Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • Recruitment Scam: পুরসভার নিয়োগ দুর্নীতিতেও এবার সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

    Recruitment Scam: পুরসভার নিয়োগ দুর্নীতিতেও এবার সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: পুরসভায় নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) তদন্ত করতে পারবে সিবিআই। শুক্রবার এমনই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রয়োজন মনে করলে নতুন এফআইআর দায়ের করে তদন্ত করতে পারবে সিবিআই, নির্দেশ বিচারপতির। তিনি জানান, চাইলে অয়ন শীলের বাড়ি থেকে উদ্ধার হওয়া নথির ভিত্তিতে পুরসভা নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) তদন্ত করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ২৮ এপ্রিল এই সংক্রান্ত প্রাথমিক রিপোর্ট পেশ করবে সিবিআই, নির্দেশ বিচারপতির। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে সহযোগিতা করতে ডিজি এবং মুখ্যসচিবকে নির্দেশ দেন তিনি। 

    সিবিআইকে নির্দেশ

    নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) অন্যতম অভিযুক্ত অয়ন শীলের বাড়িতে তল্লাশির সময় পুরসভায় নিয়োগ সংক্রান্ত প্রচুর নথি উদ্ধার করে ইডি। এর পর জানা যায়, রাজ্যের অন্তত ৭০টি পুরসভায় নিয়োগে দুর্নীতি (Recruitment Scam) হয়েছে। যার মূল হোতা ছিলেন অয়ন শীল। নিয়োগ দুর্নীতিতে অয়ন শীল ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তীকে জেরা করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্যও পেয়েছে ইডি। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন শ্বেতা। তাঁকে প্রায় ৫ ঘণ্টা জেরা করেন ইডির গোয়েন্দারা। ইডি সূত্রে খবর, জেরায় শ্বেতা চক্রবর্তী অন্তত ৮ জন প্রভাবশালীর নাম বলেছেন যাঁরা নিয়মিত অয়নের সঙ্গে যোগাযোগ রাখতেন। বিষয়টি সম্পর্কে সিবিআইকে জানায় ইডি। এর পর এই দুর্নীতির তদন্ত করতে চেয়ে আদালতে আবেদন করে সিবিআই। সেই আবেদনের প্রেক্ষিতে শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, চাইলে তদন্ত করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

    বিচারপতির  ভর্ৎসনা

    প্রসঙ্গত, এদিন অয়ন শীলের বাড়িতে উদ্ধার করা নথির তথ্য মুখবন্ধ খামে আদালতে জমা দেয় ইডি। এরপর নির্দিষ্ট কোনও পুরসভা নয়, সামগ্রিকভাবে পুর নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) তদন্তভার-ই সিবিআই-এর হাতে দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এদিন রীতিমতো ভর্ৎসনার সুরে তিনি বলেন, ‘সাধারণ মানুষ মাত্র ১০ হাজার টাকা আয় করতে হিমশিম খাচ্ছেন। ১০ হাজার টাকা উপার্জনের জন্য খেটে মরছেন। আর এক-একজনের কাছে এত এত টাকা!  অর্পিতা মুখোপাধ্যায়েরদের কাছে এত টাকা আসে কোথা থেকে? একাংশ রাজনৈতিক নেতাদের কাছে কোটি কোটি টাকা! আসছে কোথা থেকে? এইসব নেতাদের ছুঁলেই কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। আর সাধারণ মানুষকে ছুঁয়ে দেখুন বাজারে তাদের কত দেনা আছে। সাধারণ মানুষ সব জানা উচিত। যারা এই দেশের মালিক। দুটো, চারটে, পাঁচটা ব্যাবসা থাকলেই কেউ দেশের মালিক হয়ে যায় না। দেশের আসল মালিক তার জনগণ।’ 

    আরও পড়ুন: নিয়োগ কেলেঙ্কারিকাণ্ডে আরও এক তৃণমূল বিধায়কের বাড়িতে হানা সিবিআইয়ের

    ইডির প্রশংসা

    এদিন, ইডির কাজের প্রশংসা করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, ‘তুলনা করলে ইডি সিবিআইয়ের থেকে ভালো ভূমিকা গ্রহণ করছে। ইডি বুদ্ধিমত্তার সঙ্গে ভালো কাজ করছে।’এদিন সিবিআই-কেও শংসাপত্র দেন বিচারপতি। তিনি জানান, শেষ দু’মাসের থেকে এখন সিবিআই ভালো পারফরম্যান্স করছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Home Ministry: কেন্দ্রীয় বাহিনীর জন্য বরাদ্দ বকেয়া টাকা চেয়ে রাজ্যকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের

    Home Ministry: কেন্দ্রীয় বাহিনীর জন্য বরাদ্দ বকেয়া টাকা চেয়ে রাজ্যকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় বাহিনীর বকেয়া টাকা চেয়ে রাজ্যের উপর চাপ বাড়াল স্বরাষ্ট্রমন্ত্রক (Home Ministry)। লিখিত বার্তায় মন্ত্রক জানিয়েছে, বকেয়া থাকায় মূল অর্থের উপর জরিমানা ধার্য হয়েছে। ফলে এখন প্রায় ১৮৫২ কোটি টাকা মেটানোর কথা জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) বারবার নিশানা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে রাজ্যের যে বিপুল বকেয়া রয়েছে তা একবারও মুখে আনেননি মুখ্যমন্ত্রী।

    স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠি

    স্বরাষ্ট্রমন্ত্রক (Home Ministry) থেকে যে চিঠি নবান্নে এসেছে তাতে বকেয়া মেটানোর কথা লেখা রয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত এই খাতে রাজ্যের কাছে বকেয়া রয়েছে প্রায় ১৮০৬ কোটি টাকা। আর একই বছরে ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আরও বকেয়া হয়েছে প্রায় ২১ কোটি টাকা। স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়ম অনুযায়ী, এই বকেয়া ৯০ দিনের মধ্যে মিটিয়ে না দিলে ২.৫% হারে জরিমানা করা হয়। তাতে প্রায় ৪৪ কোটি টাকা বাড়তি চেপেছে। ফলে বকেয়া টাকার অঙ্ক ১৮৫২ কোটি টাকাতে পৌঁছে গিয়েছে। যদিও এই বিষয়টি নিয়ে কেন্দ্র–রাজ্য কোনও পক্ষই রকারি ভাবে মন্তব্য করতে চায়নি।

    আরও পড়ুন: ভিজল ডুয়ার্স! দক্ষিণবঙ্গে আজও চলবে তাপপ্রবাহ, সব জেলায় বৃষ্টি কবে?

    নির্বাচন, আইনশৃঙ্খলা-সহ একাধিক কারণে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন হয়ে থাকে। প্রায় সব ক্ষেত্রেই বাহিনী বাবদ নির্দিষ্ট পরিমাণ অর্থ রাজ্যের কাছে দাবি করে কেন্দ্র। রাজ্য প্রশাসনিক সূত্রের বক্তব্য, রাজ্য নিজে থেকে কেন্দ্রীয় বাহিনী সাধারণত চায় না। নির্বাচন থাকলে জাতীয় নির্বাচন কমিশনের সুপারিশে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসে। এ রাজ্যে গত কয়েকটি নির্বাচনে বিপুল সংখ্যক বাহিনী পাঠানো হয়েছিল। ফলে যে কর্তৃপক্ষ বাহিনী পাঠানোর সুপারিশ করেন, তাদেরই খরচের বিষয়টা দেখা দরকার। তা রাজ্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া যুক্তিযুক্ত নয়। সাম্প্রতিক কালে বাংলার বকেয়া নিয়ে বারবার সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। কিন্তু রাজ্যকেও যে কেন্দ্রকে টাকা দিতে হবে তা স্বরাষ্ট্রমন্ত্রকের (Home Ministry) চিঠিতে স্পষ্ট। সামনে পঞ্চায়েত নির্বাচন। তারপর বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। সেখানে রাজ্যের পক্ষ থেকে এই বকেয়া মেটানো না হলে সেটা প্রচারের আলোয় আনা হবে, বলে দাবি বিরোধীদের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Anurag Maloo : অন্নপূর্ণা থেকে নামার পথে নিখোঁজ! ৩ দিন পর  ৩০০ মিটার গভীর বরফ ফাটল থেকে উদ্ধার অনুরাগ মালু

    Anurag Maloo : অন্নপূর্ণা থেকে নামার পথে নিখোঁজ! ৩ দিন পর ৩০০ মিটার গভীর বরফ ফাটল থেকে উদ্ধার অনুরাগ মালু

    মাধ্যম নিউজ ডেস্ক: তিনদিন পর জীবিত অবস্থায় খোঁজ মিলল ভরতীয় পর্বতারোহী (Mountaineer Climber) অনুরাগ মালুর (Anurag Maloo )। ৮ হাজার ৯১ মিটার উচ্চতায় তাঁকে পাওয়া গিয়েছে। অন্নপূর্ণা অভিযান শেষে নামার পথে গত ১৭ এপ্রিল ৩৪ বছর বয়সী এই ভারতীয় পর্বতারোহী ৬ হাজার মিটার উচ্চতা থেকে নিখোঁজ হয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমনটাই জানিয়েছেন অনুরাগের ভাই সুধীর মালু। 

    বরফ-গুহায় তিন দিন

    অন্নপূর্ণা শৃঙ্গজয় (Annapurna Expedition) করে নামার পথে ৬ হাজার মিটার উচ্চতায় একটি বরফে ঢাকা গহ্বরে আটকেছিলেন অনুরাগ। পৃথিবীর দশম শৃঙ্গ অন্নপূর্ণা। অন্যতম কঠিন ও বিপদসংকুল পার্বত্যপথ বলে জানা যায়। কয়েক দিন আগেই এই শৃঙ্গ জয় করেই ইতিহাস তৈরি করেছেন এক বাঙালিকন্যা। অন্নপূর্ণা শৃঙ্গ জয় করেন চন্দননগরের পিয়ালি বসাক। এই অন্নপূর্ণা শৃঙ্গের ক্যাম্প-৩ থেকে নামার সময়ে রাজস্থানের যুবক অনুরাগ মালু নিখোঁজ হয়ে যান। সেভেন সামিট ট্রেকের চেয়ারম্যান মিংপা শেরপা বলেন, “শেরপা ছাং দাওয়ার নেতৃত্বে ছয়জনের একটি টিম তাঁর তল্লাশিতে নামে। অবশেষে নজরে আসে অনুরাগ মালু। তাঁর শারীরিক অবস্থা বেশ গুরুতর বলে জানা গিয়েছে। আপাতত তাঁকে নেপালের পোখরায় মনিপাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আরও পড়ুন: ধীরে ধীরে “হিট এজ”-এর দিকে এগোচ্ছে পৃথিবী! কী বলছেন বিশেষজ্ঞরা?

    সাতটি উচ্চতম পর্বতে অভিযান

    ভারতীয় এই পর্বতারোহী আট হাজার ফিট উচ্চতায় ১৪টি পর্বত অভিযানের টার্গেট নিয়ে বেরিয়েছিলেন। এছাড়াও তাঁর লক্ষ্য ছিল সাতটি দেশের সাতটি উচ্চতম পর্বতে অভিযান। আন্তর্জাতিক স্তরে সচেতনতা প্রচার তাঁর অন্যতম মূল লক্ষ্য ছিল। রাজস্থানের কিষাণগড়ের বাসিন্দা ৩৪ বছর বয়সী অনুরাগ মালু। সোমবার মাউন্ট অন্নপূর্ণার চতুর্থ ক্যাম্প থেকে ফিরছিলেন অনুরাগ। পথে প্রায় সাড়ে ১৯ হাজার ফুট নীচের একটি খাদে পড়ে যান তিনি। নিখোঁজ পর্বতারোহীর খোঁজে আকাশপথে এলাকার সমীক্ষা চালানো শুরু হয়। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Tim Cook: দেশে বিনিয়োগে আগ্রহী অ্যাপল! মোদির দৃষ্টিভঙ্গির প্রশংসা টিম কুকের মুখে

    Tim Cook: দেশে বিনিয়োগে আগ্রহী অ্যাপল! মোদির দৃষ্টিভঙ্গির প্রশংসা টিম কুকের মুখে

    মাধ্যম নিউজ ডেস্ক: মুম্বই ও দিল্লিতে ভারতের প্রথম এবং দ্বিতীয় অ্যাপল স্টোরের উদ্বোধন করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন টিম কুক (Tim Cook)। ‘প্রযুক্তির ইতিবাচক প্রভাব’ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি এবং অ্যাপল সংস্থার দৃষ্টিভঙ্গিতে কোনও তফাৎ নেই বলে জানান অ্যাপল সিইও। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, তাঁর সংস্থা সারা ভারতে বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

    কুকের ট্যুইট

    প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতের মেধাসম্পদকে নিজেদের পণ্য ও পরিষেবার কাজে আরও বেশি করে ব্যবহারের ইচ্ছা প্রকাশ করেছেন অ্যাপলের সিইও। মোদির সঙ্গে দেখা করার কথা জানিয়ে কুক ট্যুইটারে লিখেছেন, ‘‘উষ্ণ অভ্যর্থনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ। ভারতের ভবিষ্যতের অগ্রগতিতে যে প্রযুক্তির ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সে বিষয়ে আপনার মত জানলাম। শিক্ষা, উৎপাদন শিল্প এমনকি পরিবেশ পর্যন্ত এর মধ্যে রয়েছে। দেশ (ভারতে) জুড়ে বিনিয়োগ বৃদ্ধির জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’’

    মোদির ট্যুইট

    টিম কুকের এই ট্যুইট বার্তাটি রিট্যুইট করে প্রধানমন্ত্রী মোদি জানিয়েছেন, টিম কুকের সঙ্গে দেখা করে তিনি আনন্দিত। প্রধানমন্ত্রী লেখেন, “আপনার সঙ্গে দেখা করে এক দারুণ আনন্দ পেলাম টিম কুক! বিভিন্ন বিষয়ে মতামত বিনিময় করতে পেরে এবং ভারতে প্রযুক্তি-চালিত পরিবর্তনগুলি আপনার সামনে তুলে ধরতে পেরে আমি আনন্দিত।”

    অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কুকের সাক্ষাত

    এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গেও দেখা করেন অ্যাপলের সিইও। এই সাক্ষাৎ সম্পর্কে ট্যুইট করে অশ্বিনী বৈষ্ণব বলেন, “অ্যাপলের সিইও টিম কুকের সঙ্গে সাক্ষাৎ। ম্যানুফ্যাকচারিং, ইলেকট্রনিক্স রপ্তানি, অ্যাপ অর্থনীতি, দক্ষতা, স্থিতিশীলতা এবং বিশেষ করে মহিলাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি-সহ ভারতের সঙ্গে অ্যাপলের সম্পৃক্ততা আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়েছে। যৌথভাবে একটি দীর্ঘমেয়াদী এবং শক্তিশালী সম্পর্কের নকশা তৈরি করছি।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sandeep Singh: জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের নয়া সেনা উপদেষ্টা হলেন এয়ার মার্শাল সন্দীপ সিং

    Sandeep Singh: জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের নয়া সেনা উপদেষ্টা হলেন এয়ার মার্শাল সন্দীপ সিং

    মাধ্যম নিউজ ডেস্ক: জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের (NSCS) নয়া সেনা উপদেষ্টা হলেন প্রাক্তন ভাইস-চিফ অফ এয়ার মার্শাল সন্দীপ সিং। আগামী ২৪ এপ্রিল থেকে তিনি নতুন দায়িত্ব গ্রহণ করবেন। ১৯৮৩ সালের ২২ ডিসেম্বর, ভারতের বায়ুসেনায় যোগ দিয়েছিলেন এয়ার মার্শাল সন্দীপ সিং। ন্যাশনাল ডিফেন্স একাডেমি এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রাক্তন ছাত্র তিনি।

    সুখোই-৩০ এমকেআই, মিগ-২৯, মিগ-২১, কিরণ, এএন-৩২, এভিআরও, জাগুয়ার এবং মাইরেজ-২০০০ এ প্রায় ৪৯০০ ঘণ্টার অপারেশনাল ও টেস্ট ফ্লাইংয়ের অভিজ্ঞতা রয়েছে এয়ার মার্শাল সন্দীপ সিং-এর। তিনি তাঁর কর্মজীবনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন। মস্কোতে এসইউ-৩০ প্রজেক্ট টিমের প্রজেক্ট টেস্ট পাইলট ছিলেন সন্দীপ সিং। ভিসিএএস হিসাবে দায়িত্ব নেওয়ার আগে সিং দক্ষিণ ওয়েস্টার্ন এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফও ছিলেন।

    আরও পড়ুন: রবীন্দ্রজন্মজয়ন্তীতে কলকাতায় অমিত শাহ! নববর্ষের পর ফের জনসভা বাংলায়

    ২০০৬ সালে বায়ুসেনা পদক, ২০১৩ সালে অতি বিশেষ সেবা পদক এবং ২০২২ সালে পরম বিশেষ সেবা পদক লাভ করেন এয়ার মার্শাল সন্দীপ সিং। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে তিনি ভারতের রাষ্ট্রপতির সম্মানসূচক এয়ার এডিসি হিসেবে নিযুক্ত হন। চার দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে, এয়ার মার্শাল সন্দীপ সিং বায়ুসেনার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন এবং দেশের বিমান প্রতিরক্ষাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বিমান বাহিনীর উপ প্রধান হিসাবে, এয়ার মার্শাল সন্দীপ সিং বায়ুসেনার আধুনিকীকরণে অগ্রণী ভূমিকা নেন। তিনি বায়ুসেনার  ক্ষমতা বাড়ানোর জন্য নতুন ফাইটার জেট, হেলিকপ্টার এবং অন্যান্য সরঞ্জাম অধিগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: ‘গরমে মাথা খারাপ হয়ে গিয়েছে’! মমতাকে কটাক্ষ করে আর কী কী বললেন সুকান্ত?

    Sukanta Majumdar: ‘গরমে মাথা খারাপ হয়ে গিয়েছে’! মমতাকে কটাক্ষ করে আর কী কী বললেন সুকান্ত?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একই সঙ্গে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি  তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। নদিয়ার শান্তিপুরে একটি দলীয় কর্মসূচিতে এসে সুকান্ত (Sukanta Majumdar) বলেন, “তৃণমূলের মধ্যে এখন পিসি তৃণমূল না ভাইপো তৃণমূল, এই নিয়ে লড়াই চলছে। আগে বাবার দরবারে সব পাগল ছিল, এখন পিসির দরবারে পাগলগুলো এসেছে।”

    সুকান্তের দাবি

    বুধবার প্রথমে জাতীয় সড়কে প্রায় পাঁচ কিলোমিটার বাইক র‍্যালিতে অংশ নেন সুকান্ত (Sukanta Majumdar)। এরপরেই শান্তিপুর থানার গোবিন্দপুরে একটি বেসরকারি লজে দলীয় সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সুকান্ত। মুকুল রায় প্রসঙ্গে বলেন, “অনেকেরই অনেক কিছু ইচ্ছা হয়। বিষয়টা পুরো ঘোলা জলের মধ্যে রয়েছে আগে পরিষ্কার হোক। উনি এখনও অফিসিয়ালি আমাদের দলের বিধায়ক। যদিও তাঁর পদ খারিজ নিয়ে আমরাই মামলা করেছিলাম। কারণ তিনি তৃণমূলের পতাকা হাতে তৃণমূলে যোগদান করেছিলেন।”

    আরও পড়ুন: রবীন্দ্র জন্মজয়ন্তীতে কলকাতায় অমিত শাহ! নববর্ষের পর ফের জনসভা বাংলায়

    বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে রাজ্যের শিল্প ব্যবস্থার পরিবর্তন হবে। কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলিতে যেখানে শিল্পবান্ধব পরিবেশ রয়েছে সেখানে শিল্প তৈরি করা হবে। সুকান্তের (Sukanta Majumdar) কথায়, “লাখ লাখ কোটি কোটি বেকার যুবক-যুবতীদের কেউ সরকারি চাকরি দিতে পারবে না। চাকরি হবে শিল্পের মাধ্যমে আর সেটা আমরা করব।” পাশাপাশি তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের গরমে মাথা খারাপ হয়ে গিয়েছে। বলছেন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এসে বলে গিয়েছেন ১৪ তারিখে আর প্রতিক্রিয়া দিচ্ছেন ১৭ তারিখে। তার থেকেই বোঝা যায় ওনার মাথা খারাপ হয়ে গিয়েছে।” তৃণমূল জাতীয় দলের তকমা হারানোর পর মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকেই তিনবার ফোন করেছিলেন বলে দাবি করেন সুকান্ত। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Amit Shah: রবীন্দ্র জন্মজয়ন্তীতে কলকাতায় অমিত শাহ! নববর্ষের পর ফের জনসভা বাংলায়

    Amit Shah: রবীন্দ্র জন্মজয়ন্তীতে কলকাতায় অমিত শাহ! নববর্ষের পর ফের জনসভা বাংলায়

    মাধ্যম নিউজ ডেস্ক: বৈশাখেই ফের একবার বাংলায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। নববর্ষের পর ২৫ বৈশাখ। বিজেপি সূত্রে জানা গিয়েছে, ৮ মে বঙ্গ সফরে আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী। রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীতে শাহ থাকতে পারেন কলকাতায়। যোগ দিতে পারেন রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে। 

    বাংলায় স্বরাষ্ট্রমন্ত্রী

    সাম্প্রতিক সফরে এসেই অমিত শাহ (Amit Shah) জানিয়েছিলেন লাগাতার বিজেপির কেন্দ্রীয় নেতারা এরাজ্যে আসবেন। বিজেপি সূত্রে খবর, ৮ মে রাজ্যে এসে একটি জনসভাও করবেন শাহ। তবে কোথায় সেই জনসভা হবে, তা এখনও ঠিক হয়নি বলে জানা গিয়েছে। তবে মুর্শিদাবাদ এবং কৃষ্ণনগর দুই লোকসভা কেন্দ্রকে জুড়বে এ রকম কোনও স্থানেই এই জনসভা হওয়ার কথা। কর্নাটক থেকে এসে সরাসরি এই জনসভায় যোগ দেবেন শাহ। পরের দিন অবশ্য তাঁর সমস্ত কর্মসূচি থাকবে কলকাতায়। ৯ মে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। ওই দিন সকালে অমিত শাহ যাবেন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। সেখানে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকালে সায়েন্স সিটিতে রবীন্দ্র জয়ন্তীর অপর এক অনুষ্ঠানেও শাহ উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। 

    আরও পড়ুুন: পাখির চোখ কর্নাটক বিধানসভার ভোট, তারকা প্রচারকের তালিকা প্রকাশ বিজেপির

    লাগাতার কর্মসূচি বাংলায়

    নববর্ষের দিন বীরভূমের সভা থেকে ২০২৪-এর লোকসভা ভোটে বাংলায় ৩৫ আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাই বাঙালি ভাবাবেগকে প্রাধান্য দিয়ে ভোটবাক্সে জয় নিশ্চিত করতেই বিশ্বকবির জন্মদিনে শাহের ফের বাংলায় আগমন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। পাশাপাশি রাজ্যে আসন্ন পঞ্চায়েত ভোটও। শাহের কথা অনুযায়ী, বঙ্গ বিজেপি নেতৃত্ব ও রাজ্যের কর্মীদের সর্বশক্তি নিয়েই পঞ্চায়েত নির্বাচনে লড়াই করতে হবে। পঞ্চায়েত নির্বাচনের মাধ্যমে লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করতেও বলা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে। দলীয় সূত্রে খবর, তাঁর সাফ নির্দেশ, লাগাতার কর্মসূচি রাখুন। রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করুন। সেই লক্ষ্যেই বাংলায় আবার আগমন শাহের। তবে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে এখনও এই সফর নিয়ে কোনও কথা জানানো হয়নি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Archery World Cup: রেকর্ড গড়লেন ভারতীয় তীরন্দাজ জ্যোতি সুরেখা ভেনাম

    Archery World Cup: রেকর্ড গড়লেন ভারতীয় তীরন্দাজ জ্যোতি সুরেখা ভেনাম

    মাধ্যম নিউজ ডেস্ক: তীরন্দাজি বিশ্বকাপের প্রথম পর্বে তুরস্কের আন্টালিয়ায় রেকর্ড করলেন ভারতীয় তীরন্দাজ জ্যোতি সুরেখা ভেনাম।মহিলাদের কম্পাউন্ড ইভেন্ট যোগ্যতা অর্জন পর্বে ব্যক্তিগত বিশ্ব রেকর্ডের সমান পয়েন্ট অর্জন করেন জ্যোতি। ৭১৩ পয়েন্ট অর্জন করে ভারতীয়দের মধ্যে রেকর্ড করেন তিনিয প্রতিযোগিতায় শীর্ষ বাছাই জ্যোতি। এর আগে ২০১৫ সালে কলম্বিয়ার সারা লোপেজ আর্চারি বিশ্বকাপে ৭১৩ পয়েন্ট অর্জন করেন।

    সেরা স্কোর

    প্রতিযোগিতায় জ্যোতির থেকে ২ পয়েন্ট কম পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ড্যাফনে কুইন্টেরোর, সারা লোপেজ তৃতীয়। ৭২টি শটে, জ্যোতি সুরেখা ভেন্নাম ৬৬ বার টার্গেট হিট করেছেন। যার মধ্যে টানা ৩৬টি টার্গেট হিট করে 360 পয়েন্ট অর্জন করেছেন জ্যোতি। ঢাকায় ২০১৭ এশিয়ান চ্যাম্পিয়নশিপে কোরিয়ার সো চাওনের ৭০৯ পয়েন্টের এশিয়ান রেকর্ডও ভেঙে দিয়েছেন জ্যোতি। ভারত এই প্রতিযোগিতায় ১৬ সদস্যের একটি দল পাঠিয়েছে।

    জ্যোতির লক্ষ্য

    জ্যোতি ভারতীয় মহিলা দলকে কম্পাউন্ড মহিলা দলের ইভেন্টে বাছাইপর্বের শীর্ষে উঠতে সাহায্য করেছেন। সতীর্থ অবনীত কৌর এবং অদিতি গোপীচাঁদ স্বামীর সঙ্গে জ্যোতির মিলিত পয়েন্ট মোট ২১১২। জ্যোতি বলেন, “বিশ্ব রেকর্ডের সমান হওয়াটা ছিল অপ্রত্যাশিত। আমি এটা  ভাবতে পারিনি। এর আগে, কোনও প্রতিযোগিতায় আমার ব্যক্তিগত সেরা ছিল ৭১০ পয়েন্ট। এখন এটিই আমার সেরা স্কোর।” ভারতীয় তীরন্দাজের কথায়, “শীর্ষ বাছাই হয়ে খুব ভালো লাগছে। শেষ তীর পর্যন্ত আমি মনোনিবেশ করছিলাম। আপাতত, আমি আমার ফোকাস থেকে সরতে চাই না। আমার স্কোর ধরে রাখাই এখন একমাত্র লক্ষ্য।”

    আরও পড়ুুন: জনসংখ্যার নিরিখে চিনকে টপকে গেল ভারত, বলছে রাষ্ট্রসংঘের রিপোর্ট

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Abhishek Banerjee: মঙ্গলবার নিজাম প্যালেসে তলব! অভিষেককে নোটিস পাঠাল সিবিআই

    Abhishek Banerjee: মঙ্গলবার নিজাম প্যালেসে তলব! অভিষেককে নোটিস পাঠাল সিবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টে স্বস্তি মিললেও নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস ধরাল সিবিআই। আগামী কাল, মঙ্গলবার সকাল ১১টায় অভিষেককে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। দরকারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জেরা করা যেতে পারে বলে সম্প্রতি তাঁর পর্যবেক্ষণে জানিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার সকালে সুপ্রিম কোর্ট সেই নির্দেশের উপর অন্তবর্তী স্থগিতাদেশ দিয়েছে। তার পরেও সোমবার দুপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস ধরাল সিবিআই।

    কী রয়েছে নোটিসে

    কুন্তল ঘোষের চিঠি স‌ংক্রান্ত বিষয়ে তৃণমূলের সাধারণ সম্পাদককে(Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিস পাঠানো হয়েছে। সিবিআই সূত্রের খবর, দুপুর দেড়টা নাগাদ ইমেল মারফত নোটিস পৌঁছয় অভিষেকের কাছে। শীর্ষ আদালতের (Supreme Court) নির্দেশেই সোমবারই স্বস্তি পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সম্প্রতি হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশনামায় উল্লেখ ছিল, কুন্তল ঘোষের চিঠির বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি মনে করে, তাহলে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারে। সেটিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অভিষেক। এদিন শীর্ষ আদালত ওই মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ (Interim Stay) দিয়েছে। শীর্ষ আদালতের তরফে জানানো হয়,  কুন্তলের চিঠির বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনই জিজ্ঞাসাবাদ করতে পারবে না সিবিআই। মামলাটির পরবর্তী শুনানি হবে আগামী ২৪ এপ্রিল।

    সুপ্রিম স্থগিতাদেশ নিয়ে সুকান্তের মত

    এখন প্রশ্ন উঠছে, সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও কীভাবে অভিষেককে (Abhishek Banerjee) নোটিস পাঠাল কেন্দ্রীয় এজেন্সি। সূত্রের খবর, স্থগিতাদেশ থাকার পরেও এই নোটিসের কারণে আগামী কয়েকদিনের মধ্য়েই অভিষেকের আইনজীবীরা আদালত অবমাননার মামলা করতে চলেছেন। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘বড় বড় উকিলদের ধরে সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ পেয়েছেন তিনি। প্রচুর টাকাও খরচ করেছেন। আমাদের প্রশ্ন এখানেই… এই সামান্য সামান্য ব্যাপারে সিবিআই বা ইডি যদি প্রশ্ন করতে চায়, তাতে ভয়ের কী আছে? সাময়িকভাবে তিনি স্বস্তি পেয়েছেন, কিন্তু এই স্বস্তি চিরস্থায়ী নয়।’

    আরও পড়ুন: উদ্ধার বড়ঞার তৃণমূল বিধায়কের দ্বিতীয় মোবাইল, কীসের খোঁজে ফের তল্লাশি পুকুরে?

    কুন্তল-অভিষেকের কথায় মিল

    নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষ দীর্ঘ দিন ধরেই অভিযোগ করছেন যে, কেন্দ্রীয় গোয়েন্দারা তাঁকে অভিষেকের নাম বলার জন্য চাপ দিচ্ছেন। জেল থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সে প্রসঙ্গে নিম্ন আদালতের বিচারককে চিঠিও লিখেছিলেন কুন্তল। গত বুধবার কুন্তলের অভিযোগের বিষয়টি কলকাতা হাইকোর্টে তুলেছিল ইডি। গত ২৯ মার্চ শহিদ মিনারের সভা থেকে অভিষেকও (Abhishek Banerjee) দাবি করেছিলেন, সারদা মামলায় হেফাজতে থাকার সময় মদন মিত্র এবং কুণাল ঘোষকে তাঁর নাম নিতে বলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ঘটনাচক্রে, কুন্তলও তার পরে একই অভিযোগ করেন। হাইকোর্টের পর্যবেক্ষণ, ওই সভায় অভিষেকের মন্তব্যের সঙ্গে কুন্তলের চিঠির কোথায় সাযুজ্য রয়েছে, সেই বিষয়টি খতিয়ে দেখতে হবে। সেই প্রসঙ্গেই বিচারপতি গঙ্গোপাধ্যায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করার কথা বলেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • SSC Scam: নিয়োগ দুর্নীতিতে সিবিআই-এর নজরে আরও ১২ তৃণমূল বিধায়ক! ট্যুইট করে তালিকা পেশ শুভেন্দুর

    SSC Scam: নিয়োগ দুর্নীতিতে সিবিআই-এর নজরে আরও ১২ তৃণমূল বিধায়ক! ট্যুইট করে তালিকা পেশ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: বড়ঞার তৃণমূল (TMC) বিধায়ক (MLA) জীবনকৃষ্ণ সাহা (Jiban Krishna Saha) একা নন তাঁকে জেরা করে রাজ্যের আরও ১২জন তৃণমূল বিধায়কের নাম উঠে এসেছে যারা এই নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) জড়িত। সিবিআই সূত্রে খবর, খুব শীঘ্রই তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এ প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ট্যুইট করে একটি তালিকাও পেশ করেন।

    শুভেন্দুর পেশ করা তালিকা

    রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ট্যুইট করেন, ‘ঠিক যেমন, মাননীয় কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে পশ্চিমবঙ্গে সরকারি চাকরির নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস কুমার সাহার ভূমিকা স্ক্যানারে রয়েছে, একইভাবে বেশ কয়েকজন তৃণমূল সাংসদ, মন্ত্রী ও বিধায়কদের বিরুদ্ধেও তদন্ত করা উচিত।’ এজন্য একটি তালিকাও পেশ করেন শুভেন্দু।

    শুভেন্দু আগেই  বলেছিলেন, ‘‘নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) তৃণমূলের ১০০ জন বিধায়ক এজেন্টের কাজ করেছে। অসংখ্য এমএলএ এজেন্টের কাজ করেছে। নিজের পরিবারের লোককে চাকরি দিয়েছে এবং চাকরি বেচেছে। মেধা চুরি হয়েছে। যে দিকে যাচ্ছে, আমার তো মনে হয়, বিধানসভাতে আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে তোলামুলের এমএলএ সংখ্যা ১০০-তে নেমে যাবে।’’ 

    সিবিআই-এর নজরে কারা

    সোমবার সকালেই নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছে সিবিআই। তবে, জীবনেই থেমে থাকছে না গ্রেফতারি পর্ব। রাজ্যের আরও ১২জন বিধায়ক এখন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর নজরে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, জীবনকে জিজ্ঞাসাবাদের সময়েই বেশ কিছু চাকুরীপ্রার্থী, এজেন্ট, মিডলম্যানদের জেরাতেও এই সব বিধায়কের নাম উঠে এসেছে। মনে করা হচ্ছে এই ১২জন বিধায়ককে খুব শীঘ্রই জেরা করতে ডাকবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকি এক্ষেত্রে জীবনের মতো ঘটনাও ঘটতে পারে। অর্থাৎ কাউকে কিছু বুঝতে না দিয়ে হুট করে বাড়িতে গিয়ে হানাদারি এবং তারপর জেরা, পরিশেষে গ্রেফতারি। 

    আরও পড়ুন: নিয়োগকাণ্ডে এপর্যন্ত গ্রেফতার ৩, ‘‘তৃণমূলের ১০০ বিধায়ক এজেন্টের কাজ করেছে’’! দাবি শুভেন্দুর

    জানা গিয়েছে যে ১২জন তৃণমূল বিধায়কের নাম এই ঘটনায় উঠে এসেছে তাঁদের মধ্যে কলকাতার ১জন, হাওড়ার ১জন, হুগলির ১জন, দুই ২৪ পরগনা জেলার ২ জন করে, পূর্ব বর্ধমান জেলার ২জন, পূর্ব মেদিনীপুর জেলার ১জন এবং পশ্চিম মেদিনীপুর জেলার ২জন বিধায়ক রয়েছেন। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিকাণ্ডে (SSC Scam) বড়ঞার তৃণমূল বিধায়কের আগে কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়েছেন শাসকদলের আরও দুই বিধায়ক। গতবছরের ২৩ জুলাই, প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপর ১১ অক্টোবর, নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও নদিয়ার পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে ইডি। জীবনকৃষ্ণকে নিয়ে ইতিমধ্যে নিয়োগ দুর্নীতিতে তৃণমূলের তিনজন বিধায়ককে গ্রেফতার করা হল। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share