Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • Sourav Ganguly: আইপিএলে ফিরছেন সৌরভ! দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর পদে আসছেন মহারাজ?

    Sourav Ganguly: আইপিএলে ফিরছেন সৌরভ! দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর পদে আসছেন মহারাজ?

    মাধ্যম নিউজ ডেস্ক: আবারও একবার ক্রিকেটের ময়দানে। বিসিসিআই সভাপতির পদ থেকে সরে যাওয়ার পর থেকে পর্দার আড়ালেই ছিলেন মহারাজ। আবার ফিরছেন বাইশ গজে। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ফিরছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রধান। সংবাদ সংস্থা সূত্রে খবর, আইপিএলে (IPL 2023) দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) দলের ডিরেক্টর পদে বসতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। এর আগেও সৌরভ দিল্লি দলের মেন্টর ছিলেন। কাজ করেছিলেন কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে। এবার আরও বড় দায়িত্বে বসছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

    দিল্লির সঙ্গে সৌরভের পুরনো সম্পর্ক

     আইপিএলের এক কর্তা বলেন, “এই বছরই সৌরভ ফিরছে দিল্লি ক্যাপিটালস দলে। আলোচনা হয়ে গিয়েছে। আগেও এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করেছেন সৌরভ। সেই দলের মালিকদের সঙ্গে সৌরভের ভাল সম্পর্ক। তাই আইপিএলে সৌরভ ফিরলে দিল্লির হয়েই ফিরবেন।” ২০১৯ সালে দিল্লি ক্যাপিটালস দলের মেন্টর ছিলেন সৌরভ। কোচ পন্টিংয়ের সঙ্গে সৌরভকে জুড়ে দিয়ে শক্তি বাড়াতে চাইছে দিল্লি। বোর্ডের প্রধান হওয়ায় দিল্লি ক্যাপিটালসের দায়িত্ব ছাড়তে হয়েছিল সৌরভকে। দিল্লি দলের মালিক পার্থ জিন্দলদের সঙ্গে ভাল সম্পর্ক সৌরভের। তাই এবারও দাদার দ্বারস্থ রাজধানী দল। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক গত বছর অক্টোবর মাসে বোর্ড প্রধানের দায়িত্ব ছাড়েন। তাই দিল্লির সঙ্গে জুড়তে এবার আর তাঁর বাধা নেই।

    আরও পড়ুন: ক্রিকেটারদের দলে সুযোগ পেতে পাশ করতে হবে ‘ডেক্সা টেস্ট’, কী এই পদ্ধতি?

    এবার দিল্লি দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তাঁর সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি করতে হলেও দিল্লি কোচ রিকি পন্টিং সৌরভের দীর্ঘদিনের বন্ধু। আইপিএলে দিল্লি দলের সঙ্গে যুক্ত হলে দুবাই এবং দক্ষিণ আফ্রিকায় ক্যাপিটালসের যে দল দু’টি রয়েছে সেগুলির সঙ্গেও কাজ করবেন সৌরভ। মহারাজ যদিও এই নিয়ে কিছু মন্তব্য করেননি। তিনি সাবধানে পা ফেলতে চান।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     

  • VHP Resolution: ধর্মান্তরণ রুখতে সারা দেশে ইউনিফর্ম সিভিল কোডের আর্জি বিশ্ব হিন্দু পরিষদের

    VHP Resolution: ধর্মান্তরণ রুখতে সারা দেশে ইউনিফর্ম সিভিল কোডের আর্জি বিশ্ব হিন্দু পরিষদের

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশ জুড়ে ধর্মান্তরণ রুখতে আন্দোলনে নামছে বিশ্ব হিন্দু পরিষদ। স্কুল-কলেজ-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও হিন্দুত্বের জাগরণ ঘটাতে সক্রিয় ভিএইচ পি। অবৈধ ধর্মান্তরণ রুখতে, লাভ জিহাদের ঘটনায় লাগাম টানতে দেশজুড়ে একটি কঠোর আইনের দাবি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। একই সঙ্গে ইউনিফর্ম সিভিল কোড-এর আর্জিও জানানো হয়েছে। যার ফলে সারা বিশ্বে ধর্মীয় গোঁড়ামির উগ্র প্রভাব রোধ করা যাবে। ধর্মীয় সন্ত্রাসেও লাগাম টানা যাবে। পরিষদের সর্বভারতীয় কার্যকরী সভাপতি অলোক কুমার সম্প্রতি বিবৃতি দিয়ে এই দাবি করেন।

    ধর্মান্তরণ রুখতে পদক্ষেপ

    অলোক কুমার বলেন, “আমরা ভারতের কোনো অংশকে দার-উল-ইসলাম হতে দেব না। ভিএইচপি, বজরং দল, দুর্গাবাহিনী সহ সমাজের শ্রদ্ধেয় সাধক ও চিন্তাবিদরা এর বিরুদ্ধে অবিচলভাবে লড়াই করে যাচ্ছেন। লাভ জিহাদের বিপক্ষেও আমরা লড়ে যাব।” তিনি আরও জানান, পরিষদ চায়, ধর্মান্তরণের মাধ্যমে যাঁরা হিন্দু থেকে মুসলমান বা খ্রিস্টান হচ্ছেন, তাঁদের সংরক্ষণের সরকারি সুবিধা দেওয়া বন্ধ হোক। অর্থাৎ তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির হিন্দুরা যদি ধর্ম বদল করেন তবে তাঁদের লেখাপড়া, চাকরি-সহ অন্যান্য ক্ষেত্রে সংরক্ষণের সুবিধা যেন বন্ধ করে দেওয়া হয়। পরিষদ মনে করছে, এমন নীতি চালু হলে দেশে ধর্মান্তরকরণ কমবে। পরিষদ ইতিমধ্যেই এ নিয়ে বড় মাপের আন্দোলনে নামছে। পরিষদ ‘সামাজিক সমরসতা অভিযান’ নামে একটি কর্মসূচিও নিয়েছে। 

    আরও পড়ুন: ‘‘কোনও ভুল করেননি নরেন্দ্র মোদি’’, নোটবন্দির সিদ্ধান্তকে সিলমোহর সুপ্রিম কোর্টের

    অলোক কুমার জানান,‘‘গোটা দেশেই তফসিলি জাতি, জনজাতি সমাজের মানুষদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্মান্তরিত করা হচ্ছে। অনেকেই ধর্মান্তরণের পরেও হিন্দু হিসাবে সংরক্ষণের যাবতীয় সুযোগসুবিধা নিয়ে চলেছেন। এটা বন্ধ করতে দেশের সর্বত্র প্রচারাভিযান চলবে।’’ একই সঙ্গে মাদ্রাসা এবং মিশনারি স্কুলগুলিকে “নিয়ন্ত্রণ” করার কথাও বলেন তিনি। এই স্কুলগুলি ধর্মীয় সংস্কার শেখায়। সেখানে হিন্দু ধর্মেরও প্রাধান্য রাখতে হবে। সরকার এ বিষয়ে কী পদক্ষেপ করবে তা নিয়ে অলোক জানান, বিশ্ব হিন্দু পরিষদ সামাজিক সংগঠন। রাজনীতির সঙ্গে কোনও যোগ নেই। আমরা সমাজকে এই বিষয়ে জাগ্রত করতে চাই। অতীতেও পরিষদ সে কাজই করেছে। সমাজ জাগ্রত হলে সরকার সেই পথ নিতে বাধ্য হয়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • TET Scam: প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে নয়া রহস্য! টেট প্রার্থীকে কে ফোন করেছিল জানাল সিবিআই

    TET Scam: প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে নয়া রহস্য! টেট প্রার্থীকে কে ফোন করেছিল জানাল সিবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাথমিকে চাকরি দেওয়ার জন্য পর্ষদ অফিস থেকে ফোন করা হয়েছিল বলে অভিযোগ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক চাকরি প্রার্থী। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে কয়েক ঘণ্টায় সেই ফোন নম্বর রহস্য ভেদ করে ফেলল সিবিআই। রহস্যময় ফোন নম্বরের প্রসঙ্গে মুখ খুলল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ওই নম্বর পর্ষদের কারও নয়। জেলার কারও হতে পারে বলেই মত প্রাথমিক শিক্ষা পর্ষদের। সিবিআইয়ের দাবি, ওই নম্বরটি সম্ভবত নদিয়া জেলা প্রাইমারি কাউন্সিলের। ওই ব্যক্তিকে চিহ্নিত করে তাঁকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। কার নির্দেশে তিনি ফোন করে চাকরির কথা বলেন, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

    কী অভিযোগ

    শিল্পা চক্রবর্তী নামে এক টেট পরীক্ষার্থী বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে দাবি করেন, ২০১৭ সালের ৬ ডিসেম্বর তাঁর কাছে একটি ফোন এসেছিল। পর্ষদ অফিস থেকে ফোন করার কথা ফোনে বলা হয়েছিল। জানতে চাওয়া হয়েছিল, তিনি টেট পরীক্ষা দিয়েছেন কি না। ওই প্রার্থী অভিযোগে জানান, তাঁকে চাকরি হয়ে যাবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু তার জন্য পর্ষদের অফিসে গিয়ে পর্ষদ সভাপতির সঙ্গে দেখা করার কথা বলা হয়েছিল। কোন পর্ষদের অফিসে যাওয়ার কথা বলা হয়েছিল, তা স্পষ্ট ছিল না ওই প্রার্থীর কাছে।

    আরও পড়ুন: ১৫০ অ্যাকাউন্টে সই একজনেরই! সিউড়ির ব্যাঙ্কে সিবিআই হানা, এখানেও কেষ্ট-যোগ?

    কী বলল সিবিআই

    বৃহস্পতিবারই সিবিআই-এর তরফে আদালতে জানানো হয়েছে, ফোন নম্বরটি কার, তা চিহ্নিত করা গিয়েছে। বৃহস্পতিবার আদালতে সিবিআই-এর আইনজীবী জানান, প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই নম্বরটি তৎকালীন নদিয়া জেলার প্রাথমিক শিক্ষা কাউন্সিলের চেয়ারম্যানের। এ কথা শুনে বিচারপতি বলেন, ‘আপনারা তদন্ত চালিয়ে যান। যা পদক্ষেপ করার করুন।’ উল্লেখ্য, এই নদিয়ার নাকাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় জেলে রয়েছেন।  প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বুধবার আরও ১৪০ জনকে চাকরি থেকে পাকাপাকিভাবে বরখাস্ত করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। অন্যদিকে, প্রাথমিক নিয়োগ মামলায় আরও একটি নতুন অভিযোগ সামনে এসেছে। একই দিনে, একই সময়ে বেশ কয়েকজন প্রার্থীর কাছে একটি বিশেষ এসএমএস এসেছিল বলে অভিযোগ উঠেছে। এসএমএসে চাকরি দেওয়ার কথা বলা হয়েছিল। সেই বিষয়টিও খতিয়ে দেখছে সিবিআই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Vande Bharat: বন্দে ভারত এক্সপ্রেসে পাথর নিক্ষেপ!  সামনে এল দোষীদের ছবি, জানেন এরা কারা?

    Vande Bharat: বন্দে ভারত এক্সপ্রেসে পাথর নিক্ষেপ! সামনে এল দোষীদের ছবি, জানেন এরা কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) পাথর ছোড়ার ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করল পূর্ব রেল। হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের ভিডিও ফুটেজ দেখে পূর্ব রেলের আধিকারিকরা নিশ্চিত হয়েছেন, পশ্চিমবঙ্গ নয় পাথর ছোড়া হয়েছিল বিহার থেকে। পাথর ছোড়ার ঘটনায় রাজ্য জিআরপি এবং রাজ্য পুলিশের সঙ্গে তদন্ত শুরু করেছে রেল সুরক্ষা বাহিনী। অভিযুক্তদের খুঁজে বার করে গ্রেফতার করতে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু হয়েছে।

    পূর্ব রেলের তরফে যা বলা হল

    পূর্ব রেলের তরফে জানানো হয়, ‘পাথর বিহার থেকে ছোড়া হয়েছে। সেই ব্যাপারে আমরা ভিডিও ফুটেজ দেখে নিশ্চিত হয়েছি। অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। ওঁদের গতি প্রকৃতি দেখেই বোঝা যাচ্ছে পাথর ছোড়ার জন্যই জড়ো হয়েছিল।’ বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) প্রতিটি কামরার বাইরেও সিসিটিভি লাগানো রয়েছে। তারই ফুটেজ আসল তথ্য সামনে আনল। পূর্ব রেলের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের কথাও বলা হয়েছে। সেই মতো বিহার সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। রেলের তরফে বুধবার ভালো করে পরীক্ষা করা হয় ট্রেনটিকে। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির সদস্যরা এসে ট্রেন সেটটিকে খুঁটিয়ে পরীক্ষা করেন৷ ট্রেনের ক্যামেরায় থাকা সব ছবি উদ্বার করা হয়। তার পরিপ্রেক্ষিতেই মোটরম্যানের ক্যাব ও সাইড ক্যামেরা থেকে ছবি সংগ্রহ করা হয়৷ তাতেই দেখা যাচ্ছে দুপুর ১২.৫৪ মিনিট থেকে ১২.৫৫ মিনিটের মধ্যে চার জন লাইনের ধারে দাঁড়িয়ে রয়েছেন৷ রেলের তরফে জানানো হয়েছে তারাই বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছুড়েছে। 

    আরও পড়ুন: ‘এমন ঘটনা ঘটলে রেলমন্ত্রক হয়তো অন্য কিছু ভাববে’, বন্দে ভারতে পাথর প্রসঙ্গে বললেন সুকান্ত  

    গত ৩০ডিসেম্বর ঘটা করে হাওড়া-নিউজলপাইগুড়ি রুটে চালু হয়েছিল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। যা দারুণ সাড়া ফেলেছিল সাধার মানুষের মধ্যে। নতুন বছরে রাজ্যবাসীর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অন্যতম সেরা উপহার ছিল এই ট্রেন। কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতেই বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনা ঘটে। প্রথমে কুমারগঞ্জ স্টেশনের কাছে পরে নিউজলপাইগুড়ি স্টেশনে ঢোকার মুখে। ভেঙে যায় ট্রেনের কাচ। তার পরেই তদন্ত শুরু করে জিরআরপিএফ, রাজ্য পুলিশ ও রেল পুলিশ। দোষীদের খুঁজে বের করে কড়া শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছিল পূর্ব রেল। অবশেষে রহস্য উন্মোচিত হল। খুঁজে পাওয়া গেল অভিযুক্তদের। জাতীয় সম্পতি নষ্ট করার অপরাধে দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তি হোক, সেটাই চাইছেন সাধারণ মানুষ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Weather Update: জাঁকিয়ে ঠান্ডা রাজ্যে! আজ মরশুমের শীতলতম দিন, ভোরে কুয়াশার দাপট শহরজুড়ে

    Weather Update: জাঁকিয়ে ঠান্ডা রাজ্যে! আজ মরশুমের শীতলতম দিন, ভোরে কুয়াশার দাপট শহরজুড়ে

    মাধ্যম নিউজ ডেস্ক: হাড় কাঁপুনি ঠান্ডাকে সঙ্গী করেই আজ ঘুম ভাঙল কলকাতার। শীতের চাদর সরিয়ে সূর্য মামা মুখ দেখালেও তার তাপ গায়ে লাগল না। আজ, বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। ভোরে কুয়াশার দাপট শহরজুড়ে। যদিও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়েছে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস।

    শৈত্য প্রবাহের পূর্বাভাস

    উত্তর থেকে দক্ষিণ, রাজ্যজুড়ে জাঁকিয়ে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন শীত উপভোগ করতে পারবেন রাজ্যবাসী। সপ্তাহান্তে ঝাড়খণ্ড লাগোয়া রাজ্যের জেলাগুলিতে শৈত্য প্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। তবে আগামী সপ্তাহের গোড়ায় ফের উর্ধ্বমুখী হবে পারদ। পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া কিছুটা গতি হারাবে। তাতে শীতের আমেজে ভাঁটা পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আপাতত যা পূর্বাভাস, তাতে আগামিকাল সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। 

    আরও পড়ুন: ‘এমন ঘটনা ঘটলে রেলমন্ত্রক হয়তো অন্য কিছু ভাববে’, বন্দে ভারতে পাথর প্রসঙ্গে বললেন সুকান্ত  

    উত্তরবঙ্গে ঘন কুয়াশা 

    আবহাওয়া দফতর সূত্রে খবর, জাঁকিয়ে শীতের স্পেল শুরু হয়েছে। চলবে রবিবার পর্যন্ত। শনিবার পর্যন্ত কনকনে ঠান্ডা জেলায় জেলায়। আগামী দুই-তিন দিনে উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে সকালের দিকে কুয়াশার চাদর দেখা যাবে। ফলে দূরপাল্লার ট্রেনগুলি খানিক দেরিতে চলার সম্ভাবনা থাকছে। এদিকে জাকিয়ে নেমছে ডুয়ার্সেও। তাপমাত্রা পারদ নেমেছে ১০ ডিগ্রির নিচে। ঠান্ডায় রীতিমত  জুবুথুবু অবস্থা ডুয়ার্সবাসীর। ঘন কুয়াশায় ঢেকেছে জাতীয় সড়ক থেকে রাজ্য সড়ক। শুধু কুয়াশা নয় দোসর হয়েছে শীতল বাতাস। ঠান্ডা থেকে বাঁচতে মানুষ রাস্তার পাশে আগুন জ্বালিয়ে উষ্ণতার ছোঁয়া নিচ্ছে। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে সামান্য দূরে থাকা বস্তুকে খালি চোখে দেখতে পাওয়া যাচ্ছে না। যার ফলে সমস্ত গাড়ি মোটর বাইক গুলিকে লাইট জ্বালিয়েও সকাল বেলা চলতে হচ্ছে সড়কে। উত্তরের জেলাগুলির সঙ্গে দক্ষিণের জেলাতেও ভালরকম ঠান্ডার আমেজ। সপ্তাহান্তে শীতের আমেজ থাকবে কলকাতাতেও। আজ দিনের তাপমাত্রাও একলাফে ৩ ডিগ্রি কমেছে। ২১ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে তাপমাত্রার পারদ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Anubrata Mondal: নতুন বছরেও জেলেই অনুব্রত! জামিনের আবেদন খারিজ করল হাইকোর্ট

    Anubrata Mondal: নতুন বছরেও জেলেই অনুব্রত! জামিনের আবেদন খারিজ করল হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: আপাতত জেলেই বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় অনুব্রতের জামিনের আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ বলে, ‘‘তদন্ত যে পর্যায়ে রয়েছে, তা বিবেচনা করে এখনই ওঁর জামিন মঞ্জুর করা হচ্ছে না। ’’মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে অনুব্রতকে ‘রাজনৈতিক দৈত্য’বলে উল্লেখ করেন। তাদের দাবি, জামিন পেলে সংশ্লিষ্ট মামলার তদন্ত প্রভাবিত করতে পারেন অনুব্রত। এর পর মঙ্গলবার রায়দান স্থগিত রাখে উচ্চ আদালত। অবশেষে বুধবার সেই প্রভাবশালী তত্ত্বকে হাতিয়ার করে অনুব্রতের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট।

    সওয়াল-জবাব

    মঙ্গলবার বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অজয় কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চে অনুব্রত মামলার জামিন মামলার শুনানি ছিল। সেই মামলায় সিবিআইয়ের উদ্দেশে আদালত প্রশ্ন করেছিল,গরু পাচার মামলায় বিএসএফ কর্তা সতীশ কুমার জামিন পেয়েছেন। মূলচক্রী এনামুল হকও জামিনে মুক্ত। তাহলে অনুব্রতকে আটকে রাখার কী প্রয়োজন? কেন্দ্রীয় এজেন্সির যুক্তি ছিল,অনুব্রত মণ্ডল জামিন পেলে এই মামলায় সাক্ষীদের উপর প্রভাব তৈরি করতে পারেন। জামিনের বিরোধিতা করে সিবিআই এ-ও জানায়, বগটুই কাণ্ডে অনুব্রতের জড়িত থাকার প্রমাণ মিলেছে।

    আরও পড়ুন: প্রিয়জনদের অস্থি গঙ্গায় ভাসাতে পারবে পাকিস্তানের হিন্দুরা! নয়া নীতি মোদি সরকারের  

    গত ১১ আগস্ট বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গরু পাচার মামলায় গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। মোট ১৪৬ দিন ধরে জেলবন্দি দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা। এই মামলায় জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন অনুব্রত। কেষ্ট মণ্ডলের হয়ে সওয়াল করেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা দুঁদে আইনজীবী কপিল সিব্বল।  তিনি জানান, এই মামলায় ৯৫ জনকে সাক্ষী হিসাবে চিহ্নিত করা হয়েছিল। তাদের মধ্যে ৩৩ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। সিবিআইয়ের উদ্দেশে সিব্বলের প্রশ্ন, “বাকিদের সাক্ষ্য কবে নেওয়া হবে?” প্রশ্ন ছুঁড়ে দেন, রাজনৈতিক কারণেই কি জেলবন্দি অনুব্রত মণ্ডল? কেন জামিন দেওয়া হচ্ছে না তাঁকে? কিন্তু সিবিআইয়ের যুক্তির কাছে থামতে হয় তাঁকে। আদালত অনুব্রতের জামিনের আর্জি এবারও খারিজ করে দেয়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।   

  • Suvendu Adhikari: কাঁথির টেন্ডার দুর্নীতি মামলাতেও হাইকোর্টের রক্ষাকবচ পেলেন শুভেন্দু

    Suvendu Adhikari: কাঁথির টেন্ডার দুর্নীতি মামলাতেও হাইকোর্টের রক্ষাকবচ পেলেন শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: আগের পাঁচটি মামলার মতোই কাঁথির টেন্ডার দুর্নীতি মামলাতেও শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর ‘রক্ষাকবচ’ আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত বাড়াল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা। আগামী ৫ জানুয়ারি টেন্ডার দুর্নীতি মামলার পরবর্তী শুনানি।

    শুভেন্দুর আইনজীবী যা বললেন 

    এদিন মামলার শুনানিতে শুভেন্দুর আইনজীবী বলেন, গত ২৮ নভেম্বর তাঁর মক্কেলের পক্ষে রায় দেওয়া হয়েছিল। অথচ ২৮ নভেম্বর নতুন মামলা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। আইনজীবীর অভিযোগ, সেই তথ্য রাজ্য সরকার গোপন করেছে আদালতে। উল্লেখ্য, তাঁর বিরুদ্ধে মোট ২৬টি এফআইআর রয়েছে বিভিন্ন থানায়। তার পরিপ্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। আদালতে বিরোধী দলনেতার আইনজীবী জানান, এই সমস্ত মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। শুভেন্দুবাবুর প্রতি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে মামলাগুলি দায়ের করা হয়েছে। এর মধ্যে কোনও মামলারই কোনও ভিত্তি নেই। অকারণে হেনস্থা করতে পুলিশকে ব্যবহার করতে চাইছে তৃণমূল ও রাজ্য সরকার।

    আরও পড়ুুন: ‘নিম্নমানের, নিম্নরুচির রাজনীতিবিদ’, জয় শ্রীরাম স্লোগান বিতর্কে মমতাকে আক্রমণ শুভেন্দুর

    বিচারপতির পর্যবেক্ষণ

    শুভেন্দু মামলায় বিচারপতি রাজাশেখর মান্থার পর্যবেক্ষণ ছিল, শুভেন্দু অধিকারী একটা সময়ে তৃণমূলে ছিলেন। বর্তমানে তিনি বিরোধী দলেনতা। মানুষের ভোটে নির্বাচিত। ফলে পুলিশ নিজে অথবা অন্য কারও নির্দেশে তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে বিরোধী দলনেতার কাজ স্তব্ধ করার চেষ্টাও করতে পারে। এই ইস্যুতে ২৬টি এফআইআরেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় আদালত। স্পষ্ট বলা হয়েছিল, কলকাতা হাইকোর্টের অনুমতি ছাড়া শুভেন্দুর বিরুদ্ধে নতুন করে আরও কোনও এফআইআর করা যাবে না।  এরপরেও তাঁর নামে অভিযোগ দায়ের হয়েছে বলে দাবি করেন শুভেন্দুর আইনজীবী। যদিও এব্যাপারে নিজের বক্তব্য এদিন জানায়নি রাজ্য সরকার। আগামী ৫ জানুয়ারি মামলাটির শুনানিতে রাজ্যের পক্ষ রাখবেন অ্যাডভোকেট জেনারেল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • India vs Sri Lanka: পুনেতে জিততে মরিয়া শ্রীলঙ্কা! আজ সিরিজ জয়ের লক্ষ্যে নামছে হার্দিকরা

    India vs Sri Lanka: পুনেতে জিততে মরিয়া শ্রীলঙ্কা! আজ সিরিজ জয়ের লক্ষ্যে নামছে হার্দিকরা

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছরের শুরুটা ভালই হয়েছে টিম ইন্ডিয়ার। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে জয় দিয়েই যাত্রা শুরু করেছে হার্দিক পান্ডিয়ার ভারত। সিরিজে আপাতত ১-০ তে এগিয়ে রয়েছে ভারত। আজ,বৃহস্পতিবার দ্বিতীয় টি-২০ ম্যাচে জিতলে সিরিজ জিতবে টিম ইন্ডিয়া। 

    সঞ্জু স্যামসনের চোট

    শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজের পরবর্তী দুই ম্যাচে অবশ্য সঞ্জু স্যামসনের সার্ভিস পাবে না ভারতীয় দল। প্রথম ম্যাচে ওয়াংখেড়েতে হাঁটুতে চোট পান সঞ্জু। সেই চোট এখনও সেরে ওঠেনি। এর ফলে সঞ্জুকে পাওয়া যাবে না চলতি সিরিজের বাকি ম্যাচগুলিতেও। সরকারি ভাবে বুধবার এই কথা জানিয়ে দেয় বিসিসিআই। পুনেতে দলের সঙ্গে যাননি আইপিএল-এ রাজস্থান রয়্যালসের অধিনায়ক। সঞ্জু স্যামসনের পরিবর্তে ভারতের স্কোয়াডে ডাক পেয়েছেন জীতেশ শর্মা। স্বাভাবিকভাবেই সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচের প্লেয়িং ইলেভেনে বদল করতেই হবে ভারতকে। এক্ষেত্রে বেশ কিছুদিন ধরে সুযোগের অপেক্ষায় বসে থাকা রাহুল ত্রিপাঠীর ভাগ্যে শিকে ছিঁড়তে পারে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে। 

    আরও পড়ুন: আগুন ঝড়ানো বোলিং! ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করে রেকর্ড উমরান মালিকের

    শ্রীলঙ্কা প্রথম ম্য়াচে হারলেও মন্দ ক্রিকেট খেলেনি। তারা প্রথম একাদশ নিয়ে অযথা কাটা-ছেঁড়া করার চেষ্টা করবে বলে মনে হয় না। শুধু কাসুন রজিথা নাকি লাহিরু কুমারাকে মাঠে নামানো হবে, এই একটি ধাঁধায় পড়তে হতে পারে সিংহলিদের। মুম্বইতে প্রথম ম্যাচে একটা সময় চাপে ছিল ভারত। ব্য়াটিংয়ে অক্ষর-দীপক হুডা জুটির সৌজন্যে ঘুরে দাঁড়ায়। বোলিংয়েও যেন একই ঘটনার পুনরাবৃত্তি। ভালো জায়গা থেকে ফের ম্যাচের নিয়ন্ত্রণ হারায় ভারত। শেষ বলের থ্রিলারে মাত্র ২ রানে জয় পায় ভারত। 

    কোথায়, কখন ম্যাচ

    ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে হবে। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭.০০ মিনিটে। ম্যাচের আগে ৬.৩০ মিনিট নাগাদ টস হবে। ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। 

    ভারতের প্রথম একাদশ: দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ: ইশান কিষাণ (উইকেটকিপার), শুভমন গিল, সূর্যকুমার যাদব, রাহুল ত্রিপাঠী, হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), দীপক হুডা, অক্ষর প্যাটেল, হার্ষাল প্যাটেল/অর্শদীপ সিং, শিবম মাভি, উমরান মালিক ও যুজবেন্দ্র চাহাল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Umran Malik: আগুন ঝড়ানো বোলিং! ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করে রেকর্ড উমরান মালিকের

    Umran Malik: আগুন ঝড়ানো বোলিং! ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করে রেকর্ড উমরান মালিকের

    মাধ্যম নিউজ ডেস্ক: গতির জন্যই ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন জম্মু-কাশ্মীরের তরুণ পেসার উমরান মালিক। শ্রীলঙ্কার বিরুদ্ধে মুম্বইয়ের ওয়াংখেড়েতে প্রথম টি২০ ম্যাচে উমরান মালিকের (Umran Malik) হাত থেকে ধেয়ে এল আগুনের গোলা। এক্সপ্রেস গতির বোলার ফের একবার বুঝিয়ে দিলেন যে কেন তিনি আর গতি সমার্থক। ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করে তাক লাগিয়ে দিলেন জম্মুর তেইশ বছরের পেসার। এর আগে দেশের জার্সিতে, টি-২০ ফরম্যাটে কোনও ভারতীয় বোলার এত জোরে বল করেননি।

    ভারতীয়দের মধ্যে সবচেয়ে আগে

    এই ম্যাচে ভারতীয় দলের অভিজ্ঞ পেসার জসপ্রীত বুমরাহের রেকর্ড ভেঙে দেন জম্মু-কাশ্মীরের তরুণ প্রতিভা উমরান মালিক। ভারতীয়দের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে এত দিন পর্যন্ত সব থেকে বেশি গতিতে বোলিং করার রেকর্ড ছিল বুমরাহের দখলে। ১৫৩.৩৬ কিমি/ ঘণ্টাতে বোলিং করেছিলেন তিনি। কিন্তু সেই রেকর্ড ভেঙে দেন উমরান। এই ম্যাচে ১৫৫ কিমি/ ঘণ্টা বেগে বোলিং করেন তিনি। গতির বিচারে ভারতীয়দের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন মহম্মদ শামি যিনি ১৫৫.৩ কিমি/ ঘণ্টা বেগে বোলিং করে বর্তমানে তৃতীয় স্থানে রয়েছেন। চতুর্থ স্থানে রয়েছেন নভদীপ সাইনি (১৫২.৮৫ কিমি/ ঘণ্টা)।

    লক্ষ্য শোয়েব আখতারের রেকর্ড

    উমরান শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগেই শোয়েব আখতারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। ‘শ্রীনগর এক্সপ্রেস’ দাবি করেছিলেন যে, তিনি ঠিক মতো সুযোগ পেলে আখতারের রেকর্ড ভেঙে দেবেন! ২০০৩ সালের বিশ্বকাপে ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’ সর্বাধিক ১৬১.৩ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করেছিলেন। উমরান বলেন, ‘‘যদি ভাল বল করতে পারি, যদি ভাগ্যের সহায়তা পাই, তা হলে শোয়েব আখতারের রেকর্ড ভেঙে দেব। তবে এই রেকর্ড নিয়ে আমি একদমই চিন্তিত নই। আমার লক্ষ্য একটাই। শুধু দেশের হয়ে ভাল খেলতে চাই।’’ গতির থেকেও এখন সঠিক জায়গায় বল রাখার উপর গুরুত্ব দিচ্ছেন তিনি। উমরান বলেছেন, ‘‘ম্যাচের সময় কত জোরে বল করছি সেটা বোঝা যায় না। খেলার পর সাজঘরে ফিরে আসার পর জানতে পারি কত জোরে বল করেছি। মাঠে আমার লক্ষ্য থাকে সঠিক জায়গায় বল ফেলে উইকেট তুলে নেওয়া।’’

    আরও পড়ুন: ম্যাচের নায়ক শিবম মাভি! প্রথম টি-২০ ম্যাচে শ্রীলঙ্কাকে ২ রানে হারাল ভারত

    মঙ্গলবার, ভারতের বিরুদ্ধে জয়ের জন্য ১৬৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। দ্রুত উইকেট হারালেও শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা হাল ধরেন। দলকে জয়ের দোড়গোড়ায় পৌঁছে দেন তিনি। ২৭ বলে ৪৫ রানে ব্যাট করছিলেন শনাকা। উমরানের গতিতে হতচকিত হয়ে গিয়ে তিনি মিসটাইমিং করে ফেলেন। বল সোজা উড়ে যায় এক্সট্রা কভারে। যুজেবেন্দ্র চাহাল লোপ্পা ক্যাচ পেয়ে যান। উমরান এদিন নির্ধারিত কোটার বল করে ২৭ রান দেন। তুলে নেন দুই উইকেট। আন্তর্জাতিক কেরিয়ারে মাত্র নয় ম্যাচের অভিজ্ঞতা উমরানের। এরমধ্যে পাঁচটি একদিনের ম্যাচ ও চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। তাতেই এই রেকর্ড। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Delhi Hit and Run: ঠিক কী ঘটেছিল দ্রুত জানাক পুলিশ! দিল্লির ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রীর

    Delhi Hit and Run: ঠিক কী ঘটেছিল দ্রুত জানাক পুলিশ! দিল্লির ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি দুর্ঘটনা-কাণ্ডে (Delhi Hit and Run) পুলিশের কাছে রিপোর্ট চাইলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুলিশ সূত্রে খবর, নববর্ষের রাতে স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিলেন অঞ্জলি সিং নামে ২০ বছরের ওই তরুণী। গাড়ির সঙ্গে স্কুটির সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার জেরে তরুণীর পোশাক গাড়ির চাকায় আটকে যায়। এই অবস্থাতেই ছুটতে থাকে গাড়িটি। যার জেরে গাড়ির চাকায় আটকে যান অঞ্জলি। তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে প্রায় ১৩ কিলোমিটার নিয়ে যায় ঘাতক গাড়িটি। এই ঘটনায় দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার শালিনী সিংকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

    কী ঘটেছিল

    গোটা ঘটনার CCTV ফুটেজ দেখে চমকে উঠছে গোটা দেশ। উঠছে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। প্রশ্ন উঠেছে ঘণ্টা দেড়েক একই রাস্তায় ঘুরতে থাকা গাড়িটিকে কেন ধরতে পারল না পুলিশ? দিল্লির এই ঘটনা (Delhi Hit and Run) কী শুধুই দুর্ঘটনা? নাকি আরও বড় কোনও ষড়যন্ত্র রয়েছে নেপথ্যে? স্থানীয় সূত্রে খবর, কয়েক কিলোমিটার তরুণীকে টেনে নিয়ে যাওয়ার পর কাঞ্ঝাওয়ালা এলাকায় তরুণীর দেহ গাড়িটি থেকে আলাদা হয়। এদিকে ভোর ৩টে বেজে ২৪ মিনিটে পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে একজন জানান যে একটি গাড়ি তরুণীকে টেনে নিয়ে যাচ্ছে। পরে ভোর ৪টে ১১ মিনিটে আরও একটি ফোন আসে। সেই সময় বলা হয়, রাস্তায় তরুণীর নগ্ন দেহ দেখতে পাওয়া গিয়েছে। এই ঘটনার পর রবিবার দিল্লি পুলিশ ঘাতক গাড়িটি সনাক্ত করে। মৃত তরুণীর মা রেখার দাবি, তাঁর মেয়েকে যৌন হেনস্তা করা হয়েছে।

    আরও পড়ুন: ফের টাকার পাহাড়ের খোঁজ কলকাতায়, ৫৬ লক্ষ নগদ টাকা সহ গ্রেফতার ৯

    স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

    পুলিশ সূত্রে খবর, ওই গাড়িতে মোট ৫জন ছিল। পরে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়। তাদের তিনদিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে,গাড়ির চালক এবং আরোহীরা মদ্যপান করেছিলেন। শীতের দিল্লিতে জানলার কাচ বন্ধ করে গাড়ির ভিতরে জোরে মিউজিক সিস্টেম চালিয়েছিলেন তাঁরা। প্রায় ঘণ্টাখানেক পরে অভিযুক্তরা ‘বুঝতে পারেন’ যে গাড়ির চাকায় কিছু একটা আটকে রয়েছে। তাঁরা গাড়ি থেকে নেমে দেখেন চাকায় আটকে রয়েছেন অঞ্জলির দেহ। এর পর চাকা থেকে দেহ সরিয়ে রাস্তায় ফেলে চম্পট দেন তাঁরা। এদিকে গোটা ঘটনায় হস্তক্ষেপ করেছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি দিল্লি পুলিশকে নির্দেশ দিয়েছেন, দ্রুত পদক্ষেপ করুন। নির্ভয়ে কাজ করুন। নর্থব্লক সূত্রে খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister Amit Shah) নির্দেশে দিল্লির পুলিশ কমিশনারের কাছে গোটা ঘটনার বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। দিল্লির স্পেশাল পুলিশ কমিশনারকেও তদন্ত করে নর্থ ব্লকে রিপোর্ট দিতে বলা হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share