Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • Chetan Sharma: চেয়ারম্যান চেতন শর্মাই! পাঁচ সদস্যের নতুন নির্বাচক কমিটি ঘোষণা করল বিসিসিআই

    Chetan Sharma: চেয়ারম্যান চেতন শর্মাই! পাঁচ সদস্যের নতুন নির্বাচক কমিটি ঘোষণা করল বিসিসিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের নতুন নির্বাচকদের নাম ঘোষণা করল বিসিসিআই। পাঁচজনের মধ্যে চারজনই নতুন। তবে ফের চেয়ারম্যান হলেন চেতন শর্মা (Chetan Sharma)। বরখাস্ত হওয়া কমিটিতেও তিনি একই দায়িত্বে ছিলেন। শনিবার বোর্ড সচিব জয় শাহ জানিয়ে দিলেন ৫ নির্বাচকের নাম।

    কমিটিতে কারা

    এশিয়া কাপ, টি-২০ বিশ্বকাপের ব্যর্থতার পর নির্বাচকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল। সেই কারণেই ভেঙে দেওয়া হয়েছিল নির্বাচক কমিটি। বোর্ডের বিজ্ঞপ্তি জারির পর নতুন নির্বাচক কমিটিতে জায়গা পাওয়ার জন্য আবেদন পড়েছিল প্রায় ছ’শো। যেখানে শচীন তেন্ডুলকর, বীরেন্দ্র সেওয়াগ এমনকী পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ইনজামাম-উল-হকের নামে ভুয়ো পরিচয়পত্র দিয়ে আবেদন জমা পড়েছিল। যাবতীয় তথ্য খতিয়ে দেখার পর শেষে ৩০ জনের শর্টলিস্ট তৈরি করেছিল ক্রিকেট উপদেষ্টা কমিটি। যেখানে রয়েছেন অশোক মালহোত্রা, যতীন পরাঞ্জপে ও সুলক্ষণা নায়েক। তাঁরাই পরে ১১ জনের ইন্টারভিউ নেন। একটা সময় শোনা গিয়েছিল, প্রাক্তন পেসার বেঙ্কটেশ প্রসাদ নির্বাচক কমিটির চেয়ারম্যান হওয়ার দৌড়ে। কিন্তু তাঁকে ইন্টারিভিউয়ে না ডাকার মধ্যেই বোঝা যায়, বিসিসিআই কর্তারা অন্য কিছু ভাবছেন। শুধু তাই নয়, টি-২০ বিশ্বকাপে ভারতের ব্যর্থতা নিয়ে যে পর্যালোচনা বৈঠক হয়েছিল সেখানেই হাজির ছিলেন চেতন শর্মা (Chetan Sharma)। ইঙ্গিত পাওয়া গিয়েছিল, তিনি নির্বাচক পদে থেকে যেতে চলেছেন ও চেয়ারম্যান হবেন। সেটাই হল। তবে নির্বাচক কমিটির বাকি চার সদস্য নতুন। মধ্যাঞ্চল থেকে শিবসুন্দর দাস, পূর্বাঞ্চল থেকে প্রাক্তন পেসার সুব্রত ব্যানার্জি, দক্ষিণাঞ্চলের শ্রীধরন শরৎ ও পশ্চিমাঞ্চলের সলিল আঙ্কোলা।

    আরও পড়ুন: আগুন ঝড়ানো বোলিং! ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করে রেকর্ড উমরান মালিকের

    চেতন শর্মাই যোগ্য

    তবে চেতন শর্মাকে একই পদে রেখে দিয়ে নির্বাচক কমিটি ভাঙার কারণ খুঁজে পাচ্ছেন না অনেকেই। প্রশ্ন উঠছে, তাহলে আগের কমিটি ভেঙে দেওয়ার কারণ কি? চেতেনকে রেখে বাকিদের সরিয়ে দেওয়া? তবে বিসিসিআইয়ের যুক্তি, সামনেই ভারতের নিউজিল্যান্ড সিরিজ। সেই সিরিজের দল বাছবে নতুন নির্বাচক কমিটি। বোর্ড মনে করেছে চেতনের থেকে যোগ্য লোক এই মুহূর্তে কেউ নেই। ক্রিকেট উপদেষ্টা কমিটি তাদের সিদ্ধান্ত জানিয়েছে। তারা মনে করেছে যে, চেতন অভিজ্ঞ এবং দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। হঠাৎ তাঁকে বদলানো উচিত হবে না বলেই মনে করেছে উপদেষ্টা কমিটি। সামনে বিশ্বকাপও। চেতন জানে কী ভাবে ২০২৩ সালের জন্য তৈরি হচ্ছে ভারতীয় দল। সেই কারণেই তাঁকে রেখে দেওয়া হল বলে মনে করা হচ্ছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Jammu-Kashmir: কুলগামে শিক্ষিকা খুনে অভিযুক্ত আরবাজ মীর! ‘বিশেষ সন্ত্রাসবাদী’ ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

    Jammu-Kashmir: কুলগামে শিক্ষিকা খুনে অভিযুক্ত আরবাজ মীর! ‘বিশেষ সন্ত্রাসবাদী’ ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

    মাধ্যম নিউজ ডেস্ক: লস্কর কমান্ডার আরবাজ আহমেদ মীরকে ‘বিশেষ সন্ত্রাসবাদী’ হিসাবে ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। মীর বর্তমানে পাকিস্তানে আছে। ২০২২-এর মে মাসে কুলগামে স্কুল শিক্ষিকা রজনী বালাকে হত্যার প্রধান অভিযুক্ত এই মীর। শুক্রবার মীরকে ‘বিশেষ সন্ত্রাসবাদী’ ঘোষণা করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে বলা হয় সীমান্তের ওপার থেকে ক্রমাগত সন্ত্রাসের পরিকল্পনা করে যাচ্ছে মীর।  উপত্যকায় জঙ্গিদের মধ্যে অস্ত্র সরবরাহ করে মীর। বিস্ফোরক মজুত করতেও তার জুড়ি মেলা ভার।

    নিষিদ্ধ পিএএফএফ

    কুলগামের গুফবাল গ্রামের মনোজ আহমেদ মীরের ছেলে আরবাজ। অল্প বয়স থেকেই জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত। আরবাজ ছাড়াও শুক্রবার (৭ জানুয়ারি), বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন, ১৯৬৭ বা ইউএপিএ (UAPA)-এর আওতায় ‘পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফ্রন্ট’ বা পিএএফএফকে (PAFF) একটি সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কাশ্মীরের এই শাখা সংগঠনটি পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদের ছায়া সংগঠন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। তাই এই সংগঠন এবং এর সমস্ত শাখা সংগঠনগুলিকে নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার, একই আইনের অধীনে সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ (TRF)-কে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল।

    আরও পড়ুন: চিন-পাকিস্তান সীমান্তে সড়ক-সুড়ঙ্গে জোর ভারতের, মজুত রাখা যাবে ক্ষেপণাস্ত্র-গোলাবারুদও!

    স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পিএএফএফ হল মৌলানা মাসুদ আজহারের নেতৃত্বাধীন জইশ-ই-মহম্মদের একটি ছায়া সংগঠন। ভারতীয় নিরাপত্তা বাহিনী, রাজনৈতিক নেতা, জম্মু ও কাশ্মীর এবং অন্যান্য রাজ্যের অসামরিক নাগরিকদের ক্ষতি করতে পারে এই সংগঠন।  ২০১৯ সালে এই সংগঠন উদ্ভূত হয়েছিল। অন্যান্য রাজ্য থেকে আসা জম্মু-কাশ্মীরে কর্মরত অসামরিক নাগরিকদের ক্রমাগত ভয় দেখায় এই সংগঠন। শুধু তাই নয়, স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়াতেও জম্মু-কাশ্মীর এবং ভারতের অন্যান্য বড় শহরে নাশকতার হুমকি দিয়েছে তারা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Bengal Weather Update: শীতের দাপট থাকবে আরও পাঁচ-ছয় দিন! সকাল থেকেই ভিড় চিড়িয়াখানা, ইকো পার্কে

    Bengal Weather Update: শীতের দাপট থাকবে আরও পাঁচ-ছয় দিন! সকাল থেকেই ভিড় চিড়িয়াখানা, ইকো পার্কে

    মাধ্যম নিউজ ডেস্ক: শীতে জবুথবু কলকাতা। কুয়াশার চাদর সরিয়েই জেগে উঠছে শহরবাসী। শুক্রবার মরসুমের শীতলতম দিন দেখেছিল শহর। শনিবার শহরের তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রি সেলসিয়াস। ফলে উত্তুরে হাওয়ার প্রভাব থাকলেও সেই কনকনে ঠান্ডার অনুভূতি কিছুটা কমেছে। শনিবার শহরের তাপমাত্রা আবার বেড়ে ১২ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। যদিও এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াসে।

    শীতাতুর পরিবেশ

    আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে। রোদ ঝলমলে দিন। সপ্তাহান্তে শীতের রোদ গায়ে মেখেই পিকনিক করতে যেতে পারবেন শীতবিলাসীরা। এদিন সকাল থেকেই ভিক্টোরিয়া থেকে চিড়িয়াখানা, ইকো পার্ক, নিকো পার্ক, সায়েন্স সিটি ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। গত ক’দিন ধরেই ঠান্ডায় জবুথবু কলকাতা ও রাজ্যের বিভিন্ন জেলা। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ক’দিন ঠান্ডার আমেজ বহাল থাকতে পারে শহরে। পাশাপাশি শীতের কাঁপুনি ভাব টের পাওয়া যাবে বিভিন্ন জেলাতেও। প্রসঙ্গত, শুক্রবার দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে পারদপতন হয়েছিল পুরুলিয়ায়। কালিম্পংয়ের থেকেও বেশি ঠান্ডা পড়েছে পশ্চিমাঞ্চলের এই জেলাতে। কালিম্পংয়ে যেখানে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেখানে পুরুলিয়ার তাপমাত্রা নেমেছে ৬.২ ডিগ্রি সেলসিয়াসে। সামনেই মকর সংক্রান্তি। এই সময়টা এমনিই তাপমাত্রার পারা পতন হয়। সেইমতোই আগামী অন্তত ৫-৬ দিন শীতের আমেজ থাকবে, আশ্বাস হাওয়া অফিসের।

    আরও পড়ুন: শুভেন্দুর বিরুদ্ধে মিথ্যা বয়ান দিতে বলেছিল পুলিশ! বিস্ফোরক অভিযোগ রামচন্দ্র পান্ডার

    উত্তরবঙ্গের জেলাগুলিতেও জাঁকিয়ে শীত পড়েছে। দার্জিলিং-এর সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রির আশপাশে হলেও,আপাতত তুষারপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী সোমবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে তাপমাত্রার সেরকম কোনও হেরফের হবে না। কুয়াশার তেমন কোনও পূর্বাভাস নেই। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী ৪৮ ঘন্টায় রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরের দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Suvendu Adhikari: শুভেন্দুর বিরুদ্ধে মিথ্যা বয়ান দিতে বলেছিল পুলিশ! বিস্ফোরক অভিযোগ রামচন্দ্র পান্ডার

    Suvendu Adhikari: শুভেন্দুর বিরুদ্ধে মিথ্যা বয়ান দিতে বলেছিল পুলিশ! বিস্ফোরক অভিযোগ রামচন্দ্র পান্ডার

    মাধ্যম নিউজ ডেস্ক: পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন কাঁথি পুরসভার টেন্ডার দুর্নীতিতে (Contai Municipality Tender Scam) অভিযুক্ত ঠিকাদার রামচন্দ্র পণ্ডা। গ্রেফতারের পর পুলিশ নাকি তাঁকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বয়ান দিতে হুমকি দিয়েছিল। শুভেন্দু ঘনিষ্ঠ কাঁথি পুরসভার ঠিকাদার রামচন্দ্র পান্ডার আরও অভিযোগ টেবিলে রিভলভার রেখে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে (Suvendu Adhikari) বয়ান দিতে জোর করেছিল পুলিশ। কিছু না বললে পরপর মামলায় ফাঁসিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছিল।

    রামচন্দ্রকে গ্রেফতার

    গত ২৮ ডিসেম্বর গ্রেফতার করা হয়েছিল রামচন্দ্র পাণ্ডাকে। দারুয়া ফ্রেন্ডস সমবায় সমিতির সভাপতি কাকলি পাণ্ডার অভিযোগের ভিত্তিতে পূর্ব মেদিনীপুর পুলিশ গ্রেফতার করেছিল রামচন্দ্রকে। তাঁর আইনজীবীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে জামিন চাওয়ার পাশাপাশি অভিযোগ করেন, শাসকদল তৃণমূল কংগ্রেস কাকলি পাণ্ডার উপর চাপ তৈরি করে মিথ্যে অভিযোগ করতে বাধ্য করে। তার ভিত্তিতে গ্রেফতার করা হয় রামচন্দ্রকে। তাঁর গ্রেফতার নিয়ে ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জামিনও মিলেছে কাঁথি (Kanthi) পুরসভার ঠিকাদার তথা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ঘনিষ্ঠ রামচন্দ্র পাণ্ডার (Ramchandra Panda)। 

    মিথ্যা অভিযোগ 

    গত বুধবার সশরীরে কলকাতা হাইকোর্টে হাজির হন কাকলি পাণ্ডা। তিনি বলেন, কেউ বা কারা তাঁকে জোর করে একটা কাগজে সই করিয়ে নেয়। তারপর থানায় তুলে নিয়ে গিয়ে অভিযোগ দায়ের করতে বাধ্য করে। এরপরেই সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। সেইসঙ্গে রামচন্দ্র পাণ্ডার জামিন মঞ্জুর করা হয়। এখানেই থামেনি আদালত। বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ বলে, রামচন্দ্র পাণ্ডা ও কাকলি পাণ্ডাকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিয়ে রাখতে হবে।

    আরও পড়ুন: এবার ‘ভুয়ো’ এফআইআর! কাঁথি টেন্ডার দুর্নীতি মামলায় সিবিআই-নির্দেশ হাইকোর্টের

    কী বললেন রামচন্দ্র

    জামিন পাওয়ার পরই  রামচন্দ্র পণ্ডা বলেন, তদন্তে বসিয়ে বাজে প্রশ্ন করা হয়। শুভেন্দু অধিকারীর টাকা কোথায় তা জানতে চাওয়া হয়। রীতিমতো থ্রেট করে কাঁথি থানার আইসি বলেন,নবান্ন থেকে বড় অফিসাররা এসেছেন। সেই তিনজন অফিসার এসে বসে টেবিলে রিভলভার রাখেন, রিভলভার দেখিয়ে বলা হয় টাকা কোথায় না বললে ৮৭ টা কেস দেওয়া হবে। ৮৭ টা কেসে ৭ দিন করে জেল খাটানো হবে বলেও শাঁসানো হয়েছে। এরকম কিছু ঘটেনি, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করেন কাঁথির এসডিপিও। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • MCD Mayor: আপ-বিজেপি হাতাহাতি! স্থগিত হয়ে গেল দিল্লি পুরসভার মেয়র নির্বাচন প্রক্রিয়া

    MCD Mayor: আপ-বিজেপি হাতাহাতি! স্থগিত হয়ে গেল দিল্লি পুরসভার মেয়র নির্বাচন প্রক্রিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি পুর অধিবেশনে আপ এবং বিজেপি কাউন্সিলরদর হাতাহাতির জেরে শুক্রবার স্থগিত হয়ে গেল মেয়র নির্বাচন প্রক্রিয়া। ফের কবে এই নির্বাচন অনুষ্ঠিত হবে, তা সিদ্ধান্ত নেবেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা। অঙ্কের হিসাবে দিল্লিতে আপ-এর মেয়র এবং ডেপুটি মেয়র পদে জয়ের কথা। কিন্তু দিল্লির পুর আইন বলছে, মেয়র এবং ডেপুটি মেয়র নির্বাচনে ‘দলত্যাগ বিরোধী আইন’ কার্যকরী নয়। আর সেই ‘অঙ্কে’ ভর করেই কাউন্সিলর সংখ্যার হিসাবে অনেক পিছিয়ে থেকেও মেয়র ভোটে প্রার্থী দিয়েছিল বিজেপি। তাই ঝামেলার আশঙ্কা ছিলই। সেটাই সত্যি হল।

    ওয়েলে নেমে হাতাহাতি

    শুক্রবার অধিবেশনের সূচনায় বিতর্ক তৈরি হয় দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা মনোনীত তদারকি স্পিকার সত্য শর্মার ভূমিকায়। বিজেপি নেতা সত্য মেয়র ভোটের আগে মনোনীত পুর সদস্যদের (অল্ডারম্যান) নাম শপথগ্রহণ করাতে গেলে বাধা দেন আপ সদস্যেরা। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর আগেই ১০ জনকে মনোনীত সদস্য হিসাবে ঘোষণা করেছিলেন। এসময়ই ওয়েলে নেমে পড়েন আপ কাউন্সিলরেরা। এরপরেই দু দলের কাউন্সিলরদের মধ্যে শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি, মারপিট। স্লোগান, পাল্টা স্লোগান উঠতে থাকে অরবিন্দ কেজরিওয়াল ও নরেন্দ্র মোদির নামে। পরিস্থিতি বুঝে মেয়র নির্বাচন প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হয় এদিনের মতো।

    আরও পড়ুুন: আবাস দুর্নীতিতে অভিযোগ জানানো যাবে হেল্পলাইন নম্বরে, বললেন সুকান্ত

    বিজেপির দাবি

    বিজেপি নেতা মনোজ তিওয়ারির দাবি করেন, “যা হয়েছে সংবিধান মেনেই করা হয়েছে। ওরা (আপ) গণ্ডগোল বাঁধাচ্ছে, কারণ ওঁরা জানে যে ওঁদের নৈতিক পরাজয় হয়েছে। ওঁদের নিজেদের কাউন্সিলরদের উপরেই ওঁদের ভরসা নেই।” সবমিলিয়ে এখন জটিল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে দিল্লি পুরসভার মেয়র নির্বাচন ঘিরে। দিল্লি পুরসভার মেয়র পদে আপ প্রার্থী করেছে প্রথম বার কাউন্সিলর নির্বাচনে জয়ী হওয়া শেলি ওবেরয়কে। ৩৯ বছর বয়সি শেলি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা। ‘বিজেপির ঘাঁটি’ হিসাবে পরিচিত পূর্ব দিল্লির পটেলনগর এলাকার ৮৬ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন তিনি। ডেপুটি মেয়র পদে আপের প্রার্থী আলে মহম্মদ খান। আপ নেতা তথা ৬ বারের বিধায়ক শোয়েব ইকবালের ছেলে এ বার চাঁদনি মহল এলাকা থেকে ১৭ হাজারের বেশি ভোটে জিতেছেন। বোর্ড গঠনের জন্য প্রয়োজনীয় আসনসংখ্যা না থাকলেও এখনই মেয়র পদের আশা ছাড়তে নারাজ বিজেপি। তারা মেয়র পদে প্রার্থী করেছে শালিমার বাগের রেখা গুপ্তকে। ডেপুটি মেয়র নির্বাচনে বিজেপির প্রার্থী রামনগর এলাকার একটি ওয়ার্ডের কাউন্সিলর কমল বাগরী। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Kraken: করোনার নয়া রূপ ক্র্যাকেন! জানেন কতটা ভয়াবহ এই উপপ্রজাতি?

    Kraken: করোনার নয়া রূপ ক্র্যাকেন! জানেন কতটা ভয়াবহ এই উপপ্রজাতি?

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনার আরও এক নতুন রূপের খোঁজ মিলল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) মতে,সংক্রমণের প্রশ্নে করোনার এই নয়া রূপ ক্র্যাকেন সবথেকে শক্তিশালী উপপ্রজাতি। আমেরিকা-সহ বিশ্বের অন্তত ২৯টি দেশে এই মুহূর্তে সংক্রমণ ছড়াচ্ছে ক্র্যাকেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) মতে, সংক্রমণের প্রশ্নে এর আগের বিকিউ১ থেকে ক্র্যাকেন ১২০ গুণ বেশি সক্রিয়। ভারতেও এই মুহূর্তে মূলত সাত জনের দেহে ক্র্যাকেনের নমুনা পাওয়া গিয়েছে—ছত্তীসগঢ়, গুজরাট, তেলঙ্গানা, রাজস্থান ও কর্নাটকে। বিশেষজ্ঞদের মতে, যেহেতু অনেক দেশেই কোভিড বিধি শিথিল করা হয়েছে এবং পরীক্ষা কমানো হয়েছে, ফলে নিঃশব্দে থাবা বসাতে পারে এই উপরূপ।

    টিকা নিলেও হতে পারে ক্র্যাকেন

    জাতীয় কোভিড টাস্ক ফোর্সের কো-চেয়ারম্যান রাজীব জয়দেবনের কথায়, ‘‘এই উপপ্রজাতিটির বিরল ধরনের চরিত্র পরিবর্তন (মিউটেশন) হয়েছে এবং সে কারণে এটি করোনার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতাকে (প্রতিষেধক বা সংক্রমণের ফলে তৈরি হওয়া) ফাঁকি দিতে সক্ষম।’’ বিশেষজ্ঞদের আশঙ্কা, তাই যাঁরা সদ্য করোনা থেকে সেরে উঠেছেন কিংবা সদ্য করোনার টিকা নিয়েছেন, তাঁরাও ক্র্যাকেন-এ আক্রান্ত হতে পারেন এবং ক্র্যাকেন এক বার ছড়িয়ে পড়লে রোখা কঠিন। এই পরিস্থিতিতে, বয়স্ক ও শিশুদের প্রয়োজন ছাড়া বাইরে বার না হওয়াই বাঞ্ছনীয় বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। 

    আরও পড়ুুন: শুভেন্দুর দাবিতেই শিলমোহর তৃণমূল বিধায়কের! দল ‘কোম্পানি’, মমতা ‘ব্র্যান্ড’, বললেন গৌতমও

    কেন্দ্রীয় স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এখনও পর্যন্ত যা গবেষণা হয়েছে তাতে দেখা গিয়েছে, শরীরে করোনার বিরুদ্ধে যথেষ্ট প্রতিরোধ ক্ষমতা থাকলেও, সংক্রমণ ছড়াতে সক্ষম এক্সবিবি ও এক্সবিবি.১.৫। চরিত্র পরিবর্তনের ফলে এক্সবিবি.১.৫ মানবকোষকে আঁকড়ে ধরে, শরীরে দ্রুত সংক্রমণ ছড়ায়। তবে আশার বিষয়, ক্র্যাকেনে আক্রান্তদের গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়া কিংবা মৃত্যুর ঘটনা তুলনায় কম। তবে যাঁরা বিভিন্ন ধরনের ক্রনিক রোগে আক্রান্ত, তাঁরা আক্রান্ত হলে পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • TET Scam: প্রাথমিকে চাকরি হারালেন মোট ২৫২ জন! চাকরি হারিয়েও ফের নিয়োগ পেলেন জয়তী

    TET Scam: প্রাথমিকে চাকরি হারালেন মোট ২৫২ জন! চাকরি হারিয়েও ফের নিয়োগ পেলেন জয়তী

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে এখনও পর্যন্ত চাকরি হারালেন মোট ২৫২ জন। শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta HC) একাধিক মামলা চলছে। গত ২৩ ডিসেম্বর প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার শুনানি ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) এজলাসে। এর আগে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে ২৬৮ জনকে বরখাস্ত করা হয়েছিল। তাও হয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই। ২৩ ডিসেম্বরের শুনানিতে বরখাস্ত হওয়া প্রাথমিক শিক্ষকদের হলফনামা খতিয়ে দেখে প্রথম দফায় তাঁদেরই ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এঁদের মধ্যে একজনকে ১০ হাজার টাকা জরিমানা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছিল। 

    এরপর বৃহস্পতিবার, ১৪৬ জন শিক্ষকের আবেদনের শুনানি হয়। তাঁদের নথি খতিয়ে দেখেই ১৪০ জনের চাকরি বাতিলের সিদ্ধান্ত নেন বিচারপতি। জানা গিয়েছে, ট্রিকস করে হাই কোর্টকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছিল। এমন মন্তব্য করে ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার ৬১ জনের আবেদনের শুনানি ছিল। তাঁদের বক্তব্য শোনার পর ৫৯ জনকে স্কুলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

    প্রথমে বরখাস্ত, পরে ফের বহাল

    বরখাস্ত হওয়া ওই ২৬৮ জন চাকরিপ্রার্থীর মধ্যেই একজন হলেন টালিগঞ্জের বাসিন্দা জয়তী দত্ত বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আবার নতুন করে তাঁর চাকরি ফিরিয়ে দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ২০১৭ সালে তাঁর করা রিট পিটিশনের ভিত্তিতেই জয়তী দত্ত বন্দ্যোপাধ্যায়কে নতুন করে চাকরিতে বহাল করার নির্দেশ দিলেন বিচারপতি। তবে টালিগঞ্জের বাসিন্দাওই শিক্ষিকা একেবারে নতুনভাবে নিযুক্ত হবেন। বিগত ৫ বছর ধরে তিনি যে প্রাথমিক শিক্ষিকা পদে চাকরি করেছেন, সেই সময়সীমা তাঁর নতুন সার্ভিস বুক-এ যুক্ত হবে না বলে স্পষ্ট করে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

    আরও পড়ুন: ১৪৩ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করল হাইকোর্ট, বেতন বন্ধের নির্দেশ

    ২০১৭ সালের ডিসেম্বরে চাকরি পেয়েছিলেন জয়তী দত্ত বন্দ্যোপাধ্যায়। সেই চাকরি পাওয়ার আগে ২০১৭ সালের অক্টোবর মাসে তিনি কলকাতা হাইকোর্টে একটি রিট পিটিশন করেছিলেন। তাঁর আবেদন ছিল, ২০১৪-এর টেটের প্রশ্নপত্রে ৬ এবং ২২ নম্বরের প্রশ্ন ভুল ছিল। তাই নিয়ম অনুযায়ী, ওই দুই প্রশ্নের নম্বর তাঁর পাওয়ার কথা। শিক্ষিকার দাবি, ওই মামলা হওয়ার পরেই প্রাথমিক শিক্ষা পর্ষদ তাঁকে নিজেদের অফিসে ডেকে নিয়োগপত্র দেয়। এপ্রসঙ্গে বিচারপতি স্পষ্ট জানান, এই পদ্ধতিতে চাকরি দেওয়া বেআইনি। সেই কারণে জয়তীর চাকরি বাতিলের নির্দেশ দেন তিনি। কিন্তু অন্যদিকে, জয়তী দত্ত বন্দ্যোপাধ্যায় যেহেতু ২০১৭ সালে রিট পিটিশন করেছিলেন, সেজন্য ওই ভুল প্রশ্নের নম্বর তাঁর পাওয়া উচিত বলে জানান বিচারপতি। সেই নম্বর পেলে টেট পাশ করবেন তিনি। এর ভিত্তিতেই এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় জয়তী দত্ত বন্দ্যোপাধ্যায়কে আবার নতুন করে নিয়োগের নির্দেশ দেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Rafale: বায়ুসেনার পর নৌসেনার হাতেও কি রাফাল-এম? ম্যাক্রঁর হাত ধরেই হবে চুক্তি, দাবি ফরাসি সংবাদ মাধ্যমের

    Rafale: বায়ুসেনার পর নৌসেনার হাতেও কি রাফাল-এম? ম্যাক্রঁর হাত ধরেই হবে চুক্তি, দাবি ফরাসি সংবাদ মাধ্যমের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাফাল-এম যুদ্ধবিমানকেই বাছতে চলেছে ভারত! ফরাসি সংবাদপত্র ‘লা ত্রিবিউন’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ফরাসি সংস্থা দাসো নির্মিত রাফাল-এম বিমানই যে ভারতীয় নৌসেনা কিনবে, তা একপ্রকার নিশ্চিত।  ভারত মহাসাগর অঞ্চলে চিনের দাদাগিরি কমাতে ভারত বেশ কয়েক মাস ধরে নিজের শক্তি বৃদ্ধি করে চলেছে। তাঁর মধ্যে সর্বাধুনিক সংযোজন যুদ্ধ জাহাজ আইএনএস বিক্রান্ত। কিন্তু বিক্রান্তের জন্য নৌ সেনার দরকার আধুনিক যুদ্ধবিমান। এক্ষেত্রে লড়াই চলছিল মার্কিন এফ এ ১৮ সুপার হর্নেট ও ফ্রান্সের রাফালের মধ্যে। নৌসেনা সূত্রে খবর, রাফাল এম কেই বেছে নিতে চলেছে ভারত।

    কবে চুক্তি

    প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, ভারতীয় বায়ুসেনার পর এবার রাফাল ফাইটার জেট পেতে চলেছে দেশের নৌসেনাও। আগামী মার্চ মাসেই ভারত সফরে আসার কথা রয়েছে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁর। ফরাসী সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেই সময়ই সম্ভবত নৌসেনার জন্য রাফাল কেনার চুক্তি স্বাক্ষর করবে দুই দেশ। প্রতিরক্ষা সূত্রে জানা গিয়েছে, ফ্রান্স থেকে অন্তত ২৬টি রাফাল জেট কিনবে ভারত।

    কেন রাফাল

    নৌসেনার তরফে ইতিমধ্যেই রাফাল-এম এর পরীক্ষা করা হয়েছে। একই সঙ্গে দেখা হয়েছিল মার্কিন এফ এ ১৮ সুপার হর্নেটও।  গোয়ায় নৌবাহিনীর ঘাঁটিতে আইএনএস হংস রণতরী থেকে পরীক্ষা করা হয়েছিল যুদ্ধবিমান দুটির। গত ডিসেম্বর মাসে এই বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রকের কাছে বিশদ রিপোর্ট পেশ করেছিল নৌবাহিনী। এফ/এ-১৮ সুপার হর্নেট জেট বিমান প্রত্যাখ্যান করে রাফালই ব্যবহার করার সিদ্ধান্ত নেয় ভারতীয় নৌসেনা। ভারতীয় নৌবাহিনীর রণতরী আইএনএস বিক্রান্তের জন্য একেবারে উপযুক্ত হবে রাফাল এম যুদ্ধবিমান, এমনটাই দাবি ডাসল্ট অ্যাভিয়েশনের।

    আরও পড়ুন: বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাবের ঘটনায় প্রকাশ্যে অভিযুক্তের পরিচয়, কে সেই ব্যক্তি?

    নৌসেনার তরফে জানানো হয়, যুদ্ধজাহাজে ডানা মুড়ে ছোট করার ব্যাপারে কিছুটা সুবিধা ছিল এফ ১৮ বিমানের, বেশি অস্ত্র নিয়ে যাওয়ার ক্ষেত্রেও তারা এগিয়েছিল। কিন্তু গতি এবং আধুনিক ইলেকট্রনিক ওয়ার ফেয়ার প্রযুক্তিতে অনেক এগিয়ে রাফাল। অর্থাৎ যুদ্ধের সময় প্রতিপক্ষ অঞ্চলে হামলা চালাবার ক্ষেত্রে রাফালকে ধরতে পারা প্রায় দুঃসাধ্য। এর মূল কারণ ফরাসি বিমানের নীচে উড়তে পারার ক্ষমতা এবং নতুন সেন্সর টেকনোলজি। এফ ১৮ একসঙ্গে ১২ টি ক্ষেপণাস্ত্র বহন করতে পারে, সেখানে রাফাল বহন করতে পারে দশটি। কিন্তু এক জায়গা থেকে প্রতিপক্ষ শিবিরে হামলা চালানোর ক্ষেত্রে রাফাল থেকে ছোড়া মিসাইল বেশি কিলোমিটার ভেতরে যেতে সক্ষম। মার্কিন বিমান যেখানে একসঙ্গে আটটি টার্গেট ঠিক করতে পারে,রাফাল সেখানে বারোটি টার্গেটে একসঙ্গে হামলা চালাতে সক্ষম।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • SSC Scam: অঙ্কিতার থেকে প্রাপ্ত টাকা  ববিতাকে আলাদা করে রাখার নির্দেশ দিল হাইকোর্ট

    SSC Scam: অঙ্কিতার থেকে প্রাপ্ত টাকা ববিতাকে আলাদা করে রাখার নির্দেশ দিল হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: মন্ত্রী কন্যা অঙ্কিতা অধিকারীর (Ankita Adhikari) কাছ থেকে পাওয়া ১৫ লক্ষ টাকা ববিতা সরকারকে আলাদা করে রাখার পরামর্শ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বৃহস্পতিবার ববিতা সরকারের চাকরির নিয়োগ মামলায় শুনানিতে বিচারপতি নির্দেশ দেন, অঙ্কিতা অধিকারীর বেতন বাবদ তাঁর থেকে পাওয়া ১৫ লাখ টাকা ববিতা যেন আলাদা করে ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করে রাখেন। কোনও কারণে মামলায় হার হলে ওই টাকা তাঁকে ফেরত দিতে হবে। ওই টাকা জমা দিতে হবে আদালতে। মামলার পরবর্তী শুনানি সোমবার।

    নম্বরে গরমিল

    হাইকোর্টের নির্দেশে সম্প্রতি চাকরি প্রার্থীদের নম্বরের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। তার পরই নম্বর নিয়ে বিভ্রাটের বিষয়টি প্রকাশ্যে চলে আসে। দেখা যায়, মেরিট লিস্টে ববিতা সরকারের মোট প্রাপ্ত নম্বর ৭৭, যার মধ্য়ে অ্যাকাডেমিক স্কোর ৩৩। কিন্তু নিয়ম অনুযায়ী ববিতা সরকারের অ্য়াকাডেমিক স্কোর ৩১ হওয়ার কথা। সেখানে তাঁকে ৩৩ নম্বর দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। এই দু’নম্বর হেরফের হওয়ার জন্য মেধা তালিকায় অনেক পরিবর্তন ঘটে যেতে পারে। ববিতা সরকারের বদলে উঠে আসতে পারে অন্য় কোনও দাবিদার চাকরিপ্রার্থীর নাম। তখনই ববিতা নন, তিনি চাকরির দাবিদার বলে এগিয়ে আসেন অনামিকা। মামলাও দায়ের করেন। অনামিকার বলেন, “২ নম্বর কমলে ১৪ জনের পিছনে চলে যাচ্ছেন ববিতা। ২১ নম্বরে আমার নাম রয়েছে। সেই নিরিখে চাকরিটি আমারই প্রাপ্য। 

    আরও পড়ুন: আরও ৫৯ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল, বন্ধ হবে বেতনও! নির্দেশ হাইকোর্টের

    এ প্রসঙ্গে ববিতা বলেন, “মিলিয়ে দেখলাম, ২ নম্বর বেশি হচ্ছে। সঙ্গে সঙ্গে আমার আইনজীবীকে জানাই আমি। কমিশন কেন করল, জানি না। বিচারপতির দৃষ্টি আকর্ষণ করতে হবে। কারণ ২ নম্বর বেশি হলে আমার লড়াইটার বাস্তবতা থাকে না। আমার লড়াইটা অন্যায়ের বিরুদ্ধে, বেনিয়মের বিরুদ্ধে। আমি চাকরির দাবি কিন্তু করিনি।” ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন ববিতা। আদালত যা সিদ্ধান্ত নেবে, মেনে নেবেন বলে জানিয়েছেন। এদিনের শুনানি শেষে আদালতের নির্দেশ অনুযায়ী কী ভাবে অ্যাকাডেমিক বিভাগে পার্সেন্টেজ দেওয়া হয়, আর সংরক্ষিত প্রার্থীদের ৫ নাম্বার করে ছাড় কোন সময়ে দেওয়া হয়, সেই সব জানিয়ে হলফনামা জমা দিতে হবে এসএসসিকে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Vande Bharat Express: মজা করেই পাথর নিক্ষেপ বন্দে ভারত এক্সপ্রেসে! জেরায় জানাল ধৃত তিন নাবালক

    Vande Bharat Express: মজা করেই পাথর নিক্ষেপ বন্দে ভারত এক্সপ্রেসে! জেরায় জানাল ধৃত তিন নাবালক

    মাধ্যম নিউজ ডেস্ক: নিউ জলপাইগুড়ির কাছে মঙ্গলবার আপ বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) পাথর ছোড়ার ঘটনায় (stone pelting case) গ্রেফতার (arrest) হল তিন নাবালক। তদন্ত শুরুর মাত্র কয়েক ঘণ্টার মধ্যে বিহারের (Bihar) কিষানগঞ্জ থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ এবং রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ) যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এরপর তাদের কাটিহারের জুভেনাইল কোর্টে হাজির করা হয়।

    মজার ছলেই পাথর নিক্ষেপ

    আগেই পূর্ব রেল কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনে জানিয়েছিল, বাংলা নয়, বন্দে ভারতে পাথর ছোড়া হয়েছিল বিহার থেকে। চিহ্নিত করা হয় চার অভিযুক্তকেও। পরে রেলের কাটিহার শাখার তরফে জানা যায়, বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনায় প্রথমে ৪ জনকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়। এক জন পালিয়ে গিয়েছে বলেই দাবি রেল সূত্রে। ধৃতেরা সকলেই কিষানগঞ্জের পোঠিয়া থানার নিমলা গ্রামের বাসিন্দা। বয়স চোদ্দর মধ্যে। ট্রেনে পাথর ছোড়ার ঘটনার পর আরপিএফের পক্ষ থেকে অমিতকুমার বর্মা পোঠিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে তদন্তে নেমে তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

    আরও পড়ুন: রেকর্ড শীত কলকাতায়! মরশুমের শীতলতম দিনে কাঁপুনি ধরাল হাড়ে

    পুলিশি জেরায় ধৃতরা যা দাবি করেছে, তা শুনে রীতিমতো তাজ্জব অফিসাররা। নাবালকরা বলেছে, নেহাতই মজা করার জন্য ট্রেনে পাথর ছুড়ে মেরেছিল তারা। এছাড়া আর কোনও উদ্দেশ্য ছিল না। তবে এই ঘটনায় স্বাভাবিকভাবেই বন্দে ভারতের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেছে। ট্রেনে পাথর ছুড়ে মজা করার ঘটনা নতুন নয়। আগেও বহুবার এরকম ঘটেছে। কিন্তু রেলের তরফে সচেতনতা প্রচার চালিয়ে এই ঘটনা কিছুটা হলেও কমানো হয়। ১ জানুয়ারি থেকে বাংলায় চালু হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। কিন্তু এরপরই সোমবার এবং মঙ্গলবার পরপর দু’দিন ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা ঘটে। যা নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়। এনআইএ তদন্তের দাবি তোলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। যদিও তদন্তে নেমে দেখা যায়, ট্রেনে পাথর ছোড়ার পুরনো অভ্যেস থেকেই এই কাণ্ড ঘটেছে। তবে প্রথম দিন মালদার কাছে কারা বন্দে ভারত লক্ষ্য করে পাথর ছুড়েছিল তা এখনও সামনে আসেনি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share