Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • H3N2 Virus: এবার এইচ৩এন২ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃত্যু ২ জনের! জানেন এর উপসর্গ?

    H3N2 Virus: এবার এইচ৩এন২ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃত্যু ২ জনের! জানেন এর উপসর্গ?

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনার প্রকোপ কাটেনি এখনও। রয়েছে অ্যাডিনোর দাপট। তারই মধ্যে এবার এইচ৩এন২ (H3N2 Virus) ভাইরাসে আক্রান্ত হয়ে দেশের মধ্যে প্রথম মৃত্যু হল দুই জনের। H3N2 ভাইরাসের প্রকোপে হওয়া ইনফ্লুয়েঞ্জায় মৃতদের মধ্যে একজন হরিয়ানার ও অপরজন কর্ণাটকের বাসিন্দা। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এক সূত্র এমনই দাবি করেছে। কর্ণাটকের হাসানের বাসিন্দা ৮২ বছরের হীরে গৌড়াকে গত ২৪ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়। পয়লা মার্চ তাঁর মৃত্যু হয়। দেশের মধ্যে তিনিই প্রথম H3N2 ভাইরাসের শিকার। তিনি ডায়াবেটিক ছিলেন এবং হাইপারটেনশনে ভুগছিলেন। 

    এইচ৩এন২ ভাইরাসের উপসর্গ

    দেশে এখনও পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯০ জন। এ ছাড়াও এইচ১এন১ ভাইরাসে ৮ জন আক্রান্ত হয়েছেন বলে খবর। গত কয়েক মাস ধরে দেশে জ্বরে আক্রান্তের ঘটনা বেড়েছে। তাঁদের মধ্যে বেশির ভাগই এইচ৩এন২ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে দাবি করা হয়েছে। যার পোশাকি নাম “হংকং ফ্লু”। দেশে অন্যান্য ইনফ্লুয়েঞ্জায় আক্রান্তের থেকে এই ভাইরাসে আক্রান্ত হলে হাসপাতালে ভর্তির সংখ্যা বেশি। H3N2 ও H1N1 উভয় ভাইরাসেরই কোভিডের মত উপসর্গ থাকছে। 

    আরও পড়ুন: সতেজ ও সুস্থ থাকতে আপনার শিশুকে দিন ‘হার্ট-হেলথি-ফুড’

    এইচ৩এন২ ভাইরাস প্রতিকারের উপায়

    স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই দু’টি ভাইরাসেরই উপসর্গ হল কাশি, জ্বর, শ্বাসকষ্ট। তা ছাড়া গলা, শরীর ব্যথা, ডায়েরিয়ার মতোও উপসর্গ দেখা দিচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, এইচ৩এন২ ভাইরাস হল ‘ইনফ্লুয়েঞ্জা এ’ ভাইরাসের উপরূপ। এই ভাইরাস মারাত্মক সংক্রামক। হাঁচি , কাশি বা আক্রান্তের সংস্পর্শে এলে ছড়িয়ে পড়তে পারে। এই পরিস্থিতিতে চিকিৎসকরা করোনা পরিস্থিতির সময় আমরা যেসব বিধি-নিষেধ মেনে চলতাম, সেরকমই মেনে চলতে বলছেন। নিয়মিত হাত ধোয়া বা মাস্ক পরার মত ব্যবস্থাগুলি। ইন্ডিয়ান কাউন্সিল ও মেডিক্যাল রিসার্চ আবেদন জানিয়েছে, হাঁচি-কাশির সময় সকলেই যেন নিজের নাক-মুখ ঢেকে রাখে। নাক বা চোখে হাত দেবেন না। জ্বর ও শরীরে যন্ত্রণা থাকলে প্যারাসিটামল খেতে বলা হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: বীরভূমের ‘প্রধানমন্ত্রী’ এখন ভুল বকছেন! অনুব্রতকে কটাক্ষ শুভেন্দুর

    Suvendu Adhikari: বীরভূমের ‘প্রধানমন্ত্রী’ এখন ভুল বকছেন! অনুব্রতকে কটাক্ষ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: একদা বীরভূমের বেতাজ বাদশা, এখন ইডির দফতরে গিয়ে ভুল বকছেন। হুগলি জেলার খানাকুলের দলীয় এক সভায় অংশ নিয়ে অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, ‘‘খুব বড় মস্তান ছিলেন অনুব্রত মণ্ডল। বীরভূমের প্রধানমন্ত্রী। শুধু বীরভূম নয়, বর্ধমানের আউসগ্রাম, কেতুগ্রাম-সহ অনেক জায়গারই প্রধানমন্ত্রী ছিলেন। সেই প্রধানমন্ত্রীর আজ কি অবস্থা। বলছে, ইংরেজি জানি না, হিন্দি বুঝি না, নাম সই করতে পারি না ৷ কোথায় গেল চড়াম চড়াম ঢাকের আওয়াজ? কোথায় গেল নকুল দানা? কোথায় গেল উন্নয়ন দাঁড়িয়ে আছে?’’ 

    কী বললেন শুভেন্দু

    এই সভা থেকে শাসক দল তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, ‘‘সাবধান হন। খানাকুলে তাণ্ডব- সহ সব আমরা নজরে রাখছি। গরু চুরি, বালি চুরি কয়লা চুরি-সহ বিভিন্ন দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তারা কেউ ছাড় পাবেন না। আমাদের কর্মীদের উপর অত্যাচারের সব হিসেব হবে।’’ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও এদিন নিশানা করেন শুভেন্দু। তাঁর কথায়, ‘‘দুর্নীতির সঙ্গে যুক্ত সবাইকেই জেলে যেতে হবে।’’

    আরও পড়ুন: ছয় দিনে প্রায় সাড়ে ৬ কোটি টাকার সম্পত্তি কেনেন অনুব্রত! আর কী কী তথ্য ইডির হাতে?

    রাজ্যে পুলিশি নিষ্ক্রিয়তার কথা উল্লেখ করে খানাকুলের আইসিকে শুভেন্দুর (Suvendu Adhikari) হুঁশিয়ারি,‘‘পয়লা বৈশাখ পর্যন্ত সময় দিয়ে গেলাম। আমাদের কর্মী-সমর্থকরা যদি বাড়িতে ঠিকভাবে থাকতে না পারে, অত্যাচার করা হয়, তাহলে পরের দিন আমি খানাকুলে আসব কর্মী-সমর্থকদের সবাইকে বাড়ি পৌঁছে দিতে। দেখব আপনাদের কত ক্ষমতা আছে আমাকে বাধা দেওয়ার।’’সংখ্যালঘু সম্প্রদায়কেও একজোট হয়ে তৃণমূলের থেকে মুখ ফেরানোর আহ্বান জানান রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দুর দাবি,‘‘বিজেপি আপনাদের শত্রু নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবার কথা ভেবে উন্নয়ন করছেন। রাষ্ট্রবাদীরা সবাই বিজেপির বন্ধু। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সংখ্যালঘুদের বিজেপি সম্পর্কে ভুল বোঝাচ্ছে।’’ 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • INDIA VS AUSTRALIA: ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টের প্রথম দিনে চালকের আসনে অস্ট্রেলিয়া

    INDIA VS AUSTRALIA: ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টের প্রথম দিনে চালকের আসনে অস্ট্রেলিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: মোতেরা টেস্টে ক্রমশ জাঁকিয়ে বসছে অস্ট্রেলিয়া। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ২৫৫ রান তুলেছে ক্যাঙারু বাহিনী। বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করতে চতুর্থ টেস্ট জিততেই হবে ভারতকে। কিন্তু আমেদাবাদ টেস্টের প্রথম দিনের শেষে অস্বস্তিতে টিম ইন্ডিয়া। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া। দু-দেশের প্রধানমন্ত্রীর উপপস্থিতিতে শুরু হাইভোল্টেজ চতুর্থ টেস্ট। ম্য়াচ শুরুর আগে হয়েছে জমকালো অনুষ্ঠান। তবু আজ ব্যাকফুটে রোহিতরা। দিনের শেষ মুহূর্তে শতরান পূর্ণ করেন উসমান খোয়াজা। এই সিরিজে মূলত দাপট দেখা গিয়েছে বোলারদের। আমেদাবাদের পিচ ব্যাটারদেরও স্বস্তি দিল। সিরিজে এই নিয়ে দ্বিতীয় শতরান দেখা গেল। নাগপুর টেস্টে শতরান করেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শেষ ম্যাচে খোয়াজা। দিনের শেষে অপরাজিত রয়েছেন খোয়াজা। সঙ্গী ক্য়ামেরন গ্রিন। তিনি ৪৯ রানে ক্রিজে রয়েছেন।

    জিততে মরিয়া দুই দলই

    চতুর্থ টেস্ট জিততে মরিয়া দুই দলই। ভারত সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট সরাসরি নিশ্চিত করতে হলে এই ম্যাচ জিততেই হবে রোহিত শর্মাদের। যা তাঁদের একই সঙ্গে আইসিসি’র সব ফরম্যাটে শীর্ষ স্থানে বসাও নিশ্চিত করে দেবে। উল্লেখ্য, আগেই টি-২০ এবং একদিনের ক্রিকেটে শীর্ষস্থান দখল করেছিল টিম ইন্ডিয়া। এবার পালা টেস্টে। শুধু তাই নয়, পর পর চারবার বর্ডার গাভাসকর সিরিজ জেতারও সুযোগ রয়েছে রোহিত বাহিনীর সামনে।

    আরও পড়ুন: ক্রিকেটীয় পিচে কূটনৈতিক সম্পর্ক মজবুত করার পথ দেখালেন প্রধানমন্ত্রী মোদি

    যদিও টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া যেভাবে রান তুলছে, তাতে মনে হচ্ছে না সহজ হবে বিরাট কোহলিদের কাজটা। অস্ট্রেলিয়ার দুই ওপেনার ট্রাভিস হেড ও উসমান খাওয়াজা শুরুটা ভালোই করেছিলেন। তাঁরা যোগ করেন ৬১ রান। তারপর হেডকে ৩২ রানে আউট করেন রবিচন্দ্রন অশ্বিন। ধাক্কা সামলে ওঠার আগেই দ্বিতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। মার্নাশ লাবুশানেকে ৩ রানে বোল্ড করেন মহম্মদ সামি। তিনি এই ম্যাচে খেলছেন মহম্মদ সিরাজের জায়গায়। তবে জোড়া ধাক্কা সামলে উঠতে সফল ক্যাঙারু বাহিনী। উসমান খাওয়াজা হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন। এখনও পর্যন্ত মেরেছেন ৯টি বাউন্ডারি। স্মিথ সতর্ক হয়ে ব্যাট করছেন। এখন, মোতেরার পিচে বড় স্কোর খাড়া করাই লক্ষ্য অজিদের। সেটা টস জেতার পরও জানিয়েছিলেন অধিনায়ক স্মিথ। সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে অস্ট্রেলিয়া।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Amit Malviya: ভেঙে পড়ছে সাম্রাজ্য! অনুব্রত প্রসঙ্গে মমতাকে খোঁচা অমিত মালব্যর

    Amit Malviya: ভেঙে পড়ছে সাম্রাজ্য! অনুব্রত প্রসঙ্গে মমতাকে খোঁচা অমিত মালব্যর

    মাধ্যম নিউজ ডেস্ক: অনুব্রত মণ্ডলকে দাগি অপরাধীর তকমা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন  বিজেপির (BJP) আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya)। অনুব্রতর দিল্লি যাত্রার পর এদিন সামাজিক মাধ্যমে বিজেপি নেতা অমিত লেখেন, “মানুষের রক্ত শোষণ করে মমতা বন্দ্যোপাধ্যায় সাম্রাজ্য তৈরি করেছেন । তার সাম্রাজ্য অপরাধের উপর দাঁড়িয়ে আছে। শেষমেশ, তা ভেঙে পড়তে শুরু করেছে।” 

    কী বললেন অমিত মালব্য

    দীর্ঘ টানাপড়েন শেষে গরু পাচার মামলার তদন্তে দোলের দিনই তৃণমূলের (Trinamool Congress) অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) ইডির হাতে তুলে দেওয়া হয়েছে। তারপরই বিন্দুমাত্র সময় ব্যয় না করেই ‘বীরভূমের বাঘ’ কে নিয়ে দিল্লির উদ্দেশে পাড়ি দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এখন দিল্লিতে কেষ্ট। মুখ্যমন্ত্রীর কাছের লোক অনুব্রত। তাঁকে ‘কেষ্ট’ বলেই ডাকেন মমতা (Mamata Banerjee)। সম্প্রতি সাগরদিঘি উপনির্বাচনে হারের পরও সাংবাদিক সম্মেলনে অনুব্রতর দিল্লি যাত্রা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সুপ্রিমো। তাই অনুব্রত বিপাকে পড়াতেই অমিত মালব্য নিশানা করেন মুখ্যমন্ত্রীকে। অমিত মালব্য আরও লেখেন, “অনুব্রত মণ্ডল একজন ভয়ঙ্কর অপরাধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত। তাকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। একাধিক অপরাধের সঙ্গে জড়িত থাকার জন্য তার বিরুদ্ধে তদন্ত চলছে। তিনি (অনুব্রত) তার (মমতা বন্দ্যোপাধ্যায়ের) আশ্রয়েই এতদিন বেড়ে উঠেছেন।”

    অমিতের মতে, এই রাজ্যে অপরাধীদের পৃষ্ঠপোষতা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে, মমতার নজরদারিতে যারা অপরাধ ও তোলাবাজি সিন্ডিকেট পরিচালনা করেন তাদের রাষ্ট্রীয় সুরক্ষা দেন। প্রসঙ্গত, গত বছরের রাখি পূর্ণিমার দিন সিবিআই এর হাতে গ্রেফতার হন তৃণমূলের অনুব্রত মণ্ডল। এরপর এই দাপুটে নেতার ঠাঁই হয় আসানসোলের বিশেষ সংশোধনাগারে।

    আরও পড়ুন: চিনা মোবাইল-অ্যাপ ব্যবহার নয়, ভারতীয় সেনাকে সতর্ক করল কেন্দ্রীয় গোয়েন্দারা

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs Australia: রেকর্ড সংখ্যক দর্শক গ্যালারিতে! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে জয়ই লক্ষ্য ভারতের

    India vs Australia: রেকর্ড সংখ্যক দর্শক গ্যালারিতে! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে জয়ই লক্ষ্য ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: আর রয়েছে মাত্র একটি টেস্ট। নাগপুরে এবং দিল্লিতে পরপর দুটি টেস্ট জিতে সিরিজ জয়ের অত্যন্ত কাছাকাছি চলে এসেছিল ভারতীয় দল (Team India)। কিন্তু ইনদওরের টেস্ট (Indore Test) ম্যাচটি জিতে বর্ডার-গাভাস্কার ট্রফির (Border-Gavaskar Trophy) লড়াই জমিয়ে দিয়েছে স্টিভ স্মিথের (Steve Smith) অস্ট্রেলিয়া (India vs Australia)। এখন ভারতীয় দলকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC) নিশ্চিত করতে গেলে আহমেদাবাদের টেস্টটি (Ahmedabad Test) জিততেই হবে। ওই ম্যাচ হারলে বা ড্র করলে তাকিয়ে থাকতে হবে নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা সিরিজের ফলাফলের দিকে।

    বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে ভারত

    বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট ইতিমধ্যে ‘কনফার্ম’ করে ফেলেছে অস্ট্রেলিয়া (India vs Australia)। আহমেদাবাদে শেষ টেস্ট জিতে স্মিথরা চায় সিরিজে সমতা ফেরাতে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের যা অবস্থা, তাতে ফাইনালের দ্বিতীয় দলে হিসেবে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে লড়াই চলছে। সেই লড়াইয়ে ভারত কিছুটা এগিয়ে থাকলেও দ্বীপরাষ্ট্রের সামনেও ফাইনালে ওঠার সুযোগ আছে। ভারত আমদবাদ টেস্টে জিতলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে। শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড সিরিজের উপর নির্ভরশীল হতে হবে না। ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট ড্র হলেই অঙ্কের মারপ্যাঁচ চলে আসবে। সেক্ষেত্রে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কা যদি ২-০ ব্যবধানে জিতে যায়, তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে যাবে ভারতের প্রতিবেশী রাষ্ট্র। যদি শ্রীলঙ্কা একটা জেতে আর একটা ম্যাচ হারে তাহলেও ভারতের রাস্তা খোলা। শ্রীলঙ্কা একটা ড্র করলেও ফাইনালে উঠবে ভারত (India vs Australia)।

    আরও পড়ুন: ভাইরাল ভিডিও! অনুশীলনেই হোলি পালন রোহিত-কোহলিদের

    ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টে রেকর্ড দর্শক সংখ্যা

    আহমেদাবাদ টেস্টে (India vs Australia) রেকর্ড সংখ্যক দর্শক মাঠে উপস্থিত হবে, বলে মনে করছেন গুজরাটের ক্রিকেট কর্তারা। ২০১৩-১৪ মরশুমে অ্যাশেজের বক্সিং ডে টেস্টটি হয়েছিল মেলবোর্নে। এমসিজিতে প্রথম দিন মাঠে বসে খেলা দেখেছিলেন ৯১,১১২ জন। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা ভারত-অস্ট্রেলিয়া টেস্টের প্রথম দিন সেই রেকর্ড ভেঙে যাবে বলেই মনে করা হচ্ছে। এই স্টেডিয়ামে দর্শকসংখ্যা ১ লক্ষ ৩২ হাজার। এদিন মাঠে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ। তাঁদের সুরক্ষার স্বার্থে কিছু দর্শকাসন ফাঁকা রাখা হবে। নিয়ন্ত্রিত হবে দর্শকদের গতিবিধি। তবুও টেস্টের টিকিট বিক্রি হয়েছে ভালোই। সেই সঙ্গে স্কুলপড়ুয়ারাও মাঠে আসবে। ছাত্র-ছাত্রীদের সঙ্গে শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি আসতে পারেন অভিভাবকরাও। সবমিলিয়ে গুজরাটের ক্রিকেট কর্তারা আশাবাদী, এমসিজির দর্শকসংখ্যার রেকর্ড অবলীলায় ভেঙে দেবে নরেন্দ্র মোদি স্টেডিয়াম। ১ লক্ষ ১০ হাজার দর্শক ভারত-অস্ট্রেলিয়া টেস্টের (India vs Australia) প্রথম দিন মাঠে থাকবেন বলেও মনে করা হচ্ছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

  • Tripura Election: ত্রিপুরায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মানিক সাহা

    Tripura Election: ত্রিপুরায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মানিক সাহা

    মাধ্যম নিউজ ডেস্ক: ত্রিপুরায় (Tripura Election)পরপর দুবার সরকার গড়ল বিজেপি। সাত মাস আগে আগরতলার কুর্সিতে বসেছিলেন বিশিষ্ট দন্ত চিকিৎসক ড.মানিক সাহা। এবারের বিধানসভা ভোটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ফের তাঁকেই মুখ্যমন্ত্রী করল গেরুয়া শিবির। বুধবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে শপথ গ্রহণ করলেন।

    ত্রিপুরায় শপথ গ্রহণ

    বুধবার আরও আটজন মন্ত্রী হিসেবে শপথ নিলেন। আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। যিনি উত্তর–পূর্বে বিজেপির এই জয়ের কারিগর। এছাড়াও হাজির ছিলেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্দা, মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ও সিকিমের মুখ্যমন্ত্রী পিএস তামাং। ত্রিপুরার (Tripura Election) প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও হাজির ছিলেন শপথগ্রহণ অনুষ্ঠানে। এদিন যে আটজন মন্ত্রী বুধবার শপথ নিলেন, তার মধ্যে চারজন আগেও ক্যাবিনেটে ছিলেন। তাঁদের মধ্যে আছেন রতনলাল নাথ, প্রাঞ্জিত সিংহ রায়, সান্ত্বনা চাকমা ও সুশান্ত চৌধুরী। এছাড়া নতুনদের মধ্যে শপথ নিয়েছেন টিঙ্কু রায়,  বিকাশ দেববর্মা ও সুধাংশু দাস। বিজেপির সহযোগী দল আইপিটিএফের শুক্লা চরণ নেওটিয়া মন্ত্রী হিসেবে শপথ নেন। সূত্রের খবর, তিপ্রা মোথার তিনজন জয়ী প্রার্থী ক্যাবিনেটে জায়গা পেতে পারেন। 

    আরও পড়ুন: চিনা মোবাইল-অ্যাপ ব্যবহার নয়, ভারতীয় সেনাকে সতর্ক করল কেন্দ্রীয় গোয়েন্দারা

    মানিকেই ভরসা

    ২০১৮ সালে বিধানসভা নির্বাচনে বাম জমানায় ইতি টেনে গেরুয়া শাসন শুরু হয় ত্রিপুরায়। এরপর ২০২২ সালে প্রতিষ্ঠান বিরোধী হাওয়ার জেরে মুখ্যমন্ত্রী বদল করে বিজেপি। বিপ্লব দেবের জায়গায় মুখ্যমন্ত্রী করা হয় মানিক সাহাকে। সেই মানিকের নেতৃত্বেই বাম নেতা মানিক সরকার এবং তিপ্রা মোথার প্রদ্যোত্‍ মাণিক্য দেববর্মার চ্যালেঞ্জ সামলে জয় পায় বিজেপি। তবে এর মাঝেও মুখ্যমন্ত্রী মুখ নিয়ে শুরু হয়েছিল জল্পনা। কারণ এবারের নির্বাচনে লড়েছিলেন প্রতিমা ভৌমিক। মানিক সাহা নাকি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ত্রিপুরার মুখ্যমন্ত্রীর গদি পাবেন, তা নিয়েই চলছিল চাপা উত্তেজনা। এই নির্বাচনে (Tripura Election) প্রতিমাকে সিপিএম-র প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গড় ধানপুর কেন্দ্র থেকে ভোটে লড়তে বলা হয়। সিপিএম প্রার্থীকে হারিয়ে জয়ী হন তিনি। তবে শেষ পর্যন্ত মানিকেই ভরসা রাখল বিজেপি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Dhaka Blast: ঢাকার গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণ! মৃতের সংখ্যা ১৮, আহত শতাধিক

    Dhaka Blast: ঢাকার গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণ! মৃতের সংখ্যা ১৮, আহত শতাধিক

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশে ঢাকার গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৮। আহত শতাধিক।  তাঁদের মধ্যে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন কয়েক জনের অবস্থা ‘গুরুতর’। ফলে মৃত্যুমিছিল দীর্ঘতর হওয়ার আশঙ্কা। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার নাজমুল হক জানিয়েছেন, আহতদের দেহে স্‌প্লিন্টারের ক্ষত রয়েছে। মঙ্গলবার বিকেল ৪টে ৫০ নাগাদ গুলিস্তানের সিদ্দিকিবাজার এলাকায় বিস্ফোরণ ঘটে।

    ভয়াবহ বিস্ফোরণের জেরে আতঙ্ক

    সিদ্দিকি বাজারের ভয়াবহ বিস্ফোরণের জেরে আতঙ্ক গোটা বাংলাদেশ জুড়ে। বুধবার সকাল থেকেও চলছে উদ্ধার কাজ। বিস্ফোরণস্থলে চাপা পড়া আর কারুর বেঁচে থাকার আশা নেই বললেই চলে। গোটা বাণিজ্যিক বিল্ডিং ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ভেঙে পড়তে পারে বিস্ফোরণে বিধ্বস্ত বিল্ডিংটি। এই আশঙ্কাতেই ঢাকার ওই বিল্ডিংয়ের বেসমেন্টে প্রবেশ করতে পারছে না দমকল বাহিনী। ভবনটির কলামগুলি ক্ষতিগ্রস্ত হওয়ায় ভিতরে ঢুকতে পারছে না দমকল। দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবনটি একটু স্থিতিশীল না করতে পারলে ভিতরে প্রবেশ করাটা ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। সদা ব্যস্ত ঢাকার গুলিস্তানে এই ভয়াবহ ঘটনায় সবাই হতচকিত। গুলিস্তান হলো ঢাকার সবথেকে পুরোনো বাস স্ট্যান্ড। রাজধানীর মধ্যে ইন্টার সিটি এবং দূর পাল্লার বাস চলাচল করে এখান থেকে। এর জন্য এই এলাকায় প্রায় ২৪ ঘন্টাই হাজার হাজার লোকের ভিড় থাকে।

    আরও পড়ুন: জিনপিংয়ের একান্ত ঘনিষ্ঠ লি কিয়াংই হচ্ছেন চিনের পরবর্তী প্রধানমন্ত্রী

    ঢাকা বিস্ফোরণের ঘটনায় ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছে জেলা প্রশাসন। নিহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা ও আহতদের ২৫ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদানের জন্য হাসপাতালে আসার আহ্বান জানানো হয়েছে। তবে বিস্ফোরণের কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। জঙ্গি হামলার সম্ভাবনার পাশাপাশি উঁকি দিচ্ছে, সিদ্দিকি বাজারের ৭তলা বাড়িটির নীচের একটি দোকানে নিষিদ্ধ বিস্ফোরক মজুত রাখার সম্ভাবনাও। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর কমিশনার খোন্দকার গোলাম ফারুক মঙ্গলবার রাতে ঘটনাস্থল পরিদর্শনের পরে সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘সিদ্দিকবাজারের বিস্ফোরণ নাশকতা না কি দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে।’’ তবে প্রত্যক্ষ্যদর্শীদের অনেকেই দাবি করেছেন, একটি শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্রেই এই বিস্ফোরণ ঘটেছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Holi Milan: আরএসএস-এর হোলি মিলন উদযাপনে এই প্রথম তৃতীয় লিঙ্গের অংশগ্রহণ

    Holi Milan: আরএসএস-এর হোলি মিলন উদযাপনে এই প্রথম তৃতীয় লিঙ্গের অংশগ্রহণ

    মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এর সহযোগী সেবা ভারতীর বার্ষিক হোলি (Holi Milan) উদযাপনে এই প্রথম তৃতীয় লিঙ্গের ৬ জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কেন্দ্রীয় দিল্লি সদর দফতরে রবিবারের ঐতিহ্যবাহী ‘হোলি মিলন’ (Holi Milan) উদযাপনে আরএসএস এবং সেবা ভারতীর পক্ষ থেকে ছয়জন ট্রান্সজেন্ডারের একটি দলকে আমন্ত্রণ জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে তাঁদেরকে “হামারে শিখন্ডি ভাই এবং বেহেনে” বলে মঞ্চে স্বাগত জানানো হয়।

    ট্রান্সজেন্ডাররা সমাজের অঙ্গ

    পুরুষ ও নারী— এই দুই চেনা পরিসরের বাইরে একটি পরিসর আছে। সেই ‘তৃতীয় পরিসর’ আজ সমাজের একটি প্রতিষ্ঠিত সত্য। কিন্তু সমাজের মূলস্রোত এখনও ‘তৃতীয় লিঙ্গ’ বিষয়টিকে অচ্ছুত করে রেখেছে। তাই বহু মানুষ তাঁদের সঠিক সত্তাকে প্রকাশ করতে সাহস পান না, বলে সম্প্রতি মত প্রকাশ করেছিলেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। আরএসএস সমাজের এই শ্রেণির পাশে রয়েছে, বলে জানিয়েছিলেন তিনি। ভাগবত বলেছিলেন, তৃতীয় লিঙ্গের মানুষদেরও আলাদা ব্যক্তিগত পরিসরের প্রয়োজন। যেদিন থেকে মানুষ পৃথিবীতে এসেছে, সেদিন থেকেই এই ধরনের প্রবৃত্তি দেখা গিয়েছে। এটা জৈবিক বিষয়। জীবনেরই একটা অংশ। বিষয়টা খুবই সাধারণ। এই দৃষ্টিভঙ্গির প্রচার দরকার। নাহলে অন্য পদক্ষেপগুলি নিরর্থক হয়েই থেকে যাবে। এরপরই এবছর আরএসএস-এর এই অভাবনীয় পদক্ষেপ।

    আরও পড়ুন: পাকিস্তানে হোলি পালন করতে গিয়ে আক্রান্ত হিন্দু ছাত্ররা, জখম অন্তত ১৫

    এদিনের অনুষ্ঠানে (Holi Milan) মহাভারতের শিখণ্ডীর উদাহরণ তুলে ধরা হয়। সংগঠনের তরফে বলা হয়, আরএসএস দেখেছে যে অনেক ট্রান্সজেন্ডার সামাজিক এবং ধর্মীয় গ্রহণযোগ্যতার জন্য ইসলামে ধর্মান্তরিত হচ্ছেন, যা কাম্য নয়। “কেন তারা বিচ্ছিন্ন বোধ করবে? তারা বরাবরই হিন্দু ধর্মের অংশ। আমাদের সমস্ত আচার-অনুষ্ঠানে সমাজের এই শ্রেণিকে অন্তর্ভুক্ত করতে হবে এবং তাদের বোঝাতে হবে যে তারা সনাতন ধর্মের অবিচ্ছেদ্য অংশ ছিল।” অভিমত, সংগঠনের এক শীর্ষকর্তার।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Nagaland: পঞ্চমবারের জন্য নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফু রিও! অভিনন্দন মোদি-শাহের

    Nagaland: পঞ্চমবারের জন্য নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফু রিও! অভিনন্দন মোদি-শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের নাগাল্যান্ডের (Nagaland) মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন এনডিপিপি নেতা নেফু রিও (Neiphiu Rio)। দোলের দিন, মঙ্গলবার দুপুরে পঞ্চমবারের জন্য নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী (Nagaland CM) হিসাবে শপথ গ্রহণ করলেন তিনি। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) উপস্থিতিতেই মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন রিও। উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি নড্ডা এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। 

    শপথ অনুষ্ঠান

    এদিন ৭২-এর রিওকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল লা গণেশন। উপ মুখ্যমন্ত্রী হিসাবে শপথবাক্য পাঠ করেন টিআর জেলিং ও ওয়াই প্যাটন। পূর্ব নির্ধারিত সূচি অনুসারেই এদিন দুপুর ২টো নাগাদ কোহিমায় রাজভবনে নাগাল্যান্ডের (Nagaland) নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। রিও মন্ত্রিসভার অন্যান্যরাও শপথ নেন। সম্প্রতি ৬০ আসন বিশিষ্ট নাগাল্যান্ড বিধানসভায় ৩৭টি আসনে জয়লাভ করে এনডিপিপি-বিজেপি জোট। এর পাশাপাশি রাজ্যের অন্যান্য রাজনৈতিক দলও রিও-নেতৃত্বাধীন জোট সরকারকে চিঠি লিখে তাদের সমর্থন জানিয়েছে। 

    আরও পড়ুন: দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি! অর্থনৈতিক লেনদেনে ভারতীয় মুদ্রা ব্যবহার করতে চলেছে শ্রীলঙ্কা

    পঞ্চমবারের জন্য নাগাল্যান্ডের (Nagaland) দায়িত্বভার গ্রহণের পর করমর্দন করে রিও-কে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রসঙ্গত, বিরোধীদের প্রচার উপেক্ষা করে অভাবনীয় ফল করেছে BJP ও NDPP জোট। সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে ফের নাগাল্যান্ডের (Nagaland) মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসলেন NDPP বিধায়ক নিইফিউ রিও। এর আগে চারটি পর্যায়ের মধ্যে তিনবারই মুখ্যমন্ত্রী হিসাবে পূর্ণ সময়ের মেয়াদ সম্পূর্ণ করেছেন তিনি। কেবল ২০০৮ সালে নাগাল্যান্ডে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ায় তিনি ৫ বছরের মেয়াদ সম্পূর্ণ করতে পারেননি। তবে পরের বছর বিধানসভা নির্বাচনে NDPP জোট জয়ী হয়ে সরকার গড়ে এবং পুনরায় মুখ্যমন্ত্রী হন রিও।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India-Sri Lanka: দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি! অর্থনৈতিক লেনদেনে ভারতীয় মুদ্রা ব্যবহার করতে চলেছে শ্রীলঙ্কা

    India-Sri Lanka: দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি! অর্থনৈতিক লেনদেনে ভারতীয় মুদ্রা ব্যবহার করতে চলেছে শ্রীলঙ্কা

    মাধ্যম নিউজ ডেস্ক: অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে ভারতীয় মুদ্রা ব্যবহার করবে শ্রীলঙ্কা (India-Sri Lanka)। বিষয়টি এখন চূড়ান্ত হওয়ার পথে। শ্রীলঙ্কায় থাকা ভারতীয় হাইকমিশন থেকে জানানো হয়েছে, ভারতের মুদ্রা দিয়ে কীভাবে দুই দেশের মধ্যে বাণিজ্য হবে তা নিয়ে ভারত ও শ্রীলঙ্কার ব্যাংকগুলোর মধ্যে আলোচনা হয়েছে। এই প্রস্তাবের পক্ষে মত দিয়েছেন শ্রীলঙ্কার অর্থমন্ত্রী শেহান সেমাসিংহে। 

    প্রতিবেশী রাষ্ট্রের পাশে ভারত

    প্রতিবেশী রাষ্ট্রের সাহায্যে ভারত চিরকাল এগিয়ে এসেছে। গত বছর যখন শ্রীলঙ্কা চরম অর্থনৈতিক সংকটের মধ্যে ছিল তখন ভারত খাদ্য, ওষুধ এবং জ্বালানীর জরুরি ক্রয়ের জন্য মুদ্রার অদলবদল এবং ক্রেডিট লাইন সহ প্রায় 4 বিলিয়ন মার্কিন ডলারের অর্থনৈতিক সহায়তা করে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে কলম্বোকে 2.9 বিলিয়ন মার্কিন ডলারের বেলআউট প্যাকেজ পেতেও সাহয্য করে নয়া দিল্লি। এই প্যাকেজের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-কে গ্যারান্টি প্রদান করে ভারত। এবার নতুন করে শক্তিশালী ও ঘনিষ্ঠ অংশীদারত্ব গড়ে তোলার কথা ভাবছে দুদেশ।

    হাইকমিশনের তরফে জানানো হয়, ভারত ও শ্রীলঙ্কার (India-Sri Lanka) মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য কিংবা অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে ভারতীয় রুপির ব্যবহার নিয়ে চিন্তাভাবনা করছে দুই দেশ। বাণিজ্য ও বিনিয়োগনির্ভর এই পদক্ষেপ দুদেশের মাঝে শক্তিশালী ও ঘনিষ্ঠ অংশীদারত্ব গড়ে তুলতে সাহায্য করবে বলে মনে করছেন উভয় দেশের কর্মকর্তারা। 

    আরও পড়ুুন: কাটল জট, অনুব্রতকে নিয়ে কলকাতার পথে আসানসোল জেল কর্তৃপক্ষ

    শ্রীলঙ্কার ভারতীয় হাইকমিশন (India-Sri Lanka) এক বিবৃতিতে জানায়, ব্যাংক অব সিলন, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ব্যাংকের প্রতিনিধিরা এক বৈঠকে নিজেদের মধ্যে ভারতীয় রুপি ব্যবহার নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে ভারতীয় রুপি ব্যবহারের সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করার পাশাপাশি সংক্ষিপ্ত সময়ে লেনদেন, তুলনামূলক কম বিনিময় ব্যয় ও বাণিজ্যিক ঋণ প্রাপ্তির মতো বিষয়গুলো তুলে ধরা হয়। এ বিষয়ে দুদেশের কর্মকর্তারা আরও জানান, উভয় দেশের (India-Sri Lanka) মধ্যে ভারতীয় রুপির ব্যবহার শুরু হলে তা পর্যটন শিল্পের ওপর গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকা নেবে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share