Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • SSC Scam: প্রায় দেড় কোটি টাকার বিনিময়ে বিক্রি ২৬টি চাকরি! নিয়োগ দুর্নীতি মামলায় বিস্ফোরক ইডি

    SSC Scam: প্রায় দেড় কোটি টাকার বিনিময়ে বিক্রি ২৬টি চাকরি! নিয়োগ দুর্নীতি মামলায় বিস্ফোরক ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি (SSC Scam) কাণ্ডেও কালো টাকা সাদা করার জন্য দিন মজুরদের ভুল বুঝিয়ে চেকে সই করানো হতো। নিয়োগ দুর্নীতির অভিযোগে ধৃত হুগলির যুব তৃণমূল নেতা (এখন বহিষ্কৃত) শান্তনু বন্দ্যোপাধ্যায়ের মামলায় আদালতে বিস্ফোরক দাবি করল ইডি। আদালতে ইডির আইনজীবীরা বলেছেন, একটি ২৬ জনের তালিকা তাঁদের হাতে এসেছে। এই ২৬ জনকে চাকরি দেওয়া হয়েছিল। তার বিনিময়ে এক কোটি ৪০ লক্ষ টাকা তুলেছিলেন শান্তনু। ইডির দাবি, হুগলির আরামবাগ পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি গুণধর খাঁড়ার কাছ থেকেই চাকরি বিক্রি করতে ১ কোটি ৪০ লক্ষ টাকা নেন শান্তনু। ২৬ জন প্রার্থীর জন্য গুণধর ১ কোটি ৪০ লক্ষ টাকা শান্তনুকে দিয়েছিলেন বলে ইডির তদন্তে উঠে এসেছে। বৃহস্পতিবার নথি নিয়ে ইডি দফতরে আবার গুণধরকে তলব করা হয়।

    ইডির দফতরে গুণধর

    ইডি সূত্রে খবর, প্রায় দেড় কোটি টাকা নিয়েও শান্তনু চাকরি করে দেননি বলে গুণধরের অভিযোগ। শান্তনু গ্রেফতার হওয়ার আগে থেকেই নাকি গুণধরের দেওয়া তালিকায় অনেকের চাকরি না হওয়ার বিষয়ে শান্তনুর সঙ্গে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেছিলেন গুণধর। কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ গুণধরের। যদিও শান্তনু টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন এবং তাঁকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেছেন। ইডির এই দাবি নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, ‘এবার ভাবুন, শান্তনু যদি এক কোটি ৪০ লক্ষ টাকা পান তাহলে ওর প্রভুদের কাছে কত টাকা গিয়েছে!’

    আরও পড়ুুন: এবার শুভেন্দুর দুটি মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মান্থা

    গুণধর প্রাইমারিতে চাকরির জন্য ৭ জন এবং আপার প্রাইমারিতে ১৯ জন প্রার্থীর জন্য শান্তনুকে টাকা দিয়েছিলেন বলে ইডি সূত্রে খবর। একটি সূত্রের দাবি, গুণধর তাঁর আত্মীয় এবং ঘনিষ্ঠ কয়েক জনের চাকরির জন্য শান্তনুকে টাকা দিয়েছিলেন। পরে কলকাতা হাই কোর্ট ২৬৯ জনের নিয়োগ বাতিলের যে নির্দেশ দেন, তাতে গুণধরের দুই মেয়ের নাম রয়েছে বলেও শোনা যায়। 

    দিনমজুরের অ্যাকাউন্টে টাকা

    ইডির তরফে বলা হয়, “৩০০ জনের থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছেন শান্তনু। এর বাইরে আরও ২৬ জন চাকরিপ্রার্থীর তালিকা হাতে এসেছে গত। এদের প্রাথমিক শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার জন্য বহিষ্কৃত যুব তৃণমূল নেতা প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা আদায় করেছেন। এবং সেই কালো টাকা সাদা করার জন্য একটি নির্মাণ সংস্থার অ্যাকাউন্ট ব্যবহার করার পাশাপাশি এলাকার বেশ কিছু দিনমজুরদের অ্যাকাউন্টকেও কাজে লাগিয়েছেন শান্তনু।”এমনকী, প্রয়োজনে যাতে টাকা তুলতে পারেন সেজন্য দিন মজুরদের দিয়ে আগাম চেকবুকে সই করিয়ে নেওয়াও হয়েছিল। এধরনের অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ব্যাঙ্ক কর্মীদের হাত রয়েছে কি না তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ajay Banga: মার্কিন বংশোদ্ভূত ভারতীয় নাগরিক হিসেবে প্রথম! জানুন বিশ্ব ব্যাঙ্কের নয়া প্রেসিডেন্ট অজয় বাঙ্গার পরিচয়

    Ajay Banga: মার্কিন বংশোদ্ভূত ভারতীয় নাগরিক হিসেবে প্রথম! জানুন বিশ্ব ব্যাঙ্কের নয়া প্রেসিডেন্ট অজয় বাঙ্গার পরিচয়

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত, মাস্টারকার্ডের প্রাক্তন সিইও অজয় বাঙ্গা। গত ফেব্রুয়ারিতে বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট পদের জন্য তাঁকে মনোনীত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি বিশ্ব ব্যাঙ্কের ২৫ সদস্যের কার্যনির্বাহী পরিষদ সংস্থার নতুন প্রেসিডেন্ট হিসাবে ভারতীয়-আমেরিকান অজয়কে নির্বাচিত করেছে।

    ভারতেই কেটেছে শিক্ষাজীবন

    প্রথম ভারতীয়-আমেরিকান এবং শিখ আমেরিকান হিসেবে বিশ্বের দুটি সেরা আর্থিক প্রতিষ্ঠানের (আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার এবং বিশ্বব্যাঙ্ক) শীর্ষপদে বসতে চলেছেন বাঙ্গা। ৬৩ বছর বয়সি বাঙ্গা জন্মসূত্রে ভারতীয়। ১৯৫০ সালে মহারাষ্ট্রের পুণেতে, এক শিখ পরিবারে জন্ম। বাবা ছিলেন সেনা আধিকারিক। সিমলা এবং হায়দ্রাবাদে কেটেছে স্কুল জীবন। অর্থনীতিতে স্নাতক হন দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে। এর পর, আমদাবাদের আইআইএম থেকে উচ্চশিক্ষা লাভ করেন। ২০০৭ সালে আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করেন বাঙ্গা।

    দীর্ঘ কর্মজীবনের শুরুও ভারতে

    ‘নেসলে ইন্ডিয়া’-র হাত ধরে কর্মজীবন শুরু হয়েছিল তাঁর। এর পর কাজ করেন সিটি ব্যাঙ্কেও। ১৯৯৬ সালে আমেরিকা পাড়ি দিয়েছিলেন অজয়। সেখানে ‘পেপসিকো’ সংস্থায় যোগ দেন। ১৩ বছর ওই সংস্থায় কর্মরত ছিলেন তিনি। সিইও-সহ সংস্থার একাধিক পদে দায়িত্ব সামলেছেন। ২০০৯ সালে মাস্টারকার্ডের প্রেসিডেন্ট এবং চিফ অপারেটিং অফিসার হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন অজয়। পরে ওই সংস্থার সিইও হন। তাঁরই নেতৃত্বে বিশ্ব দরবারে মাস্টারকার্ডের ব্যাপ্তি ঘটে।

    আরও পড়ুুন: ভোররাতে কৃষ্ণ কল্যাণীকে নিয়ে রওনা গোয়েন্দাদের! কোথায় গেলেন?

    কবে থেকে দায়িত্ব গ্রহণ

    ভারত মুক্ত অর্থনীতির পথে হাঁটলে পিৎজা হাট, কেএফসি-কে দেশে ব্যবসার সুযোগ করে দেওয়ার নেপথ্যেও বাঙ্গার হাত ছিল।  ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের চেয়ারম্যানও নিযুক্ত হন তিনি। ২০১৬ সালে ভারত সরকার তাঁকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করে। ‘ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল’, ‘ইউএস-ইন্ডিয়া সিইও ফোরাম’-এর মতো অলাভজনক সংস্থারও সদস্য বাঙ্গা।  ২০২৫ সালের মধ্যে ১০০ কোটি মানুষ এবং ৫০ কোটি ক্ষুদ্র অর্থনীতি ও ছোট ব্যবসাকে ডিজিটাল অর্থনীতির আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন তিনি। আপাতত বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট পদে আছেন ডেভিড মালপাস। এক মাস পরে তাঁর থেকেই দায়িত্বভার গ্রহণ করবেন বাঙ্গা।  আগামী ২ জুন থেকে তাঁর কার্যকাল শুরু হতে চলেছে। পাঁচ বছরের জন্য এই গুরুদায়িত্ব সামলাবেন তিনি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: “সংবিধান প্রতিষ্ঠা করতে প্রয়োজনে পুলিশের সঙ্গেও লড়াই করব”! ময়না-কাণ্ডে সরব সুকান্ত

    Sukanta Majumdar: “সংবিধান প্রতিষ্ঠা করতে প্রয়োজনে পুলিশের সঙ্গেও লড়াই করব”! ময়না-কাণ্ডে সরব সুকান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে গণতন্ত্র ফেরাতে, ও সংবিধান প্রতিষ্ঠা করতে প্রয়োজনে পুলিশের সঙ্গেও লড়াই করতে প্রস্তুত, বলে জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। ময়নায় বিজেপি নেতা খুনের ঘটনায় পুলিশের বিরুদ্ধে সরব হলেন সুকান্ত। তিনি বলেন, “পুলিশের অপদার্থতার কারণেই এই খুন হয়েছে। এই সব কিছুর পর পুলিশ হামলার শিকার হলে আমাদের দায়ী করতে পারবেন না।”

    নিষ্ক্রিয় পুলিশ

    ময়নায় নিহত কর্মীর বাড়িতেও গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। দলের তরফে নিহত নেতার পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন সুকান্ত। তিনি বলেন, ‘‘আমাদের একজন বুথ সভাপতি, বড় মাপের কর্মীকে হারালাম। আমরা লড়াই ছাড়ছি না। সৌমেন মহাপাত্র, সংগ্রাম দলুই, যেই হোক না কেন, এখান থেকে বিজেপির পতাকা নামাতে পারবেন না। আমরা একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছিলাম। তাকেও গ্রেফতার দেখানো হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে জানাব, এখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার জন্য।’’ সুকান্ত আরও বলেন, “পুলিশ চাইলে তিন মিনিটে ঘটনাস্থলে গিয়ে ওই কর্মীকে বাঁচাতে পারতো। কিন্তু পুলিশ যায়নি।”

    আরও পড়ুন: ‘‘সিআরপিসি, আইপিসি-র অপব্যবহার রুখতে কঠোর পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র’’! দাবি শুভেন্দুর

    ভাইপো বাঁচাও কর্মসূচি

    অভিষেকের নবজোয়ার কর্মসূচিকে কটাক্ষ করে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, “তৃণমূল ভাইপো বাঁচাও কর্মসূচি নিয়েছে! তবে ভাইপো বাঁচবেন কি না সন্দেহ আছে! কেননা পুরো কেস জমে ক্ষীর হয়ে গিয়েছে। কিন্তু বাঁচার সম্ভাবনা নেই। এবার তাঁকে শাস্তি পেতে হবে।” বিজেপির রাজ্য সভাপতি বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় একা পারছেন না নবজোয়ার কর্মসূচি সামলাতে। তাই তিনি আরেকজনকে ডেকে নিয়েছেন। আসলে যুবরাজের এত বাইরে ঘোরার অভ্যাস নেই তো! তৃণমূলে জোয়ার কোথায়, এখন তো ভাটা দেখতে পাচ্ছি।” সুকান্ত মজুমদার দাবি করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ন্ত্রণ করতে পারছেন না নবজোয়ার কর্মসূচিকে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ময়দানে নামতে হচ্ছে। তিনি বলেন, যাঁরা ব্যালট লুঠ করছেন, তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিষ্য।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: পঞ্চায়েত ভোটে প্রার্থী বাছতে অভিষেকের গণভোট সামলাচ্ছেন কারা? প্রশ্ন শুভেন্দুর

    Suvendu Adhikari: পঞ্চায়েত ভোটে প্রার্থী বাছতে অভিষেকের গণভোট সামলাচ্ছেন কারা? প্রশ্ন শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: সরকারি কর্মীদের অপব্যবহারের অভিযোগে রাজ্য সরকারকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তৃণমূলের নব জোয়ার যাত্রায় সরকারি কর্মীদের ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করলেন শুভেন্দু। ফের মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে ট্যুইটারে শুভেন্দু লিখেছেন, ‘আসন্ন পঞ্চায়েত ভোটে, প্রাথমিকভাবে প্রার্থী বাছাইয়ের জন্য শুধু পুলিশ নয় সরকারি কর্মীদেরও ব্যবহার করছেন পিসি’।

    শুভেন্দুর প্রশ্ন

    বুধবার একটি তালিকা প্রকাশ করে শুভেন্দু দাবি করেন, ‘পিসি-ভাইপো’র দলের প্রাথমিক প্রার্থী নির্বাচনের জন্য সরকারি কর্মীদের কাজে লাগানো হচ্ছে। একদিকে ডিএ না পেয়ে সরকারি কর্মীরা আন্দোলন করছেন, তাঁদের বদলি করা হচ্ছে। অন্যদিকে, দলের ফান অ্যান্ড গেমের জন্য সরকারি কর্মীদের পোলিং অফিসার হিসেবে নিয়োগ করা হচ্ছে। কী আশ্চর্য সমাপতন। পঞ্চায়েত ভোটে দলের প্রার্থী বাছতে জেলায় জেলায় গণভোট করাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই ভোট সামলাচ্ছেন কারা? প্রশ্ন শুভেন্দুর।

    আরও পড়ুুন: ‘‘মমতার রক্ত-পিপাসু রূপ মানুষ দেখে নিয়েছে’’! কটাক্ষ সুকান্তর

    শুভেন্দুর দাবি

    প্রসঙ্গত, তৃণমূলের প্রার্থী বাছাই প্রক্রিয়ায় পুলিশি ব্যবস্থাপনার অভিযোগ তুলে আগেই সরব হয়েছিলেন শুভেন্দু। রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে এই নিয়ে একটি দুই পাতার চিঠিও লিখেছেন তিনি। চিঠিতে শুভেন্দুর দাবি, তৃণমূলের এই প্রার্থী বাছাই প্রক্রিয়ার সঙ্গে ‘পাবলিক ইনটারেস্টের’ কোনও যোগ নেই। তাহলে কোন আইনে বা কোন নিয়মে সেখানে পুলিশ মোতায়েন করা হচ্ছে? এই পুলিশ বাহিনী যে জনগণের সরকারি টাকায় গঠিত, সেই কথাও চিঠিতে স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। বুধবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, তৃণমূলের গণভোটের দায়িত্ব পালন করতে হচ্ছে রাজ্য সরকারেরই বিভিন্ন বিভাগের কর্মচারীদের। বিজেপি বিধায়ক শুভেন্দু ট্যুইটারে লিখেছেন, ‘‘পঞ্চায়েত ভোটের প্রার্থী বাছাইয়ের প্রাথমিক ভোটাভুটির জন্য এখন শুধু পুলিশকেই নয়, সরকারি কর্মচারীদেরও ব্যবহার করছে আঞ্চলিক দল তৃণমূল।’’

    শুভেন্দু তাঁর অভিযোগের প্রমাণ হিসাবে একটি হোয়াট্‌সঅ্যাপ কথোপকথনের স্ক্রিনশট এবং সেই কথোপকথনে থাকা একটি তালিকা শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জলপাইগুড়ি সংগঠন শীর্ষক ৪৯ জনের একটি তালিকা দিয়ে বলা হয়েছে, তালিকাভুক্ত কর্মীদের ‘‘মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিবিরে প্রিসাইডিং অফিসার হিসাবে ডিউটি করতে হবে।’’ এর সঙ্গে কোথায় কবে ঠিক ক’টার সময় ওই কর্মচারীদের ‘ডিউটি’ করতে হবে, তার বিশদও জানানো হয়েছে ওই হোয়াট্‌সঅ্যাপ বার্তায়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Cyclone: ধেয়ে আসছে ‘মোখা’ !  মে মাসেই কি ফের ঘূর্ণিঝড়,  কী বলছে হাওয়া অফিস?

    Cyclone: ধেয়ে আসছে ‘মোখা’ ! মে মাসেই কি ফের ঘূর্ণিঝড়, কী বলছে হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই বাংলাদেশ সীমান্তে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে। এই আশঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক এবং আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘মোখা’। ইয়েমেনের দেওয়া এই নাম।

    আমেরিকার গ্লোবাল ফোরকাস্টের তথ্য অনুসারে, আগামী ১০ মে’র আশপাশে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মোখা (Cyclone Mocha) তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেই প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করতে এখন থেকেই প্রস্তুতি নিয়ে রাখছে রাজ্য সরকার। পরিস্থিতি মোকাবিলার জন্য এবার মে মাসেই খোলা হচ্ছে কন্ট্রোল রুম। মঙ্গলবার নবান্ন (Nabanna) সভাঘরে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের (Disaster Management Department) সঙ্গে একটি জরুরি বৈঠকে বসেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। 

    বাংলায় ঘূর্ণিঝড়

    গত কয়েক বছরে মে মাসে একের পর এক ঘূর্ণিঝড় তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। ২০২০ সালে ধেয়ে এসেছিল ঘূর্ণিঝড় ‘আমফান’। যার তাণ্ডবে পশ্চিমবঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। লন্ডভন্ড হয়েছিল কলকাতাও। পরের বছর, ২০২১ সালে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় ‘ইয়াস’। ২০২২ সালের মে মাসে তৈরি হয়েছিল ঘূর্ণিঝড় ‘অশনি’। ওই বছরের অক্টোবর মাসে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। আশঙ্কা সত্যি বলে, আবার মে মাসে আরও একটি ঘূর্ণিঝড় ধেয়ে আসতে পারে।

    বাংলার উপর প্রভাব

    এই ঘূর্ণিঝড় মোখা বাংলার উপকূলের উপর কতটা প্রভাব ফেলবে, সেই বিষয়টি অবশ্য এখনও স্পষ্ট নয়। ওই ঘূর্ণিঝড়টি ১৪ মে মধ্যরাত থেকে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকা দিয়ে সরাসরি স্থলভাগে আঘাত হানতে পারে। শক্তিশালী ঘূর্ণিঝড় হিসাবে স্থলভাগে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। সেই সময় বাতাসের সর্বোচ্চ গতি হতে পারে ১৪০ থেকে ১৭০ কিলোমিটার।

    আরও পড়ুুন: ‘তৃণমূল হার্মাদরা তালিবানের থেকে কোনও অংশে কম নয়’! বিস্ফোরক সুকান্ত

    আগামী ৬ মে, অর্থাৎ, শনিবার দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তার প্রভাবে পরবর্তী ৪৮ ঘণ্টায় ওই অঞ্চলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণাবর্ত ৮ থেকে ৯ মে-এর মধ্যে নিম্নচাপে পরিণত হবে। ক্রমশ শক্তিশালী হয়ে দক্ষিণ বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগরে এটি সুস্পষ্ট নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হবে। ১০ থেকে ১২ মে-এর মধ্যে এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সেই ঘূর্ণিঝড় ১৪ মে থেকে ১৭ মে-এর মধ্যে বাংলাদেশ-এর চট্টগ্রাম থেকে মায়ানমারের রাখাইন কুলের মাঝামাঝি কোথাও স্থলভাগে আছড়ে পড়তে পারে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Fatima Bhutto: ভাইরাল ছবি! বিয়ের পর হিন্দু মন্দিরে পুজো বেনজির ভুট্টোর ভাইঝি ফতিমার

    Fatima Bhutto: ভাইরাল ছবি! বিয়ের পর হিন্দু মন্দিরে পুজো বেনজির ভুট্টোর ভাইঝি ফতিমার

    মাধ্যম নিউজ ডেস্ক: বিয়ের পর হিন্দু মন্দিরে গিয়ে পুজো দিলেন পাকিস্তানের লেখিকা তথা প্রাক্তন পাক প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টোর নাতনি ফতিমা ভুট্টো (Fatima Bhutto)। সম্পর্কে তিনি নিহত পাক (Pakistan) প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর (Benazir Bhutto) ভাইঝি। পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর তুতো বোন।

    হিন্দু মন্দিরে পুজো

    গত শুক্রবার ঘরোয়াভাবেই তাঁর নিকাহর অনুষ্ঠান হয়। তারপরেই করাচির (Karachi) একটি মন্দিরে যান নবদম্পতি। নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় তাঁদের ছবি। সেই ছবি দেখে নেটিজেনদের অবশ্য মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকেই ফতিমার (Fatima Bhutto) আচরণের প্রশংসা করেছেন। তবে একাংশের মতে, ফতিমা কেন মন্দিরে গিয়েছেন। সংবাদ সংস্থা সূত্রে খবর, বিয়ের পর নবদম্পতি গিয়েছিলেন শিবমন্দিরে। সেখানে শিব লিঙ্গের মাথায় দুধ ঢালেন ফাতিমা ও তাঁর স্বামী গ্রাহাম জিব্রাম। করাচির হিন্দু সিন্ধি পরিবারগুলি ওই মন্দিরে পুজো দেয়। সেই মন্দিরে কট্টর মুসলিম ভুট্টো পরিবারের কোনও সদস্য পুজো দিচ্ছেন, এমন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। 

    নবদম্পতিকে শুভেচ্ছা

    সদ্য ৪০ বছর বয়সী ফতিমার (Fatima Bhutto) সঙ্গে বিয়ে হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রামাম জিব্রানের। ফতিমার দাদু জুলফিকার ভুট্টোর লাইব্রেরিতে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে অনেকেই তাঁদের এই পদক্ষেপকে স্বাগত জানান। ফতিমা ও গ্রাহামকে সকলে আশীর্বাদ করুন, এমন আবেদনও জানান অনেকে। তবে নেটিজেনদের একাংশ আবার প্রশ্ন তুলেছে, প্রবল আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। এহেন পরিস্থিতিতে এইভাবে উদযাপন না করলেই ভাল হত। তবে এই প্রসঙ্গে ফতিমার তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

    আরও পড়ুুন: অভিষেকের সভার আগেই তৃণমূলে ভাঙন, বিজেপিতে যোগ দিলেন বহু কর্মী

    ৪১ বছর বয়সি এই আমেরিকার নাগরিক বিয়ের আগে ইসলাম ধর্মগ্রহণ করেন। ইসলাম ধর্মগ্রহণের পর তাঁর নাম পরিবর্তন করে জিব্রান রাখা হয়েছে। পাকিস্তানের রাজনীতিতে ভুট্টো পরিবারের দীর্ঘ ইতিহাস রয়েছে। এই পরিবারের বেশ কয়েকজন সদস্য পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন। পাকিস্তান পিপলস পার্টিতে ভুট্টো পরিবারের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ১৯৭৯ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর জুলফিকার আলি ভুট্টোকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ভুট্টো পরিবারের দীর্ঘ রাজনৈতিক ইতিহাস থাকলেও ফাতিমা ভুট্টো নিজেকে রাজনীতির সঙ্গে জড়াননি। তিনি একজন লেখক ও মানবাধিকারকর্মী হিসেবেই নিজেকে গড়ে তুলেছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Suvendu Adhikari: ‘বাংলার গণতন্ত্রের ইতিহাসে একটা অভিশপ্ত দিন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে ট্যুইট শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘বাংলার গণতন্ত্রের ইতিহাসে একটা অভিশপ্ত দিন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে ট্যুইট শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোট পরবর্তী হিংসা ও সন্ত্রাসের কথা স্মরণ করে তৃতীয় তৃণমূল সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে শাসকদলকে কড়া আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বাংলার গণতন্ত্রের ইতিহাসে এটা অভিশপ্ত দিন হিসেবে উল্লেখ করেন রাজ্যের বিরোধী দলনেতা।

    শুভেন্দুর ট্যুইটবার্তা

    এদিন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ট্যুইটবার্তায় ২০২১ সালের ২ মে তারিখকে স্মরণ করেন। ট্যুইটবার্তায় বিরোধী দলনেতা জানান, ‘২০২১-এর ২ মে, যাঁরা অভূতপূর্ব ভোট-পরবর্তী ভয়াবহ হিংসা ও সন্ত্রাসের শিকার হয়েছিলেন তাঁদের শ্রদ্ধা জানাই। সেই কালো দিনের (Black Day) দ্বিতীয় বর্ষপূর্তি পালন করা হচ্ছে, বর্তমানে আঞ্চলিক দলে পরিণত হওয়া তৃণমূল কংগ্রেস সবরকম নৃশংসতা দেখিয়েছিল। বাংলার গণতন্ত্রের ইতিহাসে এটা অভিশপ্ত, কালো দিন। আমাদের কর্মীদের বলিদান কখনও ভুলব না, তাঁদের সঠিক বিচার দিতে আমরা বদ্ধপরিকর। বাংলার বিজেপি কর্মীদের ওপর সেই অত্যাচারের কথা আমরা যেন ভুলে না যাই।’ 

    রাজ্যজুড়ে কালা দিবস

    আজই রাজ্যজুড়ে কালা দিবস পালনের ডাক দিয়েছে বিজেপি (BJP)। গঙ্গায় তর্পণ কর্মসূচিও আছে গেরুয়া শিবিরের, জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির দাবি, রাজ্যজুড়ে ভোট-পরবর্তী হিংসায় দলের কর্মীদের অত্যাচারিত হওয়ার ঘটনা ঘটেছে বহুবার। বহু বিজেপি কর্মীকে খুন হতে হয়েছে। বহু কর্মী ঘরছাড়া হয়ে অন্য রাজ্যে পালিয়ে গিয়েছেন। 

    আরও পড়ুন: ‘‘বাবা-মেয়ে তিহাড়ে গেছে, এবার পিসি-ভাইপোও যাবে’’! কটাক্ষ সুকান্তর

    রাজ্যে আসন্ন পঞ্চায়েত ভোট। তার আগে, প্রতিদিনই বাড়ছে তৃণমূল-বিজেপির (BJP) দ্বৈরথ। এক দলের নেতা অপর দলের নেতাকে বিঁধে চলেছেন নাগাড়ে। এই পরিস্থিতিতে আগের দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রায় পুলিশ মোতায়েন নিয়ে প্রশ্ন তুলে রাজ্য পুলিশের ডিজি-কে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী। মনোজ মালব্যকে লেখা চিঠিতে বিরোধী দলনেতা প্রশ্ন তুলেছেন, তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে নিরাপত্তা দেওয়ার জন্য রাজ্যের কোষাগারে কত টাকা জমা পড়েছে।   

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Sukanya Mondal: অনুব্রত কন্যা সুকন্যাকে তিন দিনের ইডি হেফাজতের নির্দেশ আদালতের

    Sukanya Mondal: অনুব্রত কন্যা সুকন্যাকে তিন দিনের ইডি হেফাজতের নির্দেশ আদালতের

    মাধ্যম নিউজ ডেস্ক: অনুব্রত কন্যা সুকন্যাকে (Sukanya Mondal) তিন দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। আপাতত শনিবার পর্যন্ত ইডির (ED) হেফাজতে থাকতে হবে তাঁকে। তবে উচ্চ আদালতে যাওয়ার চিন্তাভাবনা করছে সুকন্যার আইনজীবী। ইডি হেফাজতে থাকাকালীন আইনজীবীরা সুকন্যার সঙ্গে নির্দিষ্ট সময়ে দেখা করতে পারবেন বলে আদালত নির্দেশ দিয়েছে।

    মুখোমুখি বাবা-মেয়ে

    গরুপাচার কাণ্ডে (Cattle Smuggling Case) আগেই গ্রেফতার হয়েছিলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। গত আট মাস ধরে তাঁর ঠিকানা দিল্লির তিহাড় জেল। অনেক টালবাহানার পর অবশেষে বুধবার দিল্লিতে ইডির জেরার মুখোমুখি হয়েছিলেন তাঁর মেয়ে সুকন্যা। গোয়েন্দাদের প্রশ্নের সদুত্তর দিতে না পারার কারণে তাঁকে গ্রেফতার করা হয়। খুব সম্ভবত গরুপাচার কাণ্ডের জট খুলতে বাবা ও মেয়েকে মুখোমুখি বসিয়ে জেরা করবেন কেন্দ্রীয় গোয়েন্দারা। আদালতে সেই ইঙ্গিতও দিয়েছেন ইডির আইনজীবী।

    সুকন্যার নামে বিপুল সম্পত্তি

    আসলে গরুপাচার কাণ্ডের তদন্ত নেমে ইডি সুকন্যার (Sukanya Mondal) নামে বিপুল সম্পত্তির হদিশ পায়। বোলপুরে তাঁর নামে রয়েছে একাধিক জমি। এমনকী, ব্যাঙ্কে কোটি কোটি টাকার ফিক্সড ডিপোজিটও রয়েছে সুকন্যার নামে। যা হিসাব বহিঃর্ভূত সম্পত্তি বলে চিহ্নিত করেছে কেন্দ্রীয় গোয়েন্দারা। তাঁদের মনে হচ্ছে, সুকন্যার নামে যে অর্থ ও সম্পত্তির হদিশ তাঁরা পেয়েছেন, তা মূলত গরুপাচার কাণ্ডে প্রাপ্ত অনুব্রত মণ্ডলের ভাগের অংশ বলেই মনে করছে ইডি।

    আরও পড়ুন: শুক্রবার ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বন‍্‍ধ ডাকল বিজেপি, কেন?

    গ্রেফতারের পর বুধবার রাতেই সুকন্যার মেডিকেল টেস্ট হয়। সূত্রের খবর, এক বান্ধবী গিয়ে সুকন্যাকে (Sukanya Mondal) জামা-কাপড় দিয়ে আসেন। ইডি অফিসেই নৈশভোজ সারেন অনুব্রত কন্যা। বৃহস্পতিবার তাঁকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তোলা হয়। তিন দিনের হেফাজত চেয়ে ইডির আইনজীবীরা আবেদন করেন বিচারকের কাছে। সেই আবেদন মঞ্জুর হয়। সওয়াল চলাকালীন ইডির আইনজীবীরা যে সব তথ্য সামনে রেখেছেন, তা চমকে দেওয়ার মতোই। গরুপাচার কাণ্ডের তদন্তে যে সব গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে, সেখানে নাম রয়েছে সুকন্যার। তাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গরুপাচার কাণ্ডে সুকন্যাও জড়িত বলে মত ওয়াকিবহাল মহলের। এই মামলার সঙ্গে অন্য কোনও প্রভাবশালী জরিত কিনা তাও খতিয়ে দেখছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এদিকে, সুকন্যার আইনজীবী অমিত কুমারের বক্তব্য, ‘আমার মক্কেল তদন্তে সব রকম সাহায্য করছে। তবুও তাঁকে গ্রেফতার করল ইডি। যা সম্পূর্ণ অবৈধ। আমরা উচ্চ আদালতে যাওয়ার পরিকল্পনা করছি।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2023: জয়ে ফিরল কেকেআর! জেনে নিন আইপিএল পয়েন্ট টেবিলে কে কোথায়?

    IPL 2023: জয়ে ফিরল কেকেআর! জেনে নিন আইপিএল পয়েন্ট টেবিলে কে কোথায়?

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি আইপিএলে (IPL 2023) অবশেষে জয়ে ফিরল কলকাতা নাইট রাইডার্স। ১৭ দিন পর জয়র স্বাদ পেয়ে ২ পয়েন্ট ঘরে তুলল কেকেআর। প্রথম পর্বে ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে বড় জয় পেয়েছিল কেকেআর। এবার আরসিবির ঘরে ঢুকে জয় ছিনিয়ে আনল নাইটরা। অষ্টম ম্যাচে এটি কলকাতার তৃতীয় জয়, যার মধ্যে দুটি এসেছে শুধুমাত্র ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। বুধবার কোহলিদের ২১ রানে হারিয়ে নাইটদের সংগ্রহে এখন ৬ পয়েন্ট। আপাতত, অষ্টম থেকে সপ্তম স্থানে উঠে এসেছে কলকাতা। পয়েন্ট টেবিলে এখনও শীর্ষে রয়েছে চেন্নাই সুপার কিংস তাদের সংগ্রহ সাত ম্যাচে ১০ পয়েন্ট।

    ওপেনিং জুটিতে সাফল্য

    এদিন ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ২০০ রান করে কেকেআর। জেসন রয়, নীতিশ রানা, এন জগদীশান, রিঙ্কু সিংদের দলগত প্রয়াসে বড় স্কোর করে কলকাতা। জবাবে রান তাড়া করতে নেমে কেকেআরের স্পিনের ভেলকি সামলাতে ব্যর্থ হয় আরসিবি। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৯ রান করে ব্যাঙ্গালোর। ২১ রানে জয় পায় কেকআর। মরুসুমে একের পর এক ওপেনিং জুটি খেলালেও সাফল্য আসছিল না নাইটদের। অবশেষে আরসিবির বিরুদ্ধে সাফল্য পেল জেসন রয় ও এন জগদীশান জুটি। এই মরসুমে প্রথম অর্ধশতরানের পার্টনারশিপ করল কেকেআরের দুই ওপেনার। একদিক থেকে মারকাটারি ব্যাটিং করে অর্ধশতরান করেন জেসন রয়। অপরদিকে ঠান্ডা মাথায় তাকে সঙ্গ দেন জগদীশান। ওপেনিং জুটিতে ৮৩ রান করে কেকেআর।

    আরও পড়ুুন: রবীন্দ্রজয়ন্তীতে সায়েন্স সিটি অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ?

    বিরাট-রেকর্ড

    ব্যাঙ্গালোর হারলেও এদিন রেকর্ড গড়েন বিরাট। এ বারের আইপিএলে (IPL 2023) ছন্দে রয়েছেন কোহলি। তিনি ইতিমধ্যেই পাঁচটি অর্ধশতরানসহ আট ম্যাচে মোট ৩৩৩ রান করে ফেলেছেন। অরেঞ্জ ক্যাপের তালিকায় আপাতত দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। পরের ম্যাচেই তিনি প্রথম ব্যাটার হিসাবে আইপিএলে সাত হাজার রানের গণ্ডিও পার করে ফেলতে পারেন। আপাতত কোহলির দখলে ২৩১টি আইপিএল ইনিংসে ৬৯৫৭ রান। এদিন, আইপিএলে ৪৯তম অর্ধশতরান করেন বিরাট।  তিনি ৩৭ বলে ৫৪ রানের ইনিংস খেলেন। ৫৪ রানের ইনিংসের সুবাদেই কোহলি বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে (M Chinnaswamy Stadium) তিন হাজার রানের গণ্ডি পার করে ফেলেন বিরাট। তিনিই প্রথম ব্যাটার যিনি টি-টোয়েন্টি ক্রিকেটে এক মাঠে তিন হাজার রান করলেন। বিরাট চিন্নাস্বামী স্টেডিয়ামে ৯২টি ইনিংস খেলে ৩৭.৬৮ গড়ে ৩০১৫ রান করেছেন। চিন্নাস্বামীতে ২৩টি অর্ধশতরান করেছেন বিরাট। 

    চলতি আইপিএলে পয়েন্ট টেবিল

    দল মোট ম্যাচ জয়  হার  পয়েন্ট (রান রেট ও ম্যাচ জয়ের ভিত্তিতে)
    চেন্নাই সুপার কিংস ১০
    গুজরাট টাইটান্স ১০
    রাজস্থান রয়্যালস ০৮
    লখনউ সুপার জায়ান্ট ০৮
    রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ০৮
    পাঞ্জাব কিংস ০৮
    কলকাতা নাইট রাইডার্স ০৬
    মুম্বই ইন্ডিয়ান্স ৭  ০৬
    সানরাইজার্স হায়দ্রাবাদ ০৪
    দিল্লি ক্যাপিটালস ০৪

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: ‘‘কলকাতা লন্ডন না হলেও, মালদা হয়েছে আমেরিকা’’! বন্দুকবাজকাণ্ডে কটাক্ষ সুকান্তর

    Sukanta Majumdar: ‘‘কলকাতা লন্ডন না হলেও, মালদা হয়েছে আমেরিকা’’! বন্দুকবাজকাণ্ডে কটাক্ষ সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতা লন্ডন না হলেও তৃণমূলের রাজত্বে মালদা আমেরিকা হয়ে গিয়েছে। বুধবার মালদার স্কুলে পড়ুয়াদের পণবন্দি করে বন্দুকবাজের শাসানির প্রতিক্রিয়ায় এমনই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। 

    সুকান্তর দাবি

    সুকান্তের কথায়, কালিয়াগঞ্জের ভিডিওতে দেখা গেল, পুলিশকে জনতা পেটাচ্ছে। এখানে দেখা গেল স্কুলে বন্দুক নিয়ে ঢুকে পড়ছে দুষ্কৃতী। রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছুই নেই। মালদার এক স্কুলে (Malda School) বুধবার পিস্তল হাতে ঢুকে পড়েছিল এক ব্যক্তি (Gunman in School)। সটান ক্লাসরুমে। হাতে পিস্তল। টেবিলে রাখা দুটি বোতল। বোতলের মাথাগুলি সাদা কাপড়ে মোড়া। পিস্তল উঁচিয়ে ভরা ক্লাসরুমে ছোট ছোট পড়ুয়াদের সামনে শাসক দল তৃণমূল ও প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে যাচ্ছিল ওই ব্যক্তি। অতীতে মার্কিন মুলুকে এমন স্কুলের ভিতের বন্দুকবাজের হানার কথা বহুবার শোনা গিয়েছে। কিন্তু এ দৃশ্য বাংলার কোনও স্কুলে অন্তত সাম্প্রতিক অতীতে দেখা যায়নি। কর্নাটকে প্রচার সেরে কলকাতায় ফিরেই সুকান্ত (Sukanta Majumdar) বলেন, “মুখ্যমন্ত্রী বলেছিলেন কলকাতাকে লন্ডন করবেন। তা আদতে স্বপ্নই রয়ে গিয়েছে। তবে কলকাতা লন্ডন না হলেও মালদা আমেরিকা হয়ে গিয়েছে। আমেরিকাতে এরকম বন্দুকবাজের তাণ্ডব হয়। এখন সেটা পশ্চিমবঙ্গের গ্রামেগঞ্জেও হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন বাংলার আইন-শৃঙ্খলার কী পরিস্থিতি!”

    আরও পড়ুন: স্কুলব্যাগে বিশ্ব বাংলা লোগো! কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে চিঠি শুভেন্দুর

    দিলীপ ঘোষের মন্তব্য

    মালদায় স্কুলে বন্দুকবাজের তাণ্ডবে দিল্লির চক্রান্ত রয়েছে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই মন্তব্য নিয়ে মুখ্যমন্ত্রীকে পালটা আক্রমণ শানিয়েছে মেদিনীপুরের বিজেপি সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “বাংলার পাড়ায় পাড়ায় যে খুন-ধর্ষণ হচ্ছে, সেটা কি দিল্লি করাচ্ছে। মুখ্যমন্ত্রী যখনই কোনও কাজে ব্যর্থ হন তখনই অন্যের ঘাড়ে দায় ঠেলেন। উনি পুলিশমন্ত্রী হয়ে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ। তাই এখন দিল্লির ঘাড়ে দায় ঠেলার চেষ্টা করছেন। এটা অযোগ্যতার প্রাথমিক লক্ষ্মণ। এভাবে উনি পার পাবেন না।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share