্বোচ্চ আদালত যেভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্তপাত বন্ধ করতে যেভাবে এগিয়ে এসেছে তা এক কথায় প্রশংসনীয়’।

    শুভেন্দুর দাবি

    নন্দীগ্রামে পঞ্চায়েত ভোটকে (Panchayat Election 2023) সামনে রেখে পদযাত্রায় অংশ নিয়ে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তৃণমূলকে নিশানা করে শুভেন্দু বলছেন, পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের সময় শেষ হয়ে যাওয়ার পরেও মনোনয়ন পেশ করছে তৃণমূল। আর এতে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা এবং অন্যান্য বিডিও-রা যুক্ত। এদের “না আছে লাজ আর না আছে লজ্জা”। কমিশন ও সরকারের এই ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করে তাদেরকে শীঘ্রই সিবিআই তদন্তের আওতায় আনা উচিত বলেও দাবি জানাচ্ছেন তিনি। সামান্য লজ্জা থাকলেও তার চেয়ার থেকে সরে যাওয়া উচিত বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন শুভেন্দু।

    আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য

    সব বুথে কেন্দ্রীয় বাহিনীর আশা

    শুভেন্দু (Suvendu Adhikari) কার্যত হুঁশিয়ারির সুরে বলেন, “বিধানসভা ভোটে নন্দীগ্রামের ৫৩ টা বুথে আমাকে প্রচার করতে দেওয়া হয়নি। এবার সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। খেলা এবার আমি দেখাব।” কলকাতা হাইকোর্টের তরফে পঞ্চায়েত ভোটে নথি বিকৃত করার অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশকেও স্বাগত জানান শুভেন্দু। তাঁর কথায়,”মনোনয়ন পর্বে পুলিশ প্রশাসনের একাংশকে সাথে নিয়ে ব্যাপক কারচুপি করেছে কমিশন।”  প্রসঙ্গত, ২০১৩ সালের থেকেও বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে এবারের পঞ্চায়েত নির্বাচন করাতে হবে৷ রাজ্য নির্বাচন কমিশনকে বুধবার এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share